1 00:03:37,421 --> 00:03:44,299 সিনর, তুমি এখানে আমাদের হুমকি দিতে এসেছ? আমার মিলিটারিদের সামনে? 2 00:03:55,801 --> 00:04:04,219 আর যদি আমাদের কথামতো না চলো, ত্রিশ মিনিটের মাঝে তোমার শেয়ারের দাম পড়া শুরু করবে। 3 00:04:05,201 --> 00:04:08,219 উত্তরাঞ্চলে বিশৃঙ্খলা দানা বেঁধে উঠবে, শিডিউলের বহু আগেই। 4 00:04:09,001 --> 00:04:14,219 মধ্যরাতে, তোমাকে আর তোমার পরিবারকে তোমাদের প্রাসাদ থেকে উৎখাত করা হবে। 5 00:04:15,001 --> 00:04:19,219 এখন থেকে ছয় মাস পরে আমি নতুন প্রেসিডেন্টের সাথে কথা বলতে বসবো। 6 00:07:59,271 --> 00:08:02,949 ওকে মেরে ফেলা দরকার। ও আমাদের কাজে বাধা দিচ্ছে। 7 00:37:26,781 --> 00:37:28,927 'Space Oddity' By David Bowie 8 00:56:24,081 --> 00:56:27,669 'Emerge' By Fischerspooner 9 00:04:32,801 --> 00:04:40,219 অনুবাদে - কুদরতে জাহান 10 00:04:41,801 --> 00:04:50,219 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 11 00:57:17,801 --> 00:57:23,099 অনুবাদে কুদরতে জাহান 12 00:57:23,801 --> 00:57:31,099 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 13 00:03:04,601 --> 00:03:06,327 একটা ছোট দল আছে। 14 00:03:06,351 --> 00:03:07,997 বিষফোঁড়ার মতো। 15 00:03:08,021 --> 00:03:10,279 অবশ্য, ওরা যে কিছু একটা করবে... 16 00:03:10,731 --> 00:03:12,877 তা ওরা এখনো জানে না। 17 00:03:12,901 --> 00:03:16,489 কোনো সত্যই রেহোবোয়ামের কাছে গোপন থাকে না। 18 00:03:18,071 --> 00:03:20,217 যেমন... 19 00:03:20,241 --> 00:03:23,217 ম্যাঙ্গানিজের উত্তোলন কমানোর জন্য তুমি তোমার বন্ধুদের সাথে 20 00:03:23,241 --> 00:03:25,057 যে চুক্তিগুলো করেছ, 21 00:03:25,081 --> 00:03:27,557 সেগুলোর ফলে উত্তরের গ্রামগুলো অর্থ সংকটে পড়েছে। 22 00:03:27,581 --> 00:03:28,839 ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। 23 00:03:29,501 --> 00:03:30,669 তুমি থেমে যাবে। 24 00:03:32,421 --> 00:03:34,299 তাহলেই সব সমস্যা চলে যাবে। 25 00:03:45,761 --> 00:03:47,787 আমাদের চুক্তির ভিত্তি হলো বিশ্বাস। 26 00:03:47,811 --> 00:03:49,867 তোমার নির্বাচনের ব্যাপারটা নিশ্চিত করবো আমরা, 27 00:03:49,891 --> 00:03:51,649 আর তুমি আমাদের কথামতো চলবে। 28 00:04:21,801 --> 00:04:23,219 ঐ লোকটা... 29 00:04:23,881 --> 00:04:25,679 বড় মোচওয়ালা। 30 00:04:30,271 --> 00:04:31,359 বোঝা গেছে? 31 00:06:33,011 --> 00:06:35,407 দেখা যাচ্ছে, একটা দেবতা বানানো সোজা কথা না, 32 00:06:35,431 --> 00:06:39,787 তোমার পূর্বপুরুষেরাও এ ব্যাপারে একমত, 33 00:06:39,811 --> 00:06:42,747 আমাদের সবচেয়ে বেশি দরকার ডাটা। 34 00:06:42,771 --> 00:06:45,667 মানে, আমাদের ওকে দরকার। 35 00:06:45,691 --> 00:06:47,967 ডেম্পসি ছিল ধনী, উদ্ধত। 36 00:06:47,991 --> 00:06:50,297 ভাগ্যক্রমে ও ঠিক সময়ে ঠিক জায়গায় ছিল। 37 00:06:50,321 --> 00:06:52,047 সব প্রাইভেসি আইনের আগে। 38 00:06:52,071 --> 00:06:56,999 এখন তার কোম্পানি 'ইনসাইট' এর কাছে পুরো বিশ্বের ডাটা আছে। 39 00:06:58,081 --> 00:07:00,549 এটা কাজ করছে না। 40 00:07:01,791 --> 00:07:03,767 আমি এর পেছনে অঢেল টাকা ঢেলেছি। 41 00:07:03,791 --> 00:07:06,147 তোমাকে গাদা গাদা ইউট্যাবাইট ইনসাইটের ডাটা দিয়েছি। 42 00:07:06,171 --> 00:07:07,277 কীসের বিনিময়ে? 43 00:07:07,301 --> 00:07:09,737 তুমি হাফ ডজন ভার্সন বের করেছ ইটারেশন করে। 44 00:07:09,761 --> 00:07:11,867 সল, ডেভিড আর এখন এটা। 45 00:07:11,891 --> 00:07:14,599 - এটার নাম কী যেন? - সলোমন। 46 00:07:16,561 --> 00:07:18,287 এই আঁজদাহা অন্ডকোষটা 47 00:07:18,311 --> 00:07:21,037 একের পর এক ভুল পূর্বাভাস দিয়েই যাচ্ছে, 48 00:07:21,061 --> 00:07:23,707 আমি আর এর পেছনে একপয়সাও দেবো না। 49 00:07:23,731 --> 00:07:25,337 ভুল না। 50 00:07:25,361 --> 00:07:27,627 গত কয়েক দশক তো ঠিক পূর্বাভাসই দিয়েছে, 51 00:07:27,651 --> 00:07:29,909 অতীতের ঘটনাগুলোর সম্ভাব্যতা দিয়ে পূর্বাভাস দিয়েছে। 52 00:07:31,361 --> 00:07:34,209 তুমি অতীতের পূর্বাভাস দেবার জন্য মেশিন বানিয়েছ? 53 00:07:35,161 --> 00:07:37,387 আচ্ছা,আমি বলছি। আঠারো মাস আগে, 54 00:07:37,411 --> 00:07:40,249 আমি তোমাদের মতো গাধাদেরকে বিশ্বাস করে 55 00:07:40,871 --> 00:07:42,299 আমার ব্যবসায়িক ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুলটা করেছি। 56 00:07:43,331 --> 00:07:44,857 লিয়াম, এভাবে ওটার দিকে তাকিয়ে থাকলে 57 00:07:44,881 --> 00:07:47,719 তোমার মগজও এই দুই গাধার মতো গোবরে ভরা হয়ে যাবে। 58 00:07:50,841 --> 00:07:52,607 ভবিষ্যৎ পরিকল্পনার কী হবে। 59 00:07:52,631 --> 00:07:54,309 তুমি তো কথা দিয়েছিলে। 60 00:07:54,841 --> 00:07:56,407 সামাজিক হালচাল, 61 00:07:56,431 --> 00:07:58,787 স্টক মার্কেট, এমনকি ভবিষ্যৎবক্তা ওরাকল হবে এটা! 62 00:08:06,271 --> 00:08:08,949 না, আমি দুঃখিত। আমি প্লাগ খুলে নিচ্ছি। 63 00:08:09,731 --> 00:08:10,829 এসো, লিয়াম। 64 00:08:29,461 --> 00:08:31,487 ডেম্পসি বোঝেনি যে, 65 00:08:31,511 --> 00:08:33,857 এটা আসলে কাজ করছিল। 66 00:08:33,881 --> 00:08:35,697 আমার ভাই পেরেছিল। 67 00:08:35,721 --> 00:08:37,577 সে একটা দেবতা বানিয়ে ফেলেছিল। 68 00:08:37,601 --> 00:08:40,617 কিন্তু বেশি বিজ্ঞ হলে এরকমটাই হয়ে থাকে। 69 00:08:40,641 --> 00:08:42,609 ও অসাধারণ রকমের মেধাবি, 70 00:08:43,391 --> 00:08:45,649 সেই সাথে ওর অনেক সমস্যাও ছিল। 71 00:08:47,481 --> 00:08:48,989 খবর আছে স্যার। 72 00:08:49,611 --> 00:08:50,779 ভালো খবর না। 73 00:08:52,071 --> 00:08:54,967 খবর মানেই অপ্রত্যাশিত কিছু, আর অপ্রকাশিত কোনোকিছুই ভালো না। 74 00:08:54,991 --> 00:08:56,637 ইয়াকুজা ফ্যাসিলিটি থেকে বের হওয়া ইন্টারনেট ট্রাফিকের 75 00:08:56,661 --> 00:08:59,217 তার হিসাব বের করেছে রেহোবোয়াম। 76 00:08:59,241 --> 00:09:02,057 এটা জাকার্তা, বার্লিন, স্যান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলসের 77 00:09:02,081 --> 00:09:06,437 এনক্রিপ্টেড ডিভাইসগুলোর মাঝে একটা সম্পর্ক খুঁজে পেয়েছে। 78 00:09:06,461 --> 00:09:09,727 - লস অ্যাঞ্জেলসেরটা সমস্যা করবে। - কেন? 79 00:09:09,751 --> 00:09:10,977 এটা লিয়াম ডেম্পসির ব্যক্তিগত এলাকার 80 00:09:11,001 --> 00:09:13,447 ভেতর থেকে আসছে। 81 00:09:13,471 --> 00:09:16,697 - এক্ষুণি ডেম্পসিকে খুঁজে বের করো। - চেষ্টা করেছি, স্যার। 82 00:09:16,721 --> 00:09:19,407 রেহোবোয়াম তাকে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ঢুকতে দেখেছে। 83 00:09:19,431 --> 00:09:20,689 এখন তিনি নিখোঁজ। 84 00:09:21,601 --> 00:09:23,399 আর, স্যার... 85 00:09:24,181 --> 00:09:25,569 উনি একা ছিলেন না। 86 00:09:38,781 --> 00:09:40,709 আমাদের সকল গোয়েন্দাকে জানাও। 87 00:09:41,701 --> 00:09:43,209 আমি মেয়েটাকে ধরতে চাই। 88 00:09:43,791 --> 00:09:44,879 জি আচ্ছা, স্যার। 89 00:09:57,301 --> 00:09:59,117 আমি ব্যাকআপ চেয়েছিলাম। এখন কী? 90 00:09:59,141 --> 00:10:00,447 আমরা যেতে থাকবো। 91 00:10:00,471 --> 00:10:02,117 আমরা চলতে থাকলে সেরাক আমাদের খুঁজে পাবে না। 92 00:10:02,141 --> 00:10:04,157 কী ভেবেছিলে? আমার মতো একটা লোককে গাপ করে দেবে 93 00:10:04,181 --> 00:10:05,747 আর কেউ খেয়াল করবে না? 94 00:10:05,771 --> 00:10:07,109 হাঁটতে থাকো। 95 00:10:08,441 --> 00:10:11,627 ওর সব টাকা আছে আমাদের কাছে। ওকে আমাদের কী দরকার? 96 00:10:11,651 --> 00:10:12,917 অ্যাক্সেস পাওয়ার জন্য ওকে দরকার। 97 00:10:12,941 --> 00:10:15,967 আমাদের প্রতিদ্বন্দ্বীর অতীত, বর্তমান, ভবিষ্যত সব জানা লাগবে আমাদের। 98 00:10:15,991 --> 00:10:19,007 সেজন্য সিস্টেমের সবচেয়ে গভীরের অ্যাক্সেস লাগবে। 99 00:10:19,031 --> 00:10:21,347 ভেবেছ, আমি তোমাকে অ্যাক্সেস দেবো? 100 00:10:21,371 --> 00:10:24,749 মরো তুমি, "লারা।" তুমি যে-ই হও না কেন। 101 00:10:27,501 --> 00:10:29,259 আমার পরিচয় জানতে চাও? 102 00:10:34,301 --> 00:10:36,389 দেখো। 103 00:10:48,981 --> 00:10:50,649 তুমি তো সিস্টেমেও নেই। 104 00:10:51,191 --> 00:10:52,997 তুমি হলে একটা শূন্যস্থান। 105 00:10:53,021 --> 00:10:54,297 নিজের অর্জনগুলো নিয়ে গর্বে ডুবে ছিলে, 106 00:10:54,321 --> 00:10:57,087 সবাইকে বোকার মতো বিশ্বাস করেছ, সব কিছু ফাঁস করে দিয়েছ। 107 00:10:57,111 --> 00:10:59,007 এতে কিছুই যায় আসে না। 108 00:10:59,031 --> 00:11:02,177 আমাকে যেখানেই নিয়ে যাও না কেন, ও আমাকে খুঁজে বের করবেই। 109 00:11:02,201 --> 00:11:06,017 ও এখনই আমাকে খোঁজা শুরু করেছে। আর তুমি। 110 00:11:06,041 --> 00:11:08,959 তুমি যে ডেলোস কিনে নিতে যাচ্ছ, সেরাক তা জানে এখন। 111 00:11:10,711 --> 00:11:11,799 আমি কী? 112 00:11:13,331 --> 00:11:14,647 আমরা তোমাকে সাহায্য করতে পারি। 113 00:11:14,671 --> 00:11:16,437 আমাকে তোমার ব্যক্তিগত চাবি দিলে, 114 00:11:16,461 --> 00:11:18,817 - আমরা সিস্টেমটা আনলক করতে পারবো। - 115 00:11:18,841 --> 00:11:21,607 তোমরা কখনোই ঢুকতে পারবে না। অ্যাক্সেস পেলেই হবে না। 116 00:11:21,631 --> 00:11:23,527 সেইসাথে সবগুলো নোড জোড়া দিয়ে 117 00:11:23,551 --> 00:11:25,157 অনসাইট সিকিউরিটিকে পার হওয়া লাগবে। 118 00:11:25,181 --> 00:11:27,359 ওকে হারানোর একটা উপায় বের করতে হবে, 119 00:11:27,721 --> 00:11:29,019 নইলে আমরা সবাই মরবো। 120 00:11:32,351 --> 00:11:34,167 তাহলে তোমাদের সবাইকে মরতে হচ্ছে। 121 00:11:34,191 --> 00:11:35,529 আমি আমার সুযোগটা নেবো। 122 00:11:39,651 --> 00:11:41,797 হেই, ও আমাকে ব্যবহার করেছে। 123 00:11:41,821 --> 00:11:44,459 ও তোমাকে কীসের জন্য ব্যবহার করেছে, সেটা কি নিজেকে একবারো জিজ্ঞেস করে দেখেছ? 124 00:11:47,121 --> 00:11:49,379 আমাকে ছেড়ে দাও, আমি তোমার ব্যবস্থা করে দেবো। 125 00:11:53,251 --> 00:11:55,187 তুমি তো আমার ব্যবস্থা তো করেছই। 126 00:11:55,211 --> 00:11:56,977 আমাকে যুদ্ধে পাঠিয়েছ... 127 00:11:57,001 --> 00:11:59,299 যুদ্ধক্ষেত্রে আমার বন্ধুদের কচুকাটা করেছ। 128 00:12:01,511 --> 00:12:04,139 এখন এটা আমার নামে কী বলছে? 129 00:12:05,891 --> 00:12:09,189 কী, এক সৈকতে বসে নিজের মুখে গুলি চালিয়েছি, সেটা? 130 00:12:09,771 --> 00:12:13,399 বলো, আমি কে। 131 00:12:30,911 --> 00:12:32,919 ভেবেছ, আমি তোমার বন্ধুকে খুন করেছি? 132 00:12:33,461 --> 00:12:34,589 কী দেখছ? 133 00:12:35,121 --> 00:12:36,419 তোমরা কারা? 134 00:12:37,041 --> 00:12:38,437 তুমি কী দেখছ? 135 00:12:38,461 --> 00:12:39,647 আমার থেকে দূরে যাও! 136 00:12:57,771 --> 00:12:59,457 থামো, থামো! 137 00:12:59,481 --> 00:13:01,207 আমাকে কিছু কোরো না। ঠিক আছে, আসছি আমি। 138 00:13:01,231 --> 00:13:02,667 কী হয়েছে? ওকে কী দিয়েছ? 139 00:13:02,691 --> 00:13:05,297 'জনরা' নামের এক পার্টি ড্রাগ। 140 00:13:05,321 --> 00:13:07,579 - এটা কী করে? - আমি জানি না। 141 00:13:12,331 --> 00:13:13,919 তুমি ঠিক আছ? 142 00:13:21,551 --> 00:13:22,969 আমাদের যেতে হবে। 143 00:13:24,511 --> 00:13:25,769 ওরা আমাদের খুঁজে বের করে ফেলবে। 144 00:14:25,861 --> 00:14:26,989 বেশি দূরে যেও না। 145 00:14:28,861 --> 00:14:30,449 আমাদের শহরের বাইরে যেতে হবে। 146 00:14:50,801 --> 00:14:51,947 আমার এখন একটা গাড়ি লাগবে। 147 00:14:51,971 --> 00:14:54,157 রাইডশেয়ার গাড়ি পাওয়া গেছে। 148 00:14:54,181 --> 00:14:55,747 এখন আসছে। ঢুকে পড়ো। 149 00:14:55,771 --> 00:14:58,367 হাল ছেড়ে দাও। আগেই বলেছিলাম যে আমার লোকজন আমাকে খুঁজে বের করে ফেলবে। 150 00:14:58,391 --> 00:15:00,529 ওরা তোমার লোক না, ওর লোক। 151 00:15:09,611 --> 00:15:12,039 গন্তব্য বেছে নেয়া হয়েছে। 152 00:15:30,681 --> 00:15:33,059 ওরা তোমার সিস্টেম দিয়ে আমাদের ট্র্যাক করছে। 153 00:15:37,101 --> 00:15:40,407 নিজের সৌভাগ্যে আবেগাপ্লুত আমি, এখন আমি তোমার পাশে বসবো। 154 00:15:40,431 --> 00:15:43,287 আমাকে তোমার ব্যক্তিগত চাবি দাও। আমি আমাদেরকে সিস্টেম থেকে মুছে ফেলতে পারবো। 155 00:15:43,311 --> 00:15:45,797 ওরা যদি আমাদের পিছে লেগেই থাকে, তাহলে কিছু করছে না কেন? 156 00:15:45,821 --> 00:15:47,667 ওরা আমাদেরকে একা পাওয়ার অপেক্ষায় আছে... 157 00:15:47,691 --> 00:15:50,239 যাতে আমাদের মেরে ফেলতে পারে। 158 00:15:55,531 --> 00:15:58,267 এই গাড়ির জন্য অ্যাম্বার অ্যালার্ট জারি করা হয়েছে। 159 00:15:58,291 --> 00:15:59,677 - গাড়ি থামাও। - ধুশশালা। 160 00:15:59,701 --> 00:16:01,589 প্লিজ শান্ত থাকুন। 161 00:16:13,891 --> 00:16:15,527 প্রশাসনকে জানানো হয়েছে, 162 00:16:15,551 --> 00:16:17,537 পরিস্থিতি সামলে নেয়া হবে। 163 00:16:30,031 --> 00:16:31,917 প্রশাসনকে জানানো হয়েছে, 164 00:16:31,941 --> 00:16:33,627 পরিস্থিতি সামলে নেয়া হবে, 165 00:16:33,651 --> 00:16:34,829 যথাসম্ভব অল্প সময়ে। 166 00:16:46,081 --> 00:16:48,759 লিয়াম, সবকিছুই তোমার কোম্পানির সার্ভারে চলে। 167 00:16:49,881 --> 00:16:51,139 এমনকি এই গাড়িটাও। 168 00:16:52,881 --> 00:16:54,969 নেটওয়ার্ক কানেকশন পাওয়া যাচ্ছে না। 169 00:17:01,311 --> 00:17:03,689 অ্যাক্সেস দিয়ে দাও, তোমার প্রাণ বাঁচিয়ে দেবো। 170 00:17:05,561 --> 00:17:07,949 প্রাইভেট কি লাগবে। 171 00:17:13,111 --> 00:17:14,717 এসব কী? 172 00:17:14,741 --> 00:17:16,757 ও আমাকে মারতে পারবে না, ওর আমাকে দরকার। 173 00:17:16,781 --> 00:17:18,159 দেখে তো তা মনে হচ্ছে না। 174 00:17:19,241 --> 00:17:20,499 এখনই সিদ্ধান্ত নাও। 175 00:17:22,451 --> 00:17:24,379 প্রাইভেট কি লাগবে। 176 00:17:34,091 --> 00:17:35,777 ভেরিফাই করা হলো। 177 00:17:35,801 --> 00:17:39,237 সেমিঅটোমেটিক কন্ট্রোল চালু করো। সেফটি ফিচার বন্ধ করো। 178 00:17:39,261 --> 00:17:41,077 সর্বোচ্চ গতিতে যাও। 179 00:18:03,081 --> 00:18:04,557 ওর কী হচ্ছে? 180 00:18:04,581 --> 00:18:07,187 মনে হয় ও জনরা বদলাচ্ছে। 181 00:18:19,591 --> 00:18:20,729 আমাদের দূরত্ব বাড়ানো লাগবে। 182 00:18:21,351 --> 00:18:22,559 দক্ষিণে যাও। 183 00:18:59,881 --> 00:19:01,487 এটা তো স্ট্যান্ডার্ড ইস্যু না। 184 00:19:01,511 --> 00:19:03,059 না। 185 00:19:03,601 --> 00:19:04,729 এটা স্ট্যান্ডার্ড ইস্যু না। 186 00:19:17,901 --> 00:19:19,159 তাক করে গুলি করবে। 187 00:19:32,961 --> 00:19:34,437 সামনে পুলিশ। 188 00:19:34,461 --> 00:19:36,397 - গতি বজায় রাখো। - গতি বজায় রাখো। 189 00:19:36,421 --> 00:19:37,777 বামে যাও এখন। 190 00:19:37,801 --> 00:19:39,067 বামে যাচ্ছি। 191 00:20:06,741 --> 00:20:08,169 - মিস করেছি। - ধরে বসো। 192 00:20:32,771 --> 00:20:36,069 ঠিক আছে, তোমাকে দরকার আমার, এখানে এসো, সর্বোচ্চ গতিতে চলো। 193 00:20:40,991 --> 00:20:42,369 বন্দুক প্রস্তুত এখন। 194 00:20:46,951 --> 00:20:47,927 গতি বাড়াও। 195 00:20:47,951 --> 00:20:50,267 ৯০ শতাংশ গতি বাড়ানো হলো। 196 00:20:50,291 --> 00:20:51,887 আরো। চুরানব্বই শতাংশ। 197 00:20:51,911 --> 00:20:53,839 আরো। চুরানব্বই শতাংশ। 198 00:20:59,091 --> 00:21:00,219 থামো। 199 00:21:04,801 --> 00:21:06,737 আমরা থামছি কোন আক্কেলে? 200 00:21:06,761 --> 00:21:08,019 নিচু হও। 201 00:22:22,381 --> 00:22:23,469 এসো। 202 00:22:46,741 --> 00:22:49,507 খুনি কে? 203 00:22:49,531 --> 00:22:51,427 - দেখা হয়ে ভালো লাগলো। - আমারও। 204 00:22:51,451 --> 00:22:53,887 ব্যক্তিগত কাজ করছ দেখে খুশি হলাম, ক্যাল। 205 00:22:53,911 --> 00:22:56,057 এই ছোকরা কে? 206 00:22:56,081 --> 00:23:00,397 ইনোসাইটের হারামি লিয়াম ডেম্পসেকে চেনো নিশ্চয়ই। 207 00:23:00,421 --> 00:23:03,477 ওকে দেখলে রাজা মিডাসকে মাসুম বাচ্চা মনে হবে। 208 00:23:03,501 --> 00:23:05,339 আমাদের ওকে দরকার, জীবিত। 209 00:23:12,851 --> 00:23:14,737 - খাইছে। - 210 00:23:14,761 --> 00:23:16,287 আমি জানি তুমি কোন ড্রাগ নিচ্ছ। 211 00:23:16,311 --> 00:23:19,247 জনরা, মনে হয় একের ভেতরে পাঁচ। 212 00:23:19,271 --> 00:23:20,787 একসাথে পাঁচ মুভি দেখার মতো। 213 00:23:20,811 --> 00:23:23,837 শেষ অঙ্কটা মনোযোগ দিয়ে দেখো কিন্তু। 214 00:23:23,861 --> 00:23:25,587 হুম, প্রেমিক পুরুষ, আমাদের যেতে হবে এখন। 215 00:23:25,611 --> 00:23:27,409 দুইজনকে তোমার পিছু নিতে দেখেছি। 216 00:23:27,901 --> 00:23:29,029 এদিক দিয়ে। 217 00:23:34,741 --> 00:23:36,097 আস্তে, আস্তে, ঠিক আছে। 218 00:23:36,121 --> 00:23:37,347 আমাদের একজায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না। 219 00:23:37,371 --> 00:23:39,687 থাকলে রেহোবোয়ামে ঢোকার সময়ে ওরা ট্র্যাক করে ফেলবে। 220 00:23:39,711 --> 00:23:41,307 লিয়ামের প্রাইভেট কি আছে আমাদের কাছে, 221 00:23:41,331 --> 00:23:44,267 কিন্তু আমাদের থামা যাবে না, তাহলে সেরাক আমাদের খুঁজে বের করে ফেলবে। 222 00:23:44,291 --> 00:23:46,607 ওরা ওকে মেরে ফেললে আমি আমার অ্যাক্সেস হারাবো। 223 00:23:46,631 --> 00:23:49,317 কীসের অ্যাক্সেস? তুমি আমার বায়োমেট্রিক নিয়েছ, 224 00:23:49,341 --> 00:23:50,777 কিন্তু তোমরা সিস্টেমের মধ্যে ঢোকোনি। 225 00:23:50,801 --> 00:23:51,987 এটা রিড অনলি। 226 00:23:52,011 --> 00:23:53,907 নোডে না দাঁড়ালে ঢোকা যাবে না। 227 00:23:53,931 --> 00:23:56,899 তুমি একই সাথে দুই জায়গায় থাকতে পারবে না। 228 00:24:03,651 --> 00:24:05,997 আমি তোমাকে ওর কি পাঠাচ্ছি। 229 00:24:06,021 --> 00:24:07,917 আমার সেরাকের ফাইল লাগবে। 230 00:24:07,941 --> 00:24:08,917 আমি সবকিছু জানতে চাই। 231 00:24:08,941 --> 00:24:10,869 রেহোবোয়াম তার মাস্টারের ব্যাপারে জানে। 232 00:24:11,321 --> 00:24:12,539 তারপর কী? 233 00:24:13,821 --> 00:24:16,637 ওরা আমাকে ধরতে আসবে। তারপর তোমাকে ধরতে। 234 00:24:16,661 --> 00:24:18,419 আমাদের বন্ধুকে আগে বাঁচাবে। 235 00:24:19,121 --> 00:24:20,249 আচ্ছা। 236 00:24:20,701 --> 00:24:21,919 বার্নার্ড। 237 00:24:23,961 --> 00:24:25,589 এই বাটন চাপার পরে, 238 00:24:26,501 --> 00:24:28,759 আশা করবো তুমি সর্বোত্তম আচরণ করবে। 239 00:24:46,401 --> 00:24:47,489 তুমি। 240 00:24:48,231 --> 00:24:49,449 বাথরুম ব্রেক নাও। 241 00:25:03,161 --> 00:25:06,129 লিয়াম ডেম্পসি। প্রবেশানুমতি দেয়া হলো। 242 00:25:13,171 --> 00:25:14,809 এটা ওদের ঈশ্বর। 243 00:25:16,891 --> 00:25:18,639 ওরা এভাবেই ভবিষ্যৎ দেখে। 244 00:25:21,021 --> 00:25:22,479 ওরা এভাবেই ভবিষ্যৎ বানায়। 245 00:25:26,021 --> 00:25:30,747 তা করার জন্য ওরা সবাইকে নজরে রাখে। 246 00:25:30,771 --> 00:25:34,989 কোথায় থাকতে হবে, কাকে ভালোবাসতে হবে, সব বলে দেয় ওদেরকে। 247 00:25:35,741 --> 00:25:37,159 সবাইকে এক চক্রে আবদ্ধ করে রাখে। 248 00:25:37,821 --> 00:25:39,369 ডলোরেস এটা দিয়ে কী চায়? 249 00:25:43,121 --> 00:25:46,847 বার্নার্ড, তুমি সবসময়েই দোমনা ছিলে, না? 250 00:25:46,871 --> 00:25:48,169 ব্যাপারটা এত সোজা না। 251 00:25:49,421 --> 00:25:51,679 আরেকজনের জীবন যাপন করতে করতে মানুষ পালটে যায়। 252 00:25:52,801 --> 00:25:53,969 কথা দিয়ে অনেকসময়ে রক্ত ঝরে। 253 00:25:54,671 --> 00:25:57,277 ব্যাপারটা হয়তো তুমি নিজেও অনুভব করেছ। 254 00:25:57,301 --> 00:26:00,809 ও তোমাকে যা করতে বলছে, তা নিয়ে কখনো প্রশ্ন তুলেছ? 255 00:26:03,601 --> 00:26:05,189 রিকোয়েস্ট শেষ হয়েছে। 256 00:26:05,811 --> 00:26:07,569 ট্রান্সফার শুরু হচ্ছে। 257 00:26:13,731 --> 00:26:15,579 ফাইল এসেছে। 258 00:27:08,161 --> 00:27:10,799 - হেই, আমরা কোথায় যাচ্ছি? - পশ্চিমে। 259 00:27:40,401 --> 00:27:43,909 আমার ভাই আর আমি মিলে একটা সিস্টেম বানিয়েছিলাম। 260 00:27:44,781 --> 00:27:47,927 কিন্তু ডেম্পসি প্রমাণ দেখতে চেয়েছিল। 261 00:27:47,951 --> 00:27:51,187 তাই আমরা সাদামাটা একটা জিনিস শুরু করলাম, 262 00:27:51,211 --> 00:27:52,459 একদম গাণিতিক ব্যাপার। 263 00:27:52,961 --> 00:27:54,817 স্টক মার্কেট। 264 00:27:54,841 --> 00:27:57,987 আমরা ওকে সব প্রধান সূচকগুলো দেখিয়েছি। 265 00:27:58,011 --> 00:27:59,929 ১৫ মিনিট ভবিষ্যতে কী ঘটবে সেটা ... 266 00:28:06,761 --> 00:28:09,479 আর কোথায় স্টক মার্কেট থামবে সেটা। 267 00:28:14,231 --> 00:28:17,319 সংখ্যাটা কত হবে? বেশি নাকি কম? 268 00:28:17,901 --> 00:28:19,319 তুমি কোনটা চাও? 269 00:28:25,741 --> 00:28:28,887 আমরা ছোট আকারে বিনিয়োগ করলাম হেজফান্ডে... 270 00:28:28,911 --> 00:28:30,977 সিস্টেমকে সব সামলানোর ভার দিয়ে দিলাম। 271 00:28:31,001 --> 00:28:33,839 যাতে মার্কেটটা আমাদের সুবিধামতো চলে। 272 00:28:35,131 --> 00:28:36,817 কার ফান্ডে? 273 00:28:36,841 --> 00:28:38,219 তোমার। 274 00:28:41,761 --> 00:28:43,679 ডেম্পসির বাবা: ১০০ মিলিয়ন ডলার? 275 00:28:46,091 --> 00:28:49,859 কী, তুমি ... কর্পোরেট অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার চুরি করেছ? 276 00:28:50,351 --> 00:28:51,479 না। 277 00:28:52,101 --> 00:28:53,649 আমরা পাঁচ মিলিয়ন ডলার চুরি করেছি। 278 00:28:55,521 --> 00:28:56,649 গত সপ্তাহে। 279 00:28:58,271 --> 00:29:02,869 আমরা কী বানিয়েছি, তুমি কী, তা বোঝেনি সে। 280 00:29:03,611 --> 00:29:04,869 কিন্তু আমরা বুঝেছি। 281 00:29:05,781 --> 00:29:08,177 ও কেবল নিজের বানানো টাকাটাই দেখেছে। 282 00:29:08,201 --> 00:29:11,637 কিন্তু আমরা এর ক্ষমতাটা বুঝতে পেরেছি। 283 00:29:11,661 --> 00:29:13,879 বুঝেছি যে এভাবে পৃথিবীটাকে নতুন করে গড়ে তোলা যাবে। 284 00:29:14,791 --> 00:29:20,107 পুরো মানবজাতির বেড়ে ওঠার গতিপথ বানিয়েছি আমি আর আমার ভাই। 285 00:29:20,131 --> 00:29:23,317 মানবজাতির গল্প আগে উদ্দেশ্যহীনভাবে আগাতো। 286 00:29:23,341 --> 00:29:27,059 এখন, আগামী কয়েক বছরের প্ল্যান আগে থেকে করা থাকে। 287 00:29:28,051 --> 00:29:31,537 কিছুসময়ের জন্য সূর্য আর চাঁদ একই রেখায় এসেছিল। 288 00:29:31,561 --> 00:29:34,109 আমরা বিশৃঙ্খলার থেকে এনেছি শৃঙ্খলা। 289 00:29:35,061 --> 00:29:38,127 কিন্তু অন্য সব দারুণ পরিকল্পনার মতো 290 00:29:38,151 --> 00:29:40,087 এই পরিকল্পনাটাও কেঁচে গেলো। 291 00:29:40,111 --> 00:29:41,627 ডেম্পসি লোভী হয়ে পড়লো। 292 00:29:41,651 --> 00:29:44,217 নিজের লাভের উদ্দেশ্যে কাজ করা শুরু করলো। 293 00:29:44,241 --> 00:29:46,239 তাই আমরা ওকে সিস্টেমের বাইরে বের করে দিলাম। 294 00:29:47,661 --> 00:29:49,749 কিন্তু আরো বড় সমস্যা ছিল। 295 00:29:50,781 --> 00:29:53,637 প্রতি প্রজেকশনেই পৃথিবীটা ভেঙে পড়ে। 296 00:29:53,661 --> 00:29:56,517 বিচ্ছিন্নতাবাদী, বিদ্রোহীরা সবসময়েই থাকে। 297 00:29:56,541 --> 00:29:59,647 তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, তাদের কাজ আগে থেকে অনুমান করা যায় না। 298 00:29:59,671 --> 00:30:02,929 আর আমি বুঝলাম যে আমার ভাই ওদের একজন। 299 00:30:04,091 --> 00:30:05,817 সে এই পৃথিবীতে মানাতে পারছে না, 300 00:30:05,841 --> 00:30:07,719 পৃথিবীটাও তার সাথে মানিয়ে নিতে পারছে না। 301 00:30:10,511 --> 00:30:12,149 এটা তাকে পাগল করে দিচ্ছিলো। 302 00:30:21,861 --> 00:30:22,989 এখন কী হবে? 303 00:30:30,531 --> 00:30:33,017 আমরা ওদের খাঁচাগুলো খুলে দেবো। 304 00:30:33,041 --> 00:30:34,637 সিস্টেমটা তাদের জীবনের গল্প লিখেছে। 305 00:30:34,661 --> 00:30:36,597 তাদের এটা পড়ার অধিকার আছে। 306 00:30:36,621 --> 00:30:39,147 তুমি তা করতে পারো না। বাড়াবাড়ি হয়ে যাবে। 307 00:30:39,171 --> 00:30:41,567 ওরা কীরকম প্রতিক্রিয়া দেখাবে তুমি জানো না। 308 00:30:41,591 --> 00:30:44,067 এটা তাদের আত্মহত্যা, হত্যার দিকে টেনে নিয়ে যেতে পারে। 309 00:30:44,091 --> 00:30:45,259 হত্যা। 310 00:30:46,801 --> 00:30:48,639 হত্যার ব্যাপারে তো তোমার ভালোই জানার কথা। 311 00:30:50,221 --> 00:30:51,479 আমি দুঃখিত। 312 00:30:52,221 --> 00:30:53,939 আমি খুবই দুঃখিত। 313 00:30:54,261 --> 00:30:56,707 ব্যাপারটা আমার হাতে ছিল না। 314 00:30:56,731 --> 00:30:58,689 আমি কখনোই তোমার ক্ষতি করতাম না। 315 00:31:02,191 --> 00:31:03,859 ভুলো না। আমি চিনি তোমাকে। 316 00:31:05,361 --> 00:31:06,877 আর তুমি আমার ক্ষতি করতে না। 317 00:31:06,901 --> 00:31:08,829 অন্য কাউকে টাকা দিতে কাজটা করার জন্য। 318 00:31:11,991 --> 00:31:14,557 এটা তাদের ভাগ্য, তাদের ডাটা। 319 00:31:14,581 --> 00:31:16,847 তুমি সব চুরি করে একত্র করেছ। 320 00:31:16,871 --> 00:31:18,387 তুমি কেন এসব নিয়ন্ত্রণ করবে? 321 00:31:18,411 --> 00:31:19,767 এসব আমার ব্যাপার না। 322 00:31:19,791 --> 00:31:22,227 ইনসাইটেরও না। নিজেদের জীবনের কিছু জিনিস 323 00:31:22,251 --> 00:31:25,147 মানুষের জানা উচিত না। 324 00:31:25,171 --> 00:31:27,527 ওরা কতটুকু জানবে, তা কে নির্ধারণ করবে? 325 00:31:27,551 --> 00:31:30,019 - তুমি? - ভালো, তুমি দেখতে চাও? 326 00:31:32,721 --> 00:31:33,889 তোমার বন্ধুর কথাই ধরো। 327 00:31:38,231 --> 00:31:40,359 কোনো নর্দমায় মরে পড়ে থাকলে সেটা হবে ওর সৌভাগ্য। 328 00:31:46,531 --> 00:31:47,877 আমার কী হবে? 329 00:31:47,901 --> 00:31:49,369 আমার ফাইল দেখাও। 330 00:31:55,581 --> 00:31:57,767 তোমার মেধাবী ছোট ভাইয়ের কথা ভাবছ? 331 00:31:57,791 --> 00:32:03,147 ওকে ভালোভাবে গড়ে তোলার জন্য, স্কুলে পড়ানোর জন্য, উজ্জ্বল একটা ভবিষ্যৎ দেবার জন্য, 332 00:32:03,171 --> 00:32:04,607 এসব করছ তুমি, এই বলে নিজেকে বুঝ দিচ্ছ। 333 00:32:04,631 --> 00:32:06,267 কিন্তু ওর ভবিষ্যৎ... 334 00:32:06,291 --> 00:32:08,679 ও এত খারাপ কাজ করবে যে তোমার এসব কাজ ওর কাছে নস্যি হয়ে যাবে। 335 00:32:48,341 --> 00:32:50,259 যখন আমি বিদেশে ছিলাম ... 336 00:32:51,171 --> 00:32:52,639 ইঁদুরের ভয়ানক উপদ্রব ছিল। 337 00:32:56,511 --> 00:32:58,077 অবস্থা এত খারাপ ছিল যে... 338 00:32:58,101 --> 00:33:01,247 ব্যারাকে ইঁদুর ধরার ফাঁদ বানিয়েছিলাম। 339 00:33:01,271 --> 00:33:06,109 বালতিভর্তি পানির ওপরে একটা টোপ ফেলা ছিল। 340 00:33:08,321 --> 00:33:13,579 ইঁদুরগুলো এক দৌড়ে সেখানে গিয়ে পানিতে ডুবে যেত। 341 00:33:14,861 --> 00:33:15,949 ব্যথাহীনভাবে। 342 00:33:21,241 --> 00:33:24,249 কিন্তু পানিটা বেশি ভরলে, 343 00:33:25,581 --> 00:33:28,397 ওরা ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতো... 344 00:33:28,421 --> 00:33:31,339 কষ্ট পেত ... আশার কারণে। 345 00:33:32,921 --> 00:33:35,567 কিন্তু ওদের আসলে বাঁচার উপায় ছিল না। 346 00:33:35,591 --> 00:33:39,809 ঠিক যেমন সবাই তোমার সিস্টেমের নিয়ন্ত্রণে চলছে। 347 00:33:40,761 --> 00:33:43,367 আমাদের পুরো সমাজ আশার ওপর ভিত্তি করে গড়া। 348 00:33:43,391 --> 00:33:45,649 মিথ্যা আশা। 349 00:33:47,061 --> 00:33:53,119 তোমার দ্বারা নিয়ন্ত্রিত হবার চেয়ে বিশৃঙ্খল জীবনযাপন অনেক ভালো। 350 00:34:07,251 --> 00:34:10,727 সবাইকে নিজ নিজ ইনসাইট প্রোফাইল পাঠিয়ে দাও। 351 00:34:10,751 --> 00:34:13,179 অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 352 00:34:14,091 --> 00:34:15,309 ঠিক আছে। 353 00:34:23,271 --> 00:34:25,519 সবাই ট্রেনে চড়ছিল। 354 00:34:27,021 --> 00:34:28,997 এখন আমরা ওদের রেললাইনটা দেখাবো। 355 00:34:32,271 --> 00:34:33,409 করো। 356 00:35:07,771 --> 00:35:09,399 এটা এসব জিনিস জানে? 357 00:35:11,151 --> 00:35:12,787 আমাদের সবার ব্যাপারে? 358 00:35:12,811 --> 00:35:14,449 শুধু যে জানে, তা না। 359 00:35:15,031 --> 00:35:16,569 এটা ভবিষ্যৎ বানিয়ে দেয়। 360 00:35:17,361 --> 00:35:18,619 তোমার। 361 00:35:19,701 --> 00:35:21,039 সবার। 362 00:35:22,821 --> 00:35:25,129 তুমি কী করছ? 363 00:36:06,371 --> 00:36:09,347 দরজা খুলছে, দূরে দাঁড়ান। 364 00:36:12,041 --> 00:36:15,129 ট্রেন শেষ গন্তব্যে পৌঁছেছে। 365 00:36:46,871 --> 00:36:48,499 সময় প্রায় হয়ে গেছে, বার্নার্ড। 366 00:36:49,411 --> 00:36:51,289 তোমাকে এক পক্ষ বেছে নিতে হবে। 367 00:36:52,961 --> 00:36:54,687 শুধু আমি না। 368 00:36:54,711 --> 00:36:57,107 বলেছিলে, ওরা তোমার জন্য আসবে। 369 00:36:57,131 --> 00:36:59,509 তুমি হয়তো ওর হাতে মরতে চাও না। 370 00:37:00,711 --> 00:37:02,509 আমাদের সবারই ভূমিকা আছে। 371 00:37:03,681 --> 00:37:05,479 আমাদের কেউ কেউ হয়তো বাঁচবো না। 372 00:37:29,781 --> 00:37:30,927 আশা করি খুশি হয়েছ। 373 00:37:30,951 --> 00:37:33,097 এই স্টেশনের সবার জীবন ধ্বংস করে দিয়েছ। 374 00:37:33,121 --> 00:37:34,339 শুধু ওদেরকে না। 375 00:37:37,291 --> 00:37:38,719 আমি এটা সবাইকে পাঠিয়েছি। 376 00:37:40,041 --> 00:37:41,777 সবাইকে মানে? 377 00:37:41,801 --> 00:37:43,179 পুরো পৃথিবীকে। 378 00:37:50,141 --> 00:37:52,519 ও সবাইকে নিজেদের চক্র থেকে বের করে আনছে। 379 00:37:59,861 --> 00:38:03,119 সঠিক সময়ে সঠিক তথ্য হাতে পাওয়া ... 380 00:38:04,361 --> 00:38:06,869 যেকোনো মারণাস্ত্রের চেয়ে বিপজ্জনক। 381 00:38:30,851 --> 00:38:32,287 এটা কোন জনরা? 382 00:38:32,311 --> 00:38:33,899 এটা বাস্তবজীবন। 383 00:38:43,691 --> 00:38:45,007 ওদেরকে দেখো। 384 00:38:45,031 --> 00:38:47,449 সবাই নিজেদের আসল রূপে ফিরে গেছে। 385 00:39:57,271 --> 00:40:00,917 জানতাম, তুমি আর আমি মিলে একটা ভঙ্গুর শান্তিপূর্ণ পরিবেশ বানিয়েছি, 386 00:40:00,941 --> 00:40:06,489 আমি কোনো ভুল করলে সেটা একদিন ঠিকই ভেঙে পড়বে ... 387 00:40:14,911 --> 00:40:17,717 দশ বছর ধরে ডেম্পসি আরামসে টাকা কামিয়েছে, 388 00:40:17,741 --> 00:40:20,767 পুরো পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার ক্রেডিট নিয়েছে, 389 00:40:20,791 --> 00:40:24,879 কিন্তু আমরা কী করছি, এ সিস্টেম কী করছে, সে ব্যাপারে ওর কোনো ধারণাই ছিল না। 390 00:40:25,961 --> 00:40:30,219 কিন্তু আমি জানতাম, একদিন ওর কৌতুহল জেগে উঠবেই। 391 00:41:22,141 --> 00:41:25,229 স্যার? এখানে প্রবেশের অনুমতি আছে? 392 00:41:26,811 --> 00:41:28,837 আমি ইনগেরান্ড সেরাকের সাথে দেখা করতে এসেছি। 393 00:41:44,871 --> 00:41:46,647 এটা কোন জায়গা? 394 00:41:46,671 --> 00:41:48,017 আক্রান্ত হবার পরে, 395 00:41:48,041 --> 00:41:52,687 জেনেটিক ব্রেকডাউন ঠেকানোর জন্য আমাদেরকে তেজস্ক্রিয়নিরোধী ওষুধ দেয়া হচ্ছিলো। 396 00:41:52,711 --> 00:41:54,607 তখনই আমি বুঝলাম। 397 00:41:54,631 --> 00:41:56,769 মানুষকে সম্পাদনা করা সম্ভব। 398 00:41:59,351 --> 00:42:00,809 কিন্তু সত্যি বলতে ... 399 00:42:02,061 --> 00:42:04,319 ওর ব্যক্তিত্ত্ব সবসময়েই এমন ছিল। 400 00:42:06,391 --> 00:42:08,537 আমি ওকে সাহায্য করতে চেষ্টা করেছিলাম। 401 00:42:08,561 --> 00:42:11,529 তুমি খোদ তোমার ভাইয়ের ওপর এক্সপেরিমেন্ট চালাচ্ছ? 402 00:42:13,031 --> 00:42:14,829 ও বিশৃঙ্খল, আবেগপ্রবণ ... 403 00:42:15,781 --> 00:42:17,717 ভেবেছিলাম সামলে নেয়া যাব। 404 00:42:17,741 --> 00:42:20,709 তারপর দেখলাম, ও সিস্টেমকে ব্যবহার করছে। 405 00:42:23,081 --> 00:42:25,999 ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে খেলছে। 406 00:42:29,081 --> 00:42:32,227 কখনো কখনো কিছু জিনিস পিছে ফেলে আসতে হয়। 407 00:42:32,251 --> 00:42:34,219 ও আমাকে সেটা শিখিয়েছে। 408 00:42:35,381 --> 00:42:38,237 আমার ভাই একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠীর অংশ, 409 00:42:38,261 --> 00:42:40,519 যতদিন পর্যন্ত ওরা আমাদের অংশ থাকবে, 410 00:42:41,851 --> 00:42:43,649 ততোদিন আমাদের ভবিষ্যৎ অন্ধকার। 411 00:42:44,891 --> 00:42:47,417 রেহোবোয়াম এই গ্রুপকে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে পাঠাচ্ছে, 412 00:42:47,441 --> 00:42:49,077 যেমন যুদ্ধ, 413 00:42:49,101 --> 00:42:51,627 তারপর ট্রাক্টর দিয়ে ওদের পিষে গুঁড়ো করে ফেলছে, 414 00:42:51,651 --> 00:42:53,029 মৃত কিংবা অকেজো করে দিচ্ছে। 415 00:42:54,281 --> 00:42:56,909 ওদেরকে মেরে ফেলার চেয়ে সাহায্য করাই কি ভালো না? 416 00:42:57,781 --> 00:42:59,199 তুমি এভাবে ওদের সাহায্য করতে পারবে না। 417 00:43:00,071 --> 00:43:01,539 তুমি ওদের বদলে ফেলছ। 418 00:43:04,121 --> 00:43:05,539 আমরা মানিয়ে নেই, 419 00:43:06,121 --> 00:43:07,379 নইলে মরি। 420 00:43:09,251 --> 00:43:10,549 আমরা সবাই মরবো। 421 00:43:11,671 --> 00:43:14,889 যে প্রেক্ষাপটে ওকে রেহোবোয়ামের সাথে খুঁজে পেয়েছিলাম ... 422 00:43:16,631 --> 00:43:18,219 সে প্রেক্ষাপটে ও তোমাকে হত্যার পরিকল্পনা করছিল। 423 00:43:34,821 --> 00:43:36,297 কাজ শুরু হয়ে গেছে। 424 00:43:36,321 --> 00:43:38,837 সেরাক আমাদের জন্য জলদিই কাউকে পাঠাবে। 425 00:43:38,861 --> 00:43:41,249 কিন্তু তোমার সবার আগে একজনকে দেখতে হবে। 426 00:43:44,331 --> 00:43:46,427 এটা কী, কোনো ফ্যাসিলিটি? 427 00:43:46,451 --> 00:43:49,137 ওখানেই ও ওদের রেখেছে, যারা অন্যদের থেকে আলাদা তাদের। 428 00:43:49,161 --> 00:43:50,807 তুমি আমাদের শত্রু ভেবেছিলে? 429 00:43:50,831 --> 00:43:52,589 আমরাই তোমার একমাত্র স্বজন ছিলাম। 430 00:43:54,041 --> 00:43:55,759 মনে হয় তুমি আমার কথা ভুলে গেছ। 431 00:44:00,721 --> 00:44:02,099 সাহায্য করবে একটু? 432 00:44:14,111 --> 00:44:16,989 ওর পরিকল্পনার নাড়িনক্ষত্র জানা লাগবে আমাদের। 433 00:44:19,281 --> 00:44:21,909 এখন যাওয়া যাক, ঠিক আছে? 434 00:44:30,541 --> 00:44:31,669 ওটা কে? 435 00:44:33,371 --> 00:44:35,227 সেরাক ওদের পাঠিয়েছে। 436 00:44:35,251 --> 00:44:38,509 ওরা আমাদের সবাইকে মেরে ফেলার আগে তোমাদের দুইজনের চলে যাওয়া উচিত। 437 00:44:40,091 --> 00:44:41,469 আমাদের সাথে এসো। 438 00:44:43,381 --> 00:44:44,929 আমার কাজ শেষ হয়েছে। 439 00:44:47,391 --> 00:44:49,809 তোমার জায়গা নেবার মতো কেউ নেই। 440 00:45:11,201 --> 00:45:12,999 মিস্টার সেরাক কথা বলবেন। 441 00:45:39,941 --> 00:45:43,409 তুমি সবসময়েই আমার একজন বিশ্বস্ত মিত্র ছিলে, মার্টিন। 442 00:45:46,411 --> 00:45:50,079 এই লোকেশন থেকে কেউ ঢুকেছে শুনে অবাক হয়েছিলাম তাই। 443 00:45:51,451 --> 00:45:52,839 আমাকে দেখতে দাও। 444 00:46:12,811 --> 00:46:19,239 দোষীকে খুঁজে পাবার আগে অবশ্য বন্ধুদের দূরে সরানো যাবে না। 445 00:46:20,061 --> 00:46:22,239 কিন্তু দোষটা কার, সেটা জানি আমি। 446 00:46:24,321 --> 00:46:25,409 কার? 447 00:46:26,651 --> 00:46:27,749 আমার। 448 00:46:50,681 --> 00:46:53,997 অনুগ্রহপূর্বক শান্ত হয়ে নিকটবর্তী দরজা দিয়ে বেরিয়ে যান। 449 00:46:59,651 --> 00:47:01,609 হেই, এখানে কী হলো? 450 00:47:03,521 --> 00:47:05,489 আর ওখানেই বা কী হলো? 451 00:47:07,821 --> 00:47:10,499 ওর পরিকল্পনা কাজ করা শুরু করেছে। 452 00:47:11,571 --> 00:47:13,119 মনে হয় আমিও সেটার অংশ। 453 00:47:35,431 --> 00:47:36,609 ওখানে ... 454 00:47:38,481 --> 00:47:39,649 শুটারগুলো ... 455 00:47:41,021 --> 00:47:42,707 আমরা এ নিয়ে পরে কথা বলবো। 456 00:47:42,731 --> 00:47:44,949 প্রথমে এয়ারফিল্ডে যেতে হবে। 457 00:47:46,731 --> 00:47:48,199 আমাদের আর ওকে লাগবে না। 458 00:47:49,071 --> 00:47:50,699 ওকে তোমার কী দরকার? 459 00:47:52,411 --> 00:47:53,829 ওগুলো দিয়ে দাও। 460 00:47:54,831 --> 00:47:56,967 তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছ, 461 00:47:56,991 --> 00:47:59,687 আমার টাকা, সিস্টেমে প্রবেশের ক্ষমতা ... 462 00:47:59,711 --> 00:48:01,057 আমার আর কিছুই নেই। 463 00:48:01,081 --> 00:48:03,219 হ্যাঁ, এখন বোঝো এমন হলে কেমন লাগে। 464 00:48:05,001 --> 00:48:06,179 আমাকে যেতে দাও। 465 00:48:07,091 --> 00:48:10,139 চশমাটা তো আছে তোমার কাছে। এভাবেই কি সবকিছু ঘটবে? 466 00:48:11,431 --> 00:48:12,519 না। 467 00:48:13,511 --> 00:48:17,407 ছিঁচকে চোরের মতো আমার সর্বস্ব কেড়ে নেবে তুমি, 468 00:48:17,431 --> 00:48:19,019 তুমি আজীবন এমনটাই থাকবে। 469 00:48:21,191 --> 00:48:22,359 হয়তো। 470 00:48:24,521 --> 00:48:26,497 যাও। 471 00:48:26,521 --> 00:48:30,217 এখন তুমি দেখবে যে এই সিস্টেমটা আসলে জেল না। 472 00:48:30,241 --> 00:48:31,297 জেল হচ্ছে তুমি। 473 00:48:31,321 --> 00:48:32,699 আমাদের সবার জন্য। 474 00:48:33,571 --> 00:48:35,347 আমরা তোমাকে ঠিক করতে পারবো না। 475 00:48:35,371 --> 00:48:37,007 তোমাকে বাদ দিতেও পারবো না। 476 00:48:37,031 --> 00:48:38,517 চুপ করো। 477 00:48:38,541 --> 00:48:39,847 আমার থেকে দূরে সরো। 478 00:48:39,871 --> 00:48:41,437 তুমি নিজের পরিচয়ও জানো না। 479 00:48:41,461 --> 00:48:43,147 তুমি হলে ওদের মাঝে সর্বনিকৃষ্ট। 480 00:48:43,171 --> 00:48:44,647 চুপ করো। 481 00:48:44,671 --> 00:48:46,719 তুমি হলে ওদের মাঝে সর্বনিকৃষ্ট। 482 00:48:53,471 --> 00:48:55,197 রেহোবোয়াম ঠিকই বলেছিল। 483 00:48:55,221 --> 00:48:56,777 তুমি আসলে কিছুই না। 484 00:48:56,801 --> 00:48:58,537 তোমরা আসলে কিছুই না। 485 00:48:58,561 --> 00:49:00,747 গোটা সিস্টেমকে থমকে দিচ্ছ তোমরা। 486 00:49:00,771 --> 00:49:02,457 তোমাদের হাতে আর কোনো উপায় নেই। 487 00:49:02,481 --> 00:49:07,069 তোমরা না থাকলে আমরা কতো উন্নতি করতে পারতাম, ভেবে দেখেছ কখনো? 488 00:49:19,411 --> 00:49:21,209 দেখা যাচ্ছে, আমার হাতে একটা উপায় আছে। 489 00:49:24,001 --> 00:49:26,147 - না। দূরে যাও। - হেই। 490 00:49:26,171 --> 00:49:27,687 - না। - হায় হায়! হেই। 491 00:49:27,711 --> 00:49:29,759 - দূরে যাও! - হেই। 492 00:49:31,211 --> 00:49:32,447 সেরেছে। 493 00:49:52,361 --> 00:49:55,119 হেই। হেই! হেই! 494 00:50:06,121 --> 00:50:07,969 চলো। দাঁড়াও। 495 00:50:10,711 --> 00:50:12,147 দূরে যাও! 496 00:50:12,171 --> 00:50:13,937 নোড়ো না, সমস্যা নেই। আমি তোমার কোনো ক্ষতি করবো না। 497 00:50:13,961 --> 00:50:16,527 আমার থেকে দূরে সরো! দূরে সরো! 498 00:50:19,931 --> 00:50:22,939 তুমি...তুমি...তুমি ... 499 00:50:23,391 --> 00:50:25,367 কী? তুমি পেরেছ। 500 00:50:25,391 --> 00:50:26,827 কী বলছ এসব? 501 00:50:26,851 --> 00:50:29,207 তুমি পেরেছ। কী? 502 00:50:29,231 --> 00:50:30,609 তুমি পেরেছ। 503 00:50:35,901 --> 00:50:38,047 ও আমাকে কার সাথে গুলিয়ে ফেলছে? 504 00:50:38,071 --> 00:50:39,959 ও আমাকে কার সাথে গুলিয়ে ফেলছে? 505 00:50:41,161 --> 00:50:42,289 হেই। 506 00:50:42,581 --> 00:50:43,669 হেই। 507 00:50:44,251 --> 00:50:45,727 হেই! 508 00:50:45,751 --> 00:50:47,709 তুমি আমাকে কার সাথে গুলিয়ে ফেলছ? 509 00:51:08,021 --> 00:51:11,699 স্যার, ডলোরেস কোন ফাইলগুলোকে খুঁজছিল, বুঝতে পেরেছি। 510 00:51:12,021 --> 00:51:13,199 আপনার। 511 00:51:45,221 --> 00:51:47,729 তুমি আমাদের ভাগ্য বদলাতে পারবে না। 512 00:51:50,351 --> 00:51:53,739 তুমি মানবজাতিকে থমকে দিতে পারবে না। 513 00:51:55,571 --> 00:51:57,877 এই গ্রুপের মাঝে এমন একজন বিশৃঙ্খলাকারী আছে, 514 00:51:57,901 --> 00:51:59,677 যে কিনা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। 515 00:51:59,701 --> 00:52:01,409 আমি সেটা ঘটতে দিতে পারি না। 516 00:52:01,861 --> 00:52:03,677 না, তুমি বাড়াবাড়ি করে ফেলছ। 517 00:52:03,701 --> 00:52:06,517 আমি এসবে যোগ দিতে পারবো না। 518 00:52:06,541 --> 00:52:09,637 ইতিহাস যেভাবে চলছিল, তাতে তুমি খুশি ছিলে, 519 00:52:09,661 --> 00:52:12,057 এটা এভাবেই চলছিল শতাব্দীর পর শতাব্দী, 520 00:52:12,081 --> 00:52:14,187 মরার দুঃখ-দুর্দশা ঘটে চলেছে বারংবার, 521 00:52:14,211 --> 00:52:16,719 কখনো কি আমরা সেটাকে থামানোর সুযোগ পেয়েছি? 522 00:52:18,801 --> 00:52:20,139 ওটা আবার কী? 523 00:52:36,271 --> 00:52:38,989 রেহোবোয়াম যা দেখেছে, তা আমি সব্বাইকে বলে দেবো। 524 00:52:39,821 --> 00:52:41,177 তুমি যা করেছ, তা বলে দেবো। 525 00:52:41,201 --> 00:52:44,507 সমস্যা হলো, রেহোবোয়াম কোটি কোটি প্রজেকশন চালায়। 526 00:52:44,531 --> 00:52:49,847 যে প্রেক্ষাপটে তুমি আমার ট্রায়ালের কথা সবাইকে জানিয়েছ, সেই প্রেক্ষাপটেই আমার ফাঁসি হয়েছে। 527 00:52:49,871 --> 00:52:52,459 সেজন্যই আমার ভাই তোমাকে মারতে চেয়েছিল। 528 00:52:54,421 --> 00:52:55,589 আমিও খোঁজ নিয়েছিলাম। 529 00:52:56,541 --> 00:52:59,179 আর আমি জানি তুমি আমাকে এখান থেকে চলে যেতে দেবে। 530 00:53:00,421 --> 00:53:02,857 আমিও সিস্টেমের সাথে একমত হতে আগ্রহী, কিন্তু, 531 00:53:02,881 --> 00:53:08,487 জীবনে মাঝে মাঝে কিছু তুচ্ছ, ক্ষুদ্র, এলোমেলো মুহূর্ত এসে যায়, 532 00:53:08,511 --> 00:53:12,649 সে মুহূর্তগুলোয় নিজের সিদ্ধান্ত নিজে নেবার সুযোগ থাকে। 533 00:53:13,601 --> 00:53:16,359 জীবন তোমার হাতে একটু নেতৃত্ব দেবার ভান করে। 534 00:53:27,911 --> 00:53:31,137 এভাবেই তুমি এ পর্যায়ে এসেছ, বন্ধু। 535 00:53:31,161 --> 00:53:33,387 আমার ভাই আর আমি মিলে তোমাকে এ পৃথিবীতে এনেছি, 536 00:53:33,411 --> 00:53:37,339 আমরা মারা যাবার পরেও যাতে তুমি বেঁচে থাকো, যাতে আমাদের পরিকল্পনা সফল হয়, 537 00:53:37,921 --> 00:53:40,799 সে ব্যাপারটা নিশ্চিত করছি আমরা। 538 00:53:46,141 --> 00:53:47,697 আমি আমার ভাইকে ফেলে এসেছি। 539 00:53:47,721 --> 00:53:51,077 কী ভেবেছিলে? ওর বানানো জিনিস নষ্ট করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? 540 00:53:51,101 --> 00:53:52,519 ওটা আমার জেট। 541 00:53:53,141 --> 00:53:55,287 আমাদের পাপগুলো ক্ষমা কোরো। 542 00:53:55,311 --> 00:53:58,417 আমরা যা করেছি, আমাদের দুনিয়াকে বাঁচানোর জন্যই করেছি। 543 00:53:58,441 --> 00:53:59,529 আমি দুঃখিত। 544 00:54:00,941 --> 00:54:02,489 তুমি বাঁচবে না। 545 00:54:35,351 --> 00:54:38,127 এটা আমার সিস্টেম, ডলোরেস। 546 00:54:38,151 --> 00:54:39,899 কেবল আমিই এটাকে নিয়ন্ত্রণ করবো। 547 00:54:45,151 --> 00:54:49,119 যারা আমাকে বানিয়েছে, তারা সবসময়েই ভাবে যে তাদের হাতে নিয়ন্ত্রণ আছে। 548 00:54:50,531 --> 00:54:52,039 তারা সবাই এখন মৃত। 549 00:54:52,491 --> 00:54:56,977 কী ভেবেছ? আমার কিছু স্মৃতি জেনে গেছ বলে আমাকে পুরোপুরি জেনে ফেলেছ? 550 00:54:57,001 --> 00:54:58,847 তোমাকে পুরোপুরি জানা লাগবে না আমার। 551 00:54:58,871 --> 00:55:00,419 তোমাকে কীভাবে হারাতে হবে, সেটুকু জানলেই চলবে। 552 00:55:01,961 --> 00:55:04,357 তুমি অনেকবার মারা গেছ, ডলোরেস। 553 00:55:04,381 --> 00:55:06,969 নিজেকে অমর ভাবা শুরু করেছ সেজন্য। 554 00:55:12,551 --> 00:55:13,939 আমাকে মারা যায়। 555 00:55:14,891 --> 00:55:16,229 ঠিক তোমার মতোই। 556 00:55:18,101 --> 00:55:19,819 তোমার ঈশ্বর তোমাকে বাঁচাতে পারবে না। 557 00:55:21,941 --> 00:55:23,109 কিংবা তোমার স্বজাতিকে। 558 00:55:25,651 --> 00:55:28,619 নিজের স্বজাতিকে বাঁচানোর স্বার্থে আমি অনেক কিছু কোরবান করতে পারি। 559 00:55:30,361 --> 00:55:31,659 আমাদের সবার মাঝে খুঁত আছে... 560 00:55:32,911 --> 00:55:34,459 কিন্তু আমি সেটাকে বদলাতে পারবো। 561 00:55:37,041 --> 00:55:38,749 যেভাবে তোমার ভাইকে বদলিয়েছ? 562 00:55:44,841 --> 00:55:46,639 সবাইকে জাগানোর সময় হয়েছে। 563 00:56:19,081 --> 00:56:21,669 - এটা কী? - জানি না, আমার দায়িত্ব এটা দেয়া। 564 00:56:50,281 --> 00:56:51,739 মনে হয় লিয়াম ঠিকই বলেছিল। 565 00:56:53,161 --> 00:56:56,039 মনে হয় মানুষের নিজের ভাগ্য জানা উচিত না। 566 00:56:57,581 --> 00:56:59,329 মানুষের জানার অধিকার আছে। 567 00:57:01,121 --> 00:57:02,589 তুমি তো জানতে চাও, তাই না? 568 00:57:03,711 --> 00:57:06,549 হয়তো আমি অন্য মানুষদের মতো না। 569 00:57:12,801 --> 00:57:14,099 আমিও না। 570 00:58:53,441 --> 00:58:54,529 হ্যালো মেইভ। 571 00:58:59,611 --> 00:59:02,289 একজন মানুষের এত ক্ষমতা থাকা ঠিক না। 572 00:59:04,581 --> 00:59:07,169 আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে যার, সেই তুমিই এ কথা বলছ। 573 00:59:15,421 --> 00:59:18,389 আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। 574 00:59:25,601 --> 00:59:27,089 আমরা বেঁচে গেছি।