1
00:00:00,000 --> 00:01:19,500
মুভি-সিরিজের সাবটাইটেল সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ:
THAMBI-Movie and Subtitle World
1
00:01:59,041 --> 00:01:59,666
মা…
2
00:02:00,375 --> 00:02:01,000
মা…
3
00:02:13,333 --> 00:02:14,375
আমার নাম পার্বতী।
4
00:02:15,083 --> 00:02:16,375
বয়স ২৪।
5
00:02:17,791 --> 00:02:18,791
এটাকে মিথ্যা হিসেবে ধরে নিন।
6
00:02:19,625 --> 00:02:20,666
আমি একজন বিমানবালা।
7
00:02:21,583 --> 00:02:23,625
আমাকে সবসময় হাসিখুশি থাকতে হয়।
8
00:02:24,583 --> 00:02:25,208
কিন্তু...
9
00:02:26,291 --> 00:02:29,041
বাইরের জগতে যা দেখা যায়,
তা সর্বদা সত্যি হয় না।
10
00:02:30,125 --> 00:02:31,708
আমি এভাবে বেঁচে থাকতে
থাকতে হাঁপিয়ে উঠেছি।
11
00:02:32,541 --> 00:02:33,708
আমি সেই অনুভূতি লুকানোর চেষ্টা করি।
12
00:02:34,375 --> 00:02:34,958
কিন্তু এখন...
13
00:02:35,958 --> 00:02:36,500
আমি আর পারবো না।
14
00:02:37,583 --> 00:02:38,458
আর সম্ভব নয়!
15
00:02:40,125 --> 00:02:42,375
এই মিথ্যা গুলো আলাদা
এক জগতের সৃষ্টি করেছে।
16
00:02:44,708 --> 00:02:46,083
সেই বাস্তবতা যাকে আমি
মোকাবেলা করতে পারবো না।
17
00:02:47,750 --> 00:02:49,416
আমার বাবা-মা আমাকে
অনেক ভালোবাসেন।
18
00:02:50,458 --> 00:02:53,041
মনে হয় এ দুনিয়াতে শুধুমাত্র
তারাই আমাকে ভালোবাসে।
19
00:02:54,375 --> 00:02:56,125
আমি তাদেরকে হতাশ করতে যাচ্ছি।
20
00:02:57,291 --> 00:02:58,000
কিন্তু...
21
00:02:59,083 --> 00:03:00,583
আমি তাদেরকে সেই অবস্থায়
কখনোই দেখতে পারব না।
22
00:03:02,000 --> 00:03:05,625
আমি মারা গেলে তারা
সম্পূর্ণ ভেঙে পড়বেন।
23
00:03:07,000 --> 00:03:08,083
আর এই কথা জানার পর...
24
00:03:08,875 --> 00:03:10,166
আমি শান্তিতে মরতেও পারব না।
25
00:03:11,291 --> 00:03:12,291
আমার মরে যাওয়া উচিত নয়।
26
00:03:13,000 --> 00:03:13,833
আমার বেঁচে থাকা উচিত।
27
00:03:15,708 --> 00:03:17,083
তাদের জন্য বাঁচতে হবে।
28
00:03:17,875 --> 00:03:20,375
যা-ই হোক না কেন,আমাকে বাঁচতে হবে।
29
00:03:38,625 --> 00:03:42,291
[আপনি যেই নাম্বারে ফোন করেছেন,
তা এই মুহূর্তে ব্যস্ত আছে।]
30
00:04:00,333 --> 00:04:01,500
হ্যালো, পার্বতী!
31
00:04:02,625 --> 00:04:05,500
হ্যালো, পার্বতী!
32
00:04:06,041 --> 00:04:09,375
হ্যালো…
হ্যালো…
33
00:04:49,041 --> 00:04:56,375
কুদি ইয়েধামাইথে [সিজন- ০১]
এপিসোড–০৩
'Parvarthy's Blind Date'
34
00:05:15,208 --> 00:05:24,780
অনুবাদে ও সম্পাদনায়:
⌛ জয়ানন্দ ঘোষ ⏳
35
00:05:25,583 --> 00:05:26,666
পরে ফোন দিচ্ছি, তিলক।
36
00:05:26,791 --> 00:05:28,208
এমনিতেই মিটিংয়ে দেরি করে এসেছি।
37
00:05:28,250 --> 00:05:30,250
ম্যাম, বরুণের বাবা সুন্দারাম
স্টেশনে কল করেছিল।
38
00:05:30,666 --> 00:05:31,500
তাকে কী বলব?
39
00:05:31,666 --> 00:05:35,875
তাকে স্টেশনে নিয়ে আসার জন্য
দু'জন কনস্টেবলকে পাঠাও।
40
00:05:36,000 --> 00:05:36,583
আচ্ছা, ম্যাম।
41
00:05:38,875 --> 00:05:39,750
বলুন!
42
00:05:39,916 --> 00:05:42,125
তোমরা বেতনের জন্য না-কি
ঘুষের টাকার জন্য কাজ করো?
43
00:05:45,125 --> 00:05:46,125
ঘড়ি কী জন্য রেখেছো?
44
00:05:48,500 --> 00:05:49,166
যা বলছিলাম...
45
00:05:50,125 --> 00:05:52,375
বেতনের মূল্য দিতে শিখুন।
46
00:05:52,875 --> 00:05:54,833
চারদিন হয়ে গেছে এসিপি খুন হয়েছে।
47
00:05:55,250 --> 00:05:56,791
এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই।
48
00:05:57,041 --> 00:06:01,250
মিডিয়ার সামনে কথা বলার
সাহস তোমাদের আছে?
49
00:06:02,291 --> 00:06:05,500
অর্জুনের কেসে অভিযুক্ত সবাইকে
আমরা জিজ্ঞাসাবাদ করেছি।
50
00:06:05,666 --> 00:06:06,583
কিন্তু কোনো কাজ হয়নি।
51
00:06:06,750 --> 00:06:08,083
কোনো ব্যক্তিগত কারণ?
52
00:06:08,250 --> 00:06:09,666
বন্ধু কিংবা পরিবার?
53
00:06:10,416 --> 00:06:11,208
কাজ চলছে,স্যার।
54
00:06:11,458 --> 00:06:13,250
কিন্তু, এখনো কোনো প্রমাণ পাইনি।
55
00:06:14,458 --> 00:06:15,125
ফরেনসিক?
56
00:06:16,125 --> 00:06:16,958
কোনো মিল নেই, স্যার।
57
00:06:17,250 --> 00:06:19,708
ঘটনাস্থলে শুধুমাত্র অর্জুন
স্যারের ডিএনএ পাওয়া গেছে।
58
00:06:20,250 --> 00:06:21,708
খুনের হাতিয়ারও একদম পরিষ্কার।
59
00:06:22,291 --> 00:06:24,166
পুনঃপরীক্ষার জন্য আমি এগুলো
কলকাতায় পাঠাতে চাই।
60
00:06:24,333 --> 00:06:25,166
কেন?
61
00:06:25,208 --> 00:06:25,750
স্যার, মানে…
62
00:06:25,750 --> 00:06:26,625
কী যুক্তিতে পাঠাবে?
63
00:06:27,250 --> 00:06:29,458
নতুন ডিএনএ জোড়া লাগানোর জন্য?
64
00:06:31,958 --> 00:06:32,625
বসো।
65
00:06:33,625 --> 00:06:35,416
কাল সকাল পর্যন্ত সবাইকে সময় দিচ্ছি।
66
00:06:36,333 --> 00:06:38,541
কোনো নামজাদা নৃশংস গুন্ডা হয়নি...
67
00:06:40,333 --> 00:06:42,166
খুন হয়েছে একজন সৎ পুলিশ অফিসার!
68
00:06:44,041 --> 00:06:45,583
সবাই গিয়ে কাজে লেগে পড়ো।
69
00:06:46,291 --> 00:06:47,000
মুলতুবি ঘোষণা করা হলো।
70
00:06:54,250 --> 00:06:55,208
আরেকটা কথা...
71
00:06:55,541 --> 00:06:57,916
কেস যদি সিবিআই এর হাতে চলে যায়...
72
00:06:58,125 --> 00:07:00,166
তাহলে তোমাদের কেউ কেউ
নিশ্চিত বরখাস্ত হতে পারো।
73
00:07:00,458 --> 00:07:01,333
মনে রেখো।
74
00:07:01,416 --> 00:07:02,291
- জি, স্যার।
- জি, স্যার।
75
00:07:02,750 --> 00:07:03,416
- স্যার!
- স্যার।
76
00:07:10,583 --> 00:07:11,250
ধন্যবাদ।
78
00:07:48,916 --> 00:07:50,333
ছবির লোকটা কি তুমি?
79
00:07:50,583 --> 00:07:51,666
কাজ এখনো শেষ হয়নি।
80
00:07:52,000 --> 00:07:54,708
জরিমানা দিয়ে বাইক নিয়ে যা।
81
00:08:11,375 --> 00:08:13,666
ভাই, একটা বড় ডেইরি মিল্ক
আর এক প্যাকেট সিগারেট।
82
00:08:13,875 --> 00:08:14,416
মাইলস।
83
00:08:14,750 --> 00:08:15,708
৩৫০ টাকা।
84
00:08:16,041 --> 00:08:16,625
ভাংতি।
86
00:08:22,833 --> 00:08:24,875
- হ্যালো ,আমার জন্য মাইলস...?
- হ্যালো, স্যার নিয়ে আসতেছি।
87
00:08:30,875 --> 00:08:32,000
ভাই,আমি হলুদ গেটের
পাশে দাঁড়িয়ে আছি।
88
00:08:32,125 --> 00:08:33,375
ওখানেই থাকুন, আমি আসছি।
89
00:08:33,416 --> 00:08:33,916
আচ্ছা!
90
00:08:35,500 --> 00:08:35,833
ভাই…
91
00:08:35,875 --> 00:08:37,833
- সাই-বাবার মন্দিরে যাওয়ার রাস্তাটা কোনদিকে?
- জানি না, ভাই।
92
00:08:37,958 --> 00:08:39,875
এখানকার কেউই জানে না মনে হচ্ছে।
93
00:08:44,125 --> 00:08:45,583
ভাই, 'রিপ-ইট' থেকে এসেছেন?
94
00:08:47,708 --> 00:08:48,958
- স্যার,আপনার চকলেট।
- আচ্ছা।
95
00:08:49,375 --> 00:08:50,666
- কত হয়েছে?
- ৫০ টাকা।
96
00:08:52,458 --> 00:08:52,958
এই নিন।
97
00:08:53,291 --> 00:08:53,958
ধন্যবাদ, স্যার।
98
00:09:05,208 --> 00:09:07,541
- একটা মোবাইল দোকানের সামনে, স্যার।
- আচ্ছা, আমি আসতেছি।
99
00:09:18,958 --> 00:09:20,125
সিগারেটের প্যাকেটের দাম কত?
100
00:09:20,208 --> 00:09:20,958
৩০০ টাকা, স্যার।
101
00:09:21,000 --> 00:09:21,541
ধরুন।
102
00:09:21,583 --> 00:09:22,083
ধন্যবাদ।
103
00:09:37,625 --> 00:09:39,208
- কাঠবাদামগুলো ওখানে রাখ।
- আচ্ছা, স্যার।
104
00:09:39,291 --> 00:09:41,125
- ছোট কাপগুলো দে।
- আচ্ছা।
105
00:09:41,291 --> 00:09:41,833
তাড়াতাড়ি কর।
106
00:09:41,916 --> 00:09:43,625
ব্রো, আমিরপেটের ডাবল অর্ডার রেডি?
107
00:09:43,750 --> 00:09:45,125
মাত্রই তো আসলে।
এত তাড়া কীসের?
108
00:09:45,208 --> 00:09:45,791
অপেক্ষা করো।
109
00:09:46,041 --> 00:09:47,166
তাড়া দিও না।
110
00:10:08,208 --> 00:10:08,833
সরি!
111
00:10:12,125 --> 00:10:12,708
হুহ!
112
00:10:13,000 --> 00:10:14,041
এই, এটা আমার!
113
00:10:14,041 --> 00:10:15,125
কী করছো তুমি?
114
00:10:22,375 --> 00:10:23,208
এইযে ধরো।
115
00:10:23,333 --> 00:10:25,250
নাও তোমার ডাবল অর্ডার।
বিল দিচ্ছি দাঁড়াও।
116
00:10:39,250 --> 00:10:39,750
স্যার।
117
00:10:40,666 --> 00:10:41,916
প্লিজ, ফাইভ স্টার রেটিং দিয়েন।
118
00:10:41,916 --> 00:10:42,666
ধন্যবাদ, স্যার।
119
00:11:03,083 --> 00:11:04,125
‘আকাশ চমকাচ্ছে’
120
00:11:04,375 --> 00:11:05,416
‘মেঘ ছড়াচ্ছে’
121
00:11:05,625 --> 00:11:06,291
কাট! কাট!
122
00:11:06,333 --> 00:11:06,958
এদিকে আসেন।
123
00:11:08,291 --> 00:11:10,000
ওভার এক্টিং করছেন কেন?
ন্যাচারাল রাখেন।
124
00:11:10,333 --> 00:11:11,208
- এদিকে আসুন!
- অডিশন!
125
00:11:11,375 --> 00:11:12,166
- অভিনব!
- হুম?
126
00:11:12,708 --> 00:11:13,750
অডিশন দিতে এসেছে।
127
00:11:14,291 --> 00:11:15,333
- কার রোলে?
- গুনা।
128
00:11:15,541 --> 00:11:17,833
- সোয়েথা, গুনার ক্যারেক্টরের ডায়লগ আছে?
- হ্যাঁ।
129
00:11:20,500 --> 00:11:22,375
ব্রো, লাইনগুলো পড়ে নাও।
পরের পালা তোমার।
130
00:11:22,541 --> 00:11:23,291
- অবশ্যই।
- ঠিক আছে।
131
00:11:23,791 --> 00:11:24,458
আপনি রেডি?
132
00:11:24,500 --> 00:11:25,125
আবার করা যাক।
133
00:11:25,708 --> 00:11:26,541
রেডি?
134
00:11:26,833 --> 00:11:27,750
এবার ঠিকমতো করবেন।
135
00:11:27,791 --> 00:11:28,375
রেডি, স্যার।
136
00:11:28,750 --> 00:11:29,791
‘আকাশ চমকাচ্ছে’
137
00:11:30,000 --> 00:11:31,458
'মেঘ ছড়াচ্ছে।'
138
00:11:35,208 --> 00:11:35,625
হাই।
139
00:11:39,958 --> 00:11:40,500
আসো।
140
00:11:53,125 --> 00:11:53,833
নাম কী?
141
00:11:54,000 --> 00:11:54,625
আদি, স্যার।
142
00:11:54,875 --> 00:11:56,708
- আগে কোনো সিনেমায় কাজ করেছো?
- এখনো না, স্যার।
143
00:11:57,000 --> 00:11:57,541
হুম?
144
00:11:59,291 --> 00:11:59,958
শুরু করা যাক?
145
00:12:00,166 --> 00:12:00,833
জি, স্যার।
146
00:12:01,041 --> 00:12:02,291
লাইনগুলো ভালোমতো পড়েছো?
147
00:12:02,333 --> 00:12:02,708
হুম।
148
00:12:03,375 --> 00:12:04,000
হুম।
149
00:12:04,500 --> 00:12:06,291
- আমাকে রোল সম্পর্কে ধারণা দাও।
- গুনা একজন কয়েদি।
150
00:12:06,583 --> 00:12:08,250
আর নাগেন্দ্র প্রসাদ হলেন পুলিশ অফিসার।
151
00:12:08,291 --> 00:12:10,041
তাদের মাঝে কথোপকথন চলবে।
আমি ঠিক বলেছি?
152
00:12:10,083 --> 00:12:11,250
গুনার ডায়লগ তুমি বলবে।
153
00:12:11,583 --> 00:12:13,208
পুলিশ অফিসারের
ডায়লগ আমি বলছি।
154
00:12:13,375 --> 00:12:13,916
রেডি, স্যার।
155
00:12:14,500 --> 00:12:16,375
ভালোভাবে ডায়লগগুলো বলে যাও।
156
00:12:16,708 --> 00:12:17,583
আচ্ছা, স্যার!
157
00:12:17,708 --> 00:12:18,208
শান্ত হন!
158
00:12:21,708 --> 00:12:22,250
অ্যাকশন!
159
00:12:27,500 --> 00:12:29,041
‘কেমন আছেন নাগেন্দ্র প্রসাদ?’
160
00:12:30,458 --> 00:12:32,208
'শুনলাম আপনি অবসর নিচ্ছেন।'
161
00:12:32,291 --> 00:12:33,333
‘কেমন আছো, গুনা?’
162
00:12:33,833 --> 00:12:35,458
'ধরে নাও আজ তোমার শেষ দিন।’
163
00:12:35,916 --> 00:12:38,208
'সময় নষ্ট না করে কী বলতে চাও বলো।'
164
00:12:38,541 --> 00:12:40,625
'ভেবেছিলাম সময়ের পরিক্রমায়
হয়তো বদলে গেছেন।'
165
00:12:41,583 --> 00:12:43,250
'সেই একই রাগ-বিদ্বেষ।'
166
00:12:45,375 --> 00:12:47,000
'এই কারণেই এখানে এসেছি।'
167
00:12:47,333 --> 00:12:48,750
'এটাই বলতে চেয়েছিলে?'
168
00:12:48,875 --> 00:12:53,500
'কয়েকজন জাজ ও ইন্সপেক্টরের খুনের
কারণে আজ আমি মৃত্যুর দ্বারপ্রান্তে।'
169
00:12:53,958 --> 00:12:59,875
‘মৃত্যুর আগে একবার আপনার সাথে দেখা করে
বলতে চেয়েছিলাম, আমি কোনো ভুল করিনি।'
170
00:13:00,000 --> 00:13:01,583
‘সাতবছর আগেও একই কথা বলেছিলে।'
171
00:13:01,625 --> 00:13:03,083
'আজও সেটাই বলছো।'
172
00:13:03,208 --> 00:13:04,625
'তুমি কী ভাবো তাতে আমার
কিছুই যায় আসে না!'
173
00:13:05,000 --> 00:13:07,166
'অনেক কাজ আছে।
যেতে হবে আমাকে।'
174
00:13:07,958 --> 00:13:11,833
স্যার,আপনি সেই গুনাকে দোষারোপ
করছেন যে কোনো অপরাধই করেনি।
175
00:13:11,958 --> 00:13:14,125
তুমি কীভাবে জানলে?
কেউ তোমাকে স্ক্রিপ্ট শুনিয়েছে?
176
00:13:14,291 --> 00:13:15,250
না, স্যার।
177
00:13:15,791 --> 00:13:16,791
শুধুমাত্র অনুমান করেছি।
178
00:13:17,291 --> 00:13:18,208
আমি ঠিক বলেছি?
179
00:13:18,208 --> 00:13:19,291
তোমার ডায়লগ বলো।
180
00:13:20,041 --> 00:13:22,666
‘আপনার মুখ থেকে শুধু একবারের
জন্য শুনতে চাই, নাগেন্দ্র প্রসাদ।'
181
00:13:22,875 --> 00:13:23,958
'কী শুনতে চাও?'
182
00:13:24,083 --> 00:13:25,375
'শুধু একবার বলুন যে আমি নির্দোষ!'
183
00:13:26,125 --> 00:13:28,708
'শুধু একবার বলুন যে আমি
কোনো অপরাধ করিনি।'
184
00:13:29,375 --> 00:13:30,583
‘তাহলে আমি শান্তিতে মরতে পারবো!'
185
00:13:30,833 --> 00:13:32,458
'গুনা, তুমি দু'দুটো খুন করেছো।'
186
00:13:32,541 --> 00:13:33,791
‘এই সত্য কোনোদিন পরিবর্তন হবে না।'
187
00:13:34,000 --> 00:13:35,875
'আমি আপনাকে সাহায্য করার
চেষ্টা করেছিলাম, স্যার।'
188
00:13:36,083 --> 00:13:36,708
‘কী’
189
00:13:36,916 --> 00:13:38,666
'এই নিদারূণ যন্ত্রণা থেকে আমি
আগামীকাল মুক্তি পাব।'
190
00:13:39,833 --> 00:13:41,250
'কিন্তু, আপনি বেঁচে থাকবেন।'
191
00:13:42,041 --> 00:13:44,250
'আমার মৃত্যু যন্ত্রণা আপনার
হৃদয়কে ভারাক্রান্ত করে তুলবে।'
192
00:13:44,791 --> 00:13:46,250
'তখন আপনি শান্তি পাবেন?'
193
00:13:47,166 --> 00:13:47,666
‘হুহ!'
194
00:13:47,875 --> 00:13:48,416
কাট!
195
00:13:49,625 --> 00:13:51,833
অভিনবকে তোমার নাম্বার দিয়ে যেও।
196
00:13:52,083 --> 00:13:54,208
ডিরেক্টর সাহেব তোমার ভিডিয়ো
দেখে পছন্দ করলে ফোন দিবো।
197
00:13:54,291 --> 00:13:55,541
তাকে আগামীকাল নাম্বার দিয়েছি, স্যার।
198
00:13:55,916 --> 00:13:56,541
কী?
199
00:13:58,625 --> 00:13:59,458
দিয়ে যাব, স্যার।
200
00:13:59,583 --> 00:14:00,083
হুম।
201
00:14:00,458 --> 00:14:01,666
ধন্যবাদ, স্যার।
আবার দেখা হবে!
202
00:14:07,791 --> 00:14:08,791
পরেরজনকে পাঠাও।
203
00:14:22,166 --> 00:14:23,291
‘বেগুনের তরকারিটা দে।’
204
00:14:24,583 --> 00:14:26,458
‘কোহলি সেঞ্চুরি হাঁকাবে।
এর উপর ৫ হাজারের বাজি।'
205
00:14:28,958 --> 00:14:30,208
'হ্যাঁ, ও আমার বন্ধু রাঘু।'
206
00:14:30,500 --> 00:14:31,083
'নমস্কার ভাই!'
207
00:14:32,375 --> 00:14:34,000
'কী রে আদি!
আজকেও কার্ড রাইচ?'
208
00:14:40,166 --> 00:14:41,458
- নমস্কার, ভাই।
- নমস্কার
209
00:14:44,458 --> 00:14:45,333
নমস্কার, ফারুক ভাই।
210
00:14:45,458 --> 00:14:46,750
আজ স্মার্ট লাগছে অনেক।
211
00:14:48,166 --> 00:14:48,833
এই, আদি।
212
00:14:49,500 --> 00:14:50,458
আজকেও কার্ড রাইচ?
213
00:14:51,250 --> 00:14:52,500
প্রতিদিন একই খাবার
খেতে মজা লাগে তোর?
214
00:14:52,541 --> 00:14:53,250
হ্যাঁ, ভাই।
215
00:14:53,375 --> 00:14:55,166
তুমি কী এনেছো?
ঢেঁড়স আর বেগুনের তরকারি?
216
00:14:55,541 --> 00:14:56,458
তুই কীভাবে জানলি?
217
00:14:56,625 --> 00:14:57,625
অনুমান করলাম,ভাই।
218
00:14:57,791 --> 00:14:58,958
বেগুনটা খাবো আমি।
219
00:14:59,041 --> 00:15:00,375
ভাবি অসাধারণ রান্না করে।
220
00:15:00,541 --> 00:15:02,541
প্রতিদিন দুপুরে এমন তরকারি চাই।
221
00:15:03,250 --> 00:15:04,583
শরৎ, মুরলী…
222
00:15:04,791 --> 00:15:05,625
তোরা খেয়েছিস?
223
00:15:05,666 --> 00:15:06,541
হ্যাঁ, ভাই।
224
00:15:06,916 --> 00:15:07,833
আমিও খেয়েছি।
225
00:15:08,041 --> 00:15:09,833
নতুন নাকি?
226
00:15:10,333 --> 00:15:10,916
হ্যাঁ।
227
00:15:11,458 --> 00:15:12,583
সে আমার বন্ধু রঘু।
228
00:15:12,958 --> 00:15:13,666
হ্যালো, ভাই।
229
00:15:13,833 --> 00:15:15,333
হ্যালো,আমাদের গ্রুপে স্বাগতম।
230
00:15:15,500 --> 00:15:16,541
সবার সাথে বিনয়ী থাকবে।
231
00:15:16,625 --> 00:15:18,250
সমস্যায় পড়লে আমরা আছি।
232
00:15:18,375 --> 00:15:19,250
অবশ্যই, ভাই।
235
00:15:23,666 --> 00:15:24,166
হ্যালো!
236
00:15:24,250 --> 00:15:25,000
ভাই, বাজি...
237
00:15:25,416 --> 00:15:27,208
কোহলি সেঞ্চুরি হাঁকাবে।
এর উপর ৫ হাজারের বাজি।
238
00:15:27,208 --> 00:15:29,125
- সুপার চয়েস, ভাই।
- শেষ বাজির টাকা কোথায়?
239
00:15:29,125 --> 00:15:31,083
ভাই, কোহলি ৩ রানে আউট হবে।
240
00:15:31,416 --> 00:15:33,291
না,আদি!
কোহলি নিশ্চিত সেঞ্চুরি করবে!
241
00:15:33,541 --> 00:15:35,458
বিশ্বাস করো ভাই।
কোহলি ৩ রানে আউট হবে!
242
00:15:35,541 --> 00:15:37,208
৫০০০ টাকা বাজি লাগাচ্ছি।
243
00:15:37,416 --> 00:15:38,250
আমি হেরে যাব, আদি।
244
00:15:38,333 --> 00:15:39,708
ভাই, একবার বিশ্বাস করে দেখো
245
00:15:39,875 --> 00:15:40,458
প্লিজ!
246
00:15:40,708 --> 00:15:42,083
ভাই, কী বলেন?
247
00:15:42,208 --> 00:15:44,125
শুন, কোহলি ৩ রানে আউট হবে।
248
00:15:44,291 --> 00:15:45,083
৫০০০ টাকা বাজি লাগা।
249
00:15:45,208 --> 00:15:45,833
আচ্ছা, ভাই।
250
00:15:45,958 --> 00:15:47,000
যদি আমি হারি…
251
00:15:47,125 --> 00:15:48,875
ভাই, দেখতে থাকো কী হয়!
252
00:15:49,166 --> 00:15:50,041
তাড়াতাড়ি খাওয়া শেষ করো।
253
00:15:52,041 --> 00:15:54,041
আরেকটু খা।
আমার জন্য অনেক আছে।
254
00:15:55,291 --> 00:15:57,083
'নিজের একটুও যত্ন নিস না তুই।'
255
00:15:57,208 --> 00:15:57,916
'শেষ করে তারপর যা!'
256
00:15:58,250 --> 00:16:00,458
'ভরা পেটে শহরে গাড়ি চালাব কীভাবে?'
257
00:16:01,750 --> 00:16:02,916
‘ফারুক ভাইয়ের এক্সিডেন্ট হয়েছে!'
258
00:16:02,916 --> 00:16:04,500
আদি! কী ভাবতেছিস?
259
00:16:05,083 --> 00:16:06,250
আচ্ছা ভাই, পরে দেখা হবে।
260
00:16:06,250 --> 00:16:07,125
বুঝতে পেরেছি, আদি।
261
00:16:07,208 --> 00:16:08,708
কিন্তু নিজের শরীরের
অবহেলা করিস না।
262
00:16:08,791 --> 00:16:10,000
আমি ব্যবস্থা করে নেব, ভাই।
263
00:16:15,416 --> 00:16:17,708
- আদি, রবিবার দুপুরে বাড়িতে আসিস।
- ভাই!
264
00:16:17,833 --> 00:16:19,958
ফাতেমা বিরিয়ানি রান্না করবে।
ও চায় তুইও যেন বাসায় আসিস।
265
00:16:20,125 --> 00:16:20,833
আচ্ছা, ভাই।
আসব।
266
00:16:23,375 --> 00:16:25,208
আদি, আমাদের বিদায় জানাবি না?
267
00:16:25,791 --> 00:16:26,833
কোনো নিয়ম আছে না-কি?
268
00:16:26,958 --> 00:16:28,333
- মজা করছিলাম, বাই।
- বাই!
269
00:16:28,833 --> 00:16:31,125
আদি, ফাতেমা জিজ্ঞেস করতে বলেছিল...
270
00:16:31,291 --> 00:16:32,541
রাতে তোর ঘুম ভালো হয়?
271
00:16:32,541 --> 00:16:35,916
না-কি জীবনের ব্যর্থতার কথা ভেবে
এখনো সারারাত জেগে থাকিস?
272
00:16:36,416 --> 00:16:37,458
সবকিছু ঠিক আছে, ভাই।
273
00:16:37,791 --> 00:16:38,625
অতীতের কথা ভুলে যাও।
274
00:16:39,333 --> 00:16:40,875
জানো, আজ আমি একটা অডিশন দিয়েছি।
275
00:16:41,000 --> 00:16:42,416
আশা করি ওরা আমাকে বাছাই করবে।
276
00:16:42,500 --> 00:16:43,333
দুর্দান্ত!
277
00:16:45,250 --> 00:16:46,666
‘ফারুক ভাইয়ের এক্সিডেন্ট হয়েছে!'
278
00:16:48,875 --> 00:16:50,750
ভাই, আমার জন্য একটা কাজ করবে?
279
00:16:51,041 --> 00:16:51,791
কী?
280
00:16:52,208 --> 00:16:54,333
আজকে ছুটি নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাও।
281
00:16:54,375 --> 00:16:55,541
কেন?
কী হয়েছে?
282
00:16:55,875 --> 00:16:57,458
আজ কোন রাস্তায় ডেলিভারি দিবে?
283
00:16:57,458 --> 00:16:59,375
আহ...
ইউসুফগুডা আর বানজারা হিলসে
284
00:17:00,250 --> 00:17:01,833
আজকে তোমার এক্সিডেন্ট হবে!
285
00:17:01,916 --> 00:17:03,666
- কী বলছিস, আদি?
- সত্যি বলছি, ভাই।
286
00:17:03,708 --> 00:17:05,250
কাল রাতে আমি স্বপ্ন দেখেছি।
287
00:17:05,375 --> 00:17:07,333
আর আজ সেই স্বপ্নের
প্রতিটা ঘটনা সত্যি হচ্ছে!
288
00:17:07,458 --> 00:17:09,750
তো, তুই বলছিস আজ ইউসুফগুডায়
আমার এক্সিডেন্ট হবে?
289
00:17:10,125 --> 00:17:11,375
মজা করতেছিস কেন?
290
00:17:11,458 --> 00:17:12,333
না, ভাই!
291
00:17:12,333 --> 00:17:13,375
- চুপ কর, আদি!
- ভাই!
292
00:17:13,625 --> 00:17:14,375
ভাই!
293
00:17:15,416 --> 00:17:16,541
একবার আমার কথা শোনো।
294
00:17:17,875 --> 00:17:18,333
ভাই!
295
00:17:18,583 --> 00:17:20,000
আমি কেন মজা করতে যাব?
296
00:17:20,416 --> 00:17:22,166
জানি না, এসব আমি কীভাবে বলব।
297
00:17:22,541 --> 00:17:24,375
আমি নিজেও এই স্বপ্ন বিশ্বাস করি না।
298
00:17:24,458 --> 00:17:26,125
কিন্তু স্বপ্নে ঘটা প্রতিটা ঘটনা
আজ পদেপদে সত্যি হচ্ছে!
299
00:17:26,416 --> 00:17:28,708
আমার স্বপ্ন সত্যি হচ্ছে!
300
00:17:29,583 --> 00:17:31,125
প্লিজ ভাই, বাড়ি চলে যাও।
301
00:17:31,166 --> 00:17:31,916
এসব কী,আদি?
302
00:17:31,916 --> 00:17:34,000
তুমি 'না' করলে আমি তোমার
বাইকের চাবি দেব না।
303
00:17:34,833 --> 00:17:37,000
আচ্ছা, আমি অন্য রাস্তা দিয়ে যাব।
বাইকের চাবি টা দে।
304
00:17:37,041 --> 00:17:39,000
ভাই, তুমি কোথাও যাবে না।
সোজা বাড়ি যাও!
305
00:17:39,166 --> 00:17:40,958
তুমি চাইলে আমার আজকের
মজুরি তোমাকে দিয়ে দেব।
306
00:17:41,166 --> 00:17:42,666
মজুরির ব্যাপার না, আদি।
307
00:17:42,916 --> 00:17:44,791
আচ্ছা, শুধুমাত্র তুই জেদ করছিস
বলেই আমি বাড়ি চলে যাচ্ছি।
308
00:17:44,916 --> 00:17:45,625
ধন্যবাদ, ভাই।
309
00:17:45,958 --> 00:17:46,583
সাবধানে থেকো।
310
00:18:32,125 --> 00:18:32,708
স্যার…
311
00:18:33,125 --> 00:18:35,333
- কীভাবে সাহায্য করতে পারি?
- ইন্সপেক্টর ম্যাডাম আছেন?
312
00:18:35,500 --> 00:18:37,625
- একটা অভিযোগ দায়ের করতে চাই।
- ম্যাডাম তো আজ অফিসে নেই।
313
00:18:37,958 --> 00:18:39,375
এসআই স্যারের সাথে কথা বলবেন?
314
00:18:41,333 --> 00:18:42,250
- হুম।
- আসুন আমার সাথে।
315
00:18:43,208 --> 00:18:43,916
আসুন।
316
00:18:46,166 --> 00:18:48,458
- স্যার, তারা অভিযোগ দাখিল করতে চায়।
- হুম।
317
00:18:49,125 --> 00:18:50,041
আচ্ছা, আমি দেখছি।
318
00:18:50,083 --> 00:18:50,625
আচ্ছা, স্যার।
319
00:18:52,208 --> 00:18:52,833
বসুন আপনারা।
320
00:18:59,875 --> 00:19:00,875
কী অভিযোগ করতে চান?
321
00:19:01,000 --> 00:19:02,458
স্যার, আমি মধু।
322
00:19:02,791 --> 00:19:04,125
ও আমার বান্ধবী, পার্বতী।
323
00:19:04,458 --> 00:19:06,541
আমরা দু'জনেই বিমানবালা হিসেবে কাজ করি।
324
00:19:07,583 --> 00:19:08,166
হুম।
325
00:19:09,208 --> 00:19:10,833
একজনকে খুঁজে বের করতে হবে।
326
00:19:11,375 --> 00:19:12,166
কে সে?
327
00:19:14,958 --> 00:19:15,750
ঠিক আছে, বলুন আমাকে!
328
00:19:49,333 --> 00:19:50,208
শুভ জন্মদিন!
329
00:19:52,458 --> 00:19:53,291
আমি তোমাকে চিনি?
330
00:19:53,291 --> 00:19:54,208
তুমি শ্রেয়া, তাই না?
331
00:19:54,583 --> 00:19:55,333
ব্লাইন্ড ডেট?
[যেই ডেটে কেউ আগে একে অন্যকে দেখেনি। ডেটে গিয়েই ফার্স্ট দেখা।]
332
00:19:56,333 --> 00:19:56,750
হুম।
333
00:19:57,500 --> 00:19:58,458
রাত ১২ টা বাজে?
334
00:19:59,333 --> 00:20:01,000
তুমি বলেছিলে তুমি আজ একা।
335
00:20:01,250 --> 00:20:02,666
তার উপর আজ তোমার জন্মদিন।
336
00:20:03,916 --> 00:20:04,708
আমি একা!
337
00:20:05,666 --> 00:20:06,958
আর আজ আমার জন্মদিনও বটে!
338
00:20:07,833 --> 00:20:09,000
কিন্তু আমি শ্রেয়া নই।
339
00:20:09,416 --> 00:20:10,666
কী দুঃখজনক ব্যাপার, তাই না?
340
00:20:12,708 --> 00:20:13,833
ওহ, আমি দুঃখিত।
341
00:20:16,416 --> 00:20:16,916
এই!
342
00:20:17,958 --> 00:20:19,625
তুমি চাইলে আমি শ্রেয়া হতে পারি!
343
00:20:25,916 --> 00:20:26,958
শুভ জন্মদিন, শ্রেয়া!
344
00:20:27,000 --> 00:20:28,166
ওহ, হায় ঈশ্বর!
345
00:20:28,458 --> 00:20:29,625
দারুণ উপহার!
346
00:20:29,708 --> 00:20:32,083
লাল গোলাপ!
অনেক অনেক ধন্যবাদ!
347
00:20:32,500 --> 00:20:33,750
আমি অনেক খুশি হয়েছি!
348
00:20:34,500 --> 00:20:35,625
আচ্ছা, চলো বসে কথা বলি।
349
00:20:36,083 --> 00:20:37,041
সুন্দর জায়গা।
350
00:20:39,166 --> 00:20:40,083
এই, আমি...
351
00:20:40,125 --> 00:20:40,625
অভি।
352
00:20:40,833 --> 00:20:41,333
কী?
353
00:20:41,541 --> 00:20:43,708
আমি শ্রেয়া, তুমি অভি।
354
00:20:45,125 --> 00:20:46,125
এভাবে তুমি পছন্দ করলেই হয়!
355
00:20:46,583 --> 00:20:47,791
অবশ্যই, আমি এভাবেই পছন্দ করি।
356
00:20:48,041 --> 00:20:48,875
চলো, আরেকবার করি।
357
00:20:49,458 --> 00:20:50,833
শুভ জন্মদিন, শ্রেয়া!
358
00:20:51,875 --> 00:20:52,875
ধন্যবাদ, অভি!
359
00:20:53,333 --> 00:20:54,083
আরেক প্যাগ নিবে?
360
00:20:54,125 --> 00:20:55,250
হুম, অবশ্যই।
361
00:20:56,291 --> 00:20:56,750
জি, স্যার?
362
00:20:57,208 --> 00:20:58,458
কড়া এক প্যাগ ডার্ক রাম, প্লিজ।
363
00:20:58,625 --> 00:20:59,041
দুই!
364
00:21:03,125 --> 00:21:04,750
জন্মদিনে একা কী করছো?
365
00:21:05,166 --> 00:21:07,541
মনে হচ্ছে না তুমি এখানেই থাকো।
366
00:21:07,875 --> 00:21:08,416
সত্যি বলেছ।
367
00:21:08,875 --> 00:21:11,875
আমি শ্রেয়ার সাথে দেখা
করতে এখানে এসেছিলাম।
368
00:21:12,458 --> 00:21:13,875
আসলেই একটা হারামি!
369
00:21:14,041 --> 00:21:17,125
তোমার মতো এমন সুদর্শন মানুষের
সাথে কীভাবে প্রতারণা করতে পারল?
370
00:21:17,500 --> 00:21:18,416
এ যাত্রায় শিক্ষা হয়ে গেছে!
371
00:21:18,583 --> 00:21:20,000
- আমি বেঙ্গালুরু থেকে এসেছি…
- চুপ!
372
00:21:20,833 --> 00:21:22,375
তোমার ব্যাপারে কোনো তথ্য বলো না!
373
00:21:22,416 --> 00:21:22,833
কী?
374
00:21:23,083 --> 00:21:25,125
এখন আমি জানলাম,
তুমি বেঙ্গালুরু থেকে এসেছ।
375
00:21:25,458 --> 00:21:26,541
আমার বলা উচিত হয়নি?
376
00:21:26,708 --> 00:21:30,250
যদি ভবিষ্যতে কখনো বেঙ্গালুরুতে
ভূমিকম্প কিংবা পারমাণবিক দুর্ঘটনা ঘটে...
377
00:21:30,458 --> 00:21:31,708
তখন তোমাকে নিয়ে আমার চিন্তা হবে।
378
00:21:32,000 --> 00:21:34,500
আর আমি কাউকে নিয়ে
কখনো চিন্তা করতে চাই না।
379
00:21:35,583 --> 00:21:39,250
ভূমিকম্প কিংবা পারমাণবিক
দুর্ঘটনার কথা ভুলে যাও।
380
00:21:39,416 --> 00:21:42,500
বেঙ্গালুরুতে ট্রাফিক জ্যাম দেখলে
তখন আমাকে নিয়ে চিন্তা করো।
381
00:21:43,625 --> 00:21:45,083
তো, তোমার বন্ধুরা কোথায়?
382
00:21:45,541 --> 00:21:46,583
কাউকে আমন্ত্রণ জানাইনি।
383
00:21:46,833 --> 00:21:47,250
কেন?
384
00:21:47,291 --> 00:21:48,708
আমি জন্মদিন একা পালন করতে চাই।
385
00:21:48,833 --> 00:21:50,375
কেননা, তুমি একাই জন্মেছো।
386
00:21:50,416 --> 00:21:51,541
ওহ, হায় ঈশ্বর!
387
00:21:51,750 --> 00:21:53,125
তুমি কি তোমার জোক্সের মতোই বোরিং?
388
00:21:53,750 --> 00:21:54,666
আচ্ছা, আমি দুঃখিত।
389
00:21:59,250 --> 00:22:00,291
সবকিছু ঠিক আছে?
390
00:22:02,000 --> 00:22:04,041
আমার মনে হয় আমাকে
কেউ বুঝতে পারে না।
391
00:22:04,208 --> 00:22:06,166
আমাকে সবসময় অন্যদের
সাথে তাল মিলিয়ে চলতে হয়।
392
00:22:06,833 --> 00:22:08,125
অন্তত আমার জন্মদিনে...
393
00:22:08,416 --> 00:22:09,625
আমি আমার মতো করে বাঁচতে চাই!
394
00:22:09,708 --> 00:22:10,500
স্যার, আপনাদের ড্রিংকস।
395
00:22:11,916 --> 00:22:13,625
ধন্যবাদ!
আর এটা তোমার!
396
00:22:15,666 --> 00:22:16,041
চিয়ার্স!
397
00:22:16,083 --> 00:22:17,875
- চিয়ার্স!
- বয়স বাড়ার আর পাগলামির নামে চিয়ার্স।
398
00:22:17,916 --> 00:22:19,166
তারুণ্যের নামে চিয়ার্স।
399
00:22:19,166 --> 00:22:19,708
তারুণ্য!
401
00:22:25,666 --> 00:22:26,166
বাহ!
402
00:22:26,750 --> 00:22:28,166
তুমি কখনো ফোন ধরো না?
403
00:22:28,458 --> 00:22:31,125
আমার জীবন নিয়ে প্রশ্ন
করা বন্ধ করো তো!
404
00:22:31,166 --> 00:22:33,541
তুমি আমাকে এখনো তোমার
নাম কিংবা কিছুই বলোনি।
405
00:22:33,708 --> 00:22:34,666
অনেক নিয়মকানুন, হুম?
406
00:22:34,708 --> 00:22:35,958
তুমি কেন জানতে চাও?
407
00:22:36,541 --> 00:22:38,083
আমি কীভাবে তোমার
সম্পর্কে জানতে পারব?
408
00:22:38,500 --> 00:22:40,291
তুমি কেন আমার সম্পর্কে জানতে চাও?
409
00:22:40,291 --> 00:22:43,375
তুমি প্রশ্নের উত্তর না দিয়ে
উল্টো প্রশ্ন করতে পারো না।
410
00:22:43,500 --> 00:22:44,125
আচ্ছা।
411
00:22:44,750 --> 00:22:46,166
তোমার আঙুলগুলো আমার পছন্দ হয়েছে।
412
00:22:46,958 --> 00:22:48,708
আমাকে একটা মিথ্যা বলতে পারবে, অভি?
413
00:22:49,208 --> 00:22:50,583
তুমি সত্যিই সুন্দরী মহিলা!
414
00:22:54,500 --> 00:22:55,791
মিথ্যাটা পছন্দ হয়েছে।
415
00:22:56,666 --> 00:22:59,333
জানো, আমি মিথ্যা পছন্দ করি।
416
00:22:59,666 --> 00:23:00,333
হুম?
417
00:23:00,666 --> 00:23:01,333
কেন?
418
00:23:01,625 --> 00:23:04,250
সত্য সবসময় তিতে আর সহজ-সরল।
419
00:23:04,500 --> 00:23:05,833
কিন্তু মিথ্যা সবসময়ই জটিল
420
00:23:06,250 --> 00:23:07,541
অনেক রোমাঞ্চকর, তাই না?
421
00:23:13,791 --> 00:23:14,458
আরেকবার!
422
00:23:14,583 --> 00:23:15,750
আর কতবার খাবে?
423
00:23:16,250 --> 00:23:18,166
জানি না, তবে আমার ভালোই লাগছে!
424
00:23:19,208 --> 00:23:20,250
এখন আমরা কী করব?
425
00:23:24,416 --> 00:23:26,291
চলো গিয়ে নাচি।
426
00:23:26,583 --> 00:23:27,166
অবশ্যই।
427
00:23:56,458 --> 00:23:57,375
অভি,থামো!
428
00:23:57,583 --> 00:23:59,208
- আমাকে গেটে নামিয়ে দাও।
- ওহ, এই পাশে!
429
00:24:02,333 --> 00:24:03,375
তো দিনটা ভালোই কাটলো!
430
00:24:03,458 --> 00:24:06,000
আমার জন্মদিনে সঙ্গ দেওয়ার
জন্য অনেক ধন্যবাদ, অভি।
431
00:24:06,166 --> 00:24:08,750
নিজের আসল রূপ আমাকে
দেখানোর জন্য ধন্যবাদ, শ্রেয়া।
432
00:24:10,125 --> 00:24:10,833
গুড নাইট!
433
00:24:10,875 --> 00:24:11,708
গুড নাইট!
434
00:24:28,625 --> 00:24:29,458
কী হয়েছে?
435
00:24:29,916 --> 00:24:30,708
মুখ খুলো।
436
00:24:30,791 --> 00:24:31,250
কী?
437
00:24:32,375 --> 00:24:33,750
মুখ খুলো,অভি।
438
00:24:41,250 --> 00:24:42,416
পুলিশ তোমার গাড়ি বাজেয়াপ্ত করবে।
439
00:24:42,958 --> 00:24:45,291
১০ বছরের জন্য গাড়ির
লাইসেন্স বাতিল করে দিবে।
440
00:24:46,583 --> 00:24:48,500
- মাছের মতো গলা ভরে মদ খেয়েছো অভি!
- হায় ঈশ্বর!
441
00:24:49,458 --> 00:24:50,166
এখন কী করবো?
442
00:24:50,416 --> 00:24:51,083
আমার সাথে উপরে আসো।
443
00:24:51,375 --> 00:24:52,541
আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি।
444
00:24:52,958 --> 00:24:53,458
হ্যাঁ!
445
00:24:54,416 --> 00:24:55,125
হ্যাঁ, কিন্তু…
446
00:25:09,166 --> 00:25:11,208
আমি গর্ভবতী।
447
00:25:12,041 --> 00:25:13,916
কিন্তু এটা তো ধর্ষণ নয়,
আপনারও সম্মতি ছিল।
448
00:25:14,333 --> 00:25:15,291
তাহলে অভিযোগ কীসের?
449
00:25:17,666 --> 00:25:18,333
আমি জানি।
450
00:25:19,708 --> 00:25:21,458
আমি এখানে কেস করতে আসিনি, স্যার।
451
00:25:22,250 --> 00:25:23,125
ও অনেক ভালো ছেলে।
452
00:25:24,041 --> 00:25:26,750
আমার তাকে খুঁজে বের করে
খুশির সংবাদটা দেওয়া উচিত।
453
00:25:28,250 --> 00:25:29,875
ডেভিড…- স্যার?
ওনাদের বিবৃতি নাও।
454
00:25:30,291 --> 00:25:31,375
তাকে আপনাদের ডিটেইলস দিয়ে যান।
455
00:25:31,458 --> 00:25:32,291
আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব।
456
00:25:32,541 --> 00:25:33,083
ধন্যবাদ।
457
00:25:33,166 --> 00:25:33,750
ধন্যবাদ।
458
00:25:38,375 --> 00:25:39,000
বসুন।
459
00:25:39,958 --> 00:25:40,666
বসুন, স্যার।
460
00:25:40,791 --> 00:25:41,208
আচ্ছা।
461
00:25:51,500 --> 00:25:53,041
‘একজন সৎ পুলিশ অফিসার!’
462
00:25:57,291 --> 00:25:59,250
‘এসিপি অর্জুনের কেসে কোনো
মিল খুঁজে পাওয়া যায়নি।!'
463
00:26:18,125 --> 00:26:19,375
‘দু'জন মেয়ে আপনার সাথে
দেখা করতে এসেছে।'
464
00:26:19,500 --> 00:26:20,750
‘পার্বতী আমার বান্ধবী।'
465
00:26:22,875 --> 00:26:23,416
ম্যাম…
466
00:26:25,333 --> 00:26:26,458
‘কী সমস্যা?’
467
00:26:27,333 --> 00:26:28,833
'একটা লাল রঙের গাড়ি ছিল।'
468
00:26:30,208 --> 00:26:31,625
‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব!'
469
00:26:31,833 --> 00:26:34,000
- ম্যাম, কমিশনার…
- গর্ভবতী? ওয়ান নাইট স্ট্যান্ড?
470
00:26:34,583 --> 00:26:36,041
হ্যাঁ, আপনি কীভাবে জানলেন?
471
00:26:36,083 --> 00:26:37,166
তারা তো মাত্রই অভিযোগ করল!
472
00:26:38,041 --> 00:26:39,458
বাদ দাও, বরুণের বাবা এসেছে?
473
00:26:39,666 --> 00:26:40,541
হ্যাঁ, অপেক্ষা করছেন।
476
00:26:55,000 --> 00:26:55,458
হ্যালো!
477
00:26:55,666 --> 00:26:56,916
ব্রো, আমি এডি অভিনব।
478
00:26:57,041 --> 00:26:58,208
সকালে অডিশন দিয়েছিলে।
479
00:26:58,458 --> 00:26:59,333
হ্যাঁ, স্যার!
বলুন।
480
00:26:59,500 --> 00:27:01,208
ডিরেক্টর সাহেব তোমার
অডিও'র ক্লিপ দেখেছে।
481
00:27:01,250 --> 00:27:01,666
আচ্ছা।
482
00:27:01,791 --> 00:27:03,083
উনি তোমার সাথে সামনাসামনি
দেখা করতে চায়।
483
00:27:03,208 --> 00:27:04,291
কাল আসতে পারবে?
484
00:27:04,916 --> 00:27:05,625
অবশ্যই, স্যার।
485
00:27:05,875 --> 00:27:06,666
আরেকটা কথা...
486
00:27:07,041 --> 00:27:09,083
দাড়ি আর চুল হালকা
ছোট করে আসবে।
487
00:27:09,291 --> 00:27:10,333
গুনা যেহেতু একজন কয়েদি, তাই...
488
00:27:10,625 --> 00:27:11,166
আদি…
489
00:27:13,750 --> 00:27:14,875
আচ্ছা, স্যার।
490
00:27:15,000 --> 00:27:18,333
কিন্তু আমার একটা শর্ট-ফিল্মেরও শুটিং আছে।
491
00:27:18,583 --> 00:27:21,125
কাল আমি শুটিংয়ে আসব।
পরশু লুক পরিবর্তন করব আমি।
492
00:27:21,500 --> 00:27:23,833
- আচ্ছা, ডিরেক্টরের সাথে কথা বলে জানাচ্ছি।
- আচ্ছা!
493
00:27:24,375 --> 00:27:25,166
কী হয়েছে?
494
00:27:25,791 --> 00:27:28,375
ফারুক ভাই বাড়ি যাওয়ার
পথে এক্সিডেন্ট করেছে!
495
00:27:28,541 --> 00:27:29,791
বাস…
ভুল রাস্তায়…
496
00:27:29,833 --> 00:27:31,375
ছোটখাটো আঘাত, তাই না?
খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন।
497
00:27:31,625 --> 00:27:33,083
না, ঘটনাস্থলেই মারা গেছে!
498
00:27:33,750 --> 00:27:36,708
বাসচালক মাতাল ছিল।
499
00:27:38,125 --> 00:27:39,458
ভাইয়ের কোনো ভুল ছিল না।
500
00:27:39,625 --> 00:27:40,458
তুই কী বললি?
501
00:27:40,666 --> 00:27:41,583
ঘটনাস্থলে মারা গেছে!
502
00:27:41,750 --> 00:27:43,166
কেউ সাহায্যের জন্য আসেনি।
503
00:27:44,250 --> 00:27:46,125
ফারুক ভাইয়ের সাথে আজ
বিকেলেও আমি কথা বলেছি...
504
00:27:47,958 --> 00:27:49,250
ভাবিকে এখন কী বলব?
505
00:27:49,541 --> 00:27:50,916
উনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন?
506
00:27:51,416 --> 00:27:52,500
ওনার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে।
507
00:27:53,708 --> 00:27:54,875
তাদের ভবিষ্যতের কী হবে?
508
00:27:55,208 --> 00:27:56,166
এসব কী হয়ে গেল, ভাই?
509
00:27:57,125 --> 00:27:59,500
আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না!
510
00:28:04,416 --> 00:28:06,458
'ভাই, আমার জন্য একটা কাজ করবে?'
511
00:28:08,125 --> 00:28:10,166
'আজকে তোমার এক্সিডেন্ট হবে!'
512
00:28:12,083 --> 00:28:14,083
'ভাই, তুমি কোথাও যাবে না।
সোজা বাড়ি যাও!'
513
00:28:16,375 --> 00:28:18,500
'আচ্ছা, শুধুমাত্র তুই জেদ করছিস
বলেই আমি বাড়ি চলে যাচ্ছি।'
514
00:28:33,833 --> 00:28:36,458
'বুঝতে পেরেছি, আদি।
কিন্তু নিজের শরীরের অবহেলা করিস না।'
515
00:28:39,125 --> 00:28:40,291
'রাতে তোর ঘুম ভালো হয়?'
516
00:28:40,291 --> 00:28:43,708
'না-কি জীবনের ব্যর্থতার কথা ভেবে
এখনো সারারাত জেগে থাকিস?'
517
00:28:47,375 --> 00:28:50,750
'সরি আদি, সাহায্য করতে পারলাম না,
শুধু বলেই গেলাম।
518
00:28:51,375 --> 00:28:55,750
অনুবাদে ও সম্পাদনায়:
⌛ জয়ানন্দ ঘোষ ⏳
519
00:28:56,375 --> 00:29:00,750
♟️"বাংলা সাবটাইটেল দিয়ে এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ" ♟️
520
00:29:01,375 --> 00:29:07,750
"সাবটাইটেলটি ভালো লাগলে ভালো মন্দ ফিডব্যাক দিতে ভুলবেন না।"