1 00:01:28,000 --> 00:01:33,000 MOONLIT WINTER 2 00:02:19,139 --> 00:02:21,057 ইউন-হুই... 3 00:02:26,396 --> 00:02:27,605 ইউন-হুই। 4 00:03:08,605 --> 00:03:11,608 তুষার পড়া কবে কমবে? 5 00:03:49,646 --> 00:03:51,105 প্রিয় ইউন-হুই। 6 00:03:55,235 --> 00:03:56,653 কেমন আছো? 7 00:03:57,820 --> 00:04:00,031 অনেকদিন ধরে কথাটা জিজ্ঞেস করার ইচ্ছা ছিল। 8 00:04:04,160 --> 00:04:06,537 তুমি হয়তো আমাকে ভুলে গেছো। 9 00:04:08,248 --> 00:04:10,333 ২০ বছর কেটে গেছে কিনা। 10 00:04:17,423 --> 00:04:20,260 হঠাৎ তোমার সাথে যোগাযোগ করতে ইচ্ছে হলো। 11 00:04:22,929 --> 00:04:24,847 জানোই তো, জীবন কখনো কখনো এমনই। 12 00:04:27,183 --> 00:04:29,727 আর দমিয়ে রাখা সম্ভব হয় না। 13 00:04:38,653 --> 00:04:39,737 যাচ্ছো না যে? 14 00:04:41,197 --> 00:04:42,573 যাওনি? 15 00:04:45,118 --> 00:04:46,619 ড্রাইভে যাবে? 16 00:04:57,171 --> 00:04:58,423 কিছু হয়েছে? 17 00:04:59,173 --> 00:05:01,092 না। ব্যস, খানিকটা খারাপ লাগছে। 18 00:05:01,175 --> 00:05:02,719 ড্রাইভে যেতে পারবো না। 19 00:05:02,802 --> 00:05:05,263 কেন? শরীর খারাপ লাগছে? 20 00:05:05,722 --> 00:05:07,015 হ্যাঁ, খানিকটা। 21 00:05:07,473 --> 00:05:10,435 কী হয়েছে? ডাক্তার দেখাতে যাবে? 22 00:05:11,227 --> 00:05:12,478 অতোটা সিরিয়াস না। 23 00:05:23,197 --> 00:05:25,283 আজকাল আপসাইক্লিং করছি। 24 00:05:25,825 --> 00:05:27,285 এগুলো সেলাই করে পরবো। 25 00:05:27,452 --> 00:05:29,245 আজকাল তোমার তেমন কাজ নেই। হিংসা হয়। 26 00:05:30,413 --> 00:05:32,457 ইউনিভার্সিটি খোঁজার কী খবর? 27 00:05:33,166 --> 00:05:34,459 এখনও শুরু করিনি। 28 00:05:34,876 --> 00:05:36,878 আর মেজর? কী নিয়ে পড়তে চাও? 29 00:05:37,003 --> 00:05:37,920 এখনও জানি না। 30 00:05:38,921 --> 00:05:40,381 হয়ে যাবে কোনোভাবে। 31 00:05:41,174 --> 00:05:43,718 তোমার উদাসীনতায় হিংসা হয়। 32 00:05:44,802 --> 00:05:47,805 এই, আমারও চিন্তা হয়। 33 00:06:58,000 --> 00:06:59,252 দেরি করলে। 34 00:07:02,004 --> 00:07:03,506 চমকে দিয়েছো। 35 00:07:08,719 --> 00:07:10,388 প্রতিরাতেই এত দেরি পর্যন্ত কাজ করো? 36 00:07:12,932 --> 00:07:14,725 আজকে বিকেলের শিফট করেছি। 37 00:07:16,686 --> 00:07:18,479 নিজেকে কেন এত কষ্ট দিচ্ছো? 38 00:07:19,230 --> 00:07:20,731 এত পরিশ্রমের দরকার নেই তো। 39 00:07:20,815 --> 00:07:23,734 দেখো, আমি ক্লান্ত। 40 00:07:31,325 --> 00:07:32,452 তোমার বয়স বাড়ে না। 41 00:07:36,789 --> 00:07:37,748 ইউন-হুই। 42 00:07:40,877 --> 00:07:45,006 কারো সাথে সম্পর্কে জড়ালে আমাকে বলা উচিত তোমার। 43 00:07:45,089 --> 00:07:47,049 সে-বমকে দেখা হলে যাও। 44 00:07:47,383 --> 00:07:49,051 কথা হয়েছে ওর সাথে। 45 00:07:49,135 --> 00:07:52,138 বললো তুমি খুব ব্যস্ত। কিছু ডায়েটরি সাপ্লিমেন্ট এনেছি... 46 00:07:52,221 --> 00:07:53,639 ছাড়ো! 47 00:07:57,727 --> 00:08:01,939 তুমি মাতাল হয়ে আসলে ভয় লাগে। 48 00:08:41,604 --> 00:08:43,773 মামা, আমি দেখতে মা'র মতো না, ঠিক? 49 00:08:44,232 --> 00:08:45,733 মা সুন্দরী কিনা। 50 00:08:46,317 --> 00:08:48,402 মাথাটা সামান্য বাঁয়ে ঘোরাবে? 51 00:08:50,363 --> 00:08:51,989 গুড। পারফেক্ট। 52 00:08:52,865 --> 00:08:54,659 আমি বোধহয় বাবার মতো দেখতে। 53 00:08:55,743 --> 00:08:57,703 তুমি তোমার মা'র মতো দেখতে। 54 00:08:59,539 --> 00:09:00,498 তাই? 55 00:09:00,581 --> 00:09:03,709 অবশ্যই। বিশেষ করে যখন এভাবে হাসো। 56 00:09:16,013 --> 00:09:18,766 মানুষের ছবি তোলায় আগ্রহ নেই? 57 00:09:19,559 --> 00:09:22,603 না, আমি শুধু সুন্দর জিনিসের ছবি তুলি। 58 00:09:23,813 --> 00:09:25,314 চমৎকার। 59 00:09:26,065 --> 00:09:27,149 মামা। 60 00:09:30,152 --> 00:09:31,779 মা'র ব্যাপারে বলো। 61 00:09:31,904 --> 00:09:33,739 মা'র কোনো ইন্টারেস্টিং গল্প আছে? 62 00:09:34,657 --> 00:09:37,577 মা'র গল্প? কেমন গল্প? 63 00:09:38,160 --> 00:09:41,622 ব্যস, বাসায় গিয়ে মা'র উপর মজা উড়াতে চাই। 64 00:09:42,415 --> 00:09:43,791 ইন্টারেস্টিং গল্প... 65 00:09:45,418 --> 00:09:46,794 ইন্টারেস্টিং গল্প... 66 00:09:49,463 --> 00:09:50,590 সে-বম। 67 00:09:51,924 --> 00:09:53,259 তোমার মা'র কিছু হয়েছে? 68 00:09:54,594 --> 00:09:55,511 কী? 69 00:09:56,220 --> 00:09:57,221 না তো। 70 00:09:58,306 --> 00:10:00,266 আজকে অদ্ভুত আচরণ করছো। 71 00:10:00,933 --> 00:10:03,311 আমাকে কেন মা'র কথা জিজ্ঞেস করছো? 72 00:10:05,187 --> 00:10:06,689 এতে অদ্ভুতের কী আছে? 73 00:10:07,315 --> 00:10:10,067 তোমাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? 74 00:10:15,990 --> 00:10:17,033 ক্যাপ্টেন পার্ক! 75 00:10:18,034 --> 00:10:19,118 ক্যাপ্টেন পার্ক? 76 00:10:34,050 --> 00:10:34,967 হাই। 77 00:10:45,645 --> 00:10:47,229 - বাবা। - হ্যাঁ। 78 00:10:47,813 --> 00:10:49,440 উত্তর দিচ্ছো না যে? 79 00:10:53,152 --> 00:10:55,154 তুমি আর মা ডিভোর্স নিয়েছো কেন? 80 00:11:15,424 --> 00:11:18,386 সে-বম, ক্যান্ডি খাবে? 81 00:11:19,512 --> 00:11:20,596 ক্যান্ডি? 82 00:11:21,430 --> 00:11:23,974 সিগারেট খাওয়া ছেড়েছি। 83 00:11:25,935 --> 00:11:27,603 তাহলে এখন খেতে ইচ্ছে করছে। 84 00:11:47,248 --> 00:11:48,791 যা-ই হোক না কেন... 85 00:11:50,251 --> 00:11:51,585 আমরা... 86 00:11:53,295 --> 00:11:55,047 তোমার কাছে সরি। 87 00:11:57,341 --> 00:11:58,717 আবার সেই কথা। 88 00:12:14,859 --> 00:12:16,777 তোমার মা... 89 00:12:17,653 --> 00:12:18,571 হ্যাঁ। 90 00:12:20,448 --> 00:12:21,699 ও মানুষকে... 91 00:12:21,782 --> 00:12:22,658 হ্যাঁ। 92 00:12:25,744 --> 00:12:27,246 একা করে দেয়। 93 00:12:44,722 --> 00:12:45,723 বাবা। 94 00:12:46,515 --> 00:12:47,433 হ্যাঁ। 95 00:12:51,729 --> 00:12:53,314 ওই মহিলাকে ভালো রেখো। 96 00:13:17,922 --> 00:13:20,007 শুনেছি কমবয়সী থাকতে পপুলার ছিলে। 97 00:13:21,008 --> 00:13:22,009 মামা বললো। 98 00:13:23,636 --> 00:13:25,471 আবার মামার কাছে গিয়েছিলে? 99 00:13:26,597 --> 00:13:28,974 ফ্রিতে আমার ফিল্ম ডেভেলপ করে দেয় কিনা। 100 00:13:31,477 --> 00:13:33,020 সামনের বার অন্য কোথাও যাবে। 101 00:13:33,103 --> 00:13:35,898 তার কাছে ঋণী থেকো না। পরে শোধ করতে হবে। 102 00:13:38,025 --> 00:13:39,026 আচ্ছা। 103 00:13:43,239 --> 00:13:45,449 মা, তুমি কেন বাঁচছো? 104 00:13:49,453 --> 00:13:51,080 কী হয়েছে তোমার? 105 00:13:52,665 --> 00:13:54,375 ব্যস, জানতে ইচ্ছে হলো। 106 00:13:58,879 --> 00:14:00,464 কেন বাঁচছি? 107 00:14:01,507 --> 00:14:02,883 আমার মেয়ের জন্য। 108 00:14:04,176 --> 00:14:05,177 আচ্ছা। 109 00:14:07,263 --> 00:14:09,056 তোমাকে আর আমার জন্য বাঁচতে হবে না। 110 00:14:10,975 --> 00:14:13,477 ইউনিভার্সিটিতে পড়তে সউল গেলে এখানে খুব একটা আসবো না। 111 00:14:20,401 --> 00:14:22,486 তোমার কথা শুনে হতাশ হলাম। 112 00:14:23,320 --> 00:14:25,489 আমাকে তোমার কাছে ঋণী করো না। 113 00:14:26,323 --> 00:14:28,158 পরে শোধ করতে হবে। 114 00:14:42,506 --> 00:14:44,967 মা, বাবা যে সম্পর্কে জড়িয়েছে জানো? 115 00:14:47,636 --> 00:14:48,637 মা! 116 00:14:50,139 --> 00:14:51,140 কী? 117 00:14:51,682 --> 00:14:53,767 বাবা যে সম্পর্কে জড়িয়েছে জানো কিনা? 118 00:14:56,270 --> 00:14:57,521 ভালোই হলো। 119 00:14:59,982 --> 00:15:01,984 তোমারও জড়ানো উচিত কারো সাথে। 120 00:15:03,027 --> 00:15:05,571 এটা তো অন্যায়। তুমি এখনও ঠিক আছো! 121 00:15:05,654 --> 00:15:07,823 আজকে তোমার হয়েছেটা কী? 122 00:15:10,826 --> 00:15:12,995 তুষার পড়ছে না কেন? এখন তো শীত। 123 00:15:13,829 --> 00:15:14,830 কী? 124 00:15:15,789 --> 00:15:17,583 দেশের বাইরে ঘুরতে যাবে? 125 00:15:17,750 --> 00:15:19,084 যেখানে অনেক তুষার পড়ে। 126 00:15:25,424 --> 00:15:27,176 আমার সব বন্ধুরা বললো... 127 00:15:27,968 --> 00:15:30,846 ওরা মা'র সাথে দেশের বাইরে ঘুরতে যাচ্ছে। 128 00:15:32,598 --> 00:15:34,224 অতটুকু সামর্থ্য তো আমরা রাখি, তাই না? 129 00:15:36,226 --> 00:15:38,520 বাবার দেওয়া হাতখরচের টাকাও জমাচ্ছি। 130 00:15:49,573 --> 00:15:50,950 কী হয়েছে? 131 00:15:52,242 --> 00:15:53,953 বললাম তো কিছু না। 132 00:15:55,079 --> 00:15:56,163 তোমার ক্লাসে যাও। 133 00:16:10,135 --> 00:16:11,220 এটা আপসাইকেল করেছি। 134 00:16:12,721 --> 00:16:13,847 তোমার ক্রিসমাস গিফট। 135 00:16:16,225 --> 00:16:17,518 মন ভালো হলে জানিয়ো। 136 00:17:25,794 --> 00:17:26,670 মা, ঘুমাচ্ছো? 137 00:17:41,018 --> 00:17:42,102 আমি ঘুমাতে পারছি না। 138 00:17:46,857 --> 00:17:48,984 বাবার আর তোমার যখন ডিভোর্স হয়, 139 00:17:52,237 --> 00:17:54,239 আমি তোমার সাথে কেন থাকতে চেয়েছিলাম জানো? 140 00:17:59,912 --> 00:18:02,414 কারণ তোমাকে বাবার চেয়ে বেশি একাকী লেগেছিল। 141 00:18:07,711 --> 00:18:09,922 ভেবেছিলাম একা একা ভালো থাকবে না। 142 00:18:17,721 --> 00:18:19,389 কিন্তু ভুল ভেবেছিলাম। 143 00:18:25,062 --> 00:18:27,481 মনে হচ্ছে আমি তোমার বোঝা ছিলাম। 144 00:18:39,368 --> 00:18:40,244 যাবেন না? 145 00:19:03,142 --> 00:19:05,435 ট্রেন আসছে। 146 00:19:05,519 --> 00:19:08,438 হলুদ দাগের পেছনে থাকুন। 147 00:20:01,366 --> 00:20:02,242 প্রিয় ইউন-হুই। 148 00:20:09,333 --> 00:20:10,292 কেমন আছো? 149 00:20:11,501 --> 00:20:13,170 অনেকদিন ধরে কথাটা জিজ্ঞেস করার ইচ্ছা ছিল। 150 00:20:15,255 --> 00:20:17,716 তুমি হয়তো আমাকে ভুলে গেছো। 151 00:20:19,218 --> 00:20:20,886 ২০ বছর কেটে গেছে কিনা। 152 00:20:23,472 --> 00:20:25,807 হঠাৎ তোমার সাথে যোগাযোগ করতে ইচ্ছে হলো। 153 00:20:27,684 --> 00:20:29,686 জানোই তো, জীবন কখনো কখনো এমনই। 154 00:20:31,647 --> 00:20:34,483 আর দমিয়ে রাখা সম্ভব হয় না। 155 00:20:43,200 --> 00:20:44,952 আমার মা-বাবার কথা মনে আছে? 156 00:20:46,411 --> 00:20:48,330 তাদের বিয়ে সুখকর ছিল না... 157 00:20:49,206 --> 00:20:53,043 আর সেটার ইতি টানে যখন আমার বয়স ২০ হয়। 158 00:20:55,128 --> 00:20:56,838 মা কোরিয়ায় থেকে যায়, 159 00:20:58,048 --> 00:21:00,509 আর আমি বাবার সাথে জাপানে চলে আসি। 160 00:21:04,805 --> 00:21:06,014 হয়ে গেছে। 161 00:21:06,974 --> 00:21:07,849 হুম। 162 00:21:09,101 --> 00:21:12,521 তোমার মা বললো আমাদের দেখতে আসবে। 163 00:21:14,439 --> 00:21:16,733 - যোগাযোগ করেছিলে? - হ্যাঁ। 164 00:21:18,485 --> 00:21:22,656 তার বোধহয় স্বামীর কথা বিবেচনা করা দরকার। 165 00:21:23,865 --> 00:21:27,411 এতদূর এখানে আসাটা তার জন্য নিশ্চয় কষ্টের। 166 00:21:36,336 --> 00:21:40,632 আমরা জাপানে পৌঁছার পর বাবা আমাকে ফুফুর কাছে পাঠিয়ে দেয়। 167 00:21:42,509 --> 00:21:45,595 অন্তত মাঝেমধ্যে ফোনে আমাদের কথা হতো। 168 00:21:46,847 --> 00:21:48,807 কিন্তু সেটা আর পারবো না। 169 00:21:50,934 --> 00:21:52,686 কিছুদিন আগে বাবা মারা গেছে। 170 00:22:03,572 --> 00:22:04,656 ব্যাপারটা হাস্যকর না? 171 00:22:07,367 --> 00:22:10,704 অনেক আগেই বাবার কথা ভাবা ছেড়ে দিয়েছি। কিন্তু তার কারণে, 172 00:22:11,997 --> 00:22:15,000 আজ তোমাকে চিঠিটা লিখছি। 173 00:22:26,428 --> 00:22:28,722 হারুও মামা মজার মানুষ ছিলেন। 174 00:22:31,183 --> 00:22:32,976 আমি যখন মিডল স্কুলে পড়তাম, 175 00:22:34,144 --> 00:22:36,980 তখন বোধহয় উনি কোরিয়ায় একটা ব্যবসা করতেন। 176 00:22:38,023 --> 00:22:40,067 একদিন সাপোরোতে আমার ওখানে আসেন। 177 00:22:42,069 --> 00:22:45,238 একদম নেশাগ্রস্ত অবস্থায় আমার রুমে আসেন। 178 00:22:45,489 --> 00:22:47,407 তারপর আমার সাথে একটা বাজি ধরেন। 179 00:22:48,408 --> 00:22:51,661 হাতে ভর দিয়ে যে বেশিক্ষণ দাঁড়াতে পারবে তাকে অন্যজন তার সমুদয় সম্পত্তি দিয়ে দিবে। 180 00:22:53,080 --> 00:22:56,917 উনি চাইলে জাস্ট আমাকে কিছু হাতখরচ দিতে পারতেন। 181 00:22:59,127 --> 00:23:01,254 যাইহোক, উনি মজার মানুষ ছিলেন। 182 00:23:06,843 --> 00:23:09,721 তুষার পড়া কবে কমবে? 183 00:23:10,138 --> 00:23:11,181 সেটাই। 184 00:23:12,057 --> 00:23:14,059 প্রতিটা শীতই বিস্ময়কর। 185 00:23:22,109 --> 00:23:24,694 আমার ফুফুকে মনে আছে না? 186 00:23:25,821 --> 00:23:28,323 তোমাকে ওনার কথা বলতাম, মাসাকো ফুফু। 187 00:23:29,908 --> 00:23:32,786 আমি ওনার সাথে ওতারুতে থাকি। 188 00:23:36,331 --> 00:23:38,333 উনি অনেকটা আমার মতো। 189 00:23:41,086 --> 00:23:43,672 উচ্চস্বরে কথা বলা মানুষ পছন্দ করেন না। 190 00:23:44,923 --> 00:23:46,675 জনসমাগম পছন্দ করেন না। 191 00:23:47,843 --> 00:23:50,846 সবাই ঘুমিয়ে পড়ার পর রাতও তিনি পছন্দ করেন। 192 00:23:52,973 --> 00:23:55,684 ওতারুর শীতের সাথে উনি দারুণ মানানসই। 193 00:23:56,768 --> 00:23:59,563 ওতারুতে শীতের সময়, তুষার, চাঁদ, 194 00:24:01,481 --> 00:24:03,525 রাত আর নিস্তব্ধতার দেখা মেলে। 195 00:24:08,029 --> 00:24:10,115 মাঝে মাঝে ভাবি... 196 00:24:12,868 --> 00:24:15,745 তুমিও হয়তো এখানে দারুণ মানানসই হবে। 197 00:24:18,957 --> 00:24:24,921 আমার আর ফুফুর মতো তোমারও ওতারু ভালো লাগবে। 198 00:24:30,093 --> 00:24:31,803 জুন, জাপানে থাকাটা কষ্টের না? 199 00:24:33,722 --> 00:24:34,598 মানে? 200 00:24:35,140 --> 00:24:38,602 ছোটোবেলায় তো কোরিয়ায় থাকতে। 201 00:24:40,312 --> 00:24:42,564 তোমার জায়গায় আমি হলে, কোরিয়াকে মিস করতাম। 202 00:24:45,650 --> 00:24:50,906 ২০ বছর কেটে গেছে আমি জাপানে এসেছি। 203 00:24:52,199 --> 00:24:53,825 হ্যাঁ। বুঝেছি। 204 00:25:04,211 --> 00:25:06,171 কোনো একদিন বিয়ে করবে? 205 00:25:19,100 --> 00:25:21,228 একটা কোরিয়ান লোকের সাথে মিট করতে চাও? 206 00:25:21,978 --> 00:25:23,313 খুব ভালো একটা লোককে চিনি। 207 00:25:30,278 --> 00:25:32,364 চাপ নেই, তার সাথে এমনি একটা ডেটে যাও না? 208 00:25:32,614 --> 00:25:33,740 চাই না। 209 00:25:34,157 --> 00:25:35,825 রাখো এবার। নয়তো রাগ করবো। 210 00:25:36,493 --> 00:25:38,036 ভালো জাপানিজ বলতে পারে। 211 00:25:39,246 --> 00:25:42,582 ফটো ওপেন করো। একেবারে উপরে তার ছবি আছে। 212 00:25:43,541 --> 00:25:44,751 বললাম তো চাই না। 213 00:25:53,927 --> 00:25:57,639 অনেকদিন হলো তোমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে, 214 00:26:01,977 --> 00:26:04,020 গতরাতে একটা দেখেছি। 215 00:26:08,775 --> 00:26:10,652 ফুফু, হেঁটে ফিরবো। 216 00:26:11,820 --> 00:26:13,321 জুন, কোথায় যাচ্ছো? 217 00:26:27,669 --> 00:26:28,920 জুন, সরি! 218 00:26:40,724 --> 00:26:41,641 আমিও সরি। 219 00:26:42,392 --> 00:26:43,310 হ্যাঁ। 220 00:26:44,561 --> 00:26:46,563 তোমার মন-মেজাজ ভালো নেই। 221 00:26:49,316 --> 00:26:51,151 আমার আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। 222 00:26:52,986 --> 00:26:53,945 রিউসকে। 223 00:26:56,531 --> 00:27:01,244 তুমি যেটা ভাবছো সেটা না। সেজন্য সংবেদনশীল হচ্ছি না। 224 00:27:02,454 --> 00:27:06,166 হ্যাঁ... বুঝেছি। 225 00:27:07,459 --> 00:27:08,460 খুবই দুঃখিত। 226 00:27:12,380 --> 00:27:14,007 পৌঁছেই গেছি প্রায়। বাসায় হেঁটে ফিরতে দাও। 227 00:27:15,425 --> 00:27:16,968 ব্যস, একা থাকতে চাই। 228 00:27:26,102 --> 00:27:30,940 তোমাকে নিয়ে স্বপ্ন দেখলেই তোমার কাছে চিঠি লিখতাম। 229 00:27:32,067 --> 00:27:34,652 কিন্তু সেগুলো তোমাকে পাঠাতে পারতাম না, 230 00:27:35,028 --> 00:27:37,655 কারণ তুমি বিবাহিত ছিলে আর তোমার পরিবার ছিল। 231 00:27:39,074 --> 00:27:42,911 তাই তোমাকে বলতে চাওয়া কথাগুলো আমার হৃদয়ে জমা হয়েছে শুধু। 232 00:27:43,495 --> 00:27:49,292 তোমাকে চিঠি লিখতে বসলেই মনে হয় যেন প্রথমবার লিখছি। 233 00:27:59,552 --> 00:28:02,430 তখন থেকে আমি সংকোচ করছি আর সময়ও গেছে কেটে। 234 00:28:04,516 --> 00:28:06,184 আমি একটা ভীতু ছিলাম। 235 00:28:07,519 --> 00:28:08,853 তোমার কাছ থেকে পালিয়েছিলাম... 236 00:28:09,813 --> 00:28:11,523 এখনও পালাচ্ছি। 237 00:28:12,690 --> 00:28:17,112 হয়তো তোমাকে আরও একটা চিঠি লিখবো... 238 00:28:17,654 --> 00:28:19,989 যেন এই প্রথমবার লিখছি ভেবে। 239 00:28:26,704 --> 00:28:27,705 হ্যালো? 240 00:28:29,416 --> 00:28:31,209 প্রায় সাথে-সাথেই ধরলেন। 241 00:28:32,710 --> 00:28:36,673 এখন কী করছেন? 242 00:28:44,764 --> 00:28:47,892 ওয়ারুর রুচি এখন ঠিক আছে? 243 00:28:48,768 --> 00:28:49,686 হ্যাঁ। 244 00:28:50,353 --> 00:28:52,731 কয়েকদিনের মধ্যে বাসায় যেতে পারবে। 245 00:28:53,982 --> 00:28:55,150 স্বস্তি পেলাম। 246 00:28:55,817 --> 00:28:59,446 ভাগ্য ভালো শুরুতেই ধরতে পেরেছেন। 247 00:29:00,447 --> 00:29:03,825 বিড়ালের জন্য দাঁতের ক্ষয় প্রচণ্ড যন্ত্রণাদায়ক একটি কন্ডিশন। 248 00:29:04,367 --> 00:29:08,037 আর সিটি স্ক্যান ছাড়া সেটার অবস্থা বুঝাও মুশকিল। 249 00:29:14,753 --> 00:29:16,254 অসংখ্য ধন্যবাদ। 250 00:29:22,218 --> 00:29:25,054 ওহ, আপনার কল্যাণে, 251 00:29:25,346 --> 00:29:28,683 ওর একটা ভালো নামও পেয়ে গেলাম, ওয়ারু। 252 00:29:31,644 --> 00:29:35,106 মালিককে পেলে ওকে ফেরত পাঠাতে যাচ্ছিলাম। 253 00:29:35,690 --> 00:29:37,358 এখন যেহেতু নাম রাখলাম, 254 00:29:40,320 --> 00:29:41,780 সেটা সহজ হবে না। 255 00:29:44,574 --> 00:29:46,201 ছোট্ট পরীটাকে... 256 00:29:47,410 --> 00:29:50,163 কে হারিয়ে থাকতে পারে? 257 00:29:55,710 --> 00:29:56,711 বলেছিলেন "ওয়ারু" অর্থ... 258 00:29:58,379 --> 00:30:00,924 কোরিয়ান ভাষায় "চাঁদ"। 259 00:30:01,549 --> 00:30:02,509 তাই না? 260 00:30:03,343 --> 00:30:04,803 ওরকমটা বলেছিলাম? 261 00:30:06,387 --> 00:30:07,430 হ্যাঁ। 262 00:30:07,680 --> 00:30:08,598 ঠিক। 263 00:30:09,933 --> 00:30:12,894 ওয়ারুকে একটু রাতের নাস্তা দেবো নাকি? 264 00:30:13,353 --> 00:30:15,438 কোথায় লুকিয়ে আছে? 265 00:30:17,023 --> 00:30:18,608 ওয়ারু! 266 00:30:19,234 --> 00:30:22,862 [ গ্রিনউড ভেট ] 267 00:30:23,029 --> 00:30:23,905 ওয়ারু! 268 00:30:32,664 --> 00:30:33,581 রিওকো। 269 00:30:36,459 --> 00:30:37,335 হ্যাঁ। 270 00:30:40,171 --> 00:30:43,091 আসার জন্য ধন্যবাদ। 271 00:30:47,512 --> 00:30:49,764 আপনি অন্যকিছু... 272 00:30:50,974 --> 00:30:52,475 বলতে চেয়েছেন। 273 00:30:57,856 --> 00:30:59,732 একদিন আমার সাথে ড্রিংকে যাবেন? 274 00:31:03,862 --> 00:31:04,988 যাওয়া যায়। 275 00:31:28,261 --> 00:31:30,179 আজকে চাঁদটা খুব সুন্দর। 276 00:32:03,796 --> 00:32:07,342 স্বর্গে ঠিকঠাক পৌঁছেছো তো? 277 00:32:13,890 --> 00:32:14,891 এসে গেছি! 278 00:32:20,647 --> 00:32:22,106 বাসায় স্বাগত। 279 00:32:23,191 --> 00:32:25,777 সরি, ফুফু। তোমাকে চিন্তায় ফেলেছি। 280 00:32:29,989 --> 00:32:31,616 কুজিরা... 281 00:32:37,956 --> 00:32:41,584 তোমারও আজ ধকল গেছে? 282 00:32:49,592 --> 00:32:50,760 কী ব্যাপার? 283 00:32:52,845 --> 00:32:53,763 জুন। 284 00:32:54,514 --> 00:32:55,390 হুম? 285 00:32:57,266 --> 00:33:00,144 কী? 286 00:33:00,269 --> 00:33:01,562 এদিকে আসো। 287 00:33:02,438 --> 00:33:03,690 কী... 288 00:33:05,024 --> 00:33:07,860 আমার লজ্জা লাগছে। 289 00:33:07,944 --> 00:33:09,112 তাড়াতাড়ি। 290 00:33:11,531 --> 00:33:12,782 ঠিক আছো? 291 00:33:17,203 --> 00:33:20,248 কী হয়েছে তোমার? 292 00:33:21,040 --> 00:33:23,042 অদ্ভুত আচরণ করছো। 293 00:33:26,546 --> 00:33:28,673 তোমাকে ঝাপ্পি দেবো? 294 00:33:33,177 --> 00:33:34,220 সত্যি? 295 00:33:54,907 --> 00:33:55,992 কী হচ্ছে? 296 00:33:58,745 --> 00:34:01,497 একদমই আশা করিনি। 297 00:34:07,962 --> 00:34:09,047 ভালোই যদিও। 298 00:34:21,642 --> 00:34:23,644 অনেকক্ষণ হলো। 299 00:34:40,411 --> 00:34:42,288 কিছুক্ষণ এভাবে থাকা যাক। 300 00:34:43,915 --> 00:34:46,501 না হলে লজ্জা লাগবে। 301 00:34:50,004 --> 00:34:51,672 আমি কি বোকামো করছি? 302 00:34:52,965 --> 00:34:55,885 এত বছর পরও কি আমি ছেলেমানুষ? 303 00:34:58,387 --> 00:35:00,389 হয়তোবা। 304 00:35:02,058 --> 00:35:03,768 কিন্তু তা নিয়ে ভাবি না। 305 00:35:04,894 --> 00:35:08,731 তোমাকে চিঠিটা লেখার জন্য আমি লজ্জিত নই। 306 00:35:13,569 --> 00:35:14,445 ইউন-হুই। 307 00:35:19,033 --> 00:35:20,660 আমি সবসময়... 308 00:35:21,577 --> 00:35:23,287 তোমাকে শ্রদ্ধার চোখে দেখেছি। 309 00:35:25,581 --> 00:35:27,333 তোমার সাথে দেখা হওয়ার পর, 310 00:35:28,251 --> 00:35:31,379 উপলব্ধি করতে পেরেছিলাম আমি কেমন মানুষ ছিলাম। 311 00:35:40,721 --> 00:35:42,306 কুজিরা... 312 00:35:51,607 --> 00:35:54,569 মাঝেমধ্যে কোরিয়ার কথা মনে পড়ে। 313 00:35:56,028 --> 00:35:59,157 আমরা যে শহরে থাকতাম আর যে স্কুলে পড়তাম 314 00:36:00,032 --> 00:36:02,910 সেখানে একবার যেতে চাই। 315 00:36:04,787 --> 00:36:07,999 মা কোরিয়ায় ভালো আছে কিনা ভাবছি। 316 00:36:09,125 --> 00:36:13,421 আর তুমি কেমন আছো সেটাও ভাবছি। 317 00:37:21,697 --> 00:37:23,532 মনে হয় না সউলের ইউনিভার্সিটিতে টিকবো। 318 00:37:25,618 --> 00:37:28,079 তাহলে সউলের কোনো প্রাইভেট প্রেপ ইন্সটিটিউট দেখো। 319 00:37:29,330 --> 00:37:30,748 অলরেডি একটা বছর নষ্ট করেছি। 320 00:37:36,003 --> 00:37:38,130 ক্যামেরাটা আমার মা'র ছিল। 321 00:37:39,799 --> 00:37:42,426 যখন পাই তখন নষ্ট ছিল। তাই ঠিক করেছি। 322 00:37:44,178 --> 00:37:45,346 বুঝলাম। 323 00:37:47,306 --> 00:37:49,308 আমার বাসায়ও এরকম একটা আছে কিনা দেখতে হবে। 324 00:37:59,151 --> 00:38:00,069 করো না। 325 00:38:02,780 --> 00:38:03,739 করো না। 326 00:38:18,963 --> 00:38:20,131 আপা। 327 00:38:21,215 --> 00:38:22,300 আজকাল ঝামেলায় আছেন? 328 00:38:24,260 --> 00:38:25,094 না। 329 00:38:25,928 --> 00:38:28,139 তাহলে এমন অদ্ভুত আচরণ করছেন কেন? আমার চিন্তা হচ্ছে। 330 00:38:28,973 --> 00:38:32,101 আমাকে... 331 00:38:34,562 --> 00:38:37,148 কিছুদিন ছুটি দেওয়া যায়? 332 00:38:39,859 --> 00:38:40,985 না। 333 00:38:41,902 --> 00:38:44,071 দিলে আমি ঝামেলায় পড়বো। 334 00:38:44,822 --> 00:38:46,157 আপনার কাজ কে করবে? 335 00:38:50,036 --> 00:38:51,203 প্লিজ। 336 00:38:54,123 --> 00:38:56,417 প্রতারিত হয়েছি মনে হচ্ছে প্রায়। 337 00:38:57,877 --> 00:38:59,503 আপনি আসলেই দায়িত্বজ্ঞানহীন। 338 00:39:06,594 --> 00:39:07,470 আচ্ছা, বেশ। 339 00:39:08,929 --> 00:39:09,889 ছুটি দিতে পারি। 340 00:39:11,140 --> 00:39:14,602 তবে ফিরে আসার পরও আপনার চাকরি যে থাকবে তার নিশ্চয়তা দিতে পারছি না। 341 00:39:18,773 --> 00:39:19,815 কী বলছো? 342 00:39:20,608 --> 00:39:22,026 আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। 343 00:39:22,777 --> 00:39:24,320 সেই ক্ষমতা আমার হাতে নেই। 344 00:39:34,121 --> 00:39:35,039 বুঝেছি। 345 00:39:36,624 --> 00:39:37,541 হ্যাঁ? 346 00:39:39,418 --> 00:39:40,461 আমার জন্য অপেক্ষা করো না। 347 00:41:38,412 --> 00:41:40,289 সকালে যার যার মতো একা সময় কাটানো যাক। 348 00:41:42,958 --> 00:41:44,502 আবার কী ফন্দি আঁটছো? 349 00:41:45,711 --> 00:41:47,087 সকালে হয়তো ঘুমাবো প্রতিদিন। 350 00:41:53,636 --> 00:41:55,763 আচ্ছা। যেমন তোমার ইচ্ছা। 351 00:42:08,275 --> 00:42:10,277 কনভেনিয়েন্ট স্টোর থেকে ঘুরে আসি! 352 00:42:11,237 --> 00:42:12,154 হুম। 353 00:42:14,365 --> 00:42:15,282 হ্যাঁ? 354 00:42:16,659 --> 00:42:19,703 আমরা কোরিয়ায় নেই এখন! সাবধান! 355 00:42:21,455 --> 00:42:23,666 আচ্ছা। চিন্তা করো না! 356 00:43:00,578 --> 00:43:02,496 এই, সে-বম! এখানে! 357 00:43:15,676 --> 00:43:16,969 সুন্দর রুম। 358 00:43:18,512 --> 00:43:20,556 শহরের সবকটা গেস্টহাউজ চেক করেছি। 359 00:43:23,851 --> 00:43:24,768 ঠান্ডা। 360 00:43:25,561 --> 00:43:26,895 একমাত্র খারাপ দিক হলো... 361 00:43:28,397 --> 00:43:30,524 ঠান্ডা। 362 00:43:31,692 --> 00:43:33,402 অতোটাও ঠান্ডা না। হিটার অন। 363 00:43:35,904 --> 00:43:36,780 কিছু পেয়েছো? 364 00:43:37,281 --> 00:43:42,244 একটা বাড়ি ছিল শুধু। দুই তলা বাড়ি। 365 00:43:42,411 --> 00:43:43,996 - সেখানে গিয়েছিলে? - হ্যাঁ। 366 00:43:44,872 --> 00:43:48,208 একজন বৃদ্ধ মহিলা, একজন মাঝবয়সী মহিলা, 367 00:43:49,293 --> 00:43:51,754 আর একটা বিড়াল ছিল শুধু। 368 00:43:52,963 --> 00:43:54,632 বিড়ালের কথা কীভাবে জানলে? 369 00:43:56,133 --> 00:44:00,721 একটা অদ্ভুত নড়াচড়া করা ছায়া আমার চোখে ধরা দেয়, 370 00:44:01,597 --> 00:44:02,431 সেটা বিড়াল ছিল। 371 00:44:02,890 --> 00:44:05,976 সেটার ডাক শুনতে পেয়েছিলাম। 372 00:44:25,663 --> 00:44:28,123 ভেতরে যেতে চাও? তাদের কফি ভালোই। 373 00:44:28,957 --> 00:44:30,709 না, পরে আসবো। 374 00:44:54,316 --> 00:44:56,902 ঠিকঠাক সামলাচ্ছি কিনা নিশ্চিত নই। 375 00:45:02,533 --> 00:45:05,411 যাকগে, বাড়িটার ব্যাপারটা কী? এখানে কারা থাকে? 376 00:45:06,662 --> 00:45:08,080 তারা মা'র বন্ধু। 377 00:45:10,332 --> 00:45:13,544 তাহলে তাদের ব্যাপারে তোমার মাকে জিজ্ঞেস করোনি কেন? 378 00:45:16,130 --> 00:45:17,297 ব্যাপারটা জটিল। 379 00:45:22,469 --> 00:45:23,470 এই, কোথায় যাচ্ছো? 380 00:45:23,554 --> 00:45:24,555 কী? 381 00:45:24,763 --> 00:45:26,014 ওদিকে না। 382 00:45:31,186 --> 00:45:32,020 আমিও জানি। 383 00:45:56,378 --> 00:45:57,754 এসে গেছি। 384 00:45:58,213 --> 00:45:59,840 ওয়েলকাম ব্যাক। 385 00:46:05,554 --> 00:46:07,514 আরেকটা সাইন্স ফিকশন নভেল? 386 00:46:14,897 --> 00:46:18,275 ভালো কথা, ফুফু। সম্প্রতি আমার রুমে গিয়েছিলে? 387 00:46:18,734 --> 00:46:22,237 হ্যাঁ, পরিষ্কার জামাগুলো তোমার রুমে রেখে এসেছিলাম। 388 00:46:22,779 --> 00:46:26,241 একটা চিঠি দেখেছিলে তাহলে? 389 00:46:26,325 --> 00:46:30,078 আমার ডেস্কের উপর রেখেছিলাম বোধহয় কিন্তু সেখানে পাইনি। 390 00:46:32,331 --> 00:46:33,165 চিঠি? 391 00:46:35,083 --> 00:46:37,336 কোনো চিঠি দেখিনি বোধহয়। 392 00:46:42,132 --> 00:46:45,135 আমি ক্লান্ত। বাসায় যাওয়া যাক? 393 00:49:30,175 --> 00:49:31,093 সে-বম। 394 00:49:39,184 --> 00:49:40,143 সে-বম? 395 00:50:13,677 --> 00:50:15,345 সকালে কোথায় গিয়েছিলে? 396 00:50:16,388 --> 00:50:18,014 একটু ঘুরতে। 397 00:50:21,852 --> 00:50:24,730 কোটটা তো সুন্দর। কোথায় পেলে? 398 00:50:25,522 --> 00:50:26,815 মানিয়েছে? 399 00:50:26,940 --> 00:50:30,736 হ্যাঁ, মানিয়েছে। কোরিয়ায় এরকম জামা পরো না যে? 400 00:50:37,284 --> 00:50:38,285 কী? 401 00:50:51,798 --> 00:50:54,217 কী? কী হয়েছে? 402 00:51:11,777 --> 00:51:13,069 তোমার লাইটারটা দাও। 403 00:51:14,863 --> 00:51:15,697 কী? 404 00:51:18,492 --> 00:51:19,785 জানি তুমি সিগারেট খাও। 405 00:51:22,913 --> 00:51:24,122 কীভাবে জানলে? 406 00:51:28,001 --> 00:51:29,044 আমি তোমার মা। 407 00:51:32,672 --> 00:51:35,175 সরি, মা। মাঝেমধ্যে খাই। 408 00:51:47,312 --> 00:51:48,355 সিগারেট খাওয়া ছাড়ো। 409 00:51:49,606 --> 00:51:50,482 আচ্ছা। 410 00:51:51,358 --> 00:51:52,776 যাকগে, তুমিও খাও? 411 00:51:57,781 --> 00:51:58,824 আমিও মাঝেমধ্যে খাই। 412 00:52:08,834 --> 00:52:09,793 মা। 413 00:52:11,044 --> 00:52:12,045 রাগ করবে? 414 00:52:12,629 --> 00:52:13,713 করো না। 415 00:52:17,259 --> 00:52:18,134 কী? 416 00:52:19,803 --> 00:52:21,054 আমিও একটা খাই? 417 00:52:29,062 --> 00:52:30,689 কার মতো হয়েছো? 418 00:52:31,565 --> 00:52:33,108 মামা বললো তোমার মতো হয়েছি। 419 00:52:38,280 --> 00:52:39,573 এটা জব্দ করছি। 420 00:52:53,128 --> 00:52:54,087 তুলো না। 421 00:53:00,135 --> 00:53:01,386 তোমাকে সুন্দর লাগছে। 422 00:53:26,620 --> 00:53:27,704 আরে, পূর্ণিমা। 423 00:53:30,081 --> 00:53:31,333 কী বললো? 424 00:53:32,250 --> 00:53:33,460 আকাশে কিছু আছে? 425 00:53:37,130 --> 00:53:39,257 "পূর্ণিমা" বললো বোধহয়। 426 00:53:52,979 --> 00:53:55,774 বাবার সাথে দেখা হওয়ার আগে তোমার কোনো সম্পর্ক ছিল? 427 00:53:59,069 --> 00:53:59,945 ছিল। 428 00:54:01,738 --> 00:54:02,948 ওহ, সত্যি? 429 00:54:03,531 --> 00:54:04,574 কেমন মানুষ ছিল? 430 00:54:10,914 --> 00:54:12,958 হ্যাঁ? বলো না। 431 00:54:19,965 --> 00:54:21,549 তার সাথে থাকলে... 432 00:54:23,551 --> 00:54:25,345 সুন্দর ঘ্রাণ পেতাম। 433 00:54:30,433 --> 00:54:31,309 এটুকুই? 434 00:54:33,687 --> 00:54:34,854 আরও বলো। 435 00:54:36,773 --> 00:54:37,691 ওঠা যাক। 436 00:54:37,774 --> 00:54:39,484 পানিতে বেশিক্ষণ থাকা ভালো না। 437 00:54:42,404 --> 00:54:43,822 তুমি পচা। 438 00:55:04,884 --> 00:55:06,678 ডাক্তার দেখাও না কেন? 439 00:55:08,471 --> 00:55:09,389 কী? 440 00:55:09,931 --> 00:55:12,267 তোমার কবজি। সবসময় তোমার বাম কবজি মালিশ করো। 441 00:55:13,727 --> 00:55:16,104 ওহ, তাই? 442 00:55:17,522 --> 00:55:18,815 খেয়াল করোনি? 443 00:55:19,774 --> 00:55:20,692 না। 444 00:55:21,651 --> 00:55:23,862 কোরিয়ায় ফিরলে ডাক্তার দেখাতে যাবে। 445 00:55:26,239 --> 00:55:31,911 আমরা কি আদৌ পৌঁছেছি? কোথায় বুক করেছো বলো তো? 446 00:55:32,078 --> 00:55:33,288 পৌঁছেই গেছি। 447 00:55:47,177 --> 00:55:48,094 স্বাগত। 448 00:55:58,938 --> 00:56:00,398 মেসেজ দিয়ো! 449 00:56:08,448 --> 00:56:10,033 এই জায়গাটাও ভালো না? 450 00:56:11,743 --> 00:56:14,162 ভ্রমণে বের হলে বিভিন্ন জায়গায় থাকা ভালো। 451 00:56:16,331 --> 00:56:20,627 ভালোই, তবে একটু ঠান্ডা। 452 00:56:38,394 --> 00:56:42,774 ইউনিভার্সিটিতে পড়ার পরিবর্তে আমাকে ক্যামেরাটা দেওয়া হয়েছিল। 453 00:56:43,942 --> 00:56:44,859 হুম? 454 00:56:46,611 --> 00:56:50,782 সেসময় তোমার নানা-নানি শুধু তোমার মামাকে ইউনিভার্সিটিতে পড়িয়েছিল। 455 00:56:51,908 --> 00:56:55,245 আমার জন্য তোমার নানির খারাপ লাগে তাই লুকিয়ে ক্যামেরাটা কিনে দিয়েছিল। 456 00:56:59,207 --> 00:57:00,583 কখনও বলোনি যে? 457 00:57:03,336 --> 00:57:04,879 এটা আমি রাখতে পারি তো? 458 00:57:05,880 --> 00:57:07,423 আমি আর ব্যবহার করি না। 459 00:57:14,973 --> 00:57:16,307 এবার বেরোনো যাক। 460 00:57:17,267 --> 00:57:18,435 আমার ক্ষুধা লেগেছে। 461 00:57:20,562 --> 00:57:22,730 এখানে ডেলিভারি সার্ভিস আছে? 462 00:57:27,652 --> 00:57:29,154 প্রচণ্ড ঠান্ডা। 463 00:57:41,833 --> 00:57:42,750 মা। 464 00:57:43,209 --> 00:57:45,211 এখানে বন্ধ হয়ে যাওয়া একটা রেললাইন আছে। 465 00:57:46,671 --> 00:57:48,923 তুষারের কারণে দেখা যাচ্ছে না। 466 00:57:56,848 --> 00:57:58,391 আমার একটা ছবি তুলে দিবে? 467 00:58:00,059 --> 00:58:00,977 আমি? 468 00:58:14,824 --> 00:58:17,118 তোমার অঙ্গভঙ্গি পারফেক্ট। 469 00:58:17,660 --> 00:58:19,412 আগে বোধহয় ফটোগ্রাফি করেছিলে। 470 00:58:29,255 --> 00:58:30,131 কী? আরেকটা তুলবে? 471 00:59:09,420 --> 00:59:10,421 এসে গেছি। 472 00:59:10,755 --> 00:59:12,590 ওয়েলকাম ব্যাক। 473 00:59:13,049 --> 00:59:14,759 খুব ক্লান্ত লাগছে। 474 00:59:16,928 --> 00:59:20,139 আরে, ফুফু। আরেকটা সাইফাই নভেল? 475 00:59:37,156 --> 00:59:39,200 ক্ষুধা লেগেছে। 476 00:59:49,669 --> 00:59:53,631 ফুফু, বাইরে গিয়ে একটু সামাজিক হও না কেন? 477 00:59:54,591 --> 00:59:55,425 দাঁড়াও। 478 00:59:55,592 --> 00:59:57,385 কারো সাথে তোমার ডেট করা উচিত। 479 00:59:59,304 --> 01:00:02,181 এই বুড়ো বয়সে এসে? 480 01:00:03,516 --> 01:00:06,436 কখনও কোনো সম্পর্কে ছিলে? 481 01:00:07,854 --> 01:00:09,564 বয়েস থাকতে ছিলাম। 482 01:00:09,689 --> 01:00:12,066 ওহ, কার সাথে? 483 01:00:14,110 --> 01:00:16,446 একটা মিডল স্কুলের শিক্ষক ছিল সে। 484 01:00:18,323 --> 01:00:23,161 তার সাথে থাকলে টয়লেট এয়ার ফ্রেশনারের ঘ্রাণ পেতাম। 485 01:00:23,369 --> 01:00:24,287 কী? 486 01:00:25,330 --> 01:00:27,624 - টয়লেট এয়ার ফ্রেশনার? - হ্যাঁ। 487 01:00:28,583 --> 01:00:34,505 সে যে সিনেমা হলে যেত সেখানে টয়লেট এয়ার ফ্রেশনারের ঘ্রাণ ছিল। 488 01:00:35,506 --> 01:00:38,885 সে সিনেমা এত পছন্দ করতো। 489 01:00:41,888 --> 01:00:44,599 খুব ভালো স্মৃতি আছে তোমার। 490 01:00:46,768 --> 01:00:49,395 তাহলে তাকে বিয়ে করোনি কেন? 491 01:00:50,521 --> 01:00:53,566 কারণ সিনেমা দেখা পছন্দ করতাম না। 492 01:00:55,902 --> 01:00:59,238 কী বলো? শুধুমাত্র সেই কারণে? 493 01:01:02,909 --> 01:01:06,496 এখন মাঝেমধ্যে তার কথা ভাবি। 494 01:01:09,374 --> 01:01:12,418 আমরা মাত্র ছয় মাস সম্পর্কে ছিলাম। 495 01:01:14,337 --> 01:01:17,131 এখন যেহেতু জীবনের শেষ প্রান্তে এগিয়ে যাচ্ছি, 496 01:01:21,052 --> 01:01:24,305 মনে হচ্ছে তাকে সারা জীবনে ভুলিনি। 497 01:01:37,276 --> 01:01:39,070 তোমার একজোড়া হাতমোজা লাগবে? 498 01:01:39,195 --> 01:01:41,239 শুধু একটা পরে আছো কেন? 499 01:01:42,156 --> 01:01:43,700 কারণ আছে খানিকটা। 500 01:01:45,118 --> 01:01:46,494 বয়ফ্রেন্ডের দেওয়া গিফট? 501 01:01:47,704 --> 01:01:48,538 হ্যাঁ? 502 01:01:49,038 --> 01:01:51,332 তোমার বয়ফ্রেন্ড আছে, গিয়ং-সু। 503 01:01:52,083 --> 01:01:55,002 শরীরের পশম দাঁড়িয়ে গেল। ওর নাম জানো কীভাবে? 504 01:01:55,962 --> 01:01:59,257 ফোনে কথা বলার সময় বেশ জোরেই বলেছিলে। 505 01:02:00,425 --> 01:02:02,009 বলোনি যে তুমি জানতে? 506 01:02:03,720 --> 01:02:07,348 অপেক্ষা করছিলাম... তোমার মুখ থেকে শোনার জন্য। 507 01:02:20,737 --> 01:02:21,571 সে-বম। 508 01:02:22,447 --> 01:02:23,281 হুম? 509 01:02:25,450 --> 01:02:26,659 যেমনটা জানো, 510 01:02:29,328 --> 01:02:31,205 আমার এক পুরনো বন্ধু এই শহরে থাকে। 511 01:02:36,711 --> 01:02:37,920 তাই? জানতাম না তো। 512 01:02:52,059 --> 01:02:53,144 তারপর? 513 01:02:54,353 --> 01:02:55,563 দেখা হয়েছে? 514 01:02:56,814 --> 01:02:57,899 এখনও হয়নি। 515 01:03:15,124 --> 01:03:16,167 দেখো কী করে। 516 01:03:44,779 --> 01:03:47,782 তুষার পড়া কবে কমবে? 517 01:03:48,741 --> 01:03:51,661 এটা বলে লাভ কী? 518 01:03:52,328 --> 01:03:54,539 অনেক বছর ধরে এখানে থাকছো। 519 01:03:54,914 --> 01:03:56,916 জানোই এত শীঘ্র থামবে না। 520 01:03:57,875 --> 01:04:00,044 সত্যি বলতে, আটকা পড়েছি মনে হচ্ছে। 521 01:04:00,670 --> 01:04:02,713 এটা অনেকটা মন্ত্রের মতো। 522 01:04:09,387 --> 01:04:12,682 তুষার পড়লে, আমরা পরিষ্কার করি। 523 01:04:12,807 --> 01:04:14,392 তখন আবার তুষার পড়ে। 524 01:04:15,726 --> 01:04:18,187 আবার পরিষ্কার করি, আবার পড়ে... 525 01:04:22,149 --> 01:04:24,110 প্রকৃতির সামনে... 526 01:04:24,569 --> 01:04:27,321 আমরা নিরুপায়। 527 01:04:30,908 --> 01:04:34,287 একটু জিরিয়ে নাও, ফুফু। 528 01:04:34,829 --> 01:04:37,039 আমি দ্রুত শেষ করে ফেলবো। 529 01:04:49,051 --> 01:04:52,054 [ ক্যাফে ] 530 01:05:14,035 --> 01:05:15,244 স্বাগত। 531 01:05:17,000 --> 01:05:19,300 - আপনি ইংলিশ পারেন? - একটু-আধটু। 532 01:05:21,000 --> 01:05:22,300 তুমি কি সে-বম? 533 01:05:24,000 --> 01:05:25,300 আমার নাম জানেন? 534 01:05:29,400 --> 01:05:31,400 তোমার বয়ফ্রেন্ড আমাকে বলেছে। 535 01:05:34,400 --> 01:05:36,400 জুনকে চেনেন? 536 01:05:36,682 --> 01:05:37,975 জুন কাতাসে? 537 01:05:40,000 --> 01:05:42,000 সে আমার ভাইঝি। 538 01:05:44,000 --> 01:05:45,000 কে তুমি? 539 01:05:46,300 --> 01:05:49,300 উনি আমার মা ইউন-হুই'র বন্ধু। 540 01:05:52,000 --> 01:05:53,000 কফি চাইতে পারি? 541 01:05:55,000 --> 01:05:55,800 অবশ্যই। 542 01:05:57,000 --> 01:05:58,800 কালকে সকালে আবার আসবো। 543 01:06:00,000 --> 01:06:02,400 প্লিজ ওনাকে বলবেন। উনি খুশি হবেন। 544 01:06:03,000 --> 01:06:04,400 কাল সকালে। 545 01:06:06,379 --> 01:06:08,838 শুভ সকাল। কাল সকালে। 546 01:06:09,300 --> 01:06:09,800 ওকে? 547 01:06:11,000 --> 01:06:11,800 ওকে। 548 01:06:16,806 --> 01:06:18,557 কফি, প্লিজ। 549 01:06:18,683 --> 01:06:21,394 হ্যাঁ, কফি। ওকে। 550 01:06:31,070 --> 01:06:34,573 এখানে এসো না। মা জেনে যাবে। 551 01:06:35,282 --> 01:06:37,076 আচ্ছা। ভেতরে যাও। 552 01:06:44,834 --> 01:06:46,293 একটু এদিকে আসো। 553 01:06:51,007 --> 01:06:52,174 কী ব্যাপার? 554 01:06:52,425 --> 01:06:53,509 জলদি আসো। 555 01:06:57,263 --> 01:06:58,222 কী ব্যাপার? 556 01:07:01,225 --> 01:07:02,643 একবার ঝাপ্পি দিতে পারি? 557 01:07:05,855 --> 01:07:07,106 কী ব্যাপার? 558 01:07:08,149 --> 01:07:09,233 এদিকে আসো। 559 01:07:09,817 --> 01:07:10,860 কী ব্যাপার? 560 01:07:14,488 --> 01:07:15,990 খুব ভালো লাগছে। 561 01:07:17,658 --> 01:07:18,826 বুদ্ধু। 562 01:07:20,453 --> 01:07:21,454 সে-বম? 563 01:07:27,001 --> 01:07:28,836 ম্যাম, হ্যালো! 564 01:07:30,129 --> 01:07:31,756 গিয়ং-সু'ও ছুটি কাটাতে এসেছে। 565 01:07:37,970 --> 01:07:40,598 তোমার নিশ্চয় মাথা খারাপ হয়ে গেছে, তাই না? 566 01:07:41,057 --> 01:07:41,974 সরি। 567 01:07:42,558 --> 01:07:45,644 ওকে বকো না। ওকে আমি আসতে বলেছি। 568 01:07:48,397 --> 01:07:50,024 ও বলেছে একা একা ঘুরাঘুরি করে চলে যাবে। 569 01:07:51,692 --> 01:07:53,819 তোমার ধৈর্য নেই মনে হচ্ছে। 570 01:07:54,987 --> 01:07:56,906 কয়েকদিন দূরে থাকা এতই কষ্টের? 571 01:07:56,989 --> 01:07:58,282 এমন করো না। 572 01:08:01,619 --> 01:08:03,079 আমার যাওয়া উচিত। 573 01:08:03,954 --> 01:08:05,331 ট্রিপ আনন্দময় হোক! 574 01:08:13,589 --> 01:08:14,673 মা, সরি। 575 01:08:17,843 --> 01:08:21,138 তো এখন ও কী করছে? 576 01:08:22,473 --> 01:08:24,225 জানি না। কোথাও ঘুরছে নিশ্চয়। 577 01:08:32,566 --> 01:08:34,360 বেচারা। 578 01:08:35,903 --> 01:08:37,947 দিনশেষে, ও পরিবারের আদরের ছেলে। 579 01:08:39,406 --> 01:08:42,868 সমস্যা নেই। ও-ই আসার গোঁ ধরেছিল। 580 01:08:58,801 --> 01:09:00,052 কী করছো? 581 01:09:02,471 --> 01:09:04,265 মাথা ঠান্ডা করতে চাচ্ছি। 582 01:09:05,015 --> 01:09:08,227 ইদানীং প্রচুর ভাবছি। মাথা সিদ্ধ হয়ে যাচ্ছে। 583 01:09:26,912 --> 01:09:28,080 বাইরে গিয়ে মজা করো। 584 01:09:31,709 --> 01:09:33,794 না, তুমি কী করবে তাহলে? 585 01:09:38,174 --> 01:09:39,300 সত্যি বলছো? 586 01:09:48,893 --> 01:09:53,105 বম, তোমাকে ভালোবাসি। তোমাকে ভালো রাখবো। 587 01:09:54,273 --> 01:09:55,649 তাহলে পালালে কীভাবে? 588 01:09:57,026 --> 01:09:58,194 সরি বললাম তো। 589 01:09:59,486 --> 01:10:00,946 আরেকটু বামে যাবে? 590 01:10:02,990 --> 01:10:04,742 স্বতঃস্ফূর্ত হও। 591 01:10:06,994 --> 01:10:09,496 যাইহোক, একসাথে থাকা ভালো, তাই না? 592 01:10:10,289 --> 01:10:12,750 বুঝেছি। ছবি তুলবে এবার? 593 01:10:13,459 --> 01:10:14,710 সূর্য ডুবে যাচ্ছে। 594 01:10:17,588 --> 01:10:18,631 তুলেছি ছবি। 595 01:10:23,260 --> 01:10:25,179 যদিও জানি না কাজ করছে কিনা। 596 01:10:26,722 --> 01:10:28,015 এই নাম্বারটা চেক করো। 597 01:10:28,515 --> 01:10:30,768 আগে ৮ ছিল এখন ৯। এর মানে কাজ করছে। 598 01:10:32,061 --> 01:10:33,520 ম্যানুয়ালের আর কাজ কী? 599 01:10:36,607 --> 01:10:39,193 আমার সাথে এমন করো না। 600 01:10:43,447 --> 01:10:46,158 তো কী করবে? 601 01:10:47,493 --> 01:10:48,410 কী? 602 01:10:51,205 --> 01:10:52,581 আমি ইউনিভার্সিটিতে পড়তে সউলে যাবো। 603 01:10:54,500 --> 01:10:59,004 হ্যাঁ। যাওয়াই উচিত। তোমার অনেকদিনের ইচ্ছা। 604 01:10:59,838 --> 01:11:01,840 পারবে তুমি। 605 01:11:02,800 --> 01:11:03,842 আমাকে আটকাবে না? 606 01:11:06,553 --> 01:11:07,888 কেন আটকাবো? 607 01:11:10,432 --> 01:11:12,226 তোমার জন্য স্রেফ কয়েকটা জিনিস করতে পারি... 608 01:11:13,227 --> 01:11:15,104 তোমার বোঝা হতে পারি না। 609 01:11:16,230 --> 01:11:17,690 তুমি এতটা আত্মবিশ্বাসী? 610 01:11:20,484 --> 01:11:21,694 মানে? 611 01:12:22,338 --> 01:12:23,881 ধন্যবাদ। 612 01:12:24,465 --> 01:12:28,010 সঙ্গীহীন কাস্টমার সাধারণত সিগারেট খায়। 613 01:12:30,804 --> 01:12:32,264 এখানে কি ঘুরতে এসেছেন? 614 01:12:36,602 --> 01:12:41,982 আমার এক বন্ধু এই শহরেই থাকে। 615 01:12:42,399 --> 01:12:44,360 ওহ, আচ্ছা। 616 01:12:46,111 --> 01:12:48,447 বন্ধুর সাথে দেখা হয়ে গেছে? 617 01:12:52,576 --> 01:12:55,204 দুঃখিত। আবার বলবেন একটু? 618 01:12:56,288 --> 01:12:58,665 বন্ধুর সাথে দেখা হয়ে গেছে? 619 01:13:02,836 --> 01:13:04,129 হয়েছে। 620 01:13:09,593 --> 01:13:11,303 অনেকদিন পর দেখা। 621 01:13:14,598 --> 01:13:16,683 তাই একসাথে মজার খাবার খেয়েছি... 622 01:13:21,063 --> 01:13:22,940 একসাথে ঘুরেছি... 623 01:13:26,902 --> 01:13:29,488 তার বাসায় গিয়েছি। 624 01:13:32,866 --> 01:13:33,909 আচ্ছা। 625 01:13:53,971 --> 01:13:56,056 সিগারেট খাওয়া কবে ধরেছেন? 626 01:14:00,185 --> 01:14:03,147 ১৯ বছর বয়স থেকে সিগারেট খাই। 627 01:14:05,649 --> 01:14:07,734 তাহলে আপনি স্বেচ্ছাচারিণী ছিলেন। 628 01:14:10,571 --> 01:14:12,948 আপনি ভালো মানুষ। 629 01:14:14,283 --> 01:14:15,492 আপনিও। 630 01:14:16,869 --> 01:14:20,247 আপনাকে প্রথম দেখেই সেটা মনে হয়েছিল। 631 01:14:21,665 --> 01:14:22,833 তাই বুঝি? 632 01:14:26,170 --> 01:14:31,091 আপনার সাথে থাকলে বেশ স্বস্তিবোধ করি। 633 01:14:32,885 --> 01:14:36,221 আমরা দু'জন বোধহয় একই। 634 01:14:39,725 --> 01:14:43,312 দুঃখিত৷ নেশাগ্রস্ত হয়ে পড়েছি বোধহয়। 635 01:14:47,274 --> 01:14:48,859 কীভাবে একই? 636 01:14:51,570 --> 01:14:53,822 আমার মনে হয় কেবল। 637 01:14:55,199 --> 01:14:57,117 কারো সাথে ডেট করছেন না যে? 638 01:15:17,012 --> 01:15:18,263 রিওকো। 639 01:15:19,056 --> 01:15:19,973 জি। 640 01:15:22,184 --> 01:15:23,644 আমি রূঢ় হতে চাই না। 641 01:15:24,978 --> 01:15:26,605 আর আমি বোধহয়... 642 01:15:28,982 --> 01:15:30,943 আপনাকে ভুল বুঝেছি। 643 01:15:33,779 --> 01:15:35,822 তবে সাহস সঞ্চার করে বলেই ফেলি। 644 01:15:40,285 --> 01:15:41,370 আমি... 645 01:15:42,871 --> 01:15:47,167 আমার মা যে কোরিয়ান সেটা গোপন করে জীবন কাটাচ্ছি। 646 01:15:49,127 --> 01:15:51,630 কারণ তাতে আমার লাভ হয় না। 647 01:15:53,549 --> 01:15:55,008 অন্যভাবে বললে, 648 01:15:56,343 --> 01:15:58,971 সারাজীবন নিজের পরিচয় গোপন করছি। 649 01:16:01,932 --> 01:16:06,603 আপনি কিছু গোপন করলে, 650 01:16:08,021 --> 01:16:10,440 গোপন করে যান। 651 01:16:15,070 --> 01:16:16,822 কী বলছি... 652 01:16:18,907 --> 01:16:20,534 বুঝতে পারছেন? 653 01:16:37,634 --> 01:16:39,386 ফোন ধরুন। 654 01:16:42,639 --> 01:16:43,849 হ্যালো, ফুফু। 655 01:16:46,602 --> 01:16:48,562 সরি। বলতে ভুলে গিয়েছিলাম। 656 01:16:50,897 --> 01:16:52,899 এক বন্ধুর সাথে আছি। 657 01:16:53,734 --> 01:16:55,110 হ্যাঁ, বন্ধু। 658 01:17:21,428 --> 01:17:24,222 মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সময় 659 01:17:25,307 --> 01:17:29,061 বাবার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম কেন জানো? 660 01:17:33,023 --> 01:17:34,399 কেন? 661 01:17:35,651 --> 01:17:38,195 কারণ সে আমার কথা ভাবেনি। 662 01:17:40,489 --> 01:17:44,326 কিন্তু মা ভিন্ন ছিল। সে আমার কথা অনেক ভেবেছিল। 663 01:17:46,828 --> 01:17:51,458 আর আমার কারণে নিজেকে দোষারোপ করেছিল। 664 01:18:05,931 --> 01:18:07,265 এই ছবিটা... 665 01:18:08,642 --> 01:18:10,102 তোমার মা তুলেছিল? 666 01:18:14,981 --> 01:18:17,025 না। ইউন-হুই তুলেছিল। 667 01:18:23,573 --> 01:18:24,825 ইউন-হুই। 668 01:18:28,412 --> 01:18:29,746 ইদানীং... 669 01:18:32,332 --> 01:18:34,918 ওকে স্বপ্নে দেখি। 670 01:18:37,587 --> 01:18:39,589 কেমন স্বপ্ন? 671 01:18:43,135 --> 01:18:44,886 এই ব্যস... 672 01:18:46,138 --> 01:18:48,056 দু'জনের একসাথে থাকার স্বপ্ন। 673 01:18:59,192 --> 01:19:00,610 আসলে, 674 01:19:02,404 --> 01:19:05,449 ইউন-হুই এর মেয়ে এসেছিল। 675 01:19:08,660 --> 01:19:09,661 কী? 676 01:19:10,245 --> 01:19:11,329 সে-বম। 677 01:19:16,084 --> 01:19:17,669 তার নামও জানো? 678 01:19:19,045 --> 01:19:21,131 আর তার কথা আমাকে বলোনি? 679 01:19:22,674 --> 01:19:24,342 এইযে এখন বলছি। 680 01:19:24,843 --> 01:19:26,720 আহা। 681 01:19:27,053 --> 01:19:28,388 আরও বলো। 682 01:19:31,391 --> 01:19:32,684 সে বললো, 683 01:19:34,686 --> 01:19:37,439 কাল তোমার সাথে দেখা করতে চায়। 684 01:19:38,440 --> 01:19:39,858 - কাল? - হ্যাঁ। 685 01:19:40,275 --> 01:19:41,151 আমার সাথে? 686 01:19:49,409 --> 01:19:50,952 কী অদ্ভুত মেয়ে। 687 01:20:07,511 --> 01:20:08,887 শুভ সকাল। 688 01:20:26,780 --> 01:20:28,865 অনেকদিন ধরে আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল। 689 01:20:30,450 --> 01:20:32,702 মা'র কাছ থেকে আপনার ব্যাপারে অনেক শুনেছি। 690 01:20:34,746 --> 01:20:35,747 তাই বুঝি? 691 01:20:37,374 --> 01:20:40,001 ওহ, মা এবার আমার সাথে আসেনি। 692 01:20:40,085 --> 01:20:42,212 এক বন্ধুর সাথে এসেছি। 693 01:20:44,005 --> 01:20:45,006 আচ্ছা। 694 01:20:47,467 --> 01:20:51,429 যদি কিছু না মনে করেন... 695 01:20:53,098 --> 01:20:55,141 আজ রাত ৬টার দিকে কী করবেন? 696 01:20:55,851 --> 01:20:57,435 আপনাকে ডিনার করাতে পারি? 697 01:20:58,270 --> 01:20:59,479 ডিনার? 698 01:21:00,188 --> 01:21:01,356 জি। 699 01:21:01,731 --> 01:21:03,066 "হ্যাঁ" বলতে পারেন? 700 01:21:04,985 --> 01:21:10,031 আসলে, একটা ছোট্ট ঝগড়ার পর আমার বন্ধু আমাকে একা রেখে চলে গেছে। 701 01:21:13,535 --> 01:21:15,871 আর আমি একা ঘোরাঘুরিতে অভ্যস্ত নই... 702 01:21:18,415 --> 01:21:21,793 ট্রিপের শেষ দিনটি গেস্টহাউজে কাটাতে চাই না... 703 01:21:24,921 --> 01:21:26,715 অনেকদূর পাড়ি দিয়ে এসেছি তো... 704 01:21:36,308 --> 01:21:37,517 মা, কোথায় তুমি? 705 01:21:39,728 --> 01:21:40,896 গেস্টহাউজে? 706 01:21:41,688 --> 01:21:43,148 আমি বাইরে। 707 01:21:48,194 --> 01:21:50,280 শেষ দিন তোমাকে একা রেখে আসায় সরি। 708 01:22:01,124 --> 01:22:05,420 ৬টায় ক্যানেল ক্লক টাওয়ারের সামনে দেখা করতে চাও? 709 01:22:07,464 --> 01:22:09,049 কোথায় তো জানো, তাই না? 710 01:22:48,797 --> 01:22:50,048 ইউন-হুই নাকি? 711 01:25:23,827 --> 01:25:25,245 কী করছো? 712 01:25:26,663 --> 01:25:27,747 এসেছো? 713 01:25:35,797 --> 01:25:36,881 এটা জব্দ করছি। 714 01:25:37,841 --> 01:25:38,675 কেন? 715 01:25:39,634 --> 01:25:42,762 সিগারেট খেয়ো না। খেতেও তো জানো না। 716 01:25:43,721 --> 01:25:48,143 আমরা একসাথে সিগারেট খেলে জমবে। 717 01:25:57,026 --> 01:25:57,902 করো না। 718 01:25:59,863 --> 01:26:00,780 করো না! 719 01:26:12,792 --> 01:26:14,210 কোথায় যাচ্ছো? 720 01:26:16,254 --> 01:26:18,339 চলো ঘুরি! আজকে শেষ রাত! 721 01:26:39,110 --> 01:26:40,320 অনেকদিন পর। 722 01:26:43,489 --> 01:26:44,365 হ্যাঁ। 723 01:27:21,569 --> 01:27:22,528 ফুফু। 724 01:27:23,655 --> 01:27:24,948 কী করছো? 725 01:27:25,782 --> 01:27:26,699 আসছি। 726 01:27:38,628 --> 01:27:40,672 তুষার পড়া কবে কমবে? 727 01:27:51,391 --> 01:27:52,475 প্রিয় জুন। 728 01:27:59,816 --> 01:28:01,067 কেমন আছো? 729 01:28:03,695 --> 01:28:06,990 তোমার চিঠি পাওয়ামাত্র তোমাকে লিখছি। 730 01:28:08,199 --> 01:28:11,244 তোমার মতো ভালো লিখতে পারি না তবে চেষ্টা করছি। 731 01:28:13,162 --> 01:28:17,125 সর্বপ্রথমে, তোমার বাবার আত্মার শান্তি কামনা করছি। 732 01:28:23,589 --> 01:28:24,590 কী করছো? 733 01:28:25,258 --> 01:28:26,217 তোমার মা এসেছে। 734 01:28:29,929 --> 01:28:31,139 একটু হাসো। 735 01:28:33,683 --> 01:28:35,893 এক, দুই। 736 01:28:38,021 --> 01:28:39,105 ধন্যবাদ। 737 01:28:39,230 --> 01:28:42,108 তোমার চিঠি পেয়ে অস্বস্তি বোধ করিনি। 738 01:28:43,067 --> 01:28:47,322 আমিও প্রায়শ তোমার কথা ভেবেছি, তোমাকে মিস করেছি। 739 01:28:49,615 --> 01:28:52,910 আমরা একসাথে থাকাকালীন আমি সত্যিকার অর্থে খুশি ছিলাম। 740 01:28:54,412 --> 01:28:57,040 বাকি জীবনে হয়তো সেরকম খুশি আর হবো না। 741 01:29:00,376 --> 01:29:01,419 কিছু করিনি। 742 01:29:01,502 --> 01:29:03,338 আরেকবার, প্লিজ। 743 01:29:05,965 --> 01:29:10,094 বিশ্বাস করা কঠিন অনেক আগেকার ঘটনা সব। 744 01:29:18,311 --> 01:29:22,940 সেদিন সত্যি সত্যিই তোমার সাথে ব্রেকআপ করতে চেয়েছিলাম। 745 01:29:25,068 --> 01:29:30,114 মা-বাবা ভেবেছিল আমি অসুস্থ যখন তাদের বলেছিলাম তোমাকে ভালোবাসি। 746 01:29:32,241 --> 01:29:34,827 তাই আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছিল। 747 01:29:53,679 --> 01:29:55,807 সে-বম ভালো ফটোগ্রাফার। 748 01:29:57,183 --> 01:29:58,101 হুম। 749 01:30:01,729 --> 01:30:02,939 ট্রিপে গিয়েছিলি? 750 01:30:03,981 --> 01:30:04,816 হুম। 751 01:30:07,151 --> 01:30:08,319 কোথায় গিয়েছিলি? 752 01:30:15,159 --> 01:30:17,787 তোমাকে সব বলতে হবে? 753 01:30:23,876 --> 01:30:25,628 পাসপোর্ট ফটো দিয়ে কী করবি? 754 01:30:26,963 --> 01:30:30,091 আমার রিজিউমে লাগাবো। চাকরি খুঁজছি। 755 01:30:32,260 --> 01:30:34,929 ফ্যাক্টরির কাজ কষ্টের? 756 01:30:36,472 --> 01:30:38,057 আমি নতুন একটা খুঁজে দেবো? 757 01:30:38,141 --> 01:30:39,725 নিজে খুঁজে নিবো। 758 01:30:40,309 --> 01:30:42,728 কীভাবে খুঁজে নিবি? 759 01:30:42,854 --> 01:30:44,981 তোর কোনো বিশেষ দক্ষতা কিংবা অভিজ্ঞতা নেই। 760 01:30:46,691 --> 01:30:48,442 সে-বমের সাথে শহর ছাড়ছি। 761 01:30:54,407 --> 01:30:56,117 আবার কোন ভূত চেপেছে তোর মাথায়? 762 01:30:56,617 --> 01:30:58,119 বিদায় জানাতে এসেছিলাম। 763 01:30:58,411 --> 01:30:59,579 হারামজাদি! 764 01:31:04,250 --> 01:31:05,376 ভালো থেকো, ভাইয়া। 765 01:31:19,849 --> 01:31:23,019 শেষপর্যন্ত ভাইয়ার পছন্দ করা এক লোককে বিয়ে করেছিলাম। 766 01:31:25,897 --> 01:31:29,942 এই চিঠিতে আমার দুর্ভাগ্যজনক অতীতকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না। 767 01:31:32,028 --> 01:31:34,947 সেসময় আমার হাতে আর কোনো উপায় ছিল না। 768 01:31:37,283 --> 01:31:39,327 আমিও তোমার মতো পালিয়েছিলাম। 769 01:31:42,079 --> 01:31:43,331 ড্রিংক করিনি। 770 01:31:45,374 --> 01:31:46,250 সত্যি বলছি। 771 01:31:52,548 --> 01:31:54,217 তোমাকে একটা জিনিস দিতে এসেছি কেবল। 772 01:31:55,468 --> 01:31:56,761 কোথাও গিয়ে কথা বলবে? 773 01:31:57,261 --> 01:31:58,846 সে-বম শুনতে পাবে। 774 01:32:02,433 --> 01:32:03,434 কোথায়? 775 01:32:04,018 --> 01:32:05,228 বেশিক্ষণ লাগবে না। 776 01:32:26,290 --> 01:32:27,291 ইউন-হুই। 777 01:32:50,815 --> 01:32:52,733 তুমিই সর্বপ্রথম জানছো। 778 01:32:54,860 --> 01:32:56,445 জানানোর প্রয়োজন মনে করলাম। 779 01:32:57,405 --> 01:32:59,448 [ বিয়ের নিমন্ত্রণপত্র ] 780 01:32:59,532 --> 01:33:00,950 অভিনন্দন। 781 01:33:02,076 --> 01:33:03,411 তোমার জন্য খুব খুশি লাগছে। 782 01:33:05,538 --> 01:33:08,499 সে-বমকে এখনো বলো না। আমি নিজে বলবো। 783 01:33:12,253 --> 01:33:13,254 হুম। 784 01:33:22,430 --> 01:33:23,306 সুখী হও। 785 01:33:27,768 --> 01:33:28,686 প্লিজ। 786 01:33:43,993 --> 01:33:45,453 লি উন-ইউং। 787 01:33:47,371 --> 01:33:48,998 কী সুন্দর নাম। 788 01:33:49,999 --> 01:33:51,625 তাহলে এটাই তার নাম। 789 01:33:52,460 --> 01:33:53,294 হুম। 790 01:33:57,506 --> 01:33:59,133 তাকে সুন্দর লাগছে। 791 01:34:01,052 --> 01:34:03,137 মনে হচ্ছে খুব ভালোবাসতে জানে। 792 01:34:07,141 --> 01:34:08,100 হুম। 793 01:34:10,269 --> 01:34:12,521 তোমার জন্য সত্যিই খুশি লাগছে। 794 01:34:13,939 --> 01:34:14,857 হুম। 795 01:34:25,159 --> 01:34:27,370 কাঁদছো কেন? খুশির সংবাদ দিচ্ছো। 796 01:34:31,791 --> 01:34:32,625 সরি। 797 01:34:35,503 --> 01:34:37,171 তোমারও সুখী হওয়া উচিত। 798 01:34:44,345 --> 01:34:45,221 হুম। 799 01:34:53,604 --> 01:34:54,688 কেঁদো না। 800 01:35:09,703 --> 01:35:12,123 হাস্যকর শোনাতে পারে, 801 01:35:13,207 --> 01:35:16,460 কিন্তু আমার বিয়ের দিন তোমার কথাই প্রথম মাথায় এসেছিল। 802 01:35:19,797 --> 01:35:21,966 অপরিচিতরা যখন আমার সুখ কামনা করছিল, 803 01:35:23,175 --> 01:35:25,511 আমি মন থেকে তোমার সুখ কামনা করছিলাম 804 01:35:27,263 --> 01:35:28,639 আমাকে ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও। 805 01:35:37,022 --> 01:35:38,441 আমি। 806 01:35:38,691 --> 01:35:40,443 ফিল্ম ক্যামেরা দিয়ে সেলফি? 807 01:35:41,569 --> 01:35:42,695 বোর ছিলাম। 808 01:35:43,529 --> 01:35:44,697 সুন্দর লাগছে। 809 01:36:03,215 --> 01:36:04,216 মা! 810 01:36:04,758 --> 01:36:06,010 এদিকে আসো! 811 01:36:06,343 --> 01:36:07,636 এটা দেখো! 812 01:36:08,637 --> 01:36:09,638 কী দেখবো? 813 01:36:09,722 --> 01:36:11,474 একটু আসো! 814 01:36:18,814 --> 01:36:20,316 আপনাকে অস্থির লাগছে। 815 01:36:20,733 --> 01:36:22,234 - তাই? - হুম। 816 01:36:22,776 --> 01:36:24,862 মাকে উল্টাপাল্টা কথা বলো না। 817 01:36:26,238 --> 01:36:29,450 তোমার হাসিমুখের একটা ছবিও নেই কীভাবে বলো তো? 818 01:36:38,792 --> 01:36:40,878 তোমারও নেই। 819 01:36:46,884 --> 01:36:47,885 জুন। 820 01:36:49,845 --> 01:36:53,724 ভেবেছিলাম আমার বাকি জীবনটা কোনো শাস্তি ছিল। 821 01:36:56,352 --> 01:37:00,856 এতদিন যাবত নিজেকে শাস্তি দিয়ে আসছিলাম। 822 01:37:12,076 --> 01:37:14,620 লিখেছো নিজেকে নিয়ে তুমি লজ্জিত নও। 823 01:37:15,788 --> 01:37:18,374 আমিও যদি নিজেকে নিয়ে আর লজ্জিত না হতাম। 824 01:37:20,709 --> 01:37:24,838 হ্যাঁ। আমরা কোনো অপরাধ করিনি। 825 01:37:36,642 --> 01:37:39,645 # চূড়ান্ত শিক্ষা: উচ্চ বিদ্যালয় # 826 01:38:05,713 --> 01:38:07,339 - এসেছো? - হ্যাঁ। 827 01:38:14,388 --> 01:38:15,848 মা, রিজিউম লিখছো? 828 01:38:21,729 --> 01:38:24,982 কী হলো? যাও দেখবো না। 829 01:38:27,443 --> 01:38:32,364 আমি টাকা কামিয়ে ব্যবসা শিখবো, তারপর ছোট্ট একটা রেস্টুরেন্ট খুলবো। 830 01:38:33,198 --> 01:38:34,366 রেস্টুরেন্ট? 831 01:38:35,701 --> 01:38:36,619 হ্যাঁ। 832 01:38:37,369 --> 01:38:39,246 তুমিই প্রথম শুনছো। 833 01:38:40,623 --> 01:38:42,750 এই আইডিয়া কবে পেলে? 834 01:38:43,709 --> 01:38:46,420 আমি নিশ্চিত ভালো পারবে! তোমার সাথে এটা খুব যায়। 835 01:38:47,254 --> 01:38:49,048 এখনও দেরি আছে। 836 01:38:53,427 --> 01:38:54,553 সবশেষে, 837 01:38:55,679 --> 01:38:57,431 তোমাকে আমার মেয়ের ব্যাপারে বলবো। 838 01:38:58,641 --> 01:39:00,142 ওর নাম সে-বম। 839 01:39:02,061 --> 01:39:04,188 শীঘ্রই ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হবে। 840 01:39:06,065 --> 01:39:08,942 সে-বমকে পড়াশোনার জন্য কিছু বাকি না থাকা অবধি... 841 01:39:09,026 --> 01:39:12,154 ও থামতে চায় বলা অবধি সাপোর্ট দেবো আমি। 842 01:39:18,702 --> 01:39:21,413 যদিও খামের উপর তোমার ঠিকানা আছে, 843 01:39:21,997 --> 01:39:24,500 তবুও জানি না চিঠিটা তোমাকে পাঠাতে পারবো কি-না। 844 01:39:26,293 --> 01:39:28,796 আমি সাহসী হতে পারলে ভালো হতো। 845 01:39:32,966 --> 01:39:34,343 এবার বিদায় নিতে হবে। 846 01:39:35,761 --> 01:39:37,388 শীঘ্রই আমার মেয়ে বাসায় আসবে। 847 01:39:41,517 --> 01:39:44,186 ওকে কোনো একদিন তোমার কথা কি বলতে পারবো? 848 01:39:50,150 --> 01:39:51,443 আমি সাহসী হতে চাই। 849 01:39:57,157 --> 01:39:58,909 সাহসী হতে সক্ষম হবো। 850 01:40:03,747 --> 01:40:04,832 মা! 851 01:40:05,290 --> 01:40:06,291 হ্যাঁ? 852 01:40:07,501 --> 01:40:08,919 এটাই? 853 01:40:14,508 --> 01:40:15,676 মনে তো হচ্ছে। 854 01:40:17,761 --> 01:40:18,971 তুমি নার্ভাস? 855 01:40:32,317 --> 01:40:33,235 পুনশ্চ: 856 01:40:34,153 --> 01:40:35,738 আমিও তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। 857 01:40:42,000 --> 01:40:48,000 MOONLIT WINTER 858 01:40:53,042 --> 01:41:07,379 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ