1
00:00:01,000 --> 00:00:09,000
Bangla Subtitle Created By
:.:.: AKTAR HOSSAIN :.:.:
2
00:00:22,680 --> 00:00:24,600
- হ্যালো?
- হ্যালো।
3
00:00:28,720 --> 00:00:30,576
- হাই।
- তুমি ঠিক আছো?
4
00:00:30,600 --> 00:00:32,976
হ্যাঁ, না, আমি, আহ্...
রুমের জন্য এসেছিলাম।
5
00:00:33,000 --> 00:00:36,376
আরে, ধ্যাত।
ও বলেছিল তুমি সকালে আসবে।
6
00:00:36,400 --> 00:00:38,120
- আমি নীচে আসছি।
- বেশ।
7
00:00:40,560 --> 00:00:42,616
- স্বাগত।
- হাই। কেমন আছো?
8
00:00:42,640 --> 00:00:44,216
চলছে আরকি, ধন্যবাদ।
9
00:00:44,240 --> 00:00:46,416
- চিয়ার্স।
- আহ্, আমরা উপরে থাকি।
10
00:00:46,440 --> 00:00:47,720
ভালো।
11
00:00:51,960 --> 00:00:53,280
এটা।
12
00:00:57,800 --> 00:00:59,136
বাহ্।
13
00:00:59,160 --> 00:01:01,616
সাধারণত এই ঘরটা গোছানোই থাকে।
14
00:01:01,640 --> 00:01:02,976
সমস্যা নেই।
15
00:01:03,000 --> 00:01:05,736
তো, উম, টাকা কি এখনি
জমা দিয়ে দিবো, না-কি--
16
00:01:05,760 --> 00:01:07,976
তোমার দেখছি একটা থাকার জায়গা লাগবেই!
17
00:01:08,000 --> 00:01:10,536
হ্যাঁ, আসলে, আহ্, সোমবার
থেকে কলেজ শুরু হচ্ছে তো,
18
00:01:10,560 --> 00:01:12,576
- তাই--
- ওহ্। আমি সোমবার আসবো।
19
00:01:12,600 --> 00:01:14,096
- ট্রিনিটি?
- উম-হুম।
20
00:01:14,120 --> 00:01:16,856
- তাহলে তাই হোক। নায়াল।
- কন্যেল।
21
00:01:16,880 --> 00:01:19,456
মনে হয় আমার জিনিসপত্রগুলো
তোমার খাট থেকে সরিয়ে ফেলা উচিত।
22
00:01:19,480 --> 00:01:20,800
সেটাই ভালো হবে।
23
00:01:26,000 --> 00:02:30,000
নরমাল পিপল [এপিসোড-০৪]
ভাবানুবাদে: "আকতার হোসেন"
24
00:02:32,560 --> 00:02:35,656
তোমার মডিউলের সাহায্যে,
অনলাইনে লেকচার নোটের অ্যাক্সেস নিতে পারবে,
25
00:02:35,680 --> 00:02:38,856
ব্ল্যাকবোর্ডের মাধ্যমে অ্যাসাইনমেন্ট
ও অন্যান্য ক্রিয়াকলাপ করা হবে।
26
00:02:38,880 --> 00:02:41,656
পঠন তালিকা প্রথম
সপ্তাহের মধ্যে চলে আসবে।
27
00:02:41,680 --> 00:02:44,136
আমি বেশি চাপ দিতে চাইছি না।
28
00:02:44,160 --> 00:02:48,256
তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো।
তাড়াতাড়ি পড়ো, আর অনেক পড়ো।
29
00:02:48,280 --> 00:02:51,576
যেহেতু প্রায় সকলেই এখানে উপস্থিত,
তাই সবাইকে জানিয়ে রাখতে চাই যে...
30
00:03:48,200 --> 00:03:50,256
ডেফো যে-রকম সহানুভূতির সহিত লেখে থাকে,
31
00:03:50,280 --> 00:03:53,176
তার সমসাময়িক কাজগুলো দেখলে মনেহয়,
অন্তর্নিহিত ভাব এমনই হওয়া উচিত।
32
00:03:53,200 --> 00:03:56,256
এছাড়াও, প্রতারণামূলক উপন্যাস
আর কতগুলোইবা রয়েছে যেখানে...
33
00:03:56,280 --> 00:03:59,336
একটি মেয়েকে মূল চরিত্রে নির্ভীক
দেখানো স্বত্বেও, তার কোনোরূপ দন্ড হয়নি?
34
00:03:59,360 --> 00:04:01,376
হ্যাঁ, তার জাতের সীমাবদ্ধতা থাকার পরেও।
35
00:04:01,400 --> 00:04:02,776
একদম এটাই আমায় ভাবিয়ে তুলছে।
36
00:04:02,800 --> 00:04:05,696
উপন্যাসটা বুঝতে পারলে, তবেই তুমি
চরিত্রের আসল গুরুত্বটা উপলব্ধি করতে পারবে।
37
00:04:05,720 --> 00:04:09,896
আর আমি মনে করি
এটি ডেফো'র অবিশ্বাস্য দক্ষতা,
38
00:04:09,920 --> 00:04:11,616
আর, তিনি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রতি
যেরূপ বিস্তারিত মনোযোগ দিয়েছেন...
39
00:04:11,640 --> 00:04:13,120
এটা সত্যিই আশ্চর্যজনক।
40
00:04:14,160 --> 00:04:15,840
আর কেউ কিছু বলতে চাও?
41
00:04:16,720 --> 00:04:17,840
কন্যেল।
42
00:04:20,320 --> 00:04:23,760
আমার, আহ্, এটাকে
খুবই মর্মস্পর্শী মনে হয়েছিল।
43
00:04:24,800 --> 00:04:26,040
হ্যাঁ, আর, আহ্...
44
00:04:27,920 --> 00:04:29,280
আমি, আহ্...
45
00:04:30,200 --> 00:04:33,776
আমি সবার সাথে সহমত পোষণ করছি--
সবাই যেটা বলছিল, তাই...
46
00:04:33,800 --> 00:04:35,056
হ্যাঁ।
47
00:04:35,080 --> 00:04:38,056
আচ্ছা। ধন্যবাদ।
48
00:05:21,520 --> 00:05:22,800
মা?
49
00:05:44,600 --> 00:05:46,280
উম-হুম?
50
00:05:48,360 --> 00:05:49,816
- হেই।
- হাই।
51
00:05:49,840 --> 00:05:51,896
বাড়িতে স্বাগত।
52
00:05:51,920 --> 00:05:53,536
কোথায় ছিলে?
53
00:05:53,560 --> 00:05:55,376
একটু... ঘুরতে বেরিয়েছিলাম।
54
00:05:55,400 --> 00:05:57,296
একটা বন্ধুর সাথে, বুঝতে পারছিস?
55
00:05:57,320 --> 00:05:59,560
ওহ্, হ্যাঁ। বুঝলাম।
56
00:06:02,880 --> 00:06:04,320
এদিকে আয়, তাহলে।
57
00:06:11,240 --> 00:06:13,440
তোকে দেখে ভালো লাগছে।
58
00:06:14,520 --> 00:06:17,680
- এই নিন। অসংখ্য ধন্যবাদ।
- পরে দেখা হবে। বাই-বাই।
59
00:06:37,520 --> 00:06:38,920
কেমন আছেন?
60
00:06:48,560 --> 00:06:50,536
- ওহ্, এটা ব্যাওয়ারে শুনেছিলাম, হ্যাঁ।
61
00:06:50,560 --> 00:06:53,176
তো, কতগুলো মেয়ের
সাথে বিছানা গরম করলি?
62
00:06:53,200 --> 00:06:55,056
- আহ্।
- আরে, বলে ফেল।
63
00:06:55,080 --> 00:06:57,096
সম্ভবত ইংরেজি নিয়ে পড়াশোনা
করা তুইই একমাত্র খেলোয়াড়।
64
00:06:57,120 --> 00:06:59,136
- আমার মতে তুই সেটার মধ্যে ডুবে যাচ্ছিস।
- না।
65
00:07:01,520 --> 00:07:03,440
- না, আসলে মজা করছিলাম।
- উম।
66
00:07:05,040 --> 00:07:06,496
তোর ভালো লাগছে?
67
00:07:06,520 --> 00:07:08,200
হ্যাঁ, ঠিকঠাকই আছে।
68
00:07:08,840 --> 00:07:12,416
শুধু অনেকগুলো জুতো আর
চীনা মানুষজন দেখতে পাবি।
69
00:07:12,440 --> 00:07:13,936
- আর কী নেই ওখানে।
- হ্যাঁ।
70
00:07:13,960 --> 00:07:17,336
সবারই ওটা পছন্দ হওয়া স্বাভাবিক নয় কি?
ডাবলিন, নাম শুনেই তো শরীর রোমাঞ্চিত হচ্ছে।
71
00:07:17,360 --> 00:07:18,656
হ্যাঁ।
72
00:07:18,680 --> 00:07:20,176
অন্তত তুই এখান থেকে যেতে পেরেছিস।
73
00:07:20,200 --> 00:07:22,136
বেশ, এখানে সেরকম খারাপ কিছুই নেই।
74
00:07:22,160 --> 00:07:23,560
জানি না সেটা।
75
00:07:24,680 --> 00:07:26,336
কাজ করতে ভালো লাগছে না?
76
00:07:26,360 --> 00:07:28,056
আহ্, ঠিকঠাকই আছে।
77
00:07:28,080 --> 00:07:30,736
- একটু টাকাপয়সা রোজগার হচ্ছে, বুঝতে পারছিস?
- হ্যাঁ।
78
00:07:30,760 --> 00:07:32,336
হচ্ছে ভালোই।
79
00:07:32,360 --> 00:07:33,976
হয়তো তুই সঠিক সিদ্ধান্তই নিয়েছিস।
80
00:07:34,000 --> 00:07:35,336
- তাই না?
- হ্যাঁ।
81
00:07:35,360 --> 00:07:37,456
সত্যি বলতে, জানি না কলেজে
যাওয়া সঠিক সিদ্ধান্ত ছিল কি-না।
82
00:07:37,480 --> 00:07:39,696
- ধ্যাত, চুপ কর।
- হ্যাঁ।
83
00:07:39,720 --> 00:07:42,056
তোর সঠিক সিদ্ধান্ত নেয়ার...
84
00:07:42,080 --> 00:07:44,096
দরকার নেই।
85
00:07:44,120 --> 00:07:45,896
আমার কাছে তোর মতো
ভালো মস্তিষ্ক নেই, ঠিক কি-না?
86
00:07:47,200 --> 00:07:50,480
হ্যাঁ, তা ঠিক বলেছিস।
87
00:07:51,720 --> 00:07:53,256
হুম।
88
00:07:53,280 --> 00:07:55,536
বেশ, তাহলে এটাকে নষ্ট করিস না।
89
00:07:55,560 --> 00:07:57,296
উপভোগ কর।
90
00:07:57,320 --> 00:07:58,920
হুম। হ্যাঁ।
91
00:08:00,680 --> 00:08:01,936
- আর খাবি?
- আহ্, না।
92
00:08:01,960 --> 00:08:03,776
- না?
- আর লাগবে না।
93
00:08:03,800 --> 00:08:05,320
আমায় ফিরতে হবে।
94
00:08:06,200 --> 00:08:07,880
সমস্যা নেই। সমস্যা নেই।
95
00:08:10,840 --> 00:08:13,200
- যাইহোক, তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো।
- হ্যাঁ, আমারও।
96
00:08:46,880 --> 00:08:49,616
ইয়াহ্, ড্রিঙ্ক!
97
00:08:50,960 --> 00:08:52,400
সব ঠিকঠাক তো, ভায়া?
98
00:08:53,760 --> 00:08:55,136
ও তোর নতুন রুমমেট?
99
00:08:55,160 --> 00:08:57,800
হ্যাঁ, ও কন্যেল। স্লাইগো থেকে এসেছে।
100
00:08:59,840 --> 00:09:01,680
- হেই।
- ও কথা বলে?
101
00:09:02,720 --> 00:09:06,216
- যদি দরকার পড়ে। মজা করো।
- ধন্যবাদ, ভায়া।
102
00:09:21,400 --> 00:09:23,280
স্যরি। বিয়ার নেবে?
103
00:09:24,200 --> 00:09:25,536
আহ্, হ্যাঁ। নিয়ে এসো।
104
00:09:25,560 --> 00:09:28,200
- বেশ। একটু পর আসছি।
- আচ্ছা।
105
00:09:37,040 --> 00:09:39,776
চুপ কর। অন্য কথা বল।
106
00:09:39,800 --> 00:09:42,496
রাতটা খারাপ করার জন্য ধন্যবাদ।
107
00:09:42,520 --> 00:09:43,896
আমি খুব ফুটবল খেলি,
108
00:09:43,920 --> 00:09:46,496
কিন্তু ধরো, মানে, হ্যাঁ,
যদি আমি মোটা হয়ে যাই তখন কী হবে?
109
00:09:46,520 --> 00:09:47,976
- হ্যাঁ।
- হয়ে দেখিয়ে দাও।
110
00:09:48,000 --> 00:09:50,000
না দৌঁড়িয়ে গোটা মাঠ হামাগুড়ি দিয়ে বেড়াবে না-কি?
111
00:09:50,520 --> 00:09:52,696
আহ্? না। আমি প্রেমিক, যোদ্ধা নই।
112
00:09:52,720 --> 00:09:56,056
ওহ, ইয়েহ।
আমার বিশ্বাসই হচ্ছে না! কার মুখে কী শুনছি!
113
00:09:56,080 --> 00:09:58,616
না।
114
00:09:58,640 --> 00:10:00,560
- চিয়ার্স, পুলাপান।
- চিয়ার্স।
115
00:10:00,840 --> 00:10:02,136
স্পষ্টতই, বছরের শেষ দিকে,
116
00:10:02,160 --> 00:10:04,456
আমি মেডিকেল সেক্টরের
এসব কাপঝাপে অভ্যস্থ হয়ে যাবো।
117
00:10:04,480 --> 00:10:06,536
তখন রোগীরা আসবে,
আর আমায় ভান করতে হবে,
118
00:10:06,560 --> 00:10:08,976
যেন ইতোমধ্যেই ডাক্তার হয়ে গেছি।
119
00:10:09,000 --> 00:10:10,640
- জীবনটা তেজপাতা।
- ঠিক আছিস, ভায়া?
120
00:10:34,640 --> 00:10:37,880
আহ্... হ্যাঁ, আমার...
121
00:10:38,800 --> 00:10:42,816
আহ্, আমার মতে সত্যটা হলো যে, তিনি
আমাদের এক নতুন ঘরানার সাথে পরিচয় করিয়েছেন,
122
00:10:42,840 --> 00:10:45,856
নাইটলির দৃশ্যানুযায়ী,
সবকিছুই কেমন যেন আচমকা, অপ্রত্যাশিতভাবে,
123
00:10:45,880 --> 00:10:48,560
উপলব্ধ হয়েছে,
তার অনুভূতিতে এমার পুঙ্খানুপুঙ্খ উপস্থিতি...
124
00:10:49,000 --> 00:10:52,736
আমার কাছে এটা জোরালো
বৈশিষ্ট্যপূর্ণ বলে মনে হয়েছে। আর...
125
00:10:52,760 --> 00:10:57,800
মুহূর্তগুলো যেন ভারসাম্য ও উদ্বেগের যথাযথ সংমিশ্রণ,
আর...
126
00:10:58,640 --> 00:11:03,696
একধরণের মানসিক তৃপ্তিকর অনুভূতি যা
আগে কখনো কেউ করার চেষ্টা করেনি, আর...
127
00:11:03,720 --> 00:11:06,936
আবার এখানে মানুষের নীতিগত দায়বদ্ধতার...
128
00:11:06,960 --> 00:11:10,136
বিরুদ্ধে গিয়ে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে,
এবং আমি...
129
00:11:10,160 --> 00:11:14,536
আসলে, আমি, আহ,
আমার কাছে এটা খুবই চমকপ্রদ বলে মনে হয়েছে, তো...
130
00:11:14,560 --> 00:11:15,856
তো, হ্যাঁ।
131
00:11:15,880 --> 00:11:18,136
দারুণ। বেশ ভালো বলেছো।
132
00:11:18,160 --> 00:11:22,840
আচ্ছা। আজকের মতো এটুকুই,
তবে পরের সপ্তাহের জন্য প্রবন্ধ থাকলো, ঠিক আছে?
133
00:11:27,560 --> 00:11:28,640
স্যরি।
134
00:11:31,240 --> 00:11:33,816
স্যরি, মনে হয়- এটা তোমার।
135
00:11:33,840 --> 00:11:35,320
ওহ্, ধন্যবাদ।
136
00:11:36,440 --> 00:11:38,456
- তুমি কন্যেল, তাই না?
- হ্যাঁ।
137
00:11:38,480 --> 00:11:40,256
- আমি গ্যারেথ।
- জানি।
138
00:11:40,280 --> 00:11:41,896
- কেমন আছো?
- ভালোই। তুমি?
139
00:11:41,920 --> 00:11:43,656
- চলছে কোনোরকম।
- বেশ, হ্যাঁ। আমি ডিবেট সোসাইটিতে...
140
00:11:43,680 --> 00:11:45,680
- কফি খেতে যাচ্ছিলাম, যদি আসতে চাও।
- অবশ্যই।
141
00:11:45,800 --> 00:11:49,016
তোমার স্টুডেন্ট ফি নব্য-নাৎসির...
142
00:11:49,040 --> 00:11:51,016
- বর্ণবাদী প্রচারণায় ব্যবহৃত হচ্ছে।
- ধন্যবাদ।
143
00:11:51,040 --> 00:11:52,200
এদিক দিয়ে আসো।
144
00:11:52,920 --> 00:11:54,376
তোমার স্টুডেন্ট ফি নব্য-নাৎসির...
145
00:11:54,400 --> 00:11:56,376
বর্ণবাদী প্রচারণায় ব্যবহৃত হচ্ছে।
146
00:11:56,400 --> 00:11:58,016
এটা খুবই বোরিং।
147
00:11:58,040 --> 00:11:59,896
এবং জটিল একটা প্রতিক্রিয়া।
148
00:11:59,920 --> 00:12:01,296
উনি এখানে ডিবেট করতে এসেছেন।
149
00:12:01,320 --> 00:12:03,816
- এটা কিন্তু ডিবেটিং সোসাইটিই।
- হুম।
150
00:12:03,840 --> 00:12:06,456
নিজস্ব মতাদর্শে চলা লোকেদের
কি আমরা বিশ্বাস করি না?
151
00:12:06,480 --> 00:12:08,696
- হ্যাঁ।
- কিন্তু একজন নাৎসির সাথে বিতর্ক করতে হবে কেন?
152
00:12:08,720 --> 00:12:11,056
মানে, একজন নাৎসিকে তার মতাদর্শ
জাহির করার সুযোগ দেয়ার মানেটা কী?
153
00:12:11,080 --> 00:12:13,936
এমনটা তো নয় যে, ইতিহাস
তাদের সম্পর্কে কিচ্ছু জানে না।
154
00:12:13,960 --> 00:12:15,976
- তাদেরকে নিয়ে ডিবেটের কোনো মানেই হয় না।
- উনি কিন্তু নাৎসি নন।
155
00:12:16,000 --> 00:12:19,136
না, দেখো, আমার মনে হয় এই শব্দটা ব্যবহারে
আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত।
156
00:12:19,160 --> 00:12:21,376
কেন যেন এখনকার বেশিরভাগ মানুষজনই
হুটহাট চট করে এই শব্দটা ব্যবহার করে।
157
00:12:21,400 --> 00:12:24,296
- হ্যাঁ, উনি একজন ফ্যাসিস্ট, তাই না?
- কিন্তু উনি তো নিজেকে ফ্যাসিস্ট বলে পরিচয় দেন না।
158
00:12:24,320 --> 00:12:26,056
কথা সত্য। অন্যরাও এমনই করে, তো...
159
00:12:26,080 --> 00:12:27,840
এবং বাক স্বাধীনতা?
160
00:12:28,440 --> 00:12:30,496
আসলে, হ্যাঁ, অবশ্যই।
161
00:12:30,520 --> 00:12:32,736
এর বিরুদ্ধে কথা বলতাম, কিন্তু, আহ...
162
00:12:32,760 --> 00:12:35,576
এখানে মূল সমস্যাটা কী সেটাই বুঝতে পারছি না।
163
00:12:35,600 --> 00:12:37,696
মানে, তোমায় সবাইকে সবজায়গায় সব বিষয়ে...
164
00:12:37,720 --> 00:12:41,056
যুক্তিবিচারের সুযোগ করে দিতে হবে, নাহলে তাদের ...
165
00:12:41,080 --> 00:12:43,440
বাক স্বাধীনতা লুন্ঠিত হবে।
এটা পুরোপুরি হাস্যকর বটে!
166
00:12:45,640 --> 00:12:47,576
- তোমার ডিবেট সোসাইটিতে যোগ দেওয়া উচিত।
- ওহ্, আমার...
167
00:12:47,600 --> 00:12:48,816
তা মনে হয় না।
168
00:12:48,840 --> 00:12:50,400
না, তোমার সত্যি যোগ দেয়া উচিত।
169
00:12:51,080 --> 00:12:53,616
আচ্ছা, বেশ, শোনো। কাল রাতে
আমার বাড়িতে একটা পার্টি রেখেছি।
170
00:12:53,640 --> 00:12:57,496
এটা, আহ, ২৪ নম্বর বাড়ি,
একদম রুব্রিকসের ওখানেই।
171
00:12:57,520 --> 00:12:59,840
উম, হ্যাঁ। হয়তো। ধন্যবাদ।
172
00:13:00,200 --> 00:13:02,136
পার্টিতে আসবে কিন্তু।
173
00:13:02,160 --> 00:13:04,016
- ঠিক আছে।
- অবশ্যই আসবে।
174
00:13:04,040 --> 00:13:05,336
আচ্ছা। আসবো।
175
00:13:05,360 --> 00:13:06,456
লোকেদের সাথে না মিশলে...
176
00:13:06,480 --> 00:13:08,016
তাদেরকে চিনবি কীভাবে?
177
00:13:08,040 --> 00:13:09,696
ওরা আমার টাইপের নয়।
178
00:13:09,720 --> 00:13:10,936
তো ওরা কীরকম?
179
00:13:10,960 --> 00:13:13,856
জানি না। মানে... ট্রিনিটির শিক্ষার্থী।
180
00:13:13,880 --> 00:13:15,616
সোনা, তুইও তো ট্রিনিটিরই ছাত্র।
181
00:13:15,640 --> 00:13:17,456
আহ, হ্যাঁ, কিন্তু ওদের মতো না।
182
00:13:17,480 --> 00:13:19,416
শোন, ওখানে তোর ভালো না লাগলে,
ছেড়ে চলে আসতে পারিস।
183
00:13:19,440 --> 00:13:22,176
উম।
কেমন আশাহীন কথাবার্তা বলছি, তাই না?
184
00:13:22,200 --> 00:13:23,177
হ্যাঁ, ঠিক বলেছিস।
185
00:13:23,201 --> 00:13:25,656
এখানে বাসায় সারাটা রাত শুয়ে শুয়ে
কাটালে তো বিষয়টা খুবই আশাবাদী হতো।
186
00:13:25,680 --> 00:13:27,376
কঠোর কথা, লরেন।
187
00:13:27,400 --> 00:13:29,376
যা, আমি আগামীকাল ফোন করবো।
188
00:13:29,400 --> 00:13:32,016
কাল আমায় সবকিছু বিস্তারিত বলবি।
মনে কর, আমি তোর প্রতিনিধি হিসেবে সাথেই রয়েছি।
189
00:13:32,040 --> 00:13:33,496
যদি প্রতিনিধি হিসেবে থাকোই,
190
00:13:33,520 --> 00:13:35,216
তাহলে তো আমায়
ধামাকাদার কিছু করতে হবে।
191
00:13:35,240 --> 00:13:38,560
ওসব জানি না।
কলেজ পার্টিই ঠিক আছে।
192
00:13:39,120 --> 00:13:40,936
- ঠিক আছে।
- যা।
193
00:13:40,960 --> 00:13:42,880
- লাভ ইউ।
- লাভ ইউ।
194
00:14:11,960 --> 00:14:14,416
দুঃখিত,
গ্যারেথের পার্টি কি উপরতলায়?
195
00:14:14,440 --> 00:14:15,920
আচ্ছা, ধন্যবাদ।
196
00:14:44,240 --> 00:14:46,096
- কন্যেল, দেখে ভালো লাগলো, ভায়া।
- আহ...
197
00:14:46,120 --> 00:14:47,416
- দেখে ভালো লাগলো।
- ওহ, হ্যাঁ, কেমন চলছে?
198
00:14:47,440 --> 00:14:49,216
- হ্যাঁ, কেমন চলছে সবকিছু?
- খুব-একটা খারাপ না। কী খবর তোমার?
199
00:14:49,240 --> 00:14:51,136
ভালোই। জোশ ব্যাকপ্যাক। ৯০ দশকের মতো।
200
00:14:51,160 --> 00:14:53,096
- আহ-হাহ্, ধন্যবাদ।
- জেনিকে তো চেনো, তাই না?
201
00:14:53,120 --> 00:14:55,896
আহ, হ্যাঁ,
সেমিনারে একসাথে ছিলাম মনে হয়।
202
00:14:55,920 --> 00:14:58,616
- ওহ।
- উম, তাহলে, দাঁড়াও তোমার জন্য একটা ড্রিংক নিয়ে আসি।
203
00:14:58,640 --> 00:15:00,096
- আগে তুমি।
- ধন্যবাদ।
204
00:15:00,120 --> 00:15:03,736
কী আছে এখানে?
আহ, বিয়ার চলবে তো?
205
00:15:03,760 --> 00:15:05,056
হ্যাঁ, চিয়ার্স। ধন্যবাদ।
206
00:15:05,080 --> 00:15:07,016
- তো তুমি তাহলে ডাবলিনের নও?
- দুঃখিত?
207
00:15:07,040 --> 00:15:09,136
- তুমি ডাবলিনের নও।
- আহ, না, আমি... স্লাইগোর।
208
00:15:09,160 --> 00:15:10,536
- হ্যাঁ।
- আহ, দেখতেই পাচ্ছি।
209
00:15:10,560 --> 00:15:12,016
আসলে, আমার গার্লফ্রেন্ডও স্লাইগোর।
210
00:15:12,040 --> 00:15:15,256
ওহ, আচ্ছা। তাহলে, আহ, এই যে নাও।
211
00:15:18,160 --> 00:15:20,176
- হ্যাঁ, তুমি এখানেই থাকো, তাই না?
- উম।
212
00:15:20,200 --> 00:15:21,616
হ্যাঁ, এখানে থেকে
ক্যাম্পাসের সাথে মানিয়ে নেয়াটা সহজ।
213
00:15:21,640 --> 00:15:23,016
আহ, জায়গাটা খুবই সুন্দর, তাই না?
214
00:15:23,040 --> 00:15:25,936
- তোমার কি নিজস্ব রুম আছে?
- হ্যাঁ। ঈশ্বর, হ্যাঁ।
215
00:15:25,960 --> 00:15:28,096
- আবার বলো না যে তুমি যৌথভাবে থাকছো?
- ওহ, আমি থাকছি, হ্যাুঁ।
216
00:15:28,120 --> 00:15:30,696
- আহ।
- ওহ, খুবই কষ্টকর, ভায়া।
217
00:15:30,720 --> 00:15:31,657
জেসাস।
218
00:15:31,681 --> 00:15:33,656
যদি কোনো মেয়েকে নিয়ে যেতে
হয় তখন কী করবে? অথবা ছেলে?
219
00:15:33,680 --> 00:15:35,336
হ্যাঁ।
220
00:15:35,360 --> 00:15:37,336
এখন পর্যন্ত সে ব্যাপারে ভাবতে হয়নি, তাই...
221
00:15:40,240 --> 00:15:41,296
হ্যাঁ।
222
00:15:41,320 --> 00:15:43,016
হেই, শোনো, তোমায় কিছু লোকেদের
সাথে পরিচয় করিয়ে দিতে চাই।
223
00:15:43,040 --> 00:15:44,576
- হ্যাঁ, ধন্যবাদ।
- আসো। তুমি কি...
224
00:15:44,600 --> 00:15:46,360
- পরে দেখা হবে।
- পরে দেখা হবে।
225
00:15:48,760 --> 00:15:49,800
দুঃখিত, ভায়া।
226
00:15:52,600 --> 00:15:54,080
নীচেই কোথাও।
227
00:15:54,880 --> 00:15:56,320
- জোশ পার্টি, তাই না?
- হ্যাঁ।
228
00:15:58,200 --> 00:15:59,320
ম্যারিয়ান।
229
00:16:01,040 --> 00:16:03,296
ম্যারিয়ান, তোমায় একজনের
সাথে পরিচয় করিয়ে দিতে চাই।
230
00:16:03,320 --> 00:16:05,176
ও কন্যেল।
231
00:16:05,200 --> 00:16:07,256
ওহ, হ্যাঁ।
232
00:16:07,280 --> 00:16:08,600
হাই।
233
00:16:12,880 --> 00:16:14,696
কন্যেল ওয়ালড্রন।
234
00:16:14,720 --> 00:16:16,256
পুনর্জীবিত হয়ে এসেছে দেখছি।
235
00:16:18,320 --> 00:16:20,016
ধূমপান কবে থেকে শুরু করলে?
236
00:16:20,040 --> 00:16:22,416
- আমরা স্কুলে একসাথে ছিলাম।
- অসম্ভব!
237
00:16:22,440 --> 00:16:24,656
- হ্যাঁ!
- হ্যাঁ, এখন ও এখানে।
238
00:16:24,680 --> 00:16:26,416
- এসব কী?
- আরে, ভায়া।
239
00:16:26,440 --> 00:16:27,696
- তোমায় এটা শুনতেই হতো।
- দাঁড়াও, আসছি।
240
00:16:27,720 --> 00:16:28,960
আচ্ছা। হ্যালো?
241
00:16:31,040 --> 00:16:32,200
তাহলে?
242
00:16:33,280 --> 00:16:34,896
কেমন আছো?
243
00:16:34,920 --> 00:16:37,416
হ্যাঁ, ভালোই।
244
00:16:37,440 --> 00:16:38,680
বেশ।
245
00:16:40,920 --> 00:16:42,376
ড্রিংক নিবে?
246
00:16:42,400 --> 00:16:44,416
আহ, গ্যারেথ দিয়েছে, তো...
247
00:16:44,440 --> 00:16:46,120
আসো, ভালো কিছু দিই।
248
00:17:01,040 --> 00:17:02,200
নাইস।
249
00:17:05,640 --> 00:17:07,296
তো গ্যারেথকে কীভাবে চেনো?
250
00:17:07,320 --> 00:17:09,176
ওহ, একই ক্লাসে।
251
00:17:09,200 --> 00:17:10,680
তোমরা দু'জন ডেট করছো?
252
00:17:11,520 --> 00:17:13,016
সবাই দেখি ওকে চেনে।
253
00:17:13,040 --> 00:17:15,296
হ্যাঁ, ক্যাম্পাসের অন্যতম সেলিব্রিটি।
254
00:17:15,320 --> 00:17:16,976
ও এটা পছন্দ করে।
255
00:17:17,000 --> 00:17:19,656
কলেজের বেশিরভাগ কমিটিরই সক্রিয় সদস্য।
256
00:17:23,000 --> 00:17:25,256
- আমি তোমায় মিস করেছি।
- হ্যাঁ।
257
00:17:25,280 --> 00:17:26,600
হ্যাঁ, আমিও।
258
00:17:28,400 --> 00:17:31,960
আমি, আহ... তুমি স্কুলে আসা
ছেড়ে দেয়ার পর কিছুটা চিন্তিত ছিলাম, আহ...
259
00:17:33,000 --> 00:17:35,000
বলতে গেলে বেশ ভালোই চিন্তিত ছিলাম।
260
00:17:35,400 --> 00:17:37,976
স্কুলের সময়টাতে খুব-একটা ঘুরাফেরা করতাম না।
261
00:17:38,000 --> 00:17:39,640
ওহ, হ্যাঁ।
262
00:17:41,080 --> 00:17:43,616
রেচেলের কী খবর? এখনো একসাথে?
263
00:17:43,640 --> 00:17:46,536
কীভাবে জানলে?
তোমার ভাইয়ের মাধ্যমে?
264
00:17:46,560 --> 00:17:49,280
- ফেসবুকে ছবি দেখেছি।
- আহ। উম...
265
00:17:50,160 --> 00:17:52,856
না, উম, আমাদের ব্রেক আপ হয়েছে।
266
00:17:52,880 --> 00:17:54,536
ওহ।
267
00:17:54,560 --> 00:17:55,800
দুঃখিত।
268
00:17:57,280 --> 00:18:00,176
আমাদের মধ্যে খুব-একটা
বনিবনা ছিল বলে মনে হয় না।
269
00:18:00,200 --> 00:18:02,176
- কী?
- না, আমি শুধু, আহ...
270
00:18:02,200 --> 00:18:03,896
হয়তো তোমায় ওটা বলা উচিত ছিল।
271
00:18:03,920 --> 00:18:06,376
হয়তো বলতে পারতে।
বললে সত্যিই খুবই ভালো লাগতো।
272
00:18:06,400 --> 00:18:08,896
সে-সময় তো আমাদের মেসেজের
উওরই দিচ্ছিলে না, তাই...
273
00:18:08,920 --> 00:18:10,576
নিজেকে পরিত্যক্ত মনে হচ্ছিলো, কন্যেল।
274
00:18:10,600 --> 00:18:12,720
হ্যাঁ, আমি নিজেও কিছুটা
পরিত্যক্ত অনুভব করেছি, করিনি?
275
00:18:13,400 --> 00:18:15,456
তুমি অদৃশ্য হয়ে গিয়েছিলে।
276
00:18:15,480 --> 00:18:17,976
রেচেলের ব্যাপারটা, আহ...
277
00:18:18,000 --> 00:18:20,416
ওটা সিরিয়াস কিছু ছিল না।
278
00:18:20,440 --> 00:18:23,096
- আমি ওজন্য স্কুল ছাড়িনি।
- ঠিক।
279
00:18:23,120 --> 00:18:26,296
- শেষ তুচ্ছ ঘটনা টাইপের কিছু।
- হ্যাঁ।
280
00:18:26,320 --> 00:18:28,576
ভাবি, যদি সবকিছু আগের মতোই থাকতো!
281
00:18:28,600 --> 00:18:30,736
- সত্যি?
- উম। হ্যাঁ।
282
00:18:30,760 --> 00:18:33,496
উম। হয়তো তুমি মন পড়তে জানো।
283
00:18:33,520 --> 00:18:34,696
হুম।
284
00:18:34,720 --> 00:18:38,000
জানোই তো, আমি, আমিও ভাবতাম
হয়তো আমি তোমার মন পড়তে পারি।
285
00:18:39,080 --> 00:18:41,400
- মানে বিছানায়, তাই না?
- হ্যাঁ।
286
00:18:42,880 --> 00:18:45,376
এবং পরেও, কিন্তু...
287
00:18:45,400 --> 00:18:47,280
জানি না, হয়তো এটা স্বাভাবিক।
288
00:18:50,000 --> 00:18:51,120
না, নয়।
289
00:18:57,920 --> 00:18:59,560
তোমায় বেশ দেখাচ্ছে।
290
00:19:00,880 --> 00:19:03,616
জানি। আমি তো এমনই।
291
00:19:03,640 --> 00:19:06,216
- কলেজে উঠে সুন্দর হয়ে গেছি।
- না, তুমি সবসময়ই সুন্দর ছিলে।
292
00:19:06,240 --> 00:19:07,976
অনেক সুন্দর।
293
00:19:08,000 --> 00:19:11,496
জানোই তো, উম, তুমি... তুমি সুন্দর।
294
00:19:11,520 --> 00:19:12,936
তাই?
295
00:19:12,960 --> 00:19:14,376
সত্যি।
296
00:19:14,400 --> 00:19:16,056
বহুদিন পর একথা শুনলাম।
297
00:19:16,080 --> 00:19:18,576
গ্যারেথ তোমায় বলে না না-কি?
298
00:19:18,600 --> 00:19:20,576
ওহ, সে...
299
00:19:20,600 --> 00:19:23,336
সে তার না শখজাতীয় নাটক নিয়ে বেশি ব্যস্ত।
300
00:19:23,360 --> 00:19:26,576
ডিবেটিং। আর তুমিও তার সাথে যাচ্ছো।
আহ, হ্যাঁ, আমি সময় লিপিবদ্ধ করে রেখেছি।
301
00:19:26,600 --> 00:19:28,976
দেখো, মনে হয় আমার
রেচেল ম্যোরের সাথে ডেট করাটা ঠিক হয়নি,
302
00:19:29,000 --> 00:19:30,536
আর তোমার বয়ফ্রেন্ডও তোমার কদর করে না।
303
00:19:30,560 --> 00:19:33,120
ও শুধু বাকস্বাধীনতা নিয়ে পড়ে আছে।
304
00:19:34,560 --> 00:19:37,256
আচ্ছা, তাহলে আমরা দু'জনই
ভাবাদর্শগত শুদ্ধতায় ব্যর্থ হয়েছি।
305
00:19:37,280 --> 00:19:38,720
হ্যাঁ।
306
00:19:40,720 --> 00:19:43,056
তুমি এ মূহুর্তে অনিশ্চিত কাউকে ডেট করছো না-কি?
307
00:19:43,080 --> 00:19:45,400
না। ভালো কাউকেও না।
308
00:19:46,160 --> 00:19:48,280
এখানে লোকেদের সাথে মিশতে কষ্ট হচ্ছে?
309
00:19:49,120 --> 00:19:51,136
উম‐হুম। কিছুটা, আহ...
310
00:19:51,160 --> 00:19:53,256
যেহেতু এখানটা বাড়ির চেয়ে কিছুটা আলাদারকম।
311
00:19:53,280 --> 00:19:56,360
উম। সম্ভবত আমি এটাতে বেশ ভালো।
312
00:19:59,440 --> 00:20:01,416
আমি তোমায় আমার কিছু বান্ধবীদের
সাথে পরিচয় করিয়ে দিতে পারি।
313
00:20:01,440 --> 00:20:03,416
- ওহ, তাই না-কি?
- হ্যাঁ।
314
00:20:03,440 --> 00:20:05,376
এখন আমার ওগুলো রয়েছে।
315
00:20:05,400 --> 00:20:07,696
আহ, মনে হয় না আমি ওদের টাইপের হবো।
316
00:20:07,720 --> 00:20:09,000
মানে কী বলতে চাইছো?
317
00:20:09,480 --> 00:20:11,640
আহ, জানি না।
318
00:20:14,080 --> 00:20:15,880
কী কারণে তোমায় পছন্দ করবে না?
319
00:20:17,080 --> 00:20:18,760
বেশ ভালো প্রশ্ন ছিল।
320
00:20:20,880 --> 00:20:22,080
কিন্তু উওরটা জানি না।
321
00:21:22,920 --> 00:21:25,400
- কফি?
- পাত্রে রয়েছে।
322
00:21:49,320 --> 00:21:50,640
মর্নিং।
323
00:22:30,200 --> 00:22:32,776
এরকম একটা জায়গার জন্য
আমি কাউকে খুন করতেও রাজি।
324
00:22:32,800 --> 00:22:34,896
আমার খুবই হিংসে হচ্ছে।
325
00:22:34,920 --> 00:22:37,056
হয়তো ব্লাক রকে, তোর
বাবা-মায়ের বড়ো বাড়িটাতে থাকা...
326
00:22:37,080 --> 00:22:39,176
তোর জন্য খুবই কষ্টকর ছিল, পেগি।
কীভাবে সহ্য করেছিস একমাত্র ঈশ্বরই জানেন।
327
00:22:39,200 --> 00:22:41,056
তাহলে তুইও তোর মায়ের
সাথে থাকা শুরু করে দেখতে পারিস।
328
00:22:41,080 --> 00:22:43,536
ঐ মহিলার যেকোনো সময় স্নায়ুবৈকল্য ঘটবে।
329
00:22:43,560 --> 00:22:44,816
তিনি কাজ করেন না?
330
00:22:44,840 --> 00:22:46,896
তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ।
331
00:22:46,920 --> 00:22:49,576
ওয়াও।
বেশ চাপের কাজ।
332
00:22:49,600 --> 00:22:52,096
অবশ্য, ইনকামটাও বেশ ভালো।
333
00:22:52,120 --> 00:22:53,736
তোর মা কী করে, ম্যারিয়ান?
334
00:22:53,760 --> 00:22:55,776
উনি একজন আইনজীবী।
335
00:22:55,800 --> 00:22:58,816
উনারও বেশ ভালো ইনকাম। বনিবনা কেমন?
336
00:22:58,840 --> 00:23:00,936
আমার আর মা'র?
337
00:23:00,960 --> 00:23:03,616
আহ, আমাদের মধ্যে
সে-রকম ঘনিষ্ঠতা বা কিছু নেই।
338
00:23:03,640 --> 00:23:05,280
তিনি খুবই রক্ষণশীল।
339
00:23:07,160 --> 00:23:08,976
তোরটা বলবি না?
340
00:23:09,000 --> 00:23:11,616
হ্যাঁ। আমার মা অনেক জোশ। দুঃখিত।
341
00:23:11,640 --> 00:23:13,736
মনোরম শোনাচ্ছে।
342
00:23:13,760 --> 00:23:16,296
- আজ রাতে গ্যারেথ কোথায় থাকবে?
- সঠিক জানি না।
343
00:23:16,320 --> 00:23:18,176
সোসাইটির কাজবাজ হয়তো।
344
00:23:18,200 --> 00:23:20,216
ও এখানে না থাকলেই বেশি ভালো লাগে না?
345
00:23:20,240 --> 00:23:22,056
- থাম তো।
- থামবো কেন।
346
00:23:22,080 --> 00:23:23,576
আমরা দু'জনই জানি ও তোর যোগ্য নয়।
347
00:23:23,600 --> 00:23:25,960
না, কিন্তু তাহলে, কে যোগ্য?
348
00:23:35,240 --> 00:23:36,536
হেই, বন্ধুরা।
349
00:23:38,000 --> 00:23:39,656
- কী খবর?
- ভালোই আছি।
350
00:23:39,680 --> 00:23:41,216
আহ, বেশ ভালো।
351
00:23:41,240 --> 00:23:43,376
কোথায় গেছিলি?
আমাদের লেকচারে ছিলি না যে?
352
00:23:43,400 --> 00:23:45,976
- আমি পথ ভুলে গেছি।
- পথ ভুলে গেছিস, এখন?
353
00:24:29,680 --> 00:24:31,016
আমার শব্দদূষণ নিয়ে অভিযোগ আছে।
354
00:24:31,040 --> 00:24:33,776
- অসম্ভব।
- হ্যাঁ। স্পষ্টতই, তিনটের মধ্যে প্রথমে এটাই থাকবে।
355
00:24:33,800 --> 00:24:35,176
যাইহোক, বেশ মজা হয়েছে অবশ্য।
356
00:24:35,200 --> 00:24:37,816
তুই কিচেনে অতক্ষণ ধরে যে
ছেলেটার সাথে কথা বলছিলি কে সে?
357
00:24:37,840 --> 00:24:39,256
কন্যেল।
358
00:24:39,280 --> 00:24:41,056
আহ, আমরা স্কুলে একসাথে ছিলাম।
359
00:24:41,080 --> 00:24:43,320
ও আমার ইংলিশ ক্লাসে।
সত্যিই খুব ভালো বান্দা।
360
00:24:44,960 --> 00:24:46,920
কেন? পছন্দ হয়েছে না-কি, ট্রেসা?
361
00:24:47,400 --> 00:24:48,816
আহ, মানে, না করার কী আছে?
362
00:24:48,840 --> 00:24:50,560
একে ওর ফোন নম্বরটা দিচ্ছো না কেন?
363
00:24:51,960 --> 00:24:53,080
লাগবে তোর?
364
00:24:54,000 --> 00:24:55,160
হ্যাঁ, কেন নয়?
365
00:24:56,240 --> 00:24:58,200
অবশ্যই।
366
00:25:04,520 --> 00:25:07,136
এরকম আর্ট করতে পারলে
জীবনটা জোশ হতো না?
367
00:25:07,160 --> 00:25:08,576
তাই না-কি?
368
00:25:08,600 --> 00:25:11,576
হ্যাঁ। মানে, আমি জানি যে লোকে বলে
জিনিয়াস হওয়া খুবই কঠিন, কিন্তু...
369
00:25:11,600 --> 00:25:14,456
আমার মনে হয় এটা অবশ্যই
আমাদের স্বাভাবিক জীবনকে প্রভাবিত করবে।
370
00:25:14,480 --> 00:25:16,616
তোর জীবনটা আবার কবে স্বাভাবিক ছিল।
371
00:25:16,640 --> 00:25:18,216
হ্যাঁ, কিন্তু স্বাভাবিক জীবন কে চায়?
372
00:25:18,240 --> 00:25:19,137
আমি।
373
00:25:19,161 --> 00:25:20,736
না, তুই চাস না।
374
00:25:20,760 --> 00:25:22,096
হয়তো।
375
00:25:22,120 --> 00:25:25,216
জানি না। কী চাই সেটাই জানি না।
376
00:25:25,240 --> 00:25:27,296
হোক, সমস্যা নেই।
377
00:25:27,320 --> 00:25:28,696
তাই কি?
378
00:25:28,720 --> 00:25:31,456
মানে, তুই কী করবি সেটা
তো তুই ইতোমধ্যে জানিস, জোয়ানা।
379
00:25:31,480 --> 00:25:34,576
তোর প্রবন্ধ নিয়ে কী করবি সেটাও তো
ইতোমধ্যে ঠিক করে ফেলেছিস। সব একদম প্রস্তুত।
380
00:25:34,600 --> 00:25:37,336
হ্যাঁ, কিন্তু এটা স্বাভাবিক নয়,
এবং অনুকরণ করাও সম্ভব নয়।
381
00:25:37,360 --> 00:25:40,096
আমার মনে হয়, তারা কী চায়
বেশিরভাগ লোক সেটা জানেই না।
382
00:25:40,120 --> 00:25:41,496
অথবা জীবনে কী করতে চায় সেটা।
383
00:25:41,520 --> 00:25:43,336
তুই আমার প্রতি দরদ দেখাচ্ছিস।
384
00:25:43,360 --> 00:25:45,016
না, যদি আমি তোর স্কুলের
অর্ধেকের বেশি বন্ধুদের কথা ভাবি।
385
00:25:45,040 --> 00:25:46,800
সম্ভবত তারাও জানে না যে কী করবে।
386
00:25:47,960 --> 00:25:52,360
আমার স্কুলে সত্যি
বলতে কোনো বন্ধু ছিল না।
387
00:25:53,440 --> 00:25:54,696
আমি একাকী ছিলাম।
388
00:25:54,720 --> 00:25:56,560
- সত্যি?
- উম-হুম।
389
00:25:59,200 --> 00:26:00,376
ওহ।
390
00:26:00,400 --> 00:26:02,736
আর সেদিন রাতের ছেলেটা?
391
00:26:02,760 --> 00:26:03,880
কন্যেল?
392
00:26:05,040 --> 00:26:07,096
আহ, সে, আসলে...
393
00:26:07,120 --> 00:26:09,520
ঠিক বন্ধু নয়।
394
00:26:12,120 --> 00:26:13,400
উম।
395
00:26:15,640 --> 00:26:18,136
এখানে সত্যের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে।
396
00:26:18,160 --> 00:26:20,016
এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে।
397
00:26:20,040 --> 00:26:21,616
দুঃখিত,
তুমি ঠিকভাবে পড়েছো বলে আমার মনে হয় না।
398
00:26:21,640 --> 00:26:25,616
কোনোকিছু হয় এটা হবে, নাহয় ওটা।
হয় সত্য হবে, নাহয় মিথ্যা।
399
00:26:25,640 --> 00:26:27,576
- এটাকে কীভবে অস্বীকার করবে?
- করছি না।
400
00:26:27,600 --> 00:26:32,016
কিন্তু আমরা একটা বিষয়কে কীভাবে
প্রচারিত করবো সে সিদ্ধান্ত নিতে পারি,
401
00:26:32,040 --> 00:26:35,296
- ঠিক যেভাবে আমরা ভিন্ন ভিন্ন জিনিস নির্ধারণ করি...
- তো মূলত মাধ্যাকর্ষণ সামাজিকভাবে সৃষ্ট?
402
00:26:35,320 --> 00:26:38,240
দুঃখিত, উম, এক্সকিউজ মি,
ম্যারিয়ান এখনো শেষ করেনি।
403
00:26:38,400 --> 00:26:39,880
বলো, ম্যারিয়ান।
404
00:26:40,560 --> 00:26:44,256
এটা পারতপক্ষে কোনো কিছুর
অস্তিত্বকে অস্বীকার করা নয়।
405
00:26:44,280 --> 00:26:47,736
মানে, মাধ্যাকর্ষণের অস্তিত্ব অবশ্যই রয়েছে।
406
00:26:47,760 --> 00:26:50,376
কিন্তু ঐতিহাসিকদের নিকট মাধ্যাকর্ষণ নিয়ে...
407
00:26:50,400 --> 00:26:53,496
জ্ঞানর্জন বা আলোচনাটা এখনো গুরুত্বপূর্ণ।
408
00:26:53,520 --> 00:26:55,576
তো এভাবেই আমরা জানতে পারি
কীভাবে জ্ঞানের সৃষ্টি হচ্ছে।
409
00:26:55,600 --> 00:26:58,200
এবং, এবং কার দ্বারা,
এবং কোন গঠনপ্রণালীর মাধ্যমে।
410
00:26:58,800 --> 00:27:00,176
এটাই।
411
00:27:00,200 --> 00:27:02,456
তো ও মাধ্যাকর্ষণের কোনো
অস্তিত্ব নেই সম্পর্কে বালছাল বকছিল,
412
00:27:02,480 --> 00:27:05,016
এবং ম্যারিয়ান ওকে একদম মাখলা বাঁশ দিয়ে দিলো।
413
00:27:05,040 --> 00:27:06,936
মনে হচ্ছিলো যেন কোনো বিড়াল
তার খাবারের সাথে খেলছে।
414
00:27:06,960 --> 00:27:08,536
হ্যাঁ, একদম তেমনি হবে।
415
00:27:08,560 --> 00:27:11,296
মানে, না, ঠিক তেমন নয়।
416
00:27:11,320 --> 00:27:14,656
শিক্ষক আমাকে সুযোগ করে দিয়েছিল বলেই
যুগান্তকারী পয়েন্টটা বলতে পেরেছিলাম।
417
00:27:14,680 --> 00:27:16,216
তাই বাঁশ দিয়েছি বলাটা ঠিক হবে না।
418
00:27:16,240 --> 00:27:18,176
তুই ওকে পুরা হীনবীর্য বানিয়ে দিয়েছিস, ম্যারিয়ান।
419
00:27:18,200 --> 00:27:20,736
- আমি নিশ্চিত ও আজীবন তোর শত্রু হয়েই থাকবে।
- ঠিক তেমনটা ঘটেনি।
420
00:27:20,760 --> 00:27:22,000
ও সাদাটা নিবে।
421
00:27:22,960 --> 00:27:25,456
আহ, ও নিজে সিদ্ধান্ত নিতে পারে না না-কি?
422
00:27:25,480 --> 00:27:27,056
জানি না। পারে কি?
423
00:27:27,080 --> 00:27:29,200
হ্যাঁ, অবশ্যই পারে।
424
00:27:30,280 --> 00:27:31,816
সাদাটা, প্লিজ।
425
00:27:31,840 --> 00:27:34,136
তোদের নিত্যদিনের এসব বালছাল কাহিনী।
426
00:27:34,160 --> 00:27:35,576
- আমি সিদ্ধান্ত নিতে ঘৃণা করি।
- সত্যি?
427
00:27:35,600 --> 00:27:36,976
এবং আমি ভালো জানি ও কী চায়।
428
00:27:37,000 --> 00:27:38,496
এখন ও এক গ্লাস ওয়াইন চায়।
429
00:27:38,520 --> 00:27:40,536
এবং ওয়াইনটা শেষ হলে,
ও আরেক গ্লাস সাদা ওয়াইনটা নিবে।
430
00:27:40,560 --> 00:27:42,680
- আর তারপর সে একটা সিগারেট ধরাবে।
- হয়তো।
431
00:27:43,880 --> 00:27:46,296
যাইহোক, ঐ ছেলেটাকে গাধা বলে মনে হচ্ছে।
432
00:27:46,320 --> 00:27:47,936
- সেটাই হবে।
- না ও গাধা নয়।
433
00:27:47,960 --> 00:27:51,136
আসলে, আমি প্রতিনিয়ত এই ভেবে বিষ্মিত হই যে
আমাদের কলেজে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা স্মার্ট নয়।
434
00:27:51,160 --> 00:27:52,816
- আরে, দোস্ত।
- না, আমি সিরিয়াস।
435
00:27:52,840 --> 00:27:56,536
এটা, মানে, হয়তো তোর অভিজ্ঞতায় এমনটা মনে হচ্ছে।
436
00:27:56,560 --> 00:27:58,016
কারণ এখন পর্যন্ত আমার
সেরূপ কোনো অভিজ্ঞতা হয়নি।
437
00:27:58,040 --> 00:27:59,336
হ্যাঁ, কারণ তুই ইংলিশ করছিস।
438
00:27:59,360 --> 00:28:02,576
আর তোর বইয়ের গদ্যের পায়ু দিয়ে নিষ্কাশিত হাওয়া
সম্পর্কে মতামত জাহির করা খুব-একটা কঠিন নয়।
439
00:28:02,600 --> 00:28:04,856
- বেশ। বেশ।
- ওয়াহ। ঠিক আছে, বাদ দে এসব।
440
00:28:04,880 --> 00:28:06,656
- আমি গিয়ে ভাতটা দেখে আসি।
- না, আমরা একটা‐‐
441
00:28:06,680 --> 00:28:08,216
আমরা এ বিষয়ে কথা বলতে পারি।
এ বিষয়ে কথা বলা যাবে না কেন?
442
00:28:08,240 --> 00:28:09,760
আমি শুধু‐ আমি শুধু‐‐
443
00:28:25,120 --> 00:28:26,616
নিবি না নিশ্চিত?
444
00:28:26,640 --> 00:28:28,536
আমি ঠিক আছি। ধন্যবাদ।
445
00:28:28,560 --> 00:28:30,200
আমি জোয়ানাকে বলবো না।
446
00:28:31,240 --> 00:28:32,440
ঠিক আছি আমি।
447
00:28:33,200 --> 00:28:35,920
আমি ক্রিস্টিয়ানের সাথে দেখা
করতে যাচ্ছি, যেটার গার্লফ্রেন্ড আছে।
448
00:28:38,320 --> 00:28:40,976
তুই যখন বিচারবুদ্ধিসম্পন্ন গার্লফ্রেন্ড হবি
আর জানতে পারবি যে তোর বয়ফ্রেন্ড...
449
00:28:41,000 --> 00:28:43,496
শিক্ষার্থীদের সাথে বালছাল
ড্রাগস নিচ্ছে, তখন কী করবি?
450
00:28:43,520 --> 00:28:45,560
আমি আবার কবে
বিচারবুদ্ধিসম্পন্ন গার্লফ্রেন্ড হবো?
451
00:28:46,480 --> 00:28:49,376
কথায় যুক্তি আছে, পেগি।
452
00:28:54,080 --> 00:28:56,280
- যাবি না নিশ্চিত?
- আমি থাকবো।
453
00:28:56,800 --> 00:28:58,176
খুব ক্লান্ত লাগছে।
454
00:28:58,200 --> 00:29:00,776
আচ্ছা, আবার অসংখ্য ধন্যবাদ।
আগামীকাল দেখা হবে।
455
00:29:00,800 --> 00:29:02,040
দেখা হবে।
456
00:29:02,920 --> 00:29:05,176
আমি তোমার সাথে থেকে
পরিষ্কারে সাহায্য করি।
457
00:29:05,200 --> 00:29:07,336
না, সত্যি, সমস্যা নেই। যাও তুমি।
458
00:29:07,360 --> 00:29:09,920
আরে, চল। পাবগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
459
00:29:11,600 --> 00:29:12,600
আচ্ছা।
460
00:29:14,640 --> 00:29:16,560
- পরে দেখা হবে।
- দেখা হবে।
461
00:29:17,840 --> 00:29:19,016
বাই, ম্যারিয়ান।
462
00:30:26,000 --> 00:31:16,000
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।