1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:04,680 --> 00:00:05,670
[ এপিসোড ১৭ ]
3
00:00:05,670 --> 00:00:11,236
বলেছিলেন আমরা দু'জন একসাথে থাকলে
আপনার রাজা হতে হবে না।
4
00:00:12,370 --> 00:00:14,906
এখন আর সেটা বলছেন না।
5
00:00:16,070 --> 00:00:18,877
আমরা মিথ্যা না বলতে সম্মত হয়েছিলাম।
6
00:00:20,910 --> 00:00:26,518
এটা শুরু করেছিলাম যাতে আমরা ভাইদের
একে-অপরকে হত্যা করা থামাতে পারি।
7
00:00:27,252 --> 00:00:29,252
কিন্তু,
8
00:00:29,750 --> 00:00:32,490
নতুন রাজধানীর
দুর্গটা নির্মাণ করার সময়...
9
00:00:32,957 --> 00:00:34,626
বুঝতে পেরেছি রাজা বদলালে
10
00:00:34,990 --> 00:00:37,962
পৃথিবী বদলাতে পারে।
11
00:00:42,467 --> 00:00:44,869
রাজা হওয়ার মানে যদি হয়...
12
00:00:45,270 --> 00:00:48,306
আমি আর শিকল পরা কুকুর হবো না,
13
00:00:49,100 --> 00:00:52,043
আর সকল দুঃখ ঘুচাতে পারবো,
14
00:00:52,410 --> 00:00:54,711
তাহলে নিঃসন্দেহে হতে চাইবো।
15
00:01:00,320 --> 00:01:04,456
কী ব্যাপার?
তুমি চাও না আমি রাজা হই?
16
00:01:05,080 --> 00:01:06,630
চাই না।
17
00:01:09,660 --> 00:01:11,790
তবে, আপনার কাছ থেকে দূরে থাকা
আরও বেশি অপছন্দ করি।
18
00:01:15,790 --> 00:01:16,920
ধন্যবাদ।
19
00:01:19,790 --> 00:01:21,710
আপনি রাজা হবেন।
20
00:01:23,230 --> 00:01:24,410
আমি জানি।
21
00:01:29,100 --> 00:01:31,290
তবুও, কখনোই...
22
00:01:32,620 --> 00:01:36,020
কখনোই আপনার ভাইদের
ক্ষতি করতে পারবেন না।
23
00:01:38,450 --> 00:01:40,289
কথা দিতে পারবেন?
24
00:02:01,330 --> 00:02:02,814
রাজকুমার ওয়াং সো আসছে!
25
00:02:02,814 --> 00:02:04,180
এক দল সৈন্য আসছে!
26
00:02:04,510 --> 00:02:06,816
প্রাসাদের ফটক বন্ধ করো!
27
00:02:27,600 --> 00:02:32,220
তুমি... কী লুকাচ্ছো আমার কাছ থেকে?
28
00:02:33,170 --> 00:02:35,400
চায়ে বিষ মিশিয়েছো?
29
00:02:35,400 --> 00:02:36,690
না, মহারাজ।
30
00:02:37,180 --> 00:02:39,220
পরিচারিকা এক চুমুক খেয়ে পরখ করেছে।
31
00:02:43,640 --> 00:02:46,340
এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
ভেবে বুঝলাম...
32
00:02:49,300 --> 00:02:51,380
সবকিছু তোমার মাধ্যমে শুরু হয়েছে।
33
00:02:54,690 --> 00:02:55,720
জি?
34
00:02:56,370 --> 00:02:59,540
ভাই, উন, উনের স্ত্রী।
35
00:03:00,430 --> 00:03:02,170
এমনকি রাজা তেজো।
36
00:03:03,770 --> 00:03:07,010
ওই মৃত সবাই আমাকে জালাতন করছে।
37
00:03:08,230 --> 00:03:10,530
সব তোমার দোষ।
38
00:03:11,980 --> 00:03:17,250
ভাইদের হত্যা করে রাজা হওয়ার
সিদ্ধান্ত নিয়েছিলাম আমি।
39
00:03:19,660 --> 00:03:20,840
কারণ তুমি...
40
00:03:22,670 --> 00:03:26,340
সো'কে ওর দাগটা ঢাকতে আর
আমার আসন নিতে সাহায্য করেছিলে।
41
00:03:27,950 --> 00:03:30,440
আমার জিনিস ও নিয়ে ফেলায়...
42
00:03:51,240 --> 00:03:52,540
মহারাজ!
43
00:03:52,960 --> 00:03:54,090
ইও!
44
00:03:54,820 --> 00:03:57,293
সো...
সো প্রাসাদে আসছে!
45
00:03:59,290 --> 00:04:02,867
ওয়াং সো তোমার বিরুদ্ধে বিদ্রোহ করছে!
46
00:04:13,670 --> 00:04:15,480
ইও, ইও...
47
00:04:17,160 --> 00:04:18,530
এখনই লিখতে হবে।
48
00:04:18,530 --> 00:04:21,050
লিখে দাও তুমি জুং এর হাতে
সিংহাসন হস্তান্তর করছো।
49
00:04:21,740 --> 00:04:23,160
জলদি লিখো।
50
00:04:25,530 --> 00:04:26,550
কী?
51
00:04:27,650 --> 00:04:29,710
সিংহাসন হাতছাড়া করা যাবে না।
52
00:04:30,140 --> 00:04:33,300
জলদি। লিখে দাও জুং নতুন রাজা হবে।
53
00:04:34,110 --> 00:04:36,910
পরে ভবিষ্যতের কথা ভাবা যাবে। লিখো।
54
00:04:40,840 --> 00:04:44,190
তাহলে... আমি?
55
00:04:49,030 --> 00:04:50,810
আমি কি আদৌ আপনার ছেলে?
56
00:04:53,550 --> 00:04:55,410
আমি আপনার কী, মা?
57
00:04:58,840 --> 00:05:01,170
সিংহাসনের বসার জন্য বিদ্যমান কোনোকিছু?
58
00:05:04,680 --> 00:05:09,640
আর রাজা নয় এমন ছেলের কাছে
আপনার আর কোনো প্রয়োজন নেই?
59
00:05:11,520 --> 00:05:13,960
ইও, এমন করো না।
60
00:05:15,110 --> 00:05:17,360
এমন করলে আমরা সব হারাবো।
61
00:05:17,360 --> 00:05:19,440
জুং'কে দিয়ে দাও, দয়া করে।
62
00:05:25,610 --> 00:05:27,740
এখন বোধহয় সো'কে বুঝতে পারছি।
63
00:05:29,130 --> 00:05:31,070
ওর কেমন লাগে বুঝতে পারছি।
64
00:05:33,330 --> 00:05:35,880
রাজমাতাকে এখান থেকে নিয়ে যাও!
65
00:05:36,590 --> 00:05:37,650
ইও।
66
00:05:38,770 --> 00:05:42,090
ইও, এমন করো না। ইও, ইও!
67
00:05:42,730 --> 00:05:45,240
ইও! ছাড়ো। ছাড়ো, এক্ষুণি!
68
00:05:45,240 --> 00:05:46,880
ছাড়ো। ইও!
69
00:05:47,200 --> 00:05:48,420
ইও!
70
00:05:48,920 --> 00:05:51,920
ছাড়ো! ইও!
71
00:06:21,480 --> 00:06:23,870
এখনো ভাইয়ের খবর পাচ্ছি না।
72
00:06:24,260 --> 00:06:25,930
পার্ক সু কিউং সো ভাইয়ের সাথে।
73
00:06:25,930 --> 00:06:27,670
প্রাসাদের লোকেরা বেশিক্ষণ টিকবে না।
74
00:06:30,840 --> 00:06:31,960
মা?
75
00:06:35,360 --> 00:06:39,670
তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে,
আমিও সেভাবে সিদ্ধান্ত নিবো।
76
00:06:41,400 --> 00:06:43,290
তোমার ভাইকে দেখে বুঝতে পেরেছি।
77
00:06:43,890 --> 00:06:46,230
তোমাকে কী শেখাতে ভুলে গিয়েছিলাম।
78
00:06:48,320 --> 00:06:53,050
প্রাসাদটা নিজের করতে চাইলে,
বিসর্জন দিতে হবে কিছু।
79
00:06:55,480 --> 00:06:56,690
মা।
80
00:06:56,690 --> 00:06:58,010
এখনই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে।
81
00:06:58,690 --> 00:07:01,180
পুরো পৃথিবী নিজের করে নিয়ে
ভালোবাসা হারাতে পারো।
82
00:07:01,180 --> 00:07:04,930
কিংবা ভালোবাসা আগলে রেখে
খুবই ছোটো একটা পৃথিবীতে থাকতে পারো।
83
00:07:08,320 --> 00:07:11,980
যদি আমাকে পুরো পৃথিবী চাইতে হয়?
84
00:07:17,710 --> 00:07:21,630
আমি... উককে বিসর্জন দেবো।
85
00:07:39,220 --> 00:07:42,830
যে প্রাসাদকে সবসময় রক্ষা করেছি
সেই প্রাসাদে আজ আক্রমণ চালাতে এসেছি।
86
00:08:22,960 --> 00:08:28,032
কোনোপ্রকার রক্তপাত ছাড়া প্রাসাদে
প্রবেশ করতে সাহায্য করবো আপনাকে।
87
00:08:33,130 --> 00:08:35,606
তোমার আনুগত্য ভুলবো না।
88
00:08:46,120 --> 00:08:50,270
দিনশেষে ও যে
সবকিছু পেয়ে যাবে জানতাম।
89
00:08:54,520 --> 00:08:59,140
আমি কী এমন ভুল করলাম?
90
00:09:01,290 --> 00:09:03,990
ভয়ে ছিলাম আমাকেও ছুঁড়ে ফেলা হবে।
91
00:09:04,640 --> 00:09:06,950
সো'কে যেভাবে ফেলা হয়েছিল।
92
00:09:06,950 --> 00:09:09,310
ভেবেছিলাম আমাকে সরিয়ে দেওয়া হবে।
93
00:09:19,620 --> 00:09:21,510
মা বলেছিলেন...
94
00:09:22,320 --> 00:09:26,840
আমি সর্বগুণান্বিত এবং
আমার মাঝে কিছুর ঘাটতি নেই।
95
00:09:28,490 --> 00:09:29,780
তবুও...
96
00:09:35,560 --> 00:09:37,520
সব তোমার কারণে।
97
00:09:38,860 --> 00:09:41,210
তুমি জড়িয়েছো বলে, নষ্টা মেয়ে!
98
00:09:46,530 --> 00:09:48,420
তুমিই বলো।
99
00:09:59,850 --> 00:10:01,880
সিংহাসন কাকে দেবো?
100
00:10:03,370 --> 00:10:04,490
জুং?
101
00:10:05,110 --> 00:10:06,260
উক?
102
00:10:06,680 --> 00:10:09,580
বেক আহ না-কি সো?
103
00:10:11,320 --> 00:10:14,120
তুমি তো অসাধারণ।
তাহলে বলছো না কেন?
104
00:10:20,410 --> 00:10:22,070
রাজাকে এক্ষুণি খুঁজে বের করো!
105
00:10:22,070 --> 00:10:23,150
জি!
106
00:11:15,970 --> 00:11:17,420
আমি তো কেবল...
107
00:11:22,350 --> 00:11:24,080
বাঁচার চেষ্টা করছিলাম।
108
00:12:14,400 --> 00:12:15,460
পড়েছো এটা?
109
00:12:47,890 --> 00:12:48,930
সরো!
110
00:12:48,930 --> 00:12:51,330
সরতে বললাম! সরো!
111
00:13:11,140 --> 00:13:12,180
ইও।
112
00:13:32,960 --> 00:13:35,200
নতুন রাজাকে অভিবাদন।
113
00:13:36,260 --> 00:13:39,160
মহারাজের...
114
00:13:40,790 --> 00:13:42,260
জয় হোক।
115
00:13:50,980 --> 00:13:52,330
“রাজা” মানে?
116
00:13:54,350 --> 00:13:55,640
“রাজা” মানে?
117
00:13:55,640 --> 00:14:00,300
মহারাজ মারা যাওয়ার আগে
আমার হাতে সিংহাসন তুলে দিয়েছেন।
118
00:14:06,000 --> 00:14:07,520
আমাকে দিয়েছেন।
119
00:14:13,370 --> 00:14:14,760
কী?
120
00:14:14,760 --> 00:14:16,960
মহারাজকে অভিবাদন।
121
00:14:17,710 --> 00:14:19,930
মহারাজকে অভিবাদন।
122
00:14:19,930 --> 00:14:23,610
মহারাজের জয় হোক।
123
00:15:23,500 --> 00:15:25,430
নতুন রাজা, মহারাজ।
124
00:15:25,430 --> 00:15:29,200
মহারাজের জয় হোক!
125
00:15:31,220 --> 00:15:33,480
নতুন রাজা, মহারাজ।
126
00:15:33,900 --> 00:15:37,800
মহারাজের জয় হোক!
127
00:15:51,280 --> 00:15:52,510
গোয়াংজং।
128
00:15:53,950 --> 00:15:57,750
গোরিয়োর ৪র্থ রাজা।
129
00:15:57,750 --> 00:15:59,180
উনি গোয়াংজং।
130
00:16:01,190 --> 00:16:06,530
এবার আপনি আর নিষ্ঠুর রাজা হিসেবে
ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন না।
131
00:16:08,420 --> 00:16:10,100
আমি আপনাকে সাহায্য করবো।
132
00:16:15,770 --> 00:16:21,480
এবার, হোয়াংবো পরিবার আমাদের ক্ষমতা
ব্যবহার করবে রাণীর জন্য, রাজার জন্য না।
133
00:16:23,070 --> 00:16:26,310
তোমার এতটা পরিবর্তন দেখে
আমি খুব মর্মাহত ছিলাম।
134
00:16:26,820 --> 00:16:29,290
যত বিপথগামী হবে,
তত কষ্টভোগ করবে।
135
00:16:30,580 --> 00:16:32,820
রাজ পরিবার থেকে তোমার নিজেকে
দূরে সরিয়ে নেওয়াই ভালো।
136
00:16:41,360 --> 00:16:44,000
রাজ্যাভিষেকে আসেননি কেন?
137
00:16:44,000 --> 00:16:46,290
মানুষজন ভুল বুঝলে?
138
00:16:46,290 --> 00:16:48,370
সকিয়ংয়ে যখন পৌঁছলাম
139
00:16:49,470 --> 00:16:52,400
ততক্ষণে ওয়াং শিক রিয়ম মারা গেছে।
140
00:16:54,520 --> 00:16:58,410
সো'র লোকেরা তৎক্ষণাৎ আমাকে
ঘরবন্দী করে আমি ছাড়া পাওয়া পর্যন্ত।
141
00:16:59,440 --> 00:17:01,700
কিন্তু এরমধ্যে সিংহাসনের মালিক পালটে যায়।
142
00:17:04,250 --> 00:17:07,570
যে বিদ্রোহী একজন বিশ্বাসঘাতকের পতন ঘটায়
সে বীর বনে যায়।
143
00:17:08,980 --> 00:17:10,870
ওই আসনটা আমি চেয়েছিলাম...
144
00:17:12,020 --> 00:17:13,610
আর ওয়াং সো সেটায় বসছিল।
145
00:17:16,570 --> 00:17:18,240
চাচ্ছো গিয়ে সেই দৃশ্য দেখি।
146
00:17:19,450 --> 00:17:21,050
খুব নির্মম নয় এটা?
147
00:17:25,470 --> 00:17:27,100
সাহায্য করুন।
148
00:17:27,100 --> 00:17:32,090
আমি রাণী হয়ে
আপনার এই কষ্টের ক্ষতিপূরণ দেবো।
149
00:17:32,090 --> 00:17:36,260
এতদিন ধরে আপনার একার বয়ে বেড়ানো
সেই বোঝার অংশীদার হবো।
150
00:17:37,890 --> 00:17:41,570
আমাকে শক্তি দিন, ভাই। হ্যাঁ?
151
00:17:58,770 --> 00:18:01,572
সকিয়ংয়ে রাজধানী স্থানান্তরকরণ...
152
00:18:07,770 --> 00:18:10,278
ফরমান জারি করো এটা সম্পূর্ণরূপে
বাতিল করা হয়েছে।
153
00:18:10,278 --> 00:18:13,450
এই নির্মাণের জন্য জোরপূর্বক
নিয়ে আসা শ্রমিকদের
154
00:18:13,817 --> 00:18:16,186
তাদের কার্যকাল অনুযায়ী
পারিশ্রমিক দেওয়া হবে
155
00:18:16,186 --> 00:18:18,653
এবং স্বদেশে ফিরিয়ে দেওয়া হবে।
156
00:18:19,250 --> 00:18:21,620
যারা কাজ করা অবস্থায় মারা গেছে?
157
00:18:21,620 --> 00:18:23,627
তাদের পরিবার যা চায় করো।
158
00:18:24,270 --> 00:18:25,829
কাজের প্রতিশ্রুতি দাও
159
00:18:25,863 --> 00:18:27,631
কিংবা ধনসম্পদের মাধ্যমে ক্ষতিপূরণ দাও।
160
00:18:28,860 --> 00:18:31,268
যারা আহত হয়েছে তাদের ক্ষেত্রেও তাই করো।
161
00:18:32,270 --> 00:18:33,704
তো...
162
00:18:33,704 --> 00:18:35,906
রাতের কাজ শেষ হয়েছে?
163
00:18:35,906 --> 00:18:36,640
জি।
164
00:18:36,940 --> 00:18:38,206
মহারাজ।
165
00:18:38,600 --> 00:18:41,211
দামিউনের পরিচারিকা হে
আপনার জন্য অপেক্ষা করছেন।
166
00:18:41,410 --> 00:18:43,712
হে সু?
167
00:19:19,610 --> 00:19:21,084
সু?
168
00:19:29,790 --> 00:19:32,095
এসেছেন আপনি।
169
00:19:40,838 --> 00:19:45,574
এতক্ষণ ধরে অপেক্ষা
করানোর জন্য দুঃখিত।
170
00:19:46,640 --> 00:19:49,244
বেশ।
171
00:19:50,540 --> 00:19:52,848
নাও, পছন্দ করো এটা, তাই না?
172
00:19:54,640 --> 00:19:56,020
আপনার অশেষ কৃপা, মহারাজ।
173
00:19:56,750 --> 00:19:59,456
বাদ দাও ওসব।
আমরা আমরাই তো।
174
00:19:59,750 --> 00:20:01,091
আমাকে কেবল ভাই বলে সম্বোধন করো।
175
00:20:01,450 --> 00:20:04,728
শুধুমাত্র তুমি সেটা করার যোগ্যতা রাখো।
176
00:20:04,970 --> 00:20:06,970
জি, মহারাজ।
177
00:20:06,970 --> 00:20:08,632
আবার মহারাজ?
178
00:20:25,340 --> 00:20:26,880
অসংখ্য ধন্যবাদ, মহারাজ।
179
00:20:34,720 --> 00:20:36,720
বসো, বসো।
180
00:20:40,864 --> 00:20:45,235
সুন্দর মুহূর্ত।
আমার খুব ভালো লাগছে।
181
00:20:45,700 --> 00:20:50,374
তোমাদের দু'জনের সাথে
একটা পারিবারিক আহার করবো বলে
182
00:20:50,970 --> 00:20:52,270
অপেক্ষা করছিলাম।
183
00:20:52,270 --> 00:20:54,478
জি, আমরা বুঝেছি।
এবার খান।
184
00:20:54,478 --> 00:20:56,480
ক্ষুধাপেটে আমাকে কথা বলালে,
185
00:20:56,480 --> 00:20:59,182
আপনার সাথে আর কখনো খাবো না।
186
00:21:02,280 --> 00:21:05,322
আচ্ছা। খাওয়া যাক।
187
00:21:38,850 --> 00:21:41,256
সু!
188
00:21:54,600 --> 00:21:56,600
ভাবলাম চলে গেছো...
189
00:22:00,740 --> 00:22:03,244
আপনি ঘুমিয়ে পড়লে তারপর যাবো।
190
00:22:03,747 --> 00:22:07,517
দিনটা আপনার জন্য দীর্ঘ ছিল।
191
00:22:18,270 --> 00:22:20,760
যাওয়া-আসার কী দরকার?
192
00:22:20,764 --> 00:22:23,200
তারচেয়ে আমার সাথে ঘুমাও।
193
00:22:43,770 --> 00:22:44,955
কী হলো?
194
00:22:44,955 --> 00:22:46,890
আপনি সবে রাজা হয়েছেন।
195
00:22:46,890 --> 00:22:49,326
চাই না খারাপ গুজব রটুক।
196
00:22:49,326 --> 00:22:51,490
কালকে আবার আসবো।
197
00:22:57,500 --> 00:23:00,704
তোমাকে এখানে প্রয়োজন।
198
00:23:01,670 --> 00:23:04,608
স্বস্তিবোধ করছি না এখানে।
199
00:23:04,900 --> 00:23:06,900
হয়তো আগের মালিকের মৃত্যু দেখায়।
200
00:23:10,580 --> 00:23:12,580
এখানে একা থাকার কথা ভাবতেও
201
00:23:13,016 --> 00:23:16,887
আমার দম বন্ধ হয়ে আসছে।
202
00:23:17,420 --> 00:23:19,721
আমার সাথে থাকো। কেমন?
203
00:23:21,450 --> 00:23:23,758
আমার সাথে থাকো।
204
00:23:35,630 --> 00:23:37,641
একটা গল্প বলবে?
205
00:23:37,641 --> 00:23:40,644
আমরা এখনো হাজার বছরের নিকটে না।
206
00:23:45,980 --> 00:23:48,483
হুম... এখান থেকে
তারা দেখা যাচ্ছে না...
207
00:23:49,380 --> 00:23:51,380
আহ, আপনাকে নিয়ে
একটা গল্প বলি, মহারাজ?
208
00:23:52,580 --> 00:23:55,659
আমাকে নিয়ে গল্প?
209
00:23:56,359 --> 00:24:01,765
“একটা বড়ো দুষ্টু নেকড়ে” খেয়ে ফেলে
“ছোট্ট লাল সওয়ার ঘোমটা” নামের একটা মেয়েকে।
210
00:24:06,230 --> 00:24:08,536
একদা এক সময়,
211
00:24:09,139 --> 00:24:15,645
একটা মিষ্টি ছোট্ট মেয়ে ছিল,
যার ছিল আমার মতো বড়ো বড়ো চোখ,
212
00:24:15,645 --> 00:24:17,940
তাকে তার মা
খাবার নিয়ে নানীর কাছে পাঠায়...
213
00:25:01,270 --> 00:25:03,691
মাত্র একদিন পরও,
214
00:25:03,990 --> 00:25:07,330
বুঝতে পেরেছি কতটা সাধাসিধা ছিলাম।
215
00:25:07,630 --> 00:25:11,001
চেয়েছি উনি রাজা হোন
কারণ অপেক্ষার প্রহর খুবই কঠিন ছিল।
216
00:25:11,600 --> 00:25:14,971
কিন্তু এখন মনে হচ্ছে
আরও বেশি অপেক্ষা করতে হবে।
217
00:25:14,971 --> 00:25:17,270
তোমার সাবধানে কথা বলা দরকার।
218
00:25:18,542 --> 00:25:22,270
রাজকুমারী গিয়ংহোয়াগুং মঠবাসিনী হওয়ায়,
219
00:25:22,270 --> 00:25:24,279
রাণীর পদ কার্যত খালিই।
220
00:25:25,270 --> 00:25:29,270
মানুষ তোমার ক্ষতি করতে চাইবে,
তাই সাবধানে থেকো।
221
00:25:29,770 --> 00:25:32,590
পরিচারিকা! পরিচারিকা!
222
00:25:32,590 --> 00:25:33,790
ছে রিউং।
223
00:25:38,300 --> 00:25:41,720
পরিচারিকা ওহ,
রাণী ইও আপনার সাথে দেখা করতে চান।
224
00:26:05,200 --> 00:26:06,960
অভিবাদন, রাণী ইও।
225
00:26:06,960 --> 00:26:09,240
তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি
একটা প্রশ্নের উত্তর জানতে।
226
00:26:12,030 --> 00:26:13,090
জুং।
227
00:26:15,150 --> 00:26:17,980
এটা প্রয়াত রাজার কক্ষে পাওয়া গেছে।
228
00:26:19,220 --> 00:26:21,610
মনে হচ্ছে সর্বশেষ ফরমান।
229
00:26:23,710 --> 00:26:26,240
আমি নিশ্চিত এটা
সিংহাসনের উত্তরাধিকার সম্পর্কিত।
230
00:26:27,090 --> 00:26:31,990
তাই হলে, এর মানে হতে পারে
এটায় সো'র নাম লেখা নেই।
231
00:26:34,180 --> 00:26:35,320
বলো।
232
00:26:36,160 --> 00:26:39,630
প্রয়াত রাজা কি সত্যিই সো'কে
সিংহাসন দিয়েছে?
233
00:26:42,880 --> 00:26:46,490
ভয় থেকে কিছু বলতে না পারলে,
আমরা তোমার পাশে আছি।
234
00:26:46,800 --> 00:26:48,300
তাই তোমাকে সৎ হতে হবে।
235
00:26:50,250 --> 00:26:55,780
এটা কি সত্যি যে প্রয়াত রাজা
সিংহাসন সো ভাইকে দিয়েছেন?
236
00:27:02,190 --> 00:27:03,660
জি, সত্যি।
237
00:27:03,660 --> 00:27:06,400
মিথ্যা। মিথ্যা বলছো।
238
00:27:08,210 --> 00:27:09,740
ইও'কে আমি চিনি।
239
00:27:10,290 --> 00:27:12,770
ওকে আমার চেয়ে ভালো কেউ চেনে না।
240
00:27:13,480 --> 00:27:16,070
ও কখনোই সো'কে সিংহাসন দেবে না।
241
00:27:17,570 --> 00:27:20,430
বলো। আমাকে সত্যিটা বলো!
242
00:27:20,430 --> 00:27:22,540
- মা।
- বলো, বলো!
243
00:27:22,540 --> 00:27:24,560
- বলো!
- থামুন!
244
00:27:38,620 --> 00:27:39,810
এবার থামুন।
245
00:27:40,350 --> 00:27:43,110
আমাকে জিজ্ঞেস করতে পারেন সেটা,
ওকে কেন বিরক্ত করছেন?
246
00:27:44,200 --> 00:27:45,270
তাই?
247
00:27:46,090 --> 00:27:48,240
তাহলে তুমি কেন সত্যিটা বলছো না?
248
00:27:49,700 --> 00:27:51,460
ফরমানটা ছিঁড়েছো কেন?
249
00:27:51,460 --> 00:27:53,500
কে বললো আমি ছিঁড়েছি?
250
00:27:57,390 --> 00:28:01,290
জানি না ইও ভাই কেন এটা ছিঁড়ে
কেবল একটা শেষ ইচ্ছা রেখে গেছেন।
251
00:28:01,290 --> 00:28:03,980
উনি আমাকে সিংহাসন দিয়েছেন
আর এতে কোনো সন্দেহ নেই।
252
00:28:07,360 --> 00:28:10,740
ওনার একটা ছেলে থাকতে
ছোটো ভাইকে কেন দিয়ে যাবেন?
253
00:28:11,240 --> 00:28:14,780
এতই জানার আগ্রহ থাকলে,
ওপারে গিয়ে ওনাকে জিজ্ঞেস করতে চাও?
254
00:28:15,560 --> 00:28:17,560
সিংহাসন ত্যাগ করে ভালোই করেছেন।
255
00:28:17,560 --> 00:28:20,300
আমাকে সিংহাসন জবরদখল করতে হলে
কেমন হতো সেটা?
256
00:28:21,130 --> 00:28:23,000
এতক্ষণে...
257
00:28:23,600 --> 00:28:26,010
জুং এবং আমার বধ হওয়া ভাই
258
00:28:26,010 --> 00:28:29,270
আর ভ্রাতুষ্পুত্রদের রক্তে প্রাসাদ ভেসে যেত।
259
00:28:35,540 --> 00:28:39,930
রাজমাতা, প্রয়াত রাজার স্মরণ
অনুষ্ঠানের আয়োজন করছেন না কেন?
260
00:28:41,250 --> 00:28:43,630
আপনি কেমন আছেন দেখতে
নিয়মিত আসবো।
261
00:28:43,630 --> 00:28:45,300
আমাকে রাজমাতা ডাকবে না।
262
00:28:47,620 --> 00:28:51,320
রাজমাতা ডাক শুনতে চাই না
কারণ সিংহাসনে এখন তুমি বসছো।
263
00:28:51,320 --> 00:28:53,460
আমিও আপনার ছেলে, মা।
264
00:28:54,210 --> 00:28:58,610
আপনার ছেলে রাজা হলে,
আপনি স্বাভাবিকভাবেই রাজমাতা।
265
00:28:58,610 --> 00:29:01,800
তুমি স্রেফ সেই চোর
যে আমার ছেলের সিংহাসন চুরি করেছে।
266
00:29:13,580 --> 00:29:17,970
ছুংজুতে আমার পরিবারের কাছে
খবর পাঠাও আমি দেখা করতে চাই।
267
00:29:30,360 --> 00:29:33,320
তারা তোমাকে ডাকলেও
তাদের কাছে যাওয়ার দরকার নেই।
268
00:29:34,460 --> 00:29:35,460
জি।
269
00:29:40,650 --> 00:29:45,390
যে আর যাই পদমর্যাদা হোক,
আগে আমার অনুমতি নিতে হবে তোমার।
270
00:29:45,390 --> 00:29:46,460
বুঝতে পেরেছো?
271
00:29:46,460 --> 00:29:48,230
বুঝতে পেরেছি।
272
00:29:53,060 --> 00:29:54,080
আমি...
273
00:30:10,490 --> 00:30:14,220
মহারাজ, চারিদিক থেকে কানাঘুষো আসছে।
274
00:30:14,550 --> 00:30:15,620
কী নিয়ে?
275
00:30:16,770 --> 00:30:19,760
সবার ধারণা প্রভু খিউং ছুন উনের
রাজা হওয়ার কথা ছিল।
276
00:30:19,760 --> 00:30:24,890
পররাষ্ট্র মন্ত্রী পার্ক ইউং গিউয়ের ধারণা
আপনি রাজামশাইয়ের শেষ ইচ্ছা নিয়ে মিথ্যা বলেছেন।
277
00:30:26,880 --> 00:30:28,050
হত্যা করো তাকে।
278
00:30:29,220 --> 00:30:30,300
জি?
279
00:30:30,300 --> 00:30:33,270
বিশ্বাসঘাতকতার সহিত যে কোনো
আবেদন জানাবে তাকে অভিযুক্ত করবে।
280
00:30:35,590 --> 00:30:37,460
প্রয়াত রাজার দাস-দাসী,
281
00:30:37,460 --> 00:30:41,040
সেদিন ছনদকজনে থাকা সব পরিচারিকা
আর সৈন্যদের একটা হেস্তনেস্ত করো।
282
00:30:42,000 --> 00:30:44,040
একজনকেও বাদ দিবে না
283
00:30:44,040 --> 00:30:47,010
যে সিংহাসনে বসা নিয়ে
সন্দেহ প্রকাশ করবে।
284
00:30:50,330 --> 00:30:52,140
একজনকেও না।
285
00:30:53,410 --> 00:30:54,950
কাউকে ছাড়বো না।
286
00:30:58,390 --> 00:31:01,310
রাজামশাই আমাকে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ।
287
00:31:01,310 --> 00:31:04,530
আপনি গুজব ছড়িয়েছেন মহারাজ
প্রয়াত রাজার শেষ কথা নিয়ে মিথ্যা বলেছেন।
288
00:31:04,530 --> 00:31:05,960
পার পাবেন ভেবেছেন?
289
00:31:05,980 --> 00:31:07,090
তাই নাকি?
290
00:31:08,120 --> 00:31:13,360
তাহলে আমিও ৪র্থ রাজকুমার আর বেক আহ'র উপর
তোমার গুপ্তচরবৃত্তি করার সত্যটা ফাঁস করে দিই।
291
00:31:14,130 --> 00:31:15,920
ভাবছো আমি একা মরবো?
292
00:31:16,610 --> 00:31:18,150
মূর্খ মেয়ে।
293
00:31:50,130 --> 00:31:53,080
অনেকদিন হলো এটা দেখিনি।
294
00:31:53,080 --> 00:31:55,650
বেশ নোংরা হয়ে গেছে।
নতুন একটা নেওয়া দরকার।
295
00:31:58,030 --> 00:31:59,770
এটা হারাতে চাই না।
296
00:32:01,890 --> 00:32:03,460
বলেছিলে তোমার মা-বাবা দিয়েছিল।
297
00:32:05,870 --> 00:32:09,500
আমার বোধহয় একটা জিনিস করতে হবে
যেটা তোমার মা-বাবার খুব একটা পছন্দ হবে না।
298
00:32:11,030 --> 00:32:12,410
কী সেটা...
299
00:32:12,410 --> 00:32:14,370
আমাদের বিয়ের আগে...
300
00:32:15,810 --> 00:32:20,210
তোমাকে একটা ভালো পরিবারের
দত্তক কন্যা হিসেবে নিবন্ধিত করতে হতে পারে।
301
00:32:22,630 --> 00:32:27,440
আমি হুবেকজের মানুষ হওয়ায়, তাই না?
302
00:32:27,440 --> 00:32:31,130
গিয়ন হোয়ানের ঘটনাটা
আমার দিদিমার এখনো পরিষ্কার মনে আছে।
303
00:32:31,920 --> 00:32:34,220
ওনার সামনে ওনার পরিবারকে হত্যা করা হয়।
304
00:32:34,870 --> 00:32:37,860
উনি যতটা সম্ভব হুবেকজের মানুষদের
এড়িয়ে চলার চেষ্টা করেন।
305
00:32:39,040 --> 00:32:41,270
ঘটনাটা আমাদের জন্মেরও আগের!
306
00:32:41,270 --> 00:32:42,986
যেন তোমার সাথে গিয়ন হোয়ানের
কোনো সম্পর্ক ছিল।
307
00:32:42,986 --> 00:32:44,986
পার্ক ইউং গিউ:
তুমি গিয়ন হোয়ানের নাতনি।
308
00:32:45,230 --> 00:32:47,970
তবুও, অহেতুক ঝামেলা এড়ানো যাক।
309
00:32:47,970 --> 00:32:50,493
পরে কখনো ক্ষমা চাইতে
তোমার মা-বাবার সমাধিতে যাবো।
310
00:32:50,493 --> 00:32:52,270
পার্ক ইউং গিউ:
তার সাথে তোমার সম্পর্ক প্রকাশ পেলে,
311
00:32:52,270 --> 00:32:54,530
রাজকুমার বেক আহ'ও বাঁচতে পারবে না।
312
00:32:54,530 --> 00:32:56,831
তোমার কোনো সমস্যা নেই তো?
313
00:32:58,401 --> 00:33:03,000
গোরিয়োর রাজা
আমার মা-বাবাকে হত্যা করেছে,
314
00:33:04,807 --> 00:33:10,213
আর আমার রাজা হত্যা করেছে
তোমার পরিবারকে।
315
00:33:11,114 --> 00:33:16,886
এমতাবস্থায়, তোমার কি মনে হয়
আমাদের একসাথে থাকাটা ঠিক হবে?
316
00:33:17,220 --> 00:33:19,520
উ হি।
317
00:33:19,520 --> 00:33:21,520
এটা আমার দোষ না,
318
00:33:22,458 --> 00:33:24,458
তোমার দোষও না।
319
00:33:29,630 --> 00:33:31,932
শুধু আমাদের দু'জনের কথা ভাবো।
320
00:33:32,460 --> 00:33:34,769
তুমি আমাকে অপছন্দ না করলে,
321
00:33:34,937 --> 00:33:39,342
আমরা কোনো অবস্থাতেই আলাদা হবো না।
322
00:33:44,220 --> 00:33:45,960
অনুমতি দিতে পারবো না।
323
00:33:45,960 --> 00:33:49,870
এবার আমি বিশ্রাম নিতে চাই,
ফিরে যেতে চাই আমার নিজশহরে।
324
00:33:50,560 --> 00:33:52,240
আগের চেয়ে বেশি প্রয়োজন আপনাকে।
325
00:33:53,250 --> 00:33:55,560
কেন চলে যেতে চাচ্ছেন
বুঝতে পারছি না।
326
00:33:58,230 --> 00:34:00,400
সত্যি কথা বলতে...
327
00:34:01,490 --> 00:34:05,370
এই রাজপরিবারের উপর আমি
ত্যক্তবিরক্ত হয়ে পড়েছি।
328
00:34:08,090 --> 00:34:10,580
যখনই এদিক-সেদিক যাই
329
00:34:11,480 --> 00:34:13,160
আমার মেয়ের...
330
00:34:14,830 --> 00:34:19,030
আমার মেয়ের ছায়ামূর্তি দেখি,
ওর কণ্ঠস্বর শুনি।
331
00:34:20,010 --> 00:34:22,900
সর্বোচ্চ চেষ্টা করি ভাবার
সেরকম কিছু না।
332
00:34:22,900 --> 00:34:28,940
আপনার তলোয়ার চালানোর সেই প্রতিমূর্তি
থেকে নিজেকে মুক্ত করতে পারছি না, মহারাজ।
333
00:34:31,080 --> 00:34:33,040
যা খুবই কষ্টের ছিল।
334
00:34:36,120 --> 00:34:37,390
যাবেন না।
335
00:34:38,720 --> 00:34:40,530
- যাবেন না।
- মহারাজ।
336
00:34:41,250 --> 00:34:43,570
এই রাজ্য এবং তার প্রজাদের স্বার্থে
337
00:34:44,900 --> 00:34:46,760
একজন দয়ালু ও বিচক্ষণ রাজা হোন।
338
00:34:47,530 --> 00:34:49,650
হতেই হবে আপনাকে।
339
00:35:11,720 --> 00:35:13,680
পার্ক সু কিউং চলে গেছে।
340
00:35:15,830 --> 00:35:18,010
সে এই প্রাসাদের উপর ত্যক্তবিরক্ত।
341
00:35:19,740 --> 00:35:21,030
এখন আমাকে...
342
00:35:23,240 --> 00:35:24,500
ভয় পাচ্ছে সে।
343
00:35:30,870 --> 00:35:35,740
প্রয়াত রাজা ওনার শেষ ফরমানে
কার নাম লিখেছিল জানার ইচ্ছা হচ্ছে, তাই না?
344
00:35:36,820 --> 00:35:40,480
ভাবছো এই সিংহাসন আমি
চুরি করেছি কি করিনি।
345
00:35:40,480 --> 00:35:42,490
মোটেই ভাবছি না।
346
00:35:43,550 --> 00:35:46,860
আমিই সেই ব্যাপারে
সবচেয়ে কম কৌতূহলী।
347
00:35:54,610 --> 00:35:55,930
ফাঁকা ছিল।
348
00:36:06,850 --> 00:36:09,250
কারো নাম লেখা ছিল না।
349
00:36:10,800 --> 00:36:11,880
সেকারণেই...
350
00:36:13,420 --> 00:36:17,720
ওরকম একটা ফরমান আরও বেশি বিশৃঙ্খলা
সৃষ্টি করবে জেনে ছিঁড়ে ফেলেছিলাম।
351
00:36:18,590 --> 00:36:23,120
এমনিতেও ততক্ষণে
প্রাসাদ দখল করে নিয়েছিলাম।
352
00:36:26,270 --> 00:36:28,270
ঠিক কাজ করেছেন।
353
00:36:28,270 --> 00:36:30,640
পার্ক সু কিউং আমাকে ছেড়ে চলে গেছে,
354
00:36:31,480 --> 00:36:34,116
বেক আহ আমাকে কেবল
রাজা হিসেবে দেখে,
355
00:36:34,116 --> 00:36:36,110
ভাই হিসেবে দেখে না আর।
356
00:36:37,520 --> 00:36:39,520
ছই জি-মং এর চোখে আমি কেবল
357
00:36:39,789 --> 00:36:43,159
বড়ো ভাইয়ের মৃত্যুর প্রতিশোধগ্রহণকারী।
358
00:36:44,020 --> 00:36:46,729
জুং...
359
00:36:47,460 --> 00:36:52,630
আমাকে ভাইদের হত্যাকারী হিসেবে দেখে।
360
00:36:53,570 --> 00:36:56,806
এমনকি আমার নিজের মা
361
00:36:57,300 --> 00:37:00,209
আমাকে স্রেফ চোর হিসেবে দেখে।
362
00:37:07,380 --> 00:37:10,119
তুমি ঠিক বলেছিলে।
363
00:37:11,750 --> 00:37:14,054
সিংহাসন মানুষকে...
364
00:37:14,524 --> 00:37:16,524
ভয়ার্ত আর...
365
00:37:18,920 --> 00:37:21,228
একাকী বানিয়ে দেয়।
366
00:37:30,390 --> 00:37:31,920
এইযে আমি আছি।
367
00:37:40,720 --> 00:37:42,580
আমি আপনাকে ছেড়ে যাবো না।
368
00:38:04,240 --> 00:38:07,670
ওরে! ছনদকজন দেখতে এরকম তাহলে।
369
00:38:20,210 --> 00:38:24,890
আমার... একটা উপকার চাওয়ার আছে, দেবী।
370
00:38:28,470 --> 00:38:33,170
নতুন রাজার রাজ্যাভিষেক হওয়ায়,
কিছু পরিচারিকাকে ছেড়ে দেওয়া হচ্ছে।
371
00:38:34,070 --> 00:38:35,700
তার মধ্যে আমিও আছি।
372
00:38:38,570 --> 00:38:40,880
আমাকে দামিউন থেকে
চলে যেতে বলা হয়েছে।
373
00:38:42,550 --> 00:38:45,230
তাহলে তো বোধহয় তোমাকে আর
খুব বেশি দেখবো না।
374
00:38:46,040 --> 00:38:47,530
কোথায় যাবে?
375
00:38:49,180 --> 00:38:52,800
দেবী, আমাকে প্রাসাদে থাকতে
সাহায্য করতে পারবেন না?
376
00:38:53,480 --> 00:38:55,760
মহারাজকে একটু বলে দেখুন না।
377
00:39:04,040 --> 00:39:05,170
কী হলো?
378
00:39:05,170 --> 00:39:08,190
মহারাজকে বলবেন বলেছেন।
379
00:39:09,880 --> 00:39:11,270
আচ্ছা।
380
00:39:11,270 --> 00:39:13,150
তোমাকে দামিউনে থাকতে হবে।
381
00:39:15,820 --> 00:39:18,970
আসলে, এটা একটা সুযোগ।
382
00:39:20,630 --> 00:39:22,550
আপনার কাছে যেতে পারি না, রাজকুমার?
383
00:39:24,020 --> 00:39:26,730
জানি না আবার কবে
প্রাসাদ থেকে বেরুতে পারবো।
384
00:39:30,110 --> 00:39:34,150
ছে রিউং, আমাকে এখানে সাহায্য করতে
তোমার এখনও অনেককিছু করার আছে।
385
00:39:35,840 --> 00:39:39,100
যখন সময় আসবে,
তোমাকে এখান থেকে নিয়ে যাবো।
386
00:39:52,940 --> 00:39:55,349
স্বায়ত্তশাসন চাওয়ার মানে কি
387
00:39:55,940 --> 00:39:58,487
ছুংজু আর গোরিয়োর
কোনো অংশ হিসেবে থাকবে না?
388
00:39:58,487 --> 00:40:00,480
আপনার সিংহাসনের দাবি সন্দেহজনক।
389
00:40:00,990 --> 00:40:02,990
কীভাবে আপনাকে আমাদের
রাজা হিসেবে সেবা করি?
390
00:40:04,126 --> 00:40:07,830
আনুগত্য কেবল বিশ্বাস থেকেই আসে।
391
00:40:09,532 --> 00:40:13,436
আমিও প্রভু ইউ গূং দালের
নাতি হিসেবে বেড়ে উঠেছি।
392
00:40:13,630 --> 00:40:20,476
তবুও, পুরো পরিবার আমার,
বর্তমান রাজার বিপক্ষে যেতে চায়?
393
00:40:22,110 --> 00:40:24,511
অন্যসব গোত্র কী ভাববে
সেটা বিবেচনা করতে হবে
394
00:40:25,110 --> 00:40:29,919
যেখানে রাজাকে তার পরিবার পর্যন্ত
সমর্থন করছে না।
395
00:40:32,120 --> 00:40:37,893
তুমি কি আমাদের
বন্ধন ছিন্ন করতে চাও, জুং?
396
00:40:38,160 --> 00:40:40,629
প্রয়াত রাজার শেষ ইচ্ছা পরিষ্কার হলে,
397
00:40:41,220 --> 00:40:44,033
আমরা ঠিক জানতে পারবো।
398
00:40:54,810 --> 00:40:57,340
ছুংজু ইউ গোত্রের একটা কিছু করতে হবে
নয়তো সব বিপজ্জনক হয়ে পড়বে।
399
00:40:57,340 --> 00:41:00,549
হয় প্রয়াত রাজার শেষ কথা
কী ছিল সেটা দেখাতে হবে,
400
00:41:00,549 --> 00:41:04,487
নয়তো অন্যান্য ক্ষমতাশালী
গোত্রের সাথে মিত্রতা করতে হবে।
401
00:41:04,780 --> 00:41:07,857
শেষপর্যন্তও,
402
00:41:08,590 --> 00:41:10,120
আমি ওনার ছেলে নই।
403
00:41:29,411 --> 00:41:31,411
উ হি?
404
00:41:34,880 --> 00:41:36,952
এগুলো নিশ্চয়ই মহারাজের পছন্দ হবে।
405
00:41:36,952 --> 00:41:41,323
নতুন কক্ষের জন্য
এটা বেশি ছোটো উপহার হয়ে যায়?
406
00:41:44,320 --> 00:41:46,627
সু,
407
00:41:46,627 --> 00:41:50,766
নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করলে,
408
00:41:52,030 --> 00:41:55,404
শেষপর্যন্ত নিজের ক্ষতিই হবে, তাই না?
409
00:41:56,238 --> 00:41:58,030
ক্ষমা পাওয়া যাবে না।
410
00:41:58,030 --> 00:42:00,230
হ্যাঁ।
411
00:42:00,376 --> 00:42:04,213
নিজের জীবন বাঁচাতে
কারো ক্ষতি করা উচিত না।
412
00:42:07,280 --> 00:42:09,583
তবে...
413
00:42:10,653 --> 00:42:15,291
তুমি আর আমি তো
একটু ছাড় পেতেই পারি।
414
00:42:16,990 --> 00:42:19,428
আমরা অনেক কষ্টভোগ করেছি।
415
00:42:19,428 --> 00:42:22,832
আমাদের কব্জির দাগগুলো।
416
00:42:23,766 --> 00:42:25,766
সেগুলো ঢাকতে...
417
00:42:26,936 --> 00:42:30,806
আমরা কেবল এক চিলতে সুখই চাই।
418
00:42:30,806 --> 00:42:34,777
আমি মনে করি
আমরা আরেকটু বেশি স্বার্থপর হলেও
419
00:42:34,777 --> 00:42:37,479
ক্ষমা হয়তো পাবো।
420
00:42:37,479 --> 00:42:39,370
সেটাই বিশ্বাস করবো আমি।
421
00:42:56,440 --> 00:42:58,380
তোমরা আগে গিয়ে
এগুলো আমার কক্ষে রাখতে পারবে?
422
00:42:58,950 --> 00:43:00,070
জি।
423
00:43:16,390 --> 00:43:20,260
শেষপর্যন্ত ওর কাছেই গেলে।
424
00:43:22,080 --> 00:43:26,860
বলেছিলে সিংহাসন আর ভালোবাসা
দুটোই চেয়ে আমি লোভ করছিলাম।
425
00:43:27,720 --> 00:43:29,520
আর এখন তুমি রাজার প্রণয়িনী।
426
00:43:30,710 --> 00:43:32,440
কীভাবে মেনে নিই সেটা?
427
00:43:35,880 --> 00:43:38,120
উনি আমার সাথে সৎ ছিলেন।
428
00:43:40,030 --> 00:43:44,090
উনি আমাকে বলেছিলেন সিংহাসন
কিংবা আমাকে কাউকেই হারাতে চান না।
429
00:43:45,410 --> 00:43:48,300
সবটা আমার কাছে স্বীকার করেছিলেন,
এমনকি ওনার লোভও।
430
00:43:50,700 --> 00:43:53,430
চেষ্টা করে বুঝা ছাড়া
আমার আর কোনো উপায় ছিল না।
431
00:43:57,860 --> 00:43:59,200
সবসময় কৌতূহল কাজ করেছে।
432
00:43:59,890 --> 00:44:04,910
কেন জোর দিয়ে বলেছিলে
আমি রাজা হতে পারবো না?
433
00:44:05,970 --> 00:44:06,990
তোমার চোখে...
434
00:44:08,180 --> 00:44:10,770
আমি রাজা হওয়ার উপযুক্ত ছিলাম না?
435
00:44:10,770 --> 00:44:12,970
- তেমনটা না।
- তাহলে কী?
436
00:44:20,010 --> 00:44:25,230
রাজকুমার ওয়াং সো নাকি
রাজার নক্ষত্র নিয়ে জন্মেছিলেন।
437
00:44:25,770 --> 00:44:27,840
রাজা তেজোও সেই কথা জানতেন।
438
00:44:29,600 --> 00:44:31,260
এখানে আপনার দোষ নেই।
439
00:44:34,570 --> 00:44:36,850
এটা কেবল স্বাভাবিক ও ভাগ্য।
440
00:44:40,040 --> 00:44:41,250
রাজার নক্ষত্র?
441
00:44:44,280 --> 00:44:46,350
সামান্য একটা নক্ষত্রের কারণে?
442
00:44:48,340 --> 00:44:49,680
স্বাভাবিক...
443
00:44:51,420 --> 00:44:52,650
আর ভাগ্য?
444
00:45:12,900 --> 00:45:14,300
আমাকে কথা দিতে পারবে?
445
00:45:16,370 --> 00:45:17,810
এটা কখনো খুলবে না।
446
00:45:42,870 --> 00:45:44,380
এখানে আপনার দোষ নেই।
447
00:45:44,880 --> 00:45:47,200
এটা কেবল স্বাভাবিক ও ভাগ্য।
448
00:46:06,060 --> 00:46:09,730
তুমি... রাণী হবে।
449
00:46:13,650 --> 00:46:16,390
আমাকে সাহায্য করবেন?
450
00:46:18,310 --> 00:46:22,660
কেউ-ই সব পেতে পারে না।
451
00:46:24,520 --> 00:46:26,730
সেটাই কি ন্যায্য নয়?
452
00:46:35,840 --> 00:46:38,910
পানি শুকিয়ে গেলে,
মেঘেদের পানে চেয়ে থেকো।
453
00:46:38,910 --> 00:46:40,250
শেষ।
454
00:46:48,070 --> 00:46:50,190
আমাকে দিয়ে এগুলো
এতগুলো লেখাচ্ছ কেন?
455
00:46:50,190 --> 00:46:52,540
এসবের একটা উদ্দেশ্য আছে আমার।
456
00:46:54,720 --> 00:46:57,090
বলেছিলে তোমার কক্ষের ব্যবস্থা
করে দেওয়ায় আমাকে কিছু দিবে।
457
00:46:57,090 --> 00:46:58,680
আর দিলে কেবল ভেষজ ভাত।
458
00:46:59,600 --> 00:47:02,740
সবটাই তো খেলেন,
একটা দানাও রাখেননি।
459
00:47:02,740 --> 00:47:06,680
বেক আহ আর জ্যোতিষী ছই জি-মংকেও
কিছু দিবো ভেবেছিলাম।
460
00:47:07,230 --> 00:47:09,930
আমাকে ছাড়া আর কারো কথা
ভাবার দরকার নেই তোমার।
461
00:47:12,470 --> 00:47:13,570
সব আমার।
462
00:47:18,770 --> 00:47:20,770
কিছু কি হয়েছে আজকে?
463
00:47:22,120 --> 00:47:24,580
না, এমনটা ভাবছো যে?
464
00:47:26,540 --> 00:47:28,670
আজকে একটু বেশিই হাসছেন।
465
00:47:29,750 --> 00:47:31,520
আমার চিন্তা হচ্ছে আরকি।
466
00:47:38,620 --> 00:47:41,110
আমার ব্যাপারে সব জানার চেষ্টা করো না।
467
00:47:42,570 --> 00:47:46,850
যেখানে আমাদের বিয়েই হয়নি সেখানে
এরকম করতে থাকলে, আমি পালাতে চাইবো।
468
00:47:46,850 --> 00:47:50,140
সারাদিন আপনার অপেক্ষায় কাটিয়ে
দিই বলেই এমনটা করছি, মহারাজ।
469
00:47:51,470 --> 00:47:54,620
আমি দিনের বেলা দামিউনে
কাজ করতে পারি না?
470
00:47:55,780 --> 00:47:59,560
নিজে মানুষের যত্নআত্তি না করলেও,
করার মতো অন্য অনেক কাজও আছে।
471
00:48:03,450 --> 00:48:07,100
আর, ছে রিউং...
472
00:48:08,100 --> 00:48:10,950
ও নাকি দামিউন থেকে
পরিচারিকা হিসেবে ছাড়া পাচ্ছে।
473
00:48:10,950 --> 00:48:13,470
ওকে থাকতে দেওয়া যায় না?
474
00:48:15,710 --> 00:48:18,600
প্রাসাদ থেকে বের হলেও
সত্যিই ওর যাওয়ার কোনো জায়গা নেই।
475
00:48:20,740 --> 00:48:22,030
ছে রিউং?
476
00:48:23,540 --> 00:48:24,840
বলতে পারছি না।
477
00:48:24,840 --> 00:48:27,560
একা না থাকার জন্য
ছে রিউংকে আমার দরকার।
478
00:48:27,560 --> 00:48:29,560
হ্যাঁ, হ্যাঁ?
479
00:48:33,580 --> 00:48:35,010
আচ্ছা, আচ্ছা।
480
00:48:36,810 --> 00:48:41,210
কিন্তু... আমার মনে হয় না
ভবিষ্যতে এতটা একা থাকবে।
481
00:48:44,290 --> 00:48:46,170
আমাদের বাচ্চা জন্ম দিয়ে
তাদের মানুষ করতে হবে।
482
00:48:48,390 --> 00:48:49,720
বাচ্চা?
483
00:48:53,720 --> 00:48:55,630
তোমাকে দেখতে একজন চিকিৎসক আসবে।
484
00:48:55,630 --> 00:48:58,590
বাচ্চা নেওয়ার জন্য তোমাকে শারীরিকভাবে
নিজের যত্ন নিতে হবে।
485
00:48:59,950 --> 00:49:02,080
আমাদের এখনো বিয়েই হয়নি।
486
00:49:02,080 --> 00:49:04,830
আর আপনি শরীরের যত্ন নিতে
আর বাচ্চাকাচ্চার কথা বলছেন।
487
00:49:04,830 --> 00:49:07,870
বিয়ে? করা যায় তো।
488
00:49:07,870 --> 00:49:09,220
কবে বলো?
489
00:49:10,090 --> 00:49:11,630
তুমি যখন চাও।
490
00:49:12,810 --> 00:49:15,380
না, আমি চাই না।
491
00:49:16,780 --> 00:49:17,850
চাও না?
492
00:49:18,890 --> 00:49:21,220
আরও ভালোভাবে
প্রস্তাব দেওয়া উচিত আপনার।
493
00:49:22,600 --> 00:49:26,800
বলেছিলেন প্রার্থনা দুর্গে
আমার সাথে কথা বলার ছিল।
494
00:49:29,670 --> 00:49:31,210
ভাবেন আমি বোকা?
495
00:49:31,820 --> 00:49:33,880
সেখানে আমাকে
প্রস্তাব দিতে যাচ্ছিলেন, তাই না?
496
00:49:36,520 --> 00:49:39,010
সেখানে কবে যেতে পারবো জানি না।
497
00:49:39,930 --> 00:49:42,500
প্রাসাদ থেকে বের হওয়া
এখন আর অতটা সহজ না।
498
00:49:44,890 --> 00:49:45,980
হ্যাঁ।
499
00:49:49,240 --> 00:49:53,730
তোমাকে বিয়ে করতে গেলে
আগে খুশি করতে প্রস্তাব দিতেই হবে?
500
00:49:56,910 --> 00:50:00,190
রাজ্য সামলানোর চেয়ে
তোমাকে সামলানো কঠিন।
501
00:50:26,100 --> 00:50:29,760
আপনার যা-ই বলার দরকার,
আমাকে সত্যি করে বলতে পারেন।
502
00:50:30,670 --> 00:50:34,240
মহারাজকে আমি নিজে জানাবো।
503
00:50:34,240 --> 00:50:37,630
আপনার হাঁটুর অবস্থা ভালো না।
504
00:50:38,110 --> 00:50:42,740
অতীতে যখন আপনাকে নির্যাতন করা হয়,
তখন ভালোভাবে সেটার চিকিৎসা হয়নি।
505
00:50:42,740 --> 00:50:44,430
এখন সেটা দুরারোগ্য রোগে পরিণত হয়েছে।
506
00:50:44,430 --> 00:50:48,120
একদিন হয়তো আর হাঁটতে পারবেন না।
507
00:50:48,120 --> 00:50:49,150
জি।
508
00:50:49,960 --> 00:50:51,830
সে ব্যাপারে সতর্ক থাকবো।
509
00:50:52,980 --> 00:50:55,340
কিন্তু, আরও খারাপ কিছুও আছে।
510
00:50:56,230 --> 00:50:57,540
আপনার বুকের ধড়ফড়।
511
00:50:58,710 --> 00:51:00,390
বুকের ধড়ফড়?
512
00:51:00,390 --> 00:51:04,610
যখন বেশি ধকল যায় কিংবা চমকে ওঠেন,
বুকের মধ্যে দম আটকে আছে মনে হয়?
513
00:51:04,610 --> 00:51:08,790
কখনো কি শ্বাস নিতে খুব কষ্ট হয়েছে যে
অজ্ঞান হয়ে গিয়েছিলেন?
514
00:51:08,790 --> 00:51:10,170
জি, হ্যাঁ...
515
00:51:10,170 --> 00:51:12,190
আপনার দমিয়ে রাখা হতাশা আছে।
516
00:51:12,830 --> 00:51:16,240
আপনার হৃদয়ের রোগটা
শরীরের রোগে পরিণত হয়েছে।
517
00:51:16,790 --> 00:51:22,740
এমতাবস্থায়, আপনি কতদিন বাঁচবেন
তার নিশ্চয়তা দিতে পারছি না।
518
00:51:25,060 --> 00:51:27,080
নিশ্চয়তা দিতে পারছেন না?
519
00:51:30,490 --> 00:51:32,400
আমি বেশিদিন বাঁচবো না?
520
00:51:39,720 --> 00:51:41,150
আমি ঠিক আছি।
521
00:51:42,210 --> 00:51:45,500
দয়া করে বলুন কতদিন বাঁচবো।
522
00:52:00,470 --> 00:52:03,180
এখন থেকে আমার স্বাস্থ্যের
ভালোভাবে যত্ন নিবো।
523
00:52:05,000 --> 00:52:06,750
আমার বয়স সবে কুড়ির ঘরে।
524
00:52:08,670 --> 00:52:10,610
১০ বছর খুবই নির্মম।
525
00:52:12,800 --> 00:52:14,250
আরেকটু বেশি বাঁচবো।
526
00:52:17,960 --> 00:52:19,040
ওনার সাথে...
527
00:52:22,350 --> 00:52:24,870
আর কিছুদিন বেশি থাকতে চাই।
528
00:52:35,250 --> 00:52:37,110
এত মনপ্রাণ দিয়ে কী চাচ্ছো?
529
00:52:40,140 --> 00:52:43,760
সো ভাই যাতে অনেকদিন রাজা থাকে
সেজন্য প্রার্থনা করছো?
530
00:52:44,950 --> 00:52:50,930
প্রার্থনা করছি যাতে সাহসী আর সদয়
১৪তম রাজকুমার আবার আমার বন্ধু হয়।
531
00:52:51,950 --> 00:52:54,750
বলেছিলে কারো পক্ষ নিবে না।
532
00:52:55,660 --> 00:52:57,670
তবুও, ৪র্থ ভাইয়ের পক্ষ নিলে।
533
00:52:57,670 --> 00:52:59,270
খুব প্রতারিত বোধ করছি।
534
00:53:01,870 --> 00:53:04,190
আপনার রাগকে
ভুল পথে চালিত করবেন না।
535
00:53:04,190 --> 00:53:08,840
প্রয়াত রাজা আপনার জ্যেষ্ঠ ভাই আর
১০ম রাজকুমারের সাথে কী করেছে ভুলে গেছেন?
536
00:53:10,690 --> 00:53:15,390
এটা কেবলই স্বাভাবিক বিষয় যে
রাজকুমার সো রাজা হয়েছেন।
537
00:53:17,560 --> 00:53:20,360
হ্যাঁ, হয়তো ঠিক বলছো।
538
00:53:20,360 --> 00:53:24,130
কিন্তু, আমি এখনো বিশ্বাস করি
সব বিশৃঙ্খলা শুরু হয়
539
00:53:24,130 --> 00:53:26,020
সো ভাই সনগাকে আসার পর।
540
00:53:26,710 --> 00:53:28,740
সিংহাসন নিয়ে দ্বন্দ্ব সবসময়ই ছিল।
541
00:53:28,740 --> 00:53:32,240
কিন্তু সো ভাই জড়ানোর পর,
সেটা আরও জটিল ও নির্মম রূপ নেয়।
542
00:53:32,240 --> 00:53:34,260
এটাও সত্যি যে উনি
সিংহাসন চুরি করেছেন।
543
00:53:35,840 --> 00:53:38,250
সবাই বিপদে পড়বে ভেবে
চিন্তা হচ্ছে আমার।
544
00:53:39,570 --> 00:53:42,890
তুমি কি মনে করো
তুমি রাণী হতে পারবে?
545
00:53:45,600 --> 00:53:46,960
রাণী?
546
00:53:50,470 --> 00:53:51,650
জানি না।
547
00:53:52,910 --> 00:53:55,390
এটা নিয়ে সেভাবে ভেবে দেখিনি।
548
00:53:55,390 --> 00:54:01,020
একজন রাণীকে অবশ্যই তার পরিবারের নাম এবং
অন্যান্য পরিবারকে রাজার সমর্থনে ব্যবহার করতে হয়।
549
00:54:01,020 --> 00:54:04,880
সেজন্যই রাজা তেজো
বারবার বিয়ে করেছিলেন।
550
00:54:05,960 --> 00:54:10,960
এভাবে, তুমি কেবল রাজার
বহু স্ত্রীর একজন হবে।
551
00:54:10,960 --> 00:54:13,260
এভাবেই কি বাঁচতে চেয়েছিলে?
552
00:54:13,260 --> 00:54:17,430
মরুভূমিতে উটের পিঠে চড়া
আর দূরের সমুদ্রে যাত্রা করার কী হবে?
553
00:54:17,430 --> 00:54:18,840
সেদিনই না বললে?
554
00:54:24,390 --> 00:54:26,820
এই জায়গার উপর বিরক্তি আসলে
আমাকে বোলো।
555
00:54:27,960 --> 00:54:29,550
সত্যিই তুমি যেতে চাইলে...
556
00:54:30,660 --> 00:54:32,740
আমার হাতে উপায় আছে।
557
00:54:35,497 --> 00:54:37,097
মাথায় রাখবো সেটা।
558
00:55:01,750 --> 00:55:05,070
৮ম রাজকুমার এসেছেন
মহারাজের সাথে দেখা করতে!
559
00:55:15,990 --> 00:55:17,100
দেখা হয়ে ভালো লাগলো।
560
00:55:18,400 --> 00:55:21,440
রাজসভার বাকি সকল
কর্মকর্তার তরফ থেকে এখানে এসেছি।
561
00:55:24,370 --> 00:55:26,050
তরফ থেকে?
562
00:55:26,050 --> 00:55:27,090
প্রথমত।
563
00:55:29,550 --> 00:55:35,620
আমরা চাই শুধুমাত্র রাজসভার কর্মকর্তাদের ভোটে
৩ লক্ষ রাজ সৈন্যের সেনাপতি নির্বাচিত করা হোক।
564
00:55:37,070 --> 00:55:38,140
দ্বিতীয়ত।
565
00:55:38,800 --> 00:55:42,180
প্রত্যেক অঞ্চলের গোত্রসমূহ স্থানীয় খাজনা
আদায়করণ কার্যালয় পরিচালনা করুক।
566
00:55:43,290 --> 00:55:45,720
আমরা নির্দিষ্ট পরিমাণ কিছু
রাজপরিবারে পাঠাবো,
567
00:55:45,720 --> 00:55:49,350
তবে অবশিষ্টাংশ প্রত্যেক গোত্রের
ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।
568
00:55:52,410 --> 00:55:55,680
এতে যতক্ষণ আপনি সম্মত আছেন,
এই রাজসভায় তত সাহচর্য পাবেন।
569
00:55:55,680 --> 00:55:58,150
সৈন্যবাহিনী আর খাজনা ত্যাগ?
570
00:55:59,420 --> 00:56:01,950
তোমার উদ্দেশ্য রাজার
দুই পাখা-ই কেটে ফেলা।
571
00:56:04,180 --> 00:56:06,970
এরকম হুমকি
আমাকে টলাতে পারবে ভাবলে,
572
00:56:08,040 --> 00:56:09,250
ভুল করছো।
573
00:56:10,410 --> 00:56:12,400
পাখা বিসর্জন দিতে না চাইলে,
574
00:56:14,640 --> 00:56:16,310
আপনার হৃদয় কেমন হয়?
575
00:56:18,240 --> 00:56:22,080
হোয়াংজু এর হোয়াংবো গোত্র
মহারাজের নিকট একটি বিয়ের প্রস্তাব রাখছে!
576
00:56:31,670 --> 00:56:33,130
সুন্দর কক্ষ।
577
00:56:33,830 --> 00:56:35,030
ভালোভাবে সাজিয়েছো।
578
00:56:35,030 --> 00:56:37,600
দয়া করে যা বলতে এসেছেন বলুন।
579
00:56:38,170 --> 00:56:40,030
আজকে শুধু শুনবো।
580
00:56:41,310 --> 00:56:43,410
ঝগড়া করতে আসিনি।
581
00:56:45,510 --> 00:56:49,120
পরিষ্কার করে দিতে এসেছি
তোমার আর আমার চাওয়াটা ঠিক কী।
582
00:56:49,120 --> 00:56:52,640
বুঝতে পারিনি আমাদের মাঝে
দেওয়া-নেওয়ার যে আরও কিছু ছিল।
583
00:56:54,020 --> 00:56:57,940
আপনার কাছ থেকে
আমি কিছু চাই না, রাজকুমারী।
584
00:56:57,940 --> 00:57:01,530
তুমি চাইলে এখানে থাকা
অব্যাহত রাখতে পারো।
585
00:57:01,530 --> 00:57:04,450
বলতে চাচ্ছি তোমাকে মহারাজের
প্রণয়িনী হিসেবে মেনে নিবো।
586
00:57:05,000 --> 00:57:07,690
তুমি রাজ উপস্ত্রী হবে না।
587
00:57:07,690 --> 00:57:11,890
দিন-রাত যে মহারাজের দেখভাল করবে
তার ব্যাপারে মাথা ঘামাবো না।
588
00:57:13,660 --> 00:57:15,420
কী বলছেন জানি না।
589
00:57:16,740 --> 00:57:18,230
বুঝতে পারছি না।
590
00:57:18,230 --> 00:57:20,680
আমি কেবল সম্মান আর স্বীকৃতি চাই।
591
00:57:21,290 --> 00:57:24,870
আর, আমার ছেলেকে সিংহাসনে দেখতে।
592
00:57:27,030 --> 00:57:29,590
আমি মহারাজকে বিয়ে করবো।
593
00:57:30,630 --> 00:57:32,640
আমি মহারাজের স্ত্রী হবো।
594
00:57:36,780 --> 00:57:40,290
রাণী হবো আমি।
595
00:57:45,980 --> 00:57:50,550
আপনি ইয়ন হোয়াকে বিয়ে করলে,
সকল পরিবার আপনার পক্ষে থাকবে।
596
00:57:51,690 --> 00:57:54,030
হোয়াংবো'রা আপনার শক্তিতে পরিণত হবে।
597
00:57:54,030 --> 00:57:56,330
এভাবে আমাকে
উত্তেজিত করার চেষ্টা করো না।
598
00:57:56,960 --> 00:57:58,600
আমি সিংহাসনে বসতে পারি।
599
00:57:59,350 --> 00:58:02,050
কিন্তু আমার মাঝে এখনো
নেকড়ে কুকুরের ক্রোধ বিদ্যমান।
600
00:58:03,440 --> 00:58:07,720
আপনি এমন আসনে বসে আছেন
যেটা পাওয়া কঠিন আর রক্ষা করা আরও কঠিন।
601
00:58:09,250 --> 00:58:12,730
যেখানে বসে আছেন সেখান থেকে
খুব পরিষ্কারভাবে বুঝবেন
602
00:58:12,730 --> 00:58:15,880
ক্ষমতাধর পরিবাররা যে
দুইদিকে শাণ দেওয়া তলোয়ার।
603
00:58:17,790 --> 00:58:22,050
ওখানে দীর্ঘদিন বসতে চাইলে
তাদেরকে আপনার পক্ষে প্রয়োজন হবে।
604
00:58:29,160 --> 00:58:31,890
আমি অন্য কাউকে
বিয়ে করার কথা দিয়েছি।
605
00:58:33,340 --> 00:58:35,320
হে সু'র কথা বলছেন?
606
00:58:37,590 --> 00:58:41,630
ওই মেয়েটা রাণী হতে পারবে না।
607
00:58:45,770 --> 00:58:47,360
আমি করবো বললে...
608
00:58:48,900 --> 00:58:50,000
করবোই।
609
00:58:50,000 --> 00:58:51,550
আপনি নিশ্চয়ই ভুলে গেছেন।
610
00:58:52,300 --> 00:58:56,270
প্রয়াত রাজা তেজোকে বিয়ে করা এড়াতে
611
00:58:57,560 --> 00:58:59,500
ও নিজের হাত কেটেছিল।
612
00:59:02,170 --> 00:59:03,960
শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কোনো মহিলা
613
00:59:05,270 --> 00:59:07,820
রাজাকে বিয়ে করতে পারে না।
614
00:59:19,520 --> 00:59:27,120
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
615
00:59:27,120 --> 00:59:29,500
MOON LOVERS
Scarlet Heart Ryeo