1
00:00:06,092 --> 00:00:18,832
অনুবাদে:
〄 AsadujJaman 〄
1
00:00:25,692 --> 00:00:26,832
মুখ খুলেছে?
2
00:00:27,026 --> 00:00:29,326
প্রচুর মিথ্যা বকছে।
আইভান তার সাথে আছে।
3
00:00:34,909 --> 00:00:36,969
আমি বোকা বনেছি।
4
00:00:37,120 --> 00:00:37,950
পাঠা বনেছি।
5
00:00:38,038 --> 00:00:41,748
আমার রক্ষীরা বলছে তোমাকে
অপরাধস্থল থেকে পালানোর সময় ধরা হয়েছে।
6
00:00:41,833 --> 00:00:43,963
হ্যাঁ, ওদের পিছু নিয়েছিলাম।
7
00:00:44,044 --> 00:00:45,914
কার পিছু নিয়েছিলে?
8
00:00:46,588 --> 00:00:48,818
ওরা ফোল্ডের অন্যপাশ থেকে এসেছে।
9
00:00:49,174 --> 00:00:53,054
প্রথম থেকেই, ওদেরকে
কেমন যেনো সন্দেহ হচ্ছিলো আমার,
10
00:00:53,136 --> 00:00:57,016
তাই ওরা উৎসবের মঞ্চ ছাড়ার পর,
11
00:00:57,098 --> 00:00:59,518
ওদের পিছু নিয়েছিলাম
কাহিনীটা কী তা দেখতে,
12
00:00:59,601 --> 00:01:02,021
আর যখন ওই রুমটাতে গিয়ে পৌঁছালাম,
13
00:01:02,103 --> 00:01:03,063
ওরা উধাও হয়ে গিয়েছিল আর...
14
00:01:03,146 --> 00:01:07,556
খোদা, দৃশ্যটা অবর্ণনীয় ছিল।
15
00:01:07,942 --> 00:01:09,112
তাই পালিয়েছিলাম। আমি...
16
00:01:09,194 --> 00:01:11,034
এরমধ্যে কতোটুকু সত্য বলেছে?
17
00:01:11,112 --> 00:01:13,922
সে সত্যিই ফোল্ডটা পাড়ি দিয়েছে।
18
00:01:14,449 --> 00:01:15,799
বাকি সব মিথ্যা।
19
00:01:16,910 --> 00:01:19,950
কী? এটা... না...
20
00:01:20,038 --> 00:01:22,188
তোমার হৃদস্পন্দন-ই ধরিয়ে দিয়েছে।
21
00:01:23,374 --> 00:01:27,234
তুমি কি জানো ফোল্ড পাড়ি দেওয়া
সকলের হিসেব রাখি আমরা?
22
00:01:27,378 --> 00:01:29,918
শীতকালীন উৎসবের জন্য,
আমাদের রাষ্ট্রদূতেরা কার্চ,
23
00:01:30,006 --> 00:01:33,696
নোভিয়া জেম, ওয়ান্ডারিং আইল থেকে এসেছে।
কিন্তু তুমি তাদের সাথে আসোনি, তাই না?
24
00:01:34,135 --> 00:01:37,935
না, তুমি আর তোমার দল,
25
00:01:38,556 --> 00:01:40,106
তোমরা অন্যপথে এসেছো।
26
00:01:40,308 --> 00:01:42,638
বুঝতে পারছি না আপনি কী বলছেন।
আমি...
27
00:01:42,727 --> 00:01:43,807
পারছে।
28
00:01:43,895 --> 00:01:46,315
আমি একজন বিনোদন কর্মী।
29
00:01:47,440 --> 00:01:49,950
অস্কার, অস্কার ক্রেপকভ।
30
00:02:00,453 --> 00:02:05,263
বাহ, সত্যিই বিনোদিত হবার মতো বিষয়।
31
00:02:06,417 --> 00:02:09,247
তুমি সেই কন্ডাকটর,
32
00:02:09,671 --> 00:02:13,901
আর্কেন ভিসার, তাই না?
33
00:02:16,427 --> 00:02:21,287
তুমি আমার প্রাসাদ থেকে গ্রিশাদের পাচার করো!
34
00:02:22,475 --> 00:02:24,785
তাদের যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে সাহায্য করো।
35
00:02:24,894 --> 00:02:27,364
না। আমি বৈধভাবে কাজ করি।
36
00:02:27,438 --> 00:02:29,228
আমি গ্রিশাদের ঝামেলায় জড়াই না।
37
00:02:29,315 --> 00:02:30,355
মিথ্যা।
38
00:02:30,441 --> 00:02:32,241
সে না বললেও ঠিকই বুঝতাম।
39
00:02:32,944 --> 00:02:34,654
আমার একজন গুপ্তচর ছিল।
40
00:02:35,155 --> 00:02:37,575
নিনা জেনিক।
41
00:02:38,783 --> 00:02:40,173
কিছু মনে পড়ছে?
42
00:02:42,078 --> 00:02:42,908
নিনা?
43
00:02:42,996 --> 00:02:46,956
তার কাছ থেকে পাওয়া সর্বশেষ
তথ্যমতে তার কন্ডাকটর আর...
44
00:02:47,041 --> 00:02:51,621
কেটারডামের তিন দুর্বৃত্তের সাথে
ফোল্ডটা পাড়ি দেবার কথা ছিল।
45
00:02:51,921 --> 00:02:54,321
তাদের মিশনটা কী ছিল, সে জানতো না।
46
00:02:54,674 --> 00:02:56,704
সে তোমাদের সাথে সাক্ষাতের অপেক্ষায় ছিল।
47
00:02:57,552 --> 00:03:04,030
কিন্তু, এরপর থেকেই বেচারী নিনা'র
আর কোনো হদিস নেই।
49
00:03:04,559 --> 00:03:08,479
এর সাথে তোমার কোনো হাত আছে, মিঃ ভিসার?
50
00:03:08,563 --> 00:03:09,723
না।
51
00:03:13,693 --> 00:03:14,933
সত্যি নেই।
52
00:03:17,614 --> 00:03:18,974
দেখলেন?
53
00:03:19,324 --> 00:03:21,084
আমি জানি না কী ঘটেছিল।
54
00:03:21,451 --> 00:03:29,613
ধরে নিচ্ছি, তুমি ওই তিন চোরের সাথে
আলিনা স্টারকভ'কে অপহরণের চুক্তি করেছিলে।
56
00:03:30,209 --> 00:03:36,839
কিন্তু এক বিশেষ রাভকান জেনারেলের
সাথে মজবুত সম্পর্ক রয়েছে তোমার...
57
00:03:36,925 --> 00:03:41,545
যার অভিপ্রায় হচ্ছে নিজ দেশ শাসন করা।
58
00:03:41,638 --> 00:03:45,288
যতক্ষণ ফোল্ডটা আমাদের কাছ থেকে
তাকে আলাদা করে রাখছে।
59
00:03:45,642 --> 00:03:47,792
তাই, তুমি আরেকটা চুক্তি করলে।
60
00:03:48,144 --> 00:03:51,824
ছদ্মবেশ ধারণ করলে।
61
00:03:52,565 --> 00:03:55,945
আর গুপ্তঘাতকের ভূমিকা নিয়ে নিলে।
62
00:03:58,571 --> 00:03:59,831
ঠিক তাই।
63
00:04:01,658 --> 00:04:04,958
মেয়েটাকে কেটারডামে নিয়ে যাওয়ার
মূল্য ছিল মিলিয়ন ক্রুগা,
64
00:04:05,495 --> 00:04:07,265
ভাগ হতো চার ভাগে।
65
00:04:07,747 --> 00:04:10,727
কিন্তু জ্লাতান আমাকে একই পরিমাণ অর্থ সাঁধলো...
66
00:04:12,669 --> 00:04:14,139
তাকে খুন করতে।
67
00:04:15,421 --> 00:04:16,421
তাই...
68
00:04:17,465 --> 00:04:18,835
আমাকে তার অর্ধেকটা দিন,
69
00:04:18,925 --> 00:04:22,575
আমি আপনার প্রতিশোধ নিয়ে নেবো।
আমি জ্লাতানের কাছে ঘেষতে পারি।
70
00:04:33,815 --> 00:04:34,725
না।
71
00:04:36,734 --> 00:04:38,794
বোধহয় সেটা আমি নিজেই সামলে নেবো।
72
00:04:41,572 --> 00:04:42,922
কিন্তু আমি সাহায্য করতে পারবো।
73
00:04:43,783 --> 00:04:45,733
বলুন কীভাবে সাহায্য করতে পারি।
74
00:04:48,037 --> 00:04:49,507
ইতোমধ্যেই করেছো।
75
00:05:10,351 --> 00:05:11,731
ওহ, ধ্যাত!
76
00:05:56,064 --> 00:05:57,524
আমরা কোনো ঝামেলা চাই না।
77
00:05:57,607 --> 00:06:00,367
আমিও না, তাই আমি আমার পথে যাচ্ছি।
78
00:06:01,027 --> 00:06:04,487
পরিষ্কারভাবেই, তুমি ইস্ট রাভকা থেকে পালাতে চাইছো।
79
00:06:04,572 --> 00:06:06,392
কিন্তু আমরা সাহায্য করতে পারবো।
80
00:06:06,699 --> 00:06:09,229
ফোল্ডের ভেতর নিরাপদ একটা পথ চিনি আমরা।
81
00:06:09,327 --> 00:06:10,997
আমি একা চলতেই পছন্দ করি।
82
00:06:11,079 --> 00:06:12,529
গোঁয়ার্তুমি করো না।
83
00:06:12,914 --> 00:06:15,374
আমাদের সাথে থাকলে,
সবার ইচ্ছেই পূর্ণ হবে।
84
00:06:15,458 --> 00:06:18,318
আমি আর কারো মুঠোবন্দী হয়ে থাকছি না।
85
00:06:18,503 --> 00:06:20,963
তাই সরে দাঁড়াও আর আমাকে যেতে দাও।
86
00:06:21,047 --> 00:06:22,667
দুঃখজনকভাবে সেটা সম্ভব নয়।
87
00:06:39,232 --> 00:06:41,412
জেনারেল, আমি তার খোঁজ পেয়েছি।
88
00:06:41,859 --> 00:06:43,659
আর আমার সমনকারী কোথায়?
89
00:06:45,279 --> 00:06:46,159
না।
90
00:06:47,073 --> 00:06:47,913
নিনা জেনিক।
91
00:06:49,450 --> 00:06:50,370
আপনি বলেছিলেন...
92
00:06:51,119 --> 00:06:51,949
হ্যাঁ।
93
00:06:54,831 --> 00:06:55,711
বলো।
94
00:06:56,958 --> 00:06:58,648
তাকে ফিয়ার্দানরা তুলে নিয়ে গেছে।
95
00:07:00,753 --> 00:07:04,743
অন্যান্য গ্রিশা বন্দীদের সাথে
আইস কোর্টগামী একটা জাহাজে তুলে দিয়েছে।
96
00:07:04,882 --> 00:07:06,922
নিশ্চয়ই কেউ ওকে ধরিয়ে দিয়েছে।
97
00:07:11,639 --> 00:07:12,519
জ্লাতান।
98
00:07:13,266 --> 00:07:16,816
আসলে, তাদের সাথে একজন উইচ হান্টার আছে।
99
00:07:17,019 --> 00:07:18,269
ম্যাথায়াস হেলভার।
100
00:07:18,354 --> 00:07:21,274
সে চতুরতার সাথে গ্রিশাদের খুঁজে বের করছে।
101
00:07:21,357 --> 00:07:23,397
তাকে জীবিত উদ্ধারের পাশাপাশি
ব্যাটাকে খুন করতে চাই আমি।
102
00:07:23,484 --> 00:07:26,244
তোমার চাওয়াটা অপ্রাসঙ্গিক।
ওরা এখন কোথায়?
103
00:07:26,320 --> 00:07:28,910
তারা একটা ঝড়ের মুখে পড়েছে।
আমরা...
104
00:07:28,990 --> 00:07:30,460
এরপর জাহাজটার হদিস হারিয়ে ফেলেছি।
105
00:07:31,742 --> 00:07:32,912
পশ্চিম উপকূলে যাও।
106
00:07:32,994 --> 00:07:35,914
যতোটা সম্ভব উত্তরে যাবে,
পারলে আরকেস্ক পর্যন্ত।
107
00:07:35,988 --> 00:07:38,198
জীবিত কোনো গ্রিশা'কে পেলে ফিরিয়ে আনবে,
108
00:07:38,282 --> 00:07:39,522
আর না পারলে...
109
00:07:41,669 --> 00:07:43,449
ওদের একজনকে নিয়ে আসবে।
110
00:07:44,589 --> 00:07:45,509
জি, জেনারেল।
111
00:07:48,092 --> 00:07:50,332
আইভান আর আমি আপনাকে হতাশ করবো না।
112
00:07:50,511 --> 00:07:52,721
দুঃখজনকভাবে, আইভান'কে
আমার আরেকটা শিকারে লাগবে।
113
00:07:52,805 --> 00:07:54,965
স্যার, যদি ও বেঁচে থাকে...
114
00:07:56,184 --> 00:07:57,594
আমি ওকে খুঁজে বের করবো।
115
00:08:29,300 --> 00:08:32,470
চোখ খোল, শালা আধমরা মাংসের বস্তা, ওঠ।
116
00:08:33,262 --> 00:08:34,222
ওঠ।
117
00:08:52,240 --> 00:08:53,620
ড্রুশে (ডাইনী)!
118
00:08:53,699 --> 00:08:56,189
আমার শক্তিই তোমাকে উষ্ণ রাখছে, ড্রুসকেলা।
119
00:08:56,369 --> 00:08:58,039
ওটা ছাড়া খুব বেশিদূর যেতে পারবে না।
120
00:08:58,120 --> 00:09:01,956
যদি আমাকে গালাগাল করে
ঠান্ডায় ডুবে মরতে চাও, সেটা তোমার ইচ্ছা।
122
00:09:02,041 --> 00:09:04,041
তোমার জাতেরা ধোঁকাবাজ।
123
00:09:04,126 --> 00:09:05,586
বিশ্বাসের উর্ধ্বে।
124
00:09:06,045 --> 00:09:07,415
তুমি আমাকে মারতে চাও।
125
00:09:07,505 --> 00:09:08,795
যদি তোমাকে মারতে চাইতাম,
126
00:09:08,881 --> 00:09:11,681
তোমার হৃৎপিণ্ডের গতি না বাড়িয়ে বরং কমিয়ে দিতাম।
127
00:09:11,759 --> 00:09:13,489
আমাকে কোন দুঃখে বাঁচাবে?
128
00:09:13,719 --> 00:09:14,799
কারণ তুমি মানুষ।
129
00:09:14,887 --> 00:09:17,917
আর তোমাকে যা-ই শেখানো হোক,
গ্রিশারা অমানুষ নয়।
130
00:09:18,599 --> 00:09:21,389
তীরে পৌঁছাতে আমার শক্তি দরকার তোমার।
131
00:09:21,477 --> 00:09:23,957
আর তোমার ঠান্ডায় জমে না মরতে
আমার ক্ষমতা দরকার।
132
00:09:31,821 --> 00:09:33,961
পেশী ছাড়া মাথায় বুদ্ধিও আছে তাহলে।
133
00:09:40,913 --> 00:09:43,083
আমি সাঁতার কেটে দু'জনের শরীর-ই
উষ্ণ রাখতে পারবো না।
134
00:09:43,165 --> 00:09:44,915
আমি সাতরাবো। তুমি...
135
00:09:47,420 --> 00:09:48,300
আমি সাতরাবো।
136
00:10:46,187 --> 00:10:47,057
কতো?
137
00:10:47,146 --> 00:10:49,016
শু'দের পয়সা এখানে চলে না, খুকী।
138
00:10:49,106 --> 00:10:49,976
যাও ভাগো।
139
00:10:53,736 --> 00:10:56,656
একটা মেয়েকে দেখেছেন, আঃ... কালো চুল,
140
00:10:56,739 --> 00:11:00,329
ধূসর পোশাক, দেখতে কিছুটা শু'দের মতো?
141
00:11:10,628 --> 00:11:12,108
আমাকে ডেকে পাঠিয়েছিলেন?
142
00:11:12,588 --> 00:11:14,518
হ্যাঁ। সন্ধ্যের দিকে,
আমি একটা দল নিয়ে...
143
00:11:14,598 --> 00:11:16,128
মিস স্টারকভ'কে অপহরণ করা
অপরাধীগুলোকে ধরতে যাবো।
144
00:11:16,217 --> 00:11:17,487
আমি চাই তুমিও সাথে থাকো।
145
00:11:17,593 --> 00:11:18,773
অবশ্যই।
146
00:11:19,011 --> 00:11:22,121
আইভান, জমজ ইনফার্নাই দুটো,
পলিনা আর ডেভিডকেও বলে দিও।
147
00:11:22,473 --> 00:11:24,603
ডেভিড? ডিউর্যাস্ট'টাকে?
148
00:11:24,683 --> 00:11:25,853
হ্যাঁ।
149
00:11:25,935 --> 00:11:28,005
পরের কাজটার জন্য ওকে লাগবে,
কিন্তু প্রথমে,
150
00:11:28,095 --> 00:11:31,585
ফোল্ড পাড়ি দেবার আগেই
আমাদের তার অপহরণকারীদের ধরতে হবে।
151
00:11:32,108 --> 00:11:33,758
সেটাই কি তাদের উদ্দেশ্য?
152
00:11:34,360 --> 00:11:35,190
কী?
153
00:11:35,277 --> 00:11:38,577
মানে... ওদের সম্পর্কে কী জানি আমরা?
154
00:11:38,781 --> 00:11:40,491
মেয়েটার সম্পর্কে-ই বা কী জানি আমরা?
155
00:11:40,574 --> 00:11:42,814
কী বলতে চাইছো তুমি, জোয়া?
156
00:11:45,287 --> 00:11:47,727
হয়তো সে অপহৃত হয়নি।
157
00:11:48,374 --> 00:11:50,364
হয়তো উদ্ধার হয়েছে।
158
00:11:50,751 --> 00:11:53,111
হয়তো সে-ই ওদের সাথে পালিয়েছে।
159
00:11:56,257 --> 00:12:00,307
সূর্যালোক সমনকারী... পালিয়েছে?
160
00:12:05,558 --> 00:12:07,838
সে এখানকার কারো সাথে মিশতে পারেনি।
161
00:12:08,310 --> 00:12:10,530
কেফতা'টা তার সাথে ঠিক কখনোই মানায়নি।
162
00:12:10,771 --> 00:12:12,361
আর এতোগুলো জীবনকে বাঁচানোর চাপটা...
163
00:12:12,440 --> 00:12:14,930
আমি জানি তার ঠিক কেমন লেগেছিল।
164
00:12:15,609 --> 00:12:17,999
মহারাজের সৈন্যরাও
আমার সাথে একই আচরণ করেছিল।
165
00:12:18,320 --> 00:12:19,710
কারণ তারা জানতো।
166
00:12:20,614 --> 00:12:23,644
তারা জানতো আমি তাদের সবার চাইতে গুরুত্বপূর্ণ।
167
00:12:28,831 --> 00:12:30,441
আমি আজ নিজের মাঝে নেই।
168
00:12:33,419 --> 00:12:35,149
আপনি একসময় আমাকে ডেকে পাঠাতেন...
169
00:12:37,214 --> 00:12:38,744
এরকম মুহূর্তগুলোতে।
170
00:12:40,551 --> 00:12:41,771
ডাকতাম নাকি?
171
00:12:42,553 --> 00:12:45,543
যখন আপনার টেবিলটা অগোছালো
আর বিছানাটা পরিপাটি থাকতো।
172
00:12:47,475 --> 00:12:50,035
আপনাকে সব ভুলিয়ে দিতে সাহায্য করতাম।
173
00:12:51,979 --> 00:12:53,799
আয়েশে গা এলিয়ে দিতেন আপনি।
174
00:13:00,029 --> 00:13:01,499
আমি আয়েশ করবো...
175
00:13:02,948 --> 00:13:04,418
যখন আলিনা'কে পাবো।
176
00:13:25,304 --> 00:13:26,434
কোথায় আমরা?
177
00:13:27,014 --> 00:13:28,604
জেল উইলিং, আমার পিতৃভূমিতে।
178
00:13:29,350 --> 00:13:30,560
ওহ, ফাটা কপাল!
179
00:13:32,019 --> 00:13:33,699
আশা করি কথাটা সত্যি নয়।
180
00:13:38,817 --> 00:13:40,577
ওদিকটায় কিছু একটা আছে।
181
00:13:41,362 --> 00:13:43,702
সূর্য ডুবতে মাত্র ঘন্টাখানেক সময় আছে।
182
00:13:43,781 --> 00:13:46,121
আমাদের আশ্রয় খুঁজতে হবে।
183
00:13:47,576 --> 00:13:52,206
স্থানীয়দের মতো ফিয়ার্দান বলা কোত্থেকে শিখলে তুমি?
184
00:13:52,289 --> 00:13:54,129
আমি ছয়টা ভাষা পারি।
185
00:13:57,628 --> 00:13:59,558
এটা আমার কাজের-ই অংশ।
186
00:14:03,384 --> 00:14:07,904
আমি একজন উইচ হান্টার,
আর তুমি একটা উইচ।
187
00:14:08,347 --> 00:14:10,397
তুমি আমার বন্দী।
188
00:14:11,100 --> 00:14:14,960
সেটা সীমান্তের কোন অংশে আছি
তার ওপর নির্ভর করে, তাই না?
189
00:14:23,529 --> 00:14:25,199
- দেখেশুনে হাটো, মেয়ে!
- দুঃখিত।
190
00:14:26,198 --> 00:14:28,178
শু হান থেকে বহুদূরে আছো, তাই না?
191
00:14:32,246 --> 00:14:33,896
ভেতরে আসছো না কেন?
192
00:14:43,382 --> 00:14:45,892
থামো! ধরো তাকে!
193
00:14:49,096 --> 00:14:50,056
এসো, এদিকে!
194
00:14:51,640 --> 00:14:52,520
কোথায় গেলো?
195
00:14:54,059 --> 00:14:55,019
না, অন্যদিকে গেছে!
196
00:15:00,733 --> 00:15:02,153
তোমরা দু'জন, ওদিকটায় যাও!
197
00:15:14,455 --> 00:15:15,955
- কোথায় গেলো মেয়েটা?
- ওইদিকে!
198
00:15:17,833 --> 00:15:19,133
নিশ্চয়ই আশেপাশেই আছে!
199
00:15:21,462 --> 00:15:22,722
সে হাত ফসকে যাচ্ছে!
200
00:15:25,007 --> 00:15:26,847
সে বনের দিকে যাচ্ছে!
201
00:15:33,891 --> 00:15:35,331
কাছাকাছি এসে পড়েছি নির্ঘাত।
202
00:15:36,060 --> 00:15:36,940
খুঁজতে থাকো।
203
00:15:38,062 --> 00:15:39,942
আমি দেখেছিলাম।
এদিকে দৌড়ে আসতে দেখেছিলাম।
204
00:15:44,818 --> 00:15:45,818
এখানে নেই।
205
00:15:46,737 --> 00:15:48,067
অন্যদিকটায় চলো।
206
00:15:51,241 --> 00:15:52,331
শসস!
207
00:15:52,409 --> 00:15:53,239
- ম্যাল!
- শসস!
208
00:16:08,092 --> 00:16:09,472
এখানে লাকড়ি আছে।
209
00:16:09,551 --> 00:16:11,541
এক তিমি শিকারী সম্প্রতি এখানে থেকেছে।
210
00:16:13,889 --> 00:16:15,139
কাপড় পরো।
211
00:16:15,724 --> 00:16:17,534
ভেজা কাপড়ের জন্যই মরবে তুমি।
212
00:16:17,810 --> 00:16:18,940
আমি ঠিক আছি।
213
00:16:19,019 --> 00:16:20,099
থাকো তাহলে।
214
00:16:21,897 --> 00:16:25,277
সব ড্রুসকেলা-ই কি এরকম... লাজুক?
215
00:16:25,359 --> 00:16:28,489
সব ড্রুশে-ই কি এমন বেহায়া?
216
00:16:28,570 --> 00:16:30,220
আমি শুধু উষ্ণ থাকার চেষ্টা করছি।
217
00:16:30,364 --> 00:16:31,684
তোমারও তাই করা উচিত।
218
00:16:32,074 --> 00:16:36,234
যদিনা এতোদূর পাড়ি দিয়ে
এই কুঁড়ে ঘরটায় মরতে এসে থাকো।
219
00:16:42,835 --> 00:16:44,165
ভয় পাচ্ছো?
220
00:16:44,253 --> 00:16:45,903
তোমাকে ভয় পাই না আমি।
221
00:16:46,630 --> 00:16:49,940
তোমার দেহ উষ্ণ রাখতে
সাহায্য করার মতো ক্ষমতা আছে আমার।
222
00:17:00,561 --> 00:17:01,651
আহ, না।
223
00:17:01,729 --> 00:17:03,319
ওই ভেজা কাপড়ে হবে না।
224
00:17:03,731 --> 00:17:04,611
খোলো।
225
00:17:06,400 --> 00:17:07,320
এক্ষুণি।
226
00:17:09,319 --> 00:17:10,149
বেশ।
227
00:17:13,323 --> 00:17:14,323
ওদিকে ঘোরো।
228
00:17:14,950 --> 00:17:15,780
ঘোরো।
229
00:17:20,998 --> 00:17:23,998
হাঁটে হাঁড়ি ভাঙার জন্যে দুঃখিত,
কিন্তু মনে হয় তোমার জানা প্রয়োজন,
230
00:17:24,501 --> 00:17:27,131
ফিয়ার্দান পুরুষদের তেমন অনন্য কোনো বৈশিষ্ট্য নেই।
231
00:17:28,589 --> 00:17:31,009
তোমাদের কোনো বিশেষত্ব নেই।
232
00:17:31,508 --> 00:17:33,428
লুকোনোর মতো কিছুই নেই।
233
00:17:33,510 --> 00:17:36,140
তোমরা শুধুই পুরুষ।
বাকি সবার মতোই।
234
00:18:04,374 --> 00:18:05,294
কাছে।
235
00:18:07,419 --> 00:18:08,249
ড্রুসকেলা!
236
00:18:13,509 --> 00:18:14,889
মোচড়ানো বন্ধ করবে?
237
00:18:15,385 --> 00:18:17,365
তোমার শরীর ঠান্ডা আর স্যাতস্যাতে।
238
00:18:17,471 --> 00:18:19,011
মনে হচ্ছে মরা মাছের পাশে শুয়ে আছি।
239
00:18:19,098 --> 00:18:21,438
তুমিই কাছে আসতে বলেছো।
240
00:18:28,899 --> 00:18:29,819
কী করছো তুমি?
241
00:18:29,900 --> 00:18:32,610
খোদা, ভয় নেই,
তোমার ইজ্জত লুটবো না কথা দিচ্ছি।
242
00:18:32,694 --> 00:18:34,584
তোমার কথা শুনলেই ঘেন্না লাগে।
243
00:18:58,512 --> 00:19:01,432
ধন্যবাদের প্রয়োজন নেই, মাথামোটা গাধা।
244
00:19:20,617 --> 00:19:21,447
নাও।
245
00:19:28,959 --> 00:19:30,629
ওউ, ওউ, ওউ।
আস্তে খাও।
246
00:19:33,297 --> 00:19:34,737
এখন কথা বলছি তাহলে?
247
00:19:35,257 --> 00:19:37,117
এতোক্ষণে বিপদ কেটে যাবার কথা, হ্যাঁ।
248
00:19:38,886 --> 00:19:39,886
ওই!
249
00:19:40,387 --> 00:19:41,547
কোথায় মরেছিলে তুমি?
250
00:19:41,630 --> 00:19:44,470
উৎসবের রাতে প্রাসাদ থেকে
পালানোর পর থেকেই তোমাকে খুঁজছি আমি।
251
00:19:44,558 --> 00:19:45,928
এতোদিনে তোমার মনোযোগ পেলাম?
252
00:19:46,018 --> 00:19:47,348
কয়েক মাস পেরিয়ে গেছে, ম্যাল।
253
00:19:47,436 --> 00:19:50,016
আমার একটা চিঠিরও
উত্তর দেবার প্রয়োজন মনে করোনি!
254
00:19:50,105 --> 00:19:53,225
কী? তোমার কোনো খবরই পাইনি আমি।
আর প্রায় প্রতিদিন তোমাকে চিঠি পাঠিয়েছি।
255
00:19:53,317 --> 00:19:58,853
অবশ্যই পাঠিয়েছো। কী, সুন্দরী স্কোয়েলার'কে
পটানোর দীর্ঘ, হৃদয়গ্রাহী চিঠি লিখেছিলে?
257
00:19:59,031 --> 00:20:00,811
এখনো গ্রিশা মেয়েদের ভয় পাও?
258
00:20:01,950 --> 00:20:04,270
শুধু যারা কথা লুকায় তাদেরকে।
259
00:20:05,579 --> 00:20:06,909
কতোদিন ধরে জানতে তুমি?
260
00:20:06,997 --> 00:20:08,467
যে আমি গ্রিশা?
261
00:20:08,832 --> 00:20:10,482
তোমার ধারণা আমি জানতাম?
262
00:20:11,043 --> 00:20:12,883
ছোটবেলায় তুমি পরীক্ষায় ফাঁকি দিয়েছিলে।
263
00:20:12,961 --> 00:20:13,961
নিজে নিজের হাত কেটেছিলে।
264
00:20:14,046 --> 00:20:15,506
গ্রিশা ছিলাম বলে তো কাটিনি।
265
00:20:15,589 --> 00:20:18,519
কেটেছিলাম কারণ আমি জানতাম
কোনভাবে পরীক্ষায় পাস করলে কী ঘটবে।
266
00:20:18,800 --> 00:20:20,220
ওরা আমাকে নিয়ে যেতো।
267
00:20:20,302 --> 00:20:21,682
প্রাসাদে নিতো, আলিনা।
268
00:20:21,762 --> 00:20:23,752
আমাদের তো আলাদা করে দিতো!
269
00:20:38,570 --> 00:20:41,260
এতোদিন ধরে তোমার কাছেই
পৌঁছানোর চেষ্টা করছিলাম।
270
00:20:45,410 --> 00:20:46,960
আমি হরিণটাকে পেয়েছি।
271
00:20:49,790 --> 00:20:53,470
কিরিগান তোমার আঁকা ছবি দিয়েই
ওটাকে খুঁজতে নির্দেশ দিয়েছিল।
272
00:20:55,254 --> 00:20:57,784
ভেবেছিলাম তুমি আমাকে পথ দেখাচ্ছো।
273
00:21:00,968 --> 00:21:02,948
সে ওটা আমার রোজনামচা থেকে চুরি করেছে।
274
00:21:04,346 --> 00:21:06,206
ব্যাঘ্রা ঠিকই বলেছিলেন।
275
00:21:06,765 --> 00:21:09,075
সে মরিয়া হয়ে ওটাকে খুঁজছে।
276
00:21:09,476 --> 00:21:12,226
ওটাই একমাত্র শক্তিবর্ধক
যা তার ক্ষমতাকেও ছাপিয়ে যেতে পারে,
277
00:21:12,312 --> 00:21:14,212
যদি অন্যকোনো গ্রিশা সেটা নিয়ে নেয়।
278
00:21:22,114 --> 00:21:23,444
আমাকে চিঠি লিখেছিলে?
279
00:21:45,220 --> 00:21:46,900
আমাকে খোঁজার জন্য ধন্যবাদ।
280
00:21:48,640 --> 00:21:49,560
আজীবন।
281
00:21:53,937 --> 00:21:55,587
আজীবন-ই তোমাকে খুঁজে নেবো।
282
00:22:04,156 --> 00:22:06,366
- চলো আশ্রয় খুঁজে বের করি।
- হ্যাঁ।
283
00:22:21,757 --> 00:22:24,507
আস্তাবলের কোনো ঘোড়া খোয়া যায়নি, তো...
284
00:22:25,635 --> 00:22:26,465
তো?
285
00:22:29,097 --> 00:22:29,927
কী?
286
00:22:30,557 --> 00:22:32,977
টার্গেট কীভাবে পালালো বলবে আমাকে?
287
00:22:37,564 --> 00:22:38,944
আমি তাকে পালাতে দিয়েছি।
288
00:22:40,192 --> 00:22:42,032
তোমাকে একটা কাজ করতে আনা হয়েছে।
289
00:22:42,110 --> 00:22:46,300
হ্যাঁ, কাজটা ছিল এক ভন্ডকে
তুলে নিয়ে সহজে মিলিয়ন ক্রুগা কামানোর।
290
00:22:46,823 --> 00:22:50,113
আমরা পেয়েছি এক জ্বলজ্যান্ত সন্তকে
যে সূর্যালোক সমন করতে পারে।
291
00:22:50,535 --> 00:22:53,075
একজন দক্ষ জাদুকর হচ্ছে একজন দক্ষ ধোঁকাবাজ।
292
00:22:53,163 --> 00:22:56,999
কৌশলটা হচ্ছে জাদুটাকে আসলের মতো দেখানো।
294
00:22:57,584 --> 00:22:58,704
এটা আলাদা।
295
00:22:59,086 --> 00:23:00,746
তুমি নিজে তাকে সমন করতে দেখেছো।
296
00:23:00,837 --> 00:23:03,087
সেরা ছলনাগুলোই সবচেয়ে বিশ্বাসযোগ্য হয়।
297
00:23:03,173 --> 00:23:04,053
এটাই খেলার প্রকৃতি।
298
00:23:04,132 --> 00:23:07,472
তুমি তোমার নাস্তিকতার আড়ালে লুকোতে পারো,
কিন্তু আমার বিশ্বাস সে বাস্তব।
299
00:23:07,552 --> 00:23:11,257
তোমাকে তো কোনো হার্টরেন্ডার বা
স্কোয়েলারের সামনে নতজানু হতে দেখি না।
301
00:23:11,348 --> 00:23:13,848
এটা আলাদা।
302
00:23:14,434 --> 00:23:16,534
তার ক্ষমতাটা অলৌকিক।
303
00:23:17,270 --> 00:23:18,480
আমি আমার বিশ্বাস ভাঙতে পারবো না।
304
00:23:18,563 --> 00:23:21,793
কাজটা পুন্যের হলেও, দলবেঁধে
আমরা কাজ করতে পারবো না,
305
00:23:21,875 --> 00:23:24,405
যদি তুমি সব সিদ্ধান্ত ধর্মীয় দৃষ্টিতে নিতে থাকো।
306
00:23:24,945 --> 00:23:27,655
আমাকে হেলিনের কাছে
ফিরিয়ে দেওয়ার ধমকি দিচ্ছো?
307
00:23:27,948 --> 00:23:30,278
হয় আমরা টার্গেটকে ধরবো
নয়তো ক্রো ক্লাব হেলিনের কাছে যাবে...
308
00:23:30,367 --> 00:23:32,097
আর বাদবাকি সবকিছু পেকা'র কাছে।
309
00:23:32,911 --> 00:23:34,081
একমিনিট।
310
00:23:34,162 --> 00:23:36,312
হেলিন কেন ক্রো ক্লাব পাবে?
311
00:23:39,876 --> 00:23:41,166
কায!
312
00:23:42,838 --> 00:23:44,138
কী করেছো তুমি?
313
00:24:09,239 --> 00:24:10,769
তোমার কাঁধে কী হয়েছে?
314
00:24:11,283 --> 00:24:12,753
কিছু না, আমি ঠিক আছি।
315
00:24:13,994 --> 00:24:15,404
এই কন্ঠস্বরটা চিনি আমি।
316
00:24:16,830 --> 00:24:17,910
কোন কন্ঠস্বর?
317
00:24:18,290 --> 00:24:20,440
ভালো না থাকলে যে কন্ঠস্বরটা ব্যবহার করো।
318
00:24:21,126 --> 00:24:22,336
আমি ঠিক আছি।
319
00:24:24,462 --> 00:24:27,552
আমি কেবল... ক্ষুধার্ত।
320
00:24:27,632 --> 00:24:30,412
তাহলে চলো কিছু একটা রান্না করি।
321
00:24:32,971 --> 00:24:34,481
আগুন জ্বালানো যাবে না।
322
00:24:36,183 --> 00:24:39,423
ওরা এখনো খুঁজতে থাকলে,
ধোঁয়া দেখে সোজা এখানে চলে আসবে।
323
00:24:42,063 --> 00:24:44,913
তো... না খেয়ে থাকবো।
324
00:24:45,817 --> 00:24:46,937
এতেই শিক্ষা পেয়ে যাবে।
325
00:24:47,986 --> 00:24:49,386
না খেয়ে থাকবো না।
326
00:24:50,488 --> 00:24:53,468
ঠান্ডায় জমে না মরাটাই চ্যালেঞ্জের হবে।
327
00:25:02,500 --> 00:25:03,890
আমি সাহায্য করতে পারবো।
328
00:25:08,131 --> 00:25:09,351
তোমার হাতটা দাও।
329
00:25:24,397 --> 00:25:25,617
ধোঁয়া নেই।
330
00:25:34,241 --> 00:25:36,101
এটা নিয়ন্ত্রণ করা শিখিয়েছে তো?
331
00:25:37,827 --> 00:25:38,827
ভয় পেয়ো না।
332
00:25:44,084 --> 00:25:45,804
তোমার ক্ষমতাকে ভয় পাই না আমি।
333
00:25:48,171 --> 00:25:49,561
তাহলে আমাকে পাও?
334
00:25:51,299 --> 00:25:52,599
আমাকে ভয় পাও?
335
00:25:54,803 --> 00:25:55,643
না।
336
00:25:57,764 --> 00:25:59,864
অবশ্যই না।
এটা কেন ভাবলে?
337
00:26:01,351 --> 00:26:02,741
কারণ আমি দেখেছি।
338
00:26:03,895 --> 00:26:04,925
তোমার চোখে।
339
00:26:06,064 --> 00:26:07,114
ক্রিবিরস্কে।
340
00:26:19,661 --> 00:26:23,771
দুঃখিত তোমাকে চিনতে
এতোদিন লেগে গেলো বলে, আলিনা।
341
00:26:30,505 --> 00:26:32,135
কিন্তু এখন চিনতে পেরেছি।
342
00:27:07,334 --> 00:27:08,424
শান্ত হও।
343
00:27:09,502 --> 00:27:11,972
এখানে আমার জালে তোমাকে ফাসাবো না আমি।
344
00:27:12,255 --> 00:27:14,545
নিজের বিছানায় ফিরতে তর সইছে না আমার।
345
00:27:14,632 --> 00:27:18,752
হ্যাঁ, আমার পাশে ঘুমোতে যে কতোটা
খারাপ লেগেছে তাতো বুঝতেই পারছি।
346
00:27:26,144 --> 00:27:28,494
এরকম কথাবার্তা বলো কেন তুমি?
347
00:27:28,772 --> 00:27:30,592
তোমার লালচে মুখটা দেখতে ভালো লাগে।
348
00:27:31,483 --> 00:27:34,073
তুমি ভয়াবহ লুচু।
ব্যাপারটা অস্বাভাবিক।
349
00:27:34,152 --> 00:27:37,362
ফিয়ার্দার মেয়েরা বিনয়ী আর পরহেজগার।
350
00:27:37,655 --> 00:27:41,615
ওহ, তো ফিয়ের্দার সব মেয়ের হয়ে কথা বলো তুমি?
351
00:27:41,701 --> 00:27:43,951
ফিয়ের্দান মেয়েরা হচ্ছে রাখওয়ালি।
352
00:27:44,037 --> 00:27:47,667
তারা শ্রদ্ধার পাত্র।
আর ফিয়ের্দান পুরুষেরা তাদের রক্ষক।
353
00:27:47,916 --> 00:27:51,036
এখন কথাটা শুনে অসংখ্য
অসুখী মানুষের কড়চা মনে হচ্ছে।
354
00:27:51,127 --> 00:27:52,837
আমরা খুবই সুখী জাতি।
355
00:27:53,421 --> 00:27:56,441
রাভকায়, ছেলে-মেয়েরা একসাথে
প্রশিক্ষণ নেয় আর লড়াই করে।
356
00:27:56,524 --> 00:27:57,854
কাঁধে কাঁধ মিলিয়ে।
357
00:27:58,301 --> 00:28:00,471
আমরা লাজ-লজ্জার পেছনে সময় নষ্ট করি না।
358
00:28:00,553 --> 00:28:03,513
ঠিক একারণেই যুদ্ধটা হারবে তোমরা।
359
00:28:03,848 --> 00:28:07,128
মেয়েদের লড়াই করাটা স্বাভাবিক নয়।
360
00:28:08,436 --> 00:28:11,976
না, তোমার মতো লম্বু একজনের এমন
ভোদাই হওয়াটা স্বাভাবিক না, অথচ তবু ওহ...
361
00:28:12,065 --> 00:28:13,315
এতোক্ষণে দাঁড়ালে!
362
00:28:15,527 --> 00:28:18,997
ফিয়ের্দান মেয়েরা লড়তে চায় না।
363
00:28:19,280 --> 00:28:21,450
- কাউকে কখনো জিজ্ঞেস করেছো?
- করার প্রয়োজনও নেই।
364
00:28:21,533 --> 00:28:23,353
জেলের সবাই এমনটাই চায়।
365
00:28:23,743 --> 00:28:26,603
কোন মেয়ের হাতে তোমার মার খাওয়া
দেখতে আমার তর সইছে না।
366
00:28:29,582 --> 00:28:30,752
এই জনমে সেটি হচ্ছে না।
367
00:28:30,834 --> 00:28:33,204
প্রয়োজনে আমিই মেরে দেবো।
368
00:28:38,716 --> 00:28:40,936
খোদা, জানতাম না তুমি হাসতে পারো।
369
00:29:09,706 --> 00:29:11,316
অ্যালার্ম সেট করা হয়ে গেছে।
370
00:29:13,793 --> 00:29:16,253
ঘোড়াগুলো প্রস্তুত আর
বাদবাকি সরঞ্জামগুলো লুকিয়ে ফেলেছি।
371
00:29:16,546 --> 00:29:19,706
দ্রুত জায়গাটা না ছাড়লে,
ব্ল্যাক জেনারেল আমাদের ঘাড়ে এসে পড়বে।
372
00:29:20,300 --> 00:29:22,630
মেয়েটাকে খুঁজতে আর সময় নষ্ট করা যাবে না।
373
00:29:23,344 --> 00:29:25,944
গাটের শেষ পয়সাটা দিয়ে
মাত্র বিল চুকিয়ে আসলাম।
374
00:29:28,057 --> 00:29:30,537
তাহলে সত্যিই খালি হাতে ফিরছি আমরা?
375
00:29:39,736 --> 00:29:40,646
এখানেই থাকো।
376
00:29:41,321 --> 00:29:42,661
তোমাকে এখানে প্রয়োজন নেই।
377
00:29:49,204 --> 00:29:50,044
তো?
378
00:29:50,121 --> 00:29:53,281
ওই ঘোড়ার গাড়িটা প্রাসাদ থেকে
খোয়া যাওয়া গাড়িটার সাথে মিলছে।
379
00:29:53,625 --> 00:29:57,615
ওরা হয়তো ঘোড়ায় চড়ে পালিয়েছে,
দ্রুত খোঁজা কঠিন হবে।
380
00:30:04,302 --> 00:30:05,142
কীসের আওয়াজ হলো?
381
00:30:05,929 --> 00:30:06,759
আমাদের অ্যালার্ম।
382
00:30:07,347 --> 00:30:09,347
আলাদা হয়ে যাও,
পুরো দলের মুখোমুখি হবার চাইতে...
383
00:30:09,432 --> 00:30:12,242
একজন গ্রিশাকে সামলানো অনেক সহজ।
ফোয়ারার ওখানে দেখা হবে।
384
00:30:33,456 --> 00:30:34,456
- না!
- পালাও!
385
00:30:35,166 --> 00:30:36,536
না!
386
00:30:37,836 --> 00:30:38,956
- এসো!
- থামো!
387
00:30:40,713 --> 00:30:42,513
না, পলিনা।
388
00:30:43,091 --> 00:30:44,301
সবকিছু পোড়ানো যাবে না।
389
00:30:44,384 --> 00:30:47,264
ওই ছুঁচোটা আমার ভাইকে মেরেছে।
ওকে আমি কয়লা বানিয়ে ছাড়বো।
390
00:30:47,345 --> 00:30:50,215
ঠিক আছে, কিন্তু বুদ্ধি খাটিয়ে করো।
391
00:31:08,867 --> 00:31:11,077
হয়তো এখনো দেখতে পাইনি,
392
00:31:11,160 --> 00:31:14,900
কিন্তু তোমার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি, ছোকড়া।
393
00:31:25,884 --> 00:31:27,264
কেউ তোমাকে বলেনি...
394
00:31:27,343 --> 00:31:30,603
কেফতা ফ্যাব্রিকেটরদের তৈরি
আর বুলেট প্রতিরোধী, হুমম?
395
00:31:30,680 --> 00:31:33,210
ওহ, আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে।
396
00:31:33,474 --> 00:31:36,194
তাহলে লুকিয়ে না থেকে চ্যালেঞ্জ করো।
397
00:31:44,569 --> 00:31:46,559
লুকিয়ে না থেকে চ্যালেঞ্জ করো!
398
00:31:52,285 --> 00:31:54,915
একই স্থানে গুলি লাগানোটা ভালো বুদ্ধি...
399
00:31:55,830 --> 00:31:57,200
কিন্তু অকার্যকর।
400
00:32:28,363 --> 00:32:31,973
ঘুমিয়ে পড়ো।
401
00:32:47,590 --> 00:32:49,210
তুই আমার ভাইকে কেড়ে নিয়েছিস,
402
00:32:49,292 --> 00:32:51,122
এবার আমি তোর জানটা কেড়ে নেবো।
403
00:33:21,708 --> 00:33:25,758
আমি তো বলি... বেশ কার্যকর।
404
00:33:35,263 --> 00:33:36,723
টনটন করছে, ঠিক বলেছি?
405
00:33:36,806 --> 00:33:37,766
কী রে তুই?
406
00:33:37,849 --> 00:33:39,749
বিরাট দরদী মানুষ, আসলে।
407
00:33:39,934 --> 00:33:41,564
আমার সত্যিই তোমার মাথায় গুলি করা উচিত ছিল।
408
00:33:41,644 --> 00:33:43,314
তুই একটা...
409
00:33:46,107 --> 00:33:48,117
এগিয়ে থাকতেই থামানো উচিত ছিল আমাকে।
410
00:34:18,848 --> 00:34:22,188
আমি হলে এটা বের করার আগে কাছাকাছি
একজন হিলার আসা পর্যন্ত অপেক্ষা করতাম।
411
00:34:22,268 --> 00:34:25,668
নয়তো... রক্তক্ষরণে ৩০ সেকেন্ডেই মারা যাবে।
412
00:34:27,106 --> 00:34:28,686
সুলি বান্দী।
413
00:34:31,861 --> 00:34:33,791
আমি তোকে খুঁজে বের করবো,
414
00:34:34,489 --> 00:34:38,469
আর তোর ভালোবাসার সবাইকে মারবো,
আর তারপর...
415
00:34:40,453 --> 00:34:41,293
তোকে।
416
00:34:44,290 --> 00:34:45,460
সেক্ষেত্রে...
417
00:34:47,543 --> 00:34:49,123
আমার ছোরাটা ফিরিয়ে নেবো।
418
00:35:10,024 --> 00:35:12,554
আমি জানি তুমি আমার সূর্যালোক
সমনকারীকে অপহরণ করেছো।
419
00:35:13,653 --> 00:35:16,523
আর এখন তুমি আমাকে বলবে তাকে কোথায় লুকিয়েছো।
420
00:35:16,823 --> 00:35:18,333
আমরা তাকে তুলে আনিনি।
421
00:35:19,492 --> 00:35:21,092
সে একাই পালিয়েছিল।
422
00:35:30,336 --> 00:35:31,506
কোথায় ও?
423
00:35:34,674 --> 00:35:36,274
দ্বিতীয়বার জিজ্ঞেস করবো না।
424
00:35:36,592 --> 00:35:38,002
আমি জানি না।
425
00:35:39,554 --> 00:35:44,324
সে আর বন্দী থাকতে চায় না
ব্যাপারটা বেশ পরিষ্কার ছিল।
426
00:35:46,644 --> 00:35:49,544
এতোক্ষণে সম্ভবত নোভিয়া জেমে
যেতে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে।
427
00:35:58,990 --> 00:36:03,570
তোমার কেটারডামেই থাকা উচিত ছিল, মিঃ ব্রেকার।
428
00:36:39,322 --> 00:36:40,772
আমাদের যাওয়া উচিত।
429
00:36:42,450 --> 00:36:44,240
বেশিক্ষণ একজায়গায় থাকা নিরাপদ নয়।
430
00:36:44,327 --> 00:36:47,197
ক্ষতটা পরিচর্যা না করতে দিলে
খুব বেশিদূর যেতে পারবো না আমরা।
431
00:36:49,540 --> 00:36:50,370
ঠিক আছে।
432
00:37:20,488 --> 00:37:22,638
দুর্গন্ধটা কেরামজিনের কথা মনে করিয়ে দিচ্ছে।
433
00:37:23,991 --> 00:37:26,141
অ্যানা কুইয়া সাধারণত প্রলেপটা বানাতো।
434
00:37:28,579 --> 00:37:30,509
ব্যথা কমাতে সাথে লবঙ্গ দিয়েছি।
435
00:37:39,715 --> 00:37:41,985
সত্যিই যথেষ্ট লবঙ্গ দিয়েছো তো?
436
00:37:55,231 --> 00:37:56,771
কী হয়েছিল, ম্যাল?
437
00:37:59,819 --> 00:38:02,409
ফিয়ের্দান সীমান্তের অপর পাশে ধরা পড়েছিলাম।
438
00:38:05,700 --> 00:38:07,290
কোনক্রমে বেঁচে ফিরেছি।
439
00:38:11,330 --> 00:38:14,010
মিখাইল আর ডুভরভের সেই সৌভাগ্য হয়নি।
440
00:38:20,631 --> 00:38:21,631
না।
441
00:38:22,591 --> 00:38:24,251
শত্রুপক্ষের আস্তানায়?
442
00:38:25,344 --> 00:38:27,734
ওরা স্বেচ্ছায় গিয়েছিল।
ঝুঁকিটা ওরা জানতো।
443
00:38:32,435 --> 00:38:37,623
ওদের পরিবারের সাথে কথা বলে
ওদের সাহসিকতার কথা বলতে পারলে খুশি হতাম।
445
00:38:43,821 --> 00:38:47,211
আমাদের ফোল্ডের কাছে পৌঁছাতে,
পশ্চিমে যাওয়া উচিত।
446
00:38:50,244 --> 00:38:52,884
হরিণটাকে কোথায় পাওয়া যাবে
জেনারেল কিরিগান'কে বলেছিলে?
447
00:38:53,289 --> 00:38:54,289
না।
448
00:38:56,167 --> 00:38:57,347
আসলে, পরিষ্কার করে বলিনি।
449
00:38:57,435 --> 00:38:58,965
সে ঠিক কতোটুকু জানে?
450
00:38:59,170 --> 00:39:01,030
তোমাকে ছাড়া ওটা খুঁজে বের করতে পারবে?
451
00:39:01,756 --> 00:39:05,426
তার মানচিত্রের একটা বিশাল এলাকা দেখিয়েছিলাম।
ব্যস এটুকুই।
452
00:39:06,135 --> 00:39:08,645
সেটা কোন বিষয় না।
আমরা কয়েকদিনের মধ্যে ফোল্ডের কাছে পৌঁছে যাবো।
453
00:39:08,737 --> 00:39:10,787
আর একবার পেরুতে পারলে,
কেউই আমাদের থামাতে পারবে না।
454
00:39:12,224 --> 00:39:15,394
তারা বুঝেছিল যে
ওই জন্তুদের বধ করে...
455
00:39:15,478 --> 00:39:17,648
সেগুলোর একটা অংশকে
নিজের শরীরে মেশাতে পারলে...
456
00:39:17,730 --> 00:39:19,690
সেটা তাদের শক্তিকে
অনেক বাড়িয়ে দিবে।
457
00:39:20,358 --> 00:39:23,528
আর কেউ কেউ বিস্ময়কর শক্তি লাভ করতো।
458
00:39:25,321 --> 00:39:26,611
আমাদের উত্তরে যাওয়া উচিত।
459
00:39:27,698 --> 00:39:29,198
তার আগেই হরিণটাকে বের করা উচিত।
460
00:39:29,283 --> 00:39:30,453
কী? কেন?
461
00:39:30,534 --> 00:39:33,074
ওটা একটা শক্তিশালী পরিবর্ধক।
462
00:39:33,412 --> 00:39:35,422
ওটা আমাকে যথেষ্ট শক্তিশালী করে তুলতে পারে...
463
00:39:35,664 --> 00:39:36,934
ফোল্ডটা ধ্বংস করার মতো।
464
00:39:43,089 --> 00:39:45,429
এজন্যেই কি জেনারেল কিরিগান
এতো মরিয়া হয়ে ওটা খুঁজছেন?
465
00:39:47,510 --> 00:39:49,650
সে হয়তো ওটা অন্যকোন কাজে লাগাতে চায়।
466
00:39:55,142 --> 00:39:56,232
আস্তে হাটো!
467
00:39:57,228 --> 00:39:58,898
খোদার দোহাই লাগে!
468
00:40:00,940 --> 00:40:03,610
দ্রুত হাঁটলেই হারানো পথ খুঁজে পাবো না আমরা।
469
00:40:03,692 --> 00:40:06,452
আমি পথ হারাইনি।
470
00:40:12,451 --> 00:40:14,661
ড্রুসকেলারা পথ হারায় না।
471
00:40:14,745 --> 00:40:17,575
আমরা এ ধরণের পরিস্থিতি সহ্য করা
ও কাটিয়ে ওঠার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত।
472
00:40:17,665 --> 00:40:18,745
তোমার সত্যিই বিশ্রাম নেওয়া উচিত।
473
00:40:18,833 --> 00:40:20,383
বিশ্রাম নিতে চাই না আমি।
474
00:40:20,459 --> 00:40:21,669
কেন?
475
00:40:22,628 --> 00:40:25,008
কী ঘটতে পারে বলে এতো ভয় পাচ্ছো?
476
00:40:25,089 --> 00:40:27,349
আমাকে পছন্দ করে ফেলার ভয় পাচ্ছো?
477
00:40:31,679 --> 00:40:32,989
এটাই, তাই না?
478
00:40:33,431 --> 00:40:35,461
তুমি একজন গ্রিশাকে পছন্দ করতে চাও না।
479
00:40:35,724 --> 00:40:40,084
তুমি ভয় পাচ্ছো আমার কৌতুক শুনে
হাসলে বা আমার প্রশ্নের উত্তর দিলে,
480
00:40:40,162 --> 00:40:42,162
তুমি আমাকে মানুষ বলে ভাবা শুরু করতে পারো।
481
00:40:42,982 --> 00:40:44,722
ভাবলে কী এমন মহাভারত অশুদ্ধ হবে?
482
00:40:49,447 --> 00:40:50,817
আমি তোমাকে পছন্দ করি।
483
00:40:53,742 --> 00:40:54,622
কী বললে?
484
00:40:56,745 --> 00:40:58,115
তোমাকে সত্যিই পছন্দ করি।
485
00:41:02,585 --> 00:41:04,585
পছন্দ করা কি এতোটাই খারাপ?
486
00:41:04,795 --> 00:41:06,245
- হ্যাঁ।
- কেন?
487
00:41:06,922 --> 00:41:08,672
কারণ তোমরা ভয়ানক।
488
00:41:11,218 --> 00:41:12,138
বাচাল।
489
00:41:13,637 --> 00:41:14,927
আর লুচু।
490
00:41:16,432 --> 00:41:18,022
আর বিশ্বাসঘাতক।
491
00:41:19,977 --> 00:41:25,632
কীভাবে বুঝবো তুমি আমার হৃদয় বশ করে
তোমাকে পছন্দ করতে বাধ্য করছো না?
493
00:41:29,236 --> 00:41:33,746
ব্রুম আমাদের সতর্ক করেছিল
ড্রুশেরা কতোটা আকর্ষণীয় হতে পারে।
494
00:41:36,952 --> 00:41:37,972
ওহ, বুঝেছি।
495
00:41:39,205 --> 00:41:41,465
আমি এক দুষ্টু গ্রিশা সম্মোহিনী।
496
00:41:43,834 --> 00:41:48,174
আমি আমার গ্রিশা ছলাকলা দিয়ে
অসহায়, নিষ্পাপ পুরুষদের পটিয়ে বেড়াই।
497
00:41:54,762 --> 00:41:55,682
থামো।
498
00:41:58,641 --> 00:41:59,481
না।
499
00:42:01,018 --> 00:42:02,798
আমি তোমাকে পটাচ্ছি।
500
00:42:05,064 --> 00:42:07,274
- থামো।
- না।
501
00:42:07,358 --> 00:42:08,938
কাজটা অনেক কষ্টের।
502
00:42:09,568 --> 00:42:10,608
বন্ধ করো।
503
00:42:10,694 --> 00:42:11,994
কাজ হচ্ছে।
504
00:42:12,071 --> 00:42:13,821
শক্তিমান ফিয়ের্দান কুপোকাত হয়েছে।
505
00:42:13,906 --> 00:42:16,316
তুমি আমাকে উপেক্ষা করতে অক্ষম।
506
00:42:29,588 --> 00:42:30,588
প্লিজ।
507
00:43:06,792 --> 00:43:09,092
ম্যাথায়াস হেলভার।
508
00:43:14,091 --> 00:43:15,221
নিনা জেনিক।
509
00:43:17,469 --> 00:43:19,049
পরিচিত হয়ে ভালো লাগলো।
510
00:43:27,605 --> 00:43:28,435
নিনা।
511
00:43:47,458 --> 00:43:48,628
- ইনেইস।
- হেই।
512
00:43:53,672 --> 00:43:55,972
ইনফার্নাই'টা, মারা গেছে।
513
00:44:00,471 --> 00:44:02,401
তুমি তো ঘোড়া সামলাতে পারবে না।
514
00:44:02,598 --> 00:44:04,248
কারো পেছনে চড়েও যেতে পারবে না।
515
00:44:04,600 --> 00:44:06,670
আমাদের অন্যকোন পরিকল্পনা করতে হবে।
516
00:44:06,935 --> 00:44:07,765
খোদা।
517
00:44:11,065 --> 00:44:12,595
গাড়িটা তো বেশ সুন্দর।
518
00:44:13,984 --> 00:44:16,294
হ্যাঁ, তা আর বলতে।
519
00:44:24,370 --> 00:44:25,780
ওহ, হ্যালো।
520
00:44:33,128 --> 00:44:34,818
আমার দিকে বই ছুড়ে মেরেছিল!
521
00:44:40,260 --> 00:44:42,010
- ওরা গাড়িটা...
- জানি।
522
00:44:42,096 --> 00:44:43,176
ওই চোরগুলোর কাজ...
523
00:44:44,598 --> 00:44:46,598
আমি একটা ঘোড়া খুঁজে
ওদের ধরে ফেলতে পারবো।
524
00:44:46,684 --> 00:44:49,784
না, এটা সময়ের অপচয়।
মেয়েটা ওদের সাথে নেই।
525
00:44:50,187 --> 00:44:51,647
সে একাই পালিয়েছে।
526
00:44:51,730 --> 00:44:54,630
আর আমাদের অগ্রাধিকার হচ্ছে
যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করা।
527
00:44:57,945 --> 00:44:59,305
তোমার হাত তোলার কোনো...
528
00:45:00,948 --> 00:45:03,228
বলো, ডেভিড?
529
00:45:04,326 --> 00:45:06,116
জেনিয়া তাকে একটা আংটি দিয়েছিল।
530
00:45:06,203 --> 00:45:08,833
বিশুদ্ধ ইরিডিয়ামের তৈরি,
রাভকা'র স্থানীয় আকরিক নয়।
531
00:45:08,914 --> 00:45:12,984
তাই তার এক মাইলের মধ্যে পৌঁছাতে পারলে,
আমি পথ দেখাতে পারবো।
532
00:45:16,255 --> 00:45:17,165
শাব্বাস।
533
00:45:18,257 --> 00:45:20,947
ডিউর্যাস্টের বহুল উপকারিতা আবারো প্রমাণ করছো।
534
00:45:21,844 --> 00:45:22,954
চলো।
535
00:45:29,935 --> 00:45:32,735
এর আগে জীবনে এতো উঁচু থেকে জাম খেতে দেখিনি।
536
00:45:33,021 --> 00:45:35,091
আমি নিশ্চিত এটা আমাদের হরিণটার কাজ।
537
00:45:35,399 --> 00:45:38,659
ওই পথটা ধরে এগোলে,
দুই একদিনের মধ্যে ধরে ফেলতে পারবো।
538
00:45:39,319 --> 00:45:40,149
ভালো।
539
00:45:43,198 --> 00:45:44,028
নাও।
540
00:45:46,076 --> 00:45:48,956
শোনো, আমরা ফিয়ের্দার কাছাকাছি এসে পড়ছি।
541
00:45:49,371 --> 00:45:51,521
তোমাকে বিপদের মুখে নিয়ে যাওয়াটা ভালো ঠেকছে না।
542
00:45:52,833 --> 00:45:55,443
কবে থেকে লড়াই দেখে পিছিয়ে যাওয়া শুরু করলে?
543
00:45:56,336 --> 00:45:57,776
নতুন কাজটা নেওয়ার পর থেকে।
544
00:45:58,589 --> 00:46:00,069
এক সন্ত'র দেহরক্ষীর কাজ।
545
00:46:00,924 --> 00:46:02,804
যদি আমি আসলে সন্ত না হই?
546
00:46:02,885 --> 00:46:04,185
শুধুই আমি হই?
547
00:46:04,636 --> 00:46:09,466
আটবছর বয়সে, তুমি তোমার তিনবছরের
বড়ো ছেলেদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে...
548
00:46:09,549 --> 00:46:11,939
সামান্য ছোট্ট একটা ক্ষুন্তি দিয়ে।
549
00:46:12,311 --> 00:46:13,961
এটাকে শোধবোধ বলে ধরে নাও।
550
00:46:15,355 --> 00:46:17,555
আচ্ছা, যদি বিশেষ কোনো
নায়োকোচিত কাজ করে ফেলি,
551
00:46:17,641 --> 00:46:21,201
তোমাকে আমার সাক্ষী হিসেবে লাগবে
যাতে পরে আমাকে নিয়ে গান লিখতে পারো।
552
00:46:25,782 --> 00:46:26,662
সুস্বাদু।
553
00:46:27,201 --> 00:46:28,571
আরো পাঁচটা খেতে পারবো।
554
00:46:28,869 --> 00:46:31,249
তোমার রুচি সত্যিই বেড়েছে, তাই না?
555
00:46:31,330 --> 00:46:32,460
এটা নতুন।
556
00:46:33,040 --> 00:46:36,340
খারাপ কিছু না, শুধু...
বলতে চাইছি এটা তোমার সাথে ভালো যায়।
557
00:46:36,418 --> 00:46:37,628
ধন্যবাদ।
558
00:46:37,711 --> 00:46:40,361
আমার ক্ষমতা ব্যবহার
নিশ্চিতভাবেই আমাকে বদলে দিচ্ছে।
559
00:46:40,439 --> 00:46:41,929
আমার রুচি তো অবশ্যই।
560
00:46:43,342 --> 00:46:44,602
না, তোমাকে সুন্দর লাগছে।
561
00:46:45,761 --> 00:46:47,211
মানে, স্বাস্থ্যবতী লাগছে।
562
00:46:50,474 --> 00:46:51,764
ওটাই কি, আম...
563
00:46:52,518 --> 00:46:54,608
সমনকারী হলে কি এমনটাই হয়?
564
00:47:00,025 --> 00:47:02,035
সে এভাবেই এতোবছর কাটিয়েছে।
565
00:47:02,486 --> 00:47:03,316
কে?
566
00:47:03,403 --> 00:47:04,403
আলেকজান্ডার।
567
00:47:06,281 --> 00:47:09,231
সে আমাকে খুঁজে বের করবে
আর কখনোই থামবে না।
568
00:47:09,660 --> 00:47:11,650
আমিই এখন তার জন্য একমাত্র হুমকি।
569
00:47:12,329 --> 00:47:13,569
আলেকজান্ডার কে?
570
00:47:19,628 --> 00:47:20,918
জেনারেল কিরিগান।
571
00:47:24,174 --> 00:47:25,754
আমি কিছু...
572
00:47:26,343 --> 00:47:29,053
ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম লিটল প্যালেসে।
573
00:47:29,137 --> 00:47:30,007
আর সে...
574
00:47:30,097 --> 00:47:34,457
হেই, দেখো,
আমাকে ব্যাখ্যা দেবার কোনো বাধ্যবাধকতা নেই।
575
00:47:36,895 --> 00:47:38,625
আমি শুধু তোমাকে নিরাপদ রাখতে চাই।
576
00:47:45,153 --> 00:47:45,993
এসো।
577
00:47:50,200 --> 00:47:52,040
হ্যাঁ, মেয়েটা শু ছিল।
578
00:47:52,869 --> 00:47:55,769
ফসফরাস বা কিছু একটা দিয়ে ভেলকি দেখিয়ে,
আমার বন্ধুকে অন্ধ করে দিয়েছে।
579
00:47:56,248 --> 00:47:57,458
কোনদিকে গেছে কোনো ধারণা আছে?
580
00:47:57,541 --> 00:48:00,471
প্রতিবেশীরা বলছে তারা তাকে
উত্তরদিকে পালাতে দেখেছে, বনের দিকে।
581
00:48:01,169 --> 00:48:02,599
সে গুপ্তচর, তাই না?
582
00:48:05,132 --> 00:48:06,642
এটা কেন মনে হলো?
583
00:48:08,093 --> 00:48:10,793
ফার্স্ট আর্মির একজনও এখানে এসেছিল আগে।
584
00:48:11,096 --> 00:48:12,396
মেয়েটাকে খুঁজতে।
585
00:48:12,973 --> 00:48:13,913
ঠিক...
586
00:48:16,226 --> 00:48:17,466
কে সে?
587
00:48:18,061 --> 00:48:19,431
কোন এক ট্র্যাকার।
588
00:48:19,896 --> 00:48:21,216
একজন কর্পোরাল।
589
00:48:23,734 --> 00:48:25,374
সাধারণ ট্র্যাকার নয়।
590
00:48:28,030 --> 00:48:29,500
সাধারণ মেয়েও নয়।
591
00:48:30,907 --> 00:48:32,667
কেরামজিনের অনাথ ছেলেমেয়ে।
592
00:48:34,077 --> 00:48:35,107
পুনর্মিলিত হয়েছে।
593
00:48:37,581 --> 00:48:38,421
চমৎকার।
594
00:48:42,252 --> 00:48:43,752
মিস স্টারকভ বনের ভেতরে আছে।
595
00:48:47,341 --> 00:48:48,961
সে হরিণটার পেছনে ছুটছে।
596
00:48:52,341 --> 00:49:07,561
অনুবাদে:
〄 AsadujJaman 〄