1
00:00:31,207 --> 00:00:34,982
[ M O U S E ]
2
00:00:35,067 --> 00:00:40,174
• অনুবাদ ও সম্পাদনা •
আরমান আল মাহমুদ
3
00:01:18,706 --> 00:01:21,047
কী দেখছো? দূর হও।
4
00:01:45,396 --> 00:01:46,666
গভীরভাবে কেটেছে।
5
00:01:47,836 --> 00:01:49,006
ব্যথা করছে নিশ্চয়।
6
00:01:52,946 --> 00:01:54,047
দূর হতে বললাম।
7
00:02:39,087 --> 00:02:41,157
- কী করছো?
- নড়ো না।
8
00:02:41,226 --> 00:02:44,127
আমার মা বলে এই থানকুনি...
9
00:02:44,196 --> 00:02:45,627
কাটা উপশম করে।
10
00:02:48,240 --> 00:02:50,411
আমাকে ভয় পাচ্ছো না?
11
00:02:50,980 --> 00:02:51,980
কী?
12
00:02:52,140 --> 00:02:55,580
খরগোশের পেট কাটার পর থেকে
সবাই আমাকে এড়িয়ে চলছে।
13
00:02:56,721 --> 00:02:59,251
আহত বন্ধুকে এড়িয়ে যেতে পারি না।
14
00:03:01,450 --> 00:03:04,621
তবে, পশুপাখিকে এভাবে
কষ্ট দেওয়া ভালো না,
15
00:03:06,091 --> 00:03:07,591
আর কখনো দিয়ো না।
16
00:03:09,601 --> 00:03:13,170
আমি এরকম হয়ে জন্মাইনি কেন?
17
00:03:16,841 --> 00:03:18,001
হয়ে গেছে।
18
00:03:21,510 --> 00:03:25,041
আমি এই ছেলের মতো হতে চাই।
19
00:03:27,050 --> 00:03:28,251
এই ছেলের মতো...
20
00:03:30,251 --> 00:03:31,381
হতে চাই।
21
00:03:32,721 --> 00:03:37,691
[ M O U S E ]
22
00:03:38,990 --> 00:03:40,131
হায় হায়।
23
00:03:41,591 --> 00:03:43,001
হায় হায়।
মরে গেছে বোধহয়।
24
00:03:44,131 --> 00:03:45,200
কেমন লাগছে?
25
00:03:51,501 --> 00:03:52,571
তুমি।
26
00:03:53,941 --> 00:03:54,941
মানুষকে মারা...
27
00:03:55,911 --> 00:03:57,281
আনন্দদায়ক না?
28
00:04:04,751 --> 00:04:06,550
• Episode 11 •
29
00:04:14,390 --> 00:04:15,561
হায় হায়।
30
00:04:17,561 --> 00:04:18,661
না...
31
00:04:19,131 --> 00:04:20,901
খোদা, একটা মানুষকে মেরে ফেলেছি।
32
00:04:21,971 --> 00:04:23,001
একজনকে মেরে ফেলেছি।
33
00:04:23,501 --> 00:04:26,341
না। না, আমি মারিনি।
34
00:04:26,770 --> 00:04:27,811
সুং ইও-হান।
35
00:04:28,740 --> 00:04:30,610
সুং ইও-হান। সব ওর দোষ।
36
00:04:31,710 --> 00:04:33,210
এতে ব্যাপারটা সহজ হয়ে যায়?
37
00:04:38,750 --> 00:04:40,391
আমাকে দোষ দিলে
ব্যাপারটা আরও সহনীয় হয়?
38
00:04:40,791 --> 00:04:43,761
আমি ভুল দেখছি। এটা সত্যি না।
39
00:04:44,021 --> 00:04:45,690
এটা ভ্রম।
40
00:04:45,891 --> 00:04:48,831
অস্বীকার করলেই তুমি যে খুনি
সেটা বদলে যাবে না।
41
00:04:49,500 --> 00:04:50,560
খুনি।
42
00:04:50,730 --> 00:04:53,130
না, ওটা আত্মরক্ষা ছিল। আত্মরক্ষা!
43
00:04:54,971 --> 00:04:57,740
হ্যাঁ। ঊ হিউং-ছুল
আমাকে আগে মারতে চেয়েছিল।
44
00:04:57,971 --> 00:04:59,271
আমার আর কোনো উপায় ছিল না।
45
00:04:59,810 --> 00:05:01,011
আত্মরক্ষা?
46
00:05:04,011 --> 00:05:05,610
নিজের সাথে আরও সৎ হও।
47
00:05:07,211 --> 00:05:09,451
তাকে শেষ নিশ্বাস নিতে দেখে...
48
00:05:10,081 --> 00:05:11,320
তুমি আনন্দ পেয়েছো।
49
00:05:14,250 --> 00:05:17,560
তাকে শ্বাসরোধ করা উত্তেজনাপূর্ন ছিল।
50
00:05:19,891 --> 00:05:21,461
না! না।
51
00:05:24,031 --> 00:05:26,370
আমি তোমার মতো না।
আমরা ভিন্ন!
52
00:05:30,341 --> 00:05:31,901
শোনো তোমার কথা।
53
00:05:34,971 --> 00:05:36,281
সেটা কেউ বিশ্বাস করবে না।
54
00:05:39,781 --> 00:05:42,180
দূর হও।
আমাকে একা থাকতে দাও!
55
00:06:08,310 --> 00:06:09,911
- এখানে দেখতে পাচ্ছেন?
- হ্যাঁ।
56
00:06:10,081 --> 00:06:11,281
এখানেই আমরা সিগন্যাল হারিয়েছি।
57
00:06:11,440 --> 00:06:14,180
- ওটা ওছাং আইসি।
- হ্যাঁ, এক্সপ্রেসওয়ের ওখানে।
58
00:06:14,250 --> 00:06:16,550
সেখানেই তো কিম ইউং-হি
আর পার্ক হিয়ে-উনের লাশ পাওয়া গেছে।
59
00:06:16,920 --> 00:06:18,081
কাছেই ছিল।
60
00:06:18,281 --> 00:06:19,791
এদিকে, এখানে ঊ হিউং-ছুলের মামার বাসা।
61
00:06:20,721 --> 00:06:22,721
- আমি ধরা দিতে এসেছি।
- ডানদিকে সরাও।
62
00:06:23,891 --> 00:06:25,521
- কাছেই।
- আমি ঊ হিউং-ছুলকে মেরেছি।
63
00:06:25,721 --> 00:06:27,060
ওখানেই আমরা সিগন্যাল হারিয়েছি।
64
00:06:28,630 --> 00:06:30,331
আমি ঊ হিউং-ছুলকে মেরে ফেলেছি!
65
00:06:56,721 --> 00:06:57,721
এখানেই থাকো।
66
00:07:27,951 --> 00:07:28,951
কী?
67
00:07:30,860 --> 00:07:31,961
কী...
68
00:07:39,471 --> 00:07:40,500
গেল কোথায়?
69
00:07:45,000 --> 00:07:46,070
কোথায় ও?
70
00:07:53,880 --> 00:07:55,851
হয়ে গেছে বোধহয়।
ওখানে থাকো।
71
00:08:00,420 --> 00:08:01,920
কোনো রক্তের ছোপ ছিল না,
72
00:08:01,920 --> 00:08:03,620
অফিসার জুং আর ঊ হিউং-ছুলের
ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি।
73
00:08:03,721 --> 00:08:05,221
এটা মার্ডার সিন না।
74
00:08:07,031 --> 00:08:10,300
- ওনার ব্রেন সার্জারি হয়েছে না?
- হ্যাঁ।
75
00:08:10,300 --> 00:08:12,800
শুনেছি ব্রেন সার্জারির কারণে
বিভিন্ন জটিলতা দেখা দেয়।
76
00:08:13,070 --> 00:08:14,170
ওনাকে হাসপাতালে নিয়ে যান।
77
00:08:14,170 --> 00:08:16,570
আচ্ছা, ধন্যবাদ। দেখা হবে।
78
00:08:20,511 --> 00:08:21,610
কী বললো?
79
00:08:24,880 --> 00:08:25,980
সত্যি বলছি।
80
00:08:26,380 --> 00:08:29,081
খুন না করে কেন বলবো খুন করেছি?
81
00:08:29,480 --> 00:08:31,581
- অফিসার জুং।
- হাইওয়ে চেক করলে,
82
00:08:31,581 --> 00:08:33,690
ঊ হিউং-ছুলের কার আর
আমার চালানো ট্রাকটা পাবেন।
83
00:08:33,791 --> 00:08:35,690
চেক করুন।
হাইওয়ে চেক করুন!
84
00:08:35,690 --> 00:08:37,560
ঊ হিউং-ছুলের হদিস পাওয়া গেছে।
সেলফোন নিশ্চয় অন করেছে।
85
00:08:37,661 --> 00:08:38,690
কী?
86
00:08:39,091 --> 00:08:40,331
কো... কোথায়?
87
00:08:47,901 --> 00:08:48,971
ও-ই।
88
00:08:49,570 --> 00:08:51,971
নেভি জ্যাকেট, কালো প্যান্ট, হাইকিং টুপি।
89
00:08:53,211 --> 00:08:56,381
হ্যাঁ, ঊ হিউং-ছুল এগুলোই পরা ছিল।
90
00:08:58,141 --> 00:08:59,180
এটা ও।
91
00:08:59,651 --> 00:09:02,881
আমরা হাইওয়ে চেক করেছি,
সেখানে কোনো কার বা ট্রাক ছিল না।
92
00:09:03,651 --> 00:09:05,820
নিখোঁজ ট্রাক নিয়ে
কেউ রিপোর্টও করেনি।
93
00:09:09,820 --> 00:09:12,361
[ মুজিন বুকবু থানা ]
94
00:09:14,761 --> 00:09:17,830
অফিসার জুং, এটা ওই বাসায় পেয়েছি।
95
00:09:18,100 --> 00:09:19,200
তোমার সেলফোন।
96
00:09:21,430 --> 00:09:23,901
তোমার সাথে আমি হাসপাতালে যাবো?
97
00:09:25,100 --> 00:09:26,100
না।
98
00:09:32,281 --> 00:09:33,680
আপনি কি জানতেন...
99
00:09:34,310 --> 00:09:37,180
ঊ হিউং-ছুলই যে হাইস্কুলের ছাত্রী
আর বারের মহিলাকে মেরেছিল?
100
00:09:38,320 --> 00:09:40,350
একে কখনো এখানে দেখেছেন?
101
00:09:40,590 --> 00:09:43,420
আবার জিজ্ঞেস করছেন কেন?
102
00:09:43,521 --> 00:09:45,761
একটু আগে একজন এসে
জিজ্ঞেস করে গেল।
103
00:09:46,060 --> 00:09:48,791
- একজন?
- টিভিতে দেখানো ডিটেকটিভটা।
104
00:09:48,930 --> 00:09:50,330
বড়ো ভাইকে যে হারিয়েছে।
105
00:09:50,930 --> 00:09:52,161
ডিটেকটিভ খো মু-ছি?
106
00:09:52,830 --> 00:09:54,200
হ্যাঁ, জানতাম।
107
00:09:54,501 --> 00:09:56,600
প্রথমে তোমার কথাটা শুনে
চিন্তায় পড়ে যাই।
108
00:09:56,670 --> 00:09:58,670
ভয়ে ছিলাম একটা নির্দোষ
লোককে গুলি করেছি কিনা।
109
00:09:59,371 --> 00:10:01,210
কিন্তু কিম জিন-আহ'র লাশে
আলাদা কিছু ছিল।
110
00:10:01,210 --> 00:10:03,381
সং সু-হো'কে জ্যান্ত পোড়ানো হয়েছিল।
111
00:10:03,381 --> 00:10:05,011
কিন্তু কিম জিন-আহ'কে
মারার পর পোড়ানো হয়।
112
00:10:05,580 --> 00:10:09,411
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল
ভিকটিমের বাসায় পাওয়া বিজনেস কার্ডটা।
113
00:10:09,411 --> 00:10:10,481
খুনি নিয়ে গেছে।
114
00:10:10,481 --> 00:10:13,320
ঊ হিউং-ছুলের অফিসে
ওরকম একটা দেখেছিলাম।
115
00:10:13,491 --> 00:10:14,751
তাই ওর পেছনে লোক লাগাই।
116
00:10:14,891 --> 00:10:16,661
আরেকটা অপরাধ করলে,
ওকে শুধু এরেস্ট করতে হতো।
117
00:10:16,791 --> 00:10:19,060
কিন্তু ডিটেকটিভ লি দুর্ঘটনাক্রমে
ওকে হারিয়ে ফেলে।
118
00:10:20,430 --> 00:10:22,231
জানতেন যখন, আমাকে বলতেন।
119
00:10:22,231 --> 00:10:24,361
তোমাকে বলতেই থানায় গিয়েছিলাম।
120
00:10:24,430 --> 00:10:27,100
কিন্তু তোমার ল্যাপটপে তখন
পার্ক হিয়ে-উনের ভিডিওটা দেখি,
121
00:10:27,271 --> 00:10:29,470
তখন তাকে কোথায় দেখেছিলাম
হঠাৎ আমার মনে পড়ে।
122
00:10:29,470 --> 00:10:32,670
যাকগে, তোমার কারণে, পার্ক হিয়ে-উন
আর কিম ইউং-হি'র লাশ পাওয়া গেছে।
123
00:10:32,871 --> 00:10:33,871
দারুণ করেছো।
124
00:10:34,741 --> 00:10:35,810
যাচ্ছি।
125
00:10:38,141 --> 00:10:39,141
আচ্ছা,
126
00:10:41,757 --> 00:10:44,856
সুং ইও-হান খুনি ছিল না প্রমাণ করতে
এত ব্যস্ত ছিলে কেন?
127
00:10:46,491 --> 00:10:49,021
বলতে পারি তোমাকে মরিয়া লেগেছিল।
128
00:10:53,690 --> 00:10:54,690
এমনি ছিলাম।
129
00:10:57,901 --> 00:10:58,930
এমনি।
130
00:11:24,820 --> 00:11:25,861
হ্যাঁ।
131
00:11:26,090 --> 00:11:27,330
সূল-কি'র অবস্থা কেমন?
132
00:11:28,131 --> 00:11:29,930
ভাগ্যক্রমে, গুরুতর আঘাত পায়নি।
133
00:11:33,100 --> 00:11:34,271
ধন্যবাদ, বা-রূম।
134
00:11:35,100 --> 00:11:36,670
তুই না থাকলে...
135
00:11:43,011 --> 00:11:45,511
যখন শুনলাম ওকে মেরেছিস,
136
00:11:47,011 --> 00:11:49,680
নিজেকে শুধু বলেছিলাম
তুই কখনো ওরকম কাজ করবি না।
137
00:11:52,580 --> 00:11:54,450
কিন্তু একইসাথে, খুব ভালোও লেগেছিল।
138
00:11:56,190 --> 00:11:57,291
ওর মতো হারামি...
139
00:11:59,161 --> 00:12:00,460
মরার যোগ্য।
140
00:12:03,361 --> 00:12:07,531
জানা গেছে বাঁধন খুনের আসামি
মৃত A এর ছেলে।
141
00:12:07,600 --> 00:12:10,840
পুলিশের ধারনা ঊ হিউং-ছুল
চোরাই পথে ফিলিপাইনে পাড়ি দিয়েছে,
142
00:12:10,840 --> 00:12:12,970
তাই স্থানীয় পুলিশের সহযোগিতা চেয়েছে।
143
00:12:12,970 --> 00:12:15,570
খুন না করে কেন বলবো খুন করেছি?
144
00:12:22,580 --> 00:12:24,080
অফিসার জুং বা-রূম...
145
00:12:24,680 --> 00:12:26,180
আমাদের টিমে ট্রান্সফার হয়েছে।
146
00:12:26,751 --> 00:12:29,050
কিন্তু ও তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি।
147
00:12:29,050 --> 00:12:30,460
কিছুদিন শুধু অফিসের কাজ করুক।
148
00:12:30,690 --> 00:12:33,861
ফিয়নগান থানায় বলে দিয়েছি,
তাই তাকে এখানে কাজ শুরু করতে বোলো।
149
00:12:34,430 --> 00:12:35,491
আচ্ছা।
150
00:13:06,861 --> 00:13:08,090
এভিডেন্স ম্যানেজিং টিম?
151
00:13:10,060 --> 00:13:11,460
ধন্যবাদ।
152
00:13:14,001 --> 00:13:17,100
কিন্তু আমি সেখানে ঠিক থাকবো তো?
153
00:13:19,340 --> 00:13:20,771
ডাক্তার কী বলেছে?
154
00:13:22,310 --> 00:13:23,781
কোনো সমস্যা নেই।
155
00:13:24,180 --> 00:13:26,481
ওনার ধারণা প্রচন্ড স্ট্রেসের কারণে।
156
00:13:26,881 --> 00:13:28,651
ঠিক আছে, তাহলে।
কালকে অফিসে দেখা হবে।
157
00:13:28,781 --> 00:13:30,481
আচ্ছা, কালকে দেখা হবে।
158
00:14:19,261 --> 00:14:20,300
নাবি।
159
00:14:32,111 --> 00:14:33,111
নাবি।
160
00:14:33,810 --> 00:14:35,080
এসে খেয়ে নাও।
161
00:14:36,080 --> 00:14:37,080
সরি।
162
00:14:37,720 --> 00:14:39,121
আর কখনো মারবো না।
163
00:14:42,090 --> 00:14:43,151
আচ্ছা।
164
00:14:43,960 --> 00:14:47,330
বাচ্চাদের কথা ভেবে খেয়ে নিয়ো।
এখানে রেখে যাচ্ছি।
165
00:15:20,131 --> 00:15:21,590
এবার কোনো শব্দ নেই।
166
00:15:26,800 --> 00:15:27,901
কী এটা?
167
00:15:30,970 --> 00:15:32,241
আবার ভুল দেখছি?
168
00:15:33,041 --> 00:15:34,541
ওহ, পাখিটা?
169
00:15:34,970 --> 00:15:38,481
আপনার খালাকে বলেছিলাম পাখিটার কথা,
উনি বোধহয় আপনাকে বলেননি।
170
00:15:39,641 --> 00:15:40,651
আমার খালা?
171
00:15:40,781 --> 00:15:44,521
শিশু ওয়ার্ডের বাচ্চারা
পাখিটাকে বাগানে পায়।
172
00:15:44,950 --> 00:15:46,991
পাখিটার জন্য খারাপ লাগায়
তারা কান্না করতে থাকে,
173
00:15:46,991 --> 00:15:48,350
তাই আমরা একটা কবর খুঁড়ে...
174
00:15:48,521 --> 00:15:49,991
ওটাকে কবর দিই।
175
00:16:00,970 --> 00:16:02,070
পাখিটাকে আমি মেরেছি।
176
00:16:03,800 --> 00:16:04,871
আমি।
177
00:16:10,840 --> 00:16:12,340
ঊ হিউং-ছুলের সাথেও তা-ই করেছি?
178
00:17:17,940 --> 00:17:19,080
হ্যাঁ, এখানেই ছিল।
179
00:17:22,111 --> 00:17:24,881
বি.. বিভ্রম ছিল না সেটা।
180
00:17:29,451 --> 00:17:30,820
তাহলে কে...
181
00:17:59,781 --> 00:18:02,021
[ ঘটনার দিন ]
182
00:19:10,291 --> 00:19:13,090
ও বোধহয় বুঝে গেছে।
কী করবো আমরা?
183
00:19:15,961 --> 00:19:18,501
এটি বুকবু থানা স্টপ।
184
00:19:18,800 --> 00:19:21,231
পরবর্তী স্টপ দাওক উচ্চ বিদ্যালয়।
185
00:19:21,701 --> 00:19:22,731
নামতে চাইলে বেল চাপুন...
186
00:19:34,880 --> 00:19:37,050
[ মুজিন বুকবু থানা ]
187
00:19:39,251 --> 00:19:40,291
কী করবো?
188
00:19:40,951 --> 00:19:43,721
আবারও ধরা দিলে,
তারা আমাকে পাগল ভাববে।
189
00:19:46,890 --> 00:19:49,160
না। তবুও আমার ধরা দেওয়া উচিত।
190
00:19:54,100 --> 00:19:56,630
তো? ধরা দিবেন?
191
00:19:58,741 --> 00:20:00,971
- কী?
- পুলিশে ধরা দিবেন কি-না,
192
00:20:01,070 --> 00:20:02,271
মি. জুং বা-রূম?
193
00:20:07,481 --> 00:20:09,610
- স্যার। ঠিক আছেন?
- জি।
194
00:20:16,691 --> 00:20:17,991
এটা আমার ফোন না।
195
00:20:19,991 --> 00:20:20,991
কে আপনি?
196
00:20:21,231 --> 00:20:24,431
ঊ হিউং-ছুলের লাশ
কেন উধাও হয়েছে জানতে চান?
197
00:20:26,130 --> 00:20:27,171
কে তুমি?
198
00:20:27,330 --> 00:20:30,640
বিস্তারিত আলোচনা সামনাসামনি করা যাক।
তবে মনে রাখবেন।
199
00:20:30,900 --> 00:20:33,941
এসব যেন কেউ-ই জানতে না পারে।
200
00:20:34,171 --> 00:20:37,340
আপনার ব্রেন সার্জারির সাথে জড়িত কেউ
কিংবা আপনার খালাও না।
201
00:20:37,580 --> 00:20:38,810
আমাকে কথা দিতে পারবেন?
202
00:20:39,340 --> 00:20:42,511
ব্রেন সার্জারি? খালা?
আমার ব্যাপারে সব জানে।
203
00:20:43,880 --> 00:20:45,150
কে হতে পারে?
204
00:20:45,921 --> 00:20:47,150
কোথায় যেতে হবে?
205
00:21:38,471 --> 00:21:39,741
আপনি তো বাস স্টপের সেই লোক।
206
00:21:51,380 --> 00:21:53,281
# ড্যানিয়েল লি #
207
00:21:53,350 --> 00:21:55,590
# কোরিয়ান দত্তকপুত্র ড্যানিয়েল লি #
208
00:21:57,560 --> 00:21:59,691
# পুলিশের সিদ্ধান্ত ড্যানিয়েল লি খুন হয়েছে #
209
00:22:00,160 --> 00:22:02,560
ডা. ড্যানিয়েল লি?
210
00:22:04,900 --> 00:22:06,531
আপনি তো মারা গেছেন।
সুং ইও-হানের হাতে।
211
00:22:09,531 --> 00:22:11,941
আরেকটা কথা নিশ্চয়
আরও বেশি জানতে চান।
212
00:22:13,041 --> 00:22:15,271
ঊ হিউং-ছুলের লাশ
কোথায় উধাও হয়েছে।
213
00:22:17,580 --> 00:22:20,350
তাহলে... আপনিই কি সরিয়েছেন...
214
00:22:23,410 --> 00:22:26,650
আমি নিশ্চিত দেশ থেকে পালাতে ওকে...
215
00:22:26,781 --> 00:22:27,991
নৌকায় উঠতে দেখেছি।
216
00:22:28,050 --> 00:22:29,320
মুখ দেখেছেন?
217
00:22:29,620 --> 00:22:31,360
না, পেছন থেকে দেখেছি।
ওর জামাকাপড় আর জুতা...
218
00:22:31,421 --> 00:22:35,791
তার গড়নের কেউ যদি
সে হওয়ার ভান করে...
219
00:22:35,860 --> 00:22:37,461
ইচ্ছাকৃতভাবে ক্যামেরায় ধরা পড়ে?
220
00:22:41,300 --> 00:22:43,201
- তাহলে...
- আমি নিশ্চিত...
221
00:22:43,271 --> 00:22:45,640
সে নৌকায় উঠেছিল।
অন্য কারো সাথে।
222
00:22:45,840 --> 00:22:49,171
অবশ্যই। সে নিশ্চয় টোপ
আর এতক্ষণে লাপাত্তা।
223
00:22:49,410 --> 00:22:50,481
কিন্তু...
224
00:22:52,080 --> 00:22:53,211
কে...
225
00:22:53,281 --> 00:22:55,451
কেন দেখা করতে চেয়েছি সেটায় আসি।
226
00:22:57,880 --> 00:23:01,150
ঊ হিউং-ছুলকে খুন করার সময়
কেমন লেগেছে?
227
00:23:04,191 --> 00:23:06,421
ভু... ভুল ছিল সেটা।
228
00:23:07,360 --> 00:23:10,501
ও আমাকে মারতে চেয়েছিল।
সেটা আত্মরক্ষা ছিল।
229
00:23:10,731 --> 00:23:12,231
আরেকটু সৎ হোন।
230
00:23:14,471 --> 00:23:16,501
যখন তার জীবন শেষ করে দেন,
231
00:23:17,100 --> 00:23:20,711
আপনার হয়তো অকল্পনীয়
পরমানন্দ লেগেছে।
232
00:23:25,211 --> 00:23:28,281
দুর্ভাগ্যক্রমে, খুনি সুং ইও-হানের ব্রেন...
233
00:23:28,380 --> 00:23:31,251
গত একবছর ধরে
আপনার ব্রেন দখল করছে।
234
00:23:31,550 --> 00:23:34,191
এখনো তাই করছে।
235
00:23:34,251 --> 00:23:36,850
শেষপর্যন্ত, সুং ইও-হানের ব্রেন...
236
00:23:37,191 --> 00:23:39,090
আপনার ব্রেনকে
সম্পূর্ণভাবে গ্রাস করে নিবে।
237
00:23:39,160 --> 00:23:41,830
তখন কী ঘটবে বলে মনে হয়?
238
00:23:45,160 --> 00:23:46,360
খুন একটি নেশা।
239
00:23:46,830 --> 00:23:50,541
ঊ হিউং-ছুলকে খুন করার মাধ্যমে আপনার ব্রেনে
চাপা থাকা খুনের নেশা হয়তো জেগে উঠেছে।
240
00:23:50,800 --> 00:23:52,300
সুইচ অন হয়ে গেছে।
241
00:23:54,171 --> 00:23:55,271
সুইচ?
242
00:23:55,410 --> 00:23:58,840
সময় গড়ানোর সাথে সাথে,
সেই আকাঙ্ক্ষা আরও জোরালো হবে।
243
00:23:59,380 --> 00:24:02,080
আপনার ইচ্ছাশক্তি যতই জোরালো
হোক না থামতে পারবেন না।
244
00:24:11,120 --> 00:24:14,360
আপনার খুনে প্রবণতাকে
অন্যদিকে ঘুরিয়ে দিলে কেমন হয়?
245
00:24:14,961 --> 00:24:18,060
ঊ হিউং-ছুলকে খুন করার মতো
এক পার্সেন্ট সাইকোপ্যাথ প্রিডেটরকে...
246
00:24:18,600 --> 00:24:19,761
শাস্তি দেওয়ায়।
247
00:24:21,501 --> 00:24:23,701
আমাকে তাদের DNA এনে দিলে,
248
00:24:23,771 --> 00:24:25,900
আমি নিশ্চিত করবো তারা প্রিডেটর কি-না।
249
00:24:28,370 --> 00:24:31,681
আমাকে মানুষ মারতে বলছেন?
250
00:24:34,350 --> 00:24:35,981
কিন্তু আপনার কারণে,
251
00:24:36,650 --> 00:24:39,021
নিরীহ মানুষ খুন হবে না।
252
00:24:41,991 --> 00:24:44,291
আপনি পাগল। পাগল!
253
00:24:46,521 --> 00:24:47,660
আমি ধরা দেবো।
254
00:24:48,130 --> 00:24:51,231
ঊ হিউং-ছুলকে খুন করার মাশুল গুনবো।
255
00:24:51,431 --> 00:24:53,360
কীভাবে? লাশ কিংবা কোনো প্রমাণ নেই।
256
00:24:53,830 --> 00:24:56,501
তাকে খুন করার কথা
তাদের বিশ্বাস করাতে চাইলে,
257
00:24:57,340 --> 00:25:00,541
সিরিয়াল কিলার সুং ইও-হানের ব্রেন যে
আপনার ব্রেন দখল করছে...
258
00:25:00,570 --> 00:25:02,570
তাদেরকে তা বলতে হবে।
সেটা ঠিক হবে?
259
00:25:03,041 --> 00:25:05,511
তাদের আপনি বললেও,
কে বিশ্বাস করবে?
260
00:25:06,041 --> 00:25:08,050
কেউ বিশ্বাস করলেও আপনি
261
00:25:08,181 --> 00:25:10,781
বাকি জীবন গবেষণার
টেস্ট সাবজেক্ট হিসেবে কাটাবেন।
262
00:25:10,850 --> 00:25:12,120
সেটাই চান?
263
00:25:17,320 --> 00:25:18,791
সময় বেশি নেই।
264
00:25:19,360 --> 00:25:21,890
কারণ সুইচটা শীঘ্রই আবার...
265
00:25:22,560 --> 00:25:24,130
অন হবে।
266
00:25:25,501 --> 00:25:26,800
আপনি পাগল।
267
00:25:27,701 --> 00:25:29,100
বদ্ধ উন্মাদ।
268
00:25:30,370 --> 00:25:31,771
আমার কথামতো করুন।
269
00:25:33,570 --> 00:25:36,711
জুং বা-রূম। না করলে,
270
00:25:36,771 --> 00:25:39,211
আগে আপনার ভালোবাসার
পরিবার ও মানুষদের...
271
00:25:39,681 --> 00:25:41,181
খুন করে বসবেন।
272
00:26:00,570 --> 00:26:02,630
- হ্যাঁ, খালা।
- তুমি বাসায়?
273
00:26:03,031 --> 00:26:04,201
কেমন বোধ করছো?
274
00:26:04,541 --> 00:26:06,271
পোনামাছের জাউ রেখে এসেছি।
275
00:26:06,370 --> 00:26:08,511
কথায় আছে শক্তি কমে গেলে
পোনামাছের তুলনা চলে না।
276
00:26:09,910 --> 00:26:12,981
অ বং-য়ি'র মারা যাবার কথা
আমাকে বলোনি কেন?
277
00:26:14,350 --> 00:26:15,481
বা-রূম।
278
00:26:16,050 --> 00:26:18,320
জ্ঞান ফিরে পেয়ে
আমাকে পর্যন্ত চেনোনি।
279
00:26:18,839 --> 00:26:20,468
কীভাবে বলতাম সেই কথা?
280
00:26:24,109 --> 00:26:25,209
বুঝতে পেরেছি।
281
00:26:43,788 --> 00:26:45,399
সুইচ অন হয়েছিল?
282
00:26:49,798 --> 00:26:52,968
না। না, ফালতু কথা। অসম্ভব।
283
00:26:56,790 --> 00:26:59,829
অফিসার জুং, অবশেষে চলে এলে।
284
00:26:59,990 --> 00:27:01,530
- অভিনন্দন।
- ধন্যবাদ।
285
00:27:02,260 --> 00:27:04,700
ঊ হিউং-ছুল খুনের এভিডেন্স এগুলো।
286
00:27:05,930 --> 00:27:09,000
আপনার ব্লাইন্ড ডেট আছে নাকি?
স্যুট পরেছেন যে?
287
00:27:09,000 --> 00:27:11,540
শীগ্রই বিয়ের পিড়িতে বসতে যাওয়া
লোকের সাথে সেটা যায় না।
288
00:27:11,809 --> 00:27:13,540
ডিটেকটিভ খো বিয়ের হোস্ট হবেন।
289
00:27:13,740 --> 00:27:14,809
আপনি বিয়ে করছেন?
290
00:27:15,440 --> 00:27:17,349
তোমাকে ইনভাইটেশন দিইনি দেখছি।
291
00:27:17,510 --> 00:27:19,510
ক্যাপ্টেনের সাথে
তোমার জন্যও একটা আনবো।
292
00:27:19,680 --> 00:27:20,720
আচ্ছা।
293
00:27:20,720 --> 00:27:22,419
কেমন লাগছে? চমৎকার, না?
294
00:27:22,750 --> 00:27:24,419
যেহেতু টিভিতে যাচ্ছি,
295
00:27:24,490 --> 00:27:26,750
তাই একটা ব্রান্ড নিউ স্যুট কিনে ফেললাম।
296
00:27:27,589 --> 00:27:28,819
আপনি টিভিতে যাচ্ছেন?
297
00:27:29,319 --> 00:27:32,829
আজ রাত ১০টায়, "শার্লক হং-জু" ফিরবে
আমাকে গেস্ট হিসেবে সাথে নিয়ে।
298
00:27:32,960 --> 00:27:34,500
মুজিন বুকবু থানার হিরো।
299
00:27:34,500 --> 00:27:36,030
আমি, অফিসার শিন সাং।
300
00:27:37,430 --> 00:27:40,169
- ছই পিডি আবার ফিরছেন?
- হ্যাঁ।
301
00:27:41,300 --> 00:27:42,339
ভালো হলো।
302
00:27:42,440 --> 00:27:44,240
একা কেন কাজ করছো?
ডিটেকটিভ খো কোথায়?
303
00:27:44,240 --> 00:27:46,339
- আমি হাত লাগাবো?
- না, না, হয়ে গেছে।
304
00:27:46,770 --> 00:27:50,409
যাইহোক আমার নতুন স্যুটে
ময়লা লাগানো উচিত হবে না।
305
00:27:50,409 --> 00:27:52,250
তোমার জন্য ড্রিংকস আনি তাহলে।
306
00:27:52,250 --> 00:27:53,450
না, লাগবে না।
307
00:27:54,149 --> 00:27:56,419
এখানে কোনো কয়েন পড়ে নেই?
308
00:27:57,819 --> 00:28:00,149
বিশ্বাস হয় না স্যার সাথে করে
এটাও নিয়ে এসেছেন।
309
00:28:00,349 --> 00:28:01,490
যাকগে, এতে হবে।
310
00:28:01,490 --> 00:28:03,760
এই। ওখানেই থামো।
311
00:28:03,819 --> 00:28:06,359
এত বড়ো কফি মিক্স কেলেঙ্কারির পরও,
312
00:28:06,359 --> 00:28:08,399
- তোমার এখনো শিক্ষা হয়নি।
- কী?
313
00:28:09,399 --> 00:28:10,869
এটা নিতে চাচ্ছো কেন?
314
00:28:11,399 --> 00:28:13,869
এটা কি কোনো কেসের এভিডেন্স?
315
00:28:14,540 --> 00:28:15,800
একজন আমাকে
কিলার হিসেবে ভাড়া করেছে।
316
00:28:16,300 --> 00:28:18,069
কী? কিলার?
317
00:28:18,309 --> 00:28:19,339
হ্যাঁ।
318
00:28:20,010 --> 00:28:22,879
এক মেয়ে একবার একটা হারামিকে
মেরে দিতে বলেছিল।
319
00:28:23,180 --> 00:28:24,510
এটাই আমার পারিশ্রমিক।
320
00:28:24,909 --> 00:28:27,520
আজকে আমরা
কোরিয়ার শীর্ষ তিন রহস্যের একটি,
321
00:28:27,520 --> 00:28:29,649
পেট্রল সন্ত্রাস কেস নিয়ে তদন্ত করেছি।
322
00:28:30,020 --> 00:28:33,520
পরবর্তী পর্বে, খাং দুক-সুর মুক্তির
এক বছর পূর্ণ হতে চলায়...
323
00:28:33,520 --> 00:28:36,020
অপ্রাপ্তবয়স্কদের উপর যৌন নির্যাতন কেস...
324
00:28:36,020 --> 00:28:37,859
ফিরে দেখবো আমরা।
325
00:28:38,129 --> 00:28:39,389
ততদিন পর্যন্ত ভালো থাকুন।
326
00:28:40,329 --> 00:28:41,859
সবাই ভালো করেছেন।
327
00:28:41,930 --> 00:28:44,369
- ভালো করেছেন।
- সবাই ভালো করেছেন।
328
00:28:46,569 --> 00:28:47,639
আজকের জন্য ধন্যবাদ।
329
00:28:47,639 --> 00:28:49,970
- অবিশ্বাস্য ছিলেন।
- আরে, না।
330
00:28:50,300 --> 00:28:53,440
সামনের সপ্তাহের শো হবে
অপ্রাপ্তবয়স্ক সংক্রান্ত যৌন নির্যাতন নিয়ে।
331
00:28:53,609 --> 00:28:55,510
আমার মতো শিশু মনোবিজ্ঞানে বিশেষজ্ঞ...
332
00:28:55,909 --> 00:28:58,349
কোনো ডিটেকটিভকে
শোতে রাখাটা ভালো সিদ্ধান্ত হতে পারে।
333
00:28:58,879 --> 00:29:00,780
বেশ তবে।
আমাদের রাইটারকে জানাবো।
334
00:29:01,050 --> 00:29:02,050
ইয়েস।
335
00:29:02,119 --> 00:29:04,149
খো স্যার হয়তো আমাদের সাথে
যোগ দিতে পারেন।
336
00:29:04,419 --> 00:29:05,750
- ডিটেকটিভ খো?
- হ্যাঁ।
337
00:29:05,889 --> 00:29:08,490
উনিই খাং দুক-সুকে এরেস্ট করেছিলেন।
338
00:29:08,490 --> 00:29:11,730
এখনো পর্যন্ত উনি
ভিকটিমের খোঁজখবর রাখেন।
339
00:29:11,960 --> 00:29:13,829
এক মাসের জন্য একজনকে...
340
00:29:14,359 --> 00:29:15,500
দেখে রাখতে পারবে?
341
00:29:17,059 --> 00:29:18,430
তার কথা বলছিল তাহলে।
342
00:29:21,700 --> 00:29:25,169
বাসা পেলেই তোমাকে নিতে আসবো,
343
00:29:25,270 --> 00:29:27,879
ততদিন পর্যন্ত লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে।
344
00:29:27,879 --> 00:29:30,579
আচ্ছা। তবে প্রমিজ করো
আমাকে নিতে আসবে।
345
00:29:32,510 --> 00:29:36,020
আমার সাথে কথা বলতে চাইলে
এটা থেকে বং-য়ি আপুকে কল দিবে।
346
00:29:36,119 --> 00:29:37,149
বুঝেছো?
347
00:29:38,790 --> 00:29:42,319
আমি দৌড়ে এসে
তোমার মাকে ফোন দেবো।
348
00:29:52,230 --> 00:29:53,930
ধন্যবাদ। আবার আসবেন।
349
00:29:53,930 --> 00:29:55,200
- স্বাগত!
- স্বাগত।
350
00:29:55,270 --> 00:29:57,069
- কী খাবো?
- কী অর্ডার দেবো?
351
00:29:57,069 --> 00:29:58,369
স্বাগত!
352
00:29:59,609 --> 00:30:01,440
অর্ডার দিতে চাইলে আমাকে বলবেন।
353
00:30:01,440 --> 00:30:03,079
এই, দেখ ও।
354
00:30:04,550 --> 00:30:07,010
- আমরা অর্ডার করবো!
- আসছি।
355
00:30:07,780 --> 00:30:10,149
- আপনাদের অর্ডার নিতে পারি?
- তুই তাহলে। ওহ বং-য়ি।
356
00:30:10,889 --> 00:30:13,649
- ওকে মাফ করে দাও।
- থামুন।
357
00:30:21,230 --> 00:30:22,359
সাইন দিন।
358
00:30:31,440 --> 00:30:32,470
এই নে বখশিশ।
359
00:30:35,079 --> 00:30:36,240
তোরই লস।
360
00:30:36,339 --> 00:30:37,750
আর আমি ভাবলাম উদার হই।
361
00:30:42,050 --> 00:30:43,980
- বং-য়ির জন্য এসেছো?
- জি।
362
00:30:49,819 --> 00:30:50,889
বং-য়ি?
363
00:30:52,260 --> 00:30:53,790
ওঠো, বং-য়ি। ওহ বং-য়ি।
364
00:30:55,099 --> 00:30:56,159
বং-য়ি?
365
00:30:58,629 --> 00:31:01,770
ওপ্পা। বা-রূম ওপ্পা।
366
00:31:03,440 --> 00:31:06,010
আমার বা-রূম ওপ্পা।
367
00:31:06,069 --> 00:31:08,980
আমার মিষ্টি, লক্ষ্মী বা-রূম ওপ্পা।
368
00:31:14,010 --> 00:31:16,250
তাতে কী লাভ বলো? হ্যাঁ?
369
00:31:16,480 --> 00:31:19,450
আমাকে যে বলেছিলে তোমাকে বিয়ে করতে
সেটাও তো তোমার মনে নেই।
370
00:31:19,619 --> 00:31:22,760
এক্কেবারে বোকা তুমি।
371
00:31:26,359 --> 00:31:29,230
এক্সকিউজ মি,
ও এত ড্রিংক করেছে কেন?
372
00:31:29,460 --> 00:31:32,300
এখানে আসা কয়েকটা মেয়ে বোধহয়
ওর সাথে স্কুলে পড়েছিল।
373
00:31:32,369 --> 00:31:36,339
তারা ঘটনাটা আর ওর জন্য তাদের
খারাপ লাগা নিয়ে কথা বলছিল শুধু।
374
00:31:36,540 --> 00:31:39,139
শেষপর্যন্ত সেটা চুল টানাটানিতে গড়ায়।
375
00:31:40,909 --> 00:31:42,040
ঘটনাটা?
376
00:31:51,520 --> 00:31:52,619
খোদা।
377
00:32:08,940 --> 00:32:13,639
ওমা। তোমার তৃপ্তি করে
খাওয়া দেখে ভালো লাগছে।
378
00:32:13,639 --> 00:32:15,280
খোদা।
379
00:32:18,349 --> 00:32:19,450
দাদি...
380
00:32:20,609 --> 00:32:22,950
তোমাকে মনে পড়ছে, দাদি।
381
00:32:44,100 --> 00:32:45,340
লোভ হচ্ছে, তাই না?
382
00:32:48,909 --> 00:32:51,040
ওর গলা টেপা ছাড়া আর কিছু চাও না।
383
00:32:53,209 --> 00:32:54,449
তাহলে টেপো।
384
00:32:57,580 --> 00:32:59,850
ওর গলার কোমলতা অনুভব করো।
385
00:33:04,320 --> 00:33:07,229
নিজেই অনুভব করো। করো অনুভব।
386
00:33:18,110 --> 00:33:19,509
দ্বিধা করছো কেন?
387
00:33:21,140 --> 00:33:24,040
গলা টেপো। জলদি।
388
00:33:32,119 --> 00:33:33,590
আমার কথামতো করুন।
389
00:33:33,919 --> 00:33:35,689
না করলে,
390
00:33:36,090 --> 00:33:38,430
আগে আপনার ভালোবাসার
পরিবার ও মানুষদের...
391
00:33:38,789 --> 00:33:40,160
খুন করে বসবেন।
392
00:33:58,510 --> 00:33:59,910
খুন একটি নেশা।
393
00:34:00,150 --> 00:34:03,619
সময় গড়ানোর সাথে সাথে,
সেই আকাঙ্ক্ষা আরও জোরালো হবে।
394
00:34:03,820 --> 00:34:07,650
আপনার ইচ্ছাশক্তি যতই জোরালো
হোক না থামতে পারবেন না।
395
00:34:26,139 --> 00:34:27,910
তাতে কী লাভ বলো?
396
00:34:28,039 --> 00:34:31,079
আমাকে যে বলেছিলে তোমাকে বিয়ে করতে
সেটাও তো তোমার মনে নেই।
397
00:34:33,650 --> 00:34:34,919
কী করলাম!
398
00:34:40,749 --> 00:34:43,320
ওপ্পা, তোমার ফোন!
399
00:35:01,139 --> 00:35:03,809
আমার ফোন।
বং-য়ির বাসায় ফেলে এসেছি।
400
00:35:17,590 --> 00:35:18,689
খাং দুক-সু?
401
00:35:30,539 --> 00:35:31,639
ঠিক আছেন?
402
00:35:43,550 --> 00:35:44,720
লোকটা?
403
00:35:46,490 --> 00:35:47,650
আমার দাদুমণি।
404
00:35:48,389 --> 00:35:50,059
ওকে দিয়ে একটা কাজ করাতে গিয়ে...
405
00:35:52,559 --> 00:35:54,860
ওর সাথে ভয়ংকর ঘটনাটা ঘটতে দিয়েছিলাম।
406
00:35:55,430 --> 00:35:57,860
খোদা, দোষ আমার।
407
00:35:58,400 --> 00:36:00,169
- সব দোষ আমার।
- দাদি।
408
00:36:00,400 --> 00:36:03,169
দোষ আপনার না,
নিজেকে দোষ দিবেন না।
409
00:36:03,539 --> 00:36:05,340
আমার বেচারি দাদুমণি।
410
00:36:06,039 --> 00:36:07,610
আমার ছোট্ট দাদুমণি।
411
00:36:09,380 --> 00:36:10,439
অফিসার জুং,
412
00:36:11,209 --> 00:36:14,180
আমার বং-য়ি'কে একটু দেখে রেখো।
413
00:36:14,650 --> 00:36:15,680
কেমন?
414
00:36:19,990 --> 00:36:21,860
ও বং-য়ি'র পাড়ায় থাকে?
415
00:36:23,360 --> 00:36:25,590
আমাকে তাদের DNA এনে দিলে,
416
00:36:26,130 --> 00:36:28,829
আমি নিশ্চিত করবো তারা প্রিডেটর কি-না।
417
00:36:50,707 --> 00:36:54,006
তখন লোকটা আপনাকে কী বলেছে?
418
00:36:56,176 --> 00:36:57,607
কিছু বলেনি।
419
00:36:58,716 --> 00:37:01,047
আমার জুতো খুলে যাওয়ায়
পড়ে গিয়েছিলাম।
420
00:37:01,116 --> 00:37:02,187
বং-য়ি।
421
00:37:02,817 --> 00:37:04,587
ঘটনাটা স্রেফ এড়িয়ে যেতে পারেন না।
422
00:37:04,656 --> 00:37:06,256
এখানে আমার ইন্টার্ভিউ নিতে এসেছেন?
423
00:37:06,486 --> 00:37:08,886
আপনি কে আমি জানি।
কী চান?
424
00:37:09,457 --> 00:37:11,897
আমার শো করতে চান?
করবেন না প্লিজ।
425
00:37:12,156 --> 00:37:15,297
আপনারা স্রেফ হাই রেটিং পাওয়ার জন্য
উত্তেজনাপূর্ন শো করেন।
426
00:37:15,397 --> 00:37:17,167
ভিকটিমদের কথা ভাবেনই না।
427
00:37:17,426 --> 00:37:20,236
আর ন্যায়পরায়ণ সাজবেন না।
সেটা আরও খারাপ।
428
00:37:20,837 --> 00:37:22,437
আক্রমণকারীদের চেয়ে...
429
00:37:23,337 --> 00:37:25,136
আপনারা আলাদা নন।
430
00:37:26,576 --> 00:37:29,707
আপনি বোধহয় ভুল বুঝছেন।
আমি ইন্টার্ভিউ নিতে আসিনি।
431
00:37:30,047 --> 00:37:32,116
ডিটেকটিভ খো
আপনাকে নিয়ে খুব চিন্তিত।
432
00:37:32,576 --> 00:37:34,276
- উনি জিজ্ঞেস করলেন আপনি...
- কেন...
433
00:37:34,517 --> 00:37:37,446
সেটা কেন করবো?
কী অন্যায় করেছি আমি?
434
00:37:37,647 --> 00:37:40,817
যেখানে ওই লোক ক্রিমিনাল সেখানে
আমাকেই কেন পালিয়ে বেড়াতে হবে?
435
00:37:41,727 --> 00:37:44,056
আমি আর সেই ছোট্ট খুকিটি নেই।
436
00:37:45,096 --> 00:37:48,366
নিজেই নিজেকে রক্ষা করার সক্ষমতা রাখি।
437
00:37:48,897 --> 00:37:50,096
তাই প্লিজ চলে যান।
438
00:37:52,337 --> 00:37:53,937
প্লিজ চলে যান, জলদি।
439
00:39:04,337 --> 00:39:06,707
দেখি এগুলোর মধ্যে একটাতেও
সাইকোপ্যাথ জিন খুঁজে পেতে পারেন কি-না।
440
00:39:09,047 --> 00:39:10,406
আমাকে পরীক্ষা করছেন?
441
00:39:15,147 --> 00:39:17,747
সবে এখানে এলো,
এরমধ্যেই ফাঁকি মারা শুরু করেছে।
442
00:39:18,087 --> 00:39:19,656
সবকিছু সাজিয়েও রাখেনি।
443
00:39:20,486 --> 00:39:21,486
গেল কোথায়?
444
00:39:24,127 --> 00:39:25,756
আসলেই ওর মাথা ঠিক হয়নি।
445
00:39:27,727 --> 00:39:28,826
আসলেই হয়নি।
446
00:39:41,547 --> 00:39:42,576
কী ব্যাপার?
447
00:39:45,147 --> 00:39:47,317
খাং দক-সুর সাথে বং-য়ির দেখা হয়েছিল।
448
00:39:49,087 --> 00:39:50,986
কী? কোথায়?
449
00:39:51,386 --> 00:39:53,886
- তার পাড়ায়।
- ও সেখানে ফিরে গেছে?
450
00:39:54,386 --> 00:39:55,756
হারামজাদা তো দেখি।
451
00:39:56,656 --> 00:39:58,426
আমার গাড়ির ড্যাশক্যাম ফুটেজ।
452
00:40:02,696 --> 00:40:05,067
হারামজাদা। এই!
453
00:40:05,667 --> 00:40:06,937
কাজ একটু ঠিকমতো করো!
454
00:40:09,136 --> 00:40:10,306
কী হয়েছে?
455
00:40:10,366 --> 00:40:12,276
খাং দুক-সু ভিকটিমের কাছে গিয়েছিল।
456
00:40:12,337 --> 00:40:15,147
ও কয়েকদিন আগে এই এলাকায় আসার জন্য
অফিসিয়াল রিকুয়েস্ট পাঠিয়েছে।
457
00:40:15,207 --> 00:40:17,576
তাহলে ২৪ ঘন্টা ওর উপর
তোমাদের নজর রাখা উচিত।
458
00:40:17,647 --> 00:40:19,647
ও নির্দিষ্ট এক্তিয়ারের মধ্যে আছে।
459
00:40:19,716 --> 00:40:21,317
কোনো আইনও ভাঙেনি।
460
00:40:21,446 --> 00:40:25,357
তাহলে কি ও এক্তিয়ারের মধ্যে থেকে
ভিকটিমকে হুমকি দিতে পারবে?
461
00:40:25,417 --> 00:40:27,216
আইনানুসারে বললে, হ্যাঁ।
462
00:40:27,287 --> 00:40:30,326
ওর বিরুদ্ধে কোনো
বাধা দেওয়ার আদেশ মঞ্জুর হয়নি।
463
00:40:36,026 --> 00:40:37,167
এটা কে?
464
00:40:42,636 --> 00:40:43,636
আপনার জানা লাগবে না।
465
00:40:48,037 --> 00:40:49,247
একে আপনার থামাতে হবে।
466
00:40:49,877 --> 00:40:52,317
তার মতো অতি-বিশুদ্ধ
সাইকোপ্যাথ জিনধারী লোক...
467
00:40:52,377 --> 00:40:55,886
আবারও একই ধরণের অপরাধ করবে।
468
00:40:58,417 --> 00:40:59,756
তাকে থামানো যাবে না।
469
00:41:06,227 --> 00:41:09,167
অপরাধ আরও পাশবিক হবে।
470
00:41:09,426 --> 00:41:10,866
তাদের পদ্ধতি কেবল
সময়ের সাথে পালটায়।
471
00:41:13,497 --> 00:41:15,667
# খাং দুক-সু #
472
00:41:24,176 --> 00:41:27,676
ভয় পেয়ো না।
কথা দিচ্ছি ওকে আমি ধরবো।
473
00:41:30,147 --> 00:41:32,317
আমার বাবা মারা যাবার পর...
474
00:41:34,017 --> 00:41:37,357
আমার দাদি খুব মদ খেতো।
475
00:41:38,526 --> 00:41:41,056
সেদিন, আবারও দাদির
মাকগলি শেষ হয়ে যায়,
476
00:41:41,866 --> 00:41:43,526
তাই আমাকে
আরও আনতে বলে।
477
00:41:45,537 --> 00:41:47,167
এত রাতে আরও নিতে এসেছো?
478
00:41:47,636 --> 00:41:48,806
খোদা।
479
00:41:49,107 --> 00:41:51,366
কনস্ট্রাকশন সাইটে পড়ে মারা
যাওয়া ওহ সাহেবকে চেনো?
480
00:41:51,776 --> 00:41:53,877
ওটা তার মেয়ে।
481
00:42:03,817 --> 00:42:04,846
এখনই চলে যাচ্ছো?
482
00:42:05,156 --> 00:42:07,256
মা বাসায় একদম একা।
483
00:42:07,886 --> 00:42:09,056
আচ্ছা।
484
00:42:11,556 --> 00:42:14,596
ব্রিজের রেলিংয়ে কেউ
একটা কুকুরছানাকে বেঁধে দেয়।
485
00:42:15,866 --> 00:42:17,797
তাই সেটা খুলে দিতে যাই।
486
00:42:27,506 --> 00:42:29,406
কুকুরছানা...
487
00:42:29,707 --> 00:42:31,047
কুকুরছানা...
488
00:42:34,216 --> 00:42:35,787
একারণেই ও ওরকম করেছিল।
489
00:42:40,587 --> 00:42:42,026
# আনশিন-দং এ নাবালিকা
ধর্ষণের কেস রিপোর্ট #
490
00:42:43,886 --> 00:42:46,397
# কেস রিপোর্ট #
491
00:42:48,297 --> 00:42:50,526
# শিশু ধর্ষণ ও নির্যাতন #
492
00:42:52,537 --> 00:42:55,306
না, ঘুমিয়ে পড়ো না।
493
00:42:55,736 --> 00:42:58,477
খুকি, ঘুমিয়ে পড়ো না, কেমন?
494
00:42:58,906 --> 00:43:00,506
কথা দিচ্ছি ওকে ধরবো।
495
00:43:01,506 --> 00:43:02,607
কে?
496
00:43:10,787 --> 00:43:12,116
না, আমি করিনি!
497
00:43:12,216 --> 00:43:13,957
আমি মাতাল ছিলাম!
498
00:43:14,417 --> 00:43:16,227
আমার কিছু মনে নেই!
499
00:43:16,386 --> 00:43:18,227
বিবাদীর শেষ বক্তব্য শোনা যাক।
500
00:43:19,497 --> 00:43:22,826
এটা আমাকে একদম পাগল করে দিচ্ছে।
501
00:43:24,067 --> 00:43:25,997
সত্যিই আমার কিছু মনে নেই।
502
00:43:26,997 --> 00:43:30,107
আমি নিশ্চয় একদম মাতাল ছিলাম,
503
00:43:30,406 --> 00:43:33,977
কিন্তু ছোট্ট একটা মেয়ের সাথে
ওরকম কে করে?
504
00:43:34,806 --> 00:43:38,076
আমি ওরকম ইতর নই।
505
00:43:39,647 --> 00:43:41,986
আমি করেছি প্রমাণিত হলে,
506
00:43:42,517 --> 00:43:44,446
আমার পুরুষাঙ্গ কেটে ফেলতে পারেন।
507
00:43:44,846 --> 00:43:48,256
সত্যি বলছি আমি নির্দোষ।
508
00:44:05,576 --> 00:44:09,846
নৃশংস পদ্ধতি এবং
একই ক্রিমিনাল রেকর্ড বিবেচনায়,
509
00:44:10,076 --> 00:44:11,346
এতদ্বারা তার কঠোর শাস্তি ঘোষণা করছি।
510
00:44:11,846 --> 00:44:16,486
তবে বিবাদীর কথা এবং নেশাগ্রস্ত থাকার
ব্যাপারটাও বিবেচনায় নিচ্ছি।
511
00:44:17,087 --> 00:44:20,256
অতএব, খাং দুক-সুকে
১০ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে,
512
00:44:20,616 --> 00:44:22,986
সেইসাথে ১০ বছরের প্রবেশন।
513
00:44:23,926 --> 00:44:26,326
কী? ১০ বছর?
514
00:44:27,497 --> 00:44:29,267
কী... এই কুত্তার...
515
00:44:29,567 --> 00:44:31,127
এই শয়তানের বাচ্চা!
516
00:44:31,366 --> 00:44:34,096
কীভাবে... কীভাবে তুই... ও করেছে!
517
00:44:34,497 --> 00:44:37,006
বিশ্বাস করতে পারছি না!
518
00:44:37,067 --> 00:44:38,437
ওর মরা উচিত!
519
00:44:38,707 --> 00:44:40,837
শয়তানটার মরা উচিত!
520
00:45:00,727 --> 00:45:02,767
বৃষ্টি হলেই, তোমার কথা ভাবি।
521
00:45:09,707 --> 00:45:11,337
তোমাকে বিয়ে করতে পারি, অফিসার জুং?
522
00:45:12,337 --> 00:45:13,576
ভালো হয়ে থাকবো।
523
00:45:36,866 --> 00:45:37,966
কী এটা?
524
00:45:38,466 --> 00:45:40,236
আংকেলকে তোমার জন্য
প্রতিশোধ নিতে বলছো?
525
00:45:52,946 --> 00:45:55,946
আচ্ছা। ও ছাড়া পেলে...
526
00:45:56,716 --> 00:45:57,817
আংকেল ওকে মেরে ফেলবো।
527
00:46:38,997 --> 00:46:40,656
দৌড়া। দৌড়া।
528
00:46:40,756 --> 00:46:43,196
যখন শুনলাম ওকে মেরেছিস,
529
00:46:43,596 --> 00:46:46,196
নিজেকে শুধু বলেছিলাম
তুই কখনো ওরকম কাজ করবি না।
530
00:46:46,437 --> 00:46:48,236
কিন্তু একইসাথে, খুব ভালোও লেগেছিল।
531
00:46:49,337 --> 00:46:52,576
ওর মতো হারামি মরার যোগ্য।
532
00:47:14,056 --> 00:47:16,767
ডিটেকটিভ খো। আপনি এখানে?
533
00:47:16,926 --> 00:47:19,667
- বং-য়িকে কী বলেছিস?
- জি?
534
00:47:19,797 --> 00:47:22,506
মিথ্যা বলবি না।
ক্রসওয়াকে তোর একটা ভিডিও আছে।
535
00:47:24,636 --> 00:47:26,506
কিছু বলিনি তো।
536
00:47:26,837 --> 00:47:29,377
ঘটনাক্রমে তার সাথে দেখা হয়...
537
00:47:32,147 --> 00:47:33,276
কী বলেছিস?
538
00:47:34,276 --> 00:47:35,346
বল।
539
00:47:36,087 --> 00:47:39,357
সত্যিই কিছু বলিনি।
540
00:47:40,087 --> 00:47:43,127
শুধু হ্যালো ছাড়া কিছু বলিনি।
541
00:47:50,767 --> 00:47:52,997
এই কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা।
542
00:47:53,096 --> 00:47:55,837
তোকে মেরে দেবো বলেছিলাম।
এই কুত্তার বাচ্চা।
543
00:48:18,427 --> 00:48:20,998
উনি আমাকে গুলি করতে চেয়েছিলেন।
544
00:48:21,405 --> 00:48:22,534
সত্যি বলছি।
545
00:48:22,934 --> 00:48:25,804
- আমি কিছু করিনি, কিন্তু...
- কিছু করিসনি?
546
00:48:25,945 --> 00:48:27,545
ও বং-য়িকে কী বলেছে জানেন?
547
00:48:27,545 --> 00:48:28,775
ক্যাপ্টেন। হারামিটা...
548
00:48:28,775 --> 00:48:30,715
আমি সত্যিই কিছু করিনি।
549
00:48:31,974 --> 00:48:34,614
মা। বলো না।
550
00:48:34,815 --> 00:48:36,485
তুমি তো সব দেখেছো।
551
00:48:36,815 --> 00:48:40,485
হ্যাঁ। আমার ছেলে কিছু করেনি,
552
00:48:40,755 --> 00:48:42,625
- কিন্তু ওই ডিটেকটিভ...
- শুনছেন কেন?
553
00:48:42,625 --> 00:48:45,125
উনি অবশ্যই ওনার ছেলের পক্ষে।
554
00:48:45,125 --> 00:48:47,594
আপনি খুব খারাপ।
555
00:48:48,625 --> 00:48:50,864
গত ১০ বছর আমি অনুতাপ করেছি,
556
00:48:51,264 --> 00:48:53,534
আর বাকি জীবন
প্রায়শ্চিত্তে কাটাতে চেয়েছি।
557
00:48:53,534 --> 00:48:55,905
আচ্ছা... আপাতত শান্ত হও...
558
00:48:56,175 --> 00:48:57,704
বাসায় যাও।
559
00:48:57,704 --> 00:48:59,375
আমরা কল দেবো।
560
00:48:59,375 --> 00:49:00,605
ওকে বাসায় পাঠাবেন না!
561
00:49:00,605 --> 00:49:02,775
হারামিটা নাটক করছে!
562
00:49:04,614 --> 00:49:06,914
নাটক বন্ধ কর, হারামি।
563
00:49:07,045 --> 00:49:09,014
ওকে যেতে দিতে পারবেন না!
564
00:49:09,384 --> 00:49:12,425
- ক্যাপ্টেন! ক্যাপ্টেন!
- ধুর।
565
00:49:25,395 --> 00:49:27,965
ডিটেকটিভ শিন! ডিটেকটিভ শিন!
566
00:49:28,534 --> 00:49:31,534
- কী?
- হারামিটা বোধহয় চালাকি করেছে।
567
00:49:31,835 --> 00:49:33,344
ইচ্ছা করে আমাকে খেপিয়েছিল...
568
00:49:33,574 --> 00:49:35,005
যাতে বং-য়ি'র কাছ থেকে
দূরে সরাতে পারে।
569
00:49:35,675 --> 00:49:37,215
ও কিছু করতে যাচ্ছে।
570
00:49:37,215 --> 00:49:39,545
পারবে না।
ওর পায়ে ট্র্যাকিং এনক্লেট লাগানো।
571
00:49:39,545 --> 00:49:41,784
না! বং-য়ি বিপদে আছে!
572
00:49:41,784 --> 00:49:43,284
আমাকে বের হতে দাও।
প্লিজ। প্লিজ।
573
00:49:43,284 --> 00:49:45,954
অফিসার জুং কোথায়?
ডিটেকটিভ খো'র সাথে থাকতে বলেছিলাম।
574
00:49:45,954 --> 00:49:47,625
- ধুর।
- তাহলে...
575
00:49:48,184 --> 00:49:49,425
একটা উপকার করো।
576
00:51:25,014 --> 00:51:27,655
# আমার জঘন্য কাজের জন্য আমি অনুতপ্ত #
577
00:51:32,465 --> 00:51:33,994
এই, উঠুন। উঠুন।
578
00:51:34,164 --> 00:51:35,395
উঠুন।
579
00:51:41,105 --> 00:51:42,164
ওনার ধারণা ভুল।
580
00:51:43,105 --> 00:51:45,005
খাং দুক-সু সাইকোপ্যাথ ছিল না।
581
00:51:46,204 --> 00:51:49,215
আগে থেকে থাকলেও, এখন আর নেই।
582
00:51:49,875 --> 00:51:51,045
সে শুধরে গেছে।
583
00:51:51,645 --> 00:51:53,244
পাপস্বীকার করে অনুতপ্ত হয়েছে।
584
00:52:02,925 --> 00:52:05,355
মিস. ওহ ঘটনার অপরাধী খাং দুক-সু,
585
00:52:05,525 --> 00:52:07,594
আত্মহত্যার চেষ্টা করেছিল।
586
00:52:07,724 --> 00:52:11,534
কেউ কেউ বলছে
সম্ভবত সমাজের চাপে করেছে,
587
00:52:11,695 --> 00:52:15,875
অন্যদিকে বাকিরা নেশাগ্রস্ত হওয়ায়
তার সাজা কমানো নিয়ে অভিযোগ করছে...
588
00:52:21,405 --> 00:52:22,945
- ওটা কিনে দাও!
- না!
589
00:52:22,974 --> 00:52:24,775
- ওটা কিনে দাও!
- খালা।
590
00:52:24,914 --> 00:52:26,545
- ওটা কিনে দাও!
- খালা।
591
00:52:26,645 --> 00:52:28,645
- বা-রূম।
- ও কে?
592
00:52:28,645 --> 00:52:30,054
ওটা কিনে দাও।
593
00:52:30,054 --> 00:52:31,514
হুন-সুকের কথা তোমার মনে নেই, তাই না?
594
00:52:31,815 --> 00:52:34,324
বাচ্চা থাকতে বলতে গেলে
ওকে তুমিই বড়ো করেছো।
595
00:52:34,324 --> 00:52:37,425
- ওটা কিনে দাও! ওটা আমার চাই!
- এই।
596
00:52:37,425 --> 00:52:39,895
হুন-সুক। আমি ভাইয়া।
597
00:52:40,295 --> 00:52:42,835
ভাইয়া মাথায় ব্যথা পেয়েছিলাম,
তাই মনে ছিল না। সরি।
598
00:52:43,634 --> 00:52:45,934
- ওটা কিনে দাও!
- বিড়ালের জন্য পাগল করে ফেলছে।
599
00:52:46,005 --> 00:52:47,565
ও নাকি নিজেই পালবে।
600
00:52:47,565 --> 00:52:50,034
- কিনে দাও তাহলে।
- ওটা কিনে দাও।
601
00:52:50,034 --> 00:52:53,005
মা তোমাকে একটা পুতুল কিনে দেবো।
বিড়াল পুতুল।
602
00:52:53,074 --> 00:52:55,175
না। আমার বিড়ালছানা চাই!
603
00:52:55,304 --> 00:52:57,014
- হুন-সুক।
- বিড়ালছানা।
604
00:52:57,014 --> 00:52:58,514
মজার কিছু খেতে চাও?
605
00:52:58,744 --> 00:53:00,114
২৭ ডলার হয়েছে।
606
00:53:01,344 --> 00:53:03,684
খাও। হুন-সুক।
607
00:53:05,315 --> 00:53:07,425
আমার একটা বিড়াল আছে।
ছবি দেখবে?
608
00:53:08,284 --> 00:53:09,355
টা-ডা।
609
00:53:10,755 --> 00:53:13,864
ওয়াও! গিয়ে ওটা দেখতে চাই!
আমি যাবো!
610
00:53:13,864 --> 00:53:14,895
তাই?
611
00:53:15,295 --> 00:53:17,664
তাহলে ও বাচ্চা দিলে তারপর যেয়ো।
612
00:53:17,735 --> 00:53:18,934
ভাইয়া তোমাকে জানাবো।
613
00:53:18,934 --> 00:53:21,465
সত্যি? প্রমিজ।
614
00:53:21,835 --> 00:53:22,974
প্রমিজ।
615
00:53:23,434 --> 00:53:24,574
এবার খাও।
616
00:53:28,474 --> 00:53:30,815
নাও। বিড়ালের বদলে।
617
00:53:31,114 --> 00:53:32,275
ওয়াও!
618
00:53:35,184 --> 00:53:37,315
হ্যাঁ। এটা হারাতে পারবো।
619
00:53:38,184 --> 00:53:40,355
ডা. লি'কে দেখিয়ে দেবো ওনার ধারণা ভুল।
620
00:53:41,224 --> 00:53:43,195
সুং ইও-হানের কাছে হারবো না।
621
00:53:45,965 --> 00:53:47,824
- হ্যালো।
- হ্যালো।
622
00:53:48,164 --> 00:53:51,934
খাং দুক-সুকে মারায়
ডিটেকটিভ খো এখন সেলে।
623
00:53:52,364 --> 00:53:53,465
কী?
624
00:53:55,164 --> 00:53:59,045
নিন। উনি এটা দিতে বলেছেন
আর বলেছেন সবসময় সাথে রাখতে।
625
00:54:10,914 --> 00:54:12,014
আবহাওয়ার পূর্বাভাস।
626
00:54:12,014 --> 00:54:15,525
চীনের উচ্চচাপ এবং জাপানের নিম্নচাপ...
627
00:54:15,525 --> 00:54:19,364
পূর্বাঞ্চলে প্রবল বাতাসের সৃষ্টি করতে পারে।
628
00:54:19,695 --> 00:54:23,335
ফলে, এই সপ্তাহান্তের শুরুতে,
বজ্রপাত, বিদ্যুৎ চমকানো,
629
00:54:23,335 --> 00:54:24,594
এবং বৃষ্টি দেখা যেতে পারে।
630
00:54:24,594 --> 00:54:25,735
এই ছিল আবহাওয়ার পূর্বাভাস।
631
00:54:26,335 --> 00:54:27,465
অপেক্ষা করো।
632
00:54:27,934 --> 00:54:29,534
বৃষ্টি হলেই তোমার কাছে আসবো।
633
00:54:38,645 --> 00:54:40,414
এত বৃষ্টি হচ্ছে কেন?
634
00:54:40,414 --> 00:54:41,445
সেটাই।
635
00:54:41,445 --> 00:54:42,655
ভিজে গেছি একদম।
636
00:54:42,715 --> 00:54:43,884
যখনই বৃষ্টি হবে...
637
00:54:46,155 --> 00:54:48,784
বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? হ্যাঁ?
638
00:54:49,355 --> 00:54:51,625
এই। আমাকে বের হতে দাও!
639
00:54:51,724 --> 00:54:52,864
খি-হিউক ভাই!
640
00:54:53,195 --> 00:54:55,525
নেপো! ক্যাপ্টেন!
641
00:55:00,804 --> 00:55:01,934
ওকে খাবার দিতে হবে।
642
00:55:07,344 --> 00:55:08,545
বাচ্চা দিয়েছো দেখি।
643
00:55:14,445 --> 00:55:16,454
আরে। কী কিউট।
644
00:55:16,655 --> 00:55:19,155
- ভাইয়া?
- হ্যাঁ, হুন-সুক।
645
00:55:19,425 --> 00:55:21,085
তুমি ধরেছো? মা কোথায়?
646
00:55:21,085 --> 00:55:23,494
মা নানুমণির বাসায় গেছে।
647
00:55:23,695 --> 00:55:27,295
নানুমণি নাকি অসুস্থ, কান্না করছিল।
648
00:55:27,494 --> 00:55:29,434
ফোনও রেখে গেছে।
649
00:55:29,795 --> 00:55:30,795
নানুমণি?
650
00:55:30,795 --> 00:55:32,505
হ্যাঁ। জেজু নানুমণি।
651
00:55:33,664 --> 00:55:35,034
জেজু নানুমণি?
652
00:55:35,934 --> 00:55:38,134
তাহলে তুমি একা?
653
00:55:38,235 --> 00:55:40,344
না। কাজের আন্টি আছে।
654
00:55:40,675 --> 00:55:43,344
তার রুমে নাক ডেকে ঘুমাচ্ছে।
655
00:55:44,074 --> 00:55:46,485
হুন-সুক। দেখো।
656
00:55:48,585 --> 00:55:50,255
ওয়াও! কী কিউট!
657
00:55:50,355 --> 00:55:52,315
ওদের সামনা-সামনি দেখতে চাই।
658
00:55:52,625 --> 00:55:55,355
- আসতে চাও?
- ওদের দেখতে চাই।
659
00:55:55,525 --> 00:55:56,954
আচ্ছা, তোমাকে নিতে আসছি।
660
00:55:56,954 --> 00:55:58,025
তৈরি হয়ে নাও।
661
00:55:58,295 --> 00:55:59,925
তোমার ঠিকানা কী?
662
00:56:00,025 --> 00:56:01,795
- দাঁড়াও।
- আচ্ছা।
663
00:56:04,994 --> 00:56:12,744
"মুজিন সিটি, মুজিন-দং,
মুজিন অ্যাপার্টমেন্ট বিল্ডিং ১, ইউনিট ৩০১।"
664
00:56:13,074 --> 00:56:14,505
আচ্ছা।
665
00:56:17,715 --> 00:56:18,815
মুজিন-দং?
666
00:56:19,744 --> 00:56:21,045
ফিয়নগান-দং না?
667
00:56:21,945 --> 00:56:23,014
বাসা পাল্টেছে?
668
00:56:23,215 --> 00:56:25,784
হ্যাঁ। আমি শুটিংয়ের জন্য বের হচ্ছি।
669
00:56:26,824 --> 00:56:29,395
গতবার আমাকে একদম
মোটা আর বাজে লেগেছিল।
670
00:56:31,494 --> 00:56:33,594
দাঁড়াও। পরে কল দেবো।
671
00:56:35,425 --> 00:56:37,235
ম্যাম, কেন এসেছেন?
672
00:56:38,664 --> 00:56:39,764
আসলে...
673
00:56:41,204 --> 00:56:43,034
ওই ডিটেকটিভকে ছেড়ে দিন।
674
00:56:45,275 --> 00:56:47,445
আসলে দুক-সু মিথ্যা বলেছিল।
675
00:56:47,875 --> 00:56:49,715
- কী?
- ডিটেকটিভ...
676
00:56:50,045 --> 00:56:51,775
ওর সাথে চিল্লাচিল্লি করেছিল,
677
00:56:52,315 --> 00:56:55,244
তাই ওনাকে বিপদে ফেলতে
ও মিথ্যা বলেছিল।
678
00:56:56,355 --> 00:56:58,554
ডিটেকটিভ কিছু করেনি,
679
00:56:59,155 --> 00:57:00,284
ওনাকে ছেড়ে দিন।
680
00:57:00,985 --> 00:57:02,054
আমি...
681
00:57:02,525 --> 00:57:05,655
ছেলেকে ঠিকমতো
মানুষ না করায় দুঃখিত।
682
00:57:07,094 --> 00:57:09,565
যদি লাগে, তাই একটা..
683
00:57:10,395 --> 00:57:12,395
লিখিত সাক্ষ্যও লিখেছি।
684
00:57:21,353 --> 00:57:23,324
- তাহলে আসি।
- জি।
685
00:57:26,229 --> 00:57:28,914
# ডিটেকটিভ আমার ছেলেকে
খুনের হুমকি দেয়নি। #
686
00:57:35,184 --> 00:57:36,594
ডিটেকটিভ লি!
687
00:57:36,954 --> 00:57:40,094
এটা ক্যাপ্টেনকে দিতে পারবে?
আমার একটা টিভি শোতে যেতে হবে।
688
00:57:46,934 --> 00:57:49,375
খালা, হুন-সুককে আমার বাসায় নিয়ে যাচ্ছি।
689
00:57:49,735 --> 00:57:51,275
এটা দেখলে কল দিয়ো।
690
00:58:06,473 --> 00:58:09,843
১২ বছর পূর্বে,
ভয়ঙ্কর সেই আক্রমণের রাতেও,
691
00:58:09,902 --> 00:58:10,973
বৃষ্টি হয়েছিল।
692
00:58:11,542 --> 00:58:14,672
আজকে খাং দুক-সু জেল থেকে
ছাড়া পাওয়ার এক বছর পূর্ণ হলো।
693
00:58:15,442 --> 00:58:17,042
আপনাকে সরাসরি জিজ্ঞেস করি।
694
00:58:17,382 --> 00:58:20,413
সে যতক্ষণ এনকেল মনিটর পরা থাকবে
ততক্ষণ কি বাচ্চারা নিরাপদ?
695
00:58:20,582 --> 00:58:23,382
খাং দুক-সুর কেসের পর থেকে,
আইন সংশোধন করা হয়েছে,
696
00:58:23,453 --> 00:58:25,123
সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
697
00:58:25,652 --> 00:58:27,393
আবার অপরাধ করতে পারে
এমন আক্রমণকারীদের উপর...
698
00:58:27,553 --> 00:58:29,623
একজন অফিসারের মাধ্যমে
নজর রাখা যায় এখন।
699
00:58:30,263 --> 00:58:32,062
তার মুক্তির এক বছর হয়ে গেছে...
700
00:58:32,123 --> 00:58:34,862
এবং কিছু ঘটেনি,
তাতে কি আমরা নিশ্চিন্ত হতে পারি?
701
00:58:34,933 --> 00:58:37,033
প্রথম ছয়মাস সবাই অতিসতর্ক থাকে,
702
00:58:37,203 --> 00:58:40,732
কিন্তু কোনো অঘটন ছাড়া এক বছর
কেটে গেলে সতর্কতা কমিয়ে আনে।
703
00:58:41,073 --> 00:58:43,672
আমরা বিশ্বাস করতে শুরু করি
তারা শুধরে গেছে।
704
00:58:45,143 --> 00:58:46,712
সেটারই অপেক্ষা করে তারা।
705
00:58:47,143 --> 00:58:50,683
আমরা অসাবধান হলেই
তারা আবার শিকার শুরু করে।
706
00:58:51,343 --> 00:58:53,712
তখনই সব সবচেয়ে বিপজ্জনক হয়।
707
00:58:58,807 --> 00:59:00,006
দৌড়াবে না।
708
00:59:05,717 --> 00:59:07,287
ওয়াও! কী কিউট!
709
00:59:08,686 --> 00:59:09,787
তাই না?
710
00:59:13,887 --> 00:59:16,497
বিড়ালটা বোধহয়
তোমাকে পছন্দ করে না।
711
00:59:17,657 --> 00:59:20,296
না। বাচ্চা জন্ম দেওয়ায়
উত্তেজিত একটু।
712
00:59:22,026 --> 00:59:24,066
তোমার নিশ্চয় ক্ষুধা লেগেছে।
কিছু বানাই।
713
00:59:57,296 --> 00:59:59,197
জি, অফিসার।
714
00:59:59,666 --> 01:00:01,606
আমি ফার্মেসিতে।
715
01:00:02,037 --> 01:00:04,436
আমার প্রেসক্রিপশনের ওষুধ...
716
01:00:04,876 --> 01:00:06,206
আবার কেনার দরকার ছিল।
717
01:00:06,276 --> 01:00:07,947
যৌন অপরাধীর ট্র্যাকিং...
718
01:00:08,476 --> 01:00:11,747
৯৯ শতাংশ সময়
ফোন কলের উপর নির্ভর করে।
719
01:00:14,316 --> 01:00:15,416
মজা হয়েছে?
720
01:00:15,816 --> 01:00:17,487
- হ্যাঁ!
- খাও তাহলে।
721
01:00:18,017 --> 01:00:19,117
হ্যাঁ।
722
01:00:35,006 --> 01:00:36,936
ভাইয়া, কী হলো? তুমি অসুস্থ?
723
01:00:40,976 --> 01:00:43,776
কিছু না।
তোমাকে আরও কেটে দিই।
724
01:00:48,717 --> 01:00:51,787
কেন এত প্রাণপণে
মার্শাল আর্ট শিখেছি তোকে দেখাবো,
725
01:00:53,186 --> 01:00:54,356
খাং দুক-সু।
726
01:01:08,267 --> 01:01:10,037
কী... ধুর।
727
01:01:10,307 --> 01:01:12,006
প্যারোল অফিস মনিটরিং রুম থেকে বলছি।
728
01:01:12,006 --> 01:01:13,677
খাং দুক-সুর এনকেল মনিটর নষ্ট করা হয়েছে।
729
01:01:13,747 --> 01:01:14,807
অফিসাররা অতিসত্বর সাড়া দিন।
730
01:01:16,447 --> 01:01:18,776
খাং দুক-সুর সেলফোনও সেখানে।
731
01:01:18,876 --> 01:01:21,017
এই মুহূর্তে সে মুছাং মোড় দিয়ে যাচ্ছে।
732
01:01:34,997 --> 01:01:36,166
ব্রেকিং নিউজ।
733
01:01:36,166 --> 01:01:38,767
এক বছর পূর্বে ছাড়া পাওয়া
যৌন অপরাধী খাং দুক-সু...
734
01:01:38,836 --> 01:01:40,967
এনকেল মনিটর কেটে পালিয়ে গেছে।
735
01:01:41,267 --> 01:01:42,907
এই মুহূর্তে সে...
736
01:01:43,037 --> 01:01:45,506
গাংউন প্রদেশের জুংসুনে যাচ্ছে।
737
01:01:45,577 --> 01:01:46,706
পালিয়ে গেছে?
738
01:02:01,387 --> 01:02:02,856
"শার্লক হং-জু" দেখছেন।
739
01:02:04,856 --> 01:02:07,097
আসলে আমি ছই হং-জু'র
অনেক বড়ো ফ্যান।
740
01:02:07,597 --> 01:02:09,396
একটা ইন্টার্ভিউয়ে সে বলেছিল...
741
01:02:09,767 --> 01:02:11,936
অনাথ হয়ে কীভাবে
স্কুলজীবনে কষ্ট করেছিল...
742
01:02:11,997 --> 01:02:13,537
আজকের এই অবস্থানে আসতে।
743
01:02:14,106 --> 01:02:16,066
একথায় মনে পড়েছে।
ইউ-না এসেছিল।
744
01:02:16,606 --> 01:02:18,876
ইউ-না? কখন?
745
01:02:18,936 --> 01:02:22,506
ডিনার টাইমে ওর মার জন্য
বান কিনতে এসেছিল।
746
01:02:22,816 --> 01:02:25,247
- শিশু নির্যাতনকারী এবং যৌন অপরাধীরা...
- কিন্তু ইউ-না...
747
01:02:25,476 --> 01:02:26,816
কখনো বদলায় না।
748
01:02:27,646 --> 01:02:30,416
তাদের মাথায় সবসময়
বাচ্চাদের চিন্তা ঘোরাফেরা করে।
749
01:02:50,807 --> 01:02:54,307
ভাইয়া, চলো খেলি।
বিড়াল আর আমার সাথে খেলো।
750
01:02:54,646 --> 01:02:56,416
হুন-সুক, একটু দাঁড়াও।
751
01:02:57,017 --> 01:02:59,586
ভাইয়া, আমার সাথে খেলো।
752
01:02:59,646 --> 01:03:01,617
চলো লুকোচুরি খেলি।
753
01:03:01,887 --> 01:03:03,987
লুকোচুরি!
754
01:03:08,126 --> 01:03:11,726
আমি লুকাচ্ছি।
১০০ পর্যন্ত গুনে আমাকে খুঁজবে।
755
01:03:23,407 --> 01:03:24,936
বাচাল একটা।
756
01:03:25,577 --> 01:03:26,847
বিরক্তিকর ছেলে।
757
01:03:50,066 --> 01:03:51,237
ভালো করেছেন।
758
01:03:52,197 --> 01:03:53,467
আরও ভালো করতে পারতাম।
759
01:03:53,967 --> 01:03:55,006
ডিটেকটিভ খো কোথায়?
760
01:03:56,037 --> 01:03:59,506
এখন উনি লকআপে।
761
01:04:00,347 --> 01:04:01,407
লকআপ?
762
01:04:05,546 --> 01:04:08,546
এই, ভাই। ভাই, প্লিজ।
763
01:04:09,046 --> 01:04:11,416
আমাকে বের করো। বং-য়ি বিপদে।
764
01:04:11,487 --> 01:04:13,026
ও বিপদে!
765
01:04:13,327 --> 01:04:16,657
ভাই, এবারের মতো সাহায্য করো।
কেউ তো নেই।
766
01:04:17,497 --> 01:04:19,526
বলবো আমি চাবি চুরি করেছি।
767
01:04:19,796 --> 01:04:21,597
দায় আমি নিবো।
768
01:04:28,407 --> 01:04:29,467
ধন্যবাদ।
769
01:04:29,537 --> 01:04:32,677
বং-য়ি সাহায্য করার জন্য
নিজেকে মুক্ত করলেই,
770
01:04:33,046 --> 01:04:34,577
তুমি আর পুলিশ থাকবে না।
771
01:04:34,907 --> 01:04:37,646
হান স-জুন আর ওহ বং-য়ির মধ্যে
একজনকে বেছে নাও।
772
01:04:55,226 --> 01:04:57,796
বেরিয়ে আসো, বেরিয়ে আসো।
773
01:04:58,037 --> 01:05:00,537
যেখানেই থাকো।
774
01:05:02,206 --> 01:05:04,737
ভাইয়া জানে না আমি কোথায়।
775
01:05:05,006 --> 01:05:06,347
কী বোকা।
776
01:05:15,217 --> 01:05:17,756
বৃষ্টি কি উসকানোর কাজ করতে পারে?
777
01:05:18,617 --> 01:05:20,327
ইউ-না? ইউ-না!
778
01:05:22,856 --> 01:05:23,956
ইউ-না!
779
01:05:27,887 --> 01:05:30,686
চাচী! চাচী, ইউ-না কোথায়?
780
01:06:11,056 --> 01:06:14,427
আমার সাথে কথা বলতে চাইলে
এটা থেকে বং-য়ি আপুকে কল দিবে।
781
01:06:17,867 --> 01:06:18,867
# To: লি জং-রান #
782
01:06:18,867 --> 01:06:20,007
# নতুন বার্তা পাঠান #
783
01:06:21,837 --> 01:06:23,936
# বং-য়ি... #
784
01:06:24,837 --> 01:06:25,907
ও আমাকে টার্গেট করেনি।
785
01:06:26,507 --> 01:06:27,846
ইউ-না'কে করেছিল।
786
01:06:32,876 --> 01:06:33,887
হ্যালো?
787
01:06:34,146 --> 01:06:36,317
৫২, আনশিন-দং থেকে বলছি।
788
01:06:36,317 --> 01:06:38,617
জলদি আসুন!
খাং দুক-সু একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে!
789
01:06:48,296 --> 01:06:49,697
না। ইউ-না।
790
01:06:50,667 --> 01:06:52,466
ইউ-না। না, ইউ-না।
791
01:07:04,277 --> 01:07:05,546
[ অফিসার জুং বা-রূম ]
792
01:07:19,527 --> 01:07:21,396
এত রাতে দরজা ধাক্কাচ্ছেন কেন?
793
01:07:21,396 --> 01:07:23,367
কেউ একজন কল দিয়ে বলেছে
আপনার বাচ্চা নিখোঁজ হয়েছে।
794
01:07:23,497 --> 01:07:24,636
আমার বাচ্চা?
795
01:07:26,836 --> 01:07:28,367
ওইতো ও ঘুমাচ্ছে।
796
01:07:29,537 --> 01:07:32,176
আপনাদেরকে কিনা কেউ
উড়ো কল দিয়েছে।
797
01:08:33,567 --> 01:08:34,607
ধুর!
798
01:08:35,237 --> 01:08:36,266
ছাড়!
799
01:09:36,226 --> 01:09:37,296
না!
800
01:10:55,476 --> 01:10:56,877
ইউ-না'কে নিয়ে যান।
801
01:10:57,947 --> 01:11:00,716
প্লিজ... প্লিজ ওকে বাঁচান।
802
01:11:01,617 --> 01:11:05,886
ইউ-না... ওকে এখান থেকে নিয়ে যান।
803
01:11:24,976 --> 01:11:27,277
আমার কথামতো করুন।
জুং বা-রূম।
804
01:11:35,987 --> 01:11:37,857
না করলে,
805
01:11:38,857 --> 01:11:41,186
আগে আপনার ভালোবাসার
পরিবার ও মানুষদের...
806
01:11:41,487 --> 01:11:42,756
খুন করে বসবেন।
807
01:12:13,500 --> 01:12:36,000
• অনুবাদ ও সম্পাদনা •
আরমান আল মাহমুদ