1 00:00:21,688 --> 00:00:24,107 এক্সেলারেটর চাপো! গতি বাড়াও! 2 00:00:47,547 --> 00:00:49,258 এক জন আহত হয়েছে! ব্যাকআপ পাঠাও। 3 00:00:49,341 --> 00:00:50,842 ওরা ২৬ নং রোডে। 4 00:01:10,737 --> 00:01:12,155 শান্ত হও। 5 00:01:12,781 --> 00:01:14,157 এটা শেষ হয়েছে। 6 00:01:19,162 --> 00:01:21,123 আমেরিকানরা এই মাদারচোদদের পাঠিয়েছে। 7 00:01:21,331 --> 00:01:23,125 পর্বতের দিকে যাবো? 8 00:01:27,254 --> 00:01:29,589 না, কুলিয়াকানে যাও। 9 00:01:50,652 --> 00:01:52,029 ক্লিয়ার। 10 00:01:56,575 --> 00:01:57,993 ওরা আমাদের মেরে ফেলতে চেয়েছিল। 11 00:01:58,243 --> 00:02:01,288 শান্ত হও, আমরা এখানে নিরাপদ থাকব। 12 00:02:02,748 --> 00:02:04,374 আজকের রাতটা এখানেই কাটাবো। 13 00:02:04,791 --> 00:02:07,586 ওকে কাল অন্য একটা বাড়িতে নিয়ে যেয়ো। 14 00:02:07,919 --> 00:02:09,713 আমরা ট্রাকগুলো সরাচ্ছি। 15 00:02:11,048 --> 00:02:13,175 - আরেক বাড়িতে? - আমাদের বাড়িতে আমি যেতে পারব না। 16 00:02:14,509 --> 00:02:17,929 তুমি যদি ডিইএ'র রাডারে থেকে থাকো, আমাকে ধরার জন্য ওরা তোমার ওপর নজরদারি করবে। 17 00:02:22,601 --> 00:02:24,770 সব ঠিক হয়ে যাবে, দেখো। 18 00:02:25,520 --> 00:02:27,272 বিছানায় গিয়ে বিশ্রাম নাও। 19 00:02:29,441 --> 00:02:33,487 আমি চাই না তুমি ওদের হাতে মরো, হোয়াকিন। আমি চাই না তুমি মারা যাও বা ধরা পড়ো। 20 00:02:33,904 --> 00:02:35,947 ব্রাভো যেমনটা বলল, পর্বতে গিয়ে লুকাও। 21 00:02:36,239 --> 00:02:37,824 পর্বতের গভীরে। কেউ তোমাকে খুঁজে পাবে না। 22 00:02:37,908 --> 00:02:39,284 দরকার নেই। 23 00:02:40,243 --> 00:02:41,870 আমি এটার সমাধান করব। 24 00:02:43,955 --> 00:02:45,666 আমাকে বিশ্বাস করো তো? 25 00:02:47,376 --> 00:02:49,336 তাহলে চিন্তা করো না, আমি এটা সামলাব। 26 00:03:08,105 --> 00:03:12,067 ♪ I feel the warmth ♪ ♪ from my boiling blood ♪ 27 00:03:12,651 --> 00:03:16,780 ♪ I feel the fear, sweat dripping away ♪ 28 00:03:16,905 --> 00:03:20,867 ♪ There's a stillness ♪ ♪ that nothing transmits ♪ 29 00:03:21,535 --> 00:03:27,541 ♪ I'm a breeze that grows stronger ♪ 30 00:03:27,624 --> 00:03:30,752 ♪ Even when the clouds drift away ♪ 31 00:03:31,837 --> 00:03:35,465 ♪ Even when my skin dries away ♪ 32 00:03:36,216 --> 00:03:39,761 ♪ I'll be back someday ♪ 33 00:03:40,762 --> 00:03:44,891 ♪ To unleash my return ♪ 34 00:03:49,438 --> 00:03:53,358 ♪ I have the dust that protects the road ♪ 35 00:03:53,608 --> 00:03:57,738 ♪ I have the branches of a leafless tree ♪ 36 00:03:58,447 --> 00:04:02,409 ♪ I'm the guardian of the tired night ♪ 37 00:04:02,617 --> 00:04:08,665 ♪ There are silhouettes ♪ ♪ that come to meet me ♪ 38 00:04:09,291 --> 00:04:13,545 ♪ Even when the clouds drift away ♪ 39 00:04:13,628 --> 00:04:16,590 ♪ Even when my skin dries away ♪ 40 00:04:17,632 --> 00:04:26,308 :.:.: EL CHAPO :.:.: Season 03 Episode 03 অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 42 00:04:35,400 --> 00:04:38,111 সরকারি বাসভবন মেক্সিকো সিটি 43 00:04:48,205 --> 00:04:51,833 মাদক চোরাচালানের বিরুদ্ধে যুদ্ধের ফলে আপনাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। 44 00:04:53,043 --> 00:04:56,046 মি. প্রেসিডেন্ট, এল চাপোকে গ্রেফতার করাটা 45 00:04:57,130 --> 00:04:58,715 আপনাদের দলের 46 00:04:58,924 --> 00:05:02,260 পরবর্তী নির্বাচনে জয়ের জন্য গুরুত্বপূর্ণ। 47 00:05:21,321 --> 00:05:24,241 ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি মেক্সিকো সিটি 48 00:05:26,159 --> 00:05:29,913 আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। 49 00:05:31,957 --> 00:05:33,583 এই বালটার চিপ বদলাও। 50 00:05:34,626 --> 00:05:36,127 নতুন একটা লাগাও। 51 00:05:37,254 --> 00:05:39,464 স্যার? আমরা প্রস্তুত। 52 00:05:39,798 --> 00:05:42,092 - এলবা! - রেডি, স্যার। 53 00:05:47,180 --> 00:05:49,182 ব্রাভো তোমাকে নতুন বাড়িতে নিয়ে যাবে। 54 00:05:50,475 --> 00:05:52,269 আমাদের আবার দেখা হবে কবে? 55 00:05:53,770 --> 00:05:55,814 কয়েকদিনের মাঝেই, সবকিছু আমি ঠিক করে নেই। 56 00:05:56,314 --> 00:05:57,857 এর মাঝে, রাস্তায় বেরিয়ো না। 57 00:05:58,525 --> 00:06:00,694 কিছু দরকার পড়লে, ওদেরকে এনে দিতে বলবে। 58 00:06:07,450 --> 00:06:08,326 নিজের খেয়াল রেখো। 59 00:06:21,047 --> 00:06:21,965 হ্যাঁ? 60 00:06:22,799 --> 00:06:25,844 - নেভি ডিইএ'র আদেশে আক্রমণ চালিয়েছিল? - ডিইএ আর সরকার। 61 00:06:26,845 --> 00:06:28,471 পরিস্থিতি বদলে গেছে, হোয়াকিন। 62 00:06:28,555 --> 00:06:30,140 এই মুহূর্তে আমি ব্যাখ্যা করতে পারছি না। 63 00:06:30,348 --> 00:06:31,891 সেনাবাহিনী তোমার পেছনে লেগেছে। 64 00:06:32,183 --> 00:06:34,311 কুলিয়াকানে একটা অপারেশন চালানো হবে। 65 00:06:34,394 --> 00:06:36,855 - কীভাবে জানব যে তুমি মিথ্যা বলছো না? - তুমি জানো না। 66 00:06:37,230 --> 00:06:38,857 তোমার আমাকে বিশ্বাস করতে হবে। 67 00:06:39,482 --> 00:06:41,526 এক ঘণ্টা সময় আছে তোমার হাতে, শহর ত্যাগ করো। 68 00:06:41,818 --> 00:06:43,528 নিরাপদ স্থানে গিয়ে আমাকে কল করো। 69 00:06:46,448 --> 00:06:48,408 চলো। সেনাবাহিনী আসছে। 70 00:06:48,742 --> 00:06:51,578 ব্রাভোকে জানাও, যাতে ও বাকিদের লুকাতে বলে। 71 00:07:08,219 --> 00:07:11,848 কুলিকান রোড মেক্সিকো 72 00:08:18,873 --> 00:08:21,084 তোমার প্রেসিডেন্ট ভুলে গিয়েছেন যে আমাদের মাঝে একটা চুক্তি হয়েছে। 73 00:08:22,002 --> 00:08:24,004 তুমি ডিইএ'র সাথে বাড়াবাড়ি করেছ। 74 00:08:24,546 --> 00:08:26,297 ওদের সাথে ঝামেলায় না জড়াতে সতর্ক করে দিয়েছিলাম তোমাকে। 75 00:08:26,589 --> 00:08:29,009 আমাকে সেনাবাহিনীর ব্যাপারে জানালে কেন? 76 00:08:29,843 --> 00:08:31,594 ওরা আমাকে ধরতে না পারলে তোমার লাভ কী? 77 00:08:33,096 --> 00:08:35,223 বিরোধী দলের সাথে আমার একটা চুক্তি আছে। 78 00:08:36,933 --> 00:08:38,893 যদি এস্তেবান প্রিয়েতো নির্বাচনে জিতে যায়, 79 00:08:39,978 --> 00:08:42,063 আমি সেক্রেটারি অফ স্টেট হবো। 80 00:08:44,649 --> 00:08:47,610 যেখান থেকে শুরু করেছিলে সেখানেই ফিরে আসছো, পিটিআই। 81 00:08:48,653 --> 00:08:50,488 এই সরকার তোমাকে গ্রেফতার করে 82 00:08:50,572 --> 00:08:53,366 জনপ্রিয়তা অর্জন করলে সেটা আমার কোনো কাজে আসবে না। 83 00:08:55,493 --> 00:08:58,830 তোমার ক্যান্ডিডেটকে সাপোর্ট করার জন্য আমার টাকা আর সবকিছুর ওপর ভরসা রাখতে পারো। 84 00:08:58,913 --> 00:09:01,666 বিনিময়ে, আমি চাই ও জিতলে যাতে আমার চুক্তির সম্মান রাখে। 85 00:09:02,000 --> 00:09:03,835 কোনো গ্রেফতার চলবে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার... 86 00:09:04,085 --> 00:09:06,004 এক্সট্রাডিশনের কোনো ঝুঁকি যাতে না থাকে। [ভিনদেশের কাছে বন্দী হস্তান্তর] 87 00:09:06,296 --> 00:09:08,339 এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তুমি যাতে ধরা না পড়ো। 88 00:09:08,423 --> 00:09:11,509 সেনাবাহিনীর অপারেশন সম্পর্কে তোমাকে আমি জানাব। 89 00:09:11,926 --> 00:09:14,512 ফেডারেল পুলিশের ব্যাপারেও তোমাকে সাহায্য করব। 90 00:09:14,804 --> 00:09:16,848 যদিও নেভির ব্যাপারে সাহায্য করতে পারব না। 91 00:09:16,931 --> 00:09:19,225 ওরা ডিইএর সাথে সমন্বয় করে কাজ করে, তুমি জানো সেটা। 92 00:09:19,309 --> 00:09:22,228 - ওই তথ্যে আমার অ্যাকসেস নেই। - চিন্তা করো না। 93 00:09:22,520 --> 00:09:23,855 নেভি আমি সামলে নেবো। 94 00:09:23,980 --> 00:09:26,524 আমাকে কিছু আইনের ক্ষমতাও প্রদর্শন করতে হবে। 95 00:09:27,025 --> 00:09:28,902 বরাবরের মতোই, কিছু ধরপাকড়, 96 00:09:29,402 --> 00:09:32,530 যাতে প্রেসিডেন্ট আর ডিইএ ভাবে আমি সত্যিই তোমার পিছনে লেগেছি। 97 00:09:33,031 --> 00:09:33,990 আচ্ছা। 98 00:09:34,741 --> 00:09:38,286 আর তুমি সেক্রেটারি অফ স্টেট হলে আমারও সুবিধা। 99 00:09:40,246 --> 00:09:42,916 সবকিছু তোমার ধরা না পড়ার ওপর নির্ভর করছে, হোয়াকিন। 100 00:09:43,124 --> 00:09:46,294 নির্বাচনের আগ পর্যন্ত, তোমার আসল শত্রু আমেরিকানরা, 101 00:09:47,295 --> 00:09:49,589 আর নেভি। সাবধানে থেকো। 102 00:10:16,032 --> 00:10:18,368 সরকার আর আমেরিকানরা আমার মাথা চায়। 103 00:10:19,244 --> 00:10:22,705 সেই ভাবনায় আমাদের ব্যবসা বন্ধ রাখা যাবে না। 104 00:10:23,748 --> 00:10:26,084 কনরাডো আমাদের পক্ষে আছে, এটা একটা এডভান্টেজ। 105 00:10:26,334 --> 00:10:28,920 মায়েলের গ্রেফতারের ফলে আন্তর্জাতিক বাজারে একটা ধাক্কা এসেছে। 106 00:10:29,838 --> 00:10:31,881 ডিইএ আমাদের চালান জব্দ করছে। 107 00:10:32,006 --> 00:10:33,925 আমাদের লোকজন এটা সামলাচ্ছে, 108 00:10:34,425 --> 00:10:36,344 চালান ঠিকঠাক রাখার জন্য। 109 00:10:38,429 --> 00:10:41,850 দামাসো, আমি চাই তুমি নাভোলাটো আর লস কাবোসের দায়িত্ব নাও। 110 00:10:42,142 --> 00:10:45,687 অবস্থান হিসেবে, এই এলাকাগুলো রাডারের বাইরে আর কাজে লাগতে পারে। 111 00:10:45,854 --> 00:10:48,606 কুইনো, তুমি ভিলা হুয়ারেজ সামলাবে। 112 00:10:48,857 --> 00:10:50,900 আর তুমি, তুমি পর্বতে চলে যাচ্ছো? 113 00:10:51,151 --> 00:10:52,902 না, আমি কুলিয়াকানে থাকব। 114 00:10:53,278 --> 00:10:54,571 এটা আমার বাড়ি। 115 00:10:55,071 --> 00:10:57,157 এখানকার চেয়ে বেশি নিরাপদে আমি আর কোথাও থাকব না। 116 00:10:58,491 --> 00:11:00,201 এখন আমার একমাত্র সমস্যা হচ্ছে নেভি। 117 00:11:00,368 --> 00:11:03,246 সবকিছু স্বাভাবিকে ফিরিয়ে আনার জন্য আমার এটার একটা বিহিত করতে হবে। 118 00:11:31,107 --> 00:11:32,817 - হাই। - হ্যালো। 119 00:11:35,320 --> 00:11:36,237 কী এটা? 120 00:11:38,364 --> 00:11:40,533 আমার বান্ধবী, এলিজাবেথ লারেয়ার পক্ষ থেকে একটা উপহার। 121 00:11:42,160 --> 00:11:44,913 - এটা একটা রত্ন, তাই না? - এটা একটা ফালতু জিনিস। 122 00:11:46,039 --> 00:11:48,291 যদি এটা ঝুলাতেই চাও, হলওয়েতে ঝুলাও। 123 00:11:48,416 --> 00:11:49,626 কাম অন, কনরাডো। 124 00:11:49,876 --> 00:11:51,920 মেলেন্দেজের শিল্পকর্ম হলওয়েতে কীভাবে রাখব? 125 00:11:52,295 --> 00:11:55,840 আমি নাম দেখে না, বরং শিল্পীর রুচি দেখে তাদের কাজ পছন্দ করি। 126 00:11:56,966 --> 00:11:58,927 এই জিনিসটা, ব্যক্তিগতভাবে আমার কাছে, 127 00:11:59,719 --> 00:12:01,596 ধনী লোকদের জন্য একটা ছলনা। 128 00:12:02,555 --> 00:12:05,183 ওকে পিকাসো আর তামায়োর সাথে তুলনা করা হয়। 129 00:12:06,601 --> 00:12:08,478 এটা যদি তোমার পছন্দ না হয়, তার অর্থ তুমি শিল্পের অর্থ বোঝো না। 130 00:12:12,023 --> 00:12:14,275 আমার এটা পছন্দ না কারণ এটা একটা বীভৎস জিনিস। 131 00:12:14,734 --> 00:12:17,236 এখন থেকে, আমাদের বাসায় অতিথি আসবে। 132 00:12:17,987 --> 00:12:20,323 আমাদের ভালো ইম্প্রেশন সৃষ্টি করতে হবে। 133 00:12:21,950 --> 00:12:24,202 মেলেন্দেজ এর একটা আর্ট ঠিক সেটাই করে। 134 00:12:25,119 --> 00:12:28,081 বের্তা, ভালো ইম্প্রেশন অর্জন করতে হয় বুদ্ধিমত্তার মাধ্যমে। 135 00:12:29,040 --> 00:12:31,000 দেয়ালে পেইন্টিং ঝুলিয়ে না। 136 00:12:32,627 --> 00:12:34,170 যদি বুদ্ধিমত্তা দিয়েই সব হতো, 137 00:12:34,587 --> 00:12:36,631 তুমি, আমি এতদিনে প্রেসিডেন্ট থাকতাম। 138 00:12:37,924 --> 00:12:40,593 দুর্ভাগ্যবশত, ছবিও গুরুত্বপূর্ণ। 139 00:12:42,428 --> 00:12:43,930 এটাই খেলা, কনরাডো। 140 00:12:44,555 --> 00:12:46,224 যদি চূড়ায় পৌঁছাতে চাও, 141 00:12:47,266 --> 00:12:48,810 তোমাকে খেলাটা বুঝতে হবে। 142 00:12:50,061 --> 00:12:53,439 আমাদের অতিথিরা যদি মেলেন্দেজ দেখতেই চায়, হলওয়েতে দেখতে পারবে। 143 00:13:07,912 --> 00:13:09,247 শুভ রাত্রি। 144 00:13:10,289 --> 00:13:11,332 শুভ রাত্রি। 145 00:13:20,216 --> 00:13:23,636 মেক্সিকো সিটি 146 00:13:29,350 --> 00:13:32,437 রদ্রিগো ভিনয়াস, নেভি অপারেশন সমন্বয়ক 147 00:14:05,386 --> 00:14:07,138 এক্সকিউজ মি, মি. ভিনয়াস। 148 00:14:07,805 --> 00:14:09,891 প্রিন্সিপাল আপনার সাথে কথা বলতে চান। 149 00:14:11,017 --> 00:14:13,853 - জরুরি ব্যাপার? - আপনার ছেলে সাঁতার দলে 150 00:14:13,978 --> 00:14:15,813 ঢুকতে পারবে কি না সে ব্যাপারে। 151 00:14:16,105 --> 00:14:17,815 বেশি সময় লাগবে না। 152 00:14:18,691 --> 00:14:21,402 - চলুন। - আমার সাথে আসুন, প্লিজ। 153 00:15:09,158 --> 00:15:12,245 কাজ শেষ, স্যার। টার্গেটকে কব্জা করা হয়েছে। 154 00:15:13,538 --> 00:15:15,581 ওকে মিটিং পয়েন্টে নিয়ে এসো। 155 00:15:16,666 --> 00:15:18,251 চলো। 156 00:15:38,729 --> 00:15:40,398 রদ্রিগো ভিনয়াস। 157 00:15:40,815 --> 00:15:42,733 তোমাকে এভাবে এখানে নিয়ে আসার জন্য দুঃখিত। 158 00:15:43,609 --> 00:15:45,278 ওর হাতকড়া খুলে দাও। 159 00:15:48,531 --> 00:15:50,241 কিছু পান করবে? 160 00:15:50,741 --> 00:15:52,118 না, ধন্যবাদ। 161 00:15:52,702 --> 00:15:54,620 দারুণ কাজ করছো তোমরা। 162 00:15:55,121 --> 00:15:56,831 নেভি আমাকে দারুণ ঝামেলায় ফেলেছে। 163 00:15:57,415 --> 00:15:59,208 ইতোপূর্বে ও নিজেও আমাকে ঝামেলায় ফেলে দিয়েছিল। 164 00:15:59,709 --> 00:16:01,294 স্পেশাল ফোর্সে ছিল, 165 00:16:01,836 --> 00:16:03,880 আমাকে গ্রেফতারের দায়িত্বে, আর এখন... 166 00:16:05,298 --> 00:16:07,216 ও আমার সবচেয়ে বিশ্বস্ত লোকদের মধ্যে অন্যতম। 167 00:16:08,259 --> 00:16:10,386 আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি। 168 00:16:11,846 --> 00:16:14,599 জোরপূর্বক সবকিছুই আদায় করা যায়। 169 00:16:15,892 --> 00:16:17,810 কিন্তু আমার মতো বুদ্ধিমান লোকেরা, 170 00:16:18,603 --> 00:16:20,271 সবকিছু সহজে সমাধান করতে পছন্দ করে। 171 00:16:21,230 --> 00:16:24,275 এ কারণেই আমি এখানে এসেছি, সামনাসামনি কথা বলার জন্য। 172 00:16:25,485 --> 00:16:27,278 তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। 173 00:16:29,864 --> 00:16:31,449 ধন্যবাদ। 174 00:16:32,158 --> 00:16:35,203 সুযোগের ফায়দা লুটতে জানি বলেই আজ আমি এই অবস্থানে আসতে পেরেছি। 175 00:16:36,746 --> 00:16:39,081 খুব ভালো, ভিনয়াস। লোপেজ... 176 00:16:39,957 --> 00:16:41,709 রদ্রিগোকে একটা বিয়ার এনে দে। 177 00:16:42,710 --> 00:16:45,546 আমি তোমাকে তথ্যের বিনিময়ে ২৫ মিলিয়ন পেসো অফার করছি। 178 00:16:48,883 --> 00:16:52,178 আমি আগেভাগে নেভির অপারেশন সম্বন্ধে জানতে চাই। 179 00:16:52,470 --> 00:16:53,721 রাজি? 180 00:16:58,518 --> 00:16:59,936 রাজি। 181 00:17:00,603 --> 00:17:02,104 বিয়ার খাও। 182 00:17:02,605 --> 00:17:04,982 আমার লোকেরা বিস্তারিত বুঝিয়ে দিবে। 183 00:17:12,698 --> 00:17:15,326 তথ্য পাওয়ামাত্র, এই নাম্বারে কল করবে। 184 00:17:15,952 --> 00:17:17,411 ফাউস্তোকে চাইবে। 185 00:17:17,745 --> 00:17:21,040 "জেলে" শব্দটা ব্যবহার করবে। এখানে ১০ মিলিয়ন আছে। 186 00:17:22,416 --> 00:17:25,127 তথ্য পাচার শুরু করলে বাকিটা পেয়ে যাবে। 187 00:17:25,378 --> 00:17:26,879 আর কোনো প্রশ্ন? 188 00:17:32,802 --> 00:17:36,264 মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের চলমান লড়াইয়ের অংশ হিসেবে, 189 00:17:36,556 --> 00:17:39,934 আমরা আরও একবার সিনালোয়া কার্টেলের ওপর আঘাত হেনেছি। 190 00:17:40,601 --> 00:17:44,188 আজ ভোরে সোনোরার ফেডারেল পুলিশ কর্তৃক জব্দকৃত বিপুল সংখ্যক 191 00:17:44,564 --> 00:17:48,568 অস্ত্র এবং মাদকের এটা স্রেফ একটা নমুনা মাত্র। 192 00:17:49,485 --> 00:17:50,570 প্রশ্ন? 193 00:17:50,653 --> 00:17:53,114 মি. সেক্রেটারি, এল পপুলার নিউজপেপার থেকে ওমর পারদো। 194 00:17:53,531 --> 00:17:54,490 বলুন। 195 00:17:54,574 --> 00:17:57,702 কার্টেলের প্রধান, এল চাপো গুজমানের, ৯ বছর পরেও 196 00:17:57,785 --> 00:17:59,704 পলাতক থাকার বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবেন? 197 00:18:00,621 --> 00:18:02,623 সে একজন প্রভাবশালী ড্রাগ লর্ড। 198 00:18:03,124 --> 00:18:05,543 এ কারণেই এই অপারেশনসমূহ গুরুত্বপূর্ণ। 199 00:18:06,502 --> 00:18:10,631 এর মাধ্যমে তার সংগঠন দুর্বল হয় এবং আমাদেরকে তাকে ধরার কাছাকাছি নিয়ে যায়। 200 00:18:11,132 --> 00:18:14,135 গত দুই সরকারের আমলে আপনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, 201 00:18:14,719 --> 00:18:17,471 ঠিক যত সময় ধরে গুজমান লোয়েরা পলাতক রয়েছেন। 202 00:18:17,555 --> 00:18:19,974 জনগণের সামনে আপনি এর কোনো দায়ভার গ্রহণ করবেন কি? 203 00:18:21,851 --> 00:18:25,521 আমি নিশ্চিত জনগণের মনে আছে যে এই দুই সরকারের আমলে, 204 00:18:25,813 --> 00:18:28,649 আভেন্দানো, বার্নাল লেইডা ভ্রাতৃদ্বয়, 205 00:18:29,108 --> 00:18:31,444 ভিসেন্তে কাস্তিয়ো, হুয়ারেজ কার্টেলের লিডার, 206 00:18:31,569 --> 00:18:34,989 - এবং আরও অনেকের পতন হয়েছে... - মাফ করবেন, কিন্তু এল চাপো গুজমানের হয়নি। 207 00:18:35,072 --> 00:18:37,575 উনার সাথে আপনার সম্পৃক্ততার গুজব সম্পর্কে আপনার বক্তব্য কী? 208 00:18:37,742 --> 00:18:39,577 মিথ্যা অভিযোগ, অবশ্যই। 209 00:18:40,578 --> 00:18:41,621 পরবর্তী প্রশ্ন। 210 00:18:42,038 --> 00:18:46,167 মাফ করবেন, বিভিন্ন সময়ে তাকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আপনার নামে অভিযোগ উঠেছে, 211 00:18:46,250 --> 00:18:47,877 মি. সেক্রেটারি। 212 00:18:48,878 --> 00:18:50,671 ভিত্তিহীন অভিযোগ। 213 00:18:52,173 --> 00:18:54,634 একবার বলেছি, আবারও বলছি। 214 00:18:55,843 --> 00:18:58,262 এসব অভিযোগ মিথ্যা। 215 00:18:59,597 --> 00:19:01,682 এল চাপো গুজমান নামক ড্রাগ লর্ডের 216 00:19:02,099 --> 00:19:05,102 সাথে আমার কোনো সম্পর্ক নেই। 217 00:19:06,228 --> 00:19:07,480 এক্সকিউজ মি। 218 00:19:10,608 --> 00:19:13,819 ওই সাংবাদিক যাতে আমার প্রেস কনফারেন্সে আর না আসে সেটা নিশ্চিত করবে। 219 00:19:13,903 --> 00:19:15,029 জি, স্যার। 220 00:19:15,655 --> 00:19:18,866 এল পপুলার নিউজপেপার 221 00:19:31,629 --> 00:19:34,882 সেক্রেটারি বলেছেন যে তিনি তার মেয়াদকালে অপরাধ নির্মূল করতে চান 222 00:19:34,965 --> 00:19:37,718 হোয়াকিন গুজমান লোয়েরা (এল চাপো) ইসমাইল জাম্ব্রানো। এটা কি অপরাধের বিরুদ্ধে যুদ্ধ? 223 00:19:37,802 --> 00:19:40,471 কনরাডো সল, যদি নিরাপত্তাহীনতার ইতি টানতে চান, তাহলে এল চাপোকে নিরাপত্তা দেওয়া বন্ধ করুন। 224 00:19:45,643 --> 00:19:49,355 চাপো তুমি আমাদের হারাতে পারবে না, মিলিটারি আর ফেডারেল পুলিশ তোমার সাথে নিয়েও। 225 00:19:49,480 --> 00:19:51,148 ঘনিষ্ঠ শত্রু? এল চাপো গুজমান এবং কনরাডো সলের মাঝে ঘনিষ্ঠ সম্পর্কের গুজব 226 00:20:35,568 --> 00:20:37,194 হ্যালো, কনরাডো। 227 00:20:38,362 --> 00:20:39,905 দেখা হয়ে ভালো লাগল। 228 00:20:51,292 --> 00:20:53,836 সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছেন তোমার ওপর ভরসা করতে পারি। 229 00:20:54,128 --> 00:20:56,297 আপনি আমার কাছে প্রেরিত প্রথম ব্যক্তি নন। 230 00:20:56,380 --> 00:20:58,132 ওরা কারা আপনি জানবেন না। 231 00:20:58,966 --> 00:21:00,801 ওরা কখনও আপনার আগমনের ব্যাপারে জানবে না। 232 00:21:07,683 --> 00:21:09,226 খোলা 233 00:22:12,206 --> 00:22:13,707 না! 234 00:23:00,671 --> 00:23:02,339 আমি পরে কল করব তোমাকে। 235 00:23:19,231 --> 00:23:20,691 তোমার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? 236 00:23:21,900 --> 00:23:22,943 চলনসই। 237 00:23:23,068 --> 00:23:25,696 - চালিয়ে যাবে? - তোমার সাথে যদি মানিয়ে নিতে পারি... 238 00:23:25,863 --> 00:23:28,866 - যে কারো সাথেই পারব। - আচ্ছা, ওটা তো বেশি দিনের জন্য ছিল না। 239 00:23:29,199 --> 00:23:31,243 তা নাহলে, আমাদের ডিভোর্স হতো না। 240 00:23:31,327 --> 00:23:33,704 তুমিই এটা মানিয়ে নিতে পারছিলে না। 241 00:23:33,829 --> 00:23:35,956 তুমি আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সহ্য করতে পারতে না। 242 00:23:36,165 --> 00:23:37,958 পরিবার ত্যাগ করে না। 243 00:23:39,543 --> 00:23:41,795 আমরা এ ব্যাপারে কথা বলছি কেন, মিগুয়েল? 244 00:23:41,962 --> 00:23:44,006 জানি না, অভ্যাস, হয়তো। 245 00:23:45,299 --> 00:23:47,551 বুঝতে পারছি আমরা আবার একসাথে ফিরে যাচ্ছি না। 246 00:23:48,385 --> 00:23:50,512 তোমার সেক্স প্রয়োজন, আর সবার মতোই। 247 00:23:50,638 --> 00:23:52,306 তুমি আমাকে বেছে নিয়েছ। 248 00:23:54,391 --> 00:23:57,478 প্রথমে, ভেবেছিলাম তোমাকে বেছে নেওয়াটা বোকামো হবে। 249 00:23:57,770 --> 00:23:59,355 আমার গডফাদার অবশ্য সঠিক ছিল। 250 00:24:00,606 --> 00:24:03,067 নিজের অবিশ্বাসের জন্য যদি কারো ওপর ভরসা করতে হয়, 251 00:24:03,484 --> 00:24:06,570 তাহলে এমন কারো সাথেই থাকা উচিত যে সবসময় বিশ্বস্ত ছিল। 252 00:24:11,575 --> 00:24:13,035 গভর্নিং অফিস হিদালগো, মেক্সিকো 253 00:24:19,875 --> 00:24:23,003 ঘনিষ্ঠ শত্রু? এল চাপো গুজমান এবং কনরাডো সলের মাঝে ঘনিষ্ঠ সম্পর্কের গুজব 254 00:24:29,343 --> 00:24:31,220 সেক্রেটারির টাকার বিনিময়ে হোয়াকিন লোয়েরা, ইসমাইল জাম্ব্রানোকে নিরাপত্তা প্রদান 255 00:24:31,303 --> 00:24:32,763 এটা কি অপরাধের বিরুদ্ধে যুদ্ধ? 256 00:24:45,984 --> 00:24:48,195 - জি? - এস্তেবান? অলিভারেজ বলছি। 257 00:24:48,529 --> 00:24:50,197 এত ভোরে কল করার জন্য দুঃখিত। 258 00:24:50,406 --> 00:24:52,032 না, এত ভোর না এখন। বলুন। 259 00:24:52,908 --> 00:24:54,493 একটা মিটিংয়ের জন্য সময় হবে আপনার? 260 00:24:55,911 --> 00:25:00,416 আপনার সেক্রেটারি অফ গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনার ব্যাপারে আমার কথা বলা দরকার। 261 00:25:00,541 --> 00:25:03,293 ঘনিষ্ঠ শত্রু? 262 00:25:05,587 --> 00:25:07,673 ফাউস্তো'স হার্ডওয়্যার স্টোর মেক্সিকো সিটি 263 00:25:13,804 --> 00:25:16,557 - জি? - ফাউস্তোর সাথে কথা বলতে চাই। 264 00:25:17,057 --> 00:25:18,434 জেলেদের ব্যাপারে। 265 00:25:19,059 --> 00:25:21,228 ফাউস্তো বলছি, জেলেদের কী খবর? 266 00:25:22,396 --> 00:25:23,897 ওরা নাভোলাটোতে মাছ ধরতে যাচ্ছে। 267 00:25:24,398 --> 00:25:26,275 এক ঘণ্টার মতো সময় আছে হাতে। 268 00:25:26,817 --> 00:25:27,776 আচ্ছা। 269 00:25:39,413 --> 00:25:40,706 জেলেরা রওনা হয়েছে। 270 00:25:49,631 --> 00:25:50,466 স্যার... 271 00:25:53,135 --> 00:25:55,679 ভিনয়াস জানিয়েছে যে নাভোলাটোতে একটা অপারেশন হবে। 272 00:25:55,763 --> 00:25:57,139 ওখানে যাও। 273 00:25:57,723 --> 00:26:01,059 আমি ভেরিফাই করতে চাই যে এই সোর্স বিশ্বাসযোগ্য কি না। 274 00:26:19,703 --> 00:26:21,121 নোঙ্গর। 275 00:26:39,807 --> 00:26:41,391 স্যার... 276 00:26:50,275 --> 00:26:52,861 ফাউস্তোকে বলো সমন্বয়ককে ওর পাওনা টাকা বুঝিয়ে দিতে। 277 00:26:54,780 --> 00:26:57,699 - কনফার্মড, তোমার প্যাকেজ পেয়ে যাবে। - ধন্যবাদ, ফাউস্তো। 278 00:26:58,408 --> 00:27:00,244 আমাদের যোগাযোগ থাকবে। 279 00:27:16,134 --> 00:27:17,761 সহযোগিতার জন্য ধন্যবাদ। 280 00:27:23,892 --> 00:27:26,478 আপনার এবং সলের পক্ষে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে 281 00:27:26,562 --> 00:27:29,314 সিনেটে একটা তদন্ত কমিশন গঠন করা। 282 00:27:29,398 --> 00:27:31,191 তোমার মতে এটা জরুরি? 283 00:27:31,775 --> 00:27:34,611 এটা একটা ক্ষুদ্র সংবাদপত্র, এর প্রিন্ট রানও সীমিত। 284 00:27:35,404 --> 00:27:39,116 আপনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিরোধী দল সবকিছু করবে, এস্তেবান। 285 00:27:39,783 --> 00:27:41,994 যদি আপনার সরকারের কোনো লোকের সাথে 286 00:27:42,077 --> 00:27:45,080 অপরাধীদের যোগসাজশ থাকে তাহলে সেটা ওদের জন্য রীতিমতো উৎসবের কারণ হবে। 287 00:27:45,247 --> 00:27:47,916 এ ব্যাপারে কোনো সন্দেহ নেই... 288 00:27:50,168 --> 00:27:52,170 সাবেক প্রেসিডেন্টের সাথে আমার একটা ডিল আছে। 289 00:27:52,296 --> 00:27:53,797 উনি বুঝবেন যে 290 00:27:53,881 --> 00:27:56,842 আমার সাথে সামান্য দুর্নীতির ছিটেফোঁটা সম্পর্কও থাকুক তা আমরা চাই না। 291 00:27:56,967 --> 00:27:58,218 ঠিক। 292 00:27:58,760 --> 00:28:00,304 আপনার হারানোর কিছু নেই। 293 00:28:00,512 --> 00:28:03,599 ও যদি নির্দোষ প্রমাণিত হয়, আমাদের সবার জন্যই সেটা ভালো হবে। 294 00:28:03,849 --> 00:28:07,102 যদি কিছু খুঁজে পাওয়া যায়, ওর সাথে সাথে আপনার পতন হবে না। 295 00:28:07,269 --> 00:28:08,729 আর তুমি ওর পজিশন নিবে। 296 00:28:11,231 --> 00:28:12,482 প্লিজ, অলিভারেজ। 297 00:28:12,816 --> 00:28:16,236 এটা পুরোপুরি পরিষ্কার যে তুমি শুধু আমার ইমেজ রক্ষার ব্যাপারে আগ্রহী নও। 298 00:28:17,404 --> 00:28:19,364 কনরাডো যদি দোষী সাব্যস্ত হয় কেবল 299 00:28:19,573 --> 00:28:22,784 সেক্ষেত্রে আমি নিজেকে একজন বিকল্প হিসেবে ভাবি, অবশ্যই। 300 00:28:26,455 --> 00:28:27,956 তদন্ত শুরু করো। 301 00:28:28,790 --> 00:28:32,210 আমি হিদালগোর এমপি, আলভারোর সাথে কথা বলব, প্রস্তাব উত্থাপনের ব্যাপারে। 302 00:28:54,858 --> 00:28:56,109 তুমি এখানে কী করছো? 303 00:28:59,112 --> 00:29:01,448 তোমাকে বলেছিলাম না আমি সবকিছু সামলে নেবো? 304 00:29:01,907 --> 00:29:03,283 ওরা তোমার পিছু লেগে আছে না? 305 00:29:03,492 --> 00:29:05,077 সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে। 306 00:29:26,181 --> 00:29:27,474 শুভ অপরাহ্ণ। 307 00:29:27,766 --> 00:29:29,476 - হাই। - এটা মেরামত করা যাবে? 308 00:29:34,564 --> 00:29:36,108 এক সেকেন্ড সময় দিন। 309 00:29:44,741 --> 00:29:46,410 নড়বে না! 310 00:29:48,996 --> 00:29:50,289 কী ব্যাপার? 311 00:29:50,455 --> 00:29:53,542 এখন থেকে, তুমি ডিইএ'র একজন সহযোগী, ফাউস্তো। 312 00:29:53,959 --> 00:29:57,629 যদি অস্বীকৃতি জানাও, তোমাকে এই মুহূর্তে গ্রেফতার করে প্রত্যর্পন করা হবে। 313 00:29:59,172 --> 00:30:01,925 আমরা আমাদের হিদালগোর কলিগের কাছ থেকে 314 00:30:02,009 --> 00:30:03,010 কংগ্রেস মেক্সিকো সিটি 315 00:30:03,093 --> 00:30:05,929 একটা তদন্ত কমিশন গঠনের অনুরোধ পেয়েছি। 316 00:30:06,388 --> 00:30:08,265 বলুন, মি. কংগ্রেসম্যান। 317 00:30:08,557 --> 00:30:13,145 এই আর্টিকেল আরও একবার সেক্রেটারি অফ পাবলিক সেফটি, কনরাডো সলকে ঘিরে, 318 00:30:14,062 --> 00:30:16,231 উত্থাপিত প্রশ্নকে সামনে তুলে এনেছে, 319 00:30:16,356 --> 00:30:18,191 যা কয়েক বছর আগে শুরু হয়েছিল। 320 00:30:20,569 --> 00:30:22,112 পাবলিক সেফটি 321 00:30:25,365 --> 00:30:28,493 বের্তা কংগ্রেস চ্যানেল চেক করো, জরুরি। 322 00:30:33,915 --> 00:30:36,543 এটা সত্য যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। 323 00:30:36,835 --> 00:30:38,879 কিন্তু তার পদের গুরুত্বের খাতিরে, 324 00:30:39,212 --> 00:30:41,631 আর গুজবের গুরুত্ব বিচারে, 325 00:30:42,507 --> 00:30:45,844 আমরা একটা তদন্ত কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি। 326 00:30:46,261 --> 00:30:50,557 যা নিরপেক্ষভাবে তার সাথে হোয়াকিন এল চাপো গুজমানের 327 00:30:50,682 --> 00:30:53,185 সম্পর্কের গুজবকে গভীরভাবে খতিয়ে দেখবে। 328 00:31:03,612 --> 00:31:05,906 অস্বীকার করব না যে আমি অবাক হয়েছি, এস্তেবান। 329 00:31:05,989 --> 00:31:08,075 আমরা পিটিআইকে একটা নতুন ভাবমূর্তি দেওয়ার চেষ্টা করছি, 330 00:31:08,241 --> 00:31:10,577 আর কোনোকিছুই এটাকে নষ্ট করতে পারবে না। 331 00:31:10,911 --> 00:31:12,412 অবশ্যই। 332 00:31:12,871 --> 00:31:15,832 বুঝতে পারছি এসব কিছু দলের হিতার্থে। 333 00:31:16,041 --> 00:31:19,544 তাছাড়া, আমার কোনো সন্দেহ নেই কনরাডো নির্দোষ প্রমাণিত হবে। 334 00:31:20,128 --> 00:31:22,255 একমত, এতে আমারও সন্দেহ নেই। 335 00:31:22,672 --> 00:31:26,343 বিশ্বাস করুন, এসব গুজব যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, 336 00:31:26,468 --> 00:31:29,846 তাকে আনন্দচিত্তে আমি সেক্রেটারি অফ স্টেট পদে বসাব। 337 00:31:30,639 --> 00:31:33,183 তাই হবে। শুভেচ্ছা, এস্তেবান। 338 00:31:33,475 --> 00:31:34,851 কল করার জন্য ধন্যবাদ। 339 00:31:43,068 --> 00:31:47,155 আমরা ভোটাভুটি অব্যাহত রাখব, দেখার জন্য যে তদন্ত কমিশন অনুমোদন পায় কি না। 340 00:31:47,614 --> 00:31:49,116 আপনার পালা, কংগ্রেসওম্যান। 341 00:31:49,199 --> 00:31:52,494 বিশেষ কোনো কারণে আপনি চাইলে ভোটদান থেকে বিরতও থাকতে পারেন। 342 00:31:52,911 --> 00:31:54,788 একদম না, মি. প্রেসিডেন্ট। 343 00:31:55,080 --> 00:31:56,540 আমি আমার স্বামীকে বিশ্বাস করি। 344 00:31:56,748 --> 00:31:59,000 আমি তদন্ত কমিশন অনুমোদনের পক্ষে ভোট দিচ্ছি। 345 00:32:17,978 --> 00:32:20,397 কনরাডো, আজ রাতে বের্তার সাথে এসো। 346 00:32:21,440 --> 00:32:23,150 আমাদেরকে পরিস্থিতিটা সামলাতে হবে। 347 00:32:33,410 --> 00:32:36,913 লাস পালমাস রেস্টুরেন্ট 348 00:32:52,220 --> 00:32:54,139 কোনো বোকামি করবে না। 349 00:33:04,774 --> 00:33:07,068 জানো না বাসা থেকে বের হওয়ার জন্য কতটা মরিয়া হয়ে ছিলাম। 350 00:33:07,194 --> 00:33:09,362 বেশিক্ষণ তো ছিলে না। 351 00:33:09,905 --> 00:33:11,615 যতটুকু ছিলাম যথেষ্ট। 352 00:33:11,698 --> 00:33:14,117 নিজেকে খাঁচায় আটকা পড়া পাখি মনে হচ্ছিল। 353 00:33:14,868 --> 00:33:17,746 সবচেয়ে বড়ো কথা, আমি তোমাকে মিস করি। তুমি কাছে না থাকলে আমার ভালো লাগে না। 354 00:33:17,954 --> 00:33:20,207 বেশ, এখন আর মিস করবে না। 355 00:33:21,625 --> 00:33:23,835 আমি এখানে আছি, আর এখানেই থাকব। 356 00:33:41,311 --> 00:33:43,146 কী ব্যাপার? 357 00:33:43,230 --> 00:33:45,607 জেলেরা ৪০ মিনিটের মাঝে কুলিয়াকানে আসবে। 358 00:33:46,650 --> 00:33:48,735 দক্ষিণ দিক থেকে জোয়ার আসছে। 359 00:33:49,152 --> 00:33:51,988 কালজাদা দে লাস আমেরিকাস এভিনিউ উত্তর দিকে উন্মুক্ত আছে। 360 00:33:53,490 --> 00:33:54,991 বুঝেছি। 361 00:33:55,492 --> 00:33:56,743 গাড়ি রেডি করো। 362 00:34:08,463 --> 00:34:09,756 স্যার... 363 00:34:11,967 --> 00:34:14,636 - কী ব্যাপার, ব্রাভো? - নেভি আসছে। 364 00:34:14,970 --> 00:34:16,179 কী ব্যাপার? 365 00:34:17,347 --> 00:34:20,016 ডেজার্ট আমাদের পরে খেতে হবে, জানেমান। 366 00:34:21,226 --> 00:34:22,310 চলো। 367 00:34:35,240 --> 00:34:37,826 কয়েক ঘণ্টার জন্য আমাকে লুকাতে হবে। পরে দেখা হবে। 368 00:34:37,909 --> 00:34:40,036 - তুমি ঠিক থাকবে তো? - চিন্তা করো না। 369 00:34:41,204 --> 00:34:43,373 এর অর্থ সবকিছু ঠিকঠাক কাজ করছে। 370 00:34:48,378 --> 00:34:49,754 যাও! 371 00:35:43,725 --> 00:35:45,226 চুদছে! 372 00:35:45,727 --> 00:35:48,229 ও আমাকে বলেছিল যে ওরা দক্ষিণ থেকে আসছে। 373 00:35:55,654 --> 00:35:58,698 এটা একটা ফাঁদ। ভিনয়াস আমাদের ডাবল-ক্রস করেছে। 374 00:35:59,949 --> 00:36:01,493 শুভ সন্ধ্যা। 375 00:36:13,380 --> 00:36:15,215 পালান, স্যার। 376 00:36:17,258 --> 00:36:18,927 না। 377 00:36:19,010 --> 00:36:21,096 ওরা নিশ্চিত করেছে যাতে আমরা এই পথেই আসি। 378 00:36:21,221 --> 00:36:23,223 ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। 379 00:36:25,266 --> 00:36:26,976 আমাদের একটা ডিস্ট্রাকশন দরকার। 380 00:36:31,147 --> 00:36:33,358 শোনো। আমাদের ব্যাকআপ প্রয়োজন। 381 00:36:35,527 --> 00:36:37,195 আমরা রওনা হচ্ছি। 382 00:36:37,320 --> 00:36:38,947 চলো! চলো! চলো! 383 00:36:39,656 --> 00:36:41,282 চলো এখন! 384 00:37:22,282 --> 00:37:24,451 আস্তে চলো, ওদের দৃষ্টি আকর্ষণ করো না। 385 00:37:55,940 --> 00:37:57,859 আমাদের গাড়ি চেক করতে হবে। 386 00:37:57,984 --> 00:37:59,903 গাড়ি থেকে বের হোন, এক্ষুনি। 387 00:38:02,322 --> 00:38:03,948 জানালা নামান। 388 00:38:04,491 --> 00:38:06,159 জানালা নামান, এক্ষুনি! 389 00:38:15,210 --> 00:38:16,961 যাও এবার! 390 00:38:34,187 --> 00:38:37,065 ওই হাঁদারাম অলিভারেজ নিজে সেক্রেটারি পদ চায়। 391 00:38:37,232 --> 00:38:38,817 এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 392 00:38:39,359 --> 00:38:40,944 আপাতত, ও যা চাইছে তা পেয়ে গেছে। 393 00:38:41,361 --> 00:38:45,156 তদন্ত কমিশন অনুমোদন পেয়ে গেছে, আমাদের কিছুই করার নেই। 394 00:38:46,449 --> 00:38:48,910 তোমার পক্ষে ভোট দেওয়াটা দারুণ ছিল। 395 00:38:49,828 --> 00:38:52,539 লোকজনের মনে এই ধারণা জন্মাবে যে কনরাডোর লুকানোর কিছু নেই। 396 00:38:53,206 --> 00:38:54,666 ওরা কিছুই খুঁজে পাবে না। 397 00:38:56,376 --> 00:38:58,086 আমি নিজের ট্র্যাক ভালোভাবেই আড়াল করেছি। 398 00:38:59,295 --> 00:39:00,880 তবুও এটা বিপজ্জনক। 399 00:39:01,172 --> 00:39:03,800 নিবিড়ভাবে অনুসন্ধান চালালে, ফাটল খুঁজে পাওয়া যাবে। 400 00:39:04,425 --> 00:39:07,095 আমাদের নিশ্চিত করতে হবে তদন্ত যাতে আমাদের পক্ষে যায়। 401 00:39:07,804 --> 00:39:11,057 যদি না হয়, এস্তেবান তোমাকে মাঠ থেকে সরানোর মোক্ষম সুযোগ পেয়ে যাবে। 402 00:39:11,140 --> 00:39:14,352 তারপর, তোমাকে ভুলে যেতে হবে সেক্রেটারি অফ স্টেট 403 00:39:14,853 --> 00:39:16,604 আর ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার কথা। 404 00:39:38,001 --> 00:39:39,544 ম্যাম? 405 00:39:42,589 --> 00:39:44,048 এসো। 406 00:39:47,051 --> 00:39:48,428 হোয়াকিন এসেছে? 407 00:39:48,845 --> 00:39:51,764 না ম্যাম, উনি আপনাকে জানাতে বলেছেন যে উনি আসতে পারবেন না। 408 00:39:52,640 --> 00:39:55,727 উনাকে লুকাতে হবে, উনি কিছুদিন কুলিয়াকান থেকে দূরে থাকবেন। 409 00:40:28,801 --> 00:40:30,261 ওখান দিয়ে ঢোকো। 410 00:40:33,097 --> 00:40:36,351 এই পর্বতে যারা বাস করেছে কেবল তারাই জানে কোথায় প্রবেশপথ আছে। 411 00:40:36,434 --> 00:40:39,354 কুলিয়াকানে ফিরে যাওয়ার আগে এখানে আমরা নিরাপদ থাকব। 412 00:40:55,912 --> 00:40:57,914 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।