1 00:00:01,250 --> 00:00:10,708 অনুবাদে - কুদরতে জাহান 2 00:00:11,250 --> 00:00:20,708 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 3 00:02:31,250 --> 00:02:34,708 বাবা, এসো, চলো! 4 00:02:43,417 --> 00:02:45,667 মেয়ে কিংবা অ্যালার্ম না থাকলে জীবনেও ঘুম থেকে উঠতে না, না? 5 00:02:45,875 --> 00:02:49,708 মোটেই না। একটা দিন ছুটি কি আমি পেতে পারি না? 6 00:02:50,250 --> 00:02:52,125 ঠিক বলিনি ইয়াসমিন? তোর মাকে বল। 7 00:02:58,500 --> 00:03:01,375 কালকে কেমন গেছে? এত রাত করে আসলে, তোমার পিঠের অবস্থা কী? 8 00:03:03,125 --> 00:03:04,000 বরাবরের মতোই। 9 00:03:15,000 --> 00:03:17,333 - শুভ বিবাহবার্ষিকী! - শুভ বিবাহবার্ষিকী, আমার ভালোবাসা। 10 00:03:18,042 --> 00:03:19,333 আশা করা যায় দিনটা আমাদের ভালোই যাবে। 11 00:03:20,708 --> 00:03:23,625 রেডি হ, সোনা। বাবার সাথে বাইরে যেতে পারবি তাহলে। 12 00:03:25,708 --> 00:03:27,250 ওঠ, দুষ্টু, উঠে পড়! 13 00:03:39,417 --> 00:03:40,458 ওঠো, নাস্তা রেডি। 14 00:03:42,625 --> 00:03:44,333 এসো। খাবার রেডি! জলদি! 15 00:04:21,708 --> 00:04:22,792 বসো! খাও! 16 00:04:23,042 --> 00:04:25,375 ধন্যবাদ, কিন্তু আমার তাড়া আছে। তোমার উপহার কিনে 17 00:04:25,500 --> 00:04:27,333 তাড়াতাড়ি ফিরে এসে তোমাকে মজার মজার খাবার রান্না করে দেবো। 18 00:04:27,458 --> 00:04:28,417 সত্যিই? 19 00:04:33,042 --> 00:04:35,000 আর...আমার উপহার কোথায়? 20 00:04:36,250 --> 00:04:38,667 আমি ইয়াসমিনকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। সেটাই তোমার উপহার। 21 00:04:46,792 --> 00:04:47,708 এটা কী? 22 00:04:47,833 --> 00:04:50,458 লেবু, মাংসের কিমা, দুধ… 23 00:04:51,500 --> 00:04:52,542 চমৎকার। 24 00:04:52,875 --> 00:04:55,958 তুই আসলেই অসাধারণ, আমার বাচ্চা! 25 00:04:57,667 --> 00:04:59,042 ঠিক আছে, মাকে বিদায় জানা। 26 00:05:01,292 --> 00:05:03,667 বিদায় সোনামণি, সাবধানে থেকো। 27 00:05:16,208 --> 00:05:17,458 ঘোড়ার ডিমের জিনিস একটা। 28 00:05:25,292 --> 00:05:27,333 - আপনার নাম কী? - মোহাম্মদ নাসরাল্লাহ। 29 00:05:49,500 --> 00:05:50,792 ঠিক আছে, আসুন। 30 00:06:06,792 --> 00:06:08,500 এই বৃদ্ধাকে যেতে দিন সবাই। 31 00:06:09,875 --> 00:06:11,667 ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্লিজ ওনাদের যেতে দেন। 32 00:06:14,083 --> 00:06:15,292 সাবধানে থাকবেন। 33 00:06:19,500 --> 00:06:20,583 সোনামণি। 34 00:06:27,250 --> 00:06:28,292 বাবা। 35 00:06:29,167 --> 00:06:32,083 দুনিয়াতে একমাত্র তুমিই এখনো ঘড়ি ব্যবহার করো। 36 00:06:32,667 --> 00:06:34,958 এটা আমার বাবার ঘড়ি, এর গুরুত্ব আমার কাছে অনেক। 37 00:06:38,875 --> 00:06:40,500 তুমি কি কিছু হারিয়েছ, বাবা? 38 00:06:42,833 --> 00:06:44,792 না, কিছু না...কিছু না। 39 00:06:53,542 --> 00:06:54,667 আপনার আইডি দেখান। 40 00:07:00,292 --> 00:07:01,333 এখানে কেন এসেছেন? 41 00:07:04,520 --> 00:07:05,640 আপনি এখানে কী করছেন? 42 00:07:06,020 --> 00:07:07,410 যেতে না চাইলে 43 00:07:07,740 --> 00:07:10,150 ...সমস্যা নেই, যেদিক দিয়ে এসেছেন, সেদিকে ফিরে যান। 44 00:07:11,280 --> 00:07:16,660 আমি এখানেই থাকি। আমার বাসা ঐদিকে, কাছেই। উনি ... আমাকে চেনেন। 45 00:07:20,833 --> 00:07:24,542 ভাঁড়টা নিজেকে আভির বন্ধু মনে করে। 46 00:07:25,580 --> 00:07:29,220 - আভি "ব্যস্ত" আছে। - আভি "ব্যস্ত" আছে। ওর জায়গায় আমি আছি আজকে। 47 00:07:29,250 --> 00:07:31,830 কোথায় যেতে চান? 48 00:07:34,060 --> 00:07:37,060 {\an8} পেটুনিয়া - জেরুজালেম আর রামাল্লাহর মধ্যবর্তী ফিলিস্তিনি শহর 49 00:07:34,060 --> 00:07:37,060 আমি পেটুনিয়ায় যাচ্ছি, শপিং করতে। 50 00:07:40,310 --> 00:07:42,350 এমনি টুকটাক জিনিস শপিং। 51 00:07:43,160 --> 00:07:44,160 ... টয়লেট পেপার, লেবু, 52 00:07:45,330 --> 00:07:46,330 দাঁড়ান, 53 00:07:48,980 --> 00:07:50,930 আর কী আছে দেখি ... 54 00:07:51,360 --> 00:07:53,840 মাংসের কিমা, ১ কেজি। 55 00:07:55,250 --> 00:07:58,410 আর অল্প একটু দুধ। 56 00:08:04,510 --> 00:08:05,510 যা বলছিলাম, শপিং। 57 00:08:06,680 --> 00:08:09,150 আপনার জ্যাকেট, বেল্ট, বুট খুলে ফেলুন। 58 00:08:09,530 --> 00:08:10,920 পকেটে যা কিছু আছে সব বের করুন। 59 00:08:10,940 --> 00:08:12,630 এখানে ঢুকুন। 60 00:08:16,610 --> 00:08:20,000 - কিন্তু কেন? - যা বলছি, তাই করুন। ঢুকুন ওখানে। 61 00:08:20,500 --> 00:08:23,020 প্লিজ, এখন এসব না করলে হয় না? আমার মেয়ে আছে আমার সাথে। 62 00:08:23,070 --> 00:08:24,790 সিকিউরিটি! এদিকে এসো! 63 00:08:37,160 --> 00:08:38,330 ঘড়িটাও খুলে ফেলুন। 64 00:08:48,330 --> 00:08:49,330 আমার মেয়ে। 65 00:08:52,667 --> 00:08:58,083 ওদের কাজ শেষ হওয়া পর্যন্ত তুমি এখানে দাঁড়াবে, ঠিক আছে? বেশিক্ষণ দেরি হবে না। 66 00:10:19,458 --> 00:10:20,625 মা। 67 00:10:21,083 --> 00:10:22,292 প্লিজ। 68 00:10:23,542 --> 00:10:25,292 অনুমতিপত্র কোথায়? নিয়ে আসুন, তবেই যেতে পারবেন। 69 00:10:26,208 --> 00:10:28,708 বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু দয়া করুন। 70 00:10:29,417 --> 00:10:30,875 ফিরে যান। অনুমতিপত্র কোথায়? 71 00:10:36,125 --> 00:10:38,125 অনুমতিপত্র নিয়ে এসে যাবেন। 72 00:10:38,292 --> 00:10:39,958 চুপ, ফিরে যান। 73 00:11:04,417 --> 00:11:05,750 আয়, ইয়াসমিন। 74 00:11:06,917 --> 00:11:08,417 আয়, জলদি যেতে হবে আমাদের। 75 00:11:13,500 --> 00:11:14,750 কী...কী হয়েছে? 76 00:11:16,250 --> 00:11:17,875 ওহ না, সোনামণি… 77 00:11:19,083 --> 00:11:21,542 খেয়াল করিনি, আমি খুবই দুঃখিত। 78 00:11:23,667 --> 00:11:27,833 আমি দুঃখিত, বাবা, চেপে রাখতে পারিনি। 79 00:11:29,042 --> 00:11:32,292 মা, আগে বলিসনি কেন? 80 00:11:35,958 --> 00:11:38,417 সমস্যা নেই, বাবা। তোমার কিছু করার ছিল না। 81 00:11:40,500 --> 00:11:45,042 ঠিক আছে সোনামণি, কোনো সমস্যা নেই। সব ঠিক হয়ে যাবে। আমরা সব ঠিক করে ফেলবো। 82 00:11:45,750 --> 00:11:46,708 চলো। 83 00:11:53,833 --> 00:11:56,458 ভেবে কিছু একটা বের করে ফেলবো। 84 00:12:42,417 --> 00:12:46,250 কী সুন্দর! ছোট্ট এক রাজকন্যা। 85 00:12:50,500 --> 00:12:52,125 ফিলিস্তিনের সবচেয়ে সুন্দর মেয়ে। 86 00:13:02,375 --> 00:13:04,167 এসব কী? এসব তো কেনার কথা ছিল না। 87 00:13:17,542 --> 00:13:19,792 পাশের ফার্মেসিটা বন্ধ কেন? 88 00:13:21,375 --> 00:13:23,125 ওদের পরিবারের একজন মারা গেছে। 89 00:13:24,375 --> 00:13:25,458 আচ্ছা। 90 00:13:26,958 --> 00:13:29,708 আপনাদের কাছে কোনো ওষুধ আছে? পেইনকিলার? যেকোনোকিছু হলেই চলবে। 91 00:13:30,917 --> 00:13:32,833 প্যানাডল...হ্যাঁ … 92 00:13:35,958 --> 00:13:37,250 কিছু ছিল, কিন্তু ফুরিয়ে গেছে। 93 00:13:51,500 --> 00:13:52,417 হ্যালো! 94 00:13:57,458 --> 00:13:58,667 স্বাগতম, স্বাগতম। 95 00:13:59,042 --> 00:14:02,000 - এই ছোট্ট পরীটা কে? - আমার নাম ইয়াসমিন। 96 00:14:06,292 --> 00:14:09,958 আমার নাম ইউসুফ খালিদি। গত সপ্তাহে ফ্রিজের ব্যাপারে ফোন করেছিলাম। 97 00:14:10,542 --> 00:14:11,375 আপনার নাম কি রায়েদ? 98 00:14:11,833 --> 00:14:14,875 আল্লাহ মাফ করুক! রায়েদ তো কাঠির মতো চিকনা। 99 00:14:15,083 --> 00:14:19,083 আমার নাম আমজাদ। রায়েদ বলেছিল যে আপনি আসবেন, এটা আপনার স্ত্রীর জন্য আলাদা করে রেখে গেছে। 100 00:14:19,875 --> 00:14:22,750 ও এটাও বলেছে যে, এটা আপনার পছন্দ না হলে অন্য যেকোনোটা বেছে নিতে। 101 00:14:23,750 --> 00:14:25,583 কিন্তু আগে বলুন, কী খাবেন, চা না কফি? 102 00:14:25,792 --> 00:14:28,292 না,ধন্যবাদ, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। 103 00:14:28,875 --> 00:14:30,167 এটাই দারুণ লাগছে। 104 00:14:30,458 --> 00:14:33,042 রায়েদ বলেছিল, আপনি ডেলিভারির ব্যাপারে সাহায্য করতে পারবেন। 105 00:14:33,250 --> 00:14:36,083 অবশ্যই, আমাদের ডেলিভারি হলো সেরা ডেলিভারি! এক মিনিটের মাঝেই আসছি। 106 00:14:36,333 --> 00:14:37,458 ধন্যবাদ। 107 00:15:08,208 --> 00:15:09,750 এটা দিয়ে সাজিয়ে দেই? 108 00:15:12,167 --> 00:15:13,083 সুন্দর। 109 00:15:17,958 --> 00:15:19,042 কুত্তার বাচ্চাগুলো! 110 00:15:24,000 --> 00:15:25,167 আর কোনো পথ আছে যাওয়ার? 111 00:15:29,208 --> 00:15:30,333 না, এটাই একমাত্র পথ। 112 00:15:34,625 --> 00:15:37,083 আপনার ট্রলিটা ধার দিলে, আমি এটা এখান দিয়ে বের করে নিয়ে যেতে পারতাম। 113 00:15:37,833 --> 00:15:39,250 আপনাকে ফেরত দিয়ে দেবো, কসম। 114 00:16:12,083 --> 00:16:13,167 ইয়াসমিন! 115 00:16:14,667 --> 00:16:15,542 তোর জ্যাকেট কোথায়? 116 00:16:19,083 --> 00:16:23,500 ফ্রিজের দোকানে ফেলে এসেছি বোধ হয়। 117 00:16:26,792 --> 00:16:29,042 কোনো পাখি মনে হয় তোর মাথার বুদ্ধি চুরি করে নিয়ে গেছে। 118 00:16:31,125 --> 00:16:33,083 সমস্যা নেই, আমরা পরে কোনো একসময়ে নিয়ে আসবো ওটা। 119 00:16:48,542 --> 00:16:51,625 - আমার মা ওটা চায় না। - কেন? 120 00:16:52,458 --> 00:16:53,667 কারণ ও দেখতে বাঁদরের মতো। 121 00:16:57,958 --> 00:17:00,208 তোর মা ঠিকই বলেছে, বুদ্ধু কোথাকারে। 122 00:17:36,170 --> 00:17:37,170 এটা কী? 123 00:17:38,760 --> 00:17:39,940 ফ্রিজ। 124 00:17:42,190 --> 00:17:43,870 ফ্রিজ কিনেছেন কেন? 125 00:17:45,860 --> 00:17:47,430 - কেন? - কেন?! 126 00:17:51,030 --> 00:17:52,820 আমার স্ত্রীর জন্য উপহার এটা। 127 00:17:53,140 --> 00:17:55,860 আমাদের একটা নতুন ফ্রিজ দরকার। যেতে দেবেন এবার? 128 00:17:56,920 --> 00:18:01,480 এই উপহারের ভেতরে কি আর কিছু আছে? 129 00:18:02,930 --> 00:18:03,820 হ্যাঁ। 130 00:18:03,950 --> 00:18:05,800 খাবার, শপিং। 131 00:18:05,830 --> 00:18:09,000 বের করুন সব। সব খুলে ফেলুন। 132 00:18:50,280 --> 00:18:51,280 এটা খুলুন। 133 00:19:03,792 --> 00:19:08,333 কীসের গন্ধ? তোমরা সবাই এত জঘন্য! 134 00:19:09,083 --> 00:19:11,708 যান! যান! 135 00:19:34,875 --> 00:19:35,833 এসো, সোনামণি। 136 00:20:02,780 --> 00:20:03,780 আমি নিতে পারছি না। 137 00:20:16,010 --> 00:20:17,970 এটা ওখান দিয়ে নিয়ে যেতে হবে। 138 00:20:18,680 --> 00:20:19,710 অসম্ভব। 139 00:20:20,450 --> 00:20:22,430 ফিলিস্তিনিরা কেবল এদিক দিয়েই যেতে পারবে। 140 00:20:22,625 --> 00:20:25,792 শ্লোমো, ওকে যেতে দাও। এটা ধরছে না, কেবলই একটা ফ্রিজ তো, কিছু হবে না। 141 00:20:26,042 --> 00:20:29,292 তুমি তো সব নিয়ম জানোই। তুমি কি এর দায়িত্ব নিতে চাও? 142 00:20:29,833 --> 00:20:31,542 আরবরা একমাত্র এভাবেই যেতে পারে। 143 00:20:36,570 --> 00:20:41,700 আমার বাড়ি তো সামনেই। আমাকে আমার বাড়িতে যাওয়া লাগবে। 144 00:20:44,720 --> 00:20:45,720 এমন করছেন কেন, 145 00:20:46,400 --> 00:20:47,970 এটা সামান্য একটা ফ্রিজ। 146 00:20:48,550 --> 00:20:53,860 আমরা কি এই একটাবারের জন্য রাস্তাটা ব্যবহার করতে পারি? 147 00:21:03,030 --> 00:21:04,740 আপনার নাম "আভি" না? 148 00:21:05,450 --> 00:21:07,550 আপনি তো আমাকে আগেও দেখেছেন। 149 00:21:07,860 --> 00:21:08,860 ওনাকে বলুন। 150 00:21:09,420 --> 00:21:11,030 আমি শুধু আমার বাড়িতে যেতে চাই। 151 00:21:11,230 --> 00:21:12,930 আমার বাড়ি একটু সামনেই। 152 00:21:14,480 --> 00:21:15,860 যেখানে ঢুকেছেন সেখান দিয়ে যান। 153 00:21:16,650 --> 00:21:18,090 নইলে যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যান। 154 00:21:18,760 --> 00:21:20,000 আমার কথা শুনুন। 155 00:21:20,930 --> 00:21:24,070 আমি শুধু আমার বাড়িতে যেতে চাই। 156 00:21:24,800 --> 00:21:26,310 এটা সামান্য একটা ফ্রিজ। 157 00:21:26,490 --> 00:21:29,180 আপনাদের সমস্যা কী? আপনাদের বাসায় কি ফ্রিজ নেই? 158 00:21:29,210 --> 00:21:31,030 আপনারা কী চান আমার কাছে? 159 00:21:31,250 --> 00:21:32,950 আপনারা কী চান আমার কাছে? 160 00:21:33,090 --> 00:21:34,860 আপনারা কী চান আমার কাছে? 161 00:21:34,890 --> 00:21:38,910 এটাই নিয়ম! আমাদের একটা সিস্টেম আছে! 162 00:21:39,560 --> 00:21:40,670 শান্ত হন! 163 00:21:40,830 --> 00:21:41,830 থামুন! 164 00:21:41,860 --> 00:21:43,140 আপনাদের সিস্টেম মারা খাক! 165 00:21:44,010 --> 00:21:45,010 আপনার হাত দেখান। 166 00:21:45,360 --> 00:21:48,710 আমি ঐদিক দিয়ে যাবো। 167 00:21:53,042 --> 00:21:55,417 - থামুন! - না, না! 168 00:21:59,833 --> 00:22:01,625 - শান্ত হন, এখন উঠে দাঁড়ান! - হেই, হেই, হেই! 169 00:22:05,417 --> 00:22:07,292 - ও যাচ্ছে কোথায়? - মেয়েটাকে থামাও! 170 00:22:07,750 --> 00:22:09,292 ফিরে এসো বলছি! 171 00:22:10,000 --> 00:22:12,250 ওকে ছেড়ে চলে এসো, সামান্য একটা মেয়ে। 172 00:22:12,375 --> 00:22:13,458 ওকে ছেড়ে চলে আসো। 173 00:22:13,583 --> 00:22:18,292 - মারামারি কোরো না। - একটু দাঁড়াও! আমি এক্ষুণি রিপোর্ট করছি! 174 00:22:18,958 --> 00:22:21,875 খালি দ্যাখো আমি কী করি! সরো! 175 00:22:28,000 --> 00:22:28,958 মজা দেখিয়ে দেবো! 176 00:22:33,333 --> 00:22:34,750 বেইমান! হারামজাদা! 177 00:22:36,333 --> 00:22:44,750 অনুবাদে - কুদরতে জাহান 178 00:22:45,333 --> 00:22:53,750 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।