1
00:00:44,258 --> 00:00:47,125
কিন্তু প্রথমে,
গেইরানগের মোহনায়...
2
00:00:47,175 --> 00:00:49,917
পাহাড় ধসের
এক বছর হয়ে গেছে...
3
00:00:49,967 --> 00:00:53,289
যার ফলে সৃষ্টি হয়েছিল
৮০ মিটার উঁচু সুনামির।
4
00:00:53,467 --> 00:00:59,167
প্রকৃতির বাহিনীর সাথে মোকাবিলা করতে গিয়ে
প্রাণ হারিয়েছিল ২৪৮ জন।
5
00:00:59,258 --> 00:01:01,044
সাহসিকতা, সহানুভূতি
আর বেঁচে ফেরার...
6
00:01:01,092 --> 00:01:03,880
অনেক শক্তিশালী কাহিনী
শুনেছি আমরা।
7
00:01:04,133 --> 00:01:07,330
কিন্তু প্রশ্ন হচ্ছে
সমাজ হিসেবে...
8
00:01:07,425 --> 00:01:09,962
এমন একটা দুর্যোগ প্রতিরোধ করতে
কী করেছি আমরা।
9
00:01:10,050 --> 00:01:13,714
আর বিশেষ করে,
যদি এমনটা আবারও ঘটে।
10
00:01:14,633 --> 00:01:18,922
গেইরানগের কমিশন এই সপ্তাহে
প্রতিবেদন উপস্থাপন করেছে।
11
00:01:19,050 --> 00:01:21,508
নরসারের ডিরেক্টর এবং
সিনিয়র রিসার্চ স্পেশালিষ্ট,
12
00:01:21,550 --> 00:01:23,291
জোহান্স লোবার্গ,
আপনাকে জানাই স্বাগতম।
13
00:01:27,550 --> 00:01:31,589
এমন একটা ঘটনা ঘটবার পর
একজন সায়েন্টিস্ট হিসেবে,
14
00:01:32,133 --> 00:01:35,797
আপনার প্রক্রিয়াটা কী,
যখন খোঁজটা ব্যাখার, উত্তর মেলার?
15
00:01:36,675 --> 00:01:40,714
যখন প্রকৃতি আঘাত হানে,
তখন কোনো মায়া দয়া দেখায় না।
16
00:01:40,842 --> 00:01:46,042
দুর্ভাগ্যবশত,
কেউ বলতে পারবে না...
17
00:01:46,217 --> 00:01:49,835
ঠিক কখন বা কোথায়
ভূমিকম্প হানা দিবে।
18
00:01:49,925 --> 00:01:54,965
আর বিশেষকরে ছোটখাট ভূমিকম্প
যা গেইরানগেরের পাহাড় ধসের সৃষ্টি করেছিল।
19
00:01:55,133 --> 00:01:59,377
সেই হিসেবে, কারো কি
সেখানে বাস করা মোটেও উচিত?
20
00:01:59,467 --> 00:02:03,381
তা নির্ণয় করা বড়ই মুশকিল।
21
00:02:03,883 --> 00:02:06,375
কিন্তু আমরা নিত্য আশঙ্কায় তো আর
বাস করতে পারি না।
22
00:02:06,633 --> 00:02:08,840
কারণ প্রকৃতিকে
নিয়ন্ত্রণ করা সম্ভব না।
23
00:02:08,925 --> 00:02:11,257
যতই হোক, আমরা এর
মাঝে বসবাস করি।
24
00:02:12,633 --> 00:02:15,671
লোবার্গ, আমাদের সাথে
যুক্ত হবেন আরেকজন।
25
00:02:15,800 --> 00:02:17,711
এমন একজনকে
এখানে আমন্ত্রণ জানাবো...
26
00:02:17,800 --> 00:02:21,464
যাকে এই দুর্ঘটনার পর থেকে
বীর হিসেবে সম্বোধন করা হচ্ছে।
27
00:02:21,675 --> 00:02:24,417
কিন্তু ওনার আসার আগে,
এই ছবিগুলো একবার দেখুন।
28
00:02:24,508 --> 00:02:27,876
সব ঠিক হবে।
29
00:02:38,883 --> 00:02:40,749
শুভ কামনা রইলো।
30
00:02:51,175 --> 00:02:55,248
গত বছর ৬ই মে
গেইরানগেরে থাকা অনেকজনের...
31
00:02:55,383 --> 00:02:59,456
একজনকে ধন্যবাদ দিতে হবে
যার জন্য ওনারা আজ বেঁচে আছেন।
32
00:03:00,008 --> 00:03:02,750
জিওলজিস্ট ক্রিস্টিয়ান এইকজর্ডকে
মঞ্চে স্বাগত জানাচ্ছি।
33
00:03:26,508 --> 00:03:33,710
THE QUAKE
34
00:03:35,967 --> 00:03:45,289
অনুবাদকঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
35
00:03:46,258 --> 00:03:52,125
ফেসবুক আইডিঃ
www.facebook.com/S.fahmidul.islam.7
36
00:03:52,467 --> 00:03:58,167
সাবসিন আইডিঃ
https://subscene.com/u/1021455
37
00:04:03,175 --> 00:04:08,045
"দুর্ঘটনার তিন বছর পর"
38
00:04:49,508 --> 00:04:53,081
"গেইরানগের,
ওস্লো সিটি সেন্টার থেকে ৩১০ কিলো দূরে"
39
00:05:07,842 --> 00:05:09,207
হাই।
40
00:05:12,258 --> 00:05:13,623
হাই।
41
00:05:20,008 --> 00:05:21,794
স্যরি, দেরি করে ফেললাম।
42
00:05:22,383 --> 00:05:23,544
আমার কথা
ভুলে গেছিলে নাকি?
43
00:05:23,883 --> 00:05:25,920
তোমার কথা ভুলব?
না, পাগল নাকি?
44
00:05:28,800 --> 00:05:30,541
দেখা হয়ে ভালো লাগছে।
45
00:05:32,925 --> 00:05:34,757
- আমি নিই?
- হ্যাঁ।
46
00:06:24,717 --> 00:06:26,253
তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই।
47
00:06:26,342 --> 00:06:27,958
হ্যাঁ। একটু পেয়েছে।
48
00:06:30,092 --> 00:06:35,542
দোকানে যাওয়া হয়নি।
কিন্তু... অমলেট চলবে?
49
00:06:35,675 --> 00:06:36,836
একদম।
50
00:06:40,508 --> 00:06:42,374
অমলেট আর পাউরুটি?
51
00:06:42,675 --> 00:06:44,131
দারুণ হবে মনে হচ্ছে।
52
00:06:59,508 --> 00:07:01,215
তো বাসায় সব কেমন যাচ্ছে?
53
00:07:04,508 --> 00:07:06,374
প্রেম ট্রেম কিছু হয়েছে?
54
00:07:07,300 --> 00:07:08,461
না।
55
00:07:09,967 --> 00:07:11,207
তোমার হয়েছে?
56
00:07:11,883 --> 00:07:12,964
আমার?
57
00:07:13,592 --> 00:07:14,878
আরে না।
58
00:07:18,300 --> 00:07:19,790
আম্মুর কথা মনে পড়ে?
59
00:07:23,425 --> 00:07:25,211
হ্যাঁ। মাঝে মাঝে।
60
00:07:29,675 --> 00:07:32,337
হয়তো এখন সব
ঠিকঠাক মতো এগোবে?
61
00:07:34,300 --> 00:07:35,882
হয়তো, আমি...
62
00:07:38,133 --> 00:07:40,465
আমি এখানে দিব্যি আছি।
63
00:08:49,967 --> 00:08:52,049
"নিখোঁজ"
64
00:08:52,133 --> 00:08:54,340
"বেঁচে ফিরেছেন - হারিয়েছেন সব কিছু"
65
00:09:08,258 --> 00:09:09,874
আসো।
66
00:09:14,425 --> 00:09:16,007
ইউলিয়া, আসো।
67
00:09:18,758 --> 00:09:20,465
এসব কী?
68
00:09:29,425 --> 00:09:32,338
আমি ব্যস
এর উপর কাজ করছি।
69
00:09:32,550 --> 00:09:34,086
এসব কী?
70
00:09:36,925 --> 00:09:37,881
রাত হয়েছে। চলো।
71
00:09:37,925 --> 00:09:39,336
নিচে চলো।
72
00:09:39,550 --> 00:09:41,882
আমি বুঝছি না
তোমার এখানে এসব কেন।
73
00:09:43,342 --> 00:09:46,664
ইউলিয়া, এটা বোঝা
তোমার পক্ষে সম্ভব না।
74
00:09:51,967 --> 00:09:54,425
ঐ দুর্যোগে
এত মানুষ মারা গেছে...
75
00:09:56,217 --> 00:09:58,504
এত পরিচিত মানুষ, এত...
76
00:10:01,383 --> 00:10:03,670
তুমি মা আর সোন্দ্রাকে বাঁচিয়েছ।
77
00:10:04,717 --> 00:10:06,173
তুমি আমাকে বাঁচিয়েছ।
78
00:10:08,633 --> 00:10:10,749
আসো।
নিচে যাবে।
79
00:10:14,342 --> 00:10:15,628
আসো।
80
00:10:23,092 --> 00:10:27,916
"দ্য হুইসেল-ব্লোয়ার (সতর্কতাকারী)"
81
00:11:18,258 --> 00:11:20,499
গুড মর্নিং!
আমি নাস্তা বানিয়েছি।
82
00:11:21,592 --> 00:11:24,835
চিজ দিয়ে পাউরুটি
সাথে লাল মরিচ।
83
00:11:25,842 --> 00:11:28,584
কালকের কফিটাও
গরম করেছি।
84
00:11:34,175 --> 00:11:35,791
আর সব পরিষ্কারও করে দিয়েছি।
85
00:11:39,633 --> 00:11:41,874
বোধহয় তোমার
চলে যাওয়াটাই ভালো হবে।
86
00:11:44,883 --> 00:11:46,373
চলে যাবো?
87
00:11:46,467 --> 00:11:47,582
কেন?
88
00:11:47,675 --> 00:11:49,666
ইউলিয়া, তুমি এখন বড় হয়েছ।
89
00:11:52,592 --> 00:11:55,334
বুঝতেই পারছ
এখন কোনো অতিথি রাখতে পারি না।
90
00:11:55,425 --> 00:11:57,359
কিন্তু আমি তো ভেবেছিলাম
বৃহস্পতিবার পর্যন্ত থাকব।
91
00:11:57,383 --> 00:11:58,669
আমার মতে সেটাই ভালো হবে।
92
00:11:59,258 --> 00:12:00,748
তোমার আব্বু কেমন বোধ করছে
তা বিবেচনা কোরে
93
00:12:03,133 --> 00:12:04,419
তোমার বাড়ি
ফিরে যাওয়াই উচিত।
94
00:12:04,800 --> 00:12:06,632
কিন্তু আমি তো
টিকেট কেটে ফেলেছি।
95
00:12:06,717 --> 00:12:08,879
চলো, ব্যাগ গোছাবে।
96
00:14:18,633 --> 00:14:20,169
"ওস্লোফজর্ডেন সুড়ঙ্গ,"
97
00:14:20,175 --> 00:14:22,837
"ওস্লো সিটি সেন্টার থেকে
২৯ কিলো দূরে"
98
00:16:09,175 --> 00:16:12,588
...সুড়ঙ্গ। দুর্ঘটনার কারণ
এখনও অজানা,
99
00:16:12,800 --> 00:16:14,416
কিন্তু সাংঘাতিক
দুর্ঘটনার ব্যাপারে...
100
00:16:14,467 --> 00:16:17,505
পুলিশ কিছু
তথ্য প্রদান করেছে।
101
00:16:17,550 --> 00:16:20,383
সবকিছু খুব দ্রুত ঘটেছিল
যাতে দুইজন প্রাণ হারায়।
102
00:16:21,175 --> 00:16:24,668
ওস্লোফজর্ডেন সুড়ঙ্গ এখন বন্ধ।
103
00:16:24,717 --> 00:16:26,674
আবার কখন খুলবে জানা নেই।
104
00:16:26,758 --> 00:16:29,625
নরওয়েতে উপসাগরীয়
এমন ৩২টা সুড়ঙ্গ আছে...
105
00:16:29,675 --> 00:16:32,337
যেগুলো ওস্লোফজর্ডেন
সুড়ঙ্গের চেয়ে খাড়া,
106
00:16:32,383 --> 00:16:37,002
কিন্তু অনেকের অভিযোগ ছিল যে
এই সুড়ঙ্গটা একটু বেশিই খাড়া।
107
00:16:37,092 --> 00:16:40,005
মৃত দুইজনের পরিচয়
পাওয়া গেছে।
108
00:16:40,050 --> 00:16:44,214
তারা হচ্ছেন ইংগা হানসেন
এবং কোনরাড লিন্ডব্লোম।
109
00:16:44,300 --> 00:16:47,042
তাদের কাছের লোকজন
নিশ্চিত করেছেন।
110
00:16:47,092 --> 00:16:50,835
লিন্ডব্লোম নরসারে
জিওলজিস্ট হিসেবে কাজ করতেন।
111
00:16:51,092 --> 00:16:55,461
উনি সুড়ঙ্গের চলতি কন্সট্রাকশন
কাজের সাথে জড়িত ছিলেন না।
112
00:16:55,508 --> 00:16:59,422
আমাদের রিপোর্টার ম্যাটস অ্যান্ডারসন
ঘটনার কিছুক্ষণ পরই সেখানে পৌঁছে গেছিলেন।
113
00:16:59,508 --> 00:17:02,671
ওস্লোফজর্ডেন সুড়ঙ্গে
আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে।
114
00:17:02,717 --> 00:17:08,292
এবার আরও
দুইজন মারা গেল।
115
00:17:08,633 --> 00:17:12,581
আর এর পর অনেকেই দাবী জানাচ্ছেন
এই সুড়ঙ্গ বন্ধ করার জন্য।
116
00:17:12,633 --> 00:17:16,922
সুড়ঙ্গের ভেতরে যাবার অনুমতি নেই আমাদের কাছে,
কিন্তু আমরা যা জানি,
117
00:17:16,967 --> 00:17:20,756
যা পুলিশ আমাদের বলেছে,
যে উপর থেকে পাথরের টুকরো পড়ার কারণে...
118
00:17:20,800 --> 00:17:23,462
দুইজন মানুষের মৃত্যু হয়েছে।
119
00:17:23,508 --> 00:17:26,228
আমি এখানে পাবলিক রোড অ্যাডমিনিস্ট্রেশনের
এক প্রতিনিধির সঙ্গে আছি।
120
00:17:26,300 --> 00:17:29,088
এই ব্যাপারে আপনি আমাদের...
121
00:18:12,008 --> 00:18:14,591
"প্রিয় ক্রিস্টিয়ান,
অনেক দিন হলো..."
122
00:18:17,633 --> 00:18:19,749
"শীঘ্রই আমার সাথে
যোগাযোগ কোরো!"
123
00:18:19,842 --> 00:18:21,378
"তোমার বিশ্বস্ত, কোনরাড লিন্ডব্লোম"
124
00:18:25,300 --> 00:18:28,088
"কন্সট্রাক্টর সুড়ঙ্গের
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন"
125
00:18:30,175 --> 00:18:31,757
"ওস্লোফজর্ডেন সুড়ঙ্গ
খালাসী পেয়েছে"
126
00:18:32,842 --> 00:18:34,583
"আমরা ভেবেছিলাম এটা নিরাপদ"
127
00:18:36,883 --> 00:18:38,359
"ড্রামেন (শহর) থেকে
গ্যাস লিকের পর অজ্ঞান"
128
00:18:38,383 --> 00:18:39,214
"রেডন!"
129
00:18:39,300 --> 00:18:41,587
"বিদ্যুৎ বিভ্রাট
বিদ্যুৎ গ্রিডকে অচল করেছে"
130
00:18:41,675 --> 00:18:43,586
"নরসার রিপোর্ট, ১৪/০৫/১৭"
131
00:18:46,258 --> 00:18:47,248
"মন্তব্য পরিবর্তন,
132
00:18:47,258 --> 00:18:48,293
"০৮/০১/১৬ - ০৮/০১/১৭"
133
00:18:51,592 --> 00:18:54,952
"ডিএসবি রিপোর্টে অন্তর্ভুক্ত নয়!"
(ডিএসবি হচ্ছে সিভিল প্রোটেকশনের পরিচালক দপ্তর)
134
00:18:59,050 --> 00:19:02,168
"নিটেদালের বন্যার সাথে সম্পর্কিত"
135
00:19:05,050 --> 00:19:08,839
"একই তারিখে কম্পন
দেখা দিয়েছে, ০৮/২০/১৭"
136
00:19:14,550 --> 00:19:17,383
"নড়াচড়ার কারণে?"
137
00:19:26,592 --> 00:19:28,549
"ওস্লো ভূমিকম্পের
১০০ বছর হয়েছে"
138
00:19:28,592 --> 00:19:30,299
"ঘটতে পারে আবারও"
139
00:19:33,467 --> 00:19:35,083
"ওস্লোর ফাটল কোনো মতেই
নিষ্প্রাণ না...
140
00:19:35,133 --> 00:19:37,026
"ওখানে প্রতিনিয়তই
ভূমিকম্প হয়...
141
00:19:37,050 --> 00:19:39,090
"ওস্লোতে বড়সড়
ভূমিকম্প হবার সম্ভাবনা প্রবল"
142
00:20:44,842 --> 00:20:48,255
"নরসার, ওস্লো সিটি সেন্টার"
143
00:21:01,300 --> 00:21:05,373
ক্রিস্টিয়ান? হাই।
144
00:21:06,842 --> 00:21:08,048
হাই।
145
00:21:08,133 --> 00:21:09,339
দেখা হয়ে ভালো লাগলো।
146
00:21:10,300 --> 00:21:13,338
চুল দাড়ি ছেড়ে দিয়েছেন।
প্রথমে তো চিনতেই পারিনি।
147
00:21:16,050 --> 00:21:17,165
কফি?
148
00:21:17,258 --> 00:21:18,419
অবশ্যই, যদি থাকে।
149
00:21:21,508 --> 00:21:23,624
ইংরিদ, তোমার কাছে
কপিগুলো আছে?
150
00:21:23,717 --> 00:21:25,253
হ্যাঁ।
151
00:21:25,342 --> 00:21:27,208
- এই নিন।
- ধন্যবাদ।
152
00:21:27,300 --> 00:21:34,127
আশাকরি যা যা চেয়েছিলেন
সব দিতে পেরেছি। হ্যাঁ।
153
00:21:37,717 --> 00:21:39,503
"১২/২৫/০৬, হানেকলেইভ সুড়ঙ্গ"
154
00:21:39,550 --> 00:21:41,040
"কোনো নড়াচড়া দেখা যায়নি"
155
00:21:48,592 --> 00:21:49,878
কোনোটাতেই
নড়াচড়া দেখা যায়নি?
156
00:21:49,967 --> 00:21:51,503
না।
157
00:21:56,800 --> 00:21:59,667
কোনরাডের ব্যাপারে
বাজে মন্তব্য করতে চাই না,
158
00:21:59,717 --> 00:22:02,584
উনি ভালো মানুষ ছিলেন।
কিন্তু...
159
00:22:03,842 --> 00:22:08,040
মাঝেমধ্যে ওনার অলটারনেটিভ থিওরি নিয়ে
বেশি বাড়াবাড়ি করে ফেলতেন।
160
00:22:10,800 --> 00:22:14,247
আর আমাদের মাপজোখ আগে অতটা
নির্ভুল ছিল না যেমনটা এখন আছে।
161
00:22:14,800 --> 00:22:17,588
একদম পুঙ্খানুপুঙ্খ
যা আমরা আগে শুধু কল্পনা করতে পারতাম।
162
00:22:17,883 --> 00:22:20,420
বার্গেনের গত বছরের
৩.৮ টা বের করো।
163
00:22:20,633 --> 00:22:22,089
আচ্ছা।
164
00:22:22,550 --> 00:22:23,756
দেখুন একবার।
165
00:22:37,092 --> 00:22:39,208
তো সেদিন বেশ কয়েকবার
নড়াচড়া দেখা গেছে?
166
00:22:39,300 --> 00:22:41,758
না, হলুদ ডটগুলো
মানব সৃষ্ট কম্পন।
167
00:22:41,800 --> 00:22:45,088
যেমন কন্সট্রাকশন, ব্লাস্টিং।
168
00:22:45,133 --> 00:22:47,921
শুধু লাল ডটগুলো
ভূমিকম্প হিসেবে নিশ্চিত করা গেছে।
169
00:22:50,717 --> 00:22:52,924
তাই... নরওয়ের কিছু হবে না।
170
00:22:53,842 --> 00:22:58,666
আর যদি কিছু হয়,
ইংরিদ আছে, ও নজর রাখছে।
171
00:23:03,883 --> 00:23:05,920
গেইরানগেরেও
নজর রেখেছিলাম আমরা।
172
00:23:08,883 --> 00:23:11,625
অবশ্যই, কিন্তু ক্রিস্টিয়ান...
173
00:23:12,092 --> 00:23:14,049
কম্পন সৃষ্টি হবার আগেই তো আর
নির্ণয় করতে পারি না।
174
00:24:11,925 --> 00:24:15,247
"রোয়া, ওস্লো সিটি সেন্টার থেকে
৭ কিলো দূরে"
175
00:24:32,342 --> 00:24:33,958
হ্যালো?
176
00:24:38,883 --> 00:24:39,883
হ্যালো?
177
00:24:39,925 --> 00:24:41,131
আমি এখানে।
178
00:24:50,758 --> 00:24:52,544
হাই।
179
00:24:52,633 --> 00:24:54,215
হাই।
180
00:24:54,842 --> 00:24:57,334
আমার নাম ক্রিস্টিয়ান এইকজর্ড।
181
00:24:58,258 --> 00:24:59,748
আমি কোনরাডের সাথে
কাজ করতাম।
182
00:25:01,717 --> 00:25:03,048
ও আচ্ছা।
183
00:25:05,342 --> 00:25:07,174
তাহলে জানেন তো
সে মারা গেছে?
184
00:25:08,258 --> 00:25:12,547
অবশ্যই।
তুমি ওর পরিবারের কেউ?
185
00:25:13,175 --> 00:25:17,043
কোনরাড আমার বাবা।
বা বাবা ছিল।
186
00:25:18,467 --> 00:25:22,165
আমি আন্তরিকভাবে দুঃখিত।
187
00:25:26,050 --> 00:25:29,008
কিন্তু নিশ্চিত তো,
আপনারা একসাথে কাজ করতেন?
188
00:25:29,383 --> 00:25:30,839
হ্যাঁ, বা...
189
00:25:31,550 --> 00:25:34,463
কোনরাড আমার বন্ধু ছিল,
আর ও আমার সাথে যোগাযোগ করেছিল।
190
00:25:34,550 --> 00:25:36,336
মনে হয় না
বাবার কোনো বন্ধু ছিল।
191
00:25:36,467 --> 00:25:38,959
বেশ, আমরা বন্ধু কম
সহকর্মী ছিলাম বেশি, কিন্তু...
192
00:25:40,633 --> 00:25:42,374
আমি ওর কাজে
খুবই আগ্রহী।
193
00:25:44,008 --> 00:25:45,874
কিছু ডকুমেন্ট আছে
যেগুলো আমার দেখা দরকার...
194
00:25:45,967 --> 00:25:49,005
বাবার অফিসে গিয়ে দেখুন।
195
00:25:49,342 --> 00:25:51,583
ফিউনারেল হোম থেকে
ফোন করছে।
196
00:25:51,675 --> 00:25:52,380
নিশ্চিত তো?
197
00:25:52,467 --> 00:25:54,458
হ্যাঁ। এমনিতেই
ওগুলো সব চলে যাবে।
198
00:25:54,883 --> 00:25:56,123
ধন্যবাদ।
199
00:25:57,217 --> 00:25:59,174
হ্যালো, আমি মারিত।
200
00:25:59,883 --> 00:26:03,126
হ্যাঁ, ছোট কাঠের বাড়িটা,
একটা হলুদ বাড়ির পাশে।
201
00:26:04,175 --> 00:26:05,586
আচ্ছা, হ্যাঁ।
আমি ব্যস...
202
00:27:14,508 --> 00:27:15,964
সেরেছে!
203
00:27:26,717 --> 00:27:30,290
"৬০,০০০ এর ঊর্ধ্বে শক্তিহীন"
204
00:28:17,175 --> 00:28:18,415
হাই, ক্রিস্টিয়ান।
205
00:28:18,925 --> 00:28:21,508
আমরা বুঝব কীভাবে যে
হলুদ ডটগুলো আসলে লাল নয়?
206
00:28:21,592 --> 00:28:23,333
কী বলতে চাচ্ছেন?
207
00:28:23,425 --> 00:28:28,124
কীভাবে বুঝব কোন কম্পন মানব-সৃষ্ট
আর কোনটা প্রাকৃতিক?
208
00:28:28,217 --> 00:28:30,629
যেমনটা বলেছিলাম, এটা
ইন্সট্রাকশনের কাজ, ব্লাস্টিংয়ের জন্য হয়েছে।
209
00:28:30,675 --> 00:28:32,131
এমনটা সবসময়ই হয়।
210
00:28:32,217 --> 00:28:34,584
বুঝতে পেরেছি,
কিন্তু বুঝব কী করে?
211
00:28:34,675 --> 00:28:37,087
কন্সট্রাক্টররা জানিয়েছিল।
212
00:28:37,175 --> 00:28:40,748
তো বলছেন ওরা প্রতিবার
ব্লাস্ট করার পর আপনাকে জানাতো?
213
00:28:40,842 --> 00:28:43,174
না, ওরা প্রজেক্টের ব্যাপারে জানিয়েছিল।
214
00:28:45,092 --> 00:28:47,692
তো কন্সট্রাক্টররা ওদের এক তারিখ থেকে
আরেক তারিখ পর্যন্ত ওদের কাজের ব্যাপারে জানিয়েছিল,
215
00:28:48,008 --> 00:28:50,875
যা পুরো কন্সট্রাকশনের
সময়সীমা?
216
00:28:50,967 --> 00:28:52,207
হ্যাঁ, মূলত তাই।
217
00:28:52,550 --> 00:28:55,338
আর ওস্লোফজর্ডেন সুড়ঙ্গে
এখন কাজ চলছে?
218
00:28:55,425 --> 00:28:56,881
হ্যাঁ।
219
00:28:59,675 --> 00:29:00,915
কন্সট্রাক্টরদেরকে ফোন করুন।
220
00:29:02,925 --> 00:29:04,916
ক্রিস্টিয়ান, এটা ছোট্ট একটা...
221
00:29:05,967 --> 00:29:09,665
প্লিজ আমার এই শেষ একটা উপকার করুন
আমি আর বিরক্ত করব না আপনাকে, ঠিক আছে?
222
00:29:09,758 --> 00:29:12,876
যদি ওখানে সেদিন
কন্সট্রাকশনের কাজ না চলে থাকে...
223
00:29:14,883 --> 00:29:16,544
তাহলে কী ছিল সেটা?
224
00:29:17,342 --> 00:29:20,539
ক্রিস্টিয়ান, আমি
খোঁজ নিয়ে দেখব, ঠিক আছে?
225
00:29:20,633 --> 00:29:22,089
ধন্যবাদ।
226
00:29:25,175 --> 00:29:27,212
"গামলেব্যেন,
227
00:29:27,217 --> 00:29:29,333
"ওস্লো সিটি সেন্টার থেকে
১.২ কিলো দূরে"
228
00:29:48,092 --> 00:29:50,174
হাই, সোন্দ্রা।
229
00:29:50,258 --> 00:29:52,090
হাই, আব্বু।
230
00:29:57,883 --> 00:30:00,170
ও মিয়া। আমার গার্লফ্রেন্ড।
231
00:30:00,217 --> 00:30:01,002
হাই।
232
00:30:01,092 --> 00:30:02,423
হাই।
233
00:30:05,133 --> 00:30:06,669
ভাগ্য ভালো
তোমার সাথে দেখা হয়ে গেল।
234
00:30:06,758 --> 00:30:08,419
বেশ, আমি এখানেই থাকি।
235
00:30:09,342 --> 00:30:11,128
অবশ্যই।
236
00:30:14,675 --> 00:30:16,507
কোথাও যাচ্ছ?
237
00:30:16,592 --> 00:30:18,378
হ্যাঁ, আমরা মুভি দেখতে যাচ্ছি।
238
00:30:21,758 --> 00:30:23,465
পরে কথা বলতে পারি?
239
00:30:23,717 --> 00:30:24,717
অবশ্যই।
240
00:30:29,508 --> 00:30:31,249
দেখা হয়ে ভালো লাগল।
241
00:30:41,425 --> 00:30:42,425
হাই।
242
00:30:42,883 --> 00:30:44,044
হাই।
243
00:31:06,800 --> 00:31:07,835
তোমাকে ভালো লাগছে।
244
00:31:08,967 --> 00:31:10,298
ধন্যবাদ।
245
00:31:10,758 --> 00:31:11,998
তোমাকেও ভালো লাগছে।
246
00:31:17,133 --> 00:31:18,133
ইউলিয়া কোথায়?
247
00:31:18,467 --> 00:31:20,128
ও আসলে ঘুমিয়ে পড়েছে।
248
00:31:21,592 --> 00:31:23,003
আচ্ছা।
249
00:31:25,258 --> 00:31:27,215
এটা ফেলে এসেছিল।
250
00:31:39,800 --> 00:31:43,043
কাল অপেরাতে ওর
ড্রেস রিহার্সাল আছে।
251
00:31:43,592 --> 00:31:45,424
কী, গান গাইবে?
252
00:31:47,133 --> 00:31:48,248
ব্যালে ডান্স করবে।
253
00:32:06,050 --> 00:32:07,131
এসে দেখতে পারো।
254
00:32:07,175 --> 00:32:09,883
আসবে?
যদি সময় পাও।
255
00:32:09,967 --> 00:32:11,674
অবশ্যই।
256
00:32:14,425 --> 00:32:16,291
ওর ভালো লাগবে।
257
00:32:18,092 --> 00:32:22,040
ইউলিয়া সাথে গেইরানগেরে যা হয়েছে
তার জন্য আমি দুঃখিত।
258
00:32:26,050 --> 00:32:28,633
দুজনেই জানি আমি তখন
এক অস্বস্তিকর অবস্থায় ছিলাম।
259
00:32:35,175 --> 00:32:38,748
পিঠের ভরে শুয়ে
পাদু’টো উপরে তুলে দিয়ে...
260
00:32:38,800 --> 00:32:41,087
আরাম করা
নিশ্চয়ই মজার হবে।
261
00:32:47,633 --> 00:32:49,544
তোমার চেষ্টা করে দেখা উচিত।
সত্যিই মজার।
262
00:33:04,217 --> 00:33:06,003
ইদুন?
263
00:33:13,217 --> 00:33:15,049
তোমাকে এখন যা বলতে যাচ্ছি...
264
00:33:16,675 --> 00:33:18,461
শুনে পাগলামি মনে হতে পারে।
265
00:33:20,008 --> 00:33:21,544
আমি তোমাকে
ভয় পাওয়াতে চাই না।
266
00:33:27,550 --> 00:33:28,836
অবশ্যই, বিল্ডিংটা বেশ পুরানো।
267
00:33:28,883 --> 00:33:30,403
কিন্তু এই নিয়ে
সপ্তাহে দ্বিতীয়বার হলো।
268
00:33:36,592 --> 00:33:38,003
এগুলো ভালোই দেখাচ্ছে।
269
00:33:39,342 --> 00:33:41,504
হয়তো একটু গরম।
ধরো তো।
270
00:33:55,008 --> 00:33:59,673
লাইটটা কি এখানে মারবে?
এই যে?
271
00:34:08,758 --> 00:34:10,318
লাইটটা কি এখানে মারবে, ক্রিস্টিয়ান?
272
00:34:13,925 --> 00:34:15,632
এবার কী করব?
273
00:34:43,967 --> 00:34:45,423
ইদুন, ঠিক আছে।
274
00:34:45,508 --> 00:34:46,714
না।
275
00:34:50,842 --> 00:34:52,674
ঠিক নেই।
276
00:34:54,675 --> 00:34:57,292
আমি বুঝি তুমি
আমাকে কেন ছেড়েছ।
277
00:34:57,967 --> 00:34:59,207
আমি বলতে চেয়েছিলাম যে...
278
00:34:59,258 --> 00:35:01,625
ক্রিস্টিয়ান, আমি তোমাকে ছাড়িনি।
279
00:35:01,675 --> 00:35:02,790
তুমি আমাদের ছেড়ে গেছিলে।
280
00:35:26,967 --> 00:35:27,502
হাই।
281
00:35:27,592 --> 00:35:28,172
হাই।
282
00:35:28,258 --> 00:35:31,546
হ্যালো। তোমাকে দেখার জন্য
আমার তর সইছে না!
283
00:35:31,925 --> 00:35:34,883
আম্মু, আব্বু কখন আসবে?
284
00:35:34,967 --> 00:35:37,174
জানি না।
ও জানে শুরু কবে হবে।
285
00:35:38,425 --> 00:35:39,961
আজ আব্বু দেখতে আসবে।
286
00:35:40,050 --> 00:35:41,791
দারুণ!
287
00:35:41,883 --> 00:35:43,419
নার্ভাস?
288
00:35:43,508 --> 00:35:44,088
শুভকামনা রইলো!
289
00:35:44,175 --> 00:35:45,381
শুভকামনা রইলো!
290
00:35:48,342 --> 00:35:50,049
হ্যালো?
291
00:35:51,133 --> 00:35:52,248
হালো?
292
00:35:52,342 --> 00:35:53,503
আমি এখানে।
293
00:35:59,717 --> 00:36:01,333
কী করছেন?
294
00:36:01,425 --> 00:36:03,086
তোমার বাবা বোধহয়
বড়সড় কিছু নিয়ে কাজ করছিল।
295
00:36:03,550 --> 00:36:07,373
এবার বাসায় তালা দিতে হবে হয়তো।
আমার যেতে হবে।
296
00:36:10,008 --> 00:36:12,484
কিছু ঘটবে কিন্তু
জানো না কী ঘটবে,
297
00:36:12,508 --> 00:36:14,090
কখনও এমন অনুভূতি হয়েছে?
298
00:36:15,717 --> 00:36:18,675
আমি এমন এক বাবার কাছে বড় হয়েছি
যার সবসময় এমন অনুভূতি হতো।
299
00:36:20,008 --> 00:36:22,375
বাবা কখনও এক গাদা পাথরের
সামনে দিয়ে যেতে পারত না...
300
00:36:22,425 --> 00:36:24,382
যতক্ষণ কয়েকটা
বাসায় নিয়ে না যেত।
301
00:36:24,425 --> 00:36:26,211
এই ভেবে যে,
যদি কিছু থেকে থাকে।
302
00:36:34,133 --> 00:36:35,715
এটা পড়েছ?
303
00:36:40,675 --> 00:36:42,291
কিন্তু বাবা ভুল ছিল।
304
00:36:44,008 --> 00:36:46,591
হ্যাঁ, হয়তো সময়ের ব্যাপারে।
305
00:36:46,633 --> 00:36:48,624
কিন্তু যদি ঠিক হতো...
306
00:36:48,675 --> 00:36:50,131
যদি আজ ওস্লোতে
ভূমিকম্প আঘাত হানতো...
307
00:36:50,175 --> 00:36:53,042
হয়তো ১৯০৪ সালেরটার সমান
শক্তিশালী হবে না।
308
00:36:53,050 --> 00:36:54,882
হবে ৬ মাত্রার।
309
00:36:56,092 --> 00:36:57,253
বা ৮।
310
00:36:57,675 --> 00:36:59,336
যা দ্বিগুণ শক্তিশালী নয়।
311
00:37:00,633 --> 00:37:05,127
বরং লক্ষগুণ বেশি শক্তিশালী।
হাজারো মানুষ মারা যাবে।
312
00:37:06,550 --> 00:37:08,917
আমার সত্যিই যেতে হবে।
313
00:37:08,967 --> 00:37:11,208
আপনি যা খুঁজছিলেন
পেয়েছেন বোধহয়?
314
00:37:11,258 --> 00:37:12,698
যা লাগবে নিয়ে যেতে পারেন।
315
00:37:12,758 --> 00:37:15,750
একটা কথা জানো কি?
এখন শুনে হয়তো খারাপ লাগতে পারে।
316
00:37:16,217 --> 00:37:19,755
কিছু জিনিস নিজের
মেয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
317
00:37:20,925 --> 00:37:24,418
বা ছেলের চেয়ে।
বা পরিবারের চেয়ে।
318
00:37:32,300 --> 00:37:38,046
আচ্ছা। কিন্তু যাইহোক,
আমার যাওয়া লাগবে।
319
00:37:38,342 --> 00:37:41,789
আমাকে বাবার শোকসভার জন্য
কিছু গান বাছাই করতে হবে।
320
00:37:41,842 --> 00:37:43,549
কারণ তার
ওস্লোফজর্ডেন সুড়ঙ্গে...
321
00:37:43,592 --> 00:37:45,174
কিছু "জরুরি" কাজ ছিল।
322
00:37:49,675 --> 00:37:51,541
জানো কেন আমার মনে হয়
ও ওখানে গেছিল?
323
00:37:53,383 --> 00:37:54,383
না।
324
00:37:54,467 --> 00:37:56,003
কারণ তোমাকে
বাঁচাতে চেয়েছিল।
325
00:37:58,217 --> 00:38:00,504
তোমাকে।
আরও অনেককে।
326
00:38:05,258 --> 00:38:06,748
সুড়ঙ্গটা আমার দেখা দরকার।
327
00:38:10,300 --> 00:38:12,962
আমি ঐ সুড়ঙ্গে যাচ্ছি না।
328
00:38:17,133 --> 00:38:18,973
জানতে ইচ্ছে হয় না
ও গিয়ে কী করছিল?
329
00:38:24,550 --> 00:38:25,836
এটা জরুরি।
330
00:39:02,425 --> 00:39:03,540
কী?
331
00:40:35,550 --> 00:40:37,211
আমরা কি
ফিরে যেতে পারি না?
332
00:40:38,842 --> 00:40:40,048
দাঁড়াও।
333
00:41:41,967 --> 00:41:43,878
ধরো।
334
00:42:43,133 --> 00:42:45,215
লাইটটা একটু দেখাতে পারবে?
335
00:43:21,550 --> 00:43:22,550
ক্রিস্টিয়ান?
336
00:43:22,592 --> 00:43:24,003
একটা মিনিট।
337
00:44:21,050 --> 00:44:21,664
হাই, ইদুন।
338
00:44:21,675 --> 00:44:22,335
হাই।
339
00:44:22,342 --> 00:44:23,342
বলো।
340
00:44:23,758 --> 00:44:24,793
কোথায় তুমি?
341
00:44:24,800 --> 00:44:26,791
স্যরি।
342
00:44:26,800 --> 00:44:27,710
তুমি আসছ?
343
00:44:27,717 --> 00:44:32,006
আসছিলাম কিন্তু হঠাৎ
কিছু কাজ এসে পড়ে।
344
00:44:33,133 --> 00:44:34,248
তাই দেরি হয়ে গেল।
345
00:44:34,258 --> 00:44:35,840
আচ্ছা।
কতদূরে?
346
00:44:36,425 --> 00:44:37,506
আমি...
347
00:44:40,133 --> 00:44:43,125
ক্রিস্টিয়ান? লাইনে আছ?
348
00:44:44,217 --> 00:44:47,005
হ্যালো? লাইনে আছ?
349
00:44:47,217 --> 00:44:48,753
হ্যালো?
শুনতে পাচ্ছ?
350
00:44:48,842 --> 00:44:49,842
হ্যাঁ, পাচ্ছি।
351
00:44:50,217 --> 00:44:51,833
তুমি আসছ, কি না?
352
00:44:51,842 --> 00:44:52,502
আমরা রাস্তাতেই আছি।
353
00:44:52,508 --> 00:44:53,293
হাহ?
354
00:44:53,425 --> 00:44:54,881
আমরা রাস্তাতেই আছি।
355
00:45:15,758 --> 00:45:17,248
হ্যালো? ইদুন?
356
00:45:17,717 --> 00:45:20,174
ইদুন, শুনতে পাচ্ছ?
357
00:45:20,175 --> 00:45:21,961
ইদুন? হ্যালো?
358
00:45:40,883 --> 00:45:42,499
ইউলিয়া?
359
00:45:49,925 --> 00:45:51,256
ইউলিয়া!
360
00:45:56,425 --> 00:45:57,665
ইদুন?
361
00:45:59,550 --> 00:46:00,881
ক্রিস্টিয়ান...
362
00:46:19,925 --> 00:46:21,711
হাই, ইউলিয়াকে দেখেছ?
363
00:46:21,717 --> 00:46:23,128
ওখানে ছিল।
364
00:46:24,092 --> 00:46:25,708
এই যে, ভেতরে যাবেন না!
365
00:46:25,717 --> 00:46:26,502
ইউলিয়া?
366
00:46:26,508 --> 00:46:27,418
আপনাকে এখান থেকে
যেতে হবে!
367
00:46:27,425 --> 00:46:28,540
আমার মেয়েকে দেখেছেন?
368
00:46:28,550 --> 00:46:29,255
আপনাকে যেতে হবে!
369
00:46:29,258 --> 00:46:30,276
আমার মেয়েকে খুঁজছি আমি!
370
00:46:30,300 --> 00:46:31,836
ও স্টেজে ছিল।
371
00:46:31,925 --> 00:46:32,960
কী বলেছি শোনেননি?
372
00:46:33,008 --> 00:46:33,668
এখানে কেউ নেই!
373
00:46:33,758 --> 00:46:35,294
ইউলিয়া?
374
00:46:35,383 --> 00:46:36,714
সবাই বের হয়ে গেছে।
375
00:46:36,758 --> 00:46:37,714
জায়গাটা নিরাপদ না।
376
00:46:37,758 --> 00:46:38,589
আপনাকে এখান থেকে
বের হতে হবে!
377
00:46:38,675 --> 00:46:40,040
ইউলিয়া?
378
00:46:41,092 --> 00:46:42,423
ইউলিয়া?
379
00:46:49,883 --> 00:46:52,716
হাই! ব্যথা পেয়েছ?
380
00:46:53,092 --> 00:46:54,332
ঠিক আছ তো?
381
00:46:54,675 --> 00:46:56,165
বের হয়ে আসো, সোনা।
382
00:46:56,175 --> 00:46:58,382
আসো।
আমাদের যেতে হবে।
383
00:46:58,467 --> 00:46:59,172
আব্বু কোথায়?
384
00:46:59,175 --> 00:47:00,290
আব্বু আসেনি।
385
00:47:00,425 --> 00:47:01,881
আমি নিশ্চিত
ও ভালোই আছে।
386
00:47:02,092 --> 00:47:03,457
আমাদের এখান থেকে
বের হতে হবে।
387
00:47:03,633 --> 00:47:06,591
আসো।
সব ঠিক হয়ে যাবে।
388
00:47:08,383 --> 00:47:10,340
আসো।
আসো আমার কাছে।
389
00:47:42,758 --> 00:47:44,214
হ্যালো, ইদুন?
390
00:47:44,342 --> 00:47:45,798
হাই। আমরা বাসায় যাচ্ছি।
391
00:47:45,842 --> 00:47:46,923
বাসায় এসে দেখা করো।
392
00:47:47,008 --> 00:47:48,874
আচ্ছা, আমি যাচ্ছি।
393
00:47:48,967 --> 00:47:49,877
বেশ।
394
00:47:49,967 --> 00:47:51,173
আচ্ছা।
395
00:48:06,217 --> 00:48:09,130
জোহান্স।
এটা ভূমিকম্প ছিল, তাই না?
396
00:48:09,217 --> 00:48:10,878
এখানে কী করছেন?
397
00:48:10,967 --> 00:48:12,753
আরে ছাড়ুন তো।
ওরা আপনার সাথে যোগাযোগ করেছে।
398
00:48:13,633 --> 00:48:14,998
এটা ভূমিকম্প ছিল, তাই না?
399
00:48:16,675 --> 00:48:17,710
হালকা নড়াচড়া দেখা গেছে।
400
00:48:17,758 --> 00:48:19,248
বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।
401
00:48:20,550 --> 00:48:21,961
হালকা নড়াচড়া দেখা গেছে?
402
00:48:24,133 --> 00:48:25,919
কী হচ্ছে দেখছেন তো?
403
00:48:27,967 --> 00:48:29,958
আমাকে গিয়ে
নিজের কাজটা করা দরকার।
404
00:49:02,717 --> 00:49:04,424
এই!
405
00:49:15,508 --> 00:49:17,340
এটা... ওস্লো।
406
00:49:20,675 --> 00:49:23,042
জানেন কোনরাড
সুড়ঙ্গে কেন গেছিল?
407
00:49:23,883 --> 00:49:25,669
ও পাথরের নমুনা নিতে গেছিল।
408
00:49:26,342 --> 00:49:28,549
আর এই নমুনা নিতে ব্যর্থ হয়।
409
00:49:30,925 --> 00:49:33,257
একটা মিনিট দিন।
410
00:49:37,258 --> 00:49:38,794
ক্রিস্টিয়ান... এই নমুনা।
411
00:49:38,842 --> 00:49:42,255
এতে কিছুই প্রমাণ হয় না।
412
00:49:43,133 --> 00:49:46,330
আমরা জানি ওস্লোফজর্ডেন সুড়ঙ্গের
আশেপাশের পাথরের অবস্থা ভালো না।
413
00:49:46,383 --> 00:49:50,456
কিন্তু ওস্লোফজর্ডেন সুড়ঙ্গ থেকে
কিছু পাথর খসে পড়ার মানে...
414
00:49:51,842 --> 00:49:53,276
এই না যে
ভূমিকম্প ধেয়ে আসছে।
415
00:49:53,300 --> 00:49:56,964
এটা ব্যস একটা সাধারণ দুর্ঘটনা
যা নরওয়ের সুড়ঙ্গে প্রায়ই হয়ে থাকে।
416
00:49:58,925 --> 00:50:00,632
তোমার ঐ হলুদ ডটগুলো...
417
00:50:00,883 --> 00:50:03,545
ভূমিকম্প ব্লাস্টগুলোর পিছনে লুকাচ্ছে।
418
00:50:03,717 --> 00:50:06,175
ঐ ব্লাস্টগুলো ছদ্মবেশ মাত্র।
419
00:50:09,717 --> 00:50:11,253
দেখুন।
420
00:50:13,633 --> 00:50:15,044
এই পিলারটার দিকে দেখুন।
421
00:50:15,842 --> 00:50:17,128
ব্যাপারটা ব্লাস্টিংয়ের না।
422
00:50:17,175 --> 00:50:18,336
ব্যাপারটা ছদ্মবেশের না।
423
00:50:18,383 --> 00:50:19,999
ব্যাপারটা নির্মাণ ত্রুটির।
424
00:50:20,675 --> 00:50:22,901
যে নড়াচড়া আমরা রেজিস্ট্রার করেছিলাম
সেটার কারণ অপেরা নিজেই ছিল।
425
00:50:22,925 --> 00:50:25,151
যদি ভূমিকম্প হতো তাহলে আমরা
আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না।
426
00:50:25,175 --> 00:50:27,963
এই পুরো জায়গাটাই
সামুদ্রিক মাটির উপর অবস্থিত।
427
00:50:28,217 --> 00:50:31,209
অনেকটা বাচ্চাদের
বার্থডে পার্টিতে জেলোর মতো।
428
00:50:31,258 --> 00:50:33,920
এক কোনায় একটা ধাক্কা,
আর সব ঝুঁকতে শুরু করবে।
429
00:50:35,092 --> 00:50:36,708
বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছিল...
430
00:50:36,800 --> 00:50:41,374
ক্রিস্টিয়ান। বিদ্যুৎ বিভ্রাটের
হাজারটা কারণ হতে পারে।
431
00:50:49,383 --> 00:50:50,748
আমি জানি
ব্যাপারটা সহজ না।
432
00:50:50,800 --> 00:50:53,007
আপনি একটা দুর্যোগ থেকে
বেঁচে ফিরেছেন।
433
00:50:53,050 --> 00:50:54,776
সেখানে যা অভিজ্ঞতা লাভ করেছেন
আমি তা চিন্তাও করতে পারি না।
434
00:50:54,800 --> 00:50:57,120
কিন্তু তার মানে এই না যে,
যেখানেই যান না কেন দুর্যোগ আপনার পিছু নিবে।
435
00:51:01,758 --> 00:51:04,125
প্লিজ, ক্রিস্টিয়ান, এবার যান।
436
00:51:45,175 --> 00:51:48,793
ক্রিস্টিয়ান? কী হয়েছে?
437
00:51:56,925 --> 00:51:58,086
বাসায় যাও।
438
00:52:30,050 --> 00:52:35,796
একটা পিলারের নির্মাণ ত্রুটির
নানান কারণ হতে পারে।
439
00:52:35,842 --> 00:52:38,004
আর সেটারই খোঁজ চলছে।
440
00:52:38,092 --> 00:52:43,212
ওস্লোতে অপেরার বাচ্চাদের জন্য
ব্যাপারটা বেশ নাটকীয় ছিল...
441
00:52:51,050 --> 00:52:52,791
কোথায় ছিলে?
442
00:52:55,008 --> 00:52:57,045
আসোনি কেন?
443
00:53:01,592 --> 00:53:03,174
ক্ষমা করে দিও।
444
00:53:08,217 --> 00:53:09,924
স্যরি।
445
00:53:13,800 --> 00:53:15,507
কিন্তু এখন এখানে আছি।
446
00:53:20,383 --> 00:53:22,044
কেন?
447
00:53:25,425 --> 00:53:26,381
কেন এসেছ?
448
00:53:26,425 --> 00:53:27,425
কী চাও তুমি?
449
00:53:29,592 --> 00:53:31,424
আমি ঠিক জানি না।
450
00:53:34,925 --> 00:53:38,873
খোদা, যেখানেই যাই
মনে হয় যেন কিছু ঘটবে।
451
00:53:43,383 --> 00:53:45,090
তোমার কথা আমাদের
অনেক মনে পড়ে।
452
00:53:46,967 --> 00:53:49,379
কমপক্ষে বাবা হবার
চেষ্টা তো করতে পারো?
453
00:53:51,258 --> 00:53:52,794
ইদুন, তুমি বুঝছ না...
454
00:53:52,883 --> 00:53:54,715
কী বুঝছি না আমি?
455
00:53:56,425 --> 00:53:58,211
কী বুঝছি না?
456
00:53:58,883 --> 00:54:01,045
আমিও গেইরানগেরে ছিলাম।
457
00:54:04,008 --> 00:54:05,715
তুমি যা পারতে করেছ, ক্রিস্টিয়ান।
458
00:54:05,758 --> 00:54:07,214
তুমি অনেকের প্রাণ বাঁচিয়েছ।
459
00:54:08,467 --> 00:54:10,504
তোমার পরিবার বেঁচে গেছে।
460
00:54:10,967 --> 00:54:12,583
আমরা ভাগ্যবান।
461
00:54:14,633 --> 00:54:15,919
আমরা এখানে আছি।
462
00:54:15,967 --> 00:54:17,378
সবাই।
463
00:55:30,217 --> 00:55:32,174
তো আপনার কম্পিউটার সিস্টেমে
রেজিস্ট্রার করেছে...
464
00:55:32,217 --> 00:55:36,381
যে, ২০:০৫:১৮ তে অপেরায়
বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল?
465
00:55:38,217 --> 00:55:43,712
আর কয়েক সেকেন্ড পরেই
দুর্ঘটনা ঘটে, ২০:০৫:৩০ তে।
466
00:55:45,175 --> 00:55:46,175
হ্যাঁ। বেশ।
467
00:55:46,467 --> 00:55:48,708
ধন্যবাদ। রাখি।
468
00:55:50,133 --> 00:55:53,330
গতকাল অপেরাতে কম্পন হওয়ার
সময়টা বলতে পারবে?
469
00:55:53,425 --> 00:55:54,460
হ্যাঁ।
470
00:56:02,258 --> 00:56:06,798
এটা রেজিস্ট্রার হয়েছিল
২০:০৪:৫৭ তে।
471
00:56:24,175 --> 00:56:25,256
হ্যাঁ। ইস্!
472
00:56:28,508 --> 00:56:30,624
পানিতে পা দিয়ে ফেলেছি।
473
00:56:32,175 --> 00:56:35,088
আচ্ছা। আমি এখন রাস্তায়।
474
00:56:35,133 --> 00:56:36,419
দেখতে হবে।
475
00:56:45,592 --> 00:56:47,799
পা'টা একদম ভিজে গেছে।
476
00:58:16,342 --> 00:58:17,423
হাই।
477
00:58:19,550 --> 00:58:20,550
হাই।
478
00:58:24,550 --> 00:58:25,881
তুমি এসবের জন্য তৈরি, আব্বু?
479
00:58:27,550 --> 00:58:29,541
পরিবার, সংসার এসব?
480
00:58:31,800 --> 00:58:33,632
আশা করি।
481
00:58:34,883 --> 00:58:36,590
তো এখানে কিছুদিন থাকছ?
482
00:58:38,675 --> 00:58:40,131
আশা করি।
483
00:58:45,175 --> 00:58:46,175
বেশ।
484
00:58:46,217 --> 00:58:47,217
হাই।
485
00:58:47,258 --> 00:58:48,258
হাই।
486
00:58:54,967 --> 00:58:56,253
হাই।
487
00:58:56,342 --> 00:58:57,342
হাই।
488
00:59:14,592 --> 00:59:16,128
কোথায় যাচ্ছ?
489
00:59:16,217 --> 00:59:17,673
ভার্সিটি।
490
00:59:18,300 --> 00:59:19,335
এখন?
491
00:59:19,967 --> 00:59:20,967
হ্যাঁ।
492
00:59:21,633 --> 00:59:22,633
কিছু খাবে না?
493
00:59:22,675 --> 00:59:25,417
না, আছে। বাই।
494
00:59:27,092 --> 00:59:28,332
বাই।
495
00:59:35,092 --> 00:59:36,833
তুমি আর আম্মু কি
আবার এক হয়েছ?
496
00:59:42,925 --> 00:59:45,087
সত্যি বলতে, জানি না।
497
00:59:56,008 --> 00:59:56,793
হাই।
498
00:59:56,883 --> 00:59:58,624
হাই।
আপনাকে কিছু দেখাতে চাই।
499
00:59:59,050 --> 01:00:00,085
আচ্ছা।
500
01:00:03,633 --> 01:00:05,874
হ্যাঁ, কোনো গতিবিধি দেখা গেছে?
501
01:00:05,925 --> 01:00:07,256
ব্লাস্টিং বা তেমন কিছু।
502
01:00:07,758 --> 01:00:09,340
পুরো ওস্লোতে?
503
01:00:09,425 --> 01:00:12,087
না, চিন্তার কোনো কারণ নেই।
504
01:00:12,133 --> 01:00:15,125
আমরা ব্যস একটু
হিসাব নিকাশ করছিলাম। ধন্যবাদ।
505
01:00:15,758 --> 01:00:18,125
জোহান্স, এটা দেখুন।
506
01:00:37,967 --> 01:00:40,208
মনে হচ্ছে যেন
কোনো ধরনের সিস্টেম।
507
01:00:46,758 --> 01:00:48,123
এটা ওয়ার্নিং সিস্টেম।
508
01:00:51,592 --> 01:00:54,664
গ্যাস। গ্যাস মারছে ইঁদুরগুলোকে!
509
01:00:54,758 --> 01:00:55,873
গ্যাস?
510
01:00:55,967 --> 01:00:57,048
লিমনিক উদগিরণ।
511
01:00:57,133 --> 01:00:58,248
হাই।
512
01:00:59,050 --> 01:01:00,836
লিমনিক কী?
513
01:01:01,467 --> 01:01:04,380
পাহাড়ের ফাটল থেকে
বিষাক্ত গ্যাস বের হচ্ছে।
514
01:01:05,050 --> 01:01:07,587
ক্যামেরুনের নাওস হ্রদ, ১৯৮৬।
515
01:01:07,675 --> 01:01:10,588
গ্যাস? আমি তো ভেবেছিলাম
আপনি ভূমিকম্প নিয়ে চিন্তিত।
516
01:01:10,967 --> 01:01:12,628
আমি এটারই চিন্তা করছিলাম।
517
01:01:17,842 --> 01:01:19,298
আর তাই হচ্ছে।
518
01:01:23,842 --> 01:01:25,253
যাও কাপড় বদলে আসো।
519
01:01:32,508 --> 01:01:36,627
বমি বমি ভাব হওয়া একটা
ফিজিওলজিক্যাল প্রোসেস, যখন আমরা...
520
01:01:43,300 --> 01:01:43,835
সিট বেল্ট লাগাও।
521
01:01:43,925 --> 01:01:44,539
আমরা কোথায় যাচ্ছি?
522
01:01:44,633 --> 01:01:45,543
আম্মুকে নিতে।
523
01:01:45,592 --> 01:01:46,673
ফোন ধরো, প্লিজ!
524
01:01:51,550 --> 01:01:54,087
কী? আরও বলো, ইদুন।
525
01:01:54,592 --> 01:01:56,879
জানি না কী বলবো।
526
01:01:58,508 --> 01:02:00,840
ওর মাথাটা তো খারাপ ছিল।
527
01:02:00,883 --> 01:02:02,214
এখন স্বাভাবিক হয়েছে?
528
01:02:03,092 --> 01:02:05,083
হ্যাঁ, এখন স্বাভাবিক।
529
01:02:06,758 --> 01:02:09,295
আবার মাথা খারাপ হলে?
530
01:02:14,925 --> 01:02:17,337
এই, সব ঠিক হয়ে যাবে।
531
01:02:18,842 --> 01:02:20,628
যেতে থাকো। যাও! যাও!
532
01:02:30,008 --> 01:02:33,626
ইংল্যান্ড এবং
নরওয়ের মতো কালচারে...
533
01:02:34,592 --> 01:02:36,208
কী? আবার?
534
01:02:36,300 --> 01:02:37,165
স্যরি।
535
01:02:37,258 --> 01:02:39,465
জরুরি হলে,
জোরে জোরে পড়ে শোনাও।
536
01:02:40,592 --> 01:02:42,003
তো কোথায় ছিলাম?
537
01:02:44,717 --> 01:02:47,835
"আব্বু: কোনো বিল্ডিংয়ের ভেতর থাকলে,
এক্ষুনি বেরিয়ে পড়ো!"
538
01:02:47,967 --> 01:02:49,457
কী ব্যাপার?
539
01:02:50,133 --> 01:02:51,294
কিছু না।
540
01:03:09,300 --> 01:03:11,416
এত জোরে গাড়ি চালাচ্ছ কেন?
541
01:03:12,133 --> 01:03:13,840
আপনি পুলিশ স্টেশনে
ফোন দিয়েছেন।
542
01:03:13,925 --> 01:03:17,088
আমি ভার্সিটিতে
৪টা বোম লাগিয়েছি।
543
01:03:19,133 --> 01:03:20,359
সেগুলো দশ মিনিটের মধ্যে ফাটবে।
544
01:03:20,383 --> 01:03:21,464
ভার্সিটিতে?
545
01:03:21,550 --> 01:03:23,541
জ্বি, ভার্সিটিতে!
546
01:03:27,092 --> 01:03:28,092
এখানে বামে ঘুরো।
547
01:03:28,133 --> 01:03:29,133
এমন করা যাবে না!
548
01:03:29,217 --> 01:03:30,753
সোজা ঢুকে পড়ো!
549
01:03:47,175 --> 01:03:48,290
আব্বু, থামো!
550
01:03:49,217 --> 01:03:50,753
আমি এক্ষুনি ফিরে আসব।
551
01:03:50,842 --> 01:03:51,707
আমাকে ছেড়ে যেও না।
552
01:03:51,800 --> 01:03:53,068
আমি জলদি আসব।
কথা দিচ্ছি।
553
01:03:53,092 --> 01:03:54,457
আমি ব্যস তোমার
আম্মুকে নিতে যাচ্ছি।
554
01:03:54,508 --> 01:03:56,294
তুমি এখানে
মারিতের সাথে থাকো।
555
01:03:56,342 --> 01:03:58,003
কথা দিচ্ছ তো? প্লিজ।
556
01:03:58,092 --> 01:04:00,959
মারিত?
ইউলিয়ার উপর নজর রেখো!
557
01:04:01,425 --> 01:04:02,425
আব্বু!
558
01:04:07,925 --> 01:04:09,040
হ্যাঁ, বুঝেছি।
559
01:04:09,717 --> 01:04:10,717
হাই।
560
01:04:12,925 --> 01:04:15,508
আমি দেখব ব্যাপারটা।
561
01:04:15,967 --> 01:04:17,173
পরে ফোন দিই?
562
01:04:17,217 --> 01:04:18,002
ইদুন এইকজর্ড।
563
01:04:18,050 --> 01:04:19,276
ওর সাথে আমার
কথা বলা দরকার।
564
01:04:19,300 --> 01:04:20,381
একটা দুর্ঘটনা ঘটতে চলেছে।
565
01:04:20,425 --> 01:04:21,290
ওর সাথে আমার
কথা বলা দরকার।
566
01:04:21,342 --> 01:04:22,082
কোথায় ও?
567
01:04:22,175 --> 01:04:22,880
ইদুন?
568
01:04:22,967 --> 01:04:23,581
ইদুন।
569
01:04:23,675 --> 01:04:25,291
সম্ভবত ৩৪ তলায়।
570
01:04:25,383 --> 01:04:26,214
৩৪?
571
01:04:26,300 --> 01:04:27,882
৩৪ তলায়।
572
01:04:27,967 --> 01:04:28,967
ধুর ছাই!
573
01:04:29,050 --> 01:04:31,462
ঐদিকে লিফট আছে।
574
01:05:14,217 --> 01:05:14,797
হাই, ক্রিস্টিয়ান।
575
01:05:14,800 --> 01:05:15,585
জোহান্স?
576
01:05:15,758 --> 01:05:17,718
যদি এখনও আপনার স্ক্রিনে
কিছু দেখা গিয়ে না থাকে...
577
01:05:18,092 --> 01:05:21,210
কথা দিচ্ছি শীঘ্রই বড়সড়
আন্দোলন দেখতে পাবেন।
578
01:05:21,300 --> 01:05:22,040
ক্রিস্টিয়ান...
579
01:05:22,133 --> 01:05:22,918
আমরা যদি প্রস্তুতি না নিই...
580
01:05:22,967 --> 01:05:24,253
আমাদের কিছু...
581
01:05:24,258 --> 01:05:25,498
কাউকে ফোন করুন!
582
01:05:26,258 --> 01:05:27,168
কাকে?
583
01:05:27,175 --> 01:05:28,791
মানুষজনকে সতর্ক করা
শুরু করতে হবে।
584
01:05:29,842 --> 01:05:31,503
আমরা কি
পরে কথা বলতে পারি?
585
01:05:31,592 --> 01:05:32,627
পরে কোনো সুযোগ পাবেন না!
586
01:05:32,633 --> 01:05:33,714
প্লিজ, কাউকে ফোন করুন।
587
01:05:33,883 --> 01:05:34,883
জানি না কাকে করবেন।
588
01:05:34,925 --> 01:05:36,836
সাইরেনটা চালু করুন।
589
01:05:36,967 --> 01:05:38,924
জোহান্স? জোহান্স?
590
01:05:50,842 --> 01:05:54,836
মেটাফোরিক্যালি ঠিক দিকে...
591
01:06:00,425 --> 01:06:02,632
মিয়া, আমাদের এক্ষুনি
বের হতে হবে এখান থেকে।
592
01:06:02,758 --> 01:06:05,125
আমার কিছু ঠিক মনে হচ্ছে না।
চলো যাই।
593
01:06:07,425 --> 01:06:08,790
একটু দাঁড়াও।
594
01:06:11,717 --> 01:06:15,210
বেরিয়ে যাবো নাকি?
595
01:06:18,717 --> 01:06:20,128
এগোই তাহলে।
596
01:06:21,008 --> 01:06:25,002
মেটাফোর প্রাণীদের জন্য
ব্যবহার হয়ে থাকে...
597
01:06:37,967 --> 01:06:40,049
গাড়ি সরান!
আমাকে মাল পৌঁছাতে হবে।
598
01:06:40,133 --> 01:06:41,715
অন্যদিক দিয়ে
যাওয়া যায় না?
599
01:06:45,050 --> 01:06:47,041
আচ্ছা, সরাচ্ছি!
600
01:06:54,550 --> 01:06:55,790
ইউলিয়া?
601
01:06:58,300 --> 01:06:59,415
ইউলিয়া?
602
01:07:02,550 --> 01:07:04,416
ইউলিয়া! ইউলিয়া!
603
01:07:44,008 --> 01:07:45,794
এক সেকেন্ড।
604
01:07:47,842 --> 01:07:48,582
হাই।
605
01:07:48,842 --> 01:07:49,582
চলো আমার সাথে।
606
01:07:49,592 --> 01:07:50,206
হয়েছেটা কী?
607
01:07:50,217 --> 01:07:50,922
সবাইকে বের হতে হবে।
608
01:07:50,925 --> 01:07:51,460
হাহ?
609
01:07:51,467 --> 01:07:52,747
সবাইকে বের হতে হবে।
610
01:07:53,467 --> 01:07:54,423
একটা ভূমিকম্প হবে।
611
01:07:54,425 --> 01:07:55,586
ক্রিস্টিয়ান, শান্ত হও।
612
01:07:55,592 --> 01:07:56,992
আর সেটা
কিছুক্ষণের মধ্যেই হবে।
613
01:07:57,467 --> 01:07:58,423
এখানে থাকা যাবে না।
614
01:07:58,425 --> 01:07:59,790
এই জায়গা সবচেয়ে বিপজ্জনক।
615
01:07:59,800 --> 01:08:00,881
আমাদের এক্ষুনি যেতে হবে!
616
01:08:00,883 --> 01:08:02,465
ক্রিস্টিয়ান, শান্ত হও।
617
01:08:02,925 --> 01:08:04,256
শান্ত হও।
618
01:08:04,842 --> 01:08:08,460
যদি ভূমিকম্প আসার হতো,
কেউ অবশ্যই জানতো।
619
01:08:08,467 --> 01:08:09,673
তারা আমাদের সতর্ক করত।
620
01:08:10,967 --> 01:08:14,335
কেউ সতর্ক করবে না। চলো!
621
01:08:18,175 --> 01:08:19,165
আমি তোমার সাথে
নিচে যাবো...
622
01:08:19,175 --> 01:08:22,338
গিয়ে কোথাও বসে
কফি খেতে খেতে কথা বলব, ঠিক আছে?
623
01:08:33,175 --> 01:08:34,631
সবাই, শুনুন।
624
01:08:34,633 --> 01:08:37,216
দয়া করে বিল্ডিং থেকে
বের হয়ে পড়ুন।
625
01:08:37,508 --> 01:08:40,250
জানো ভুল কারণে এলার্ম বাজালে
কত টাকা জরিমানা দিতে হয়?
626
01:08:45,842 --> 01:08:47,173
ইউলিয়া!
627
01:08:49,300 --> 01:08:51,041
যেহেতু এলার্ম বাজিয়েছ,
628
01:08:51,175 --> 01:08:54,167
সব লিফট অটোমেটিক্যালি
গ্রাউন্ড ফ্লোরে নামবে।
629
01:08:56,800 --> 01:08:58,040
ইউলিয়া এখানে কেন?
630
01:08:58,175 --> 01:09:00,963
রূপান্তর খুবই মজাদার...
631
01:09:00,967 --> 01:09:02,378
চলো এখান থেকে।
632
01:09:03,300 --> 01:09:05,712
এই, অনেকক্ষণ ধরে তোমাকে সহ্য করছি।
তুমি কি চুপচাপ...
633
01:09:05,717 --> 01:09:08,129
এলার্ম বেজেছে।
আমাদের বের হয়ে যাওয়া উচিত।
634
01:09:08,133 --> 01:09:11,330
এখন এলার্ম থেমে গেছে।
হয়তো বসো নাহলে বেরিয়ে যাও।
635
01:09:11,800 --> 01:09:14,542
তোমাদের সবাইকে
আমার সাথে যাওয়া উচিত।
636
01:09:14,550 --> 01:09:17,713
আমি লেকচারের মাঝে আছি।
হয়তো বসো নাহলে বেরিয়ে যাও।
637
01:09:19,925 --> 01:09:21,256
উত্তেজিত হবেন না।
638
01:09:22,175 --> 01:09:24,667
শান্ত ভাবে সবাই
সিঁড়ির দিকে যান।
639
01:09:24,717 --> 01:09:27,129
সবাই বের হন।
640
01:10:07,800 --> 01:10:09,086
সিগন্যাল নেই?
641
01:10:16,633 --> 01:10:18,465
হ্যালো?
642
01:10:29,633 --> 01:10:30,873
জোহান্স?
643
01:12:27,883 --> 01:12:29,499
নিচে নামো! নিচে নামো!
644
01:14:39,925 --> 01:14:41,211
ইউলিয়া?
645
01:15:00,008 --> 01:15:01,715
ইদুন?
646
01:15:07,258 --> 01:15:10,125
ইদুন? ইদুন...
647
01:15:12,217 --> 01:15:13,628
ইদুন?
648
01:15:14,342 --> 01:15:15,753
তুমি ঠিক আছ?
649
01:15:16,967 --> 01:15:19,083
আমার দিকে দেখো।
আমার দিকে দেখো।
650
01:15:19,175 --> 01:15:20,836
সব ঠিক আছে?
651
01:15:22,467 --> 01:15:23,753
আমার দিকে দেখো।
652
01:15:24,467 --> 01:15:27,380
ঠিক আছ?
653
01:15:28,300 --> 01:15:31,088
কিছু বলো, ইদুন। প্লিজ।
654
01:15:38,300 --> 01:15:39,415
ইদুন?
655
01:16:49,050 --> 01:16:50,256
ইউলিয়া!
656
01:17:07,967 --> 01:17:10,254
হাই, আমার কথা
শুনতে পাচ্ছেন?
657
01:17:11,008 --> 01:17:12,373
তুমি ঠিক আছ, ইউলিয়া?
658
01:17:21,842 --> 01:17:23,753
এখানে ধরো।
659
01:17:25,967 --> 01:17:28,709
আচ্ছা, আমার তিন বলার
সাথে সাথে টানবে।
660
01:17:29,842 --> 01:17:32,379
এক, দুই, তিন!
661
01:17:33,383 --> 01:17:36,956
টানো! টানো!
662
01:18:02,925 --> 01:18:10,047
না! ইউলিয়া! ইউলিয়া!
663
01:18:29,300 --> 01:18:31,086
আমরা এখান থেকে
বেঁচে ফিরব।
664
01:18:32,550 --> 01:18:34,382
কিন্তু কাজটা
একসাথে করতে হবে।
665
01:18:38,633 --> 01:18:40,544
আমাদের দুজনকে।
666
01:19:29,842 --> 01:19:31,298
নিচে একটা দরজা খোলা।
667
01:19:51,592 --> 01:19:53,424
ঠিক আছ?
668
01:20:17,383 --> 01:20:18,293
এখানে চেপে ধরো।
যতটা শক্ত করে পারো।
669
01:20:18,300 --> 01:20:19,836
না!
670
01:20:56,383 --> 01:20:57,293
ইউলিয়া, দৌড়াও!
671
01:20:57,342 --> 01:20:58,377
ওখানে!
672
01:20:58,425 --> 01:20:59,711
যত জলদি পারো!
673
01:20:59,758 --> 01:21:00,758
দৌড়াও!
674
01:22:39,050 --> 01:22:40,791
ধরো!
675
01:22:42,675 --> 01:22:43,836
না!
676
01:22:46,008 --> 01:22:47,123
না!
677
01:22:49,967 --> 01:22:51,628
কিছু একটা ধরুন!
678
01:23:27,342 --> 01:23:28,707
ইউলিয়া!
679
01:24:01,758 --> 01:24:02,964
ইদুন?
680
01:24:03,675 --> 01:24:05,837
ইদুন! উপরে দেখো!
681
01:24:32,842 --> 01:24:34,082
ইদুন?
682
01:25:02,425 --> 01:25:03,711
যেতে পারবে?
683
01:25:05,800 --> 01:25:07,165
ছোট ছোট কম্পন সৃষ্টি হবে।
684
01:25:08,133 --> 01:25:09,419
তাই এখান থেকে
আমাদের বের হতে হবে।
685
01:25:10,342 --> 01:25:12,709
আমাদের নিচে গিয়ে ঐ
খোলা দরজাটা দিয়ে বের হতে হবে।
686
01:25:13,508 --> 01:25:14,998
তারপর আমরা গিয়ে
ইউলিয়াকে বাঁচাবো।
687
01:26:34,008 --> 01:26:35,624
না।
688
01:27:23,967 --> 01:27:25,002
ইদুন?
689
01:27:26,758 --> 01:27:27,758
ইদুন।
690
01:27:28,217 --> 01:27:30,584
দাঁড়াও, আমি চালাচ্ছি এটা।
691
01:27:30,758 --> 01:27:31,623
তুমি পারবে।
692
01:27:31,633 --> 01:27:32,633
নাও।
693
01:27:33,175 --> 01:27:34,540
আমি তোমাকে ধরে ফেলব।
694
01:27:34,592 --> 01:27:35,798
ইউলিয়া তোমার জন্য
অপেক্ষা করছে।
695
01:27:35,842 --> 01:27:36,842
নাও।
696
01:27:47,633 --> 01:27:49,795
দাঁড়াও।
697
01:27:51,800 --> 01:27:54,337
এই তো, সুন্দর।
698
01:27:55,758 --> 01:27:57,544
দারুণ।
699
01:28:07,258 --> 01:28:09,249
আমি চালাচ্ছি,
তুমি ধরে ফেলবে।
700
01:28:11,092 --> 01:28:12,457
আচ্ছা।
701
01:28:12,550 --> 01:28:14,166
আমি চালাচ্ছি,
তুমি ধরে ফেলবে।
702
01:28:20,508 --> 01:28:23,830
ব্যস ধরে থেকো।
আমি তোমাকে টেনে নিব। নাও।
703
01:28:40,800 --> 01:28:42,541
ধরে থাকো!
704
01:29:03,133 --> 01:29:06,626
ব্যস একটু উপরে উঠো,
আমি তোমাকে টেনে নিব।
705
01:29:07,425 --> 01:29:07,960
ক্রিস্টিয়ান...
706
01:29:08,050 --> 01:29:12,214
আসো। আসো, প্লিজ।
707
01:29:19,092 --> 01:29:20,503
আমি পারব না।
708
01:29:22,050 --> 01:29:23,506
প্লিজ, না...
709
01:29:23,717 --> 01:29:25,754
প্লিজ।
710
01:29:28,925 --> 01:29:30,290
তোমাকে অনেক ভালোবাসি।
711
01:29:32,800 --> 01:29:34,711
এমন বোলো না।
712
01:29:34,717 --> 01:29:36,674
ইদুন, না...
713
01:29:36,675 --> 01:29:38,461
ব্যস একটু উপরে।
714
01:29:47,508 --> 01:29:49,090
ইউলিয়াকে বাঁচাতে হবে তোমার।
715
01:29:49,550 --> 01:29:51,336
ইদুন, না!
716
01:29:53,050 --> 01:29:56,588
ব্যস একটু উপরে উঠো,
আমি তোমাকে টেনে নিব।
717
01:29:59,800 --> 01:30:01,165
আমার কথা শুনছ?
718
01:30:02,383 --> 01:30:03,873
ব্যস কয়েক ইঞ্চি,
719
01:30:03,925 --> 01:30:05,586
আমি তোমাকে ধরে ফেলব। প্লিজ!
720
01:30:12,717 --> 01:30:14,424
ব্যস একটুখানি।
721
01:30:14,467 --> 01:30:15,753
এই তো হচ্ছে!
722
01:30:15,800 --> 01:30:17,507
আসো, আসো।
723
01:30:24,592 --> 01:30:25,878
আসো।
724
01:32:06,925 --> 01:32:08,165
বাঁচাও!
725
01:32:10,425 --> 01:32:12,132
বাঁচাও!
726
01:32:12,883 --> 01:32:13,668
মারিত?
727
01:32:13,675 --> 01:32:15,211
আমরা এখানে!
728
01:32:16,592 --> 01:32:17,753
ইউলিয়া?
729
01:32:17,800 --> 01:32:18,961
আব্বু!
730
01:32:19,342 --> 01:32:22,004
ও এখানে আছে! বাঁচান!
731
01:32:34,092 --> 01:32:35,332
আমি আসছি!
732
01:33:04,842 --> 01:33:06,128
আব্বু!
733
01:33:11,842 --> 01:33:13,003
হ্যাঁ!
734
01:33:17,925 --> 01:33:20,132
ভেবেছিলাম
তোমাকে হারিয়ে ফেলব।
735
01:33:25,133 --> 01:33:26,498
তোমার চাঁদ মুখখানা
দেখতে দাও।
736
01:33:40,925 --> 01:33:42,461
আম্মু কোথায়?
737
01:34:03,008 --> 01:34:04,590
আম্মু কোথায়?
738
01:34:15,300 --> 01:34:18,258
আমায় ক্ষমা করে দিও।
739
01:34:25,883 --> 01:34:27,669
আমাকে ছেড়ে যেও না।
740
01:34:33,258 --> 01:34:34,214
আমার দিকে তাকাও।
741
01:34:34,217 --> 01:34:35,457
আমি তোমার সাথেই থাকব।
742
01:34:35,467 --> 01:34:36,673
কথা দিলাম।
743
01:34:49,092 --> 01:34:50,298
ধন্যবাদ।
744
01:34:56,675 --> 01:34:58,416
এবার আমার কথা শোনো।
745
01:34:59,967 --> 01:35:01,457
আমাদের এখান থেকে
বের হতে হবে।
746
01:35:01,842 --> 01:35:03,048
ঠিক আছে?
747
01:35:06,092 --> 01:35:07,332
চলো।
748
01:35:35,967 --> 01:35:37,048
না!
749
01:35:37,425 --> 01:35:38,586
ইউলিয়া!
750
01:35:45,550 --> 01:35:46,550
ইউলিয়া!
751
01:35:58,425 --> 01:35:59,711
ইউলিয়া!
752
01:36:07,342 --> 01:36:08,377
আব্বু!
753
01:36:10,967 --> 01:36:12,128
ইউলিয়া!
754
01:36:13,467 --> 01:36:14,628
ক্রিস্টিয়ান!
755
01:36:16,383 --> 01:36:17,498
আব্বু!
756
01:36:30,133 --> 01:36:30,998
আব্বু!
757
01:36:31,008 --> 01:36:35,377
ইউলিয়া! নড়বে না!
758
01:37:12,050 --> 01:37:14,758
ইউলিয়া! নড়বে না!
759
01:37:15,425 --> 01:37:16,039
মারিত!
760
01:37:16,050 --> 01:37:17,050
আমি আসছি!
761
01:37:18,717 --> 01:37:20,082
মারিত!
762
01:37:27,842 --> 01:37:28,923
আব্বু!
763
01:37:47,925 --> 01:37:49,336
আব্বু!
764
01:37:50,050 --> 01:37:51,381
মারিত!
765
01:37:54,633 --> 01:37:55,633
মারিত!
766
01:37:55,800 --> 01:37:56,800
হ্যাঁ!
767
01:38:13,925 --> 01:38:15,962
ইউলিয়াকে ধরতে হবে তোমার!
768
01:38:16,717 --> 01:38:17,717
ঠিক আছে।
769
01:38:21,383 --> 01:38:23,249
ওকে তোমার কাছে চালাবো।
তৈরি?
770
01:38:23,258 --> 01:38:24,258
হ্যাঁ তৈরি।
771
01:38:24,550 --> 01:38:27,338
ইউলিয়া, তোমাকে
এখন ঐদিকে চালাবো।
772
01:38:27,342 --> 01:38:29,925
তিন পর্যন্ত গুনবো, ঠিক আছে?
773
01:38:33,383 --> 01:38:36,956
এক, দুই... তিন!
774
01:38:39,425 --> 01:38:40,425
যাও!
775
01:38:41,175 --> 01:38:42,757
ইউলিয়া, তোমাকে যেতে হবে।
776
01:38:44,258 --> 01:38:46,795
তোমাকে ধরে ফেলেছি, ইউলিয়া।
777
01:38:48,258 --> 01:38:50,340
এবার ছাড়ো আমাকে।
778
01:38:51,675 --> 01:38:53,257
ইউলিয়া, তোমার আব্বুকে ছাড়ো!
779
01:38:53,550 --> 01:38:54,164
আব্বুকে ছাড়ো!
780
01:38:54,175 --> 01:38:55,461
ছাড়ো।
781
01:41:54,575 --> 01:42:05,917
অনুবাদকঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
782
01:42:10,133 --> 01:42:12,090
"ইউরোপের উত্তর আল্পসের
নরওয়েতে..."
783
01:42:12,133 --> 01:42:14,465
"ভূমিকম্পের সক্রিয়তা
সবচেয়ে বেশি।"
784
01:42:14,550 --> 01:42:15,859
"ওস্লোর চিড় এবং
পুরো দেশজুড়ে..."
785
01:42:15,883 --> 01:42:17,234
"প্রায়ই আন্দোলন দেখা যায়।"
786
01:42:17,258 --> 01:42:19,169
"বিজ্ঞানীরা মনে করেন
ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্প..."
787
01:42:19,217 --> 01:42:22,005
"আমাদের উপর
আঘাত হানতে পারে।"
788
01:42:22,092 --> 01:42:23,878
"কিন্তু কেউ জানে না কখন।"