1 00:00:02,002 --> 00:00:44,572 পূর্বে যা দেখেছেন: 2 00:00:50,383 --> 00:00:52,408 - কে প্লেনে ছিল না? - ইথান, কানাডিয়ান লোকটা। 3 00:00:52,485 --> 00:00:54,316 ও প্যাসেঞ্জার তালিকায় নেই। 4 00:00:54,387 --> 00:00:56,878 - কোথায় ও? - আমি ওকে গতকাল দেখেছিলাম... 5 00:00:56,956 --> 00:01:00,187 - কেউ ইথানকে দেখেছ? - হ্যাঁ, ও কিছু কাঠ আনতে গিয়েছিল। 6 00:01:00,293 --> 00:01:03,854 সৈকতের দিকের রাস্তায় গিয়েছিল। ও ঠিক আছে? কী হয়েছে? 7 00:01:03,930 --> 00:01:06,421 - চার্লি কোথায়? - কী? 8 00:01:06,499 --> 00:01:08,023 চার্লি কোথায়? 9 00:01:08,101 --> 00:01:10,035 ও ক্লেয়ারের পিছু পিছু গিয়েছিল। 10 00:01:26,519 --> 00:01:28,111 জ্যাক! 11 00:01:37,931 --> 00:01:40,092 ও সৈকতে ফিরে যাচ্ছিল। 12 00:01:40,166 --> 00:01:43,431 ক্লেয়ার। এটা ওর। 13 00:01:43,503 --> 00:01:45,471 কী হয়েছে? ওরা কোথায়? 14 00:01:45,538 --> 00:01:47,301 জানি না। 15 00:01:48,374 --> 00:01:50,467 পায়ের ছাপ। 16 00:01:50,543 --> 00:01:53,068 পুরো জায়গা জুড়ে অন্তত তিন সেট ভিন্ন পায়ের ছাপ। 17 00:01:53,146 --> 00:01:55,637 দেখে মনে হচ্ছে এখানে ধস্তাধস্তি হয়েছে। 18 00:01:56,983 --> 00:01:58,575 কী? কী ব্যাপার? 19 00:01:58,651 --> 00:02:02,212 এখানে টেনে নেওয়ার চিহ্ন, আর এখানে। 20 00:02:02,288 --> 00:02:06,122 ক্লেয়ার আর চার্লি। ওরা একসাথে ছিল। 21 00:02:06,860 --> 00:02:08,521 আমার মনে হয় ওরা অপহৃত হয়েছে। 22 00:02:13,066 --> 00:02:17,059 ক্লেয়ার! চার্লি! 23 00:02:17,137 --> 00:02:19,469 জ্যাক! জ্যাক! 24 00:02:21,774 --> 00:02:22,968 শশ্‌। 25 00:02:27,147 --> 00:02:40,786 :.:.: LOST S01 E11 :.:.: "All the Best Cowboys Have Daddy Issues" অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 26 00:02:58,076 --> 00:03:00,374 ছাপ এখনও তাজা। 27 00:03:01,113 --> 00:03:02,705 এর কোনো অর্থ হয় না। 28 00:03:02,781 --> 00:03:05,375 একটা লোক কীভাবে দুইজন মানুষকে টেনে নিয়ে যেতে পারে, যেখানে একজন আবার অন্তঃসত্ত্বা? 29 00:03:05,450 --> 00:03:08,908 তুমি ভুল প্রশ্ন জিজ্ঞাসা করছো। কীভাবে না, বরং কেন?. 30 00:03:10,155 --> 00:03:12,680 - আপনার মনে হয় এটা ইথান ছিল? - মনে হচ্ছে ইথান ছিল। 31 00:03:12,758 --> 00:03:14,692 একা? কীভাবে? 32 00:03:14,760 --> 00:03:16,819 আমরা আমাদের সব লোকের ব্যাপারে জবাবদিহি করতে পারব না। 33 00:03:16,895 --> 00:03:20,058 আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কে বলবে ওরা যে আমাদেরই লোক? 34 00:03:20,132 --> 00:03:23,499 - কী? - সাইদ বলেছিল অন্যরাও আছে। 35 00:03:23,568 --> 00:03:26,128 - সাইদ বলেছিল আমরা একা নই। - একই কথা। 36 00:03:26,204 --> 00:03:29,105 সাইদ আহত। আমরা জানিও না ও কোথায় গিয়েছিল। 37 00:03:29,174 --> 00:03:32,166 - মাটি আমাকে এটাই বলছে। - তো, কোন পথে গিয়েছে ওরা? 38 00:03:32,244 --> 00:03:34,337 জ্যাক, আমরা জানি না এখানে কী ঘটছে। 39 00:03:34,413 --> 00:03:36,506 - আমরা যথেষ্ট জানি। - আমাদের প্রস্তুত হতে হবে। 40 00:03:36,581 --> 00:03:39,778 আমরা গুহায় ফিরে গিয়ে একটা অনুসন্ধান টিম তৈরি করতে পারি... 41 00:03:39,851 --> 00:03:42,217 ওরা কোনদিকে গিয়েছে, লক? 42 00:04:01,406 --> 00:04:03,670 - স্ট্যাটসমূহ নিম্নগামী। - কাম অন। 43 00:04:04,343 --> 00:04:07,312 - ওর রক্তপাত হচ্ছে। - ধমনীর কাজ প্রায় শেষ। 44 00:04:07,379 --> 00:04:08,937 কার্ডিয়াক এরেস্ট হচ্ছে। 45 00:04:09,014 --> 00:04:11,642 এক মিলিগ্রাম এপিনেফ্রিন। ক্র্যাশ কার্ট নিয়ে এসো! 46 00:04:11,717 --> 00:04:14,208 আচ্ছা, ধমনী বন্ধ করা হয়েছে। ওকে সেলাই করো। 47 00:04:14,286 --> 00:04:16,413 - চার্জড? - চার্জড। 48 00:04:16,488 --> 00:04:17,682 ক্লিয়ার। 49 00:04:18,957 --> 00:04:21,289 - চার্জড? - চার্জড। 50 00:04:21,360 --> 00:04:22,486 ক্লিয়ার। 51 00:04:27,499 --> 00:04:29,160 কাম অন। 52 00:04:29,234 --> 00:04:31,293 কাম অন, ফিরে এসো। 53 00:04:32,637 --> 00:04:35,037 কাম অন। ফিরে এসো। 54 00:04:36,174 --> 00:04:37,368 কাম অন। 55 00:04:38,643 --> 00:04:40,235 (মৃত) ঘোষণা করে দাও। 56 00:04:40,312 --> 00:04:43,839 কাম অন, বেবি। ফিরে এসো। কাম অন, বেবি। 57 00:04:45,484 --> 00:04:47,714 কাম অন। তুমি পারবে। 58 00:04:49,087 --> 00:04:50,748 কাম অন। 59 00:04:53,992 --> 00:04:55,892 ঘোষণা দিয়ে দাও, জ্যাক। 60 00:04:59,398 --> 00:05:02,128 সব শেষ। ঘোষণা করে দাও। 61 00:05:20,218 --> 00:05:21,708 আপনিই ঘোষণা করে দিন। 62 00:05:25,991 --> 00:05:28,425 আপনি ওকে একা যেতে দিলেন? 63 00:05:28,493 --> 00:05:31,985 চিন্তা করো না, আমি ধরে ফেলব। 64 00:05:32,063 --> 00:05:33,758 সৈকতের দিকের কী খবর? 65 00:05:33,832 --> 00:05:35,766 কিছুই না। কেউ ওকে দেখেনি। 66 00:05:35,834 --> 00:05:38,268 - আমি আপনার সাথে আসছি। - ভেবেছিলাম তাই করবে। 67 00:05:39,771 --> 00:05:41,432 কী করছো তোমরা? 68 00:05:41,506 --> 00:05:43,440 আমাদের সৈকতে ফিরে যেতে হবে। 69 00:05:43,508 --> 00:05:45,806 তোমরা একটা অনুসন্ধান দল তৈরি করছো। আমি কি সাহায্য করতে পারি? 70 00:05:45,877 --> 00:05:48,710 এটা একটা দ্বীপ। এখানে কোনো হেলিকপ্টার নেই। 71 00:05:48,780 --> 00:05:50,907 তুমি ওদের ঠিক কীভাবে খুঁজে বের করবে? 72 00:05:50,982 --> 00:05:53,212 ইথানের ট্রেইল (পদচিহ্ন) অনুসরণ করে। 73 00:05:53,285 --> 00:05:56,345 চিহ্ন রেখে যাওয়া, ঘাস মাড়ানো, ডালপালা ভাঙা ছাড়া 74 00:05:56,421 --> 00:05:59,288 কেউ জঙ্গলে হাঁটতে পারবে না, বিশেষত সাথে বন্দী নিয়ে। 75 00:06:00,158 --> 00:06:03,753 আর হ্যাঁ, তুমি চাইলে আমরা আরেকজনের সাহায্য কাজে লাগাতে পারি। 76 00:06:03,829 --> 00:06:05,990 - আমি আছি। - তাহলে চলো যাওয়া যাক। 77 00:06:11,303 --> 00:06:14,932 আমি ভিনসেন্টকে নিয়ে যেতে পারি। ও চার্লির কোনো জিনিসপত্র শুঁকতে পারে, 78 00:06:15,006 --> 00:06:17,065 - আর আমি সাহায্য করতে পারি। - আমি না বলেছি তো। 79 00:06:17,142 --> 00:06:19,133 হেই, লক। 80 00:06:19,211 --> 00:06:21,645 আমাদের মাঝে অনেকেই খবরের আশায় এখানে বসে থাকতে চায় না। 81 00:06:21,713 --> 00:06:23,078 ধন্যবাদ, তবে আমরা প্রস্তুত। 82 00:06:23,148 --> 00:06:26,709 - আর কাউকে নিলে আমাদের গতি কমে যাবে। - ওকে। 83 00:06:26,785 --> 00:06:28,946 আমি তাহলে আরেকটা দল গঠন করব হয়তো। 84 00:06:29,087 --> 00:06:30,349 ভালো আইডিয়া। 85 00:06:30,422 --> 00:06:32,287 আমরা উত্তরে যাচ্ছি। আমার পরামর্শ তোমরা দক্ষিণে যাও। 86 00:06:46,338 --> 00:06:48,306 কাম অন। 87 00:07:35,820 --> 00:07:38,311 কখনও ভাবিনি এমন দিন আমার দেখতে হবে, জ্যাক। 88 00:07:38,390 --> 00:07:42,292 তুমি আমার অপারেশন রুমে ঢুকেছ, আমার রোগীর অপারেশন করেছ। 89 00:07:44,195 --> 00:07:47,426 - তোমার এটা করার দরকার ছিল না। - আমার কিছুই করা দরকার ছিল না। 90 00:07:47,499 --> 00:07:49,433 হুম, অবশ্যই করতে হতো না। 91 00:07:49,501 --> 00:07:52,493 আমি এই অপারেশনটা করতে চেয়েছিলাম। 92 00:07:52,571 --> 00:07:56,871 এই ইমারজেন্সি প্রসিডিউরটা কারণ মেয়েটা যখন ইমার্জেন্সি রুমে ক্র্যাশ করল, 93 00:07:56,942 --> 00:07:58,933 - ওরা আমাকে ডেকেছিল। - আমি ঠিক ওপরতলায়ই ছিলাম। 94 00:07:59,010 --> 00:08:01,240 তোমার ওখানেই থাকা উচিত ছিল। তুমি কীভাবে জানতে পারলে? 95 00:08:01,313 --> 00:08:03,577 একজন নার্স এসে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। 96 00:08:05,050 --> 00:08:06,108 কে? 97 00:08:08,453 --> 00:08:10,580 ওহ, ঈশ্বরকে ধন্যবাদ আমাকে উদ্ধার করার জন্য 98 00:08:10,655 --> 00:08:12,748 তুমি আর কোনো এক বেনামী নার্স আছো। 99 00:08:12,824 --> 00:08:14,849 ও আমাকে বলেছিল তোমার হাত কাঁপছিল। 100 00:08:14,926 --> 00:08:17,451 - আমার হাত মোটেও... - তুমি মেয়েটার ধমনী কেটে ফেলেছিলে। 101 00:08:17,529 --> 00:08:20,396 ও গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছিল, জ্যাক। ওর ভেতরটা ছিল চরম বিশৃঙ্খল। 102 00:08:20,465 --> 00:08:22,365 - ওরা আমাকে ডেকেছিল। - তুমি ভুল করেছ। 103 00:08:22,434 --> 00:08:25,335 ওরা তোমাকে ডেকেছিল কি না তাতে আমার কিছু যায় আসে না, তুমি একটা ভুল করেছিলে। 104 00:08:25,403 --> 00:08:29,203 তুমি আমাকে লেকচার দিচ্ছ? আমাকে বলো, তুমি যদি ওপরতলায়ই থাকো, 105 00:08:29,274 --> 00:08:33,472 আর আমি রেস্টুরেন্টে লাঞ্চ করতে থাকি, তাহলে ওরা আমাকে ডেকেছিল কেন? 106 00:08:37,949 --> 00:08:40,417 কয়টা ড্রিঙ্ক করেছ লাঞ্চে, বাবা? 107 00:08:52,097 --> 00:08:53,758 জ্যাক! 108 00:08:55,333 --> 00:08:56,800 জ্যাক? 109 00:08:58,470 --> 00:09:00,267 ভালো ব্যাপার তুমি একই জায়গায় চক্কর খাচ্ছিলে। 110 00:09:00,338 --> 00:09:05,503 তেমন বিশাল এলাকা নেই খোঁজার মতো, তবে তা না হলে তোমাকে আমরা কখনও খুঁজে পেতাম না। 111 00:09:05,577 --> 00:09:07,204 কিছু খুঁজে পেয়েছ? 112 00:09:09,648 --> 00:09:11,240 না। 113 00:09:11,316 --> 00:09:14,183 তোমার গুহায় ফিরে যাওয়া উচিত... সাইদের পা। 114 00:09:14,252 --> 00:09:16,720 আমি সাইদের পায়ে ড্রেসিং করেছি। তোমরা আমাকে খুঁজে পেয়েছ। 115 00:09:16,788 --> 00:09:19,518 আমরা চার্লি আর ক্লেয়ারকে খুঁজে পেতে পারি। আমাদের কাছে কোনো ট্রেইল আছে? 116 00:09:19,591 --> 00:09:22,151 - জ্যাক, এটা আমার ভুল ছিল। - কী? 117 00:09:22,227 --> 00:09:25,993 আমি ইথানের সাথে শিকার করেছিলাম, আমি ওর সাথে সময় কাটিয়েছিলাম। আমি আন্দাজ করতে পারিনি... 118 00:09:26,064 --> 00:09:29,363 ...সন্দেহজনক কিছু। শিকার আর ট্র্যাকিংয়ের ব্যাপারে আমি যা জানি, 119 00:09:29,434 --> 00:09:31,299 ও যে-ই হোক না কেন, ও আমার চেয়ে বেশি জানে। 120 00:09:31,369 --> 00:09:33,860 আমরা যদি ওকে ধরতে পারি, আমি চাই না এই দ্বীপে 121 00:09:33,938 --> 00:09:37,396 আমাদের একমাত্র চিকিৎসককে হারাতে। তাই ফিরে যাও, ডাক্তারের কাজ করো। 122 00:09:37,475 --> 00:09:39,568 শিকারীর কাজ আমাকে সামলাতে দাও। 123 00:09:44,182 --> 00:09:45,672 আমরা এখন যেতে পারি? 124 00:09:49,254 --> 00:09:50,380 আমাকে অনুসরণ করো। 125 00:09:56,928 --> 00:09:59,624 আমি সাহায্য করার চেষ্টা করছি, আর লোকটা আমাকে বলে কি না, "দক্ষিণে যাও"? 126 00:09:59,698 --> 00:10:02,292 মানে কী? আমি ওনার পথের বাঁধা হবো না-কি? 127 00:10:02,367 --> 00:10:05,495 আমরা সবাই বিপর্যস্ত। লকও আমাদের সবার মতো এটা অনুভব করছে। 128 00:10:05,570 --> 00:10:07,834 আমার সাথে পাঁচজন যেতে প্রস্তুত। 129 00:10:08,540 --> 00:10:11,873 চার্লি আর ক্লেয়ারকে খুঁজে বের করার জন্য আমরা জীবনের ঝুঁকি নিচ্ছি। 130 00:10:11,943 --> 00:10:13,968 আমি বলছি, আমি এখানে সবার কাছ থেকে এরকম 131 00:10:14,045 --> 00:10:16,377 সেকেন্ড-ক্লাস নাগরিক এর মতো আচরণ পেতে পেতে ক্লান্ত 132 00:10:16,448 --> 00:10:18,916 স্রেফ মাউন্ট বাল্ডি শুকর ধরতে পারে বলে। 133 00:10:18,983 --> 00:10:21,349 উনি শুকর ধরার চেয়ে অনেক বেশি কিছু জানেন। 134 00:10:21,419 --> 00:10:23,353 মি. লক একজন যোদ্ধা। উনি শিকার করতে পারেন, 135 00:10:23,421 --> 00:10:26,481 উনি ট্র্যাক করতে পারেন, আর একমাত্র উনিই ছুরি নিয়ে এসেছেন। 136 00:10:26,558 --> 00:10:29,857 তো তোমার জায়গায় আমি হলে, আমি ওনার কথা শুনতাম। 137 00:10:32,163 --> 00:10:34,597 বেশ, আমি চাই না তুমি তা করো। 138 00:10:34,666 --> 00:10:36,691 বুঝতে পেরেছ? 139 00:10:39,237 --> 00:10:41,501 তুমি হার্লির সাথে থাকো। 140 00:10:42,540 --> 00:10:45,100 আমি হয়তো যোদ্ধা নই, 141 00:10:45,744 --> 00:10:48,406 তবে আমি দক্ষিণে যাচ্ছি। 142 00:10:53,618 --> 00:10:55,245 নিজের দেশে, 143 00:10:55,320 --> 00:10:58,983 আমিও এক প্রকার যোদ্ধা হিসেবে পরিচিত ছিলাম। 144 00:11:11,202 --> 00:11:15,571 আমরা দৃষ্টিসীমার মাধ্যমে নিজের অগ্রগতি চিহ্নিত করে রাখব। 145 00:11:15,640 --> 00:11:18,165 এগুলো বেঁধে দেবো যাতে আমরা হারিয়ে না যাই। 146 00:11:18,243 --> 00:11:20,541 আপনি আমাদেরকে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন তো, তাই না? 147 00:11:23,248 --> 00:11:25,239 যদি আমার কিছু না হয়ে যায়। 148 00:11:27,418 --> 00:11:29,682 আমি বরং মার্কারের দিকটা সামলাই। 149 00:11:35,093 --> 00:11:37,926 - কিছু পেলে? - এখনও না। 150 00:11:38,930 --> 00:11:41,763 - যদি চিহ্ন খুঁজে না পাই... - আমি আবার খুঁজে পাবো। 151 00:11:41,833 --> 00:11:43,824 আমাদের বিশ্রাম নিয়ে শক্তি ফিরিয়ে আনতে হবে। 152 00:11:43,902 --> 00:11:47,338 আপনি ব্রেক নিবেন? প্রায় ৪টার মতো বাজে এখন। 153 00:11:47,405 --> 00:11:49,270 - সূর্য ডুবে গেলে... - ৪টা ২৫ বাজে। 154 00:11:49,340 --> 00:11:51,638 আর হ্যাঁ, আমি বিশ্রাম নিবো। 155 00:11:59,884 --> 00:12:01,442 তোমার সাথে এক সেকেন্ড কথা বলতে পারি? 156 00:12:04,422 --> 00:12:07,653 লোকটাকে সামান্য স্পেস দিলে কি তুমি মরে যাবে? 157 00:12:07,725 --> 00:12:09,283 হয়তো। 158 00:12:10,495 --> 00:12:12,827 - এটা বন্ধ করো। - কী? 159 00:12:13,598 --> 00:12:14,963 এটা। 160 00:12:21,372 --> 00:12:23,306 কী হচ্ছে? 161 00:12:27,078 --> 00:12:29,273 আমি ওকে বিশ্বাস করিনি। 162 00:12:29,347 --> 00:12:31,440 - ক্লেয়ার। আমি ওকে ঘুমের ওষুধ দিয়েছিলাম। - জ্যাক... 163 00:12:31,516 --> 00:12:34,974 ও আমাকে বলেছিল কেউ একজন ওর পিছু নিয়েছিল, ওকে আক্রমণ করেছিল, আর আমি... 164 00:12:35,653 --> 00:12:37,416 ওকে খুব বিভ্রান্ত মনে হচ্ছিল। 165 00:12:37,488 --> 00:12:40,821 আমার মনে হয়েছিল গর্ভাবস্থার কারণে ওর মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, আর আমি... 166 00:12:43,661 --> 00:12:45,595 আমি ওকে বিশ্বাস করিনি। 167 00:12:48,933 --> 00:12:50,525 জ্যাক! 168 00:13:02,780 --> 00:13:03,838 কী ব্যাপার? 169 00:13:07,986 --> 00:13:10,921 - পরিচিত মনে হচ্ছে? - এটা চার্লির। 170 00:13:10,989 --> 00:13:13,549 তোমার মনে হয় এটা এমনিই খুলে পড়ে গেছে? 171 00:13:13,625 --> 00:13:15,422 না। 172 00:13:15,493 --> 00:13:17,552 ও আমাদের জন্য চিহ্ন রেখে যাচ্ছে। 173 00:13:33,645 --> 00:13:35,943 ওরা এই পথে গিয়েছে। 174 00:13:36,014 --> 00:13:38,209 আমি এতটা নিশ্চিত না। 175 00:13:38,283 --> 00:13:40,217 এখানে আরেকটা ট্রেইল দেখা যাচ্ছে। 176 00:13:43,154 --> 00:13:45,622 - মানে? - এগুলো পায়ের ছাপ। 177 00:13:45,690 --> 00:13:47,419 লোকজন এই পথ থেকে সরে গিয়েছে। 178 00:13:53,531 --> 00:13:57,023 চার্লি আমাদের জন্য এগুলো রেখে যাচ্ছে। ওরা এই পথে গিয়েছে। 179 00:13:57,101 --> 00:13:59,592 যদি না চার্লি এগুলো না ফেলে যায়। 180 00:13:59,671 --> 00:14:03,129 যদি ইথান জানে আমরা ওর পিছু নিয়েছি, ও ভুয়া ট্রেইল রেখে যেতে পারে। 181 00:14:03,207 --> 00:14:06,836 এক পথে চলে গিয়ে, নিজের পায়ের ছাপই ডাবল রেখে গেছে। 182 00:14:08,112 --> 00:14:12,071 - দাঁড়াও, এখন দেখছি তুমিও ট্র্যাকার? - তুমি বিস্ময়ে ভরপুর। 183 00:14:14,719 --> 00:14:18,621 তো আমরা দুটো ট্রেইল পেয়েছি। চলো ভাগ হয়ে যাই। আমি এ দিকটায় যাচ্ছি। 184 00:14:18,690 --> 00:14:19,987 আমাদের একত্রে থাকতে হবে। 185 00:14:20,058 --> 00:14:23,687 কেন? দুটো ট্রেইল আমাদের সামনে, দুজন ট্র্যাকারও আছে আমাদের দলে। 186 00:14:28,866 --> 00:14:30,026 সতর্ক থেকো। 187 00:14:41,479 --> 00:14:44,642 - কে কাকে ধরে নিয়ে গিয়েছে? - চার্লি আর ক্লেয়ার। 188 00:14:44,716 --> 00:14:47,776 - ওদের ধারণা ইথান ওদের তুলে নিয়ে গেছে। - ইথান ওদের নিয়ে গেছে? 189 00:14:47,852 --> 00:14:49,479 হুম। 190 00:14:49,554 --> 00:14:52,785 কেন ওদের তুলে নিবে? আর ইথানটা কে? 191 00:14:52,857 --> 00:14:56,156 জানি না। ওর নাম লিস্টে ছিল না। 192 00:14:56,227 --> 00:14:58,752 কখনও ভেবেছ ও নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে? 193 00:14:58,830 --> 00:15:01,025 নিজের নাম নিয়ে মিথ্যা বলাটা বোকামো। 194 00:15:04,235 --> 00:15:07,534 আচ্ছা, ট্যাটু। তোমার কী মনে হয় ইথান কোথা থেকে এসেছে? 195 00:15:07,605 --> 00:15:11,336 হয়তো আমরা এখানে আসার আগে থেকেই ও এই দ্বীপে ছিল। 196 00:15:13,111 --> 00:15:15,978 দারুণ কল্পনাশক্তি তোমার, বাছা। 197 00:15:16,047 --> 00:15:18,140 আরও অনেক লোক থাকতে পারে। 198 00:15:18,216 --> 00:15:21,151 তো একদল দুষ্ট লোক ক্যাম্পে রিংগার বসিয়েছিল 199 00:15:21,219 --> 00:15:25,952 একটা গর্ভবতী মেয়ে আর ভিএইচ-১ রিজেক্টেড একজনকে অপহরণ করার জন্য। 200 00:15:26,024 --> 00:15:28,049 হ্যাঁ, দারুণ বুদ্ধিমান। 201 00:15:30,261 --> 00:15:32,855 আর আমিই বা কেন একটা ছয় বছর বয়সী বাচ্চার কাছ থেকে খবর নিচ্ছি? 202 00:15:32,930 --> 00:15:36,388 - আমার বয়স ১০। - ওকে, তাহলে এটা নিশ্চয়ই সত্যি। 203 00:15:36,467 --> 00:15:40,494 আমাকে বিশ্বাস না করলে, সাইদকে জিজ্ঞাসা করো। উনি বলেছিলেন আমরা একা নই। 204 00:15:44,242 --> 00:15:45,573 সাইদ ফিরে এসেছে? 205 00:15:55,787 --> 00:15:57,482 লাল শার্ট। 206 00:15:57,555 --> 00:15:59,523 হাহ? 207 00:15:59,590 --> 00:16:00,887 লাল শার্ট। 208 00:16:02,393 --> 00:16:04,156 Star Trek দেখেছেন কখনও? 209 00:16:04,228 --> 00:16:06,287 ওহ, না। 210 00:16:06,364 --> 00:16:10,698 যে ক্রুরা গ্রহে নামত প্রধান চরিত্রদের সাথে, 211 00:16:10,768 --> 00:16:13,635 ক্যাপ্টেন আর সূচালো কানওয়ালা। 212 00:16:15,106 --> 00:16:18,439 ওরা সবসময় লাল শার্ট পরত, আর সবসময় মারা পড়ত। 213 00:16:19,143 --> 00:16:21,202 - তাই? - তাই। 214 00:16:23,848 --> 00:16:26,248 খুব জঘন্য ক্যাপ্টেন মনে হচ্ছে। 215 00:16:30,021 --> 00:16:32,649 আসল দুনিয়ায় আপনি কী করেন, মি. লক? 216 00:16:32,723 --> 00:16:35,191 - জন। - জন। 217 00:16:35,960 --> 00:16:37,825 অনুমান করো দেখি? 218 00:16:37,895 --> 00:16:40,762 আপনি হয়তো ট্যাক্সিডার্মিস্ট অথবা হিট ম্যান। 219 00:16:43,901 --> 00:16:45,994 আমি ছিলাম... 220 00:16:46,070 --> 00:16:51,269 ...একটা বক্স কোম্পানির আঞ্চলিক কালেকশন সুপারভাইজার। 221 00:16:52,777 --> 00:16:54,574 বক্স কোম্পানি? 222 00:16:56,481 --> 00:16:58,847 ওরা বক্স বানাত। 223 00:17:04,455 --> 00:17:06,389 হুম, আচ্ছা। 224 00:17:06,457 --> 00:17:09,449 - প্লিজ আস্তে যাও! - তুমি বলেছিলে ওরা এই পথে গিয়েছে। 225 00:17:09,527 --> 00:17:13,190 আমার মনে হয় ওরা এই পথে গিয়েছে। আমি লক এর মতো এত দক্ষ না। 226 00:17:16,367 --> 00:17:19,302 তো ট্র্যাকিং দক্ষতা কোথা থেকে আয়ত্ত করলে, কেট? 227 00:17:19,370 --> 00:17:22,134 সেটা কি পলাতক হওয়ার আগে না পরে? 228 00:17:24,475 --> 00:17:27,137 - আমি সাহায্য করার চেষ্টা করছি। - জানো কী করলে সাহায্য করা হবে? 229 00:17:27,211 --> 00:17:31,807 সামান্য সততা। আমাকে সত্যি করে কিছু বলো। যেকোনো কিছু। 230 00:17:34,752 --> 00:17:38,586 আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। রেঞ্জার ব্যাটালিয়ন। 231 00:17:38,656 --> 00:17:41,557 উনার পোস্টিং ছিল ওয়াশিংটন স্টেটের ফোর্ট লুইসে। 232 00:17:46,597 --> 00:17:48,690 আমরা একসাথে হাইকিংয়ে যেতাম। 233 00:17:49,734 --> 00:17:52,396 একদিন আমরা আট ঘণ্টা হরিণ ট্র্যাক করেছিলাম। 234 00:17:55,806 --> 00:17:57,603 জঙ্গলে থাকাটা, এটা ছিল... 235 00:17:57,675 --> 00:17:59,973 এটা ছিল তার ধর্মের মতো। 236 00:18:13,291 --> 00:18:15,054 এটা সত্য ছিল। 237 00:18:16,661 --> 00:18:18,959 তুমি কিছু শেয়ার করতে চাও? 238 00:18:23,968 --> 00:18:26,596 বেশ, আসার জন্য ধন্যবাদ, জ্যাক। বসো। 239 00:18:38,549 --> 00:18:41,882 - এখানে কী বলা আছে? - সত্য। 240 00:18:41,953 --> 00:18:44,751 গাড়ি দুর্ঘটনায় পতিত হওয়া একজন রোগীকে ইমারজেন্সি রুমে আনা হয়েছিল, 241 00:18:44,822 --> 00:18:47,290 অভ্যন্তরীণ রক্তপাত স্বত্বেও দ্রুত সার্জারিতে নেওয়া হয়। 242 00:18:47,358 --> 00:18:50,657 তুমি আমার সাথে যোগ দাও, আর আমাদের বীরোচিত প্রচেষ্টা স্বত্বেও, 243 00:18:50,728 --> 00:18:53,424 রোগীটি মারা যায়। 244 00:18:55,266 --> 00:18:58,326 মনে হচ্ছে শুধু রোগীটা বাদে আর সবকিছুই ঠিকঠাক করে ফেলেছ। 245 00:19:00,638 --> 00:19:03,266 অপারেশন রুমে তোমার কোনো কাজ ছিল না। 246 00:19:03,341 --> 00:19:05,434 তোমার মনে হয় আমি ওখানে ঢুকতাম 247 00:19:05,509 --> 00:19:08,069 - যদি এটা সামলাতেই না পারতাম? - তুমি আগেও এটা করেছ। 248 00:19:08,145 --> 00:19:11,046 ঠিক, তার কারণ আমি এসব করতে সক্ষম... 249 00:19:11,115 --> 00:19:13,447 যা ঘটেছে এরপরেও এসব বলো কীভাবে? 250 00:19:13,517 --> 00:19:16,008 - সমস্যাটা এই না যে... - তুমি তখন অক্ষম ছিলে। 251 00:19:16,087 --> 00:19:18,180 আমি আমার সীমা জানি। 252 00:19:18,256 --> 00:19:21,783 - আমি এটায় স্বাক্ষর করছি না। - তুমিও টিমের অংশ ছিলে, জ্যাক। 253 00:19:21,859 --> 00:19:23,588 কেবল আমিই ফাঁসব না এতে। 254 00:19:23,661 --> 00:19:25,822 তুমি আমাকে সরিয়ে দিয়েছিলে। 255 00:19:25,896 --> 00:19:28,330 মেয়েটা যখন মারা যায় তুমি তখন সার্জনের দায়িত্বে ছিলে। 256 00:19:32,503 --> 00:19:36,303 দেখো, সার্জারিতে সবসময়ই দুর্ঘটনা ঘটে। 257 00:19:36,374 --> 00:19:38,569 এটা সত্য, আর তুমি জানো সেটা। 258 00:19:38,643 --> 00:19:40,508 কিন্তু তুমি যদি এই রিপোর্টের বিরোধিতা করো, 259 00:19:40,578 --> 00:19:42,808 যদি এলকোহলের কথা উল্লেখ করো, 260 00:19:42,880 --> 00:19:45,906 বেশ, শুধু এটাই তখন মূখ্য হিসেবে বিবেচ্য হবে। 261 00:19:45,983 --> 00:19:47,974 ওরা আমার লাইসেন্স কেড়ে নিবে। 262 00:19:49,820 --> 00:19:51,549 হ্যাঁ। 263 00:19:51,622 --> 00:19:53,487 তাই করবে। 264 00:20:01,265 --> 00:20:07,033 জানি... আমি তোমার সাথে রুক্ষ আচরণ করেছি। 265 00:20:08,873 --> 00:20:13,207 কিন্তু এভাবেই নরম ধাতুকে ইস্পাতকঠিন করে তুলতে হয়। 266 00:20:13,277 --> 00:20:15,871 এ কারণেই তুমি... 267 00:20:15,946 --> 00:20:18,540 এই শহরের সবচেয়ে প্রতিভাবান তরুণ সার্জন। 268 00:20:25,823 --> 00:20:29,816 মানে, এটা... এটা এমন এক ক্যারিয়ার 269 00:20:29,894 --> 00:20:32,658 যেখানে সবসময় বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হয়। 270 00:20:34,231 --> 00:20:36,756 আমাকে তোমার সাথে সম্পর্কের 271 00:20:36,834 --> 00:20:40,565 বেশ কিছু ব্যাপারে ত্যাগ স্বীকার করতে হয়েছে 272 00:20:41,272 --> 00:20:46,505 যাতে শত শত হাজার হাজার রোগীর জীবন বেঁচে যায় 273 00:20:47,545 --> 00:20:50,810 তোমার অসাধারণ দক্ষতার ফলে। 274 00:21:06,397 --> 00:21:09,059 জানি অনেক... 275 00:21:09,133 --> 00:21:11,397 ...দেরি হয়ে গেছে। 276 00:21:16,073 --> 00:21:20,203 গতকাল যা হয়েছে, 277 00:21:21,345 --> 00:21:24,371 তোমাকে কথা দিচ্ছি, 278 00:21:24,448 --> 00:21:26,075 আর কখনও হবে না। 279 00:21:30,821 --> 00:21:33,949 আমার এতকিছুর পরে... 280 00:21:40,331 --> 00:21:44,495 এটা... এটা শুধু আমার ক্যারিয়ারের প্রশ্ন না, জ্যাক। 281 00:21:46,470 --> 00:21:48,563 এটা আমার জীবন-মরণের প্রশ্ন। 282 00:22:14,398 --> 00:22:17,367 ধন্যবাদ, ব্যাটা। ধন্যবাদ। 283 00:22:39,990 --> 00:22:41,150 বেশ, বেশ, বেশ। 284 00:22:43,060 --> 00:22:46,552 জানি না তোমাদের ইসলামে কার্মা (কর্মফল) ব্যাপারটা আছে কি না, 285 00:22:46,630 --> 00:22:49,724 তবে বুঝতে পারছি এই দ্বীপ তোমাকে ঠিকই দারুণ এক 286 00:22:49,800 --> 00:22:51,700 প্রকৃতির বিচারের অভিজ্ঞতা উপহার দিয়েছে। 287 00:22:52,870 --> 00:22:55,395 - কী চাও তুমি? - ড. ডু-রাইট আমাকে এন্টিবায়োটিকের 288 00:22:55,473 --> 00:22:59,273 ব্যাপারে বিশ্বাস করে না, তাই আমাকে প্রতিদিন ওষুধের জন্য এখানে আসতে হয়। 289 00:23:01,979 --> 00:23:05,107 জানো, আমার মতো দিল দরিয়া মানুষ না হয়ে অন্য কেউ হলে 290 00:23:05,182 --> 00:23:08,117 হয়তো তোমাকে মেরে আলু ভর্তা বানানোর কথা ভাবত 291 00:23:08,185 --> 00:23:11,985 - প্রতিশোধের ভয় না করে। - তোমার খায়েশ থাকলে চেষ্টা করে দেখো। 292 00:23:13,557 --> 00:23:17,152 এটা জেনে রেখো যে আমি ক্যাম্প ছেড়ে গিয়েছিলাম লজ্জায়, তোমার সাথে ওই আচরণের জন্য। 293 00:23:17,228 --> 00:23:19,093 আমার কখনও ফেরার ইচ্ছা ছিল না। 294 00:23:19,163 --> 00:23:21,791 দুঃখিত, দয়ার ভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে। 295 00:23:24,068 --> 00:23:27,629 ফেরার ইচ্ছা যদি না-ই ছিল তোমার, তাহলে ফিরলে কেন? 296 00:23:28,772 --> 00:23:31,468 আমাকে ফ্রেঞ্চ নারীটা বন্দি করেছিল। 297 00:23:34,044 --> 00:23:36,604 যে ১৬ বছর ধরে ডিসট্রেস সিগন্যাল পাঠাচ্ছে? 298 00:23:36,680 --> 00:23:40,673 - ও বেঁচে আছে? - ওরা একটা বৈজ্ঞানিক অভিযানে ছিল। 299 00:23:40,751 --> 00:23:43,777 - ওদের জাহাজডুবি হয়। - ও একা? 300 00:23:43,854 --> 00:23:46,880 ও বলেছিল দ্বীপে আরও অনেকে আছে। 301 00:23:46,957 --> 00:23:48,549 - ওর লোকজন? - না। 302 00:23:48,626 --> 00:23:51,026 ওর বিশ্বাস ছিল ওরা সবাই অসুস্থ হয়ে পড়েছে। 303 00:23:52,630 --> 00:23:55,394 ও নিজের গোটা দলকে খুন করে। 304 00:23:58,035 --> 00:24:00,003 আচ্ছা। 305 00:24:01,939 --> 00:24:04,669 - এই অন্যরা, এরা কারা? - আমি জানি না। 306 00:24:04,742 --> 00:24:07,267 - ও কখনও ওদের দেখেনি। - ও কখনও ওদের দেখেছি, 307 00:24:07,344 --> 00:24:10,313 - কিন্তু জানে যে ওরা আছে? - যদি ওর কথা বিশ্বাস করো। 308 00:24:10,381 --> 00:24:12,008 তুমি করো? 309 00:24:13,951 --> 00:24:16,181 হয়তো। 310 00:24:16,253 --> 00:24:17,584 হয়তো না। 311 00:24:19,423 --> 00:24:21,914 তবে আমার ফিরতি পথে, 312 00:24:24,495 --> 00:24:26,861 জঙ্গলের ভেতর কিছু একটা শুনেছিলাম, 313 00:24:26,931 --> 00:24:30,059 - আমার চারপাশ ঘিরে। - কেমন কিছু একটা? 314 00:24:33,504 --> 00:24:36,667 আমাকে কিছু বলার আছে, সয়্যার? 315 00:24:36,740 --> 00:24:38,708 না-কি আমাকে এসব প্রশ্ন করেই যাবে 316 00:24:38,776 --> 00:24:41,108 তুমি জানো যার উত্তর আমার জানা নেই? 317 00:24:47,718 --> 00:24:49,447 সৈকতে জোয়ার আসছে। 318 00:24:49,520 --> 00:24:52,318 প্লেনের কাঠামো ইতোমধ্যে প্রায় পানির ভেতর চলে গেছে। 319 00:24:54,725 --> 00:24:57,159 আমি তোমার সিগন্যাল ফায়ার জ্বালিয়ে রেখেছি। 320 00:25:04,802 --> 00:25:06,531 - ধ্যাত। - তোমার ফোঁটা পড়ছে না। 321 00:25:06,604 --> 00:25:08,071 জানি আমার ফোঁটা পড়ছে না। 322 00:25:08,138 --> 00:25:09,799 - আমার পালা। - ইয়াহু। 323 00:25:09,873 --> 00:25:12,103 আমার একটা চার-তিন দরকার। 324 00:25:19,783 --> 00:25:21,774 ভায়া, চালবে প্লিজ? 325 00:25:24,121 --> 00:25:25,486 - ইয়েস! - নো! 326 00:25:25,556 --> 00:25:27,285 তোমার পালা। 327 00:25:31,495 --> 00:25:34,487 সমস্যা নেই। শুরুতে আমিও ভালো খেলতে পারতাম না। 328 00:25:34,565 --> 00:25:36,362 আমি মাত্র খেলা শুরু করিনি। 329 00:25:36,433 --> 00:25:38,094 এক টুর্নামেন্টে আমি একবার ১৭তম হয়েছিল। 330 00:25:38,168 --> 00:25:39,567 ১৭তম হওয়াটা ভালো কিছু না। 331 00:25:39,637 --> 00:25:42,128 না, ১৭তম অনেক ভালো। 332 00:25:42,840 --> 00:25:45,104 কাম অন, ডাবল ছক্কা, ডাবল ছক্কা। 333 00:25:47,544 --> 00:25:49,409 - ইয়েস! - মজা নিচ্ছিস রে ভাই। 334 00:25:49,480 --> 00:25:52,142 - আমি সৌভাগ্যবান। - কেউ এতটা সৌভাগ্যবান হয় না। 335 00:25:52,216 --> 00:25:54,446 আমার বাবা বলেছিল আমি উনার দেখা সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। 336 00:25:54,518 --> 00:25:56,076 সত্যিই? 337 00:25:56,153 --> 00:25:59,020 মাইকেল না। ব্রায়ান, আমার অন্য বাবা। 338 00:26:02,092 --> 00:26:03,753 হুম। আম... 339 00:26:06,497 --> 00:26:08,829 ইয়েস! ইয়েস! 340 00:26:08,899 --> 00:26:10,924 আরেক গেম। ডাবল নাহয় শূন্য। 341 00:26:11,001 --> 00:26:12,764 আমি পারব না। আমার মিটিং আছে। 342 00:26:12,836 --> 00:26:15,498 - মিটিং? - হ্যাঁ, মিটিং। 343 00:26:15,572 --> 00:26:17,836 আমি তোমার কাছে ২০,০০০$ পাওনা। 344 00:26:17,908 --> 00:26:19,739 পেয়ে যাবে। 345 00:26:25,549 --> 00:26:28,609 ১৫ মিনিট যাবত আমরা কোনো চিহ্ন দেখছি না। 346 00:26:29,620 --> 00:26:33,078 - আমরা কী অনুসরণ করছি? - আমার গাট ফিলিংস। 347 00:26:33,157 --> 00:26:34,385 দারুণ। 348 00:26:36,694 --> 00:26:40,721 তো, বুন, তুমি আসল দুনিয়ায় কী করো? 349 00:26:40,798 --> 00:26:42,789 আমি একটা ব্যবসা চালাই। 350 00:26:42,866 --> 00:26:44,527 কেমন ব্যবসা? 351 00:26:44,601 --> 00:26:46,728 বিয়ে-শাদী সম্পর্কিত ব্যাপার। 352 00:26:47,604 --> 00:26:49,299 হাহ? 353 00:26:49,373 --> 00:26:52,308 আমার মায়ের বিশাল সাম্র্যাজ্য আছে। 354 00:26:52,376 --> 00:26:54,139 দ্যা মার্থা স্টুয়ার্ট অফ ম্যাট্রিমনি। 355 00:26:54,211 --> 00:26:55,906 আমি তার একটা কোম্পানি চালাই। 356 00:26:55,979 --> 00:26:58,243 তো, এখন এটা কে চালাচ্ছে? 357 00:26:59,283 --> 00:27:01,274 আমার মনে হয় এতে কিছু যায় আসে না, তাই না? 358 00:27:02,252 --> 00:27:05,881 আমি নিশ্চিত এমন অনেকে আছে যারা সাময়িকভাবে এটা চালাতে পারবে। 359 00:27:05,956 --> 00:27:08,857 এক মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হবে। 360 00:27:08,926 --> 00:27:11,417 - এক মিনিট? - কয়েক সেকেন্ড এদিক-সেদিক। 361 00:27:13,230 --> 00:27:15,562 - তোমার ফিরে যাওয়া উচিত। - কী? 362 00:27:15,632 --> 00:27:18,192 ট্রেইল পাওয়া যাচ্ছে না, সামনে বিপজ্জনক এলাকা। 363 00:27:18,268 --> 00:27:20,031 তুমি সন্ধ্যার আগেই ফিরে যেতে পারবে। 364 00:27:20,104 --> 00:27:22,038 - আর আপনি? - আমারটা আমি দেখব। 365 00:27:22,106 --> 00:27:23,767 - না। - আপনার সাহসের তারিফ করি... 366 00:27:23,841 --> 00:27:25,968 তবে আমি ফিরে যাচ্ছি না। 367 00:27:28,579 --> 00:27:30,547 আচ্ছা। 368 00:27:47,131 --> 00:27:50,760 বক্স কোম্পানিতে আপনাকে আবহাওয়ার ভবিষ্যদ্বাণী করা শিখিয়েছে? 369 00:28:05,282 --> 00:28:07,443 আমার ধারণা আমরা ঠিকপথেই এসেছি। 370 00:28:11,021 --> 00:28:12,750 এখন কোনদিকে? 371 00:28:20,798 --> 00:28:22,595 জ্যাক! 372 00:28:23,167 --> 00:28:25,863 জ্যাক, কোথায় যাচ্ছো? 373 00:28:27,538 --> 00:28:30,507 - ওর আওয়াজ শোনোনি? - কার আওয়াজ? 374 00:28:52,529 --> 00:28:55,157 জ্যাক! 375 00:29:17,621 --> 00:29:20,454 যদি আমাকে অনুসরণ করা না থামাও, 376 00:29:20,524 --> 00:29:22,992 আমি ওদের মাঝে একজনকে মেরে ফেলব। 377 00:29:23,060 --> 00:29:25,585 বুঝতে পেরেছ? 378 00:29:44,748 --> 00:29:46,648 আর কোনো সতর্কবার্তা দেবো না। 379 00:29:58,294 --> 00:30:00,455 ব্লু টিম আইসিইউ তে আসুন, প্লিজ। 380 00:30:04,300 --> 00:30:06,325 - ড. শেফার্ড। - আন্দ্রে। 381 00:30:06,403 --> 00:30:07,893 আন্দ্রে। 382 00:30:09,406 --> 00:30:11,567 আমার বাবা যে লোকটার সাথে কথা বলছেন। 383 00:30:11,641 --> 00:30:14,872 - উনি কে? - মেয়েটার স্বামী। 384 00:30:15,812 --> 00:30:17,712 উনি মামলা করার হুমকি দিচ্ছেন। 385 00:30:25,688 --> 00:30:27,280 স্যার, আমি অত্যন্ত দুঃখিত। 386 00:30:39,869 --> 00:30:41,234 জ্যাক! 387 00:30:45,642 --> 00:30:47,906 - তুমি ঠিক আছো? - কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি? 388 00:30:47,977 --> 00:30:51,310 জানি না, কয়েক মিনিট। তুমি পাথরে পা হড়কে পড়ে গিয়েছিলে। 389 00:30:51,381 --> 00:30:53,178 - ইথান। - কী? 390 00:30:53,249 --> 00:30:55,547 - ইথান এখানে ছিল। - তুমি মাথায় বাড়ি খেয়েছ। 391 00:30:55,618 --> 00:30:58,746 - না, না। ও এখানে ছিল। - তোমাকে থামতে হবে। 392 00:30:58,822 --> 00:31:03,623 বৃষ্টির পানি সমস্ত ট্রেইল মুছে দিয়ে গেছে। ও যদি এখানে থেকেও থাকে, তোমার হাতে কোনো... 393 00:31:03,693 --> 00:31:06,753 - আমি ওকে এটা করতে দিবো না। - করতে দিবে না? 394 00:31:07,230 --> 00:31:09,027 আরেকবার না। 395 00:31:09,766 --> 00:31:12,564 ওর ভীষণ অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। 396 00:31:12,635 --> 00:31:17,937 আমরা বুঝতে পেরেছিলাম যে তার রক্তচাপ ক্রমাগত কমে চলছিল। 397 00:31:18,007 --> 00:31:21,033 ফলশ্রুতিতে, রোগী কার্ডিয়াক এরেস্টের শিকার হয়। 398 00:31:21,978 --> 00:31:25,345 অবশ্যই, তাকে ফিরিয়ে আনার জন্য সমস্ত প্রচেষ্টাই করা হয়েছিল, 399 00:31:25,415 --> 00:31:27,383 কিন্তু তার গুরুতর আঘাত, 400 00:31:27,450 --> 00:31:29,941 অভ্যন্তরীণ রক্তপাতের পরিমাণ 401 00:31:30,019 --> 00:31:31,646 তা অসম্ভব করে তুলেছিল। 402 00:31:32,722 --> 00:31:35,520 আমার পেশাদারী অভিমতে, লেডিস এন্ড জেন্টলম্যান, 403 00:31:35,592 --> 00:31:38,083 আর এটুকুই আমার বলার আছে... 404 00:31:38,161 --> 00:31:40,356 ...আমাকে যতক্ষণে ডাকা হয়, 405 00:31:40,430 --> 00:31:43,524 ততক্ষণে অপরিবর্তনীয় ক্ষতি হয়ে গিয়েছিল। 406 00:31:45,335 --> 00:31:47,098 ওকে। ধন্যবাদ, ক্রিস্টিয়ান। 407 00:31:47,170 --> 00:31:50,003 - এই আনুষ্ঠানিকতার জন্য দুঃখিত। - অবশ্যই। 408 00:31:50,073 --> 00:31:53,509 স্রেফ একটা শেষ ডিটেইল। আপনি সার্জারি শুরুর আগে 409 00:31:53,576 --> 00:31:56,568 - রোগীর গর্ভাবস্থার ব্যাপারে জানতেন? - অবশ্যই। 410 00:31:56,646 --> 00:32:00,776 রোগীর স্বামী ইমারজেন্সি রুমের এটেন্ডিংদের জানিয়েছিলেন। 411 00:32:00,850 --> 00:32:03,546 যদিও, এটা গর্ভাবস্থার একদম প্রাথমিক অবস্থা ছিল 412 00:32:03,620 --> 00:32:07,351 তাই আমাদের প্রধান ফোকাস মায়ের দিকেই ছিল। 413 00:32:11,227 --> 00:32:14,287 ওকে, আমার মনে হয় আমাদের কাজ শেষ। আমাদের ফাইনাল রিপোর্ট তৈরি হয়ে যাবে। 414 00:32:14,364 --> 00:32:15,763 ওকে... 415 00:32:18,468 --> 00:32:20,026 আমার নিজের বক্তব্য... 416 00:32:21,938 --> 00:32:24,634 ...কিছুটা সংশোধন করতে হবে। 417 00:32:30,446 --> 00:32:33,244 সার্জারি শুরু হওয়ার বেশ কিছুক্ষণের মধ্যে আমি আসিনি। 418 00:32:33,316 --> 00:32:34,578 জ্যাক। 419 00:32:34,651 --> 00:32:36,812 আমাকে একজন নার্স জানিয়েছিল 420 00:32:36,886 --> 00:32:39,218 যে আমার বাবা অপারেশন করছিলেন... 421 00:32:40,957 --> 00:32:43,926 ...মদ্যপ অবস্থায়। - জ্যাক, এটা... 422 00:32:43,993 --> 00:32:46,655 যতক্ষণে আমি সেখানে পৌঁছাই, এটা স্পষ্ট ছিল যে আমার বাবা 423 00:32:46,729 --> 00:32:50,256 শুধু অক্ষমই ছিলেন না, বরং তিনি... 424 00:32:50,333 --> 00:32:53,700 ...রোগীর হেপাটিক ধমনী জখম করে ফেলেছিলেন, 425 00:32:53,770 --> 00:32:56,568 যা, আমার পেশাদারী অভিমত অনুসারে, 426 00:32:58,241 --> 00:33:01,870 তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেছে। 427 00:33:31,507 --> 00:33:33,236 না! 428 00:33:35,678 --> 00:33:37,475 ওকে কেটে নিচে নামাতে হবে। 429 00:33:46,556 --> 00:33:48,922 ধরে থাকো, চার্লি। থাকো ওখানে। 430 00:34:05,274 --> 00:34:07,139 আমি নাগাল পাচ্ছি না! 431 00:34:07,210 --> 00:34:08,734 এদিকে টেনে আনো! 432 00:34:13,149 --> 00:34:14,741 আরও জোরে! 433 00:34:34,070 --> 00:34:36,197 ও শ্বাস নিচ্ছে না। 434 00:34:50,620 --> 00:34:52,451 কাম অন, শ্বাস নাও। 435 00:34:52,522 --> 00:34:54,012 শ্বাস নাও, চার্লি। কাম অন। 436 00:34:54,090 --> 00:34:55,853 শ্বাস নাও! 437 00:34:57,293 --> 00:34:59,693 কাম অন। 438 00:35:05,802 --> 00:35:07,235 কাম অন। 439 00:35:09,372 --> 00:35:10,361 কাম অন! 440 00:35:18,081 --> 00:35:20,049 কাম অন। 441 00:35:22,518 --> 00:35:24,543 জ্যাক। 442 00:35:24,620 --> 00:35:25,712 না, জ্যাক। 443 00:35:28,858 --> 00:35:30,792 কাম অন, চার্লি! 444 00:35:31,828 --> 00:35:34,058 কাম অন। 445 00:35:34,130 --> 00:35:36,530 কাম অন, চার্লি। 446 00:35:38,634 --> 00:35:40,659 কাম অন! 447 00:35:40,737 --> 00:35:42,227 কাম অন, চার্লি। কাম অন! 448 00:35:47,477 --> 00:35:49,411 কাম অন! 449 00:35:54,550 --> 00:35:57,883 জ্যাক। জ্যাক, ও... জ্যাক, থামো। 450 00:35:57,954 --> 00:36:00,445 ও ফিরে আসবে না... 451 00:36:27,617 --> 00:36:30,450 ইটস ওকে। 452 00:36:33,456 --> 00:36:35,947 - না। - জ্যাক। 453 00:36:36,025 --> 00:36:38,823 - জ্যাক! - কাম অন। 454 00:36:38,895 --> 00:36:41,625 - থামো! - কাম অন। 455 00:37:00,349 --> 00:37:02,874 হুম। স্রেফ শ্বাস নাও। 456 00:37:02,952 --> 00:37:05,614 শ্বাস নাও। এইতো। 457 00:37:07,690 --> 00:37:10,181 শ্বাস নাও। লম্বা শ্বাস নাও। গভীরভাবে শ্বাস নাও। 458 00:37:18,568 --> 00:37:22,004 এইতো। তুমি ঠিক আছো। 459 00:37:39,821 --> 00:37:41,186 বাবা! 460 00:37:45,527 --> 00:37:49,429 ওরা চার্লিকে ফিরিয়ে এনেছে, কিন্তু ফিরে আসার পর থেকে ও একটা কথাও বলেনি। 461 00:37:54,436 --> 00:37:56,233 ওরা ক্লেয়ারকে খুঁজে পেয়েছে? 462 00:38:09,184 --> 00:38:11,049 ব্যথা লাগছে? 463 00:38:12,988 --> 00:38:14,922 শ্বাস নিতে কষ্ট হচ্ছে কি? 464 00:38:19,595 --> 00:38:21,028 চার্লি। 465 00:38:21,096 --> 00:38:23,326 আমার সাথে কথা বলতে হবে তোমার। 466 00:38:27,202 --> 00:38:31,070 সূর্য ওঠামাত্রই আমরা ক্লেয়ারকে খুঁজতে যাবো। 467 00:38:31,139 --> 00:38:33,767 আর তোমার সাহায্য আমার কাজে লাগবে। 468 00:38:33,842 --> 00:38:37,539 মানে, আমাকে যেকোনো কিছু যদি বলতে পারো... 469 00:38:37,613 --> 00:38:40,844 ...তোমার কী মনে আছে, তোমরা কোথায় যাচ্ছিলে। 470 00:38:40,916 --> 00:38:44,352 তুমি কোনো কিছু দেখেছ বা শুনেছ কি না... 471 00:38:44,419 --> 00:38:46,580 আমি কিছুই দেখিনি। 472 00:38:49,224 --> 00:38:50,987 কিছুই শুনিনি। 473 00:38:55,063 --> 00:38:57,896 আমার কিছুই... 474 00:39:00,035 --> 00:39:01,696 মনে নেই। 475 00:39:05,607 --> 00:39:07,905 ক্লেয়ার। 476 00:39:09,211 --> 00:39:10,371 কী? 477 00:39:11,913 --> 00:39:14,381 ওরা এটাই চাইছিল। 478 00:39:15,350 --> 00:39:17,181 "ওরা"। 479 00:39:17,252 --> 00:39:20,312 ওরা শুধু ক্লেয়ারকেই চাচ্ছিল। 480 00:39:33,869 --> 00:39:35,461 ওরা এখনও ফেরেনি। 481 00:39:40,942 --> 00:39:43,172 আমি নিশ্চিত ওরা আজ রাতের জন্য ক্যাম্প করেছে। 482 00:39:45,847 --> 00:39:49,908 এই দ্বীপে তোমার ভাই যদি কারো সাথে থাকলে নিরাপদ থাকে, তো সেটা লক। 483 00:39:52,287 --> 00:39:54,084 আমরা কি পথ হারিয়ে ফেলেছি? 484 00:39:55,157 --> 00:39:57,648 না, বুন, আমরা পথ হারাইনি। 485 00:39:57,726 --> 00:39:59,489 দুঃখিত, ব্যাপারটা হচ্ছে... 486 00:39:59,561 --> 00:40:03,622 আমি বুঝতে পারছি না আপনি এখনও কীভাবে ওর ট্রেইল অনুসরণ করছেন। 487 00:40:05,734 --> 00:40:07,793 আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। 488 00:40:08,904 --> 00:40:12,032 - তুমি এটা অনুভব করছো না? - কী অনুভব করব? 489 00:40:12,107 --> 00:40:13,836 এটা। 490 00:40:17,012 --> 00:40:19,242 আচ্ছা, জন... 491 00:40:20,882 --> 00:40:24,716 - আমি চিহ্ন অনুসরণ করে ফিরে যাবো। - যাও। 492 00:40:28,223 --> 00:40:29,713 বুন। 493 00:40:29,791 --> 00:40:32,225 আমার চেয়ে তোমার এটা বেশি দরকার। 494 00:40:44,206 --> 00:40:45,366 এটা কী? 495 00:40:54,883 --> 00:40:56,441 ইস্পাত। 496 00:40:56,518 --> 00:40:58,349 এটা কী প্লেনের অংশ হতে পারে? 497 00:41:00,021 --> 00:41:01,648 ধ্বংসাবশেষের অংশ? 498 00:41:15,637 --> 00:41:17,400 কী এটা? 499 00:41:18,874 --> 00:41:20,967 এটাই আমরা খুঁজে বের করব। 500 00:41:31,948 --> 00:41:37,328 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।