1 00:00:00,000 --> 00:00:04,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 2 00:00:30,110 --> 00:00:33,100 তোমার আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ। 3 00:00:35,110 --> 00:00:38,600 মহারাজ, আমার ভাইয়ের মনটা দেখেছেন? 4 00:00:38,600 --> 00:00:41,700 এমন এক ভাইয়ের কাছ থেকে কীভাবে দূরে থাকতে পারি আমি? 5 00:00:41,700 --> 00:00:46,690 দয়া করে তাকে শিনজুতে পাঠানোর আদেশ প্রত্যাহার করুন। 6 00:00:55,630 --> 00:00:58,290 চায়ের পানি শেষ হয়ে এসেছে। আমি আরও নিয়ে আসি‌। 7 00:01:19,290 --> 00:01:23,360 কিছুক্ষণের জন্য বাইরে যাবার অনুমতি চাইছি। 8 00:02:16,190 --> 00:02:19,060 ইয়ন হোয়া, তুমি কি কিছু বলতে চেয়েছিলে? 9 00:02:22,350 --> 00:02:24,640 আহ, জি... 10 00:02:35,540 --> 00:02:38,170 আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ আর্জি আছে, মহারাজ। 11 00:02:40,350 --> 00:02:44,750 কথাটা আমার ভাই উকের বিষয়ে। 12 00:03:41,420 --> 00:03:42,890 রাজকুমার! 13 00:03:44,090 --> 00:03:46,510 রাজকুমার! রাজকুমার! 14 00:03:47,120 --> 00:03:48,270 কী হয়েছে? 15 00:03:48,270 --> 00:03:49,890 রাজকুমার, কী হয়েছে? 16 00:03:49,890 --> 00:03:51,380 সাহায্য করুন। 17 00:03:51,380 --> 00:03:54,170 কেউ আছেন? দয়া করে সাহায্য করুন! 18 00:03:54,170 --> 00:03:55,490 রাজকুমার! 19 00:03:55,490 --> 00:03:58,100 চুপ... চুপ করো। 20 00:03:58,100 --> 00:03:59,610 কী? 21 00:03:59,610 --> 00:04:02,630 তুমি এখানে থাকতে পারবে না। যাও। 22 00:04:03,820 --> 00:04:06,150 রাজকুমার, রাজকুমার! 23 00:04:06,800 --> 00:04:09,890 কেউ কি নেই? দয়া করে সাহায্য করুন! 24 00:04:11,040 --> 00:04:15,160 আমার ৪র্থ ভাইকে দেখার পর, আমিও তিনবার পান করতে চাই। 25 00:04:15,160 --> 00:04:18,070 তারপর একটা আর্জি জানাতে চাই, মহারাজ। 26 00:04:18,090 --> 00:04:20,040 [ এপিসোড ১১ ] 27 00:04:20,080 --> 00:04:21,720 কী সেই আর্জি? 28 00:04:22,830 --> 00:04:24,610 আমার ভয় হতে শুরু করেছে। 29 00:04:27,140 --> 00:04:29,760 আমিও জানি না কী আঁচ করবো। 30 00:04:30,200 --> 00:04:34,720 দুই ভাইবোন খুবই ঘনিষ্ঠ, তাই আমি নিশ্চিত ভাইয়ের জন্যই হবে। 31 00:04:51,730 --> 00:04:52,900 মহারাজ। 32 00:04:52,900 --> 00:04:56,740 ৮ম রাজকুমার বিপত্নীক হওয়ার পর অনেকটা সময় কেটে গেছে। 33 00:04:57,750 --> 00:05:02,000 দয়া করে তাকে আবার বিয়ে করার আর অনেক বংশধরের মাধ্যমে উন্নতিলাভের অনুমতি দিন। 34 00:05:02,880 --> 00:05:04,020 ইয়ন হোয়া। 35 00:05:06,010 --> 00:05:08,060 তোমার কী মত, উক? 36 00:05:19,530 --> 00:05:24,560 আপনি সম্মতি দিলে, গোরিয়োতে একজন আছে। 37 00:05:24,560 --> 00:05:26,860 তাহলে আমার আপত্তি জানানোর কোনো কারণ নেই। 38 00:05:26,860 --> 00:05:28,230 সম্মতি দিচ্ছি। 39 00:05:28,230 --> 00:05:29,950 আপনার অশেষ কৃপার জন্য ধন্যবাদ। 40 00:05:40,390 --> 00:05:43,660 মহারাজ, আমার পরবর্তী আর্জি... 41 00:05:47,460 --> 00:05:48,560 আমার পরবর্তী... 42 00:05:50,140 --> 00:05:51,440 আর্জি... 43 00:05:53,060 --> 00:05:54,700 ইয়ন হোয়া। 44 00:05:54,700 --> 00:05:57,550 ইয়ন হোয়া! ইয়ন হোয়া! 45 00:05:58,860 --> 00:06:00,010 বোন! 46 00:06:01,200 --> 00:06:02,490 ইয়ন হোয়া! 47 00:06:05,930 --> 00:06:07,210 বিষ। 48 00:06:08,530 --> 00:06:12,000 ও নিশ্চিয়ই বিষ খেয়েছে। এখনই বৈদ্যকে ডাকো। 49 00:06:12,000 --> 00:06:14,870 সো ভাই? জলদি। 50 00:06:18,370 --> 00:06:20,470 ইয়ন হোয়া, ইয়ন হোয়া! 51 00:06:20,470 --> 00:06:21,760 ইয়ন হোয়া! 52 00:06:23,140 --> 00:06:25,080 রাজকুমারীকে এখনই নিয়ে যাও! 53 00:06:25,080 --> 00:06:27,210 ইয়ন হোয়া... ইয়ন হোয়া! 54 00:06:28,030 --> 00:06:32,150 কেউ আসছে না কেন? কেউ কি নেই! 55 00:06:35,710 --> 00:06:36,980 ভাই! 56 00:06:38,280 --> 00:06:41,730 রক্তবমি করছে, তাকাচ্ছে না। কী হয়েছে ওনার? 57 00:06:41,730 --> 00:06:42,970 বিষ। 58 00:06:42,970 --> 00:06:44,040 বিষ? 59 00:06:44,040 --> 00:06:46,210 - আমাকে সাহায্য করো। - জি। 60 00:06:56,480 --> 00:06:58,030 নাড়ির স্পন্দন আছে। 61 00:06:58,030 --> 00:07:00,990 ৪র্থ রাজকুমারকে বৈদ্যের কাছে নিয়ে যাও। জলদি! 62 00:07:00,990 --> 00:07:02,050 জি, যুবরাজ। 63 00:07:09,330 --> 00:07:11,340 ভাই, ভাই! 64 00:07:15,390 --> 00:07:17,690 চন্দ্রমল্লিকা চা ও এনেছিল। 65 00:07:18,530 --> 00:07:19,690 ভাই... 66 00:07:20,830 --> 00:07:23,590 জি-মং, ও না। সেটা সম্ভব না! 67 00:07:23,590 --> 00:07:24,620 ধরো ওকে! 68 00:07:28,170 --> 00:07:31,800 রাজকুমারকে গুপ্তহত্যার চেষ্টার দায়ে দামিউনের হে সুকে বন্দী করা হচ্ছে। 69 00:07:40,010 --> 00:07:41,940 নান হি কোথায়? 70 00:07:41,940 --> 00:07:44,820 ওর বদলে হে সু কেন চা দিয়েছে খুঁজে বের করো। 71 00:07:44,820 --> 00:07:48,410 আমরা দামিউন আর প্রাসাদ খুঁজে দেখেছি, কিন্তু ওকে খুঁজে পাইনি। 72 00:08:05,410 --> 00:08:07,490 মন্ত্রী মশাই, বিষ পেয়েছি। 73 00:08:08,460 --> 00:08:09,670 পাবেই তো। 74 00:08:10,080 --> 00:08:12,910 আমিও এই মূল্যবান জিনিসটা পেয়েছি যে। 75 00:08:12,910 --> 00:08:14,510 বিষ তো থাকবেই। 76 00:08:21,280 --> 00:08:24,010 ওর কী অবস্থা, বৈদ্য মশাই? কিছু বলছেন না কেন? 77 00:08:25,330 --> 00:08:26,720 চিন্তা করবেন না। 78 00:08:26,720 --> 00:08:31,420 ৪র্থ রাজকুমারের তুলনায়, রাজকুমারী ইয়ন হোয়া সামান্য পরিমাণ খেয়েছে। 79 00:08:31,970 --> 00:08:34,680 প্রতিষেধক কাজ শুরু করামাত্রই উনি জ্ঞান ফিরে পাবেন। 80 00:08:37,240 --> 00:08:38,640 আপনার বিশ্রাম প্রয়োজন। 81 00:08:40,590 --> 00:08:42,890 ওকে দেখে রাখুন আবার যদি কিছু হয়ে যায়। 82 00:08:42,890 --> 00:08:44,030 জি, রাজকুমার। 83 00:08:44,860 --> 00:08:46,220 চলুন, মা। 84 00:08:59,080 --> 00:09:00,520 এত চমকালেন কেন? 85 00:09:00,520 --> 00:09:06,080 আপনার জ্ঞান ফেরায় আমি কেবল আনন্দবিহ্বল, রাজকুমারী। 86 00:09:06,970 --> 00:09:10,050 কিন্তু, আপনার মুখের অভিব্যক্তি অন্যকিছু বলছে। 87 00:09:11,030 --> 00:09:16,030 যেন আমাকে বিষপানের ভান করতে আর তারপর রক্ত বের করতে ভেতরের গাল কামড়াতে দেখেছেন। 88 00:09:17,040 --> 00:09:18,370 সেটা কীভাবে হতে পারে? 89 00:09:18,370 --> 00:09:19,460 সেটাই। 90 00:09:20,060 --> 00:09:24,120 কে সন্দেহ করবে এই রাজ্যের রাজকুমারী ইচ্ছাপূর্বক বিষপান করবে? 91 00:09:25,320 --> 00:09:27,980 তাই ভালোভাবে ভাবুন, বৈদ্য মশাই। 92 00:09:30,160 --> 00:09:34,730 প্রাসাদে কিন্তু একটা ভুল কথা নির্ধারণ করতে পারে বাঁচবেন না মরবেন। 93 00:10:07,940 --> 00:10:10,900 বিষটা যে পরিচারিকা পরখ করেছে তার কাছে ধরা পড়ার কথা না। 94 00:10:11,500 --> 00:10:14,090 এমনকি এক চুমুকও মৃত্যুর কিনারায় ঠেলে দিতে পারে। 95 00:10:15,150 --> 00:10:18,560 স্বস্তির কথা প্রধান সেনাপতি নিজের শরীরকে বিষ নেয়ার উপযোগী করেছেন। 96 00:10:20,440 --> 00:10:23,140 শুধু সো ভাইয়ের সাথেই কেন এরকম ঘটনা ঘটে? 97 00:10:23,940 --> 00:10:28,210 আমি সবসময়ই চিন্তিত ছিলাম আর এবার সত্যিই ভেবেছিলাম উনি মারা যাবেন। 98 00:10:28,210 --> 00:10:30,270 তারা নিশ্চয়ই আমাকে লক্ষ্য করেছিল। 99 00:10:31,190 --> 00:10:34,420 আমি ওর বড়ো ভাই আর আমিই ক্রমাগত আমার পরিবর্তে ওকে মৃত্যুর দিকে ঠেলছি। 100 00:10:35,350 --> 00:10:37,880 ওর চোখের দিকে তাকানোরও অধিকার নেই আমার। 101 00:10:37,880 --> 00:10:40,390 প্রথম চুমুকেই নিশ্চিয়ই বুঝেছিল ওটায় বিষ ছিল। 102 00:10:40,390 --> 00:10:43,350 বুঝতে পারছি না কেন তিন চুমুক খেয়েছিল। 103 00:10:44,240 --> 00:10:46,630 যদি না মরার সিদ্ধান্ত নিয়ে থাকে... 104 00:10:46,630 --> 00:10:49,290 একটু ভেবে দেখলে, অনেককিছুই অদ্ভুত ছিল। 105 00:10:49,290 --> 00:10:52,140 হঠাৎ আপনার সম্মানে উনি তিন চুমুক খেতে চাইলেন, যুবরাজ। 106 00:10:52,140 --> 00:10:55,130 জানতেন বিষ খেয়েছেন, কিন্তু ভোজনোৎসব থেকে চলে গেলেন। 107 00:10:56,420 --> 00:10:59,110 আমার বিশ্বাস উনি জানতেন দুষ্কৃতিকারী কে। 108 00:11:03,950 --> 00:11:09,420 কে সেই দুষ্কৃতিকারী যে, তাকে বাঁচাতে ও নিজের জীবন বাজি রাখবে? 109 00:12:05,240 --> 00:12:07,790 রাজকুমার, ৪র্থ রাজকুমারের কী অবস্থা? 110 00:12:15,640 --> 00:12:19,100 খারাপ কিছু হয়নি, তাই না? 111 00:12:19,100 --> 00:12:20,310 হতে পারে না। 112 00:12:20,310 --> 00:12:22,570 উনি এত সহজে মারা যাবার মতো লোক না, তাই না? 113 00:12:22,570 --> 00:12:25,520 সো... ঠিক আছে। 114 00:12:28,920 --> 00:12:32,290 ওর বিষ প্রতিরোধ শক্তি বেশি আর ওকে দ্রুত প্রতিষেধক দেওয়া হয়েছে। 115 00:12:34,410 --> 00:12:35,500 ও বিপদমুক্ত। 116 00:12:40,610 --> 00:12:42,300 এই মুহূর্তে তোমার নিজের চিন্তা করা উচিত। 117 00:12:43,160 --> 00:12:45,570 চায়ে বিষ মেশানোর সন্দেহ করা হয়েছে তোমাকে। 118 00:12:45,570 --> 00:12:47,890 - না, আমি কখনোই মেশাবো না। - জানি। 119 00:12:47,890 --> 00:12:50,080 কিন্তু, তোমাকে নির্দোষ প্রমাণ করার মতো কিছু নেই। 120 00:12:55,310 --> 00:12:59,500 ওরা জানতে চাইবে কাজটা করতে তোমাকে কে আদেশ দিয়েছে। 121 00:13:02,410 --> 00:13:04,980 তোমাকে যন্ত্রণা দিতে পারে। 122 00:13:06,120 --> 00:13:07,400 তবুও... 123 00:13:08,870 --> 00:13:12,590 তবুও সু, তোমাকে টিকে থাকতে হবে। 124 00:13:13,870 --> 00:13:15,870 তোমাকে ওখান থেকে বের করবো। 125 00:13:16,970 --> 00:13:18,370 হাল ছাড়বে না। 126 00:13:22,010 --> 00:13:25,570 অন্য কাউকে ফাঁসাতে আমাকে ব্যবহার করতে দেবো না ওদের। 127 00:13:26,720 --> 00:13:29,550 তার জন্য আমি তৈরি, চিন্তা করবেন না। 128 00:13:37,080 --> 00:13:40,550 বলতে চাচ্ছেন যুবরাজ ৪র্থ রাজকুমারকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করেছিল? 129 00:13:40,550 --> 00:13:44,840 পরিচারিকা হে সু'র কক্ষে বিষ আর একটি মূল্যবান হার পাওয়া গেছে। 130 00:13:44,840 --> 00:13:48,100 এছাড়াও, তাকে দামিউন এবং যুবরাজের নিবাসে দেখা গিয়েছিল। 131 00:13:48,100 --> 00:13:51,370 প্রায়ই তাদের সামনা-সামনি দাঁড়িয়ে কথা বলতে দেখেছে এমন সাক্ষী আছে। 132 00:13:51,370 --> 00:13:53,780 প্রমাণ কি পরিষ্কার নয়? 133 00:13:55,150 --> 00:13:59,750 এটা সম্ভব যে উনি ৪র্থ রাজকুমারকে যুবরাজ হওয়া থেকে আটকানোর চেষ্টা করছিলেন। 134 00:13:59,750 --> 00:14:04,790 ভাইকে হত্যা করার মতো নির্লজ্জ লোক হওয়ার অভিযোগ আনছেন আমার উপর? 135 00:14:06,630 --> 00:14:10,800 আপনার সব পরিকল্পনা শেষে, অভিযোগ আর গুজবের আশ্রয় নিলেন? 136 00:14:12,020 --> 00:14:13,730 আরেকবার বলুন। 137 00:14:13,730 --> 00:14:18,820 বলুন, আমি ওয়াং মু, নিজের পদ ধরে রাখতে নিজের ভাইকে বিষ দিয়েছি! 138 00:14:18,820 --> 00:14:21,620 পরিচারিকা হে'কে আপনার হারটা দেওয়ার কারণ কী? 139 00:14:21,620 --> 00:14:24,360 আগে আপনার গুপ্তকথা প্রকাশ করা দরকার, যুবরাজ! 140 00:14:24,360 --> 00:14:26,730 এটা মহারাজের প্রতি অসম্মান। এরকম করবেন না। 141 00:14:31,220 --> 00:14:34,900 উত্তেজিত হলে আপনার অসুস্থতা প্রকট হবে... শান্ত হোন। 142 00:14:42,990 --> 00:14:46,060 এই উৎসবে অনেকের নজর ছিল আর ভুলের সম্ভাবনাও ছিল বেশি। 143 00:14:46,060 --> 00:14:47,460 কেউ বিষপ্রয়োগের কথা ভাববে কীভাবে? 144 00:14:48,400 --> 00:14:51,290 আর, বললেন দামিউনের পরিচিত এক পরিচারিকাকে 145 00:14:51,290 --> 00:14:52,790 উনি বিষ দিয়েছেন? 146 00:14:52,790 --> 00:14:55,960 এটা কি কেবল দুষ্কৃতিকারীকে সাজা থেকে বাঁচতে সাহায্য করা না? 147 00:14:58,140 --> 00:15:03,190 মনে হচ্ছে বিষটা যুবরাজের জন্য ছিল, কিন্তু ভুলে ৪র্থ রাজকুমারকে দেওয়া হয়েছে। 148 00:15:04,000 --> 00:15:07,280 রাজকুমারী ইয়ন হোয়া'ও বিষ নেওয়ায় এ ব্যাপারে আমি নিশ্চিত। 149 00:15:07,280 --> 00:15:11,520 তাহলে বলছেন পরিচারিকা হে যুবরাজ মু'কে বিষ দিতে চেষ্টা করেছিল? 150 00:15:15,300 --> 00:15:17,430 এখনই ইতি টানার মতো ব্যাপার না এটা, 151 00:15:17,430 --> 00:15:19,750 তাই দয়া করে তাড়াহুড়োয় সিদ্ধান্তে যাবেন না। 152 00:15:25,270 --> 00:15:26,710 হে সু'কে... 153 00:15:28,240 --> 00:15:31,570 একজন রাজকুমারকে হত্যার চেষ্টার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড দেওয়া হবে। 154 00:15:32,490 --> 00:15:34,920 ও কোনো অপরাধ করেনি। 155 00:15:34,920 --> 00:15:37,610 পায়ে দেওয়া যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে? 156 00:15:37,610 --> 00:15:41,190 তারা মিথ্যা সাক্ষী সামনে আনলে আপনি বিপদে পড়বেন, যুবরাজ। 157 00:15:41,720 --> 00:15:44,550 আমার বিশ্বাস তারা আপনার অসুস্থতার কথাও জানে। 158 00:15:44,550 --> 00:15:48,970 তবুও, আমার কারণে আরেকজনকে মরতে দিতে পারবো না। 159 00:15:50,750 --> 00:15:54,590 তার বদলে, আমাকে ছুঁড়ে ফেলুন। 160 00:15:54,590 --> 00:15:55,820 বাজে কথা! 161 00:15:55,820 --> 00:15:59,680 আপনি নতুন যুবরাজ নিযুক্ত করলে, রাজ্য ও পরিবারে শান্তি আসবে। 162 00:16:04,890 --> 00:16:06,600 আমার ভালো কর্ম হ্রাস পেতে শুরু করেছে। 163 00:16:07,840 --> 00:16:12,000 আমাকে দায়িত্বটা পালন করতে পীড়াপীড়ি করার কারণ কী? 164 00:16:12,000 --> 00:16:16,080 মু... তুমি আমার প্রথম সন্তান। 165 00:16:17,360 --> 00:16:21,450 বাকিরা রাজার পুত্র। শুধুমাত্র তুমিই ওয়াং গনের পুত্র। 166 00:16:23,560 --> 00:16:25,500 আমরা একসাথে একটা যুদ্ধে লড়েছি। 167 00:16:26,320 --> 00:16:28,920 আমরা পিঠাপিঠি দাঁড়িয়ে একে-অন্যের প্রাণ বাঁচিয়েছি। 168 00:16:28,920 --> 00:16:30,680 তুমি আমার পুত্র ও সহচর। 169 00:16:33,580 --> 00:16:34,930 তোমাকে... 170 00:16:36,030 --> 00:16:38,670 সব দিতে চাই আমি। 171 00:16:40,640 --> 00:16:43,060 পিতার মন বুঝতে পারো না? 172 00:16:59,500 --> 00:17:03,280 ভাই, এভাবে হাঁটাহাঁটি করলে কোথাও ব্যথা পাবেন। 173 00:17:05,260 --> 00:17:08,630 মেয়েটা... ও একা। 174 00:17:10,740 --> 00:17:11,830 ভাই! 175 00:17:14,750 --> 00:17:17,040 মন্ত্রী পার্ক ইউং গিউ এর দাবী 176 00:17:17,040 --> 00:17:19,820 যুবরাজ তোমাকে বিষ দিতে হে সু'কে ব্যবহার করেছে। 177 00:17:20,340 --> 00:17:21,810 বাজে কথা। 178 00:17:22,740 --> 00:17:23,910 কান দিয়ো না। 179 00:17:23,910 --> 00:17:26,760 বাজে কথা আমিও জানি। সবাই জানে! 180 00:17:28,160 --> 00:17:30,280 কিন্তু এটা এড়ানোর উপায় নেই। 181 00:17:34,790 --> 00:17:37,490 হে সু'কে তোমার সাথে জড়াতে দেওয়া উচিত হয়নি আমার। 182 00:17:38,170 --> 00:17:39,740 সেজন্যই এটা হয়েছে। 183 00:17:43,820 --> 00:17:46,160 আমাদের একান্তে কিছু বলার আছে। 184 00:17:47,720 --> 00:17:49,460 - কী? - এখনই! 185 00:17:57,370 --> 00:17:59,200 কাজটা রাণী ইও'র। 186 00:18:01,140 --> 00:18:02,390 আমার মা'র। 187 00:18:06,210 --> 00:18:08,200 উনি নিজেই বলেছেন। 188 00:18:09,060 --> 00:18:12,130 যুবরাজকে বিষ মেশানো চন্দ্রমল্লিকা চা পরিবেশন করবেন। 189 00:18:12,630 --> 00:18:16,620 তোমার মায়ের জন্য বিষটা খেয়েছিলে? 190 00:18:17,470 --> 00:18:19,600 ঠিক যেভাবে ওনার জন্য গুপ্তঘাতকদের মেরেছিলে? 191 00:18:21,940 --> 00:18:25,590 সেটা করেছি হে সু'কে আর যুবরাজ মু'কে বাঁচাতে। 192 00:18:28,820 --> 00:18:29,950 তুমি? 193 00:18:32,140 --> 00:18:33,270 হে সু'র জন্য? 194 00:18:33,270 --> 00:18:35,770 বিষের কথা কেউ যাতে জানতে না পারে সেই চেষ্টা করছিলাম। 195 00:18:36,760 --> 00:18:39,170 ইয়ন হোয়া সেটা খাওয়ায় ব্যাপারটা জটিল হয়ে দাঁড়িয়েছে। 196 00:18:42,480 --> 00:18:45,050 সেটায় আগে থেকেই বিষ থাকার কথা কাউকে বলতে পারিনি। 197 00:18:45,970 --> 00:18:48,100 আমার মায়ের পক্ষ খুব ভালোভাবে সব ব্যবস্থা করে রেখেছিল। 198 00:18:50,640 --> 00:18:52,190 তাই উক, তোমাকে... 199 00:18:53,670 --> 00:18:55,490 রাণী ইও'র দুষ্কর্ম ফাঁস করতে হবে। 200 00:18:56,330 --> 00:18:58,620 সু'র পাশে তোমার মতো আর কেউ দাঁড়াবে না। 201 00:18:59,720 --> 00:19:01,570 যুবরাজ মু'র ক্ষেত্রেও তাই। 202 00:19:01,570 --> 00:19:06,310 আমি... প্রমাণ খুঁজে বের করবো। 203 00:19:08,250 --> 00:19:10,680 সু'কে ওখানে ওভাবে পড়ে থাকতে দেবো না। 204 00:20:00,640 --> 00:20:02,130 জানতাম। 205 00:20:03,430 --> 00:20:06,090 জানতাম আপনি মরবেন না। 206 00:20:07,700 --> 00:20:09,250 অবশ্যই না। 207 00:20:10,670 --> 00:20:12,230 তারচেয়েও বেশি সময় লাগবে। 208 00:20:13,150 --> 00:20:15,590 জানতেন সেটায় বিষ ছিল। 209 00:20:17,020 --> 00:20:22,370 চা'টা দেওয়ায় আমাকে সন্দেহ করা হবে জানতেন বলে ওটা খেয়েছিলেন? 210 00:20:22,370 --> 00:20:23,740 বাজে কথা। 211 00:20:25,590 --> 00:20:29,920 একটা মেয়ের জন্য বিষ খাবো ওরকম আবেগী লোক নই আমি। 212 00:20:33,350 --> 00:20:35,710 কেন করলেন ওরকম? 213 00:20:37,150 --> 00:20:39,230 আপনি এত জিদ করলে... 214 00:20:41,350 --> 00:20:44,200 আমার অনুভূতি বদলাবে ভাবেন? 215 00:20:49,900 --> 00:20:53,300 আমি কী হই যে আমার জন্য নিজের জীবন বাজি রাখেন? 216 00:20:53,300 --> 00:20:59,050 এরকম করলে, আপনার দিক থেকে মুখ ফেরানো আরও কষ্টের হয়, রাজকুমার। 217 00:21:02,720 --> 00:21:04,260 শুধু চলে যেয়ো না। 218 00:21:05,900 --> 00:21:08,680 আমাকে কীভাবে সমস্যায় ফেলতে খুব ভালো করেই জানো। 219 00:21:11,650 --> 00:21:13,760 আমরা দু'জনই না মরে বাঁচতে পেরেছি। 220 00:21:15,280 --> 00:21:16,940 তাই জানি শীঘ্রই আমাদের বাইরে দেখা হবে। 221 00:21:18,730 --> 00:21:19,780 খোদা... 222 00:21:21,510 --> 00:21:24,260 জানি না আপনাকে নিয়ে কী করবো। 223 00:21:25,940 --> 00:21:27,290 তোমাকে নিয়েও। 224 00:21:31,910 --> 00:21:36,440 বৈদ্যের কথা শুনবেন, ভালোভাবে চিকিৎসা নিবেন। 225 00:21:36,440 --> 00:21:39,150 এভাবে হাঁটাহাঁটি করবেন না। 226 00:21:39,680 --> 00:21:44,190 আপনার এখানে আর আসতে হবে না, কেমন? 227 00:21:44,990 --> 00:21:46,420 শুধু জ্ঞান দেওয়া। 228 00:22:35,450 --> 00:22:36,810 ধন্যবাদ। 229 00:22:44,100 --> 00:22:46,190 দয়া করে আমাকে মারবেন না। 230 00:22:47,130 --> 00:22:49,640 সৎ সাক্ষ্য দিলে, বেঁচে যাবে। 231 00:22:51,570 --> 00:22:53,320 এবার বেরিয়ে আসছেন না কেন? 232 00:22:53,940 --> 00:22:58,270 একজন রাজপরিবারের সদস্য একজন পরিচারিকাকে এভাবে মরতে দিবে? 233 00:23:02,820 --> 00:23:07,070 সাক্ষী কিন্তু পেয়ে গেছি, তাই লুকিয়ে লাভ নেই। 234 00:23:09,910 --> 00:23:12,490 রাজ রক্ষীদের ডাকতে হবে? 235 00:23:32,090 --> 00:23:34,590 হ্যাঁ, আমি। 236 00:23:35,550 --> 00:23:36,660 কেন... 237 00:23:37,700 --> 00:23:41,070 তুমি এখানে কীভাবে? 238 00:23:41,070 --> 00:23:42,840 কারণটা গুরুত্বপূর্ণ? 239 00:23:43,890 --> 00:23:47,750 সু'কে বাঁচাতে মহারাজকে আপনার বলতে হবে কাজটা যে আমার। 240 00:23:53,900 --> 00:23:58,470 তোমার দুষ্কর্ম প্রকাশ পেলে, আমাদের পরিবার রাজদ্রোহী হবে। 241 00:23:58,480 --> 00:23:59,570 হ্যাঁ। 242 00:23:59,570 --> 00:24:03,180 আমি ফাঁসিতে ঝুলবো আর মা নির্বাসিত হবেন। 243 00:24:03,180 --> 00:24:05,120 আমাদের হোয়াংজু'র বাড়ি বর্জ্যভূমিতে পরিণত হবে। 244 00:24:05,120 --> 00:24:07,910 কেন! এটা কেন করলে? 245 00:24:07,910 --> 00:24:09,840 আপনাকে জাগাতে চেয়েছিলাম। 246 00:24:09,840 --> 00:24:14,020 আপনার উচিত এই রাজ্যের রাজা হওয়া, কিন্তু ওই মেয়েটার জন্য সেটা ছুঁড়ে ফেলেছেন! 247 00:24:14,020 --> 00:24:16,370 - আমি রাজা হতে চাই না। - না! 248 00:24:16,370 --> 00:24:18,160 আপনি চান। 249 00:24:21,880 --> 00:24:23,880 আপনি একা থাকাকালীন... 250 00:24:23,880 --> 00:24:26,450 আপনার অন্তঃস্থিত এবং সবচেয়ে গুহ্য ভাবনা কী? 251 00:24:27,760 --> 00:24:31,230 ৪র্থ রাজকুমারকে বৃষ্টি পূজায় দেখতে দেখতে কী ভাবছিলেন? 252 00:24:32,230 --> 00:24:33,870 "ওটা আমার আসন।" 253 00:24:33,870 --> 00:24:36,450 "ওই অভিনন্দন সব আমার জন্য হওয়া উচিত।" 254 00:24:37,480 --> 00:24:39,660 আমি নিজ চোখে দেখেছি সেটা। 255 00:24:41,320 --> 00:24:43,600 আপনি রাজা হতে চান। 256 00:24:44,990 --> 00:24:48,530 এখনো আপনি সেটা সত্যি নয় বললে, মাকে আর আমাকে দূরে ঠেলে দিতে পারেন। 257 00:24:49,170 --> 00:24:51,100 ঘৃণা করবো না আপনাকে। 258 00:24:51,100 --> 00:24:53,180 কাজটা করার সময় আমি মৃত্যুর জন্য তৈরি ছিলাম। 259 00:25:13,500 --> 00:25:19,320 তুমি খুব ভালো করেই জানতে তোমাকে আর মাকে আমি দূরে ঠেলতে পারবো না। 260 00:25:24,660 --> 00:25:26,340 এই মুহূর্ত থেকে... 261 00:25:27,510 --> 00:25:28,540 ইয়ন হোয়া... 262 00:25:30,120 --> 00:25:32,390 তুমি আমার মিষ্টি বোনটি নও। 263 00:25:38,010 --> 00:25:39,250 তুমি একজন ঋণী। 264 00:25:41,750 --> 00:25:44,810 তুমি আমার নিকট, আমি তোমার নিকট। 265 00:25:47,690 --> 00:25:49,330 আমরা একে-অপরের নিকট ঋণী। 266 00:25:55,040 --> 00:25:56,090 সেই ঋণ... 267 00:25:57,250 --> 00:25:59,830 এমন ঋণ যা সারাজীবন হেঁটেও শোধ করতে পারবো না। 268 00:26:01,390 --> 00:26:03,730 সিংহাসন দিয়ে সেটা শোধ করবো। 269 00:26:11,560 --> 00:26:12,760 যেকোনো অর্থে... 270 00:26:15,470 --> 00:26:16,850 তোমার যা ইচ্ছা... 271 00:26:20,060 --> 00:26:21,340 করো আমার সাথে। 272 00:27:59,820 --> 00:28:02,690 আপনিও যদি সাহায্য না করেন সু কী করবে? 273 00:28:03,530 --> 00:28:05,150 সবাই একসাথে মহারাজের কাছে চলুন। 274 00:28:05,150 --> 00:28:08,050 আমরা সবাই জীবন বাজি রেখে অনুরোধ করলে নিশ্চয়ই উনি ওকে ছেড়ে দিবেন। 275 00:28:10,830 --> 00:28:13,550 লুকানো বাদ দিয়ে বেরিয়ে আসো। 276 00:28:23,660 --> 00:28:25,370 বেরিয়ে আসো। 277 00:28:26,830 --> 00:28:28,870 রাজকুমারদের কথায় আড়ি পাতো কোন সাহসে? 278 00:28:29,380 --> 00:28:31,930 সত্যিই সু দেবী মারা যাচ্ছেন? 279 00:28:34,090 --> 00:28:35,980 উনি কেন? 280 00:28:35,980 --> 00:28:38,560 সু দেবী কেন মারা যাবেন? 281 00:28:38,560 --> 00:28:42,370 দেখো ওকে। তোমার এসবে জড়ানো উচিত না। 282 00:28:42,370 --> 00:28:45,670 বের হও। বের হও বলছি। 283 00:28:47,720 --> 00:28:50,270 আপনি তা হতে দিবেন না, রাজকুমার। 284 00:28:50,270 --> 00:28:51,400 তাই না? 285 00:28:51,400 --> 00:28:53,730 দয়া করুন, রাজকুমার। 286 00:28:54,490 --> 00:28:55,820 ওনাকে বাঁচান। 287 00:28:58,130 --> 00:28:59,440 দয়া করে ওনাকে বাঁচান। 288 00:29:00,280 --> 00:29:02,280 ওনাকে বাঁচান, রাজকুমার! 289 00:29:03,620 --> 00:29:07,910 ওনাকে বাঁচান, রাজকুমার। দয়া করুন! 290 00:29:08,460 --> 00:29:13,090 ওনাকে বাঁচান। দয়া করুন, রাজকুমার! 291 00:29:26,770 --> 00:29:29,800 যা-ই করো না কেন, এটা থামানো যাবে না। 292 00:29:30,340 --> 00:29:32,760 ওর অপরাধ খুবই বড়ো। 293 00:29:32,760 --> 00:29:34,850 আপনি সর্বদা ন্যায়পরায়ণ ছিলেন, মহারাজ। 294 00:29:34,850 --> 00:29:37,100 এবারের তদন্তটা এত অপর্যাপ্তভাবে সম্পন্ন হলো কেন? 295 00:29:38,230 --> 00:29:40,150 সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে ও দোষী নয়। 296 00:29:45,840 --> 00:29:49,990 যুবরাজকে বাঁচাতে হে সু'কে ব্যবহার করছেন না তো? 297 00:29:51,260 --> 00:29:53,200 আমি এই দেশকে রক্ষা করার চেষ্টা করছি। 298 00:29:54,030 --> 00:29:57,390 একটি ক্ষুদ্র প্রাণ ব্যবহার করছি একটি বড়ো প্রাণ বাঁচাতে। 299 00:29:59,080 --> 00:30:03,590 এখন দেখতে পাচ্ছি রাজা হওয়ার অর্থ মানুষকে দূরে ঠেলে নিজের জীবনের জন্য হাত পাতা। 300 00:30:04,280 --> 00:30:05,410 এই নির্লজ্জ নির্বোধ! 301 00:30:06,650 --> 00:30:08,690 মরতে চাও তুমি? 302 00:30:10,970 --> 00:30:14,040 ভেবেছিলাম তুমি ভালোভাবে বানানো তলোয়ার। 303 00:30:15,650 --> 00:30:17,530 তোমার ব্যাপারে আমার ধারণা ভুল ছিল। 304 00:30:17,530 --> 00:30:20,590 তলোয়ার সঠিকভাবে চালাতে মালিককে ন্যায়পরায়ণ হতে হবে। 305 00:30:20,590 --> 00:30:22,700 আবার আমার কাছে আসলে, মরবে তুমি। 306 00:30:22,700 --> 00:30:25,650 হে সু'র হয়ে যে কথা বলতে আসবে তার সাথেও তা-ই হবে! 307 00:30:25,650 --> 00:30:26,820 মহারাজ। 308 00:30:28,460 --> 00:30:29,580 মহারাজ! 309 00:31:12,840 --> 00:31:15,570 মনে হয় না আপনি চা পান করতে এসেছেন। 310 00:31:21,450 --> 00:31:26,310 পরিচারিকা ওহ, একমাত্র আপনিই বাকি আছেন যার কাছে এই অনুরোধ করতে পারি। 311 00:31:29,740 --> 00:31:31,250 হে সু'র পাশে দাঁড়ান। 312 00:31:32,570 --> 00:31:36,170 আমার বিশ্বাস আপনি মহারাজের সিদ্ধান্ত বদলাতে পারবেন। 313 00:31:36,170 --> 00:31:41,470 একসময় আমাদের সুসম্পর্ক থাকাকে ব্যবহার করে এরকম কিছু অনুরোধ করতে পারি না। 314 00:31:43,850 --> 00:31:46,540 তাহলে, শেষ হওয়া পর্যন্ত এটাকে উপেক্ষা করে যাবেন? 315 00:31:47,260 --> 00:31:49,310 হে সু'কে মরতে দিবেন? 316 00:31:52,640 --> 00:31:53,730 আমি জানি। 317 00:31:54,470 --> 00:31:58,480 আপনি নিজেকে ওর মায়ের মতো ভাবেন। 318 00:32:02,090 --> 00:32:05,450 তাই আমার সাথে ওর মেলামেশা পছন্দ করেননি। 319 00:32:07,920 --> 00:32:10,250 আপনি নিজে কেন ওর পাশে দাঁড়াতে পারছেন না? 320 00:32:11,660 --> 00:32:13,500 ওকে ভালোবাসেন বলেছিলেন। 321 00:32:14,040 --> 00:32:16,450 আপনার মরতে হলেও, হে সু'কে বাঁচাতে চেষ্টা করা উচিত। 322 00:32:17,090 --> 00:32:19,310 আমি ওর পাশে দাঁড়ানোর চেয়ে সেটা ভালো হবে। 323 00:32:20,890 --> 00:32:23,290 রাণী আর আপনার পরিবার তাতে বাধ সাধছে? 324 00:32:26,870 --> 00:32:29,750 সিংহাসনের উত্তরাধিকারের সাথে এর কোনো যোগসাজশ থাকতে পারে বোধহয়। 325 00:32:32,610 --> 00:32:36,960 রাজপরিবারের পুরুষদের কাপুরুষ হওয়ার কারণ সর্বদা একই। 326 00:32:37,950 --> 00:32:39,210 পরিচারিকা ওহ। 327 00:32:39,210 --> 00:32:43,810 একদিন আপনার অনুতাপ হবে আজ কতটা কাপুরুষ ছিলেন তা ভেবে। 328 00:32:45,100 --> 00:32:50,150 ওর দিক থেকে আজ মুখ ফিরিয়ে নেওয়াটা চিরকাল আপনার বিবেককে তাড়া করে বেড়াবে। 329 00:32:53,990 --> 00:32:58,930 মহারাজের সাথে দেখা করবো কারণ আমি হে সু'র কথা খুব ভাবি। 330 00:33:01,780 --> 00:33:05,930 আপনি কাউকে বাঁচাতে পারেননি, রাজকুমার। 331 00:34:13,130 --> 00:34:15,220 বলো কিছু। 332 00:34:15,220 --> 00:34:17,730 তবে, হে সু'র ব্যাপারে বলতে পারবে না। 333 00:34:17,730 --> 00:34:22,310 আমি... যুবরাজকে বিষ দিয়েছি। 334 00:34:26,810 --> 00:34:28,630 আমার বাচ্চাকে হারিয়েছি। 335 00:34:29,220 --> 00:34:33,190 রাজকুমাররা সুস্থভাবে বড়ো হয়েছে আর সিংহাসনের উত্তরাধীকারী হওয়ায় তাদের হিংসা করতাম। 336 00:34:34,310 --> 00:34:36,180 তাই যুবরাজকে হত্যা করতে চেয়েছি। 337 00:34:36,180 --> 00:34:38,980 মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করতে না করেছি। 338 00:34:38,980 --> 00:34:41,410 একটা নির্দোষ মেয়ের পেছনে পড়ছেন কেন? 339 00:34:42,790 --> 00:34:45,890 আমার অপরাধ স্বীকার করবো, তাই হে সু'কে— 340 00:34:45,890 --> 00:34:47,390 কথাটা শুনিনি ভান করবো। 341 00:35:13,370 --> 00:35:14,730 ১০ বছর আগে... 342 00:35:16,610 --> 00:35:19,940 একজন উচ্চপদস্থ ব্যক্তি আমাকে নাসপাতি চা পাঠায়। 343 00:35:22,500 --> 00:35:24,710 যা ছিল প্রাতঃকালীন অসুস্থতা উপশমের জন্য। 344 00:35:25,760 --> 00:35:28,000 তাই রোজ খেয়েছিলাম সেটা। 345 00:35:30,020 --> 00:35:32,430 ঘুম থেকে উঠেও খেয়েছিলাম। 346 00:35:35,410 --> 00:35:37,830 সাত দিনও পেরোয়নি। 347 00:35:39,330 --> 00:35:41,150 আপনার বাচ্চাকে হারালাম, মহারাজ। 348 00:35:46,610 --> 00:35:49,410 একই ব্যক্তির দেওয়া এক কাপ চায়ের কারণে 349 00:35:49,410 --> 00:35:52,010 আমার নিজের মেয়ের মতো একটা মেয়েকে হারাতে পারবো না। 350 00:35:54,170 --> 00:35:56,410 হে সু তোমার মৃত সন্তান নয়। 351 00:35:57,230 --> 00:36:00,300 তাছাড়া, কোনো প্রমাণ নেই যে সেটা রাণী ইও করেছিল। 352 00:36:03,160 --> 00:36:08,310 এবারও আপনি দেখেও না দেখার ভান করবেন? 353 00:36:18,740 --> 00:36:20,750 অচিরেই মরবো আমি। 354 00:36:22,640 --> 00:36:24,060 সু ইয়ন। 355 00:36:24,060 --> 00:36:27,460 দিন দুই আগে থেকে, খাবার হজম করতে পারছিলাম না। 356 00:36:27,460 --> 00:36:29,140 আবার বমি হচ্ছিল। 357 00:36:30,330 --> 00:36:32,430 তখন বৈদ্যের কাছে যাই। 358 00:36:35,740 --> 00:36:37,640 তিনি বললেন পাকস্থলীর ক্যান্সার হয়েছে। 359 00:36:40,460 --> 00:36:44,830 আমি জানি যুবরাজকে বাঁচাতে হে সু'কে মারছেন আপনি। 360 00:36:46,540 --> 00:36:48,830 জানি দু'জনকে বাঁচাতে পারবেন না। 361 00:36:51,300 --> 00:36:56,950 কিন্তু, রাণী ইও'র কাছে আমার সন্তানকে হারাতে পারবো না। 362 00:36:58,260 --> 00:36:59,460 সাহায্য করুন আমায়। 363 00:37:05,390 --> 00:37:07,530 এ আমার শেষ অনুরোধ। 364 00:37:12,300 --> 00:37:13,600 তুমি... 365 00:37:15,670 --> 00:37:18,200 অবশেষে আমাকে দূরে ঠেলে দিচ্ছো? 366 00:38:35,660 --> 00:38:38,650 আমি কি মরতে যাচ্ছি? 367 00:38:44,900 --> 00:38:46,290 ৮ম রাজকুমার কোথায়? 368 00:38:47,450 --> 00:38:48,600 কোথায় আপনি? 369 00:38:48,600 --> 00:38:52,090 আমাকে দেখতে হবে আপনার। আমাকে দেখতে আসতে হবে। 370 00:38:55,560 --> 00:38:56,640 সু! 371 00:39:01,830 --> 00:39:02,880 সরো। 372 00:39:17,860 --> 00:39:19,610 ও আমার সাথে আসছে। 373 00:39:27,300 --> 00:39:29,160 তোমাদের সরাতে রক্ত ঝরাতে হবে? 374 00:39:32,620 --> 00:39:35,290 রাজ আদেশ! রাজ আদেশ! 375 00:39:38,790 --> 00:39:41,980 এই ফাঁসি বাতিল করা হয়েছে। আসল দুষ্কৃতিকারীকে পাওয়া গেছে। 376 00:39:44,270 --> 00:39:45,550 সু! 377 00:39:50,970 --> 00:39:52,610 পরিচারিকা ওহ। 378 00:40:24,230 --> 00:40:28,910 রাজহত্যার অপরাধে দামিউনের পরিচারিকা ওহ'কে বন্দী করার আদেশ পেয়েছি আমরা। 379 00:40:32,140 --> 00:40:35,780 সেই আদেশ মান্য করবো আমি। 380 00:40:35,780 --> 00:40:36,970 পরিচারিকা ওহ! 381 00:40:38,930 --> 00:40:39,960 সু! 382 00:40:44,700 --> 00:40:46,640 এসব কী বলছে? 383 00:40:46,640 --> 00:40:48,630 রাজহত্যা মানে? 384 00:40:49,430 --> 00:40:53,100 যুবরাজের চায়ে আমি বিষ মিশিয়েছি। 385 00:40:58,250 --> 00:40:59,420 মিথ্যা কথা। 386 00:41:01,600 --> 00:41:04,040 সেজন্য তোমাকে ফাঁসানোয় দুঃখিত। 387 00:41:15,380 --> 00:41:16,390 যেতে দাও। 388 00:41:18,850 --> 00:41:20,140 একটু সময় দাও তাদের। 389 00:41:38,080 --> 00:41:39,840 বেরোনোর পথ নেই। 390 00:41:40,860 --> 00:41:42,440 বন্ধ করে দেওয়া হয়েছে। 391 00:41:44,060 --> 00:41:45,620 আবার খোলা যাবে। 392 00:41:49,080 --> 00:41:50,650 আপনার নিজ শহরে যাবেন বলেছিলেন। 393 00:41:51,960 --> 00:41:53,180 এখন চলুন। 394 00:41:55,660 --> 00:42:00,230 আপনি যাওয়া উচিত বললে... আমি সবখানে যাবো। 395 00:42:01,120 --> 00:42:02,690 খোদা। 396 00:42:03,600 --> 00:42:06,080 এভাবে আর বাঁচতে পারবো না। 397 00:42:11,360 --> 00:42:12,680 থামো এবার। 398 00:42:13,210 --> 00:42:15,330 ওরা সব ধামাচাপা দিচ্ছে। 399 00:42:16,010 --> 00:42:18,410 আপনি আমার বদলে মরছেন! 400 00:42:18,410 --> 00:42:21,640 তাহলে... আমি কী করবো তাহলে? 401 00:42:21,640 --> 00:42:23,610 কীভাবে বাঁচবো? 402 00:42:25,780 --> 00:42:29,100 না, আপনাকে এটা করতে দেবো না। 403 00:42:29,100 --> 00:42:30,380 আমরা চলে যাবো! 404 00:42:38,160 --> 00:42:39,680 এখানে তোমার দোষ নেই। 405 00:42:41,910 --> 00:42:44,060 তোমার জন্য করছি না এটা। 406 00:42:45,570 --> 00:42:47,670 মহারাজকে সাহায্য করতে করছি। 407 00:42:51,080 --> 00:42:53,370 এমনিতেও বেশিদিন বাঁচবো না। 408 00:42:55,590 --> 00:43:00,150 আমার জন্য তোমাকে দুঃখিত কিংবা ক্ষমাপ্রার্থী হতে হবে না। 409 00:43:07,350 --> 00:43:08,540 অনুরোধ করছি। 410 00:43:10,810 --> 00:43:12,490 অনুরোধ করছি... 411 00:43:13,420 --> 00:43:16,350 আমি ঠিক আছি। 412 00:43:24,290 --> 00:43:28,250 আমিও যা রক্ষা করতে চেয়েছি রক্ষা করেছি। 413 00:43:28,800 --> 00:43:30,840 এখন সেটার মূল্য চোকাতে হবে। 414 00:43:36,070 --> 00:43:37,590 আমার কোনো দুঃখ নেই। 415 00:43:40,400 --> 00:43:42,160 সবকিছু থেকে সাবধান থেকো। 416 00:43:43,100 --> 00:43:45,640 যে কাউকে বিশ্বাস করতে পারবে না। 417 00:43:46,390 --> 00:43:50,620 প্রতিদিনের প্রতি মুহূর্তে, তোমার নেওয়া প্রতি পদক্ষেপে 418 00:43:50,620 --> 00:43:53,800 পাতলা বরফের উপর দিয়ে হাঁটার মতো সাবধান থাকতে হবে তোমাকে। 419 00:43:57,620 --> 00:44:01,730 আমার মতো বেঁচো না তুমি। 420 00:44:02,930 --> 00:44:04,040 কেমন? 421 00:45:01,660 --> 00:45:02,950 মহারাজ। 422 00:45:04,570 --> 00:45:06,700 পরিচারিকা ওহ'কে ছেড়ে দিন। 423 00:45:08,430 --> 00:45:10,650 পরিচারিকা ওহ নির্দোষ। 424 00:45:12,560 --> 00:45:17,090 মহারাজ, দয়া করে আবার বিবেচনা করুন। 425 00:45:18,460 --> 00:45:20,810 পরিচারিকা ওহ অপরাধী নয়। 426 00:45:22,030 --> 00:45:23,450 মহারাজ। 427 00:45:24,330 --> 00:45:26,660 মহারাজ, পরিচারিকা ওহ'কে বাঁচতে দিন। 428 00:45:27,890 --> 00:45:29,010 ফিরে যাও। 429 00:45:29,010 --> 00:45:31,520 এখন গেলে তুমি ওর কোনো কাজে আসবে না। 430 00:45:33,680 --> 00:45:35,560 ওকে এভাবে ফেলে যেতে পারি না। 431 00:45:37,810 --> 00:45:41,970 কখনো তোমাকে কোনোকিছুতে বাধা দিইনি, কিন্তু আজ যেতে পারবে না। 432 00:45:43,100 --> 00:45:46,020 যেতে হলে, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। 433 00:45:46,020 --> 00:45:48,480 - মা। - নিজ সন্তানকে বাঁচাতে হবে আমার! 434 00:45:48,480 --> 00:45:51,640 পরিচারিকা ওহ'র ফাঁসির সিদ্ধান্ত নেওয়ার সময় মহারাজের কেমন লেগেছে তুমি জানো না। 435 00:45:52,200 --> 00:45:56,410 এখন তুমি এতে জড়ালে, সেটা তোমার জীবন দেওয়ার মতো হবে। 436 00:45:56,410 --> 00:45:58,920 ইতোমধ্যে আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। 437 00:45:59,510 --> 00:46:02,270 এমনটা না যে সেটা আবারও করতে পারবেন না। 438 00:46:05,310 --> 00:46:09,970 ইয়ন হোয়া, আর কত ঋণী থাকতে চাও আমার কাছে? 439 00:46:13,110 --> 00:46:15,200 সবাই এখানে কী করছে? 440 00:46:17,390 --> 00:46:21,250 আহ, শুনলাম হে মেয়েটা হাঁটু গেড়ে বসে প্রতিবাদ করছে। 441 00:46:23,480 --> 00:46:25,780 তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে, উক। 442 00:46:25,780 --> 00:46:27,720 জানি ওর কথা ভাবো তুমি। 443 00:46:27,720 --> 00:46:29,810 এটা একটা ভুল বোঝাবুঝি। 444 00:46:29,810 --> 00:46:32,340 মেয়েটা কেবল ওর স্ত্রীর খুড়তুতো বোন। 445 00:46:32,340 --> 00:46:34,900 হে সু ভুল কিছু করছে না। 446 00:46:36,060 --> 00:46:39,320 তুমি নিশ্চয়ই বিশ্বাস করো পরিচারিকা ওহ নির্দোষ। 447 00:46:40,630 --> 00:46:42,410 তাহলে, প্রকৃত দোষী কে? 448 00:46:42,910 --> 00:46:45,390 যুবরাজ না-কি অন্যসব পরিবারের কেউ? 449 00:46:46,210 --> 00:46:49,380 সম্ভবত, আমাকে ইঙ্গিত করছো। 450 00:46:49,380 --> 00:46:50,590 রাণী ইও। 451 00:46:51,290 --> 00:46:53,360 - রাণী! - মা! 452 00:46:55,620 --> 00:46:57,880 আমাকে বের করে দেওয়াটা কি যথেষ্ট না? 453 00:46:57,880 --> 00:47:00,730 উক কিংবা ইয়ন হোয়ার কোনো ক্ষতি করবেন না। 454 00:47:00,730 --> 00:47:03,370 আমার মতো ওদের সাথে একই ঘটনা ঘটতে দেখা সহ্য করতে পারবো না। 455 00:47:03,370 --> 00:47:08,190 তাই এভাবে নতজানু হয়েছি। 456 00:47:08,190 --> 00:47:11,270 দয়া করুন... দয়া করুন! 457 00:47:14,660 --> 00:47:18,440 ছেলেকে মানুষ করায় আপনার আরও যত্নবান হওয়া উচিত ছিল। 458 00:47:19,630 --> 00:47:22,630 রাজকুমার হয়ে সোনার চামচ মুখে দিয়ে জন্মে লাভ কী? 459 00:47:22,630 --> 00:47:25,660 তার জানা উচিত সেই খাবারের টেবিলের মালিকটা কে। 460 00:47:29,940 --> 00:47:33,040 এভাবে চললে, মেয়েটা মারা পড়তে পারে। 461 00:47:33,730 --> 00:47:36,680 এটাই করার হলে ও বরং মরতেই পারতো। 462 00:47:36,680 --> 00:47:39,820 নিজের সাথে আরেকজনের জীবনও কেন নিচ্ছে? 463 00:47:41,510 --> 00:47:43,000 উঠুন। 464 00:47:43,000 --> 00:47:45,330 দাসীদের চোখে কেমন দেখাচ্ছেন সেটা তো ভাবুন। 465 00:48:00,900 --> 00:48:02,140 মহারাজ। 466 00:48:04,070 --> 00:48:06,480 পরিচারিকা ওহ'কে ছেড়ে দিন। 467 00:48:08,800 --> 00:48:10,990 এ অন্যায়, মহারাজ। 468 00:48:14,460 --> 00:48:15,800 মহারাজ। 469 00:48:18,140 --> 00:48:19,460 মহারাজ। 470 00:48:21,160 --> 00:48:22,970 পরিচারিকা ওহ করেনি। 471 00:48:23,540 --> 00:48:24,790 মহারাজ। 472 00:48:26,930 --> 00:48:29,570 মহারাজ, পরিচারিকা ওহ'কে বাঁচতে দিন। 473 00:48:50,040 --> 00:48:51,330 এই বোকা। 474 00:48:55,390 --> 00:48:56,780 রাজকুমার। 475 00:49:00,420 --> 00:49:03,460 তুমি এরকম করলে মহারাজ ওনার সিদ্ধান্ত বদলাবেন ভাবো? 476 00:49:05,300 --> 00:49:07,910 এমনিতেই তোমার অবস্থা খারাপ। আরও খারাপ হওয়ার আগে চলো। 477 00:49:08,460 --> 00:49:10,280 পরিচারিকা ওহ... 478 00:49:12,480 --> 00:49:16,600 আমার প্রাণ বাঁচাতে উনি দোষ মাথায় নিয়েছেন। 479 00:49:16,600 --> 00:49:18,320 সবাই সেটা জানে। 480 00:49:18,980 --> 00:49:22,180 কিন্তু, একজন রাজাকে ক্রোধান্বিত করার চেয়ে ভয়ের আর কিছু নেই। 481 00:49:22,180 --> 00:49:23,860 সেজন্যই কেউ তোমাকে সাহায্য করতে পারছে না। 482 00:49:25,720 --> 00:49:27,090 তোমার এবার হাল ছাড়তে হবে। 483 00:49:27,660 --> 00:49:32,920 এভাবে পরিচারিকা ওহ এর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। 484 00:49:33,520 --> 00:49:35,490 তুমি এত জেদি কেন? 485 00:49:36,070 --> 00:49:38,230 পরিচারিকা ওহ কোনোক্রমে তোমাকে বাঁচাতে পেরেছে। 486 00:49:39,260 --> 00:49:40,810 সেটা তুমি জলে দিবে? 487 00:49:41,960 --> 00:49:44,480 কিছু না করার চেয়ে... 488 00:49:46,550 --> 00:49:48,110 এটাই শ্রেয়। 489 00:49:52,010 --> 00:49:54,640 তুমি জেদি হওয়ায় অনড় থাকলে আমার কিছুই করার নেই। 490 00:49:56,980 --> 00:49:58,410 যেভাবেই হোক, সহ্য করো এটা। 491 00:50:00,440 --> 00:50:02,490 তোমার জন্য ওষুধের ব্যবস্থা করছি। 492 00:50:04,880 --> 00:50:06,200 রাজকুমার। 493 00:50:07,470 --> 00:50:10,920 কোনোভাবে কি ৮ম রাজকুমারকে দেখেছেন? 494 00:50:16,940 --> 00:50:18,080 বাদ দিন। 495 00:50:30,460 --> 00:50:34,690 মহারাজ, পারলে এখন ফাঁসি বাতিল করুন। 496 00:50:35,420 --> 00:50:39,000 পরিচারিকা ওহ'কে এভাবে দূরে পাঠালে আপনার কেবল দুঃখই হবে। 497 00:50:40,720 --> 00:50:43,710 দেশ রক্ষা আর যুবরাজকে বাঁচানো গুরুত্বপূর্ণ। 498 00:50:43,710 --> 00:50:48,510 কিন্তু নিজের সব প্রিয়জনকে দূরে ঠেললে একাকীত্ব নিয়ে কীভাবে বাঁচবেন? 499 00:50:49,340 --> 00:50:51,550 এটাই একজন রাজার কাজ। 500 00:50:52,350 --> 00:50:54,440 সময় থাকতে দূরে ঠেলা উচিত। 501 00:50:56,990 --> 00:50:58,220 মহারাজ। 502 00:50:58,220 --> 00:51:00,250 দামিউনের পরিচারিকা হে সু 503 00:51:00,250 --> 00:51:02,320 দুই দিন ধরে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ করছে। 504 00:51:02,800 --> 00:51:06,020 ওকে ওর মতো করতে দাও। ওর প্রতি সহানুভূতি দেখিয়ো না। 505 00:51:06,730 --> 00:51:10,040 কেউ ওর পক্ষাবলম্বন করলে, আমি সেটা বরদাস্ত করবো না। 506 00:53:39,900 --> 00:53:40,910 কেন? 507 00:55:42,740 --> 00:55:44,000 থামো। 508 00:55:52,670 --> 00:55:55,660 জীবনে শুধু তোমাকে মরতে দেখতে চেয়েছি। 509 00:55:56,340 --> 00:55:58,270 আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। 510 00:55:59,570 --> 00:56:01,580 আমার কাছে হেরে গেছো। 511 00:56:02,390 --> 00:56:04,600 আগে মরা মানেই তো হারা। 512 00:56:08,780 --> 00:56:11,210 আপনি খুব ভালো করেই জানেন, মহারাণী। 513 00:56:12,320 --> 00:56:15,160 আপনি কখনোই আমাকে হারাননি, একবারও না। 514 00:56:18,300 --> 00:56:21,530 গলায় দড়ি নিয়ে ঝোলার সময়ও তোমার এই দাম্ভিকতা থাকবে তো? 515 00:56:23,840 --> 00:56:27,400 দীর্ঘ ও সুস্থ জীবন কাটান, মহারাণী। 516 00:56:28,510 --> 00:56:30,740 সেই জীবন কতটা একাকী হবে... 517 00:56:31,570 --> 00:56:33,950 ওপার থেকেও দেখবো। 518 00:56:36,960 --> 00:56:38,260 দেখো তবে। 519 00:56:40,760 --> 00:56:42,200 আমি একজন রাণী। 520 00:56:42,880 --> 00:56:46,900 তুমি এক বেনামী পরিচারিকা যে মরলে কেউ মনে রাখবে না। 521 00:56:58,510 --> 00:57:02,660 একজনও আমাকে মনে রাখলে সেটাই যথেষ্ট। 522 00:57:26,960 --> 00:57:29,700 পরিচারিকা... পরিচারিকা ওহ। 523 00:58:09,490 --> 00:58:10,790 মহারাজ। 524 00:58:26,620 --> 00:58:27,870 পরিচারিকা ওহ। 525 00:58:29,310 --> 00:58:30,540 - সু। - পরিচারিকা ওহ। 526 00:58:30,540 --> 00:58:32,450 - সু, সু! - পরিচারিকা ওহ! 527 00:58:32,450 --> 00:58:35,530 ছাড়ুন! পরিচারিকা ওহ, পরিচারিকা ওহ! 528 00:58:36,180 --> 00:58:38,150 পরিচারিকা ওহ! 529 00:58:38,650 --> 00:58:41,490 পরিচারিকা ওহ! ছাড়ুন আমাকে! 530 00:58:51,600 --> 00:58:54,770 আমার কারণে কেউ মরবে জানলে... 531 00:58:56,290 --> 00:58:59,530 আবার বাঁচার এত চেষ্টা করতাম না। 532 00:59:05,460 --> 00:59:07,950 যদি সব স্বপ্ন হতো। 533 00:59:09,430 --> 00:59:14,940 যদি ঘুম থেকে জেগে এসব মনে না করতে পারতাম। 534 00:59:26,580 --> 00:59:32,580 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 535 00:59:33,920 --> 00:59:35,870 MOON LOVERS Scarlet Heart Ryeo