1
00:00:14,944 --> 00:00:16,854
এই পৃথিবীর আকাশটা...
2
00:00:17,315 --> 00:00:19,409
আমাদের আকাশটার মতোই সুন্দর।
3
00:00:19,685 --> 00:00:21,948
এটা কিছুটা ভরসা দিচ্ছে।
4
00:00:23,833 --> 00:00:25,353
লাইরা নিশ্চয়ই কাছাকাছি আছে।
5
00:00:34,145 --> 00:00:35,597
দেবদূত।
6
00:00:36,280 --> 00:00:37,573
অসম্ভব।
7
00:00:37,598 --> 00:00:40,472
সহস্র বছর ধরে তারা নিজেদের অস্তিত্ব প্রকাশ করেনি।
8
00:00:40,497 --> 00:00:44,897
আর শেষবার যখন করেছিল,
করেছিল যুদ্ধে অবতীর্ণ হবার জন্যে।
9
00:00:45,456 --> 00:00:47,995
এখন যেহেতু এজরিয়েল
পৃথিবীগুলোকে বিদীর্ণ করে ফেলেছে।
10
00:00:48,020 --> 00:00:49,300
তারা তার কাছে যাচ্ছে।
11
00:00:49,325 --> 00:00:52,889
যদি এজরিয়েল দেবদূতদের পাশে পায়,
সে যা ইচ্ছে করতে পারবে।
12
00:00:55,311 --> 00:00:57,731
এই ইঙ্গিতটার-ই দরকার ছিল আমার।
13
00:00:58,607 --> 00:01:01,784
- তুমি তাদের পিছু নিতে চাও?
- আমি এজরিয়েল'কে ফিরিয়ে আনবো,
14
00:01:02,311 --> 00:01:04,604
আর আমাদের দুনিয়ায় ফিরে যাবো...
15
00:01:04,629 --> 00:01:07,636
এবং একসাথে ম্যাজিস্টেরিয়ামকে ধ্বংস করবো।
16
00:01:13,394 --> 00:01:15,631
আমাদের লাইরা'কে খুঁজে বের করতে হবে।
17
00:01:27,535 --> 00:01:31,815
বহু পৃথিবীর ভাগ্য এখন তোমার হাতে।
18
00:01:34,376 --> 00:01:37,440
- তোমার সামনে একটি কাজ অপেক্ষা করছে।
- উইল?
19
00:01:38,629 --> 00:01:40,089
উইল?
20
00:01:40,964 --> 00:01:42,839
ওর হাতের অবস্থা শোচনীয়।
21
00:01:44,427 --> 00:01:46,857
বুঝতে পারছি না তাকে
সাহায্য করতে পারবো কিনা, লাইরা।
22
00:02:14,458 --> 00:02:16,011
এদিকে।
23
00:02:30,152 --> 00:02:31,573
লাইরা।
24
00:02:42,563 --> 00:02:44,283
লাইরা!
25
00:02:50,417 --> 00:02:51,956
তোমাকে দেখতে পাচ্ছি।
26
00:02:56,461 --> 00:02:58,432
উইল, ওঠো!
উইল, আমাদের পালাতে হবে!
27
00:02:58,457 --> 00:03:00,230
অ্যাঞ্জেলিকা নিচে আর
আমাদের খুন করতে আসছে।
28
00:03:09,099 --> 00:03:10,792
উইল, জলদি!
29
00:03:15,403 --> 00:03:16,854
এসো, এদিকে।
30
00:03:23,221 --> 00:03:24,870
উইল, সাহায্য করো!
31
00:03:46,848 --> 00:03:48,617
আমাদের এখান থেকে বের করতে পারবে?
32
00:03:48,831 --> 00:03:50,386
জলদি করো!
33
00:03:53,097 --> 00:03:55,918
- ছুরিটা ওর কাছে!
- দেখো, তোমাদের ক্ষতি করতে চাই না আমরা।
34
00:03:55,942 --> 00:03:57,579
কিন্তু আমরা করতে চাই।
35
00:03:58,862 --> 00:04:02,659
তোমরা আমাদের ভাইকে মেরে
ছুরিটা চুরি করেছো।
36
00:04:02,684 --> 00:04:05,980
ওটা আমাদের আর পাহাড়ে থাকা
আমাদের বয়োজ্যেষ্ঠদের রক্ষা করতে পারতো।
37
00:04:19,063 --> 00:04:21,399
তোমাদের ভাইয়ের জন্য আমি ভীষণ দুঃখিত।
38
00:04:21,548 --> 00:04:23,932
ভাগো। এক্ষুণি।
39
00:04:30,841 --> 00:04:53,241
অনুবাদে:
☣ AsadujJaman ☣
40
00:06:11,955 --> 00:06:13,744
ক্ষতটা দেখতে দাও।
41
00:06:23,872 --> 00:06:25,796
তোমার ছুরিটাই কি এই ক্ষত তৈরি করেছে?
42
00:06:28,970 --> 00:06:30,810
ওনাদের দেখাও, উইল।
43
00:06:38,376 --> 00:06:39,953
আমাকে বিশ্বাস করলে,
তাকেও করতে পারো।
44
00:06:39,978 --> 00:06:41,739
তুমি তো তাকে কখনোই দেখোনি।
45
00:06:41,816 --> 00:06:45,616
আর যদি ভেবে থাকো তার কাছ থেকে
কিছু লুকোতে পারবে, পারবে না।
46
00:06:46,959 --> 00:06:48,939
তারা আমাদের সাহায্য করতে এসেছে।
47
00:06:54,262 --> 00:06:56,195
এমন ছুরি আগে কখনো দেখেছো?
48
00:06:56,220 --> 00:06:57,632
না।
49
00:06:59,025 --> 00:07:00,562
এই প্রান্তটা...
50
00:07:00,587 --> 00:07:02,163
এই প্রান্তটা দিয়ে কী কাটে?
51
00:07:02,188 --> 00:07:03,808
- সবকিছু।
- কিছুই না।
52
00:07:17,284 --> 00:07:18,945
তুমি বিষক্রিয়ায় আক্রান্ত হওনি।
53
00:07:19,693 --> 00:07:21,677
তবে এটা কোনো সাধারণ ক্ষত নয়।
54
00:07:21,702 --> 00:07:24,226
এটাকে সারাতে লতাপাতার চাইতেও বেশি কিছু লাগবে।
55
00:07:24,275 --> 00:07:25,937
সাথে জাদুমন্ত্র লাগবে।
56
00:07:26,976 --> 00:07:29,354
আমাদের শ্যাওলা জোগাড় করতে হবে।
57
00:07:50,455 --> 00:07:52,960
বাহ, মাথা নষ্ট জিনিস দেখছি।
58
00:07:59,141 --> 00:08:01,398
ওটার ভেতর দিয়ে যেতে পারবে মনে হয়?
59
00:08:01,879 --> 00:08:04,055
নিশ্চিন্ত মনে বসে পড়ুন, মিঃ জপারি।
60
00:08:04,283 --> 00:08:05,867
আমরা ভেতরে যাচ্ছি।
61
00:08:44,889 --> 00:08:47,785
আচ্ছা, যদিও এসব গুহা
আর কি-বোর্ডের মতো না,
62
00:08:47,810 --> 00:08:50,290
তবে দেখা যাক এতেও কাজ হয় কিনা।
63
00:09:13,417 --> 00:09:17,453
"খাদ্য সংস্থানের জন্যে
প্রতিপালকের কাছে নত হওয়া..."
64
00:09:17,648 --> 00:09:18,968
"সৌভাগ্য বয়ে আনে।"
65
00:09:18,993 --> 00:09:23,593
"গুপ্তচরবৃত্তি মানে অদম্য ক্ষুধা নিয়ে
বাঘের ন্যায় ক্ষুরধার দৃষ্টি বানানো।"
66
00:09:27,250 --> 00:09:30,921
"পাহাড়ের মতো অটল থাকা,
এটি একটি বিকল্প পথ।"
67
00:09:31,167 --> 00:09:35,015
"এর অর্থ সামান্য বাঁধা,
পথ এবং সুযোগ।"
68
00:09:35,999 --> 00:09:39,328
"নিদর্শন সমূহ আসছে যা তোমাকে
তোমার পথে অবিচল রাখবে।"
69
00:09:39,694 --> 00:09:42,821
ভালো।
অন্তত এটা কিছুটা হলেও বুঝতে পারবো।
70
00:09:45,575 --> 00:09:47,973
তুমি হা করে তাকিয়ে আছো, জানো তো।
71
00:09:52,189 --> 00:09:54,707
আমি আজীবনই উইচ দেখতে চেয়েছি।
72
00:09:55,731 --> 00:09:57,967
আমার বাবা উইচদের নিয়ে লেখা
একটা বই দিয়েছিলেন আমাকে।
73
00:09:58,055 --> 00:09:59,982
বইটাতে ছবিও ছিল।
74
00:10:00,511 --> 00:10:02,173
তাদের সবার চুল উসকোখুসকো ছিল।
75
00:10:02,198 --> 00:10:04,466
ওই বইগুলো বিরক্ত লাগে আমার।
76
00:10:04,582 --> 00:10:06,782
এজরিয়েল জানে উইচরা দেখতে কেমন হয়।
77
00:10:06,898 --> 00:10:08,871
ফুলটা স্পর্শ কোরো না।
78
00:10:10,430 --> 00:10:12,366
আমি সবকিছু জানতে চাই।
79
00:10:12,742 --> 00:10:14,188
আপনি কী করতে পারেন?
80
00:10:14,213 --> 00:10:15,709
আমি কী করতে পারি?
81
00:10:15,734 --> 00:10:17,870
আমি জানি আপনারা অবশ্যই উড়তে পারেন।
82
00:10:17,895 --> 00:10:20,696
আর খুন করতে পারেন, খুব সহজেই।
83
00:10:21,338 --> 00:10:23,415
আর ঠান্ডায় আপনাদের সমস্যা হয় না।
84
00:10:23,524 --> 00:10:25,784
আর বাতাসে দ্বৈববাণী শুনতে পান আপনারা।
85
00:10:26,462 --> 00:10:28,173
আমরা কি নিরাপদ?
86
00:10:30,814 --> 00:10:32,276
উইল কি নিরাপদ?
87
00:10:35,468 --> 00:10:37,501
- ওর ক্ষতটা মারাত্মক।
- কিন্তু ও ঠিক হয়ে যাবে।
88
00:10:37,526 --> 00:10:39,634
তাই না? যেহেতু আমরা আপনার সাথে আছি,
ও ঠিক হয়ে যাবে?
89
00:10:39,659 --> 00:10:41,845
আমরা এখানে যতোটা পারি করবো।
90
00:10:41,922 --> 00:10:44,840
কিন্তু তারপর আমাদের অবশ্যই
নিজেদের দুনিয়ায় যেতে হবে।
91
00:10:46,178 --> 00:10:47,514
নিজেদের দুনিয়ায়?
92
00:10:47,539 --> 00:10:49,875
আমাদের দুনিয়ার গুল্মগুলো
আরো বেশি শক্তিশালী।
93
00:10:49,900 --> 00:10:51,540
আমাদের বাড়ি নিয়ে যাবেন?
94
00:10:51,707 --> 00:10:54,334
আমি তোমাকে রক্ষার শপথ নিয়েছি, লাইরা।
95
00:10:54,559 --> 00:10:56,423
সেটা বাড়িতেই ভালো করতে পারবো।
96
00:10:56,537 --> 00:10:58,001
আমার চেনা জায়গায়।
97
00:10:58,026 --> 00:11:00,309
যেখানে তোমাকে লুকোতে পারবো।
98
00:11:21,226 --> 00:11:23,206
মহিলাটা ভয় পাচ্ছে না কেন?
99
00:11:23,818 --> 00:11:25,876
সে এখানকার নয়, তাই না?
100
00:11:51,045 --> 00:11:52,618
হয়তো তাদের কথাই ঠিক।
101
00:11:52,643 --> 00:11:54,634
হয়তো আমাদের আমার দুনিয়াতেই যাওয়া উচিত।
102
00:11:54,785 --> 00:11:56,505
ওটা ছেড়ে এসেছিলে কেন, লাইরা?
103
00:11:57,598 --> 00:11:59,415
ডাস্ট সম্পর্কে জানতে।
104
00:12:00,642 --> 00:12:02,852
রজারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে।
105
00:12:05,986 --> 00:12:08,134
ব্যাপারটা হচ্ছে, এই উইচেরা...
106
00:12:08,794 --> 00:12:11,810
ওরা পৃথিবীর সাথে সম্পর্কিত,
তারা উত্তরের পর উত্তর বের করতে পারে।
107
00:12:11,835 --> 00:12:13,356
আর আমার বাবা?
108
00:12:15,718 --> 00:12:18,020
এলিথিওমিটার কী করতে বলছে?
109
00:12:18,756 --> 00:12:20,584
উইল, আমি দেখতে পাচ্ছি
হাতটা কিভাবে লুকোচ্ছো,
110
00:12:20,608 --> 00:12:22,283
আমি জানি ওটা থেকে রক্ত ঝরছে।
111
00:12:22,594 --> 00:12:24,112
সামান্য একটু।
112
00:12:24,137 --> 00:12:25,840
আমার দুনিয়ায় আরো শক্তিশালী গাছ আছে।
113
00:12:25,865 --> 00:12:28,294
- ওনারা বলছে আর আমারও তাই মনে হয়।
- দেখো, আমি বুঝেছি।
114
00:12:28,319 --> 00:12:30,955
তুমি ভয় পাচ্ছো কারণ
তোমার ধারণা আমি ধকল সইতে পারবো না।
115
00:12:31,896 --> 00:12:33,747
আমি পারবো।
116
00:12:34,254 --> 00:12:36,067
আমরা পারবো।
117
00:12:36,581 --> 00:12:38,825
এলিথিমিটারটাকে জিজ্ঞেস করো
আমার বাবা কোথায়,
118
00:12:38,850 --> 00:12:41,250
সে কোন পৃথিবীতে আছে,
তাকে কোথায় পেতে পারি।
119
00:13:20,851 --> 00:13:22,536
সে কাছাকাছি আছে।
120
00:13:23,524 --> 00:13:25,003
কী?!
121
00:13:26,691 --> 00:13:28,364
সে এই পৃথিবীতেই আছে।
122
00:13:36,480 --> 00:13:38,614
তো এটা এক নতুন দুনিয়া?
123
00:13:41,120 --> 00:13:45,493
যারা এখানে জন্মেনি তাদের কাছে নতুন,
এমনিতে তোমার আর আমারটার মতোই পুরোনো।
124
00:13:45,721 --> 00:13:49,509
এজরিয়েল সবকিছু তালগোল পাকিয়ে দিয়েছে,
মিঃ স্কর্সবি।
125
00:13:49,534 --> 00:13:50,950
দেখে খালি মনে হচ্ছে।
126
00:13:50,975 --> 00:13:55,884
একদম নয়। ওই শঙ্খচূড়ার ওপাশে
অতীতে ক্ষমতাবান আর সমৃদ্ধশালী এক শহর আছে।
127
00:13:56,175 --> 00:13:57,524
আমরা সেখানেই যাচ্ছি।
128
00:13:57,549 --> 00:13:59,524
ছুরির বাহক সেখানেই থাকতে পারে।
129
00:14:00,006 --> 00:14:03,477
একসময় জমজমাট থাকলেও
শহরটার এখন কঠিন সময় যাচ্ছে।
130
00:14:03,502 --> 00:14:06,173
অন্যকোনো জীবনে,
আমি হয়তো পয়সা কামানোর ধান্দা শুরু করে দিতাম।
131
00:14:06,198 --> 00:14:09,782
অন্যকোনো জীবনে,
আমরা কেউই এখানে থাকতাম না।
132
00:14:09,807 --> 00:14:12,543
আপনি বেশ অদ্ভুত লোক, মিঃ জপারি।
133
00:14:12,662 --> 00:14:14,678
ওঝাদের ব্যাপারে লোকে অনেককিছু বলে।
134
00:14:14,702 --> 00:14:17,032
- ওহ, তাই, কী বলে তারা?
- যে তাদের ক্ষমতা আছে।
135
00:14:17,057 --> 00:14:18,641
যে তারা উড়তে পারে।
136
00:14:18,947 --> 00:14:20,977
অথচ আপনি পারেন না।
137
00:14:21,540 --> 00:14:22,985
ওহ, কিন্তু পারি তো।
138
00:14:23,010 --> 00:14:27,376
- কেমনে বোঝান তো?
- আমার উড়ার দরকার ছিল। তোমাকে ডেকে পাঠিয়েছি।
139
00:14:27,445 --> 00:14:30,694
এই যে দেখো আমি... উড়ছি।
140
00:14:30,907 --> 00:14:34,359
আমি মানুষ, তবে চলার পথে
কিছু জিনিস শিখেছি।
141
00:14:34,384 --> 00:14:38,101
আমি উইচ, পন্ডিত, আত্মাদের সাথে সময় কাটিয়েছি।
142
00:14:38,126 --> 00:14:40,226
সর্বত্র মূর্খতা খুঁজে পেয়েছি আমি।
143
00:14:42,240 --> 00:14:45,056
আর এই যাত্রাটা,
এটা বোকামি নাকি বিজ্ঞ সিদ্ধান্ত?
144
00:14:45,081 --> 00:14:46,757
এই যাত্রাটা?
145
00:14:51,238 --> 00:14:52,694
জানি না।
146
00:14:52,859 --> 00:14:55,635
তো সাবটল নাইফের বাহককে
খুঁজে বের করার পর কী করবো?
147
00:14:55,660 --> 00:14:57,636
তাকে তার করণীয় সম্পর্কে বলবো।
148
00:14:57,661 --> 00:15:00,284
আর সেটার মধ্যে লাইরা'কে রক্ষার ব্যাপারটাও আছে?
149
00:15:01,726 --> 00:15:03,874
ওটা আমাদের সবাইকে রক্ষা করবে।
150
00:15:08,404 --> 00:15:11,100
- ব্যস, আমরা থামছি।
- না, এলিথিওমিটারকে জিজ্ঞেস করো।
151
00:15:11,125 --> 00:15:12,530
জিজ্ঞেস করো বাবা কতোটা কাছাকাছি আছে।
152
00:15:12,555 --> 00:15:14,451
তোমাকে তোমার বাবার কাছে নিয়ে
কোনো লাভই হবে না,
153
00:15:14,476 --> 00:15:15,672
যদি পৌঁছাতে পৌঁছাতেই তুমি আধমরা হয়ে যাও।
154
00:15:15,696 --> 00:15:18,196
না, তুমি থামার অজুহাত হিসেবে
আমাকে ব্যবহার করছো।
155
00:15:25,142 --> 00:15:26,484
দুঃখিত।
156
00:15:26,509 --> 00:15:29,649
আমি জানি তুমি কখনোই
আমাকে অজুহাত হিসেবে ব্যবহার করবে না।
157
00:15:31,576 --> 00:15:33,327
ক্ষমা গ্রহণ করা হলো।
158
00:15:37,581 --> 00:15:39,221
আপনারও বিশ্রাম নেওয়া উচিত।
159
00:15:58,855 --> 00:16:00,871
তুমি নিশ্চিত তো?
160
00:16:01,083 --> 00:16:03,346
এরচাইতে নিশ্চিত কখনোই ছিলাম না আমি।
161
00:16:03,854 --> 00:16:06,165
ছুরিটা তোমার চাই, তাই না?
162
00:16:45,821 --> 00:16:47,317
সে ওখানে।
163
00:16:47,818 --> 00:16:49,594
কোনো ভয় নেই, জানো তো?
164
00:16:49,822 --> 00:16:51,422
তোমরা বেরিয়ে আসতে পারো।
165
00:16:54,879 --> 00:16:56,935
হ্যালো। আমি ম্যারি।
166
00:16:57,061 --> 00:16:59,007
তোমরা কি খাওয়ার কিছু চাও?
167
00:17:05,141 --> 00:17:07,765
এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।
মিষ্টি দিয়ে ভর্তি।
168
00:17:07,790 --> 00:17:09,715
আমি তোমাদের বাবা-মা'কে বলবো না।
169
00:17:14,533 --> 00:17:16,085
আমাদের বাবা-মা নেই।
170
00:17:16,382 --> 00:17:18,093
স্পেকট্রাস তাদের ধরে ফেলেছে।
171
00:17:18,118 --> 00:17:20,054
স্পেকট্রাস?
172
00:17:20,586 --> 00:17:22,624
ওরা আপনাকে ধরছে না কেন, মিস?
173
00:17:22,771 --> 00:17:24,909
ওগুলোকে কি দেখতেও পাচ্ছেন না?
174
00:17:25,429 --> 00:17:27,901
ওহ, আমরাও ওদেরকে দেখতে পাই না, কিন্তু...
175
00:17:29,226 --> 00:17:30,694
পাওলা।
176
00:17:31,257 --> 00:17:32,679
হাই।
177
00:17:32,704 --> 00:17:36,069
তো, তোমরা তাহলে একা?
178
00:17:36,425 --> 00:17:38,201
অন্য বয়োজ্যেষ্ঠরা আমাদের দেখাশোনা করতো,
179
00:17:38,226 --> 00:17:40,197
কিন্তু তারা ভয় পেয়ে পাহাড়ে পালিয়ে গেছে।
180
00:17:40,222 --> 00:17:41,593
পাহাড়ের চূড়ার দিকে।
181
00:17:41,618 --> 00:17:43,569
আর এখন অন্য বাচ্চারাও চলে গেছে।
182
00:17:44,847 --> 00:17:47,682
আপনি এই পৃথিবীর নন, তাই না?
183
00:17:48,273 --> 00:17:49,849
ওই লাইরা মেয়েটার মতো।
184
00:17:49,874 --> 00:17:51,937
লাইরা?
তোমরা লাইরা'কে দেখেছো?
185
00:17:51,962 --> 00:17:53,843
আমি তাকে পছন্দ করি না।
186
00:17:54,339 --> 00:17:57,218
সে তুলিও'র খারাপ কিছু একটা করেছে।
187
00:17:57,385 --> 00:17:59,925
আমরা তাকে মারার চেষ্টা করেছিলাম,
কিন্তু সে পালিয়েছে।
188
00:18:02,428 --> 00:18:04,004
ভুল কিছু করেছি?
189
00:18:04,029 --> 00:18:05,484
অবশ্যই।
190
00:18:05,768 --> 00:18:07,359
এখানকার সবকিছুই ভুল, মিস,
191
00:18:07,384 --> 00:18:09,171
খুব শীঘ্রই সেটা বুঝে যাবেন।
192
00:18:09,548 --> 00:18:11,044
লাইরা কোথায় গেছে?
193
00:18:11,069 --> 00:18:12,509
সে উইচটার সাথে গেছে।
194
00:18:15,908 --> 00:18:18,944
মিস, আপনাকে জড়িয়ে ধরতে পারি?
195
00:18:22,088 --> 00:18:23,368
হ্যাঁ।
196
00:18:30,708 --> 00:18:32,534
কিছুদিন থেকে যেতে পারেন না?
197
00:18:32,872 --> 00:18:34,765
আমাদের দেখে রাখতে?
198
00:18:35,249 --> 00:18:38,373
স্পেকট্রাস তো আপনাকে ধরছে না,
অন্যদের মতো আপনাকে যেতে হবে না।
199
00:18:38,570 --> 00:18:42,950
আপনি আমাদের গোসল করাতে
আর সব কাজ করিয়ে নিতে পারবেন।
200
00:18:45,831 --> 00:18:49,407
আমাকে এখানে গুরুত্বপূর্ণ এক কাজে পাঠানো হয়েছে।
201
00:18:49,533 --> 00:18:50,973
আমাদের কিছু হবে না।
202
00:18:51,715 --> 00:18:53,251
দু'জনই যথেষ্ট আমরা।
203
00:18:53,712 --> 00:18:55,468
চল, পাওলা।
204
00:19:00,350 --> 00:19:01,965
দাঁড়াও।
205
00:19:01,990 --> 00:19:04,246
তোমাদের একা থাকা ঠিক না।
206
00:19:04,271 --> 00:19:05,855
আমার সাথে চলো।
207
00:19:06,239 --> 00:19:08,293
তোমাদের বড়োদের কাছে পৌঁছে দেবো।
208
00:19:10,914 --> 00:19:13,154
আমার স্ত্রী আর ছেলের কথা ভাবছি।
209
00:19:14,575 --> 00:19:16,919
ছেলেটার অস্তিত্ব অনুভব করছি এখানটায়।
210
00:19:18,019 --> 00:19:20,739
আমার পৃথিবী ছেড়ে আসার পর
এই দুনিয়ায় আর ফিরে আসিনি।
211
00:19:21,873 --> 00:19:24,138
এমনকি সায়ান কটোরের দেখাও পাইনি।
212
00:19:24,836 --> 00:19:27,341
আমার পৃথিবীতে তোমার ডিমনদের দেখা যায় না।
213
00:19:29,117 --> 00:19:32,810
পথ খুঁজে বের করে তাদের কাছে
পৌঁছাবার আশা ছেড়ে দিয়েছি আমি।
214
00:19:37,831 --> 00:19:39,334
যাইহোক, তুমি ঠিকই বলেছো।
215
00:19:39,359 --> 00:19:40,575
আমার ঘুমোনো উচিত।
216
00:19:40,600 --> 00:19:42,060
যদি সত্যিই পারতাম!
217
00:19:42,085 --> 00:19:44,591
আমি বলি কি, এর বদলে
আপনাকে কফি বানিয়ে দিলে কেমন হয়?
218
00:19:44,849 --> 00:19:46,412
ধন্যবাদ।
219
00:19:52,694 --> 00:19:53,982
আমাকে সাহায্য করতে দাও।
220
00:19:54,007 --> 00:19:56,271
হ্যাঁ, জাদুটোনা করে
আগুন জ্বালাতেও পারেন নাকি?
221
00:19:58,779 --> 00:20:00,179
এক মিনিট।
222
00:20:11,195 --> 00:20:12,555
ঠিক।
223
00:20:18,751 --> 00:20:20,662
উইল যে ছুরিটা বহন করছে,
224
00:20:21,298 --> 00:20:23,998
যেভাবে ওটা তার আঙুল কেটেছে,
এটা কোনো সাধারণ কাটা নয়।
225
00:20:24,119 --> 00:20:25,849
এটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে,
226
00:20:25,889 --> 00:20:27,912
সে কিভাবে এমন শক্তিশালী অস্ত্র পেলো!
227
00:20:27,942 --> 00:20:30,302
আমাকে উইলের কাছ থেকে
রক্ষা করতে হবে মনে হয় আপনার?
228
00:20:30,327 --> 00:20:32,216
উইলের ছুরিটা অসাধারণ।
229
00:20:32,241 --> 00:20:35,240
মন্দ হাতে পড়লে জিনিসটা
বিপজ্জনক হতে পারে, কিন্তু...
230
00:20:35,743 --> 00:20:38,600
উইল ওটার বাহক,
সে আমার কোনো ক্ষতি করবে না।
231
00:20:41,402 --> 00:20:45,474
সেরাফিনা পেকালা, আমার কাজ হচ্ছে
উইল'কে তার বাবাকে খুঁজতে সাহায্য করা।
232
00:20:45,663 --> 00:20:47,380
উইলের বাবা?
233
00:20:48,320 --> 00:20:50,326
এলিথিওমিটার তাই বলেছে।
234
00:20:50,351 --> 00:20:52,810
রজারের মৃত্যুর পর ওটাকে
বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম।
235
00:20:53,568 --> 00:20:55,732
কিন্তু জিনিসটা হারিয়ে ফেলি।
236
00:20:57,800 --> 00:21:00,248
আর বুঝতে পারি জিনিসটা কতোটা গুরুত্বপূর্ণ।
237
00:21:01,924 --> 00:21:04,141
ওটা কিভাবে আমার অংশ হয়ে গেছে।
238
00:21:04,956 --> 00:21:09,289
তাই যদি ওটা বলে আমার উইল'কে সাহায্য করতে হবে,
তাহলে আমাকে তাই করতে হবে।
239
00:21:13,399 --> 00:21:17,693
লোকজন বলেছিল তোমার এলিথিওমিটার
পড়ার গুণটাই আমাকে মুগ্ধ করবে।
240
00:21:18,035 --> 00:21:19,873
সত্যিটা হচ্ছে...
241
00:21:20,664 --> 00:21:23,324
তোমার জেদটাই তোমার আসল গুণ।
242
00:21:25,048 --> 00:21:27,552
আমাদের কাজ তোমাকে রক্ষা করা, লাইরা।
243
00:21:28,033 --> 00:21:31,943
যদি তার মানে তোমাকে আর উইল'কে
রক্ষা করা হয়, তবে তাই হোক।
244
00:21:32,189 --> 00:21:35,001
যদিও এই পৃথিবীটা আমাকে
খুবই অস্বস্তি বোধ করাচ্ছে।
245
00:21:36,550 --> 00:21:38,478
আপনার অস্বস্তি বোধ করাই উচিত।
246
00:21:39,526 --> 00:21:41,517
এখানে অদ্ভুত প্রাণী আছে।
247
00:21:41,696 --> 00:21:44,087
তারা বাচ্চাদের আক্রমণ করে না,
তবে আপনাদের করতে পারে।
248
00:21:44,232 --> 00:21:46,478
আমরা তোমাকে উইলের বাবাকে
খুঁজতে সাহায্য করবো...
249
00:21:46,976 --> 00:21:49,616
তবে তার আগে উইলের রক্তক্ষরণ থামাতে হবে।
250
00:22:30,590 --> 00:22:32,604
দয়া করে বলুন ও ভালো হয়ে যাবে।
251
00:22:33,664 --> 00:22:35,651
আমরা সাধ্যমতো সবকিছু করেছি।
252
00:22:40,580 --> 00:22:42,323
তোমার এলিথিওমিটার'টা...
253
00:22:42,348 --> 00:22:44,495
তার বাবাকে কোথায় পাওয়া যাবে বলছে?
254
00:23:04,077 --> 00:23:05,425
ওপরে।
255
00:23:06,243 --> 00:23:09,300
ওপরে যেতে থাকো।
শুধু এটুকুই বলছে।
256
00:23:12,161 --> 00:23:13,817
তার কাছাকাছি থাকো।
257
00:23:14,084 --> 00:23:15,500
আজরাতে তার জ্বর আসবে।
258
00:23:15,525 --> 00:23:17,885
সকালে পাহাড়ের চূড়ায় ওঠা শুরু করবো।
259
00:23:27,011 --> 00:23:28,823
এখানটায় আমাদের নিরাপদ লাগছে...
260
00:23:29,429 --> 00:23:31,221
তাই না?
261
00:23:46,243 --> 00:23:47,803
ফ্রা পাভেল।
262
00:23:49,076 --> 00:23:52,412
আপনার কথামতো আমি
এলিথিওমিটারের সাথে কথা বলেছি।
263
00:23:52,546 --> 00:23:55,476
যা দেখেছি তা পুরোপুরি ঠিক বুঝতে পারিনি।
264
00:23:55,618 --> 00:23:58,964
আমাকে বললে হয়তো
দু'জনে মিলে আরো ভালোভাবে বুঝতে পারবো।
265
00:23:58,989 --> 00:24:00,534
আমি কি নিঃসঙ্কোচে বলতে পারি?
266
00:24:00,559 --> 00:24:03,375
যদিও এমন কথা বলার অপরাধে
আমাকে শাস্তিও পেতে হতে পারে।
267
00:24:03,540 --> 00:24:05,300
কথাটা যা-ই হোক...
268
00:24:06,142 --> 00:24:09,718
সেটা তো এলিথিওমিটার বলেছে, তাই না?
269
00:24:10,179 --> 00:24:11,898
অবশ্যই।
270
00:24:12,677 --> 00:24:18,901
তাহলে যে কথা অন্যকিছু আপনাকে বলেছে
সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে কেন?
271
00:24:19,462 --> 00:24:21,187
বলে ফেলুন।
272
00:24:23,105 --> 00:24:25,845
মিসেস কোল্টার তার বাচ্চাকে খুঁজছেন।
273
00:24:26,502 --> 00:24:28,902
মেয়েটা অন্য পৃথিবীতে চলে গেছে।
274
00:24:32,248 --> 00:24:34,761
এজরিয়েল আকাশে ফাটলটা খোলার আগে,
275
00:24:34,786 --> 00:24:36,792
মিসেস কোল্টার আমার সাথে দেখা করতে এসেছিলেন।
276
00:24:36,817 --> 00:24:39,197
আমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছিলেন।
277
00:24:43,495 --> 00:24:45,391
প্রশ্নটা কী ছিল?
278
00:24:45,634 --> 00:24:47,574
লাইরা বেলাকুয়া কে?
279
00:24:48,261 --> 00:24:49,263
এবং?
280
00:24:49,288 --> 00:24:51,960
মেয়েটার আরেকটি নাম আছে বলে আবিষ্কার করেছি।
281
00:24:52,165 --> 00:24:53,847
উইচরা এক দ্বৈববাণী থেকে এটা পেয়েছে।
282
00:24:53,872 --> 00:24:55,488
জিনিসটা নিঃসন্দেহে মতবিরুদ্ধ।
283
00:24:55,513 --> 00:24:56,886
আপনি তো আর নাস্তিক নন।
284
00:24:56,911 --> 00:25:00,503
সময় নষ্ট না করে
যা জেনেছেন বলে ফেলুন।
285
00:25:00,528 --> 00:25:03,530
ভয় হচ্ছে আপনি সবচেয়ে সংকটকালীন
মুহুর্তেই কার্ডিনাল হয়েছেন।
286
00:25:03,555 --> 00:25:05,100
যা জানেন বলে ফেলুন।
287
00:25:06,063 --> 00:25:08,079
নামটিই তার নিয়তি।
288
00:25:08,197 --> 00:25:14,175
ওটা বলছে সে এমন এক অবস্থানে পৌঁছাবে
যার হাতে আমাদের পতন ঘটবে।
289
00:25:14,789 --> 00:25:16,230
আমাদের সবার মাতা।
290
00:25:16,255 --> 00:25:17,824
সমস্ত পাপের কারণ।
291
00:25:18,749 --> 00:25:21,165
বাচ্চাটার নাম কী?
292
00:25:21,190 --> 00:25:23,326
এলিথিওমিটার ভবিষ্যদ্বাণী করে না।
293
00:25:23,351 --> 00:25:26,167
যদি সে ভুজঙ্গের দ্বারা প্রভাবিত হয়,
294
00:25:26,192 --> 00:25:29,170
তাহলে সম্ভবত তার পতন ঘটবে,
আর ডাস্ট এবং পাপাচার জিতে যাবে।
295
00:25:29,195 --> 00:25:32,308
নামটা, ফ্রা পাভেল।
296
00:25:33,168 --> 00:25:34,964
নামটা বলুন।
297
00:25:41,271 --> 00:25:43,472
তুমি তো জায়গাটা চেনো।
298
00:25:43,935 --> 00:25:47,394
তোমার কি সত্যিই ধারণা নেই
লাইরা কোথায় থাকতে পারে?
299
00:25:48,191 --> 00:25:50,160
জায়গাটা সামান্য চিনি।
300
00:25:59,901 --> 00:26:01,701
তুমি এতো আতঙ্কিত কেন?
301
00:26:03,069 --> 00:26:04,777
আসলে...
302
00:26:05,216 --> 00:26:08,496
এজরিয়েল আকাশ বিদীর্ণ করার পর
স্পেকট্রাসরা কয়েক গুণ বেড়ে গেছে।
303
00:26:08,821 --> 00:26:11,605
এই দেখবে জায়গাটা ফাঁকা,
পরের মুহূর্তেই দেখবে ফাঁকা না।
304
00:26:11,630 --> 00:26:13,246
আর ততক্ষণে দেরি হয়ে যাবে।
305
00:26:13,599 --> 00:26:15,753
তোমাকে তো ধরতে পারেনি।
ঠিকই ফিরতে পেরেছিলে।
306
00:26:15,785 --> 00:26:18,953
- তার কারণ ভেগেছিলাম বলে।
- ওহ, হ্যাঁ, তুমি তো ভয়ে কাপছিলে।
307
00:26:20,098 --> 00:26:21,794
আমার ওকে খুঁজতে হবে
আর বিনিময়ে...
308
00:26:21,819 --> 00:26:24,969
তুমি ছুরিওয়ালা ওই ছেলেটাকে পাবে।
309
00:27:03,987 --> 00:27:08,464
স্পেকট্রাস তাদের শিকারদের
যেনো প্রায় গ্রাস করে ফেলে।
310
00:27:11,194 --> 00:27:13,769
এই স্পেকট্রাসরা ঠিক গ্রাস করে না।
311
00:27:14,956 --> 00:27:17,785
যা-ই করুক, তার চাইতেও শক্তিশালী কিছু করে।
312
00:27:18,621 --> 00:27:20,566
আমরা এটা থেকে শিখতে পারি।
313
00:27:26,346 --> 00:27:28,277
আমি প্রার্থণা করছিলাম।
314
00:27:30,999 --> 00:27:35,871
এবং আমার বিশ্বাস আমরা এখনো
আমাদের আসল লক্ষ্য বুঝতে পারিনি।
315
00:27:37,423 --> 00:27:39,503
তবে আজ...
316
00:27:40,027 --> 00:27:44,355
স্বয়ং সর্বশক্তিমান আমার সাথে কথা বলেছেন।
317
00:27:46,110 --> 00:27:48,097
এই ম্যাজিস্টেরিয়াম...
318
00:27:49,451 --> 00:27:53,736
যে ম্যাজিস্টেরিয়ামের আমি বর্তমান কার্ডিনাল,
319
00:27:54,307 --> 00:27:57,041
নতুন পথনির্দেশনা পেয়েছে।
320
00:27:58,048 --> 00:27:59,619
ফ্রা পাভেল...
321
00:28:00,463 --> 00:28:05,863
আমাকে এমন ভয়াবহ হুমকির তথ্য এনে দিয়েছেন...
322
00:28:06,667 --> 00:28:09,934
যেটি এই পৃথিবী এর আগে
কেবল একবারই দেখেছে।
323
00:28:11,473 --> 00:28:13,481
আমার নেতৃত্বে...
324
00:28:14,283 --> 00:28:17,179
আমরা প্রয়োজনীয় সবকিছুই করবো।
325
00:28:17,531 --> 00:28:23,535
সেই হুমকি মোকাবেলায় ওই অশুভ
পথ দিয়ে আমরা সেনা প্রেরণ করেছি।
326
00:28:23,677 --> 00:28:25,144
জি, কার্ডিনাল।
327
00:28:28,841 --> 00:28:31,762
সর্বশক্তিমানের কসম...
328
00:28:33,152 --> 00:28:35,598
আমরা হার মানবো না।
329
00:28:39,572 --> 00:28:46,043
এবং এই মহান আত্মত্যাগের সর্বপ্রথম বলি...
330
00:28:48,662 --> 00:28:52,996
হবে লাইরা বেলাকুয়া নামের বাচ্চাটি।
331
00:29:00,060 --> 00:29:02,590
রক্তক্ষরণ বন্ধ হয়েছে,
জাদুমন্ত্র কাজ করেছে।
332
00:29:02,852 --> 00:29:06,293
জাদুর দ্বারা সৃষ্ট ক্ষত
জাদু দ্বারাই ঠিক করতে হয়।
333
00:29:07,493 --> 00:29:09,093
আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।
334
00:29:13,674 --> 00:29:15,894
এতো অল্প বয়সেও, সে অনেককিছু হারিয়েছে।
335
00:29:18,082 --> 00:29:19,698
আমি জানি।
336
00:29:19,723 --> 00:29:21,316
তাকে বলো।
337
00:29:28,823 --> 00:29:30,879
মেয়েটা গুরুত্বপূর্ণ, উইল।
338
00:29:30,965 --> 00:29:33,781
লাইরা'কে নিয়ে একটা দ্বৈববাণী আছে,
339
00:29:33,806 --> 00:29:38,022
যে দ্বৈববাণীতে এক ছেলেরও
তার সাথে ভ্রমণের কথা বলা আছে।
340
00:29:38,535 --> 00:29:41,223
আমি জানি না সেই ছেলেটি তুমি কিনা।
341
00:29:41,744 --> 00:29:43,973
ওর ধারণা তোমার দায়িত্ব ওর হাতে।
342
00:29:44,882 --> 00:29:48,421
একদমই ভুলে যাবে না যে
তার দায়িত্বও এখন তোমার হাতে।
343
00:29:49,202 --> 00:29:51,571
ওকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।
344
00:30:36,277 --> 00:30:37,917
মারিসা।
345
00:32:50,153 --> 00:32:51,693
ওগুলোই কি স্পেকট্রাস?
346
00:32:51,944 --> 00:32:54,100
নিচে তো রীতিমতো জটলা পাকিয়ে আছে!
347
00:32:55,139 --> 00:32:56,834
হ্যাঁ, ওগুলোই।
348
00:32:56,859 --> 00:32:59,907
ওরা দালানটার এতো কাছাকাছি থাকা
মানে ছুরিটা ওখানে নেই।
349
00:33:00,664 --> 00:33:03,561
আমার নামা উচিত।
লাইরা ওখানে বিপদের মুখে থাকতে পারে।
350
00:33:03,586 --> 00:33:05,882
স্পেকট্রাস আমাদের সাথে সাথেই ধরে ফেলবে।
351
00:33:05,907 --> 00:33:07,803
ওরা এখানে আমাদের ধরতে পারবে না।
352
00:33:08,067 --> 00:33:09,654
যদি লাইরা নিচে থাকে?
353
00:33:09,679 --> 00:33:11,904
চিন্তা কোরো না,
স্পেকট্রাস ডাস্ট খেয়ে বাঁচে।
354
00:33:11,929 --> 00:33:14,084
বাচ্চারা ডাস্টকে আকর্ষণ করে না।
355
00:33:14,109 --> 00:33:16,639
বয়ঃপ্রাপ্ত হবার সাথে সাথেই,
ওরা পৌঁছে যাবে।
356
00:33:16,664 --> 00:33:19,998
বাহককে খুঁজে বের করেই আমরা
সবাইকে আর লাইরা'কে সাহায্য করবো।
357
00:33:20,023 --> 00:33:22,350
আমরা মরে গেলে,
কোনো সাহায্যে আসবো না...
358
00:33:22,375 --> 00:33:24,775
আর কাজের কাজ কিছুই করতে পারবো না।
359
00:33:25,909 --> 00:33:27,731
আমাদের আরো ওপরে নিয়ে চলো।
360
00:33:28,094 --> 00:33:31,478
বনের ওপরে।
ছুরির বাহক এই শহরে নেই।
361
00:33:33,992 --> 00:33:35,792
ওটা কিসের আওয়াজ?
362
00:33:38,767 --> 00:33:40,561
কী দেখতে পাচ্ছো?
363
00:33:42,734 --> 00:33:44,686
ম্যাজিস্টেরিয়ামের উড়োজাহাজ।
364
00:33:44,711 --> 00:33:46,936
জানতাম না ওদের পৃথিবী পাড়ি দেওয়ার অনুমতি আছে।
365
00:33:46,961 --> 00:33:49,865
উড়তে থাকো।
বাতাস আমাদের পক্ষেই থাকবে।
366
00:34:09,010 --> 00:34:10,655
যাও...
367
00:34:17,756 --> 00:34:19,475
তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারো।
368
00:34:24,375 --> 00:34:26,275
অসাধারণ না ব্যাপারটা?
369
00:34:28,263 --> 00:34:30,201
চলো উদযাপন করি।
370
00:34:38,110 --> 00:34:40,514
অ্যাঞ্জেলিকা আর পাওলা
ঠিক থাকবে বলে মনে হয়?
371
00:34:42,097 --> 00:34:44,814
মনে হয় যতোটা ভেবেছিলাম
ওরা আসলে ততোটা খারাপ নয়।
372
00:34:47,200 --> 00:34:48,720
যদিও ভয় পেয়েছিলাম।
373
00:34:50,447 --> 00:34:52,982
বাচ্চাদের ওমন আচরণ করতে
কখনোই দেখিনি আমি।
374
00:34:53,970 --> 00:34:55,330
আমি দেখেছি।
375
00:35:00,846 --> 00:35:02,334
আমার মা।
376
00:35:03,697 --> 00:35:05,428
মাঝেমাঝে, তিনি...
377
00:35:05,701 --> 00:35:08,178
উল্টোপাল্টা কল্পনা করা শুরু করতেন।
378
00:35:09,169 --> 00:35:11,303
অস্বাভাবিক সব কাজকর্ম করতেন।
379
00:35:12,417 --> 00:35:13,936
যেমন...
380
00:35:14,288 --> 00:35:16,911
পার্কের রেলিংগুলো স্পর্শ করা কিংবা...
381
00:35:17,331 --> 00:35:19,307
দেয়ালের ইটগুলো গোনা শুরু করা।
382
00:35:19,464 --> 00:35:21,170
ওইরকম জিনিস।
383
00:35:21,687 --> 00:35:23,662
এই ছেলেগুলো জেনে গিয়েছিল।
384
00:35:25,156 --> 00:35:26,779
খুবই খারাপ ব্যবহার করতো।
385
00:35:27,484 --> 00:35:29,331
কোনো কারণ ছাড়াই।
386
00:35:31,022 --> 00:35:32,982
ওরা অ্যাঞ্জেলিকা'র চাইতেও খারাপ ছিল।
387
00:35:37,667 --> 00:35:39,067
যখন আমি ছোট ছিলাম...
388
00:35:40,701 --> 00:35:43,806
আমি কল্পনা করতাম যে
আমার বাবা বিদেশে কোথাও থাকেন...
389
00:35:44,911 --> 00:35:47,273
আর একদিন, আমি তাকে আনতে যাবো।
390
00:35:47,884 --> 00:35:49,964
সে সবকিছুর সমাধান বের করে ফেলবে।
391
00:35:51,636 --> 00:35:53,379
আর আমি স্কুলে যেতে পারবো।
392
00:35:53,404 --> 00:35:54,956
বন্ধু বানাতে পারবো।
393
00:35:56,496 --> 00:35:58,129
কিন্তু যতো বড়ো হয়েছি...
394
00:35:58,154 --> 00:36:00,157
ততো ওটায় বিশ্বাস করা থামিয়ে দিয়েছো।
395
00:36:00,182 --> 00:36:01,502
হ্যাঁ।
396
00:36:04,661 --> 00:36:06,727
কাউকে বিশ্বাস করতে পারতাম না।
397
00:36:07,436 --> 00:36:09,320
আমার দেখা পাওয়ার আগ পর্যন্ত।
398
00:36:12,260 --> 00:36:13,660
হ্যাঁ।
399
00:36:47,785 --> 00:36:49,225
আরেক গ্লাস?
400
00:36:54,981 --> 00:36:56,175
হুম।
401
00:36:56,650 --> 00:36:58,176
একটা কথা বলো তো।
402
00:36:59,796 --> 00:37:02,734
তুমি যা জানতে চাও সব বলবো তোমাকে।
403
00:37:03,018 --> 00:37:04,314
ওগুলোকে নিয়ন্ত্রণ করো কিভাবে?
404
00:37:04,339 --> 00:37:06,074
ওরা তো আমাদের জীবনের সুধা পান করে,
405
00:37:06,099 --> 00:37:08,184
তাই আমি শুধু...
406
00:37:08,504 --> 00:37:10,082
সেটা তাদের কাছ থেকে লুকিয়েছি।
407
00:37:10,107 --> 00:37:12,477
নিজেকে ধামাচাপা দিয়েছি।
408
00:37:15,952 --> 00:37:20,117
মারিসা, এই ক্ষমতা ব্যবহার করে...
409
00:37:20,309 --> 00:37:22,398
আমরা এই শহরের
যেকোনো জায়গায় যেতে পারবো।
410
00:37:22,422 --> 00:37:29,129
হ্যাঁ, আমি লাইরা'কে খুঁজতে পারবো আর তুমি অবশেষে
ছেলেটা আর তোমার ওই ছুরিটাকে খুঁজতে পারবে।
411
00:37:29,154 --> 00:37:31,504
আমাদের। বুঝতে পেরেছো?
412
00:37:31,648 --> 00:37:35,009
ওটার এমন এক ক্ষমতা আছে
যা আমাদের দুজনের-ই কাজে আসতে পারে।
413
00:37:35,519 --> 00:37:39,593
আর সবকিছু শেয়ার করতে
আমার সমকক্ষ একজনকে লাগবে।
414
00:37:42,327 --> 00:37:44,767
তুমি আমাকে তোমার সমকক্ষ ভাবো?
415
00:37:46,941 --> 00:37:48,731
সবদিক থেকেই।
416
00:37:57,131 --> 00:37:59,168
তাহলে সেই উপলক্ষে ড্রিঙ্ক করা যাক।
417
00:38:16,334 --> 00:38:18,573
চিটাগাৎজি'র সাবটল নাইফটা...
418
00:38:18,802 --> 00:38:21,945
এমনকি ওটার নির্মাতারাও
ওটার ক্ষমতা সম্পর্কে জানে না।
419
00:38:22,140 --> 00:38:24,956
কোনোকিছুই ওটার কাছে দুর্ভেদ্য নয়।
420
00:38:25,379 --> 00:38:26,995
বস্তু।
421
00:38:31,698 --> 00:38:33,112
বাতাস।
422
00:38:35,353 --> 00:38:36,862
বলতে থাকো।
423
00:38:39,723 --> 00:38:41,331
এই জায়গা...
424
00:38:42,457 --> 00:38:44,233
ওই পথটা।
425
00:38:44,383 --> 00:38:46,772
সবকিছুই আমার কাছ থেকে গোপন রেখেছিলে তুমি।
426
00:38:47,924 --> 00:38:49,323
কাজটা অনেক সহজ হয়ে যেতো...
427
00:38:49,348 --> 00:38:52,081
যদি প্রথমেই লাইরা'কে পাওয়া মাত্র
কথাটা আমাকে জানাতে।
428
00:38:55,040 --> 00:38:58,320
তুমি আমার জন্য অনেক করেছো।
ভেবো না আমি সেটা জানি না।
429
00:39:00,051 --> 00:39:01,987
কিন্তু তোমার উচ্চাকাঙ্ক্ষাগুলো ছোট ছিল।
430
00:39:02,012 --> 00:39:05,451
সেগুলো আজীবনই এ পর্যন্ত এসে থেমে যেতো।
431
00:39:08,822 --> 00:39:11,622
বোরিয়াল, আমার তোমাকে প্রয়োজন নেই।
432
00:39:12,497 --> 00:39:14,901
তুমি কেবল আমাকে পিছিয়েই দেবে।
433
00:39:20,046 --> 00:39:24,207
তুমি এ জীবনে কখনোই আমার সমকক্ষ ছিলে না।
434
00:39:28,006 --> 00:39:30,667
কী করেছো তুমি?
435
00:39:32,751 --> 00:39:34,858
দমানোর চেষ্টা কোরো না।
চেষ্টা কোরো না।
436
00:39:58,355 --> 00:40:00,350
বিদায়, পুরোনো বন্ধু।
437
00:40:15,641 --> 00:40:17,601
মিঃ জপারি, যে সমস্যাটার কথা
বলেছিলাম সেটা মনে আছে?
438
00:40:17,625 --> 00:40:19,625
সমস্যাটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে।
439
00:40:20,588 --> 00:40:21,957
হ্যাঁ।
440
00:40:21,982 --> 00:40:23,796
হ্যাঁ?
শুধু এটুকুই বলবেন?
441
00:40:23,821 --> 00:40:25,319
হ্যাঁ?
442
00:40:25,534 --> 00:40:27,577
ওরা আমাদের চাইতে দ্রুতগামী।
443
00:40:27,844 --> 00:40:29,999
ওরা কোনো এক পর্যায়ে
আমাদের ঠিকই ধরে ফেলবে।
444
00:40:30,024 --> 00:40:31,858
এখন সেটার উপযুক্ত সময় নয়।
445
00:40:31,883 --> 00:40:33,663
আমাদের আত্মরক্ষার কিছু নেই,
446
00:40:34,353 --> 00:40:36,413
যার অর্থ আমাদের নিচে নামতেই হবে।
447
00:40:36,438 --> 00:40:38,288
ওই গিরিপথটাই হচ্ছে একমাত্র ভরসা।
448
00:40:38,479 --> 00:40:40,374
যা পারো করো।
449
00:40:42,305 --> 00:40:45,950
চোখ খুলে একটু হুশে আসুন!
আমরা মশকরা করছি না।
450
00:40:46,255 --> 00:40:47,999
তোমার কি বাতাস লাগবে?
451
00:40:48,024 --> 00:40:50,940
না, ওরা সহজেই বাতাস কাজে লাগাতে পারবে,
আর ওগুলোকে দ্রুতগামী করেই বানানো হয়েছে।
452
00:40:52,626 --> 00:40:54,030
তোমার কি ঝড় লাগবে?
453
00:40:54,055 --> 00:40:55,780
শুধু এটাই কি ডাকতে পারেন আপনি, আবহাওয়া?
454
00:40:55,805 --> 00:40:56,811
আপনি একজন ওঝা।
455
00:40:56,836 --> 00:40:59,969
তুকতাক করে বড়ো বড়ো কয়টা বন্দুক
আর লোহার দেয়াল এনে দেন।
456
00:41:06,192 --> 00:41:08,913
আপনি কি ঝড় ডাকছেন?
কারণ ঝড়ে আমি ঠিকমতো উড়তে পারবো না!
457
00:41:08,938 --> 00:41:11,861
তোমার দক্ষতায় আমার আস্থা আছে।
458
00:41:19,156 --> 00:41:20,652
ব্যাটাকে কি বিশ্বাস করা যায়?
459
00:41:20,677 --> 00:41:22,593
আর কোনো পথ আছে কি?
460
00:41:23,385 --> 00:41:25,296
ধরে নেই আমাদের সামনে
এই তাসগুলোই বাটা হয়েছে।
461
00:41:25,321 --> 00:41:26,532
এবার খেলার সময় হয়েছে।
462
00:41:26,557 --> 00:41:27,850
লাইরা'র জন্যে?
463
00:41:27,875 --> 00:41:29,092
লাইরা'র জন্যে।
464
00:42:06,087 --> 00:42:08,233
- উইল, ছুরিটা!
- লাইরা!
465
00:42:50,476 --> 00:42:53,210
শক্তিতেই মুক্তি।
466
00:43:01,098 --> 00:43:02,338
হুম।
467
00:43:04,060 --> 00:43:05,860
মনে রেখো এটা।
468
00:43:11,741 --> 00:43:14,538
অস্থির একটা ঝড় তুলেছেন, মিঃ জপারি।
469
00:43:14,790 --> 00:43:16,475
এখনো আরো দুইটা আছে!
470
00:43:17,025 --> 00:43:18,444
শুয়ে পড়ুন!
471
00:44:05,726 --> 00:44:07,210
ওটা পালাচ্ছে!
472
00:44:15,047 --> 00:44:16,983
গ্যাস সিলিন্ডারটা!
473
00:44:23,186 --> 00:44:24,710
শক্ত করে ধরুন!
474
00:44:33,027 --> 00:44:56,627
অনুবাদে:
☣ AsadujJaman ☣