1
00:00:11,500 --> 00:00:16,125
THE ORIGIN
2
00:01:01,833 --> 00:01:05,083
আমরা অন্ধকারে আকৃষ্ট হই
যেমনটা পোকামাকড় হয় আলোয়।
3
00:01:09,750 --> 00:01:11,833
অন্ধকার থেকেই আমাদের জন্ম...
4
00:01:11,916 --> 00:01:13,833
আর এতেই মিলিয়ে যাবো।
5
00:01:27,166 --> 00:01:29,250
বেশ বড় হয়ে গেছ, ট্রন্টে।
6
00:01:30,791 --> 00:01:32,125
আমরা কি পরিচিত?
7
00:01:33,250 --> 00:01:34,708
তোমার মা'কে আমি চিনতাম।
8
00:01:36,000 --> 00:01:37,833
কিন্তু সেটা অনেক আগের কথা।
9
00:01:41,250 --> 00:01:43,041
মায়ের মতো দেখতে হয়েছ।
10
00:01:46,791 --> 00:01:47,875
তোমার চোখ দু'টো।
11
00:01:48,958 --> 00:01:49,958
কে আপনি?
12
00:01:53,083 --> 00:01:54,583
আমার কোনো নাম নেই।
13
00:01:56,458 --> 00:01:58,250
আমাকে কোনো নাম দেওয়া হয়নি।
14
00:02:01,625 --> 00:02:04,625
কিন্তু তোমার নামটা
আমি ঠিক করেছিলাম।
15
00:02:24,583 --> 00:02:26,375
এটা তোমার মায়ের।
16
00:02:38,458 --> 00:02:40,833
বোধহয় এখন এটা তোমার।
17
00:02:52,500 --> 00:02:53,791
আমাকে এবার যেতে হবে।
18
00:03:04,000 --> 00:03:14,000
অনুবাদেঃ
সৈয়দ ফাহমিদুল ইসলাম
আসাদুজ্জামান
19
00:03:15,000 --> 00:03:25,000
সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
20
00:03:26,000 --> 00:03:33,000
ফেসবুক আইডিঃ
www.facebook.com/S.fahmidul.islam.7
21
00:03:33,702 --> 00:03:40,333
সাবসিন আইডিঃ
https://subscene.com/u/1021455
22
00:04:18,300 --> 00:04:26,800
DARK
23
00:05:06,791 --> 00:05:07,708
তোমাকে ভালোবাসি।
24
00:05:23,416 --> 00:05:25,291
জানি না তোমার পছন্দ হবে কিনা, কিন্তু...
25
00:05:31,750 --> 00:05:33,041
পরিয়ে দিই?
26
00:05:45,125 --> 00:05:46,416
পছন্দ হয়নি?
27
00:05:47,041 --> 00:05:48,000
না, হয়েছে...
28
00:05:49,041 --> 00:05:51,541
পছন্দ হয়েছে,
এটা অনেক সুন্দর।
29
00:05:52,625 --> 00:05:53,750
জানি না।
30
00:05:54,750 --> 00:05:56,875
এক সপ্তাহ ধরে
শরীরটা ভালো লাগছে না।
31
00:05:56,958 --> 00:05:58,583
মুখখানা একদম
ফেকাসে হয়ে গেছে।
32
00:05:59,458 --> 00:06:01,250
হয়তো তোমার
ডাক্তার দেখানো উচিত।
33
00:06:03,125 --> 00:06:04,416
আবার ফিরবে?
34
00:06:05,208 --> 00:06:07,416
ঠিক... ঠিক জানি না।
বোধহয়...
35
00:06:08,583 --> 00:06:11,166
বোধহয় আজ রাত আমার
বাসায় থাকাই সবচেয়ে ভালো হবে।
36
00:06:14,333 --> 00:06:15,333
ক্যাথারিনা...
37
00:06:21,875 --> 00:06:24,625
তোমার এখানে থাকার সিদ্ধান্তে
আমি খুশি হয়েছি।
38
00:06:26,250 --> 00:06:27,125
উইন্ডেনে।
39
00:06:34,875 --> 00:06:36,000
তুমি অনেক সুন্দর।
40
00:07:00,208 --> 00:07:04,833
[ ২৪ সেপ্টেম্বর, ১৯৫৪ ]
41
00:07:04,916 --> 00:07:08,000
[ উত্তেজনাপূর্ণ ছবি ]
42
00:07:09,000 --> 00:07:10,416
ওর ভাবভঙ্গি দেখো...
43
00:07:11,250 --> 00:07:12,333
[ কিস
রক্ত গরম করা ম্যাগাজিন ]
44
00:07:13,166 --> 00:07:14,791
কোত্থেকে পেয়েছ?
45
00:07:17,208 --> 00:07:21,083
- বাবার জিনিসপত্রের মধ্যে পেয়েছি।
- ইনেস, ক্লডিয়া। আমাদের দেরি হয়ে যাচ্ছে।
46
00:07:22,000 --> 00:07:24,708
বাবা বলে আমরা স্কুলে
কিছুই শিখি না।
47
00:07:24,875 --> 00:07:26,375
শিখি জীবন থেকে।
48
00:07:28,458 --> 00:07:30,833
ছেলেদের কিছু নেই কেন?
49
00:07:31,041 --> 00:07:34,291
- এটা ঠিক না।
- তোমরা একদম পাগল।
50
00:07:36,916 --> 00:07:38,375
দেখেছ কখনও?
51
00:07:39,625 --> 00:07:41,833
- মানে, নিজের বাবারটা নয়?
- ইনেস!
52
00:07:41,958 --> 00:07:43,541
জানা, এমন কোরো না।
53
00:07:51,333 --> 00:07:52,958
কেমন দেখতে?
54
00:07:54,041 --> 00:07:55,166
অদ্ভুত।
55
00:07:56,166 --> 00:07:58,125
যেন ওটা শরীরের অংশ নয়।
56
00:08:00,666 --> 00:08:01,625
ট্রন্টে?
57
00:08:11,000 --> 00:08:12,625
ওকে আমার একটু অদ্ভুত মনে হয়।
58
00:08:13,125 --> 00:08:14,541
ওর মা ফিরেছে?
59
00:08:18,916 --> 00:08:20,541
কেমন আজব ব্যাপার। তাই না?
60
00:08:20,916 --> 00:08:22,833
ব্যস হঠাৎ উধাও হয়ে পড়া?
61
00:08:26,541 --> 00:08:30,333
[ পুলিশ ]
62
00:08:34,500 --> 00:08:35,416
ডরিস।
63
00:08:37,500 --> 00:08:38,916
এখানে কী করছ?
64
00:08:39,291 --> 00:08:41,875
তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম।
কানওয়াল্ড সাহেব ভেতরে আসতে দিলেন।
65
00:08:42,250 --> 00:08:45,916
কোথায় ছিলে?
ভেবেছিলাম রিপোর্ট লেখার জন্য জলদি বেরিয়ে পড়েছ।
66
00:08:48,000 --> 00:08:48,875
আসলে...
67
00:08:52,166 --> 00:08:53,083
বেশ...
68
00:08:54,041 --> 00:08:56,000
একটা কাজ এসে পড়েছিল।
69
00:08:59,666 --> 00:09:00,875
আজ সকালে...
70
00:09:01,791 --> 00:09:04,291
আমি কাপড় কাচছিলাম
তখন একটা জিনিস খুঁজে পাই।
71
00:09:08,666 --> 00:09:09,500
এই যে।
72
00:09:09,791 --> 00:09:13,000
এটা ওর এক ব্লাউজের মধ্যে ছিল।
ভাবলাম জরুরি হতে পারে।
73
00:09:31,958 --> 00:09:33,875
বলেছিল ওর স্বামী চার্চে কাজ করে।
74
00:09:34,250 --> 00:09:37,291
আর হতে পারে ব্যাপারটা
কাকতালীয়, কিন্তু...
75
00:09:37,375 --> 00:09:40,083
সেইদিন যে যাজক
উধাও হয়েছিল...
76
00:09:40,625 --> 00:09:42,416
তার নাম হান্নো টাওবার।
77
00:09:46,708 --> 00:09:49,333
[ উইন্ডেন নতুন যাজককে স্বাগত জানাচ্ছে
ভেছতা থেকে আগত হান্নো টাওবার (৪২) ]
78
00:09:49,416 --> 00:09:50,250
আমি...
79
00:09:51,750 --> 00:09:53,500
ভেবেছিলাম তার স্বামী মারা গেছে।
80
00:09:55,000 --> 00:09:56,750
তিন মাস হয়ে গেছে।
81
00:09:57,208 --> 00:10:00,333
কিছু না বলেই কেউ নিজের বাচ্চাকে
ফেলে যেতে পারে না।
82
00:10:06,375 --> 00:10:08,708
তোমার বাসায় যাওয়া উচিত।
আমরা দেখব ব্যাপারটা।
83
00:10:08,791 --> 00:10:11,625
ইগোন!
আমি জানি কিছু একটা চলছে।
84
00:10:11,708 --> 00:10:14,250
সে কেন সব পিছনে
ফেলে যাবে?
85
00:10:17,416 --> 00:10:20,166
মেয়েদের মাথায় কী চলে
কে জানে?
86
00:10:30,291 --> 00:10:31,125
ডরিস!
87
00:10:39,125 --> 00:10:41,333
[ ২৬ জুন, ১৯৫৪ থেকে নিখোঁজ
মিসেস অ্যাগনেস নিয়েলসেন ]
88
00:10:41,416 --> 00:10:42,916
[ এই মহিলাকে কেউ দেখেছেন? ]
89
00:10:54,208 --> 00:10:56,625
তুমি ঠিক দিকটাই বেছে নিয়েছ।
90
00:11:00,875 --> 00:11:01,958
সেটা ভুলে যেও না।
91
00:11:10,958 --> 00:11:13,083
[ জঙ্গলে অজ্ঞাত এক মহিলার
লাশ পাওয়া গেছে ]
92
00:11:13,166 --> 00:11:15,125
ক্লডিয়াকে এটা তোমার
দিতে হবে।
93
00:11:17,291 --> 00:11:18,541
যখন সময় আসবে।
94
00:11:28,250 --> 00:11:30,166
জীবন একটা উপহার...
95
00:11:31,833 --> 00:11:34,500
তাদের জন্য,
যারা জানে এর ব্যবহার।
96
00:11:38,125 --> 00:11:39,708
মার্থাকে বলবেন তাহলে?
97
00:11:41,083 --> 00:11:42,833
উৎস আসলে কোনটা?
98
00:12:18,750 --> 00:12:21,000
এতটা বছর, ভেবেছি...
99
00:12:23,958 --> 00:12:26,875
১৮৮৮ সালে কেন আমাদের
ধোকা দিয়েছিলে।
100
00:12:29,291 --> 00:12:32,375
কেন আমাদের সেই জিনিসটা
বানাতে সাহায্য করে...
101
00:12:36,000 --> 00:12:38,041
ব্যস উধাও হয়ে গেছিলে।
102
00:12:50,250 --> 00:12:52,625
কে ভেবেছিল ৩৩ বছর পর...
103
00:12:52,708 --> 00:12:54,958
নির্দেশটা আমরাই তোমাকে দিব।
104
00:12:56,166 --> 00:12:57,250
ম্যাগনাস...
105
00:12:58,291 --> 00:12:59,458
আমাকে ক্ষমা কোরো।
106
00:13:01,791 --> 00:13:03,333
এখন আর কোনো ব্যাপার না।
107
00:13:09,958 --> 00:13:11,416
অ্যাডাম আমাদের জন্য
অপেক্ষা করছে।
108
00:13:20,375 --> 00:13:25,833
[ ৬ নভেম্বর, ২০৫২ ]
109
00:13:28,916 --> 00:13:30,750
এটাই তোমার ভবিষ্যৎ।
110
00:13:32,875 --> 00:13:35,625
তোমার গতকাল থেকে
৩৩ বছর পরে।
111
00:13:45,791 --> 00:13:47,291
গুহার মধ্যে সেই দরজাটা...
112
00:13:48,416 --> 00:13:49,333
কীসের?
113
00:13:51,458 --> 00:13:55,375
এটা একটা পথ
যা অতীত ও ভবিষ্যতকে যুক্ত করেছে।
114
00:14:07,625 --> 00:14:09,458
এই নামগুলো কাটা কেন?
115
00:14:10,791 --> 00:14:12,583
এর মানে ওরা মারা যাবে।
116
00:14:14,166 --> 00:14:15,083
সকলে।
117
00:14:16,458 --> 00:14:19,125
- সবাই মারা যাবে, মানে কী?
- দুই দিনের মধ্যে।
118
00:14:20,333 --> 00:14:22,458
ওর দুনিয়ায় ঘটা মহাপ্রলয়...
119
00:14:23,083 --> 00:14:24,916
আমাদের দুনিয়াতেও ঘটবে।
120
00:14:26,375 --> 00:14:27,583
এটা সত্যি না।
121
00:14:34,750 --> 00:14:35,958
তুমি বাস্তব নও।
122
00:14:39,500 --> 00:14:41,708
এটাই তোমার ভবিষ্যৎ।
123
00:14:42,416 --> 00:14:43,333
যদি তুমি...
124
00:14:43,666 --> 00:14:46,958
তোমরা দুজনে
মহাপ্রলয়টা থামাতে ব্যর্থ হও।
125
00:14:57,458 --> 00:14:59,541
উইন্ডেনে আসা
আপনার কতদিন হলো?
126
00:15:00,375 --> 00:15:01,541
তিন মাস।
127
00:15:02,041 --> 00:15:03,208
আমার এখানে ভালো লাগছে।
128
00:15:04,625 --> 00:15:07,833
আমি যেখান থেকে এসেছি
তার চেয়ে এখানে জটিলতা কমই আছে।
129
00:15:08,333 --> 00:15:10,708
বেশ, তা হয়তো বদলাতে যাচ্ছে।
130
00:15:12,125 --> 00:15:13,375
আপনি প্রেগন্যান্ট।
131
00:15:17,208 --> 00:15:20,625
আপনার বয়সে,
বাচ্চা নেওয়াটা একটু জটিল হয়।
132
00:15:20,708 --> 00:15:23,083
নিজের খেয়াল রাখা উচিত আপনার।
ভারি কাজ করবেন না।
133
00:15:32,416 --> 00:15:33,708
এটা অসম্ভব।
134
00:15:39,125 --> 00:15:40,000
শুনুন।
135
00:15:42,250 --> 00:15:45,583
কিছু উপহার আমাদের জীবনে
অপ্রত্যাশিতভাবে আসে।
136
00:15:49,625 --> 00:15:51,333
তবুও সেগুলো উপহার।
137
00:16:24,458 --> 00:16:25,458
মিসেস ডপলার।
138
00:16:35,916 --> 00:16:37,125
কীভাবে সাহায্য করতে পারি?
139
00:16:37,833 --> 00:16:40,583
কোনো খবর থাকলে
আমি জানতে চাই।
140
00:16:42,291 --> 00:16:43,166
দুঃখজনকভাবে...
141
00:16:43,833 --> 00:16:45,166
দুঃখজনকভাবে, নেই।
142
00:16:47,125 --> 00:16:51,083
যদি না হেলগা আমাদের বলার সিদ্ধান্ত নিচ্ছে
যে সে কোথায় ছিল...
143
00:16:51,166 --> 00:16:52,083
আর...
144
00:16:52,708 --> 00:16:54,291
কার সাথে ছিল...
145
00:16:55,708 --> 00:16:57,666
মনে হয় না আমরা এগোতে পারব।
146
00:16:57,750 --> 00:16:59,666
এটা হেলগার ব্যাপারে নয়।
147
00:17:02,166 --> 00:17:04,625
এটা সেই যাজকের
নিখোঁজ হওয়ার ব্যাপারে।
148
00:17:06,833 --> 00:17:09,290
যদি কেউ চার্চের দেখভাল না করে,
149
00:17:11,708 --> 00:17:14,250
তবে এর দরজা
শয়তানের জন্য খুলে যাবে।
150
00:17:16,665 --> 00:17:18,165
তো আপনি লোকটাকে চেনেন?
151
00:17:20,208 --> 00:17:21,083
যাজককে?
152
00:17:25,790 --> 00:17:26,625
তাকে কি...
153
00:17:30,708 --> 00:17:33,958
কখনও কোনো
মহিলার সঙ্গে দেখেছেন?
154
00:17:36,500 --> 00:17:38,541
ভেবেছেন কী আপনি?
155
00:17:41,708 --> 00:17:43,708
এই লোকটাকে আপনার খুঁজতে হবে।
156
00:17:44,875 --> 00:17:46,375
হান্নো টাওবার।
157
00:18:23,041 --> 00:18:24,708
বিরক্ত করার জন্য ক্ষমা করবেন।
158
00:18:29,958 --> 00:18:31,458
আপনিই কি নতুন যাজক?
159
00:18:31,708 --> 00:18:33,375
ছিলাম একসময়।
160
00:18:34,125 --> 00:18:36,166
কিন্তু সেটা অনেক আগের কথা।
161
00:18:39,916 --> 00:18:42,583
ব্যাপার হচ্ছে,
আমি একজনকে খুঁজছি।
162
00:18:44,250 --> 00:18:45,916
আমার স্বামী আর আমি,
163
00:18:46,291 --> 00:18:50,083
আমাদের মেয়ে খুব মেধাবী,
আর গত শীতে একজনকে গেস্ট রুম ভাড়া দিয়েছিলাম...
164
00:18:50,625 --> 00:18:54,083
যাতে টাকা বাঁচাতে পারি ক্লডিয়ার জন্য,
ওর কলেজের জন্য।
165
00:18:54,166 --> 00:18:56,000
যে মহিলা আমাদের সাথে
থাকতে এসেছিল,
166
00:18:56,333 --> 00:18:58,500
তিন মাস আগে উধাও হয়ে যায়।
167
00:18:59,750 --> 00:19:01,500
তার স্বামী চার্চে কাজ করত।
168
00:19:04,833 --> 00:19:06,583
বলেছিল নাকি মারা গেছে।
169
00:19:06,666 --> 00:19:09,958
জানি না কেন, কিন্তু
ব্যাপারটা আমার সত্যি মনে হয় না।
170
00:19:10,041 --> 00:19:14,125
আর এখানের যাজক
ঠিক একই সময় উধাও হন, তাই...
171
00:19:14,583 --> 00:19:16,875
উনিই যদি তার স্বামী হয়ে থাকেন?
172
00:19:17,333 --> 00:19:19,458
আর সে যদি ওনার কাছে
ফিরে গিয়ে থাকেন?
173
00:19:19,958 --> 00:19:22,583
মনে হয় না মহিলা
ওনাকে খুব একটা পছন্দ করত।
174
00:19:23,750 --> 00:19:25,500
মানুষের সকল বন্ধন
175
00:19:25,958 --> 00:19:28,416
ভালোবাসা থেকে তৈরি হয় না।
176
00:19:30,583 --> 00:19:32,291
বেশ, ব্যাপারটা তার ছেলের।
177
00:19:32,375 --> 00:19:34,375
সে এখনও আমাদের সাথে আছে, আর...
178
00:19:35,041 --> 00:19:36,916
ছেলেটার ওর মাকে প্রয়োজন।
179
00:19:39,208 --> 00:19:40,791
প্রতিটা মিথ্যের সঙ্গে...
180
00:19:41,708 --> 00:19:45,541
মানুষের আত্মা
একটু করে মারা যায়।
181
00:19:47,500 --> 00:19:48,666
বুঝলাম না।
182
00:19:50,000 --> 00:19:52,000
ছেলেটাকে নিয়ে
আপনার মাথা ব্যথা নেই।
183
00:19:52,750 --> 00:19:54,583
আপনার আগ্রহ
সেই মহিলাকে নিয়ে।
184
00:19:58,333 --> 00:20:00,291
বোধহয় আপনি ভুল বুঝছেন।
185
00:20:00,375 --> 00:20:03,375
হৃদয়ের মতিগতি বোঝা বড় দায়।
186
00:20:09,875 --> 00:20:11,541
ওটা যা চায় তাই করে।
187
00:20:14,458 --> 00:20:15,875
গিয়ে আপনার স্বামীকে জিজ্ঞেস করুন।
188
00:20:16,791 --> 00:20:18,583
উনিও একই কথা বলবেন।
189
00:20:20,708 --> 00:20:21,666
আমার স্বামীকে?
190
00:20:24,125 --> 00:20:28,708
মনে প্রশ্ন জাগে না কেন বাসা থেকে
এত জলদি বেরিয়ে পড়েন?
191
00:20:30,041 --> 00:20:32,708
কেন এত রাত করে ফিরেন?
192
00:20:36,875 --> 00:20:39,416
এর পিছনের কারণটা কি
অন্য কোনো মহিলা হতে পারে?
193
00:20:47,875 --> 00:20:50,416
আমাদের মনের বাসনাকে দমানো...
194
00:20:52,333 --> 00:20:56,791
বড়ই মুশকিল কাজ।
195
00:21:58,791 --> 00:21:59,916
হ্যালো, ট্রন্টে।
196
00:22:03,791 --> 00:22:04,625
হ্যালো।
197
00:22:21,291 --> 00:22:22,541
কী ওটা?
198
00:22:23,291 --> 00:22:24,708
অনেক সুন্দর তো।
199
00:22:34,750 --> 00:22:37,000
আজ স্কুলে যাওনি কেন?
200
00:22:40,416 --> 00:22:41,833
এখানে কী করছ?
201
00:22:44,625 --> 00:22:45,875
আমার এখানটা ভালো লাগে।
202
00:22:47,250 --> 00:22:48,291
একদম...
203
00:22:49,166 --> 00:22:50,208
নিরিবিলি।
204
00:22:58,916 --> 00:23:00,458
জানো তো,
আমার লেখতে ভালো লাগে।
205
00:23:01,958 --> 00:23:02,791
গল্প।
206
00:23:07,750 --> 00:23:09,250
তোমার হাসিটা অনেক সুন্দর।
207
00:23:18,291 --> 00:23:22,083
[ পুলিশ ]
208
00:23:34,291 --> 00:23:35,500
এখানে কী করছ?
209
00:23:44,250 --> 00:23:45,958
এখানে হুট করে
এভাবে আসতে পারো না।
210
00:23:47,208 --> 00:23:49,208
কেউ যদি দেখে ফেলত?
211
00:23:53,416 --> 00:23:54,583
সব ঠিক আছে?
212
00:23:58,791 --> 00:23:59,833
আমার পেটে বাচ্চা এসেছে।
213
00:24:29,541 --> 00:24:31,541
ভেবেছিলাম তুমি
সতর্কতা অবলম্বন করেছ।
214
00:24:42,041 --> 00:24:43,208
বাচ্চা কি আমার?
215
00:24:55,666 --> 00:24:57,000
বাচ্চা কি তোমার?
216
00:24:59,708 --> 00:25:02,541
সারাদিন কী করি বলে তোমার মনে হয়?
সবার সাথে বিছানা কাঁপিয়ে বেড়াই?
217
00:25:03,458 --> 00:25:05,416
কী মনে হয় আমি বেছে নিয়েছি?
218
00:25:05,500 --> 00:25:07,416
আজীবন এই আস্তাকুঁড়ে বাস করা?
219
00:25:09,083 --> 00:25:11,583
তোমাকে আলাদা মনে করেছিলাম,
কিন্তু তুমিও বাকিদের মতো।
220
00:25:11,958 --> 00:25:15,041
তোমরা সবাই মনে করো এই দুনিয়া তোমার বাপের ঘরের সম্পত্তি।
আর এর থেকে যা খুশি নিতে পারবে।
221
00:25:15,125 --> 00:25:17,666
খাও, চোদো আর
নিজেদের ঈশ্বর মনে করো।
222
00:25:18,458 --> 00:25:21,416
যেখানেই যাও না,
হামারিগিরি ছুটে না।
223
00:25:21,500 --> 00:25:23,833
ক্যাথারিনা,
তুমি জানো না কী বলছ।
224
00:25:34,958 --> 00:25:36,875
ভালো হবে বরং
তোমাকে বাসায় ছেড়ে আসি।
225
00:25:50,625 --> 00:25:53,416
কয়েল ইন্ডাস্ট্রি ওকে
আঙ্গুলে করে নাচাচ্ছে।
226
00:25:54,333 --> 00:25:56,666
কতদিন লাগবে
আমি তার পরোয়া করি না!
227
00:25:56,750 --> 00:25:59,166
আমরা আরেকটা বিল্ডিংয়ের
অনুমতি চেয়ে দাবি জানাবো।
228
00:26:01,666 --> 00:26:05,708
পারমাণবিক শক্তিই ভবিষ্যৎ।
আর ভবিষ্যৎ থেকে থাকতে পারে না।
229
00:26:06,833 --> 00:26:09,125
মেয়র কী বলে
তাতে আমার কিছু যায় আসে না!
230
00:26:14,875 --> 00:26:16,250
ওহ, ক্লডিয়া।
231
00:26:20,833 --> 00:26:22,166
দেখো দেখি।
232
00:26:23,791 --> 00:26:25,333
কত বড় হয়ে গেছ।
233
00:26:26,208 --> 00:26:27,791
একদম সত্যিকারের নারী।
234
00:26:29,000 --> 00:26:31,750
সুন্দর আর চালাক।
235
00:26:32,458 --> 00:26:34,416
হেলগা তোমাকে দেখে খুশি হবে।
236
00:26:38,000 --> 00:26:41,916
আর এই যে,
তোমার সেবার পুরষ্কার।
237
00:26:45,583 --> 00:26:47,208
কিন্তু এটা অনেক বেশি।
238
00:26:50,083 --> 00:26:53,500
তোমাকে কিছু উপদেশ দিই।
বা জীবন শিক্ষা।
239
00:26:54,458 --> 00:26:56,625
যদি সত্যিই কিছু চাও,
240
00:26:56,708 --> 00:26:57,958
তবে সেটা তোমার নিতে হবে।
241
00:26:59,250 --> 00:27:01,958
কোনো কিছু নিজ থেকে ঘটে না।
242
00:27:04,000 --> 00:27:05,000
ধন্যবাদ।
243
00:27:14,958 --> 00:27:17,750
[ পারমাণবিক শক্তি এবং শান্তি ]
244
00:27:20,708 --> 00:27:24,708
[ টাউন হল ]
245
00:27:44,958 --> 00:27:46,500
হাইঞ্জ অসুস্থ, নাকি...
246
00:27:55,833 --> 00:27:57,166
কী হচ্ছে এসব?
247
00:28:14,791 --> 00:28:17,125
নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের
পরিকল্পনা আটকাতে...
248
00:28:17,208 --> 00:28:19,708
কয়েল ইন্ডাস্ট্রি কত টাকা দিয়েছে?
249
00:28:22,833 --> 00:28:24,833
কী বলছ কিছুই বুঝছি না।
250
00:28:26,666 --> 00:28:28,416
তোমাদের ডপলার পাঠিয়েছে, তাই না?
251
00:28:31,041 --> 00:28:33,125
জানো টাকা দিয়ে কী কেনা যায়?
252
00:28:34,416 --> 00:28:35,541
ভবিষ্যৎ।
253
00:28:37,458 --> 00:28:39,458
আরও পরিষ্কার করে বললে,
তোমার ভবিষ্যৎ।
254
00:28:42,041 --> 00:28:44,041
আমরা নিজেদের
অমর মনে করি,
255
00:28:44,750 --> 00:28:47,916
কিন্তু, সত্যি বলতে,
শুধুমাত্র একটি নিঃশ্বাস-ই...
256
00:28:49,583 --> 00:28:52,083
ইহকাল আর পরকালকে
বিভক্ত করে দিতে পারে।
257
00:28:56,416 --> 00:28:57,916
আমার কাছে কী চাও তোমরা?
258
00:29:04,708 --> 00:29:09,875
[ উইন্ডেন স্থাপনা নির্মাণ কর্তৃপক্ষ ]
259
00:29:10,750 --> 00:29:13,250
[ নির্মাণের অনুমতিপত্র ]
260
00:29:13,666 --> 00:29:16,166
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট
নির্মাণের অনুমতি পত্র, এটা...
261
00:29:23,791 --> 00:29:25,208
ভবিষ্যতের জন্যে।
262
00:29:29,000 --> 00:29:30,583
তুমি এটা বদলাতে পারবে।
263
00:29:30,666 --> 00:29:32,333
তোমরা দুজন-ই
এটা বদলাতে পারবে।
264
00:29:32,416 --> 00:29:36,041
নিউক্লিয়ার প্ল্যান্টের ওই ব্যারেলগুলোই
মহাপ্রলয়ের সূচনা করেছিল।
265
00:29:36,291 --> 00:29:38,708
তোমাদের ওটা খোলা থেকে
তাদের থামাতে হবে।
266
00:29:40,875 --> 00:29:42,208
তাহলে কী করবো আমরা?
267
00:29:43,291 --> 00:29:46,083
ইভা বলেছিল এই গিঁট খোলার
একটি পথ আছে।
268
00:29:46,166 --> 00:29:48,625
মার্থাকে বাঁচানোর একটা পথ আছে।
আমার মার্থাকে!
269
00:29:53,000 --> 00:29:54,333
সে তোমাকে মিথ্যে বলেছে।
270
00:29:56,375 --> 00:29:58,833
দুটো পৃথিবীকে একসাথে বাঁচানোর
কোনো উপায় নেই।
271
00:30:00,916 --> 00:30:03,000
তোমাদের যেকোনো একটি
বেছে নিতে হবে।
272
00:30:05,125 --> 00:30:07,125
মহাপ্রলয়, দু'দিনের ভেতরে ঘটবে...
273
00:30:08,791 --> 00:30:10,250
ওটাকে থামানো সম্ভব।
274
00:30:12,291 --> 00:30:13,750
তোমরা দুজন
ওটাকে থামাতে পারবে।
275
00:30:14,666 --> 00:30:16,791
তারা বাঁচতে পারে।
তাদের সবাই।
276
00:30:17,458 --> 00:30:18,333
মিকেল...
277
00:30:19,208 --> 00:30:20,208
বাঁচতে পারে।
278
00:30:21,500 --> 00:30:23,416
এটাই কি চাওনি তুমি?
279
00:30:24,875 --> 00:30:26,875
কিন্তু, বিনিময়ে,
তোমার তাকে ছেড়ে দিতে হবে।
280
00:30:28,291 --> 00:30:29,416
তোমার মার্থাকে।
281
00:30:30,333 --> 00:30:31,333
তোমার পৃথিবীকে।
282
00:30:32,750 --> 00:30:35,000
তুমি তো ওখানে
তোমাদের পরিণতি দেখেছো।
283
00:30:35,791 --> 00:30:37,125
তুমি কী করবে।
284
00:30:38,750 --> 00:30:40,208
অ্যাডাম কী করবে।
285
00:30:43,708 --> 00:30:45,250
তোমাদের দুজনেরই
মাথা খারাপ হয়েছে।
286
00:30:45,916 --> 00:30:48,708
আমি এখন বাড়ি যাচ্ছি,
তারপর আমার বিছানায় জেগে উঠবো...
287
00:30:48,791 --> 00:30:51,083
আর এ সবকিছু
একটা উদ্ভট স্বপ্ন হয়ে যাবে।
288
00:30:54,000 --> 00:30:57,333
জোনাস, তুমি ঠিক এটাই চেয়েছিলে।
289
00:30:57,833 --> 00:30:59,083
তুমি আর মার্থা।
290
00:30:59,500 --> 00:31:02,625
এই পৃথিবীতে,
তোমরা দুজন অসম্ভব নও।
291
00:31:13,458 --> 00:31:14,333
মার্থা!
292
00:31:19,833 --> 00:31:20,666
দাঁড়াও!
293
00:31:24,750 --> 00:31:25,583
হেই।
294
00:31:26,041 --> 00:31:26,875
হেই।
295
00:31:39,625 --> 00:31:41,083
তুমি এসব বিশ্বাস করেছো?
296
00:31:42,375 --> 00:31:44,166
যে ওরা সবাই মরতে যাচ্ছে?
297
00:31:59,750 --> 00:32:00,666
এটা পাগলামি।
298
00:32:03,250 --> 00:32:04,541
আমি পাগল হয়ে গেছি।
এটা...
299
00:32:20,708 --> 00:32:23,083
বিশ্বাস করো, আমি জানি
অনুভূতিটা ঠিক কেমন।
300
00:32:26,750 --> 00:32:27,958
এ সবকিছু সত্যি?
301
00:32:34,083 --> 00:32:36,041
সে যা বলেছে সবকিছু সত্যি?
302
00:32:43,791 --> 00:32:45,708
কিন্তু আমি জানি
কোনো না কোনো উপায় আছে।
303
00:32:46,500 --> 00:32:48,833
এ সবকিছু ঠিক করার কোনো উপায়।
304
00:32:50,958 --> 00:32:53,250
আর সেই উপায় খুঁজে বের না করে
আমি থামবো না।
305
00:32:56,250 --> 00:32:58,166
আমার ধারণা
সেও সেটাই করছে।
306
00:32:59,166 --> 00:33:01,083
যে মার্থা আমাকে
এখানে নিয়ে এসেছে।
307
00:33:24,833 --> 00:33:25,958
সময় হয়েছে।
308
00:34:17,250 --> 00:34:19,708
তো তোমার মা কোথায়
তোমার বিন্দুমাত্র ধারণা নেই?
309
00:34:22,000 --> 00:34:23,625
আর আজ সকালের ওই লোকটা...
310
00:34:24,791 --> 00:34:27,041
তোমার ধারণা
সে তোমার বাবা হতে পারে?
311
00:34:27,500 --> 00:34:29,708
আমার মা তার সম্পর্কে
বেশি কথা বলতেন না।
312
00:34:30,750 --> 00:34:31,916
মা বলেছিল...
313
00:34:33,000 --> 00:34:34,291
সে একজন খারাপ লোক।
314
00:34:36,416 --> 00:34:38,333
আমি বহুদিন একটা
এতিমখানায় ছিলাম।
315
00:34:39,583 --> 00:34:41,291
এতিমখানায় থাকতে কেমন লাগে?
316
00:34:54,375 --> 00:34:56,166
একটা কথা গোপন রাখতে পারবে?
317
00:34:58,250 --> 00:35:00,375
আজ সকালের ওই লোকটা...
318
00:35:01,041 --> 00:35:03,291
সে আমার বাবা কিনা
আমি জানতেও চাই না।
319
00:35:04,083 --> 00:35:06,208
আর মা চলে যাওয়ায় আমি খুশি।
320
00:35:08,458 --> 00:35:10,291
চাইলে তুমি এটা রেখে দিতে পারো।
321
00:35:21,708 --> 00:35:22,750
ঈয়ানা?
322
00:35:23,916 --> 00:35:25,333
এখানে কী করছো তুমি?
323
00:35:27,500 --> 00:35:29,375
এখনো বাড়ি যাওনি তুমি?
324
00:35:36,416 --> 00:35:39,166
আমাদের দেরি হয়ে গেছে।
আমি নিশ্চিত মা খাবার নিয়ে অপেক্ষা করছে।
325
00:35:44,000 --> 00:35:45,125
আবার দেখা হবে।
326
00:35:45,708 --> 00:35:47,625
হয়তো আগামীকাল
আবার দেখা হবে।
327
00:36:04,416 --> 00:36:05,875
এখন আমরা কী করবো?
328
00:36:18,375 --> 00:36:21,000
ভেবো না।
আমি বাচ্চাটা রাখতে চাই না।
329
00:36:28,000 --> 00:36:30,125
কেন কিছু লোকের কাছে
সবকিছু থাকে?
330
00:36:30,791 --> 00:36:32,125
আর বাকিদের কাছে কিছুই না?
331
00:36:33,666 --> 00:36:34,500
হুম?
332
00:36:35,666 --> 00:36:39,583
কেন নিয়তি সব ভালো জিনিসগুলো
তাদের কপালে নির্ধারণ করে আর বাকিদের নয়?
333
00:36:56,875 --> 00:37:00,375
আমার সারাটা জীবন আমি সেই
জিনিসগুলো ধরে রাখতে চেয়েছি যা থাকবার নয়।
334
00:37:02,750 --> 00:37:04,416
কিন্তু এখন অবশেষে বুঝতে পেরেছি।
335
00:37:07,875 --> 00:37:09,083
আমার কাউকে প্রয়োজন নেই।
336
00:37:12,708 --> 00:37:13,875
কাউকেই নয়।
337
00:37:20,500 --> 00:37:21,916
তুমি চলে গেলেই ভালো করবে।
338
00:37:44,958 --> 00:37:46,041
গতবছর...
339
00:37:52,166 --> 00:37:53,666
ড্যানিয়েল এ জায়গাটার কথা বলেছিল।
340
00:37:55,708 --> 00:37:57,250
সে কাজটা ভালো পারে।
341
00:38:02,583 --> 00:38:04,208
[ মিসেস ওবেনডোর্ফ ]
342
00:38:12,833 --> 00:38:13,875
আমি দুঃখিত।
343
00:39:37,166 --> 00:39:38,750
ওদের পাঠিয়ে দিয়েছো?
344
00:39:49,250 --> 00:39:51,000
শুরুই শেষ।
345
00:39:52,833 --> 00:39:54,833
এবং শেষই শুরু।
346
00:39:55,875 --> 00:39:58,125
আমরা সবাই তার হতে জন্ম নিয়েছি।
347
00:39:59,916 --> 00:40:01,666
তুমি তাকে জীবন দিয়েছো।
348
00:40:03,125 --> 00:40:04,916
আর সে আমাদের জীবন দেবে।
349
00:40:07,333 --> 00:40:08,166
তাকে।
350
00:40:09,166 --> 00:40:10,083
অ্যাগনেসকে।
351
00:40:10,583 --> 00:40:11,500
ট্রন্টেকে।
352
00:40:12,375 --> 00:40:13,208
ঈয়ানাকে।
353
00:40:13,916 --> 00:40:14,791
উলরিখকে।
354
00:40:17,250 --> 00:40:18,416
ক্যাথারিনাকে।
355
00:40:20,208 --> 00:40:21,041
তোমাকে।
356
00:40:24,708 --> 00:40:27,166
শুরু এবং সমাপ্তিহীন এক ধারার।
357
00:40:29,791 --> 00:40:31,875
এক অসীম চক্রের।
358
00:40:54,500 --> 00:40:55,541
ডরিস?
359
00:40:57,541 --> 00:40:58,708
সবকিছু ঠিক আছে?
360
00:41:40,625 --> 00:41:41,458
আমি...
361
00:41:42,083 --> 00:41:43,541
আমি ক্ষমা চাইতে চাইছিলাম।
362
00:41:46,041 --> 00:41:47,166
সকালের ঘটনার জন্য।
363
00:41:50,458 --> 00:41:52,791
জানি তুমি শুধু
সাহায্যই করতে চেয়েছিলে।
364
00:41:59,416 --> 00:42:00,833
ইদানীং, আমি...
365
00:42:05,291 --> 00:42:07,208
আমি আমার মাঝে ছিলাম না।
366
00:42:08,833 --> 00:42:09,916
কাজ আর...
367
00:42:14,583 --> 00:42:15,583
আমি দুঃখিত।
368
00:42:20,875 --> 00:42:22,666
আমি জানি তুমি কী খেল খেলছো।
369
00:42:25,500 --> 00:42:26,625
ওই মহিলার সাথে।
370
00:42:29,541 --> 00:42:30,791
তার মানে কী?
371
00:42:34,208 --> 00:42:35,583
আমি ডিভোর্স চাই।
372
00:42:38,916 --> 00:42:40,541
কী যা-তা বলছো তুমি?
373
00:42:45,500 --> 00:42:49,708
কাজটা আরো আগেই করা উচিত ছিল,
কিন্তু আমি... ভেবেছিলাম...
374
00:42:51,875 --> 00:42:53,791
কী ভেবেছিলাম তাও জানি না।
375
00:42:55,666 --> 00:42:57,250
এতোসব গোপনীয়তা।
376
00:42:59,291 --> 00:43:00,708
আমি এভাবে বেঁচে থাকতে চাই না।
377
00:43:02,833 --> 00:43:03,666
আমি...
378
00:43:06,625 --> 00:43:08,083
আমি এটা ব্যাখ্যা করতে পারবো।
379
00:43:10,500 --> 00:43:13,000
হৃদয়ের মতিগতি বোঝা বড় দায়।
380
00:43:14,958 --> 00:43:16,500
ওটা যা চায় তাই করে।
381
00:43:41,041 --> 00:43:41,875
হ্যালো।
382
00:43:43,208 --> 00:43:46,541
আমি... আমি মিসেস ওবেনডোর্ফের
সাথে দেখা করতে এসেছি।
383
00:44:05,666 --> 00:44:07,375
আপনাকে অপেক্ষা করতে হবে।
384
00:44:27,750 --> 00:44:29,291
আমার মা বলেন...
385
00:44:31,125 --> 00:44:32,708
ওরা নরকে যায়।
386
00:44:35,291 --> 00:44:36,250
যে...
387
00:44:37,083 --> 00:44:38,708
যে বাচ্চাদের নষ্ট করে ফেলা হয়।
388
00:44:39,416 --> 00:44:40,833
আমি নরকে বিশ্বাস করি না।
389
00:44:43,791 --> 00:44:45,958
নরক হচ্ছে যেটা আমরা
পৃথিবীতেই বানিয়ে রেখেছি।
390
00:44:51,750 --> 00:44:53,125
আমি হেলেন।
391
00:44:56,250 --> 00:44:57,333
হেলেন এলবার্স।
392
00:45:11,625 --> 00:45:12,666
ক্যাথারিনা।
393
00:45:15,083 --> 00:45:17,041
নামটা ভীষণ সুন্দর।
394
00:45:23,000 --> 00:45:24,958
সেন্ট ক্রিস্টোফার!
395
00:45:29,375 --> 00:45:31,000
ভাবনাটা চমৎকার।
396
00:45:32,333 --> 00:45:35,041
কেউ আমাদের জীবনকে
বয়ে নিয়ে চলেছে।
397
00:45:37,750 --> 00:45:39,833
কেউ একজন
আমাদের খেয়াল রাখছে।
398
00:45:45,750 --> 00:45:46,750
এসে পড়ো।
399
00:47:00,333 --> 00:47:01,333
হ্যালো, বাবা।
400
00:47:10,916 --> 00:47:11,916
মা কোথায়?
401
00:47:20,083 --> 00:47:22,583
হৃদয়ের মতিগতি বোঝা বড় দায়।
402
00:47:29,125 --> 00:47:30,500
ওটা যা চায় তাই করে।
403
00:47:42,958 --> 00:47:43,791
এসো।
404
00:47:45,333 --> 00:47:46,166
ওনাকে একা থাকতে দাও।
405
00:48:02,125 --> 00:48:04,583
[ উইন্ডেন স্থাপনা নির্মাণ কর্তৃপক্ষ ]
406
00:48:08,291 --> 00:48:10,833
[ নির্মাণের অনুমতি পত্র ]
407
00:48:55,458 --> 00:48:57,041
তুমি আমাকে একটা কথা দিয়েছিলে।
408
00:49:01,708 --> 00:49:03,708
আমি আমার কথা রেখেছি।
409
00:49:05,333 --> 00:49:06,958
এবার তোমার কথা রাখার পালা।
410
00:49:16,166 --> 00:49:18,708
তুমি উৎসটা কোথায় জানতে চাও।
411
00:49:18,791 --> 00:49:20,458
আর সেটাকে ধ্বংস করতে চাও।
412
00:49:26,416 --> 00:49:27,416
জানতে পারবে।
413
00:49:32,083 --> 00:49:35,041
আমার ৬৬ বছরেরও
বেশি সময় লেগেছে...
414
00:49:36,208 --> 00:49:39,333
পুরোপুরি বুঝতে যে
কীভাবে সবকিছু সম্পর্কিত।
415
00:49:50,958 --> 00:49:52,166
তুমি ঠিক ধরেছো।
416
00:49:52,958 --> 00:49:55,583
তোমারও বোঝার সময় হয়েছে।
417
00:50:41,166 --> 00:50:42,166
স্কুলে...
418
00:50:46,250 --> 00:50:48,375
যখন তুমি দরজা দিয়ে ঢুকেছিলে,
আমি...
419
00:50:49,875 --> 00:50:51,125
আমার একটা অনুভূতি হয়েছিল।
420
00:50:55,125 --> 00:50:56,625
যেন আমরা একে অপরকে চিনি।
421
00:51:04,333 --> 00:51:05,416
একটা স্বপ্নের মাধ্যমে।
422
00:51:07,000 --> 00:51:07,875
অথবা...
423
00:51:09,541 --> 00:51:10,791
আমি দুঃখিত।
424
00:51:12,291 --> 00:51:13,291
এ সবকিছুর জন্য।
425
00:51:28,541 --> 00:51:29,958
তুমি যেখান থেকে এসেছো...
426
00:51:33,750 --> 00:51:35,208
সেই জায়গাটা কেমন?
427
00:51:40,083 --> 00:51:41,333
আমি কি অন্যরকম ছিলাম?
428
00:53:17,791 --> 00:53:22,500
[ আমাকে মরার জন্য ফেলে যাওয়া হয়েছে,
এবং আমিই আমার একমাত্র বিচারক। আমি। ]
429
00:53:32,166 --> 00:53:37,583
[ শুরুই শেষ।
এবং শেষেই শুরু। ]
430
00:57:28,041 --> 00:57:29,291
আমরা এখানে কেন?
431
00:57:32,791 --> 00:57:33,750
কারণ এখানেই...
432
00:57:34,416 --> 00:57:36,875
সবকিছুর শুরু হয়েছিল।
433
00:57:38,958 --> 00:57:40,208
তোমার পৃথিবীতে।
434
00:57:41,083 --> 00:57:42,333
তার মানে কী?
435
00:57:54,125 --> 00:57:55,708
তোমার বয়স্ক রূপ।
436
00:57:55,791 --> 00:58:00,666
সে তোমাকে আর জোনাসকে
শুধু একটি উদ্দেশ্যেই ফেরত পাঠিয়েছিল।
437
00:58:13,208 --> 00:58:16,000
তোমাদের কখনোই মহাপ্রলয়
থামাবার কথা ছিল না।
438
00:58:18,208 --> 00:58:21,416
বরং তার উৎস তৈরির কথা ছিল।
439
00:58:37,083 --> 00:58:39,333
এটা সেই উৎস।
440
00:58:42,625 --> 00:58:44,291
তোমার পেটে যা বড় হচ্ছে...
441
00:58:44,708 --> 00:58:46,708
সেটিই দুই পৃথিবীর মাঝের সেতুবন্ধন।
442
00:58:46,791 --> 00:58:47,791
এ হতে পারে না।
443
00:58:49,125 --> 00:58:52,375
এটিই হচ্ছে সেই গিঁটের শুরু...
444
00:58:52,458 --> 00:58:54,625
এবং এটিই হবে তার সমাপ্তির কারণ।
445
00:58:58,958 --> 00:59:00,208
তোমার ছেলে।
446
00:59:02,583 --> 00:59:04,500
সে-ই হচ্ছে উৎস।
447
00:59:38,000 --> 00:59:48,000
অনুবাদেঃ
সৈয়দ ফাহমিদুল ইসলাম
আসাদুজ্জামান
448
00:59:49,000 --> 00:59:59,000
সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম