1
00:00:07,341 --> 00:00:09,841
পৃথিবী নামক গ্রহটি
এতসব দর্শনীয় জিনিসে ভরপুর,
2
00:00:10,636 --> 00:00:13,676
যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো
সহজেই চোখ এড়িয়ে যায়।
3
00:00:15,766 --> 00:00:17,636
কিন্তু কাছ থেকে তাকান...
4
00:00:18,143 --> 00:00:20,563
দেখবেন এখানে রয়ে গেছে
পুরো এক অনাবিষ্কৃত জগৎ।
5
00:00:22,648 --> 00:00:24,978
এমন এক দুনিয়া
যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো...
6
00:00:26,485 --> 00:00:27,815
আর ছোট্টো ছোট্টো ভিলেনদের...
7
00:00:29,029 --> 00:00:31,409
অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়...
8
00:00:34,618 --> 00:00:40,038
দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য।
9
00:00:43,703 --> 00:00:48,548
:.:.: TINY WORLD :.:.:
EPISODE 06
10
00:00:51,969 --> 00:00:53,799
নিজের ঘরের মতো কোনো স্থান হয় না।
11
00:01:01,687 --> 00:01:04,857
আর কালো পেটের ফিল্ড হ্যামস্টারের জন্য,
সেটা এখানে...
12
00:01:07,276 --> 00:01:09,776
ইউরোপীয় পল্লী অঞ্চলের ঠিক কেন্দ্রবিন্দুতে।
13
00:01:14,491 --> 00:01:16,161
ব্যাপারটা হচ্ছে...
14
00:01:18,579 --> 00:01:20,579
পল্লী অঞ্চল বদলাচ্ছে।
15
00:01:43,979 --> 00:01:45,649
মেশিনের আগমনের সাথে সাথে...
16
00:01:48,567 --> 00:01:50,437
প্রস্থান ঘটে প্রাণীদের।
17
00:02:03,790 --> 00:02:06,380
বেশিরভাগই এত ক্ষুদ্র
যে নজর এড়িয়ে যায়।
18
00:02:16,220 --> 00:02:18,560
ভাগ্যবানদের ঠাঁই হয় এখানে।
19
00:02:22,809 --> 00:02:24,229
আমাদের বাগানগুলোতে।
20
00:02:30,150 --> 00:02:31,440
একটা পরিচিত স্থান।
21
00:02:35,030 --> 00:02:36,990
কিন্তু ক্ষুদ্র মাত্রায়,
22
00:02:37,658 --> 00:02:40,078
এটা এক বিস্ময়ের জগত...
23
00:02:43,455 --> 00:02:45,325
যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র
প্রাণীদের রাজত্ব চলে।
24
00:02:50,254 --> 00:02:54,474
এই ক্ষুদ্র নিবাসীদের জন্য,
বাগানে সবকিছু রয়েছে।
25
00:02:56,134 --> 00:02:57,144
আরামদায়ক বিছানা।
26
00:03:03,976 --> 00:03:05,306
প্রাইভেট স্যুইট।
27
00:03:09,022 --> 00:03:10,022
এমনকি পুলও।
28
00:03:12,276 --> 00:03:14,146
এটা দেখতে স্বর্গের মতো মনে হতে পারে।
29
00:03:16,864 --> 00:03:19,704
কিন্তু সবখানেই বিপদ রয়েছে।
30
00:03:23,245 --> 00:03:27,455
সবচেয়ে ভয়াবহ হচ্ছে,
এই অঞ্চলের শাসক দানবেরা।
31
00:03:33,463 --> 00:03:37,263
তো, এই স্থানটিকে নিজের ঘরে
পরিণত করতে কী করতে হয়?
32
00:03:38,927 --> 00:03:47,477
"GARDEN (বাগান)"
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
33
00:03:53,066 --> 00:03:54,606
বসন্তের আগমণ ঘটেছে।
34
00:03:59,364 --> 00:04:01,874
আর সেই সাথে,
টাটকা খাবারের সরবরাহ।
35
00:04:16,380 --> 00:04:20,550
কিন্তু যেখানে খাদ্য রয়েছে,
সেখানে বিপদ অবধারিত।
36
00:04:34,441 --> 00:04:38,031
গৃহপালিত বিড়াল অন্য যেকোনো শিকারীর
চেয়ে বেশি ক্ষুদ্র স্তন্যপায়ীদের হত্যা করে।
37
00:04:45,285 --> 00:04:49,915
সৌভাগ্যক্রমে, কাঠবিড়ালিরা দেহ
এবং মনের দিক দিয়ে চটপটে।
38
00:04:53,252 --> 00:04:58,672
যেখানে ইচ্ছা... আর সামান্য বাদাম রয়েছে...
সেখানে উপায় অবশ্যই রয়েছে।
39
00:05:17,234 --> 00:05:21,664
কিন্তু এই টাঙ্গানো দড়ি
আয়ত্ত করাটা এতটা সোজা না।
40
00:05:34,042 --> 00:05:35,042
সে আবার ফিরে আসবে।
41
00:05:38,172 --> 00:05:40,132
কাঠবিড়ালিরা দারুণ অধ্যবসায়ী।
42
00:05:45,470 --> 00:05:48,720
নিশ্চিতভাবেই, ওড়ার ক্ষমতা
পাখিদের জন্য টেবিলে পৌঁছানো সহজ করে দেয়।
43
00:05:58,192 --> 00:06:00,942
বসন্তের শুরুতে, রবিন পাখিরা
নিজেদের পরিবার গঠন শুরু করে।
44
00:06:02,696 --> 00:06:06,776
তাই বাবাকে নিজের বর্ধমান পরিবারের জন্য
যথাসম্ভব বেশি খাদ্য সংগ্রহ করতে হয়।
45
00:06:13,165 --> 00:06:17,745
মা যখন বাচ্চাদের খেয়াল রাখে,
বাবা তখন অত্যন্ত ব্যস্ত থাকে
46
00:06:17,836 --> 00:06:21,086
পাঁচ মিনিট অন্তর বাচ্চাগুলোকে
খাওয়ানোর কাজে।
47
00:06:24,218 --> 00:06:26,928
অন্য পাখিদের এড়িয়ে চলা
সবচেয়ে কৌশলপূর্ণ কাজ।
48
00:06:32,100 --> 00:06:34,560
রবিন বাগানের সবচেয়ে
আক্রমণাত্মক পাখিদের মধ্যে অন্যতম।
49
00:06:40,108 --> 00:06:42,528
আর এটি সবচেয়ে হিংস্রদের মাঝে অন্যতম।
50
00:06:52,037 --> 00:06:54,407
ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে উড়ে চলা,
51
00:06:55,165 --> 00:06:58,165
বাজপাখি
এক ছোটোপাখি স্পেশালিস্ট।
52
00:07:15,644 --> 00:07:20,524
ব্যর্থ শিকারের অর্থ
ফ্রি খাবারও বটে।
53
00:07:34,079 --> 00:07:38,459
কালো পিঁপড়াদের জন্য, স্রেফ
খাদ্য খোঁজাই বিরাট অভিযানের শামিল।
54
00:07:46,383 --> 00:07:48,593
তাদের এগোতে হয় ঘন জঙ্গল ভেদ করে...
55
00:07:50,929 --> 00:07:52,929
...আর পাড়ি দিতে হয় বিশাল মরুভূমি।
56
00:08:00,439 --> 00:08:03,359
বাড়িতে, তাদের রয়েছে
৫,০০০ সদস্যের একটা কলোনি।
57
00:08:05,611 --> 00:08:09,321
আর যেভাবে তারা তাদের খাদ্যের ব্যবস্থা করে
তা প্রায় বিস্ময়কর।
58
00:08:16,246 --> 00:08:19,076
তারা এফিড চাষীতে পরিণত হয়েছে।
[Aphid = এক ধরণের ক্ষুদ্র পোকা]
59
00:08:20,667 --> 00:08:22,087
তারা এগুলো খায় না অবশ্য।
60
00:08:24,296 --> 00:08:25,876
বরং এদের সুরসুরি দেয়...
61
00:08:27,716 --> 00:08:29,836
যাতে তারা মধুশিশির ফোঁটা ফেলে...
62
00:08:34,264 --> 00:08:37,484
এক ধরণের মিষ্টি তরল
যা এফিডরা গাছের রস খেয়ে নিঃসরণ করে।
63
00:08:47,361 --> 00:08:51,241
কিন্তু পালের মাঝে...
একটা নেকড়ে রয়েছে।
64
00:08:56,245 --> 00:08:58,495
গুবরে পোকারা এফিড শিকারী।
65
00:09:06,630 --> 00:09:09,970
পিঁপড়ারা শক্তিশালী চোয়ালের
সাহায্যে পাল্টা আক্রমণ করে।
66
00:09:14,304 --> 00:09:16,474
আর ফরমিক এসিডের এক স্প্রে।
67
00:09:34,241 --> 00:09:38,871
কিন্তু এমন কিছু এফিড কিলার রয়েছে
যাদেরকে পিঁপড়ার সেনাবহরও হারাতে পারে না।
68
00:09:47,713 --> 00:09:49,803
তাদেরকে অন্য কোথাও
খাদ্যের সন্ধান করতে হবে।
69
00:09:57,264 --> 00:10:00,144
বন্য অবস্থায়, হ্যামস্টাররা বেশ স্থানিক।
[নিজেদের এলাকার ধারেকাছে কাউকে ঘেঁষতে দেয় না।]
70
00:10:02,519 --> 00:10:06,359
কিন্তু একটা সতেজ উঠানের আকর্ষণ
তাদের কাছাকাছি নিয়ে আসে।
71
00:10:16,033 --> 00:10:17,243
একটা পুরষ।
72
00:10:23,373 --> 00:10:25,253
সে কোনো সঙ্গী চায় না।
73
00:10:30,380 --> 00:10:34,380
দেখতে নিরীহ হলেও,
হ্যামস্টাররা হিংস্র লড়াকু।
74
00:10:39,223 --> 00:10:41,813
সে তুলনামূলক বড়ো এবং শক্তিশালী...
75
00:10:47,523 --> 00:10:50,363
কিন্তু দেখে রোমান্টিক উদ্দেশ্যই
বেশি বলে মনে হচ্ছে।
76
00:10:54,655 --> 00:10:57,365
দুজনের অনুভূতি একরকম নয়।
77
00:11:03,539 --> 00:11:04,959
হয়তো অন্য কোনো সময়।
78
00:11:16,510 --> 00:11:20,760
গ্রীষ্মের অগ্রগতির সাথে সাথে,
মূল লক্ষ্য খাদ্য থেকে ঘুরে দাঁড়ায় প্রজননে।
79
00:11:29,022 --> 00:11:31,112
একটি স্ত্রী জেব্রা জাম্পিং মাকড়সা।
80
00:11:36,196 --> 00:11:38,816
তার আকার হয়তো কেবল
একটা চালের দানার সমান...
81
00:11:41,368 --> 00:11:42,698
কিন্তু সে পেটুক।
82
00:11:53,839 --> 00:11:57,679
এই পুরুষ মাকড়সাটিকে সতর্ক হতে হবে।
সে খুব সহজেই তাকে মেরে ফেলতে পারে।
83
00:12:07,394 --> 00:12:09,444
সঙ্গী হিসেবে তাকে
নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে।
84
00:12:14,902 --> 00:12:16,402
নাচের মাধ্যমে।
85
00:12:32,294 --> 00:12:33,384
শাফল।
86
00:12:37,633 --> 00:12:38,633
ঢেউ।
87
00:12:41,720 --> 00:12:42,760
সাইড স্টেপ।
88
00:12:44,681 --> 00:12:46,891
সব একদম খাপে খাপ হতে হবে।
89
00:12:57,152 --> 00:12:58,782
সে সবচেয়ে দারুণ নর্তক নয়।
90
00:13:00,322 --> 00:13:03,532
কিন্তু অন্তত সে "বেঁচে থাকছে।"
91
00:13:09,831 --> 00:13:13,461
মধ্যগ্রীষ্ম।
আর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
92
00:13:19,716 --> 00:13:21,546
পুরুষ হ্যামস্টারটি ফিরে এসেছে।
93
00:13:23,303 --> 00:13:25,513
তার অধ্যবসায়ের পুরষ্কার সে পাচ্ছে।
94
00:13:38,777 --> 00:13:40,987
স্ত্রী হ্যামস্টার শিকড় যোগাড় করেছে,
95
00:13:41,822 --> 00:13:46,162
তার গর্তকে ঘরে পরিণত করার জন্য
সংস্কারকার্য চালাচ্ছে।
96
00:13:52,875 --> 00:13:56,665
বছরের এই সময়ে,
ছোটো ছোটো গৃহনির্মাতায় বাগান পরিপূর্ণ থাকে।
97
00:14:18,317 --> 00:14:21,947
ম্যাসন মৌমাছিকে তার বাচ্চা
বড়ো করার জন্য নিরাপদ একটা জায়গা খুঁজতে হবে।
98
00:14:26,742 --> 00:14:27,912
একজন একাকী মায়ের জন্য,
99
00:14:27,993 --> 00:14:32,003
সবকিছু গোড়া থেকে নির্মাণের চেয়ে একটি
পূর্বনির্মিত শামুকের খোলস বেশি সুবিধাজনক।
100
00:14:40,964 --> 00:14:43,264
সর্বাঙ্গীন পরীক্ষার পর...
101
00:14:44,593 --> 00:14:47,223
সে খোলসের ভেতর একটি মাত্র ডিম পাড়ে।
102
00:14:57,523 --> 00:14:59,153
কেবল একটা সমস্যা রয়েছে।
103
00:15:05,822 --> 00:15:08,242
স্টার্লিংরা শামুক খুব পছন্দ করে।
104
00:15:12,579 --> 00:15:15,789
এটা ভুল পরিচয়ের এক
দুর্ভাগ্যজনক ঘটনা হতে পারে।
105
00:15:36,562 --> 00:15:37,902
একটুর জন্য বেঁচে গিয়েছে।
106
00:15:40,107 --> 00:15:42,727
তার বাচ্চাকে যদি এই বাগানে
টিকে থাকতে হয়,
107
00:15:42,818 --> 00:15:45,238
তাকে ঘরের নিরাপত্তার জন্য কাজ করতে হবে।
108
00:15:48,407 --> 00:15:50,367
এক বছরের মধ্যে
ডিম ফুটে বাচ্চা বের হবে না।
109
00:15:52,536 --> 00:15:55,076
আর ততদিন একে নিরাপত্তা
দেওয়ার জন্য সে বেঁচে থাকবে না।
110
00:15:57,207 --> 00:15:59,747
তাই সে ঘর নির্মাণের উপাদান খুঁজছে।
111
00:16:18,770 --> 00:16:23,190
আশ্চর্যজনকভাবে, সে তার আকারের
চেয়ে ২০ গুণ বড়ো ছড়ি বহন করে
112
00:16:23,275 --> 00:16:25,025
তার শিশুশালাকে ঢাকার জন্য।
113
00:16:40,292 --> 00:16:43,382
একের পর এক টুকরা মিলে,
খোলসটি পরিণত হয়...
114
00:16:51,929 --> 00:16:53,389
একটা দূর্গে।
115
00:17:01,688 --> 00:17:04,528
যদিও বাচ্চার নিরাপত্তার
জন্য সে পাশে থাকতে পারবে না,
116
00:17:04,608 --> 00:17:07,238
তবুও সে তার সন্তানকে সম্ভাব্য
সবচেয়ে উত্তম প্রারম্ভ উপহার দিয়েছে।
117
00:17:14,660 --> 00:17:16,490
মানুষ যখন বিছানায় যাওয়ার প্রস্তুতি নেয়,
118
00:17:16,954 --> 00:17:20,254
বাগানে প্রাণের সঞ্চার করে
এক নতুন জাতের প্রাণীকূল।
119
00:17:26,128 --> 00:17:29,548
কেউ কেউ সেখানে পৌঁছানোর
জন্য বিপদসংকুল পথ পাড়ি দেয়।
120
00:17:32,219 --> 00:17:35,719
এক বিপজ্জনক মিশনে রয়েছে
এই মিডওয়াইফ ব্যাংটি।
121
00:17:36,890 --> 00:17:40,890
তার সঙ্গী তাদের মূল্যবান ডিমগুলোর
ব্যাপারে তার ওপর ভরসা রেখেছে।
122
00:17:47,067 --> 00:17:50,447
ডিমগুলো সে পুরুষ ব্যাঙের পায়ে বেঁধে দিয়েছে
যাতে সে এগুলো ফেলে না দেয়।
123
00:18:02,457 --> 00:18:06,127
এগুলো ফোটার জন্য প্রস্তুত, তাই
তাকে দ্রুত এগুলোকে পানিতে নিয়ে যেতে হবে।
124
00:18:09,882 --> 00:18:11,722
আর তা করার জন্য সে
নিজের জীবনের ঝুঁকি নেবে।
125
00:18:27,316 --> 00:18:31,066
উদ্যান পুকুরের ক্ষীণতম
ঘ্রাণও সে টের পায়।
126
00:18:34,239 --> 00:18:35,659
কিন্তু সে এখনও
সেখানে পৌঁছাতে পারেনি।
127
00:18:44,166 --> 00:18:46,166
সজারুরা ব্যাং খায়।
128
00:18:55,511 --> 00:18:57,721
কিন্তু এই সজারুটির অভিলাষ ভিন্ন।
129
00:19:02,059 --> 00:19:04,019
রাতের এক বিস্ময়।
130
00:19:11,360 --> 00:19:12,780
একটি চিতা শামুক।
131
00:19:16,240 --> 00:19:17,780
উষ্ণ, আর্দ্র সন্ধ্যায়,
132
00:19:17,866 --> 00:19:21,866
তারা প্রকৃতির সবচেয়ে অসাধারণ দৃশ্যের
অবতারণা ঘটায়।
133
00:19:38,178 --> 00:19:41,808
আরেকটি শামুকের পদানুসরণ করে,
এটি গাছ বেয়ে ওঠে।
134
00:19:57,489 --> 00:19:58,949
আর যখন দুজনের সাক্ষাৎ হয়...
135
00:20:03,537 --> 00:20:04,657
তারা নাচে।
136
00:20:17,134 --> 00:20:20,264
তারপর, গাছের ডাল ছেড়ে দিয়ে,
137
00:20:20,345 --> 00:20:23,175
আঠালো সূত্রক
বেয়ে তারা নিচে নেমে আসে।
138
00:20:27,436 --> 00:20:29,266
বিপদের ধরাছোঁয়ার বাইরে গিয়ে...
139
00:20:33,859 --> 00:20:35,489
তারা মিলন শুরু করে।
140
00:21:02,221 --> 00:21:05,061
পুরো বাগান জুড়ে,
নতুন প্রাণের উৎপত্তি হচ্ছে।
141
00:21:09,603 --> 00:21:12,943
মিডওয়াইফ ব্যাংটি
অবশেষে পুকুরের খোঁজ পেয়েছে।
142
00:21:15,317 --> 00:21:17,487
ঠিক যে পুকুরে
তার জন্ম হয়েছিল।
143
00:21:30,832 --> 00:21:33,462
আজকাল প্রাকৃতিক জলাশয়ের স্বল্পতার কারণে,
144
00:21:34,086 --> 00:21:37,206
উদ্যান পুকুর ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের
বেঁচে থাকার অবলম্বনে পরিণত হয়েছে।
145
00:21:49,601 --> 00:21:52,811
হ্যামস্টারদের জন্যও
এক নতুন অধ্যায় শুরু হচ্ছে।
146
00:21:55,482 --> 00:21:58,532
বাগান জীবন বেছে নেওয়াটা
নিশ্চিতভাবেই কাজে লেগেছে।
147
00:22:06,869 --> 00:22:09,329
সে সাতটি ছোটো বাচ্চার মা হয়েছে।
148
00:22:14,543 --> 00:22:17,383
প্রথম দুই সপ্তাহ তাদের চোখ বন্ধ থাকবে।
149
00:22:19,965 --> 00:22:22,795
এ সময়ের মাঝে,
বাচ্চাগুলো আকারে দ্বিগুণ হয়।
150
00:22:25,596 --> 00:22:28,596
প্রতিপালনের জন্য,
মা'কে পর্যাপ্ত খাদ্যগ্রহণ করতে হয়।
151
00:22:30,684 --> 00:22:33,104
এতগুলো বাচ্চাকে লালন-পালন
করতে যথেষ্ট কষ্ট হয়।
152
00:22:40,110 --> 00:22:43,320
সৌভাগ্যক্রমে, বাগানের মালীর
পরিশ্রম ফল দিচ্ছে।
153
00:22:54,166 --> 00:22:59,126
কিন্তু প্রতিবার সে যখন বাইরে যায়,
সে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে।
154
00:23:14,228 --> 00:23:16,648
সবচেয়ে উত্তম
যথাসম্ভব কম বের হওয়া।
155
00:23:18,315 --> 00:23:20,525
আর হ্যামস্টাররা যেটা
সবচেয়ে ভালো পারে তা করা।
156
00:23:23,570 --> 00:23:26,200
ওই গালগুলোতে তিন বেলার খাদ্য
জমা রাখার মতো জায়গা রয়েছে।
157
00:23:44,091 --> 00:23:46,721
কিন্তু তার মুখ এতটুকুই প্রশস্ত হয়।
158
00:24:05,654 --> 00:24:08,284
মধ্যগ্রীষ্মে,
বাগান খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
159
00:24:20,836 --> 00:24:23,046
সাথে বৃদ্ধি পাচ্ছে ক্ষুদ্র প্রাণীরা,
যারা এসব খেয়ে থাকে।
160
00:24:30,804 --> 00:24:31,854
মাত্র ডিম থেকে বেরোনো,
161
00:24:31,930 --> 00:24:35,890
একটি পুস মথ লার্ভা একটা সুঁইয়ের
ছিদ্র দিয়ে চলে যাওয়ার মতো ক্ষুদ্র।
162
00:24:41,023 --> 00:24:43,233
কিন্তু এটি একটি ক্ষুধার্ত শুঁয়োপোকা।
163
00:24:46,737 --> 00:24:49,277
মাত্র তিন সপ্তাহে,
এটি বড়ো হতে থাকে...
164
00:24:51,825 --> 00:24:52,865
আর বৃদ্ধি পেতে পেতে...
165
00:24:55,495 --> 00:24:58,325
তার আসল আকারের
হাজার গুণ বড়ো হয়ে যায়।
166
00:25:03,712 --> 00:25:06,922
এই মুহূর্তে,
বাগান যখন অত্যধিক বৃদ্ধি পায়,
167
00:25:08,008 --> 00:25:10,178
মানুষ নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করে।
168
00:25:16,558 --> 00:25:18,768
কিন্তু প্রকৃতিরও রুখে দাঁড়ানোর উপায় রয়েছে।
169
00:25:25,234 --> 00:25:27,954
ফরমিক এসিডের খানিকটা স্প্রেতেই কাজ হয়।
170
00:25:32,282 --> 00:25:35,702
অনেক ক্ষুদ্র প্রাণী
আত্মরক্ষার জন্য রাসায়নিক অস্ত্র ব্যবহার করে।
171
00:25:39,289 --> 00:25:42,289
কিন্তু মানুষের কাছে রয়েছে বিধ্বংসী অস্ত্র।
172
00:26:03,522 --> 00:26:04,732
...এটা হত্যাযজ্ঞ।
173
00:26:37,264 --> 00:26:38,974
প্রবল ক্ষয়ক্ষতির পরেও,
174
00:26:40,267 --> 00:26:42,767
এই পিঁপড়াগুলো তাদের
আহতদের ফেলে যাবে না।
175
00:26:46,106 --> 00:26:49,776
তারা তাদেরকে কলোনিতে
ফিরিয়ে নিয়ে যাবে।
176
00:26:54,865 --> 00:26:57,195
ঘরে ফিরে যাওয়াটা
এতটা সহজ হবে না।
177
00:26:59,953 --> 00:27:03,923
আর এখন ঘাস ছোটো হয়ে যাওয়ায়,
তাদের কোনো আড়ালও নেই।
178
00:27:19,223 --> 00:27:23,443
স্টারলিংরা শামুকের চেয়েও
বেশি পছন্দ করে পিঁপড়া।
179
00:27:29,107 --> 00:27:32,107
এবার, ফরমিক এসিডের ব্যবহার
উল্টো প্রভাব ফেলে।
180
00:27:35,072 --> 00:27:37,242
আদতে স্টারলিং
এটাকে আরও উৎসাহিত করে।
181
00:27:37,824 --> 00:27:41,624
এটা তার পালক মসৃণ রাখতে
আর পরজীবী থেকে নিরাপদে থাকতে সাহায্য করে।
182
00:27:47,376 --> 00:27:50,046
কিন্তু খোলা উঠানে
সাজসজ্জা করা বিপজ্জনক।
183
00:28:24,037 --> 00:28:25,867
পিঁপড়াদের জন্য
সৌভাগ্যজনক বিরতি।
184
00:28:28,083 --> 00:28:32,633
ঘরে পৌঁছানোর আগে তাদের
শেষ একটা বাধা অতিক্রম করা বাকি।
185
00:28:40,387 --> 00:28:42,007
সাথে জ্বলন্ত সূর্য।
186
00:28:45,058 --> 00:28:46,478
রূপ বদলানো বালুকণা।
187
00:28:51,440 --> 00:28:53,280
আর প্রাণঘাতী অ্যান্ট লায়ন।
[ফড়িংয়ের মতো দেখতে এক ধরণের পতঙ্গ]
188
00:28:56,111 --> 00:29:01,121
তারা ফাঁদ খনন এবং বালুর ঝাঁকুনি
সৃষ্টি করে যাতে ভিক্টিমরা পালাতে না পারে।
189
00:29:12,044 --> 00:29:15,674
একটি সাহসী পিঁপড়া তার আহত
কমরেডের জন্য নিজের জীবনের ঝুঁকি নেয়।
190
00:29:24,556 --> 00:29:26,636
কিন্তু এবার,
তাকে বাঁচানোর কোনো উপায় নেই।
191
00:29:39,613 --> 00:29:44,243
তবে পিঁপড়াদের নিঃস্বার্থ প্রকৃতির বদৌলতে,
বেশিরভাগই ঘরে ফিরে আসতে সক্ষম হয়।
192
00:30:00,425 --> 00:30:04,845
এখন চার সপ্তাহ বয়সী
হ্যামস্টারগুলো দুরন্তভাবে বৃদ্ধি পাচ্ছে।
193
00:30:09,685 --> 00:30:11,595
এবার বাগানটি ঘুরে দেখার পালা।
194
00:30:25,033 --> 00:30:28,453
তাদের মা সুন্দর স্থানে তাদের জীবন
শুরু করার ব্যাপারটি নিশ্চিত করেছে।
195
00:30:35,043 --> 00:30:36,713
ছোট্ট সবুজ একটি উদ্যান...
196
00:30:38,046 --> 00:30:39,756
সদা-পরিবর্তনশীল এক দুনিয়া।
197
00:30:46,013 --> 00:30:47,603
এটা হয়তো নিখুঁত না।
198
00:30:49,975 --> 00:30:51,095
কিন্তু এটা ঘর।
199
00:30:56,190 --> 00:31:00,820
প্রায়ই, আমাদের বাগানে থাকা প্রাণীদের
আমরা ক্ষতিকর ভেবে নেই।
200
00:31:02,654 --> 00:31:05,874
কিন্তু থামুন আর কাছ থেকে তাকান।
201
00:31:06,909 --> 00:31:10,909
আর দেখতে পাবেন
ক্ষুদ্র বিস্ময়কর এক সম্প্রদায়
202
00:31:10,996 --> 00:31:14,166
আমাদের পৃথিবীতে
নিজেদের ঘর নির্মাণের চেষ্টা করছে।
203
00:31:23,717 --> 00:31:26,427
ছোটো হওয়ার অনুভূতি ভুলে যাওয়া সহজ।
204
00:31:32,976 --> 00:31:34,436
কিন্তু একটু সাহায্যের হাত বাড়ালেই...
205
00:31:39,441 --> 00:31:40,821
ক্ষুদ্ররাও...
206
00:31:46,406 --> 00:31:48,526
বৃহৎ অর্জন করতে পারে।
207
00:31:52,661 --> 00:31:55,372
আসুন,
অকারণে একটি জীবও হত্যা না করি।
208
00:31:56,164 --> 00:32:01,127
প্রাণীদের সংরক্ষণ এবং তাদের নিরাপদ
জীবনধারণের জন্য যার যার স্থান থেকে এগিয়ে আসি।
209
00:32:02,337 --> 00:32:09,057
এতসব বিস্ময়কর সৃষ্টিতে ভরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ
"মানব"জীবন দানের জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি।