1
00:00:07,170 --> 00:00:10,830
বাচ্চারা, কখনো কখনো একই
মৌলের ভিন্ন-ভিন্ন ভরসংখ্যা থাকে,
2
00:00:11,270 --> 00:00:13,000
এদেরকে আইসোটোপ বলা হয়।
3
00:00:13,320 --> 00:00:15,660
এদের পারমানবিক ভর একই হওয়ায়...
4
00:00:15,740 --> 00:00:17,590
রাসায়নিক বৈশিষ্ট্যও একই হয়।
5
00:00:17,670 --> 00:00:21,580
কিন্তু ভরসংখ্যা আলাদা হওয়ায়,
এদের নিউক্লিয়াস আলাদা হয়।
6
00:00:21,660 --> 00:00:22,450
আর কতক্ষণ লাগবে?
7
00:00:22,570 --> 00:00:23,540
রজত দাও, জলদি দাও।
8
00:00:24,070 --> 00:00:26,740
সঠিক লিখলেই কেবল নম্বর পাওয়া যায়,
বেশি লিখলে নয়।
9
00:00:26,820 --> 00:00:28,170
স্যার, আর ২ সেকেন্ড প্লিজ!
10
00:00:28,440 --> 00:00:31,510
১,২.. হয়ে গেছে।
এখন খাতা দাও!
11
00:00:31,720 --> 00:00:32,920
দাও বলছি।
12
00:00:37,480 --> 00:00:39,200
একাদশ শ্রেণী শেষ হতে চলেছে।
13
00:00:42,580 --> 00:00:45,620
এটাই? সাইন্স না নেয়ার শুধু
এই একটা কারণই খুঁজে পেলি?
14
00:00:46,930 --> 00:00:48,480
আর ভবিষ্যতের সুযোগগুলো দেখলি না?
15
00:00:50,370 --> 00:00:53,800
ব্যাটা, দিল্লি'র আইআইটি'র
সর্বনিম্ন বেতন জানিস?
16
00:00:54,800 --> 00:00:56,030
১৫ লাখ।
17
00:00:57,070 --> 00:00:58,740
২১ বছর বয়সে আর কী চাস?
18
00:01:05,560 --> 00:01:06,720
গণিতে লিখেছে, কঠিন।
19
00:01:07,600 --> 00:01:11,890
ওয়াহ্.. এখনই পরিশ্রম করতে ভয় পাস?
20
00:01:12,770 --> 00:01:13,930
না-কি তুমি বিগড়েছো?
21
00:01:15,300 --> 00:01:16,110
আর কী?
22
00:01:16,240 --> 00:01:18,790
রজত বাবা, খাবার খা!
রজত বাবা, শুয়ে পড়!
23
00:01:20,180 --> 00:01:21,920
উনাকে সবকিছু প্লেটে সাজিয়ে দিতে হবে।
24
00:01:25,690 --> 00:01:28,870
বাবা, ওখানে আরেকটা পয়েন্ট আছে।
25
00:01:29,770 --> 00:01:30,610
কী?
26
00:01:34,570 --> 00:01:35,870
আমি নিতে চাই না।
27
00:01:36,370 --> 00:01:37,380
কী এটা?
28
00:01:40,640 --> 00:01:42,030
বাবা, আমার মন বসে না।
29
00:01:43,430 --> 00:01:45,690
জোর-জবরদস্তি করে যতটুকু পারি পড়ি, কিন্তু...
30
00:01:48,560 --> 00:01:49,470
আমি মজা পাই না।
31
00:01:49,550 --> 00:01:50,640
মজা?!
32
00:01:51,980 --> 00:01:53,130
তুই বেকুব না-কি?!
33
00:01:53,740 --> 00:01:54,800
মজা মানে?!
34
00:01:56,030 --> 00:01:58,100
তোর কী মনে হয়, প্রত্যেকদিন
অফিস যেয়ে আমি মজা পাই?
35
00:01:58,410 --> 00:02:01,260
না-কি ইলেক্ট্রিশিয়ান বাল্ব বদলে মজা পায়?
36
00:02:02,180 --> 00:02:03,550
কাজ তো কাজই।
37
00:02:04,520 --> 00:02:06,890
সেটা থেকে পাওয়া টাকা দিয়ে
ঘুরতে যাওয়া হয়...
38
00:02:07,160 --> 00:02:08,250
সিনেমা দেখা হয়।
39
00:02:08,540 --> 00:02:09,840
সেটাতে মজা পাওয়া যায়।
40
00:02:10,150 --> 00:02:11,250
মজা!
41
00:02:13,940 --> 00:02:15,650
আর সাইন্স না নিলে কী নিবি?
আর্টস?
42
00:02:16,960 --> 00:02:17,970
হ্যাঁ, বাবা।
43
00:02:18,500 --> 00:02:20,460
আপনার মনে আছে, আমি
এসএসটি'তে বোর্ডে প্রথম হয়েছিলাম?
44
00:02:20,860 --> 00:02:22,110
৯৯ নম্বর পেয়েছিলাম।
45
00:02:22,640 --> 00:02:24,330
আর বাবা, আমি রিয়া
ম্যামের সাথেও কথা বলেছি।
46
00:02:24,560 --> 00:02:26,530
তিনি বলেছেন আর্টসেও
সামনে অনেক সুযোগ রয়েছে।
47
00:02:26,760 --> 00:02:27,860
কী সুযোগ?
48
00:02:28,650 --> 00:02:29,920
শিক্ষাকতা করবি?
49
00:02:32,280 --> 00:02:33,670
বাবা, আম্মুও তো একজন শিক্ষিকা।
50
00:02:33,750 --> 00:02:34,860
তাহলে তুইও মায়ের মতো হবি?
51
00:02:35,150 --> 00:02:36,380
ঘর সামলাবি?
52
00:02:38,830 --> 00:02:40,370
বাবা, আমি ইঞ্জিনিয়ার হতে চাই না।
53
00:02:41,330 --> 00:02:42,420
তুমি থামো!
54
00:02:44,050 --> 00:02:48,920
বাবা রজত, সাইন্সের
শিক্ষার্থীদের জন্য সব রাস্তা খোলা থাকে।
55
00:02:49,210 --> 00:02:53,120
দ্বাদশ শ্রেণির পর, তুই আর্টস,
কমার্স যা ইচ্ছা নিতে পারবি।
56
00:02:53,250 --> 00:02:54,660
আরও শেখাও তুমি!
57
00:02:55,470 --> 00:02:59,770
শোন... আমার কোনো
ব্যবস্যা নেই যে তুই সামলাবি।
58
00:03:00,880 --> 00:03:03,490
একারণে তোকে আইআইটি'তেই
যেতে হবে!
59
00:03:03,790 --> 00:03:05,210
আর সেটার জন্যই পরিশ্রম কর।
60
00:03:06,040 --> 00:03:07,160
বুঝেছিস?
61
00:03:08,820 --> 00:03:11,420
আর যে আইসোটোপের নিউক্লিয়াস অস্থিতিশীল...
62
00:03:11,500 --> 00:03:13,260
সেটা তেজস্ক্রিয়।
63
00:03:14,560 --> 00:03:16,800
আমি সাইন্স নিতে চাই না, বাবা!
আইআইটি'তে যেতে চাই না!
64
00:03:17,510 --> 00:03:18,600
কী ব্যাপার রজত!
65
00:03:18,680 --> 00:03:21,420
ফুল নম্বর! ফাটিয়ে দিয়েছো.. ২০ এ ২০!
66
00:03:21,590 --> 00:03:24,550
হাততালি!
আরো জোরে!
67
00:03:27,700 --> 00:03:30,550
সাবাস বাছা, ২০ এ ২০।
68
00:03:30,990 --> 00:03:32,180
গুড, গুড।
69
00:03:32,900 --> 00:03:33,800
জ্বি, বাবা।
70
00:03:39,810 --> 00:03:41,970
আমি এই প্রথমবার সাইয়ামের
চেয়ে বেশি নম্বর পেলাম।
71
00:03:44,300 --> 00:03:45,680
কিন্তু তারপরও ভালো লাগছে না।
72
00:03:46,150 --> 00:03:48,620
কিন্তু রাজ্জো, আমি তোমাকে নিয়ে গর্বিত!
73
00:03:49,410 --> 00:03:50,650
তুমি বাসায় কথা বলেছো,
74
00:03:50,730 --> 00:03:52,010
আঙ্কেল-আন্টিকে সত্যটা বলেছো।
75
00:03:52,130 --> 00:03:53,250
আর চড় খেয়েছি!
76
00:03:53,630 --> 00:03:54,820
তো কী লাভ হলো?
77
00:03:55,240 --> 00:03:57,740
আন্টি তো বলেছে যে দ্বাদশ শ্রেণির
পর বিভাগ পরিবর্তন করতে পারবে।
78
00:03:57,820 --> 00:03:59,110
কিন্তু বাবা তো চুপ করিয়ে দিলো।
79
00:03:59,230 --> 00:04:01,310
আরে! অন্তত বলেছো তো।
80
00:04:02,510 --> 00:04:04,200
কিছুটা হলেও লাভ তো হয়েছেই, রাজ্জো।
81
00:04:07,890 --> 00:04:09,190
হ্যাঁ, তা হয়েছে অবশ্য।
82
00:04:19,860 --> 00:04:22,680
'আপনারা শুনছেন রেডিও সিটি,
আর আমি লাভগুরু রয়েছি আপনাদের সাথে।'
83
00:04:22,890 --> 00:04:25,140
'যখন হঠ্যাৎ করে আবহাওয়া বদলে যায়...'
84
00:04:25,220 --> 00:04:28,650
'এবং আমাদের ভালোবাসার মানুষটি পাশে থাকে...
85
00:04:28,730 --> 00:04:32,290
তখন সবকিছুই বড্ড সুন্দর এবং রোমান্টিক মনে হয়।'
86
00:04:32,420 --> 00:04:35,650
আমরা এখনো একে অপরকে
'আই লাভ ইউ' বলিনি, তাই না?
87
00:04:35,730 --> 00:04:36,640
না।
88
00:04:37,070 --> 00:04:38,160
এবং বলাও উচিত নয়।
89
00:04:38,240 --> 00:04:39,310
'রেডিও সিটি!'
90
00:04:39,470 --> 00:04:41,050
সেটা দূর্ভাগ্য বয়ে আনতে পারে।
91
00:04:42,740 --> 00:04:44,310
আর যদি বলার ইচ্ছা করে তো?
92
00:04:49,440 --> 00:04:51,150
বৃষ্টি দেখে বলার ইচ্ছা করছে?
93
00:04:52,520 --> 00:04:54,480
আয় হায়, বলিউডি বয়!
94
00:04:55,190 --> 00:04:56,800
তোমার বৃষ্টিকে রোমান্টিক মনে হয় না?
95
00:04:56,940 --> 00:04:57,860
একদমই না।
96
00:04:58,390 --> 00:04:59,370
খুবই বিরক্তিকর।
97
00:04:59,890 --> 00:05:01,280
সবকিছু স্যাঁতসেঁতে হয়ে যায়।
98
00:05:04,080 --> 00:05:07,500
না, সবকিছু আরো বেশি সুন্দর হয়ে যায়।
99
00:05:14,340 --> 00:05:15,930
তোমাকেও কিন্তু আজ বড্ড সুন্দর লাগছে।
100
00:05:20,520 --> 00:05:23,210
ঠিক আছে, কিন্তু যদি বলার
ইচ্ছা করে, তাহলে কী বলবো?
101
00:05:23,290 --> 00:05:24,550
অন্য কিছু।
102
00:05:27,570 --> 00:05:28,870
'আই হেট ইউ' তে কাজ হবে?
103
00:05:29,700 --> 00:05:30,800
হবে!
104
00:05:36,120 --> 00:05:37,460
আই হেট ইউ, ঈশিতা।
105
00:05:40,300 --> 00:05:41,700
আই হেট ইউ টু, রজত।
106
00:05:42,520 --> 00:05:43,850
কিন্তু এখনো বিরক্তিকর লাগছে!
107
00:05:52,640 --> 00:05:56,780
কিন্তু বাচ্চারা, শুধুমাত্র স্থিতিশীল আইসোটোপই
পরিবেশে টিকে থাকতে পারে।
108
00:05:57,080 --> 00:06:00,050
যেমন পরিবেশে কার্বন ১২ রয়েছে ৯৮.৯%,
109
00:06:00,190 --> 00:06:03,220
এবং কার্বন ১৩ রয়েছে ১.১%।
110
00:06:03,460 --> 00:06:06,000
আর এর সাথেই আমাদের সবচেয়ে
কঠিন অধ্যায় শুরু হয়ে গেলো।
111
00:06:06,230 --> 00:06:08,560
মনোযোগের সহিত ঠিকভাবে শুনো।
112
00:06:08,640 --> 00:06:11,490
তো নিজেদের নোটবুক বের করো,
আজকের তারিখ দাও, এবং লিখো।
113
00:06:11,760 --> 00:06:15,270
অধ্যায়- ০৪,
সুখকর মুহুর্ত দ্রুতই চলে যাবে
114
00:06:16,090 --> 00:06:17,500
ভাই, আমি একদমই জানি না
এরকম পরিস্থিতিতে...
115
00:06:17,630 --> 00:06:19,150
কী বলতে হয়।
116
00:06:19,360 --> 00:06:21,650
হ্যাঁ, হ্যাঁ...আর আমি তো শোকসভার
ওপর পিএইচডি করে রেখেছি!
117
00:06:25,160 --> 00:06:27,170
ভাই রাজ্জো,.. দেখতো, চুল ঠিক আছে?
118
00:06:28,500 --> 00:06:29,830
তুই বাঞ্চোত না-কি?
119
00:06:30,210 --> 00:06:31,790
ঈশিতার দাদী আজ মারা গেছে।
120
00:06:32,690 --> 00:06:34,210
আর এরকম কালো শার্ট
পড়ে এসেছিস কেন?
121
00:06:35,150 --> 00:06:37,850
বুঝেছি। কিন্তু... রাজ্জো ভাই, শোন...
122
00:06:37,990 --> 00:06:39,280
শার্ট কি ঠিক আছে?
123
00:06:39,360 --> 00:06:40,600
চলতো ভিতরে!
124
00:07:02,570 --> 00:07:04,310
- নমস্কার।
- নমস্কার।
125
00:07:04,500 --> 00:07:05,560
সরি আঙ্কেল...
126
00:07:06,370 --> 00:07:07,990
বাবা, তুমি কেন সরি বলছো?
127
00:07:08,310 --> 00:07:10,400
যা কপালের লিখা আছে তা তো হবেই।
128
00:07:11,460 --> 00:07:13,850
জি আঙ্কেল, নিয়তি।
129
00:07:15,330 --> 00:07:16,420
তুমি কে, বাবা?
130
00:07:16,500 --> 00:07:18,610
আঙ্কেল, আমি গৌরভ পান্ডে।
131
00:07:18,690 --> 00:07:19,880
আমি রজতের বন্ধু।
132
00:07:20,640 --> 00:07:21,740
ঈশিতার'ও বন্ধু।
133
00:07:22,860 --> 00:07:24,150
আর আঙ্কেল, রজত... ইশিতার বন্ধু।
134
00:07:24,800 --> 00:07:25,630
আমরা সবাই বন্ধু।
135
00:07:26,490 --> 00:07:27,360
ভিতরে আসো।
136
00:07:27,440 --> 00:07:29,880
- ধ্যাত...
- চুপ থাক তো!
137
00:07:51,260 --> 00:07:53,150
ঈশিতা মা, এদিকে আয় তো।
138
00:08:02,010 --> 00:08:03,200
কীভাবে মারা গেলো?
139
00:08:04,330 --> 00:08:05,380
হার্ট এটাক।
140
00:08:05,460 --> 00:08:07,080
সকালে হাসপাতালে নিয়ে যাচ্ছিলো,
141
00:08:07,160 --> 00:08:08,480
রাস্তাতেই মারা গেছেন।
142
00:08:09,230 --> 00:08:10,510
ঈশিতার কী অবস্থা?
143
00:08:11,530 --> 00:08:12,580
ঠিকই মনে হচ্ছে।
144
00:08:16,390 --> 00:08:18,770
জানি না।
হয়তো আগে থেকেই প্রস্তুত ছিলো।
145
00:08:20,183 --> 00:08:40,703
ফ্লেমস - সিজন: ০২ - এপিসোড: ০৪
অনুবাদক: আকতার হোসেন
146
00:08:41,500 --> 00:08:55,000
সম্পাদনায়:
রবিউল আওয়াল জীবন
147
00:09:21,780 --> 00:09:22,740
কী হলো?
148
00:09:23,730 --> 00:09:25,900
কিছু না... একটা ঘটনা মনে পড়লো।
149
00:09:26,030 --> 00:09:28,410
১০ দিন আগেই মা বলছিলো,
দাড়ি কেটে ফেল।
150
00:09:28,490 --> 00:09:29,510
একদম চোরের মতো লাগছে!
151
00:09:29,640 --> 00:09:30,960
আমাদের টিভি চুরি করতে এসেছিস না-কি!
152
00:09:33,860 --> 00:09:36,540
মা একবার আমি অফিসের কাজে
হায়দ্রাবাদ গিয়েছিলাম।
153
00:09:36,790 --> 00:09:39,020
দক্ষিণে কমবেশি সবাই দাড়ি রাখে।
154
00:09:40,110 --> 00:09:41,680
তাই আমিও রেখেছিলাম।
155
00:09:42,590 --> 00:09:46,670
তারপর যখন বাসায় আসলাম,
মা দরজা বন্ধ করে দিয়ে বললো...
156
00:09:46,910 --> 00:09:51,650
যা আগে শেভ করে আয়,
শেভ না করলে ঘরে ঢুকতে দিবো না।
157
00:09:53,550 --> 00:09:55,120
আর জানিস, তখন আমার বয়স প্রায় ৩০।
158
00:09:55,270 --> 00:09:56,870
তারপরও মা আমাকে শাসন করছিলো!
159
00:09:58,240 --> 00:09:59,430
বাবা, আমি ঠিক আছি।
160
00:10:00,400 --> 00:10:01,640
সমস্যা নেই।
161
00:10:02,820 --> 00:10:03,790
তাই?
162
00:10:06,250 --> 00:10:07,690
সত্যি বলছিস তো?
163
00:10:37,740 --> 00:10:39,280
মা, ঘুম আসছে না...
164
00:10:41,950 --> 00:10:43,490
জিজ্ঞাসা করছো না-কি বলছো?
165
00:11:12,370 --> 00:11:15,680
- মা, এটাই...
- জীবনের নিয়ম।
166
00:11:16,130 --> 00:11:18,410
- সবাইকে...
- আসতে আর যেতে হবে।
167
00:11:19,150 --> 00:11:22,140
- এটাতে আমাদের...
- কোনো নিয়ন্ত্রণ নেই, সবই উপরওয়ালার হাতে।
168
00:11:22,750 --> 00:11:25,860
বাবা, এই একই কথাগুলো মা
মারা যাওয়ার সময়েও বলেছিলে।
169
00:11:27,470 --> 00:11:29,090
কিন্তু মা, এটাই সত্য...
170
00:11:29,170 --> 00:11:32,720
বাবা, কিছু মনে কোরো না,
আমার ঘুম পেয়েছে।
171
00:11:33,300 --> 00:11:34,610
গুড নাইট।
172
00:11:49,470 --> 00:11:50,700
গুড নাইট, মা।
173
00:12:25,040 --> 00:12:26,190
তুই ক্লাসে যাবি না?
174
00:12:26,480 --> 00:12:28,320
হ্যাঁ, আম্মু... হোমওয়ার্ক শেষ করছি।
175
00:12:41,710 --> 00:12:45,920
কত্তো নোংরা...
অন্তত বাথরুমটা পরিষ্কার রাখ!
176
00:13:09,060 --> 00:13:10,350
যাচ্ছিস?
177
00:13:11,640 --> 00:13:12,690
হ্যাঁ, কেন?
178
00:13:14,970 --> 00:13:17,930
কিছু না.. টেবিলে টিফিন রেখেছি, নিয়ে যা।
179
00:13:20,110 --> 00:13:21,530
তাড়াতাড়ি আসিস।
180
00:13:59,990 --> 00:14:01,430
লাইটের বোর্ডটা ওখানে লাগবে।
181
00:14:01,510 --> 00:14:03,260
- আর ঐ দরজাটা...
- সোজা চালা। সাইড প্লিজ...
182
00:14:03,340 --> 00:14:06,720
- তারপর ঐ দরজাটা ভেঙে..
- আরে বধির, সাইড দে!
183
00:14:06,900 --> 00:14:08,010
ঠিকভাবে চালা।
184
00:14:08,160 --> 00:14:09,720
হ্যাঁ, হ্যাঁ... আপনাকেই বলছে!
185
00:14:10,550 --> 00:14:11,160
সাইড দে, ভাই।
186
00:14:11,240 --> 00:14:11,980
আঙ্কেল...
187
00:14:12,060 --> 00:14:14,230
সোজা... সোজা...
188
00:14:14,310 --> 00:14:15,550
পাগল মেয়ে...
189
00:14:15,930 --> 00:14:17,200
এই তোমাদের ভদ্রতা?!
190
00:14:17,530 --> 00:14:18,580
শোনো এদিকে।
191
00:14:18,790 --> 00:14:20,240
- হ্যালো...
- আসছি, আসছি।
192
00:14:20,730 --> 00:14:21,570
নাম।
193
00:14:22,110 --> 00:14:23,620
এরা এখানেই পড়ে।
194
00:14:24,680 --> 00:14:26,630
ভবনটা আমার,
কিন্তু পড়ায় আরেকজন।
195
00:14:28,680 --> 00:14:29,650
একটা কথা বলো, মা।
196
00:14:29,730 --> 00:14:30,860
তোমরা তো বাচ্চা।
197
00:14:31,330 --> 00:14:33,910
এইযে মোটরসাইকেল চালাচ্ছো...
198
00:14:34,100 --> 00:14:35,340
- আরে আঙ্কেল... নমস্কার।
- নমস্কার।
199
00:14:35,420 --> 00:14:37,150
হেলমেট কোথায় তোমাদের?
200
00:14:37,290 --> 00:14:39,810
আঙ্কেল, জানেন আমার দাদু
কত বছর জীবিত ছিলেন?
201
00:14:40,620 --> 00:14:41,170
কত বছর?
202
00:14:41,400 --> 00:14:42,140
১৫০ বছর।
203
00:14:42,770 --> 00:14:43,630
জানেন কীভাবে?
204
00:14:43,930 --> 00:14:46,700
উনিও কি বিনা হেলমেট আর
লাইসেন্সে মোটরসাইকেল চালাতেন?
205
00:14:46,780 --> 00:14:49,660
না, না, না! নিজের চরকায় তেল দিতেন।
206
00:14:49,850 --> 00:14:52,200
কিন্তু আপনাকে দেখে ৭৫'ও পার
করতে পারবেন বলে মনে হয় না।
207
00:14:52,640 --> 00:14:54,610
তাই যতদিন বাঁচেন, চিল মারেন। ওকে!
208
00:14:57,190 --> 00:14:58,070
যাচ্ছিস কেন?
209
00:14:58,150 --> 00:14:59,890
২ মিনিট দাঁড়া, দেখাচ্ছি তোকে!
210
00:15:00,130 --> 00:15:03,560
কিছু বাচ্চা বদমাস হয় ঠিকই,
কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যায়।
211
00:15:03,720 --> 00:15:05,140
দেখুন... ওখানে ঝাড়বাতি লাগাবো।
212
00:15:05,220 --> 00:15:06,250
আগেও লাগিয়েছিলাম,
কিন্তু জানি না কোথায়...
213
00:15:06,330 --> 00:15:07,070
১ মিনিট!
214
00:15:08,150 --> 00:15:09,620
আরে স্যার, নমস্কার!
215
00:15:09,850 --> 00:15:10,560
কৌশল স্যার...
216
00:15:10,640 --> 00:15:11,300
কে উনি?
217
00:15:11,380 --> 00:15:13,260
ও আমার খরিদ্দার, আবার বন্ধুও বটে।
218
00:15:13,790 --> 00:15:15,130
আপনার সাথে কথা আছে, ভিতরে আসুন।
219
00:15:15,440 --> 00:15:16,680
চল, ২ মিনিট বসি ভিতরে।
220
00:15:17,420 --> 00:15:18,710
আয়।
221
00:15:22,350 --> 00:15:22,980
কী হচ্ছে?
222
00:15:23,370 --> 00:15:24,360
কে ওটা?
223
00:15:24,440 --> 00:15:25,270
তুই জানিস না?
224
00:15:25,600 --> 00:15:26,900
সানশাইন কোচিং বন্ধ হতে চলেছে।
225
00:15:27,060 --> 00:15:27,460
কী!?
226
00:15:27,570 --> 00:15:29,680
ঐ বান্দাটা গত সপ্তাহেও
ইঞ্চি-টেপ নিয়ে ক্লাসে এসেছিলো।
227
00:15:30,520 --> 00:15:31,400
আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি,
228
00:15:31,710 --> 00:15:33,810
শিক্ষার্থীদের সামনে আমার কিছু সম্মান রয়েছে।
229
00:15:35,200 --> 00:15:37,760
ওহ্ হো, স্যার'জি... ও আমার খদ্দের।
230
00:15:37,840 --> 00:15:38,720
আরে যাইহোক!
231
00:15:39,140 --> 00:15:40,670
ঐ দরজার পিছনে একটা ক্লাস রয়েছে,
232
00:15:40,800 --> 00:15:41,950
আর আমি সেই ক্লাসের শিক্ষক।
233
00:15:42,030 --> 00:15:44,050
আপনি যখন-তখন সেখানে ঢুকতে পারেন না,
জেনে রাখুন!
234
00:15:44,190 --> 00:15:45,880
- আমি ঢুকতে পারবো না?
- জি।
235
00:15:47,210 --> 00:15:49,890
দেখুন... আমি পানির নীচে
সাঁতার কাটতে জানি না,
236
00:15:50,040 --> 00:15:51,980
আর শেখারও কোনো ইচ্ছা নেই, স্যার'জি।
237
00:15:52,090 --> 00:15:55,320
- পানির নীচে সাঁতার?
- কী বলছেন? পানির নীচে সাঁতার কাটা শিখবেন কেন?
238
00:15:55,460 --> 00:15:57,760
কারণ পানি মাথার উপরে উঠে গেছে।
239
00:15:58,220 --> 00:16:00,190
গত ছয় মাস যাবত,
আমি আপনার এই ধারাবাহিক বিজ্ঞাপন...
240
00:16:00,350 --> 00:16:01,990
শুনেই চলেছি।
241
00:16:02,070 --> 00:16:04,810
না আপনি ভাড়া ঠিকমতো দেন,
না সম্মান।
242
00:16:04,890 --> 00:16:08,520
দেখুন, আমি এখানে যখন ইচ্ছা
ঢুকতে পারবো, জায়গাটা তো আমারই!
243
00:16:08,600 --> 00:16:10,100
আর এটা আমার কোচিং সেন্টার!
244
00:16:11,850 --> 00:16:12,840
ওয়াহ্!
245
00:16:13,750 --> 00:16:15,810
ডায়াগলবাজি তো ভালোই করছেন!
246
00:16:16,470 --> 00:16:18,740
ওওও! নিজেকে আবার 'সিংঘাম' আর...
247
00:16:18,930 --> 00:16:20,940
আমাকে 'জয়কান্ত শিখরে' মনে করছেন না তো?
('সিংঘাম, জয়কান্ত শিখরে': ভারতের 'সিংঘাম' মুভির চরিত্র)
248
00:16:21,020 --> 00:16:23,400
এবার তোর পালা আইলো রে!
249
00:16:24,090 --> 00:16:26,210
এখনই পুরো খেলা বদলে দিচ্ছি।
250
00:16:26,590 --> 00:16:28,240
আমি কত বছর ধরে ভাড়া বাড়াইনি?
251
00:16:28,970 --> 00:16:29,920
তিন বছর।
252
00:16:30,270 --> 00:16:31,910
তাহলে বাড়বে কবে থেকে?
253
00:16:32,110 --> 00:16:33,180
পরের মাস থেকে।
254
00:16:33,470 --> 00:16:38,670
তো যদি পরের মাসের ১ তারিখে,
নতুন বাড়ানো সম্পূর্ণ ভাড়াটা না পাই...
255
00:16:39,250 --> 00:16:43,580
তাহলে আবার আপনার আগের
ঐ ৫০ গজের বাড়ির ছাদে...
256
00:16:43,660 --> 00:16:46,620
পুনরায় ক্লাস নেয়া শুরু করিয়েন।
257
00:16:46,740 --> 00:16:47,380
বুঝেছেন!
258
00:16:47,500 --> 00:16:50,100
তারপর এখানে 'সিংঘাম'
সেজে ঘুরাঘুরি করিয়েন।
259
00:16:53,350 --> 00:16:56,810
- খান্ন'জি...
- মুভি শেষ। 'দি এন্ড'।
260
00:17:06,310 --> 00:17:07,260
নিশ্চিত তো?
261
00:17:09,160 --> 00:17:11,240
কৌশল, আমার ক্লাসের তো
অনেক বাচ্চাই দিতে পারবে না।
262
00:17:11,620 --> 00:17:15,360
সমস্যা নেই।
আরো আসবে।
263
00:17:17,830 --> 00:17:22,850
প্রদীপ দোস্ত... যে-সকল বাচ্চাদের কাছে
আর কোনো উপায় নেই, তাদের কী হবে?
264
00:17:24,050 --> 00:17:25,370
আর কোনো উপায় নেই?
265
00:17:27,180 --> 00:17:28,320
চলো, ক্লাসে যাওয়া যাক।
266
00:17:32,600 --> 00:17:33,650
আরে এসব গুজব।
267
00:17:33,810 --> 00:17:35,350
স্যার বন্ধ করলে, বলে দিতো।
268
00:17:35,880 --> 00:17:37,460
আরে, তুই স্যারের না-জায়েজ ছেলে না-কি?
269
00:17:37,970 --> 00:17:39,450
আরে... স্যার আর আমার
মধ্যে একটা সম্পর্ক রয়েছে।
270
00:17:39,620 --> 00:17:43,560
স্যার 'জেমি ল্যানিস্টার' আর আমি 'ব্রায়ান'।
('জেমি ল্যানিস্টার, ব্রায়ান': 'গেম অফ থ্রন্স' সিরিজের চরিত্র)
271
00:17:49,770 --> 00:17:52,620
বাচ্চারা, আমার কাছে
তোমাদের জন্য একটি খারাপ খবর আছে।
272
00:17:53,090 --> 00:17:54,590
স্যার, সানশাইন বন্ধ হতে চলেছে, তাই না?
273
00:17:54,740 --> 00:17:55,690
কী?
274
00:17:57,870 --> 00:18:00,120
আর কার কার সানশাইন
বন্ধ হবে বলে মনে হয়?
275
00:18:01,680 --> 00:18:02,880
আরে ভাই, হাত নামাও।
276
00:18:04,370 --> 00:18:07,000
তাহলে, আমার কাছে একটি
ভালো আরেকটি খারাপ খবর আছে।
277
00:18:08,540 --> 00:18:12,400
ভালো খবর এই যে সানশাইন বন্ধ হচ্ছে না,
আর না কখনো হবে।
278
00:18:13,690 --> 00:18:17,240
এবং খারাপ খবর এই যে
তোমাদের ফি বাড়তে চলেছে।
279
00:18:17,870 --> 00:18:18,790
কত, স্যার?
280
00:18:18,960 --> 00:18:21,300
বেশি না, এখন ৭৫০ করে দিচ্ছো...
281
00:18:21,540 --> 00:18:22,790
পরে মাস থেকে ১৪০০।
282
00:18:26,080 --> 00:18:29,260
১ মিনিট!
এই চুপ!
283
00:18:30,530 --> 00:18:32,160
এটা আমি আলোচনা করছি না,
জানাচ্ছি।
284
00:18:32,780 --> 00:18:36,130
আর তোমরা যারা মাসের ৪ বা ৫ তারিখে ফি দাও...
এসব আর চলবে না।
285
00:18:36,380 --> 00:18:38,380
যে ১ তারিখে ফি দিবে না,
তাকে বের করে দেয়া হবে।
286
00:18:44,700 --> 00:18:47,040
ঠিক আছে... এখন খাতা বের করো,
আজকের তারিখ দাও, আর লিখো।
287
00:18:51,640 --> 00:18:55,320
ভাই, স্যার তো জেমি ল্যানিস্টার,
কিন্তু তুই ব্রায়ান না, সার্সি।
288
00:18:55,600 --> 00:18:56,950
পুরো ক্লাস সার্সি।
('সার্সি': 'গেম অফ থ্রন্স' সিরিজের চরিত্র)
289
00:18:57,140 --> 00:18:58,670
স্যার হোগা মেরে দিয়েছে!
290
00:18:59,120 --> 00:19:00,250
সেটাই তো দোস্ত।
291
00:19:00,330 --> 00:19:02,540
ছাড়তে তো পারবো না, সামনে ফাইনাল।
292
00:19:02,620 --> 00:19:03,850
সবাই টাকা দিবে।
293
00:19:04,510 --> 00:19:06,510
ইনারা সুযোগের ভালোই
সদ্ব্যবহার করেছে, তাই না?
294
00:19:06,910 --> 00:19:08,220
- হ্যাঁ, দোস্ত।
- ঠিকই বলেছিস।
295
00:19:08,300 --> 00:19:09,920
বাদ দে, এখন আর কিইবা করবি?
296
00:19:10,970 --> 00:19:13,010
দেখ, আমাদের মফিস বানিয়ে
কীভাবে হাসছে!
297
00:19:13,830 --> 00:19:16,180
ইচ্ছা করছে কম্পাস দিয়ে
মুখ ফুঁটো করে দেই!
298
00:19:17,870 --> 00:19:19,780
আচ্ছা শোন... চল ঈশিতার সাথে দেখা করি?
299
00:19:20,210 --> 00:19:20,820
চল।
300
00:19:21,050 --> 00:19:22,310
আচ্ছা, আজ-কাল ও আসছে না কেন?
301
00:19:22,390 --> 00:19:24,450
জানি না, মনে হয় মুড খারাপ।
302
00:19:24,780 --> 00:19:25,670
চল, ঠিক করে দিয়ে আসি।
303
00:19:25,750 --> 00:19:26,680
- যাবি?
- হ্যাঁ, চল।
304
00:19:26,760 --> 00:19:27,840
ও বাসায় না?
305
00:19:27,920 --> 00:19:29,360
- চল তাহলে।
- দাঁড়া, জিজ্ঞেস করি।
306
00:19:36,410 --> 00:19:37,390
ধরছে না।
307
00:19:37,920 --> 00:19:39,430
আচ্ছা একটা কাজ করি,
চল সোজা বাড়িতেই যাই।
308
00:19:39,510 --> 00:19:40,550
- চল।
- ঠিক আছে।
309
00:19:40,630 --> 00:19:41,540
আমি ওর জন্যে একটা জিনিস বানিয়েছি।
310
00:19:41,620 --> 00:19:42,620
দেখা না।
311
00:19:48,060 --> 00:19:48,880
জোশ না?
312
00:19:49,020 --> 00:19:49,870
আমির খান...
313
00:19:53,630 --> 00:19:54,900
কী হলো?
314
00:20:01,800 --> 00:20:03,000
নমস্কার, আন্টি।
315
00:20:03,520 --> 00:20:06,100
আম্মু, এটা আমার নয়, আনুশার।
316
00:20:06,180 --> 00:20:07,520
আমি ফোন করছিলাম।
এখনই দিয়ে দিচ্ছিলাম।
317
00:20:07,600 --> 00:20:09,960
ঠিক আছে আনুশা, আমি আসছি।
318
00:20:18,730 --> 00:20:19,790
আন্টি, ওটা আমার।
319
00:20:36,880 --> 00:20:37,690
বাসায় চল!
320
00:20:45,080 --> 00:20:46,000
ধুর!
321
00:20:49,770 --> 00:20:50,890
আম্মু... শোনো না...
322
00:20:51,380 --> 00:20:53,180
সরি... এমনটা আর হবে না... সরি।
323
00:20:53,260 --> 00:20:54,160
কী হয়েছে?
324
00:20:55,940 --> 00:20:57,300
বস।
325
00:20:58,410 --> 00:20:58,930
সর্যি, আম্মু...
326
00:20:59,060 --> 00:20:59,970
বস!
327
00:21:15,600 --> 00:21:16,520
সর্যি...
328
00:21:16,860 --> 00:21:17,670
চুপ থাক!
329
00:21:25,540 --> 00:21:29,900
হ্যাঁ, আমিও তোমাকে অনেক মিস করছি।
330
00:21:30,760 --> 00:21:33,350
চলো ক্লাস ফাঁকি দিয়ে এনএসপি যাই।
331
00:21:36,580 --> 00:21:37,910
হা হা হা।
332
00:21:38,260 --> 00:21:40,040
আমি এমনটা বলতে চাইনি।
333
00:21:40,390 --> 00:21:42,680
- কিন্তু তুমি এত্তো কিউট যে...
- আম্মু, প্লিজ!
334
00:21:42,820 --> 00:21:43,600
কীসের প্লিজ?
335
00:21:44,070 --> 00:21:44,750
হ্যাঁ?
336
00:21:48,570 --> 00:21:49,590
রাজ্জো...
337
00:21:51,090 --> 00:21:57,120
মনে হয় আমরা সিঁড়িতে যা করেছিলাম,
বাবা তা বুঝতে পেরেছে।
338
00:21:58,190 --> 00:22:00,890
উনি আমাকে লাজুক ভঙ্গিতে দেখেছিলেন, আর আজ...
339
00:22:09,460 --> 00:22:12,450
এখন বুঝতে পারলাম,
অপরপাশে কেমন অনুভব হয়।
340
00:22:14,840 --> 00:22:18,760
স্কুলে আমরা গার্জিয়ানদের ডেকে বলি,
আপনারা কীভাবে জানেন না...
341
00:22:18,840 --> 00:22:21,950
যে আপনাদের বাচ্চারা
এসব এসব করে বেড়াচ্ছে।
342
00:22:22,590 --> 00:22:24,320
আর ঐ বেচারাগুলো কোনো জবাব দেয় না...
343
00:22:24,400 --> 00:22:26,280
কারণ তাদের কাছে তো কোনো জবাবই নেই।
344
00:22:29,290 --> 00:22:31,860
তোরা এতটা প্রতারণা করিস!
345
00:22:38,570 --> 00:22:41,270
আমরা মনে করতাম যে
আমাদের রজত এরকম নয়।
346
00:22:44,860 --> 00:22:47,410
কিন্তু মনে হয়, তোরা সবাই এরকম।
347
00:22:47,690 --> 00:22:48,680
না, আম্মু।
348
00:22:49,570 --> 00:22:50,690
আম্মু, আমাদের মধ্যে ওরকম কিছু নেই!
349
00:22:50,770 --> 00:22:53,580
- মাত্র ক'দিন আগেই...
- আমি কিচ্ছু জানতে চাই না!
350
00:22:56,570 --> 00:23:00,090
তোর বাবা এবং আমি ঘরের
একটা আসবাবপত্র কিনি না...
351
00:23:00,300 --> 00:23:03,180
তোর পড়ালেখা আর ভবিষ্যতের কথা চিন্তা করে।
352
00:23:04,840 --> 00:23:08,740
তোর যেনো অসুবিধা না হয় সেজন্য
বাবা তোর দাদিকেও নিয়ে আসছে না।
353
00:23:12,610 --> 00:23:15,100
কত্তো বড় বোকা আমি!
354
00:23:17,800 --> 00:23:21,390
ভেবেছিলাম তুই হয়তো সত্যিই
সাইন্স নিয়ে সমস্যায় আছিস।
355
00:23:22,090 --> 00:23:26,410
তোর বাবার সাথে তোর বিভাগ
পরিবর্তন নিয়ে কথাও বলতে চাচ্ছিলাম।
356
00:23:27,810 --> 00:23:29,350
কিন্তু এখন আর এসবে কিচ্ছু যায় আসে না।
357
00:23:30,850 --> 00:23:35,620
যে বাচ্চারা মিথ্যায় অভ্যস্থ হয়ে যায়,
তারা আর অন্য কিছু নিয়ে চিন্তা করে না,
358
00:23:35,700 --> 00:23:37,590
নিজের মা-বাবাকে নিয়ে তো একদমই না!
359
00:23:37,730 --> 00:23:39,860
না আম্মু, এমনটা নয়!
সরি আম্মু!
360
00:23:39,940 --> 00:23:41,120
সত্যি, এমনটা নয়!
361
00:23:41,340 --> 00:23:43,300
এখন এসবে কিচ্ছু হবে না।
362
00:23:44,280 --> 00:23:45,860
তোর বাবাকে আসতে দে।
363
00:23:46,120 --> 00:23:48,550
এখন উনিই সিদ্ধান্ত নিবেন,
আমি কিচ্ছু বলবো না!
364
00:23:48,740 --> 00:23:50,310
না আম্মু! বাবাকে বোলো না! সরি...
365
00:23:50,390 --> 00:23:51,540
- এমনটা আর হবে না...
- কেন!?
366
00:23:51,790 --> 00:23:52,780
কেন বলবো না?
367
00:23:53,190 --> 00:23:55,030
যেন তুই পরেরবার আরো বড় ভুল করিস?
368
00:23:55,890 --> 00:23:56,760
ভাগ্য ভালো যে আজ দেখে ফেলেছি,
369
00:23:56,900 --> 00:24:00,000
নাহলে না-জানি তুই ঐ মেয়ের
সাথে আরো কী কী করতি!
370
00:24:00,080 --> 00:24:02,070
না আম্মু...
কিচ্ছু করবো না, সত্যি...!
371
00:24:02,150 --> 00:24:04,030
প্লিজ বাবাকে বোলো না! প্লিজ!
372
00:24:04,160 --> 00:24:06,620
আমি মনোযোগ দিয়ে পড়বো, আম্মু!
আম্মু, আমি আইআইটিতেও যাবো!
373
00:24:06,700 --> 00:24:07,410
যা বলবে তাই করবো!
374
00:24:07,490 --> 00:24:08,550
নাটক করিস না, রজত!
375
00:24:08,630 --> 00:24:10,250
না, আম্মু.. তুমি যা বলবে তাই করবো!
376
00:24:10,360 --> 00:24:11,610
প্লিজ আম্মু... বাবাকে বোলো না।
377
00:24:11,690 --> 00:24:12,430
- বাবা অনেক মারবে।
- চুপ!
378
00:24:12,510 --> 00:24:15,450
বাবা অনেক মারবে!
তুমি জানো, আম্মু... প্লিজ!
379
00:24:18,960 --> 00:24:20,760
আম্মু প্লিজ... বাবাকে বোলো না।
380
00:24:20,840 --> 00:24:23,000
প্লিজ... প্লিজ...
আম্মু! আমি মনোযোগ দিয়ে পড়বো!
381
00:24:23,080 --> 00:24:24,180
আম্মু, সরি।
382
00:24:28,820 --> 00:24:29,920
একটা শর্তে।
383
00:24:31,550 --> 00:24:32,720
মনোযোগ দিয়ে শোন,
384
00:25:00,183 --> 00:25:15,703
ফ্লেমস - সিজন: ০২ - এপিসোড: ০৪
অনুবাদক: আকতার হোসেন
385
00:26:13,550 --> 00:26:14,550
সরি, ঈশিতা...
386
00:26:16,160 --> 00:26:17,310
সরি, ঈশিতা...
387
00:26:26,650 --> 00:26:27,450
কী হয়েছে?
388
00:26:28,390 --> 00:26:32,030
ঈশিতা... আজ থেকে... সব শেষ।
389
00:26:32,920 --> 00:26:33,750
কেন?
390
00:26:35,020 --> 00:26:39,120
ঈশিতা, তুমি তো জানোই...
কাল টিউশন শেষে বাড়ি যাওয়ার পর...
391
00:26:44,880 --> 00:26:47,720
তাহলে আজ প্রমাণ হয়ে গেলো যে,
আমি ঠিক ছিলাম আর তুমি ভুল।
392
00:26:49,880 --> 00:26:51,460
বৃষ্টি রোমান্টিক হয় না।
393
00:27:01,040 --> 00:27:02,440
আমি তোমাকে ঘৃণা করি, ইশিতা।
394
00:28:25,960 --> 00:28:27,370
দেখে চল, ভাই!
395
00:28:35,380 --> 00:28:36,240
কী বললি তুই?!
396
00:28:36,370 --> 00:28:37,290
তুই সরি বল!
397
00:28:37,770 --> 00:28:39,260
আরে হালা, পাগল না-কি?!?
398
00:28:39,610 --> 00:28:41,450
দেখে চলবো কেন?!
রাস্তা তোর বাপের না-কি!
399
00:28:41,650 --> 00:28:43,530
আরে বাঞ্চোত, এখানেই হোগা মেরে দিবো।
400
00:28:43,820 --> 00:28:47,290
সাউয়াচুদি! পড়বোও তোদের ইচ্ছায়!
ব্রেকাপও করবো তোদের ইচ্ছায়!
401
00:28:47,500 --> 00:28:48,640
চলবোও তোদের ইচ্ছায়!?
402
00:28:48,800 --> 00:28:49,840
আমি নিজে কিছু না?!
403
00:28:50,030 --> 00:28:51,680
হালারপো!
কাকে কী বলছিস!?
404
00:28:52,060 --> 00:28:53,230
তোদের সবাইকে... বাঞ্চোত!
405
00:30:01,780 --> 00:30:02,960
বাবা!
406
00:30:04,920 --> 00:30:06,780
সব ঠিক আছে, মা।
407
00:30:11,460 --> 00:30:14,770
আমার সাথেই এমনটা কেন হয়, বাবা?!
408
00:30:16,240 --> 00:30:18,290
তোর কোনো দোষ নেই, মা।
409
00:30:18,620 --> 00:30:20,700
দেখ... আমি আছি তো।
410
00:30:20,840 --> 00:30:23,230
সবাই আমাকে ছেড়ে চলে যায়।
411
00:30:23,390 --> 00:30:25,890
সবাই চলে যায়!
412
00:30:26,730 --> 00:30:28,620
আমি আছি তো, মা।
413
00:30:29,080 --> 00:30:31,490
তুমিও চলে যাবে।
414
00:30:33,660 --> 00:30:36,590
বাচ্চারা, পদার্থের মতো আমাদেরও আইসোটোপ থাকে।
415
00:30:36,900 --> 00:30:39,940
সেগুলো দেখতে আমাদেরই মতো,
কিন্তু আমাদের চেয়ে ভিন্ন।
416
00:30:40,360 --> 00:30:43,120
যদিওবা খুবই বিরল...
কিন্তু মাঝেমধ্যে দেখা পাওয়া যায়।
417
00:30:43,390 --> 00:30:46,480
বিশেষ করে কঠিন অধ্যায়গুলোতে। বুঝেছো?
418
00:30:52,000 --> 00:31:27,000
মাতৃভাষায় সিরিজটি উপভোগের জন্য ধন্যবাদ।
সাবটাইটেলটি ভালো লাগলে সাবসিনে গুড রেটিং ও
ফিডব্যাক দিয়ে উৎসাহিত করবেন।