1
00:00:57,474 --> 00:00:59,392
হেই ওয়াল্ট, কুকুরটাকে চুপ করাও।
2
00:00:59,476 --> 00:01:03,479
জানি না ওর কী হয়েছে।
কাম অন, ভিনসেন্ট, চুপ কর!
3
00:01:06,650 --> 00:01:09,152
হেই। দুঃখিত। দুঃখিত।
4
00:01:35,512 --> 00:01:38,264
- কী ওটা?
- ভেতরে কেউ একজন আছে।
5
00:01:38,348 --> 00:01:41,225
- ভেতরের সবাই মৃত।
- সয়ার।
6
00:01:41,310 --> 00:01:44,145
তোমার পেছনেই দাঁড়িয়ে, বকচোদ।
7
00:01:49,151 --> 00:01:50,651
জ্যাক।
8
00:02:35,697 --> 00:02:38,783
জিনিসটার দিকে আলো ফেলতে যাচ্ছি আমি।
9
00:02:39,576 --> 00:02:42,161
পালাও! বেরোও এখান থেকে!
10
00:02:43,705 --> 00:02:45,915
ওহ, বাল।
এবার কী করবো?
11
00:02:59,763 --> 00:03:01,931
এসো।
12
00:03:07,104 --> 00:03:09,272
ওগুলো চলে গেছে।
13
00:03:10,649 --> 00:03:12,984
শালার জিনিসটা কী ছিল?
14
00:03:14,111 --> 00:03:16,112
শূকর।
15
00:03:17,711 --> 00:03:35,412
অনুবাদে:
〄 AsadujJaman 〄
16
00:03:36,425 --> 00:03:38,885
শূকরগুলো খাবার খুঁজছিল।
17
00:03:38,969 --> 00:03:40,803
আমাদের লাশগুলোর হেস্তনেস্ত করতে হবে।
18
00:03:40,888 --> 00:03:43,306
কবর দিন।
অনেকগুলো লাশ আছে ওখানে।
19
00:03:43,390 --> 00:03:46,642
বিশটারও বেশি।
বেলচা ছাড়া খোঁড়া কঠিন হবে।
20
00:03:46,727 --> 00:03:50,313
কবর না।
ওগুলো পুড়িয়ে ফেলতে হবে।
21
00:03:51,815 --> 00:03:55,067
- ওরা মানুষ।
- আমি জানি ওরা মানুষ, কেট।
22
00:03:55,152 --> 00:03:58,395
দেহাবশেষ পোড়াবো!
এর চাইতে ভালো কিছু প্রাপ্য তাদের।
23
00:03:58,480 --> 00:04:02,742
এরচেয়ে ভালো কী, পশুপাখির খাবার হওয়া?
কারণ সেটাই ঘটতে যাচ্ছে।
24
00:04:02,826 --> 00:04:05,745
কবর দেওয়া লাশগুলো
খুব বেশিক্ষণ মাটিচাপা থাকবে না।
25
00:04:05,829 --> 00:04:09,707
দেখো, আমি জানি জিনিসটা নিষ্ঠুর মনে হচ্ছে,
কিন্তু খোলা ময়দানের ওই ধ্বংসাবশেষটা...
26
00:04:10,667 --> 00:04:12,501
ব্যাপারটা ওদের কী প্রাপ্য সেটার নয়।
27
00:04:13,462 --> 00:04:17,590
তারা মারা গেছে, আর আমরা মরিনি।
28
00:04:17,674 --> 00:04:19,967
তোমার কথাটা হয়তো সত্যি হতে পারে,
29
00:04:20,052 --> 00:04:23,179
কিন্তু এই লোকগুলোকে কীভাবে
কবর দেওয়া হবে সেই সিদ্ধান্ত আমাদের নেওয়া...
30
00:04:23,263 --> 00:04:28,142
ঠিক নয়। তাদের ইচ্ছের কোন দাম নেই?
তাদের ধর্মের?
31
00:04:28,226 --> 00:04:30,603
সবার ঈশ্বরকে খুঁজে বের করার
সময় নেই আমাদের।
32
00:04:30,687 --> 00:04:33,014
শেষবার তো শুনেছিলাম,
আমাদের হাতে অফুরন্ত সময়।
33
00:04:33,098 --> 00:04:36,917
দেখো, আমারও বলতে ভালো লাগছে না।
আমরা হাজার মাইল দূরে ক্র্যাশ করেছি।
34
00:04:37,002 --> 00:04:41,897
ওরা ভুল জায়গায় খোঁজ করছে।
চারদিন হয়ে গেছে। কেউ আসেনি।
35
00:04:41,982 --> 00:04:46,953
কাল সকাল থেকে সবাই লাকড়ি,
শুকনো ডালপালা জোগাড় করা শুরু করবে।
36
00:04:47,037 --> 00:04:50,122
আমরা ওই ধ্বংসাবেশেষটাকে
চুল্লিতে পরিণত করবো।
37
00:04:50,999 --> 00:04:55,044
আগুন লাগাবার আগে কাল সন্ধ্যায়
সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করবো।
38
00:04:57,589 --> 00:05:01,217
লাশগুলো পোড়াতে যখন এতোটাই উদগ্রীব,
সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করছি কেন?
39
00:05:01,927 --> 00:05:04,095
সে আশা করছে কেউ ওটা দেখতে পাবে।
40
00:05:21,154 --> 00:05:23,698
মনে হচ্ছে কালরাতে
শুধু আমিই নির্ঘুম রাত কাটাইনি।
41
00:05:23,782 --> 00:05:27,284
লাকড়ি জোগাড়ের চাইতে
আরো গুরুত্বপূর্ণ কাজ আছে আমার হাতে।
42
00:05:27,369 --> 00:05:29,745
তুমি জ্যাকের সাথে একমত নও।
43
00:05:33,959 --> 00:05:37,044
- কী বানাচ্ছো তুমি?
- এখনো বলার সময় আসেনি।
44
00:05:37,129 --> 00:05:40,172
জিনিসটা কাজ করবে কি-না সেটাও নিশ্চিত না।
45
00:05:40,257 --> 00:05:43,968
ট্রান্সমিশনটা ধরার চেষ্টা করছো, তাই না?
ট্রান্সিভারে (রেডিও) যেটা শুনেছিলাম।
46
00:05:44,052 --> 00:05:48,139
যদি ফ্রেঞ্চ মহিলাটার ট্রান্সমিশন
লাগাতার ১৬ বছর ধরে চলে থাকে,
47
00:05:48,223 --> 00:05:51,684
দ্বীপে নিশ্চয়ই কোন পাওয়ার সোর্স আছে।
বিশাল সাইজের।
48
00:05:51,768 --> 00:05:55,271
- তুমি ওটা বের করতে পারবে?
- কাগজেকলমে, হ্যাঁ।
49
00:05:56,648 --> 00:05:58,816
আমি এক ধরণের অ্যান্টেনা বানাচ্ছি।
50
00:05:58,900 --> 00:06:02,194
দ্বীপের বিভিন্ন পয়েটে
এরকম কয়েকটা বসাতে পারলে,
51
00:06:02,279 --> 00:06:04,947
সিগন্যালটা হয়তো নির্ণয় করতে পারবো,
52
00:06:05,032 --> 00:06:08,200
- কোথা থেকে আসছে বের করতে পারবো।
- তো, কী সাহায্যে আসতে পারি আমি?
53
00:06:11,121 --> 00:06:14,248
মনে হচ্ছে তুমিও আমার মতো
এই দ্বীপ থেকে বেরোতে উদগ্রীব।
54
00:06:17,878 --> 00:06:20,963
বল ধর।
বল ধর, ভিনসেন্ট। লক্ষ্মী ছেলে।
55
00:06:21,840 --> 00:06:23,841
শাব্বাস, ভিনসেন্ট।
56
00:06:31,266 --> 00:06:33,601
হেই, হেই, কোথায় যাচ্ছো, ম্যান?
57
00:06:33,685 --> 00:06:36,812
কোথাও না।
ভাবলাম মিঃ লক কী করছেন দেখে আসি।
58
00:06:40,901 --> 00:06:43,152
তুমি বাবাকে লাকড়ি জোগাড়ে
সাহায্য করছো না কেন?
59
00:06:43,236 --> 00:06:46,405
আমি নিশ্চিত মিঃ লক চাইবেন না
একটা বাচ্চা সারাদিন তার চারপাশে ঘুরঘুর করুক।
60
00:06:46,490 --> 00:06:48,332
উনি অন্তত আমার সাথে কথা বলেন।
61
00:06:48,950 --> 00:06:50,868
চল, ভিনসেন্ট।
62
00:06:50,952 --> 00:06:53,704
- তোমার সমস্যা কী? দিয়ে দাও ওগুলো!
- যদি না দেই?
63
00:06:53,789 --> 00:06:55,748
তুমি অন্যকাউকে নিয়ে মোটেও মাথা ঘামাও না।
64
00:06:55,832 --> 00:06:58,292
যদি কেউ তার ভাগের চাইতে
বেশি খাবার না খেতো!
65
00:06:58,376 --> 00:06:59,919
- ফালতু কথা।
- থামো।
66
00:07:00,003 --> 00:07:02,379
সবসময় ঝামেলা না বাঁধালে
তোমার পেটের ভাত...
67
00:07:02,464 --> 00:07:03,756
- মোটকু।
- থামো!
68
00:07:03,840 --> 00:07:06,300
- এখানে নাক গলাতে এসো না, হিরো!
- হেই!
69
00:07:08,386 --> 00:07:09,637
কী হচ্ছে?
70
00:07:09,721 --> 00:07:13,307
- হারামীটা শেষ চিনাবাদামগুলো মজুত করছে।
- আমার জিনিস। ওখানে খুঁজে পেয়েছি।
71
00:07:15,852 --> 00:07:19,480
- বাকি খাবারের কী হয়েছে?
- আর কোন খাবার বাকি নেই, ড্যুড।
72
00:07:19,564 --> 00:07:22,900
- আমরা প্রায় পুরোটা খেয়ে ফেলেছি।
- কী?
73
00:07:28,198 --> 00:07:32,451
- আচ্ছা, সবাই শান্ত হও।
- আমরা খাবার জোগাড় করতে পারবো।
74
00:07:32,536 --> 00:07:35,371
এই দ্বীপে খাবার হিসেবে
ব্যবহারের মতো অনেক কিছুই আছে।
75
00:07:35,455 --> 00:07:38,833
আর ঠিক কীভাবে এই খাবারটা জোগাড় করবো?
76
00:07:42,504 --> 00:07:43,838
শিকার করে।
77
00:07:47,300 --> 00:07:49,301
ওই ছোরাটা প্লেনে কীভাবে তুললেন?
78
00:07:49,386 --> 00:07:51,011
চেক করেছিল।
79
00:07:51,096 --> 00:07:53,722
আপনার নিশানা হয় খুব ভালো,
80
00:07:53,807 --> 00:07:56,225
নয়তো খুবই খারাপ, মিঃ...
81
00:07:56,476 --> 00:07:59,103
লক। ওনার নাম লক।
82
00:07:59,604 --> 00:08:02,064
আচ্ছা মিঃ লক,
ঠিক কী শিকার করবো আমরা?
83
00:08:03,358 --> 00:08:05,943
আমরা জানি দ্বীপে বন্যশূকর আছে।
84
00:08:06,027 --> 00:08:08,195
দেখে মনে হলো, রেজরব্যাকস্।
[ রেজরব্যাকস্ --> সরু পৃষ্ঠযুক্ত ]
85
00:08:08,280 --> 00:08:13,617
কালরাতে ক্যাম্পে যেগুলো ঢুকেছিল
সেগুলো বাচ্চা। প্রতিটা ১০০, ১৫০ পাউন্ডের।
86
00:08:13,702 --> 00:08:16,203
যার অর্থ কাছাকাছি কোথাও তাদের মা আছে।
87
00:08:16,288 --> 00:08:21,417
তরবারির মতো দাঁতওয়ালা ২৫০ পাউন্ডের
একটা ইঁদুর এবং নিশ্চিতভাবেই উগ্র...
88
00:08:21,501 --> 00:08:24,920
যে তার কাছাকাছি ঘেষা
যেকোনো কিছুকে ছিন্নভিন্ন করতে ভালোবাসে।
89
00:08:25,005 --> 00:08:28,132
শূকরদের আক্রমণের তরিকা হচ্ছে
ঘেরাও করে পেছন থেকে আঘাত হানা,
90
00:08:28,216 --> 00:08:32,136
তাই তার মনোযোগ আকর্ষণের জন্যে তিনজন লোক
লাগবে যাতে আমি বাচ্চাদের একটাকে আলাদা করে,
91
00:08:32,220 --> 00:08:35,264
চেপে ধরে ওটার গলা কাটতে পারি।
92
00:08:35,348 --> 00:08:37,516
আর তাকে তার ছোরাটা ফেরত দিয়েছো?
93
00:08:37,601 --> 00:08:39,685
তোমার যদি এরচেয়ে ভালো বুদ্ধি থাকে তো...
94
00:08:39,769 --> 00:08:42,438
ছোট্ট একটা শিকারের চাকু দিয়ে
একব্যাগ মাংস বাগাতে...
95
00:08:42,522 --> 00:08:46,150
তোমাদের তিনজনের জাদুর বনে
ঘুরঘুর করার চাইতেও ভালো বুদ্ধি?
96
00:08:46,234 --> 00:08:50,154
অবশ্যই, না।
এটাই আমার শোনা সেরা বুদ্ধি।
97
00:09:07,631 --> 00:09:09,632
কে এই লোক?
98
00:09:11,468 --> 00:09:14,803
- হ্যাঁ?
- কর্নেল লক, লাইনটি কি নিরাপদ?
99
00:09:17,974 --> 00:09:21,227
- লাইন নিরাপদ। জিএল-১২, বলো।
- লক্ষ্যবস্তু পাওয়া গেছে।
100
00:09:21,311 --> 00:09:25,814
একটায় মহড়া শুরু করবো।
রিপিট, আমরা প্রস্তুত।
101
00:09:25,899 --> 00:09:29,693
বুঝেছি। আমরা একটায়
পূর্ব নির্ধারিত স্থানে সমবেত হবো।
102
00:09:29,778 --> 00:09:34,240
লক! আপনাকে তো বলেছি আজ দুপুরের মধ্যে
আমার ওই টিপিএস রিপোর্টটা লাগবে।
103
00:09:34,324 --> 00:09:38,577
- ১২:৩০ এ না, ১২:১৫ তেও না। দুপুরে।
- আমি প্রথমবারেই শুনেছি, র্যান্ডি।
104
00:09:38,662 --> 00:09:42,248
আর অফিসের সময় কোন
ব্যক্তিগত ফোনালাপ নয়, কর্নেল।
105
00:10:00,809 --> 00:10:04,937
তো, এবার শূকর শিকারে যাচ্ছো?
106
00:10:05,021 --> 00:10:07,606
কে বললো এবার-ই প্রথম শূকর শিকারে যাচ্ছি?
107
00:10:09,651 --> 00:10:14,530
আচ্ছা বলো তো, প্রতিবার অন্ধকূপে
অভিযানের কথা উঠলেই, তুমি যোগ দিয়ে ফেলো কেন?
108
00:10:14,614 --> 00:10:16,824
নিশ্চয়ই ওখানে কী আছে তা জানো।
109
00:10:16,908 --> 00:10:21,203
আসলে, জানি না আর তুমিও জানো না।
110
00:10:22,622 --> 00:10:25,207
আমাদের নতুন বন্ধুকে কেমন লাগছে?
111
00:10:25,292 --> 00:10:27,710
মনে হচ্ছে সে জানে সে কী করছে।
112
00:10:27,794 --> 00:10:31,380
আমাকে হুজুগে বলতে পারো,
কিন্তু যে লোক একবাক্স ছুরি প্যাক করে...
113
00:10:31,464 --> 00:10:34,875
যদি তোমাকে না চিনতাম,
বলতাম তুমি আমাকে নিয়ে চিন্তিত, জ্যাক।
114
00:10:34,959 --> 00:10:38,854
যদি তোমাকে না চিনতাম, বলতাম
তুমি একজায়গায় স্থির থাকতে পারো না, কেট।
115
00:10:41,349 --> 00:10:44,268
তো, আসলে কেন যাচ্ছো সেটা বলবে?
116
00:10:49,774 --> 00:10:54,236
সায়ীদ এটা আমাকে দিয়েছে যাতে
সে আমাদের শোনা সিগন্যালটা নির্ণয় করতে পারে।
117
00:10:54,321 --> 00:10:57,914
- উৎস খুঁজে বের করতে।
- শূকরের জন্য যাচ্ছো না?
118
00:10:58,074 --> 00:11:00,117
আমি নিরামিষভোজী।
119
00:11:02,746 --> 00:11:05,914
- কিন্তু কেন যেতে পারবো না?
- কারণ আমি বলেছি তাই।
120
00:11:09,669 --> 00:11:12,546
হাই। হাই।
এক্সকিউজ মি।
121
00:11:17,802 --> 00:11:21,638
আমি দূরে যাচ্ছি,
122
00:11:21,723 --> 00:11:26,101
শিকার করার জন্যে,
আর...
123
00:11:26,186 --> 00:11:28,354
ভাবছিলাম আপনি...
124
00:11:28,438 --> 00:11:31,899
আপনি আমার ছেলেটার দিকে...
125
00:11:31,983 --> 00:11:35,069
নজর রাখতে পারবেন কি-না।
ওয়াল্ট।
126
00:11:36,071 --> 00:11:37,863
আর আমি মাইকেল।
127
00:11:37,947 --> 00:11:42,618
যাইহোক, ওকে একটু দেখে রাখতে পারবেন...
128
00:11:42,702 --> 00:11:45,788
আমি না ফেরা পর্যন্ত?
129
00:11:51,503 --> 00:11:53,087
দুঃখিত, বুঝতে পারছি না,
130
00:11:53,171 --> 00:11:55,881
কিন্তু কোন সমস্যা নেই, তাই না?
131
00:11:58,051 --> 00:12:01,637
- আমার আয়ার দরকার নেই।
- কাম অন, ম্যান, তোমার ভিনসেন্টের সাথে থাকতে হবে।
132
00:12:01,721 --> 00:12:04,973
আর এটা আমাকে তোমার বন্ধু
মিঃ লক'কে ভালোভাবে চেনার সুযোগ করে দেবে।
133
00:12:11,231 --> 00:12:13,232
হ্যাঁ। যত্তসব।
134
00:12:21,991 --> 00:12:24,827
এক্সকিউজ মি।
ডক্টর?
135
00:12:24,911 --> 00:12:26,912
জ্যাক।
136
00:12:27,789 --> 00:12:30,124
- ক্লেয়ার, তাই না?
- হ্যাঁ।
137
00:12:30,208 --> 00:12:34,920
- সে কেমন...?
- ওহ, ভালোই আছে। হ্যাঁ। ধন্যবাদ।
138
00:12:36,214 --> 00:12:40,592
মনে হলো আপনার জিনিসটা দেখা উচিত।
একজন ওখানে কুড়িয়ে পেয়েছে।
139
00:12:40,677 --> 00:12:43,095
ওরা সব জিনিসপত্র জড়ো করছে।
140
00:12:44,013 --> 00:12:48,559
এগুলো স্টিভ আর ক্রিস্টেনের
বিয়ের পরিকল্পনার ছবি।
141
00:12:48,643 --> 00:12:52,438
ওরা প্লেনে আমার কয়েক সারি পেছনে বসেছিল।
142
00:12:52,522 --> 00:12:55,357
আমার মনে আছে কারণ
তাদের খুব আনন্দিত লাগছিল।
143
00:12:55,442 --> 00:12:58,235
বুঝতে পারছি না, ক্লেয়ার,
এটা দিয়ে আমি কী করবো।
144
00:12:58,319 --> 00:13:02,865
ওহ, আসলে, আমরা কয়েকজন ভাবছিলাম
আমাদের ছোটখাটো কোন একটা...
145
00:13:02,949 --> 00:13:06,827
স্মৃতিচারণের মতো কিছু করা উচিত কি-না।
আপনি তো করতে পারেন।
146
00:13:10,540 --> 00:13:13,667
- না, মনে হয় না...
- মানে, কয়েকটা শব্দ উচ্চারণ করবেন,
147
00:13:13,751 --> 00:13:18,130
অথবা তাদের পাসপোর্ট বা
ড্রাইভার লাইসেন্সে থাকা নামগুলোও পড়তে পারি...
148
00:13:18,214 --> 00:13:21,049
- দেখো, এসব আমার পছন্দ না।
- ওহ, আচ্ছা।
149
00:13:24,387 --> 00:13:26,847
- হয়তো আমিই করবো।
- হ্যাঁ। ভালো বুদ্ধি।
150
00:13:26,931 --> 00:13:29,558
সবাই যা চায় করো।
151
00:13:47,660 --> 00:13:49,745
ওই মহিলাটা এখনো ওখানেই বসে আছে।
152
00:13:50,914 --> 00:13:53,081
- ওনার স্বামীও প্লেনে ছিলেন।
- জোশ।
153
00:13:53,166 --> 00:13:58,545
- আমার কথা কি কানে যাচ্ছে?
- "আমি ধার ধারি না"র চার অক্ষরের শব্দটা যেনো কী?
154
00:13:58,630 --> 00:14:02,591
- মনে হয় কারো তার সাথে কথা বলা উচিত।
- আমি তোমাকে বেছে নিলাম, ক্যাপ্টেন আমেরিকা।
155
00:14:02,675 --> 00:14:04,760
তুমি একদমই চুপচাপ থাকতে পারছো না, তাই না?
156
00:14:04,844 --> 00:14:08,514
হ্যাঁ, আমি থাকতে তো আর তোমাকে
না খেয়ে মরার কথা ভাবতে হবে না।
157
00:14:09,098 --> 00:14:13,227
- আমি না খেয়ে মরবো না।
- ঠিক। কী খাবে তুমি?
158
00:14:13,311 --> 00:14:15,187
সমুদ্র মাছে ভর্তি।
159
00:14:18,650 --> 00:14:20,108
বলতে দুঃখ হচ্ছে।
160
00:14:20,193 --> 00:14:23,654
সমুদ্র তোমার গোল্ড কার্ড (ক্রেডিট কার্ড) নেবে না।
161
00:14:23,738 --> 00:14:27,449
তোমার সত্যিই ধারণা
আমি মাছ ধরতে পারবো না?
162
00:14:30,870 --> 00:14:33,121
কিছু পেলেন?
163
00:14:33,873 --> 00:14:36,208
এখানকার মাটি উপড়ে ফেলা হয়েছে।
164
00:14:36,292 --> 00:14:39,628
শূকরেরা এভাবেই তাদের
বেশিরভাগ খাবার জোগাড় করে। মাটি খুঁড়ে।
165
00:14:39,712 --> 00:14:43,757
তারপর, সাধারণত গাছের সাথে
ঘষে ময়লাগুলো ঝেড়ে ফেলে,
166
00:14:43,841 --> 00:14:48,011
- দাঁত দিয়ে আঁচড় কাটে।
- আচ্ছা। তো, এসবের মানে কী?
167
00:14:48,888 --> 00:14:50,889
মানে আমরা কাছাকাছি আছি।
168
00:15:04,404 --> 00:15:06,655
- হাই।
- হাই।
169
00:15:08,199 --> 00:15:11,618
- শ্যানন, ঠিক?
- হ্যাঁ।
170
00:15:11,703 --> 00:15:16,123
- কোনো কাজ করছেন?
- আমি? না, আমি শুধু...
171
00:15:16,708 --> 00:15:17,833
তুমি কী করছো?
172
00:15:19,752 --> 00:15:22,546
আমি একটু হাঁটতে যাচ্ছিলাম।
173
00:15:22,630 --> 00:15:25,007
আপনি সাথে যেতে চান?
174
00:15:25,091 --> 00:15:27,467
ইয়াহ। হ্যাঁ।
175
00:15:28,261 --> 00:15:30,178
অবশ্যই।
176
00:15:33,349 --> 00:15:35,684
একটা কথা জিজ্ঞেস করতে পারি?
177
00:15:36,394 --> 00:15:39,021
ভাবছিলাম যে কখন কথাটা উঠবে।
178
00:15:39,105 --> 00:15:42,691
- হ্যাঁ, আমিই সেই বেস গিস্টারিস্ট...
- মাছ ধরার ব্যাপারে কিছু জানেন আপনি?
179
00:15:42,775 --> 00:15:44,693
কী? মাছ ধরার?
180
00:15:44,777 --> 00:15:47,362
আমার দাদা সাধারণত
আমাকে নিয়ে যেতেন।
181
00:15:47,447 --> 00:15:50,240
ওনার জানা সবকিছু শিখিয়েছে আমাকে।
সবকিছু শিখিয়েছিল।
182
00:15:50,325 --> 00:15:53,485
উনি এখন মৃত, ঈশ্বর ওনার মঙ্গল করুক।
হ্যাঁ, আমি যাকে বলে...
183
00:15:53,569 --> 00:15:56,872
আমি মাছ ধরার ওস্তাদ।
মানে, ইংল্যান্ড তো একটা দ্বীপ,
184
00:15:56,956 --> 00:16:00,667
তাই বড়শি ফেলেই মাছ ধরতে পারি।
185
00:16:02,378 --> 00:16:03,420
ভালো।
186
00:16:07,592 --> 00:16:09,676
হেই, ডক, একটু সময় হবে?
187
00:16:11,304 --> 00:16:12,971
কী হয়েছে?
188
00:16:13,056 --> 00:16:15,974
ওই মহিলাটা একা একা ওখানে বসে আছে।
189
00:16:16,059 --> 00:16:18,935
হয়তো ওনার স্বামীর ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে।
190
00:16:19,020 --> 00:16:21,730
মনে হয় না উনি কিছু খেয়েছেন
বা পান করেছেন।
191
00:16:22,690 --> 00:16:25,025
আপনি গিয়ে যদি কথা বলে দেখতেন?
192
00:16:25,109 --> 00:16:28,979
আমি কেন? আমি তো মনোরোগ বিশেষজ্ঞ নই।
হয়তো তোমার যাওয়া উচিত...
193
00:16:29,063 --> 00:16:31,406
ভাবলাম আপনি হয়তো কাজটা করতে চাইবেন।
194
00:16:31,491 --> 00:16:33,909
আপনিই তো তার জীবন বাঁচিয়েছেন।
195
00:16:47,965 --> 00:16:50,384
হাই।
196
00:16:52,136 --> 00:16:54,054
রোজ, তাই না?
197
00:16:59,102 --> 00:17:01,103
আমাকে মনে আছে?
198
00:17:02,105 --> 00:17:04,398
সিট 23A। আমিই...
199
00:17:06,025 --> 00:17:09,277
আপনাকে ঝাঁকি নিয়ে উদ্বিগ্ন না হতে বলেছিলাম।
200
00:17:11,239 --> 00:17:14,408
সবাই আপনাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে, রোজ।
201
00:17:14,492 --> 00:17:17,536
আপনি একা থাকতে চান, বেশ,
কিন্তু নিজের যত্ন তো নিতে হবে।
202
00:17:19,038 --> 00:17:21,206
আপনার পানি পান করা উচিত।
203
00:17:24,627 --> 00:17:26,586
ঠিক আছে।
204
00:17:27,296 --> 00:17:31,550
কথা বলতে হবে না।
শুধু কিছুক্ষণ বসে থাকা যাক।
205
00:17:37,765 --> 00:17:41,560
আপনার ছেলের কী অবস্থা?
সে সবকিছু কীভাবে নিচ্ছে?
206
00:17:41,644 --> 00:17:44,104
আমার চাইতে বহুগুণ ভালোভাবে।
207
00:17:44,981 --> 00:17:47,607
আপনি নিশ্চয়ই গর্বিত।
ছেলেটা সাহসী।
208
00:17:47,692 --> 00:17:50,360
হ্যাঁ। সেটার ক্রেডিট আমার না।
209
00:17:50,445 --> 00:17:53,989
দুই সপ্তাহ আগে ওর মা মারা যাবার
আগ পর্যন্ত আমি ওর জীবনেই ছিলাম না।
210
00:17:54,073 --> 00:17:56,366
- দুঃখিত। আমি জানতাম না।
- ব্যাপার না।
211
00:17:56,451 --> 00:17:59,202
ওরা গত কয়েকবছর যাবত সিডনিতে থাকছিল।
212
00:17:59,287 --> 00:18:02,622
আমি গতসপ্তাহে ওকে নিতে সেখানে গিয়েছিলাম।
213
00:18:03,458 --> 00:18:05,417
আপনি অস্ট্রেলিয়ায় কী করছিলেন?
214
00:19:05,812 --> 00:19:07,896
হেই, ওসব সিগন্যাল দেওয়া বন্ধ করুন।
215
00:19:24,914 --> 00:19:27,791
ওহ, খোদা। মাইকেল।
216
00:19:38,761 --> 00:19:40,971
ওহ, খোদা!
217
00:19:43,891 --> 00:19:46,059
অবস্থা খারাপ।
218
00:19:47,478 --> 00:19:51,898
সরে যান।
আপনাকে সরতেই হবে, কর্নেল।
219
00:19:51,983 --> 00:19:54,109
আপনার সৈন্যরা শত্রু শিবিরে ঢুকে পড়েছে।
220
00:19:54,193 --> 00:19:59,072
ধৈর্য, যে গুনটা তোমার নেই, জিএল-১২,
221
00:19:59,156 --> 00:20:00,991
ওটাই একজন নেতার বৈশিষ্ট্য।
222
00:20:01,075 --> 00:20:02,993
বৈশিষ্ট্য, হাহ?
223
00:20:05,955 --> 00:20:09,165
নেতা হওয়া নিয়ে আরো কিছু বলুন, লক।
224
00:20:09,959 --> 00:20:13,211
আর বলতে বলতে,
এই কর্নেলের বিষয়টাও বুঝিয়ে বলুন।
225
00:20:13,296 --> 00:20:16,047
আমি জনসম্পদ বিভাগ থেকে
আপনার ফাইলটা বের করেছিলাম।
226
00:20:16,132 --> 00:20:18,550
আপনি কখনোই কোনো সশস্ত্র বাহিনীতে ছিলেন না।
227
00:20:18,634 --> 00:20:22,721
আমি কেবল একটা খেলা খেলছি, র্যান্ডি।
এখন আমার লাঞ্চের সময়। খেলতেই পারি।
228
00:20:22,805 --> 00:20:24,556
হ্যাঁ।
229
00:20:24,640 --> 00:20:27,309
ওয়াকাবাউট জিনিসটা কী বলুন তো?
230
00:20:27,810 --> 00:20:32,647
"রুক্ষ অস্ট্রেলিয়ান জনশূন্য স্থানে
আপনার স্বপ্নযাত্রার অভিজ্ঞতা নিন।"
231
00:20:32,732 --> 00:20:35,025
আমার ডেস্ক থেকে
ওটা নেওয়ার অধিকার নেই তোমার।
232
00:20:35,109 --> 00:20:38,570
তো আপনি ঘোরাঘুরি করবেন...
233
00:20:38,654 --> 00:20:41,489
শিকার আর খাবার জোগাড় করবেন, ঠিক তো?
234
00:20:41,574 --> 00:20:44,075
- পায়ে হেঁটে?
- তোমার মাথায় হয়তো ঢুকবে না,
235
00:20:44,160 --> 00:20:47,329
তবে ওয়াকাবাউট হচ্ছে
আধ্যাত্মিক পুনর্জাগরণের এক যাত্রা...
236
00:20:47,413 --> 00:20:51,750
যেটাতে মানুষ প্রাকৃতিক শক্তি আহরণ করে
আর তাতে মিশে একাকার হয়ে যায়।
237
00:20:51,834 --> 00:20:55,712
আমি ছুটি নিয়েছি। আমি যাচ্ছি, র্যান্ডি।
অলরেডি বুকিংও করে ফেলেছি।
238
00:20:55,796 --> 00:20:58,089
ওয়াও, জন,
আপনি সত্যিই যাচ্ছেন, হাহ?
239
00:20:58,174 --> 00:20:59,925
হেলেন'কে বলেছেন?
240
00:21:00,009 --> 00:21:03,678
হেলেন? কী ব্যাপার, লক?
241
00:21:03,763 --> 00:21:06,765
- আপনার জীবনে নারীও আছে!
- তোমার মাথাব্যথার বিষয় নয়।
242
00:21:06,849 --> 00:21:10,852
আপনার সমস্যাটা কী, লক?
নিজেকে কেন অত্যাচার করছেন?
243
00:21:10,937 --> 00:21:13,772
মানে, নিজেকে শিকারী কল্পনা করা?
244
00:21:13,856 --> 00:21:18,193
আর ওয়াকাবাউট? চোখ খুলুন।
আপনি কচুটাও করতে পারবেন না।
245
00:21:18,277 --> 00:21:20,528
নরম্যান ক্রাউচার।
246
00:21:20,613 --> 00:21:24,741
- কী? নরম্যান কী?
- নরম্যান ক্রাউচার। নরম্যান ক্রাউচার।
247
00:21:24,825 --> 00:21:27,243
দু'বার পা হারিয়েছে, কোন পা নেই।
248
00:21:27,328 --> 00:21:29,537
সে হিমালয় পর্বত জয় করেছিল।
249
00:21:29,622 --> 00:21:32,958
কেন? ওটা তার নিয়তি ছিল।
250
00:21:33,042 --> 00:21:37,087
আপনার ধারণা আপনারও ওটা আছে,
বুড়ো? নিয়তি?
251
00:21:39,966 --> 00:21:42,258
শুধু...
252
00:21:42,343 --> 00:21:45,804
- কী পারবো না সেই জ্ঞান দিতে এসো না।
- জন।
253
00:21:45,888 --> 00:21:48,056
সে আহত হয়েছে।
254
00:21:48,140 --> 00:21:50,850
জন? শুনতে পাচ্ছেন?
255
00:21:51,602 --> 00:21:54,354
লক! জন, ঠিক আছেন?
256
00:22:00,403 --> 00:22:02,195
লক?
257
00:22:02,279 --> 00:22:06,741
আমি ঠিক আছি। ঠিক আছি, হেলেন।
শুধু একটু দম হারিয়েছিলাম আর কি।
258
00:22:06,826 --> 00:22:09,369
- হেলেন?
- খোদা!
259
00:22:09,453 --> 00:22:11,371
- কী?
- আপনি আমাকে হেলেন ডেকেছেন।
260
00:22:12,623 --> 00:22:14,249
তাই নাকি?
261
00:22:18,045 --> 00:22:21,548
- শূকর'টা কোনদিকে গেছে?
- উহুম, মাইকেল আহত।
262
00:22:21,632 --> 00:22:25,051
- আমাদের তাকে ক্যাম্পে নিয়ে যেতে হবে।
- হ্যাঁ, তুমি তাকে ক্যাম্পে নিয়ে যাও।
263
00:22:25,136 --> 00:22:27,721
আমি শূকরটাকে ধরতে যাচ্ছি।
264
00:22:27,805 --> 00:22:29,848
কী বলছেন এসব?
265
00:22:30,933 --> 00:22:33,393
আমি ঠিক আছি।
আমি পারবো।
266
00:22:34,562 --> 00:22:35,854
জন, আপনি পারবেন না।
267
00:22:36,856 --> 00:22:39,190
কী পারবো না সেই জ্ঞান দিতে আসবে না।
268
00:22:44,280 --> 00:22:48,033
- পেরেছো?
- ড্যুড, বারবার জিজ্ঞেস করো না।
269
00:22:48,117 --> 00:22:51,286
দুঃখিত।
তুমিই তো মাছ ধরতে জানো বলেছিলে।
270
00:22:51,370 --> 00:22:56,332
হ্যাঁ, সেটা স্যান্টা মনিকায় আমার বাবার সাথে
একটা বড়শি আর টোপ হাতে নিয়ে।
271
00:22:56,417 --> 00:22:59,711
ধারালো বর্শা দিয়ে তো আর চেষ্টা করতে হয়নি।
272
00:23:01,589 --> 00:23:05,383
আমাকে সাহায্যের জন্য ভীষণ কৃতজ্ঞ।
ধন্যবাদ।
273
00:23:05,468 --> 00:23:09,471
হেই, ওই ধ্বংসাবশেষ থেকে
দূরে থাকতে পারলেই খুশি আমি।
274
00:23:09,555 --> 00:23:11,973
ওই যে লালচে ঘাড়ওয়ালা শয়তানটা।
275
00:23:14,351 --> 00:23:17,771
ধুত্তুরি! বাল! বাল!
তার মায়রে...
276
00:23:17,855 --> 00:23:19,481
আমি একটা চেষ্টা করে দেখবো?
277
00:23:21,192 --> 00:23:23,902
- ঝাপিয়ে পড়ো।
- ঠিক আছে।
278
00:23:27,615 --> 00:23:29,407
আচ্ছা, ওই যে একটা আসছে।
279
00:23:29,492 --> 00:23:32,535
জিনিসটা শক্ত করে ধরো।
আস্তে। অপেক্ষা করো।
280
00:23:32,620 --> 00:23:34,871
অপেক্ষা করো। এখন!
281
00:23:38,375 --> 00:23:40,126
ড্যুড, ওটাকে বিদ্ধ করার চেষ্টা করতে হবে।
282
00:23:40,211 --> 00:23:43,838
কতোটা কাছাকাছি গিয়েছিলাম দেখেছো?
না, তুমি বলেছিলে কোনঠাসা না করতে।
283
00:23:45,341 --> 00:23:46,508
ড্যুড।
284
00:23:51,889 --> 00:23:52,889
হ্যাঁ।
285
00:23:59,105 --> 00:24:00,939
এক্সকিউজ মি।
286
00:24:01,023 --> 00:24:04,442
- আপনার নাম সায়ীদ, তাই না?
- হ্যাঁ।
287
00:24:04,527 --> 00:24:06,528
এটা খুঁজে পেলাম।
ওপরে আপনার নাম লেখা আছে।
288
00:24:11,117 --> 00:24:12,992
ভেবেছিলাম এটা হারিয়ে ফেলেছি।
289
00:24:13,077 --> 00:24:15,662
- ধন্যবাদ।
- ব্যাপার না।
290
00:24:46,152 --> 00:24:48,653
ওর আঙুলগুলো ফুলে যেতো।
291
00:24:49,905 --> 00:24:51,281
দুঃখিত?
292
00:24:52,074 --> 00:24:54,826
বার্নার্ড। আমার স্বামীর।
293
00:24:54,910 --> 00:24:57,996
বিমানে চড়লেই ওর হাতগুলো ফুলে উঠতো।
294
00:24:59,206 --> 00:25:01,374
উচ্চতার কারণে।
295
00:25:01,458 --> 00:25:07,172
যখন-ই প্লেনে চড়তাম
ও আমার কাছে ওর বিয়ের আংটিটা দিয়ে দিতো।
296
00:25:07,256 --> 00:25:11,885
আমি সবসময় নিরাপদে রাখতে এটাকে
গলায় ঝুলিয়ে রাখতাম, অবতরণের ঠিক আগ পর্যন্ত।
297
00:25:17,683 --> 00:25:21,227
জানো তো, ডক্টর,
তোমাকে তোমার প্রতিশ্রুতি রাখতে হবে না।
298
00:25:22,438 --> 00:25:25,857
- প্রতিশ্রুতি?
- প্লেনে যে প্রতিশ্রুতি দিয়েছিলে,
299
00:25:25,941 --> 00:25:30,528
আমার স্বামী বাথরুম থেকে
ফেরার আগ পর্যন্ত আমাকে সঙ্গ দেবার?
300
00:25:30,613 --> 00:25:33,114
আমি তোমাকে মুক্তি দিচ্ছি।
301
00:25:35,910 --> 00:25:38,870
আপনি এতো সহজে
আমার কাছ থেকে মুক্তি পাচ্ছেন না।
302
00:25:41,415 --> 00:25:44,334
রোজ, আপনার এখানে একা থাকা ঠিক নয়।
303
00:25:44,418 --> 00:25:46,836
আপনি মানসিক আঘাত পেয়েছেন।
304
00:25:47,630 --> 00:25:49,172
পায়নি কে?
305
00:25:52,468 --> 00:25:54,802
হ্যাঁ, হয়তো সবাই পেয়েছে।
306
00:25:57,306 --> 00:26:00,016
তুমি খুব গুছিয়ে কথা বলতে পারো।
307
00:26:01,769 --> 00:26:03,686
ভালো মানুষ।
308
00:26:04,313 --> 00:26:06,648
ধৈর্যশীল, যত্নবান।
309
00:26:06,732 --> 00:26:09,859
সম্ভবত এজন্যই তুমি ডাক্তার হয়েছো।
310
00:26:09,944 --> 00:26:11,903
ধন্যবাদ, কিন্তু...
311
00:26:12,947 --> 00:26:16,532
আমি আসলে এসবের মাঝেই জন্মেছি।
312
00:26:16,617 --> 00:26:18,826
পারিবারিক ব্যবসা।
313
00:26:31,298 --> 00:26:34,008
এতোটা উজ্জীবিত কখনোই বোধ করিনি।
314
00:26:34,718 --> 00:26:38,346
অবশেষে র্যান্ডি'কে বলতে পারাটা ছিল...
315
00:26:40,849 --> 00:26:43,184
জীবন বদল দেবার মতো।
316
00:26:43,269 --> 00:26:47,981
সত্যি। এবার আজীবন যা করতে চেয়েছি
তা স্বাধীনভাবে করতে পারবো,
317
00:26:48,065 --> 00:26:51,359
যেসব করতে আমার জন্ম হয়েছে,
318
00:26:51,443 --> 00:26:52,944
যেসব নিয়ে আমরা আলোচনা করেছি, হেলেন।
319
00:26:53,028 --> 00:26:56,656
অসাধারণ, জন।
আমি ভীষণ খুশি হয়েছি। সত্যি।
320
00:26:56,740 --> 00:27:04,455
তোমাকে তো আসল খবরটাই বলিনি।
তোমার কি সেই আদিম ওয়াকাবাউটের কথা মনে আছে?
321
00:27:04,540 --> 00:27:07,208
অবশ্যই।
ওটা নিয়েই তো কয়েক সপ্তাহ ধরে কথা বলছো।
322
00:27:07,293 --> 00:27:10,878
হ্যাঁ, আসলে, আমি কাজটা করতে যাচ্ছি।
323
00:27:10,963 --> 00:27:13,756
আমি সপ্তাহের শেষে অস্ট্রেলিয়া যাচ্ছি।
324
00:27:13,841 --> 00:27:15,466
আর আমি...
325
00:27:17,094 --> 00:27:19,971
আমি দুটো টিকেট কিনেছি।
326
00:27:23,559 --> 00:27:26,894
- হেলেন?
- জন, এ ব্যাপারে আগেও কথা বলেছি।
327
00:27:26,979 --> 00:27:28,438
- আমি তোমাকে পছন্দ করি।
- হ্যাঁ। জানি।
328
00:27:28,522 --> 00:27:30,773
গত কয়েকমাস তোমার সাথে
কথা বলা অনেক উপভোগ করেছি।
329
00:27:30,858 --> 00:27:34,652
- আটমাস।
- আমার কাস্টমারদের সাথে দেখা করার অনুমতি নেই।
330
00:27:35,571 --> 00:27:39,365
কাস্টমার? আমি...?
331
00:27:39,450 --> 00:27:41,534
আমি কি তোমার কাছে শুধুই ওটা?
332
00:27:41,618 --> 00:27:45,830
ব্যাপারটা একদমই স্বাভাবিক নয়।
মানে, এটা আমার কাজ নয়।
333
00:27:45,914 --> 00:27:49,500
হয়তো তোমার একজন,
জানি না, থেরাপিস্ট খোঁজা উচিত।
334
00:27:49,585 --> 00:27:53,296
- আমার থেরাপিস্ট আছে।
- জন...
335
00:27:53,380 --> 00:27:57,550
ভেবেছিলাম তুমি বুঝতে পেরেছো, হেলেন।
তুমি সবার চাইতে আমাকে ভালো চেনো।
336
00:27:57,634 --> 00:28:00,636
আর কিছুক্ষণ কথা বললে,
তোমাকে আরো একঘন্টার পয়সা দিতে হবে।
337
00:28:00,721 --> 00:28:02,430
আরো ৮৯.৯৫ ডলার।
338
00:28:02,514 --> 00:28:04,807
আমি টাকার পরোয়া করি না!
আমি শুধু...
339
00:28:04,892 --> 00:28:06,684
আমি দুঃখিত, জন।
আমাকে রাখতে হচ্ছে।
340
00:28:06,769 --> 00:28:10,271
হেলেন, হেলেন। হেলেন! হেলেন!
341
00:28:21,825 --> 00:28:24,077
- হেই। হেই, একটু থামুন।
- কী?
342
00:28:24,161 --> 00:28:26,162
এখানে কিছুক্ষণ বিশ্রাম নিন।
343
00:28:26,246 --> 00:28:29,957
ভেবেছিলাম ওই খোঁড়া লোকটাই
সিদ্ধান্ত নেবে আমরা কখন বিশ্রাম নেবো।
344
00:28:31,251 --> 00:28:33,544
হেই, কী করছেন?
345
00:28:33,629 --> 00:28:36,005
ট্রান্সিভারটার সিগন্যাল বাড়ানোর চেষ্টা করছি।
346
00:28:38,300 --> 00:28:39,884
আমি এই গাছটা বেঁয়ে উঠবো...
347
00:28:40,469 --> 00:28:43,096
আর একটা অ্যান্টেনা লাগাবো।
348
00:28:43,597 --> 00:28:45,390
- ওটা বেঁয়ে উঠবেন?
- হ্যাঁ।
349
00:28:46,934 --> 00:28:49,811
ভয় নেই।
আরো খাড়া গাছও বেঁয়েছি।
350
00:30:27,701 --> 00:30:30,828
- হেই।
- হেই।
351
00:30:30,913 --> 00:30:32,580
এগুলো...
352
00:30:33,665 --> 00:30:37,084
সেদিন এগুলো পেয়েছিলাম
যখন আমি...
353
00:30:39,171 --> 00:30:43,633
- ধুর, নিন রেখে দিন।
- ধন্যবাদ।
354
00:30:55,521 --> 00:30:57,021
ওটা কী?
355
00:31:00,609 --> 00:31:02,944
ওহ, বুঝেছি।
ওটা টুথপেস্টের মতো।
356
00:31:08,700 --> 00:31:10,993
- অনেক ভালো করছেন।
- ধন্যবাদ।
357
00:31:12,120 --> 00:31:13,621
বাবা!
358
00:31:17,209 --> 00:31:20,294
- তো, কী ঘটেছিল ওখানে?
- বাবা!
359
00:31:20,379 --> 00:31:22,004
হেই!
360
00:31:22,089 --> 00:31:26,175
- পায়ের তো খারাপ অবস্থা। ব্যথা করছে?
- ব্যাপার না। অতোটাও খারাপ অবস্থা না।
361
00:31:27,844 --> 00:31:30,304
বীর শিকারী ফিরেছে।
362
00:31:30,389 --> 00:31:32,682
- ডিনারে কী এনেছো, জান?
- চুপ করো।
363
00:31:35,811 --> 00:31:38,396
- তো শূকরের সাথে লড়াই করেছো?
- ঠিক লড়াই হয়নি।
364
00:31:38,480 --> 00:31:41,983
বলতে গেলে অনেকটা কচুকাটা হয়েছি আমি।
365
00:31:42,067 --> 00:31:44,485
তো, মিঃ লক কোথায়?
366
00:31:52,869 --> 00:31:56,247
মনে হয় না শিকারটা ভালোমতো গেছে।
টেকো লোকটা ফিরে আসেনি।
367
00:31:56,331 --> 00:31:59,584
- কোনো খাবার-ই নিয়ে আসেনি?
- মাত্র কী বললাম শুনেছো?
368
00:31:59,668 --> 00:32:01,085
কেউ একজন মারা গিয়ে থাকতে পারে।
369
00:32:01,169 --> 00:32:03,296
কেউ কিছু না করলে আমরা সবাই মরবো।
370
00:32:03,380 --> 00:32:04,922
এই যে তুমি।
371
00:32:05,007 --> 00:32:08,301
প্রতিশ্রুতি অনুযায়ী, তুমি আর আমি
আজকের তাজা শিকারটা পেটস্থ করবো।
372
00:32:08,385 --> 00:32:10,595
- আমার মাছ!
- আশা করি আলফ্রেস্কো (মাছ) পছন্দ তোমার।
373
00:32:10,679 --> 00:32:13,973
কোন সমস্যাই হয়নি।
মাছটা তুমুল লড়াই জমিয়ে দিয়েছিল,
374
00:32:14,057 --> 00:32:16,601
কিন্তু তোমাকে আগে মাছের
চিন্তাভাবনাটা ধরতে হবে।
375
00:32:16,685 --> 00:32:18,644
- বিশ্বাস-ই হচ্ছে না।
- ওটাকে কোনঠাসা করেছি।
376
00:32:18,729 --> 00:32:21,981
কী হলো?
নিজের অন্ন নিজে জোটাচ্ছি বলে সহ্য হচ্ছে না?
377
00:32:22,065 --> 00:32:25,318
- আমি ভীষণ দুঃখিত।
- কীসের জন্য ক্ষমা চাইছো?
378
00:32:25,402 --> 00:32:27,612
- সবার মতো এই বেচারাকে ব্যবহার করার জন্য।
- ওহ, যত্তসব।
379
00:32:27,696 --> 00:32:33,242
তোমার নষ্ট মস্তিষ্কের ধারণা,
এটা তোমার নিজেকে দেখে রাখার সামর্থ্য প্রমাণ করছে!
380
00:32:33,327 --> 00:32:36,746
- তোমাকে মাছ ধরে দেখাবো, বলেছিলাম না?
- ওটা ছোট মনের কাজ, এমনকি তোমার জন্যেও।
381
00:32:36,830 --> 00:32:39,832
যাও গিয়ে কোন পাখির বাচ্চাকে বাঁচাও।
382
00:32:46,715 --> 00:32:50,468
রোজ, সূর্য অস্ত যাবার পর,
383
00:32:50,552 --> 00:32:53,179
আমরা ধ্বংসাবশেষটা পুড়িয়ে ফেলবো।
384
00:32:54,431 --> 00:32:56,474
কাজটা আসলে করা দরকার।
385
00:32:56,558 --> 00:33:00,978
ক্যাম্পে একটা স্মৃতিচারণের
অনুষ্ঠান হবে যারা...
386
00:33:01,063 --> 00:33:04,732
যারা মারা গেছে তাদের জন্য,
যাতে সবাই বিদায় বলতে পারে।
387
00:33:06,735 --> 00:33:10,946
- আমি সেখানে থাকতে চাই।
- আচ্ছা।
388
00:33:18,080 --> 00:33:20,581
হয়তো আপনি যদি কিছু বলতে চান,
389
00:33:20,666 --> 00:33:24,502
- মানে, আপনার স্বামীর ব্যাপারে।
- কী?
390
00:33:24,586 --> 00:33:27,338
বলতে চাইছি, যদি বার্নার্ড'কে বিদায় বলতে চান তো।
391
00:33:27,422 --> 00:33:30,424
ডক্টর, আমার স্বামী মারা যায়নি।
392
00:33:33,387 --> 00:33:38,224
রোজ, তিনি প্লেনের লেজের দিকে ছিলেন।
393
00:33:38,308 --> 00:33:43,145
ওটা মাঝ আকাশেই ভেঙে পড়েছে।
বিমানের শেষাংশে যারা ছিল তারা সবাই মারা গেছে।
394
00:33:44,272 --> 00:33:48,275
ওরা সম্ভবত আমাদের ব্যাপারেও একই কথা ভাবছে।
395
00:34:05,794 --> 00:34:07,878
ডক্টর?
396
00:34:08,296 --> 00:34:10,339
আসছো?
397
00:34:26,982 --> 00:34:29,358
দুঃখিত।
398
00:34:29,443 --> 00:34:31,944
বোধহয় আমার ওয়ারেন্টি নিয়ে যাওয়া উচিত ছিল।
399
00:34:35,157 --> 00:34:37,158
সম্ভবত আবারো চেষ্টা করবো।
400
00:34:38,160 --> 00:34:42,538
অবশ্যই, আমার কাছে ঝালাইয়ের যন্ত্র,
গজাল, তপ্ত তার নেই,
401
00:34:42,622 --> 00:34:47,585
আর মনে হচ্ছে কেউ জিজ্ঞেস করলে
আমাকে মিথ্যে বলে যেতে হবে আমি আসলে কী করছি!
402
00:34:47,669 --> 00:34:49,170
সায়ীদ।
403
00:34:56,636 --> 00:35:05,060
- আমরা আবারো চেষ্টা করবো।
- আমরা আবারো চেষ্টা করবো।
404
00:35:07,689 --> 00:35:09,356
কেট!
405
00:35:11,359 --> 00:35:13,360
আমি আসি।
406
00:35:15,238 --> 00:35:16,697
হেই।
407
00:35:17,407 --> 00:35:19,533
তুমি ঠিক আছো?
408
00:35:20,076 --> 00:35:22,244
এখনই কি "তোমাকে বলেছিলাম" বলবে?
409
00:35:23,538 --> 00:35:26,540
না। আমি খোটা দেওয়ায় পারদর্শী নই।
410
00:35:34,216 --> 00:35:36,133
লক...
411
00:35:36,968 --> 00:35:39,053
লক আর নেই।
412
00:35:39,304 --> 00:35:43,224
ওই জিনিসটা,
ওটা তার দিকে এগোচ্ছিল।
413
00:35:44,267 --> 00:35:46,644
পালানোর সময় ছিল না।
414
00:35:54,486 --> 00:35:56,737
কী হচ্ছে?
415
00:35:57,823 --> 00:35:59,740
ধ্বংসাবশেষটা পোড়ানোর জন্য প্রস্তুত।
416
00:35:59,825 --> 00:36:01,992
বাকিদের কয়েকজন সিদ্ধান্ত নিয়েছে...
417
00:36:02,077 --> 00:36:05,037
মনে হয় আগুনের পাশে
কিছু কথা-টথা বলা হবে।
418
00:36:05,121 --> 00:36:07,122
- ভালো।
- নাম পাঠ, সম্ভবত।
419
00:36:09,209 --> 00:36:12,336
মনে হয় না ওরা কিছু কথা
শোনার জন্য এখনো প্রস্তুত...
420
00:36:14,256 --> 00:36:19,009
জ্যাক?
421
00:36:33,775 --> 00:36:35,651
লক।
422
00:36:52,627 --> 00:36:55,212
জুডিথ মার্থা ওয়েক্সলার...
423
00:36:55,297 --> 00:36:58,632
ডেনটন, টেক্সাসের।
424
00:37:00,760 --> 00:37:04,513
বোধহয় সে আরেকটা ফ্লাইট ধরতে যাচ্ছিলো।
425
00:37:08,143 --> 00:37:11,520
মেয়েটা চোখে লেন্স পড়তো,
426
00:37:11,605 --> 00:37:14,440
আর সে অঙ্গদানকারী ছিল।
427
00:37:16,109 --> 00:37:18,652
বা অন্তত ভবিষ্যতে দিতো।
428
00:37:19,654 --> 00:37:21,280
স্টিভ আর ক্রিস্টেন।
429
00:37:21,364 --> 00:37:24,825
তাদের শেষ নামটা জানি না, তবে...
430
00:37:26,161 --> 00:37:29,830
তারা সত্যিই প্রেমে পড়েছিল
আর বিয়ে করতে যাচ্ছিলো।
431
00:37:31,499 --> 00:37:35,502
অন্তত তারা এখন যেখানেই থাকুক,
তারা একা নয়।
432
00:37:50,101 --> 00:37:58,359
একটা সিডির দোকানের রসিদে উইলি ওঙ্কা
আর দ্য লিটল প্রিন্সেসের বকেয়া পাওনা দেখা যাচ্ছে।
433
00:37:59,194 --> 00:38:03,614
মনে হচ্ছে সে খুব একটা ভ্রমণ করেনি,
434
00:38:03,698 --> 00:38:06,742
তার পাসপোর্ট দেখে যা বুঝলাম।
435
00:38:07,410 --> 00:38:09,620
জ্যাক'কে দেখেছো?
436
00:38:32,894 --> 00:38:34,895
চমৎকার কাজ।
437
00:38:36,356 --> 00:38:38,023
কী?
438
00:38:38,733 --> 00:38:41,443
শূকরটা।
চমৎকার কাজ দেখিয়েছেন।
439
00:38:41,528 --> 00:38:43,445
ওটাকে মেরে।
440
00:38:43,530 --> 00:38:46,198
ভাবলাম কিছু একটা বলা দরকার।
441
00:38:48,451 --> 00:38:50,953
তো, ওই জিনিসটা... ওই...
442
00:38:51,913 --> 00:38:56,166
জানোয়ার বা যাইহোক,
সে বলেছিল ওটা আপনার দিকে যাচ্ছিলো।
443
00:38:56,251 --> 00:39:00,295
কিছু দেখেছেন?
কোনভাবে কি নজরে পড়েছে?
444
00:39:02,132 --> 00:39:04,133
না।
445
00:39:13,810 --> 00:39:17,771
আমরা এখানে যে ওয়াকাবাউটের আয়োজন করি
সেটা ছেলের হাতের মোয়া নয়।
446
00:39:17,856 --> 00:39:21,784
এতে মরুভূমির পাড়ি দিতে হবে,
অশান্ত নদীতে ভেলা বাইতে হবে...
447
00:39:21,868 --> 00:39:24,236
আপনার ধারণাও নেই
আপনি কার সাথে কথা বলছেন।
448
00:39:24,320 --> 00:39:26,864
আমি ভালো করেই জানি
কী কী করতে হবে, বিশ্বাস করুন।
449
00:39:26,948 --> 00:39:28,858
আমি সম্ভবত আপনার চাইতেও বেশি জানি।
450
00:39:28,942 --> 00:39:32,411
যেটাই হোক, সম্পূর্ণ সুস্থ একজন
লোকের কাছেও এটা একটা অগ্নিপরীক্ষা।
451
00:39:32,495 --> 00:39:35,372
দেখুন, আমি একমাস আগে এই ট্যুরে বুকিং দিয়েছি।
আমার টাকাও নিয়েছেন আপনারা।
452
00:39:35,457 --> 00:39:38,375
- এখন, আমি বাসে আমার জায়গা দাবি করছি।
- আপনি নিজের ভুল তথ্য দিয়েছেন।
453
00:39:38,460 --> 00:39:39,652
আমি কখনোই মিথ্যে বলিনি।
454
00:39:39,736 --> 00:39:42,880
উল্লেখ না করে, মিঃ লক।
আপনি আপনার অবস্থার কথা এড়িয়ে গেছেন।
455
00:39:42,964 --> 00:39:46,425
আমার অবস্থা কোন সমস্যা নয়।
আমি চার বছর যাবত এভাবেই চলছি।
456
00:39:46,509 --> 00:39:48,385
কখনো কোনো কাজে সমস্যা হয়নি।
457
00:39:48,470 --> 00:39:51,555
দুঃখজনকভাবে, এটা আমাদের
ইন্সুরেন্স কোম্পানির চোখে একটা সমস্যা।
458
00:39:51,639 --> 00:39:53,891
আমি বাসটা বেশিক্ষণ থামিয়ে রাখতে পারবো না।
জিনিসটা ন্যায়...
459
00:39:53,975 --> 00:39:56,310
ন্যায়ের কথা বলবেন না আমাকে!
460
00:39:58,646 --> 00:40:02,107
আমরা নিজেদের খরচায় আপনাকে সিডনির
প্লেনে তুলে দেবো। সর্বোচ্চ এটুকুই করতে পারি।
461
00:40:02,192 --> 00:40:04,151
না, আমি সিডনিতে ফিরে যেতে চাই না।
462
00:40:04,235 --> 00:40:06,862
দেখুন, আমি অনেকবছর ধরে
এটার জন্য প্রস্তুতি নিচ্ছি।
463
00:40:06,946 --> 00:40:09,323
শুধু আমাকে বাসটাতে তুলে দিন।
আমি পারবো!
464
00:40:09,657 --> 00:40:12,242
না, পারবেন না।
465
00:40:12,327 --> 00:40:15,370
হেই, হেই, আমাকে রেখে যাবেন না।
466
00:40:15,455 --> 00:40:19,833
আপনি জানেন না কার সাথে কী করছেন!
আমি কী পারবো না জীবনেও জ্ঞান দিতে আসবেন না!
467
00:40:19,918 --> 00:40:23,754
এটা নিয়তি। এটা নিয়তি।
এটা আমার নিয়তি।
468
00:40:23,838 --> 00:40:27,341
শুনুন, আমার এটা করার কথা ছিল, যত্তসব!
469
00:40:27,425 --> 00:40:32,012
কী পারবো না সেই জ্ঞান দিতে আসবেন না!
কী পারবো না সেই জ্ঞান...
470
00:41:16,474 --> 00:41:19,560
বাঁচাও! বাঁচাও!
471
00:41:29,445 --> 00:41:31,905
আপনি! আসুন!
এদিকে আসুন!
472
00:41:31,990 --> 00:41:34,283
এখানে আসুন! আমাকে সাহায্য করুন!
473
00:42:04,090 --> 00:42:36,283
অনুবাদে:
〄 AsadujJaman 〄