1 00:00:29,680 --> 00:00:32,440 - মা? - মাকারেনা! কেমন আছ? 2 00:00:32,600 --> 00:00:36,920 ভালো। আমি ঘুরতে যাচ্ছি, পালতোলা নৌকায় করে। সেটা জানানোর জন্যই তোমাকে ফোন করেছি। 3 00:00:37,080 --> 00:00:41,840 - কেন? কার সাথে? - সিমন, যে ছেলেটার কথা তোমাকে বলেছিলাম। 4 00:00:42,000 --> 00:00:44,960 কিন্তু... রাতারাতি প্ল্যান করে ফেললে, এমন হুট করে? 5 00:00:45,120 --> 00:00:48,560 হ্যাঁ, হাতে কিছু ফ্রি সময় ছিল, তাই বললাম "যাওয়া যাক"। 6 00:00:48,720 --> 00:00:52,400 তো কালকের লাঞ্চের কী হবে? তোমার বাবা এটা নিয়ে অনেক উত্তেজিত ছিল। 7 00:00:52,560 --> 00:00:56,160 জানি। বেশ, বাবাকে বোলো, ঠিক আছে? তুমি তো জানোই বাবাকে কীভাবে সামলাতে হয়। 8 00:00:56,720 --> 00:01:00,720 আচ্ছা, সোনা। শোনো, সতর্ক থাকবে। সমুদ্রের উপর বিশ্বাস করা যায় না। 9 00:01:00,880 --> 00:01:04,080 হ্যাঁ, মা। কিন্তু এটা মেডিটরারিন, আটলান্টিক না। 10 00:01:04,240 --> 00:01:09,440 আমরা যাবো ফরমেন্টর, সারডেনিয়া, করফু... 11 00:01:09,720 --> 00:01:14,200 ঠিক আছে, মজা করো তবে। আর সময় হলে ফোন কোরো, আচ্ছা? 12 00:01:14,360 --> 00:01:17,280 - সেখানে তেমন সিগনাল পাবো না। - আচ্ছা। 13 00:01:18,080 --> 00:01:19,600 ফিরবে কখন? 14 00:01:19,760 --> 00:01:21,680 মাকারেনা ফেরেইরো, 15 00:01:22,560 --> 00:01:25,200 আপনি কোন সব অপরাধে অভিযুক্ত হয়েছেন বুঝতে পারছেন? 16 00:01:28,080 --> 00:01:31,680 আপনার সাত বছরের সাজা হয়েছে বুঝতে পারছেন? 17 00:01:34,960 --> 00:01:38,000 - মাকারেনা, সোনা? - জানি না। 18 00:01:38,160 --> 00:01:40,880 সেই ব্যাপারে এখনও ভেবে দেখিনি। 19 00:01:41,040 --> 00:01:43,440 মনে হয় না এক মাসের বেশি থাকব। 20 00:01:43,760 --> 00:01:46,480 ঠিক আছে, সোনা। মজা করো। 21 00:01:46,640 --> 00:01:48,960 - মা... - হ্যাঁ? 22 00:01:52,480 --> 00:01:54,160 তোমাকে ভালোবাসি। 23 00:01:54,320 --> 00:01:57,360 আমিও তোমায় অনেক ভালোবাসি। অনেক অনেক ছবি তুলবে। 24 00:01:57,520 --> 00:01:59,280 ঠান্ডা লাগিও না, আর ঠিকমতো খাবে। 25 00:01:59,440 --> 00:02:00,720 - ভালোবাসি। - হ্যাঁ। 26 00:02:00,880 --> 00:02:03,360 - বাবাও তোমাকে ভালোবাসা জানিয়েছে। - রাখি। 27 00:02:06,720 --> 00:02:08,400 যখন তুমি প্রস্তুত। 28 00:02:32,160 --> 00:02:36,560 "কয়েদির প্রবেশন" 29 00:02:39,280 --> 00:02:41,440 আমাদের মেয়ে ফোন করেছিল। 30 00:02:42,720 --> 00:02:46,840 বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে। দেখলাম বিশাল প্ল্যান বানিয়েছে। 31 00:02:47,200 --> 00:02:49,920 তো কালকের লাঞ্চে আসবে না? 32 00:03:01,559 --> 00:03:09,994 অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 33 00:03:10,370 --> 00:03:18,913 সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 34 00:03:19,690 --> 00:03:23,830 ফেসবুক আইডিঃ www.facebook.com/S.fahmidul.islam.7 35 00:03:24,190 --> 00:03:28,150 সাবসিন আইডিঃ https://subscene.com/u/1021455 36 00:03:28,960 --> 00:03:31,920 VIS A VIS 37 00:03:34,480 --> 00:03:36,800 ফোন বন্ধ করে দাও। আর পিন নাম্বারটা মুখস্থ করে ফেলো। 38 00:03:37,120 --> 00:03:39,520 সাত বছর সেটা ভুলে যেতে পারো। 39 00:03:40,320 --> 00:03:44,760 সব "এস" সাইজের। আর এখানে ছয় সেট কাপড় আছে। 40 00:03:45,120 --> 00:03:47,920 ধন্যবাদ, কিন্তু আমি নিজের আন্ডারওয়্যার এনেছি। 41 00:03:49,280 --> 00:03:51,280 পলিয়েস্টারে আমার অ্যালার্জি আছে। 42 00:03:54,400 --> 00:03:56,800 এটা ব্যায়াম করার ব্যান্ড। 43 00:03:57,440 --> 00:03:58,560 স্ট্রেচিংয়ের জন্য। 44 00:04:04,160 --> 00:04:05,920 উঁকুন মারা শ্যাম্পু? 45 00:04:10,320 --> 00:04:14,080 ওগুলো ড্রাগস না। অমন অদ্ভুত কিছু না, এটা রয়েল জেলি (ভিটামিন)। 46 00:04:15,600 --> 00:04:18,960 - শরীরে শক্তি বাড়ায়। - ব্যস ৪০টা ট্যাবলেট? 47 00:04:19,120 --> 00:04:22,600 - শেষ হয়ে গেলে কী করবে? - আশাকরি ততদিনে বের হয়ে যাবো। 48 00:04:23,280 --> 00:04:27,480 আমাকে এখানে ভুল করে পাঠানো হয়েছে। আমি নিজের উকিল বদলে সব ঠিক করে ফেলব। 49 00:04:28,800 --> 00:04:32,320 এটা একটা এমআইপি জেলখানা। সকল ব্যক্তিগত জিনিস এখানে নিষিদ্ধ, 50 00:04:32,480 --> 00:04:36,560 পাশাপাশি সেন্টারের দেওয়া কাপড় না পরাও। কারো ফোন নাম্বার? 51 00:04:37,760 --> 00:04:40,680 কোনো আত্মীয়র, কোনো বন্ধুর... এমার্জেন্সির জন্য। 52 00:04:41,640 --> 00:04:44,960 - কেমন এমার্জেন্সি? - অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক... 53 00:04:45,320 --> 00:04:49,040 - মরিচা ধরা বড় পেরেকের আঘাত খাওয়া... - কার্লি! নিজের মুখটা বন্ধ করছ না কেন? 54 00:04:50,240 --> 00:04:51,960 আমার বাবা-মার নাম্বার দিচ্ছি, 55 00:04:52,120 --> 00:04:55,760 কিন্তু আর কোনো উপায় না থাকলেই কেবল ওদের ফোন দিবেন, প্লিজ। 56 00:04:55,920 --> 00:04:58,480 - ওদের বলিনি আমি এখানে। - বলো কি! 57 00:04:58,640 --> 00:05:02,640 - তো কী বলেছ ওদের? - যে আমি ট্যুরে বের হয়েছি। 58 00:05:02,960 --> 00:05:04,720 মজা নিচ্ছ, তাই না? 59 00:05:05,760 --> 00:05:07,280 নাম্বার? 60 00:05:07,760 --> 00:05:10,680 ৯১-২৫৩... 61 00:05:11,280 --> 00:05:12,760 ৩২-২৩। 62 00:05:14,280 --> 00:05:15,960 আমার সাথে আসো। 63 00:05:36,560 --> 00:05:40,080 আমার নাম পালোমা গারিডো। আমি সেল ব্লকগুলোর দায়িত্বে আছি। 64 00:05:40,240 --> 00:05:43,600 যদিও, কয়েদিদের কাছে, আমি ব্যস চিফ জেলার। 65 00:05:44,000 --> 00:05:46,040 নিজেদের কাপড়-চোপড় খুলে ফেলো, প্লিজ। 66 00:05:46,200 --> 00:05:48,720 সেগুলো নাম্বারিং করা ঝুড়িতে রাখবে। 67 00:05:49,280 --> 00:05:51,600 ক্রজ দেল সরে দিন শুরু হয় সকাল ৭টায়। 68 00:05:51,760 --> 00:05:55,960 তো কাল সাইরেন শোনার পর, কাপড় পরার জন্য ১৫ মিনিট সময় পাবে, 69 00:05:56,120 --> 00:05:59,680 নিজেদের বিছানা গুছিয়ে নিজেদের সেলে লাইন ধরে দাঁড়াবে যাতে তোমাদের হিসাব রাখা যায়। 70 00:05:59,840 --> 00:06:02,240 তারপর, সকালের নাস্তা আর কাজ দেওয়া হবে। 71 00:06:02,400 --> 00:06:04,480 এসব শীঘ্রই বুঝিয়ে দেওয়া হবে। 72 00:06:04,640 --> 00:06:06,240 কোনো প্রশ্ন? 73 00:06:06,640 --> 00:06:07,920 আমি ফোন করতে পারব? 74 00:06:08,080 --> 00:06:12,240 প্রতিটা ফোন কলের জন্য দরখাস্ত করতে হবে যার অনুমোদন ম্যানেজমেন্ট দিবে। 75 00:06:12,400 --> 00:06:13,760 আমি একটা কলের জন্য আবেদন করতে পারি? 76 00:06:15,040 --> 00:06:16,800 আর কিছু? 77 00:06:17,320 --> 00:06:19,160 আমার টয়লেট ব্যাগ সঙ্গে নিতে পারব না। 78 00:06:19,320 --> 00:06:21,840 তো আমরা কি কিছু সাবান আর টুথব্রাশ পাবো? 79 00:06:22,320 --> 00:06:25,560 তোমরা একটা বেসিক স্যানিটারি কিট পাবে। আর কিছু লাগলে, একজন কমিসারি থাকবে। 80 00:06:25,840 --> 00:06:30,600 - সেখান থেকে, তোমাদের যা লাগে কিনতে পারবে। - কোন টাকা দিয়ে? ওরা তো সব নিয়ে নিয়েছে। 81 00:06:30,760 --> 00:06:33,800 জেলে তোমাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক পাবে। 82 00:06:33,960 --> 00:06:35,600 আর কিছু? 83 00:06:36,640 --> 00:06:39,040 হ্যাঁ, সেলে কি বাথরুম আছে? 84 00:06:39,280 --> 00:06:42,400 না, সোনা। প্রতি ব্লকে একটা কমন বাথরুম আছে। 85 00:06:43,200 --> 00:06:46,480 বারান্দায় দাঁড়িয়ে কথা বলা নিষিদ্ধ। 86 00:06:48,000 --> 00:06:49,680 তোমরা নতুন। 87 00:06:50,320 --> 00:06:52,240 তোমরা ঐ দরজা পার করা মাত্র, 88 00:06:52,800 --> 00:06:55,680 ওরা তোমাদের জব্দ করার জন্য অপদস্ত করবে। 89 00:06:56,160 --> 00:06:57,800 ওদের ড্রাগস তোমাদের লুকাতে বলবে, 90 00:06:57,960 --> 00:07:00,720 সঙ্গে রাখতে বলবে, ভুয়া ব্যক্তিগত পরিদর্শনে সেগুলো সংগ্রহ করতে বলবে। 91 00:07:00,880 --> 00:07:02,440 কিন্তু এমনটা করতে যাবে না। 92 00:07:04,240 --> 00:07:06,720 হলুদ দাগের ভেতর দাঁড়াও। 93 00:07:11,440 --> 00:07:13,120 ঘুরো। 94 00:07:16,160 --> 00:07:18,560 হাতগুলো দেওয়ালে রাখো। 95 00:07:21,840 --> 00:07:23,760 পা ফাঁক করো। 96 00:07:26,640 --> 00:07:31,040 সুরক্ষার বদলে তোমাদের থেকে টাকা আর সাহায্য চাওয়া হবে। 97 00:07:31,840 --> 00:07:33,440 দিবে না। 98 00:07:34,560 --> 00:07:37,440 তোমাদের মজবুত থাকতে পরামর্শ দিব। 99 00:07:39,840 --> 00:07:43,200 এখানে, অপরাধ করা মানে শাস্তি আরও বাড়ানো... 100 00:07:44,240 --> 00:07:46,400 আর সেটা কমানোর... 101 00:07:47,120 --> 00:07:48,720 সকল প্রচেষ্টাকে বাতিল করে ফেলা। 102 00:07:50,320 --> 00:07:51,800 আমার মাসিক চলছে। 103 00:08:04,200 --> 00:08:05,440 ফাবিও। 104 00:08:07,680 --> 00:08:08,880 ভেতরে আসো। 105 00:08:17,440 --> 00:08:21,360 পরেরবার, বেতন কাটার সাথে ২০ দিনের সাসপেনশন হবে না। 106 00:08:21,520 --> 00:08:24,800 পরেরবার, চাকরি যাবে। বুঝা গেছে? 107 00:08:25,440 --> 00:08:27,200 হ্যাঁ। বুঝা গেছে, গভার্নর। 108 00:08:27,440 --> 00:08:30,960 বেশ, এখন তুমি ক্ষমা চাইবে। 109 00:08:31,840 --> 00:08:35,680 দুজনে নিজেদের দূরত্ব মিটিয়ে কলিগের মতো আচরণ করা শুরু করবে। 110 00:08:35,840 --> 00:08:37,040 ঠিক আছে? 111 00:08:42,640 --> 00:08:43,920 দেখো, ভালবুয়েনা... 112 00:08:45,360 --> 00:08:47,040 আমি একটা ভুল করেছি। 113 00:08:48,640 --> 00:08:52,000 - তোমাকে ঘুষি মেরে ভুল করেছি। - হ্যাঁ? 114 00:08:52,160 --> 00:08:56,040 - হ্যাঁ, তোমাকে ফোন করেছিলাম। - পরেরবার আর ঘুষি মারব না। 115 00:08:56,200 --> 00:08:59,800 পরেরবার তোর মাথাটা কেটে কোনো গোবর-গাদায় পুঁতে দিব। 116 00:09:01,080 --> 00:09:05,680 তো এখন সব মিটে গেছে। আশাকরি আমাকে ক্ষমা করবে। 117 00:09:11,440 --> 00:09:13,280 আরে, ভালবুয়েনা। 118 00:09:13,600 --> 00:09:15,520 ভালবুয়েনা... কী হচ্ছে! 119 00:09:20,720 --> 00:09:23,680 - কী হয়েছে? - ও সেরে যাবে। 120 00:09:24,160 --> 00:09:26,440 আমরা সহিংসতায় ঘিরে আছি, ফাবিও। 121 00:09:26,920 --> 00:09:29,600 এই মেয়েগুলোর জন্য আমাদের একটা উদাহরণ হওয়া উচিত। 122 00:09:30,360 --> 00:09:33,120 - মালটা চরম বোকাচোদা। - বেরিয়ে যাও! 123 00:09:41,520 --> 00:09:45,040 সেল ব্লক ২ এ ফ্রি প্যাসেজ নিষিদ্ধ। 124 00:09:45,200 --> 00:09:49,920 আবারও বলছি, সেল ব্লক ২ এ ফ্রি প্যাসেজ নিষিদ্ধ। 125 00:09:52,720 --> 00:09:53,720 সবার দৃষ্টি আকর্ষণ করছি। 126 00:09:53,880 --> 00:09:57,280 বিপজ্জনক কয়েদিরা ৫ মিনিটের মধ্যে আঙ্গিনায় প্রবেশ করবে। 127 00:09:57,440 --> 00:10:00,800 সেল ব্লক ২ এর জন্য তিনজন, আর সেল ব্লক ৩ এর জন্য একজন আছে। 128 00:10:20,480 --> 00:10:22,800 এই, সোনালী মুরগী! 129 00:10:28,440 --> 00:10:31,280 তুই তো লাঠির মতো শক্ত রে! 130 00:10:37,040 --> 00:10:38,960 সুন্দর! 131 00:10:41,360 --> 00:10:45,560 সোনালী মালটাকে এখানে নিয়ে আসো, চিফ! ওকে এখানে ছেড়ে যাও! 132 00:10:45,720 --> 00:10:48,320 হুয়ানা রদ্রিগেজ। সেল ২০২। 133 00:11:01,520 --> 00:11:04,640 ক্লারা গোমেজ। সেল ২৩৩। 134 00:11:11,560 --> 00:11:12,360 সবাই চুপ করো! 135 00:11:12,520 --> 00:11:16,360 মাকারেনা ফেরেইরো। সেল ২৩৪। 136 00:11:25,680 --> 00:11:27,200 চিফ! 137 00:11:27,680 --> 00:11:29,320 কোথাও ভুল হচ্ছে বোধহয়। 138 00:11:29,480 --> 00:11:31,480 নতুন মালটা অন্য কোনো সেলে যাবে। আমাদের এখানে জায়গা নেই। 139 00:11:31,640 --> 00:11:33,680 মাকারেনা ফেরেইরোকে এই সেলে নিযুক্ত করা হয়েছিল। 140 00:11:33,840 --> 00:11:37,080 যাও। শেলফে নিজের জিনিসপত্র রেখে তোমার বিছানাটা গুছিয়ে ফেলো। 141 00:11:37,360 --> 00:11:40,200 - থাম, নতুন মাল। - যা বলেছি করো, ফেরেইরো। 142 00:11:40,360 --> 00:11:41,680 - এমন করিস না। - করো! 143 00:11:41,840 --> 00:11:44,000 - না! - করো, ফেরেইরো! 144 00:11:44,880 --> 00:11:46,320 না। 145 00:11:47,280 --> 00:11:51,360 তোমাকে একটা পোষা প্রাণী রাখতে দেওয়া হয়েছে বলে ভেবেছ যা খুশি করতে পারবে? 146 00:11:51,520 --> 00:11:55,560 চিফ সাহেবা আমি ব্যস বলতে চাচ্ছি যে এখানে আমরা একদম আবদ্ধ। 147 00:11:56,400 --> 00:11:59,440 আরেকজনকে ঢুকালে, তাকে মেঝেতে শুতে হবে। 148 00:11:59,600 --> 00:12:00,960 ঠিক না, মেয়েরা? 149 00:12:03,760 --> 00:12:06,480 - জবাব দে, বালটা! - হ্যাঁ। 150 00:12:06,720 --> 00:12:08,080 বেশ। 151 00:12:15,840 --> 00:12:17,760 নিয়ে যাচ্ছি যাতে ওর জীবনটা নষ্ট করতে না পারো। 152 00:12:18,160 --> 00:12:21,200 ভেবেছ এখানে তোমার রাজত্ব, কিন্তু ভুল ভেবেছ। 153 00:12:21,360 --> 00:12:23,440 তাই খুব, খুব সাবধানে থেকো। 154 00:12:25,840 --> 00:12:27,080 চলো। 155 00:12:28,000 --> 00:12:31,520 নিজের ফোন চেক করছ না কেন, চিফ? 156 00:12:34,160 --> 00:12:39,280 তখন দেখা যাবে কার রাজত্ব আর কাকে বেশি সাবধানে থাকতে হবে। 157 00:12:54,160 --> 00:12:57,880 স্যরি, এমার্জেন্সির জন্য দেওয়া নাম্বারটা আমি বদলাতে চাই। 158 00:12:58,040 --> 00:13:01,120 আপনাকে আমার ভাইয়ের নাম্বার দিব, আমার বাবার বাইপাস করানো হয়েছে। 159 00:13:01,280 --> 00:13:03,600 কালকে নাম্বার বদলানোর জন্য আবেদন করতে পারবে। 160 00:13:04,840 --> 00:13:07,120 - কাজে ফিরেছ? - তাই তো মনে হচ্ছে। 161 00:13:07,280 --> 00:13:08,600 খুশি হয়েছি। 162 00:13:08,760 --> 00:13:12,560 ফাবিও, প্লিজ, আমার একটা উপকার করো। নতুন মেয়েটাকে একটু সেল ২২৫ এ নিয়ে যাও। 163 00:13:12,760 --> 00:13:14,400 ফেরেইরো। ধন্যবাদ। 164 00:13:14,760 --> 00:13:17,200 - চলো। - সোনালী মুরগী, তোর খিদে পেয়েছে? 165 00:13:17,360 --> 00:13:19,880 তুই অনেকগুলো সোনা খাবি! 166 00:13:21,240 --> 00:13:23,720 দেখ! ওকে ন্যান্সি ডলের মতো দেখতে। 167 00:13:25,440 --> 00:13:27,840 মাকারেনা ফেরেইরো। সেল ২২৫। 168 00:13:28,560 --> 00:13:30,000 না, না, না। 169 00:13:30,800 --> 00:13:33,240 - না, পারব না। আমি পারব না। - কী সমস্যা? 170 00:13:34,960 --> 00:13:36,560 জানি না। 171 00:13:37,040 --> 00:13:39,280 মনে হয় আমার এনজাইটি অ্যাটাক হচ্ছে। 172 00:13:39,960 --> 00:13:41,880 আমার ডাক্তার দেখানো দরকার, প্লিজ। 173 00:13:42,880 --> 00:13:44,560 শরীর কাঁপছে? 174 00:13:45,040 --> 00:13:47,240 - না। - ঝাপসা দেখছ? 175 00:13:47,400 --> 00:13:49,560 মাথা ঘুরছে, খিঁচুনি বা বুকে ব্যথা? 176 00:13:49,720 --> 00:13:52,240 - না। - তাহলে, চিন্তার কিছু নেই। 177 00:13:59,200 --> 00:14:02,040 মাকারেনা ফেরেইরো, সেল ২২৫। 178 00:14:31,640 --> 00:14:33,480 হ্যালো। আমি নতুন। 179 00:14:34,480 --> 00:14:35,600 আমার নাম মাকারেনা। 180 00:14:37,440 --> 00:14:38,520 স্বাগত, জান্টুস! 181 00:14:38,680 --> 00:14:40,720 ক্রুজ দেল সরের এই প্রেসিডেন্সিয়াল সুইটে! 182 00:14:40,880 --> 00:14:42,000 লজ্জার বিষয়! 183 00:14:42,160 --> 00:14:45,040 - তুমি তো একদম ভূতের মতো ফেকাসে! - বেটি স্নো হোয়াইট। 184 00:14:45,200 --> 00:14:47,360 - বেশ আমি... - সেভেন ডোয়ার্ফস দেখেছ? 185 00:14:47,520 --> 00:14:51,000 - আমি ক্লান্ত। - বেশ, তুমি এখানে আরামসে বিশ্রাম নিতে পারবে। 186 00:14:51,160 --> 00:14:54,000 - ওটা আমার খাট, তাই না? - ঐ নিচেরটা। 187 00:14:54,160 --> 00:14:55,680 ১০০% মেমোরি ফোম। 188 00:14:56,640 --> 00:14:58,960 খাটটা সবার একসাথে হান্দানোর জন্য ছিল, 189 00:14:59,120 --> 00:15:00,840 কিন্তু, মেয়েরা, এটা এখন আর সরকারি মাল না। 190 00:15:01,440 --> 00:15:06,000 - আমি শুতে যাচ্ছি। - মাথায় সোনালী বাল, আর নিচে কালো। 191 00:15:06,960 --> 00:15:10,640 তোমার ভ্রু বলে তোমার বালের রঙ কী হবে। 192 00:15:10,800 --> 00:15:13,240 ভ্রুটা দেখি? আরে কালো যে! 193 00:15:14,320 --> 00:15:17,040 - ওর এখন মন নেই। - আরাম করো, সোনা। 194 00:15:17,200 --> 00:15:20,280 - আরাম করো, তুমি ক্লান্ত নিশ্চয়ই। - ক্লান্ত, হ্যাঁ। 195 00:16:46,760 --> 00:16:49,280 রিপোর্ট? কীসের জন্য? 196 00:16:49,440 --> 00:16:51,080 হয়েছে? 197 00:16:51,240 --> 00:16:53,480 চুপ কর সবাই, আমার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে! 198 00:16:53,960 --> 00:16:56,600 আমি এখানে ব্যক্তিগত কারণে এসেছি। 199 00:16:57,000 --> 00:16:58,720 কারণ আমি নির্দোষ। 200 00:16:59,120 --> 00:17:03,200 আমার কেবিনে আমার কাজিনকে আমার মেয়ের সাথে অশ্লীল কিছু করার চেষ্টা করতে দেখি। 201 00:17:03,880 --> 00:17:08,040 ওকে পেড়ানো শুরু করি। আমার হুঁশ ছিল না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। 202 00:17:08,560 --> 00:17:10,160 বেশ কিছু খুন করেছি। 203 00:17:10,720 --> 00:17:14,320 আমাদের এক বন্ধুর থেকে গাড়ি নিয়েছিলাম, গাড়িটা চুরির ছিল। 204 00:17:14,480 --> 00:17:19,640 হঠাৎ অ্যালার্ম বেজে উঠে, হৈচৈ লেগে যায় আর আমরা ধরা পড়ি। 205 00:17:20,280 --> 00:17:24,960 এখানে প্রথমদিন? মনে হয় যে এখানে বেশিদিন থাকবে না। 206 00:17:25,320 --> 00:17:28,000 তুমি এখানে পৌঁছানোর পর, ওরা তোমাকে ভেতরে ঢুকাবে... 207 00:17:28,880 --> 00:17:32,000 - তোমার তল্লাশী করবে। - তোমাকে ন্যাংটো করবে, তোমাকে ছুঁবে... 208 00:17:32,160 --> 00:17:33,120 ব্যাপারটা ধর্ষণ হওয়ার মতো। 209 00:17:33,880 --> 00:17:36,160 আমার চেয়ে ওদের জন্য বেশি খারাপ লাগে। 210 00:17:36,320 --> 00:17:40,320 ভেবে দেখো সব মাগীর পোঁদে হাত ঢুকাতে কেমনটা লাগে। 211 00:17:40,480 --> 00:17:43,560 দেখো! এখানে প্রথমদিন নিজেকে রাণীর মতো মনে হয়েছিল। 212 00:17:43,800 --> 00:17:48,480 ওরা আমাকে কাপড় আর তোয়ালে দেয়। খাবারের বেলায় তো সামনে বুফে লেগে ছিল! 213 00:17:48,640 --> 00:17:52,560 যেন কোনো রিসোর্টে উঠেছি, কিন্তু সব মাদারচোদে ভর্তি! 214 00:17:56,080 --> 00:17:58,360 না, মাকারেনা। না, জান। 215 00:17:58,520 --> 00:18:04,160 দেখো, চাদর আর কম্বল দোনোটাই গুঁজে রাখতে হবে, এভাবে। 216 00:18:04,320 --> 00:18:08,080 এগুলো হারালে তোমাকে শাস্তি দিবে। তো তারপর? 217 00:18:08,240 --> 00:18:10,160 তোমার কাহিনী কী, সোনা? 218 00:18:10,320 --> 00:18:14,680 - আমার? আমি মাদ্রিদ থেকে এসেছি। শহরতলি থেকে। - না, মানে বলতে চেয়েছে তুমি এখানে কীভাবে? 219 00:18:14,880 --> 00:18:18,960 আসলে, আমার এখানে থাকার কথা না। আমি এখানে ভুল করে এসেছি। 220 00:18:20,440 --> 00:18:22,600 তো ভুল করে কত বছরের জন্য এসেছ? 221 00:18:23,360 --> 00:18:25,840 - সাত। - অনেক বড় ভুল, তাই না? 222 00:18:26,000 --> 00:18:28,920 আমরা সবাই এখানে ভুল করে এসেছি। তুমি ঈশ্বরে বিশ্বাস করো? 223 00:18:29,440 --> 00:18:31,840 বেশ, আমি একটা কনভেন্ট স্কুলে পড়েছি। 224 00:18:32,320 --> 00:18:35,800 আমি এখানে বিশ্বাস করা শুরু করি। ঘুমানোর আগে প্রার্থনা করলে ভালো লাগে। 225 00:18:36,800 --> 00:18:38,000 ফাদার, 226 00:18:38,480 --> 00:18:41,280 - আমি নতুন মেয়েটার জন্য প্রার্থনা করছি। - আবার। ও প্রতিদিন এটা করে! 227 00:18:41,440 --> 00:18:45,240 ফাদার, ওকে অনুশোচনা করা শিখতে হবে। কেউ বিনা কারণে সাত বছরের শাস্তি পায় না। 228 00:18:45,400 --> 00:18:46,600 কথা সত্যি! 229 00:18:46,760 --> 00:18:49,240 - ওর কথা কানে দিও না! - বাল, থাম তোরা! আমি প্রার্থনা করছি। 230 00:18:49,400 --> 00:18:50,360 স্যরি। 231 00:18:50,520 --> 00:18:52,520 আমি ইয়োলান্ডার জন্যও প্রার্থনা করছি। 232 00:18:52,880 --> 00:18:57,520 ও তিন সপ্তাহের মধ্যে চলে যাবে। ওর মুখ যেন আমাদের আর না দেখতে হয়, প্লিজ। 233 00:18:57,680 --> 00:19:01,960 - শয়তান! আমাকে মিস করবে তোমরা! - সব শেষে, আমি আনাবেলের জন্য প্রার্থনা করছি। 234 00:19:02,320 --> 00:19:05,120 ফাদার, আমার পথ খুঁজে পেতে আলোর প্রয়োজন, 235 00:19:05,720 --> 00:19:08,320 কিন্তু এই মেয়ের ক্রিসমাসে স্ট্রিট লাইটের প্রয়োজন! 236 00:19:08,880 --> 00:19:10,640 - আমিন। - আমিন। 237 00:19:11,520 --> 00:19:13,960 মাদার তেরেসা! ও নিজের স্বামীকে পুড়িয়ে মেরেছে। 238 00:19:14,120 --> 00:19:15,520 মুখটা বন্ধ করবি? 239 00:19:16,560 --> 00:19:18,920 - তোমার স্বামীকে পুড়িয়ে মেরেছ? - বেশ, সোনা... 240 00:19:19,360 --> 00:19:23,240 ১৬ বছরের মৌখিক ও শারীরিক নির্যাতনের পর, 241 00:19:24,000 --> 00:19:26,200 ওকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বিছানায় দেখি। 242 00:19:29,720 --> 00:19:32,360 ঝলসানো মানুষের গন্ধ কেমন জানো? 243 00:19:32,520 --> 00:19:33,480 না। 244 00:19:35,200 --> 00:19:36,200 বেকনের মতো। 245 00:19:37,760 --> 00:19:40,160 - বেকনের মতো! - কুব ট্যাশ! 246 00:19:40,320 --> 00:19:43,080 - ওটা নষ্ট হয়ে গেছিল। - তোমার বেকন ভালো লাগে, মাকারেনা? 247 00:20:01,520 --> 00:20:04,280 জানো আল্লাহ আর যীশুখ্রিস্টের মধ্যে মিল কোথায়? 248 00:20:04,800 --> 00:20:05,960 না। 249 00:20:07,760 --> 00:20:10,520 দুজনেই সর্বত্র বিদ্যমান আর দুজনেই সবকিছু দেখে। 250 00:20:14,080 --> 00:20:16,680 উপরে ওরাও নিশ্চয়ই তেমনটা অনুভব করে, তাই না? 251 00:20:18,320 --> 00:20:19,880 উপরে, কোথায়? 252 00:20:26,440 --> 00:20:28,800 সিসিটিভি রুমে। 253 00:20:40,520 --> 00:20:43,120 গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। 254 00:20:45,000 --> 00:20:47,920 এক্সট্রা টুথব্রাশ হবে? 255 00:20:48,080 --> 00:20:50,600 - না, না। নেই। - সত্যি? 256 00:20:53,440 --> 00:20:55,720 - যা ভাগ। - তোমার কপাল ভালো। 257 00:20:56,320 --> 00:20:58,040 মানে, সেলের কথা বলছি। 258 00:20:58,200 --> 00:21:00,240 কিছু আছে এর চেয়েও খারাপ। 259 00:21:00,560 --> 00:21:04,280 দূর হ, নেশাখোর মাগী! দূর হ! তোকে নিয়ে আমি আর পারি না! 260 00:21:05,440 --> 00:21:08,840 - তুমি এখানে কীভাবে এলে? - আমার মায়ের সাথে একটা ব্যবসা চালাতাম। 261 00:21:09,440 --> 00:21:11,320 - গার্লস' বার। - হ্যাঁ, ঠিক! 262 00:21:12,160 --> 00:21:14,760 আর আমার একটা দোকান ছিল। আমরা ড্রাগস বিক্রি করতাম। 263 00:21:16,000 --> 00:21:19,360 - একটা চক্কর লাগিয়ে আসছ না কেন, জ্যাকি? - কারণ আমার ইচ্ছে নেই। 264 00:21:19,520 --> 00:21:23,040 শুন্য থেকে উঠে আসা মেয়েদের সফল হতে দেখার চেয়ে অন্য কোনো কিছু ছেলের মেজাজ অত গরম করায় না। 265 00:21:23,200 --> 00:21:26,160 সত্যি। তুই আর তোর মা একদম শুন্য থেকে শুরু করেছিলি। খাঁটি দোআঁশলা। 266 00:21:26,320 --> 00:21:29,200 মাকারেনা, ও ছিল মহারাণী। ওর ১১টা বেশ্যাবাড়ি ছিল। 267 00:21:29,360 --> 00:21:32,920 মেয়েদের মিনি বাসে করে রোমানিয়া থেকে নিয়ে এসেছিল। 268 00:21:33,080 --> 00:21:34,560 কর্মী আর বেশ্যা। 269 00:21:34,720 --> 00:21:37,440 কিন্তু স্বাধীনভাবে! আমরা কারো পাসপোর্ট নিইনি। 270 00:21:37,600 --> 00:21:39,880 তো এখন খুব রুচিসম্মত ব্যবসায়ী হয়েছ? 271 00:21:40,240 --> 00:21:44,320 বেশ্যাদের একটা ভালো মার্কেট ছিল তোমার। ব্যস হ্যাংকি প্যাংকি চলতো! 272 00:21:44,720 --> 00:21:47,560 ইয়োলির কাহিনী সবচেয়ে আকর্ষণীয়। 273 00:21:48,160 --> 00:21:51,360 - ইয়োলান্ডা? - এই জেলখানায় ও সবচেয়ে স্মার্ট। 274 00:21:52,040 --> 00:21:55,080 তিন সপ্তাহের মধ্যে, ও ব্রাজিলের কোনো ফাইভ-স্টার হোটেলে থাকবে। 275 00:21:55,240 --> 00:21:56,640 ব্রাজিল! 276 00:21:59,600 --> 00:22:02,760 তুমি এখানে এলে কীভাবে, জান? ডাকাতি, পাচার, বেশ্যাবৃত্তি... 277 00:22:03,360 --> 00:22:05,800 না, না। আমি এখানে ভুল করে এসেছি। সত্যি। 278 00:22:06,240 --> 00:22:10,040 আসলে, আমার একটা নতুন উকিল প্রয়োজন, কিন্তু ওরা বলে বুধবার না হওয়া পর্যন্ত... 279 00:22:10,200 --> 00:22:12,440 - তোমার জন্য একটার ব্যবস্থা করে দিতে পারি। - সত্যি? 280 00:22:12,600 --> 00:22:14,400 - কালকে। - বেশ, সত্যি বলতে... 281 00:22:14,560 --> 00:22:18,480 সাহায্য চেও না। তাই না, আনাবেল? 282 00:22:18,840 --> 00:22:22,960 বেশ, আমি চাইবো! আমি চাইবো সাহায্য! আমি মরিয়া হয়ে আছি। 283 00:22:23,120 --> 00:22:25,520 আমআকে এখান থেকে বের হতে হবে। 284 00:22:30,320 --> 00:22:32,800 কাল সকালে তোমার উকিল পেয়ে যাবে। 285 00:22:32,960 --> 00:22:35,760 - আমি ব্যবস্থা করে দিব। - ধন্যবাদ। 286 00:22:46,960 --> 00:22:48,720 গুড নাইট, জান। 287 00:23:11,200 --> 00:23:13,360 প্রথম রাত সবচেয়ে বাজে হয়। 288 00:23:14,480 --> 00:23:17,480 এখানের সবকিছু তুমি শুনতে পাবে। সবকিছু। 289 00:23:17,880 --> 00:23:21,880 পা ফেলার শব্দ, দরজা, টয়লেটের ফ্ল্যাশ, নাক ডাকার শব্দ... 290 00:23:22,800 --> 00:23:24,600 সব শুনতে পাবে। 291 00:23:25,520 --> 00:23:27,680 তারপর অভ্যাস হয়ে যাবে। 292 00:23:36,080 --> 00:23:37,360 শান্ত হও। 293 00:23:38,640 --> 00:23:40,800 ব্যাপার না, সোনা। ব্যাপার না। 294 00:23:41,360 --> 00:23:44,400 চাইলে কাঁদতে পারো। প্রথম রাতে আমরা সবাই কেঁদেছি। 295 00:23:54,720 --> 00:23:56,400 ধরো। 296 00:23:57,360 --> 00:23:58,840 এটা তোমার রক্ষা করবে। 297 00:24:05,520 --> 00:24:07,200 দ্য ভার্জিন অব মাকারেনা। 298 00:24:08,720 --> 00:24:10,560 মাকারেনার জন্য। 299 00:24:11,680 --> 00:24:13,600 - ধন্যবাদ। - তোমাকে স্বাগত। 300 00:24:14,320 --> 00:24:15,960 ট্যাটুটা সুন্দর। 301 00:24:16,120 --> 00:24:18,960 - ইনফিনিটি। - মোটেও না। 302 00:24:19,120 --> 00:24:21,960 এটা আট। চীনে শুভ মানা হয়। 303 00:24:22,360 --> 00:24:25,240 চীনে কাজ করলে, এখানে করবে না কেন? 304 00:24:25,840 --> 00:24:29,680 চাইলে আমার হাত ধরে ঘুমাতে পারো। আমি কিছু মনে করব না। 305 00:24:31,000 --> 00:24:33,080 শান্তি লাগবে। দেখো। 306 00:24:35,560 --> 00:24:37,200 ঠিক আছে। 307 00:24:38,600 --> 00:24:40,320 সব ঠিক আছে। 308 00:24:48,440 --> 00:24:50,480 আমাদের মূল লক্ষ্য হাসিল করেছি। 309 00:24:50,640 --> 00:24:55,440 কিন্তু এটা যথেষ্ট না। যেমনটা জানেন, আমাদের পরিস্থিতি এখনও বেশ দুর্বল। 310 00:24:55,600 --> 00:24:58,360 তো পুঁজি বাড়ানো আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। 311 00:24:59,320 --> 00:25:04,640 এখন আমাদের ফাইন্যান্সার রিক্যাপিটালাইজেশন প্রসেসের ব্যাপারে আমাদের জানাবে। 312 00:25:06,800 --> 00:25:08,400 মাকারেনা, প্লিজ। 313 00:25:08,800 --> 00:25:12,640 যেমনটা প্রসিডেন্ট বললেন, আমাদের অর্থিক শক্তির প্রয়োজন। 314 00:25:13,360 --> 00:25:17,840 টাকা। তো আমরা সাপ্লায়ার আর ব্যাংকের পেমেন্ট কভার করতে পারব। 315 00:25:21,120 --> 00:25:25,840 সামনের ৬ মাসের পূর্বাভাস দেখিয়েছে যে 316 00:25:26,000 --> 00:25:31,680 কোম্পানি বাড়তি বিনিয়োগ ছাড়া টিকতে পারবে না। 317 00:25:32,480 --> 00:25:34,720 এটার একটা উদাহরণ আমরা এখানে দেখতে পারি। 318 00:25:35,240 --> 00:25:36,680 যেমনটা দেখতে পাচ্ছেন... 319 00:25:39,120 --> 00:25:40,280 খোদা... 320 00:25:41,040 --> 00:25:42,360 ইয়োলি। 321 00:25:42,960 --> 00:25:44,240 ইয়োলি। 322 00:25:45,120 --> 00:25:46,720 ঘুমাচ্ছিলে? 323 00:25:47,160 --> 00:25:48,720 প্রায়। 324 00:25:49,760 --> 00:25:52,640 চলো বাথরুমে গিয়ে একটা সিগারেট খাই। দিনটা খুব খারাপ গেছে। 325 00:26:07,600 --> 00:26:10,240 - আমার কাছে তামাক নেই। - আমার কাছে আছে। 326 00:26:21,840 --> 00:26:24,000 ব্যাপারটা গভর্নর নিজে তোমার জন্য সামলেছে, তাই না? 327 00:26:24,160 --> 00:26:26,920 ভালো ছেলের মতো তোমাদের হাত মেলাতে বাধ্য করেছে... 328 00:26:27,080 --> 00:26:28,400 যেন আমরা দুদু খাওয়া বাচ্চা। 329 00:26:28,560 --> 00:26:32,000 তোমার ভালবুয়েনার সাথে মিমাংসা করে মিটমাট করে নেওয়া উচিত। 330 00:26:32,160 --> 00:26:36,400 ওর কথা এক কান দিয়ে ঢুকাবে আরেক কান দিয়ে বের করে দিবে, ব্যস। 331 00:26:37,120 --> 00:26:40,520 তোমার টোপ গেলা উচিত না। এতে কোনো লাভ হবে না, ফাবিও। 332 00:26:41,520 --> 00:26:45,560 - কথা দাও আমায়। - আর গিলব না। 333 00:26:46,240 --> 00:26:48,080 নিয়ম নিয়ে তোমার সমস্যা কোথায়? 334 00:26:48,240 --> 00:26:52,240 কলিগদের মধ্যে তোমার সাথে আমিই একমাত্র বন্ধুসুলভ ছিলাম কিন্তু আমরা কখনও কোথাও বসে ড্রিংক করিনি। 335 00:26:52,400 --> 00:26:55,840 তোমার ব্যাপারটা স্বাভাবিক মনে হয়? বলো কিছু, বাল! 336 00:26:56,160 --> 00:26:58,880 লন্ড্রির দরজা খুলা কেন? 337 00:27:05,680 --> 00:27:06,880 হ্যালো? 338 00:27:08,960 --> 00:27:10,640 কেউ আছে? 339 00:27:21,920 --> 00:27:24,160 এই! ভেতরে ঢুকলে কীভাবে? 340 00:27:24,320 --> 00:27:26,480 তোমার নির্জন কারাবাসে পাঠানো হবে। 341 00:27:29,840 --> 00:27:31,440 ওরে বাপরে! 342 00:27:32,480 --> 00:27:33,960 সেরেছে! 343 00:27:34,960 --> 00:27:36,160 কিন্তু... 344 00:27:37,760 --> 00:27:39,360 ওর হয়েছেটা কী? 345 00:27:40,640 --> 00:27:43,640 চোখগুলো সাদা হয়ে আছে... 346 00:27:45,000 --> 00:27:47,120 তাকিও না। চলো এখান থেকে বের হওয়া যাক। 347 00:27:49,960 --> 00:27:52,640 পালোমা, সেলগুলো বন্ধ করে দাও। একটা সমস্যা হয়েছে। 348 00:27:57,240 --> 00:28:00,080 মিরান্ডা, তোমার ঘুম ভাঙানোর জন্য মাফ কোরো। 349 00:28:00,240 --> 00:28:01,800 আমি ঘুমাইনি। 350 00:28:02,480 --> 00:28:04,680 ঠিক আছে। বেশ, আমার... 351 00:28:05,680 --> 00:28:09,720 মনে হয় তোমার এখানে আসা উচিত। সিরিয়াস কিছু ঘটেছে। 352 00:28:10,760 --> 00:28:13,840 এটা প্রায় নিশ্চিত যে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। 353 00:28:15,360 --> 00:28:18,440 - অবশ্যই না। - ওহ খোদা! 354 00:28:19,760 --> 00:28:21,640 ওর শরীর এমন গোলাপি হয়ে আছে কেন? 355 00:28:24,720 --> 00:28:27,840 - ঠিক আছে। শান্ত হও। - সবাই বের হয়ে যাও! 356 00:28:29,120 --> 00:28:31,360 পুলিশ আসছে। 357 00:28:45,600 --> 00:28:46,960 আমি... 358 00:28:48,240 --> 00:28:50,400 বাচ্চা নিতে চাই। আমার বাচ্চা পছন্দ। 359 00:28:51,200 --> 00:28:54,680 একটা বাড়ি চাই যার থাকবে একটা সুন্দর আঙ্গিনা। 360 00:28:54,840 --> 00:28:57,680 কোথাও ঘুরতে যেতে চাই। অনেক জায়গাই চিনি না। 361 00:28:57,840 --> 00:28:59,840 আমি শুধু কুয়েটায় গেছি। 362 00:29:00,080 --> 00:29:01,480 হয়তো... 363 00:29:02,800 --> 00:29:05,320 জানি না। আমি বলব প্রেমে পড়া কিন্তু... 364 00:29:06,080 --> 00:29:09,360 হ্যাঁ, আমার ধারণা, আমি জানি না। কিন্তু আমি বাচ্চা চাই। 365 00:29:50,640 --> 00:29:52,760 আচ্ছা, হিসাব ঠিক আছে। তোমরা গোসলে যেতে পারো। 366 00:29:52,920 --> 00:29:56,160 ঠিক আছে? চোখে কম দেখো নাকি? ইয়োলান্ডা নেই! 367 00:29:56,520 --> 00:29:58,960 - আসো, গোসলে করবে। - ইয়োলান্ডা কোথায়? 368 00:30:02,160 --> 00:30:05,760 ওকে গতরাতে কালো চুলওয়ালা মেয়েটার সাথে যেতে দেখেছি। 369 00:30:05,920 --> 00:30:07,960 - কে? - জুলেমা? 370 00:30:08,840 --> 00:30:09,440 হ্যাঁ। 371 00:30:12,400 --> 00:30:15,720 - চলো, গোসলে যাবে। - আমার ভালো লাগছে না। 372 00:30:15,880 --> 00:30:17,240 আমি এখানেই থাকব। 373 00:30:17,600 --> 00:30:20,600 সোনা, এটা জেলখানা, এখানে কারোরই ভালো লাগে না। 374 00:30:25,640 --> 00:30:28,240 এখানে কথাবার্তা সমঝিয়ে বলবে। 375 00:30:28,720 --> 00:30:29,960 নাহলে দিনশেষে চাকরানী হতে হবে। 376 00:30:31,600 --> 00:30:33,360 চাকরানী বলতে? 377 00:30:35,920 --> 00:30:38,920 এক অসহায় মেয়ে যে সময়মতো সাহায্যের মূল্য চোকাতে পারে না 378 00:30:39,080 --> 00:30:41,240 বা কোনো শক্তিশালী মানুষকে ধোকা দেয়। 379 00:30:41,400 --> 00:30:43,000 যদি তুমি সাহায্য চাও, 380 00:30:43,360 --> 00:30:46,760 তবে যত জলদি সম্ভব সেটার মূল্য চোকাতে হবে। 381 00:30:46,920 --> 00:30:48,240 ঠিক আছে? 382 00:30:49,720 --> 00:30:51,800 চলো! চলো! 383 00:31:25,040 --> 00:31:26,440 ওকে ছেড়ে দিয়েছি। 384 00:31:27,040 --> 00:31:28,520 আমার বউকে ছেড়ে দিয়েছি। 385 00:31:29,000 --> 00:31:30,320 অবশেষে। 386 00:31:30,800 --> 00:31:32,000 কাহিনী খতম। 387 00:31:37,680 --> 00:31:39,200 তোমাকে ভালোবাসি। 388 00:31:45,840 --> 00:31:47,720 একটু ক্রিম লাগা। 389 00:31:51,840 --> 00:31:53,440 আরো জোরে। 390 00:32:06,080 --> 00:32:08,440 জুলেমা। আমার কী হবে? 391 00:32:10,480 --> 00:32:11,960 টাকা দে। 392 00:32:12,120 --> 00:32:13,120 তুই। 393 00:32:14,480 --> 00:32:15,240 তুই যা। 394 00:32:16,680 --> 00:32:19,520 না, প্লিজ, জুলেমা। প্লিজ, না। 395 00:32:19,680 --> 00:32:21,840 প্লিজ, প্লিজ... যা! 396 00:32:23,600 --> 00:32:24,320 যা না! 397 00:32:27,760 --> 00:32:29,800 আরে যা, ক্যাসপার। অতটাও খারাপ লাগবে না! 398 00:32:42,880 --> 00:32:45,320 - হ্যালো, ব্লন্ডি। - হ্যালো। 399 00:32:46,120 --> 00:32:48,600 - একটু সাবান দেওয়া যাবে, প্লিজ? - অবশ্যই। 400 00:32:48,760 --> 00:32:50,480 ধন্যবাদ। আমি ইস্টেফানিয়া। 401 00:32:50,640 --> 00:32:53,760 - বেশ, সবাই আমাকে কার্লি বলে ডাকে। - আমি মাকারেনা। 402 00:32:54,080 --> 00:32:56,840 - মাকারেনা? আলাপ করে ভালো লাগলো। - আমারও ভালো লাগলো। 403 00:33:03,560 --> 00:33:06,880 - কত বছরের সাজা হয়েছে? - আমি ট্রায়ালের অপেক্ষা করছি। 404 00:33:07,040 --> 00:33:09,520 - সাত বছর। - বেশ, 405 00:33:09,680 --> 00:33:14,000 এখানে সাত বছর... পার্টনার ছাড়া সময়টা অনেক লম্বা হবে। 406 00:33:14,440 --> 00:33:16,600 আমারটার সাথে কিছুদিন আগে ব্রেক আপ করেছি। 407 00:33:17,040 --> 00:33:19,600 - শুনে খারাপ লাগলো। - না, না। ব্যাপার না। 408 00:33:19,760 --> 00:33:22,040 বিরক্তিকর হয়ে উঠেছিল। আমার পরিবর্তনের দরকার ছিল। 409 00:33:25,440 --> 00:33:27,520 আমার সাথে সময় কাটাতে চাও? 410 00:33:28,760 --> 00:33:31,120 - কী? - আমার সাথে সময় কাটাতে চাও? 411 00:33:34,480 --> 00:33:37,160 - ধন্যবাদ। না, মানে... - হ্যাঁ? 412 00:33:37,320 --> 00:33:40,240 ধন্যবাদ। তোমার প্রস্তাব আমার ভালো লেগেছে, 413 00:33:40,400 --> 00:33:43,720 কিন্তু পারব না, কারণ... 414 00:33:44,520 --> 00:33:47,600 আমার মেয়েদের পছন্দ না। আমি হেট্রোসেক্সুয়াল। 415 00:33:47,760 --> 00:33:49,920 আমরা এখানে সবাই হেট্রোসেক্সুয়াল। ব্যাপার না। 416 00:33:50,880 --> 00:33:54,280 এখনই উত্তর দেওয়া লাগবে না। তুমি অন্যকোনো দিন জানাতে পারো। 417 00:33:56,080 --> 00:33:58,240 ব্যাপারটা ভেবে দেখো, আচ্ছা? 418 00:33:59,840 --> 00:34:01,680 - আচ্ছা। - আচ্ছা, ভালো। 419 00:34:15,760 --> 00:34:17,960 - টেরেসিটা। - ওরা জিজ্ঞেস করেছে... 420 00:34:18,120 --> 00:34:21,600 - কী জিজ্ঞেস করেছে? - জিজ্ঞেস করেছে... 421 00:34:21,760 --> 00:34:24,080 - তুমি ভালো ব্যবহার করেছ কি না? - আমার সেক্স লাইফের ব্যাপারে! 422 00:34:24,240 --> 00:34:27,680 শান্ত হও, নোংরামি করবে না। পরে দেখা হবে। 423 00:34:28,400 --> 00:34:32,600 ভালোবাসা মেয়েদের মধ্যে জন্ম নেয়। তুমি একটা আলিঙ্গন, একটা চুমু... সবকিছু মিস করো। 424 00:34:33,560 --> 00:34:37,440 এখানে অনেক ভুয়া লেসবো আছে। আমি তো শুরু থেকেই লেসবো ছিলাম। 425 00:34:37,600 --> 00:34:40,040 ওরা শুধু ভালোবাসা চায়। ব্যস এটুকুই। 426 00:34:42,320 --> 00:34:45,040 - তুমি কি লেসবিয়ান? - এখানে মেয়ে আছে... 427 00:34:45,200 --> 00:34:47,760 নাহলে আছে জেলখানার অফিসার, আর... 428 00:34:48,360 --> 00:34:51,960 তুলনা করলে, শেষমেশ মেয়েদেরই বেছে নিবে। 429 00:34:52,280 --> 00:34:54,720 জানো তো মানুষ তোমাকে চায় না। 430 00:34:55,280 --> 00:34:59,280 এটাই তোমাকে মুক্ত করে। কোমড়ের নিচ থেকে আমি বলতে গেলে মরা। 431 00:34:59,440 --> 00:35:03,000 আমার কোনো অনুভূতি কাজ করে না, কোনো ইচ্ছে জাগে না। বুঝলে? 432 00:35:03,920 --> 00:35:06,720 - এমনকি আঙুল সাহেবেরও। - আমার তো আঙুলে মোটা ছালও আছে। 433 00:35:06,960 --> 00:35:09,200 - তোমার চুল। - আবার! ছাড়! 434 00:35:09,360 --> 00:35:12,400 - আমার চুলগুলো মুখে এসে পড়ছে। - আমাকে খুব বাজে দেখাবে! 435 00:35:12,880 --> 00:35:16,040 কিন্তু এটা আমার। টেরে! টেরে! 436 00:35:16,200 --> 00:35:19,080 বাল করে আমার, শালী নেশাখোর। আশাকরি মাগীটা শীঘ্রই মরবে। 437 00:35:19,880 --> 00:35:20,960 কাটো, কাটো। 438 00:35:50,360 --> 00:35:54,160 - তোমার বউ কেমন আছে? - ভালো। ধীরে ধীরে স্বাভাবিক হবে। 439 00:35:54,640 --> 00:35:56,960 নিজের নতুন জীবনে অভ্যস্ত হচ্ছে। 440 00:35:57,560 --> 00:36:00,000 পুলিশ স্টেশনে সবাই তোমাকে মিস করে। 441 00:36:02,000 --> 00:36:04,160 আমার এক চীনা সহকারী আছে যে 442 00:36:04,320 --> 00:36:07,800 হারিকেন দিয়ে খুঁজলেও প্রমাণ খুঁজে পাবে না। 443 00:36:08,360 --> 00:36:10,640 দূরে গিয়ে মরছ না কেন, কাস্তিয়ো? 444 00:36:10,800 --> 00:36:13,720 - দেখলে? - মেয়েটার ব্যাপারে কী বলতে পারো? 445 00:36:14,880 --> 00:36:15,920 তারা ওকে সিদ্ধ করেছে। 446 00:36:16,960 --> 00:36:18,320 সিদ্ধ করেছে? 447 00:36:22,240 --> 00:36:23,080 বাষ্প দিয়ে। 448 00:36:26,560 --> 00:36:28,320 ৯০ ডিগ্রী সেলসিয়াস। 449 00:36:36,880 --> 00:36:37,840 ধন্যবাদ। 450 00:36:39,880 --> 00:36:41,800 তুই এখানে কী করছিস? 451 00:36:41,960 --> 00:36:45,360 - আমার যা মন চায় করব! - চল ফুট এখান থেকে! 452 00:36:45,520 --> 00:36:49,360 - তোর সমস্যা কী? - গায়ে হাত দিবি না! 453 00:36:51,360 --> 00:36:54,840 - শান্ত হও, শান্ত হও! - অনেক হয়েছে! 454 00:36:56,720 --> 00:36:59,400 এই, এখানে আয়! এখানে আয়! 455 00:36:59,680 --> 00:37:01,760 - আয়, আমার পাশে বস! - না, ধন্যবাদ। 456 00:37:01,920 --> 00:37:04,240 - আমার পাশে বস, জানেমান! - ধন্যবাদ। 457 00:37:21,360 --> 00:37:23,400 আমার খিদে পায়নি। 458 00:37:23,920 --> 00:37:27,720 আমি ইচ্ছে করে করছি না। ব্যস খেতে পারছি না। পারছি না আমি। 459 00:37:28,520 --> 00:37:31,840 তুমি টয়লেটে গিয়ে মুখের ভেতর আঙুল ঢুকিয়ে বমি করতে পারো, 460 00:37:32,000 --> 00:37:33,960 কিন্তু খেতে তোমাকে হবেই। 461 00:37:34,640 --> 00:37:36,680 চামচটা পর্যন্ত উঠাতে পারছি না। 462 00:37:51,040 --> 00:37:52,640 পুরোটা খাও। 463 00:37:56,400 --> 00:37:57,720 সাবাস। 464 00:38:01,840 --> 00:38:03,240 মাফ করবেন। 465 00:38:05,760 --> 00:38:08,600 গতকাল একটা বন্ধু বানিয়েছিলাম। বেশ, একটা বন্ধু... 466 00:38:09,440 --> 00:38:12,840 ওর নাম ইয়োলান্ডা। সকালে ও ছিল না। 467 00:38:13,000 --> 00:38:16,120 ওর কি কিছু হয়েছে? ওকে শাস্তি টাস্তি দেওয়া হয়েছে? 468 00:38:16,320 --> 00:38:18,080 ও আর বেঁচে নেই। 469 00:38:20,880 --> 00:38:22,960 "বেঁচে নেই" মানে? 470 00:38:23,640 --> 00:38:25,280 কী...? 471 00:38:25,680 --> 00:38:28,400 - অ্যক্সিডেন্ট হয়েছে বা...? - ওরা তদন্ত করছে। 472 00:38:28,560 --> 00:38:31,600 যাই হোক, গত রাতে কি ওকে সেলের বাইরে যেতে দেখেছিলে? 473 00:38:33,400 --> 00:38:34,920 ইস! স্যরি। গুড মর্নিং। 474 00:38:36,560 --> 00:38:39,000 - স্যরি। - নিজের খাওয়া শেষ করো। 475 00:39:01,360 --> 00:39:02,960 কিছু মনে করবে? 476 00:39:06,040 --> 00:39:10,560 দশটা ঘন্টা আছে আমার বন্ধুটা ওখানে ফালতু বকছিল। 477 00:39:12,120 --> 00:39:14,960 ওর জিনিসপত্র একটু পর সরালে কিছু মনে করবে কি, প্লিজ? 478 00:39:17,080 --> 00:39:19,440 কিছুটা সময় শোক পালন করতাম। 479 00:39:20,480 --> 00:39:22,360 আমাদের ফ্রি বেড লাগবে। 480 00:39:24,120 --> 00:39:25,880 কাল সকালের আগে নতুনরা আসবে না। 481 00:39:27,200 --> 00:39:28,400 প্লিজ। 482 00:39:29,280 --> 00:39:30,960 মানবতার খাতিরে। 483 00:39:45,280 --> 00:39:48,800 ইয়োলান্ডার জীবন কি ৬০ স্কয়ার সেন্টিমিটারের বক্সে ফিট হবে? 484 00:39:50,000 --> 00:39:51,760 সবারই হয়। 485 00:39:52,560 --> 00:39:55,440 এই ছবিটা আমাদের এখানেই রাখা উচিত। 486 00:40:28,120 --> 00:40:29,920 কী হয়েছে, সোনা? 487 00:40:31,760 --> 00:40:34,360 ওরা বললো ইয়োলান্ডা মারা গেছে। 488 00:40:41,480 --> 00:40:44,160 - মরলো কীভাবে, সলে? - যদি কোনো রোগের কারণে না মরে, 489 00:40:44,320 --> 00:40:46,680 তবে জেলে মরার ব্যস দুইটাই রাস্তা আছে। 490 00:40:47,120 --> 00:40:48,480 আত্মহত্যা নাহয় খুন। 491 00:40:52,000 --> 00:40:54,600 এখানের অনেকজনই ইয়োলান্ডাকে খুন করতে চাইতো। 492 00:40:56,120 --> 00:40:56,640 কেন? 493 00:40:59,200 --> 00:41:01,240 ইয়োলান্ডা এক চমকপ্রদ ডাকাতি করেছিল। 494 00:41:01,400 --> 00:41:03,280 স্যরি, আমি খুঁটিনাটি সব জানি না। 495 00:41:03,440 --> 00:41:05,920 রিপোর্টে সবকিছু নির্দিষ্ট করে দেওয়া আছে। 496 00:41:06,080 --> 00:41:09,040 ইয়োলান্ডা আর ওর বয়ফ্রেন্ড এক ভাঙরিওয়ালার কাছ থেকে 497 00:41:09,200 --> 00:41:10,240 দুইটা ভাঙাচোরা গাড়ি কিনে। 498 00:41:10,400 --> 00:41:14,280 আর গাড়িগুলো সেখানে পোড়ায় যেখান দিয়ে ৯ মিলিয়ন ইউরো ভর্তি এক সাঁজোয়াযুক্ত ট্রাক 499 00:41:14,440 --> 00:41:15,760 পার হবার কথা ছিল। 500 00:41:16,360 --> 00:41:18,560 একদম পারফেক্ট প্ল্যান। 501 00:41:19,200 --> 00:41:23,280 যে কেউ মাথায় মোজা লাগিয়ে আর হাতে পিস্তল নিয়ে ব্যাংকে যেতে পারবে। 502 00:41:23,840 --> 00:41:25,480 কিন্তু ও করলো কি... 503 00:41:25,920 --> 00:41:29,720 গার্ডরা দেখতে পায় এক মর্মান্তিক দুর্ঘটনা আর দুইজন আহত মানুষ। 504 00:41:30,320 --> 00:41:35,040 রক্তাক্ত এক ছেলের কোলে একটা মেয়ের প্রাণ যাচ্ছিল। 505 00:41:35,200 --> 00:41:38,560 - বাঁচাব! বাঁচান, প্লিজ! - আসো! 506 00:41:39,240 --> 00:41:41,360 - একদম নড়বি না! মাদারচোদ! - সেটা ইয়োলান্ডাই ছিল। 507 00:41:41,640 --> 00:41:43,120 ওদের দরজা খুলতে বাধ্য করে, 508 00:41:43,280 --> 00:41:45,840 ওদের দিকে পিস্তল তাক করে রেখে ৯ মিলিয়ন ইউরো নিয়ে চম্পট হয়ে যায়। 509 00:41:46,000 --> 00:41:47,560 ওদের কাছে টাকাগুলো ছিল, 510 00:41:47,720 --> 00:41:50,640 কিন্তু খুব কাছ থেকে দুইটা পুলিশের গাড়ি ওদের পিছা করছিল। 511 00:41:51,880 --> 00:41:53,480 ওকে ধরে ফেলে, তাই না? 512 00:41:53,920 --> 00:41:57,280 প্রথমে ইয়োলান্ডা ওদের অনেকক্ষণ মনোরঞ্জন করে। 513 00:41:58,800 --> 00:42:02,080 তাদের পালানো ৩৯ মিনিট স্থায়ী ছিল লোকাল রোডগুলোয়, 514 00:42:03,280 --> 00:42:05,280 আর শেষ হয় গোলাগুলির মধ্য দিয়ে। 515 00:42:06,720 --> 00:42:08,400 ওর বয়ফ্রেন্ড মারা যায়। 516 00:42:09,960 --> 00:42:12,440 যখন ওকে পাকড়াও করা হয়, সেখানে টাকার কোনো ছিটেফোঁটাও ছিল না। 517 00:42:12,920 --> 00:42:15,760 ওরা টাকাগুলো মাদ্রিদ আর সেগোভিয়ার মাঝামাঝি কোথাও পুঁতে ফেলেছিল। 518 00:42:15,920 --> 00:42:17,880 টাকাগুলো খুঁজে পায়নি? 519 00:42:18,200 --> 00:42:21,840 ও সেটার ঠিকানা কবরে নিয়ে গেছে, যদিও তারা অনেকদিন ধরেই সেটা খুঁজছে। 520 00:42:22,000 --> 00:42:26,080 ও পুলিশ বা কুকুরের চেয়েও চালাক ছিল, 521 00:42:26,240 --> 00:42:29,800 ডিটেকটিভদের থেকেও বেশি, যে কারো চেয়ে বেশি। 522 00:42:29,960 --> 00:42:32,000 ইয়োলান্ডা যখন বুঝতে পারে ওরা ধরা খাবে 523 00:42:32,160 --> 00:42:35,280 তখন ও সিম কার্ড পাল্টে ফেলে। 524 00:42:35,960 --> 00:42:38,400 আমার ধারণা ও অন্যটা গিলে ফেলেছিল। 525 00:42:39,640 --> 00:42:43,280 - খেয়ে ফেলে। - এ ব্যাপারে এত নিশ্চিত হচ্ছ কী করে? 526 00:42:44,400 --> 00:42:49,320 কারণ ওর ফোনে যে কার্ডটা ছিল পালানোর সময় ও সেটার সাহায্যে... 527 00:42:49,480 --> 00:42:52,440 ডাটা ডাউনলোড করে পুলিশদের গাইড করেনি। 528 00:42:55,360 --> 00:42:58,560 ফোন অপারেটরের সাথে ডাটা মিলিয়ে না দেখার আগে আমরা বুঝতেই পারিনি। 529 00:42:58,720 --> 00:43:01,840 যে কার্ড ও নিজের কাছে রেখেছে তাতে নিশ্চয়ই লুকানো টাকার সন্ধান রয়েছে। 530 00:43:02,000 --> 00:43:06,920 হয়তো কোনো কোওর্ডিনেট বা পিকচার বা তেমন কিছু। 531 00:43:07,320 --> 00:43:10,280 সবার ধারণ ও সেটা এখানে লুকিয়ে রেখেছে। 532 00:43:11,000 --> 00:43:13,400 খানকিগুলো সেলের ভেতর ঢুকে, 533 00:43:14,040 --> 00:43:17,000 সবজায়গায় খুঁজে, সব উলোটপালোট করে ফেলে। 534 00:43:18,560 --> 00:43:23,560 তো বলতে চাচ্ছে সেই তথ্যের জন্য কোনো কয়েদি ওর খুন করেছে? 535 00:43:23,720 --> 00:43:27,280 এটাই আপনাকে বুঝানোর চেষ্টা করছি, গভার্নর আগুইরে। 536 00:43:29,000 --> 00:43:31,200 ওরা এখন পালানোর পরিকল্পনা করছে। 537 00:43:42,120 --> 00:43:46,000 "পাবলো অলিভারেসের স্মৃতিতে" 538 00:43:46,559 --> 00:43:55,994 অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 539 00:43:56,370 --> 00:44:05,913 সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম