1 00:01:10,059 --> 00:01:25,903 দুখতার (কন্যা/মেয়ে)-২০১৪ 2 00:01:26,059 --> 00:01:31,903 ভাবানুবাদেঃ Dr. Pritam C Dey 3 00:03:46,059 --> 00:03:48,903 একদিন, আমার নিজের এমন একটা ঘর হবে। 4 00:03:49,562 --> 00:03:53,601 - সুন্দর নাকি ছোট্ট? - হ্যাঁ! ছোট্ট এবং সুন্দর। 5 00:03:54,100 --> 00:03:56,944 তাহলে তো তোকে অপেক্ষা করতে হবে। 6 00:03:57,837 --> 00:03:58,941 কেন? 7 00:03:59,172 --> 00:04:02,813 বিয়ের পরই মেয়েদের নিজের ঘর হয়। 8 00:04:03,176 --> 00:04:06,953 - ঘর পেতে হলে, বিয়ে করতে হবে? - জি! হ্যাঁ। 9 00:04:07,347 --> 00:04:08,655 কেন? 10 00:04:08,848 --> 00:04:11,454 জানিস না, বিয়ের পর মেয়েদের বাচ্চা হয়। 11 00:04:11,651 --> 00:04:12,755 কীভাবে? 12 00:04:13,086 --> 00:04:15,225 ছোটদের বলা যাবে না। 13 00:04:15,421 --> 00:04:18,425 প্লিজ! প্লিজ! আমি তোর এতো কাছের বান্ধবী! 14 00:04:19,325 --> 00:04:20,269 কথা দে? 15 00:04:20,526 --> 00:04:22,472 - কথা দিলাম। - কাউকে বলবি না। 16 00:04:22,929 --> 00:04:25,273 যখন একটি মেয়ে একটি ছেলের দিকে তাকায়... 17 00:04:25,498 --> 00:04:27,808 আবার ছেলেটিও মেয়েটির দিকে তাকায়, 18 00:04:28,034 --> 00:04:30,810 তখন মেয়েটার পেটে বাচ্চা হয়। 19 00:04:31,271 --> 00:04:32,648 শুধু দেখার জন্য? 20 00:04:32,872 --> 00:04:34,249 হ্যাঁ! দেখার জন্য। 21 00:04:34,440 --> 00:04:38,149 আমার বোনের সাথেই এমনটা হয়েছে, ঠিক বিয়ের পরপরই। ও নিজেই বলেছে। 22 00:04:38,344 --> 00:04:40,255 - সত্যি? - হ্যাঁ। 23 00:04:44,384 --> 00:04:48,457 এজন্যই তো তোর বাবা তোকে বাইরে যেতে দেয় না। 24 00:04:49,555 --> 00:04:50,431 আচ্ছা! 25 00:04:51,190 --> 00:04:53,602 - কাউকে বলবি না। - ঠিক আছে। 26 00:05:14,080 --> 00:05:17,687 "তোর গুলের" মাথাচাড়ার বিষয়টার একটা হেস্তনেস্ত করা দরকার। 27 00:05:17,884 --> 00:05:21,127 ঠিক বলেছেন! একটা সমাধান বের করতে হবে। 28 00:05:21,321 --> 00:05:23,824 কিন্তু সেজন্য আপনাকে ওখানে যেতে হবে। 29 00:05:24,090 --> 00:05:26,468 আপনি সংগঠনের সর্দার। 30 00:05:26,659 --> 00:05:29,731 আপনাকে ছাড়া এই সমস্যার সমাধান হবে না। 31 00:05:30,396 --> 00:05:33,309 যদি আপনাকে একটা সুসংবাদ দিতে পারতাম! 32 00:05:34,567 --> 00:05:39,482 ওখানকার সিকিউরিটি খুব কড়া। ঘরে ঘরে, গাড়িতে গাড়িতে তল্লাশি চলে। 33 00:05:39,706 --> 00:05:42,050 এখানে আসতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। 34 00:05:42,875 --> 00:05:45,981 আসলে, খতম করে দেয়াটাই এখন বেশি জরুরি। 35 00:05:46,179 --> 00:05:51,595 - আসসালামুয়ালাইকুম, শেহবাজ কাকা! - ওয়ালাইকুম আসসালাম! জয়নব মামনি! কেমন আছ? 36 00:05:51,784 --> 00:05:53,161 ভালো আছি। 37 00:05:53,353 --> 00:05:55,492 আমার জন্য কিছু এনেছেন? 38 00:05:56,456 --> 00:05:59,926 তোমার জন্য কিছু আনবো না, সেটা হয়? 39 00:06:00,259 --> 00:06:04,105 সুন্দর একটি পুতুল, সুন্দর একটি পুতুলের জন্য। 40 00:06:04,364 --> 00:06:04,899 ধন্যবাদ। 41 00:06:05,098 --> 00:06:07,806 জয়নব মামনি, ভেতরে যাও। 42 00:06:08,134 --> 00:06:12,276 বাচ্চা মেয়ে! একটু আশকারা দিলে কী হয়! 43 00:06:18,344 --> 00:06:19,789 আজ আমরা কী পড়বো? 44 00:06:20,580 --> 00:06:23,186 আজ আমরা পড়বো, পুট (Put) এবং বাট (But) 45 00:06:23,549 --> 00:06:25,256 ওকে! বই খোলো! 46 00:06:25,885 --> 00:06:29,059 - আগেরটা ঠিক আছে? - দারুণ হয়েছে। 47 00:06:29,255 --> 00:06:32,236 তোমাকে স্টার মার্ক দিয়েছি। হাতের লেখাও সুন্দর হয়েছে। 48 00:06:32,425 --> 00:06:34,132 এখানে "P" লেখো। 49 00:06:35,728 --> 00:06:39,608 হয়েছে। নিচের অংশটা একটু লম্বা করো। 50 00:06:42,468 --> 00:06:44,709 এখন আমরা পড়বো বাট (But) 51 00:06:44,904 --> 00:06:45,780 লেখো "B" 52 00:06:46,639 --> 00:06:50,109 "B" এর তো দুটো পেট আছে, তাই না? 53 00:06:50,610 --> 00:06:51,247 ঠিক। 54 00:06:51,444 --> 00:06:52,422 এরপর "U" 55 00:06:52,912 --> 00:06:55,153 - এভাবে? - ঠিক। 56 00:06:55,648 --> 00:06:56,456 এরপর "T" 57 00:06:56,649 --> 00:06:57,684 ঠিক। 58 00:06:57,984 --> 00:06:59,258 এই হলো বাট (But) 59 00:07:00,586 --> 00:07:02,896 - যেমন এটা "but". - না, না... 60 00:07:03,823 --> 00:07:09,136 এটা But..আমার স্যার বলেছেন, না না আমি নিজেই বুঝেছি। 61 00:07:09,328 --> 00:07:12,571 - এটা আসলেই "but"... - তারমানে তুই জানিস না! 62 00:07:13,032 --> 00:07:16,309 - ক্লাসে কী ঘোড়ার ডিম শিখিস? - আচ্ছা, কাল স্যারকে জিজ্ঞেস করবো। 63 00:07:16,502 --> 00:07:19,415 উত্তর জানিস না, কিন্তু পড়াতে এসেছিস। 64 00:07:19,605 --> 00:07:20,640 এটা বাট (But) 65 00:07:25,211 --> 00:07:26,588 ধীরে ধীরে পড়ো... 66 00:07:28,815 --> 00:07:30,852 এটা পাট (Putt) নয়, পুট (Put) 67 00:07:31,050 --> 00:07:35,123 - একটু আগেই না বললি... - না, সেটা তো এটাকে বলিনি। 68 00:07:35,321 --> 00:07:36,129 এটা ওটা নয়? 69 00:07:36,322 --> 00:07:38,427 - না। - আরে ওটাই তো! পুট (Put)... 70 00:07:38,826 --> 00:07:41,498 - বুট (But) - বাট (But) 71 00:07:43,963 --> 00:07:47,809 কী বিপদ! শোন, এখন টিভিতে আমার নাটক শুরু হবে। 72 00:07:48,000 --> 00:07:49,604 চল, আগে ওটা দেখি। 73 00:07:49,836 --> 00:07:52,043 ঠিক আছে, কিন্তু কথা দাও... 74 00:07:52,672 --> 00:07:54,982 নাটক দেখার পর, পড়া শেষ করবে। 75 00:07:55,174 --> 00:07:57,552 - এটা না! অন্য কোনোটা! - না, না! এটাই। 76 00:07:58,678 --> 00:08:01,181 নয়তো আমার স্যারের মতো তোমাকেও বকা দেবো। 77 00:08:03,182 --> 00:08:06,425 - একদম ঠিক। - যাক, এবার পেরেছি। 78 00:08:38,584 --> 00:08:39,585 যা। 79 00:08:41,754 --> 00:08:43,233 দূর হ। 80 00:08:46,759 --> 00:08:48,067 জলদি। 81 00:08:55,134 --> 00:08:57,273 নুরিস্থান, আফগানিস্তান 82 00:09:03,142 --> 00:09:05,952 কেমন আছ, গরজং খান? 83 00:09:06,145 --> 00:09:07,089 ভালো। 84 00:09:08,114 --> 00:09:10,458 চোখের বাঁধন খুলে দাও। 85 00:09:11,450 --> 00:09:12,428 যা। 86 00:09:15,421 --> 00:09:17,560 আসসালামুয়ালাইকুম, দৌলত খানা। 87 00:09:17,757 --> 00:09:20,533 ওয়ালাইকুমআসসালাম ওয়ালাইকুমআসসালাম। 88 00:09:20,793 --> 00:09:22,568 বসো। 89 00:09:27,466 --> 00:09:30,811 দৌলত খান, আসতে কোনো সমস্যা হয়নি তো? 90 00:09:31,003 --> 00:09:32,243 না, কোনো সমস্যা হয়নি। 91 00:09:32,438 --> 00:09:37,217 আমার লোকজন তোমার সাথে কোনো ঝামেলা করেনি তো? 92 00:09:37,443 --> 00:09:40,219 একটা বিশেষ কারণে আপনার কাছে এসেছি। 93 00:09:41,414 --> 00:09:45,988 আমাদের প্রতিহিংসার বলিদান, আমার ছেলে হয়েছে। 94 00:09:46,919 --> 00:09:49,263 সময় এসেছে... 95 00:09:49,755 --> 00:09:52,235 সমাধান খোঁজার। 96 00:09:58,264 --> 00:09:59,766 দৌলত খানা... 97 00:10:02,301 --> 00:10:04,975 তোমার সংগঠনের ৭ জন মারা গেছে। 98 00:10:05,871 --> 00:10:07,942 আর তুমি আমাদের... 99 00:10:09,775 --> 00:10:11,914 ১০ জনকে মেরেছ। 100 00:10:13,646 --> 00:10:16,149 তুমি ভালো করেই জানো... 101 00:10:16,949 --> 00:10:19,953 জানের বদলা জান দিয়েই হয়। 102 00:10:20,219 --> 00:10:22,756 এটাই আমাদের ইজ্জত। 103 00:10:23,155 --> 00:10:24,600 সর্দার সাহেব... 104 00:10:25,691 --> 00:10:30,037 এই হাত দিয়ে আমার ৪ সন্তানকে শেষবারের মতো গোসল দিয়েছি। 105 00:10:30,229 --> 00:10:32,835 এবং এই একই হাত দিয়ে... 106 00:10:33,032 --> 00:10:34,978 ৪ সন্তানকে দাফন করেছি। 107 00:10:36,002 --> 00:10:38,380 আজ, আপনার ৩ জন লোক মারা গেছে.. 108 00:10:38,638 --> 00:10:46,816 কাল আমার ৫ জন মারা যাবে। তাহলে এই প্রতিহিংসার বলিদান তো শতাব্দীর পর শতাব্দী ধরে চলতেই থাকবে। 109 00:10:47,246 --> 00:10:49,283 গতকাল আমরা বন্ধু ছিলাম। 110 00:10:49,749 --> 00:10:52,025 আজ আমরা দুষমন হয়ে গেছি! দুষমন। 111 00:10:52,251 --> 00:10:53,855 দৌলত খানা... 112 00:10:55,988 --> 00:10:57,626 আজকাল, 113 00:10:58,157 --> 00:11:01,695 কে বন্ধু আর কে শত্রু, তাতে কী এমন আসে যায়? 114 00:11:02,261 --> 00:11:09,475 আমাদের এলাকায় অনেক অপদার্থ সর্দার এবং নেতাফেতারা আজাইরা লাফায়। 115 00:11:11,837 --> 00:11:14,477 কিন্তু আমার ক্ষমতার দাপটে... 116 00:11:15,207 --> 00:11:17,881 পাশার দান পাল্টে যাবে। 117 00:11:19,211 --> 00:11:20,713 দৌলত খানা... 118 00:11:21,347 --> 00:11:24,351 এক বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ অপেক্ষা করছে। 119 00:11:24,617 --> 00:11:26,858 যারা আমাদের পক্ষে থাকবে... 120 00:11:27,920 --> 00:11:29,695 তারাই রাজত্ব করবে। 121 00:11:31,457 --> 00:11:35,166 এই প্রতিহিংসার আগুন নেভানোর... 122 00:11:36,896 --> 00:11:39,001 একটা উপায় অবশ্য আছে। 123 00:11:40,466 --> 00:11:42,002 কী সেটা? 124 00:11:43,869 --> 00:11:46,941 আমাদের দুই সংগঠনের মিত্রতার স্বার্থে... 125 00:11:48,574 --> 00:11:52,044 বৈবাহিক বন্ধনের মাধ্যমে, সম্পর্ক পাকাপোক্ত করতে হবে। 126 00:11:52,278 --> 00:11:55,725 সেটা তো আমাদের জন্যও অনেক বড় ইজ্জতের ব্যাপার। 127 00:11:56,449 --> 00:11:58,019 বলো, কার সাথে বিয়ে? 128 00:12:00,619 --> 00:12:02,565 এই মিত্রতার স্বার্থে... 129 00:12:04,123 --> 00:12:07,127 তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। 130 00:12:09,128 --> 00:12:10,198 আমার মেয়ে... 131 00:12:10,496 --> 00:12:11,804 কিন্তু কার সাথে? 132 00:12:12,264 --> 00:12:13,641 আমার সাথে। 133 00:12:17,503 --> 00:12:20,313 সর্দার সাহেব, ও তো বাচ্চা মেয়ে, নাবালিকা। 134 00:12:21,006 --> 00:12:22,485 বিয়ের বয়স হয়নি। 135 00:12:22,742 --> 00:12:24,312 দৌলত খান... 136 00:12:25,978 --> 00:12:28,788 এটা পুরুষদের সিদ্ধান্ত। 137 00:12:31,150 --> 00:12:33,096 তুমি সিদ্ধান্ত নিলে... 138 00:12:34,019 --> 00:12:37,967 এই শুক্রবারই বিয়ের আয়োজন করতে পারি। 139 00:13:02,515 --> 00:13:03,755 আল্লাহ রাখী... 140 00:13:05,050 --> 00:13:06,290 আল্লাহ রাখী? 141 00:13:06,652 --> 00:13:11,362 মনে আছে, যেদিন প্রথমবারের মতো তোমাকে তোমার বাপের বাড়ি দেখেছিলাম? 142 00:13:11,991 --> 00:13:14,369 ওই যে ছাঁদের ওপর... 143 00:13:14,560 --> 00:13:18,508 কেটে যাওয়া ঘুড়ির পেছনে দৌড়াচ্ছিলে। 144 00:13:18,697 --> 00:13:21,041 আরেকটু হলে, পড়েই যেতে। 145 00:13:22,334 --> 00:13:27,340 যদি তোমার বাবা আগে থেকেই দৌলত খানের সাথে তোমার বিয়ে ঠিক করে না রাখতো, 146 00:13:28,674 --> 00:13:30,347 খোদার কসম... 147 00:13:30,743 --> 00:13:33,724 তোমাকে বিয়ের আবদার করতাম। 148 00:13:34,213 --> 00:13:34,850 শেহবাজ খান! 149 00:13:38,417 --> 00:13:39,953 তুমি জানো না... 150 00:13:40,920 --> 00:13:44,129 কতোটা কষ্ট লাগে... 151 00:13:46,192 --> 00:13:50,732 - যখন দেখি, তুমি আরেকজনের স্ত্রী... - শেহবাজ খান, আমি বিবাহিত। 152 00:13:56,202 --> 00:13:57,840 আমি জানি। 153 00:14:00,339 --> 00:14:03,183 তারপরও তুমি সুখী নও। 154 00:14:05,010 --> 00:14:08,253 দৌলত খান পটল না তোলা পর্যন্ত তো, কিছু বলতে পারবো না। 155 00:14:08,747 --> 00:14:10,886 কিন্তু দৌলত খান মারা গেলে, 156 00:14:11,383 --> 00:14:14,387 তোমাকে ইজ্জতের সাথে গ্রহণ করব। 157 00:14:28,634 --> 00:14:31,046 আমরা গ্রামে ফিরে যাব। 158 00:14:33,772 --> 00:14:35,752 তোর গুল কী বললো? 159 00:14:37,910 --> 00:14:40,049 আমি কথা দিয়ে এসেছি। 160 00:14:41,680 --> 00:14:45,594 তোর গুলের মৌলভী জয়নবের বিয়ে পড়াতে আসবে... 161 00:14:49,121 --> 00:14:50,794 তোর গুলের সাথে। 162 00:14:54,994 --> 00:14:56,371 আর হ্যাঁ... 163 00:14:58,797 --> 00:15:01,744 এই বিষয়টা শুধু আমার আর তোর মধ্যে থাকবে। 164 00:15:03,569 --> 00:15:06,573 কাকপক্ষীও যেন টের না পায়। 165 00:16:02,561 --> 00:16:04,973 মা, এটা কী? 166 00:16:06,899 --> 00:16:09,539 আমার বিয়ের চিহ্ন। 167 00:16:15,474 --> 00:16:17,476 এই দাগগুলো কিসের? 168 00:16:23,082 --> 00:16:25,528 - রক্তের। - কার রক্ত? 169 00:16:28,354 --> 00:16:29,458 আমার। 170 00:16:30,155 --> 00:16:31,998 তোর দাদীর। 171 00:16:32,725 --> 00:16:33,999 ওনার দাদীর। 172 00:16:36,161 --> 00:16:38,107 তুমি ব্যাথা পেয়েছিলে? 173 00:16:43,502 --> 00:16:44,845 জেবু... 174 00:16:45,571 --> 00:16:46,982 তুই তো বড় হয়েছিস? 175 00:16:48,907 --> 00:16:51,478 তাই কিছু বিষয় তোকে বুঝতে হবে। 176 00:16:51,944 --> 00:16:53,548 এমন কিছু বিষয়... 177 00:16:54,079 --> 00:16:56,525 যেগুলো আমার মাও আমাকে বুঝিয়ে বলেনি। 178 00:17:00,919 --> 00:17:02,262 দেখ মা, 179 00:17:03,055 --> 00:17:05,729 বিয়ে হবার পর মেয়েদের... 180 00:17:06,291 --> 00:17:07,702 আসলে... 181 00:17:09,061 --> 00:17:12,599 আমি এগুলো জানি। বড়দের ব্যাপার স্যাপার। 182 00:17:17,569 --> 00:17:19,173 কী জানিস তুই? 183 00:17:19,371 --> 00:17:20,406 কে বলেছে? 184 00:17:21,473 --> 00:17:23,919 প্রতিজ্ঞা করেছি। বলতে পারবো না। 185 00:17:31,817 --> 00:17:33,353 আমাকেও বলবি না? 186 00:17:35,087 --> 00:17:36,566 আমি কসম কেটেছি। 187 00:17:37,556 --> 00:17:39,229 আমি কাউকে বলবো না। 188 00:17:39,892 --> 00:17:40,768 বল না! 189 00:17:41,460 --> 00:17:42,370 কথা দিচ্ছ তো? 190 00:18:14,193 --> 00:18:15,263 মা... 191 00:18:15,694 --> 00:18:18,402 আমার বিয়ের ড্রেসও কি এমন হবে? 192 00:18:33,612 --> 00:18:35,148 আসসালামুয়ালাইকুম। 193 00:18:35,380 --> 00:18:38,418 ওয়ালাইকুম আসসালাম, গরজং খান। 194 00:18:39,451 --> 00:18:42,796 - সব ঠিক আছে? - বসো। 195 00:18:43,655 --> 00:18:45,362 প্লিজ। 196 00:18:56,568 --> 00:18:57,308 হ্যালো। 197 00:18:57,569 --> 00:18:58,946 দৌলত খানা 198 00:18:59,138 --> 00:19:00,879 মা, আমার রাজকুমার এসেছে। 199 00:19:01,473 --> 00:19:05,046 আজ আমাদের বন্ধুত্ব, আত্মীয়তায় পরিনত হলো। 200 00:19:05,310 --> 00:19:10,658 এবং এই আত্মীয়তার বন্ধন, রক্তের সম্পর্কের চেয়েও মজবুত হবে। ইনশাআল্লাহ 201 00:19:10,849 --> 00:19:14,661 আমার রাজকুমারীর রাজকুমার তো অনেক দূরে থাকে... 202 00:19:14,853 --> 00:19:18,027 খুব সুন্দর এক পাহাড়ের ওপর। 203 00:19:19,191 --> 00:19:22,502 গরজংকে সবচেয়ে ভালো মাংসের টুকরোটা দাও। 204 00:19:26,899 --> 00:19:28,378 আর কিছু লাগবে? 205 00:19:29,067 --> 00:19:30,375 আসছি। 206 00:19:36,375 --> 00:19:37,979 কিছু লাগবে? 207 00:19:39,578 --> 00:19:40,249 খাও, বন্ধু। 208 00:19:42,681 --> 00:19:44,991 হা করে কী দেখছ? খাও। 209 00:19:47,085 --> 00:19:48,688 আপনাদের আর কিছু? 210 00:19:52,758 --> 00:19:55,329 - বন্ধু, সব ঠিক আছে? - হুম। 211 00:19:55,527 --> 00:19:56,562 আচ্ছা। 212 00:19:58,063 --> 00:19:59,337 মা? 213 00:20:00,265 --> 00:20:02,245 রংধনু কি ছোঁয়া যায়? 214 00:20:02,434 --> 00:20:03,412 কী? 215 00:20:04,102 --> 00:20:05,012 রংধনু। 216 00:20:05,204 --> 00:20:07,684 এভাবে আকাশের গায়ে থাকে যে... 217 00:20:08,073 --> 00:20:13,523 গায়ে অনেকগুলো রং থাকে। নীল, হলুদ, সবুজ, লাল আর বেগুনি। 218 00:20:13,879 --> 00:20:15,620 পরীদের দোলনা? 219 00:20:17,082 --> 00:20:18,220 পরীদের দোলনা? 220 00:20:18,417 --> 00:20:20,590 আমরা তো তাই বলতাম। 221 00:20:20,786 --> 00:20:22,959 আমিও তো পরী। 222 00:20:23,155 --> 00:20:25,431 আমিও তো ওটার ওপর বসতে পারি। 223 00:20:25,624 --> 00:20:28,230 নারে মা, কেউ ওটার ওপর বসতে পারে না। 224 00:20:28,493 --> 00:20:30,564 ওটা তো দৃষ্টিভ্রম। 225 00:20:33,632 --> 00:20:36,579 দৃষ্টিভ্রম? সেটা আবার কী? 226 00:20:37,436 --> 00:20:41,942 দৃষ্টিভ্রম মানে, যেটা চোখে দেখা যায় কিন্তু বাস্তবে ঘটে না। 227 00:20:42,174 --> 00:20:44,245 আল্লাহ রাখী, দরজা খোলো। 228 00:20:46,578 --> 00:20:48,751 জয়নব, আল্লাহ রাখী? 229 00:20:49,147 --> 00:20:50,455 দরজা খোলো। 230 00:20:56,455 --> 00:20:59,834 আমিও তো পরী। আমিও তো ওটার ওপর বসতে পারি 231 00:21:00,025 --> 00:21:03,939 নারে মা, কেউ ওটার ওপর বসতে পারে না। 232 00:21:04,196 --> 00:21:05,732 ওটা দৃষ্টিভ্রম। 233 00:21:07,266 --> 00:21:12,113 আচ্ছা, কথা দাও নাটক শেষ হলে, এই পড়াটা শেষ করবে? 234 00:21:12,304 --> 00:21:16,753 - না এটা না। অন্য কোনোটা। - না, এটাই শেষ করতে হবে। 235 00:21:16,942 --> 00:21:19,149 নয়তো কোনোদিন শিখতে পারবে না। 236 00:21:20,512 --> 00:21:23,959 নয়তো আমার স্যারের মতো তোমাকে বকা দেবো। 237 00:21:25,350 --> 00:21:27,159 "Put" এবং "but", হয়েছে? 238 00:21:27,486 --> 00:21:30,956 - একদম ঠিক। - যাক, অবশেষে পেরেছি। 239 00:21:54,212 --> 00:21:55,384 গরজং! 240 00:21:59,885 --> 00:22:00,955 দৌলত খান! 241 00:22:01,520 --> 00:22:03,557 তুমি আমাদের ইজ্জত ধূলিসাৎ করেছ। 242 00:22:03,822 --> 00:22:07,235 এটা আমার ইজ্জত। আর সেটা কীভাবে ফিরিয়ে আনতে হবে, তাও জানা আছে। 243 00:22:07,659 --> 00:22:10,572 - তুমি বলার কে? - আমি ওকে খুঁজে বের করবো। 244 00:22:11,496 --> 00:22:13,373 আর তুমি তো জানোই... 245 00:22:14,066 --> 00:22:16,342 অপমানের প্রতিশোধ আমরা কীভাবে নেই! 246 00:22:16,568 --> 00:22:18,844 অনেক বলেছ, মুখে লাগাম দাও! 247 00:22:19,071 --> 00:22:20,846 ও তোমার ইজ্জত ছিল। 248 00:22:21,440 --> 00:22:23,147 এখন আমাদের ইজ্জত। 249 00:22:23,408 --> 00:22:26,355 ইজ্জতের ওপর পিএইচডি করে আসছে। 250 00:22:26,778 --> 00:22:28,223 - শেহবাজ খান! - জি, ভাই। 251 00:22:28,413 --> 00:22:31,394 যাও, ওদের খুঁজে বের করো! 252 00:24:04,342 --> 00:24:05,480 এখানে বস। 253 00:24:23,495 --> 00:24:24,701 আল্লাহ রাখী? 254 00:24:29,234 --> 00:24:29,678 জয়নব? 255 00:24:33,905 --> 00:24:35,384 এখানে কেউ নেই। 256 00:24:35,574 --> 00:24:37,713 আমাদের সাথে চলো। তুমি তো রাস্তাঘাট চেনো। 257 00:24:37,976 --> 00:24:39,512 চলো! চলো! 258 00:25:19,451 --> 00:25:20,361 ওই! 259 00:25:20,952 --> 00:25:23,364 এক কাপে কি এক প্যাকেট চা-পাতি ঢেলেছিস? 260 00:25:25,657 --> 00:25:28,160 - কোথা থেকে এসেছ, ভাই? - করাচি থেকে। 261 00:25:28,727 --> 00:25:31,264 - ও, অনেক দূরের পথ। - হ্যাঁ, অনেক দূরের পথ। 262 00:25:32,597 --> 00:25:36,511 - সাক্কারের পর রাস্তা তো বেশ খারাপ! - হুম! বেশ খারাপ। 263 00:25:37,435 --> 00:25:39,278 - গাড়ি কোনটা চালাও? - মাজদা-৩৫০০ 264 00:25:51,550 --> 00:25:54,258 কোণে কোণে তল্লাশি করো। 265 00:25:56,888 --> 00:25:59,095 জলদি! এদিকে। 266 00:25:59,291 --> 00:26:01,532 এখানে! জলদি। 267 00:26:14,439 --> 00:26:17,716 জিপটাও দেখ। 268 00:26:18,510 --> 00:26:19,511 জলদি! 269 00:26:21,947 --> 00:26:23,483 শশশ, নড়াচড়া করিস না। 270 00:26:26,785 --> 00:26:28,662 বেশি দূর যায়নি। 271 00:26:29,254 --> 00:26:30,562 ওটার নিচে দেখো। 272 00:26:36,828 --> 00:26:38,501 ভালো করে দেখো। 273 00:26:45,604 --> 00:26:47,914 এখানেই কোথাও গা-ঢাকা দিয়েছে। 274 00:27:32,751 --> 00:27:34,128 সে এখানে এসেছিল। 275 00:27:34,686 --> 00:27:35,824 চলো! 276 00:28:03,782 --> 00:28:07,696 রানি, বিগড়ে যাস না! 277 00:28:15,060 --> 00:28:16,164 কী হলো! 278 00:28:16,428 --> 00:28:17,771 কে ওখানে? 279 00:28:23,268 --> 00:28:24,770 ওপরে কে? 280 00:28:25,303 --> 00:28:26,680 Son of a... 281 00:28:27,405 --> 00:28:29,510 তোর বাপের গাড়ি পেয়েছিস! নিচে নাম। 282 00:28:30,475 --> 00:28:31,545 জলদি! 283 00:28:34,713 --> 00:28:38,525 বাহ্ ভাই, অনেক মজা করেছ। এবার নামো। 284 00:28:39,484 --> 00:28:41,555 এখানেই থাকতে দাও। কোনো ঝামেলা করবো না। 285 00:28:42,387 --> 00:28:46,233 কেন দেবো? মজা লাগে, না? নামো 286 00:28:46,458 --> 00:28:47,903 নামো, মেয়ে। 287 00:28:49,928 --> 00:28:51,134 চলো! 288 00:28:52,097 --> 00:28:52,905 জলদি। 289 00:28:53,098 --> 00:28:54,907 আচ্ছা, নামছি। 290 00:28:56,401 --> 00:28:57,311 চলো। 291 00:28:59,137 --> 00:29:03,608 - আরেকটু বসতে দিলে, কী এমন হতো? - তোমার বাপের সম্পত্তি পেয়েছ? 292 00:29:05,076 --> 00:29:06,350 মামনি, সাবধানে। 293 00:29:06,611 --> 00:29:08,488 আরেকটা ঝামেলায় আবার না পড়ি! 294 00:29:08,680 --> 00:29:09,283 এসো। 295 00:29:09,481 --> 00:29:10,755 বাচ্চার গায়ে হাত দেবেন না। 296 00:29:10,949 --> 00:29:13,395 আচ্ছা মরো! "হাত দেবেন না"। 297 00:29:13,785 --> 00:29:16,425 প্রথমে নিজের বাপের গাড়িতে বসো, 298 00:29:16,621 --> 00:29:19,602 তারপর বলবে, হাত দেবেন না! 299 00:29:22,660 --> 00:29:25,140 নামো আন্টি, ১০০ বছর লাগাবে নাকি? 300 00:29:30,201 --> 00:29:32,181 থামো! থামো! 301 00:29:40,512 --> 00:29:41,923 আবার কী? 302 00:29:42,147 --> 00:29:45,617 - এভাবে ফেলে চলে যাবে? - না, তুমি তো আমার ফুপাতো বোন? 303 00:29:45,817 --> 00:29:49,822 সাথে একটা বাচ্চা আছে। মেয়েটা অসুস্থ। 304 00:29:51,556 --> 00:29:53,797 এখানে কী করবো? 305 00:29:58,329 --> 00:30:00,206 আচ্ছা, চলো। বসো। 306 00:30:24,389 --> 00:30:26,335 বাচ্চার কী হয়েছে? 307 00:30:27,992 --> 00:30:31,030 জ্বর! অনেক জ্বর! 308 00:30:51,349 --> 00:30:53,226 কোথায় যাচ্ছেন? 309 00:30:53,618 --> 00:30:56,155 পাঞ্জাবের দিকে। 310 00:30:59,757 --> 00:31:00,758 পাঞ্জাবের কোথায়? 311 00:31:02,393 --> 00:31:04,168 অ্যাটকের কাছাকাছি। 312 00:31:05,697 --> 00:31:06,835 অ্যাটক... 313 00:31:07,665 --> 00:31:10,407 লাহোর থেকে কতো দূর? 314 00:31:10,702 --> 00:31:14,047 ৮ থেকে ১০ ঘণ্টা তো লাগেই। 315 00:31:58,316 --> 00:32:00,660 কী হলো, এতো ভয় কিসের? 316 00:32:00,852 --> 00:32:02,889 কোনোকিছু গোপন করছ নাকি? 317 00:32:03,288 --> 00:32:05,165 ওরা আমাদের ধরে ফেলবে। 318 00:32:05,857 --> 00:32:07,427 আমাদের মেরে ফেলবে। 319 00:32:07,825 --> 00:32:10,305 মেরে ফেলবে? কী বলছো? 320 00:32:11,429 --> 00:32:13,773 - ওরা কারা? - তোর গুলের সাঙ্গপাঙ্গরা। 321 00:32:14,299 --> 00:32:15,642 আপনি কি তোর গুলের স্ত্রী? 322 00:32:15,833 --> 00:32:20,111 না, না, আমি তোর গুলের স্ত্রী নই, কিন্তু আমার মেয়ের বিয়ে তোর গুলের সাথে হয়েছে। 323 00:32:20,305 --> 00:32:23,411 বাহ্, ভালো তো, সোহেল! তুই শেষ। 324 00:32:23,708 --> 00:32:25,119 সালামআলায়কুম, নামো। 325 00:32:25,310 --> 00:32:26,846 - গাড়ি চালাও। - নামো। 326 00:32:27,111 --> 00:32:28,647 গাড়ি চালাও। 327 00:32:29,347 --> 00:32:30,985 বাচ্চার জীবন মরণের প্রশ্ন। 328 00:32:35,486 --> 00:32:38,467 জলদি! ওরা প্রায় চলে এসেছে। 329 00:32:38,656 --> 00:32:40,135 ওরে আমার কপাল! 330 00:32:43,695 --> 00:32:46,835 সামনেই আপনাদের নামিয়ে দেবো। 331 00:32:48,399 --> 00:32:52,677 গাড়ি থামালে, খোদার কসম, আগে একে গুলি করবো তারপর নিজেকে। 332 00:32:52,904 --> 00:32:54,941 - জলদি চালাও! - পাগল নাকি? 333 00:32:55,340 --> 00:32:56,318 আমাকে দেন! 334 00:32:57,041 --> 00:32:58,384 গাড়ি চালাও! 335 00:32:58,676 --> 00:32:59,916 ছাড়েন! 336 00:33:00,144 --> 00:33:02,454 জলদি চালাও! ওরা চলে এসেছে। 337 00:33:03,781 --> 00:33:04,816 মাথা খারাপ হয়েছে? 338 00:33:05,350 --> 00:33:06,852 আমরা এমনিতেই বিপদে আছি। 339 00:33:12,824 --> 00:33:15,667 আরে ভাই, সামনে থেকে সর! 340 00:33:18,096 --> 00:33:20,167 আমার কথা শোনো! মনোযোগ দিয়ে। 341 00:33:50,261 --> 00:33:52,434 ট্রাকের ভেতর খুঁজে দেখো। 342 00:34:00,438 --> 00:34:02,748 সালামআলায়কুম! 343 00:34:03,808 --> 00:34:04,548 জি ভাই! 344 00:34:05,109 --> 00:34:07,521 চুপ! সরে যা। 345 00:34:23,461 --> 00:34:25,907 যে আমাকে মিথ্যে বলে... 346 00:34:26,097 --> 00:34:29,703 তার নাড়িভুঁড়ি আমি এভাবে টেনে বের করি। 347 00:34:31,836 --> 00:34:34,612 এখন বলো, ওদের কোথায় লুকিয়ে রেখেছ? 348 00:34:36,474 --> 00:34:38,317 এখানে কেউ নেই। 349 00:34:39,677 --> 00:34:41,156 বুঝেছি বুঝেছি। 350 00:34:42,313 --> 00:34:45,226 আপনি এক ভদ্রমহিলা আর এক বাচ্চাকে খুঁজছেন, তাই না? 351 00:34:45,683 --> 00:34:47,128 তুমি কীভাবে জানলে? 352 00:34:47,318 --> 00:34:50,265 এই ট্রাকের ওপরই ছিল। নামিয়ে দিয়েছি। 353 00:34:50,455 --> 00:34:52,435 ওরা কোথায় যাচ্ছে, সেটা বলেছে? 354 00:34:52,623 --> 00:34:54,967 না, কথা বলিনি। এমনিতেই দেরি হয়ে গেছে। 355 00:34:55,493 --> 00:34:58,269 কিন্তু মনেহয় কাশলির দিকে যাচ্ছে। 356 00:35:03,601 --> 00:35:04,807 ঠিক হয়ে গেছে। 357 00:35:10,675 --> 00:35:11,244 সালামআলায়কুম। 358 00:35:42,473 --> 00:35:43,850 চলো, বের হও! 359 00:35:49,547 --> 00:35:50,821 ওরা চলে গেছে? 360 00:35:51,516 --> 00:35:53,018 আগে বের হও তো! 361 00:37:07,091 --> 00:37:08,536 আচ্ছা... 362 00:37:09,427 --> 00:37:11,771 কোথায় যাবেন, সেটা জানা আছে তো? 363 00:37:15,933 --> 00:37:20,779 নিশ্চয়ই কোনো জায়গা আছে, যেখানে ওরা আপনাদের খুঁজে পাবে না। 364 00:37:23,407 --> 00:37:24,977 বেশ মুশকিল... 365 00:37:25,743 --> 00:37:28,586 তোর গুলের হাত থেকে বাঁচা। 366 00:37:29,113 --> 00:37:32,457 কোনো না কোনো জায়গা থেকে খুঁজে বের করবেই। 367 00:37:32,917 --> 00:37:35,988 পালানোর আগে চিন্তা করা উচিত ছিল। 368 00:37:42,026 --> 00:37:44,632 আপনার কি মেয়ে আছে? 369 00:37:45,963 --> 00:37:46,964 না। 370 00:37:48,499 --> 00:37:51,139 তাহলে আপনি বুঝবেন না। 371 00:38:15,159 --> 00:38:18,003 আপনাদের অ্যাটকে নামিয়ে দেবো। 372 00:38:19,297 --> 00:38:22,301 এরপর, নিজের রাস্তা নিজে মাপবেন। 373 00:39:13,551 --> 00:39:14,757 মা? 374 00:39:18,289 --> 00:39:19,393 না। 375 00:39:24,195 --> 00:39:25,538 এখানে না, জেবু। 376 00:39:25,863 --> 00:39:30,367 এখানে মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। ট্রাক থামানো যাবে না। 377 00:39:30,634 --> 00:39:34,275 আছে আছে। সামনের হোটেলে থামানো যাবে। 378 00:39:34,572 --> 00:39:36,609 না, আপনি যান। 379 00:40:08,572 --> 00:40:11,212 না বলা পর্যন্ত, বের হবেন না। 380 00:40:11,409 --> 00:40:14,549 কারও চোখে না পড়াটাই ভালো। আমি আসছি। 381 00:40:17,815 --> 00:40:18,987 আজম, ভাই আমার। 382 00:40:19,183 --> 00:40:22,995 সোহেল, বদমাশ! কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? 383 00:40:23,854 --> 00:40:26,232 - কেমন চলছে? - ভালো। 384 00:40:26,424 --> 00:40:28,426 অনেকদিন পর দেখা। 385 00:40:28,626 --> 00:40:31,573 - বাড়ির সবাই ভালো? - একদম। আল্লাহর কাছে শুকরিয়া। 386 00:40:31,829 --> 00:40:34,935 - আর ছোট রুবাব? - ছোটটাও ভালো আছে। 387 00:40:35,299 --> 00:40:38,610 - কামকাজ কেমন চলছে? - আল্লাহর কাছে শুকরিয়া। দেখতেই তো পাচ্ছ। 388 00:40:38,803 --> 00:40:39,474 চা খাও। 389 00:40:39,970 --> 00:40:40,675 চা নিয়ে আয়। 390 00:40:41,138 --> 00:40:42,173 আরে, এতো বড় হয়ে গেছে। 391 00:40:43,340 --> 00:40:44,978 কেমন আছ, বাবা? 392 00:40:46,544 --> 00:40:50,458 নিস্তার গ্রামে এক বাচ্চা মেয়ের বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। 393 00:40:50,648 --> 00:40:53,754 গতকাল থেকেই মা এবং বাচ্চা দুজনেই লাপাত্তা। 394 00:40:53,951 --> 00:40:55,794 তাদের তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। 395 00:40:56,020 --> 00:40:59,593 ফিরোজ খান এখন হটলাইনে আছে। ফিরোজ, মেয়েটার বয়স কতো 396 00:40:59,790 --> 00:41:00,768 একটু দেখে আসি। 397 00:41:00,958 --> 00:41:06,203 জি, ফাতিমা, যে মেয়েটার কথা বলছেন, সে পঞ্চম শ্রেণির ছাত্রী। 398 00:41:06,397 --> 00:41:10,708 মেয়েটির পরিবারিক পরিচয় সম্পর্কে এখনো আমরা অন্ধকারে। 399 00:41:13,003 --> 00:41:14,277 মা... 400 00:41:16,307 --> 00:41:18,514 রাগ করবে না তো! 401 00:41:20,644 --> 00:41:22,817 সব ভিজে গেছে। 402 00:41:23,047 --> 00:41:24,355 জেবু! 403 00:41:33,224 --> 00:41:35,135 চল, ওঠ! 404 00:42:12,429 --> 00:42:14,602 সোহেল, খেয়ে নাও। 405 00:42:15,132 --> 00:42:18,375 রোস্ট অর্ডার দিয়েছি। 406 00:42:19,403 --> 00:42:23,374 - আজম ভাই, যেতে হবে। - মাত্রই তো এলে, এখনই যাই যাই করছ? 407 00:42:30,614 --> 00:42:32,218 এখানে দাঁড়িয়ে থাকবি। আমি আসছি। 408 00:42:55,272 --> 00:42:58,981 চলো রোদে বসি। 409 00:43:03,781 --> 00:43:04,987 জরুরি কাজ আছে। 410 00:43:05,249 --> 00:43:07,286 কিছু তো মুখে দিয়ে যাও। 411 00:43:07,518 --> 00:43:09,555 অনেক জরুরি কাজ। 412 00:43:10,087 --> 00:43:13,728 ভাবছি, এই কাজ ছেড়ে দেবো। 413 00:43:13,924 --> 00:43:16,234 না, করাচি গেলে দ্বিগুণ পাবে। তুমি তো জানোই। 414 00:43:16,594 --> 00:43:17,902 দ্বিগুণ তো মিলবে। 415 00:43:26,837 --> 00:43:28,908 জয়নব, চলো! 416 00:43:29,940 --> 00:43:31,283 চলো! 417 00:43:33,344 --> 00:43:36,689 - যেতে হবে। - এমন কোরো না। 418 00:43:39,116 --> 00:43:41,460 আমি বের হতে না করেছিলাম না! 419 00:43:41,652 --> 00:43:44,428 - এতো তাড়াহুড়ো কিসের? - আসলে, জয়নব... 420 00:43:44,622 --> 00:43:45,657 কী হয়েছে জয়নবের? 421 00:43:45,856 --> 00:43:50,326 মিডিয়া আপনাদের গ্রামে পৌঁছে গেছে। পালানোর খবর বাতাসের আগে ছড়াচ্ছে। 422 00:44:05,909 --> 00:44:10,221 ওই নিখোঁজ মা আর মেয়ের বিষয়ে। বাচ্চাকে সে "জয়নব" নামে ডাকছিল। 423 00:44:10,848 --> 00:44:14,819 - কোথায় তুমি? - সিকান্দেরাবাদের বেহেরাম হোটেলে। 424 00:44:15,085 --> 00:44:17,565 সাথে একজন ট্রাক ড্রাইভারও ছিল 425 00:44:17,755 --> 00:44:19,325 সোহেল মালিক 426 00:44:19,523 --> 00:44:23,130 ট্রাকের নাম্বারঃ ৯৩৫৪ 427 00:44:23,527 --> 00:44:25,404 শিঘ্রই ওখানে আসছি। 428 00:44:35,706 --> 00:44:36,980 কিসের গন্ধ? 429 00:44:37,207 --> 00:44:38,709 পরিষ্কার করে দিচ্ছি। 430 00:44:49,353 --> 00:44:50,923 খবরে কী বলেছে? 431 00:44:51,188 --> 00:44:54,829 বলবো, আগে এখান থেকে বের তো হই। 432 00:45:21,952 --> 00:45:23,226 বসুন। 433 00:45:23,554 --> 00:45:26,057 - নাম কী? - মীর আজম খান। 434 00:45:27,257 --> 00:45:29,430 সোহেলের সাথে কতোদিনের পরিচয়? 435 00:45:29,993 --> 00:45:32,200 ছোটবেলার বন্ধু। 436 00:45:33,464 --> 00:45:35,910 শেষ কবে দেখা হয়েছে? 437 00:45:36,734 --> 00:45:41,546 বেশ কিছু দিন হলো, মাসখানেক তো হবে। আসেই না একেবারে। 438 00:45:41,939 --> 00:45:43,247 তাই? 439 00:45:48,579 --> 00:45:50,923 ওর সাথে এই মহিলাকে দেখেছ? 440 00:45:53,016 --> 00:45:57,463 ও আল্লাহ, কখনো দেখিনি। আজকেই একে প্রথম দেখলাম। 441 00:46:01,125 --> 00:46:06,938 - মিথ্যে বলা লোকজন আমি একদম পছন্দ করি না। - ও আল্লাহ, মিথ্যে বলছি না। সত্যি দেখিনি। 442 00:46:07,498 --> 00:46:10,775 - চলো, তোমার সাথে একটু আলাপ করি। এসো। - কী করছেন আপনি? 443 00:46:40,798 --> 00:46:42,300 চলো। 444 00:46:57,381 --> 00:46:59,292 মনে হয়, ঝড় আসবে। 445 00:47:00,150 --> 00:47:02,152 অত ভাবাভাবির সময় নেই। 446 00:47:02,419 --> 00:47:04,456 আমি রাস্তা পরিষ্কার চাই। 447 00:47:04,655 --> 00:47:07,828 তোর গুলের সময় শেষ। 448 00:47:20,037 --> 00:47:22,711 আমি আর এর বেশি যেতে পারব না। 449 00:47:24,575 --> 00:47:26,680 নির্দেশ পরিবর্তিত হয়েছে। 450 00:47:29,112 --> 00:47:31,422 আমি বের করবো। তুমি যাও। 451 00:47:53,036 --> 00:47:54,242 ভাই... 452 00:47:55,105 --> 00:47:57,915 আল্লাহ রাখী আমাদের ধোঁকা দিয়েছে। 453 00:47:58,208 --> 00:48:00,381 ও আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, 454 00:48:00,644 --> 00:48:02,749 এক ট্রাক ড্রাইভারের সাথে। 455 00:48:03,046 --> 00:48:04,616 কী বলছো, শেহবাজ খান? 456 00:48:04,882 --> 00:48:09,353 সত্যি বলছি। ও একা নয়। ওর সাথে এক ট্রাক ড্রাইভারও আছে। 457 00:48:09,553 --> 00:48:10,691 শোনো, শেহবাজ খান 458 00:48:10,888 --> 00:48:12,799 আমি কিছুই চাই না 459 00:48:12,990 --> 00:48:15,231 শুধু আমার মেয়েকে চাই। 460 00:48:15,726 --> 00:48:16,796 আমার মেয়েকে! 461 00:48:16,994 --> 00:48:18,735 চিন্তা কোরো না, ভাই। 462 00:48:20,097 --> 00:48:23,306 ওকে খুঁজে পেলে, ওর কল্লা ফেলে দেবো। 463 00:48:59,369 --> 00:49:00,404 কী হলো? 464 00:49:03,507 --> 00:49:05,111 আরে রানি! 465 00:49:20,891 --> 00:49:22,529 থেমে গেল, কোনো সমস্যা? 466 00:49:27,664 --> 00:49:28,938 আসছি। 467 00:50:26,123 --> 00:50:27,431 ধরো এটা। 468 00:50:30,894 --> 00:50:32,373 চল, রানি। 469 00:50:38,835 --> 00:50:41,042 চলো, হেঁটে যেতে হবে। 470 00:50:41,238 --> 00:50:43,718 দরজা খোল, নিচে নাম। 471 00:50:44,808 --> 00:50:46,048 কী হলো? 472 00:51:45,535 --> 00:51:47,344 একটা প্রশ্ন করবো? 473 00:51:53,810 --> 00:51:54,288 আপনি.. 474 00:51:57,047 --> 00:51:57,957 আসলে কে? 475 00:52:03,520 --> 00:52:05,193 বাদ দেন। 476 00:52:06,423 --> 00:52:08,027 জেনে কী করবেন? 477 00:52:09,793 --> 00:52:12,637 এমনিতেই! কিছু তো জানলাম। 478 00:52:23,673 --> 00:52:25,710 ১৪ বছর বয়সে... 479 00:52:27,177 --> 00:52:29,817 এতিমখানা থেকে পালালাম। 480 00:52:31,515 --> 00:52:33,324 পৌঁছে গেলাম কাবুল... 481 00:52:35,185 --> 00:52:36,664 মুজাহিদ হবার শখ ছিল। 482 00:52:41,558 --> 00:52:44,198 ওদের ক্যাম্পে ৫ বছর ছিলাম। 483 00:52:45,695 --> 00:52:47,971 মুজাহিদও হয়ে গেলাম। 484 00:52:49,866 --> 00:52:50,901 কিন্তু এই.. 485 00:52:52,903 --> 00:52:55,509 জঙ্গিবাদ জিনিসটা না... 486 00:52:56,206 --> 00:52:57,879 এক ধরণের মানসিক অসুস্থতা। 487 00:52:59,042 --> 00:53:01,248 এটা আমাকে কুড়েকুড়ে খাচ্ছিল। 488 00:53:08,285 --> 00:53:10,891 একদিন, বাজারে দাঁড়িয়ে আছি... 489 00:53:14,891 --> 00:53:17,371 একটি মেয়ে সামনে দিয়ে গেল। 490 00:53:18,295 --> 00:53:20,571 শুধু তার হাতদুটো দেখা যাচ্ছিল। 491 00:53:21,865 --> 00:53:24,175 জানি না, আমার কী হলো... 492 00:53:24,401 --> 00:53:26,039 আমি ওর পিছুপিছু গেলাম। 493 00:53:30,774 --> 00:53:33,947 আমি যে ফলো করছি, সেটা সে বুঝতে পেরেছিল। 494 00:53:35,745 --> 00:53:37,725 একদিন ধরে ফেললো, 495 00:53:38,415 --> 00:53:40,952 বললো, ওকে বিয়ে করতে হলে... 496 00:53:42,719 --> 00:53:44,960 জঙ্গিবাদ ছাড়তে হবে। 497 00:53:47,490 --> 00:53:48,195 এরপর... 498 00:53:50,994 --> 00:53:52,564 জঙ্গিবাদ ছেড়ে দিলাম। 499 00:53:56,666 --> 00:53:57,906 ও... 500 00:53:59,169 --> 00:54:01,080 অসুস্থ হয়ে পড়লো। 501 00:54:03,406 --> 00:54:05,386 এরপর মারা গেল। 502 00:54:09,679 --> 00:54:11,750 এরপরই ড্রাইভার হয়ে গেলাম। 503 00:54:17,287 --> 00:54:18,789 আপনার কাহিনি? 504 00:54:22,626 --> 00:54:24,333 আপনার নামই তো জানি না। 505 00:54:26,096 --> 00:54:27,939 আমার আবার কাহিনি! 506 00:54:31,034 --> 00:54:34,846 বাবা বলতো, যখন মায়ের পেটে ছিলাম... 507 00:54:35,205 --> 00:54:38,311 তখন তিনি আমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখতো। 508 00:54:40,510 --> 00:54:42,183 জন্ম নেবার পর, 509 00:54:42,646 --> 00:54:45,320 এক বুজুর্গের পরামর্শে, আমার নাম... 510 00:54:45,715 --> 00:54:48,321 "আল্লাহ রাখী" রাখলেন। 511 00:54:54,057 --> 00:54:56,799 ১৫ বছর বয়সে বিয়ে হলো... 512 00:54:58,795 --> 00:55:01,105 বাবার আত্মীয়ের সাথে। 513 00:55:01,598 --> 00:55:03,305 এরপর... 514 00:55:05,035 --> 00:55:07,481 আমার কাহিনি খতম। 515 00:55:14,844 --> 00:55:20,293 কতো বছর হয়ে গেল, দৌলত খান আমাকে আমার মায়ের সাথে দেখা করতে দেয়নি। 516 00:55:21,718 --> 00:55:25,699 এমনকি ওনার শারীরিক অবস্থাও আমি জানি না। 517 00:55:29,025 --> 00:55:32,165 এছাড়া ওনার সাথে দেখা করাও নিষেধ। 518 00:55:33,763 --> 00:55:37,175 আমি জানি, এই শয়তানগুলো সবার আগে ওনার বাড়িতে হানা দেবে। 519 00:55:43,239 --> 00:55:46,083 আল্লাহ রাখী নামটা সুন্দর। 520 00:56:36,326 --> 00:56:37,566 আল্লাহ রাখী? 521 00:56:42,932 --> 00:56:44,104 চলো। 522 00:56:45,668 --> 00:56:46,874 সকাল হয়ে গেছে। 523 00:56:50,807 --> 00:56:53,447 জেবু? ওঠ মা! 524 00:56:59,115 --> 00:57:01,425 দেখ, ধোঁয়া দেখা যাচ্ছে। 525 00:57:15,432 --> 00:57:16,638 চলো। 526 00:58:42,952 --> 00:58:46,195 - ওহ্ বন্ধু আমার... - স্বাগতম, ভাই। 527 00:58:47,690 --> 00:58:50,227 - কেমন আছ, জারাক? - কেমন আছ? 528 00:58:51,060 --> 00:58:53,006 আলহামদুলিল্লাহ! তুমি? 529 00:58:53,196 --> 00:58:53,674 ভালো। 530 00:58:54,597 --> 00:58:55,507 আসসালামু আলাইকুম। 531 00:58:55,698 --> 00:58:57,735 এই বন্ধুর কথাই বলেছিলাম। 532 00:58:57,934 --> 00:58:59,436 স্বাগতম। 533 00:58:59,702 --> 00:59:02,706 এই গরীব খানায় আপনার কোনো সমস্যা হবে না। 534 00:59:03,373 --> 00:59:04,909 আমরা আপনার হেফাজত করবো। 535 00:59:05,108 --> 00:59:06,746 - ধন্যবাদ। - এসো। 536 00:59:08,044 --> 00:59:11,890 আমার লোকজন তোমার ট্রাক নিয়ে এসেছে। 537 00:59:12,148 --> 00:59:14,355 কী বলে যে ধন্যবাদ দেবো? 538 00:59:14,551 --> 00:59:18,397 কাবুলের কথা ভুলে গেছ? আমি তখন থেকেই তোমার কাছে ঋণি। 539 00:59:18,588 --> 00:59:22,126 তুমি জঙ্গিবাদ ছাড়লেও, ও তোমাকে ছাড়বে না। 540 00:59:44,180 --> 00:59:45,454 মা? 541 00:59:45,815 --> 00:59:47,055 মা! 542 01:00:29,525 --> 01:00:32,267 এভাবে ছুড়ে, এভাবে ধরতে হবে। 543 01:00:32,462 --> 01:00:34,965 ওপরে ছুড়ে, এভাবে ধরতে হবে। 544 01:00:35,498 --> 01:00:36,977 হচ্ছে না। 545 01:00:37,166 --> 01:00:38,372 সবগুলো ছুড়ে দেই। 546 01:00:41,237 --> 01:00:43,217 এভাবে খেললে হবে না। 547 01:00:43,606 --> 01:00:45,983 নতুন খেলা দেখালাম। 548 01:00:48,645 --> 01:00:49,817 খেলো। 549 01:00:51,481 --> 01:00:52,289 তাহলে... 550 01:00:54,083 --> 01:00:55,153 ঘুম হয়েছে? 551 01:00:55,385 --> 01:00:57,887 একটু বেশিই মনেহয়। 552 01:01:00,256 --> 01:01:01,826 এত শান্তি এখানে... 553 01:01:04,994 --> 01:01:06,632 অপরূপ সৌন্দর্য। 554 01:01:10,767 --> 01:01:11,541 সত্যিই তাই। 555 01:01:22,245 --> 01:01:24,225 হাঁটতে যাবেন আমার সাথে? 556 01:01:30,119 --> 01:01:32,030 কেউ নেই। বসে থাকুক। কিছু হবে না। 557 01:01:32,755 --> 01:01:33,392 চলেন। 558 01:01:38,294 --> 01:01:40,865 জেবুজি, সামনেই একটু হাঁটতে যাচ্ছি। 559 01:01:41,097 --> 01:01:42,576 কোথাও যাবেন না কিন্তু। 560 01:01:42,965 --> 01:01:44,035 ঠিক আছে। 561 01:01:52,208 --> 01:01:54,051 আজব নদী! 562 01:01:55,378 --> 01:01:57,984 অর্ধেক এক রং, বাকি অর্ধেক আরেক। 563 01:01:59,982 --> 01:02:02,155 এই নদীর কাহিনি মানেই, 564 01:02:03,052 --> 01:02:05,293 এক প্রেমিক-প্রেমিকা যুগলের কাহিনি। 565 01:02:07,090 --> 01:02:09,092 একজনের নাম ছিল কাবুল। 566 01:02:09,392 --> 01:02:11,372 আর আরেকজনের নাম ছিল সিন্ধু। 567 01:02:11,661 --> 01:02:14,733 এক উঁচু পাহাড়ে থাকতো কাবুল। 568 01:02:16,466 --> 01:02:20,881 আর অনেক দূরের এক উঁচু পাহাড়ে সিন্ধু। 569 01:02:22,472 --> 01:02:25,817 গোষ্ঠীগতভাবে ওরা ছিল পরস্পর শত্রু। 570 01:02:26,342 --> 01:02:27,787 আচ্ছা? 571 01:02:30,580 --> 01:02:33,151 কাবুলের বাঁশি বাজানোর শখ ছিল। 572 01:02:35,017 --> 01:02:39,590 কথিত আছে, ওর সুরের সম্মোহিত করার এক আশ্চর্য ক্ষমতা ছিল। 573 01:02:42,024 --> 01:02:45,233 সিন্ধু ওর বাঁশির সুর শুনলে... 574 01:02:46,162 --> 01:02:50,736 সুরের তালে তালে গুনগুন করে গান গাইতো। 575 01:02:55,972 --> 01:02:58,680 কাবুল সিন্ধুর গান শুনে, 576 01:02:59,242 --> 01:03:01,483 প্রেমে পাগল হয়ে গেল। 577 01:03:04,747 --> 01:03:05,987 এরপর আর কী... 578 01:03:08,251 --> 01:03:10,857 দুজনের ভালোবাসা... 579 01:03:12,522 --> 01:03:15,867 অমাবস্যার আঁধারের মতো গাঢ় হতে লাগলো। 580 01:03:23,733 --> 01:03:24,711 এরপর কী হলো? 581 01:03:25,501 --> 01:03:30,883 কাবুল সিদ্ধান্ত নিলো, এই গোষ্ঠীগত শত্রুতার অবসান করবে। 582 01:03:32,074 --> 01:03:35,021 সে দূত মারফত সিন্ধুর জন্য প্রস্তাব পাঠালো। 583 01:03:35,344 --> 01:03:36,652 আচ্ছা। 584 01:03:40,683 --> 01:03:42,993 যে লোকটা... 585 01:03:43,820 --> 01:03:46,494 বন্ধুত্বের প্রস্তাব নিয়ে গিয়েছিল... 586 01:03:48,524 --> 01:03:51,471 তার লাশটা টুকরো টুকরো হয়ে ফেরত এলো। 587 01:03:54,697 --> 01:03:57,577 শত্রুতার আগুনের লেলিহান শিখা, আবার জেগে উঠলো। 588 01:03:57,600 --> 01:04:00,012 রক্তের নদী বয়ে গেল। 589 01:04:04,173 --> 01:04:07,382 এই চিন্তায় কাবুল বাঁশি বাজানো শুরু করলো। 590 01:04:09,846 --> 01:04:13,386 বাঁশির সুর এতোটাই করুণ ছিল, এতোটাই করুণ... 591 01:04:13,516 --> 01:04:15,723 সিন্ধু কান্না শুরু করলো। 592 01:04:17,753 --> 01:04:20,256 এতোটাই চোখের পানি ফেললো যে... 593 01:04:21,057 --> 01:04:27,063 সে একবুক চোখের পানিতে ভেসে, অভিমানে পাহাড় থেকে লাফ দিলো... 594 01:04:27,396 --> 01:04:30,376 তৃণময় সবুজ পাহাড়ের গা বেয়ে নেমে, 595 01:04:30,633 --> 01:04:32,874 এই সবুজ রঙের সিন্ধু নদীতে পরিনত হলো! 596 01:04:33,135 --> 01:04:33,909 এই নদী? 597 01:04:34,904 --> 01:04:35,746 হ্যাঁ। 598 01:04:39,242 --> 01:04:41,586 কাবুল এটা শোনার পর, 599 01:04:42,211 --> 01:04:45,090 সেও তার পাহাড় থেকে লাফ দিলো। 600 01:04:46,415 --> 01:04:50,261 কাবুলের রক্তে রঞ্জিত হলো এই উপত্যকা... 601 01:04:51,287 --> 01:04:53,358 হয়ে গেল রক্তের নদী। 602 01:04:54,156 --> 01:04:55,999 " দরিয়ায় কাবুল " 603 01:05:02,298 --> 01:05:05,211 মাইলের পর মাইল বিচ্ছেদের পর, 604 01:05:06,435 --> 01:05:08,813 এই যুগলের মিলন 605 01:05:09,739 --> 01:05:11,082 এই মোড়ে হলো 606 01:05:30,626 --> 01:05:34,506 ...আমাদের বাহাদুর লিডার, গরজং খান... 607 01:05:34,830 --> 01:05:39,506 গরজং খান বিপদে আপদে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে..... 608 01:05:39,769 --> 01:05:46,515 এই সেই ইস্পাত কঠিন হাত, যেটি আমাদের সবধরনের বিপদ থেকে বাঁচাতে সক্ষম... 609 01:05:56,385 --> 01:05:57,693 শের খানা? 610 01:05:58,054 --> 01:05:59,032 জ্বি, খান সাহেব? 611 01:05:59,922 --> 01:06:02,869 তোমাকে কে ফোন করেছিল? 612 01:06:03,125 --> 01:06:05,264 একটা জরুরি কল ছিল। 613 01:06:06,062 --> 01:06:11,011 শের খানা, আমি জিজ্ঞেস করেছি, কে ফোন করেছিল? 614 01:06:11,500 --> 01:06:13,878 আমার বড় ভাই। 615 01:06:15,204 --> 01:06:18,310 তোমার বড় ভাই? 616 01:06:19,075 --> 01:06:22,488 ...এই লোকদের সরিয়ে দেবার জন্য, এমন এক লিডার প্রয়োজন... 617 01:06:22,678 --> 01:06:25,158 যে আমাদের হয়ে যুদ্ধে জয়লাভ করবে। 618 01:06:25,381 --> 01:06:29,193 একপাল শেয়ালকে শায়েস্তা করতে, একটা বাঘই যথেষ্ট। 619 01:06:29,385 --> 01:06:33,231 আর সেই বাঘ হলো, আমাদের বাহাদুর লিডার গরজং খান! 620 01:06:34,557 --> 01:06:37,629 সময় হয়েছে... 621 01:06:41,163 --> 01:06:45,077 এই দূর্নীতিবাজরা, আমাদের সমস্যা কানেই তুলবে না। 622 01:06:45,368 --> 01:06:50,181 যে আমাদের হয়ে যুদ্ধে জয়লাভ করবে। 623 01:06:50,439 --> 01:06:54,319 একপাল শেয়ালকে শায়েস্তা করতে, একটা বাঘই যথেষ্ট। 624 01:06:54,510 --> 01:06:58,424 আর সেই বাঘ হলো, আমাদের বাহাদুর লিডার গরজং খান! 625 01:08:34,710 --> 01:08:36,690 এগুলো বাচ্চাদের খেলনা নয়। 626 01:08:39,682 --> 01:08:40,592 ওটা কী? 627 01:08:41,917 --> 01:08:43,828 - এটা? - না ওটা? 628 01:08:46,822 --> 01:08:49,132 কিছু না। পুরোনো জখম। 629 01:08:50,526 --> 01:08:54,370 আচ্ছা, এই জখম দাগ রেখে যায় কেন? 630 01:08:56,065 --> 01:08:59,041 ওই তো, যদি ঠিকমতো চিকিৎসা না করো, 631 01:08:59,135 --> 01:09:00,546 তখন দাগ রেখে যায়। 632 01:09:02,204 --> 01:09:03,274 তখন ব্যাথা পেয়েছিলেন? 633 01:09:04,373 --> 01:09:08,877 হ্যাঁ, যখন আঘাত পেয়েছিলাম, তখন অনেক ব্যাথা করেছিল। 634 01:09:10,646 --> 01:09:12,216 মাও ব্যাথা পেয়েছিল। 635 01:09:16,685 --> 01:09:17,459 আচ্ছা! 636 01:09:19,722 --> 01:09:20,826 তুমি কীভাবে জানলে? 637 01:09:22,024 --> 01:09:23,799 আমি জানি। 638 01:09:28,898 --> 01:09:29,706 কিছু হবে না। 639 01:09:30,332 --> 01:09:33,040 কয়েকদিনর মধ্যে ঠিক হয়ে যাবে। 640 01:09:33,269 --> 01:09:35,374 দেখো, হাত দাও। 641 01:09:35,938 --> 01:09:37,008 হ্যাঁ, দাও। 642 01:09:38,374 --> 01:09:39,375 কোনো ব্যাথা নেই। 643 01:09:40,309 --> 01:09:42,016 সময়... 644 01:09:42,878 --> 01:09:45,221 সবকিছু ঠিক করে দেয়। 645 01:09:46,215 --> 01:09:49,492 আমি যদি ওখানে জোরে আঘাত করি, আপনি ব্যাথা পাবেন না? 646 01:09:50,186 --> 01:09:51,927 সেটা আবার কখন বললাম? 647 01:09:53,088 --> 01:09:56,592 - আমি শুনেছি। - তুমি একটা দস্যি মেয়ে। 648 01:09:57,126 --> 01:09:59,367 - অবশেষে বুঝলাম। - চল, জেবু। 649 01:09:59,862 --> 01:10:01,364 মুরগিগুলোকে খাবার দিতে হবে। 650 01:10:01,564 --> 01:10:03,840 কথা দেন, আমাকে এটা চালানো শেখাবেন। 651 01:10:08,270 --> 01:10:11,217 যদি তোমার মা "হ্যাঁ" বলে তো! 652 01:10:11,774 --> 01:10:13,776 মা, হ্যাঁ বলো না! 653 01:10:16,545 --> 01:10:17,751 চল। 654 01:10:37,233 --> 01:10:38,405 মা... 655 01:10:41,503 --> 01:10:43,983 সত্যিই কি আমাকে মেরে ফেলতে? 656 01:10:46,108 --> 01:10:47,644 মানে? 657 01:10:48,143 --> 01:10:50,987 মনে নেই, আমার এখানে বন্দুক রেখেছিলে? 658 01:10:51,880 --> 01:10:54,486 ওটা তো এমনিতেই রেখেছিলাম। 659 01:10:55,117 --> 01:10:57,427 তোকে কি আমি মারতে পারি? 660 01:10:58,087 --> 01:11:01,761 কাউকে তোর গায়ে ফুলের টোকাও দিতে দেবো না। 661 01:11:01,924 --> 01:11:05,235 তুই তো আমার পুতুল, আমার জান। 662 01:11:10,165 --> 01:11:12,270 কিন্তু তুমি মিথ্যে বলেছ। 663 01:11:13,802 --> 01:11:15,509 আবার কী মিথ্যে বললাম? 664 01:11:15,704 --> 01:11:19,015 তুমি বলেছিলে, আমাকে আমার রাজকুমারের কাছে নিয়ে যাবে। 665 01:11:19,275 --> 01:11:22,586 রাজকুমার কোথায়? এখানে কোনো রাজকুমার নেই। 666 01:11:24,713 --> 01:11:26,989 আমি বাড়ি যেতে চাই। 667 01:13:14,223 --> 01:13:14,564 কে? 668 01:13:17,893 --> 01:13:18,598 আম্মু? 669 01:13:20,095 --> 01:13:22,905 আল্লাহ রাখী, তুই? 670 01:13:23,766 --> 01:13:25,541 ঠিক আছিস তো? 671 01:13:26,935 --> 01:13:29,040 জয়নব কোথায়? ঠিক আছে তো? 672 01:13:31,473 --> 01:13:32,645 ঠিক আছে। 673 01:13:33,509 --> 01:13:34,954 একদম ঠিক আছে। 674 01:13:35,511 --> 01:13:38,754 কতোদিন পর, তোর কণ্ঠস্বর শুনলাম। 675 01:13:38,947 --> 01:13:41,427 আজ জয়নব নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। 676 01:13:44,853 --> 01:13:46,298 শোন, আল্লাহ রাখী... 677 01:13:47,022 --> 01:13:49,332 ওর লোকজন তোর খোঁজে এখানে এসেছিল। 678 01:13:49,858 --> 01:13:51,428 ও তোকে ছাড়বে না। 679 01:13:52,761 --> 01:13:54,138 তুই এখন কোথায়? 680 01:13:56,632 --> 01:13:58,634 আমাদের নিয়ে চিন্তা করবেন না। 681 01:14:02,304 --> 01:14:04,910 আম্মু, আমি আপনার সাথে দেখা করতে চাই। 682 01:14:05,808 --> 01:14:07,981 অন্য কোথাও দেখা করতে হবে। 683 01:14:08,177 --> 01:14:11,316 ঘরে ওরা যেকোনো সময় আসতে পারে 684 01:14:11,713 --> 01:14:14,159 নিজের খেয়াল রাখিস, মা। 685 01:14:21,723 --> 01:14:23,999 ভাবছিলাম... 686 01:14:26,829 --> 01:14:29,639 মায়ের সাথে একবার দেখা করবো। 687 01:14:41,176 --> 01:14:43,884 দেখেন, লাহোরে না... 688 01:14:44,813 --> 01:14:46,656 যেকোন কিছু ঘটতে পারে। 689 01:14:50,152 --> 01:14:53,531 আপনার স্বামীর সাঙ্গপাঙ্গরা চলে এলে, তখন..? 690 01:15:01,563 --> 01:15:02,837 আপনি কি... 691 01:15:04,766 --> 01:15:06,541 এখানে খুশি নন? 692 01:15:07,035 --> 01:15:09,413 না, না, অবশ্যই খুশি... 693 01:15:10,272 --> 01:15:12,548 কিন্তু এভাবে তো থাকতে পারবো না। 694 01:15:15,177 --> 01:15:18,590 জেবুর নিজের একটা ঘর দরকার। 695 01:15:21,450 --> 01:15:22,724 কিন্তু... 696 01:15:24,086 --> 01:15:28,192 এখানে তো কোনো সমস্যা নেই। আমি তো আপনাদের সাথেই আছি। 697 01:15:28,757 --> 01:15:29,497 হ্যাঁ, কিন্তু... 698 01:15:31,460 --> 01:15:32,495 কিন্তু কী? 699 01:15:37,432 --> 01:15:40,242 আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। 700 01:15:45,974 --> 01:15:47,920 এটা ছোট্ট উপহার... 701 01:16:00,556 --> 01:16:04,127 আপনার ধারণা, আমি সাহায্য করেছি... 702 01:16:06,228 --> 01:16:07,036 এটার জন্য? 703 01:16:10,499 --> 01:16:11,534 না... 704 01:16:19,441 --> 01:16:21,250 নিয়ে যাব... 705 01:16:25,180 --> 01:16:27,251 নিয়ে যাব আপনার মায়ের কাছে। 706 01:17:02,651 --> 01:17:04,324 সাবধানে। 707 01:17:05,854 --> 01:17:08,130 সমস্যা হলে, আমাকে জানাবে। 708 01:17:08,357 --> 01:17:11,463 জারাক, বন্ধু আমার। অনেক ধন্যবাদ। 709 01:17:14,563 --> 01:17:15,940 ধন্যবাদ, ভাই। 710 01:19:14,449 --> 01:19:15,928 ওরা কী খাচ্ছে? 711 01:19:16,351 --> 01:19:19,298 একে বলে "গোল গাপ্পা" 712 01:19:19,488 --> 01:19:22,662 লাহোর এসে গোল গাপ্পা না খেলে, সফর অসম্পূর্ণ। 713 01:19:23,658 --> 01:19:25,399 এক প্লেট দেন। 714 01:19:26,361 --> 01:19:29,171 - এই নাও! - খাবি নাকি, জেবু? 715 01:19:29,431 --> 01:19:31,308 অনেক টক কিন্তু। 716 01:19:32,134 --> 01:19:35,172 এটাকে এরমধ্যে এভাবে ডুবিয়ে... 717 01:19:35,637 --> 01:19:38,174 পুরোটা মুখে দিতে হবে। 718 01:19:38,440 --> 01:19:40,181 - বড় করে হা কর। - চলো, চলো.. 719 01:19:40,375 --> 01:19:43,948 ফেলিস না কিন্তু। দিলি কাপড়টা নষ্ট করে। 720 01:19:47,215 --> 01:19:50,128 - ভালো লেগেছে? - এখন তোমার পালা। 721 01:19:50,786 --> 01:19:52,925 - না, না! আমি না। - চলো, চলো! জলদি। 722 01:19:53,121 --> 01:19:55,863 - না, না, খাও না। - আপনি খান তো। 723 01:19:56,057 --> 01:19:58,970 ১, ২, ৩... 724 01:20:04,900 --> 01:20:06,174 স্বাদ কেমন? 725 01:20:07,869 --> 01:20:09,678 - কী হলো? - কিছু না। 726 01:20:09,871 --> 01:20:11,009 এখন আপনার পালা। 727 01:20:11,206 --> 01:20:12,879 আমার পালা? সমস্যা নেই। 728 01:20:13,842 --> 01:20:15,685 ১, ২, ৩... 729 01:20:16,978 --> 01:20:18,116 আবার! 730 01:20:20,048 --> 01:20:22,392 অনেকদিন পর খেলাম। 731 01:20:22,918 --> 01:20:25,524 - আরও খাবে? - না, না! তুই খাবি? 732 01:20:28,256 --> 01:20:32,396 আমি আম্মুর সাথে দেখা করে আসি। আপনি এখানেই থাকেন। 733 01:21:37,726 --> 01:21:39,467 ভাই, সিগারেট দাও। 734 01:21:58,313 --> 01:22:00,156 যখন ছোট ছিলাম, 735 01:22:00,615 --> 01:22:02,925 আমার মায়ের সাথে এখানে আসতাম। 736 01:22:03,251 --> 01:22:03,626 আয় 737 01:22:11,693 --> 01:22:13,001 আম্মু... 738 01:22:18,867 --> 01:22:20,141 আল্লাহ রাখী? 739 01:22:34,616 --> 01:22:36,254 আমার সোনা। 740 01:23:05,847 --> 01:23:07,121 সাবাশ! 741 01:23:07,549 --> 01:23:09,028 - আল্লাহ রাখী? - শেহবাজ খান? 742 01:23:14,756 --> 01:23:16,394 কী করছো? 743 01:23:16,658 --> 01:23:17,363 - মা। - আমার সাথে চলো। 744 01:23:18,159 --> 01:23:20,230 - চলো, চলো। - যাচ্ছি তো। 745 01:23:38,513 --> 01:23:42,757 - টুঁশব্দ করবে না। - কোথায় নিয়ে যাচ্ছ? 746 01:23:43,918 --> 01:23:47,228 আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, 747 01:23:48,356 --> 01:23:50,358 ওর প্রেমিকটা কে? 748 01:23:51,192 --> 01:23:52,227 মানে? 749 01:23:53,094 --> 01:23:54,596 আমার প্রেমিক? 750 01:23:55,730 --> 01:23:56,834 বলেছিলাম না... 751 01:23:58,199 --> 01:24:01,839 - ওরা তোকে ছাড়বে না। - তাতে আমার যায়-আসে না। 752 01:24:02,570 --> 01:24:04,550 কিন্তু জয়নবের সাথে এসব হতে দেবো না। 753 01:24:05,707 --> 01:24:07,380 দেখলেন তো... 754 01:24:07,742 --> 01:24:08,686 দেখলেন? 755 01:24:09,577 --> 01:24:12,023 এগুলো সব ওর প্রেমিকের প্ল্যান! 756 01:24:12,781 --> 01:24:15,387 বাদ দাও, শেহবাজ খান। এখন আমাদের যেতে দাও। 757 01:24:16,117 --> 01:24:17,357 - চল। - থামেন! 758 01:24:17,552 --> 01:24:20,059 আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। 759 01:24:20,155 --> 01:24:23,227 কিন্তু জয়নবকে নিয়ে যেতে হবে, কারণ ও আরেকজনের সম্পত্তি। 760 01:24:23,425 --> 01:24:24,529 না! না! 761 01:24:25,293 --> 01:24:26,533 ওকে ছেড়ে দাও। 762 01:24:27,896 --> 01:24:29,398 আমি তোমার সাথে যাব। 763 01:24:32,400 --> 01:24:34,971 যদি আমাকে সত্যিই ভালোবাসো... 764 01:24:35,170 --> 01:24:37,047 এদের যেতে দাও। 765 01:24:41,242 --> 01:24:41,549 না। 766 01:24:43,311 --> 01:24:44,153 তোমাকে লাগবে না! 767 01:24:44,345 --> 01:24:46,052 বাচ্চাটাকে ছেড়ে দে! ছেড়ে দে। 768 01:24:46,781 --> 01:24:48,226 ছেড়ে দে, বললাম! 769 01:24:48,616 --> 01:24:50,118 ছেড়ে দে! 770 01:24:50,418 --> 01:24:54,490 এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? 771 01:25:09,671 --> 01:25:10,581 চলো, জলদি! 772 01:25:13,975 --> 01:25:15,249 চলো, জলদি... 773 01:25:15,543 --> 01:25:16,578 মা? 774 01:25:17,780 --> 01:25:20,521 - আল্লাহ রাখী? - কী হলো? 775 01:25:39,634 --> 01:25:42,978 তুই ঠিক হয়ে যাবি। একটু দূরেই হাসপাতাল। 776 01:25:44,873 --> 01:25:48,343 চোখ খোলা রাখ। আমার সাথে কথা বল, মা! 777 01:25:54,215 --> 01:25:55,694 আল্লাহ রাখী... 778 01:25:56,684 --> 01:25:58,186 এই তো হাসপাতালের কাছাকাছি। 779 01:25:58,386 --> 01:26:00,457 ক্ষতস্থানটা চাপ দিয়ে ধরো... 780 01:26:00,655 --> 01:26:02,828 রক্ত যেন না ঝরে। 781 01:26:11,766 --> 01:26:12,870 মা... 782 01:28:43,307 --> 01:31:01,150 ভাবানুবাদে ডাঃ প্রীতম চন্দ্র দে (মিথুন) এমবিবিএস (রমেকঃ৩৪), বিসিএস, রেসিডেন্ট (স্কিন-SOMC) ভালো লাগলে গুড রেটিং ও ফিডব্যাক জানাবেন।