1
00:00:05,000 --> 00:00:05,500
অ
2
00:00:05,501 --> 00:00:06,001
অন
3
00:00:06,002 --> 00:00:06,502
অনু
4
00:00:06,503 --> 00:00:07,003
অনুব
5
00:00:07,004 --> 00:00:07,504
অনুবা
6
00:00:07,505 --> 00:00:08,005
অনুবাদ
7
00:00:08,006 --> 00:00:08,506
অনুবাদক
8
00:00:08,507 --> 00:00:09,007
অনুবাদক :
9
00:00:09,008 --> 00:00:09,508
অনুবাদক :-
10
00:00:09,509 --> 00:00:10,009
অনুবাদক :- আ
11
00:00:10,010 --> 00:00:10,510
অনুবাদক :- আল
12
00:00:10,511 --> 00:00:11,011
অনুবাদক :- আলা
13
00:00:11,012 --> 00:00:11,512
অনুবাদক :- আলাউ
14
00:00:11,513 --> 00:00:12,013
অনুবাদক :- আলাউদ্দ
15
00:00:12,014 --> 00:00:12,514
অনুবাদক :- আলাউদ্দী
16
00:00:12,515 --> 00:00:13,015
অনুবাদক :- আলাউদ্দীন
17
00:00:13,016 --> 00:00:13,516
অনুবাদক :- আলাউদ্দীন র
18
00:00:13,517 --> 00:00:14,017
অনুবাদক :- আলাউদ্দীন রা
19
00:00:14,018 --> 00:00:14,518
অনুবাদক :- আলাউদ্দীন রাস
20
00:00:14,519 --> 00:00:15,019
অনুবাদক :- আলাউদ্দীন রাসে
21
00:00:15,020 --> 00:00:15,520
অনুবাদক :- আলাউদ্দীন রাসেল
22
00:00:15,521 --> 00:00:30,000
অনুবাদক :- আলাউদ্দীন রাসেল।
33
00:01:20,000 --> 00:01:33,000
:: অনুবাদ ও সম্পাদনায় - আলাউদ্দীন রাসেল ::
2
00:01:38,088 --> 00:01:40,594
এটা এখানে...
3
00:01:46,850 --> 00:01:48,016
পার্ক হ্যে-ইয়ং!
4
00:01:55,466 --> 00:01:58,716
চিফ, এটা আপনার কাছে কেন?
5
00:01:59,736 --> 00:02:00,906
এটা তো...
6
00:02:00,906 --> 00:02:02,209
কী হয়েছে এটার?
7
00:02:04,100 --> 00:02:05,897
এটা কী তোমার নাকি?
8
00:02:09,879 --> 00:02:13,728
আপনার কথা শুনে মনে হচ্ছে
এটা কার আপনি সেটা জানেন।
9
00:02:13,728 --> 00:02:15,266
এটা কার জানতে চাও?
10
00:02:16,763 --> 00:02:18,916
এটা ডিটেকটিভ লি জ্যে-হানের!
11
00:02:24,200 --> 00:02:29,308
এটা ডিটেকটিভ লি জ্যে-হানের রেডিও?
12
00:02:29,808 --> 00:02:31,017
হ্যাঁ!
13
00:02:31,970 --> 00:02:35,496
সে এটাকে ভাগ্য কবচ হিসেবে
সবসময় নিজের সাথে রাখতো।
14
00:02:35,978 --> 00:02:41,887
১৫ বছর আগে সে যখন উধাও হয়ে যায়
তখন তদন্তকারীদল এটা খুঁজে পায়।
15
00:02:41,887 --> 00:02:45,988
যেখানে তার গাড়িটা পাওয়া গিয়েছিল
তার আশেপাশেই এটা পাওয়া যায়।
16
00:02:45,988 --> 00:02:48,645
এটাকে এতদিন প্রমাণস্বরূপ রেখে দেয়া হয়েছিল।
17
00:02:49,145 --> 00:02:53,238
এটা স্টোররুমে রাখার আর প্রয়োজন নেই,
তাই এটা আমি আমার কাছে রেখে দিয়েছি।
18
00:02:53,899 --> 00:02:55,399
কিন্তু...
19
00:02:56,250 --> 00:02:59,470
তুমি কোন দুঃখে এটার দখল নিতে চাচ্ছ?
20
00:03:02,318 --> 00:03:05,748
আপনি কীভাবে জানলেন যে,
এটা আমার কাছে আছে?
21
00:03:06,965 --> 00:03:08,160
আপনি কী...
22
00:03:09,686 --> 00:03:11,667
...আমার উপর নজর রাখছেন?
23
00:03:11,668 --> 00:03:14,163
আমার প্রশ্নের উত্তর দাও!
24
00:03:15,100 --> 00:03:17,505
ডিটেকটিভ লি জ্যে-হানের
সাথে তোমার কী সম্পর্ক?
25
00:03:18,100 --> 00:03:21,154
তার সম্পর্কে জানার এত আগ্রহ কেন তোমার?
26
00:03:22,000 --> 00:03:23,333
কেন?
27
00:03:23,859 --> 00:03:27,282
ডিটেকটিভ লি জ্যে-হানের ব্যাপারে
আমি জানতে চাইলে সমস্যা কোথায়?
28
00:03:27,282 --> 00:03:29,267
নাকি...
29
00:03:29,267 --> 00:03:35,273
তার গুম হওয়ার পিছনে এমন কোন গোপন
রহস্য আছে যেটা আমি জানলে সমস্যা হবে?
30
00:03:49,700 --> 00:03:52,299
তার গুম হওয়ার পিছনে...
31
00:03:54,200 --> 00:03:56,294
...কোন গোপন রহস্য নেই।
32
00:03:58,870 --> 00:04:01,871
ধুরো! এখন কাচ্চিবিরিয়ানি হলে জমতো!
33
00:04:01,871 --> 00:04:04,222
চলো বাইরে গিয়ে ঠান্ডা খেয়ে আসি!
34
00:04:08,399 --> 00:04:10,970
আবার যদি আমার টেবিলে হাত দাও...
35
00:04:11,899 --> 00:04:13,750
...অনেক বড় ঝামেলা হয়ে যাবে বলে দিলাম।
36
00:04:15,000 --> 00:04:19,381
যেটা আমার সেটা আমি ফিরিয়ে নেবোই।
37
00:04:48,599 --> 00:04:52,599
যে রেডিওটা ডিটেকটিভ লি জ্যে-হান
ভাগ্য কবচ হিসেবে সাথে রাখতেন।
38
00:04:53,500 --> 00:04:56,200
যে রাতে আমি বুঝতে পারি যে...
39
00:04:56,200 --> 00:04:59,149
...এটাকে নষ্ট করে দেয়া হবে।
40
00:05:00,478 --> 00:05:03,538
লেফটেন্যান্ট পার্ক হ্যে-ইয়ং!
ডিটেকটিভ লি জ্যে-হান বলছি!
41
00:05:04,038 --> 00:05:05,851
লেফটেন্যান্ট পার্ক হ্যে-ইয়ং, আপনি কী আছেন?
42
00:05:08,399 --> 00:05:10,839
- ঠিক সেই মুহূর্তেই...
- কে আপনি?
43
00:05:10,839 --> 00:05:15,630
রেডিওটা আমার হাতে আসাটা কী আসলেই
কী শুধু একটা কাকতালীয় ব্যাপার ছিল?
44
00:05:17,137 --> 00:05:21,356
রাত ১১.২৩-ই বা কেন?
45
00:05:22,399 --> 00:05:23,728
কেন?
46
00:05:25,127 --> 00:05:28,450
এমনটা কেন হয়েছিল? কেন?
47
00:05:32,399 --> 00:05:37,728
১৫ বছর আগে সে যখন উধাও হয়ে যায়
তখন তদন্তকারীদল এটা খুঁজে পায়।
48
00:05:37,728 --> 00:05:41,899
যেখানে তার গাড়িটা পাওয়া গিয়েছিল
তার আশেপাশেই এটা পাওয়া যায়।
49
00:05:43,308 --> 00:05:45,822
ডিটেকটিভ লি জ্যে-হানের গুমের পিছনে...
50
00:05:45,822 --> 00:05:48,252
...নিশ্চয়ই কোন গোপন রহস্য আছে।
51
00:05:49,300 --> 00:05:53,841
আমার কাছেই কেন এটা আসলো?
52
00:05:56,442 --> 00:06:01,363
ডিটেকটিভ লি জ্যে-হান নিরুদ্দেশ হয়ে যায় এবং
তাকে দুর্নীতিবাজ পুলিশ হিসেবে ফাঁসানো হয়।
53
00:06:02,680 --> 00:06:07,541
কেউ একজন তাকে ফাঁসায় এবং
প্রমাণগুলো সেখানে রেখে দেয়।
54
00:06:07,541 --> 00:06:09,808
পুলিশ ডিপার্টমেন্টের কেউই!
55
00:06:12,000 --> 00:06:14,300
যদি সেই লোককে খুঁজে বের করতে পারি...
56
00:06:14,300 --> 00:06:20,096
...তাহলে ডিটেকটিভ লি জ্যে-হান কেন
এবং কীভাবে নিরুদ্দেশ হয় সেটা জানতে পারব।
57
00:06:27,640 --> 00:06:28,899
তিন, চার...
58
00:06:32,704 --> 00:06:33,983
কী হয়েছে?
59
00:06:34,491 --> 00:06:36,690
স্যার, আপনার জন্য একটা খাম এসেছে।
60
00:06:37,440 --> 00:06:38,447
এই যে!
61
00:06:40,700 --> 00:06:42,271
[আহন ছি-সু]
62
00:06:44,627 --> 00:06:47,308
তুমিও এটা দেখতে চাও নাকি?
যাও এখান থেকে!
63
00:06:47,308 --> 00:06:48,406
আচ্ছা!
64
00:06:59,212 --> 00:07:01,541
হানসুং বিল্ডিংয়ের পেছনের পার্কিং লট!
বিকাল ৪টায়! সাথে মোবাইল আনবে না।
65
00:07:01,541 --> 00:07:03,700
লি জ্যে-হানের ব্যাপারে কথা আছে!
66
00:07:03,700 --> 00:07:06,329
ধুর বাল!
67
00:07:07,800 --> 00:07:10,211
ভেবেছিলাম সে আমাকে গা ঢাকা দিতে বলবে।
68
00:07:10,909 --> 00:07:14,200
বারবার আমাকে আসা-যাওয়ার মাঝে রেখেছে কেন?
69
00:07:17,300 --> 00:07:19,615
তার কথামতো তুমি আসো আবার
তার কথামতো তুমি চলেও যাও।
70
00:07:19,615 --> 00:07:21,509
তুমি দেখছি খুব বিশ্বস্ত!
71
00:07:26,099 --> 00:07:27,969
কুরিয়ার সার্ভিসগুলা আসলেই খুব কাজের।
72
00:07:27,969 --> 00:07:29,724
চেষ্টাটা বিফলে যায় নি!
73
00:07:29,724 --> 00:07:32,731
আমি যাকে খুঁজছিলাম, তাকে একদম
সঠিক সময়ে তাকে পেয়ে গেলাম।
74
00:07:35,296 --> 00:07:36,978
তুমি কিসের কথা বলছ?
75
00:07:36,978 --> 00:07:38,514
তাহলে এটা চিফ আহন ছি-সুয়ের কাজ?
76
00:07:38,514 --> 00:07:41,021
ডিটেকটিভ লি জ্যে-হানকে উনিই
দুর্নীতির মামলায় ফাঁসিয়েছিল?
77
00:07:42,370 --> 00:07:44,870
আহন ছি-সু আবার কে?
78
00:07:45,370 --> 00:07:47,229
আমি এই নামে কাউকে চিনি না।
79
00:07:47,229 --> 00:07:50,382
এটা তো পরিষ্কার যে, কাজটা তার
একার পক্ষে করা সম্ভব হয় নি।
80
00:07:50,382 --> 00:07:52,250
এটা কোন ছোটখাটো ব্যাপার না!
81
00:07:53,599 --> 00:07:55,800
তাকে কে সাহায্য করেছে?
82
00:07:58,110 --> 00:08:00,560
বললাম তো, আমি কিছুই জানি না।
83
00:08:01,099 --> 00:08:07,490
তোমার যদি তদন্ত করার এতই ইচ্ছা থাকে,
তাহলে গিয়ে ওয়ারেন্ট নিয়ে আসো, বুঝেছ?
84
00:08:21,200 --> 00:08:23,930
এটা কীম সাং-বাম, যার কথা তোমাকে বলেছিলাম।
85
00:08:24,800 --> 00:08:27,151
লোকজনের মতে, ও দুই বছর আগে...
86
00:08:27,151 --> 00:08:29,500
...এমএলএম ব্যাবসার
মাধ্যমে প্রচুর টাকা কামিয়েছে।
87
00:08:31,500 --> 00:08:33,300
আপনি তার পিছনে লেগেছেন কেন?
88
00:08:34,481 --> 00:08:36,281
সেটা জানলে ভয় পাবে তুমি!
89
00:08:54,900 --> 00:08:56,677
বাইঞ্চোদগুলার অবস্থা দেখো!
90
00:09:20,770 --> 00:09:23,670
জিনইয়াং-ডং এমএলএম কেলেঙ্কারির রিপোর্ট!
91
00:09:31,999 --> 00:09:34,031
কীম বাম-জু!
92
00:09:40,499 --> 00:09:43,842
দুই বিলিয়ন টাকা জব্দ করার পরেও
এই মামলার জন্য যথেষ্ট প্রমাণ ছিল না?
93
00:09:45,499 --> 00:09:49,460
হারামজাদা, কীম বাম-জু! তুই খুব চালাক!
94
00:09:50,599 --> 00:09:53,658
ব্যাপারটা খুব ইন্টারেস্টিং!
95
00:10:00,999 --> 00:10:02,905
আপনি কোথা থেকে আসছেন?
96
00:10:02,905 --> 00:10:04,305
তুমি জেনে কী করবে?
97
00:10:04,305 --> 00:10:06,898
স্যার, বড়দিনে কোথাও যাওয়ার প্লান করেছেন?
98
00:10:10,300 --> 00:10:12,550
আমার কাছে দুটো মুভি টিকেট আছে।
99
00:10:14,200 --> 00:10:16,435
কাছের কোন বন্ধুকে নিয়ে
মুভি দেখতে যেতে পারেন।
100
00:10:19,155 --> 00:10:20,983
আসলে, হয়েছে কী...
101
00:10:21,483 --> 00:10:26,275
আপনার প্রতি কৃতজ্ঞতাসরূপ
এগুলো আপনাকে দিচ্ছি।
102
00:10:26,999 --> 00:10:28,599
আমি মুভি দেখি না।
103
00:10:29,141 --> 00:10:30,158
কী?
104
00:10:31,900 --> 00:10:33,499
আমি মুভি দেখি না!
105
00:10:46,400 --> 00:10:48,435
তোমাদেরকে যেমনটা বলা হয়েছিল...
106
00:10:48,435 --> 00:10:51,406
আমরা আজ থেকে শহরের বিপনী
বিতানগুলোতে কঠোর নিয়ম জারি করব।
107
00:10:51,406 --> 00:10:55,436
আমরা থানা ইনচার্জ এর সাথে যৌথবাহিনী
হিসেবে থাকব। তাই সবাই তৈরি হয়ে নাও।
108
00:10:55,436 --> 00:10:56,766
কারো কোন প্রশ্ন আছে?
109
00:11:02,099 --> 00:11:05,360
যেহেতু এটা বছরের শেষ সময়...
110
00:11:05,360 --> 00:11:08,426
...এরকম কেসগুলোর উপর
জোর দেয়া খুবই জরুরি!
111
00:11:08,426 --> 00:11:12,473
কিন্তু যেহেতু জনগণ দেশের জন্যই কাজ করে,
তাই তাদের জীবিকার ব্যাপারটাও আমাদের দেখা উচিত।
112
00:11:12,473 --> 00:11:16,275
উদাহরণস্বরূপ, এমন কিছু একটা হলে ভালই হবে।
113
00:11:16,916 --> 00:11:19,560
গ্যাংনামে ছয়টা ঘটনা আর গ্যাংসুতে পাঁচটা!
114
00:11:19,560 --> 00:11:22,711
মোট এগারোটা ঘটনা!
সে অনেক লোককে ছিনতাই করেছে।
115
00:11:23,121 --> 00:11:26,480
যদিও এই কেসের মাধ্যমে, তেমন বেশি
দুই নাম্বারি পয়সা কামানো যাবে না।
116
00:11:26,480 --> 00:11:29,363
কিন্তু আইএমএফের কারণে
লোকজনকে অনেক ভুগতে হচ্ছে।
117
00:11:29,363 --> 00:11:32,263
ঠিক এরকম লোককেই ধরে জেলে পাঠাতে হবে।
118
00:11:39,169 --> 00:11:40,508
দেখুন!
119
00:11:45,400 --> 00:11:47,206
তুমি তাকে আসলেই ধরতে চাও?
120
00:11:47,737 --> 00:11:49,397
এই ছিনতাইকারীকে?
121
00:11:50,499 --> 00:11:51,834
যদি চাই?
122
00:11:54,999 --> 00:11:56,549
তার মায়রে...
123
00:11:56,940 --> 00:11:59,301
সাবধানে! আমি তোমার বস!
124
00:12:04,200 --> 00:12:07,789
তুমি তাকে ধরতে চাইলে ধরো।
কিন্তু সেটা দিনের বেলায়।
125
00:12:08,300 --> 00:12:11,650
কিন্তু তুমি যদি রাতে না আসো, আদেশ অমান্য
করার জন্য আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব।
126
00:12:12,200 --> 00:12:16,140
হয়তো তুমি ক্লান্ত থাকবে কিন্তু আমি নিশ্চিত
তোমার রাতে আসতে কোন অসুবিধা হবে না।
127
00:12:17,157 --> 00:12:18,450
অবশ্যই!
128
00:12:19,700 --> 00:12:21,429
তুমি নিশ্চয়ই খুব ব্যস্ত!
129
00:12:22,050 --> 00:12:24,141
দিন-রাত কাজ করে...
130
00:12:25,800 --> 00:12:27,690
এবং মানুষজনের ব্যাকগ্রাউন্ড
ঘাটাঘাটি করার কারণে!
131
00:12:30,700 --> 00:12:32,138
চলো যাওয়া যাক!
132
00:12:41,300 --> 00:12:43,642
তুমি এত অবাধ্য কেন?
133
00:12:43,642 --> 00:12:45,935
তার কথামতো চললে,
সে তোমাকে ছাড় দিতো।
134
00:12:45,935 --> 00:12:47,174
তোমাকে তাড়াতাড়ি বাসায়ও যেতে দিতো।
135
00:12:47,174 --> 00:12:48,624
তোমরা হয়ত এসব মেনে নিতে পারো।
136
00:12:48,999 --> 00:12:50,714
কিন্তু আমি পারি না!
137
00:12:50,714 --> 00:12:53,674
ছিনতাইকারীটাকে ধরতে আমি তোমাকে সাহায্য করব।
138
00:12:53,674 --> 00:12:56,386
- ঠিক আছে?
- বাদ দাও! আমি নিজেই পারব।
139
00:12:56,386 --> 00:12:59,113
জানোই তো, আমি হার মেনে নিতে পারি না।
140
00:12:59,113 --> 00:13:00,400
কিন্তু...
141
00:13:01,400 --> 00:13:04,794
আপনি তার মুখ দেখেছেন?
আমি তো দেখতে পাচ্ছি না।
142
00:13:05,835 --> 00:13:07,915
শুধু ছবিটা দিয়ে আপনি তাকে কীভাবে ধরবেন?
143
00:13:10,700 --> 00:13:11,935
ওটা এদিকে দাও!
144
00:13:16,237 --> 00:13:17,387
বালছাল...
145
00:13:17,387 --> 00:13:20,329
তাকে ধরার জন্য আমাকে
তার চেহারাও দেখতে হবে নাকি?
146
00:13:20,329 --> 00:13:22,099
উপস্থিত বুদ্ধি দিয়েই তাকে ধরতে পারব।
147
00:13:24,719 --> 00:13:27,400
যাও! কাজ করো গিয়ে!
148
00:13:39,406 --> 00:13:43,757
হ্যালো! আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম।
149
00:13:43,757 --> 00:13:45,999
এটা তো দাইয়াং কোম্পানির বাইক, তাই না?
150
00:13:45,999 --> 00:13:48,901
ইদানীং এর মধ্যে কেউ কী
এরকম বাইক ঠিক করতে এনেছিল?
151
00:13:48,901 --> 00:13:50,213
হ্যালো!
152
00:13:50,213 --> 00:13:53,075
- আপনার কাছে এরকম বাইক নিয়ে কেউ এসেছিল?
- এটা?
153
00:13:53,075 --> 00:13:54,276
হ্যাঁ!
154
00:13:56,384 --> 00:13:58,512
স্যার, নিন!
155
00:15:26,999 --> 00:15:28,887
স্বপ্নে তোমার সাথে দেখা হবে।
156
00:15:38,701 --> 00:15:40,176
এক মিনিট দাঁড়ান!
157
00:15:40,176 --> 00:15:43,766
বছরের এই সময়টাতে খুব ব্যস্ততা থাকে!
আপনার কীভাবে এরকম করতে পারছেন?
158
00:15:43,766 --> 00:15:45,771
দুঃখিত, কিন্তু এটাই নিয়ম।
159
00:15:45,771 --> 00:15:47,954
নিয়ম তো নিয়মই, আমাদেরও তো টাকা কামাতে হবে।
160
00:15:47,955 --> 00:15:49,920
এতগুলো কাস্টমারকে চলে যেতে বলব নাকি?
161
00:15:51,108 --> 00:15:53,624
এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে!
162
00:16:05,184 --> 00:16:06,400
ঐ লোকটা...
163
00:16:07,137 --> 00:16:09,347
ঐ... ঐ লোকটা!
164
00:16:09,347 --> 00:16:11,674
এটাই সেই ছিনতাইকারী!
165
00:16:11,674 --> 00:16:14,031
আরে আহাম্মক, এটা সেই বাইক নয়!
166
00:16:14,031 --> 00:16:15,353
কোথায় যাচ্ছ?
167
00:16:15,353 --> 00:16:17,640
হেই, দাঁড়াও বলছি!
168
00:16:18,900 --> 00:16:21,629
হেই, হেই, হেই!
169
00:16:31,223 --> 00:16:33,113
তুমি কী পাগল?
170
00:16:33,114 --> 00:16:34,339
আমিও সেটাই বলি!
171
00:16:34,877 --> 00:16:40,592
এই লোকটাই আসল অপরাধী!
কী একটা অবস্থা!
172
00:16:40,592 --> 00:16:43,499
আমাদের সাহসী ম্যাডামের জন্য
তালি হয়ে যাক, কী বলো?
173
00:16:43,499 --> 00:16:45,201
এসব কী?
174
00:16:50,353 --> 00:16:52,994
আচ্ছা তুমি তাকে চিনলে কিভাবে?
175
00:16:52,996 --> 00:16:55,397
তুমি তো তার চেহারা দেখতে পাও নি।
176
00:16:56,499 --> 00:16:58,806
আমি তাকে স্বপ্নের মধ্যে দেখেছিলাম।
177
00:16:59,754 --> 00:17:02,935
বলেছিলাম না, এই মেয়ে পুরাই পাগল।
178
00:17:03,800 --> 00:17:07,821
যে এত কষ্ট করে আসামী ধরল তাকেই গালমন্দ করছ?
179
00:17:16,075 --> 00:17:18,965
লি জ্যে-হান স্যারকে নিয়ে কী কথা?
180
00:17:18,967 --> 00:17:22,748
আসলে উনার কারণেই আমরা একটা
সুত্র পেয়েছি এবং হান সি-কিউ'কে ধরেছি।
181
00:17:22,748 --> 00:17:25,578
আমি উনার প্রতি কৃতজ্ঞ!
তাই উনার ব্যাপারে জানতে চাচ্ছি!
182
00:17:26,100 --> 00:17:30,667
শুনেছি তিনি জিনইয়াং থানায়
আহন ছি-সু'য়ের সাথে ছিলেন।
183
00:17:30,667 --> 00:17:33,055
তারা কী খুব ঘনিষ্ঠ ছিলেন?
184
00:17:39,100 --> 00:17:41,126
ব্যাপারটা এখন আমার কাছে সত্যিই অদ্ভুদ লাগছে।
185
00:17:43,157 --> 00:17:45,178
কীম ইয়ং-জাং কেস, গিওংগি নাম্বু কেস...
186
00:17:45,178 --> 00:17:46,709
এবং হান সি-কিউ কেস!
187
00:17:47,248 --> 00:17:49,307
যতগুলো কেস নিয়ে তুমি কাজ করেছ...
188
00:17:50,256 --> 00:17:53,749
সবগুলোর সাথে কিভাবে
লি জ্যে-হান স্যারের সম্পৃক্ততা থাকে?
189
00:17:59,200 --> 00:18:00,721
তাই নাকি?
190
00:18:01,299 --> 00:18:02,883
আমি তো সেটা জানতাম না!
191
00:18:05,513 --> 00:18:08,529
চিফ আহন ছি-সুয়ের সাথে তার কেমন
সম্পর্ক ছিল আমি জানি না।
192
00:18:09,400 --> 00:18:11,143
লি জ্যে-হান স্যারকে...
193
00:18:12,375 --> 00:18:15,200
...ইনজুতে কী একটা ঝামেলা
হওয়ায় সেখানে ট্রান্সফার করা হয়।
194
00:18:15,200 --> 00:18:17,343
শুনেছি, সেখানেই তাদের প্রথম দেখা হয়।
195
00:18:19,535 --> 00:18:21,826
ইনজু?
196
00:18:21,826 --> 00:18:23,100
কেন?
197
00:18:23,900 --> 00:18:25,253
তুমি চেনো নাকি?
198
00:18:26,799 --> 00:18:28,555
ওটা আমার নিজের শহর!
199
00:18:28,555 --> 00:18:30,652
তাহলে তো কেসটা সম্পর্কেও তোমার জানার কথা।
200
00:18:31,324 --> 00:18:35,684
১৯৯৯ সালের চাঞ্চল্যকর স্কুলছাত্রীর গণ-ধর্ষণ মামলা!
201
00:18:43,025 --> 00:18:47,504
উনি সেই মামলাটাও তদন্ত করেছিলেন?
202
00:18:48,633 --> 00:18:49,805
হ্যাঁ!
203
00:18:50,805 --> 00:18:52,776
উনি সেই তদন্তকারী দলের একজন সদস্য ছিলেন।
204
00:18:58,700 --> 00:18:59,951
কী হয়েছে?
205
00:19:01,100 --> 00:19:03,784
আহ... কিছু না!
206
00:19:04,700 --> 00:19:07,503
ব্যাপারটা জানানোর জন্য ধন্যবাদ!
207
00:19:16,200 --> 00:19:19,472
পার্ক হ্যে-ইয়ং এর ভাই পার্ক সুন-উ
একজন অপরাধী ছিল।
208
00:19:22,999 --> 00:19:25,068
তার অপরাধ কী ছিল?
209
00:19:25,068 --> 00:19:27,652
ইনজু'র সেই চাঞ্চল্যকর স্কুলছাত্রীর
কেসটার ব্যাপারে শুনেছ?
210
00:19:27,652 --> 00:19:30,782
ঐ স্কুলছাত্রীকে গণ-ধর্ষণ করা হয়েছিল।
211
00:19:31,421 --> 00:19:35,001
পার্ক সুন-উ ধর্ষকদের মধ্যে একজন ছিল।
212
00:19:35,001 --> 00:19:38,480
সে কয়েকমাস কিশোর উন্নয়ন কেন্দ্রে ছিল,
তারপর ছাড়া পেয়ে যায়।
213
00:19:38,481 --> 00:19:40,572
যখন হ্যে-ইয়ং পুলিশের চাকরির
জন্য ইন্টারভিউ দিতে আসে...
214
00:19:40,572 --> 00:19:42,260
তখন তাদের পরিবারের অতীত ইতিহাস
বাধা হয়ে দাঁড়াতে পারত।
215
00:19:42,260 --> 00:19:47,280
কিন্তু তা স্বত্তেও কমিটি তাকে
একটা সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।
216
00:19:47,280 --> 00:19:48,770
এভাবে হ্যে-ইয়ং চাকরি পেয়ে যায়।
217
00:19:52,670 --> 00:19:55,850
সুন-উ... সে কি এখনও ইনজুতে আছে?
218
00:19:55,850 --> 00:19:57,123
না!
219
00:19:57,742 --> 00:20:01,257
ছাড়া পাওয়ার কিছুদিন পরেই সে আত্মহত্যা করে।
220
00:20:08,248 --> 00:20:12,525
১৯৯৯ সালের চাঞ্চল্যকর স্কুলছাত্রীর গণ-ধর্ষণ মামলা!
221
00:20:13,476 --> 00:20:18,947
উনি সেই মামলাটাও তদন্ত করেছিলেন?
222
00:20:18,947 --> 00:20:22,495
হ্যাঁ, উনি সেই তদন্তকারী
দলের একজন সদস্য ছিলেন।
223
00:20:35,290 --> 00:20:37,081
কোল্ড কেস স্কোয়াড বলছি!
[কোল্ড কেস - অসমাপ্ত তদন্ত যা
প্রমাণের অভাবে আটকে আছে]
224
00:20:37,081 --> 00:20:40,489
ডিটেকটিভ ছা সু-হিউন কী ওখানে আছে?
তাকে ফোনে পাচ্ছি না।
225
00:20:40,489 --> 00:20:43,382
না, সে এইমাত্র বেরিয়ে গেছে।
226
00:20:43,382 --> 00:20:47,499
আমি তার বাসা থেকে বলছি।
মনে হয় তার বাসায় ডাকাতি হয়েছে।
227
00:20:47,499 --> 00:20:48,774
কী?
228
00:20:53,929 --> 00:20:55,315
আপনি ঠিক আছেন?
229
00:20:55,315 --> 00:20:56,900
হ্যাঁ, বাড়িটার...
230
00:21:00,099 --> 00:21:02,750
- ৯১১-তে কল করেছিলেন?
- আসলে...
231
00:21:02,750 --> 00:21:04,354
...যেটা হয়েছে সেটার জন্য...
232
00:21:04,942 --> 00:21:06,068
...আমি দুঃখিত!
233
00:21:09,104 --> 00:21:10,345
চুপ করো!
234
00:21:12,519 --> 00:21:15,294
চুপ করতে বলেছি!
235
00:21:28,708 --> 00:21:31,089
আসলে...
236
00:21:31,604 --> 00:21:37,153
আমি ভেবেছিলাম এটা ডাকাতি, তাই আমি
ছু-হিউনকে কল করে হৈচৈ বাধিয়ে দিয়েছি।
237
00:21:37,153 --> 00:21:40,981
বাচ্চারাই এই অবস্থা করেছে।
238
00:21:40,981 --> 00:21:43,107
যাইহোক চিন্তা দূর হলো।
এটা ডাকাতি ছিল না।
239
00:21:43,107 --> 00:21:46,202
আমি অত্যন্ত দুঃখিত!
240
00:21:46,202 --> 00:21:47,326
সমস্যা নেই!
241
00:21:48,969 --> 00:21:50,858
আপনি আসলে...
242
00:21:52,212 --> 00:21:54,873
...দেখতে খুব সুদর্শন, তাই আমি
বারবার আপনার দিকে তাকাচ্ছি।
243
00:21:54,873 --> 00:21:56,313
ওহ, আচ্ছা!
244
00:21:56,819 --> 00:21:59,230
ধন্য... ধন্যবাদ!
245
00:21:59,992 --> 00:22:02,327
তাহলে, আমি এখন যাচ্ছি!
পরে আবার দেখা হবে!
246
00:22:02,327 --> 00:22:08,127
না, না! আপনি এত কষ্ট করে এসেছেন।
আর আমি আপনাকে এক গ্লাস পানিও দেইনি।
247
00:22:08,127 --> 00:22:09,317
সমস্যা নেই।
248
00:22:11,567 --> 00:22:13,356
- আপনি ঠিক আছেন?
- হ্যাঁ, হ্যাঁ!
249
00:22:13,356 --> 00:22:15,887
আমি ঠিক আছি! চিন্তা করবেন না।
250
00:22:19,705 --> 00:22:21,538
- ম্যাডাম, আপনার পিঠে ব্যথা করছে?
- না, না!
251
00:22:21,538 --> 00:22:22,683
ওখানে গিয়ে বসুন!
252
00:22:22,683 --> 00:22:26,048
বসবো মানে? আমাকে এগুলো সব ঠিক করতে হবে।
253
00:22:26,048 --> 00:22:28,237
ওমা রে! আমার কী হলো!
254
00:22:29,865 --> 00:22:34,518
কষ্ট করে চেয়ারটা একটু সোজা করে রাখবেন?
255
00:22:36,298 --> 00:22:41,017
আর ওই পুতুলগুলো...
ওগুলো একটু ওখানে নিয়ে রাখবেন?
256
00:22:41,959 --> 00:22:43,362
সবগুলো একসাথ করে রেখে দিন।
257
00:22:43,362 --> 00:22:45,690
আমি পরে ঠিক করে রাখব।
258
00:22:45,690 --> 00:22:48,183
না, ওটা আসলে খুব দামী!
259
00:22:48,183 --> 00:22:50,496
ওটা ওখানে উঠিয়ে রাখুন!
260
00:22:50,496 --> 00:22:52,676
সাথে বইগুলোও!
261
00:22:59,801 --> 00:23:02,455
আচ্ছা...
262
00:23:02,855 --> 00:23:06,796
আসলে আপনার বয়স কত?
263
00:23:07,423 --> 00:23:11,150
এ বছর ২৭-এ পা দিলাম।
264
00:23:11,150 --> 00:23:15,589
ওহ, আচ্ছা-আচ্ছা!
265
00:23:16,910 --> 00:23:21,190
আচ্ছা, এত কষ্ট যেহেতু করলেনই...
266
00:23:21,190 --> 00:23:27,186
...আমাকে আরেকটু সাহায্য করতে পারবেন?
আর অল্প একটু!
267
00:23:30,117 --> 00:23:31,279
হ্যাঁ!
268
00:23:36,400 --> 00:23:39,109
দেখছেনই তো, আমাদের বাড়িতে পুরুষমানুষ নেই।
269
00:23:39,595 --> 00:23:43,381
আমার ছোট মেয়ের স্বামী গ্রামের দিকে চাকরি করে।
270
00:23:43,381 --> 00:23:45,178
সে একদমই কাজের না।
271
00:23:54,700 --> 00:23:57,902
মা রে, মা রে, মা রে!
272
00:24:02,000 --> 00:24:09,020
আমার মেয়ে ছু-হিউনকে দেখতে
এখনও অনেক অল্পবয়সী মনে হয় না?
273
00:24:11,299 --> 00:24:15,124
ও একদম আমার মত হয়েছে।
274
00:24:18,210 --> 00:24:20,029
আর কোন কাজ বাকি আছে?
275
00:24:20,029 --> 00:24:21,095
ওটা!
276
00:24:22,030 --> 00:24:27,270
আগামী বছর থেকে, ছু-হিউন
তার পেনশনের টাকাও পাবে।
277
00:24:27,270 --> 00:24:28,800
লাইটের সুইচটা দেন তো!
278
00:24:32,483 --> 00:24:36,574
ইশ্, একদম ঘামিয়ে গিয়েছেন!
279
00:24:36,574 --> 00:24:38,101
আমি আপনার জন্য লেবুর শরবত নিয়ে আসছি।
280
00:24:38,102 --> 00:24:41,001
- আপনার নিশ্চয়ই খিদেও পেয়েছে।
- আরে না, না...
281
00:24:50,872 --> 00:24:54,317
[জিনইয়াং থানা - লি জ্যে-হান]
282
00:25:00,184 --> 00:25:02,115
[জিনইয়াং থানা - লি জ্যে-হান]
283
00:25:21,099 --> 00:25:23,058
[১৯৯৯- গিয়ুংগি নাম্বু মামলা,
১৯৯৫ - অপহরণ মামলা।]
284
00:25:23,058 --> 00:25:25,659
[১৯৯৭ - হংউন-ডং মামলা,
১৯৯৯- ইনজু স্কুলছাত্রী ধর্ষণ মামলা।]
285
00:25:28,479 --> 00:25:30,660
এই নিন!
286
00:25:30,660 --> 00:25:32,059
না, না! লাগবে না।
287
00:25:32,059 --> 00:25:34,038
আরে, নিন তো!
288
00:25:34,038 --> 00:25:38,500
একবার খেয়েই দেখুন না। হা করুন।
289
00:25:39,320 --> 00:25:41,189
অনেক মজার!
290
00:25:44,926 --> 00:25:45,952
কেমন লাগছে?
291
00:25:45,952 --> 00:25:47,031
হ্যাঁ, ভালো!
292
00:26:05,092 --> 00:26:06,691
গিয়ুংগি নাম্বু...
293
00:26:06,691 --> 00:26:09,655
আমরা এলাকাটা খুঁজে দেখছি,
মনে হয় না তাকে পাওয়া যাবে।
294
00:26:09,655 --> 00:26:13,079
আমরা লি গ্যে-সুককে খোঁজার জন্য
তিন নাম্বার হাইওয়ের দিকে যাচ্ছি।
295
00:26:14,190 --> 00:26:16,005
লি গ্যে-সুক...
296
00:26:16,005 --> 00:26:18,990
আপনি কী গিয়ুংগি নাম্বুর
সিরিয়াল মার্ডারের কথা বলছেন?
297
00:26:23,500 --> 00:26:24,626
অপহরণ!
298
00:26:25,055 --> 00:26:29,406
১৯৯৫ সালের অপহরণ মামলার মূল হোতা কে?
299
00:26:36,767 --> 00:26:41,067
এই সবগুলো কেসে আমি এবং ডিটেকটিভ
লি জ্যে-হান একসাথে কাজ করেছি।
300
00:26:46,833 --> 00:26:50,383
১৯৯৭ সালের হংউন-ডং কেস!
301
00:26:58,099 --> 00:26:59,994
[১৯৯৭ - হংউন-ডং কেস!]
302
00:27:09,002 --> 00:27:14,304
[অক্টোবর ১৭, ১৯৯৭]
303
00:27:58,299 --> 00:27:59,414
এই নিন!
304
00:28:04,612 --> 00:28:06,112
ধীরেসুস্থে খান!
305
00:28:36,332 --> 00:28:37,712
শুনুন!
306
00:28:38,898 --> 00:28:39,943
জি বলুন?
307
00:28:41,000 --> 00:28:43,400
একটা সাহায্য করতে পারবেন?
308
00:28:45,912 --> 00:28:48,038
তার গায়ের রঙ কেমন?
309
00:28:49,115 --> 00:28:51,085
খুব বেশি ব্যথা পেয়েছে?
310
00:28:51,713 --> 00:28:52,875
সাদা!
311
00:28:54,122 --> 00:28:56,321
তাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে।
312
00:29:14,135 --> 00:29:15,885
এই যে এটা না?
313
00:29:27,099 --> 00:29:28,599
তুমি ঠিক আছ?
314
00:29:32,856 --> 00:29:35,310
তুমি ব্যথা পেয়েছ কিভাবে?
315
00:29:37,200 --> 00:29:38,628
আমি দিয়েছি!
316
00:30:04,839 --> 00:30:06,990
জীবন বড়ই নিষ্ঠুর, তাই না?
317
00:30:18,768 --> 00:30:20,968
তোমার মরে যাওয়া উচিত!
318
00:30:30,400 --> 00:30:32,141
আমি তোমাকে সাহায্য করছি।
319
00:31:24,238 --> 00:31:26,928
[কোন ফলাফল পাওয়া যায়নি।]
320
00:31:35,952 --> 00:31:37,211
এদিকে!
321
00:31:46,599 --> 00:31:49,923
আমি একটু বাথরুমে যাচ্ছি! তোমরা যাও!
322
00:31:49,923 --> 00:31:50,999
আচ্ছা!
323
00:31:59,759 --> 00:32:02,355
ডিটেকটিভ লি জ্যে-হান?
আমি পার্ক হ্যে-ইয়ং বলছি।
324
00:32:02,355 --> 00:32:04,515
হ্যাঁ, আমি লি জ্যে-হান!
325
00:32:04,515 --> 00:32:06,662
তোমার কোন খোঁজখবর নাই কেন?
326
00:32:06,662 --> 00:32:08,781
আমি আরও মনে করেছি,
তুমি রেডিওটা ফেলে দিয়েছ।
327
00:32:11,700 --> 00:32:14,247
মাঝখানের সময়টাতে আপনার রেডিওতে
আর কোন আওয়াজ হয়েছিল?
328
00:32:14,247 --> 00:32:17,075
আমি ছাড়া আর কারও সাথে আপনার কথা হয়েছে?
329
00:32:17,599 --> 00:32:21,134
হ্যাঁ, আওয়াজ হয়েছিল!
কিন্তু কেউ সাড়া দেয় নি।
330
00:32:21,134 --> 00:32:22,815
কেন? কোন সমস্যা?
331
00:32:25,799 --> 00:32:28,615
সেখানে এখন কোন বছর চলছে?
332
00:32:28,615 --> 00:32:30,717
১৯৯৫?
333
00:32:30,717 --> 00:32:34,207
না, এখন ১৯৯৭।
দু'বছর হয়ে গেছে!
334
00:32:36,865 --> 00:32:40,700
যদি ১৯৯৭ হয়, তাহলে ইনজু'র
সেই ঘটনা হতে এখনও দু'বছর বাকি।
335
00:32:40,700 --> 00:32:44,554
ডিটেকটিভ লি জ্যে-হান এখনও
চিফ আহন ছি-সু'কে চেনে না।
336
00:32:44,952 --> 00:32:47,474
তাছাড়া ইনজুতে কী হয়েছে সেটাও সে জানে না।
337
00:32:48,509 --> 00:32:51,125
তো ওখানে এখন কোন বছর চলছে?
338
00:32:52,314 --> 00:32:54,468
এখনও ২০১৫!
339
00:32:54,468 --> 00:32:56,559
কী? এখনও ২০১৫?
340
00:32:57,044 --> 00:32:58,643
যদি ১৯৯৭ হয়...
341
00:32:58,643 --> 00:33:01,165
...আপনি কী এখন হংউন-ডং
কেসের তদন্ত করছেন?
342
00:33:01,743 --> 00:33:03,273
হংউন-ডং?
343
00:33:03,784 --> 00:33:07,213
হংউন-ডংয়ে কিছু হয়েছে নাকি?
কী হয়েছে?
344
00:33:07,799 --> 00:33:09,521
আমি এখনও জানি না।
345
00:33:09,521 --> 00:33:12,012
আমি ইন্টারনেটে খুঁজেছি কিন্তু
এ ব্যাপারে কিছু খুঁজে পাই নি।
346
00:33:12,615 --> 00:33:15,723
আমি প্রোফাইলিং করার সময়
অনেক কেস নিয়ে গবেষণা করেছি।
347
00:33:15,723 --> 00:33:17,765
তখনও এ ব্যাপারে কিছু শুনিনি।
348
00:33:17,765 --> 00:33:20,105
তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ।
349
00:33:20,105 --> 00:33:22,644
তোমার কন্ঠ শুনলেই আমার ভয় লাগে।
350
00:33:22,644 --> 00:33:24,557
হয়তো এটাও একটা কোল্ড কেস!
351
00:33:24,557 --> 00:33:26,211
আমি এখনও ভাল করে কিছু জানি না।
352
00:33:26,234 --> 00:33:28,932
কিন্তু আমি নিশ্চিত যে,
হংউন-ডংয়ে কিছু একটা হয়েছিল।
353
00:33:28,932 --> 00:33:32,221
এটা আপনার ডায়েরীতে লেখা ছিল।
354
00:33:34,021 --> 00:33:37,005
আমার ডায়েরীতে? কী লেখা ছিল?
355
00:33:37,005 --> 00:33:41,162
আপনার ডায়েরীর পিছনে একটা
ছোট কাগজ লাগানো ছিল।
356
00:33:41,880 --> 00:33:46,199
আপনি সেখানে ১৯৮৯ এর গিয়ুংগি নাম্বু মামলা...
357
00:33:46,199 --> 00:33:48,710
...১৯৯৫ এর অপহরণ মামলা...
358
00:33:48,710 --> 00:33:52,949
...১৯৯৭ এর হংউন-ডং মামলা এবং...
359
00:33:55,200 --> 00:34:00,557
...১৯৯৯ এর ইনজুর চাঞ্চল্যকর স্কুলছাত্রী
ধর্ষণ মামলার ব্যাপারে লিখেছিলেন।
360
00:34:02,000 --> 00:34:04,650
আমি এগুলো লিখেছিলাম? তুমি নিশ্চিত?
361
00:34:05,421 --> 00:34:07,700
কিন্তু তুমি আমার ডায়েরী কোথায় পেলে?
362
00:34:09,721 --> 00:34:11,021
কেমনে কী...
363
00:34:43,159 --> 00:34:45,005
যে লোকটা লাশটা খুঁজে পেয়েছিল সে কোথায়?
364
00:34:45,012 --> 00:34:46,356
হেই, ব্রো!
365
00:34:46,356 --> 00:34:48,458
- কী অবস্থা?
- হেই!
366
00:34:49,728 --> 00:34:52,248
তুমি আমার থেকে কথা বের করতে এসেছ, তাই না?
367
00:34:52,248 --> 00:34:55,675
মানে কী? আমি তোমাকে দেখতে এসেছি।
368
00:34:55,677 --> 00:34:57,398
তাই নাকি!
369
00:35:03,396 --> 00:35:06,710
কী হয়েছে? কোন ঝামেলা হয়েছে নাকি?
370
00:35:06,710 --> 00:35:07,820
দেখেছ অবস্থা!
371
00:35:07,820 --> 00:35:09,721
না, আমি জানতেও চাই না কি হয়েছে।
372
00:35:12,657 --> 00:35:13,916
বড় কোন ঝামেলা হয়েছে নাকি?
373
00:35:16,199 --> 00:35:20,083
একজন মহিলা খুন হয়েছে
আর খুনের ধরণটা বেশ অদ্ভুদ।
374
00:35:20,599 --> 00:35:22,340
অদ্ভুদ বলতে?
375
00:35:22,342 --> 00:35:23,626
দেখি তো একটু!
376
00:35:23,626 --> 00:35:25,706
- আরে, আরে!
- শুধু ছবিগুলো দেখব।
377
00:35:29,030 --> 00:35:31,065
হায় রে, কত বড় কুত্তারবাচ্চা!
378
00:35:31,065 --> 00:35:34,144
মরা মানুষের মাথায় কেউ
প্লাস্টিকের ব্যাগ দিয়ে মোড়ায়?
379
00:35:35,599 --> 00:35:36,942
যে খুন হয়েছে তার পরিচয়?
380
00:35:37,599 --> 00:35:39,643
সে এই এলাকাতেই থাকতো।
381
00:35:39,643 --> 00:35:42,583
৩৭ বছর বয়সী একজন গৃহিনী।
তার নাম জু ইন-হি!
382
00:35:42,583 --> 00:35:44,099
কোন সন্দেহভাজন?
383
00:35:44,099 --> 00:35:47,054
আপাতত ধারণা করা হচ্ছে,
বীমার টাকার জন্য খুন হতে পারে।
384
00:35:47,054 --> 00:35:48,673
তাই পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
385
00:35:50,710 --> 00:35:52,353
- স্যার, স্যার!
- বলো!
386
00:35:52,353 --> 00:35:54,320
এই লোকটাই প্রথম লাশটা খুঁজে পেয়েছিল।
387
00:35:54,320 --> 00:35:56,679
আমাকে এখন যেতে হবে।
388
00:35:56,679 --> 00:35:57,755
আচ্ছা, বাই!
389
00:35:57,755 --> 00:35:59,014
এদিকে!
390
00:35:59,514 --> 00:36:00,804
ভিতরে যান!
391
00:36:15,893 --> 00:36:20,443
হ্যালো! আমি ডিটেকটিভ লি হান!
392
00:36:20,443 --> 00:36:23,860
আমাকে একটু সময় দিতে পারবেন?
অল্প কিছুক্ষণের জন্য!
393
00:36:29,260 --> 00:36:34,181
আমি প্রথমে ভেবেছিলাম
হয়তো কোন পুতুল-টুতুল হবে।
394
00:36:34,181 --> 00:36:36,181
আমি কখনও চিন্তাও করিনি যে,
এটা কোন মানুষের লাশ হতে পারে।
395
00:36:36,771 --> 00:36:41,280
হে ঈশ্বর, ঐ মুহুর্তটার কথা মনে পড়লে
এখনও আমার বুক কেঁপে উঠে।
396
00:36:41,280 --> 00:36:43,940
আপনি ছাড়া সেখানে আর কোন স্বাক্ষী ছিল?
397
00:36:44,099 --> 00:36:46,079
আসলে সেটা আমি জানি না।
398
00:36:46,079 --> 00:36:49,878
আমি তখন অনেক বড় ধাক্কা খেয়েছিলাম
যার কারণে তখন আমার মাথা ঠিক ছিল না।
399
00:36:50,565 --> 00:36:55,059
এটা হুবুহু ওই খুনটার মতোই, তাই না?
400
00:36:55,059 --> 00:36:56,190
মানে?
401
00:36:56,190 --> 00:36:59,117
পাশের এলাকায় যে মহিলাটা খুন হয়েছিল!
402
00:36:59,775 --> 00:37:01,545
আপনি ঠিক কী বলতে চাচ্ছেন?
403
00:37:01,545 --> 00:37:04,634
কয়েকমাস আগে, পাশের এলাকায়...
404
00:37:05,199 --> 00:37:08,557
...একটা মহিলা খুন হয়, যার মাথায়
প্লাস্টিকের ব্যাগ মোড়ানো ছিল।
405
00:37:08,557 --> 00:37:11,918
ওই এলাকায় কাজ করা আমার এক
বন্ধু লাশটা নিজের চোখে দেখেছিল।
406
00:37:19,019 --> 00:37:20,802
আপনাকে কিছু কথা বলার ছিল।
407
00:37:20,802 --> 00:37:22,389
বলা লাগবে না!
408
00:37:22,389 --> 00:37:23,786
ঠিক আছে!
409
00:37:24,800 --> 00:37:26,170
ওই...
410
00:37:28,699 --> 00:37:29,784
কী কথা?
411
00:37:31,507 --> 00:37:34,619
হংউন-ডং এর খুনগুলোতে
কিছু একটা খটকা আছে।
412
00:37:34,927 --> 00:37:38,166
এটা কিছুদিন আগে হংউন থানায়
যে খুনটা হয়েছিল সেটার ছবি।
413
00:37:38,166 --> 00:37:40,030
ভিক্টিম একজন গৃহিনী।
নাম জু ইন-হি, বয়স ৩৭!
414
00:37:40,030 --> 00:37:44,898
আর এটা ইয়ুন সাং-মি, বয়স ২১!
ওখানকার একটা দোকানে কাজ করত।
415
00:37:44,900 --> 00:37:48,360
ভাল করে লক্ষ্য করলে দেখবেন, ওদের
দু'জনের লাশ একইরকম ভাবে মোড়ানো হয়েছে।
416
00:37:48,360 --> 00:37:50,030
ওদের দু'জনকে একজন লোকই খুন করেছে।
417
00:37:50,030 --> 00:37:52,530
এটা সিরিয়াল কিলিং!
418
00:37:54,500 --> 00:37:56,711
ওই এলাকা থেকে কেউ রিপোর্ট করেনি।
419
00:37:57,420 --> 00:38:00,500
কেস একই কিন্তু এলাকা ভিন্ন।
420
00:38:00,500 --> 00:38:02,717
প্রথমটা ইউংছানে হয়েছে
আর দ্বিতীয়টা হংউনে হয়েছে।
421
00:38:02,717 --> 00:38:05,938
যার কারণে তারা ভিক্টিমদের
মধ্যে মিল খুঁজে পাচ্ছে না।
422
00:38:05,938 --> 00:38:07,239
তোমার কাছে কোন প্রমাণ আছে?
423
00:38:07,556 --> 00:38:09,702
এগুলো সব তোমার আজাইরা চিন্তাভাবনা!
424
00:38:09,702 --> 00:38:11,226
লোকজন মারা যাচ্ছে!
425
00:38:11,226 --> 00:38:13,891
আমার ধারণা যদি ঠিক হয়, তাহলে
আরও অনেক লোক মারা যেতে পারে।
426
00:38:13,891 --> 00:38:16,581
প্রতিবছর প্রচুর পরিমাণে অস্বাভাবিক মৃত্যু ঘটে।
427
00:38:16,581 --> 00:38:19,206
আমরা যদিও পুলিশ, তারপরেও
আমরা এসব আটকাবো কীভাবে?
428
00:38:21,400 --> 00:38:26,300
এটা যদি হান সে-কিউ'র সাথে হতো
তখন কী আপনি একই কথা বলতেন?
429
00:38:26,985 --> 00:38:29,887
যদি ওরা কোন মন্ত্রী কিংবা
পয়সাওয়ালার মেয়ে হতো?
430
00:38:29,887 --> 00:38:32,005
আমি নিশ্চিত তখন আপনি অস্ত্র
হাতে নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াতেন।
431
00:38:32,045 --> 00:38:35,715
ওরা যদি এরকম কেউ হতো, তাহলে
ওদের সাথে এমনটা ঘটতো না।
432
00:38:35,715 --> 00:38:37,762
তারা তখন ভিন্ন একটা দুনিয়াতে বসবাস করত।
433
00:38:38,315 --> 00:38:39,534
কী?
434
00:38:41,454 --> 00:38:45,864
ওসি বলো আর এসপি বলো, কেউই চায় না
কোন সিরিয়াল কিলারের পাল্লায় পড়তে।
435
00:38:45,864 --> 00:38:47,976
এসব ছাইপাঁশ নিয়ে আর
আমার কাছে আসবে না।
436
00:38:49,275 --> 00:38:51,175
অবশেষে আমি বুঝতে পেরেছি।
437
00:38:52,655 --> 00:38:55,005
আপনি একটা ভিন্ন দুনিয়ায় বাস করছেন
438
00:38:55,699 --> 00:38:56,851
কী?
439
00:38:56,851 --> 00:38:58,288
যেমনটা আপনি বললেন...
440
00:38:59,010 --> 00:39:01,018
...আমি আর আপনি ভিন্ন দুনিয়ায় বাসিন্দা!
441
00:39:01,018 --> 00:39:03,018
তাই যেভাবেই হোক আমি
এই শূয়ারের বাচ্চাকে ধরবোই।
442
00:39:03,847 --> 00:39:06,364
কোন কারণ ছাড়াই প্রতিবছর
অসংখ্য লোক মারা যাচ্ছে।
443
00:39:06,907 --> 00:39:10,007
আমার নাকের ডগায় বসে কেউ মানুষ খুন করলে
আমি তাকে এত সহজে ছেড়ে দিবো না।
444
00:39:10,007 --> 00:39:12,007
আমি এরকম দুনিয়াতেই বসবাস করি।
445
00:39:13,585 --> 00:39:15,740
তুমি কি করবে না করবে
সেটা আমার দেখার বিষয় না।
446
00:39:16,250 --> 00:39:19,750
শুধু খেয়াল রাখবে,
বড় কোন ঝামেলা যাতে না বাধে।
447
00:39:35,500 --> 00:39:37,184
তুমি ওখানে কী করছ?
448
00:39:37,184 --> 00:39:40,811
ক্যাপ্টেনকে একটা ফাইল দিতে এসেছিলাম।
449
00:39:43,110 --> 00:39:44,409
স্যার!
450
00:39:45,161 --> 00:39:46,407
কী?
451
00:39:47,000 --> 00:39:51,048
এগুলো কী সত্যিই... সিরিয়াল মার্ডার?
452
00:39:53,927 --> 00:39:57,599
এটা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না।
453
00:40:29,500 --> 00:40:31,949
শুনলাম আপনারা ডংহ্যে পর্বতের
বাকি দেহাবশেষগুলো পেয়েছেন?
454
00:40:32,429 --> 00:40:34,884
শুধুশুধুই এত কষ্ট করে এসেছেন।
455
00:40:34,884 --> 00:40:38,422
উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি!
একজন খাটো মহিলা!
456
00:40:41,099 --> 00:40:42,894
ধন্যবাদ!
457
00:40:49,306 --> 00:40:50,913
খুব শক্তভাবে মোড়ানো অবস্থায় ছিল।
458
00:40:50,913 --> 00:40:54,313
তার লাশটা প্লাস্টিক ব্যাগে মোড়ানো ছিল
এবং রশি দিয়ে শক্তভাবে বাঁধা ছিল।
459
00:40:55,512 --> 00:40:57,621
যার কারণে লাশ ভালভাবে সংরক্ষিত ছিল।
460
00:40:57,621 --> 00:40:59,099
মৃত্যুর কারণও জানা গেছে!
461
00:40:59,099 --> 00:41:01,387
গলার হাড় ভাঙা ছিল।
462
00:41:01,387 --> 00:41:03,100
তাকে গলা টিপে মারা হয়েছিল।
463
00:41:15,304 --> 00:41:17,425
আপনার কী শরীর খারাপ লাগছে?
464
00:41:53,781 --> 00:41:56,359
ব্যাপারটা নিরপেক্ষভাবে ভাবা যাক।
465
00:41:56,359 --> 00:41:59,334
কোল্ড স্কোয়াডের উদ্দেশ্যটা আসলে কী?
466
00:41:59,334 --> 00:42:02,038
আমাদেরকে সেসব কেস নিয়ে কাজ করতে হবে,
যেগুলো বহুবছর ধরে অসমাপ্ত অবস্থায় আছে।
468
00:42:05,122 --> 00:42:09,089
কোথায়, কখন এবং কিভাবে তারা মারা গিয়েছিল?
469
00:42:09,089 --> 00:42:11,009
এগুলোর কিছুই জানা যায় নি।
470
00:42:11,009 --> 00:42:15,924
এরকম অনেক রহস্যময় কেস রয়েছে যেগুলো
সম্পর্কে দেশের জনগণ এখনও কিছুই জানে না।
471
00:42:15,924 --> 00:42:18,256
ওদিয়াং সেরকমই একটা কেস!
472
00:42:18,256 --> 00:42:21,364
তুমি আর তোমার ওদিয়াং,
একবার বকবক শুরু করলে...
473
00:42:21,364 --> 00:42:22,473
...তোমার কী আর থামতে মন চায় না?
474
00:42:22,473 --> 00:42:24,906
ওদিয়াংয়ের ব্যাপারে পুরাটা না বলে থামব কেন?
আমরা তো এখনও শুরুই করিনি।
475
00:42:24,906 --> 00:42:28,132
আমি ওদিয়াংয়ের কথা অনেকবার শুনেছি!
মনে হয় যেন কেসটা মীমাংসা হয়ে গেছে।
476
00:42:28,132 --> 00:42:34,497
খুব বেশি দেরি হওয়ার আগে বলে রাখছি,
আমাদের অবশ্যই ওদিয়াং...
477
00:42:36,540 --> 00:42:38,111
হংউন-ডং হলে কেমন হয়?
478
00:42:39,200 --> 00:42:40,404
হংউন-ডং?
479
00:42:40,404 --> 00:42:43,343
ওখানে কী ভাল কোন রেস্টুরেন্ট আছে?
আমি কখনও হংউন-ডংয়ের নাম শুনিনি।
480
00:42:43,343 --> 00:42:44,433
আমিও!
481
00:42:45,631 --> 00:42:48,569
কেসটা কী?
482
00:42:51,299 --> 00:42:53,897
১৯৯৭ সালে, সিউলের হংউন-ডংয়ে...
483
00:42:54,430 --> 00:42:58,165
দুই মাসের মধ্যে এবং
এক কিলোমিটারেরও কম দূরত্বে...
484
00:42:58,165 --> 00:43:00,506
...দু'জন মহিলার লাশ পাওয়া যায়।
485
00:43:01,698 --> 00:43:04,067
তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
486
00:43:05,000 --> 00:43:10,672
যেভাবে লাশগুলোকে বেঁধে ফেলে দেয়া হয়েছিল
তার উপর নির্ভর করে খুনীকে চিহ্নিত করা হয়।
487
00:43:11,922 --> 00:43:16,248
খুনী কালো প্লাস্টিকের ব্যাগ দিয়ে
তাদের মাথা ঢেকে দিয়েছিল।
488
00:43:16,248 --> 00:43:20,919
ফেলে দেয়ার আগে সে লাশগুলোকে খুব
শক্তভাবে চালের বস্তা দিয়ে বেঁধে দিয়েছিল।
489
00:43:21,643 --> 00:43:24,649
ওরে, এই শালা তো পুরাই উন্মাদ।
490
00:43:24,649 --> 00:43:26,948
এই কেস কিভাবে অমীমাংসিত থেকে গেল?
491
00:43:26,948 --> 00:43:29,040
তখন পরিস্থিতি ঠিক না থাকায়
প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়নি।
492
00:43:29,040 --> 00:43:32,051
এই কেসে দুই থানা একসাথে কাজ করেছিল।
493
00:43:32,051 --> 00:43:34,643
যার কারণে, তাদের লাশ একইভাবে বাধা
হয়েছিল যে সেটা তখন খেয়াল করা সম্ভব হয় নি।
494
00:43:34,743 --> 00:43:36,759
বীমার টাকার জন্য খুন হয়েছে বলে ধারণা করা হয়।
495
00:43:37,257 --> 00:43:39,567
তদন্তে পরিবারের সদস্যদেরকে সন্দেহ করা হয়।
496
00:43:40,078 --> 00:43:42,830
শেষমেশ, তারা সবাই নির্দোষ প্রমাণিত হয়।
497
00:43:42,830 --> 00:43:45,988
ডিটেকটিভ ছা, আপনি যদি ঠিক বলে থাকেন...
498
00:43:46,638 --> 00:43:48,239
...তাহলে তো এটা সিরিয়াল...
499
00:43:48,239 --> 00:43:51,256
এমন অলক্ষুণে কথা মুখেও এনো না!
500
00:43:52,196 --> 00:43:55,172
এটা সিরিয়াল কিলার হওয়ার সম্ভাবনাই বেশি।
501
00:43:56,281 --> 00:43:59,582
যেভাবে সে ভিক্টিমদের লাশ বেধেছিল,
এটা একদম পরিষ্কার লক্ষণ!
502
00:43:59,582 --> 00:44:02,594
খুনের সময় এবং জায়গাগুলোও একইরকম।
503
00:44:02,594 --> 00:44:05,823
কিন্তু এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
504
00:44:05,823 --> 00:44:09,323
এফবিআই এর মতে, সিরিয়াল কিলিং
এর জন্য অন্তত তিনটি খুন হতে হবে।
505
00:44:09,323 --> 00:44:11,265
একটা নির্দিষ্ট সময় পরপর খুনগুলো হয়।
506
00:44:11,265 --> 00:44:14,622
যখন পৃথক কিছু কেসে
ভিক্টিমের মৃত্যুর কারণ মিলে যায়...
507
00:44:16,076 --> 00:44:18,448
...তখন সিদ্ধান্ত নেয়া যায় যে,
এটা সিরিয়াল কিলারের কাজ।
508
00:44:22,200 --> 00:44:24,352
এক্ষেত্রে যদি আরও একটা লাশ থাকে?
509
00:44:27,330 --> 00:44:29,700
গতকাল, ডংহ্যে পর্বতে...
510
00:44:30,200 --> 00:44:32,410
...একটা দেহাবশেষ পাওয়া গেছে।
511
00:44:42,950 --> 00:44:44,564
দাঁড়াও!
512
00:44:45,502 --> 00:44:47,107
ওটা কী?
513
00:44:47,506 --> 00:44:48,700
আরে কুকুর!
514
00:44:48,700 --> 00:44:49,794
দাঁড়াও!
515
00:44:49,794 --> 00:44:51,218
আমাদের দেরি হয়ে যাচ্ছে!
516
00:45:19,390 --> 00:45:21,718
লাশের পরিচয় কী নিশ্চিত হওয়া গেছে?
517
00:45:22,044 --> 00:45:25,714
নিখোঁজ ব্যাক্তিদের ডাটাবেজে
একজনের সাথে মিল পাওয়া গেছে।
518
00:45:26,783 --> 00:45:30,569
ভিক্টিমের নাম স্যেও ইয়ং-জিন!
519
00:45:30,569 --> 00:45:32,705
সে ২০০১ সালে নিখোঁজ হয়েছিল।
520
00:45:32,705 --> 00:45:35,145
নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল ৩৫।
521
00:45:36,299 --> 00:45:38,529
নিখোঁজ হওয়ার সময় সে এলাকায় থাকত?
522
00:45:39,087 --> 00:45:41,317
শুনেছি হংউন-ডংয়ে!
523
00:45:41,819 --> 00:45:44,917
হংউন-ডং? আপনি নিশ্চত?
524
00:45:50,299 --> 00:45:53,424
ডিটেকটিভ ছা, আপনার কী
আবার শরীর খারাপ লাগছে?
525
00:45:53,424 --> 00:45:56,435
গতকালও আপনাকে অসুস্থ মনে হয়েছে।
526
00:45:56,435 --> 00:45:59,774
আপনি যে দেহাবশেষটা খুঁজছেন এটা তো সেটা না।
তাহলে আপনি এমন করছেন কেন?
527
00:45:59,774 --> 00:46:01,082
না, এমনিতেই!
528
00:46:01,524 --> 00:46:03,964
ডিটেকটিভ ছা একটা দেহাবশেষ খুঁজছেন?
529
00:46:03,964 --> 00:46:05,785
আপনারা একই সাথে কাজ করেন
কিন্তু আপনি জানেন না?
530
00:46:05,785 --> 00:46:08,417
উনি ৬ ফুট ১ ইঞ্চি লম্বা এবং
এক কাঁধে মেটাল প্লেটওয়ালা...
531
00:46:08,417 --> 00:46:11,431
...একজনকে খুঁজে বেড়াচ্ছেন।
532
00:46:11,431 --> 00:46:14,444
আমরা লাশের পরিচয় পেয়ে গেছি!
এবার আমাদের যাওয়া উচিত।
533
00:46:16,799 --> 00:46:18,212
ধন্যবাদ!
534
00:46:30,825 --> 00:46:33,100
উনি ৬ ফুট ১ ইঞ্চি লম্বা এবং
এক কাঁধে মেটাল প্লেটওয়ালা...
535
00:46:33,692 --> 00:46:36,560
...একজনকে খুঁজে বেড়াচ্ছেন।
536
00:46:37,531 --> 00:46:41,346
তুমি একজনকে ২০ বছর ধরে ভুলতে পারছ না,
আর এটা আমাদেরকে মেনেও নিতে হবে?
537
00:46:41,346 --> 00:46:42,500
তোমাদের এত মেনে নিতে হবে না।
538
00:46:49,000 --> 00:46:51,040
আপনি কী কাউকে পছন্দ করতেন?
539
00:46:53,355 --> 00:46:56,225
উল্টাপাল্টা চিন্তা করার দরকার নেই।
ব্যাপারটা সেরকম কিছু না।
540
00:47:11,239 --> 00:47:13,636
আমি পুলিশকে গতকাল সবকিছু বলেছি।
541
00:47:14,328 --> 00:47:17,960
আপনার স্ত্রী নিখোঁজ হওয়ার আগে
অস্বাভাবিক কিছু চোখে পড়েছিল?
542
00:47:17,960 --> 00:47:20,301
কেউ কী তাকে হুমকি-ধমকি দিয়েছিল? কিংবা...
543
00:47:20,301 --> 00:47:22,062
সে বাসা থেকে তেমন বের হতো না।
544
00:47:22,783 --> 00:47:24,200
সে প্রসবজনিত হতাশায় ভুগছিল।
545
00:47:26,622 --> 00:47:28,783
প্রসবজনিত হতাশা?
546
00:47:28,783 --> 00:47:32,522
প্রথমে ভেবেছিলাম, সে হয়তো বাড়ি থেকে
পালিয়ে গিয়েছে এবং আত্মহত্যা করেছে।
548
00:47:48,690 --> 00:47:51,326
ডিটেকটিভ ছা, কী হয়েছে?
549
00:47:51,326 --> 00:47:53,227
কোন সমস্যা?
550
00:47:57,196 --> 00:47:58,527
কোন পার্থক্য নেই!
551
00:47:59,397 --> 00:48:01,000
তার খুন করার ধরণ!
552
00:48:01,899 --> 00:48:03,725
লাশগুলোকে বস্তাবন্দি করার ধরণ!
553
00:48:05,100 --> 00:48:06,776
ভিক্টিমদের স্বভাবগত বৈশিষ্ট্য!
554
00:48:07,846 --> 00:48:09,935
১৯৯৭ তেও...
555
00:48:11,468 --> 00:48:13,268
...একইরকম ছিল।
556
00:48:23,817 --> 00:48:26,196
ইন-হি কেমন অদ্ভুদ একটা মেয়ে ছিল।
557
00:48:26,196 --> 00:48:31,158
আমি এটা বলতে চাচ্ছি না কিন্তু, সে কখনোই
হাসতো না এবং কারো সাথে তেমন কথাও বলত না।
558
00:48:31,158 --> 00:48:32,790
সে সবসময় একা একা থাকত।
559
00:48:32,790 --> 00:48:35,062
সে কী কোন কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিল?
560
00:48:35,062 --> 00:48:37,672
সে কী কখনও এটা বলেছিল যে,
কেউ তাকে উত্ত্যক্ত করে বা এমন কিছু?
561
00:48:38,799 --> 00:48:41,921
জানি না! সে আমার সাথে তেমন কথা বলত না।
562
00:48:41,921 --> 00:48:43,069
আমি এ ব্যাপারে কিছু জানি না।
563
00:48:43,520 --> 00:48:45,776
সে শুধু এক কোণায় বসে গান শুনত।
564
00:48:46,560 --> 00:48:47,859
ওই জিনিসটা কানে লাগিয়ে!
565
00:48:55,431 --> 00:48:58,832
আপনাকে তো বললামই, যে মেয়েটা মারা গেছে
তার সাথে আমার তেমন ভাল সম্পর্ক ছিল না।
566
00:48:58,832 --> 00:49:00,600
কিন্তু এখানে তো শুধু
আপনারা দুজনেই কাজ করতেন।
567
00:49:00,600 --> 00:49:02,370
আমি নিশ্চিত, আপনারা একে
অপরকে বেশ ভালভাবেই চিনতেন।
568
00:49:02,370 --> 00:49:04,520
তার সাথে ঘনিষ্ঠ হওয়াই যেত না।
569
00:49:04,520 --> 00:49:07,330
সে একদম বোরিং এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
570
00:49:07,330 --> 00:49:09,759
সে কখনোই কিছু বলত না এবং
তার মুখে কখনও হাসি দেখা যেত না।
571
00:49:09,785 --> 00:49:11,930
সে সবসময় স্যাড মিউজিক শুনত।
572
00:49:11,931 --> 00:49:15,201
ভাই রে, তার সাথে আমার একদমই যেত না।
573
00:49:17,047 --> 00:49:19,803
আচ্ছা! যাইহোক, আপনাকে ধন্যবাদ!
574
00:49:37,433 --> 00:49:40,799
শারীরিক গঠন, উচ্চতা, বয়স, চুল...
575
00:49:40,799 --> 00:49:43,013
...এমনকি তাদের কাজও ভিন্ন ছিল।
576
00:49:43,618 --> 00:49:47,279
তাদের মধ্যে কোন মিলই ছিল না।
577
00:49:47,848 --> 00:49:51,218
তারা একই এলাকায় বসবাস করত,
কিন্তু তাদের কর্মস্থলে যাওয়ার রাস্তা ভিন্ন ছিল।
578
00:49:51,658 --> 00:49:53,739
আসা-যাওয়ার পথে তাদের
কোথাও দেখাও হতো না।
579
00:50:02,638 --> 00:50:04,805
তাদের মধ্যে একমাত্র মিল ছিল...
580
00:50:05,924 --> 00:50:07,035
...তাদের হেডফোন।
581
00:50:08,386 --> 00:50:12,464
তারা দুজনেই স্যাড মিউজিক শুনতে পছন্দ করত।
582
00:51:00,214 --> 00:51:01,962
[হংউন-ডং মার্ডার ইনভেস্টিগেশন রিপোর্ট]
583
00:51:41,940 --> 00:51:45,031
আমি যদি ভিক্টিমদের চলাফেরার
রাস্তার মধ্যে কোন মিল খুঁজে পাই...
584
00:51:45,031 --> 00:51:46,609
...তাহলে কাজটা সহজ হয়ে যাবে।
585
00:53:59,799 --> 00:54:01,100
৫০০ টাকা!
586
00:55:37,000 --> 00:55:38,582
স্যার!
587
00:55:40,937 --> 00:55:42,355
তুমি এখানে কী করছ?
588
00:55:44,221 --> 00:55:45,263
আমি...
589
00:55:46,942 --> 00:55:48,192
আসলে...
590
00:55:49,000 --> 00:55:51,013
তুমি আমার হংউন-ডং
কেসের ফাইলটা পড়েছ?
591
00:55:51,013 --> 00:55:54,882
তুমি এখানে ভিক্টিমদের চলাফেরা
সম্পর্কে ধারণা নিতে এসেছ, তাই না?
592
00:55:55,372 --> 00:55:59,114
আহাম্মক কোথাকার!
তুমি যেটার যোগ্য না সেটা করার চেষ্টা করো না।
593
00:55:59,114 --> 00:56:00,723
অফিসে গিয়ে নিজের কাজে মন দাও!
594
00:56:00,723 --> 00:56:02,723
- এখনও...
- হেই!
595
00:56:05,239 --> 00:56:07,469
আমি তোমাকে অফিসে যেতে বলেছি, বোঝো নি?
596
00:56:09,859 --> 00:56:12,078
যে দু'জন মেয়েকে খুন করা হয়েছে!
597
00:56:13,587 --> 00:56:14,957
আমার তাদের জন্য খারাপ লাগছে!
598
00:56:17,509 --> 00:56:19,529
হায় রে খোদা!
599
00:56:20,480 --> 00:56:25,198
এতক্ষণ আমি যে রাস্তাগুলো দিয়ে হেটেছি
তারাও হয়তো এই রাস্তাগুলো দিয়েই চলাফেরা করত।
600
00:56:26,810 --> 00:56:32,529
রাস্তাগুলো ময়লা-আবর্জনা আর
ফালতু সব প্রচারপত্র দিয়ে ভর্তি।
601
00:56:32,529 --> 00:56:36,819
ইট-পাথরের দেয়াল ছাড়া
আর কিছুই দেখতে পাচ্ছি না।
602
00:56:37,930 --> 00:56:40,790
রাস্তাগুলোতে সুন্দর কিংবা জীবন্ত কিছুই নেই।
603
00:56:42,417 - 00:56,46,000
এই শহরে কষ্টের কথাগুলো শোনার মতো কেউ নেই,
তারপরেও জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে।
604
00:56:47,468 --> 00:56:50,500
কিন্তু তারা শুধু হতাশাগ্রস্ত মানুষটাকেই দেখে...
605
00:56:51,622 --> 00:56:53,680
এসব দেখে আমিও ডিপ্রেশনে পড়ে যাচ্ছি।
606
00:56:54,757 --> 00:56:56,535
এজন্যই বলছি ফিরে যাও!
608
00:57:00,185 --> 00:57:03,940
চিফ খেয়াল করার আগে অফিসে
ফিরে গিয়ে কাজে মন দাও।
609
00:57:05,799 --> 00:57:06,975
হায় রে...
610
00:57:42,033 --> 00:57:43,285
কী হয়েছে?
611
00:57:44,531 --> 00:57:50,812
এটা হংউন-ডংয়ে ১৯৯৭ থেকে ২০১৫ পর্যন্ত
নিখোঁজ হওয়া লোকেদের তালিকা।
612
00:57:50,812 --> 00:57:56,028
আগের ভিক্টিমদের মতো, এদের
মধ্যেও তিনজন ডিপ্রেশনে ভুগছিল।
613
00:57:57,600 --> 00:57:58,702
তুমি কী বলতে চাচ্ছ?
614
00:57:58,702 --> 00:58:02,082
স্যেও ইয়ং-জিন, যাকে গতকাল পাওয়া গেছে,
হতে পারে সে-ই শেষজন নয়।
615
00:58:02,082 --> 00:58:06,569
আমাদেরকে ডংহ্যে পর্বতে
তল্লাশি চালানোর অনুমতি দিন।
616
00:58:10,499 --> 00:58:12,975
সেখানে আরও দেহাবশেষ থাকতে পারে।
617
00:58:28,588 --> 00:58:31,294
১ মিটার অন্তর অন্তর থেকে
ভালভাবে খুঁজতে থাকো।
618
00:58:31,294 --> 00:58:33,374
জি, স্যার!
619
00:58:34,845 --> 00:58:36,611
আমার পায়ে গুতা মারছ কেন?
620
00:58:38,542 --> 00:58:39,647
কী কষ্টরে ভাই!
621
00:58:39,673 --> 00:58:41,218
আমি খুব অবাক হয়েছি!
622
00:58:41,218 --> 00:58:45,365
চিফ আহন তো পার্ক হ্যে-ইয়ংকে দেখতে পারে না!
623
00:58:45,365 --> 00:58:48,597
আমিও সেটাই ভাবছিলাম!
ভেবেছিলাম উনি রাজি হবেন না।
624
00:58:48,597 --> 00:58:50,394
তাই নাকি? আমিও এটাই ভাবছিলাম।
625
00:58:50,394 --> 00:58:52,934
এখানে কী আরও লাশ আছে?
626
00:58:52,934 --> 00:58:55,359
জায়গাটাকে গতবছর হাইকিং স্পট
হিসেবে অনুমতি দেয়া হয়েছিল।
627
00:58:55,359 --> 00:58:57,408
কিছুদিন আগে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়।
628
00:58:57,408 --> 00:58:58,836
এখানে কোন কেয়ারটেকারও নেই।
629
00:58:59,256 --> 00:59:01,867
এর আগে এদিকে তেমন মানুষজন আসতো না।
630
00:59:02,256 --> 00:59:04,972
আর এখান থেক সবচেয়ে
কাছের হাইকিং স্পটটি...
631
00:59:04,972 --> 00:59:09,675
...হংউন-ডংয়ে অবস্থিত।
১৯৯৭-তে যেখানে খুনগুলো হয়েছিল।
632
00:59:09,675 --> 00:59:14,356
এখানে আসতে যে সময় লাগে সে হিসেবে,
লাশ ফেলার জন্য এটাই সবচেয়ে নিখুঁত জায়গা।
633
00:59:15,296 --> 00:59:18,354
খুনী এই জায়গাটাকেই খুব
সাবধানতার সাথে বেছে নিয়েছে।
634
00:59:18,356 --> 00:59:21,653
যদি আর কোন লাশ লুকানো হয়,
তবে সেটা এখানেই লুকানো হয়েছে।
635
00:59:28,035 --> 00:59:33,517
ডিটেকটিভ ছা সু-হিউন, আপনি তো এই
কেসের ব্যাপারে অনেক কিছু জানেন, তাই না?
636
00:59:39,477 --> 00:59:41,789
১৯৯৭-তে খুন হওয়া লাশগুলোকে...
637
00:59:41,789 --> 00:59:45,906
...সে প্রকাশ্যে ফেলে দিয়েছিল,
যাতে লাশগুলো সবাই দেখতে পায়।
638
00:59:45,906 --> 00:59:49,906
কিন্তু ২০০১ থেকে সে লাশ
মাটিচাপা দেয়া শুরু করে।
639
00:59:50,499 --> 00:59:52,700
সে তার প্যাটার্ন পরিবর্তন করে।
640
00:59:55,897 --> 00:59:57,600
সে এটা কী কারণে করে?
641
00:59:58,149 --> 01:00:00,394
আপনি কারণটা জানেন, তাই না?
642
01:00:04,975 --> 01:00:08,287
১৯৯৭ এর ওই সময়টাতে....
643
01:00:11,870 --> 01:00:13,926
...যে দু'জন খুন হয়েছিল, তারা ছাড়াও...
644
01:00:17,399 --> 01:00:19,644
...আরও একজন তার শিকার হতে যাচ্ছিল।
645
01:00:23,899 --> 01:00:26,664
মানে?
646
01:00:43,499 --> 01:00:45,361
- হেই!
- হুহ?
647
01:00:45,361 --> 01:00:46,843
তারছিড়াটা এসেছে?
648
01:00:46,843 --> 01:00:49,100
না, আমি তাকে দেখি নি!
649
01:00:49,100 --> 01:00:50,263
তুমি তাকে দেখো নি?
650
01:01:21,658 --> 01:01:22,857
হ্যালো!
651
01:01:22,857 --> 01:01:27,506
হ্যালো, আমি গোয়েন্দা বিভাগ থেকে
অফিসার ছা সু-হিউনের স্যার বলছি।
652
01:01:28,118 --> 01:01:29,716
হ্যাঁ, হ্যালো!
653
01:01:29,716 --> 01:01:33,307
ছা সু-হিউনের সাথে একটা জরুরী কথা ছিল।
654
01:01:35,238 --> 01:01:37,638
আচ্ছা, সে এখনও বাড়ি ফেরেনি?
655
01:01:38,700 --> 01:01:41,117
না, তেমন কিছু না!
656
01:01:41,117 --> 01:01:43,417
আচ্ছা, রাখলাম!
657
01:02:38,010 --> 01:02:39,484
কী হয়েছে?
658
01:02:41,856 --> 01:02:43,113
তুমি কী ব্যথা পেয়েছ?
659
01:03:08,289 --> 01:03:10,104
ধুরো, বালটা গেল কোথায়?
660
01:04:15,464 --> 01:04:16,810
ছা সু-হিউন!
661
01:04:18,499 --> 01:04:20,184
তারছিড়া!
662
01:04:20,184 --> 01:04:21,481
ধুরো...
663
01:04:50,216 --> 01:04:52,240
বেঁচে থাকা খুবই কঠিন, তাই না?
664
01:05:00,064 --> 01:05:02,078
তুমি এটা খুলতে পারবে না।
665
01:05:03,816 --> 01:05:05,617
খুললে অনেক বড় বিপদে পড়ে যাবে।
666
01:05:10,399 --> 01:05:12,002
একটু অপেক্ষা করো।
667
01:05:15,339 --> 01:05:17,439
আমি তোমার আরামের ব্যবস্থা করব।
668
01:07:10,700 --> 01:07:12,300
ছা সু-হিউন!
669
01:07:27,823 --> 01:07:29,658
ওই, ছা সু-হিউন!
670
01:07:29,658 --> 01:07:31,314
ওই... ওই!
671
01:07:32,361 --> 01:07:34,843
শ্বাস নাও... হেই!
672
01:07:35,084 --> 01:07:36,193
ছা সু...
673
01:07:38,191 --> 01:07:41,057
ছা সু... চোখ খোলো
674
01:07:41,057 --> 01:07:42,466
চোখ খুলতে বলছি!
675
01:07:47,019 --> 01:07:49,363
ছা সু-হিউন, আমার দিকে তাকাও!
676
01:07:49,363 --> 01:07:51,821
ওই! আমার দিকে তাকাও!
677
01:07:51,821 --> 01:07:55,301
ছা সু-হিউন! চোখ খোলো!
678
01:08:01,575 --> 01:08:04,158
হেই, ছা সু-হিউন... সু-হিউন!
679
01:08:04,158 --> 01:08:06,546
ছা সু-হিউন! শান্ত হও!
680
01:08:07,292 --> 01:08:09,200
ছা সু-হিউন!
681
01:08:09,200 --> 01:08:11,850
ছা সু-হিউন... ছা...
682
01:08:12,691 --> 01:08:15,214
ছা সু-হিউন, শান্ত হও!
683
01:08:15,781 --> 01:08:18,010
শান্ত হও, শান্ত হও!
684
01:08:19,743 --> 01:08:23,390
ছা সু-হিউন!
685
01:08:23,390 --> 01:08:25,258
সব ঠিক হয়ে যাবে!
686
01:08:26,300 --> 01:08:28,668
স্যরি, আমি দেরি করে ফেলেছিলাম!
687
01:08:29,400 --> 01:08:32,654
খুব ভাল করেছ! খুব ভাল!
688
01:08:32,654 --> 01:08:33,954
সাবাশ!
689
01:08:34,800 --> 01:08:36,300
সাবাশ!
690
01:08:37,663 --> 01:08:39,140
আর কোন ভয় নেই!
691
01:08:40,379 --> 01:08:41,561
আর কোন ভয় নেই!
692
01:08:47,400 --> 01:08:50,285
স্যরি, তোমার স্যার দেরি করে ফেলেছিল!
693
01:09:12,522 --> 01:09:17,022
আমি ভেবেছিলাম... সে আর কাউকে খুন করেনি।
694
01:09:18,600 --> 01:09:20,199
কারণ তারপর...
695
01:09:21,963 --> 01:09:24,373
...এরকম আর কোন লাশ পাওয়া যায়নি।
696
01:09:25,900 --> 01:09:27,517
কিছু একটা পাওয়া গেছে!
697
01:09:29,999 --> 01:09:31,676
এখানে কিছু একটা আছে!
698
01:09:31,676 --> 01:09:33,046
তাড়াতাড়ি আসুন! তাড়াতাড়ি!
699
01:09:33,046 --> 01:09:34,797
- এখানে!
- আচ্ছা!
700
01:09:34,797 --> 01:09:37,207
- কোথায়?
- এই তো এখানে!
701
01:09:37,207 --> 01:09:38,686
সরো! সরো! সরো!
702
01:09:59,100 --> 01:10:00,395
স্যার!
703
01:10:00,395 --> 01:10:02,357
ওখানেও অদ্ভুদ কিছু একটা পাওয়া গেছে।
704
01:10:02,357 --> 01:10:04,448
এখানে, এখানে!
705
01:10:06,028 --> 01:10:07,267
এখানে আসো!
706
01:10:13,089 --> 01:10:14,846
আরও লাশ পাওয়া গেছে?
707
01:10:14,846 --> 01:10:17,145
হ্যাঁ, কিন্তু শুধু তিনটা নয়!
708
01:10:46,900 --> 01:10:48,833
এসব কী?
709
01:10:50,199 --> 01:10:52,748
গতকাল পাওয়া কঙ্কালটাসহ...
710
01:10:53,278 --> 01:10:54,966
...মোট নয়টা কঙ্কাল পাওয়া গেছে।
711
01:10:57,227 --> 01:11:00,556
খুব সম্ভবত একজন লোকই
লাশগুলোকে এখানে মাটিচাপা দিয়েছে।
712
01:11:00,556 --> 01:11:05,427
১৯৯৭ সালের হংউন-ডং মার্ডার কেসের
সেই খুনীই সম্ভাব্য সন্দেহভাজন!
666
01:11:18,900 --> 01:11:22,000
সে খুন করা বন্ধ করে নি!
655
01:11:25,000 --> 01:12:00,000
:: অনুবাদ ও সম্পাদনায় - আলাউদ্দীন রাসেল ::