1 00:00:00,000 --> 00:00:06,050 "Love in the moonlight" 2 00:00:06,490 --> 00:00:20,160 অনুবাদে ও সম্পাদনায় আদিত্য দাস ও মারিব সিরাজ 3 00:00:23,126 --> 00:00:24,956 আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। 4 00:00:33,586 --> 00:00:35,626 তুমি কি আবারো সুপিও ব্রিজে গিয়েছিলে? 5 00:00:36,486 --> 00:00:37,586 হ্যাঁ। 6 00:00:38,286 --> 00:00:40,486 কারণ লণ্ঠন উৎসবে আমি একজনকে দেখেছিলাম... 7 00:00:40,486 --> 00:00:42,726 যে আমার মেয়ের মতো দেখতে, 8 00:00:43,156 --> 00:00:45,726 কিন্তু আমি অদ্ভুত কিছু স্বপ্ন দেখছি। 9 00:00:49,626 --> 00:00:51,026 তুমি যদি কখনও... 10 00:00:53,756 --> 00:00:55,526 খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হও... 11 00:00:57,026 --> 00:00:58,956 এবং তোমার কাউকে ত্যাগ করতে হয়, 12 00:01:04,256 --> 00:01:06,056 সেটা যেন আমি না হই। 13 00:01:08,496 --> 00:01:09,996 তুমি কি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবে? 14 00:01:20,656 --> 00:01:21,856 হ্যাঁ, যুবরাজ। 15 00:01:25,256 --> 00:01:26,256 ভালো। 16 00:01:28,056 --> 00:01:29,056 এখন, 17 00:01:30,326 --> 00:01:31,856 মনে হচ্ছে আমার ইচ্ছা পূরণ হয়েছে। 18 00:01:35,526 --> 00:01:36,986 তুমি কী বলতে চাও, যুবরাজ? 19 00:01:41,986 --> 00:01:43,556 আমার ইচ্ছা... 20 00:01:45,626 --> 00:01:46,626 তোমার ইচ্ছা পূরণ করা। 21 00:01:59,056 --> 00:02:00,556 আমি তোমার মাকে পেয়েছি। 22 00:03:15,126 --> 00:03:16,126 মা। 23 00:03:20,786 --> 00:03:21,786 রা ওন। 24 00:03:23,826 --> 00:03:25,656 এত দেরী করার জন্য আমি দুঃখিত। 25 00:03:27,686 --> 00:03:29,156 মা। 26 00:03:29,786 --> 00:03:31,356 মা। 27 00:03:32,056 --> 00:03:34,856 মা... মা... 28 00:03:39,726 --> 00:03:41,156 আমি দুঃখিত, রা ওন। 29 00:03:55,656 --> 00:03:56,726 মা। 30 00:04:31,286 --> 00:04:32,656 আপনি কেন এটা গোপন করছেন? 31 00:04:34,196 --> 00:04:35,486 আপনি কি বোঝাতে চাইছেন? 32 00:04:37,556 --> 00:04:38,926 হং রা ওন এর মা। 33 00:04:44,786 --> 00:04:46,526 আপনি জানেন যে তারা একে অপরকে খুঁজে যাচ্ছে। 34 00:04:47,026 --> 00:04:48,286 তবে আপনি কেন... 35 00:04:50,126 --> 00:04:51,196 চুপ করে আছেন? 36 00:04:53,856 --> 00:04:55,756 তিনি যদি তার মা হন, তবে আপনি কী করবেন? 37 00:04:56,356 --> 00:04:58,356 অবশ্যই আমি তাদের পুনরায় এক হতে সহায়তা করবো। 38 00:05:00,156 --> 00:05:01,986 আপনি কী করবেন... 39 00:05:01,986 --> 00:05:04,526 যদি তার মাকে খুঁজে পাওয়া আপনার ক্ষতির কারণ হয়? 40 00:05:07,126 --> 00:05:08,926 যদি আপনি কেবল সত্যটাকে গোপন করেন, 41 00:05:09,926 --> 00:05:11,256 তাহলেই আপনি এবং রা ওন... 42 00:05:12,586 --> 00:05:15,256 একত্রে সুখে বসবাস করতে পারবেন। 43 00:05:19,156 --> 00:05:20,986 আমি জানি না কী সেই বিপদ, 44 00:05:21,886 --> 00:05:24,156 তবে আমি নিজের সুখের জন্য তার পরিবারকে আলাদা করতে পারবো না। 45 00:05:40,186 --> 00:05:45,056 (অধ্যায় ১২, বিশ্বাসে মেলায় ভাগ্য) 46 00:06:01,286 --> 00:06:02,726 অবশ্যই এটা তোমার পক্ষে কঠিন ছিল। 47 00:06:06,326 --> 00:06:08,026 আমি সবকিছু ভুলে গিয়েছি। 48 00:06:09,556 --> 00:06:11,726 আমি ভেবেছিলাম, আমি তোমাকে আর কখনো দেখতে পাবোনা, 49 00:06:12,686 --> 00:06:14,356 কিন্তু আমার ধারণা ভুল হলো। 50 00:06:28,126 --> 00:06:29,126 কিন্তু... 51 00:06:30,786 --> 00:06:32,286 কী হয়েছিল? 52 00:06:32,786 --> 00:06:35,426 তুমি কিভাবে নপুংসক হলে? 53 00:06:37,056 --> 00:06:38,626 ধীরে ধীরে তোমাকে সব বলবো। 54 00:06:39,786 --> 00:06:41,486 চিন্তা করো না। 55 00:06:42,056 --> 00:06:45,326 আমি ভাল মানুষদের সান্নিধ্য পেয়েছি এবং ভাল আছি। 56 00:06:46,926 --> 00:06:48,656 যুবরাজের সাথে আমার সম্পর্কও অনেক ভালো। 57 00:06:53,956 --> 00:06:54,956 যুবরাজ... 58 00:06:56,056 --> 00:06:59,486 তুমি কি বলছো ঐ মানুষটাই... 59 00:07:00,156 --> 00:07:01,886 যুবরাজ? 60 00:07:16,056 --> 00:07:17,256 আমি প্রতিজ্ঞা করেছিলাম। 61 00:07:17,926 --> 00:07:19,386 তাই আমি আর প্রশ্ন করবো না। 62 00:07:22,656 --> 00:07:25,626 আপনার বক্তব্য নিয়ে আমি কৌতূহলী এবং উদ্বিগ্ন, 63 00:07:26,286 --> 00:07:29,856 কিন্তু প্রথমে আমাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। 64 00:07:31,926 --> 00:07:32,926 যুবরাজ। 65 00:07:34,886 --> 00:07:37,186 ভাগ্যকে নিজের ইচ্ছায় তৈরিও করা যায় না... 66 00:07:37,186 --> 00:07:38,956 আবার নিজের ইচ্ছায় এড়ানোও যায় না। 67 00:07:40,126 --> 00:07:42,626 ঠিক এটাই আমি বলতে চেয়েছিলাম। 68 00:08:02,426 --> 00:08:06,556 আমি শীঘ্রই তাকে আনুষ্ঠানিকভাবে আপনার কাছে পাঠিয়ে দিবো। 69 00:08:07,026 --> 00:08:08,426 তাই বেশী হতাশ হবেন না। 70 00:08:12,726 --> 00:08:13,926 যেমন আপনার ইচ্ছে, যুবরাজ। 71 00:08:20,856 --> 00:08:22,056 আমি শীঘ্রই তোমাকে দেখতে আসবো। 72 00:08:33,886 --> 00:08:35,486 আমি তোমাকে বিশ্বাস করি, দাদু। 73 00:08:35,856 --> 00:08:37,926 খুব বেশী মদ খাবে না। 74 00:08:38,226 --> 00:08:39,656 অ্যাই বদমাইশ! 75 00:08:41,926 --> 00:08:43,586 তোমার কি আমাকে দাদু মনে হচ্ছে? 76 00:08:48,796 --> 00:08:49,796 এবার যাওয়া যাক। 77 00:09:18,956 --> 00:09:21,186 এখন রা ওন এর সিদ্ধান্ত নেওয়ার পালা। 78 00:09:23,386 --> 00:09:25,556 এটি তার সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। 79 00:09:26,656 --> 00:09:27,756 প্রাসাদ? 80 00:09:28,426 --> 00:09:30,856 এবং যুবরাজের কাছাকাছি থাকা, 81 00:09:31,586 --> 00:09:32,756 এটা হতে পারে না। 82 00:09:33,526 --> 00:09:35,986 আপনি জানেন সেটা, জানেন না? 83 00:09:48,256 --> 00:09:49,256 যুবরাজ। 84 00:09:57,126 --> 00:09:59,186 আমার মনে হয় না বৃষ্টি এত শীঘ্রই বন্ধ হবে। 85 00:10:00,726 --> 00:10:01,726 হ্যাঁ। 86 00:10:03,126 --> 00:10:05,856 যুবরাজ, এখানে অপেক্ষা করো। 87 00:10:06,356 --> 00:10:08,056 আমি একটি ছাতা নিয়ে আসছি। 88 00:10:09,586 --> 00:10:10,586 ঠিক আছে, যাও। 89 00:10:13,556 --> 00:10:14,956 তুমি কি আমার থেকে এটাই আশা করেছিলে? 90 00:10:18,256 --> 00:10:19,256 তাই তো? 91 00:10:36,796 --> 00:10:38,456 তুমি কি একটু দ্রুত হাঁটবে? 92 00:10:52,156 --> 00:10:55,256 যুবরাজ কখনও প্রাসাদে দৌড়ে যায় না, তাই না? 93 00:10:56,856 --> 00:10:57,856 কখনই না। 94 00:10:59,486 --> 00:11:01,626 হ্যাঁ, আমি জানি। 95 00:11:05,486 --> 00:11:06,486 কিন্তু? 96 00:11:07,026 --> 00:11:10,426 তুমি কি মনে করো যুবরাজ কখনও কোনো নপুংসককে পছন্দ করেছে? 97 00:11:13,156 --> 00:11:15,056 এটা কোন ভাবে ঘটে গেছে মাত্র। 98 00:12:16,426 --> 00:12:19,086 (নথিপত্র) 99 00:12:42,386 --> 00:12:43,856 তুমি ঠিক আছো,যুবরাজ? 100 00:12:57,456 --> 00:12:59,386 তোমার ঠান্ডা লেগে গেলে কী হবে? 101 00:14:27,426 --> 00:14:28,586 আমার ভয় হয়। 102 00:14:33,026 --> 00:14:34,386 কি নিয়ে? 103 00:14:36,556 --> 00:14:38,056 কারণ আমি খুব খুশি। 104 00:14:42,556 --> 00:14:44,786 কী হবে, যদি অন্য কারো সুখ... 105 00:14:45,826 --> 00:14:47,986 আমার কাছে এসে থাকে? 106 00:14:49,826 --> 00:14:50,986 এবং তারা যদি, 107 00:14:52,256 --> 00:14:54,886 তা ফিরিয়ে নেয়? 108 00:14:59,186 --> 00:15:01,486 আবার তোমার মাকে দেখে তুমি কি খুশি নও? 109 00:15:04,126 --> 00:15:06,886 এই প্রাসাদ এবং প্রাসাদের বাইরে উভয় স্থানেই... 110 00:15:07,386 --> 00:15:09,556 একজনই আছে, যার সাথে আমি থাকতে চাই। 111 00:15:10,156 --> 00:15:12,056 আমি কেন খুশি হবো না? 112 00:15:14,026 --> 00:15:17,056 তুমি খুশি হলেই, আমি খুশি। 113 00:15:19,326 --> 00:15:20,426 যাই হোক, 114 00:15:21,686 --> 00:15:24,756 তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে ছাড়াও বাইরে ভালই থাকবে। 115 00:15:25,326 --> 00:15:26,856 আমি দুঃখ পেলাম। 116 00:15:29,956 --> 00:15:31,726 তুমি চিন্তা করো না, যুবরাজ। 117 00:15:32,986 --> 00:15:36,586 তোমার অনুমতি ব্যতীত আমি কোথাও যাবো না। 118 00:15:38,126 --> 00:15:39,356 মনে থাকবে? 119 00:15:39,656 --> 00:15:41,056 অবশ্যই। 120 00:15:54,386 --> 00:15:57,426 আপনার আদেশ মতো, আমি এটি দোঙ্গুঞ্জিয়নে রেখে এসেছি... 121 00:15:57,726 --> 00:15:59,056 কিন্তু... 122 00:16:00,226 --> 00:16:01,726 ভালো করেছো। 123 00:16:03,586 --> 00:16:06,756 এভাবে চলতে থাকলে, সুরক্ষা আরো বাড়ানো হবে। 124 00:16:07,526 --> 00:16:08,886 আপনি কি ঠিক থাকবেন? 125 00:16:09,986 --> 00:16:11,926 যেহেতু আমি কিছু করি নি, 126 00:16:12,856 --> 00:16:15,386 তাই লুকানোর কোনো প্রয়োজন দেখি না। 127 00:16:18,026 --> 00:16:19,956 আমাদের অবশ্যই তাঁকে দেখাতে হবে যে... 128 00:16:21,386 --> 00:16:24,886 সে তাঁর কাছের লোকদের দ্বারা প্রতারিত হচ্ছে। 129 00:16:28,856 --> 00:16:30,226 তুমি এখন যেতে পারো। 130 00:16:32,626 --> 00:16:33,686 হ্যাঁ, মাস্টার। 131 00:16:37,786 --> 00:16:39,156 আপনি কখন... 132 00:16:40,026 --> 00:16:41,426 তাকে বলবেন? 133 00:16:43,626 --> 00:16:44,886 হং রা ওন। 134 00:16:46,426 --> 00:16:47,886 আমি সেই সময়ের অপেক্ষা করছি ... 135 00:16:50,126 --> 00:16:52,826 যখন যুবরাজ কিছুই করতে পারবেন না। 136 00:17:29,286 --> 00:17:30,826 আপনি কি জানেন এগুলি কি? 137 00:17:32,386 --> 00:17:34,026 কি এগুলো? 138 00:17:34,586 --> 00:17:37,426 এগুলো আপনার দুর্নীতির বিরুদ্ধে করা অভিযোগপত্র। 139 00:17:39,496 --> 00:17:40,526 যাই হোক, 140 00:17:41,286 --> 00:17:43,496 এখানে এত অভিযোগ কিভাবে জমা পড়লো... 141 00:17:44,826 --> 00:17:47,226 যখন আমি একটি দোষও পাইনি? 142 00:17:49,496 --> 00:17:50,726 প্রধান রাজ সচিব। 143 00:17:51,726 --> 00:17:52,856 আমাকে বলুন। 144 00:17:58,356 --> 00:17:59,426 যুবরাজ, 145 00:17:59,886 --> 00:18:03,156 জাল অভিযোগপত্রের দ্বারা... 146 00:18:03,626 --> 00:18:06,126 নিছক অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। 147 00:18:14,256 --> 00:18:16,526 আমার ধারণা এই ব্যক্তি জানতো এটা নিয়ে সন্দেহ করা হবে... 148 00:18:18,386 --> 00:18:21,626 এবং তাই এর সাথে প্রমাণও পাঠিয়েছে। 149 00:18:26,626 --> 00:18:28,026 (নথিপত্র) 150 00:18:31,326 --> 00:18:34,326 এখানে সেইসব লোকদের তালিকা আছে যারা পদ পাওয়ার জন্য আপনাকে ঘুষ দিয়েছে। 151 00:18:39,456 --> 00:18:41,756 (নথিপত্র) 152 00:18:45,556 --> 00:18:47,286 কারা, কত, কখন, কোথায় এবং কোন পদের জন্য, 153 00:18:47,286 --> 00:18:50,256 অর্থ দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত রয়েছে। 154 00:18:51,526 --> 00:18:54,996 যুবরাজ, এটি অন্যায়। 155 00:18:54,996 --> 00:18:56,056 প্রধান রাজ সচিব। 156 00:18:57,726 --> 00:19:00,726 আমি আপনাকে তালিকার লোকদের নিশ্চিত করতে বলেছি। 157 00:19:02,026 --> 00:19:03,286 কি হলো? 158 00:19:05,356 --> 00:19:07,826 তারা সকলেই সত্য স্বীকার করেছে। 159 00:19:15,156 --> 00:19:16,286 যুবরাজ। 160 00:19:16,626 --> 00:19:19,786 আমাকে ফাঁসানো হচ্ছে। 161 00:19:20,256 --> 00:19:23,186 আপনি কর্মচারী নিয়োগের বিনিময়ে ঘুষ নেন। 162 00:19:23,456 --> 00:19:25,726 আপনি রাজসভাকে কলুষিত করেছেন। 163 00:19:26,286 --> 00:19:27,996 কিম ইউই গিয়ো কে তার দপ্তর থেকে... 164 00:19:29,356 --> 00:19:30,626 বরখাস্ত করুন। 165 00:19:31,786 --> 00:19:33,056 যথা আজ্ঞা, যুবরাজ। 166 00:19:33,186 --> 00:19:34,856 আপনার আদেশ মতোই আমি করবো। 167 00:19:34,926 --> 00:19:36,326 আমাকে অপসারণ? 168 00:19:36,826 --> 00:19:39,886 আপনার আদেশ দয়া করে প্রত্যাহার করুন, যুবরাজ। 169 00:19:42,026 --> 00:19:44,586 পুরো তদন্ত শেষে... 170 00:19:44,996 --> 00:19:48,556 আপনার অবশ্যই ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। 171 00:19:50,626 --> 00:19:51,726 আপনি ঠিক বলছেন। 172 00:19:54,256 --> 00:19:56,526 আমি এই ব্যাপারে ভালোভাবেই তদন্ত করেছি। 173 00:19:57,126 --> 00:19:59,956 যারা এই ব্যাপারে সব জেনেও চুপ করে ছিলেন... 174 00:20:00,186 --> 00:20:02,756 আমি তাদের কঠোরভাবে জবাবদিহিতা করবো। 175 00:20:14,426 --> 00:20:15,556 এটা... 176 00:20:15,556 --> 00:20:18,356 সেই নথি, যেটা হারিয়ে গিয়েছিল... 177 00:20:18,356 --> 00:20:20,386 যখন বাইকউইন গ্রুপ আমার বাড়িতে ডাকাতি করে। 178 00:20:21,786 --> 00:20:22,856 যাই হোক, 179 00:20:23,526 --> 00:20:26,656 এটি যুবরাজের কাছে পৌছালো কিভাবে? 180 00:20:27,186 --> 00:20:28,826 আমারও একই প্রশ্ন। 181 00:20:30,586 --> 00:20:34,126 তাই, তিনি আপনাকে দপ্তর থেকে বরখাস্তের আদেশ দিয়েছেন? 182 00:20:37,856 --> 00:20:39,386 হুজুর, আমি, চুল সাং। 183 00:20:39,556 --> 00:20:40,756 ভেতরে আসো। 184 00:20:47,726 --> 00:20:49,756 তুমি কি সেই ব্যাপারে খোঁজ নিয়েছিলে? 185 00:20:50,256 --> 00:20:53,496 আমি তথ্য মোতাবেক লোকটির সাথে দেখা করতে গিয়েছিলাম, 186 00:20:53,496 --> 00:20:55,526 কিন্তু সে ইতিমধ্যে মারা গিয়েছে। 187 00:20:59,626 --> 00:21:03,426 আমার মনে, হয় তারা তাকে মেরে ফেলেছে। 188 00:21:03,526 --> 00:21:04,556 কি? 189 00:21:04,856 --> 00:21:07,656 তবে কি তুমি আর কিছু খুঁজে পাওনি? 190 00:21:08,556 --> 00:21:11,326 হং জিওং নায়ের কন্যাকে... 191 00:21:11,656 --> 00:21:13,256 হং রা ওন বলে ডাকা হতো। 192 00:21:16,886 --> 00:21:18,556 হং রা ওন। 193 00:21:22,526 --> 00:21:24,996 মেয়েটি প্রকাশ্যে এই নামটি ব্যবহার করতে পারতো না। 194 00:21:28,156 --> 00:21:30,586 আরও কিছু জানার আগ পর্যন্ত তোমার খোঁজ চালিয়ে যাও। 195 00:21:31,056 --> 00:21:32,056 হ্যাঁ, প্রভু। 196 00:21:53,726 --> 00:21:55,726 মাস্টার কিম। 197 00:21:56,826 --> 00:21:58,156 যুবরাজকে বলুন আমি তাঁর পাত্রী নির্বাচনের... 198 00:21:58,156 --> 00:22:00,056 প্রথম প্রক্রিয়ার তারিখ নিয়ে আলোচনা করতে চাই। 199 00:22:00,626 --> 00:22:03,786 হ্যাঁ, কিন্তু যুবরাজ লাইব্রেরিতে আছেন। 200 00:22:03,786 --> 00:22:05,426 আমি কি তাঁকে বার্তা পৌঁছে দেবো? 201 00:22:07,186 --> 00:22:10,156 প্রয়োজন নেই। আমি নিজেই সেখানে যাবো। 202 00:22:10,756 --> 00:22:11,786 হ্যাঁ, প্রভু। 203 00:23:31,186 --> 00:23:33,486 চোখ বন্ধ করেও কি আমাকে দেখতে পাও? 204 00:23:38,626 --> 00:23:40,626 ঘুমের সময় তুমি মুচকি মুচকি হাসতে থাকো। 205 00:23:43,586 --> 00:23:44,586 হ্যাঁ, যুবরাজ। 206 00:23:46,186 --> 00:23:48,286 আমি তোমারই স্বপ্ন দেখছিলাম। 207 00:24:03,956 --> 00:24:05,386 তুমি কী দেখতে পেলে? 208 00:24:06,556 --> 00:24:09,986 আমি সেই দিনটির কথা ভাবছিলাম যেদিন... 209 00:24:11,056 --> 00:24:14,756 তুমি আমাকে প্রথমবার "রা ওন" বলে ডেকেছিলে। 210 00:24:19,726 --> 00:24:22,686 আরও কিছুক্ষণ ঘুমিয়ে নাও, রা ওন। 211 00:24:26,226 --> 00:24:27,226 রা ওন? 212 00:24:29,786 --> 00:24:32,356 হং গিওং নায়ের কন্যাকে ডাকা হতো... 213 00:24:32,886 --> 00:24:34,356 হং রা ওন নামে। 214 00:24:34,886 --> 00:24:35,886 রা ওন। 215 00:24:37,386 --> 00:24:38,386 হং রা ওন। 216 00:24:43,786 --> 00:24:45,056 দোঙ্গুঞ্জিয়নে? 217 00:24:45,986 --> 00:24:48,726 যুবরাজ ক্রমশই উদ্ধত হয়ে উঠছেন। 218 00:24:48,726 --> 00:24:51,056 আমরা তা হতে দিতে পারি না। 219 00:24:51,786 --> 00:24:54,056 আমাদের অবশ্যই তাঁকে ভালোভাবে ভয় দেখাতে হবে... 220 00:24:54,486 --> 00:24:56,056 যাতে সে আর কথা বলার সাহস না পায়। 221 00:24:57,356 --> 00:24:58,556 কিন্তু সেটা... 222 00:24:59,726 --> 00:25:00,986 বিশ্বাসঘাতকতা, তাই না? 223 00:25:03,886 --> 00:25:06,186 আমার কাছে একটি ভালো উপায় আছে। 224 00:25:19,186 --> 00:25:21,326 বিদ্রোহীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া। 225 00:25:22,656 --> 00:25:24,126 এইটাই কি সেই উপায়? 226 00:25:24,426 --> 00:25:27,786 ইদানীং, বিদ্রোহীরা যেভাবেই হোক, সক্রিয় ছিল। 227 00:25:28,156 --> 00:25:30,186 তো কেন নয়? 228 00:25:34,056 --> 00:25:36,756 আমাকে কিছু দ্রুতগতির হত্যাকারীর সন্ধান দাও। 229 00:25:37,726 --> 00:25:39,886 সব ঘটে গেলে, 230 00:25:40,556 --> 00:25:44,156 তারা এই মুখোশটি সেখানে রেখে লুকিয়ে পড়বে। 231 00:25:44,726 --> 00:25:46,526 এভাবে এক ঢিলে তিন পাখি মারা যাবে। 232 00:25:47,386 --> 00:25:49,586 আমরা যুবরাজের বিয়ে এগিয়ে আনতে পারি, 233 00:25:49,586 --> 00:25:52,326 বেকউউন গ্রুপের প্রতি তাদের ভয় আরও বাড়িয়ে তুলতে পারি... 234 00:25:52,656 --> 00:25:54,556 এবং অহঙ্কারী যুবরাজকে... 235 00:25:54,556 --> 00:25:56,656 আমাদের পায়ে এনে ফেলতে পারি। 236 00:25:57,226 --> 00:26:00,826 আমরা তাঁকে দিয়ে জুতায় চুমু খাওয়াবো। 237 00:26:04,186 --> 00:26:06,826 প্রধানমন্ত্রী কিমের ব্যাপারে কী করবেন? 238 00:26:07,456 --> 00:26:09,626 এমন নয় যে তার কাছ থেকে আমরা এটা গোপন রাখতে পারবো। 239 00:26:09,726 --> 00:26:12,856 তবে এমনও নয় যে তিনি আমাদের বাঁধা দেবেন। 240 00:26:59,056 --> 00:27:02,656 আপনি... আপনি... আপনি এখানে? 241 00:27:03,056 --> 00:27:05,126 আমার মনে আছে, আমি আপনাকে বলেছিলাম, 242 00:27:05,226 --> 00:27:07,856 আমি যদি আবার আপনাকে দেখি, আমি আপনাকে ক্ষমা করবো না। 243 00:27:08,056 --> 00:27:10,026 রাজকুমারী, আসলে সত্যটা হলো... 244 00:27:10,126 --> 00:27:13,226 আপনি রাজকুমারীর বাসভবনের সামনে কী করছিলেন? 245 00:27:13,226 --> 00:27:15,486 এক্ষুনি জবাব দিন। 246 00:27:16,726 --> 00:27:19,926 মেঘের পেছনে থাকা সূর্য এত সুন্দর যে... 247 00:27:25,256 --> 00:27:29,056 সত্যটি হলো আমি সেই সুন্দর নারীকে ভুলতে পারি নি... 248 00:27:30,056 --> 00:27:31,856 যে এখানে থাকতো, তাই আমি এসেছিলাম। 249 00:27:35,026 --> 00:27:37,286 কেউ এখানে থাকতো? 250 00:27:37,926 --> 00:27:39,926 আমার চেয়েও সুন্দর কেউ? 251 00:27:42,526 --> 00:27:43,526 সে কি ওল হি এর কথা বলছে? 252 00:27:44,156 --> 00:27:45,526 এখন, আসলে... 253 00:27:50,356 --> 00:27:52,056 মানে সে এখন আর থাকে না। 254 00:27:55,156 --> 00:27:57,626 ঐটা কি? আমার কাছে নিয়ে এসো। 255 00:28:04,326 --> 00:28:06,356 তার পছন্দ আমার জানা ছিল, 256 00:28:06,356 --> 00:28:08,486 তাই আমি এগুলো এনেছি। 257 00:28:09,186 --> 00:28:10,186 অসাধারণ। 258 00:28:17,386 --> 00:28:18,986 ওল হি এরকম জিনিস পছন্দ করতো না। 259 00:28:20,586 --> 00:28:21,686 এগুলো ফিরিয়ে নিয়ে যান। 260 00:28:22,386 --> 00:28:25,056 চোখের সামনে থেকেও, মনের ভেতর থেকেও। 261 00:28:29,886 --> 00:28:31,286 সে যেই হোক, 262 00:28:31,826 --> 00:28:34,386 আপনি অবশ্যই আমার মতো রুচিসম্পন্ন কাউকে পছন্দ করতেন। 263 00:28:35,786 --> 00:28:37,156 আপনাকে ভুল বোঝার জন্য দুঃখিত। 264 00:28:37,786 --> 00:28:38,826 আপনি যেতে পারেন। 265 00:28:41,526 --> 00:28:43,386 জ্বী, রাজকুমারী। 266 00:29:43,186 --> 00:29:44,586 আপনি এখানে কেন এসেছেন? 267 00:29:50,226 --> 00:29:51,226 বাইং ইউন। 268 00:29:54,956 --> 00:29:55,956 তুমি কি ভিতরে আছো? 269 00:31:06,356 --> 00:31:07,356 যুবরাজ। 270 00:31:12,686 --> 00:31:16,156 আপনি এতদিন কেমন ছিলেন? 271 00:31:19,956 --> 00:31:21,926 আমি ভেবেছিলাম আমি যদি তার পরিবারের সাথে দেখা করি, 272 00:31:22,856 --> 00:31:24,156 অন্তত... 273 00:31:24,156 --> 00:31:27,486 তিনি বেঁচে ছিলেন কিনা তা জানতে পারবো। 274 00:31:28,186 --> 00:31:31,686 এ কারণেই আমি কোনো যোগাযোগ রাখিনি। 275 00:31:33,056 --> 00:31:36,056 আপনি কি কখনো ভেবেছেন কিভাবে রা ওন এবং আমি... 276 00:31:36,826 --> 00:31:38,186 এই ১০ বছর বেঁচে ছিলাম... 277 00:31:38,726 --> 00:31:41,256 আর তিনি বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিলেন? 278 00:31:41,726 --> 00:31:42,826 এখন থেকে, 279 00:31:43,486 --> 00:31:45,586 আমরা আপনাদের দু'জনকে রক্ষা করবো। 280 00:31:46,886 --> 00:31:48,056 আমি সেটা চাইনা। 281 00:31:48,726 --> 00:31:50,856 এবার আপনি রা ওন এর সাথে কী করার পরিকল্পনা করছেন? 282 00:31:51,156 --> 00:31:54,526 দয়া করে আমাদের সহায়তা করুন যাতে হাজার হাজার মানুষের মৃত্যু... 283 00:31:55,326 --> 00:31:56,556 বৃথা না যায়। 284 00:32:00,726 --> 00:32:02,356 আমরা এ ব্যাপারে কিছুই জানি না। 285 00:32:04,756 --> 00:32:05,786 অনুগ্রহ করে... 286 00:32:07,986 --> 00:32:10,486 আমাদের এসব বিষয়ে জড়াবেন না। 287 00:32:27,986 --> 00:32:29,186 যুবরাজ। 288 00:32:35,056 --> 00:32:36,056 বাইং ইউন। 289 00:32:40,886 --> 00:32:42,286 তুমি কি আহত? 290 00:32:46,426 --> 00:32:50,056 হ্যাঁ, যুবরাজ। আমার একটি দুর্ঘটনা ঘটেছিল। 291 00:32:51,726 --> 00:32:55,586 প্রশিক্ষণার্থী একজনের তীর ছোড়ার সময় ভুল হয়েছিল। 292 00:32:58,726 --> 00:33:00,286 আরও খারাপ কিছু ঘটতে পারতো। 293 00:33:03,686 --> 00:33:04,926 আঘাত কি... 294 00:33:06,056 --> 00:33:07,386 খুব গুরুতর? 295 00:33:09,156 --> 00:33:10,626 আমি ঠিক আছি, যুবরাজ। 296 00:33:22,456 --> 00:33:24,556 আপনি কি বলেছিলেন বাইং ইউন প্রাসাদ ছেড়ে গেছে? 297 00:33:25,686 --> 00:33:26,826 এত শীঘ্রই! 298 00:33:27,126 --> 00:33:28,126 জ্বী, যুবরাজ। 299 00:33:28,426 --> 00:33:32,186 তিনি বলেছেন, তিনি খুবই অসুস্থ তাই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না। 300 00:33:32,726 --> 00:33:34,956 গতকালের প্রশিক্ষণের সময় তিনি কি বাজেভাবে আহত হয়েছিলেন? 301 00:33:35,126 --> 00:33:37,256 যুবরাজ, গতকাল কোনও প্রশিক্ষণ ছিল না। 302 00:33:40,126 --> 00:33:42,256 কোন প্রশিক্ষণ ছিল না? 303 00:33:42,856 --> 00:33:44,056 জ্বী, যুবরাজ। 304 00:33:59,056 --> 00:34:00,856 মাস্টার কিম, আপনি এখানে? 305 00:34:02,896 --> 00:34:05,896 আমি আপনার বাসায় যাচ্ছিলাম, মাস্টার। 306 00:34:07,356 --> 00:34:09,056 তুমি এত রাতে কেন সেখানে যাচ্ছো? 307 00:34:09,826 --> 00:34:11,656 অবশেষে আমরা খোঁজ পেয়েছি... 308 00:34:13,186 --> 00:34:15,156 হং রা ওন নামের মেয়েটির। 309 00:34:21,056 --> 00:34:22,426 তার সম্পর্কে কী খোঁজ পেলে? 310 00:34:23,226 --> 00:34:25,986 সেই মেয়েটা প্রাসাদেই বাস করছে। 311 00:34:29,326 --> 00:34:30,356 প্রাসাদে? 312 00:34:33,656 --> 00:34:34,986 তুমি নিশ্চিত? 313 00:34:35,226 --> 00:34:36,356 হ্যাঁ, মাস্টার। 314 00:34:36,356 --> 00:34:39,356 অবশ্যই প্রধানমন্ত্রী কিমকে বলতে হবে যাতে আমরা তাকে প্রথমে ধরতে পারি। 315 00:34:40,256 --> 00:34:41,456 এ খবরটি এখনও... 316 00:34:42,356 --> 00:34:44,156 কাউকে জানাও নি, তাই তো? 317 00:34:44,526 --> 00:34:45,726 না, মাস্টার। 318 00:34:46,326 --> 00:34:47,526 আমি শুধু... 319 00:34:48,956 --> 00:34:51,056 নিজেই জানি। 320 00:34:52,356 --> 00:34:54,786 আচ্ছা, তাহলে তোমার দ্রুতই যাওয়া উচিত। 321 00:34:55,356 --> 00:34:56,756 আমি পরে বাড়িতে যাবো। 322 00:34:56,926 --> 00:34:58,026 হ্যাঁ মাস্টার। 323 00:35:23,186 --> 00:35:24,226 মাস্টার। 324 00:35:24,586 --> 00:35:26,756 আমি তোমাকে একটি কথা বলতে ভুলে গেছি। 325 00:35:28,256 --> 00:35:29,586 হ্যাঁ, মাস্টার। 326 00:35:33,926 --> 00:35:35,156 শুনো... 327 00:36:55,626 --> 00:36:56,686 তারাতারি করো। 328 00:37:10,926 --> 00:37:12,726 এত রাতে আসার জন্য আমাকে ক্ষমা করুন। 329 00:37:14,326 --> 00:37:16,786 যদি সাম নম সম্পর্কে কিছু বলার থাকে তাহলে বলার দরকার নেই। 330 00:37:18,586 --> 00:37:20,356 যদি তার কিছু প্রয়োজন হয়, 331 00:37:21,586 --> 00:37:23,326 আমি তাকে সাহায্য করবো। 332 00:37:23,856 --> 00:37:24,956 না, যুবরাজ। 333 00:37:25,686 --> 00:37:26,926 আমাকে বলতেই হবে। 334 00:37:29,526 --> 00:37:31,126 নপুংশক হং এর এখনই... 335 00:37:32,526 --> 00:37:34,156 এই প্রাসাদ ছেড়ে যাওয়া উচিৎ। 336 00:37:36,256 --> 00:37:37,586 কিম ইউন সং। 337 00:37:38,526 --> 00:37:40,756 আমি ইতিমধ্যে আপনাকে বলেছি, এটি আপনার উদ্বেগের কারণ না। 338 00:37:40,986 --> 00:37:43,026 তার এখানে থাকা উচিত না। 339 00:37:43,356 --> 00:37:45,056 - প্রাসাদে... - আমি... 340 00:37:46,896 --> 00:37:48,356 একটি উপায় খুঁজে বের করবো। 341 00:37:49,556 --> 00:37:51,056 যতক্ষণ আপনারা দু'জন একসাথে থাকবেন, 342 00:37:52,586 --> 00:37:54,556 আপনি নিজেও বিপদে পড়বেন, যুবরাজ। 343 00:37:59,286 --> 00:38:00,986 আপনি কি করবেন... 344 00:38:00,986 --> 00:38:03,926 যদি তার মাকে খুঁজে পাওয়া আপনার ক্ষতির কারণ হয়? 345 00:38:08,056 --> 00:38:10,056 কি সেই বিপদ... 346 00:38:11,526 --> 00:38:13,026 যা আমার উপর আসবে? 347 00:38:22,126 --> 00:38:23,226 সে কথা ছাড়ুন। 348 00:38:25,586 --> 00:38:27,726 যদি পরিস্থিতি বিবেচনা করেই আমি আমার মত পাল্টাতাম... 349 00:38:28,526 --> 00:38:30,056 তাহলে শুরু থেকেই আমি এটা করতাম না। 350 00:38:32,396 --> 00:38:33,756 সুতরাং আপনার এখনই চলে যাওয়া উচিত। 351 00:38:48,486 --> 00:38:49,956 তারা নিশ্চয়ই... 352 00:38:51,526 --> 00:38:53,926 এতক্ষণে শুরু করে দিয়েছে। 353 00:39:23,896 --> 00:39:24,986 কে ওখানে? 354 00:39:26,786 --> 00:39:27,926 কেউ কি আছে? 355 00:39:58,186 --> 00:39:59,396 কে ওখানে? 356 00:40:10,256 --> 00:40:11,426 আপনারা কারা? 357 00:41:21,256 --> 00:41:22,856 যেমনটি আপনারা দেখছেন, আমি নিরস্ত্র। 358 00:41:25,426 --> 00:41:27,056 আমি জানি না আপনারা কি চান, 359 00:41:28,156 --> 00:41:29,356 তবে আমরা শুরু করার পূর্বে... 360 00:41:30,256 --> 00:41:31,526 তাকে যেতে দিন। 361 00:43:58,956 --> 00:44:00,026 এটা কি তুমি, বাইং ইউন? 362 00:44:21,856 --> 00:44:22,856 হ্যাঁ, যুবরাজ। 363 00:44:23,356 --> 00:44:24,756 দেরী হওয়ার জন্য আমাকে ক্ষমা করুন। 364 00:44:45,926 --> 00:44:46,926 যুবরাজ। 365 00:44:47,826 --> 00:44:48,826 যুবরাজ। 366 00:44:50,186 --> 00:44:51,186 যুবরাজ। 367 00:44:56,056 --> 00:44:57,056 যুবরাজ। 368 00:45:05,256 --> 00:45:06,256 যুবরাজ... 369 00:45:07,826 --> 00:45:08,856 যুবরাজ... 370 00:45:12,226 --> 00:45:13,226 যুবরাজ... 371 00:45:14,926 --> 00:45:18,726 (চাঁদের আলোয় প্রেম) 372 00:45:22,756 --> 00:45:23,826 জাহাঁপনা। 373 00:45:24,456 --> 00:45:26,126 প্রধানমন্ত্রী কিম। 374 00:45:26,856 --> 00:45:28,586 এ ব্যাপারে আমাদের কী করা উচিত? 375 00:45:29,056 --> 00:45:32,626 এটা কি সত্য যে মুখোশধারী চোরেরা যুবরাজকে আক্রমণ করেছে? 376 00:45:32,826 --> 00:45:34,126 হ্যাঁ, মহারাজ। 377 00:45:35,626 --> 00:45:38,956 এই সময়ে আপনাকে শক্ত থাকতে হবে। 378 00:45:40,756 --> 00:45:43,356 এমন বিপজ্জনক ঘটনা আমার ছেলের সাথে ঘটে গেল, 379 00:45:43,456 --> 00:45:46,486 কিন্তু আমাকে এখন শুধু খেয়াল রাখতে হবে... 380 00:45:46,486 --> 00:45:48,486 যাতে বাইরের কেউ এ বিষয়ে কিছু জানতে না পারে। 381 00:45:48,686 --> 00:45:51,426 আপনি নিশ্চয়ই প্রাসাদের প্রহরীদের পরিচালককে ডাকতে চান... 382 00:45:51,526 --> 00:45:53,286 এবং তাকে দিয়ে চোরদের জিজ্ঞাসাবাদ করাতে চান, 383 00:45:54,556 --> 00:45:57,156 তবে বিষয়টি সকলের নজরে এলে ভাল হবে না। 384 00:46:02,556 --> 00:46:06,056 তারা জনগণকে বৃহত্তর দাঙ্গার জন্য প্রভাবিত করবে। 385 00:46:07,656 --> 00:46:09,426 আমি এই বিষয়টি দেখছি... 386 00:46:09,826 --> 00:46:12,756 যাতে জনগণ উত্তেজিত না হয়, মহারাজ। 387 00:46:35,556 --> 00:46:37,256 সবকিছু কি নিশ্চিত ভাবে করা হয়েছে? 388 00:46:38,126 --> 00:46:39,386 অবশ্যই, জনাব। 389 00:46:40,156 --> 00:46:43,026 মহারাজ এ বিষয়ে কথা না বলার আদেশ দিয়েছেন। 390 00:46:43,186 --> 00:46:45,226 সৌভাগ্যবশত! 391 00:46:46,226 --> 00:46:48,956 তবুও, আপনারা অসতর্ক হবেন না। 392 00:46:50,926 --> 00:46:53,386 জ্বি, জনাব। এ ব্যাপারে আমরা সচেতন। 393 00:46:56,586 --> 00:46:57,656 আমরা এখন আসছি, জনাব। 394 00:47:09,556 --> 00:47:10,986 আমাদের কী করা উচিৎ? 395 00:47:11,226 --> 00:47:12,626 আমরা ১০ জন খুনিকে পাঠিয়েছিলাম... 396 00:47:12,626 --> 00:47:14,186 সেখানে মাত্র নয়টি দেহ ছিল। 397 00:47:14,656 --> 00:47:16,826 সে নিশ্চয়ই পালিয়ে গেছে, তাই না? 398 00:47:19,286 --> 00:47:22,156 আমাদের কী করা উচিৎ? তাঁকে বিষয়টি জানাবো না লুকিয়ে রাখবো? 399 00:47:42,156 --> 00:47:44,326 মাস্টার, আমি যুবরাজের একজন নপুংসক সেবক। 400 00:47:45,026 --> 00:47:47,126 আমি কি এক মুহুর্তের জন্য যুবরাজের দেখা পেতে পারি? 401 00:47:47,486 --> 00:47:49,456 - না, এখন সম্ভব নয়। - দয়া করে একটু দাঁড়ান। 402 00:47:50,456 --> 00:47:52,686 যুবরাজ কি ঠিক আছেন? 403 00:47:53,926 --> 00:47:55,826 দয়া করে আমাকে বলুন, মাস্টার। 404 00:47:56,326 --> 00:47:57,526 সরে দাঁড়াও! 405 00:48:08,926 --> 00:48:09,926 অনুগ্রহ করে... 406 00:48:11,186 --> 00:48:13,726 তুমি শক্ত হও, যুবরাজ। 407 00:49:22,986 --> 00:49:24,586 তুমি কখন ফিরে আসবে, যুবরাজ? 408 00:49:48,226 --> 00:49:51,226 যুবরাজ, আপনি কি আমাকে চিনতে পারছেন? 409 00:49:59,486 --> 00:50:00,586 দোঙ্গুঞ্জিয়নে... 410 00:50:00,956 --> 00:50:03,626 অনেক রক্ত ​​এবং মৃতদেহ ছিল, 411 00:50:04,056 --> 00:50:06,056 তাই আমরা আপনাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছি। 412 00:50:07,826 --> 00:50:10,756 মহারাজের আদেশ, এখানে রাজবৈদ্য ছাড়া... 413 00:50:10,826 --> 00:50:13,226 অন্য কারও প্রবেশ নিষেধ আছে। 414 00:50:16,786 --> 00:50:19,586 যুবরাজ, আপনার এখনই ওঠা উচিত না। 415 00:50:22,386 --> 00:50:24,526 দোঙ্গুঞ্জিয়ন থেকে আমার কিছু জিনিস আনানো প্রয়োজন। 416 00:50:25,926 --> 00:50:28,056 দোঙ্গুঞ্জিয়ন থেকে কাউকে নিয়ে আসুন। 417 00:50:42,126 --> 00:50:43,126 যুবরাজ। 418 00:50:45,626 --> 00:50:46,986 আমি চলে এসেছি। 419 00:50:55,286 --> 00:50:57,026 তুমি কি ঠিক আছো? 420 00:51:08,726 --> 00:51:09,726 যুবরাজ। 421 00:51:12,456 --> 00:51:13,926 তোমার কি মনে আছে? 422 00:51:15,526 --> 00:51:17,126 আমি যে বলেছিলাম আমি ভয় পাই... 423 00:51:18,486 --> 00:51:19,856 কারণ আমি খুব খুশি ছিলাম। 424 00:51:27,726 --> 00:51:30,056 আমি যখন তোমাকে নুয়ে পড়তে দেখেছি, 425 00:51:32,926 --> 00:51:34,926 আমি আতংকিত ছিলাম। 426 00:51:38,356 --> 00:51:39,526 আমি ভেবেছিলাম... 427 00:51:42,226 --> 00:51:43,556 তারা এই সুখ... 428 00:51:44,726 --> 00:51:46,826 ছিনিয়ে নিয়ে যাচ্ছিলো। 429 00:51:48,186 --> 00:51:49,726 আমি এটাই ভেবেছিলাম। 430 00:51:54,626 --> 00:51:57,126 দয়া করে কখনই আমাকে ছেড়ে যেও না। 431 00:52:03,786 --> 00:52:04,886 আমিও... 432 00:52:06,126 --> 00:52:08,186 কখনও তোমাকে ছেড়ে যাবো না। 433 00:52:41,386 --> 00:52:42,656 এভাবে বলোনা। 434 00:52:45,826 --> 00:52:47,256 আমার অনুমতি ছাড়া... 435 00:52:48,426 --> 00:52:51,286 কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না। 436 00:52:57,026 --> 00:52:58,686 তাই কেঁদো না। 437 00:53:03,786 --> 00:53:04,886 আমি... 438 00:53:05,956 --> 00:53:07,426 কখনও তোমাকে ছেড়ে যাবো না। 439 00:53:57,286 --> 00:53:58,756 তুমি কখন ফিরে আসবে? 440 00:54:00,826 --> 00:54:02,226 আমি কারফিউয়ের ঘণ্টা বাজার আগেই ফিরে আসবো... 441 00:54:02,426 --> 00:54:03,556 না। 442 00:54:05,186 --> 00:54:06,586 সূর্যাস্তের আগেই ফিরে আসবে। 443 00:54:10,886 --> 00:54:14,786 সূর্য অস্ত যাওয়ার আগে অবশ্যই তোমাকে এখানে থাকতে হবে। 444 00:54:18,126 --> 00:54:19,326 বুঝেছো? 445 00:54:22,756 --> 00:54:23,956 হ্যাঁ, যুবরাজ। 446 00:54:32,886 --> 00:54:35,186 তোমরা দু'জন কোথায় যাবে? 447 00:54:36,756 --> 00:54:39,726 সে যুবরাজের সাথে প্রাসাদে কিভাবে থাকবে? 448 00:54:40,156 --> 00:54:42,786 আমি যখন দূরে ছিলাম তখন এটি ঘটেছিল... 449 00:54:42,826 --> 00:54:44,286 কারণ আমি খুব ভয় পেয়েছিলাম। 450 00:54:45,656 --> 00:54:48,156 আমি আবারও কিভাবে চুপ করে থাকবো? 451 00:55:02,156 --> 00:55:05,386 রা ওন এবং যুবরাজ... 452 00:55:07,586 --> 00:55:10,356 একে অপরের প্রেমে পড়ে গেলো। 453 00:55:11,126 --> 00:55:13,826 আপনি কি সত্যিই জানেন না এর মানে কী? 454 00:55:34,486 --> 00:55:36,356 ইতোমধ্যে কি অনেক দেরী হয়ে গেছে? 455 00:55:36,526 --> 00:55:37,856 হ্যাঁ, যুবরাজ। 456 00:55:38,126 --> 00:55:40,686 রাত্রি সন্নিকটে, যুবরাজ। 457 00:55:42,386 --> 00:55:44,826 বেশ। যাও, গিয়ে প্রস্তুতি সম্পন্ন করো। 458 00:55:45,056 --> 00:55:46,286 যথা আজ্ঞা, যুবরাজ। 459 00:55:52,456 --> 00:55:54,986 আমি তাকে সূর্যাস্তের আগেই ফিরে আসতে বলেছিলাম। 460 00:56:00,186 --> 00:56:02,556 আমি তাকে দুর্ভাগ্য থেকে মুক্ত করার জন্য... 461 00:56:02,586 --> 00:56:04,386 অনেক চেষ্টা করেছি। 462 00:56:06,886 --> 00:56:08,456 আমি সেই মিষ্টি বাচ্চাকে আঘাত করেছি... 463 00:56:10,486 --> 00:56:13,586 এবং তাকে ছেলে হিসাবে বাঁচতে শিখিয়েছি। 464 00:56:17,456 --> 00:56:21,056 আমি তাকে আর এক মুহুর্তের জন্যও প্রাসাদে রেখে যেতে পারি না। 465 00:56:22,286 --> 00:56:23,626 কেউ যদি... 466 00:56:24,886 --> 00:56:26,356 জেনে ফেলে... 467 00:56:27,426 --> 00:56:29,886 হং গিওং নায়ের মেয়ের নাম রা ওন? 468 00:56:55,456 --> 00:56:58,326 (জাহিয়ন্ডাং) 469 00:57:15,426 --> 00:57:16,726 তুমি যদি কখনও... 470 00:57:19,626 --> 00:57:21,256 খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হও... 471 00:57:22,756 --> 00:57:24,686 এবং তোমাকে যদি কিছু ত্যাগ করতে হয়, 472 00:57:30,126 --> 00:57:31,886 তাহলে সেটা যেন আমি না হই। 473 00:57:34,286 --> 00:57:35,826 তুমি কি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবে? 474 00:57:37,656 --> 00:57:39,356 তুমি চিন্তা করো না, যুবরাজ। 475 00:57:40,656 --> 00:57:44,286 তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যাবো না। 476 00:57:51,656 --> 00:57:54,226 তুমি কি এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিলে, যুবরাজ? 477 00:58:44,119 --> 00:58:49,199 অনুবাদে ও সম্পাদনায় আদিত্য দাস ও মারিব সিরাজ 478 00:58:50,176 --> 00:59:03,099 বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ভালো লাগলে Good রেটিং দিতে ভুলবেন না। 479 00:59:03,690 --> 00:59:10,618 মতামত ও পরামর্শ জানাতে যোগাযোগ করতে পারেন maribsiraj@gmail.com