1 00:00:32,680 --> 00:00:33,880 প্রত্যাখ্যান 2 00:00:34,400 --> 00:00:37,040 মানবসমাজের প্রথম প্রতিক্রিয়া। 3 00:00:37,800 --> 00:00:40,040 যখন তাদের মতবাদের উপর আক্রমণ করা হয়। 4 00:00:41,120 --> 00:00:44,080 যদিও সে আক্রমণ তার নিজের ভালোর জন্যই হোক না কেন। 5 00:00:45,240 --> 00:00:47,600 সাধারণ মানুষের সীমিত জ্ঞান... 6 00:00:48,600 --> 00:00:51,080 তাকে নিজ পরিধির বাইরে ভাবতে দেয় না। 7 00:00:52,600 --> 00:00:54,400 সেটা মানব জীবন হোক... 8 00:00:55,840 --> 00:00:58,640 বা কোন বাস্তুক্রিয়া বা কোন নব্য মতবাদ। 9 00:00:59,280 --> 00:01:01,400 এই মহাবিশ্বে, নব জীবনের সূচনা ... 10 00:01:01,800 --> 00:01:04,400 পুরনো ধ্বংসাবশেষ থেকেই হয়। 11 00:01:04,800 --> 00:01:07,040 অশ্রু, রক্ত 12 00:01:07,680 --> 00:01:09,880 পীড়ন, নিরাশা 13 00:01:11,320 --> 00:01:12,880 একজন সাধারণ মানুষ এই পথের... 14 00:01:13,720 --> 00:01:16,400 অনুসারী হয়ে বিজয়ী হতে পারেন। 15 00:01:17,520 --> 00:01:19,040 কেননা মতবাদের আয়ু... 16 00:01:19,360 --> 00:01:21,560 মানুষ অপেক্ষা অনেক দীর্ঘ হয়। 17 00:01:22,640 --> 00:01:24,560 নিজ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে এনে, 18 00:01:25,400 --> 00:01:27,080 যখন অটল হতে শিখবো, 19 00:01:27,680 --> 00:01:29,160 কোন শত্রু 20 00:01:29,880 --> 00:01:31,240 বা ভীতি 21 00:01:31,720 --> 00:01:33,400 আমাদের ক্ষতি করতে পারবে না। 22 00:01:33,960 --> 00:01:35,320 এই অটল অবস্থা... 23 00:01:36,320 --> 00:01:37,840 এবং সার্বিক স্থিতিশীলতা 24 00:01:38,920 --> 00:01:40,920 এক নতুন শক্তির জন্ম দেয়। 25 00:01:41,960 --> 00:01:44,280 মানব স্বভাবের পরিবর্তনের ঊর্ধ্বে... 26 00:01:45,480 --> 00:01:46,880 সর্বব্যাপী... 27 00:01:48,480 --> 00:01:50,720 অনন্ত অন্ধকারই চরম সত্য। 28 00:01:51,640 --> 00:01:53,240 কেননা অনুরক্তিই পীড়ন। 29 00:01:54,960 --> 00:01:56,560 করুণাই কঠোরতা। 30 00:01:57,560 --> 00:02:00,160 আর সমাপ্তিই সূচনা। 1 00:02:01,560 --> 00:02:10,160 পরিবেশনায় Team WBMF 31 00:02:39,000 --> 00:02:41,240 খুনের ধারাবাহিকতা যেন থামতেই চাইছে না। 32 00:02:41,320 --> 00:02:45,200 লেকে পাওয়া লাশটির ব্যাপারে অজ্ঞাত কারণে... 33 00:02:45,280 --> 00:02:46,960 মিডিয়াকে কিছু জানানো হচ্ছে না। 34 00:02:47,040 --> 00:02:50,040 আশংকা করা হচ্ছে, এই লাশটি... 35 00:02:50,120 --> 00:02:52,480 ফরেনসিক বিশেষজ্ঞ ড. নিখিল নায়েরের হতে পারে। 36 00:02:52,760 --> 00:02:56,040 হতাশার বিষয় এই যে সিবিআই যারা কি না... 37 00:02:56,120 --> 00:02:57,520 জনগণের সুরক্ষা নিশ্চিত করবে ... 38 00:02:57,600 --> 00:03:00,240 অথচ তারাই এই বিষয়ে মুখে কুলূপ এঁটে বসে আছে। 39 00:03:14,760 --> 00:03:16,440 নয়না। - বলো, এটা সে নয়। 40 00:03:17,360 --> 00:03:19,520 কোনটা? - ঐ লাশটা... 41 00:03:21,200 --> 00:03:23,280 ... যেটা লেকে পেয়েছ। - না 42 00:03:25,840 --> 00:03:26,840 না, নয়না। 43 00:03:28,760 --> 00:03:30,080 ওটা নিখিলের নয়। 44 00:03:31,920 --> 00:03:33,200 নিখিল বেঁচে আছে। 45 00:03:33,800 --> 00:03:35,080 তুমি কীভাবে জানলে? 46 00:03:38,320 --> 00:03:40,440 তোমরা কি কোন সুত্র খুঁজে পেয়েছ? 47 00:03:42,360 --> 00:03:44,160 সে কি তোমাদের কারো সাথে যোগাযোগের চেষ্টা করেছে? 48 00:03:45,200 --> 00:03:47,800 একভাবে বলা যায় করেছে। 49 00:03:49,760 --> 00:03:51,840 যে লাশটা লেকে পাওয়া গেছে, 50 00:03:54,280 --> 00:03:56,240 সেটা নিখিলের তরফ থেকে একটা বার্তা ছিল। 51 00:03:58,160 --> 00:04:00,160 সে লাশে করে বার্তা পাঠিয়েছে? 52 00:04:00,240 --> 00:04:02,400 নয়না, এই সবটাই খুবই জটিল ব্যাপার! 53 00:04:02,720 --> 00:04:04,040 সুখবর হলো... 54 00:04:04,280 --> 00:04:05,560 নিখিল বেঁচে আছে। 55 00:04:06,600 --> 00:04:07,880 আর আমরা জানি যে 56 00:04:07,960 --> 00:04:09,600 সে যা কিছুই করছে না কেন, 57 00:04:10,520 --> 00:04:11,840 তা বাধ্য হয়ে করছে। 58 00:04:12,720 --> 00:04:14,000 নিখিল কী করেছে? 59 00:04:15,000 --> 00:04:17,800 এটা যদিও একটা ধারণা কিন্তু... 60 00:04:20,960 --> 00:04:22,960 সম্ভবত নিখিলই এই খুনটা করেছে। 61 00:04:23,160 --> 00:04:24,160 তুমি কি... 62 00:04:26,360 --> 00:04:27,960 কী বা*র কথা বলতে আসছ? 63 00:04:28,040 --> 00:04:29,200 যেমনটা আমি বললাম 64 00:04:29,320 --> 00:04:30,840 এটা একটা ধারণা মাত্র। 65 00:04:31,000 --> 00:04:32,720 ডিজে স্যারও তেমনটা ভাবছেন। 66 00:04:32,800 --> 00:04:34,240 হয়তো... - ধনঞ্জয় রাজপুত? 67 00:04:38,280 --> 00:04:43,080 ঐ লোকটা যে নিজের বউয়ের খুনের দায়ে জেলে থাকার কথা, ঠিক? 69 00:04:43,680 --> 00:04:46,280 সে এখন ধারণার ওপর ভিত্তি করে আমার স্বামীকেও একজন খুনি বানাতে চাইছে। 70 00:04:46,640 --> 00:04:48,320 আর তুমি আমার বাসায় বসে, 71 00:04:48,520 --> 00:04:51,080 সেটা আমাকেই বুঝাতে চাইছ। 72 00:04:52,760 --> 00:04:53,880 আবার, হ্যাঁ, 73 00:04:54,480 --> 00:04:56,240 তোমরা সবাই নিখিলকে সাহায্য করছ! 74 00:05:00,400 --> 00:05:02,520 নুসরাত, তুমি নিখিলকে চেনো, তাই না? 75 00:05:03,320 --> 00:05:04,480 তুমি কি ভাবো, নিখিল... 76 00:05:05,560 --> 00:05:07,080 আমি তোমার কষ্ট বুঝতে পারছি। 77 00:05:07,160 --> 00:05:08,280 আমি সত্যি বলছি। 78 00:05:09,120 --> 00:05:11,440 কিন্তু তোমারও আমাদের বুঝার চেষ্টা করতে হবে। 79 00:05:11,600 --> 00:05:14,440 আমি জানি, এটা তোমার জন্য কঠিন। 80 00:05:14,640 --> 00:05:16,080 কিন্তু তোমার নিজেকে শক্ত রাখতে হবে। 81 00:05:17,080 --> 00:05:18,200 অন্তত নিখিলের জন্য। 82 00:05:19,240 --> 00:05:20,520 নিখিল বেঁচে আছে। 83 00:05:21,120 --> 00:05:22,960 আর সে পথ খুঁজে পেয়েছে... 84 00:05:23,040 --> 00:05:24,400 কীভাবে আমাদের সাথে কথা বলবে। 85 00:05:24,480 --> 00:05:25,640 কীভাবে আমাদের অব্দি পৌঁছুবে। 86 00:05:25,800 --> 00:05:27,160 নিখিলই জানিয়ে দিবে, 87 00:05:27,480 --> 00:05:28,640 কীভাবে আমরা তাকে খুঁজে পাবো। 88 00:06:02,880 --> 00:06:05,800 স্যার, আমরা এই কেইস ডিজে স্যারকে ছাড়া সমাধান করতে পারব না। 89 00:06:05,960 --> 00:06:08,240 এক্ষেত্রে আমি তোমাকে অনুমতি দিতে পারব না। 90 00:06:09,280 --> 00:06:10,840 আমরা এই অনুমতি পাওয়া-না পাওয়ার খেলা খেলতেই থাকব... 91 00:06:10,920 --> 00:06:12,400 আর এদিকে জায়গাটা শ্মশানের রূপ নিবে। 92 00:06:12,480 --> 00:06:14,160 তোমাকে বিষয়টা পরিস্কার করে বলি... 93 00:06:15,080 --> 00:06:16,800 ডিজে জেলে আছে। সে এখন অভিযুক্ত। 94 00:06:16,880 --> 00:06:18,760 সে আনুষ্ঠানিকভাবে এই কেইসে কাজ করতে পারবে না। 95 00:06:18,840 --> 00:06:21,480 কিন্তু জেলে বসে অন্তত কেইসটা নিয়ে ভাবতে তো পারবে। 96 00:06:21,840 --> 00:06:22,920 আর নিখিল নায়েরকে ধনঞ্জয় রাজপুত ছাড়া ... 97 00:06:23,000 --> 00:06:24,800 ভালো আর কে জানতে পারে, তাই না? 98 00:06:25,560 --> 00:06:28,000 আর নিখিল যদি কোন বার্তা পাঠানোর চেষ্টা করে... - লোলার্ক! 99 00:06:31,080 --> 00:06:32,560 তাহলে ডিপার্টমেন্ট আছে কীসের জন্য? 100 00:06:33,000 --> 00:06:34,160 এখানে কিছু নিয়মনীতি আছে... 101 00:06:34,720 --> 00:06:37,800 সামান্যও যদি জানাজানি হয়, সিবিআইয়ের মানসম্মান ধুলোয় মিশে যাবে। 102 00:06:38,400 --> 00:06:39,840 আপনিই ভালো জানেন,স্যার। 103 00:06:41,720 --> 00:06:42,920 পার্থক্য হলো এই যে 104 00:06:43,280 --> 00:06:45,960 আপনি নীতি আর মানসম্মান নিয়ে ভাবছেন 105 00:06:46,440 --> 00:06:48,160 আর আমি ভাবছি মানুষের জীবন নিয়ে। 106 00:06:50,240 --> 00:06:51,320 আপনি ভালো করেই জানেন যে 107 00:06:51,400 --> 00:06:53,400 আমাদের হাতে এই একটা উপায়ই বাকি আছে। 108 00:06:56,600 --> 00:06:57,760 আচ্ছা, আসি, স্যার। 109 00:07:01,640 --> 00:07:03,240 আমরা এইমাত্র জানতে পেরেছি যে... 110 00:07:03,320 --> 00:07:05,880 মানগড় লেক থেকে সিবিআই যে লাশটি পেয়েছে, 111 00:07:05,960 --> 00:07:08,840 সেটা নিউরোসায়েন্টিস্ট ড. অভিলাষা চন্দ্রনের। 112 00:07:08,920 --> 00:07:10,520 পড়াশুনা শেষে 113 00:07:10,600 --> 00:07:14,800 তিনি সম্পূর্ণরূপে মনোবিজ্ঞান গবেষণায় মনোনিবেশ করেন। 115 00:07:15,120 --> 00:07:18,440 তার মা ও মেয়ে কি এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে? 116 00:07:19,120 --> 00:07:22,160 ম্যাম! -প্লিজ 117 00:07:24,160 --> 00:07:26,600 ম্যাম! -প্লিজ, আমাদের বলুন। 118 00:07:26,640 --> 00:07:28,920 ম্যাম, প্লিজ, আমাদের বলুন। ম্যাম! 119 00:07:29,720 --> 00:07:31,400 -প্লিজ, আমাদের বলুন। 120 00:07:32,160 --> 00:07:33,280 মা 121 00:07:33,360 --> 00:07:34,880 ম্যাম! 122 00:07:35,360 --> 00:07:37,000 ম্যাম, প্লিজ, আমাদের বলুন। - মা... 123 00:08:09,600 --> 00:08:11,800 আমি ২০১৬ সালে এখানে আসি 124 00:08:12,240 --> 00:08:14,160 আমার আগে, শ্রীবাস্তবজি এখানে (দায়িত্বরত) ছিলেন। 125 00:08:14,920 --> 00:08:17,440 শ্রীবাস্তবজি কিছু জানেন কি না তা আমার জানা নেই । 126 00:08:17,560 --> 00:08:19,240 কী নাম যেন বলেছিলেন? 127 00:08:19,320 --> 00:08:20,720 শুভ যোশী। -হ্যাঁ। 128 00:08:20,800 --> 00:08:22,160 শুভ যোশী। 129 00:08:26,560 --> 00:08:29,040 না, স্যার। শুভ যোশী নামের কেউ এখানে নেই। 130 00:08:29,520 --> 00:08:31,120 আরেকবার দেখেন তো। 131 00:08:31,200 --> 00:08:33,200 স্যার, এটা কম্পিউটার, কোন মানুষ না। 132 00:08:33,400 --> 00:08:34,960 এমনি এমনি কি এটার স্মৃতি মুছে যাবে? 133 00:08:35,240 --> 00:08:36,960 একবার রেকর্ড রুমে চেক করতে পারেন। 134 00:08:37,040 --> 00:08:38,320 কিছু পেলেও পেতে পারেন। 135 00:08:40,160 --> 00:08:43,200 শ্রীবাস্তব স্যার তো এখানে ২০০৮ সালে এসেছিলেন। 136 00:08:43,600 --> 00:08:45,560 তার আগে, যশবন্ত শুক্লা স্যার এখানে কাজ করেছেন। 137 00:08:45,640 --> 00:08:47,880 যশবন্ত শুক্লা? - জি, স্যার। 138 00:08:48,640 --> 00:08:49,760 উনাকে কোথায় পাওয়া যাবে? 139 00:08:49,840 --> 00:08:51,600 উনি এখন অবসরপ্রাপ্ত। 140 00:08:51,800 --> 00:08:54,720 রাম নগরে, গঙ্গার পাশেই নিজের বাড়ি বানিয়েছেন। 141 00:08:54,800 --> 00:08:58,000 ঠিক আছে। আপনার কাছে তার ফোন নাম্বার আছে? 142 00:08:58,600 --> 00:09:01,000 জি। আমি আপনাকে দিয়ে দিচ্ছি। 143 00:09:01,680 --> 00:09:05,240 এই মর্মান্তিক ঘটনা... 144 00:09:05,320 --> 00:09:06,760 ঠান্ডা মাথার খুন... 145 00:09:06,840 --> 00:09:09,640 লেকে পাওয়া লাশটি... 146 00:10:09,840 --> 00:10:11,640 স্যার, আপনাকে ঐ লোকটার ব্যাপারে বলেছিলাম না? 147 00:10:12,640 --> 00:10:14,000 আজকে আবার সে আসছে। 148 00:10:14,240 --> 00:10:15,840 জ্ঞান দিতে, শুনতে যাবেন নাকি? 149 00:10:16,720 --> 00:10:18,600 আমার কাছে এই মোটিভেশনাল স্পিকার... 150 00:10:18,640 --> 00:10:20,920 সব কয়টাকে জালিয়াত মনে হয়। 151 00:10:21,080 --> 00:10:23,360 চা-সমুচা মিলবে। খেয়ে ঘুমিয়ে যাবেন। 152 00:10:25,440 --> 00:10:26,640 হ্যাঁ। 153 00:10:27,040 --> 00:10:28,320 আমি একটু ব্যস্ত আছি। 154 00:10:29,360 --> 00:10:30,840 যেমনটা আপনি চান। 155 00:10:31,080 --> 00:10:33,680 বইটা এখানে রাখলাম। মন চাইলে চলে আসবেন। 156 00:10:33,840 --> 00:10:35,160 আচ্ছা। 157 00:10:58,760 --> 00:11:00,640 এক মিনিটের জন্য সবাই চোখ বন্ধ করুন। 158 00:11:05,000 --> 00:11:06,240 এখন ভাবুন। 159 00:11:07,000 --> 00:11:08,920 ঐ মুহূর্তের কথা যখন আপনি অপরাধটি করেছিলেন। 160 00:11:09,880 --> 00:11:11,760 যার বদৌলতে আজ আপনি এখানে। 161 00:11:12,480 --> 00:11:13,760 ঐ বিষয়ে একটু ভাবুন। 162 00:11:14,000 --> 00:11:15,560 ভুলটা হোক আপনার বা অন্য কারোর... 163 00:11:16,080 --> 00:11:17,800 একটু ভাবুন, অনুভব করুন। 164 00:11:18,440 --> 00:11:19,520 স্মরণ করুন ঐ মুহূর্তের... 165 00:11:19,600 --> 00:11:22,440 যা ক্রমান্বয়ে আপনাকে এই অপরাধের কাছে নিয়ে এসেছে। 166 00:11:23,200 --> 00:11:24,400 সেটা কী ছিল? 167 00:11:24,480 --> 00:11:25,720 বা কে ছিল? 168 00:11:26,280 --> 00:11:28,880 যে আপনাকে এমন দিকে নিয়ে গেল যার ফলে আপনার গোটা জীবনটাই বদলে গেল। 169 00:12:02,920 --> 00:12:04,400 প্রথম খুন সবসময় বিশেষ কিছু। 170 00:12:05,760 --> 00:12:06,960 অভিনন্দন! 71 00:12:07,320 --> 00:12:08,640 যদি এটা খুন হয়, 172 00:12:08,720 --> 00:12:11,600 তবে দেহ থেকে নির্গত সেই উষ্ণ রক্তস্রোতকে স্মরণ করুন , সেই চিৎকারগুলো স্মরণ করুন। 173 00:12:13,560 --> 00:12:15,320 ঐ মুহূর্তের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয়কে স্মরণ করুন। 174 00:12:16,160 --> 00:12:17,600 অনুভব করুন। 175 00:12:41,200 --> 00:12:42,640 আমি খুন করিনি। তুমি করেছ। 176 00:12:42,760 --> 00:12:44,640 তাহলে নিজেকে দোষী ভাবছ কেন? 177 00:12:48,160 --> 00:12:51,440 তুমি কি ভাবছ আমাকে ঐ পেন্সিল দিয়ে খুন করে এখান থেকে পালিয়ে যাবে? 178 00:12:52,600 --> 00:12:54,160 চাইলে চেষ্টা করে দেখো। 179 00:12:55,720 --> 00:12:57,200 আমার সিগারেট লাগবে। -তোমার লাগবে না। 180 00:12:58,080 --> 00:12:59,480 তোমার মনের লাগবে। 181 00:13:00,480 --> 00:13:02,000 দু'টোর মাঝে দ্বিধান্বিত হয়ো না। 182 00:13:02,080 --> 00:13:03,400 আমার সিগারেট লাগবে,বা* 183 00:13:06,280 --> 00:13:08,000 তোমার এই 184 00:13:08,440 --> 00:13:09,760 অনুশোচনার অনুভূতি... 185 00:13:10,400 --> 00:13:13,000 না যাবে কান্নাকাটি করে , না যাবে ধূমপান করে। 186 00:13:13,120 --> 00:13:14,840 আমি আপনাদের এটাই বলতে চাই যে 187 00:13:15,120 --> 00:13:16,640 অতীতে যা ঘটেছে সেটা পিছনে চলে গেছে। 188 00:13:16,760 --> 00:13:18,920 সে অনুতাপে বসে থাকলে, কিচ্ছু হবে না। ওটা ভুলে যেতে হবে। 189 00:13:19,400 --> 00:13:20,640 সময়ের চাকা ঘুরতেই থাকবে। 190 00:13:20,720 --> 00:13:22,400 এটা ঘুরতেই থাকবে। 191 00:13:22,640 --> 00:13:24,680 প্রাচীন চীনা দর্শনানুসারে, 192 00:13:25,480 --> 00:13:27,720 ইন এবং ইয়াং হলো পরস্পরের বিপরীত। 193 00:13:28,280 --> 00:13:30,200 যেমন সত্য-মিথ্যা, নারী-পুরুষ, 194 00:13:30,360 --> 00:13:31,720 আলো-আঁধার। 195 00:13:32,160 --> 00:13:33,960 আঁধার হতেই আলোর জন্ম হয়। 196 00:13:34,720 --> 00:13:37,160 আঁধার আলোর অনুপস্থিতি ছাড়া আর কিছুই নয়। 197 00:13:39,480 --> 00:13:41,320 ঠিক তেমনি, পাপ ও পূণ্য... 198 00:13:42,000 --> 00:13:43,040 একই মুদ্রার এপিঠ-ওপিঠ। 199 00:13:43,120 --> 00:13:44,960 এরা মিলেমিশে একাকার হয়ে আছে। 200 00:13:45,240 --> 00:13:47,320 কেউই বলতে পারে না এটা পাপ আর ওটা পূণ্য। 201 00:13:47,480 --> 00:13:49,560 কেউ বলতে পারে না আপনি পাপ করেছেন বা পূণ্য করেছেন। 202 00:13:49,800 --> 00:13:51,640 কোনো ধর্মের কোনো শাস্ত্র... 203 00:13:52,080 --> 00:13:53,960 মানুষ মারতে শেখায় না। - একদম ঠিক। 204 00:13:54,600 --> 00:13:56,840 কোনো ধর্মই তা শিখায় না। 205 00:13:57,600 --> 00:13:59,600 ধর্ম তো কেবল তার মহৎ উদ্দেশ্য ... 206 00:13:59,680 --> 00:14:01,960 নিয়ে বাঁচতে শেখায়। 207 00:14:02,560 --> 00:14:04,480 নিখিল, কিন্তু ধর্ম আরো শেখায়, 208 00:14:04,560 --> 00:14:07,280 ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করা হলে... 209 00:14:07,840 --> 00:14:09,440 শেষে তা ভালো হিসেবেই চিহ্নিত হয়। 210 00:14:09,520 --> 00:14:11,400 এইসব আজেবাজে কথাই তোমার মাথায় ঘুরছে। 211 00:14:12,200 --> 00:14:13,880 বাইরের মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। 212 00:14:14,160 --> 00:14:16,200 নীতি ও নৈতিকতার সাথে। 213 00:14:16,280 --> 00:14:19,920 বাহ! তোমাদের নীতি-নৈতিকতার কী বাহার! 214 00:14:20,560 --> 00:14:22,720 যখন কারো জীবন জড়িত ছিল না, 215 00:14:22,960 --> 00:14:24,880 তখন তুমি কাউকে মারতে চাইতে না। 216 00:14:25,800 --> 00:14:27,880 যখনই নিজের পরিবার জড়িয়ে গেল, 217 00:14:28,000 --> 00:14:31,200 এখন যে কাউকেই মারতে প্রস্তুত। 218 00:14:31,840 --> 00:14:36,280 কাল যখন বলবো বউ বা বাচ্চার মধ্যে একজনকে বাছাই করতে তখন কী করবে? - গোলাম! 220 00:14:37,760 --> 00:14:40,240 তুমি তোমার অনুভূতির গোলাম মাত্র। 221 00:14:41,280 --> 00:14:43,320 আমি তোমাকে মুক্তি দিতে চাই। 222 00:14:43,880 --> 00:14:45,840 অতীত জীবনের পাপগুলো ভুলে যান। 223 00:14:46,440 --> 00:14:48,400 উড়িয়ে দিন সেগুলো, সেগুলো আর কোনো কাজে আসবে না। 224 00:14:48,960 --> 00:14:50,640 জীবনের জন্য একটা উদ্দেশ্য খুঁজুন। 225 00:14:51,120 --> 00:14:52,400 তাতে নিজেকে ব্যস্ত রাখুন। 226 00:14:52,560 --> 00:14:54,000 যখন চাকা ঘুরতে শুরু করবে, 227 00:14:54,200 --> 00:14:57,040 যেটা নিচে ছিলো সেটা উপরে উঠে আসবে আর উপরেরটা নিচে নেমে যাবে। 228 00:14:57,120 --> 00:14:59,000 সত্য মিথ্যা হয়ে যাবে আর মিথ্যা সত্যে রূপ নিবে। 229 00:14:59,080 --> 00:15:00,560 পাপ-পুণ্য সবকিছু বদলে যাবে। 230 00:15:00,640 --> 00:15:03,120 আর আপনি পুরোপুরি কাজ করার সুযোগ পেয়ে যাবেন। 231 00:15:03,360 --> 00:15:05,680 নিখিল, যা আমি করছি তা আমার নিয়তিতে আছে... 232 00:15:05,760 --> 00:15:07,120 আর এটাই আমার ধর্ম। 233 00:15:07,720 --> 00:15:09,240 তুমিও তা কোরো। 234 00:15:09,840 --> 00:15:12,240 তোমার সিগারেটের অনুরোধ আমার মাথায় থাকবে। 235 00:15:12,800 --> 00:15:14,960 পরবর্তী কাজের জন্য এখন থেকেই লেগে পড়ো। 236 00:15:15,920 --> 00:15:18,160 আর হ্যাঁ, খাবার পাঠাচ্ছি। 237 00:15:18,560 --> 00:15:20,040 খেয়ে নিও। 238 00:15:43,640 --> 00:15:44,880 হাই! 239 00:15:45,320 --> 00:15:46,560 ধনঞ্জয় রাজপুত। 240 00:15:46,640 --> 00:15:48,920 কেসার ভরদ্বাজ। আপনাকে তো আপনাকে কখনো দেখিনি। 241 00:15:49,000 --> 00:15:50,360 আমি এখানে নতুন এসেছি। 242 00:15:50,640 --> 00:15:52,320 পডকাস্টে আপনার কথা শুনি। 243 00:15:52,760 --> 00:15:54,160 গাড়িতে করে কাজে যাওয়ার সময়, 244 00:15:54,240 --> 00:15:56,320 কাজ সেরে ফেরার পথে। - তা আপনার কাজে লাগে? 245 00:15:56,440 --> 00:15:59,000 হ্যাঁ। বেশ কৌতূহলোদ্দীপক। 246 00:15:59,840 --> 00:16:01,280 বিশেষ করে, আপনার ধারণাগুলো... 247 00:16:01,360 --> 00:16:02,960 সুস্থিতি নিয়ে... 248 00:16:03,040 --> 00:16:04,520 তারপর সমাজের ভারসাম্য নিয়ে... 249 00:16:04,600 --> 00:16:06,960 এরপর চাক্রিক মহাজগত। -হ্যাঁ। 250 00:16:07,040 --> 00:16:10,240 দারুণ! - কিন্তু নিয়তির কথা আসলে... 251 00:16:11,040 --> 00:16:12,600 বলা যায় তা কাজে আসে না। 252 00:16:13,760 --> 00:16:16,160 জেলে আসার পর, কারো নিয়তিই কাজে আসে না। 253 00:16:17,800 --> 00:16:19,640 তবে জেল শুধু এই চার দেয়ালের মাঝেই বন্দি নয়। 254 00:16:22,400 --> 00:16:24,520 সবচেয়ে বড় জেল তো আমাদের মনের ভিতরেই বাস করে। 255 00:16:36,040 --> 00:16:37,360 স্যার! 256 00:16:38,280 --> 00:16:40,200 ডিজে এই কেইসে কাজ করতে পারবে। 257 00:16:41,640 --> 00:16:42,960 জেলে বসেই। 258 00:16:44,520 --> 00:16:46,280 তুমি কেইসের নেতৃত্ব দিবে। 259 00:16:47,240 --> 00:16:48,920 আর আমার সবকিছু জানা চাই। 260 00:16:49,000 --> 00:16:51,760 ঠিক আছে। কিন্তু স্যার... - সবকিছু। 261 00:16:52,600 --> 00:16:54,720 আমার অনুমতি ছাড়া কোনো কিছু করতে যাবে না। 262 00:16:56,200 --> 00:16:57,520 বুঝলে? 263 00:16:58,160 --> 00:16:59,560 আর একটা কথা। 264 00:17:00,240 --> 00:17:02,480 আর আবেগের বশে কিছু করবে না, ঠিক আছে? 265 00:17:04,640 --> 00:17:05,840 স্যার, আমি দুঃখিত। 266 00:17:05,920 --> 00:17:07,320 গতবার যা হয়েছিল তার জন্য... 267 00:17:08,640 --> 00:17:10,200 অভিনন্দন, মি. নুসরাত সাঈদ। 268 00:17:10,280 --> 00:17:11,880 তোমার অফিশিয়াল প্রমোশনের জন্য। 269 00:17:13,600 --> 00:17:14,880 ধন্যবাদ! 270 00:17:40,640 --> 00:17:42,000 এসব কী, স্যার? 271 00:17:43,880 --> 00:17:45,480 তোমার নতুন অফিস। 272 00:17:50,480 --> 00:17:53,080 কয়েদির বেশে তোমায় ভালো দেখাচ্ছে না। 273 00:17:53,880 --> 00:17:55,200 ধন্যবাদ, স্যার! 274 00:17:57,040 --> 00:17:58,000 কোর টিম 00:17:57,041 --> 00:17:58,079 < একজন ব্যবস্থাপকের অধীনে গুটিকতক দক্ষ কর্মকর্তার সমন্বয়ে তৈরি অস্থায়ী বিশেষ টিম> 275 00:17:58,080 --> 00:18:00,120 নুসরাত, রাসুল ও লোলার্ক। 00:17:58,081 --> 00:18:00,519 < একজন ব্যবস্থাপকের অধীনে গুটিকতক দক্ষ কর্মকর্তার সমন্বয়ে তৈরি অস্থায়ী বিশেষ টিম> 276 00:18:00,520 --> 00:18:02,400 তারা সিএফএসএল থেকেই কাজ করবে। 00:18:00,521 --> 00:18:02,600 < একজন ব্যবস্থাপকের অধীনে গুটিকতক দক্ষ কর্মকর্তার সমন্বয়ে তৈরি অস্থায়ী বিশেষ টিম> 277 00:18:02,640 --> 00:18:05,080 শুধু খুবই জরুরি কিছু হলে, তারা এখানে আসবে। 278 00:18:05,840 --> 00:18:07,720 তাদের বাইরে, সমর্থ আহুজা। 279 00:18:07,800 --> 00:18:10,240 সে এখন তুখর, তরুণ ফরেনসিক ফিজিওলজিস্ট। 280 00:18:10,520 --> 00:18:11,880 সেও তোমার সাথে যোগ দিবে। 281 00:18:12,040 --> 00:18:14,680 সে হয়তো তোমার সামনে নতুন কোনো ভাবনা তুলে ধরবে। 282 00:18:16,160 --> 00:18:20,160 ডিজে, এই সব করার জন্য অনেক (অবৈধ) সুবিধা নিয়েছি। 283 00:18:20,640 --> 00:18:22,320 অনেক নিয়ম ভেঙ্গেছি। 284 00:18:22,640 --> 00:18:24,080 আমাকে নিরাশ কোরো না। 285 00:18:33,000 --> 00:18:34,960 চাচা কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? 286 00:18:35,360 --> 00:18:36,880 বুঝ হবার পর থেকেই ... 287 00:18:36,960 --> 00:18:39,440 দেখছি চাচাজি প্রায়ই চুপচাপ থাকেন । 288 00:18:39,800 --> 00:18:41,400 আমার তো মনে হয় উনি পাগল হয়ে গেছেন। 289 00:18:41,600 --> 00:18:42,960 উনার বাড়ি কোথায়? 290 00:18:43,040 --> 00:18:44,560 এই তো এসে পড়েছি। আসুন। 291 00:18:48,240 --> 00:18:49,480 চাচাজি। 292 00:18:51,280 --> 00:18:52,600 যশবন্ত মশাই 293 00:18:54,200 --> 00:18:55,200 আপনি কে? 294 00:18:55,280 --> 00:18:57,160 আমি লোলার্ক দ্যুবে, সিবিআই থেকে। 295 00:19:01,920 --> 00:19:03,640 ছেলেটা বড়ই অদ্ভুত প্রকৃতির ছিলো। 296 00:19:04,840 --> 00:19:08,440 নিজের বাবাকে বিষক্রিয়ায় হত্যা করে। 297 00:19:09,840 --> 00:19:12,960 কিন্তু মুখে অনুতাপের কোনো ছাপ ছিল না। 298 00:19:13,200 --> 00:19:14,400 এক মিনিট। 299 00:19:14,640 --> 00:19:15,840 আপনি বললেন, ছেলে? 300 00:19:16,600 --> 00:19:17,880 এটা কি কিশোর অপরাধের মামলা ছিল নাকি? 301 00:19:17,960 --> 00:19:20,480 রেকর্ড অনুযায়ী তো বয়স ১৮ই ছিল। 302 00:19:20,840 --> 00:19:22,920 কিন্তু দেখে লাগত না। 303 00:19:23,520 --> 00:19:25,760 আমার ৩৫ বছরের কর্মজীবনে... 304 00:19:26,080 --> 00:19:27,280 এমন কয়েদি... 305 00:19:27,800 --> 00:19:29,920 কয়েদি বাদ দেন এমন মানুষও আর দু'টো দেখিনি। 306 00:19:30,600 --> 00:19:32,600 যেদিন থেকেই সে জেলে ঢুকেছে, 307 00:19:32,960 --> 00:19:34,800 ওর থেকে বয়সে বড় কয়েদিরাও... 308 00:19:35,040 --> 00:19:37,520 ওকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। 309 00:19:37,720 --> 00:19:41,640 কখনো জেলের দেয়ালে আজব ছবি আঁকত। 310 00:19:42,360 --> 00:19:43,840 কখনো কয়েক সপ্তাহ ধরে... 311 00:19:44,280 --> 00:19:47,520 কারো সাথে কথা না বলে চুপ করে থাকত। 312 00:19:48,000 --> 00:19:50,360 ব্যস, শাস্ত্রীয় বই পড়তে থাকত। 313 00:19:52,240 --> 00:19:54,800 কিন্তু এমনভাবে কথা বলত, 314 00:19:54,880 --> 00:19:56,880 সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যেত। 315 00:19:57,040 --> 00:19:58,560 এরপর কী হলো, স্যার? 316 00:19:59,840 --> 00:20:01,440 কী হয়েছে জিজ্ঞেস করলে? 317 00:20:01,560 --> 00:20:03,120 সবকিছু শেষ হয়ে গেছে। 318 00:20:05,120 --> 00:20:06,440 জেলে আগুন লেগে গেল। 319 00:20:06,960 --> 00:20:08,760 হতাহতের ঘটনা ঘটেছিল? 320 00:20:09,600 --> 00:20:10,840 হুম। 321 00:20:11,560 --> 00:20:12,920 ৪ জন মারা যায়। 322 00:20:14,600 --> 00:20:16,360 ছেলেটিও তাদের মধ্যে একজন। 323 00:20:18,480 --> 00:20:20,560 আপনার কাছে কি তার কোন ছবি হবে? 324 00:20:21,120 --> 00:20:22,440 ছবি নেই। 325 00:20:23,120 --> 00:20:25,600 তবে তার চেহারা মনে আছে। 326 00:20:26,040 --> 00:20:28,440 বিশেষ করে তার চোখ দু'টো। 327 00:20:32,160 --> 00:20:33,360 বেশ! 328 00:20:33,440 --> 00:20:35,040 আপনি এক কাজ করতে পারেন। 329 00:20:35,200 --> 00:20:36,400 জি। 330 00:20:36,480 --> 00:20:38,560 বিভাগীয় রেকর্ড রুমে যান। 331 00:20:39,560 --> 00:20:42,320 সেখানে কিছু পেলেও পেতে পারেন। 332 00:20:50,680 --> 00:20:51,440 শুভ সকাল, স্যার। 333 00:20:51,520 --> 00:20:53,480 সকালের আবার শুভ কী হলো? 334 00:20:54,840 --> 00:20:56,040 ধন্যবাদ, স্যার। 335 00:20:57,360 --> 00:20:58,560 সমর্থ! 336 00:20:59,040 --> 00:21:00,880 সুপারিশের জন্য ধন্যবাদ। 337 00:21:00,960 --> 00:21:02,240 স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। 338 00:21:02,320 --> 00:21:04,720 আমি খুব গভীরভাবে আপনার সব কেইস স্টাডি করেছি। 339 00:21:04,800 --> 00:21:06,720 রাহেজা খুনের কেইস। পড়েছিলে কি? 340 00:21:09,400 --> 00:21:10,160 পড়বে কীভাবে? 341 00:21:10,240 --> 00:21:11,720 এমন কোন কেইসই তো নেই। 342 00:21:11,800 --> 00:21:13,360 তাহলে, শুরু করা যাক। 343 00:21:13,880 --> 00:21:17,600 নিখিল গুম হবার পর ট্রাফিক ফুটেজ চেক করেছ? 345 00:21:17,800 --> 00:21:19,120 কিছু পাইনি, স্যার। 346 00:21:19,200 --> 00:21:20,800 কিছু পাওনি, না? ঠিক আছে। 347 00:21:21,800 --> 00:21:23,440 আশেপাশের দালানগুলোর ... 348 00:21:23,600 --> 00:21:24,920 তারপর বিমানবন্দর, রেলওয়ে স্টেশন? 349 00:21:25,000 --> 00:21:27,600 সব জায়গায় দেখেছি। কোন হদিস পাইনি। 350 00:21:28,240 --> 00:21:30,120 তাহলে মনে হচ্ছে, একেবারে শুরু থেকে শুরু করতে হবে? 351 00:21:31,280 --> 00:21:32,760 চলো! কাজে লেগে পড়ি। 352 00:21:33,480 --> 00:21:35,600 সাধারণত সিরিয়াল কিলাররা দু'ধরণের হয়। 353 00:21:35,720 --> 00:21:37,640 অরগানাইজড এবং ডি-অরগানাইজড। 354 00:21:38,000 --> 00:21:39,560 এই বান্দা দুই ধরণেরই বলা যায়। 355 00:21:40,240 --> 00:21:42,720 তার খুনের ধরণ আর ক্রাইম সিনগুলোর সজ্জা... 356 00:21:42,800 --> 00:21:43,920 একদম নিখুঁত! 357 00:21:44,240 --> 00:21:46,000 কিন্তু প্রত্যেকটা খুনের নকশা... 358 00:21:46,080 --> 00:21:47,640 এবং তাদের মাঝের সময়ের ব্যবধান... 359 00:21:47,760 --> 00:21:49,080 শিকার নির্বাচন ... 360 00:21:49,160 --> 00:21:50,400 সবকিছু ডিজ-অরগারনাইজড। 361 00:21:50,600 --> 00:21:53,720 খুনিকে বুঝতে হলে আমাদের সামনে শুধু একটা পথই খোলা আছে। 362 00:21:54,480 --> 00:21:56,040 নিহতদের ব্যাপারে বিশদ জানতে হবে। 363 00:21:56,520 --> 00:21:57,480 এবং তাদের সাথে খুনির সংযোগটা খুঁজে বের করতে হবে। 364 00:22:01,240 --> 00:22:04,360 রায়না, এই বালিনিজ মাস্কের ব্যাপারে খোঁজ করো... 365 00:22:04,720 --> 00:22:07,560 সে এই মাস্কই কেন ব্যবহার করে তারও খোঁজ করো। 366 00:22:10,200 --> 00:22:13,080 নুসরাত, নিখিলের পরিবারের সবাই এখন কেমন আছে? 367 00:22:13,840 --> 00:22:16,120 তারা চিন্তিত কিন্তু ধৈর্য ধরে আছে। 368 00:22:21,160 --> 00:22:22,280 ধুর! 369 00:22:23,040 --> 00:22:24,840 এ কথা আগে আমার মাথায় আসেনি কীভাবে! 370 00:22:25,320 --> 00:22:27,040 খুনি নিখিলের পরিবারকে ব্যবহার করছে। 371 00:22:27,120 --> 00:22:28,720 নিখিলকে জব্দ করতে। 372 00:22:29,000 --> 00:22:30,160 এটাই তো করার কথা! 373 00:22:32,120 --> 00:22:33,520 নুসরাত, পুলিশকে জানিয়ে নিখিলের... 374 00:22:33,600 --> 00:22:35,200 বাসার বাইরে নিরাপত্তা বাড়িয়ে দাও। 375 00:22:35,280 --> 00:22:36,600 আচ্ছা। আমি নয়নাকে বলব... 376 00:22:36,640 --> 00:22:37,680 না। তাকে বোলো না। 377 00:22:37,760 --> 00:22:39,560 সে অযথাই অস্বস্তিতে পড়ে যাবে। 378 00:22:39,960 --> 00:22:42,760 হ্যাঁ। পুলিশকে বোলো তারা যেন ইউনিফর্মে না থেকে 379 00:22:42,840 --> 00:22:44,080 বরং সাদা পোশাকে থাকে। 381 00:22:46,160 --> 00:22:48,360 আমার নিহতদের সম্পর্কে খুঁটিনাটি সবকিছু জানা চাই। 382 00:22:48,440 --> 00:22:50,320 এমনকি তা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরও হোক না কেন। 383 00:22:57,400 --> 00:22:58,920 "এক মাসের মধ্যেই ভাইয়ের এনগেইজমেন্ট হবার কথা ছিল।" 384 00:22:59,000 --> 00:23:02,000 "এমন হৃদয়বান মানুষ কেউ মারতেই বা চাইবে কেন?" 385 00:23:02,080 --> 00:23:04,280 "ভাবীর যত্নে তো এতটুকু কমতিও রাখতেন না।" 386 00:23:04,360 --> 00:23:06,320 "তার কাজ আর মেয়ের বাইরে কোন বাড়তি কিছু ছিল না।" 387 00:23:06,400 --> 00:23:08,280 তার স্বপ্ন ছিল এই খাতে একদিন নোবেল পুরস্কার অর্জন করবে। 388 00:23:08,360 --> 00:23:11,160 সে অবসর সময়ে বস্তির ছেলেমেয়েদের হিসাববিজ্ঞান শেখাত। 389 00:23:11,240 --> 00:23:14,160 "এমন হৃদয়বান মানুষকে কেউ মারতেই বা চাইবে কেন?" 391 00:23:14,360 --> 00:23:16,080 "তার সাথে আমার শেষবারের মত কথা হয়..." 392 00:23:16,160 --> 00:23:18,080 "রাত প্রায় ৯.৩০ টার দিকে।" 393 00:23:19,640 --> 00:23:22,240 "তার প্রতি কখনো কোন কুচিন্তা মাথায় আসেনি। আর জানতে পারি - বাবা মারা গেছেন।" 394 00:23:23,120 --> 00:23:24,960 স্যার, আমি এই প্রোফাইলগুলো ঘেঁটে দেখলাম। 395 00:23:25,160 --> 00:23:27,400 সব নিহতদের মাঝে একটা সাধারণ বিষয় ছিল। 396 00:23:28,120 --> 00:23:29,960 তারা সবাই ভালো মানুষ ছিলেন। 397 00:23:30,440 --> 00:23:32,000 কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। 398 00:23:32,200 --> 00:23:33,560 একদম সাদা। ব্যস, এইটুকুই। 399 00:23:33,640 --> 00:23:36,400 আজকের দিনে ভালো হওয়াটাই সবচেয়ে বড় ভুল! 400 00:23:42,200 --> 00:23:43,160 হুম, লোলার্ক? 401 00:23:43,520 --> 00:23:44,400 কিছু পেলে? 402 00:23:44,480 --> 00:23:45,480 না, স্যার। 403 00:23:46,720 --> 00:23:49,080 ২০০৮ সালে জেলে আগুন লেগে যায়। 404 00:23:49,600 --> 00:23:50,960 ৪ জন কয়েদি তাতে মারা যায়। 405 00:23:51,040 --> 00:23:52,600 রেকর্ড সাফ রাখতে ... 406 00:23:52,680 --> 00:23:54,760 জেল কর্তৃপক্ষ আমজনতার থেকে বিষয়টা আড়াল করে। 407 00:23:55,040 --> 00:23:57,680 স্যার, শুভও সে ৪ কয়েদীর একজন ছিল। 408 00:23:57,840 --> 00:23:58,960 সেও মারা যায়। 409 00:23:59,440 --> 00:24:00,240 লাশ পাওয়া গিয়েছিল? 410 00:24:00,320 --> 00:24:01,760 না, স্যার। সবকিছু ছাই হয়ে গেছে। 411 00:24:02,400 --> 00:24:03,480 তার মানে সে এখনো বেঁচে আছে। 412 00:24:05,280 --> 00:24:06,440 স্যার, কী বলছেন? 413 00:24:06,520 --> 00:24:08,520 লোলার্ক, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। 414 00:24:09,520 --> 00:24:11,600 এই ধরণের লোক খুব সহজে মরে না। 415 00:24:11,880 --> 00:24:13,080 যাকগে, এক কাজ করো। 416 00:24:13,160 --> 00:24:14,600 তার পরিবারের সাথে কথা বলো। 417 00:24:14,680 --> 00:24:16,120 আর সত্যটা বের করো। 418 00:24:16,200 --> 00:24:17,360 আচ্ছা, স্যার। 419 00:24:22,520 --> 00:24:23,840 হারামীটা এখনো বেঁচে আছে! 420 00:26:22,160 --> 00:26:25,120 আঙ্গুলে এত ভারী ভারী পাথর থাকা সত্ত্বেও... 421 00:26:25,320 --> 00:26:26,800 ...টাইপিং কীভাবে করো? 422 00:26:26,920 --> 00:26:29,560 স্যার, এটা আমার মা আমাকে পড়িয়েছে। 423 00:26:29,640 --> 00:26:31,800 এক পণ্ডিতে তাকে ভয় দেখিয়েছে যে আংটি না পড়লে... 424 00:26:32,120 --> 00:26:33,840 ভালো মেয়ে জুটবে না। 425 00:26:33,920 --> 00:26:35,320 ভালো মেয়ে। 426 00:26:35,480 --> 00:26:38,280 স্যার, এর পেছনে যুক্তিটা বুঝলাম না। 427 00:26:38,760 --> 00:26:41,600 পণ্ডিতের কথা, আমাদের কুষ্ঠীতে নাকি ... 428 00:26:41,680 --> 00:26:43,960 স্পষ্টভাবে আমাদের জীবনযাত্রা লেখা আছে। 429 00:26:44,840 --> 00:26:47,760 স্যার, একটা আইডিয়া এলো। সবার কুষ্ঠী বের করি। 430 00:26:49,600 --> 00:26:52,720 নিহতদের কুষ্ঠী বুঝাতে চাইছ? - জি, স্যার। 431 00:26:52,920 --> 00:26:54,920 আমাদের হাতে তাদের সকল তথ্য আছে। 432 00:26:55,200 --> 00:26:57,360 কী বলা যায়, হতে পারে, কমন কিছু খুঁজে পাওয়া যাবে! 433 00:26:58,480 --> 00:27:00,160 কেন নয়? করো। 434 00:27:00,480 --> 00:27:02,080 অবশ্যই, স্যার। 435 00:27:09,080 --> 00:27:10,880 কুষ্ঠী। 436 00:28:17,560 --> 00:28:19,760 এটা তোমার পরবর্তী কাজ। 437 00:28:20,000 --> 00:28:21,640 এটা অসম্ভব। - কেন? 438 00:28:21,800 --> 00:28:23,600 তুমি তাকে মারতে পারবে না। 439 00:28:23,640 --> 00:28:26,160 সে অনেক বড় মাপের ব্যক্তি। তুমি তার অব্দি যেতেই পারবে না। 440 00:28:27,480 --> 00:28:29,640 কাজ যতটা কঠিনই হোক না কেন... 441 00:28:30,080 --> 00:28:32,480 তোমার কাজই হলো পথ খুঁজে বের করা। 442 00:28:35,360 --> 00:28:37,000 আচ্ছা। 443 00:28:37,240 --> 00:28:40,120 তবে আমার প্রমাণ চাই যে আমার পরিবার ঠিক আছে। 444 00:28:40,560 --> 00:28:43,120 শীঘ্রই পেয়ে যাবে। - না, আমি এখনই চাই। 445 00:28:43,280 --> 00:28:45,040 নয়তো, আমি তোমাকে সাহায্য করব না। 446 00:28:45,120 --> 00:28:47,720 নিখিল, আমাদের সব বাসনা পূর্ণ হয় না। 447 00:28:47,840 --> 00:28:49,360 তুমিই ঠিক করো... 448 00:28:49,440 --> 00:28:51,840 সিগারেট চাও... 449 00:28:52,160 --> 00:28:53,800 নাকি প্রমাণ? 450 00:28:56,920 --> 00:28:58,440 প্রমাণ। 451 00:29:00,240 --> 00:29:01,960 তাহলে তাই হোক। 452 00:29:29,880 --> 00:29:31,200 হ্যালো, নয়না। 453 00:29:42,520 --> 00:29:44,240 আপনি কেন এসব করছেন? 454 00:29:47,280 --> 00:29:49,400 আপনি আমার পরিবার থেকে কী চান? 455 00:29:51,160 --> 00:29:53,760 নিখিল শুধু আপনার জন্যই ভারত ছেড়ে গিয়েছিল। 456 00:29:54,320 --> 00:29:56,560 আবার শুধু আপনার জন্যই ফিরেছে। 457 00:29:58,880 --> 00:30:00,520 আর সে এখন নিখোঁজ। 458 00:30:03,520 --> 00:30:05,040 আর কী জন্য? 459 00:30:05,520 --> 00:30:07,560 যাতে আপনি এখানে বসে ঠিক করেন... 460 00:30:09,640 --> 00:30:11,120 যে নিখিলই খুন করেছে! 461 00:30:11,480 --> 00:30:14,120 সত্যিই! আর শুধু তাই নয়। 462 00:30:14,520 --> 00:30:16,760 আমার বাসার বাইরে পুলিশ নজরদারি করছে। 463 00:30:18,200 --> 00:30:19,760 আপনার কী মনে হয়? 464 00:30:20,760 --> 00:30:23,120 আমি কি বুঝি না, আশেপাশে কী হচ্ছে? 465 00:30:23,840 --> 00:30:26,920 নয়না, বাইরে পুলিশ রয়েছে তোমার নিরাপত্তার জন্য। 466 00:30:27,920 --> 00:30:31,120 তুমি কি কখনো ভেবেছো, নিখিল কেন খুনির সাহায্য করছে? 467 00:30:31,720 --> 00:30:34,760 তোমাকে আর রিয়াকে সুরক্ষিত রাখতে। 468 00:30:35,400 --> 00:30:37,160 খুনি খুবই চালাক প্রকৃতির। 469 00:30:38,080 --> 00:30:40,040 যেকোন সময় তোমাদের উপর হানা দিতে পারে। 470 00:30:40,560 --> 00:30:42,480 সেজন্যই বাইরে পুলিশ মোতায়েন করেছি। 471 00:30:43,080 --> 00:30:45,200 এটা কি আমাকে খুশি করার জন্য বললেন? 472 00:30:47,200 --> 00:30:49,600 আপনার কি কোন ধারণা আছে... 473 00:30:50,440 --> 00:30:52,120 আমার উপর দিয়ে কী যাচ্ছে? 474 00:30:52,280 --> 00:30:54,040 হ্যাঁ। আমি বুঝতে পারছি। 475 00:30:55,640 --> 00:30:57,440 হ্যাঁ, নয়না। 476 00:30:58,200 --> 00:30:59,640 আমি বুঝি। 477 00:31:00,080 --> 00:31:02,720 আমি সন্ধ্যাকে হারিয়েছি... চিরতরে। 478 00:31:02,880 --> 00:31:04,920 আমি চাই না তোমার সাথে তা হোক... 479 00:31:05,760 --> 00:31:07,520 যেটা আমার সাথে হয়েছে। 480 00:31:07,880 --> 00:31:09,240 আমি ওকে খুঁজে বের করবো। 481 00:31:12,480 --> 00:31:14,080 তোমার বাড়ি যাওয়া উচিত। 482 00:31:14,560 --> 00:31:16,360 রিয়ার তোমাকে প্রয়োজন। 483 00:31:17,640 --> 00:31:19,640 আমি তো একটা কলের দূরত্বে মাত্র। 484 00:31:20,320 --> 00:31:22,080 যেকোন সময় আমাকে কল দিতে পারো। 485 00:31:22,960 --> 00:31:24,760 আমার উপর একটু ভরসা রাখো। 486 00:32:18,320 --> 00:32:20,440 প্লিজ, আমার পরিবার থেকে দূরে থাকো। 487 00:32:21,920 --> 00:32:24,920 তোমার পরিবার আমার অনুমতিতে বেঁচে আছে। 488 00:32:25,480 --> 00:32:27,200 নিখিল, এই শেষবারের মতো বলছি। 489 00:32:27,360 --> 00:32:29,400 এরপর থেকে প্রমাণস্বরূপ ভিডিও নয়... 490 00:32:29,920 --> 00:32:31,600 বরং দেহের অঙ্গপ্রত্যঙ্গ পাবে। 491 00:32:47,120 --> 00:32:49,160 সকল রেকর্ড কি ... 492 00:32:49,640 --> 00:32:51,560 এই রুমেই আছে, নাকি? - জি, স্যার। 493 00:32:51,800 --> 00:32:54,080 এখানে কেউ তেমন একটা আসে যায় না। 494 00:32:54,840 --> 00:32:56,520 হুম দেখতেই পারছি। 495 00:33:04,320 --> 00:33:05,880 স্যার, একটূ এদিকে আসুন। - হ্যাঁ 496 00:33:12,440 --> 00:33:14,200 সোজা আমার মুখের উপর ঝাড়ো। - দুঃখিত, স্যার। 497 00:33:15,040 --> 00:33:16,960 এসব কী? 498 00:34:03,120 --> 00:34:05,840 শুভ, তুমি এখন বুঝতে পারছ না। 499 00:34:05,920 --> 00:34:08,360 কিন্তু যেটা হচ্ছে, সঠিকটাই হচ্ছে। 500 00:34:08,600 --> 00:34:10,840 ভুল কবে থেকে সঠিক হতে শুরু করল? 501 00:34:12,320 --> 00:34:14,120 শুভ, দেখো... 502 00:34:16,560 --> 00:34:18,800 হয়তো তুমি একদিন বুঝতে পারবে। - হয়তো... 503 00:34:19,640 --> 00:34:23,160 আমি কথা দিচ্ছি, আপনি অবশ্যই বুঝতে পারবেন। 504 00:34:28,200 --> 00:34:29,880 ওকে নিয়ে যাও। 00:34:29,920 --> 00:37:06,880 বাংলা সাব দিয়ে উপভোগ করার জন্য ধন্যবাদ। ভালো লাগলে 'গুড রেটিং' দিতে ভুলবেন না।