1 00:04:22,520 --> 00:04:26,355 'মারিয়ানো', আমি বলছি। 'স্কাইলার'কে ফোনটা দাও। 2 00:04:27,320 --> 00:04:30,119 না, না, আমি চাই তুমি তাকে এই মুহূর্তে ফোনটা দাও। 3 00:04:30,280 --> 00:04:31,475 তাকে বলো যে এটা খুবই জরুরী। 4 00:04:34,800 --> 00:04:37,520 না-- সে ফোন রাখছে না বলে কী বলতে চাইছো? 5 00:04:37,680 --> 00:04:41,674 আমি তোমাকে অনুমতি দিচ্ছি, 'মারিয়ানো', তাকে ফোনটা রাখতে বলো। 6 00:04:48,800 --> 00:04:52,396 'মারিয়ানো', 'স্কাইলার' ফোনে কার সাথে কথা বলছে? 7 00:05:03,960 --> 00:05:05,440 হ্যাঁ। 8 00:05:09,400 --> 00:05:10,914 আচ্ছা। 9 00:05:27,480 --> 00:05:30,598 সে কোথায়? 'স্কাইলার' কোথায়? সে এইতো একটু আগে বেরিয়ে গেলো। 10 00:05:30,760 --> 00:05:33,036 সে কোথায় যাচ্ছে সেটা বলেনি। 11 00:06:26,080 --> 00:06:29,835 'স্কাইলার', আমার-- আমার মাথা ঘুরাচ্ছে। 12 00:06:31,800 --> 00:06:34,395 আর তোমার, আমি... 13 00:06:34,880 --> 00:06:36,997 আমি তো ভাবতেও পারছি না। 14 00:06:40,120 --> 00:06:42,430 সবকিছুই এখন আমার কাছে পরিষ্কার। 15 00:06:42,600 --> 00:06:47,595 পুলে ঝাঁপ দিলে, বাচ্চাগুলোকে আমাদের কাছে পাঠিয়ে দিলে, আমি এখন সব বুঝেছি। 16 00:06:48,640 --> 00:06:52,429 আমি শুধু ভাবছি আমি এটা আগে কেন দেখলাম না। 17 00:06:55,360 --> 00:06:57,317 সে একটা দানব। 18 00:06:58,840 --> 00:07:00,240 সে... 19 00:07:02,520 --> 00:07:06,196 দেখ, আমি জানিনা সে তার এসব বিষয় গোপন রাখার জন্য তোমাকে কীরকম জোর করেছে। 20 00:07:06,400 --> 00:07:10,792 যদি সে তোমাকে শাসিয়ে থাকে, অথবা যেকোনো ভাবে তোমাকে একটা বুঝ দিয়েছে... 21 00:07:10,960 --> 00:07:13,839 আমি জানিনা এর মাঝে কোনো অপব্যবহার করা হয়েছে কিনা। 22 00:07:14,400 --> 00:07:17,279 কিন্তু আমি চাই তুমি এ ব্যাপারে আমাকে নির্দ্বিধায় খুলে বলো। 23 00:07:18,520 --> 00:07:20,477 কিছুই বলা বাকি রেখো না, ঠিক আছে? 24 00:07:20,640 --> 00:07:24,429 আমি বুঝতেও পারছি না এটার ব্যাপ্তি সম্বন্ধে তুমি জানো নাকি, 25 00:07:24,600 --> 00:07:25,920 সে যা করেছে। 26 00:07:26,080 --> 00:07:30,472 শুধু মেথ বানানো না, বরং কতগুলো জীবন সে ধ্বংস করেছে। 27 00:07:31,880 --> 00:07:36,909 কিন্তু এখন থেকে এসব তোমার অতীত। 28 00:07:37,720 --> 00:07:40,030 তোমাকে আর তার ভিক্টিম হতে হবে না। 29 00:07:41,040 --> 00:07:43,191 কারন এখন আমরা যা করতে চলেছি। 30 00:07:43,560 --> 00:07:46,120 'স্কাই', আমরা যা করবো তা হলো, 31 00:07:47,640 --> 00:07:50,474 তুমি আর বাচ্চারা আমার বাড়িতে চলে যাবে। 32 00:07:50,640 --> 00:07:53,792 যেখানে তোমরা নিরাপদ থাকবে, যেখানে সে তোমাদের কাছে যেতে পারবে না। 33 00:07:55,400 --> 00:07:59,553 'হ্যাঙ্ক', ম্যারি কি...? 34 00:08:00,560 --> 00:08:03,632 না। তাকেও খুব শীগ্রই জানানো হবে। 35 00:08:03,800 --> 00:08:05,757 এখন এটা শুধু তুমি আর আমি জানি, ঠিক আছে? 36 00:08:09,120 --> 00:08:10,156 আচ্ছা। 37 00:08:10,320 --> 00:08:12,039 এর আগে আমরা... 38 00:08:12,640 --> 00:08:16,520 তোমাকে আমরা বাড়িতে ফিরিয়ে নেয়ার আগে, আমি... 39 00:08:17,200 --> 00:08:21,035 আমি তোমাকে বলছি তুমি যতটুকু পারবে সব আমাকে খুলে বলো। 40 00:08:21,200 --> 00:08:23,192 যতক্ষণ সময় নেওয়ার নিতে পারো। 41 00:08:23,360 --> 00:08:28,435 শুধু যখন থেকে তুমি 'ওয়াল্ট' এর কর্মকান্ড সম্পর্কে অবগত হয়েছো তখন থেকে শুরু কর। 42 00:08:28,600 --> 00:08:33,311 আর যতটা খুলে বলতে পারো সেটার চেষ্টা করো। 43 00:08:34,280 --> 00:08:38,718 কী-- এখানে? 44 00:08:38,880 --> 00:08:41,714 এই মুহূর্তে? অবশ্যই, কেন নয়? 45 00:08:41,880 --> 00:08:44,031 এটা গরম গরম থাকতেই শোনা উচিত নয় কি? 46 00:08:44,200 --> 00:08:49,594 আর শুরু করার আগে তোমার নাম আর আজকের তারিখ উল্লেখ করার কথা মনে রেখো। 47 00:08:49,760 --> 00:08:51,433 'হ্যাঙ্ক', তোমায়..? 48 00:08:53,560 --> 00:08:56,155 আমাদের কি এটা এখনই করতে হবে? 49 00:08:58,840 --> 00:09:01,833 না, আমাদের এখনই এটা করতে হবে না। 50 00:09:03,160 --> 00:09:07,234 ব্যাপারটা হচ্ছে এই যে, আমি এমন কিছু চাইছি যেটা আমার লোকদের গিয়ে জানাতে পারবো। 51 00:09:07,440 --> 00:09:09,511 একটি জবানবন্দি, অথবা একটি রেকর্ড। 52 00:09:09,680 --> 00:09:12,149 এর মানে তুমি 'ওয়াল্ট' এর অপরাধমূলক কর্মকান্ডের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছো। 53 00:09:12,360 --> 00:09:14,875 তুমি যা কিছুই জানো তা এখান থেকে অনেক অনেক দূর গড়াবে। 54 00:09:15,040 --> 00:09:17,635 বুঝলে? এত বড় একটা কেস বানানো, 55 00:09:17,800 --> 00:09:20,554 প্রমান জোগাড় করা, দন্ডাদেশ পাওয়ার জন্য যথেষ্ট প্রমান- 56 00:09:20,720 --> 00:09:22,871 আমরা একটি দীর্ঘপথযুক্ত প্রস্তাবনার কথা বলছি। 57 00:09:23,080 --> 00:09:26,960 আমি চাইনা ঐ বদমাশের সময় ফুরিয়ে যাক, কিন্তু তোমার সাক্ষ্যের মাধ্যমে-- 58 00:09:27,120 --> 00:09:29,396 সময় ফুরিয়ে যাওয়া মানে কী বলতে চাইছো? 59 00:09:30,000 --> 00:09:33,152 তার ক্যান্সার। তার ক্যান্সার আবার ফিরে এসেছে। 60 00:09:33,320 --> 00:09:34,834 সে তো এটাই বললো। 61 00:09:37,040 --> 00:09:38,554 সে তোমাকে বলে নি? 62 00:09:40,640 --> 00:09:44,759 এটা সত্যি নাকি এটাও কে জানে? শালা একটা মিথ্যুক। 63 00:09:45,680 --> 00:09:48,275 দেখ, সবশেষে আমি এটা বলতে চাই যে আমরা এটা সত্যি বলেই ধরে নিই। 64 00:09:48,480 --> 00:09:49,550 ঠিক আছে? 65 00:09:49,720 --> 00:09:55,557 এই **র বাচ্চা যদি আমার দিকে তাকিয়ে বলে যে আমি যা জানি তা সত্যি-- "যদি" 66 00:09:56,040 --> 00:09:58,760 --তাহলে আমি এটা প্রমান করার আগেই তাকে মেরে ফেলবো। 67 00:09:58,920 --> 00:10:00,957 ওর এত সাহস যে... 68 00:10:01,360 --> 00:10:04,512 আমার কাছে এখন সব পরিষ্কার। এই সব কিছুই এটার অংশ ছিল। 69 00:10:04,680 --> 00:10:08,435 এগুলোর নিজে থেকে এতটা গুরুত্ব নেই, কিন্তু তুমি যা জানো তা যদি আমাকে বলো, 70 00:10:08,600 --> 00:10:13,391 আমাদের হিসাব মিলে যাবে, তাহলে সূর্য নামার আগেই আমি তাকে জেলে ঢুকাবো। 71 00:10:13,560 --> 00:10:16,359 'হ্যাঙ্ক', আমার... 72 00:10:17,200 --> 00:10:19,157 আমার মনে হচ্ছে হয়তো... 73 00:10:19,320 --> 00:10:20,993 হয়তো আমার একজন উকিল লাগবে। 74 00:10:21,640 --> 00:10:22,915 কী? 75 00:10:23,440 --> 00:10:24,999 না, না, না দরকার নেই। 76 00:10:25,160 --> 00:10:27,720 হ্যাঁ, আমার মনে হচ্ছে দরকার আছে। 77 00:10:27,920 --> 00:10:30,071 'স্কাইলার', ব্যাপারটা বুঝতে চেষ্টা করো, আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। 78 00:10:30,240 --> 00:10:32,596 কিন্তু সেটা করতে গেলে, আমার তোমার সাহায্যের প্রয়োজন। 79 00:10:32,760 --> 00:10:36,800 আমরা উকিল নিয়ে আসলে তারা আমাদের পথে আরো বাধা সৃষ্টি করবে 80 00:10:36,960 --> 00:10:38,713 যেখানে তাদের এটা করার কোনো দরকার নেই। 81 00:10:38,880 --> 00:10:42,032 আর এই পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আমার কমে যাবে। 82 00:10:42,240 --> 00:10:45,438 শুধু আমার আত্মরক্ষার জন্য, আর আমার... 83 00:10:45,600 --> 00:10:51,551 তুমি জানো, কারো সাথে কথা বলাটাই উচিত বলে আমার কাছে ভালো মনে হচ্ছে। 84 00:10:51,960 --> 00:10:56,591 'স্কাইলার', এখানে আমিই তোমার সবচেয়ে বড় সমর্থনদাতা, আর আমি তোমার ভালোর জন্যই বলছি। 85 00:10:56,800 --> 00:10:59,520 তোমাকে এই ব্যাপারটি থেকে আগেই বেরিয়ে যেতে হবে। 86 00:11:00,760 --> 00:11:04,151 মানে, তুমি শুরুতেই, একটু আত্মরক্ষামূলক আচরন করলে-- 87 00:11:04,320 --> 00:11:07,677 আমি বলছি না এটা ঠিক, কিন্তু আমি তোমায় বলছি এটা সত্যি যে 88 00:11:07,840 --> 00:11:10,639 DA তোমার দিকে আলাদা নজর দিবে। 89 00:11:10,800 --> 00:11:13,998 কিন্তু সেটা তুমি জানো না। হ্যাঁ, 'স্কাইলার' আমি জানি। 90 00:11:14,160 --> 00:11:17,676 আমি এটা জানার মতো এসবে যথেষ্ট ছিলাম, এটা তোমার জন্যই ভালো হবে, 91 00:11:17,840 --> 00:11:21,197 যদি তুমি এখান থেকে বের হও আর দুনিয়াকে দেখিয়ে দাও যে তোমার কিছুই লুকানোর নেই। 92 00:11:22,920 --> 00:11:24,400 দেখ, 93 00:11:26,680 --> 00:11:30,071 এই পৃথিবীতে তোমার বোনের চাইতে গুরুত্বপূর্ণ 94 00:11:30,760 --> 00:11:32,353 আমার কাছে আর কিছুই নেই। 95 00:11:33,560 --> 00:11:36,200 তাই যখন আমি বলছি তোমার স্বার্থ আর 96 00:11:36,360 --> 00:11:42,038 আমার স্বার্থ এক তখন তা বিশ্বাস করো। 97 00:11:42,760 --> 00:11:45,912 কিন্তু 'হ্যাঙ্ক' তুমি যে আমাকে উকিলের সাথে কথা বলতে মানা করছো, 98 00:11:46,080 --> 00:11:48,436 সেটা মোটেই তোমার এই কথাটির সাথে মিলছে না। 99 00:11:49,280 --> 00:11:51,670 এটা মনে হচ্ছে তুমি যা চাও... 100 00:11:54,000 --> 00:11:57,118 তুমি যা চাও সেটা হলো যেকোনোভাবে 101 00:11:57,320 --> 00:11:58,720 'ওয়াল্ট'কে ধরে ফেলা। 102 00:12:00,480 --> 00:12:01,675 আচ্ছা। 103 00:12:02,920 --> 00:12:04,559 আচ্ছা, তুমি শুধু একটু... 104 00:12:05,320 --> 00:12:07,960 শান্ত হও, শান্ত হও। 105 00:12:08,640 --> 00:12:09,915 তুমি... 106 00:12:10,640 --> 00:12:13,360 তুমি উকিলের সাথে পরে কথা বলতে পারবে। 107 00:12:14,600 --> 00:12:18,196 কিন্তু এই মুহূর্তে, আমাদের যা করতে হবে তা হলো, 108 00:12:18,360 --> 00:12:20,033 আমাদেরকে গিয়ে বাচ্চাদের আনতে হবে। 109 00:12:20,200 --> 00:12:23,193 আমাদেরকে বাচ্চাদের আমার বাড়িতে নিতে হবে যাতে করে তারা নিরাপদে থাকে। 110 00:12:23,360 --> 00:12:28,560 আর তারপর আমরা দুইজন একে অপরের সাহায্যে ঐ জানোয়ারকে বিতাড়িত করবো, ঠিক আছে? 111 00:12:29,440 --> 00:12:31,636 চলো। 'হ্যাঙ্ক'। 112 00:12:31,800 --> 00:12:34,679 বাড়িতে চলো তারপর আমরা সেটা সেখানেই আলোচনা করতে পারবো। 113 00:12:34,840 --> 00:12:36,877 আমাকে কি অ্যারেস্ট করা হয়েছে? 114 00:12:38,240 --> 00:12:42,519 কী? আমি কি এখন আটক অবস্থায় আছি? 115 00:12:48,560 --> 00:12:50,836 'স্কাইলার', আমি-- তুমি এটা ঠিকভাবে ভাবছো না। 116 00:12:51,040 --> 00:12:54,272 তোমাকে আমার কথা শুনতে হবে-- 'স্কাইলার'। 'স্কাইলার'। 'স্কাইলার'। 117 00:12:54,440 --> 00:12:55,635 আমাকে কি অ্যারেস্ট করা হয়েছে? না। 118 00:12:55,800 --> 00:12:57,314 আমাকে কি অ্যারেস্ট করা হয়েছে? না। 'স্কাই'-- 119 00:12:57,480 --> 00:12:59,472 'হ্যাঙ্ক' তুমি কি আমাকে অ্যারেস্ট করেছো? 'স্কাই'-- 120 00:12:59,640 --> 00:13:01,791 আমাকে কি অ্যারেস্ট করেছো?! 121 00:13:44,280 --> 00:13:46,875 ঈশ্বর! ম্যারি আর জোসেফ। 122 00:13:51,000 --> 00:13:53,037 আমাকে এটা করতেই হবে, ম্যান। 123 00:13:59,400 --> 00:14:01,596 ডুড। মম! 124 00:14:01,760 --> 00:14:04,070 তুমি কী করছো? 'হিউয়েল'। 125 00:14:04,280 --> 00:14:06,272 এই, এসব করা বাদ দাও। মম! 126 00:14:06,440 --> 00:14:10,195 আমরা এখানে একটা কাজ করতে এসেছি, চ্যানেল "স্ক্রুজ ম্যাকডাক" দেখতে আসিনি। 127 00:14:10,360 --> 00:14:11,510 তুমি আমার কথা শুনতে পাচ্ছো? 128 00:14:11,680 --> 00:14:13,239 আমি শুনেছি। 129 00:14:13,400 --> 00:14:14,470 ডুড। 130 00:14:19,160 --> 00:14:20,640 আরে ধুর। 131 00:14:28,520 --> 00:14:30,239 মেক্সিকো। 132 00:14:30,400 --> 00:14:32,676 শুধু এতটুকুই বলছি। 133 00:14:36,960 --> 00:14:40,317 এই লোক ২ মিনিটে জেলের মধ্যে থাকা দশজনকে মেরে দিয়েছে। 134 00:14:40,520 --> 00:14:42,398 এতটুকুই আমি বলছি। 135 00:14:43,720 --> 00:14:46,838 হ্যাঁ, আমি বলছি। শোনো, তোমাকে ঐ ব্যাগগুলো লুকাতেই হবে। 136 00:14:47,000 --> 00:14:50,038 সর্ষের মধ্যেই কিন্তু ভুত, বুঝেছো? 137 00:14:50,240 --> 00:14:51,913 সুতরাং আমাকে কল দিও। 138 00:14:53,000 --> 00:14:56,437 এটা তৃতীয় ম্যাসেজ। এই ছেলেটা গেলো কোথায়? 139 00:14:58,280 --> 00:15:00,112 এটা সে। না ধরো না। 140 00:15:00,280 --> 00:15:02,272 আমাকে তার সাথে কথা বলতে হবে। না বলা লাগবে না। 141 00:15:02,440 --> 00:15:05,956 তুমি এই ফোনটা ধরবে আর 'শ্রেডার' ওদিকে লাইন ট্যাপ করে বসে আছে। 142 00:15:06,120 --> 00:15:09,397 যাতে সব রেকর্ড হয়ে যাবে। তুমি এটা করে কারো ভালো করছো না। 143 00:15:09,560 --> 00:15:12,917 এটাতে এখনো ব্যাটারি আছে কেন? এটা বের করে ফেলো। 144 00:15:13,080 --> 00:15:15,754 তারা হয়তো তোমার গতিবিধির নজরদারি করছে। 145 00:15:15,920 --> 00:15:18,196 আমি ভয়ে কাতর হয়ে যাচ্ছি না। এটা করো। 146 00:15:20,360 --> 00:15:23,114 আমি বিশ্বাস করতে পারছি না সে তার কাছে গিয়েছে। সে আতঙ্কিত হয়ে পড়েছে। 147 00:15:23,280 --> 00:15:26,114 সে আমার সাথে কথা না বলেই সোজা তার সাথে দেখা করতে চলে গেলো। 148 00:15:26,320 --> 00:15:29,631 আমি বলছি না এটা খারাপ নয়। এটা খারাপ হয়েছে। কিন্তু এটা আরো খারাপ হতে পারতো। 149 00:15:29,800 --> 00:15:33,999 তাই? তোমার হিসাবমতে এটা ঠিক কতটুকু খারাপ হতে পারতো? 150 00:15:34,200 --> 00:15:37,238 সে আসলে কী জানে? সে কী দেখেছে? হুম? 151 00:15:37,400 --> 00:15:39,995 কিছু না। এটা শুধু শোনা কথা। এটাই সে বললো, ও বললো। 152 00:15:40,160 --> 00:15:43,437 সে একমাত্র প্রমান হিসেবে তোমার টাকাই দেখাতে পারবে। 153 00:15:43,600 --> 00:15:47,514 আমরা ওটার ব্যবস্থা করে ফেললে, তারপর তারা কিচ্ছু পাবে না। 154 00:15:47,680 --> 00:15:51,833 কিছু না? 'হ্যাঙ্ক' জানে। এটা কিছু না? 155 00:15:52,840 --> 00:15:56,470 হ্যাঁ। আমি তাকে আসলে এটা থেকে তোমাকে ছেড়ে দেওয়ার লক্ষণ দেখলাম নআ। 156 00:15:59,160 --> 00:16:01,629 অবশ্যই ওখানে সবসময়... 157 00:16:04,240 --> 00:16:05,720 সবসময় কী? 158 00:16:07,040 --> 00:16:13,480 তুমি কি তাকে "বেলিজ" এ পাঠানোর কথা ভেবেছো? 159 00:16:15,560 --> 00:16:18,473 "বেলিজ"? হ্যাঁ, "বেলিজ"। 160 00:16:18,640 --> 00:16:20,472 মানে, যেখানে... 161 00:16:20,640 --> 00:16:25,999 যেখানে 'মাইক' গিয়েছে। "বেলিজ" সফরে।(মেরে ফেলার কথা বলছে) 162 00:16:26,640 --> 00:16:29,951 'সল', তুমি নিশ্চয়ই আমি যেটা ভাবছি সেটা বলছো না। 163 00:16:30,120 --> 00:16:33,033 এটা শুধু আমার তরফ থেকে একটা ধারনা। 'হ্যাঙ্ক' আমার পরিবার। 164 00:16:33,200 --> 00:16:35,795 আচ্ছা, এটা একটা-- তুমি বুঝেছো? 165 00:16:35,960 --> 00:16:38,998 এটা তোমার জন্য একটা ভালো উপায় যেরকম অতীতে তা তোমার কাজে এসেছিল। 166 00:16:39,160 --> 00:16:43,871 হায় 'ঈশ্বর', তোমার সমস্যা কী? আমার ভুল হয়েছে, পরিবার এসবের বাইরে অবশ্যই। 167 00:16:44,040 --> 00:16:47,431 আমি শুধু আমার ভাবনা পেশ করলাম। এটা একটা নিরাপদ কক্ষ, তাইনা? 168 00:16:47,600 --> 00:16:51,355 ঈশ্বর, তাকে "বেলিজ" এ পাঠানোর জন্য বলছে। আমি তোমাকে "বেলিজ" এ পাঠাবো। 169 00:16:54,120 --> 00:16:55,520 অবশেষে। 170 00:17:01,400 --> 00:17:04,199 এখন আসার সময় হলো। তোমাদের দুইজনকে কেউ অনুসরন করেনি তো? 171 00:17:04,360 --> 00:17:05,714 তুমি নিশ্চিত? 172 00:17:05,920 --> 00:17:08,719 যদি তারা করতো, তাহলে আমরা সবাই এখন হাতকড়া পরা অবস্থায় থাকতাম। 173 00:17:16,680 --> 00:17:19,275 আমি পুরো সাফ করে নিয়ে এনেছি। 174 00:17:19,440 --> 00:17:22,274 ভেবেছিলাম আপনি হয়তো সব আছে নাকি চেক করবেন। 175 00:17:22,440 --> 00:17:23,874 তুমি ঠিক ভেবেছো। 176 00:17:28,920 --> 00:17:30,070 প্রায় ঠিকঠাক আছে। 177 00:17:33,520 --> 00:17:37,514 যদি আপনার ওখানে কোনো সাহায্য লাগে... এই জিনিসগুলো সরানো খুবই কঠিন। 178 00:17:37,680 --> 00:17:40,240 আমি করে নেবো। আর ওভারটাইম করালেও আমার সমস্যা হবে না। 179 00:17:40,400 --> 00:17:41,754 কোনো ব্যাপারই না। 180 00:17:53,360 --> 00:17:56,273 'হিউয়েল' আর 'কিউবি'কে টাকা দিয়ে দিবে আর নিজের ভাগটা রাখবে।। 181 00:17:56,440 --> 00:17:59,399 বাকিটা আমার। যদি তোমাকে আবার আমার প্রয়োজন পড়ে সেটার জন্য বীমা। 182 00:17:59,560 --> 00:18:02,598 যদি তোমাকে প্রয়োজন পড়ে? আমার মনে হচ্ছে এর সম্ভাবনা খুবই বেশি। 183 00:18:02,760 --> 00:18:04,240 'জেসি'কে খুজে বের করো। 184 00:18:04,800 --> 00:18:05,995 চাবি। 185 00:19:27,560 --> 00:19:30,314 দয়া করে 'সল গুডম্যান'কে দিন, 'স্কাইলার হোয়াইট' বলছি। 186 00:19:30,520 --> 00:19:32,796 না না, দয়া করে আমাকে বলবেন না যে সে ওখানে নেই। 187 00:19:32,960 --> 00:19:35,600 আমি জানি সে আমার কল ধরছে না। 188 00:19:36,000 --> 00:19:39,676 আচ্ছা ঠিক আছে, আমার স্বামী কি ওখানে গিয়েছে? 189 00:19:40,480 --> 00:19:42,836 তুমি জানো না মানে কী? হয় সে গিয়েছে নয়তো যায়নি, আমি-- 190 00:19:47,360 --> 00:19:49,192 সুইটি। 191 00:19:53,080 --> 00:19:54,150 'স্কাই'? 192 00:19:59,920 --> 00:20:01,513 'স্কাই', আমি জানি তুমি বাড়িতে। 193 00:20:02,000 --> 00:20:04,151 আমাকে ঢুকতে দাও। আমাকে তোমার সাথে কথা বলতে দাও। 194 00:20:06,880 --> 00:20:09,520 তুমি দরজা না খোলা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। 195 00:20:09,680 --> 00:20:11,876 তাই হয় এখন আমাকে ঢুকতে দাও নাহলে তিন ঘন্টা পরে হলেও ঢুকবো। 196 00:20:12,040 --> 00:20:14,600 কিন্তু তোমাকে দেখা ছাড়া আমি যাচ্ছি না। 197 00:20:15,720 --> 00:20:18,599 'স্কাইলার', প্লিজ। 198 00:20:26,880 --> 00:20:28,360 শুধু তুমি। 199 00:20:30,080 --> 00:20:31,639 'হ্যাঙ্ক'কে না। 200 00:20:36,360 --> 00:20:38,636 আমাকে বলো যে 'হ্যাঙ্ক' পাগলামি করছে। 201 00:20:39,960 --> 00:20:44,193 দয়া করে আমাকে বলো যে 'হ্যাঙ্ক' যা বলছে সে আসলে এসবের কিছু জানে না। 202 00:20:49,080 --> 00:20:51,515 আমাকে কিছু হলেও বলো, 'স্কাইলার'। 203 00:20:51,680 --> 00:20:54,240 যেকোনো কিছু যেটা আমাকে বুঝতে সাহায্য করবে। 204 00:20:55,760 --> 00:20:57,638 এটা সত্যি হতে পারে না। 205 00:21:09,080 --> 00:21:10,673 ও খোদা। 206 00:21:23,240 --> 00:21:25,675 তুমি কতদিন ধরে জানতে? 207 00:21:27,400 --> 00:21:31,474 'হ্যাঙ্ক' বললো তুমি যখন পুলে ঝাঁপ দিয়েছিলে, তখন থেকেই তুমি জানতে। 208 00:21:31,680 --> 00:21:33,319 যখন তুমি তোমার... 209 00:21:37,440 --> 00:21:41,480 কিন্তু তখন না। তারও আগে। 210 00:21:45,360 --> 00:21:47,431 'গাস ফ্রিং' এর ব্যাপারটি থেকে? 211 00:21:50,600 --> 00:21:52,353 ঐ টাকাগুলো। 212 00:21:52,680 --> 00:21:55,195 'ওয়াল্ট' এতগুলো টাকা করলো 213 00:21:56,400 --> 00:21:58,915 যখন তোমরা কার ওয়াশ কিনেছিলে। 214 00:22:02,000 --> 00:22:05,072 আর তোমার পুরো জুয়ার গল্পটা। 215 00:22:07,240 --> 00:22:09,880 ওটা মিথ্যা ছিল। আমি... 216 00:22:11,320 --> 00:22:13,391 তুমি তখন জানতে? 217 00:22:19,840 --> 00:22:21,433 তোমাকে জানতেই হতো। 218 00:22:26,560 --> 00:22:28,074 'স্কাইলার'... 219 00:22:33,320 --> 00:22:37,360 তুমি কি 'হ্যাঙ্ক' এর উপর আক্রমন হওয়ার আগে জানতে? 220 00:22:41,560 --> 00:22:43,279 'স্কাইলার'? 221 00:22:48,600 --> 00:22:50,432 'ম্যারি'। 222 00:22:52,120 --> 00:22:54,351 আমি খুবই দুঃখিত। 223 00:22:55,120 --> 00:22:57,077 ও তুমি এখন দুঃখ প্রকাশ করছ! 224 00:22:57,240 --> 00:22:58,356 তুমি... 225 00:22:58,560 --> 00:23:00,279 আমি এসবে অতিষ্ঠ-- 226 00:23:02,840 --> 00:23:04,479 তুমি কোনো কথা বলবে না। 227 00:23:04,640 --> 00:23:06,757 তুমি 'হ্যাঙ্ক' এর সাথে কথা বলবে না 228 00:23:06,920 --> 00:23:09,754 কারন তোমার কাছে মনে হচ্ছে 'ওয়াল্ট' এটা থেকে বেঁচে যেতে পারবে। 229 00:23:13,640 --> 00:23:15,120 ও খোদা। 230 00:23:30,640 --> 00:23:32,677 চলো বেবি চলো। 231 00:23:32,840 --> 00:23:35,594 চলো যাই। 'ম্যারি', 'ম্যারি', এই। 232 00:23:35,760 --> 00:23:38,070 কী করছো তুমি? এই, কী করছো তুমি? 233 00:23:38,240 --> 00:23:39,879 সেও আমাদের সাথে যাবে। না, সে যাবে না। 234 00:23:40,040 --> 00:23:41,474 আমাকে তাকে দিয়ে দাও, 'ম্যারি'। 235 00:23:43,440 --> 00:23:46,478 'হ্যাঙ্ক', 'হ্যাঙ্ক', সাহায্য করো 'হ্যাঙ্ক'। 236 00:23:47,320 --> 00:23:49,789 তুমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে পারবে না। 237 00:23:49,960 --> 00:23:51,553 তাকে আমায় দিয়ে দাও। 238 00:23:51,720 --> 00:23:54,030 'ম্যারি', তাকে আমায় দিয়ে দাও। বন্ধ করো এসব। 239 00:23:54,240 --> 00:23:55,435 তুমি তাকে ভয় পাইয়ে দিচ্ছো। 240 00:23:55,600 --> 00:23:57,796 তাকে দিয়ে দাও। আমি তাকে বাঁচানোর চেষ্টা করছি। 241 00:23:57,960 --> 00:24:01,158 আমি তার মা। সে এই পাগলাগারদে থাকবে না। 242 00:24:01,320 --> 00:24:04,233 তুমি জানো না যে তুমি কি বলছো। তাকে ফেরত দিয়ে দাও। 243 00:24:04,400 --> 00:24:06,437 'ম্যারি', শোনো, আমি পুলিশকে ফোন করবো। 244 00:24:06,600 --> 00:24:10,071 তুমি ডাকো তাদের। ডাকো 'স্কাইলার'। হ্যাঁ ডাকবো। আমার বাচ্চাকে আমায় দিয়ে দাও। 245 00:24:10,240 --> 00:24:12,709 'ম্যারি', তাকে রেখে দাও। তুমি তাকে নিয়ে যেতে পারবে না। 246 00:24:12,880 --> 00:24:14,837 'ম্যারি', আমার বাচ্চাকে আমায় দাও। 247 00:24:15,000 --> 00:24:16,719 তাকে ছাড়া আমরা যাচ্ছি না। 248 00:24:16,880 --> 00:24:19,190 এক্ষুনি আমার বাচ্চাকে দিয়ে দাও। 'ম্যারি'! 249 00:24:20,560 --> 00:24:21,880 এখনই সেটা করো। 250 00:24:24,680 --> 00:24:26,672 তাকে ফেরত দিয়ে দাও। 251 00:24:30,040 --> 00:24:32,236 হ্যাঁ। এটা ঠিক আছে। 252 00:24:32,400 --> 00:24:35,996 কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। 253 00:24:36,840 --> 00:24:39,833 কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। তুমি আমার কাছে। 254 00:24:45,320 --> 00:24:46,959 ঠিক আছে। তোমার মায়ের কাছে এখন তুমি। 255 00:24:47,160 --> 00:24:50,232 মায়ের কাছে এখন তুমি। মায়ের কাছে তুমি। শশ- 256 00:24:50,960 --> 00:24:53,111 সব ঠিক আছে। ঠিক আছে। 257 00:24:53,640 --> 00:24:55,279 শশ। 258 00:24:57,320 --> 00:25:00,199 কিচ্ছু হয়নি। ঠিক আছে। ঠিক আছে। 259 00:25:00,960 --> 00:25:01,996 সব ঠিক আছে। 260 00:25:22,680 --> 00:25:24,319 তোমাকে তাকে ধরতেই হবে। 261 00:27:05,200 --> 00:27:13,119 চৌত্রিশ - ৫৯, ২০, ১০৬, ৩৬, ৫২। 262 00:27:15,000 --> 00:27:21,236 চৌত্রিশ - ৫৯, ২০, ১০৬, ৩৬, ৫২ 263 00:27:22,720 --> 00:27:27,272 চৌত্রিশ - ৫৯, ২০, ১০৬, ৩৬, ৫২ 264 00:27:28,920 --> 00:27:34,234 চৌত্রিশ - ৫৯, ২০, ১০৬, ৩৬, ৫২ 265 00:28:02,840 --> 00:28:04,638 'ওয়াল্ট' 266 00:28:18,600 --> 00:28:20,592 তুমি কোথায় ছিলে? 267 00:28:23,280 --> 00:28:24,794 হায় ঈশ্বর! 268 00:28:28,160 --> 00:28:29,958 কী হয়েছে? 269 00:28:40,160 --> 00:28:44,200 তুমি টাকাগুলো সরিয়ে ফেলেছো, তাইনা? তুমি এটা কোথাও পুতে ফেলেছো। 270 00:28:45,960 --> 00:28:48,156 তুমি কি আমার ম্যাসেজ পেয়েছিলে? 271 00:28:50,080 --> 00:28:52,754 আমি 'হ্যাঙ্ক'কে কিছুই বলিনি। 272 00:28:55,760 --> 00:28:59,595 'ওয়াল্ট', আমি সত্যি বলছি আমি কিছু বলিনি। 273 00:29:01,680 --> 00:29:03,558 কিছু তো বলো। 274 00:29:05,880 --> 00:29:07,633 প্লিজ। 275 00:29:12,800 --> 00:29:13,836 ও ঈশ্বর। 276 00:29:14,480 --> 00:29:17,040 'ওয়াল্ট', 'ওয়াল্ট'। 277 00:29:36,200 --> 00:29:37,520 এই। 278 00:29:45,400 --> 00:29:48,040 কত--? আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম? 279 00:29:48,720 --> 00:29:50,837 পাঁচ ছয় ঘন্টার মতো। ও। 280 00:29:52,320 --> 00:29:54,596 এখন তোমার কেমন লাগছে? 281 00:30:02,360 --> 00:30:03,999 এটা সত্যি। 282 00:30:07,280 --> 00:30:09,237 ক্যান্সার ফিরে এসেছে। 283 00:30:19,720 --> 00:30:21,473 এটা হলো তো? 284 00:30:33,840 --> 00:30:36,150 এতে কি তুমি খুশি হয়েছো? 285 00:30:38,800 --> 00:30:41,998 আমি শেষ কবে খুশি হয়েছিলাম মনে নেই। 286 00:30:52,280 --> 00:30:54,317 শুধু এটার উত্তর দাও। 287 00:30:57,400 --> 00:30:59,790 আমি জানি তুমি 'হ্যাঙ্ক' এর সাথে কথা বলেছো। 288 00:31:00,480 --> 00:31:02,392 আমি জানি তুমি কোনো চুক্তি করেছো। 289 00:31:03,240 --> 00:31:06,517 'স্কাইলার', আমি এটা সহজ করে দিচ্ছি। 290 00:31:07,840 --> 00:31:12,710 যদি তুমি আমাকে একটি জিনিস প্রতিজ্ঞা করো আমি নিজেকে সপে দেবো। 291 00:31:14,360 --> 00:31:16,591 তুমি টাকাগুলো রেখে দিবে। 292 00:31:17,640 --> 00:31:19,632 এটার ব্যাপারে কখনো বলবে না। 293 00:31:21,160 --> 00:31:23,038 কখনো এটা হাতছাড়া করবে না। 294 00:31:23,760 --> 00:31:26,320 তুমি এটা আমার ছেলেমেয়েদেরও পৌঁছে দিবে। 295 00:31:27,840 --> 00:31:29,957 তাদেরকে সব দিয়ে দিবে। 296 00:31:32,880 --> 00:31:34,837 এটা করতে পারবে? 297 00:31:38,280 --> 00:31:39,999 প্লিজ। 298 00:31:42,800 --> 00:31:45,952 দয়া করে আমাকে বলো না যে আমি এতকিছু কিছুই না পাওয়ার জন্য করেছি। 299 00:31:57,680 --> 00:32:00,036 'হ্যাঙ্ক' কীভাবে জানতে পারলো? 300 00:32:01,880 --> 00:32:03,633 কেউ কি বলে দিয়েছে? 301 00:32:03,800 --> 00:32:06,315 না, কেউ বলে দেয়নি। 302 00:32:08,880 --> 00:32:10,439 আমার কারনে হয়েছে। 303 00:32:13,640 --> 00:32:15,359 আমি বোকার মতো কাজ করেছি। 304 00:32:20,320 --> 00:32:22,994 'হ্যাঙ্ক' যেভাবে বলছে, 305 00:32:25,600 --> 00:32:28,035 সে সন্দেহ করছে। 306 00:32:31,200 --> 00:32:33,237 আর কিছু না। 307 00:32:39,160 --> 00:32:42,597 তুমি টাকাগুলো দিয়ে দেওয়া ছাড়া নিজেকে সপে দিতে পারবে না, 'ওয়াল্ট'। 308 00:32:43,840 --> 00:32:46,435 এটা এভাবেই হয়, 'ওয়াল্ট'। 309 00:32:47,960 --> 00:32:50,555 তাই হয়তো আমরা এখানে সর্বোচ্চ যা করতে পারি... 310 00:32:52,560 --> 00:32:54,631 তা হলো চুপ করে থাকা। 311 00:33:32,960 --> 00:33:35,191 ঠিক আছে, আপনি এখন এটা খুলে ফেলতে পারেন। 312 00:34:01,760 --> 00:34:04,878 ঠিক আছে, এত কি জরুরী দরকার পড়লো যে তোমাকে এখানে আসতে হলো? 313 00:34:05,040 --> 00:34:06,679 আমি যেই পরিমান টাকা এনে দিচ্ছি, 314 00:34:06,840 --> 00:34:11,073 এটা কেন ভুল দিকে যাচ্ছে সেটা দেখার অধিকার আমার আছে। 315 00:34:12,240 --> 00:34:13,993 তুমি এখন মেথ ল্যাব বিশেষজ্ঞ হয়ে গেলে নাকি? 316 00:34:14,160 --> 00:34:16,675 আমাদের অপারেশন কীভাবে ঠিক করতে হবে সেটা তুমি আমাদের শিখাবে? 317 00:34:17,400 --> 00:34:20,950 আর যদি আমি তোমাদের সাহায্য করতে পারি? আমাকে দেখাতে তোমাদের কি এমন অসুবিধা? 318 00:34:21,200 --> 00:34:23,795 আমার সময় অপচয় হোক তা আমি চাইনা। 319 00:34:23,960 --> 00:34:28,796 আমি এখানে ১০ মিনিট আছি। যখন আমরা ৫০ মিলিয়ন কমের ব্যাপারে বলছি, 320 00:34:29,000 --> 00:34:31,674 সেখানে এই ত্যাগ স্বীকার করাটা অনেক কমই। 321 00:34:33,240 --> 00:34:34,560 তো? 322 00:35:07,280 --> 00:35:09,272 নিচে আসাটা নিরাপদ? 323 00:35:09,600 --> 00:35:11,592 হ্যাঁ। আসতে পারো। 324 00:35:19,720 --> 00:35:21,632 লেডিস ফার্স্ট। 325 00:35:46,760 --> 00:35:51,277 আচ্ছা, এখন তুমি এটা দেখলে। হ্যাঁ, এখন আমি এটা দেখলাম। 326 00:35:52,160 --> 00:35:53,196 কী? 327 00:35:54,440 --> 00:35:57,911 এটা যে ময়লাযুক্ত সেটা বলে শুরু করলে কেমন হয়? 328 00:35:58,080 --> 00:36:01,073 তুমি কে, আমার মা নাকি? কীসের ময়লা? এটা শুধু কিছুটা চটচটে। 329 00:36:01,240 --> 00:36:04,950 তুমি কি আসলেই মনে করো যে এটা তোমার পূর্বপুরুষদের মানের সাথে যায়? 330 00:36:05,120 --> 00:36:07,191 কারন এটা যায় না। কাছাকাছিও না। 331 00:36:07,360 --> 00:36:10,194 আমরা যে জিনিসটা বানাচ্ছি, এটা ভালোভাবেই বিক্রি হচ্ছে। 332 00:36:10,360 --> 00:36:12,670 'হাইজেনবার্গ' এর মানসম্পন্ন জিনিস এখন আর কোনো ব্যাপার না। 333 00:36:12,840 --> 00:36:16,231 কার কাছে? গুটিকয়েক অ্যারিজোনার মাদকাসক্ত আঁতেলের কাছে? 334 00:36:16,440 --> 00:36:20,992 তারা "চেক প্রজাতন্ত্রে" থাকা আমার ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অতএব, তারা আমার কাছেও গুরুত্বপূর্ণ। 335 00:36:21,160 --> 00:36:25,120 দেখ, এই লোক যা বানাচ্ছে তা যদি নিম্নমানের হয় তা আমি সরাতে পারবো না। 336 00:36:25,280 --> 00:36:28,432 এবং এটি নিম্নমানেরই। খারাপ লাগার কিছু নেই। 337 00:36:28,600 --> 00:36:31,991 যদি তুমি আরো ভালো করতে পারো, ভালো করো। তোমাকে কি বলতে হবে আমার জানা নেই। 338 00:36:32,160 --> 00:36:34,117 তুমি লোকটিকে আবার ফিরিয়ে আনতে চেয়েছিলে, ঠিক না? 339 00:36:34,280 --> 00:36:37,034 সে আমাকে না বলে দিয়েছে, তাই... মানে, তুমি আমাকে কী করতে বলছো? 340 00:36:37,200 --> 00:36:39,317 'টড', আবার 'টড'কে ব্যবহার করো। 341 00:36:39,480 --> 00:36:43,269 সে তো তার থেকে শিখেছে, ঠিক আছে? 342 00:36:43,440 --> 00:36:46,399 অন্তত 'টড' এর প্রথম দুই রান্না ৭৪ শতাংশে ছিলো। 343 00:36:46,600 --> 00:36:48,557 তার তৃতীয় রান্নায় সে আগুন ধরিয়ে দিয়েছিল। 344 00:36:48,720 --> 00:36:51,713 আমি 'হাইজেনবার্গ' এর মত করেছি, এটাতে সফল হইনি। 345 00:36:51,880 --> 00:36:55,191 আমি আমার এলাকার মধ্যে রান্না করতে চাই। আমি যাদেরকে বিশ্বাস করি তাদেরকে কাজে লাগাতে চাই, 346 00:36:55,400 --> 00:36:57,232 'টড'কে নয়। যাকে আমি চাইনা। 347 00:36:57,440 --> 00:37:00,956 আর আমাদের আলোচনার এখানেই সমাপ্তি। 348 00:37:03,640 --> 00:37:08,237 আমি সত্যিই চেয়েছিলাম যে তুমি তাকে সুযোগটা দিতে। 349 00:37:08,400 --> 00:37:10,551 এই। একটা সমস্যা হয়েছে। 350 00:37:13,520 --> 00:37:14,920 তুমি এখানে থাকো। 351 00:37:47,600 --> 00:37:48,590 বসে যাও! 352 00:38:10,120 --> 00:38:13,670 হ্যালো? ম্যাম, আপনি ঠিক আছেন? 353 00:38:19,720 --> 00:38:21,074 হ্যালো? 354 00:38:33,800 --> 00:38:36,076 যেকোনোসময় এখন উঠে আসতে পারেন। 355 00:38:47,880 --> 00:38:49,200 আমি... 356 00:38:50,440 --> 00:38:52,193 আমি দেখতে চাই না। 357 00:38:53,080 --> 00:38:54,434 ঠিক আছে। 358 00:38:55,920 --> 00:38:58,594 ভালো, তাহলে আমার মনে হয়... 359 00:38:59,200 --> 00:39:01,669 আপনি চোখ বন্ধ করে ফেললে ভালো হবে। 360 00:39:12,240 --> 00:39:13,674 আচ্ছা। 361 00:39:14,120 --> 00:39:15,474 এইদিকে। 362 00:39:19,520 --> 00:39:21,239 ডানে। 363 00:39:30,080 --> 00:39:33,278 হাহা, তুমি কি মজা করছো? 364 00:39:34,080 --> 00:39:36,311 হেহ। 'জ্যাক চাচা'। 365 00:39:49,520 --> 00:39:50,715 ফায়ার ইন দ্য হোল। 366 00:39:52,080 --> 00:39:54,675 কিছু হয়নি। এর জন্য দুঃখিত। 367 00:39:56,800 --> 00:39:58,120 সব ঠিক আছে, মহিলা। 368 00:40:06,720 --> 00:40:10,396 ঠিক আছে, ছেলেপেলেরা, সব নিয়ে নাও। সবকিছু নিয়ে নাও। 369 00:40:37,320 --> 00:40:38,595 এই। 370 00:40:40,160 --> 00:40:41,594 তুমি... 371 00:40:42,360 --> 00:40:44,158 আজ কাজে যাচ্ছো? 372 00:40:46,520 --> 00:40:49,558 তুমি মজা করছো, তাইনা? 373 00:40:54,520 --> 00:40:56,239 আর তুমি? 374 00:40:59,480 --> 00:41:01,790 তুমি অফিসে যাবে? 375 00:41:05,040 --> 00:41:07,077 তাদেরকে তোমায় বলতেই হবে, 'হ্যাঙ্ক'। 376 00:41:08,240 --> 00:41:09,560 আজই। 377 00:41:09,720 --> 00:41:13,396 'ম্যারি' আমি-- আমি এখনো এটা পাইনি। 378 00:41:14,320 --> 00:41:17,597 যে জিনিসটা এটা প্রমান করতে লাগবে, সেটা এখনো এখানে নেই। 379 00:41:17,760 --> 00:41:19,558 তাহলে তাদেরকে তোমায় সাহায্য করতে দাও। 380 00:41:19,720 --> 00:41:21,473 'স্টিভ'কে বলো, 'র‍্যামি'কে বলো। 381 00:41:21,640 --> 00:41:25,520 তাদেরকে বিশ্বাস করানোর মতো যথেষ্ট তো তোমার কাছে আছে। 382 00:41:25,680 --> 00:41:27,512 পুরো DEA কে এটাতে লাগিয়ে দাও। 383 00:41:27,680 --> 00:41:30,240 এসব তো এভাবেই হওয়ার কথা, তাইনা? 384 00:41:30,400 --> 00:41:31,629 না। 385 00:41:32,240 --> 00:41:33,515 না? 386 00:41:34,240 --> 00:41:37,153 কী না? তুমি আসলে কী, "লোন ওল্ফ ম্যাককোয়েড"? (চাক নরিসের সিনেমা যেখানে সে একাই একশ ছিল) 387 00:41:37,320 --> 00:41:40,040 দেখ, বেবি-- তোমাকে এসবের মধ্য দিয়ে যেতেই হবে, 'হ্যাঙ্ক'। 388 00:41:40,200 --> 00:41:43,079 দেখ, যেদিন আমি এসবের মধ্য দিয়ে যাবো... 389 00:41:45,040 --> 00:41:47,509 ঐদিনই আমার ক্যারিয়ারের শেষ দিন হবে। ঠিক আছে? 390 00:41:47,960 --> 00:41:52,557 আমি তাদের ওখানে যাচ্ছি, সেখানে তাদের চোখের দিকে তাকিয়ে 391 00:41:53,360 --> 00:41:56,637 আমি বলবো যে যেই লোককে আমি গত বছর ধরে তাড়া করে বেড়াচ্ছি 392 00:41:56,800 --> 00:41:59,599 সে আমার নিজের দুলাভাই। 393 00:42:04,240 --> 00:42:06,152 আমার জন্য ওখানেই সব শেষ। 394 00:42:09,720 --> 00:42:13,509 আমি এটা বলার দশ সেকেন্ড পর, আমি একজন সাধারন নাগরিক। 395 00:42:14,000 --> 00:42:18,279 আর তখন আমরা 'স্কাইলার' তার নিজের চেতনা ফিরে পেলে তাকে সাহায্য করবো কীভাবে? 396 00:42:19,800 --> 00:42:21,712 যখন আমি সেখানে যাবো... 397 00:42:23,200 --> 00:42:27,513 আমি প্রমান নিয়ে যাবো, সন্দেহ নিয়ে নয়। 398 00:42:31,480 --> 00:42:34,757 অন্তত, আমি সেই ব্যক্তি তো হতে পারবো যে কিনা তাকে ধরেছে। 399 00:42:34,920 --> 00:42:36,354 যদি এমন হয় যে তুমি অপেক্ষা করলে 400 00:42:37,200 --> 00:42:39,078 আর তারা তোমাকে ছাড়াই 'ওয়াল্ট'কে ধরে ফেললো? 401 00:42:39,280 --> 00:42:42,830 যদি তারা জানতে পারে যে তুমি জানতে তবুও কিছু বলোনি? 402 00:42:43,640 --> 00:42:46,314 'হ্যাঙ্ক', তখন তুমিও কি জেলে যাবে না? 403 00:42:54,640 --> 00:42:55,915 এই 'হ্যাঙ্ক', পুনরায় স্বাগতম। 404 00:42:57,320 --> 00:42:58,720 শুভ সকাল। 405 00:42:59,240 --> 00:43:00,959 হেই। হেই বস। 406 00:43:03,280 --> 00:43:05,590 কেমন আছো, 'হ্যাঙ্ক'? হেই। 407 00:43:21,560 --> 00:43:23,358 এই দেখ কে ফিরে এসেছে। 408 00:43:23,520 --> 00:43:25,591 আমাকে এটা আমার নিজ চোখে দেখতেই হতো। 409 00:43:25,800 --> 00:43:28,474 কেমন আছো? ভালো, হ্যাঁ, হ্যাঁ, আমাকে মিস করেছো? 410 00:43:28,640 --> 00:43:31,030 মিস করেছি? যেমন আমার বলগুলো চুলকানি মিস করে সেরকম মিস করেছি। 411 00:43:31,200 --> 00:43:32,998 তাই? তোমার যে বল আছে সেটা জানতাম না। 412 00:43:33,160 --> 00:43:35,675 ঠিক আছে, আমি এখানে এসেছি তার জন্য পরিতাপ করিয়ো না। 413 00:43:35,880 --> 00:43:38,714 যাইহোক, এক ঘন্টার মধ্যে তোমার একটা বাজেট মিটিং আছে। 414 00:43:38,880 --> 00:43:42,556 তারপর নতুন প্রেসক্রিপশন টাস্ক ফোর্সের লোকদের সাথে দেখাসাক্ষাত করতে হবে। 415 00:43:42,760 --> 00:43:47,915 ঠিক আছে, এই শোনো। 416 00:43:48,080 --> 00:43:51,960 বাজেট মিটিং এখনকার মত থামিয়ে রেখে এর বদলে 417 00:43:52,560 --> 00:43:57,316 যদি তুমি 'র‍্যামি'র সাথে একটা কনফারেন্সের ব্যবস্থা করতে পারা যায় নাকি দেখ। 418 00:43:57,480 --> 00:43:58,834 কীসের জন্য? 419 00:43:59,000 --> 00:44:03,677 Just a "getting back up to speed" thing, you know, for me. 420 00:44:04,120 --> 00:44:05,998 ঠিক আছে। করে দিচ্ছি। 421 00:44:06,200 --> 00:44:09,637 ও, তুমি কি টাকার ব্যাপারটি শুনেছো? 422 00:44:10,520 --> 00:44:12,000 না। টাকার কোন ব্যাপার? 423 00:44:12,160 --> 00:44:16,393 ও, তোমার কাছে ভালো লাগবে। এটার সাথে তোমার পুরোনো বন্ধু 'জেসি পিঙ্কম্যান'ও জড়িত আছে। 424 00:44:17,160 --> 00:44:18,560 'পিঙ্কম্যান'? 425 00:44:19,040 --> 00:44:22,920 আমি তোমাকে বলছি, 'জেসি', তুমি বোরিং নও। 426 00:44:23,080 --> 00:44:24,673 তুমি মোটেই বোরিং নও। 427 00:44:24,840 --> 00:44:28,834 তাহলে চলো বন্ধু, আমাদের সাথে শেয়ার কর। 428 00:44:29,000 --> 00:44:32,994 তুমি পুরো 'আলবাকোয়ের্কে'তে টাকা ছিটাচ্ছিলে কেন? 429 00:44:34,120 --> 00:44:37,192 আমি কথা দিচ্ছি তুমি যতক্ষন পারো সেগুলো না বলে থাকতে পারবে। 430 00:44:37,400 --> 00:44:40,632 এটাও একটা কথা। আমার লিঙ্গ একটি গরম পানির বোতলের সমান। 431 00:44:40,800 --> 00:44:43,872 ম্যান! এত টাকা। আমি এটা নিয়ে কথা বলা থামাতে পারবো না। 432 00:44:44,040 --> 00:44:46,555 আমি জানি। কিন্তু আমার মনে হয় না আমি আমার কারের জানালা দিয়ে এগুলো ছেটাবো। 433 00:44:46,720 --> 00:44:47,949 হে হে। হ্যাঁ। 434 00:44:48,160 --> 00:44:51,232 আমি যে টাকা মাসশেষে পাই সেটা আমায় এই পুরো রবিনহুডের ব্যাপারটি করতে দিচ্ছে না। 435 00:44:51,400 --> 00:44:54,199 কিন্তু আপাতদৃষ্টিতে 'জেসি' এই কাজটা ভালোভাবে করে যাচ্ছে। হ্যাঁ যা বলেছো। 436 00:44:54,360 --> 00:44:58,195 আমি নিশ্চিত সে এটা কোথায় পেয়েছে সে ব্যাপারে তার কাছে পুরোপুরি কারনসহ ব্যাখ্যা আছে। 437 00:44:58,360 --> 00:44:59,919 অবশ্যই। সে এটা কুড়িয়ে পেয়েছে। 438 00:45:00,080 --> 00:45:03,596 নাহলে কোনো কার্ড গেম খেলে জিতেছে। তাহলে এটাই। কার্ড গেম খেলায় জিতেছে। 439 00:45:03,800 --> 00:45:05,439 ক্যাসিনো তে সৌভাগ্যময় রাত ছিল। 440 00:45:05,640 --> 00:45:08,712 'জেসি', তোমার কি সৌভাগ্যের রাত গিয়েছিলো নাকি? 441 00:45:13,400 --> 00:45:16,313 ঠিক আছে, 'জেসি' আমরা তোমাকে একটু ভালোভাবে ভেবে নিতে দিচ্ছি। 442 00:45:16,520 --> 00:45:19,194 তাহলে আমরা এই ভান করার কথোপকথন চালিয়ে যেতে পারি। 443 00:45:19,400 --> 00:45:23,679 তোমাকে কিছু এনে দিবো? কফি? সোডা? 444 00:45:23,840 --> 00:45:27,993 ঠিক আছে। হ্যাঁ। না লাগবেই ভেবেছিলাম। 445 00:45:38,400 --> 00:45:40,960 'জেসি পিঙ্কম্যান' এর সাথে আমার একটি ইতিহাস আছে। 446 00:45:41,120 --> 00:45:45,080 এবং আমার মনে হয় সে আমার আরেকটি চলমান তদন্তে কাজে আসবে। 447 00:45:45,240 --> 00:45:48,995 আমি শুধু কয়েক মিনিটের জন্যে বলছি। 448 00:45:49,240 --> 00:45:53,917 তুমি না বললে সে কিছু বলছে না? আমি তোমাকে বলছি, এই ছেলেটা আমার গরিমা ঘৃণা করে। 449 00:45:54,080 --> 00:45:55,912 আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, বুঝলে? 450 00:45:56,080 --> 00:45:59,232 হয়তো আমি তাকে উত্তেজিত করে দিলে সে বলতে শুরু করে দিবে। 451 00:45:59,440 --> 00:46:04,879 তারপর তোমরা যাবে, তারপর ঐ পুঁচকে বদমাশটা থেকে যা লাগবে বের করে নিবে, তাকে শেষ করে দিবে। 452 00:46:05,280 --> 00:46:10,150 আমার সাথে থাকাকালীন দরকারি যা কিছুই দিবে, আমি তা জানাবো, সম্পূর্ণ ১০০ ভাগ। 453 00:46:11,160 --> 00:46:13,595 আমি একটু ধূমপান করতে যেতে পারি। এই, তুমি যাবে নাকি? 454 00:46:13,760 --> 00:46:18,198 হ্যাঁ। হয়তো কয়েক মিনিটের জন্য আমাদের হয়ে তুমি আমাদের সন্দেহভাজনকে নজরে রাখতে পারো। 455 00:46:18,360 --> 00:46:20,670 অবশ্যই। আমি সেটা করতে পারবো। 456 00:46:20,880 --> 00:46:21,996 আচ্ছা। 457 00:46:22,160 --> 00:46:23,640 ঠিক আছে বন্ধুরা। 458 00:46:24,120 --> 00:46:50,000 অনুবাদটি ভালো লাগলে আশাকরি গুড রেটিং এবং ফিডব্যাক দিবেন।।