1 00:04:09,000 --> 00:04:14,000 :.:.: Messiah Season 01 Episode 07 :.:.: অনুবাদে: নূরুল্লাহ মাশহুর │ রাতুল তালুকদার সম্পাদনায়: নূরুল্লাহ মাশহুর 1 00:00:13,722 --> 00:00:18,893 সুনিয়ন্ত্রিত নজরদারীর অধীনে এরকম একটি তথাকথিত মিরাকল প্রদর্শনের জন্য আমি তাকে স্বাগত জানাব, 2 00:00:18,977 --> 00:00:21,479 কিন্তু সে তা করবে না, কারণ এটা একটা ইল্যুশন। 3 00:00:21,563 --> 00:00:25,942 নতুন কিছুও না। অনেক লোকই আগে পানির ওপর দিয়ে হেঁটেছে। 4 00:00:27,444 --> 00:00:29,696 জানতে চাইতে পারেন "পার্থক্য কী?" 5 00:00:30,947 --> 00:00:34,159 একজন জাদুকর সৎ। 6 00:00:37,620 --> 00:00:43,126 ভ্যাটিকান নিশ্চিত করছে যে তদন্তকার্য চলছে। 7 00:00:44,210 --> 00:00:46,087 Congregation for the Causes of Saints (কার্ডিনালদের নিয়ে গঠিত স্থায়ী কমিটি) 8 00:00:46,171 --> 00:00:49,424 কেসটি পর্যবেক্ষণ করছে, 9 00:00:49,507 --> 00:00:51,176 এবং আমরা এর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। 10 00:00:51,259 --> 00:00:53,928 প্রায় দেড় লক্ষাধিক বিশ্বাসী লোকজন 11 00:00:54,012 --> 00:00:55,889 পোপ আলেক্সান্ডারের পক্ষ থেকে বিবৃতির আশায় 12 00:00:55,972 --> 00:00:58,558 আজ সকালে সেইন্ট পিটারস স্কয়ারে জমা হয়েছেন । 13 00:00:58,641 --> 00:01:02,062 ডিসির রাস্তাসমূহ আজ সকালেও ছিল ভরপুর, এয়ারপোর্টে তিল ধারণের ঠাই নেই, 14 00:01:02,145 --> 00:01:04,898 রাজধানীতে লোকের ঢল ক্রমাগত বাড়ছে। 15 00:01:04,981 --> 00:01:07,251 কিছু কিছু লোক এই ঘটনাকে বিটলম্যানিয়ার সাথে তুলনা দিচ্ছেন। (ষাটের দশকে জনপ্রিয় রক ব্যান্ড "Beatles" কে ঘিরে লোকের উন্মাদনা) 16 00:01:07,275 --> 00:01:10,320 ডিসি এবং বাল্টিমোর এলাকায় লুটপাট এবং ভাঙচুর 17 00:01:10,403 --> 00:01:11,988 চতুর্থদিনেও অব্যাহত রয়েছে, 18 00:01:12,072 --> 00:01:15,450 এসব এলাকার সমন্বিত আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আজ বিকালে 19 00:01:15,533 --> 00:01:17,702 কিছু নির্দিষ্ট এলাকায় কারফিউ জারির ব্যাপারে আলোচনায় বসেছেন। 20 00:01:17,786 --> 00:01:20,497 পর্যবেক্ষকরা "মসীহ এর পুনরাবির্ভাব" নামে একে আখ্যায়িত করছেন, 21 00:01:20,580 --> 00:01:24,292 আল-মাসীহ নামে পরিচিত শরনার্থী এই পরিস্থিতির প্রভাবক হিসেবে আবির্ভুত হয়েছেন, 22 00:01:24,375 --> 00:01:25,919 শুধু ওয়েস্ট ব্যাংকে নয়, 23 00:01:26,002 --> 00:01:30,006 ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন যেখানে চরম মাত্রায় পৌঁছেছে, 24 00:01:30,090 --> 00:01:32,092 বরং ওয়াশিংটনেও। 25 00:01:32,175 --> 00:01:37,597 প্রশ্ন এখন, এই নতুন আন্দোলন, এই পুনরাবির্ভাব কতদূর গড়াবে? 26 00:01:49,818 --> 00:01:51,194 বিশ্বাস হয়? 27 00:01:51,694 --> 00:01:53,071 প্রথমে আমাদের রুম... 28 00:01:53,738 --> 00:01:55,156 এখন এসব? 29 00:01:55,615 --> 00:01:57,659 সবাই এত উদারতা প্রদর্শন করছে। 30 00:01:59,327 --> 00:02:00,327 কী ব্যাপার? 31 00:02:01,788 --> 00:02:04,749 অ্যানা। আমরা সবাই যা দেখেছি তুমিও তা দেখেছ। 32 00:02:06,126 --> 00:02:07,418 হ্যাঁ, দেখেছি। 33 00:02:08,169 --> 00:02:09,504 আর কী চাই তোমার? 34 00:02:13,466 --> 00:02:15,051 আমরা একটা মিরাকলের সাক্ষী হয়েছি। 35 00:02:16,010 --> 00:02:17,720 এটা দেখে মিরাকলের মতোই মনে হচ্ছিল। 36 00:02:20,640 --> 00:02:22,517 আসলে এতসব একসাথে সহ্য হচ্ছে না। 37 00:02:22,600 --> 00:02:25,645 জানি এটা একটু বাড়াবাড়ি, কিন্তু পৃথিবীটা বদলে গেছে, অ্যানা, 38 00:02:25,728 --> 00:02:27,564 আর আমরা সবাই এখন এর অংশ। 39 00:02:34,279 --> 00:02:36,156 এসব দিয়ে কী করব আমরা? 40 00:02:38,074 --> 00:02:39,450 তাঁর চার্চ নির্মান করব। 41 00:02:57,969 --> 00:03:00,305 স্বাগতম, ভাই। 42 00:03:00,805 --> 00:03:02,765 ত্রাণকর্তা! 43 00:03:02,849 --> 00:03:04,601 আমাদের বীর! 44 00:04:18,758 --> 00:04:20,426 স্বাগতম, নওজোয়ানেরা। 45 00:04:20,927 --> 00:04:22,512 আহলান ওয়া সাহলান। (স্বাগত) 46 00:04:23,179 --> 00:04:24,179 চলো... 47 00:04:24,722 --> 00:04:26,057 ভয়ের কিছু নেই। 48 00:04:26,140 --> 00:04:28,059 এদিক দিয়ে ভেতরে যাও। 49 00:04:34,983 --> 00:04:38,820 যায়েদ ভাই ভালো মানুষ। একজন শিক্ষক। 50 00:04:38,903 --> 00:04:40,405 আমরা একসাথে পড়ালেখা করেছি। 51 00:04:40,863 --> 00:04:44,200 উনি তোমাদের খাবার এবং আশ্রয় দিবেন, 52 00:04:44,284 --> 00:04:45,326 তোমাদের যতদিন প্রয়োজন। 53 00:04:45,410 --> 00:04:47,620 কোনোকিছুর কমতি হবে না। 54 00:04:47,704 --> 00:04:48,705 শেখ যায়েদ! 55 00:04:55,795 --> 00:04:57,046 ভেতরে এসো। 56 00:04:59,674 --> 00:05:00,758 এখানে অপেক্ষা করো। 57 00:05:01,092 --> 00:05:02,885 শেখ শীঘ্রই দেখা করতে আসবেন। 58 00:05:02,969 --> 00:05:04,262 আমি কোথাও যেতে পারব না? 59 00:05:05,054 --> 00:05:07,974 এটা তোমার নিরাপত্তার জন্য। তোমার জীবন ঝুঁকিতে আছে। 60 00:05:08,433 --> 00:05:11,602 শুধু ইজরায়েলিরা না, মুসলিম ভাইদের মধ্যেও অনেকে 61 00:05:11,686 --> 00:05:13,313 তোমার "আল-মাসীহ"কে পছন্দ করে না। 62 00:05:14,605 --> 00:05:17,191 সবদিকেই বিপদ আছে। আমি দুঃখিত। 63 00:05:17,734 --> 00:05:19,152 তবে এখানে তুমি নিরাপদ থাকবে। 64 00:05:19,235 --> 00:05:20,570 বাকিদের কী হবে? 65 00:05:22,113 --> 00:05:23,156 ওরা তোমার মতো নয়। 66 00:05:30,121 --> 00:05:32,841 ক্যাম্পের কেউই তাকে কোনো ধরণের নেতা মনে করেনি। 67 00:05:32,915 --> 00:05:35,710 তো এটা ছিল স্রেফ ছেলেটার মরিয়া ভাব। 68 00:05:35,793 --> 00:05:38,296 তেমনই মনে হচ্ছে। কিন্তু সে আরেকটা আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে। 69 00:05:38,379 --> 00:05:40,381 দাঙ্গা এখন ওয়েস্ট ব্যাংক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। 70 00:05:40,465 --> 00:05:41,799 তুমি ফিরবে কখন? 71 00:05:42,216 --> 00:05:44,719 আহ, বলতে পারছি না। এখানে কিছু কাজ আছে আমার। 72 00:05:44,802 --> 00:05:46,846 ইভা, তোমাকে এখন ইজরায়েলে দরকার। 73 00:05:47,472 --> 00:05:49,349 আমি আরও অন্তত একদিন ইরানে আছি। 74 00:05:49,432 --> 00:05:51,309 তাহলে তোমার শীঘ্রই ফিরে আসা দরকার। 75 00:05:51,392 --> 00:05:52,518 খবর জানিও আমাকে। 76 00:05:57,690 --> 00:06:01,319 পায়াম গোলশিরি এখানে যাযাবর ধর্মীয় ব্যক্তি হিসেবে অভিনয় করছে, 77 00:06:01,402 --> 00:06:02,820 তবে সে একা নয়। 78 00:06:03,571 --> 00:06:04,989 তার রিসোর্স আছে। 79 00:06:05,448 --> 00:06:09,243 গোয়েন্দা তথ্য অনুযায়ী যে প্রাইভেট প্লেনে করে সে জর্দান থেকে মেক্সিকো গিয়েছে 80 00:06:09,327 --> 00:06:12,372 তা রাশিয়ার একটা শেল কোম্পানি ভাড়া করেছিল। 81 00:06:12,455 --> 00:06:14,248 আর রাশিয়ান লিংকটা আরও গভীর। 82 00:06:14,332 --> 00:06:17,085 অস্কার ওয়ালেস প্রফেসর থাকাকালীন 83 00:06:17,168 --> 00:06:19,712 গোলশিরি উইলিয়ামস কলেজে এক সেমিস্টার অধ্যয়ন করেছিল। 84 00:06:19,796 --> 00:06:22,882 তো, যেমনটা জানেন, স্টক এক্সচেঞ্জ হ্যাক করার পর থেকে 85 00:06:22,965 --> 00:06:26,552 সে ক্রেমলিনের আশ্রয়ে মস্কোর বাইরে লুকিয়ে আছে। 86 00:06:26,636 --> 00:06:29,472 বর্তমানে, তার অনলাইন পোস্টগুলো তার ভক্তদের 87 00:06:29,555 --> 00:06:32,892 সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে উৎসাহিত করছে। 88 00:06:32,975 --> 00:06:36,771 উইলিয়ামসে থাকাকালীন যদি ওয়ালেস গোলশিরির সাথে সম্পর্ক পাকিয়ে 89 00:06:36,854 --> 00:06:37,939 তাকে নিযুক্ত করে থাকে? 90 00:06:38,523 --> 00:06:39,982 তার আইডিয়ার অনুসারী করে ফেলে। 91 00:06:40,066 --> 00:06:44,278 অরাজকতা সৃষ্টির জন্য নতুন একজন মসীহের চেয়ে ভালো আর কী হতে পারে? 92 00:06:45,905 --> 00:06:47,323 তারা একই সময়ে একই স্থানে ছিল বিধায় 93 00:06:47,407 --> 00:06:49,992 তুমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছ? 94 00:06:50,076 --> 00:06:52,495 শুধু তা-ই না, তাদের মতাদর্শগত মিল রয়েছে। 95 00:06:52,578 --> 00:06:55,748 মতাদর্শ? অভিযোগ আরোপের মতো কিছু আছে? 96 00:06:58,251 --> 00:07:01,796 আমরা ২৪/৭ গোলশিরির ওপর নজরদারি করছি, তার ভাই ইরানে আছে। 97 00:07:01,879 --> 00:07:04,924 আমরা তার সাথে কথা বলছি। হয়তো সে আমাদের কিছু জানাবে। 98 00:07:05,425 --> 00:07:08,553 খবর দেখেছ? 99 00:07:09,637 --> 00:07:13,891 ওয়েস্ট ব্যাংকের অবস্থা আরব বসন্তের মতো আর ডিসিকে মনে হচ্ছে উডস্টক। (১৯৭৯ এ অনুষ্ঠিত মিউজিক ফেস্টিভ্যাল, যাতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আনুমানিক ৪ লাখ) 100 00:07:13,975 --> 00:07:18,020 তো তার একটা ভাই আছে, সে এক সেমিস্টার বাইরে কাটিয়েছে। তো কী হয়েছে? 101 00:07:18,729 --> 00:07:21,357 আমাদের এই হারামীকে এখনই থামাতে হবে, 102 00:07:21,441 --> 00:07:24,444 আর আমি পাকাপোক্ত কোনো তথ্য শুনতে পাচ্ছি না। 103 00:07:24,527 --> 00:07:25,528 - স্যার... - না। 104 00:07:25,611 --> 00:07:28,614 গোলশিরি একজন সন্ত্রাসী, বোমা বানাচ্ছে, 105 00:07:28,698 --> 00:07:32,076 - কারো শিরচ্ছেদ করছে এরকম প্রমাণ আমাকে দাও। - এরকম কিছু খুঁজে পাওয়া যাবে না। 106 00:07:32,618 --> 00:07:35,663 ক্যামেরন। আমরা এখানে অন্য কোনো বিষয়ে আলোচনা করছি। 107 00:07:35,746 --> 00:07:37,331 সে কোনো ভবন বোমা মেরে উড়িয়ে দেয়নি। 108 00:07:38,166 --> 00:07:39,208 সে পানির ওপর হেঁটেছে। 109 00:07:39,292 --> 00:07:41,836 প্রতিবার আমরা সন্ত্রাসবাদের একটা শাখা বন্ধ করতেই 110 00:07:41,919 --> 00:07:43,796 সে জায়গায় আরেকটার উদ্ভব হয়। 111 00:07:43,880 --> 00:07:46,299 আল-কায়েদা, আইএসআইএল, স্রেফ বিবর্তিত হয়। 112 00:07:46,382 --> 00:07:49,677 আমরা এখন যা দেখছি তা রাষ্ট্রীয় দুর্বলতার ফলে সৃষ্ট সামাজিক বিশৃঙ্খলা। 113 00:07:49,760 --> 00:07:52,388 এটা একটা নতুন বিশ্ব। এটা শুধু একটা লোকের ব্যাপার না। 114 00:07:52,472 --> 00:07:54,223 এটা মতাদর্শের যুদ্ধ। 115 00:07:55,391 --> 00:07:58,978 যে যুদ্ধ-ই বলো না কেন, আপাতদৃষ্টিতে আমরা তাতে হারছি। 116 00:07:59,479 --> 00:08:04,025 প্রেসিডেন্ট তোমার এসব অগোছালো ষড়যন্ত্র তত্ত্বের পরোয়া করেন না। 117 00:08:05,526 --> 00:08:07,069 শক্ত প্রমাণ হাজির করো। 118 00:08:23,961 --> 00:08:24,962 ভাইজান। 119 00:08:26,797 --> 00:08:27,965 আপনাকে চিন্তিত মনে হচ্ছে। 120 00:08:28,424 --> 00:08:30,009 কিছু না। 121 00:08:33,012 --> 00:08:34,514 আপনি দাঁড়ি কামিয়ে ফেলেছেন। 122 00:08:39,101 --> 00:08:41,479 আমরা দুজনই হয়তো বদলে গেছি। 123 00:08:44,774 --> 00:08:47,985 এই ছেলেগুলোও আমাদের মতো পড়ালেখা করে শিক্ষিত হবে। 124 00:08:49,570 --> 00:08:51,489 জীবনের লক্ষ্য খুঁজে পাবে, ইনশাআল্লাহ। 125 00:08:51,572 --> 00:08:52,615 উম্ম-হুম। 126 00:09:03,960 --> 00:09:05,836 এখানে নিয়ে এসে ভালো করেছেন। 127 00:10:09,817 --> 00:10:11,527 ঠিক আছে। তো... 128 00:10:13,988 --> 00:10:16,907 বর্তমান পরিস্থিতি নিয়ে তোমাদের অনুভূতি কেমন... 129 00:10:16,991 --> 00:10:20,119 সে ব্যাপারে আলোচনা করবে? 130 00:10:21,579 --> 00:10:25,207 - বলো। - এত সব নাটকীয়তা, সব ভাঁওতাবাজি, তাই না? 131 00:10:25,958 --> 00:10:27,752 কেউ এই লোককে বিশ্বাস করে না। 132 00:10:27,835 --> 00:10:32,840 লোকজন স্রেফ ক্লাস ফাঁকি দেওয়া বা অরাজকতা সৃষ্টির একটা উসিলা খোঁজে। 133 00:10:32,923 --> 00:10:33,923 উম্ম-হুম। 134 00:10:34,800 --> 00:10:37,803 জানি না। আমি... আমার মতে লোকজন আন্তরিক হচ্ছে। 135 00:10:39,221 --> 00:10:42,683 মানে, আমার মনে হচ্ছে তার দাবি হয়তো সত্য। 136 00:10:45,227 --> 00:10:47,063 কেন মনে হচ্ছে, ক্যাসি? 137 00:10:47,938 --> 00:10:51,692 ভেবে দেখুন। সে যদি সত্য হয়ে থাকে, আমরা কী করব? 138 00:10:51,776 --> 00:10:54,779 সবকিছু ছেড়েছুড়ে তার উপাসনা শুরু করব? 139 00:10:58,491 --> 00:11:01,911 এই লোক সত্য হলেই তার তাৎপর্য কী? 140 00:11:01,994 --> 00:11:05,414 বেশ, ইসলাম ধর্মানুসারে, মসীহের আগমনের অর্থ 141 00:11:06,082 --> 00:11:08,584 সভ্যতা-সমাপ্তকারী এক যুদ্ধ। 142 00:11:09,251 --> 00:11:10,878 তো, এই লোকটা যদি সত্যি হয়ে থাকে... 143 00:11:12,254 --> 00:11:14,256 আমরা রক্তক্ষয়ী এক যুদ্ধের সম্মুখীন। 144 00:11:14,840 --> 00:11:17,134 বেশ, সে যদি খ্রিস্টান হয়ে থাকে? 145 00:11:18,636 --> 00:11:20,346 তাহলে এই কোর্সটা ভিত্তিহীন। 146 00:11:27,603 --> 00:11:28,938 না, আমি চেক করে দেখতে চাই... 147 00:11:51,293 --> 00:11:54,547 আমাদের সাথে প্রার্থন করো। আমাদের সাথে প্রার্থনা করো। এসো আমাদের সাথে প্রার্থনা করো! 148 00:11:54,630 --> 00:11:56,424 - আমাদের সাথে যোগ দাও। - ♪ You can't help ♪ 149 00:11:56,507 --> 00:11:58,634 - এসো আমাদের সাথে প্রার্থনায় যোগ দাও। - ♪ Me, not you guys ♪ 150 00:11:58,718 --> 00:12:01,971 ♪ And all you sweet girls With all your sweet talk ♪ 151 00:12:02,054 --> 00:12:03,305 ♪ And I guess ♪ 152 00:12:04,306 --> 00:12:05,725 ♪ I don't know ♪ 153 00:12:05,808 --> 00:12:08,978 ♪ And I guess I just don't know ♪ 154 00:12:42,303 --> 00:12:44,930 - আল-মাসীহ! আল-মাসীহ! - এসো, সোনা। 155 00:12:45,306 --> 00:12:46,766 - আল-মাসীহ! - মাফ করবেন। 156 00:12:47,224 --> 00:12:49,393 এটা হোয়াইট জোন। বাকি সবাই, পিছিয়ে যান। 157 00:12:49,477 --> 00:12:50,478 আমরা দেখতে পাচ্ছি... 158 00:12:50,561 --> 00:12:51,854 ফক্স নিউজ... 159 00:12:55,232 --> 00:12:57,610 আল-মাসীহ! আল-মাসীহ! 160 00:13:04,867 --> 00:13:07,077 - আমরা আপনাকে বিশ্বাস করি! - ধন্যবাদ! 161 00:13:07,161 --> 00:13:08,329 উনি এখানে! 162 00:13:12,708 --> 00:13:13,959 রাস্তা করে দিন, প্লিজ। 163 00:13:20,257 --> 00:13:21,467 মাফ করবেন। 164 00:13:44,907 --> 00:13:46,992 হ্যাঁ আছে। আমি... 165 00:14:06,095 --> 00:14:07,137 সবাইকে স্বাগতম। 166 00:14:08,305 --> 00:14:10,266 আমাদের প্রার্থনা সভায় আগমনের জন্য আপনাদের ধন্যবাদ। 167 00:14:10,933 --> 00:14:14,103 আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন, আমি রিভারেন্ড ফেলিক্স ইগুয়েরো। 168 00:14:14,186 --> 00:14:16,355 - আল-মাসীহ কোথায়? - উনি এখানে আছেন? 169 00:14:16,438 --> 00:14:19,358 উনি নিজের সময়মতো আপনাদের সামনে বক্তব্য রাখবেন। 170 00:14:19,441 --> 00:14:22,152 এখন, আমরা প্রার্থনার জন্য সমবেত হয়েছি। 171 00:14:22,236 --> 00:14:24,381 - আপনি কি উনার মুখপাত্র? - ঠিক কী কারণে... 172 00:14:24,405 --> 00:14:25,406 না। 173 00:14:25,489 --> 00:14:26,532 না, আমি নই। 174 00:14:27,157 --> 00:14:29,577 আমি, আহ... আমি ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই। 175 00:14:30,202 --> 00:14:33,122 আমি স্রেফ টেক্সাসের একটা ছোট্ট চার্চের যাজক। 176 00:14:33,205 --> 00:14:36,625 আর আমাদের হয়তো বেশি কিছু ছিল না, 177 00:14:37,126 --> 00:14:38,836 তবে আমাদের যা ছিল তা হচ্ছে... 178 00:14:40,588 --> 00:14:41,755 অগাধ বিশ্বাস। 179 00:14:43,257 --> 00:14:45,217 আর হয়তো সে কারণেই আমরা পুরষ্কৃত হয়েছি। 180 00:14:47,052 --> 00:14:49,513 হয়তো সে কারণেই আমাদের শহর ঈশ্বরের ছোঁয়া পেয়েছে। 181 00:14:51,307 --> 00:14:55,769 আমরা সবাই একটা মিরাকল প্রত্যক্ষ করেছি। 182 00:14:56,645 --> 00:14:58,939 আমরা ঈশ্বরের মনোনীত প্রজন্ম। 183 00:14:59,773 --> 00:15:03,319 আর আমাদের তার কারণটা ভাবতে হবে। 184 00:15:06,530 --> 00:15:08,157 কেন তিনি আমাদের বেছে নিলেন। 185 00:15:09,575 --> 00:15:11,160 তাঁর ডাকে আমাদের সাড়া দিতে হবে। 186 00:15:11,660 --> 00:15:12,786 উম্ম। 187 00:15:17,333 --> 00:15:18,375 চলুন প্রার্থনা করি। 188 00:15:26,091 --> 00:15:28,093 আহ, ডেভ, স্টিভ বলছি। 189 00:15:28,177 --> 00:15:30,888 আট নম্বর লোডিং ডকে কাউকে পাঠাতে পারবে? 190 00:15:32,139 --> 00:15:33,307 আপনাকে সাহায্য করতে পারি? 191 00:15:33,390 --> 00:15:34,516 আমাদের উনার সাথে দেখা করতে হবে। 192 00:15:35,100 --> 00:15:37,811 - আপনি হোটেলে ঢুকলেন কীভাবে? - আমার মেয়ে অসুস্থ। 193 00:15:38,354 --> 00:15:42,024 - দেখুন, মিস... - আমরা কলোরাডো থেকে টেক্সাস হয়ে এখানে এসেছি। 194 00:15:42,775 --> 00:15:44,234 উনাদের কথামতো আমরা অপেক্ষা করেছি। 195 00:15:44,318 --> 00:15:46,904 কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারব না। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। 196 00:15:46,987 --> 00:15:48,280 আপনি বুঝতে পারছেন? 197 00:15:49,156 --> 00:15:50,157 ওর দিকে তাকান। 198 00:15:50,699 --> 00:15:53,202 আমার মেয়েকে উনি না দেখা পর্যন্ত আমি ঘরে ফিরছি না। 199 00:16:02,294 --> 00:16:04,296 আমি আপনার মেয়েকে দেখব তবে শুধু ও একা থাকবে। 200 00:16:09,343 --> 00:16:10,343 যাও, সোনা। 201 00:16:11,512 --> 00:16:12,512 যাও। 202 00:16:35,619 --> 00:16:37,913 শুরু থেকেই এই ক্যামেরাগুলো ওখানে ছিল? 203 00:16:39,707 --> 00:16:41,875 তাদের পুরো ফ্লোরের খরচ কে দিয়েছে বলে মনে করো? 204 00:16:44,378 --> 00:16:45,378 কিছুই পেলে না? 205 00:16:47,172 --> 00:16:48,799 এটাই তার প্রথম সাক্ষাৎ। 206 00:16:51,468 --> 00:16:53,095 ও কি বাচ্চাটার সাথে কথা বলছে? 207 00:16:56,932 --> 00:16:59,393 আমি... আমি কিছুই বুঝতে পারছি নাহ। 208 00:17:07,317 --> 00:17:08,317 মেয়েটা কে? 209 00:17:10,696 --> 00:17:12,823 তার মা অলৌকিক কিছুর খোঁজ করছে। 210 00:17:17,661 --> 00:17:19,663 এসব হেঁয়ালি কর্মকান্ড নিয়ে ও মাথা ঘামাচ্ছে কেন? 211 00:17:24,543 --> 00:17:27,183 - অনেক ধন্যবাদ। বিদায়। - আপনাকেও অনেক ধন্যবাদ, রিভারেন্ড। ভালো থাকবেন। 212 00:17:29,256 --> 00:17:32,259 - অভিনন্দন, ফেলিক্স! - এড। ভেবেছিলাম তুমি হয়তো শহরে আছ। 213 00:17:32,342 --> 00:17:34,011 তোমাকে টক শোতে দেখেছিলাম। 214 00:17:34,094 --> 00:17:37,306 বেশ, সবাই যেভাবে হোক ভেতরের খবর পাওয়ার চেষ্টা করছে। 215 00:17:38,390 --> 00:17:41,143 বেশ ভালো বক্তৃতা দিয়েছ। আমি মুগ্ধ হয়েছি। 216 00:17:41,226 --> 00:17:43,645 সবাই এ ধরনের পরিস্থিতি সামাল দিতে পারে না। 217 00:17:43,729 --> 00:17:45,147 ধন্যবাদ। এটা আমার জন্য অনেক কিছু। 218 00:17:45,230 --> 00:17:47,399 তবে তুমি যদি সত্যিই এসব কাজে লাগাতে চাও, 219 00:17:47,483 --> 00:17:49,026 বড়সড় কোনো কার্যক্রম দরকার হবে। 220 00:17:49,109 --> 00:17:50,486 "কাজে লাগানো " বলতে কী বুঝাতে চাচ্ছ? 221 00:17:50,569 --> 00:17:51,612 বেশ... 222 00:17:51,695 --> 00:17:53,363 তুমি জানো, আমার একটা প্লাটফর্ম আছে। 223 00:17:54,114 --> 00:17:55,407 সম্প্রচার চুক্তি। 224 00:17:55,491 --> 00:18:00,120 তুমি চাইলে, এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি। 225 00:18:02,372 --> 00:18:04,291 সেটা কেমন হবে একবার ভেবে দেখো? 226 00:18:05,334 --> 00:18:07,187 সেটা ঈশ্বরের হাতেই ছেড়ে দিচ্ছি। 227 00:18:07,211 --> 00:18:08,796 ওহ,আমাকে যেতে হবে। 228 00:18:10,297 --> 00:18:11,507 ঠিক আছে। 229 00:18:12,341 --> 00:18:13,550 আচ্ছা, তাহলে। 230 00:18:14,051 --> 00:18:15,135 পরে কথা হবে। 231 00:19:15,821 --> 00:19:17,739 তোমরা খুব সাহসী, ছেলেরা। 232 00:19:19,366 --> 00:19:21,535 ওই অভিশপ্ত লোককে প্রতিহত করাটা সহজ ছিল না... 233 00:19:23,620 --> 00:19:24,788 ওই প্রতারককে। 234 00:19:26,623 --> 00:19:28,959 সে আল মাসীহ আদ-দাজ্জাল হতে পারে। (ইসলামি মতে, False Messiah বা ভন্ড মসীহ) 235 00:19:30,460 --> 00:19:31,587 আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। 236 00:19:32,546 --> 00:19:34,006 তার অনুসারীরা ধ্বংসপ্রাপ্ত হবে,,,,,, 237 00:19:34,256 --> 00:19:36,383 ইহকালে এবং পরকালে। 238 00:19:37,092 --> 00:19:39,303 তবে তোমরা শক্তিশালী, তাই না? 239 00:19:39,386 --> 00:19:40,386 হ্যাঁ! 240 00:19:42,639 --> 00:19:43,724 ঠিক। 241 00:19:47,269 --> 00:19:48,520 তোমরা শক্তিশালী। 242 00:20:30,604 --> 00:20:32,064 আসসালামু আলাইকুম। 243 00:20:34,942 --> 00:20:36,568 আসসালামু আলাইকুম, শেখ। 244 00:20:37,569 --> 00:20:38,695 কেমন আছ, বেটা? 245 00:20:40,364 --> 00:20:42,074 আমাকে বেটা বলে সম্বোধন করছেন কেন? 246 00:20:42,824 --> 00:20:44,826 তাই যদি হতে, জিবরিল। 247 00:20:45,494 --> 00:20:47,621 আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তোমাকে সম্মানিত করেছেন। 248 00:20:48,705 --> 00:20:52,084 আর তুমি অল্প বয়স হওয়া স্বত্বেও অনেক দুর্দান্ত কাজ করেছ। 249 00:20:53,001 --> 00:20:57,047 নিজের জাতির জন্য তুমি যা যা করেছ... বিস্ময়কর। 250 00:20:58,674 --> 00:20:59,841 শুধু আমি ছিলাম না। 251 00:21:00,509 --> 00:21:03,762 সেটাও শুনেছি। যা-ই হোক, ব্যাপার না। 252 00:21:06,473 --> 00:21:07,641 তো... 253 00:21:09,518 --> 00:21:10,727 বসো। 254 00:21:20,028 --> 00:21:24,032 তোমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? 255 00:21:27,327 --> 00:21:29,329 আমি আল-মাসীহ এর পরিকল্পনামতো কাজ করব... 256 00:21:30,038 --> 00:21:31,039 সেটা যা-ই হোক না কেন। 257 00:21:32,291 --> 00:21:36,086 বেটা, আমি তার পরিকল্পনার কথা জিজ্ঞাসা করিনি। তোমার কথা জিজ্ঞাসা করেছি। 258 00:21:37,462 --> 00:21:39,089 তোমার লক্ষ্য কী, জিবরিল? 259 00:21:42,634 --> 00:21:43,719 আমার লক্ষ্য? 260 00:21:55,147 --> 00:21:56,148 হেই। 261 00:21:56,815 --> 00:21:58,817 লাইসেন্স প্লেট গেম টা খেলবে? 262 00:21:58,900 --> 00:22:00,068 - হাহ? - না। 263 00:22:02,696 --> 00:22:04,448 তাঁর সাথে যখন রুমে ছিলে... 264 00:22:04,948 --> 00:22:06,033 সে কী করেছিল? 265 00:22:07,117 --> 00:22:08,327 জানি না। 266 00:22:10,454 --> 00:22:12,998 - আমাকে বলো, সোনা? - আমরা শুধু বসে ছিলাম। 267 00:22:17,127 --> 00:22:18,211 এখন কেমন বোধ করছ? 268 00:22:20,964 --> 00:22:23,091 আমি বাসায় যেতে চাই। বাবাকে মিস করছি। 269 00:22:32,726 --> 00:22:36,646 ...রিপোর্ট। আমরা শুধু জনসাধারণকে আমাদের সাথে থাকার আহবান জানাচ্ছি... 270 00:22:36,730 --> 00:22:39,399 এখানে প্রচুর লোকসমাগম ঘটেছে... 271 00:22:44,237 --> 00:22:46,365 ...স্পষ্টতই এলাকাগুলোয় অতিমাত্রায় ট্রাফিক দেখা যাচ্ছে... 272 00:22:47,240 --> 00:22:49,451 আহ...হ্যাঁ,দুটো! 273 00:22:54,706 --> 00:22:55,874 তুমিও এখন পান করো? 274 00:22:55,957 --> 00:22:57,793 কখনও বাদ দেওয়াই উচিত হয়নি। 275 00:23:01,129 --> 00:23:02,129 ল'খাইম। (টোস্ট এর জন্য হিব্রুতে ব্যবহৃত শব্দ) 276 00:23:14,476 --> 00:23:16,645 পানির ওপর দিয়ে হাঁটা... 277 00:23:18,105 --> 00:23:21,817 - বেশ গতানুগতিক, তাই না? - তবু আমাদের অবাক করে দিয়েছে। 278 00:23:24,027 --> 00:23:25,946 কেবল ঈশ্বরই জানেন সে পরবর্তীতে কী করবে। 279 00:23:26,613 --> 00:23:27,614 উম্ম। 280 00:23:29,241 --> 00:23:30,617 ঈশ্বর জানেন। ঠিক তাই। 281 00:23:31,785 --> 00:23:34,079 আমাকে বলো প্লিজ এটা একটা জোক ছিল। 282 00:23:36,623 --> 00:23:39,418 সে যদি ঈশ্বরই হতো, তার এসব সস্তা কারসাজির দরকার পড়ত না। 283 00:23:39,501 --> 00:23:40,501 আহ... 284 00:23:42,045 --> 00:23:44,089 যিশুও তো এসব করতেন। 285 00:23:45,048 --> 00:23:47,259 তাই না? ঘুরে বেড়াতেন, অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতেন। 286 00:23:47,342 --> 00:23:48,677 এভাবেই ভক্ত জুটে যেত। 287 00:23:50,470 --> 00:23:52,180 যিশু আসলে কী ছিলেন? 288 00:23:52,264 --> 00:23:56,393 স্রেফ রোমান সম্রাজের বিরুদ্ধে প্রতিবাদী একজন জনপ্রিয় রাজনীতিবিদ। 289 00:23:58,478 --> 00:23:59,521 বাহ, দারুণ! 290 00:24:00,105 --> 00:24:01,731 একদম সত্যিকারের ইহুদিদের মতো কথাবার্তা। 291 00:24:12,200 --> 00:24:13,869 রাশিয়ার সাথে তার সম্পৃক্ততা রয়েছে। 292 00:24:18,665 --> 00:24:19,708 তুমি এটা জানো? 293 00:24:20,542 --> 00:24:21,960 এটা কেবল একটা থিউরি। 294 00:24:24,421 --> 00:24:26,173 তোমার কাছে প্রচুর থিউরি আছে, তাই না? 295 00:24:26,673 --> 00:24:27,924 এতটা নিশ্চিত তুমি। 296 00:24:31,178 --> 00:24:34,181 আমার মেন্টর বলতেন সন্দেহের কোনো অবকাশ নেই। 297 00:24:34,848 --> 00:24:36,099 সময়ক্ষেপনের সুযোগ নেই। 298 00:24:37,350 --> 00:24:41,396 জীবন ঝুঁকির সম্মুখীন। তোমাকে শুধু ভালো আর মন্দ বিচার করতে হবে। অথবা... 299 00:24:42,814 --> 00:24:43,814 সাদা আর কালো। 300 00:24:46,401 --> 00:24:47,652 আর তুমি এসব বিশ্বাস করো? 301 00:24:49,654 --> 00:24:50,655 হ্যাঁ। 302 00:24:56,119 --> 00:24:57,119 তো,আমি কী? 303 00:24:58,288 --> 00:25:00,081 আমি কি ভালো মানুষ না-কি খারাপ মানুষ? 304 00:25:04,127 --> 00:25:07,172 আমার মতে, তুমি খারাপ মানুষ হওয়ার ভয়ে ভীত। 305 00:25:08,840 --> 00:25:09,883 আমার সবাই কি তা-ই না? 306 00:25:12,594 --> 00:25:14,554 তো, তোমার মেন্টর এত কিছু নিয়ে কীভাবে বেঁচে আছেন? 307 00:25:15,430 --> 00:25:16,515 উনি মারা গেছেন। 308 00:25:18,016 --> 00:25:20,060 গত বছরের তুর্কি হামলায়। 309 00:25:21,811 --> 00:25:22,811 কেউ কালক্ষেপন করেছিল। 310 00:25:25,732 --> 00:25:27,943 আমি প্রতিনিয়ত তার ভাইপোর খোঁজ-খবর নেই। 311 00:25:28,527 --> 00:25:31,696 ছেলেটা একটা হোটেলে কাজে করে, জানেও না আমি কে, বা... 312 00:25:32,739 --> 00:25:34,449 তার চাচা আমার কাছে কী ছিল। 313 00:25:39,829 --> 00:25:41,414 তুমি আমার থেকে ভালো মানুষ। 314 00:25:46,044 --> 00:25:47,128 তুমি আমাকে চেনো না। 315 00:26:35,594 --> 00:26:38,096 অফিসার লুইস এবং জোন্স, ৯০৩ নাম্বার রুমে রিপোর্ট করুন। 316 00:26:38,179 --> 00:26:39,806 কপি দ্যাট। আসছি। 317 00:27:00,243 --> 00:27:01,243 হাই। 318 00:27:02,078 --> 00:27:05,165 দুঃখিত, এত রাতে আপনাকে বিরক্ত করতে চাইনি। আমি কেবল... 319 00:27:06,708 --> 00:27:08,710 শুনেছি আজ আপনি একটি ছোট মেয়েকে সাহায্য করছেন। 320 00:27:09,753 --> 00:27:11,046 আপনি তাকে সুস্থ করে তুলেছেন? 321 00:27:14,257 --> 00:27:15,508 আমি অসুস্থ। 322 00:27:17,427 --> 00:27:19,012 আমি খুবই অসুস্থ। 323 00:27:36,821 --> 00:27:38,573 এটা সত্যিই বিশেষ কিছু। 324 00:27:43,662 --> 00:27:45,163 তুমি এখানকার বাসিন্দা নও। 325 00:27:45,455 --> 00:27:46,623 ডিসির? 326 00:27:47,165 --> 00:27:48,375 কে-ই বা এখানকার? 327 00:27:54,589 --> 00:27:56,508 আপনি কি সত্যিই ছোট মেয়েটিকে সুস্থ করে তুলেছেন? 328 00:27:56,591 --> 00:27:58,176 তুমি বিশ্বাস করো, আমি করেছি? 329 00:28:01,346 --> 00:28:02,346 হ্যাঁ। 330 00:28:06,643 --> 00:28:07,727 আমি সেখানে ছিলাম। 331 00:28:08,853 --> 00:28:09,979 শপিংমলে। 332 00:28:11,856 --> 00:28:13,483 আমি দেখেছি আপনি কী করেছেন। 333 00:28:15,860 --> 00:28:17,570 আপনাকে যখন দেখছিলাম... 334 00:28:18,738 --> 00:28:21,282 আমার ভেতর কেমন যেন অনুভূত হলো। 335 00:28:22,867 --> 00:28:24,744 এখানে, যেন কোনো... 336 00:28:26,746 --> 00:28:28,081 উষ্ণতা... 337 00:28:29,207 --> 00:28:31,042 আমরা ধারণা আরও অনেক মানুষ এটা অনুভব করেছে। 338 00:28:33,294 --> 00:28:35,004 আপনি আমাদের সবার হৃদয় ছুঁয়ে দিয়েছেন। 339 00:28:36,464 --> 00:28:38,133 আপনি আমার মন ছুঁয়ে দিয়েছেন। 340 00:28:40,719 --> 00:28:43,012 এখানে আসতে খুব নার্ভাস লাগছিল, কিন্তু... 341 00:28:45,014 --> 00:28:48,518 এখন এখানে এসে মনে হচ্ছে এই রুম পুরোটা আপনার দ্বারা পরিপূর্ণ। 342 00:28:50,895 --> 00:28:52,480 আপনার শক্তিতে পূর্ণ। 343 00:29:09,122 --> 00:29:10,582 আপনার ঘ্রাণটা মোহনীয়। 344 00:29:17,714 --> 00:29:19,883 এখন কী হবে ভাবছ? 345 00:29:21,760 --> 00:29:23,762 আমি চাই আপনি আমাকে সুস্থ করে তুলুন। 346 00:29:24,387 --> 00:29:25,430 কীভাবে? 347 00:29:27,474 --> 00:29:29,058 সেটা তো আপনি জানেন, তাই না? 348 00:29:32,771 --> 00:29:35,064 তোমার ধারণা আমরা সেক্স করব? 349 00:29:36,816 --> 00:29:38,318 আমি তা-ই চাই। 350 00:29:38,818 --> 00:29:39,818 হ্যাঁ। 351 00:29:40,987 --> 00:29:43,114 আর এটা কীভাবে তোমাকে সুস্থ করে তুলবে? 352 00:29:45,825 --> 00:29:49,537 - আমি কেবল আপনার সান্নিধ্যে আসতে চাই। - কীভাবে সান্নিধ্যে আসতে হয় তা তুমি জানো না। 353 00:29:52,999 --> 00:29:54,584 হেই। 354 00:29:55,335 --> 00:29:56,795 ভেবেছিলাম আপনি রাজি হবেন। 355 00:29:58,588 --> 00:30:00,715 তোমার ভেতরটা লজ্জায় ভরপুর। 356 00:30:03,968 --> 00:30:05,053 কী? 357 00:30:05,136 --> 00:30:07,180 তোমার কাজটা খুব কঠিন। 358 00:30:08,640 --> 00:30:11,643 পুরুষদের সামলানো, তাদের গোপনীয়তা বজায় রাখা, 359 00:30:11,726 --> 00:30:14,896 তাদের মনোরঞ্জনের জন্য মিষ্টি কথা বলা, তাদের চাহিদা পূরণ করা। 360 00:30:16,648 --> 00:30:20,944 নিজেকে তুমি বোঝানোর চেষ্টা করো, কিন্তু তোমার আত্মা দিন দিন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। 361 00:30:21,027 --> 00:30:22,320 প্রতিনিয়ত... 362 00:30:23,112 --> 00:30:25,031 তুমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ। 363 00:30:30,328 --> 00:30:33,623 আমার শরীর দিয়ে আমি কী করব তা আমার ব্যাপার। 364 00:30:35,917 --> 00:30:38,461 এটা কারো মাথাব্যথা না। আপনার তো অবশ্যই না। 365 00:30:38,545 --> 00:30:40,046 এখানে কি নিজের ইচ্ছায় এসেছ? 366 00:30:44,425 --> 00:30:46,261 তাই এই অভিনয় বন্ধ করো। 367 00:30:46,719 --> 00:30:49,180 কেউ তোমাকে টাকা দিয়েছে বলেই আজ রাতে এখানে এসেছ। 368 00:30:49,848 --> 00:30:51,975 তবে তুমি চাইলে সেটা ফিরিয়ে দিতে পারতে। 369 00:30:52,475 --> 00:30:54,811 এখানে আসার এটাই একমাত্র কারণ নয়। 370 00:30:55,854 --> 00:30:56,854 তাই না? 371 00:31:06,531 --> 00:31:08,825 এইতো... এই তো। 372 00:31:09,868 --> 00:31:11,244 এইতো তোমাকে দেখতে পাচ্ছি। 373 00:31:13,746 --> 00:31:18,585 ঈশ্বরের মনের মতো মানুষ কীভাবে হবে যদি তুমি নিজের ব্যাপারেই সৎ না হও? 374 00:31:27,844 --> 00:31:28,928 তোমার নাম বলো। 375 00:31:31,180 --> 00:31:32,765 তোমার আসল নাম। 376 00:31:37,478 --> 00:31:38,605 ইলিয়ানা। 377 00:31:42,150 --> 00:31:43,276 আমি তোমাকে ভালোবাসি। 378 00:31:45,236 --> 00:31:47,113 আমি তোমাকে ভালোবাসি, ইলিয়ানা। 379 00:31:50,033 --> 00:31:52,285 তোমার ভেতরের সত্ত্বাকে ভালোবাসি। 380 00:32:01,127 --> 00:32:02,962 - ওরা আমাকে টাকা দিয়েছে। - জানি। 381 00:32:04,047 --> 00:32:05,214 আমি দুঃখিত। 382 00:32:06,925 --> 00:32:08,301 - আমি এরকম কিছু করতে চাইনি... - জানি। 383 00:32:14,265 --> 00:32:16,392 আমার মনে হয় এই মুহূর্তে কেউ আমাদের দেখছে। 384 00:32:18,436 --> 00:32:20,897 দুঃখিত। আমি আসি। 385 00:32:30,323 --> 00:32:31,532 ঈশ্বর তোমাকে ভালোবাসেন। 386 00:32:54,597 --> 00:32:57,642 এই, এদিকে আয়। আরে আয়। 387 00:33:00,895 --> 00:33:03,690 হেই,আমাদেরকে পালাতে হবে, চল। আরে বাদ দে, তাড়াতাড়ি চল! 388 00:33:04,691 --> 00:33:05,691 হ্যাঁ। 389 00:34:03,875 --> 00:34:04,876 কোন জগতে আছ? 390 00:34:09,297 --> 00:34:10,381 এখানেই। 391 00:34:14,594 --> 00:34:15,594 তোমার সাথে। 392 00:34:16,763 --> 00:34:17,847 আমি আনন্দিত। 393 00:34:49,212 --> 00:34:51,631 - ♪ Rejoice - ♪ Rejoice ♪ 394 00:34:51,714 --> 00:34:53,424 ♪ Put your hand in mine ♪ 395 00:34:55,676 --> 00:34:57,261 - ♪ Rejoice - ♪ Rejoice ♪ 396 00:34:57,345 --> 00:35:02,391 - ♪ Rejoice ♪ - ♪ Rejoice, salvation's close at hand ♪ 397 00:35:02,475 --> 00:35:04,310 - ♪ Rejoice - ♪ Live your joy ♪ 398 00:35:04,393 --> 00:35:05,978 - ♪ Rejoice - ♪ Raise your voice ♪ 399 00:35:06,062 --> 00:35:09,357 ♪ Spread the word throughout the land ♪ 400 00:35:09,440 --> 00:35:11,192 - ♪ Rejoice - ♪ Rejoice ♪ 401 00:35:11,275 --> 00:35:12,485 ♪ Rejoice ♪ 402 00:35:12,568 --> 00:35:15,029 - ♪ Rejoice, salvation's close at hand ♪ - লজ্জা পেও না। 403 00:35:15,113 --> 00:35:17,031 - এসো, আমাদের সাথে। - ♪ Rejoice ♪ 404 00:35:17,573 --> 00:35:19,617 - উনি প্রত্যাবর্তন করেছেন। - ♪ Rejoice ♪ 405 00:35:19,700 --> 00:35:21,202 সেই দিন অবশেষে এসেছে। 406 00:35:21,786 --> 00:35:23,466 - ♪ Throughout the land - ♪ Live your joy ♪ 407 00:35:23,496 --> 00:35:24,622 ♪ Rejoice ♪ 408 00:35:24,705 --> 00:35:26,582 - ♪ Rejoice ♪ - ঈশ্বর তোমার মঙ্গল করুক, বাছা। 409 00:35:26,666 --> 00:35:30,211 ♪ Rejoice, salvation's close at hand ♪ 410 00:35:30,294 --> 00:35:32,046 - ♪ Rejoice - ♪ Live your joy ♪ 411 00:35:32,130 --> 00:35:33,440 - ♪ Rejoice - ♪ Raise your voice ♪ 412 00:35:33,464 --> 00:35:37,009 ♪ Spread the word throughout the land ♪ 413 00:35:37,468 --> 00:35:39,095 - ♪ Rejoice - ♪ Rejoice ♪ 414 00:35:39,178 --> 00:35:42,640 - ♪ Rejoice - ♪ Rejoice, salvation's close ♪ 415 00:36:01,951 --> 00:36:03,327 আমি পুলিশ ডাকছি। 416 00:36:10,334 --> 00:36:11,627 আমাকে অনুসরণ করছেন কেন? 417 00:36:12,753 --> 00:36:14,881 আমরা একই গন্তব্যে যাচ্ছি। 418 00:36:16,799 --> 00:36:20,178 জানেন, মাঝেমাঝে আপনার উত্তরগুলো বিরক্তিকর। লোকজন এসব পছন্দ করে না। 419 00:36:20,678 --> 00:36:24,015 তাছাড়া, আমি নির্দিষ্ট কোথাও যাচ্ছি না। এটা হচ্ছে আসল কথা। 420 00:36:24,390 --> 00:36:26,642 হোটেলে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। 421 00:36:26,726 --> 00:36:29,937 কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। 422 00:36:32,732 --> 00:36:34,692 হোটেলের ওই মহিলাটা কে ছিল? 423 00:36:36,152 --> 00:36:37,361 একজন পতিত আত্মা। 424 00:36:38,154 --> 00:36:40,198 দেখে মনে হচ্ছিল সে আপনাকে বেশ ভালোভাবে চেনে। 425 00:36:41,866 --> 00:36:44,660 যা কিছু ঘটে সব তুমি বুঝতে পারবে না। 426 00:36:45,244 --> 00:36:48,539 তোমাকে বিশ্বাস রাখতে হবে, তোমার জন্য আমার মনে বিশেষ জায়গা রয়েছে, রেবেকা। 427 00:37:09,393 --> 00:37:11,520 মনে হচ্ছে আমরা বিরাট কোনো ঘটনার দ্বারপ্রান্তে। 428 00:37:13,397 --> 00:37:15,441 কিছুই আর আগের মতো থাকবে না। 429 00:37:17,777 --> 00:37:19,153 খুব একটা খারাপ হবে না। 430 00:37:22,240 --> 00:37:23,366 মাঝে মাঝে... 431 00:37:27,078 --> 00:37:30,206 এ সবকিছুর সমাপ্তির কথা ভাবি। 432 00:37:33,251 --> 00:37:35,253 কিন্তু এগুলো ভাবনার চেয়েও বেশি কিছু। 433 00:37:37,672 --> 00:37:38,881 একদম বাস্তব মনে হয়। 434 00:37:42,677 --> 00:37:43,678 বাস্তবই। 435 00:38:03,239 --> 00:38:04,865 ভন্ড নবী। 436 00:38:14,458 --> 00:38:17,920 তোমাকে অসম্ভব কোনো কাজ করতে বললে, করবে? 437 00:38:23,509 --> 00:38:24,509 হ্যাঁ। 438 00:38:25,928 --> 00:38:28,055 তাহলে নিজের বোঝাগুলো ঝেড়ে ফেলো। 439 00:38:28,973 --> 00:38:30,975 ব্যথা, লজ্জা। 440 00:38:32,351 --> 00:38:35,062 সব পেছনে ছুড়ে ফেলো। 441 00:38:36,105 --> 00:38:38,024 তবেই কেবল সত্য বলতে পারবে। 442 00:38:40,484 --> 00:38:41,694 বুঝতে পেরেছ? 443 00:38:42,278 --> 00:38:43,278 হ্যাঁ। 444 00:38:43,738 --> 00:38:45,197 এটা সহজ হবে না। 445 00:38:45,281 --> 00:38:46,449 না, আমি পারব। 446 00:39:19,231 --> 00:39:21,484 আমার ভাই সবসময় গল্প বলতে পছন্দ করত। 447 00:39:21,984 --> 00:39:23,527 সে সময়ই মিথ্যাবাদী ছিল। 448 00:39:26,447 --> 00:39:27,447 পায়াম। 449 00:39:30,368 --> 00:39:32,578 সবসময় মানুষের নজরে থাকতে চাইত। 450 00:39:33,913 --> 00:39:35,748 এখন তো সে পুরো বিশ্বের নজরে। 451 00:39:39,043 --> 00:39:41,420 সে সবসময় তাহলে এটাই চাইত? 452 00:39:41,504 --> 00:39:43,214 আপনারা যখন ছোট ছিলেন তখনও? 453 00:39:43,297 --> 00:39:45,341 এটা আসলে আমাদের লালন-পালনের সাথে সম্পর্কিত। 454 00:39:46,550 --> 00:39:48,761 আপনাদের বাবা-মায়ের কোনো সঠিক দলিলাদি নেই। 455 00:39:50,388 --> 00:39:52,932 ইরাক থেকে পালানোর সময়, উনারা মারা গিয়েছিলেন। 456 00:39:53,724 --> 00:39:56,602 আমরা তখন বাচ্চা ছিলাম। ১৯৯০ সাল... 457 00:39:57,728 --> 00:39:58,771 ১৯৯১। 458 00:40:00,022 --> 00:40:02,525 আমাদের বাবা ছিল ইহুদি। মা, খ্রিস্টান। 459 00:40:04,610 --> 00:40:07,947 কুয়েতের "স্বাধীনতা"র সময় পরিস্থিতি আমাদের জন্য নিরাপদ ছিল না। 460 00:40:09,240 --> 00:40:12,493 পায়াম কি তার বাবা-মায়ের মৃত্যুর জন্য আমেরিকাকে দোষী মনে করে? 461 00:40:13,494 --> 00:40:16,122 এটা তো আপনার ওকেই জিজ্ঞাসা করতে হবে। 462 00:40:17,248 --> 00:40:19,667 উনারা মারা যাওয়ার পর, আপনাদের কী হলো? 463 00:40:20,626 --> 00:40:22,753 এখানে ইরানে আমাদের চাচা আমাদের লালন-পালন করেন। 464 00:40:23,212 --> 00:40:24,212 তেহরানে? 465 00:40:25,131 --> 00:40:26,674 চাচা আমাদেরকে সব জায়গায় সাথে নিয়ে ঘুরেছেন। 466 00:40:27,675 --> 00:40:28,801 উনি ছিলেন একজন... 467 00:40:29,969 --> 00:40:31,095 কী বলেন আপনারা? 468 00:40:31,595 --> 00:40:32,721 ভ্যাগাবন্ড, তাই না? (ভবঘুরে) 469 00:40:33,597 --> 00:40:34,597 জাদুকর। 470 00:40:35,057 --> 00:40:38,185 কখনো কখনো, গ্রীষ্মকালে আমরা সার্কাসের সাথে নানা জায়গায় যেতাম। 471 00:40:38,727 --> 00:40:43,566 অন্য সময়, মার্কেটে ঘোরাঘুরি করতাম, ধান্দাবাজি করতাম। পকেট মারতাম। 472 00:40:44,608 --> 00:40:46,068 আমরা রাস্তায় ঘুমাতাম। 473 00:40:47,611 --> 00:40:50,406 পিঠে ছালা নিয়ে আমরা সবসময় পালানোর জন্য প্রস্তুত থাকতাম। 474 00:40:52,074 --> 00:40:56,287 উনি নিজেকে বলতেন "ইউসুফ দ্যা ম্যাগনিফিসেন্ট"। 475 00:40:58,414 --> 00:41:01,459 আহ! ভাবতে পারেন? ম্যাগনিফিসেন্ট! 476 00:41:03,711 --> 00:41:05,254 উনি ছিলেন অহংকারী আর নিষ্ঠুর। 477 00:41:06,505 --> 00:41:09,675 ভোরবেলা থেকে আমাদের কাজে নামিয়ে দিতেন। স্কুলে যেতে দিতেন না। 478 00:41:09,758 --> 00:41:10,758 আমাদেরকে প্রহার করতেন। 479 00:41:12,219 --> 00:41:14,305 তবে আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছিলেন। 480 00:41:15,639 --> 00:41:16,724 ইংরেজি। 481 00:41:17,391 --> 00:41:18,434 বই-পত্র। 482 00:41:20,311 --> 00:41:22,062 জাদু বিদ্যা। 483 00:41:29,570 --> 00:41:31,780 ইউসুফ চাচা ছিলেন একজন জাদুকর। 484 00:41:32,907 --> 00:41:34,033 একজন ওস্তাদ। 485 00:41:35,534 --> 00:41:36,994 আর আমরা ছিলাম তার শিষ্য। 486 00:41:40,915 --> 00:41:43,959 জাদু... এতে আসলে তেমন কৌশল নেই। 487 00:41:44,793 --> 00:41:47,254 স্রেফ অনুশীলনের ব্যাপার। 488 00:41:48,255 --> 00:41:49,507 আসল কৌশল হচ্ছে... 489 00:41:55,513 --> 00:41:56,931 আপনাকে বিশ্বাস করানো। 490 00:42:56,407 --> 00:42:59,660 এখন আর গাড়িতে ঘুমাও না? 491 00:42:59,743 --> 00:43:00,619 না। 492 00:43:00,703 --> 00:43:02,121 না, একটা রুমের ব্যবস্থা হয়েছে। 493 00:43:02,580 --> 00:43:04,039 - হোটেলে? - হ্যাঁ। 494 00:43:04,123 --> 00:43:06,166 - পানি সরবরাহ সহ? - হ্যাঁ। 495 00:43:06,959 --> 00:43:09,878 হ্যাঁ। বললে বিশ্বাস করবে না। এই হোটেলেই। 496 00:43:10,921 --> 00:43:11,921 সত্যি? 497 00:43:20,931 --> 00:43:22,391 আহ, কী পেলে?