1
00:00:02,645 --> 00:00:10,814
আওয়ার প্ল্যানেট সিজন ১ এপিসোড ৬
অনুবাদে -কুদরতে জাহান
2
00:00:11,881 --> 00:00:18,883
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
3
00:00:20,645 --> 00:00:22,814
মাত্র ৫০ বছর আগে ,
2
00:00:23,440 --> 00:00:26,276
আমরা চাঁদে অভিযান চালাতে পেরেছিলাম।
3
00:00:40,331 --> 00:00:42,167
প্রথমবারের মতো,
4
00:00:42,917 --> 00:00:45,837
বাইরে থেকে নিজেদের গ্রহটাকে দেখতে পেরেছিলাম,
5
00:00:53,344 --> 00:00:58,600
তারপর মানবজাতি সংখ্যায় দ্বিগুণ হয়েছে।
6
00:01:04,147 --> 00:01:08,610
এই সিরিজে আমরা পৃথিবীর অবশিষ্ট
প্রাকৃতিক বিস্ময়গুলো নিয়ে আলোচনা করবো,
7
00:01:09,527 --> 00:01:16,868
সেই সাথে মানুষ আর প্রকৃতির বিকাশের জন্য
কাদের সংরক্ষণ করা দরকার, তা নিয়েও আলোচনা করবো।
9
00:01:44,562 --> 00:01:45,562
ডলফিনেরা ...
10
00:01:47,190 --> 00:01:48,190
ভয় পাচ্ছে।
11
00:01:52,487 --> 00:01:56,866
ওরা নকল তিমিশিকারীদের তাড়া খাচ্ছে।
12
00:02:13,258 --> 00:02:16,219
কম দূরত্বের রেসে ডলফিনদের গতি ভালোই।
13
00:02:25,562 --> 00:02:27,730
কিন্তু তাদের শিকারীদের স্ট্যামিনা অনেক।
14
00:02:37,574 --> 00:02:39,701
খুনে তিমিরা কাছে আসার পরে,
15
00:02:41,578 --> 00:02:45,748
তাদের হাত থেকে বাঁচার জন্য ডলফিনেরা
আচমকা এক মোড় নেয়।
16
00:02:59,637 --> 00:03:04,184
এই অসাধারণ ঘটনাগুলো ঘটে ভূমি থেকে বহুদূরে,
17
00:03:04,267 --> 00:03:06,144
খুব কম মানুষই পৌঁছাতে পেরেছে সেখানে।
18
00:03:10,273 --> 00:03:14,319
সমুদ্রের এই অংশ যেকোনো দেশের আওতার বাইরে ...
19
00:03:15,111 --> 00:03:19,449
এই অঞ্চল পড়ে আছে তত্ত্বাবধায়নহীনভাবে,
বন্য এই জায়গায় কোনো আইন নেই।
20
00:03:34,255 --> 00:03:38,384
এই মহাসমুদ্রের সাথে আমাদের সম্পর্ককে
21
00:03:38,468 --> 00:03:41,262
নীলতিমির সাথে তুলনা করা যায়।
22
00:03:48,561 --> 00:03:52,440
২০০ টন ওজনের ৩০ মিটার লম্বা এই তিমিগুলো,
23
00:03:52,523 --> 00:03:56,277
পৃথিবীর সবচেয়ে বিশালকায় প্রাণী।
24
00:03:57,528 --> 00:04:01,574
তারপরেও, তাদের জীবনের বেশিরভাগটাই আমাদের কাছে একটা রহস্য।
25
00:04:07,580 --> 00:04:10,541
নীলতিমিরা সমুদ্রের গভীরে থাকে,
26
00:04:12,335 --> 00:04:16,172
বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল পর্যন্ত সব সমুদ্রেী তাদের আনাগোনা।
27
00:04:22,136 --> 00:04:24,472
আমরা সম্প্রতি আবিষ্কার করেছি,
28
00:04:24,555 --> 00:04:29,185
কিছু কিছু বিশেষ অঞ্চলে তারা তীরের কাছাকাছি আসে।
29
00:04:35,775 --> 00:04:37,527
ক্যালিফোর্নিয়া উপসাগরে,
30
00:04:40,905 --> 00:04:42,991
মেক্সিকোর উপকূল হলো
31
00:04:58,840 --> 00:05:02,176
নীলতিমিদের অভয়ারণ্য।
32
00:05:17,817 --> 00:05:21,029
বিশ্বের সর্ববৃহৎ নবজাতকের সাথে পরিচিত হোন ...
33
00:05:24,699 --> 00:05:25,825
নীলতিমির বাচ্চা।
34
00:05:27,368 --> 00:05:28,786
মাত্র এক মাস বয়সেই
35
00:05:29,620 --> 00:05:34,334
সে ৮ মিটার লম্বা এবং ছয় টন ওজনের অধিকারী।
36
00:05:37,128 --> 00:05:40,757
তার মা তাকে পাখনা দিয়ে নিরাপত্তা দেয়।
37
00:05:45,511 --> 00:05:50,683
একজন আরেকজনের গায়ে হাত বুলিয়ে
নিজেদের বন্ধন দৃঢ় করে তারা।
38
00:05:53,519 --> 00:06:00,735
এগুলো হলো মা নীলতিমি এবং বাচ্চা নীলতিমির সবচেয়ে ঘনিষ্ঠতম মুহূর্ত।
40
00:06:19,087 --> 00:06:23,925
নীলতিমিরা প্রতি দুই কিংবা তিন বছর অন্তর বাচ্চা দেয়,
41
00:06:24,008 --> 00:06:27,845
তাই প্রতিটা বাচ্চাই তাদের চোখের মণি।
42
00:06:32,975 --> 00:06:36,270
এক মাসেই বাচ্চাটার ওজন গিয়ে দাঁড়ায় তিন টনে।
43
00:06:48,116 --> 00:06:52,537
একদময়ে এই পৃথিবীতে তিন লাখ নীলতিমি ছিল,
44
00:06:53,871 --> 00:06:56,999
কিন্তু গত শতকে তাদেরকে নির্মমভাবে শিকার করা হয়েছে,
45
00:06:57,792 --> 00:07:00,294
এখন বেঁচে আছে মাত্র কয়েক হাজার।
46
00:07:09,887 --> 00:07:11,889
নীলতিমিদের এখন রক্ষা করা হয়,
47
00:07:13,057 --> 00:07:15,268
ফলে খুব ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়ছে এখন।
48
00:07:20,440 --> 00:07:26,863
অচিরেই বাচ্চাটা এই নিরাপদ অঞ্চল ছেড়ে
সমুদ্রে বিচরণ শুরু করবে।
50
00:07:37,623 --> 00:07:42,462
একবার ভাবা হয়েছিল, গভীর সমুদ্র আমাদের ধ্বংসাত্মক থাবার বাইরে,
51
00:07:46,966 --> 00:07:52,054
কিন্তু এখন আমরা জানি যে তার সামুদ্রিক বাসস্থানও
সাংঘাতিক ঝুঁকির মুখে।
52
00:08:02,773 --> 00:08:07,945
নীল সাগরের অল্প কিছু অমূল্য জায়গা আমাদের মনে করিয়ে দেয়,
53
00:08:08,029 --> 00:08:12,158
সমুদ্র কতোটা সম্পদশালী।
54
00:08:23,878 --> 00:08:25,254
স্পিনার ডোলফিন।
55
00:08:28,424 --> 00:08:32,428
প্রশান্ত মহাসাগরে, মধ্য আমেরিকার কোস্টারিকার উপকূলে
56
00:08:32,512 --> 00:08:34,847
তারা দলে দলে ভিড় জমায়।
57
00:08:38,351 --> 00:08:40,686
স্পিনারগুলো দলের অধীনে কাজ করে,
58
00:08:40,770 --> 00:08:44,982
তাদের মাঝে জটিল সামাজিক সম্পর্ক বিদ্যমান।
59
00:08:56,077 --> 00:08:59,705
এই ডলফিনেরা ক্রমাগত নিজেদেরকে স্পর্শ করে
60
00:08:59,789 --> 00:09:03,042
টকটক শব্দ করে আর শিষ দিয়ে কথা বলতে থাকে।
61
00:09:10,049 --> 00:09:12,969
ওদের ওপর ছায়া ফেলে হলুদ পাখাওয়ালা টিউনা।
62
00:09:16,264 --> 00:09:19,475
টিউনাগুলো খাবারের জন্য ডলফিনের ওপর নির্ভরশীল।
63
00:09:21,978 --> 00:09:24,605
সবাই একই খাবারের খোঁজে ...
64
00:09:27,441 --> 00:09:28,441
লণ্ঠন মাছ...
65
00:09:29,569 --> 00:09:31,821
এই গ্রহে সবচেয়ে বেশি পাওয়া যায় এই মাছ।
66
00:09:38,703 --> 00:09:40,454
মাছগুলো আমাদের আঙুলের চেয়েও ছোট,
67
00:09:40,538 --> 00:09:43,916
তারা বেশিরভাগ সময়েই সমুদ্রের গভীরে বসবাস করে।
68
00:09:45,334 --> 00:09:49,797
তাই সংখ্যায় অনেক হলেও আমাদের জালে ধরা দেয় না ওরা।
69
00:09:53,593 --> 00:09:56,679
এইরকম গুটি কয়েকপ্রজাতির মাছই সংখ্যায় বাড়ছে এখন।
70
00:10:00,600 --> 00:10:06,022
শিকারের কাছাকাছি হবার সময়ে,
ডলফিনের দল বড় হতে থাকে।
71
00:10:11,193 --> 00:10:14,363
দলে ১০০০০ ডলফিনও থাকতে পারে।
72
00:10:25,791 --> 00:10:29,754
সাগরের ওপর দেখা প্রতি একজনের বিনিময়ে নিচে থাকে আরো ২০ জন।
73
00:10:55,529 --> 00:10:58,824
ইকোলোকেশন নামে একধরনের সোনার ব্যবহার করে,
74
00:10:59,283 --> 00:11:02,370
ডলফিনগুলো লণ্ঠন মাছ খুঁজে পায়।
75
00:11:02,870 --> 00:11:04,664
তারপর তাদের হটিয়ে তীরে নিয়ে আসে।
76
00:11:20,721 --> 00:11:23,140
তারা দলে দলে এমনভাবে পাহারা দেয় যেন
77
00:11:23,224 --> 00:11:26,185
তাদের শিকার তীরে ফিরে আসতে না পারে।
78
00:11:43,119 --> 00:11:45,079
ডলফিনগুলোর উদরপূর্তি হবার পরে,
79
00:11:45,830 --> 00:11:48,374
অন্যান্য শিকারীদের আবির্ভাব হয়।
80
00:12:02,805 --> 00:12:05,266
আসে মবুলা রের দল।
81
00:12:16,610 --> 00:12:20,698
শিকারের সংখ্যা বাড়ানোর জন্য তারা ভেঙে ভেঙে আক্রমণ চালায়।
82
00:12:44,722 --> 00:12:48,100
'ওয়াল অফ মাউথ' বানিয়ে এরা নিজেদের শত্রুদের বোকা বানায়।
83
00:13:00,488 --> 00:13:06,702
আমরা শিকার করি না বলে লণ্ঠন মাছ আর তাদের শিকারেরা সংখ্যায় অনেক।
84
00:13:12,416 --> 00:13:17,087
এই শিকারীরা মাছের ঝাঁকে তেমন একটা প্রভাবই ফেলে না।
85
00:13:20,841 --> 00:13:26,514
খোলা সমুদ্রের বেশিরভাগ প্রাণীই পাতলা স্তরে জমাট বেঁধে থাকে।
86
00:13:26,597 --> 00:13:29,683
সেখানে সূর্যের তেজ থাকে সবচেয়ে বেশি।
87
00:13:33,646 --> 00:13:38,484
সূর্যালোকিত অঞ্চলে মাছের চাষ ভালো হয়।
88
00:13:41,737 --> 00:13:45,783
ডলফিনগুলো বর্জ্য সৃষ্টির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা কাজ করে,
89
00:13:45,866 --> 00:13:49,703
তারা সাগরের গভীরের পুষ্টিকর উপাদানগুলো
উপরে টেনে আনে।
90
00:13:54,542 --> 00:13:56,585
এই সামুদ্রিক সার
91
00:13:56,669 --> 00:14:02,174
খোলা সমুদ্রের সকল প্রাণকে পুষ্টি জোগায়।
92
00:14:11,851 --> 00:14:13,352
ফাইটোপ্ল্যাঙ্কটন...
93
00:14:14,812 --> 00:14:17,481
হলো ভেসে বেড়ানো আণুবীক্ষণিক উদ্ভিদ।
94
00:14:19,149 --> 00:14:23,404
সুর্য থেকে শক্তি নিয়ে সমুদ্রের পানির পুষ্টিগুলোর সাহায্যে
95
00:14:23,487 --> 00:14:27,867
তারা যেকোনো খাদ্যচক্রের মূল ভিত্তি উৎপাদন করে।
96
00:14:32,621 --> 00:14:36,876
ছোট মাছ থেকে শুরু করে বড় তিমি পর্যন্ত সব প্রাণীই
97
00:14:37,418 --> 00:14:41,380
খাবারের জন্য এই ক্ষুদ্র উদ্ভিদগুলোর ওপর নির্ভর করে থাকে।
98
00:14:44,967 --> 00:14:49,638
বিনিময়ে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো এই প্রাণীগুলোর কাছ থেকে পাওয়া
99
00:14:49,722 --> 00:14:51,599
পুষ্টি উপাদানগুলো নিয়ে থাকে।
100
00:14:56,645 --> 00:15:03,110
আমাদের নিঃশ্বাসের অক্সিজেনের অর্ধেকই এই ফাইটোপ্ল্যাঙ্কটনের সৃষ্ট।
101
00:15:05,613 --> 00:15:07,615
আপনি যেখানেই বসবাস করে থাকেন না কেন
102
00:15:07,698 --> 00:15:10,492
নিঃশ্বাস নেবার অক্সিজেনের জন্য এই অতিসুন্দর ক্ষুদ্র উদ্ভিদ্গুলোর কাছে
103
00:15:10,576 --> 00:15:12,494
কৃতজ্ঞ হয়ে থাকতেই হবে।
104
00:15:18,709 --> 00:15:22,796
আদর্শ অবস্থায় এদের সংখ্যা এত বেশি থাকে যে,
105
00:15:24,548 --> 00:15:28,552
পুরো সাগরটা সবুজ হয়ে থাকে।
106
00:15:45,235 --> 00:15:51,533
অবাক করা বিষয় হলো, মেঘ সৃষ্টিতেও এরা প্রভাব ফেলে।
107
00:16:01,085 --> 00:16:03,754
সমুদ্র থেকে জলীয় বাষ্প উপরে ওঠে,
108
00:16:03,837 --> 00:16:07,967
প্ল্যাঙ্কটন দ্বারা সৃষ্ট ক্ষুদ্র অণুগুলোর আশেপাশে জমে থাকে।
109
00:16:13,389 --> 00:16:17,893
এই বিন্দুগুলো আস্তে আস্তে বিশাল মেঘের সৃষ্টি করে।
110
00:16:24,858 --> 00:16:28,654
তারা পরিবেশ থেকে ২০ কিলোমিটার উপরেও উঠতে পারে।
111
00:16:48,507 --> 00:16:53,929
এই সামুদ্রিক মেঘগুলো সূর্যের শক্তিকে প্রতিফলিত করে ভূমিতে ফিরিয়ে আনে,
112
00:16:54,555 --> 00:16:57,766
ফলে পৃথিবী প্রবল উষ্ণতার হাত থেকে বেঁচে যায়।
113
00:17:06,316 --> 00:17:10,195
মানে, আমাদের নিঃশ্বাস নেবার অক্সিজেনের অর্ধেকটা জোগানোর পাশাপাশি
114
00:17:10,279 --> 00:17:18,120
বিশ্বজুড়ে পরিষ্কার পানি সরবরাহের মাধ্যমে
তারা পরিবেশের ভারসাম্যও বজায় রাখে,
116
00:17:28,297 --> 00:17:33,218
এই সমুদ্র হলো পৃথিবীর জীবনদাতা।
117
00:17:40,142 --> 00:17:44,104
এই শক্তির মূল কারণ তাদের বিশাল আকার।
118
00:17:47,900 --> 00:17:52,696
পৃথিবীর তিন ভাগের দুই ভাগ হলো সমুদ্র,
আর সেটা কেবল ভূমির ভাগ।
119
00:17:57,201 --> 00:17:59,244
এদের গভীরতাও অনেক।
120
00:18:04,458 --> 00:18:08,295
সমুদ্রের পানির তীব্র চাপ সহ্য করতে পারা বিশেষ সাবমেরিনগুলো
121
00:18:08,378 --> 00:18:12,466
যতদূর যায়, সেটুকু অঞ্চলেই কেবল যেতে পারি আমরা।
122
00:18:19,807 --> 00:18:24,019
সমুদ্রের গড় গভীরতা চার কিলোমিটার,
123
00:18:25,312 --> 00:18:29,191
সবচেয়ে গভীরতম বিন্দু দশ কিলোমিটারেও থাকতে পারে।
124
00:18:31,985 --> 00:18:37,324
এই অঞ্চল পৃথিবীর বাকি প্রাণীদের জন্য বরাদ্দ অঞ্চলের ৯৫ গুণ।
125
00:18:45,541 --> 00:18:50,963
এই অচেনা পৃথিবীতে নানা রহস্যময় অদ্ভুত প্রাণীর বাস।
126
00:18:56,343 --> 00:18:59,471
তবে এটা হয়তো একটু বেশিই অদ্ভুত।
127
00:19:13,026 --> 00:19:18,699
শুধু যেগুলো সমুদ্রের তীরে ভেসে আসত, সেগুলোকেই চিনতাম আমরা।
128
00:19:24,872 --> 00:19:27,624
তাদেরকে খুব কম সময়েই জীবিত দেখা গেছে।
129
00:19:35,632 --> 00:19:37,009
এর নাম ওরমাছ।
130
00:19:39,887 --> 00:19:41,263
লম্বায় দশ মিটার।
131
00:19:53,233 --> 00:19:54,484
তারা লম্বভাবে ভেসে থাকে
132
00:19:54,568 --> 00:19:57,529
আর ডরসাল পাখনা দিয়ে ছন্দে ছন্দে চলতে থাকে,
133
00:19:58,280 --> 00:20:02,576
তারা সহজেই মাটি আরসমুদ্রের গভীরের সাথে যোগাযোগ করে থাকে।
134
00:20:09,208 --> 00:20:14,004
২০০ মিটারের নিচে উদ্ভিদ জন্মানোর মতো আলো নেই,
135
00:20:14,087 --> 00:20:18,967
গভীর সমুদ্রের প্রাণীরা তাই সমুদ্রের ওপরের খাবারের ওপর নির্ভরশীল...
136
00:20:20,177 --> 00:20:21,678
যার নাম সামুদ্রিক তুষার।
137
00:20:25,265 --> 00:20:29,978
মুকুটওয়ালা জেলিফিশেরা তাদের দাঁড়াগুলো বাড়িয়ে
138
00:20:30,062 --> 00:20:31,605
শিকার ধরতে যায়।
139
00:20:35,234 --> 00:20:39,905
সাত কিলোমিটার গভীরতার যেকোনো সমুদ্রে তাদের পাওয়া যায়।
140
00:20:44,660 --> 00:20:50,958
এই গভীরে এত জায়গা যে পৃথিবীর সব জেলিফিশেরই জায়গা হয়ে যাবে।
141
00:20:55,837 --> 00:20:58,632
আমরা আগে ভাবতাম,এত গভীরে খুব কম প্রাণীরই থাকা সম্ভব,
142
00:20:59,758 --> 00:21:01,343
কিন্তু বিজ্ঞানীরা আগে যা ভেবেছিলেন,
143
00:21:01,426 --> 00:21:05,681
তার থেকেও দশ গুণ বেশী প্রাণীর বসবাস এখানে।
144
00:21:08,100 --> 00:21:11,436
তাই এখনো অনাবিষ্কৃত অনেক প্রাণী রয়ে গেছে।
145
00:21:27,119 --> 00:21:33,250
গভীর পানির ক্রাস্টাসিয়ান, সিস্টিসোমা,
একদম কাঁচের মতো পরিষ্কার।
146
00:21:37,546 --> 00:21:39,798
এগুলো চোখের সামনেই লুকিয়ে থাকে।
147
00:21:43,802 --> 00:21:45,262
এই আলো-আঁধারী জায়গায়,
148
00:21:45,762 --> 00:21:51,601
শিকার করার কিংবা শিকার হবার মাঝে মূল ব্যবধান গড়ে দেয়
অদৃশ্য হবার ক্ষমতা।
149
00:21:56,189 --> 00:21:59,901
এর বড় বড় চোখগুলো আবছা আলোয় দেখতে পায় না।
150
00:22:09,911 --> 00:22:13,707
এক হাজার মিটারের মাঝে কোনো আলো দেখা যায় না।
151
00:22:18,295 --> 00:22:21,840
এই অন্ধকারে প্রাণীরা নিজেরাই আলো উৎপন্ন করে...
152
00:22:24,051 --> 00:22:25,677
একে বলে বায়োলুমিন্যান্স তথা জৈবঔজ্জ্বল্য।
153
00:22:29,890 --> 00:22:36,480
আলো দিয়ে শিকারকে টেনে আনে ড্রাগনফিশ, তার ভয়ানক দাঁতগুলোর দিকে।
154
00:22:42,277 --> 00:22:47,366
বেশিরভাগ অভিযানেই নতুন জিনিস আবিষ্কৃত হয়।
155
00:22:54,873 --> 00:22:57,250
গভীর সমুদ্রের অ্যাংলারফিশ।
156
00:23:00,670 --> 00:23:03,465
তার অসাধারণ সেন্সরগুলো
157
00:23:03,548 --> 00:23:08,845
যেকোনো প্রাণীর সামান্যতম নড়াচড়াও ধরতে পারে।
158
00:23:15,060 --> 00:23:20,899
এই গভীর পানিতে শিকারগুলো ধৈর্যের খেলা খেলে।
159
00:23:38,125 --> 00:23:40,502
অবশেষে আমরা তলায় পৌঁছাই,
160
00:23:42,379 --> 00:23:44,673
যা কিনা প্রায় হাজার মিটার নিচে।
161
00:23:49,719 --> 00:23:53,974
গভীর সমুদ্রের তলদেশ এলাকা পুরো পৃথিবীর অর্ধেক,
162
00:23:56,101 --> 00:23:59,980
অথচ এব্যাপারে প্রায় কিছুই জানা নেই আমাদের।
163
00:24:06,736 --> 00:24:10,449
কিমেরা হলো হাঙরের দুঃসম্পর্কের ভাই,
164
00:24:10,532 --> 00:24:11,992
লম্বায় দুই মিটার পর্যন্ত হতে পারে।
165
00:24:19,249 --> 00:24:24,463
এরকম আকারের খুব কম প্রাণীই
খালি সমুদ্রতটে বেঁচে থাকতে পারে।
166
00:24:29,968 --> 00:24:32,262
এরা আস্তে আস্তে চলে শক্তি জমিয়ে রাখে,
167
00:24:32,804 --> 00:24:36,516
মুখের চারপাশে থাকা ইলেকট্রিক সেন্সরগুলো ব্যবহার করে,
168
00:24:36,600 --> 00:24:40,187
গভীরে থাকা শিকারগুলোকে খুঁজে বের করার জন্য।
169
00:24:49,779 --> 00:24:55,368
এই রকিশস্যগুলোকে বলা যায় এই মরূভূমির মরুদ্যান।
170
00:24:59,289 --> 00:25:02,876
এই রূক্ষ দাঁতওয়ালা হাঙরগুলো এখানে ভালো কারণেই এসেছে।
171
00:25:06,129 --> 00:25:08,965
ফ্লোরিডা উপকূলের ৫০০ মিটার নিচে,
172
00:25:09,466 --> 00:25:11,885
দুর্লভ জীবনের প্রাচুর্য।
173
00:25:19,184 --> 00:25:22,521
লোফেলিয়া, গভীর সাগরের প্রবাল দ্বীপ।
174
00:25:39,454 --> 00:25:41,164
আমরা ভাবতাম, এই প্রবালগুলো কেবল
175
00:25:41,248 --> 00:25:43,833
উষ্ণ উপকূলেই পাওয়া যায়।
176
00:25:47,003 --> 00:25:52,551
তবে আশ্চর্য হলেও সত্য, গভির সমুদ্রের প্রবালগুলো
সমুদ্রের তলদেশের এক বড় অংশ দখল করে থাকে।
177
00:25:52,634 --> 00:25:54,678
অগভীর পানিতে এতো প্রবাল দেখা যায় না।
178
00:26:03,019 --> 00:26:05,105
পানির নিচের এই বনাঞ্চল
179
00:26:05,772 --> 00:26:10,443
বহু সামুদ্রিক প্রাণীর খাদ্য ও বাসস্থান জোগায়।
180
00:26:15,657 --> 00:26:19,494
বিভিন্ন গভীর পানির প্রাণীর বেড়ে ওঠায় ভূমিকা রাখে এরা।
181
00:26:29,921 --> 00:26:33,925
এই প্রাবলগুলো অ্যানিমোন জাতীয় উপাদান দিয়ে গঠিত,
182
00:26:34,009 --> 00:26:39,180
এই পলিপগুলো কলোনিতে বসবাস করে,
শক্ত কঙ্কাল দিয়ে একে অপরের সাথে সংযুক্ত থাকে এরা।
183
00:26:47,147 --> 00:26:50,692
পলিপগুলোর কর্ষিকায় বিষময় কোষ থাকে,
184
00:26:50,775 --> 00:26:54,613
পাশে ভেসে যাওয়া প্রাণীগুলোই এদের খাদ্যের একমাত্র উৎস,
তাদেরকে ধরে ফেলে সহজেই।
185
00:27:00,327 --> 00:27:03,371
তবে তারা সবসময়ে শিকার ধরে রাখতে পারে না।
186
00:27:06,708 --> 00:27:10,170
একটি ক্ষুদ্র পোকা প্রবালে বাসা বাঁধে।
187
00:27:17,010 --> 00:27:20,263
এরা পলিপকে তাজা খাবার ভেবে ...
188
00:27:22,557 --> 00:27:24,976
এগুলোকে প্রবাল থেকে চুরি করে।
189
00:27:27,854 --> 00:27:31,358
চুরিটা আসলে তাদের নিরাপত্তার জন্যই করে।
190
00:27:37,864 --> 00:27:41,034
সামুদ্রিক শজারুরা প্রবাল আক্রমণ করে খেয়ে ফেলে।
191
00:27:44,120 --> 00:27:45,914
এখন সময় শোধ নেবার।
192
00:27:47,791 --> 00:27:52,295
শজারুগুলোর যেমন শক্ত মেরুদণ্ড আছে,
তেমন পোকাগুলোরওএকটি অবাক করা অস্ত্র আছে।
193
00:27:54,172 --> 00:27:55,507
তারা আক্রমণ শুরু করে।
194
00:28:18,238 --> 00:28:20,407
এভাবে শজারুদেরকে তাড়িয়ে,
195
00:28:22,200 --> 00:28:25,078
পোকাগুলো নিজেদের বাসস্থান রক্ষা করে।
196
00:28:27,163 --> 00:28:29,165
গভীর পানির অন্যান্য প্রাণীদের মতো,
197
00:28:31,126 --> 00:28:34,129
এই প্রবালের বৃদ্ধি হয় খুব ধীরে।
198
00:28:36,464 --> 00:28:39,759
কিছু কিছু প্রবালপ্রাচীরের বয়স ৪০,০০০ বয়স পর্যন্ত হয়ে থাকে।
199
00:28:41,010 --> 00:28:46,891
মাটির এত নিচে ছড়িয়েথাকার পরেও
প্রবালগুলো আমাদের নাগালে থাকে।
200
00:28:53,022 --> 00:28:56,651
গভীর পানিতে যাওয়া মাছ ধরার জালগুলো
201
00:28:56,735 --> 00:28:59,404
দুর্বল প্রবালপ্রাচীরে ক্ষয় সৃষ্টি করে।
202
00:29:01,698 --> 00:29:06,077
গভীর পানির অর্ধেক প্রবাল ইতিমধ্যেই নষ্ট হয়েছে।
203
00:29:07,328 --> 00:29:10,790
এগুলো আগের অবস্থায় ফিরে যেতে শত বছর লেগে যাবে।
204
00:29:23,011 --> 00:29:25,847
এই সামুদ্রিক অঞ্চল যেকোনো দেশের সীমানা ছাড়িয়ে বহুদূরে,
205
00:29:26,306 --> 00:29:29,976
সেকারণেই এগুলো বন্য আর অনিরাপদ
206
00:29:33,897 --> 00:29:36,483
সবচেয়ে বেশি বন্য হলো দক্ষিণ সাগর,
207
00:29:38,985 --> 00:29:40,945
অ্যালবাট্রসের বাসস্থান।
208
00:29:49,162 --> 00:29:53,500
অ্যালবাট্রসেরা সমুদ্র ছাড়িয়ে বহুদূরে বসবাস করে।
209
00:29:59,339 --> 00:30:02,091
তারা দিনে শত কিলোমিটার পাড়ি দিতে পারে,
210
00:30:02,175 --> 00:30:05,762
খাবারের খোঁজে টানা কয়েক সপ্তাহ একনাগাড়ে উড়তে পারে তারা।
211
00:30:10,058 --> 00:30:13,394
মৃত সি লায়ন পাবার সম্ভাবনা খুবই সীমিত।
212
00:30:24,155 --> 00:30:26,825
প্রথমে দেখা দেয় বড় বড় পেট্রেল পাখি।
213
00:30:29,577 --> 00:30:33,289
তারা তাদের শক্ত ঠোঁট দিয়ে কারকাসকে ছিঁড়ে ফেলে।
214
00:30:35,625 --> 00:30:37,085
সামুদ্রিক শকুন নামে পরিচিত এই পাখিগুলো
215
00:30:37,168 --> 00:30:40,880
অ্যান্টার্কটিক সাগরের সেরা ঝাড়ুদার।
216
00:30:54,102 --> 00:30:58,189
কালো ভ্রুওয়ালা অ্যালবাট্রসদের ঘ্রাণশক্তি খুবই প্রখর।
217
00:30:58,273 --> 00:31:01,776
২০ কিলোমিটার দূর থেকে গন্ধ শুঁখতে পায় তারা।
218
00:31:06,614 --> 00:31:09,617
যখনই পায়, তখনইগাল ভরে খাবার তুলে নেয় এরা।
219
00:31:14,998 --> 00:31:19,460
আক্রমণাত্মক বড় পেট্রেলরা অনেকসময় এসে তাদের গ্রাস কেড়ে নেয়।
220
00:31:37,186 --> 00:31:39,898
উইলসন'স পেট্রেলরা আকারে ছোট বলে
পাল্লা দিতে পারে না।
221
00:31:39,981 --> 00:31:42,984
তাড়াহুড়ো করে যতটুকু পায়, খাদ্যাংশ কুড়িয়ে নিয়ে যায়।
222
00:31:48,615 --> 00:31:53,620
সামুদ্রিক পাখিদের মধ্যে এই ছোট্ট পেট্রেলগুলো সংখ্যায় সবচেয়ে বেশি।
223
00:31:53,703 --> 00:31:55,830
কারণ তাদেরকে প্রতিটি সাগরেই পাওয়া যায়।
224
00:32:03,463 --> 00:32:07,342
যখন একাকী পাখিগুলো দল বাঁধে,
226
00:32:07,425 --> 00:32:12,096
একমাত্র তখনই আমরা সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রাচুর্য অবলোকন করতে পারি।
227
00:32:25,860 --> 00:32:29,405
উড়ে বেড়ানো অ্যালবাট্রস আসে সবার শেষে।
228
00:32:37,580 --> 00:32:41,626
অন্য সব পাখির চেয়ে আকারে বড় বলে তাদের সহজেই হারিয়ে দেয় এরা,
229
00:32:42,543 --> 00:32:45,630
তিন মিটার লম্বা ডানা মেলে রাজত্ব করতে থাকে।
230
00:32:56,265 --> 00:32:58,768
এদের দাপটে বড় পেট্রেলেরাও পিছিয়ে যায়।
231
00:33:11,864 --> 00:33:14,492
পথিক অ্যালবাট্রস অবশেষে তার ভাগ পায়।
232
00:33:26,629 --> 00:33:30,008
সাম্প্রতিক সময়ে অ্যালবাট্রস এবং অন্য সামুদ্রিক প্রাণীরা
233
00:33:30,091 --> 00:33:31,676
সংখ্যায় অনেক কমেছে।
234
00:33:33,636 --> 00:33:36,973
বড় রাস্তা পাড়িদিতে হয় বলে
235
00:33:37,056 --> 00:33:41,769
তারা বেশিবেশি সামুদ্রিক দূষণের শিকার হচ্ছে।
236
00:33:43,604 --> 00:33:46,858
সকল সামুদ্রিক প্রাণীই কমবেশি দূষণের শিকার হচ্ছে।
237
00:33:50,945 --> 00:33:55,450
এই দানবীয় পাখিরা খাবারের খোঁজে
পুরো সাগর পাড়ি দিয়ে ফেলে।
238
00:33:58,828 --> 00:34:03,374
তিন মিটার লম্বা পাখিগুলোর ওজন হাফ টন হতে পারে।
239
00:34:10,548 --> 00:34:11,924
নীল পাখনাওয়ালা টিউনা।
240
00:34:14,677 --> 00:34:18,890
নিখুঁত লাইন বজায় রেখে দুরন্ত গতিতে এগিয়ে চলে এরা।
241
00:34:23,895 --> 00:34:27,273
ঝাঁকবেঁধে শিকার করে এরা, সংখ্যায় একশো জন করে থাকে দলে।
242
00:34:50,755 --> 00:34:53,716
তাদের টার্গেট: চুনোপুঁটির দল।
243
00:35:08,189 --> 00:35:13,152
আস্তে আস্তে ছোট মাছের দলকে ঘিরে ফেলে তারা,
244
00:35:16,489 --> 00:35:18,866
যাতে ওরা ভয় পেয়ে পালিয়ে না যায়।
245
00:35:22,161 --> 00:35:23,996
তারপর তারা আক্রমণ চালায়।
246
00:35:40,054 --> 00:35:42,515
তাদের আক্রমণের কায়দা খুবই গোছানো।
247
00:35:42,598 --> 00:35:44,267
টিউনাটা পর্যায়ক্রমে
248
00:35:44,350 --> 00:35:47,979
একই দিক থেকে আক্রমণ চালাতে থাকে বলে
ছোটমাছগুলো পালাতেও পারে না,
249
00:35:56,612 --> 00:36:01,367
মুখভর্তি করে নিয়ে তাদের চামড়া ছিলে ফেলে নীল পাখনাওয়ালা টিউনাগুলো।
250
00:36:02,660 --> 00:36:05,705
ঢেউয়ের পর ঢেউ আসে, সেই সাথে আসে তাদের আক্রমণ।
251
00:36:21,637 --> 00:36:23,931
তাদের শক্তি আর দুরন্ত গতি দিয়ে,
252
00:36:24,015 --> 00:36:28,436
তারা সমুদ্রের সবচেয়ে চতুর শিকারী।
253
00:36:39,780 --> 00:36:43,409
তারা সমুদ্রের সবচেয়ে সবচেয়ে মূল্যবান মাছও বটে।
254
00:36:46,120 --> 00:36:50,541
তারা এতোই মূল্যবান যে একটা নীল পাখনাওয়ালা টিউনাকে
255
00:36:50,625 --> 00:36:52,668
জাপানে এক মিলিয়ন ডলারে বেচা হয়।
256
00:36:55,379 --> 00:36:57,548
তাই তাদের বিলুপ্ত হয়ে যাওয়াটা
257
00:36:57,632 --> 00:37:00,760
অমোঘ নিয়তিই ছিল।
258
00:37:05,848 --> 00:37:09,477
শুধু নীল পাখনাওয়ালা টিউনারাই বিপদে আছে, এমন না।
259
00:37:13,689 --> 00:37:16,025
বছরের পর বছর ধরে নির্বিচারে মাছ শিকার চালিয়ে
260
00:37:16,108 --> 00:37:19,237
অন্য মাছদের সংখ্যাও অনেক কমিয়ে ফেলেছি আমরা।
261
00:37:22,865 --> 00:37:25,076
এক তৃতীয়াংশ মাছ কমে এসেছে এভাবে।
262
00:37:29,121 --> 00:37:32,291
প্লাস্টিক দূষণ সমুদ্রের জন্য এক বিশাল ঝুঁকি,
263
00:37:33,125 --> 00:37:37,213
তবে তার চেয়েও বড় ঝুঁকি হলো বাণিজ্যিকভাবে মাছ শিকার করা।
264
00:37:39,757 --> 00:37:43,344
আমরা যদি এসব চালাতেই থাকি,
265
00:37:43,427 --> 00:37:46,013
তাহলে যে শুধু মৎস্যসম্পদ কমে আসবে, তা না।
266
00:37:48,683 --> 00:37:51,978
পুরো সামুদ্রিক সিস্টেমই ভেঙে পড়তে পারে।
267
00:37:58,484 --> 00:38:02,280
প্রতি বছর স্যুপ বানানর জন্য
268
00:38:04,031 --> 00:38:06,409
দশ কোটি হাঙরকে মারা হয়।
269
00:38:16,419 --> 00:38:21,090
সাগরের নব্বই শোতাংশ শিকারীরাই বিলুপ্ত হয়ে গেছে।
270
00:38:25,845 --> 00:38:31,058
খাদ্যচক্রের শীর্ষে থাকাএই শিকারীদের ছাড়া পুরো সমুদ্রের জলজীবন
271
00:38:31,642 --> 00:38:35,271
আস্তে আস্তে বদলে যাচ্ছে আশঙ্কাজনকভাবে।
272
00:38:56,667 --> 00:39:00,755
খুব দ্রুতই মাছের জায়গা নিয়ে নিচ্ছে স্কুইড।
273
00:39:07,720 --> 00:39:12,475
শিকারী এবং তার প্রতিযোগীদেরও নির্বিচারে ধ্বংস করছি আমরা,
274
00:39:13,642 --> 00:39:15,978
তাই তাদের জায়গা নিচ্ছে স্কুইডেরা,
275
00:39:19,231 --> 00:39:23,569
সমুদ্র যে ভারসাম্য হারাচ্ছে,তার নির্দেশক এটা।
276
00:39:29,700 --> 00:39:33,371
স্কুইডদের প্রজনন হয় দ্রুত,
তারা বেড়ে ওঠেও তাড়াতাড়ি,
277
00:39:35,164 --> 00:39:40,086
সেজন্য আমাদের চাষ করা মাছদের জায়গা নিয়ে ফেলে সহজেই।
278
00:39:42,213 --> 00:39:44,673
সমুদ্রের তলদেশে ডিম পাড়ে তারা।
279
00:39:44,757 --> 00:39:49,303
উষ্ণ পানিতে ছোটগুলো বাড়েও দ্রুত।
280
00:39:52,556 --> 00:39:55,726
সামুদ্রিক খাবারের মেন্যুতে এরকম ব্যাপক পরিবর্তনের ফলে,
281
00:39:55,810 --> 00:39:58,270
শিকারীরা মানিয়ে চলতে বাধ্য হচ্ছে।
282
00:40:02,733 --> 00:40:06,320
সি-লায়নেরা চুনোপুঁটি বা সার্ডিন মাছের মতো
283
00:40:06,404 --> 00:40:08,489
পুষ্টিকর খাবার খেতে আগ্রহী,
284
00:40:09,281 --> 00:40:11,367
কিন্তু এগুলোর পরিমাণ কমে আসায়,
285
00:40:11,450 --> 00:40:14,662
তারা স্কুইড খেতে বাধ্য হচ্ছে।
286
00:40:19,583 --> 00:40:23,170
আমরা যদি এভাবে নির্বিচারে মাছ শিকার করতে থাকি,
287
00:40:23,254 --> 00:40:25,673
তাহলে আমাদেরকে ভিন্ন খাবারে অভ্যস্ত হতে হবে।
288
00:40:29,802 --> 00:40:33,264
কিন্তু আমরা যদি সাগরকে স্বাস্থ্যকর উপায়ে ব্যবহার করি,
289
00:40:34,390 --> 00:40:36,684
তাহলে তারা বিশাল খাদ্যসম্পদের উৎস হয়ে উঠতেপারে,
290
00:40:37,685 --> 00:40:40,688
ফলে তারা ব্যাপক হারে খাবার জোগান দিতে পারবে আমাদের।
291
00:40:46,819 --> 00:40:49,572
সাগর যেখুব দ্রুতই নিজের ক্ষয়পূরণ করে ফেলতে পারে,
292
00:40:49,655 --> 00:40:52,032
সেই প্রমাণ আমাদের হাতে আছে।
293
00:41:01,959 --> 00:41:03,377
হাম্পব্যাক তিমি।
294
00:41:11,218 --> 00:41:13,262
যেকোনো সাগরেই দেখা মেলে এদের,
295
00:41:13,345 --> 00:41:16,849
খোলা সাগরে এরা ভেসে বেড়ায়,
মেরু অঞ্চলে শিকার করে,
296
00:41:16,932 --> 00:41:18,893
ার বিষুবীয় অঞ্চলে করে বংশবিস্তার।
297
00:41:22,897 --> 00:41:26,567
তবে তিমিরা সবসময়ে এতো মুক্তভাবে বিচরণ করতে পারে না।
298
00:41:29,695 --> 00:41:34,157
আগে সাগরে লাখে লাখে হাম্পব্যাক তিমি দেখা যেত,
300
00:41:35,117 --> 00:41:39,079
গত শতকে তাদের শিকার করে বিলুপ্তির কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে।
301
00:41:44,793 --> 00:41:48,172
মাত্র কয়েক হাজার বেঁচেছে এই নিধনযজ্ঞের হাত থেকে।
302
00:41:56,847 --> 00:41:58,766
জনগণের তীব্র প্রতিবাদে
303
00:41:59,183 --> 00:42:04,146
১৯৮৬ সালে তিমি মাছ শিকার নিষিদ্ধ করা হয়।
304
00:42:07,733 --> 00:42:12,613
তারপর থেকে হাম্পব্যাক তিমিদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে।
305
00:42:18,619 --> 00:42:21,497
তারা তাদের পূর্বপুরুষদের এলাকায় ফিরে আসছে,
306
00:42:21,580 --> 00:42:24,083
যেমন দক্ষিণ আফ্রিকার উপকূলে।
307
00:42:33,467 --> 00:42:38,055
মৌসুমী ক্রিল প্রচুর পাওয়া যায় এখানে,
308
00:42:38,138 --> 00:42:40,182
ক্রিল হলো চিংড়ির মতো ক্রাস্টাশিয়ান।
309
00:42:52,778 --> 00:42:55,489
তিমিগুলো এক মুখ পানি নিয়ে,
310
00:42:56,240 --> 00:42:59,243
তাদের চোয়ালের কেশময় অঞ্চলে
311
00:42:59,326 --> 00:43:00,703
ক্রিলগুলোকে আটকে ফেলে।
312
00:43:22,516 --> 00:43:25,811
প্রতিটা তিমি এক টনের বেশি খাবার খেতে পারে।
313
00:43:56,759 --> 00:44:01,722
অনেক খাবার থাকার কারণে দূর থেকে সিলমাছেরাও আসে এখানে।
314
00:44:24,828 --> 00:44:29,833
এই অসাধারণ দৃশ্যটি কিছুদিন আগেও কল্পনাতীত ছিল।
315
00:44:45,891 --> 00:44:49,311
শক্তিশালী দল বানায় তারা, একেক দলে থাকে শতাধিক তিমি।
316
00:45:11,709 --> 00:45:17,005
পুরো এক শতকে এত তিমি দেখা যায়নি কখনো।
317
00:45:37,192 --> 00:45:41,572
তিমিমাছেরা তাদের রিসাইকেল করা পুষ্টিগুলো দিয়ে,
318
00:45:42,114 --> 00:45:44,700
ফাইটোপ্ল্যাঙ্কটন চাষ করে,
319
00:45:45,617 --> 00:45:50,581
সেগুলো খেয়ে বেড়ে ওঠে ক্রিলেরা, এভাবেই চলে তাদের খাদ্যচক্র।
320
00:45:53,542 --> 00:45:57,045
আমরা অনেকগুলো স্বাস্থ্যকর শিকারী প্রাণীকে চিনে নিলাম,
321
00:45:57,129 --> 00:46:00,174
এই তিমি, ডলফিন, টিউনা আর হাঙরেরা
322
00:46:01,091 --> 00:46:04,094
একটি সাগরকে বাঁচিয়ে রাখার জন্য ভীষণ জরুরী।
323
00:46:07,431 --> 00:46:11,894
একটি সক্রিয় সমুদ্রজীবন আমাদের গ্রহ এবং
324
00:46:12,519 --> 00:46:13,771
সমগ্র মানবজাতির জন্য খুবই জরুরি।
325
00:46:18,275 --> 00:46:20,527
অভাবনীয়ভাবে হাম্পব্যাক তিমিরা,
326
00:46:20,611 --> 00:46:24,448
আবার তাদের আগের সংখ্যায় ফিরে আসছে।
327
00:46:27,493 --> 00:46:29,495
কিন্তু সে সময়ে,
328
00:46:29,578 --> 00:46:34,917
য়ামরা সমুদ্রের অকল্পনীয় ক্ষতি করে ফেলেছি।
329
00:46:44,301 --> 00:46:47,346
বিশ্বের সবাই একসাথে হাতে হাত মেলালেই
330
00:46:47,429 --> 00:46:51,183
সামুদ্রিক জীবনকে পুনরুজ্জীবিত করা সম্ভব।
331
00:46:55,145 --> 00:46:58,607
আন্তর্জাতিক চুক্তি দিয়ে তিমিদের বাঁচিয়েছি আমরা।
332
00:47:01,026 --> 00:47:05,072
এখন সময় হয়েছে সাগরকে বাঁচানোর।
333
00:47:17,960 --> 00:47:22,798
ourplanet.com সাইটে ভিজিট করে জানুন,
সাগরের এই প্রাণীজগৎকে বাঁচানোর জন্য
334
00:47:22,881 --> 00:47:24,883
আমরা কী কী করতে পারি।
334
00:47:25,881 --> 00:47:32,883
অনুবাদে -কুদরতে জাহান
334
00:47:33,881 --> 00:47:40,883
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।