1
00:00:00,102 --> 00:00:09,891
MEMORIES OF THE ALHAMBRA
2
00:00:10,618 --> 00:00:12,579
[ এপিসোড -১৩ ]
3
00:00:16,452 --> 00:00:24,520
- সাবটাইটেল পরিবেশনায় -
"অনুবাদে অনুরণন”
4
00:00:24,689 --> 00:00:32,220
- অনুবাদে -
আসাদুজ্জামান প্রামাণিক
রফিকুল রনি
5
00:00:32,993 --> 00:00:40,075
- সম্পাদনায় -
আসাদুজ্জামান প্রামাণিক
5
00:00:49,587 --> 00:00:50,630
স্যার।
6
00:00:53,257 --> 00:00:54,508
বসো।
7
00:00:55,885 --> 00:00:56,969
কী খেতে চাও তুমি?
8
00:00:57,261 --> 00:00:59,305
সমস্যা নেই।
মাত্রই একটা মিটিং থেকে বেরিয়েছি।
9
00:01:00,389 --> 00:01:01,849
এদিক ওদিক তাকাচ্ছো কেন?
10
00:01:03,434 --> 00:01:06,270
- আমাদের দেখা করার অনুমতি নেই?
- আসলে, জায়গাটা অফিসের খুব কাছাকাছি।
11
00:01:06,395 --> 00:01:08,481
আমাদের একসাথে দেখা গেলে
কি তুমি টার্গেটে পড়ে যাবে?
12
00:01:08,981 --> 00:01:10,316
আজকাল কি এসব-ই হচ্ছে?
13
00:01:10,983 --> 00:01:11,817
সেরকম কিছু না।
14
00:01:11,901 --> 00:01:13,819
শুধু একটু সতর্ক থাকছি।
এখানে এলেন যে?
15
00:01:14,654 --> 00:01:15,821
আমার একটা সাহায্যের প্রয়োজন।
16
00:01:17,156 --> 00:01:19,033
- কিরকম?
- আমার জন্য নতুন অস্ত্র বানাও।
17
00:01:19,992 --> 00:01:22,495
সেইসাথে আরো আইটেমও লাগবে।
যা কিছু দিতে পারো।
18
00:01:22,578 --> 00:01:24,622
কিসের জন্য?
সার্ভার তো এখনো বন্ধ।
19
00:01:24,705 --> 00:01:26,916
প্রদর্শনীর জন্য তোমাকে শীঘ্রই ওটা চালু করতে হবে।
20
00:01:26,999 --> 00:01:28,834
এই পরিস্থিতিতে আপনি গেম খেলতে চান?
21
00:01:29,293 --> 00:01:31,170
আপনি কি আইনজীবীদের নিয়ে ব্যস্ত না?
22
00:01:31,254 --> 00:01:33,047
আজকাল খবরে শুধু আপনার কথাই চলছে।
23
00:01:33,130 --> 00:01:34,173
কবে নাগাদ প্রস্তুত করা যাবে?
24
00:01:35,424 --> 00:01:36,259
স্যার।
25
00:01:36,968 --> 00:01:40,263
প্রদর্শনী ছাড়া আমার অন্যকিছু নিয়ে
কাজ করবার মতো জো নেই।
26
00:01:40,346 --> 00:01:42,181
আর যদি আপনাকে আবারো গেমে ঢুকতে দেই,
27
00:01:42,515 --> 00:01:43,349
আমার চাকরি শেষ।
28
00:01:44,225 --> 00:01:45,226
তাছাড়া, ডিরেক্টর পার্ক...
29
00:01:46,394 --> 00:01:49,438
মানে, সিইও পার্ক।
ওনাকে আজকাল আমার ভয় লাগে।
30
00:01:49,522 --> 00:01:51,190
ভীষণ আবেগী উনি।
31
00:01:51,274 --> 00:01:53,150
বন্ধুত্বের খাতিরে এটুকু করতে পারবে না?
32
00:01:54,402 --> 00:01:56,195
এটা আমার জীবন-মরণের প্রশ্ন।
33
00:01:56,279 --> 00:01:59,240
ধুর, কী যে বলেন।
এটা জীবন-মরণের ব্যাপার হয় কি করে?
34
00:01:59,323 --> 00:02:00,616
বাড়িয়ে বলবেন না।
35
00:02:01,492 --> 00:02:04,245
আমি বাড়িয়ে বলছি না।
আমি সত্যিই মরতে চাই না।
36
00:02:05,204 --> 00:02:06,205
ধুত্তুরি।
37
00:02:13,129 --> 00:02:15,256
- আমি কিছু জিনিসের ব্যবস্থা করার চেষ্টা করবো।
- ধন্যবাদ।
38
00:02:17,800 --> 00:02:20,302
কিন্তু আমার চাকরি চলে গেলে
আপনাকে তার দায় নিতে হবে।
39
00:02:20,678 --> 00:02:23,264
নতুন একটা কোম্পানি খুলে
আমাকে নির্বাহী পরিচালকের দ্বায়িত্ব দিয়ে দিয়েন।
40
00:02:24,598 --> 00:02:27,685
অবশ্যই, সমস্যা নেই।
যদি বেঁচে থাকি আর কি।
41
00:02:34,567 --> 00:02:35,985
"জুং হি-জু"
42
00:02:37,236 --> 00:02:38,696
তোমাকে একটু পর ফোন দিচ্ছি।
43
00:02:41,407 --> 00:02:43,868
"জুং হি-জু"
44
00:02:48,956 --> 00:02:50,583
একটা প্রশ্ন করতে পারি, স্যার?
45
00:02:51,751 --> 00:02:54,420
- কী?
- মিস জুংয়ের সাথে আপনার কী সম্পর্ক?
46
00:02:54,503 --> 00:02:57,298
সেদিন আপনার হোটেলেও একা থেকে গিয়েছিল।
47
00:02:57,882 --> 00:02:59,842
তার সাথে কি প্রেম করছেন?
48
00:02:59,925 --> 00:03:01,761
প্রশ্নটার উত্তর কি আমাকে দিতেই হবে?
49
00:03:07,475 --> 00:03:08,476
কী হলো?
50
00:03:10,936 --> 00:03:13,314
স্যার, এমা হচ্ছে...
51
00:03:13,397 --> 00:03:15,483
সে আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার।
52
00:03:15,566 --> 00:03:16,692
তো?
53
00:03:16,776 --> 00:03:19,487
এমা'কে দেখাই আমার দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।
54
00:03:19,570 --> 00:03:22,073
তো কী?
আমাকে কি মাফ-টাফ চাইতে হবে নাকি?
55
00:03:24,367 --> 00:03:26,786
তুমি এখনো এমা'কে ডিলেট করোনি?
তোমাকে তো ডিলেট করে দিতে বলেছিলাম।
56
00:03:30,289 --> 00:03:32,041
- আরো খাবার খাবে?
- হ্যাঁ!
57
00:03:43,386 --> 00:03:45,679
মানুষ দেখে ভাববে তুমি সত্যিই ছ্যাকা খেয়েছো।
58
00:03:45,763 --> 00:03:47,932
মনে হচ্ছে দিলটা ভেঙে গেল।
59
00:03:49,850 --> 00:03:51,894
ধরো, অফিসে নিয়ে যাও।
60
00:03:51,977 --> 00:03:53,604
এতো খাবার কিনেছেন কেন?
61
00:03:54,480 --> 00:03:55,815
সবাইকে ভাগ করে দিও।
62
00:03:56,690 --> 00:03:59,318
- সবাই ঠিক আছে তো?
- জি, সবাই ভালোই আছে।
63
00:03:59,527 --> 00:04:00,820
আমরা সবসময় আপনার কথা বলি।
64
00:04:02,238 --> 00:04:03,322
গেলাম।
65
00:04:06,534 --> 00:04:09,412
ওহ, আচ্ছা।
আপনাকে কি এটা বলেছি?
66
00:04:10,663 --> 00:04:11,664
কী?
67
00:04:11,997 --> 00:04:15,251
এমা'র প্রোগ্রামে একটা স্পেশাল ফাংশন আছে।
68
00:04:17,211 --> 00:04:19,463
- হ্যালো, এমা।
- হ্যালো।
69
00:04:20,005 --> 00:04:21,090
সুপ্রভাত।
70
00:04:22,341 --> 00:04:24,885
- দিনটা সুন্দর, তাই না?
- অবশ্যই, সুন্দর।
71
00:04:27,596 --> 00:04:29,432
তোমাকে আজ বেশিই সুন্দর লাগছে।
72
00:04:31,183 --> 00:04:34,019
ধন্যবাদ।
আপনাকেও আজ চমৎকার দেখাচ্ছে।
73
00:04:35,521 --> 00:04:37,898
"ডিডনঃ লেভেল ২৫,
অ্যাটাক ৬৫০, ডিফেন্স ৭৩০"
74
00:04:37,982 --> 00:04:39,733
"এক্সপেরিয়েন্স +১০, রিকভারি +১০"
75
00:04:39,817 --> 00:04:42,987
আমি ভেবেছিলাম সে শুধুই একজন হিলার
যার সাথে কথা বললে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটে।
76
00:04:45,072 --> 00:04:46,657
এই, পোলাপান!
কী করছো এসব?
77
00:04:48,159 --> 00:04:51,162
হেই! বাইরে গিয়ে করো।
ওসব এখানে কেন করছো?
78
00:04:52,246 --> 00:04:54,206
তোমাদের বেরোতে বলেছি!
যত্তসব। হেই!
79
00:04:54,290 --> 00:04:55,958
এটা খেলার জায়গা না। বেরোও!
80
00:04:58,169 --> 00:04:59,753
- আমার তলোয়ার কোথায় গেল?
- কী হলো?
81
00:05:00,671 --> 00:05:02,923
- ছই সাহেব, আপনি কিছু করেছেন?
- আমি কিছুই করিনি।
82
00:05:03,757 --> 00:05:06,010
"এটি একটি লড়াই-মুক্ত এলাকা"
83
00:05:06,635 --> 00:05:07,761
"আপনাদের লড়াইটি বাতিল করা হলো"
84
00:05:08,179 --> 00:05:12,016
"আপনাদের লড়াইটি বাতিল করা হলো"
85
00:05:19,732 --> 00:05:23,110
এমার ২০ মিটার দূরত্বের মাঝে
কোন লড়াই করা যায় না।
86
00:05:23,527 --> 00:05:24,820
সব অস্ত্র হাপিশ হয়ে যায়।
87
00:05:25,362 --> 00:05:28,532
মানে, আলকাজাবা ক্যাফে
যেখানে ইউজাররা একত্র হয়।
88
00:05:28,616 --> 00:05:31,577
এমা'কে সেখানে শান্তি রক্ষার জন্য রাখা হয়েছে।
89
00:05:32,203 --> 00:05:33,787
সেখানে কোন লড়াই করা যাবে না।
90
00:05:35,372 --> 00:05:38,083
ব্যাপারটা যুক্তিসংগতই।
আপনি বলেছিলেন মিস জুং তার বোন।
91
00:05:38,626 --> 00:05:41,629
সে নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে
তাকে মডেল হিসেবে প্রস্তুত করেছে।
92
00:05:44,632 --> 00:05:45,716
সিইও সাহেব।
93
00:05:46,258 --> 00:05:47,635
আমি রাস্তা পার হয়ে আসছি।
94
00:05:47,843 --> 00:05:49,803
মনে হয় এমা হচ্ছে শান্তির প্রতীক।
95
00:05:50,137 --> 00:05:52,014
আলকাজাবার সাথে তোমার কি কোনো সম্পর্ক আছে?
96
00:05:52,556 --> 00:05:55,476
আলকাজাবা?
মানে আলহামব্রার আলকাজাবার কথা বলছো?
97
00:05:55,559 --> 00:05:58,062
আলকাজাবা ক্যাফে। ওরা শর্মার জন্য বিখ্যাত।
98
00:05:59,021 --> 00:06:00,522
ওহ, ওই ক্যাফেটা?
99
00:06:00,981 --> 00:06:01,982
অবশ্যই।
100
00:06:08,697 --> 00:06:10,324
- উপভোগ করুন।
- ধন্যবাদ।
101
00:06:15,621 --> 00:06:16,914
ধন্যবাদ।
102
00:06:22,002 --> 00:06:24,421
বস, ওই টেবিলে দুটো কফির অর্ডার দিয়েছে।
103
00:06:24,505 --> 00:06:25,506
ধন্যবাদ, এমা।
104
00:06:25,589 --> 00:06:28,676
মালিকানা পরিবর্তনের আগে
আমি সেখানে পার্ট-টাইম কাজ করতাম।
105
00:06:29,677 --> 00:06:31,303
মালিক আর আমি ভালো বন্ধু ছিলাম।
106
00:07:12,344 --> 00:07:14,471
মাঝেমাঝে রাতে আমি সেখানে গিটারও বাজাতাম।
107
00:07:19,893 --> 00:07:22,354
এসব গিটার বাজানো ছাড়ার আগের কাহিনী।
108
00:07:24,648 --> 00:07:26,525
আলকাজাবা ক্যাফের কথা কেন জিজ্ঞেস করছো?
109
00:07:28,319 --> 00:07:30,904
- তাহলে সে-জুও নিশ্চয়ই ক্যাফেটা চিনতো।
- অবশ্যই, চিনতো।
110
00:07:32,906 --> 00:07:34,867
ও ওখানে আমার কাছে থেকে
গাড়ি ভাড়ার টাকা নিতে আসতো।
111
00:07:37,828 --> 00:07:38,996
কেন?
112
00:07:39,413 --> 00:07:40,539
এমনিতেই।
113
00:07:42,416 --> 00:07:43,917
বাইরে বেরিয়েছো কেন?
114
00:07:44,335 --> 00:07:45,878
তোমার কি আইনজীবিদের সাথে দেখা করা উচিত না?
115
00:07:45,961 --> 00:07:48,422
কী দরকার?
এটা এমনিতেও একটা অর্থহীন তদন্ত।
116
00:07:49,298 --> 00:07:51,175
গুজবগুলো একটাও সত্যি নয়।
117
00:07:51,258 --> 00:07:53,302
তারপরও তোমার কি প্রস্তুত থাকা উচিত না?
118
00:07:54,386 --> 00:07:55,721
প্রস্তুতি যা নেওয়ার নিয়ে ফেলেছি।
119
00:08:04,897 --> 00:08:06,774
"আপনি আলকাজাবা ক্যাফেতে পৌঁছেছেন"
120
00:08:13,238 --> 00:08:14,615
"আপনি কি প্রবেশ করতে চান?"
121
00:08:14,698 --> 00:08:16,075
আলকাজাবা ক্যাফে।
122
00:08:17,868 --> 00:08:21,372
প্রথম থেকেই, আমি ধারণা করতে পেরেছিলাম...
123
00:08:21,455 --> 00:08:22,915
যে ঝামেলাটি সম্ভবত এখান থেকেই শুরু হয়েছিল।
124
00:08:29,755 --> 00:08:31,882
যে স্থানে প্রতিদিন বৃষ্টি এবং বজ্রপাত হয়,
125
00:08:33,509 --> 00:08:35,552
আর যেখানে "মেমোরিজ অফ দ্য আলহামব্রা" বাজানো হয়।
126
00:08:45,104 --> 00:08:46,480
হ্যালো, এমা।
127
00:08:54,655 --> 00:08:55,864
আরো স্পষ্ট করে বলতে গেলে,
128
00:08:57,574 --> 00:08:59,618
এটির শুরু হয়তো এমা-ই করেছিল।
129
00:09:00,828 --> 00:09:01,829
কী?
130
00:09:01,912 --> 00:09:05,791
আমি ৭০% আর তুমি ৩০% নেওয়াটাই যথাযথ হবে।
132
00:09:09,253 --> 00:09:10,212
এই।
133
00:09:10,921 --> 00:09:14,174
এই! আমি তোকে এসব ফালতু প্যাচাল
পারতে নিষেধ করেছিলাম।
134
00:09:14,258 --> 00:09:16,510
আরেকবার বললে,
কথাটা একশোবার বলা হয়ে যাবে।
135
00:09:16,593 --> 00:09:18,429
এরপর কী হবে বলে তোর মনে হয়?
136
00:09:21,515 --> 00:09:23,684
ধুশ, শালার...
137
00:09:26,478 --> 00:09:29,314
এবার যা।
ছা হিউং-সক শীঘ্রই চলে আসবে।
138
00:09:56,383 --> 00:09:58,093
আমি গেমটা বিক্রি নাও করতে পারি।
139
00:10:00,929 --> 00:10:03,432
- কী...
- ৭০% আমার প্রাপ্য।
140
00:10:04,975 --> 00:10:06,310
পুরো জিনিসটা আমিই বানিয়েছি।
141
00:10:07,644 --> 00:10:09,813
যদি আমি বিক্রি না করার সিদ্ধান্ত নেই,
তুমি কানাকড়িও পাবে না।
142
00:10:09,897 --> 00:10:11,982
শালা, হারামির বাচ্চা।
143
00:10:12,483 --> 00:10:14,526
- আমিও ছা হিউং-সকের সাথে দেখা করবো।
- কী করবি তুই?
144
00:10:16,987 --> 00:10:17,988
একসাথে দেখা করবো।
145
00:10:20,866 --> 00:10:21,992
একসাথেই দেখা করা উচিত।
146
00:10:23,410 --> 00:10:25,037
আচ্ছা, ঠিক আছে।
147
00:10:25,621 --> 00:10:26,455
ওকে।
148
00:10:28,165 --> 00:10:31,877
দেখা করা যাবে। বুঝতে পেরেছি।
যা গিয়ে দেখা কর।
149
00:10:31,960 --> 00:10:36,048
যা গিয়ে ওই কেতাদুরস্ত লোকটার সামনে
যতো ইচ্ছে তোতলামি কর।
150
00:10:38,008 --> 00:10:39,301
আমি কিচ্ছু বলবো না।
151
00:10:40,844 --> 00:10:41,845
খুশি এখন?
152
00:11:08,121 --> 00:11:09,289
এখনো আসেনি?
153
00:11:12,626 --> 00:11:13,502
এখনো আসেনি কেন?
154
00:11:20,926 --> 00:11:23,053
আমি তোকে বারবার
ভদ্র আচরণ করতে বলেছি।
155
00:11:23,804 --> 00:11:25,806
তোর কি শুকরিয়া আদায় করা উচিত না?
156
00:11:26,557 --> 00:11:27,975
ভেজাল করতেই থাকবি?
157
00:11:33,522 --> 00:11:36,149
মুখ বন্ধ কর, নইলে তোকে তোর
বোনের সামনেই খুন করবো।
158
00:11:38,819 --> 00:11:41,780
এমা'র সামনে আসল ছুরি দিয়ে
সে-জু'কে চাকু মারা মাত্রই...
159
00:11:57,629 --> 00:11:58,714
কী হচ্ছে?
160
00:11:58,880 --> 00:11:59,923
আবারো হ্যাং করলো?
161
00:12:17,774 --> 00:12:18,734
কোথায় যাচ্ছিস তুই?
162
00:12:27,618 --> 00:12:30,037
কী? আমার নামে পুলিশের কাছে নালিশ করবি?
163
00:12:31,371 --> 00:12:34,124
- এদিকে আয়। তোর ভালোমতোন যত্ন নেই।
- না।
164
00:12:34,875 --> 00:12:36,543
তাহলে ভুলেও আর নাটক করবি না।
165
00:12:37,919 --> 00:12:39,254
বুঝতে পেরেছিস?
166
00:12:41,506 --> 00:12:42,507
এখানে আয় বলছি।
167
00:12:45,469 --> 00:12:46,345
এই গর্দভের বাচ্চা।
168
00:13:02,778 --> 00:13:04,029
বাল!
169
00:13:11,620 --> 00:13:14,039
তোর কি মাথা খারাপ হয়েছে?
আসল বন্দুক দিয়ে গুলি করেছিস!
170
00:13:15,082 --> 00:13:16,667
না, এটা...
171
00:13:16,750 --> 00:13:18,001
এটা তো...
172
00:13:24,007 --> 00:13:25,133
এদিকে আয়।
173
00:13:26,093 --> 00:13:27,427
আজ তুই মরেছিস।
174
00:14:01,503 --> 00:14:03,505
কী ব্যাপার? সে এখনো আসেনি কেন?
175
00:14:03,672 --> 00:14:05,590
ঠিক নিশ্চিত নই, স্যার।
সে ফোনও ধরছে না।
176
00:14:14,349 --> 00:14:17,477
সম্ভবত এমা-ই হচ্ছে একমাত্র প্রত্যক্ষদর্শী।
177
00:14:20,022 --> 00:14:23,650
সে-ই সর্বশেষ ব্যক্তি যে তাদের দু'জনকে
এই পৃথিবী থেকে উধাও হয়ে যেতে দেখেছিল।
178
00:14:54,765 --> 00:14:56,266
আমার তোমার সাহায্য প্রয়োজন।
179
00:14:57,476 --> 00:14:59,728
আমার হোটেলে গিয়ে একজনের সাথে দেখা করো।
180
00:15:02,522 --> 00:15:03,523
কার সাথে?
181
00:15:06,401 --> 00:15:07,486
এমা।
182
00:15:15,285 --> 00:15:16,828
"আপনি একটি নতুন ক্যারেক্টারের দেখা পেয়েছেন"
183
00:15:17,120 --> 00:15:20,165
"গিটারিস্ট, এমা, বয়স ২৭"
184
00:15:42,562 --> 00:15:43,814
হ্যালো।
185
00:15:52,489 --> 00:15:53,698
হ্যালো, এমা।
186
00:16:21,893 --> 00:16:23,812
আমাদের এখনো একটা সুযোগ আছে।
187
00:16:26,857 --> 00:16:28,066
যদি ওরা সার্ভার চালু করে...
188
00:16:29,734 --> 00:16:30,652
"মাস্টারের স্পেশাল আইটেম"
189
00:16:30,735 --> 00:16:32,279
আর আমি আমার মিশন চালিয়ে যেতে পারি।
190
00:16:32,362 --> 00:16:33,738
"সোনার চাবি,
কেবল লেভেল ১০০'র ওপরের ইউজারদের জন্য"
191
00:16:38,368 --> 00:16:40,453
"টেষ্টার 103 আপনাকে মিত্রতার প্রস্তাব দিয়েছেন"
192
00:16:40,537 --> 00:16:41,913
"আপনি কি তার সাথে মিত্রতা করতে চান?"
193
00:16:41,997 --> 00:16:44,20
অ্যাকসেপ্ট করো।
তুমি প্রমাণ করবে বলেছিলে।
194
00:16:44,791 --> 00:16:45,834
কিসের ভয় পাচ্ছো?
195
00:16:46,543 --> 00:16:47,752
কিন্তু সমস্যাটা হচ্ছে...
196
00:16:50,380 --> 00:16:51,590
"স্নাইপারের গুলি খেয়েছেন"
197
00:16:53,300 --> 00:16:55,594
আপনি কোথায়, স্যার?
প্লিজ আমাকে বাঁচান।
198
00:16:55,677 --> 00:16:56,970
আমাকে তীর মারা হয়েছে।
199
00:17:07,647 --> 00:17:08,607
"আপনাকে গুলি করা হয়েছে"
200
00:17:11,693 --> 00:17:12,569
"আপনাকে আক্রমণ করা হয়েছে"
201
00:17:18,742 --> 00:17:20,535
ভাগ্য ভালো ছিল বলে
আমি সেদিন বেঁচে গিয়েছিলাম,
202
00:17:24,998 --> 00:17:27,167
কিন্তু এবার কি বেঁচে যেতে পারবো?
203
00:17:37,469 --> 00:17:39,304
এখন আমি আপনাকে বলবো
কিভাবে জীবিত থাকবেন।
204
00:17:40,096 --> 00:17:43,600
আমার পাশে একদম থাকবেন না।
দ্রুত সিওল ত্যাগ করুন।
205
00:17:44,726 --> 00:17:46,186
আপনার ইউজার আইডি এক্ষুণি ডিলেট করে ফেলুন।
206
00:17:47,979 --> 00:17:49,981
যতোই ভয় পান,
তবুও সার্ভারটি বন্ধ করবেন না।
207
00:17:51,650 --> 00:17:53,443
কারণ আমাকে মিশনটা অবশ্যই সম্পন্ন করতে হবে।
208
00:17:54,027 --> 00:17:57,322
মিশন সম্পন্ন করে একটা সমাধান বের করা না পর্যন্ত
ওটা বন্ধ করবেন না।
210
00:17:58,031 --> 00:18:00,492
ততদিন পর্যন্ত, গেমে কাউকে লগ-ইন করতে দেবেন না।
211
00:18:01,076 --> 00:18:02,953
এখন থেকে,
গেমটি শুধু আমিই খেলবো।
212
00:18:04,079 --> 00:18:05,705
শুধু আমি এবং আমার অনুমতিপ্রাপ্তরাই ঢুকতে পারবে।
213
00:18:07,457 --> 00:18:09,918
যদি আপনি দেউলিয়া হতে না চান,
আমার নির্দেশাবলী পালন করুন।
214
00:18:10,961 --> 00:18:12,420
সন-হো'কে অবশ্যই সব ঘটনা জানাবেন।
215
00:18:20,095 --> 00:18:22,180
"একজন শত্রুর আবির্ভাব ঘটেছে"
216
00:18:23,932 --> 00:18:25,058
"একজন শত্রুর আবির্ভাব ঘটেছে"
217
00:18:26,977 --> 00:18:28,770
"একজন শত্রুর আবির্ভাব ঘটেছে"
218
00:19:05,056 --> 00:19:06,141
হিউং-সক।
219
00:19:14,024 --> 00:19:15,025
হিউং-সক।
220
00:19:24,659 --> 00:19:27,412
"টেস্টার 103ঃ লেভেল ১, নিরস্ত্র"
221
00:19:30,123 --> 00:19:31,207
তুমি..
222
00:20:02,364 --> 00:20:03,782
"টেস্টার 103ঃ লেভেল ১, নিরস্ত্র"
223
00:20:42,237 --> 00:20:44,823
আপনার টিএ'কে ফোন করুন আর
তাকে বিল্ডিংয়ের সামনে গাড়ি নিয়ে আসতে বলুন।
224
00:20:44,906 --> 00:20:47,659
গাড়িতে ওঠা পর্যন্ত আমি আপনাকে রক্ষা করবো,
এ জায়গা ছেড়ে চলে যান।
225
00:21:07,178 --> 00:21:09,305
বাঁচতে চাইলে এক্ষুণি কল করুন।
226
00:21:59,939 --> 00:22:02,192
- হাইওয়ে ধরে সিউল থেকে বেরিয়ে যাবে।
- হাইওয়ে?
227
00:22:02,275 --> 00:22:04,861
ওনাকে তার পিয়ংচ্যাংয়ের বাংলোয় নিয়ে যাও।
জায়গাটা চেনো?
228
00:22:04,944 --> 00:22:07,030
- জি।
- কোথাও না থেমেই সেখানে চলে যাবে।
229
00:22:07,822 --> 00:22:09,032
ঠিক আছে।
230
00:22:09,908 --> 00:22:11,117
তাহলে আপনার ক্লাসের কী হবে?
231
00:22:19,167 --> 00:22:20,126
আপনি ঠিক আছেন?
232
00:22:20,210 --> 00:22:21,544
আপনাকে ধরতে হবে?
233
00:22:42,565 --> 00:22:43,650
"ব্যবসায়িক শিক্ষা ডিপার্টমেন্ট"
234
00:22:51,241 --> 00:22:52,909
"একজন শত্রুর আবির্ভাব ঘটেছে"
235
00:22:54,244 --> 00:22:55,578
"একজন শত্রুর আবির্ভাব ঘটেছে"
236
00:22:56,788 --> 00:22:58,581
কী হয়েছে? প্রফেসর ছা।
237
00:23:27,610 --> 00:23:28,444
"টেস্টার 103ঃ লেভেল ২"
238
00:23:38,413 --> 00:23:39,622
আপনি ঠিক আছেন?
239
00:23:39,747 --> 00:23:41,165
কোন সমস্যা? কী হয়েছে?
240
00:23:41,582 --> 00:23:42,959
- আপনি ঠিক আছেন?
- দরজা বন্ধ করো।
241
00:23:43,042 --> 00:23:44,043
- জি?
- দরজা বন্ধ করো।
242
00:23:44,127 --> 00:23:45,044
- জলদি।
- আচ্ছা।
243
00:23:47,964 --> 00:23:48,923
চালাতে শুরু করো।
244
00:23:49,132 --> 00:23:51,342
জলদি, গাড়ি চালু করো।
245
00:24:00,560 --> 00:24:01,894
"টেস্টার 103ঃ লেভেল ২, নিরস্ত্র"
246
00:24:03,813 --> 00:24:05,023
"আপনি দশজন গুপ্তঘাতককে পরাজিত করেছেন"
247
00:24:13,197 --> 00:24:16,117
"টেস্টার 103ঃ লেভেল ২,
অ্যাটাক ৪০, ডিফেন্স ৬০"
248
00:24:16,200 --> 00:24:17,160
প্রফেসর ছা।
249
00:24:17,535 --> 00:24:18,619
প্রফেসর ছা।
250
00:24:18,870 --> 00:24:20,496
- কোন ডাক্তারের কাছে গেলে কেমন হয়...
- চালাতে থাকো।
251
00:24:20,955 --> 00:24:22,248
কোথাও না থেমে চালাতে থাকো।
252
00:24:59,327 --> 00:25:02,705
"টেস্টার 103ঃ লেভেল ২,
অ্যাটাক ৪০, ডিফেন্স ৬০, নিরস্ত্র"
253
00:25:04,332 --> 00:25:07,877
এখন থেকে,
আপনার এবং আমার ভাগ্য এক সুতোয় গাঁথা...
254
00:25:08,461 --> 00:25:09,545
যেহেতু আমরা মিত্র।
255
00:25:10,505 --> 00:25:13,132
আমরা একসাথে বাঁচবো,
অথবা একসাথে মরবো।
256
00:25:16,135 --> 00:25:17,387
আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন।
257
00:25:30,817 --> 00:25:33,444
"আপনি সিউলের বাইরে চলে এসেছেন"
258
00:25:35,947 --> 00:25:38,908
"সীমানার বাইরে চলে আসায়,
গেমটি বাতিল হয়ে যাবে"
259
00:25:55,842 --> 00:25:57,093
বিশ্রামের জন্য কোথাও থামি চলো।
260
00:26:05,977 --> 00:26:09,355
আমরা সম্প্রতি রেকর্ড করেছি মাইনাস ২৫...
261
00:26:09,689 --> 00:26:10,606
এক সেকেন্ড।
262
00:26:12,650 --> 00:26:14,110
হ্যালো, প্রফেসর। জি।
263
00:26:15,528 --> 00:26:16,446
আপনার চেক করা শেষ?
264
00:26:16,529 --> 00:26:18,948
দয়া করে এক্ষুণি আমার লগ-ইন থাকা আইডিটা ডিলেট করো।
265
00:26:19,198 --> 00:26:20,324
এক্ষুণি, স্যার?
266
00:26:21,284 --> 00:26:22,118
এক্ষুণি।
267
00:26:22,201 --> 00:26:23,202
যদি চেক করা শেষ হয়,
268
00:26:23,286 --> 00:26:24,620
সার্ভারটা কি বন্ধ করে দেবো?
269
00:26:24,704 --> 00:26:25,955
এখনো পরীক্ষা চলছে তো।
270
00:26:26,789 --> 00:26:28,708
- না, রেখে দাও।
- আমি পার্ক সাহেবকে...
271
00:26:28,791 --> 00:26:30,585
এখনো জানাইনি, ওখানে গভীর রাত চলছে বলে।
272
00:26:30,710 --> 00:26:31,794
ওভাবেই রাখো!
273
00:26:33,254 --> 00:26:35,214
আমি নিজে ওর সাথে এ নিয়ে কথা বলবো।
274
00:26:36,340 --> 00:26:37,508
তাই খোলাই রাখো।
275
00:26:37,592 --> 00:26:38,551
আচ্ছা।
276
00:26:39,093 --> 00:26:40,261
জি, স্যার।
277
00:27:00,698 --> 00:27:02,617
সবকিছুই শুধু জিন-ঊ'র কল্পনা।
278
00:27:02,700 --> 00:27:05,036
সে আমাকে বলেছিল যে এনপিসিগুলো
গ্রানাডায় ওকে আক্রমণ শুরু করেছিল।
279
00:27:05,119 --> 00:27:06,662
আর সেসময় ওর পাও ঠিক হয়ে গিয়েছিল।
280
00:27:06,746 --> 00:27:08,664
কিন্তু যখন গ্রানাডার সিসিটিভি ফুটেজ
চেক করলাম...
281
00:27:12,084 --> 00:27:13,294
সে খোড়াচ্ছিল?
282
00:27:13,377 --> 00:27:15,546
হ্যাঁ। সে সম্ভবত খেলায় এতোটাই ডুবে গিয়েছিল...
283
00:27:15,671 --> 00:27:17,673
যে ওটা তার মস্তিষ্ককেও প্রভাবিত করেছিল।
284
00:27:17,757 --> 00:27:21,844
সেজন্যই সে ভাবে ছুরির আঘাতে
তার সত্যিই ব্যথা লাগে আর তার পাও ঠিক হয়ে যায়।
286
00:27:22,595 --> 00:27:23,554
জিন-ঊ...
287
00:27:25,306 --> 00:27:26,807
অবশ্যই স্বাভাবিক নয়...
288
00:27:43,950 --> 00:27:49,288
"টেস্টার 103ঃ লেভেল ১,
অ্যাটাক ৩০, ডিফেন্স ৫০, নিরস্ত্র"
289
00:27:52,500 --> 00:27:53,459
কিভাবে...
290
00:27:55,044 --> 00:27:56,254
এটা কিভাবে সম্ভব?
291
00:27:59,549 --> 00:28:02,426
গত একবছর আমি প্রতিদিন নিজেকে
এই একই প্রশ্ন করেছি।
292
00:28:14,954 --> 00:28:16,331
আচ্ছা, অসাধারণ।
293
00:28:17,165 --> 00:28:18,708
একটু হাসি দিন।
294
00:28:20,835 --> 00:28:22,712
আচ্ছা, ভিন্ন কোন পোজ চেষ্টা করা যাক।
295
00:28:41,314 --> 00:28:43,858
এটি আপনার ত্বকের জন্য ভালো।
চলুন সবাই তারুণ্যে ফিরে যাই।
296
00:28:43,942 --> 00:28:46,111
ঠিক আছে, পরের সাজসজ্জা প্রস্তুত করো।
297
00:28:46,194 --> 00:28:47,445
জি।
298
00:28:59,332 --> 00:29:00,917
জিনিসটা ভীষণ বিরক্তিকর।
299
00:29:01,501 --> 00:29:03,670
- এটা শেষ হবে কখন?
-সাংবাদিকদের জন্য একটি ঘোষণা আছে।
300
00:29:04,921 --> 00:29:07,340
- এই, দেখো।
-আমি এই কেসটির দায়িত্বে আছি।
301
00:29:08,341 --> 00:29:09,551
প্রায় দশ মিনিট আগে,
302
00:29:10,135 --> 00:29:11,720
- বিবাদী জানিয়েছেন যে...
- এসেছিল?
303
00:29:11,803 --> 00:29:14,097
তিনি আজকের জিজ্ঞাসাবাদে হাজির হতে পারবেন না।
304
00:29:14,180 --> 00:29:16,558
কি? কী ধরণের খেল দেখানোর চেষ্টা করছে?
305
00:29:16,641 --> 00:29:18,393
সম্ভবত ভয় পেয়েই দেখা দেয়নি।
306
00:29:18,476 --> 00:29:20,687
তদন্ত সম্পর্কে আপনাদের পরে
আরো বিস্তারিত জানাবো।
307
00:29:20,770 --> 00:29:22,564
আপনার নামটি কি একটু বলা যাবে?
308
00:29:22,647 --> 00:29:24,774
- ঘোষণাটা কি আরেকবার দেওয়া যাবে?
- তিনি কেন আসতে পারেননি?
309
00:29:24,858 --> 00:29:26,359
মিস লি সু-জিন কি আজ আসবেন?
310
00:29:26,443 --> 00:29:29,154
হ্যাঁ, তিনি পূর্বসূচী অনুযায়ী জিজ্ঞাসাবাদে অংশ নেবেন।
311
00:29:29,237 --> 00:29:30,238
তিনি কখন আসবেন?
312
00:29:30,697 --> 00:29:33,700
তিনি ইতোমধ্যে সাক্ষী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন।
313
00:29:34,659 --> 00:29:36,494
- আরেকবার বলবেন প্লিজ?
- আপনি কি আমাদের বলতে পারবেন....
314
00:29:36,578 --> 00:29:38,079
- মিঃ ইও কেন আসেননি?
- না। না।
315
00:29:38,163 --> 00:29:39,372
বিস্তারিত আপনাদের জানানো সম্ভব না।
316
00:29:39,456 --> 00:29:41,249
কেন বিস্তারিত জানানো সম্ভব না?
317
00:29:41,332 --> 00:29:42,709
- প্লিজ বলুন আমাদের।
- আমাদের বলবেন কি?
318
00:29:42,792 --> 00:29:44,127
- তিনি কেন আসেননি?
- বলুন আমাদের।
319
00:29:54,387 --> 00:29:56,473
ইও জিন-ঊ সাহেব আজ আসবেন বলে মনে হয় না।
320
00:29:56,806 --> 00:29:59,559
আমি মাত্রই শুনে এলাম।
পুলিশ একটা ঘোষণা দিচ্ছে।
321
00:29:59,642 --> 00:30:04,105
- হঠাৎ এভাবে কেন?
- নিশ্চিত নই কেন। আমাকে চেক করতে হবে।
322
00:30:05,774 --> 00:30:08,151
আপনাকে আজ তার মুখোমুখি হতে হবে না।
323
00:30:21,873 --> 00:30:24,042
"ইও জিন-ঊ পুলিশের জিজ্ঞাসাবাদে হাজির হতে পারেননি"
324
00:30:24,125 --> 00:30:26,669
উনি ভাবছেনটা কী?
নাকি এটাও আরেকটা বেপরোয়া আচরণ?
325
00:30:27,170 --> 00:30:29,839
তবে উনি যদি দেখা না দেন
তাহলে কি গ্রেপ্তার হবেন না?
326
00:30:36,137 --> 00:30:37,055
"ইও সাহেব"
327
00:30:41,518 --> 00:30:43,394
ছই সাহেব, আপনার খাওয়া শেষ?
328
00:30:45,438 --> 00:30:47,774
হ্যালো? স্যার, আপনি করছেনটা কী?
329
00:30:47,857 --> 00:30:51,277
সংবাদমাধ্যম আর আমাদের কোম্পানিতে
সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
330
00:30:51,402 --> 00:30:53,029
ওপরের লেভেলের খেলোয়াড়দেরকে কোথায় পাবো?
331
00:30:53,112 --> 00:30:54,781
- কী?
- আমাকে লেভেল বাড়াতে হবে।
332
00:30:54,864 --> 00:30:56,366
ছোটখাটো মুরগীদের সাথে খেলার সময় নেই আমার।
333
00:30:56,658 --> 00:30:58,243
ওপরের লেভেলের খেলোয়াড়দেরকে কোথায় পাবো?
334
00:30:58,326 --> 00:31:00,328
স্যার, আপনি কি এখনো গেম খেলছেন?
335
00:31:01,079 --> 00:31:03,206
আমার মনে হয় না আপনার এখন গেম খেলা উচিত।
336
00:31:03,289 --> 00:31:04,916
পুরো দেশ আপনাকে নিয়ে কথা বলছে।
337
00:31:04,999 --> 00:31:06,209
অস্ত্রগুলো কি বানিয়েছো?
338
00:31:07,585 --> 00:31:09,963
এই মুহূর্তে সেটা গুরুত্বপূর্ণ নয়।
339
00:31:10,588 --> 00:31:11,464
স্যার।
340
00:31:14,801 --> 00:31:16,261
হ্যালো? স্যার।
341
00:31:18,721 --> 00:31:21,266
তোমাকে বলেছিলাম জিনিসটা গুরুত্বপূর্ণ।
এর ওপর আমার জীবন-মরণ নির্ভর করছে।
342
00:31:22,851 --> 00:31:25,103
মরতে চাই না বলেই এসব করছি।
তাই সাহায্য করো।
343
00:31:26,229 --> 00:31:28,356
আমি যদি মরি, তুমি কিন্তু পরিচালক হতে পারবে না।
344
00:31:47,834 --> 00:31:51,546
"জিন ঊঃ লেভেল ৯২,
আক্রমণ ৮৬৫০, ডিফেন্স ৪৫৫০"
345
00:32:28,833 --> 00:32:29,667
"ইয়াং-জু"
346
00:32:33,212 --> 00:32:35,590
একটা ম্যাপ পাঠিয়েছি যেখানে
ওপরের লেভেলের খেলোয়াড়দের খুঁজে পাবেন।
347
00:33:20,301 --> 00:33:21,552
কোম্পানির দিকে যাব?
348
00:33:22,053 --> 00:33:23,638
না, প্রথমে প্রফেসর ছা'র ওখানে চলো।
349
00:33:24,222 --> 00:33:26,683
- জায়গাটা দূরে, তাই কিছুটা সময় লাগবে।
- চালাও।
350
00:33:27,934 --> 00:33:29,310
মিটিংটা আগামীকাল নির্ধারণ করো।
351
00:33:29,394 --> 00:33:31,479
ওদের বলবে, আমাকে আগে
প্রফেসর ছা'র সাথে দেখা করতে হবে।
352
00:33:32,146 --> 00:33:33,272
জি, স্যার।
353
00:34:21,070 --> 00:34:22,113
প্রফেসর।
354
00:34:31,914 --> 00:34:33,207
প্রফেসর, আমি এসেছি।
355
00:34:45,094 --> 00:34:46,596
সরাসরি এয়ারপোর্ট থেকে চলে আসলাম।
356
00:34:48,848 --> 00:34:50,433
ওহ সাহেব আমাকে সব বলেছেন,
357
00:34:50,516 --> 00:34:53,519
আর জিন-ঊ জিজ্ঞাসাবাদেও যায়নি বলে শুনলাম।
358
00:34:54,896 --> 00:34:56,689
কোনকিছু কী ঘটেছে?
359
00:35:01,819 --> 00:35:03,946
আপনি আজ সকালে জিন-ঊ'র
সাথে দেখা করেছেন, তাই না?
360
00:35:06,199 --> 00:35:08,326
হঠাৎ সার্ভারটা খুলতে বললেন কেন?
361
00:35:08,409 --> 00:35:10,661
আর এখানেই বা কী করছেন?
362
00:35:12,580 --> 00:35:14,207
শুনলাম আপনার ক্লাসগুলোও বাতিল করেছেন।
363
00:35:15,958 --> 00:35:17,794
- পালিয়ে এসেছিলাম।
- জি?
364
00:35:18,628 --> 00:35:20,463
আমার ছেলে এতোটাই ভয়ঙ্কর ছিল....
365
00:35:21,964 --> 00:35:23,091
যে পালাতেই হলো।
366
00:35:26,677 --> 00:35:28,096
ভয় পেয়ে...
367
00:35:29,972 --> 00:35:31,140
হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।
368
00:35:38,439 --> 00:35:39,774
অসম্ভব...
369
00:35:43,569 --> 00:35:45,154
আপনি কি সত্যিই তাকে দেখেছেন?
370
00:35:47,115 --> 00:35:48,658
হিউং-সক'কে দেখেছেন?
371
00:35:52,620 --> 00:35:54,288
জিন-ঊ কি তাহলে সত্য বলছিল?
372
00:35:56,374 --> 00:35:57,875
কীভাবেই বা বিশ্বাস করতাম...
373
00:35:59,627 --> 00:36:01,003
যে জিন-ঊ ঠিকই বলছিল?
374
00:36:02,964 --> 00:36:05,508
কে-ই বা এটা বিশ্বাস করতে পারতো?
375
00:36:06,509 --> 00:36:07,718
তুমি পারতে?
376
00:36:15,393 --> 00:36:17,645
তাহলে কি আমাদের সার্ভারগুলি
বন্ধ করে দেওয়া উচিত না?
377
00:36:17,728 --> 00:36:20,815
যদি জিন-ঊ ঠিক হয়ে থাকে,
গেমটি খেলা তো খুবই বিপজ্জনক।
378
00:36:20,898 --> 00:36:21,899
খোলাই রাখো।
379
00:36:23,985 --> 00:36:25,403
সেই তার নিজের পথ বেছে নিয়েছে।
380
00:36:27,655 --> 00:36:29,866
ও বলেছে সে এটা নিজের মতো করে সামলাবে,
381
00:36:31,742 --> 00:36:32,869
তাই করতে দাও।
382
00:36:37,498 --> 00:36:38,541
কিন্তু...
383
00:36:42,003 --> 00:36:43,504
পুনঃতদন্তের কী হবে?
384
00:36:44,338 --> 00:36:46,174
আমাদের কি ওটা বন্ধ করা উচিত না?
385
00:36:46,257 --> 00:36:47,675
জিন-ঊ তো দোষী নয়।
386
00:36:47,758 --> 00:36:50,344
সবাই এখন এটা নিয়েই কথা বলছে,
তাই ওটাই আমাদের প্রথমে সমাধান করা উচিত।
387
00:36:50,428 --> 00:36:51,596
ওটা...
388
00:36:53,598 --> 00:36:55,516
ওটা সমাধানের জন্য বড্ড দেরি হয়ে গেছে।
389
00:36:56,017 --> 00:36:57,059
জি?
390
00:36:58,311 --> 00:36:59,770
এটা বলে কী বোঝাতে চাচ্ছেন?
391
00:37:02,523 --> 00:37:03,816
মনে হচ্ছে...
392
00:37:06,861 --> 00:37:08,070
আমি নিজের পায়েই কুড়াল মেরেছি।
393
00:37:19,081 --> 00:37:21,876
জে ওয়ানের সাবেক সিইও,
ইও জিন-ঊ'র অবস্থান সকলকে ভাবিয়ে তুলছে।
394
00:37:21,959 --> 00:37:23,586
সাবেক সিইও মিঃ ইও'কে...
395
00:37:23,669 --> 00:37:26,339
ছা হিউং-সকের মৃত্যুর ব্যাপারে...
396
00:37:26,422 --> 00:37:28,883
আজ পুলিশের জিজ্ঞাসাবাদ করার কথা ছিল,
397
00:37:28,966 --> 00:37:31,510
তবে কোনো নোটিশ ছাড়াই তিনি সেটি মিস করেন।
398
00:37:31,719 --> 00:37:38,392
তার বদলে, তিনি সিওলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন
বলে প্রতক্ষ্যদর্শীরা সামাজিক মিডিয়ায় পোস্ট করেন।
400
00:37:40,228 --> 00:37:41,479
তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে।
401
00:37:43,856 --> 00:37:44,941
একটু উঠো।
402
00:37:47,777 --> 00:37:50,029
সে আসলে কী করতে যাচ্ছে?
403
00:37:50,863 --> 00:37:55,034
পুলিশের কাছে যাওয়ার বদলে,
সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল।
404
00:37:55,117 --> 00:37:56,827
ভাবছে'টা কী সে?
405
00:37:57,912 --> 00:38:00,748
মানুষজন-ই বোধহয় ঠিক,
ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে।
406
00:38:31,362 --> 00:38:33,572
"ইও সাহেব"
407
00:38:44,125 --> 00:38:47,378
আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে।
বিপের পর মেসেজ ছেড়ে যান।
408
00:38:59,390 --> 00:39:01,142
তোমাকে সত্যিই অসুস্থ মনে হচ্ছিলো।
409
00:39:03,144 --> 00:39:05,563
- তুমি ভুল বুঝেছিলে।
- তুমি কি এ ব্যাপারে নিশ্চিত?
410
00:39:05,646 --> 00:39:07,315
এই জায়গাটা কি গ্রানাডার মতো?
411
00:39:23,789 --> 00:39:25,124
"ছই ইয়াং-জু সাহেব"
412
00:39:29,045 --> 00:39:30,671
- হ্যালো?
- হ্যাঁ, হ্যালো।
413
00:39:30,755 --> 00:39:33,716
- আরে, মিস হি-জু। কী অবাক কান্ড!
- ইও সাহেব কোথায়?
414
00:39:33,799 --> 00:39:34,967
সে তার ফোন ধরছে না।
415
00:39:35,051 --> 00:39:37,595
আমি শুনেছি যে গেম ইউজাররা
লগ-ইন করা থাকলে তাদের ট্র্যাক করা যায়।
416
00:39:38,179 --> 00:39:41,640
ওহ, উনি ঘোরাফেরা শুরুর পর থেকেই
আমি ওনার ওপর নজর রাখছি।
417
00:39:42,892 --> 00:39:46,020
এই মুহুর্তে, উনি মিয়ং-ডংয়ে আছেন।
418
00:39:46,103 --> 00:39:48,189
সেখানে গেলে কি তাকে খুঁজে পাব?
419
00:39:48,731 --> 00:39:51,400
শুধু আমি আর ইও সাহেবই লগ-ইন করা আছি, তাই না?
420
00:40:02,411 --> 00:40:04,747
"এমাঃ লেভেল ১,
অ্যাটাক ৩০, ডিফেন্স ৫০"
421
00:40:09,001 --> 00:40:12,380
"নতুন ইউজার সনাক্ত হয়েছে"
422
00:40:38,280 --> 00:40:40,741
"সোজা গিয়ে ডানে বর্তমান অবস্থান থেকে ৪৮০ মি. দূরে"
423
00:40:46,497 --> 00:40:47,998
"ডানে"
424
00:40:55,381 --> 00:40:58,008
"সোজা গিয়ে ডানে"
425
00:40:58,092 --> 00:41:00,136
"বর্তমান অবস্থান থেকে ৩৭৯ মি. দূরে"
426
00:41:00,302 --> 00:41:01,512
"ডানে"
427
00:41:11,397 --> 00:41:13,691
"বর্তমান অবস্থান থেকে ১৬১ মি. দূরে"
428
00:41:13,774 --> 00:41:15,025
"বর্তমান অবস্থান থেকে ১০১ মি. দূরে"
429
00:41:15,109 --> 00:41:16,694
"বর্তমান অবস্থান থেকে ৭২ মি. দূরে"
430
00:41:16,777 --> 00:41:18,988
"বর্তমান অবস্থান থেকে ৭১ মি. দূরে"
431
00:41:32,334 --> 00:41:34,795
"বর্তমান অবস্থান থেকে ১১ মি. দূরে"
432
00:41:39,175 --> 00:41:42,344
"সোজা গিয়ে ডানে"
433
00:41:53,439 --> 00:41:54,482
স্বাগতম।
434
00:41:54,565 --> 00:41:56,192
"এমাঃ লেভেল ১,
অ্যাটাক ৩০, ডিফেন্স ৫০"
435
00:42:25,387 --> 00:42:27,014
আমি জানতাম তুমি আসছো।
436
00:42:34,479 --> 00:42:36,648
আমার হোটেল রুম ছাড়া
তোমাকে লগ-ইন করতে বারণ করেছিলাম...
437
00:42:36,732 --> 00:42:37,691
এটা বিপজ্জনক বলে।
438
00:42:38,233 --> 00:42:39,526
তুমি কি আমার সতর্কতা উপেক্ষা করছো?
439
00:42:46,658 --> 00:42:49,077
বসো। মানুষজন আমাদের দেখছে।
440
00:42:50,287 --> 00:42:52,372
তারা আমাকে চেনে, জানোই তো।
441
00:42:54,624 --> 00:42:56,209
দেখো, তারা ছবি তুলছে।
442
00:43:11,141 --> 00:43:12,517
কোনোকিছু দেবো?
443
00:43:13,310 --> 00:43:14,895
আরেকটা কাপ কি দেওয়া যাবে?
444
00:43:15,729 --> 00:43:16,938
অবশ্যই।
445
00:43:20,108 --> 00:43:22,819
এসেছো খুশি হয়েছি।
আমি বিশ্রাম-ই নিচ্ছিলাম।
446
00:43:22,903 --> 00:43:24,363
১ ঘন্টা আমাকে সঙ্গ দিতে পারবে।
447
00:43:24,863 --> 00:43:26,281
ঠিক হতে ওটুকু সময়ই লাগবে।
448
00:43:31,787 --> 00:43:34,206
নানীমা কেমন আছেন?
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন?
449
00:43:36,500 --> 00:43:37,334
হ্যাঁ।
450
00:43:40,420 --> 00:43:42,839
আমি সে-জু'কে দ্রুতই বের করতে চাই,
কিন্তু কাজটা সহজ নয়।
451
00:43:42,923 --> 00:43:44,800
মাত্র লেভেল ৯৫ এ পৌঁছেছি।
452
00:43:45,801 --> 00:43:48,387
উঁচু লেভেলের খেলোয়াড় হলে
লেভেল বাড়ানোটা কঠিন।
453
00:43:53,475 --> 00:43:54,768
গাড়ি নিয়ে এসেছ?
454
00:44:13,662 --> 00:44:14,871
যেমনটা বললাম, এটা বিপজ্জনক।
455
00:44:15,372 --> 00:44:16,498
এক্ষুণি লগ-আউট করো।
456
00:44:21,169 --> 00:44:24,256
"এমা গেম থেকে বেরিয়ে গেছে"
457
00:44:28,093 --> 00:44:30,637
এমা'র কাছাকাছি না থাকলে লগ-ইন করবে না।
458
00:44:31,805 --> 00:44:33,431
আমরা জানি না আর কী কী ঘটতে পারে।
459
00:44:34,474 --> 00:44:36,268
তুমি এভাবে কিভাবে বেঁচে আছো?
460
00:44:37,018 --> 00:44:38,645
এটাই একমাত্র পথ।
461
00:44:40,313 --> 00:44:41,356
চিন্তা কোরো না।
462
00:44:42,566 --> 00:44:44,359
আমি এখন সবচেয়ে উপরের লেভেলের খেলোয়াড়।
463
00:44:45,193 --> 00:44:47,237
তারা সবাই আমাকে দেখে ভয় পায়।
464
00:44:48,989 --> 00:44:50,490
এমা'র ব্যাপারে আর কিছু জানতে পেরেছ?
465
00:44:53,034 --> 00:44:54,077
না।
466
00:44:54,828 --> 00:44:56,454
তার সাথে কথা বলা সহজ নয়।
467
00:44:56,788 --> 00:44:58,248
সে একটা বাক্য বলেই অদৃশ্য হয়ে যায়,
468
00:44:58,331 --> 00:45:00,125
আর বেশ অনেকক্ষণ পর ফিরে আসে।
469
00:45:00,208 --> 00:45:02,419
তাকে হুটহাট হাজির হবার জন্যই প্রোগ্রাম করা হয়েছে।
470
00:45:02,502 --> 00:45:05,839
তার সাথে সময় দাও।
আমার কাজও খুব একটা দ্রুত শেষ হবে না।
471
00:45:05,922 --> 00:45:08,884
আমি জানি না তাকে কী জিজ্ঞেস করবো
বা ঠিক কী খুঁজবো।
472
00:45:14,431 --> 00:45:15,599
আমিও জানি না।
473
00:45:16,183 --> 00:45:18,101
আমিও তোমার মতো অন্ধকারেই আছি।
474
00:45:18,685 --> 00:45:22,731
তবুও, সে কী শুনতে চায় সে সম্পর্কে
তোমার-ই ধারণা থাকবে বেশি।
476
00:45:22,814 --> 00:45:24,733
তাকে কী বলা উচিত তা জানি না,
477
00:45:25,650 --> 00:45:27,068
তবে একটা জিনিস...
478
00:45:27,485 --> 00:45:28,361
কিছু দেখেছো?
479
00:45:28,445 --> 00:45:30,530
তেমন কিছু না। শুধু্ তার ডান হাতটা।
480
00:45:30,614 --> 00:45:31,656
তার হাত?
481
00:45:31,740 --> 00:45:35,535
তার ডান হাতের ব্রেসলেট আর
আংটিটা ভীষণ পরিচিত লাগছিল।
482
00:45:50,926 --> 00:45:52,469
আমি জানি ওটা আমি আগেও দেখেছি।
483
00:45:53,511 --> 00:45:56,097
প্রথমে, ভেবেছিলাম ওটা হয়তো আমার-ই ছিল,
484
00:46:00,310 --> 00:46:01,770
কিন্তু ওটা আসলে ফাতেমার ছিল।
485
00:46:02,270 --> 00:46:03,313
মানে কী?
486
00:46:03,396 --> 00:46:05,398
আলহামব্রা প্রাসাদের "ফাতেমার হাত"।
487
00:46:05,482 --> 00:46:08,276
ওটা "গেট অফ জাস্টিস" নামে পরিচিত
ঠিক প্রথম গেটের ওপরেই।
488
00:46:09,653 --> 00:46:12,239
আমি এটা জানি কারণ ট্যুর গাইড হিসেবে
আমি এটা অনেকবার ব্যাখ্যা করেছি।
489
00:46:12,322 --> 00:46:15,116
আমার ধারণা সে-জু আমার
গাইড বই থেকেই ধারণাটা পেয়েছিল।
490
00:46:23,208 --> 00:46:24,334
এই নে।
491
00:46:25,460 --> 00:46:27,629
সরাসরি একদম বাড়িতে যাবি, ঠিক আছে?
492
00:46:29,339 --> 00:46:31,591
এটা আমার গাইড বই না?
এটা কেন নিয়েছিস?
493
00:46:31,675 --> 00:46:33,093
আমার একটা আইটেম তৈরি করতে হবে।
494
00:46:33,176 --> 00:46:34,844
আইটেম? কী সেটা?
495
00:46:34,928 --> 00:46:37,013
দেখতে পাবে।
দুর্দান্ত কিছু হতে চলেছে।
496
00:46:41,434 --> 00:46:44,187
বেশ কিছুদিন, ও আমার ওই গাইড বই নিয়ে ঘুরেছিল।
497
00:46:46,273 --> 00:46:48,525
"ফাতেমার হাত" নকশায় ব্যবহার করার একটা কারণ ছিল।
498
00:46:50,360 --> 00:46:52,362
নকশার অর্থটা আসলে কী?
499
00:46:52,654 --> 00:46:54,781
ফাতেমা ছিলেন মোহাম্মদের মেয়ে,
500
00:46:54,864 --> 00:46:57,200
এবং ইসলাম ধর্মালম্বীরা বিশ্বাস করে...
501
00:46:57,284 --> 00:46:59,577
যে তার হাতটি হচ্ছে জান্নাতের চাবিকাঠি।
502
00:47:00,578 --> 00:47:02,664
সেজন্যই গেট অফ জাস্টিস নিয়ে একটা কিংবদন্তী আছে।
503
00:47:03,164 --> 00:47:05,709
যেদিন জান্নাতের চাবি ফাতেমার হাত স্পর্শ করবে,
504
00:47:06,334 --> 00:47:08,461
গেটটি খুলে যাবে আর প্রাসাদ ভেঙে পড়বে।
505
00:47:08,962 --> 00:47:09,796
একটু থামো।
506
00:47:11,047 --> 00:47:12,132
একটা চাবির কথা বললে?
507
00:47:12,716 --> 00:47:14,426
হ্যাঁ, জান্নাতের চাবি।
508
00:47:15,593 --> 00:47:17,929
গেট অফ জাস্টিসে দুটো নকশা আছে।
509
00:47:18,513 --> 00:47:20,307
ফাতেমার হাত আর জান্নাতের চাবিকাঠির।
510
00:47:24,602 --> 00:47:26,896
এটাকে বলা হয় গেট অফ জাস্টিস।
511
00:47:26,980 --> 00:47:29,649
এটা আলহামব্রায় ঢোকার প্রথম প্রবেশপথও।
512
00:47:30,525 --> 00:47:33,486
সবাই কি ওখানকার নকশাগুলো দেখতে পাচ্ছেন?
513
00:47:33,570 --> 00:47:34,571
ওখানে।
514
00:47:34,779 --> 00:47:37,449
ওখানে আপনারা একটা চাবির নকশা দেখতে পাবেন।
515
00:47:37,741 --> 00:47:39,909
ওটা হচ্ছে জান্নাতের চাবি।
516
00:47:48,710 --> 00:47:51,171
"আপনি একটি আইটেম বের করেছেন"
517
00:47:54,466 --> 00:47:57,093
"মাস্টারের স্পেশাল আইটেমঃ লেভেল ১০০'র
ওপরের ইউজারদের জন্য, ব্যবহার অজানা"
518
00:48:10,440 --> 00:48:11,316
কী হলো?
519
00:48:13,401 --> 00:48:15,195
কিংবদন্তীর গল্পটা কী ছিল?
520
00:48:15,987 --> 00:48:18,823
যেদিন জান্নাতের চাবি ফাতেমার হাত স্পর্শ করবে,
521
00:48:19,532 --> 00:48:21,951
গেটটি খুলে যাবে আর প্রাসাদ ভেঙে পড়বে।
522
00:48:24,371 --> 00:48:25,455
কী হয়েছে?
523
00:48:28,124 --> 00:48:29,376
কেন ভাবলাম...
524
00:48:32,003 --> 00:48:34,214
যে সে-জু ওখানে থাকতে পারে?
525
00:48:47,227 --> 00:48:48,853
"আপনি একটি বিশেষ আইটেম খুঁজে পেয়েছেন"
526
00:48:48,978 --> 00:48:50,730
"সিটাডেলের বাজপাখি,
শুধু লেভেল ৯০ বা তদূর্ধ্বের প্লেয়াররাই দেখতে পাবেন"
527
00:48:50,814 --> 00:48:52,565
"যদি কোয়ালিফাইড হন"
528
00:48:52,649 --> 00:48:53,650
"আপনার হাত বাড়িয়ে দিন"
529
00:49:00,949 --> 00:49:04,536
সে-জু আলহামব্রার অন্ধকূপে আটক ছিল না...
530
00:49:04,619 --> 00:49:05,870
যখন সে বাজপাখিটা পাঠিয়েছিল।
531
00:49:13,878 --> 00:49:15,630
সে আমাকে সেখানে নিয়ে গিয়েছিল,
532
00:49:22,971 --> 00:49:24,097
যাতে আমি অন্ধকূপে...
533
00:49:25,265 --> 00:49:27,016
তার লুকোনো জান্নাতের চাবিটা খুঁজে পাই।
534
00:49:42,657 --> 00:49:43,741
ওই!
535
00:49:47,245 --> 00:49:48,288
ধ্যাত।
536
00:50:44,010 --> 00:50:45,553
"আপনি মার্কো'কে পরাজিত করেছেন"
537
00:50:45,762 --> 00:50:47,430
"আপনি এখন লেভেল ৯৪ এ"
538
00:51:15,500 --> 00:51:16,626
ধরছে না?
539
00:51:17,544 --> 00:51:18,962
না, ধরছে না, স্যার।
540
00:51:19,587 --> 00:51:20,672
আবার কল করো।
541
00:51:49,742 --> 00:51:50,785
মার্কো।
542
00:52:02,297 --> 00:52:06,009
"মার্কো"
543
00:52:08,678 --> 00:52:10,763
"মার্কো"
544
00:52:14,434 --> 00:52:15,435
হ্যালো?
545
00:52:18,438 --> 00:52:19,439
হ্যালো?
546
00:52:22,066 --> 00:52:23,109
তুমি...
547
00:52:24,527 --> 00:52:25,737
কোথায় তুমি?
548
00:52:26,321 --> 00:52:28,781
- নিজেকে কী ভাবো...
- মার্কো যেতে পারবে না।
549
00:52:33,453 --> 00:52:34,537
কে বলছো?
550
00:52:37,290 --> 00:52:38,458
সে যেতে পারবে না।
551
00:52:39,417 --> 00:52:40,585
কে তুমি?
552
00:52:41,669 --> 00:52:43,087
একটা সমস্যা হয়ে গেছে।
553
00:52:45,548 --> 00:52:47,175
টেকনিক্যালি, আরেকজন লোক ছিল,
554
00:52:47,258 --> 00:52:50,094
কিন্তু বেশিরভাগ কাজ আমিই করেছি।
ছোকড়াটা সহকারী ছিলো।
555
00:52:52,180 --> 00:52:53,139
কী সমস্যা?
556
00:52:58,978 --> 00:53:00,104
সমস্যা'টা কী বল?
557
00:53:04,525 --> 00:53:05,610
আমিও জানি না।
558
00:53:07,028 --> 00:53:08,112
জানি না।
559
00:53:08,738 --> 00:53:10,448
নাম কি তোর? হাহ?
560
00:53:12,283 --> 00:53:14,118
না, মার্কো'কে ফোনটা দে।
561
00:53:17,455 --> 00:53:18,539
সে ফোন ধরতে পারবে না।
562
00:53:19,040 --> 00:53:20,375
এই, পিচ্চি ...
563
00:53:24,170 --> 00:53:27,340
মার্কো'কে বল, আমি ঠিক আর ১ ঘন্টা অপেক্ষা করব।
564
00:53:27,799 --> 00:53:30,593
যদি ও না আসে, চুক্তি বাতিল হয়ে যাবে।
বুঝেছিস?
565
00:53:32,887 --> 00:53:33,971
চুক্তি সম্ভব না।
566
00:53:34,847 --> 00:53:37,433
- কী?
- চুক্তি আর সম্ভব না।
567
00:53:38,351 --> 00:53:40,853
এই শালা মার্কো,
তুই সব শুনছিস, তাই না?
568
00:53:42,105 --> 00:53:43,940
এক ঘন্টার ভেতর এখানে আয়।
569
00:53:44,023 --> 00:53:45,858
নইলে দুটোকে খুঁজে গুলি করে মারব।
570
00:53:47,193 --> 00:53:48,653
আমার সাথে চালাকির সাহস পাস কোথা থেকে?
571
00:53:49,153 --> 00:53:51,948
তোদের বাচ্চা পোলাপানের সাথে
ভাল ব্যবহার করেছি বলে...
572
00:53:52,031 --> 00:53:53,408
আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস...
573
00:53:54,075 --> 00:53:56,160
হ্যালো?
574
00:54:04,001 --> 00:54:05,128
কী বললো সে?
575
00:54:14,095 --> 00:54:15,763
শালারা বেশ ভালোই চমকে দিলো।
576
00:54:19,100 --> 00:54:21,394
সে-জু তখন কাউকেই বিশ্বাস করতে পারছিল না।
577
00:54:23,396 --> 00:54:24,647
"ইও জিন-ঊ"
578
00:54:29,610 --> 00:54:30,903
"ইও জিন-ঊ"
579
00:54:33,781 --> 00:54:35,533
"মেমোরিজ অফ দ্য আলহামব্রা"
580
00:54:46,169 --> 00:54:47,712
"একজন শত্রুর আবির্ভাব ঘটেছে"
581
00:54:51,924 --> 00:54:54,302
কী হচ্ছে? কে তুমি?
তুমি বারবার কেন উদয় হও?
582
00:54:54,802 --> 00:54:55,803
তুমি মরে গেছো!
583
00:55:00,183 --> 00:55:01,517
এরকম কেন করছো?
584
00:55:02,143 --> 00:55:04,145
এরকম কোরো না।
চলে যাও!
585
00:55:05,229 --> 00:55:06,272
দূর হও!
586
00:55:16,657 --> 00:55:17,950
সে ভেবেছিল সে শিগগিরই মারা যাবে।
587
00:55:19,786 --> 00:55:22,079
সেটা গেমেই হোক কিংবা বাস্তব জীবনে।
588
00:55:45,436 --> 00:55:48,314
সেজন্যই সে নিজে থেকেই আত্মগোপন করেছিল।
589
00:55:56,364 --> 00:55:57,865
"আপনি মাস্টারের স্পেশাল আইটেমটি সংগ্রহ করেছেন"
590
00:55:57,949 --> 00:55:59,325
আর লুকোনো মাস্টার কী-টি...
591
00:55:59,951 --> 00:56:01,994
এমা'র হাতে পৌঁছনোর অপেক্ষা করছিল।
592
00:56:20,596 --> 00:56:21,722
মিশনের সমাপ্তি...
593
00:56:23,266 --> 00:56:24,392
তার হাতে ধরেই হবে।
594
00:56:27,979 --> 00:56:29,230
তথ্যটা কি কাজের ছিল?
595
00:56:31,732 --> 00:56:33,359
- তথ্যটার কথা বলছো?
- হ্যাঁ।
596
00:56:33,568 --> 00:56:35,403
আমি ভাবিনি এটা কোন কাজে আসতে পারে।
597
00:56:37,446 --> 00:56:39,574
আমাকে এখন শুধু আমার অংশটুকু করতে হবে।
598
00:56:51,210 --> 00:56:52,962
কী হলো? কোন খবর তো পেলাম না।
599
00:56:53,045 --> 00:56:54,380
মাত্রই ফোন করতে যাচ্ছিলাম।
600
00:56:54,463 --> 00:56:55,965
এখন পাঠাচ্ছি আপনাকে।
601
00:56:57,258 --> 00:56:59,886
- এখন?
- হ্যাঁ। কয়েকটা বিশেষ আইটেম বানিয়েছি।
602
00:56:59,969 --> 00:57:02,346
- চেক করে দেখুন।
- আচ্ছা, বুঝেছি।
603
00:57:03,347 --> 00:57:05,600
ওহ, আচ্ছা।
পার্ক সাহেব মাত্র কোরিয়ায় ফিরেছেন।
604
00:57:06,142 --> 00:57:07,977
উনি আপনাকে খুঁজছিলেন।
ওনার সাথে কথা বলেছেন?
605
00:57:10,855 --> 00:57:11,856
হ্যালো?
606
00:57:12,773 --> 00:57:13,816
এখন কোথায় তুমি?
607
00:57:14,400 --> 00:57:15,234
কেন?
608
00:57:15,318 --> 00:57:17,737
তুমি শোনোনি?
মনে হচ্ছে ইও-রা কিছু ঝামেলা পাকিয়েছে।
609
00:57:17,820 --> 00:57:18,946
ঝামেলা?
610
00:57:33,336 --> 00:57:35,046
"পুলিশ
পার্ক দং-জিন"
611
00:57:36,172 --> 00:57:38,466
আপনি মিঃ ইও জিন-ঊ'র সাথে ছিলেন না?
ছবিতে তো আপনিও ছিলেন।
612
00:57:39,050 --> 00:57:40,343
ছবি?
613
00:57:42,136 --> 00:57:44,096
সামাজিক মাধ্যমের ছবি দেখে
আমরা আপনাদের খুঁজে বের করেছি।
614
00:57:44,472 --> 00:57:45,848
মিঃ ইও জিন-ঊ কোথায়?
615
00:57:45,932 --> 00:57:48,434
- ব্যাপার কী বলুন তো?
- কোথায় গেছেন উনি?
616
00:57:50,937 --> 00:57:52,772
ধরো, ধরো ওকে!
617
00:58:02,698 --> 00:58:04,408
- থামুন!
- ধরো ওকে।
618
00:58:04,700 --> 00:58:05,868
ধরো ওকে!
619
00:58:06,494 --> 00:58:07,870
ওখানেই থামুন!
620
00:58:08,120 --> 00:58:09,080
ওর পিছু নাও!
621
00:58:18,825 --> 00:58:22,482
- সাবটাইটেল পরিবেশনায় -
"অনুবাদে অনুরণন”
622
00:58:23,024 --> 00:58:29,090
- অনুবাদে -
আসাদুজ্জামান প্রামাণিক
রফিকুল রনি
623
00:58:32,029 --> 00:58:41,315
- সম্পাদনায় -
আসাদুজ্জামান প্রামাণিক
624
00:58:47,066 --> 00:58:49,744
MEMORIES OF THE ALHAMBRA