1
00:00:00,100 --> 00:00:24,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:34,242 --> 00:00:35,243
কোথায় গিয়েছিলে?
3
00:00:35,994 --> 00:00:37,454
গ্রামের দিকে।
4
00:00:38,496 --> 00:00:39,497
এই জামায়?
5
00:00:39,581 --> 00:00:41,833
ধ্যাত, ঠান্ডায় মরার অবস্থা।
6
00:00:43,209 --> 00:00:45,879
কী রে? কিছু হয়েছে?
এখানে কী করছিস?
7
00:00:47,464 --> 00:00:49,215
তোমার অপেক্ষায় ছিলাম।
8
00:00:51,843 --> 00:00:52,719
আমার?
9
00:00:54,054 --> 00:00:54,888
কেন?
10
00:00:55,221 --> 00:00:57,057
কিছু বলার ছিল।
11
00:00:59,225 --> 00:01:00,060
বল।
12
00:01:01,394 --> 00:01:03,563
- সত্যিই বলছি কিন্তু।
- হ্যাঁ, বল।
13
00:01:06,399 --> 00:01:07,484
আমি তোমাকে পছন্দ করি।
14
00:01:18,453 --> 00:01:19,996
তোমাকে পছন্দ করি বললাম।
15
00:01:24,459 --> 00:01:25,794
আমিও তোকে পছন্দ করি।
16
00:01:27,295 --> 00:01:29,839
তুমি জানো মজা করছি না।
17
00:01:33,968 --> 00:01:35,345
সত্যি বলছি।
18
00:01:35,804 --> 00:01:38,223
- আমার বয়ফ্রেন্ড আছে।
- জানি।
19
00:01:38,681 --> 00:01:41,184
আর তোকে কখনো পুরুষ ভাবিনি।
20
00:01:41,684 --> 00:01:42,894
হ্যাঁ, জানি।
21
00:01:44,187 --> 00:01:47,232
এরকম কিছু বলে
আমাকে অস্বস্তিতে ফেলছিস কেন?
22
00:01:49,317 --> 00:01:52,278
আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছো?
23
00:01:52,362 --> 00:01:53,196
না।
24
00:01:55,740 --> 00:01:57,742
আমাকে নিয়ে তোর ভাবনাটা তোর নিজের।
25
00:01:57,826 --> 00:01:59,202
তবে আমার ভাবনাটাও জানালাম তোকে।
26
00:01:59,285 --> 00:02:00,829
হ্যাঁ, আমাকে নিয়ে ভেবো না।
27
00:02:00,912 --> 00:02:03,706
ভাববোই না তো!
কেন ভাববো?
28
00:02:03,832 --> 00:02:05,500
আমার সাথে ঝামেলা করিস, পিচ্চি।
29
00:02:09,379 --> 00:02:10,797
থাক, হাত সরা।
30
00:02:11,256 --> 00:02:12,674
আমি ক্লান্ত, যাচ্ছি।
31
00:02:16,386 --> 00:02:19,180
তোর সাথে এসব বিষয়ে
জড়াতে চাই না।
32
00:02:19,556 --> 00:02:22,350
আজকের এই ঘটনা যেন শুধু
আমাদের দুজনের মধ্যে থাকে, বুঝেছিস?
33
00:02:22,600 --> 00:02:24,602
মরে গেলেও গোপন রাখবো, বুঝেছিস?
34
00:02:30,066 --> 00:02:30,900
ধন্যবাদ।
35
00:03:08,605 --> 00:03:12,734
[ ক্রিসমাস ইভের ৭ দিন পূর্বে ]
36
00:03:17,780 --> 00:03:23,536
ওকে। এখন আমরা আমাদের
প্রথম "সিক্রেট সান্তা" খেলা শুরু করছি।
37
00:03:25,121 --> 00:03:25,955
ওয়াও!
38
00:03:31,920 --> 00:03:32,879
কী শুরু করছি?
39
00:03:33,463 --> 00:03:35,256
আহ্... সিক্রেট সান্তা।
40
00:03:36,382 --> 00:03:37,300
সিক্রেট সান্তা।
41
00:03:37,842 --> 00:03:39,969
- সেটা কী?
- সিক্রেট সান্তা কী?
42
00:03:40,053 --> 00:03:43,223
- শুনিসনি ভান করিস না।
- কেন করছি এটা?
43
00:03:44,599 --> 00:03:45,516
ওহ, বো-রা।
44
00:03:45,600 --> 00:03:47,143
কী ব্যাপার? ডেকেছো কেন?
45
00:03:47,227 --> 00:03:50,063
এসে গেছিস। উমম...
46
00:04:01,157 --> 00:04:03,034
- শয়তান।
- বেশ।
47
00:04:03,409 --> 00:04:07,247
সবাই যেহেতু আছি,
এবার অফিসিয়ালি সিক্রেট সান্তা খেলা শুরু—
48
00:04:07,330 --> 00:04:08,164
কী?
49
00:04:09,040 --> 00:04:11,584
- কী বললে?
- বো-রা...
50
00:04:12,210 --> 00:04:14,045
আরেকটু আস্তে কথা বলবি?
51
00:04:14,504 --> 00:04:15,588
আমার বুকের ভেতর...
52
00:04:15,672 --> 00:04:17,757
তাহলে এসবের জন্য ডেকেছো?
আমি প্রচুর ব্যস্ত!
53
00:04:18,049 --> 00:04:20,301
ভাইয়া, আমাকে গো-গেম
একাডেমিতে যেতে হবে।
54
00:04:20,677 --> 00:04:23,179
ওকে, তেক। এক্ষুণি শেষ হয়ে যাবে।
আরেকটু বস।
55
00:04:23,471 --> 00:04:25,265
কী? মজা হবে মনে হচ্ছে।
56
00:04:25,640 --> 00:04:28,184
- ভাইয়া, চালিয়ে যাও!
- ধন্যবাদ, নো-উল।
57
00:04:28,977 --> 00:04:32,772
সবাই যেহেতু ব্যস্ত,
তাই তাড়াতাড়ি করছি।
58
00:04:32,855 --> 00:04:34,983
সবাই একটা করে নে।
59
00:04:35,066 --> 00:04:36,192
হ্যাঁ, একজন একটা।
60
00:04:36,693 --> 00:04:41,322
তোর কাগজের যার নাম থাকবে
তুই তার সিক্রেট সান্তা হবি।
61
00:04:41,447 --> 00:04:43,366
সময় আছে বরাবর এক সপ্তাহ। তাই...
62
00:04:43,491 --> 00:04:49,539
ক্রিসমাস ইভ পর্যন্ত, যার নাম পেয়েছিস
তার সাথে সিক্রেটলি তোর ভালো ব্যবহার করতে হবে।
63
00:04:50,039 --> 00:04:52,834
আর, উপহার তো দিতেই হবে।
64
00:04:53,293 --> 00:04:55,712
হঠাৎ এসব কেন করছে?
65
00:04:57,630 --> 00:04:59,215
ভাইয়া এখন LP কালেক্ট করছে।
66
00:04:59,507 --> 00:05:01,217
উপহারের ক্ষেত্রে...
67
00:05:01,676 --> 00:05:05,805
তোকে খুঁজে বের করতে হবে
তোর মানুষটি কী উপহার চায়,
68
00:05:05,888 --> 00:05:08,349
আর তারপর শেষদিন
তাকে সেটা দিবি।
69
00:05:08,433 --> 00:05:12,603
উদাহরণ হিসেবে, আমি...
70
00:05:12,979 --> 00:05:14,564
তুই আমার সিক্রেট সান্তা হলে,
71
00:05:15,148 --> 00:05:19,652
ফোর্থ অফিসিয়াল ক্যাম্পাস
মিউজিক ফেস্টিভালের LP চাইবো।
72
00:05:19,736 --> 00:05:24,032
তবে যেভাবেই হোক সেটা পাওয়া
আমার উদ্দেশ্য কিন্তু না।
73
00:05:24,115 --> 00:05:25,491
কী করি...
74
00:05:25,575 --> 00:05:27,452
ক্যাম্পাস মিউজিক ফেস্টিভালের
LP কালেক্ট করছে,
75
00:05:27,535 --> 00:05:29,078
চতুর্থটা বাদে সবগুলো আছে।
76
00:05:30,455 --> 00:05:31,914
তোরা তো বড়লোক।
77
00:05:32,623 --> 00:05:34,792
মা বলেছে আর কিনলে
ওকে মেরে ফেলবে।
78
00:05:34,876 --> 00:05:38,254
পরীক্ষার রেজাল্ট বেরুনো পর্যন্ত
ওর হাতখরচ বন্ধ। ও এখন ফকির।
79
00:05:38,796 --> 00:05:41,049
বেশ, সবাই।
মনোযোগ দেয়া যাক।
80
00:05:41,591 --> 00:05:43,676
সবাই রুলস জানিস, ঠিক তো?
81
00:05:43,926 --> 00:05:47,805
সিক্রেট সান্তা অনেকটা
"সিক্রেট ফ্রেন্ড" থাকার মতো।
82
00:05:47,889 --> 00:05:51,100
তাই কাউকে বলতে পারবি না
তুই কাকে পেয়েছিস।
83
00:05:52,518 --> 00:05:55,438
ভাইয়া! আমি LP-টা কিনে দেবো।
আমি তোমাকে পেয়েছি।
84
00:05:56,272 --> 00:05:57,106
কী?
85
00:05:57,190 --> 00:06:00,109
- কী ব্যাপার? আমিও ভাইয়াকে পেয়েছি।
- আমিও।
86
00:06:02,528 --> 00:06:07,075
[ কিম জুং-বং ]
87
00:06:08,993 --> 00:06:11,454
কিম জুং-বং? কাহিনী কী?
88
00:06:12,789 --> 00:06:13,915
ওহ, এটা...
89
00:06:15,208 --> 00:06:16,209
এদিকে দে।
90
00:06:19,295 --> 00:06:20,213
ওকে।
91
00:06:23,216 --> 00:06:28,304
ওকে, এটা জাস্ট প্র্যাকটিস রাউন্ড ছিল।
প্র্যাকটিস রাউন্ড শেষ হয়েছে।
92
00:06:28,388 --> 00:06:31,140
আরেকবার শয়তানি করলে
তোমার হাত কেটে ফেলবো একদম!
93
00:06:34,477 --> 00:06:37,021
আমি যাচ্ছি।
এসব বাচ্চামোর মানে হয়?
94
00:06:38,398 --> 00:06:41,234
তবুও, ভাইয়া সময় নিয়ে করেছে।
একটা নাম নিয়ে যাও।
95
00:06:43,069 --> 00:06:43,903
ধুর।
96
00:06:45,655 --> 00:06:46,697
শয়তান একটা।
97
00:07:03,089 --> 00:07:05,299
আমি যাচ্ছি। স্যরি।
98
00:07:05,675 --> 00:07:08,511
হ্যাঁ, ও যাক।
অনেকক্ষণ থেকেছে এখানে।
99
00:07:08,594 --> 00:07:10,471
আচ্ছা। বাই, তেক।
100
00:07:11,139 --> 00:07:12,682
- বাই, মাস্টার ছই।
- বাই।
101
00:07:12,765 --> 00:07:14,100
- বাই, তেক।
- বাই।
102
00:07:18,271 --> 00:07:19,939
কিন্তু দু'জন দু'জনকে পেলে?
103
00:07:20,022 --> 00:07:21,649
তাহলে দু'জন দু'জনের সাথে
ভালো ব্যবহার করবে।
104
00:07:22,066 --> 00:07:23,276
ব্যাপারটা ভাগ্যের।
105
00:07:23,359 --> 00:07:26,988
- বিয়ে করে ফেলো!
- বিয়ে করে ফেলো!
106
00:07:27,071 --> 00:07:29,365
- বিয়ে করে ফেলো!
- নিজে নিজেকে পেলে?
107
00:07:29,866 --> 00:07:30,950
সেটাও ভাগ্য, তাই...
108
00:07:31,409 --> 00:07:33,202
- বিয়ে করে ফেলো!
- বিয়ে করে ফেলো!
109
00:07:33,286 --> 00:07:34,787
- বিয়ে করে ফেলো!
- বিয়ে করে ফেলো!
110
00:07:34,800 --> 00:07:36,000
[ দং-রিওং ]
111
00:07:36,080 --> 00:07:38,958
সেরকম হবে না।
এখানে মানুষ অনেক।
112
00:07:40,585 --> 00:07:42,462
শেষ তো? আমিও যাচ্ছি।
113
00:07:43,713 --> 00:07:45,715
বো-রা,
ক্রিসমাস ইভ পর্যন্ত সময় পাচ্ছিস!
114
00:07:45,882 --> 00:07:48,426
- এক সপ্তাহ পাচ্ছিস!
- বললাম তো করবো না!
115
00:07:55,057 --> 00:07:55,892
এই!
116
00:07:58,769 --> 00:08:01,063
এই, কী করছিস?
কী হয়েছে তোর?
117
00:08:03,232 --> 00:08:04,567
কী করছিস?
118
00:08:04,692 --> 00:08:05,526
[ বো-রা ]
119
00:08:08,070 --> 00:08:09,489
আসলেই শয়তান তুই!
120
00:08:57,620 --> 00:09:01,082
[ সুন-ঊ ]
121
00:09:10,466 --> 00:09:11,425
কী করছিস?
122
00:09:12,385 --> 00:09:15,680
বড়রা মিটিং করছে।
এতক্ষণে শেষ হয়ে গেছে বোধহয়।
123
00:09:17,390 --> 00:09:19,934
তেকের বাসায় গিয়ে
রামেন খাই চল।
124
00:09:20,017 --> 00:09:21,519
তোকে কিছু বলারও আছে।
125
00:09:21,602 --> 00:09:22,436
আমাকে?
126
00:09:25,523 --> 00:09:27,358
মিটিং করার মানে কী?
127
00:09:27,441 --> 00:09:29,443
প্রতিদিনই সবার মধ্যে কথা হয়।
128
00:09:29,610 --> 00:09:31,779
সেটাই।
বেশ সিরিয়াস হয়ে করছে।
129
00:09:31,862 --> 00:09:33,990
গুরুত্বপূর্ণ কোনো
সিদ্ধান্ত নিচ্ছে বোধহয়।
130
00:09:50,548 --> 00:09:51,882
কিছু নেই?
131
00:09:53,759 --> 00:09:57,972
আর কিছু না থাকলে...
নোটবুকই ঠিক হলো।
132
00:09:58,055 --> 00:10:00,016
সেই ভালো!
133
00:10:00,433 --> 00:10:01,851
তো মিটিং এখানে শেষ করা যাক!
134
00:10:01,934 --> 00:10:03,269
- চলুন—
- দাঁড়ান।
135
00:10:03,352 --> 00:10:05,563
তাহলে, বাচ্চাদের জন্য
এই বছরের উপহার...
136
00:10:05,771 --> 00:10:07,690
নোটবুক!
137
00:10:08,399 --> 00:10:09,317
দাঁড়ান।
138
00:10:10,484 --> 00:10:14,488
নোটবুকের পরিবর্তে
নোটপ্যাড কেমন হয়?
139
00:10:16,574 --> 00:10:17,408
নোটপ্যাড... আহ্!
140
00:10:18,951 --> 00:10:20,870
দুঃখিত। ওর শরীর ভালো নেই।
141
00:10:21,162 --> 00:10:24,624
কীসব বলে না বলে...
142
00:10:25,958 --> 00:10:29,211
নোটবুক হোক বা নোটপ্যাড,
বাচ্চাদের সবাইকে আমি কিনে দেবো!
143
00:10:29,420 --> 00:10:32,048
বেশ।
আমাদের মাসিক মিটিং শেষ করা যাক।
144
00:10:32,131 --> 00:10:34,550
- আর তো কিছু নেই?
- হ্যাঁ।
145
00:10:34,634 --> 00:10:37,136
আগামী মাসে,
এখানে আবার মিটিং হবে।
146
00:10:37,219 --> 00:10:38,387
- আচ্ছা।
- বেশ!
147
00:10:38,471 --> 00:10:40,723
বেশ! অবশেষে শেষ হলো!
148
00:10:40,806 --> 00:10:43,392
খোদা, তিন ঘন্টা ধরে
কেন মিটিং করতে হবে?
149
00:10:43,476 --> 00:10:44,435
দাঁড়ান।
150
00:10:45,436 --> 00:10:47,855
- আমার কিছু বলার ছিল।
- আরে, সুন-ইউং।
151
00:10:48,314 --> 00:10:50,316
এবার শেষ করে বাসায় যাওয়া যাক!
152
00:10:51,067 --> 00:10:53,778
মু-সুং যে ঘুমিয়ে পড়েছে দেখছেন না?
153
00:10:56,614 --> 00:11:02,787
গতবছর, আপনাদের মধ্যে কে
জিন-জুকে বলেছিল সান্তা নেই?
154
00:11:04,872 --> 00:11:05,915
কে বলেছিল?
155
00:11:06,123 --> 00:11:10,544
এই দুধের বাচ্চাকে কে বলেছিল
সান্তা বলতে কিছু নেই?
156
00:11:11,962 --> 00:11:15,049
কে আর বলবে?
ওনাদের বড় মেয়ে হয়তো।
157
00:11:19,011 --> 00:11:21,013
[ এনিমেল কুকি সেট ]
158
00:11:22,431 --> 00:11:26,852
[ এক বছর পূর্বে ]
159
00:11:31,148 --> 00:11:32,108
আপুকে একটা দাও।
160
00:11:34,276 --> 00:11:35,486
একটা দাও।
161
00:11:35,903 --> 00:11:38,614
না!
এগুলো আমাকে সান্তা দাদু দিয়েছে!
162
00:11:41,951 --> 00:11:44,453
জিন-জু।
তোমার মা কিনে এনেছে এগুলো।
163
00:11:46,205 --> 00:11:47,748
সান্তা বলতে কিছু নেই।
164
00:12:06,308 --> 00:12:07,226
জানতাম।
165
00:12:07,435 --> 00:12:10,813
ও সবসময়ই মেজাজ দেখায়।
ভুলে গিয়েছিলাম।
166
00:12:12,148 --> 00:12:14,734
আরে...
বাচ্চারা দ্রুতই এসব ভুলে যায়।
167
00:12:15,025 --> 00:12:17,737
এই বছর আমরা জিন-জুকে
ক্রিসমাস উপহার কিনে দেবো।
168
00:12:19,113 --> 00:12:21,574
উমম... ওকে জাগান।
169
00:12:22,450 --> 00:12:23,492
নাড়া দিন।
170
00:12:24,243 --> 00:12:25,077
জিন-জু...
171
00:12:25,661 --> 00:12:26,620
জিন-জু।
172
00:12:26,704 --> 00:12:29,039
উমম... জিন-জু সোনা!
173
00:12:29,123 --> 00:12:34,253
এই বছর সান্তা দাদুর কাছে কী চাও?
174
00:12:34,336 --> 00:12:37,506
সান্তার কাছে যেটা চাইবে পাবে।
কী চাও?
175
00:12:38,299 --> 00:12:40,634
সান্তা বলতে কিছু নেই।
176
00:12:41,594 --> 00:12:43,012
ওহ, নেই...
177
00:12:56,817 --> 00:12:58,486
খেয়ে একটা মুভি দেখবি?
178
00:12:58,778 --> 00:12:59,820
"Die Hard" বেরিয়েছে।
179
00:12:59,904 --> 00:13:02,198
আমি স্টাডি রুমে যাবো।
আজকে ফিজিক্স শেষ করতে হবে।
180
00:13:03,949 --> 00:13:06,660
কিন্তু তুই-ই তো বললি।
কালকে যাস।
181
00:13:07,077 --> 00:13:09,622
কালকে ওয়ার্ল্ড হিস্টোরির কাজ আছে
আর জিন-জুর সাথে খেলতে হবে।
182
00:13:11,373 --> 00:13:12,208
খা।
183
00:13:13,876 --> 00:13:15,711
এরকম একটা সময়েও
আঁতলামি করছিস।
184
00:13:15,836 --> 00:13:17,338
কেমন ফন্দিবাজ।
185
00:13:18,547 --> 00:13:20,758
কী? আবার কেন গ্যাঁজাচ্ছিস?
186
00:13:25,054 --> 00:13:26,347
বো-রা আপুকে পছন্দ করিস, তাই না?
187
00:13:29,433 --> 00:13:30,893
শুনেছি।
188
00:13:32,019 --> 00:13:32,853
তাই?
189
00:13:35,231 --> 00:13:36,065
কখন?
190
00:13:36,148 --> 00:13:37,983
তুষারপাতের দিন।
আমাদের গেটের পেছন থেকে।
191
00:13:42,613 --> 00:13:43,447
সিক্রেট কিন্তু।
192
00:13:44,698 --> 00:13:47,326
অবশ্যই, শালা।
কাউকে বলবো না।
193
00:13:48,202 --> 00:13:50,204
নিশ্চিত ছিলাম দক-সুনকে পছন্দ করিস।
194
00:13:51,038 --> 00:13:52,373
ওকে কেন করবো?
195
00:13:53,165 --> 00:13:55,084
- দক-সুন বেশি সুন্দর না!
- কী?
196
00:13:58,295 --> 00:14:00,464
অসুন্দর মেয়েদের মধ্যে
বেশি সুন্দর আরকি।
197
00:14:00,548 --> 00:14:02,883
কী বলছিস?
সুন্দর নাকি অসুন্দর?
198
00:14:02,967 --> 00:14:04,677
অবশ্যই অসুন্দর বলছি!
199
00:14:10,224 --> 00:14:12,017
এতক্ষণে মিটিং নিশ্চয়ই শেষ, তাই না?
200
00:14:22,736 --> 00:14:25,698
সকালে উপহার পেলে
বাচ্চারা বিশ্বাস করে নেয়।
201
00:14:25,781 --> 00:14:29,410
তাই জিন-জুর জন্য উপহার কিনে
ওর বাসার সামনে রাখবেন, কেমন?
202
00:14:31,537 --> 00:14:32,454
জিন-জু!
203
00:14:33,873 --> 00:14:37,293
আমাদের জিন-জু ক্রিসমাসে কী চায়?
204
00:14:37,376 --> 00:14:38,669
আমরা তোমাকে কিনে দেবো।
205
00:14:40,838 --> 00:14:43,465
বলে ফেলো। আমি কিনে দেবো।
কী চাও?
206
00:14:44,884 --> 00:14:46,135
তুষারমানব!
207
00:14:46,552 --> 00:14:47,761
সহজ একদম!
208
00:14:48,220 --> 00:14:50,598
ওহ, আমার জিন-জু তুষারমানব চায়?
209
00:14:51,140 --> 00:14:52,391
কী করি বলো তো?
210
00:14:52,892 --> 00:14:55,978
সেটা তো কেবল সান্তা থাকলেই পাবে।
211
00:14:56,103 --> 00:14:58,147
আর কে তোমাকে তুষারমানব কিনে দিবে?
212
00:14:58,230 --> 00:14:59,815
সেটাই তো!
213
00:14:59,899 --> 00:15:04,320
কোনো দোকান তুষারমানব বিক্রি করে না।
শুধু সান্তা-ই সেটা এনে দিতে পারবে!
214
00:15:04,862 --> 00:15:06,155
তাহলে জিন-জু...
215
00:15:06,280 --> 00:15:12,453
তোমার জন্য চাচী সান্তাকে খুব করে বলবো
যাতে তুমি একটা তুষারমানব পাও!
216
00:15:12,536 --> 00:15:13,454
কেমন?
217
00:15:16,081 --> 00:15:17,750
কিন্তু... সেদিন...
218
00:15:19,752 --> 00:15:20,753
জিন-জু!
219
00:15:21,211 --> 00:15:22,963
জুং-বং ভাইয়ার কাছে বান আছে।
220
00:15:23,047 --> 00:15:24,214
ভাইয়াকে গিয়ে একটা দিতে বলো।
221
00:15:24,798 --> 00:15:26,091
- বান?
- হ্যাঁ।
222
00:15:30,387 --> 00:15:32,806
কিন্তু সেদিন তুষার না পড়লে?
223
00:15:32,932 --> 00:15:35,059
- তুষারমানব কীভাবে বানাবো?
- সেরেছে...
224
00:15:35,142 --> 00:15:37,186
অতো কিছু তো ভাবিনি।
225
00:15:38,771 --> 00:15:40,022
তুষার পড়বে।
226
00:15:40,898 --> 00:15:44,568
২৩ ও ২৪ তারিখ
সউলে তুষার পড়বে লিখেছে!
227
00:15:44,652 --> 00:15:46,570
বাঁচা গেল তাহলে!
228
00:15:46,654 --> 00:15:48,614
তাহলে আর কোনো চিন্তা নেই!
229
00:15:48,697 --> 00:15:51,033
তুষার পড়লে,
তুষারমানব বানানো ব্যাপারই না।
230
00:15:51,200 --> 00:15:53,327
তাহলে সব তো মিটমাট হয়েই গেল?
231
00:15:53,410 --> 00:15:54,662
এবার যাওয়া যাক!
232
00:15:54,787 --> 00:15:57,957
খোদা! আরেকটা মিটিং হলে
আমি একদম মরে যাবো।
233
00:15:58,207 --> 00:16:00,125
এই, মু-সুং! উঠুন!
234
00:16:00,793 --> 00:16:03,128
বাপরে... লোকটা...
235
00:16:03,212 --> 00:16:06,548
কাউকে অন্যের বাসায় এত সহজে
ঘুমিয়ে পড়তে কখনো দেখিনি।
236
00:16:06,632 --> 00:16:08,968
তেকের জন্য নাস্তা বানাতে
খুব ভোরে উঠেছিল বলে।
237
00:16:09,051 --> 00:16:12,012
যাকগে, ক্রিসমাস ইভের দিন রাতে
আবার মিটিং করা যাক, কেমন?
238
00:16:12,137 --> 00:16:15,516
সবার আসা উচিত।
যত মানুষ তত আনন্দ!
239
00:16:15,599 --> 00:16:18,769
অবশ্যই! তখন তো ছুটি,
প্রচুর সময় পাবো!
240
00:16:18,852 --> 00:16:20,938
বেশ, আমি যাচ্ছি তাহলে!
241
00:16:21,021 --> 00:16:24,566
- আচ্ছা!
- যান!
242
00:16:24,650 --> 00:16:28,529
- সাবধানে যাবেন।
- আসি!
243
00:16:32,324 --> 00:16:34,410
- কব্জিতে আবারও ব্যথা করছে?
- হ্যাঁ।
244
00:16:34,493 --> 00:16:37,496
শীত বোধহয় আসছে।
এই সময়ে ব্যথা করে।
245
00:16:38,789 --> 00:16:40,916
আপনারা যাওয়ার আগে খাওয়া যাক।
246
00:16:41,542 --> 00:16:43,544
কিমচি নুডলস বানাবো?
247
00:16:43,627 --> 00:16:45,629
তোমার কব্জিতে ব্যথা,
কষ্ট করো না।
248
00:16:46,171 --> 00:16:48,215
কোরিয়ান স্টাইল চাইনিজ ফুড চলবে?
249
00:16:48,340 --> 00:16:49,591
আমি জামপং খাবো।
250
00:16:49,675 --> 00:16:53,470
আমি লাল মরিচের জাজাংমুন খাবো!
251
00:16:53,554 --> 00:16:55,139
তেকের বাবা, কোথায় যাচ্ছেন?
252
00:16:55,222 --> 00:16:58,058
ওহ... আমাকে গিয়ে ডিনার বানাতে হবে।
253
00:16:58,517 --> 00:17:00,394
আরে, এখানেই তো খেতে পারেন!
254
00:17:00,477 --> 00:17:03,772
হ্যাঁ! জাজাংমুন খেয়ে যান।
তেক গো-গেম একাডেমিতে গেছে।
255
00:17:04,481 --> 00:17:07,735
তবুও... ও ডিনার না খেয়ে আসলে?
256
00:17:07,818 --> 00:17:10,487
তাহলে আমরা ওকে বানিয়ে দিতে পারবো!
257
00:17:10,571 --> 00:17:12,573
একবেলা না খেলে কিছু হবে না!
258
00:17:12,698 --> 00:17:16,285
আমার পুনর্জন্ম নেয়ার হলে,
ওনার ছেলে হয়ে নিতে চাইবো।
259
00:17:16,410 --> 00:17:20,205
ছেলের দেখভাল করার বেলায়
আপনি সবার সেরা।
260
00:17:20,289 --> 00:17:23,542
এই মায়েদের
আপনার কাছ থেকে শেখা উচিত।
261
00:17:23,625 --> 00:17:26,295
না, তা না।
আমি বেশিকিছু করি না।
262
00:17:26,378 --> 00:17:31,300
আরে ভাই। আপনি বেশিকিছু না করলে,
আমার স্ত্রী তো কিছুই করছে না!
263
00:17:31,717 --> 00:17:36,180
আপনার তুলনায়,
ও খাওয়া ছাড়া আর কিছু করে না!
264
00:17:38,515 --> 00:17:39,683
কী বললে?
265
00:17:40,309 --> 00:17:42,811
জলদি মাফ চান!
266
00:17:42,895 --> 00:17:45,981
এমনি বলছিলাম।
267
00:17:46,065 --> 00:17:49,151
আমি কি বলেছি তুমি সত্যিই এমন?
তুমি জানো আমি কী ভাবি।
268
00:17:49,735 --> 00:17:52,321
জলদি অ্যাপোলজি (মাফ) চান!
269
00:17:52,404 --> 00:17:55,824
এরকম কিছুর জন্য অ্যাপোলজি চাইতে হবে কেন?
অ্যাপোলজির পরিবর্তে...
270
00:17:57,576 --> 00:17:59,161
"বি"-পোলজি চাচ্ছি।
271
00:17:59,578 --> 00:18:05,793
মরণ! তোমার এসব
ফালতু তামাশা বন্ধ করো!
272
00:18:05,876 --> 00:18:09,463
কী? "অ্যা"-পোলজির চেয়ে
"বি"-পোলজির দাম অনেক বেশি!
273
00:18:09,546 --> 00:18:11,131
"অ্যা" এর পর "বি" আসে,
তাই এটার দাম বেশি!
274
00:18:11,215 --> 00:18:14,343
ধুর! যত্তসব!
275
00:18:14,468 --> 00:18:17,179
তুমি একটা আপদ!
আজকে তোমাকে মেরেই ফেলবো!
276
00:18:17,262 --> 00:18:20,599
- আচ্ছা, তাহলে "সি"-পোলজি! "ডি"-পোলজি?
- "ডি"-পোলজির গুষ্টি কিলাই!
277
00:18:20,766 --> 00:18:24,019
- এই!
- ভাবি, ওনাকে ছেড়ে দিন।
278
00:18:26,063 --> 00:18:28,148
দক-সুন, আমি।
279
00:18:28,440 --> 00:18:31,819
আমরা জাজাংমুন অর্ডার করছি।
তোরাও কিছু অর্ডার কর!
280
00:18:37,491 --> 00:18:38,325
মজা?
281
00:18:42,204 --> 00:18:44,373
সামনের বাসা থেকে
টাকা চেয়ে নিবেন।
282
00:18:44,623 --> 00:18:46,708
- আচ্ছা। উপভোগ করুন!
- ধন্যবাদ।
283
00:18:55,092 --> 00:18:55,968
দং-রিওং।
284
00:18:56,969 --> 00:18:58,178
তুই কীভাবে জানলি?
285
00:18:58,679 --> 00:18:59,721
মোটরসাইকেলের শব্দ শুনেছি।
286
00:19:01,765 --> 00:19:04,643
- বাকিরা কোথায়?
- পড়ছে। আঁতেল সব।
287
00:19:10,315 --> 00:19:15,112
[ ঘুমিয়ো না স্টাডি রুম ]
288
00:19:26,081 --> 00:19:27,749
আপু তুমি কার সিক্রেট সান্তা?
289
00:19:28,417 --> 00:19:29,585
জানি না। জানতেও চাই না।
290
00:19:39,511 --> 00:19:40,762
খাও, ভাইয়া।
291
00:19:43,557 --> 00:19:46,059
কীভাবে... এটাই ভাগ্য!
292
00:19:50,397 --> 00:19:51,231
ওহ!
293
00:19:52,649 --> 00:19:53,942
- নো-উল, দাঁড়া।
- আচ্ছা।
294
00:19:57,738 --> 00:19:59,448
ভাইয়া, তুমি কি... কোনোভাবে—
295
00:20:01,325 --> 00:20:02,910
নিয়ম মানতে হবে।
296
00:20:05,078 --> 00:20:06,997
তোমরা দু'জন দু'জনকে পেয়েছো, তাই না?
297
00:20:07,706 --> 00:20:09,958
দু'জনকে মানিয়েছে।
বিয়ে করে ফেলো।
298
00:20:11,418 --> 00:20:15,505
- বিয়ে করে ফেলো।
- বিয়ে করে ফেলো।
299
00:20:26,225 --> 00:20:27,142
ওয়াও।
300
00:20:28,185 --> 00:20:29,019
নো-উল।
301
00:20:31,355 --> 00:20:34,942
ইদানীং, আমার হাতে বেশি টাকা নেই।
302
00:20:35,025 --> 00:20:39,196
নয়তো, তোকে অনেকগুলো
কলা কিনে দিতাম।
303
00:20:39,279 --> 00:20:42,032
না, দিতে হবে না।
304
00:20:43,951 --> 00:20:46,536
তারচেয়ে... আমি...
305
00:20:46,912 --> 00:20:47,788
বল।
306
00:20:48,580 --> 00:20:50,999
তোর জন্য কিছু করতে পারলে,
সব করবো।
307
00:20:51,250 --> 00:20:56,088
আমি যে LP খুব করে চাই
সেটা আমাকে দিবি বলেছিস, তাই...
308
00:20:56,255 --> 00:20:58,674
এমনকিছু নেই
যা তোর জন্য করবো না।
309
00:20:58,757 --> 00:21:00,842
এই রুমের কিছু তুই চাইলে,
310
00:21:01,593 --> 00:21:02,719
আমি দিয়ে দেবো।
311
00:21:04,096 --> 00:21:07,474
তোমার কাছে কি,
"হোয়াং সা" আছে?
312
00:21:07,766 --> 00:21:08,809
হোয়াং সা?
313
00:21:09,476 --> 00:21:11,061
মানে বসন্তের অনাহূত অতিথি?
314
00:21:13,105 --> 00:21:13,981
আমার রুমে?
315
00:21:15,232 --> 00:21:16,316
না!
316
00:21:17,734 --> 00:21:19,278
ওইযে, "মনোহর কৈশোর"।
317
00:21:20,195 --> 00:21:22,739
ও, ওই উপন্যাস।
318
00:21:22,823 --> 00:21:24,449
তোমার কাছে আছে, তাই না?
319
00:21:24,533 --> 00:21:27,786
আমার কাছে নেই,
তবে আমার পরিচিত একজনের কাছে আছে।
320
00:21:27,911 --> 00:21:29,746
তুই চাইলে, এনে দিতে পারি।
321
00:21:35,752 --> 00:21:39,464
কিম জুং-বং!
322
00:21:44,219 --> 00:21:49,349
[ সুং দক-সুন ]
323
00:21:49,599 --> 00:21:53,353
[ জুং-হোয়ান ]
324
00:22:00,569 --> 00:22:03,488
লি মি-ইয়ন একটা ছোট্ট শহরে
থেকেও এত সুন্দর কীভাবে?
325
00:22:14,708 --> 00:22:18,920
- তেক এখনো ফিরেনি?
- এই, নক দিয়ে তো ঢোক! নক!
326
00:22:21,423 --> 00:22:23,425
নক না ছাই।
327
00:22:23,925 --> 00:22:24,843
কী করছিস?
328
00:22:25,802 --> 00:22:27,054
করিনি।
329
00:22:27,429 --> 00:22:29,348
কী?
কী করিসনি?
330
00:22:30,182 --> 00:22:32,851
কী?
নিজের কাজ কর গিয়ে।
331
00:22:33,393 --> 00:22:34,227
আচ্ছা।
332
00:22:36,772 --> 00:22:39,232
বাইরে বৃষ্টি হচ্ছে?
মুষলধারে বৃষ্টি হচ্ছে কেন?
333
00:22:39,316 --> 00:22:42,027
এই! দাঁড়া!
334
00:22:42,152 --> 00:22:44,154
এমন কেন করছিস!
335
00:22:45,197 --> 00:22:47,783
- কীসে হাত দিচ্ছিস?
- ওটা দে!
336
00:22:47,866 --> 00:22:49,910
আচ্ছা, আচ্ছা! দিচ্ছি!
337
00:22:51,620 --> 00:22:52,662
এই, দাঁড়া!
338
00:23:10,806 --> 00:23:12,182
কী এসব?
339
00:23:17,646 --> 00:23:19,106
বাচ্চাদের জানার দরকার নেই।
340
00:23:20,357 --> 00:23:23,193
খোদা, শুধু নোংরা জিনিস নিয়ে থাকিস।
341
00:23:23,777 --> 00:23:26,780
এই, সব ছেলেরা এসব পড়ে।
শুধু আমি পড়ি?
342
00:23:28,156 --> 00:23:29,866
আমার ক্লাসের সবাই পড়ে।
343
00:23:30,283 --> 00:23:31,159
এহ্!
344
00:23:32,619 --> 00:23:34,454
কী?
345
00:23:34,538 --> 00:23:37,958
ছেলেরা সবসময়
বন্ধুদের সাথে এসব দেখে!
346
00:23:38,166 --> 00:23:39,668
বাড়াবাড়ি করছিস কেন?
347
00:23:40,544 --> 00:23:43,088
বন্ধুদের সাথে কীভাবে
এই ধরণের বই পড়িস?
348
00:23:43,505 --> 00:23:45,674
- জঘন্য।
- জঘন্য? জঘ—
349
00:23:46,133 --> 00:23:48,135
এই, তাহলে কি মায়ের সাথে পড়বো?
350
00:23:49,553 --> 00:23:52,139
যাকগে, তুই একটা পশু।
351
00:23:52,222 --> 00:23:54,224
সাহস কত...
352
00:23:55,600 --> 00:23:58,270
আমি তেককে আনতে যাচ্ছি।
বাসাটা একটু দেখো, কেমন?
353
00:23:58,353 --> 00:24:00,730
আচ্ছা, চিন্তা করবেন না।
354
00:24:00,814 --> 00:24:04,025
বাসা আমরা ঠিকমতো দেখবো,
তাই না রে?
355
00:24:11,950 --> 00:24:15,078
- তেককে আনতে যাচ্ছেন?
- জি!
356
00:24:15,412 --> 00:24:17,414
ও ছাতা নিয়ে যায়নি।
357
00:24:19,332 --> 00:24:21,376
বাবার কেমন ভালোবাসা!
358
00:24:21,460 --> 00:24:23,628
উনি বৃষ্টি হলেই ছাতা নিয়ে
ওকে আনতে যান,
359
00:24:23,712 --> 00:24:25,046
ওর কখন শেষ হবে না জেনেই।
360
00:24:25,922 --> 00:24:28,967
আমি নিশ্চিত আজকেও
একাডেমির সামনে দাঁড়িয়ে থাকবে।
361
00:24:29,176 --> 00:24:31,344
ওকে ডেকে নিয়ে আসলেই তো হয়!
362
00:24:31,511 --> 00:24:33,763
- অদ্ভুত লোক!
- হ্যাঁ!
363
00:24:39,311 --> 00:24:40,228
ট্যাক্সি!
364
00:24:45,442 --> 00:24:46,443
হ্যালো।
365
00:24:47,277 --> 00:24:49,154
গো-গেম একাডেমিতে নিয়ে যাবেন?
366
00:24:49,237 --> 00:24:50,155
অবশ্যই।
367
00:24:51,448 --> 00:24:54,284
[ কোরিয়া গো-গেম একাডেমি ]
368
00:25:01,833 --> 00:25:03,668
ওহ! হ্যালো!
369
00:25:04,961 --> 00:25:07,255
মাস্টার ছই তেককে ডেকে দেবো?
ভেতরে আছে।
370
00:25:07,339 --> 00:25:09,007
নয়তো আপনি ভেতরে যেতে পারেন।
371
00:25:09,132 --> 00:25:10,425
না, ঠিক আছে।
372
00:25:10,509 --> 00:25:12,969
আমার বৃষ্টি দেখতে ভালো লাগে।
373
00:25:13,053 --> 00:25:15,055
- সমস্যা নেই।
- ও, আচ্ছা।
374
00:25:15,263 --> 00:25:16,348
আসি তাহলে।
375
00:25:16,473 --> 00:25:17,766
বিদায়।
376
00:26:03,645 --> 00:26:05,230
হাতমোজাগুলো খুব সুন্দর, তাই না?
377
00:26:05,438 --> 00:26:07,190
পিংক কালার আমাকেও মানাবে।
378
00:26:07,649 --> 00:26:09,651
লি মি-ইয়ন পরেছে বলে সুন্দর লাগছে।
379
00:26:10,777 --> 00:26:12,195
তুই খুব বদমাশ।
380
00:26:12,362 --> 00:26:14,823
- তোকে কিনে দিতে বলেছি?
- কিনে দেবো বলেছি?
381
00:26:15,240 --> 00:26:17,826
- সর। তেককে বলবো।
- ও কেন কিনে দিবে?
382
00:26:18,326 --> 00:26:20,495
- কারণ ও আমার সিক্রেট সান্তা।
- ও তোর সিক্রেট সান্তা?
383
00:26:22,622 --> 00:26:24,624
তো কি তুই? তুই, তাই না?
384
00:26:25,041 --> 00:26:27,669
না, আমি না।
385
00:26:28,753 --> 00:26:30,297
তুই না হলে, নিশ্চয়ই তেক।
386
00:26:34,759 --> 00:26:37,137
প্লিজ, তেক আমার সিক্রেট সান্তা হোক।
387
00:26:39,264 --> 00:26:40,473
বলা যায় না...
388
00:26:48,440 --> 00:26:49,899
বাবা, কখন এলে?
389
00:26:50,525 --> 00:26:51,568
বেশিক্ষণ হয়নি।
390
00:26:51,776 --> 00:26:53,403
চল। ঠান্ডা।
391
00:27:26,102 --> 00:27:27,646
কালকে তো বুসান যাচ্ছিস...
392
00:27:27,979 --> 00:27:30,899
এত বৃষ্টি হওয়ায় চিন্তা হচ্ছে।
রাস্তা পিচ্ছিল হয়ে যাবে।
393
00:27:31,775 --> 00:27:32,901
কিছু হবে না।
394
00:27:36,863 --> 00:27:39,866
ফাইনাল ম্যাচ ক্রিসমাস ইভে।
395
00:27:41,618 --> 00:27:43,036
সেদিন তোমার জন্মদিন...
396
00:27:45,747 --> 00:27:47,415
আমার ফিরতে
বেশ দেরি হবে বোধহয়।
397
00:27:48,875 --> 00:27:50,001
স্যরি।
398
00:27:51,169 --> 00:27:52,879
জন্মদিন উদযাপনের বয়স নেই আমার।
399
00:27:53,380 --> 00:27:55,924
শুধু নিজের কথা ভাব।
আমাকে নিয়ে ভাবিস না।
400
00:27:56,341 --> 00:27:59,886
- তবুও... তুমি কিছু চাও?
- না, কিছু লাগবে না।
401
00:28:02,722 --> 00:28:03,556
ওহ...
402
00:28:04,557 --> 00:28:08,061
কালকে তো রিপোর্টার পার্কের
সাথে ওটা আছে, তাই না?
403
00:28:09,479 --> 00:28:12,273
হ্যাঁ... কালকে তোমার
শুটিং আছে, তাই তো?
404
00:28:12,524 --> 00:28:15,777
স্যরি। উনি অনুরোধ করলেন,
তাই না করতে পারিনি।
405
00:28:15,860 --> 00:28:19,906
সমস্যা নেই।
রিপোর্টার পার্ক অনুরোধ করেছেন।
406
00:28:20,949 --> 00:28:25,787
তোর ফ্যান ক্লাবের সভাপতি উনি,
তাই অতটুকু করতে পারবো।
407
00:28:26,496 --> 00:28:29,332
তোমাকে বেশি বিরক্ত করলে,
আমাকে হোটেলে কল দিও।
408
00:28:29,791 --> 00:28:32,419
আমার সাথে সম্পর্ক ভালো হওয়ায়,
কিছু বলতে পারবো।
409
00:28:32,502 --> 00:28:33,586
না, সমস্যা নেই।
410
00:28:34,504 --> 00:28:36,172
উনি সবসময় আমাদের সাহায্য করেন।
411
00:28:37,298 --> 00:28:38,174
ঠিক আছে।
412
00:28:54,190 --> 00:28:55,650
আচ্ছা। ভালো দেখাচ্ছে।
413
00:28:56,151 --> 00:29:00,447
নার্ভাস হবেন না। স্বাভাবিকভাবে শুধু
রিপোর্টার পার্কের প্রশ্নের উত্তর দিবেন।
414
00:29:01,322 --> 00:29:05,452
চিন্তা কীসের? ভালোভাবে এডিট
করে দেবো, তাই ভাববেন না।
415
00:29:05,535 --> 00:29:06,786
আচ্ছা, ধন্যবাদ।
416
00:29:07,162 --> 00:29:08,496
কথা কম বলি আসলে।
417
00:29:08,580 --> 00:29:10,498
শুধু ভালো দিকগুলো ধরবো।
418
00:29:10,582 --> 00:29:11,750
শুরু করবো?
419
00:29:11,875 --> 00:29:13,168
স্যার, আপনি রেডি?
420
00:29:13,793 --> 00:29:14,627
হ্যাঁ।
421
00:29:14,711 --> 00:29:18,256
প্রথমে, ছই তেক ৬-দানের
শিশুকাল দিয়ে শুরু করছি।
422
00:29:29,267 --> 00:29:33,980
দেখ।
"কিয়া" নিশ্চিত এই খেলা জিতবে।
423
00:29:34,314 --> 00:29:37,233
আন খিউং-সু, ইও জে-হা,
জুং দুক-হোয়ান!
424
00:29:37,317 --> 00:29:40,570
এই তিনজন একসাথে হলে
কেউ ওদের হারাতে পারবে না।
425
00:29:40,653 --> 00:29:42,322
"স্যামসাং ইলেকট্রনিক" জিতবে।
426
00:29:42,989 --> 00:29:45,116
জুন জি-উন, কিম হিউন-জুন,
ওহ সে-হুন।
427
00:29:45,200 --> 00:29:46,785
সব অভিজ্ঞ খেলোয়াড়ে ভর্তি।
428
00:29:46,951 --> 00:29:48,495
হারামজাদা...
429
00:29:48,578 --> 00:29:50,830
ও, হ্যাঁ। একদম ভুলে গেছি।
430
00:29:50,997 --> 00:29:53,833
দলে একেবারে নতুন এক
খেলোয়াড় এসেছে, হ জে!
431
00:29:54,125 --> 00:29:56,795
কিম হিউন-জুন একাই
৫০ পয়েন্ট আনতে পারবে।
432
00:29:56,878 --> 00:29:58,755
এই, ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে!
433
00:29:58,838 --> 00:30:00,882
দেখ! হ জে
৫১ পয়েন্টের বেশি পেয়েছে!
434
00:30:01,341 --> 00:30:03,426
খোদা, দু'জন একদম একই।
435
00:30:03,551 --> 00:30:04,886
বো-রা, একটু ঝিনুক খা।
436
00:30:04,969 --> 00:30:06,888
- তোর নানি পাঠিয়েছে।
- খাবো না।
437
00:30:06,971 --> 00:30:09,682
খেয়ো না।
বেশি নেইও অবশ্য।
438
00:30:10,266 --> 00:30:13,645
বয়স তোর ২০,
এখনো খাওয়া-দাওয়ায় এত বাছবিচার?
439
00:30:13,728 --> 00:30:15,772
জলদি খা!
তোর নানি পাঠিয়েছে!
440
00:30:21,069 --> 00:30:22,111
হ্যালো?
441
00:30:23,780 --> 00:30:26,157
কে এটা? আমাদের তেক নাকি!
442
00:30:26,783 --> 00:30:31,913
বাপরে, শুধু তেকের বেলায়
দক-সুন এত ভদ্র। ভাবছি কী হয়েছে।
443
00:30:32,038 --> 00:30:34,123
আপুর বান্ধবীরাও
তেক ভাইয়ার বেলায় ভদ্র।
444
00:30:34,207 --> 00:30:36,376
সে আমাদের জাতীয় সম্পদ হওয়ায়
ওরা তাকে আগলে রাখে।
445
00:30:36,459 --> 00:30:38,211
হ্যালো, সারা দেশের ভক্তকূল!
446
00:30:38,294 --> 00:30:41,214
- বাবা, খেলা শুরু হচ্ছে।
- হ্যাঁ।
447
00:30:42,841 --> 00:30:45,301
দক-সুন,
তোকে কিছু জিজ্ঞেস করার ছিল।
448
00:30:45,844 --> 00:30:46,845
হ্যাঁ! কী?
449
00:30:49,305 --> 00:30:51,391
এই! সাউন্ড কমা!
শুনতে পাচ্ছি না!
450
00:30:53,142 --> 00:30:57,230
আসলে...
২৪ তারিখে বাবার জন্মদিন।
451
00:30:57,647 --> 00:30:58,690
হ্যাঁ, তেক?
452
00:30:58,857 --> 00:31:00,441
গিফট হিসেবে কী কিনবো?
453
00:31:00,608 --> 00:31:01,442
গিফট?
454
00:31:01,943 --> 00:31:02,777
হ্যাঁ, গিফট?
455
00:31:04,070 --> 00:31:05,905
গিফট হিসেবে কী কিনবো?
456
00:31:06,364 --> 00:31:10,076
এই, সরাসরি আমাকে কীভাবে
এরকম কিছু জিজ্ঞেস করিস?
457
00:31:10,660 --> 00:31:12,120
ওহ... তাই?
458
00:31:12,704 --> 00:31:14,747
ভাবলাম জেনে নিলে ভালো হয়।
459
00:31:14,831 --> 00:31:16,833
নো-উল,
তেক বোধহয় আমাকে পেয়েছে!
460
00:31:16,916 --> 00:31:18,710
আমার সিক্রেট সান্তা তেক!
ইয়েস!
461
00:31:18,793 --> 00:31:20,378
তাই নাকি? ওয়াও।
462
00:31:22,839 --> 00:31:25,466
এই! সাউন্ড কমাতে বলেছি!
463
00:31:25,550 --> 00:31:27,802
মেরে ফেলবো তোকে!
সাউন্ড কমা!
464
00:31:28,303 --> 00:31:29,929
শুনতে পাচ্ছি না!
465
00:31:30,889 --> 00:31:34,058
এই প্রথম গিফট কিনছি,
তাই বুঝতে পারছি না কী কিনবো।
466
00:31:35,768 --> 00:31:36,936
বাবার জন্য কী কিনবো?
467
00:31:38,313 --> 00:31:40,315
কালকের ম্যাচের আগে
হাতে কিছু সময় আছে,
468
00:31:40,398 --> 00:31:42,150
তাই দোকানে যাবো একটু।
469
00:31:42,233 --> 00:31:43,693
কী কিনবো?
470
00:31:43,860 --> 00:31:46,946
উমম... হাতমোজা!
471
00:31:47,822 --> 00:31:48,656
হাতমোজা?
472
00:31:49,282 --> 00:31:51,784
ওহ... ভালো বলেছিস।
473
00:31:52,201 --> 00:31:54,913
কিন্তু কেমন হাতমোজা?
এ ব্যাপারে খুব একটা জানি না।
474
00:31:55,330 --> 00:31:56,205
পিংক হাতমোজা!
475
00:31:56,915 --> 00:31:58,625
পিংক হাতমোজা খুব সুন্দর!
476
00:31:58,708 --> 00:32:01,544
পিংক হাতমোজা?
চলবে তো?
477
00:32:01,961 --> 00:32:03,379
অবশ্যই চলবে!
478
00:32:03,463 --> 00:32:05,882
তুই হয়তো জানিস না,
এখন পিংক হাতমোজার চল!
479
00:32:05,965 --> 00:32:07,675
কিম হিউন-জুন! শুট!
480
00:32:07,759 --> 00:32:11,471
- মরতে চাস?
- শুট! টাই ম্যাচ!
481
00:32:11,554 --> 00:32:13,097
শুনতে পাচ্ছি না বললাম!
482
00:32:15,141 --> 00:32:17,060
এইতো! কিম হিউন-জুন!
483
00:32:18,394 --> 00:32:19,854
বাবা পছন্দ করবে তো?
484
00:32:23,274 --> 00:32:25,276
বাবা আর আমি কখনো
গিফট বিনিময় করিনি,
485
00:32:25,777 --> 00:32:28,947
তাই জানি না কেনার পর
গিফটটা কীভাবে দেবো।
486
00:32:30,073 --> 00:32:31,074
হ্যালো?
487
00:32:31,157 --> 00:32:33,368
আচ্ছা, দক-সুন। ধন্যবাদ।
488
00:32:33,451 --> 00:32:34,994
ক্রিসমাসের দিন দেখা হবে।
489
00:32:35,370 --> 00:32:37,830
কী? ক্রিসমাসের দিন?
ফিরছিস কবে?
490
00:32:38,247 --> 00:32:39,582
ম্যাচ ২৪ তারিখে।
491
00:32:40,667 --> 00:32:43,920
বুসানে হবে,
তাই ১১টার পর ফিরবো হয়তো।
492
00:32:44,380 --> 00:32:46,631
ওহ...
তোর জন্য অপেক্ষা করবো।
493
00:32:47,423 --> 00:32:49,050
না। কেন অপেক্ষা করবি?
494
00:32:49,133 --> 00:32:50,510
করতে চাই বলে!
495
00:32:52,178 --> 00:32:55,473
তাহলে তোর সাথে দেখা করবো।
ঘুমাস না, অপেক্ষা করিস।
496
00:32:55,556 --> 00:32:57,058
আচ্ছা!
497
00:32:58,101 --> 00:32:59,727
খেলার জন্য শুভকামনা!
498
00:32:59,811 --> 00:33:01,229
ঠান্ডা থেকে সাবধানে থাকিস!
499
00:33:01,646 --> 00:33:02,647
বাই!
500
00:33:05,984 --> 00:33:08,820
বাবা! আমি হাতমোজা পাচ্ছি!
501
00:33:08,945 --> 00:33:09,988
কীসের হাতমোজা?
502
00:33:10,071 --> 00:33:11,990
কিছুর না।
তেক আমাকে কিছু দিচ্ছে।
503
00:33:15,952 --> 00:33:17,954
কিমচি স্যুপ দারুণ হয়েছে।
504
00:33:18,746 --> 00:33:19,956
মা, আরেকটু স্যুপ দাও!
505
00:33:20,540 --> 00:33:21,374
দিচ্ছি।
506
00:33:23,084 --> 00:33:26,963
তাহলে ছোট থেকেই
সে শান্ত স্বভাবের ছেলে?
507
00:33:27,130 --> 00:33:30,842
হ্যাঁ। ছোট থেকেই
ও শান্ত আর ভদ্র ছেলে।
508
00:33:31,217 --> 00:33:34,971
কিছু কিনে দেয়ার জন্য
কখনো জ্বালাতন করেনি?
509
00:33:35,054 --> 00:33:35,888
করেনি।
510
00:33:36,472 --> 00:33:39,308
- ও দ্রুত বড় হয়েছে, তাই...
- আচ্ছা।
511
00:33:39,976 --> 00:33:43,604
ছই তেক যেহেতু এমন জিনিয়াস,
তার গর্ভধারণ স্বপ্নও নিশ্চয়ই ইউনিক ছিল।
512
00:33:43,688 --> 00:33:47,025
তার গর্ভধারণ স্বপ্ন কী ছিল?
513
00:33:48,359 --> 00:33:50,737
আহ্, গর্ভধারণ স্বপ্ন...
514
00:33:52,697 --> 00:33:53,865
মনে পড়ছে না ঠিক।
515
00:33:54,991 --> 00:33:56,576
মা, আমি স্টাডি রুমে যাচ্ছি!
516
00:33:56,701 --> 00:33:57,702
ওহ, হ্যালো চাচী।
517
00:33:57,785 --> 00:33:59,787
- সুন-ঊ। পড়তে যাচ্ছো?
- জি।
518
00:33:59,912 --> 00:34:03,583
কেন? আজ রবিবার। বাসায় পড়!
মজার কিছু বানিয়ে খাওয়াবো!
519
00:34:03,666 --> 00:34:05,501
সমস্যা নেই।
সন্ধ্যায় চলে আসবো।
520
00:34:05,793 --> 00:34:08,212
কব্জিতে ব্যথা নিয়ে
এসব করো না!
521
00:34:08,588 --> 00:34:10,131
জলদি ডাক্তার দেখিয়ে আসো!
522
00:34:10,798 --> 00:34:12,383
আস্তে খুললে সমস্যা নেই।
523
00:34:12,967 --> 00:34:14,761
- আরে, মা!
- আচ্ছা, বেশ।
524
00:34:14,927 --> 00:34:16,387
ঘ্যানঘ্যান করিস না।
525
00:34:17,221 --> 00:34:18,806
জিন-জু?
কোথায় গেছে ও?
526
00:34:19,682 --> 00:34:22,226
সুগার ক্যান্ডি কিনতে গেছে নিশ্চয়ই!
527
00:34:22,310 --> 00:34:24,437
জুং-বং এর বাবা মাত্রই ওকে
১০০ উয়ন দিয়েছে।
528
00:34:24,520 --> 00:34:25,646
অনেক দিয়েছে তো...
529
00:34:26,189 --> 00:34:28,191
ওকে নিয়ে আসতে পারবি?
আমার কথা শোনে না।
530
00:34:28,399 --> 00:34:30,568
- আচ্ছা, যাচ্ছি।
- আচ্ছা।
531
00:34:31,277 --> 00:34:33,196
- যাচ্ছি!
- হ্যাঁ, যাও!
532
00:34:34,739 --> 00:34:38,076
ছেলেকে মানুষের মতো
মানুষ করেছো।
533
00:34:38,576 --> 00:34:40,912
তোমার হাতে ব্যথা বলে
ঢাকনা খুলে দিয়েছে।
534
00:34:45,166 --> 00:34:47,543
সুন-ঊকে নিয়ে তোমার
একটুও চিন্তা করতে হবে না।
535
00:34:47,627 --> 00:34:50,671
ওর যা দরকার সব করে,
বোনের খেয়াল রাখে।
536
00:34:50,922 --> 00:34:52,256
ওকে বিয়ে দিবে কীভাবে?
537
00:34:52,340 --> 00:34:55,468
ওটা বলবেন না!
কেঁদে ফেলবো আমি!
538
00:34:56,928 --> 00:34:57,929
রাইস কেক বানিয়েছেন?
539
00:34:58,012 --> 00:35:00,598
হ্যাঁ। বাসায় প্রচুর চাল।
540
00:35:00,973 --> 00:35:03,851
- খাওয়া যাক!
- বাহ্, মজা হবে!
541
00:35:05,394 --> 00:35:08,106
তোমাকে মজার একটা
বানিয়ে দিই, কেমন?
542
00:35:11,484 --> 00:35:13,111
জিন-জুকে নিয়ে যাচ্ছি বাবুরা।
543
00:35:15,279 --> 00:35:17,406
জিন-জু, এটা মজা?
544
00:35:18,324 --> 00:35:21,410
আমাকে বোধহয় একটা
প্রমিজ করেছিলে।
545
00:35:24,956 --> 00:35:26,040
জিন-জু।
546
00:35:26,791 --> 00:35:28,709
সপ্তাহে একবার সুগার ক্যান্ডি খাবে।
547
00:35:28,793 --> 00:35:31,587
যেদিন যেদিন টিভিতে "শিশুদের ক্লাসের গল্প"
দেয়, কেমন? প্রমিজ করেছিলে।
548
00:35:32,922 --> 00:35:35,007
গিয়ে তোমার দুলি টুথব্রাশ দিয়ে
ব্রাশ করে আসো।
549
00:35:35,091 --> 00:35:37,510
তাহলে, সন্ধ্যায়
আইসক্রিম কিনে দেবো।
550
00:35:42,849 --> 00:35:44,142
মা, এবার সত্যিই যাচ্ছি।
551
00:35:52,733 --> 00:35:55,111
ছাতা কেন নিচ্ছিস?
বাইরে বৃষ্টি হচ্ছে?
552
00:35:55,528 --> 00:35:58,489
সন্ধ্যায় বৃষ্টি হতে পারে।
যদি লাগে তাই নিচ্ছি।
553
00:35:59,824 --> 00:36:01,659
- চাচী, যাই!
- যাও!
554
00:36:01,742 --> 00:36:03,953
মন দিয়ে পড়িস, বাবা!
555
00:36:06,998 --> 00:36:08,875
ওর মতো ছেলে আর কোথায় পাবে?
556
00:36:09,000 --> 00:36:10,501
কারো এমন ছেলে থাকে কীভাবে?
557
00:36:10,918 --> 00:36:14,463
বাপের মতো হয়েছে।
নিয়ম মেনে চলে সবসময়।
558
00:36:15,089 --> 00:36:16,591
ও, হ্যাঁ।
559
00:36:16,841 --> 00:36:20,595
তেকের বাবার ইন্টার্ভিউ শেষ হয়েছে?
আমাদের দেখে আসা উচিত ছিল।
560
00:36:22,096 --> 00:36:23,681
উনি কম কথা বলেন...
561
00:36:24,015 --> 00:36:26,142
নিশ্চয়ই "উহু উহু উহু"
করেছে শুধু।
562
00:36:28,519 --> 00:36:29,604
গর্ভধারণ স্বপ্ন...
563
00:36:33,900 --> 00:36:35,276
মনে পড়ছে না ঠিক।
564
00:36:35,610 --> 00:36:36,444
আচ্ছা।
565
00:36:37,361 --> 00:36:40,573
প্রথম জন্মদিনের অনুষ্ঠানে
কোন জিনিসটা ধরেছিল?
566
00:36:41,782 --> 00:36:43,784
সেটাও মনে পড়ছে না।
567
00:36:43,868 --> 00:36:44,785
দুঃখিত।
568
00:36:45,286 --> 00:36:46,996
সমস্যা নেই।
569
00:36:47,079 --> 00:36:50,958
আমরা দেখতে চাই
তার আগামী বছরের ভাগ্য কী হবে।
570
00:36:51,042 --> 00:36:52,168
তার জন্মদিন কবে?
571
00:36:53,169 --> 00:36:56,505
- ৮ই অক্টোবর, ১৯৭১।
- সময়?
572
00:37:00,635 --> 00:37:01,636
সকাল?
573
00:37:03,137 --> 00:37:03,971
বিকাল?
574
00:37:05,973 --> 00:37:08,476
জানি না ঠিক। দুঃখিত।
575
00:37:08,809 --> 00:37:12,438
ঠিক আছে! বাবাদের সাধারণত
এসব বিষয় জানা থাকে না।
576
00:37:12,813 --> 00:37:15,983
তো... ছই তেক, ৬-দান...
577
00:37:16,108 --> 00:37:18,694
তার স্বভাব নিয়ে কথা বলবো?
578
00:37:18,861 --> 00:37:22,073
সে কি সাধারণত
বাসায়ও ধীর প্রকৃতির?
579
00:37:22,240 --> 00:37:25,201
তার একাডেমির কলিগদের
কাছ থেকে আমরা শুনেছি...
580
00:37:25,326 --> 00:37:29,747
সে বেশ ধীর প্রকৃতির
আর দেরিতে উপস্থিত হয়।
581
00:37:29,830 --> 00:37:32,208
এটাকে খারাপ বলছি না, কিন্তু...
582
00:37:46,264 --> 00:37:48,891
ওমা! আসলেই বৃষ্টি হচ্ছে!
583
00:37:48,975 --> 00:37:50,977
ঠান্ডার চেয়ে বৃষ্টি অনেক ভালো।
584
00:37:51,143 --> 00:37:54,689
বৃষ্টি পড়! বৃষ্টি পড়!
585
00:37:55,189 --> 00:37:56,148
আমার আচার!
586
00:37:57,149 --> 00:37:58,818
ঢাকনা খোলা রেখে এসেছি!
587
00:38:00,027 --> 00:38:02,989
হুঁশ নেই আমার!
আমার কাপড়-চোপড়!
588
00:38:04,532 --> 00:38:06,242
খোদা!
589
00:38:08,494 --> 00:38:11,372
কী করি?
590
00:38:12,498 --> 00:38:14,000
হায় হায়!
591
00:38:21,048 --> 00:38:24,343
মনে হচ্ছে ছই তেকে একদম
আপনার মতো হয়েছে।
592
00:38:24,427 --> 00:38:26,429
অবশ্যই সেটা সম্ভব হয়েছে
593
00:38:26,512 --> 00:38:28,306
আপনি তাকে ভালোবাসা
আর যত্নে মানুষ করায়।
594
00:38:28,723 --> 00:38:30,224
আপনি সত্যিই অসাধারণ!
595
00:38:30,308 --> 00:38:34,103
একা তাকে মানুষ করা
নিশ্চয়ই সহজ ছিল না।
596
00:38:34,186 --> 00:38:36,022
তাকে মানুষ করতে
কখন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে?
597
00:38:36,897 --> 00:38:38,274
কখনো কষ্ট হয়নি।
598
00:38:38,983 --> 00:38:43,362
ও বেশ শান্ত আর ভদ্র,
তাই আমাকে কখনো কষ্ট দেয়নি।
599
00:38:45,114 --> 00:38:46,240
ও ভালো ছেলে।
600
00:38:47,325 --> 00:38:51,537
সবশেষে, আপনার ছেলের জন্য
কোনো শেষ কথা আছে?
601
00:38:53,164 --> 00:38:55,541
চাই ও সুস্থ থাকুক...
আর...
602
00:38:58,169 --> 00:38:59,795
স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
603
00:39:00,046 --> 00:39:04,258
আচ্ছা... শুধু বলবো,
"অসুস্থ হবি না" আর "সুস্থ থাকবি।"
604
00:39:04,342 --> 00:39:06,344
একবার বলুন ভালোবাসেন!
605
00:39:06,427 --> 00:39:07,386
না, না...
606
00:39:07,803 --> 00:39:09,263
একবার, প্লিজ?
607
00:39:10,598 --> 00:39:14,643
না...
ওসব বলায় আমি ভালো না...
608
00:39:14,894 --> 00:39:18,397
প্লিজ, একবার বলুন!
609
00:39:19,482 --> 00:39:20,316
আহা...
610
00:39:20,775 --> 00:39:24,111
এরকম কিছু বলি না আসলে,
তাই... দুঃখিত।
611
00:39:24,195 --> 00:39:26,197
রিপোর্টার পার্ক,
এরকম করছেন কেন?
612
00:39:35,331 --> 00:39:38,125
একেবারে ভুলে গেছে নিশ্চয়ই!
613
00:39:46,300 --> 00:39:48,719
দরজা একেবারে খোলা...
কোথায় গেল?
614
00:40:07,321 --> 00:40:09,115
এইযে, তেকের বাবা।
615
00:40:12,034 --> 00:40:13,494
কিছু হয়েছে?
616
00:40:15,579 --> 00:40:17,289
টেরই পাইনি আপনি এসেছেন।
617
00:40:38,978 --> 00:40:40,062
- ওই, দং-রিওং।
- হ্যাঁ?
618
00:40:41,439 --> 00:40:44,066
বাসায় গিয়ে ঘুমা।
দশ ঘন্টা ধরে এখানে ঘুমাচ্ছিস।
619
00:40:45,401 --> 00:40:46,902
এখানে বেশি শান্তি লাগছে।
620
00:40:47,278 --> 00:40:49,196
ডিন বাসায়। আজকে রবিবার।
621
00:40:50,823 --> 00:40:52,825
তুই যা।
আমি পরে যাবো।
622
00:40:53,993 --> 00:40:54,827
খোদা।
623
00:41:11,427 --> 00:41:13,971
বৃষ্টি হচ্ছে, তাই না?
624
00:41:14,472 --> 00:41:15,514
হ্যাঁ, বোধহয়।
625
00:41:17,391 --> 00:41:19,310
বৃষ্টির শব্দ ভালো লাগে।
626
00:41:55,971 --> 00:41:57,389
বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার।
627
00:41:58,724 --> 00:41:59,558
মিথ্যা কথা।
628
00:41:59,642 --> 00:42:01,018
মিথ্যা কেন বলবো?
629
00:42:01,352 --> 00:42:03,062
সত্যিই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে।
630
00:42:12,196 --> 00:42:13,322
আমি যাচ্ছি।
631
00:42:13,405 --> 00:42:14,698
এই, সুন-ঊ!
632
00:42:15,157 --> 00:42:15,991
এই!
633
00:42:16,534 --> 00:42:19,203
কালকে এসে ছাতা নিয়ে যাবো!
কাল দেখা হবে!
634
00:42:24,291 --> 00:42:28,212
[ বংহোয়াংদাং ]
635
00:42:39,765 --> 00:42:41,767
আপনি তো মদ খাওয়ায়
অতোটাও ভালো না।
636
00:42:42,935 --> 00:42:46,272
কী?
ইন্টার্ভিউয়ে ভুল কিছু বলেছেন?
637
00:42:47,898 --> 00:42:49,066
কী হয়েছে?
638
00:42:49,149 --> 00:42:51,235
কী হয়েছে যে
আপনার এত মন খারাপ?
639
00:42:53,696 --> 00:42:54,613
সুন-ঊ'র মা।
640
00:42:55,197 --> 00:42:56,031
জি?
641
00:42:57,199 --> 00:43:00,452
সুন-ঊ পেটে থাকতে আপনার দেখা
গর্ভধারণ স্বপ্নটা এখনো মনে আছে?
642
00:43:01,662 --> 00:43:05,082
অবশ্যই! চাইলে আজকে রাতেও
সেই একই স্বপ্ন দেখতে পারবো।
643
00:43:05,916 --> 00:43:08,877
জলপ্রপাতের মাঝ দিয়ে
একটা ড্রাগন উড়ছিল,
644
00:43:09,378 --> 00:43:11,255
কিন্তু আমাকে দেখেই,
মাথা ঘুরালো।
645
00:43:12,715 --> 00:43:15,342
ওটার কাছে এতবড় একটা
যাদুর মুক্তা ছিল...
646
00:43:15,426 --> 00:43:18,679
আর সেটা আমার স্কার্টে ছুঁড়ে দিয়ে
জলপ্রপাতে অদৃশ্য হয়ে যায়।
647
00:43:21,807 --> 00:43:25,811
সুন-ঊ কয়টার সময় জন্মেছিল?
648
00:43:26,520 --> 00:43:30,232
- নিশ্চয়ই আপনার—
- সকাল ৪টা ৫৭ মিনিটে।
649
00:43:30,316 --> 00:43:31,859
শূকরকে খাবার দেয়ার সময়।
650
00:43:31,942 --> 00:43:34,862
খোদা খোদা করেছি যেন ও
৫টার আগে জন্মায়।
651
00:43:34,945 --> 00:43:37,281
আর তারপর, ও ঠিক
তিন মিনিট আগে বেরিয়ে আসে!
652
00:43:37,364 --> 00:43:39,491
জন্ম থেকেই ও ভালো ছেলে।
653
00:43:40,868 --> 00:43:41,952
কিন্তু কেন জিজ্ঞেস করছেন?
654
00:43:42,036 --> 00:43:43,787
হঠাৎ এসব কেন?
655
00:43:44,121 --> 00:43:45,581
কেন? তেক জানতে চেয়েছে?
656
00:43:45,664 --> 00:43:46,498
না।
657
00:43:48,292 --> 00:43:49,668
আজকে রিপোর্টার জানতে চেয়েছে।
658
00:43:50,502 --> 00:43:54,089
ওর গর্ভধারণ স্বপ্ন কী ছিল,
কয়টার সময় জন্মেছিল।
659
00:43:56,467 --> 00:43:57,843
আমার জানার কথা না।
660
00:43:58,927 --> 00:44:00,929
আমার একটুও মনে পড়ছিল না,
661
00:44:01,597 --> 00:44:02,931
তাই বলতে পারিনি।
662
00:44:04,058 --> 00:44:07,144
লজ্জায় কোথাও গিয়ে
লুকিয়ে পড়তে ইচ্ছে করেছিল।
663
00:44:14,985 --> 00:44:17,905
তেকের জন্য খুব খারাপ লাগছে।
664
00:44:20,407 --> 00:44:23,994
আমার ছেলেটার কাছে
নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
665
00:44:28,374 --> 00:44:29,917
আরে।
666
00:44:31,126 --> 00:44:34,171
বাবারা সাধারণত এসব জানে না!
667
00:44:34,797 --> 00:44:36,924
কোন বাবা এসব মনে রাখে?
668
00:44:39,802 --> 00:44:41,261
ওর মা থাকলে...
669
00:44:41,929 --> 00:44:43,555
সে সব মনে রাখতো।
670
00:44:46,350 --> 00:44:49,687
ওর মা বেঁচে থাকলে জানতো
671
00:44:49,770 --> 00:44:54,733
ওর গর্ভধারণ স্বপ্ন কী ছিল,
672
00:44:55,192 --> 00:44:57,152
আর ও কয়টার সময় জন্মেছিল...
673
00:44:58,529 --> 00:45:02,366
কিংবা প্রাইমারি স্কুলের প্রথমদিন
ও কী পরেছিল...
674
00:45:03,242 --> 00:45:05,244
ঠিক আপনার মতো।
675
00:45:11,208 --> 00:45:15,003
বাবারা কাজের না।
676
00:45:20,342 --> 00:45:24,346
আমার পরিবর্তে
ওর মা যদি বেঁচে থাকতো...
677
00:45:25,431 --> 00:45:29,601
অন্য বাচ্চাদের মতো তেকও
অনেক ভালোবাসা পেতো,
678
00:45:29,685 --> 00:45:32,938
প্রতি ঋতুতে সুন্দর জামা পরতো।
679
00:45:33,772 --> 00:45:35,691
অনেক মজার মজার খাবার খেতো।
680
00:45:40,028 --> 00:45:41,363
আর অসুস্থ হলে...
681
00:45:45,325 --> 00:45:46,869
মা বুকে চেপে ধরতো...
682
00:45:51,457 --> 00:45:55,586
আমাকেই কেন বেঁচে থাকতে হলো?
683
00:45:59,381 --> 00:46:01,508
আমার বলার কিছু নেই।
684
00:46:02,551 --> 00:46:05,137
পৃথিবীতে আপনার মতো কেউ নেই।
685
00:46:06,305 --> 00:46:08,849
প্রতিদিন সকালে ওকে আপনি
গরম খাবার বানিয়ে দেন।
686
00:46:09,433 --> 00:46:12,686
বৃষ্টির সময়, তেকের জন্য একাডেমির
সামনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
687
00:46:13,103 --> 00:46:18,025
ওর সমস্যা হবার ভয়ে কখনো
ভালোভাবে টিভি দেখেন না।
688
00:46:21,528 --> 00:46:23,822
তেক সব জানে।
689
00:46:25,032 --> 00:46:28,494
ও বেশ চিন্তাশীল ছেলে
কারণ ও জানে
690
00:46:28,911 --> 00:46:33,791
ওর বাবা ওকে কতটা ভালোবাসে,
স্নেহ করে।
691
00:46:34,374 --> 00:46:36,168
ও সবটা জানে!
692
00:46:38,796 --> 00:46:42,800
ওর জানা না জানায় লাভটা কী?
693
00:46:47,054 --> 00:46:48,889
ছেলেটার জন্য খারাপ লাগছে।
694
00:46:51,642 --> 00:46:53,393
ছেলেটার জন্য খুব খারাপ লাগছে...
695
00:47:19,211 --> 00:47:23,632
[ ক্রিসমাস ইভের ২ দিন পূর্বে ]
696
00:47:24,633 --> 00:47:27,219
[ সিক্রেট সান্তা শেষ হওয়ার ১ দিন পূর্বে ]
697
00:47:41,483 --> 00:47:45,279
এটা পরে গেলে ঠান্ডায় মরবি।
শীতের মাঝে জিন্সের স্কার্ট?
698
00:47:45,696 --> 00:47:47,573
পড়ালেখা ছেড়ে দিয়েছিস, তাই না?
699
00:47:48,907 --> 00:47:51,368
জানুয়ারিতে শুরু করবো।
নিজের চরকায় তেল দাও।
700
00:47:51,785 --> 00:47:52,661
সন্দেহ হয়।
701
00:47:52,744 --> 00:47:54,121
দক-সুন! জলদি যা!
702
00:47:54,204 --> 00:47:56,623
শীতের ছুটি শুরুর আগের দিন
দেরি করবি?
703
00:47:56,707 --> 00:47:57,749
আচ্ছা!
704
00:48:18,145 --> 00:48:19,605
- এখনো আছিস?
- হ্যাঁ।
705
00:48:20,397 --> 00:48:21,273
দেরিতে উঠেছি।
706
00:48:22,649 --> 00:48:23,483
চল।
707
00:48:23,650 --> 00:48:26,278
এই, তোর ঠান্ডা লাগছে না?
708
00:48:26,361 --> 00:48:27,863
শীতের মধ্যে কী পরেছিস?
709
00:48:27,946 --> 00:48:30,490
আজকে স্কুলের পর বন্ধুদের সাথে
আফগুজং যাবো।
710
00:48:30,908 --> 00:48:32,242
তাই ভালো কিছু পরা উচিত।
711
00:48:34,161 --> 00:48:35,829
অসুখ বাধালে?
712
00:48:36,997 --> 00:48:39,374
আর আজকে গাংনামে গেলে
মানুষের পায়ের নিচে পড়ে মরবি।
713
00:48:39,583 --> 00:48:41,168
তারচেয়ে বাসায় থাকছিস না কেন?
714
00:48:41,251 --> 00:48:45,380
নিজের চরকায় তেল দিচ্ছেন না কেন?
715
00:48:48,383 --> 00:48:49,760
না, মানে...
716
00:48:51,762 --> 00:48:52,804
এমনি বলছিলাম।
717
00:48:53,472 --> 00:48:57,351
রাতে পোলাপানদের সাথে
তেকের বাসায় মুভি দেখলে কেমন হয়?
718
00:48:57,851 --> 00:48:59,853
না, ম্যাগি আর জোয়িকে
কথা দিয়ে ফেলেছি।
719
00:49:00,228 --> 00:49:02,898
ওহ, হ্যালো!
তোরা এখনো যাসনি?
720
00:49:05,317 --> 00:49:06,485
শয়তান।
721
00:49:39,017 --> 00:49:39,935
এই।
722
00:49:40,185 --> 00:49:44,856
আমরা ছাড়া সবাই কাপল।
আমরা মেয়েরা কী করছি?
723
00:49:46,900 --> 00:49:48,360
অবাকও হইনি।
724
00:49:48,902 --> 00:49:49,736
এই।
725
00:49:49,861 --> 00:49:53,782
তোর বয়ফ্রেন্ডকে কল দে।
আমাদেরকে বার্গার-টার্গার খাওয়াতে বল।
726
00:49:53,865 --> 00:49:55,283
তোরা পারিসও!
727
00:49:55,367 --> 00:49:57,285
এই। ও বলেছে ওটা ওর বয়ফ্রেন্ড না।
728
00:49:57,786 --> 00:49:59,621
- মনে হয় অন্য কাউকে পছন্দ করে।
- তাই?
729
00:49:59,705 --> 00:50:02,791
- সত্যি? ওহ, ওয়াও।
- এই!
730
00:50:06,336 --> 00:50:09,715
এই, তাহলে... ওর পাশের
অন্য ছেলেটাকে ডাক।
731
00:50:09,798 --> 00:50:12,092
হ্যাঁ! মেয়ে মেয়ে ভালো লাগছে না।
732
00:50:12,175 --> 00:50:14,720
- ওকে ডেকে একসাথে খাওয়া যাক।
- কাকে?
733
00:50:14,803 --> 00:50:16,221
গো-গেম প্লেয়ারটাকে ডাক!
734
00:50:16,471 --> 00:50:18,265
ছই তেক।
ওকে দেখবো।
735
00:50:18,348 --> 00:50:20,183
ও বুসান গেছে।
কালকের আগে আসবে না।
736
00:50:21,893 --> 00:50:24,479
দং-রিওংকে ডাকবো?
ওইযে, চশমাওয়ালাটা।
737
00:50:24,563 --> 00:50:28,775
বাদ দে। ওহ! ওকে আসতে বল!
ছোট চোখের রোগা লম্বা ছেলেটাকে।
738
00:50:29,526 --> 00:50:30,360
কে?
739
00:50:30,444 --> 00:50:32,821
ওহ, ক্যাপ্টেনের পাশেরটা?
740
00:50:32,904 --> 00:50:35,115
- ভয়ানক দেখতে ওটা?
- জুং-হোয়ান?
741
00:50:35,198 --> 00:50:36,074
কিম জুং-ফাল?
742
00:50:36,199 --> 00:50:38,827
ওকে আসতে বল।
একা খাওয়ার চেয়ে সেটাই ভালো।
743
00:50:39,494 --> 00:50:42,164
ও দেখতে বড়লোকও,
তাই বার্গার খাওয়াতে বলিস।
744
00:50:42,956 --> 00:50:44,541
- ও ভুলেও আসবে না।
- কেন?
745
00:50:44,958 --> 00:50:47,586
ও না বকলেই বরং ধন্যবাদ দেবো।
ওর মেজাজ জঘন্য!
746
00:50:47,669 --> 00:50:50,464
তবুও... কল দেয়ার চেষ্টা কর!
747
00:50:50,547 --> 00:50:53,341
হ্যাঁ, আসতেও তো পারে!
ও না তোর বন্ধু!
748
00:50:53,425 --> 00:50:55,677
ওকে ডাকতে চাই না।
অনেক জ্বালাবে।
749
00:51:00,849 --> 00:51:01,683
এই।
750
00:51:02,768 --> 00:51:04,811
বন্ধুর জন্য একটা
ফোন কলও করতে পারবি না?
751
00:51:04,895 --> 00:51:06,772
এই আমাদের সম্পর্ক?
752
00:51:35,258 --> 00:51:37,928
- মা, একটু শহরে যাচ্ছি।
- ঘুরতে?
753
00:51:38,220 --> 00:51:39,221
না, কিছু কিনতে।
754
00:51:40,305 --> 00:51:41,348
দেরি হবে?
755
00:51:41,681 --> 00:51:43,892
ডিনারের জন্য
তোর প্রিয় কাঁকড়া স্যুপ করেছি।
756
00:51:43,975 --> 00:51:45,560
না, তাড়াতাড়ি চলে আসবো।
757
00:51:45,727 --> 00:51:47,104
একসাথে খাবো।
758
00:51:51,900 --> 00:51:54,111
কোথাও যাচ্ছো, জিন-জু?
759
00:51:54,694 --> 00:51:56,530
কারো সাথে ডিনার আছে আজকে?
760
00:51:58,031 --> 00:51:59,491
জিন-জুকে নিয়ে যাচ্ছি।
761
00:51:59,616 --> 00:52:01,493
জিন-জু,
আমাকে ভালোবাসো নাকি বাসো না?
762
00:52:01,576 --> 00:52:02,494
বাসি।
763
00:52:04,788 --> 00:52:06,206
মা, চলে আসবো!
764
00:52:09,042 --> 00:52:11,628
ওরে, আমার বাচ্চারা...
765
00:52:15,924 --> 00:52:16,883
হ্যালো।
766
00:52:17,425 --> 00:52:18,593
ওহ, সুন-ঊ!
767
00:52:19,427 --> 00:52:20,804
জিন-জু, কোথায় যাচ্ছো?
768
00:52:20,971 --> 00:52:22,973
ভাইয়ার সাথে ঘুরতে যাচ্ছো?
769
00:52:24,057 --> 00:52:26,184
- "জি" বলো।
- জি।
770
00:52:27,269 --> 00:52:28,812
জুং-হোয়ান কোথায়?
771
00:52:28,895 --> 00:52:30,021
জি?
772
00:52:30,438 --> 00:52:33,358
জুং-হোয়ানের সাথে যাচ্ছো না?
ও মাত্র রেডি হয়ে বেরোলো।
773
00:52:47,956 --> 00:52:50,167
এই... এখানে কেন এসেছিস?
774
00:52:52,210 --> 00:52:54,379
কী? তুই-ই তো আসতে বললি।
775
00:53:08,101 --> 00:53:09,561
অর্ডার কর! কী খাবি?
776
00:53:13,440 --> 00:53:15,108
আমি ফিলেট-ও-ফিশ...
777
00:53:16,193 --> 00:53:17,527
ফ্রেঞ্চ ফ্রাই...
778
00:53:19,070 --> 00:53:19,946
আর কোক।
779
00:53:20,739 --> 00:53:21,698
আমিও।
780
00:53:22,574 --> 00:53:25,493
আচ্ছা... কী বলেছে?
781
00:53:25,577 --> 00:53:27,329
বুঝেননি, তো?
782
00:53:27,495 --> 00:53:30,290
ফিলেট-ও-ফিশ,
ফ্রেঞ্চ ফ্রাই, আর কোক।
783
00:53:32,042 --> 00:53:34,836
কম্বো তো নিতে পারি?
যদিও দাম একটু বেশি।
784
00:53:35,170 --> 00:53:37,130
হ্যাঁ। নিন।
সমস্যা নেই।
785
00:53:39,174 --> 00:53:40,258
তুই কী খাবি?
786
00:53:40,342 --> 00:53:41,218
ওহ।
787
00:53:42,260 --> 00:53:44,596
আমি ডবল বার্গার,
788
00:53:45,013 --> 00:53:49,434
- লার্জ কোক, ফ্রাই, আর আইসক্রিম।
- আবারও, আবারও!
789
00:53:49,517 --> 00:53:51,561
গোটা মেনু অর্ডার করছিস!
790
00:53:52,187 --> 00:53:54,814
সব খেয়ে শেষও করতে পারবি না,
তবুও এত লোভ তোর।
791
00:53:54,898 --> 00:53:56,524
আগে খা,
তারপর আরও অর্ডার করবি।
792
00:53:59,152 --> 00:54:01,321
সবসময় পেট দিয়ে ভাবিস,
মাথা দিয়ে না।
793
00:54:01,404 --> 00:54:02,864
আত্মসংযমের বালাই নেই।
794
00:54:04,616 --> 00:54:06,618
শুধু বার্গার আর কোক খা, ওকে?
795
00:54:09,746 --> 00:54:10,789
বাথরুমে যাচ্ছি।
796
00:54:17,045 --> 00:54:18,505
- এক্সকিউজ মি...
- জি?
797
00:54:19,923 --> 00:54:21,883
মনে হচ্ছে আপনি
দক-সুনের বেশ ক্লোজ।
798
00:54:21,967 --> 00:54:24,052
ও ডাকার সাথে সাথেই
চলে এসেছেন।
799
00:54:24,135 --> 00:54:25,804
আসলে তা না...
800
00:54:27,681 --> 00:54:29,557
ভেবেছিলাম ও একা।
801
00:54:38,191 --> 00:54:39,401
অর্ডার করে আসি।
802
00:54:39,484 --> 00:54:40,318
আচ্ছা।
803
00:54:43,613 --> 00:54:46,908
ওয়াও। এবার বোধহয় রিয়াল।
804
00:54:47,075 --> 00:54:47,909
রিয়াল!
805
00:54:50,745 --> 00:54:54,833
নাচো, নাচো, নাচো নর্তকী।
806
00:54:55,417 --> 00:54:58,753
থামিয়ো না গান।
807
00:54:58,837 --> 00:55:00,297
- জলদি! চলুন!
- কী হয়েছে?
808
00:55:00,380 --> 00:55:02,465
- জলদি!
- কী ব্যাপার?
809
00:55:02,549 --> 00:55:04,134
- বড় কিছু হয়েছে?
- হ্যাঁ!
810
00:55:04,217 --> 00:55:06,261
নাচো, নাচো!
811
00:55:09,514 --> 00:55:11,308
কী হয়েছে?
812
00:55:12,017 --> 00:55:13,727
আবহাওয়ার পূর্বাভাস বদলেছে।
813
00:55:14,019 --> 00:55:17,355
কালকে কিংবা পরশু নাকি
তুষার পড়বে না।
814
00:55:17,439 --> 00:55:19,858
তো, সমস্যা কী?
815
00:55:20,317 --> 00:55:23,069
তুষারমানব।
তুষারমানবের কী করবো?
816
00:55:23,153 --> 00:55:24,195
ওহ...
817
00:55:25,071 --> 00:55:26,656
কারো কোনো আইডিয়া আছে?
818
00:55:27,157 --> 00:55:30,660
আমরা কথা দিয়ে দিয়েছি
ওকে একটা তুষারমানব দেবো।
819
00:55:31,536 --> 00:55:33,997
খোদা, কী করি?
820
00:55:37,667 --> 00:55:40,420
ওকে। মাথায় কোনো
পরামর্শ এলে জানান।
821
00:55:40,503 --> 00:55:44,507
উদ্ভট কিছু হলেও বলে ফেলুন।
822
00:55:54,184 --> 00:55:55,352
বলুন।
823
00:55:56,978 --> 00:55:58,480
আচ্ছা, এটা কেমন হয়?
824
00:55:59,522 --> 00:56:04,444
জিন-জুকে ২৪ তারিখ রাতে
ঘুম পাড়িয়ে দিয়ে...
825
00:56:07,447 --> 00:56:10,533
২৬ তারিখ সকালে
ঘুম থেকে জাগানো যাক।
826
00:56:11,159 --> 00:56:13,453
দেখুন, তখন আর
তুষারমানব বানানো লাগবে না।
827
00:56:13,870 --> 00:56:16,456
কারণ ২৫ তারিখ তো থাকবেই না।
828
00:56:17,082 --> 00:56:17,916
চুপ করো।
829
00:56:18,500 --> 00:56:19,751
আমরা জিন-জুকে বলবো...
830
00:56:20,377 --> 00:56:25,423
"জিন-জু... তুমি যখন ঘুমাচ্ছিলে
তখন তুষারমানব গলে গেছে!"
831
00:56:25,507 --> 00:56:28,468
"উঠোনি কেন?", আহ্!
832
00:56:29,177 --> 00:56:30,387
দুঃখিত।
833
00:56:31,054 --> 00:56:34,974
জীবনে কখনো
এমন উদ্ভট আইডিয়া শুনিনি।
834
00:56:35,975 --> 00:56:37,977
এভাবেই খুনাখুনি হয়।
835
00:56:40,647 --> 00:56:44,567
ওহ! যেকোনো ধরনের
তুষারমানব বানিয়ে দিলে হয় না?
836
00:56:44,651 --> 00:56:48,363
কাগজ কিংবা কম্বলের জিনিস
দিয়ে বানাতে পারি!
837
00:56:48,988 --> 00:56:51,991
দেরিতে আসার জন্য দুঃখিত!
838
00:56:53,118 --> 00:56:56,287
আপনার বরফের দোকান তো এখন চলে না।
তবুও সবসময় দেরি করেন কেন?
839
00:56:56,371 --> 00:56:58,498
- কী করছিলেন?
- একটা ডেলিভারি ছিল।
840
00:57:01,668 --> 00:57:02,502
ওহ!
841
00:57:03,670 --> 00:57:05,004
হ্যাঁ! বরফ!
842
00:57:05,088 --> 00:57:07,257
বরফ দিয়ে তুষারমানব বানাতে পারি!
843
00:57:07,924 --> 00:57:09,384
ওমা! তাই তো!
844
00:57:09,509 --> 00:57:11,845
বরফ দিয়ে বানানো যাবে!
845
00:57:11,928 --> 00:57:14,305
তারচেয়ে, ওকে ২৪ তারিখে
ঘুম পাড়ানো বেশি ভালো—
846
00:57:15,682 --> 00:57:17,016
বরফ ভালো হবে!
847
00:57:17,100 --> 00:57:20,145
খোদাই করে তুষারমানব বানানো যাবে!
848
00:57:20,562 --> 00:57:23,690
এসবে তেকের বাবার হাত ভালো!
করা যাবে, তাই না?
849
00:57:23,773 --> 00:57:24,607
হ্যাঁ।
850
00:57:25,400 --> 00:57:27,402
আগে কখনো বানাইনি,
851
00:57:27,819 --> 00:57:29,654
তবে কঠিন হবে মনে হয় না।
852
00:57:30,905 --> 00:57:31,948
দারুণ!
853
00:57:33,783 --> 00:57:38,121
আপনার দোকান থেকে আমাদের কিছু বরফ
দিতে পারবেন? কেউ কিনে না নিশ্চয়ই।
854
00:57:38,204 --> 00:57:41,708
- নাহলে অন্তত কম দামে দিন।
- না, ঠিক আছে!
855
00:57:41,833 --> 00:57:43,460
কেউ তেমন কিনে না অবশ্য।
856
00:57:43,543 --> 00:57:45,670
কালকে গেটের সামনে
দুই কন্টেইনার রেখে যাবো।
857
00:57:45,753 --> 00:57:46,963
ধন্যবাদ!
858
00:57:47,046 --> 00:57:50,175
ঠিক আছে, তাহলে।
কালকে এখানে মিলিত হওয়া যাক।
859
00:57:50,258 --> 00:57:51,843
ভালোভাবে ডিনার করবেন সবাই।
860
00:57:51,926 --> 00:57:55,472
আর অগ্রিম মেরি ক্রিসমাস!
মিটিং এখানেই শেষ!
861
00:57:59,851 --> 00:58:03,104
খোদা, প্রতিদিন মিটিং হয়!
862
00:58:03,313 --> 00:58:04,230
খোদা!
863
00:58:05,356 --> 00:58:06,941
- আমার আইডিয়া কেমন?
- চুপ করো!
864
00:59:10,880 --> 00:59:13,299
কী ভাবছিস এত?
865
00:59:13,716 --> 00:59:15,218
কিছু ফেলে এসেছিস?
866
00:59:18,721 --> 00:59:20,515
এত সিরিয়াস হয়ে আছিস কেন?
867
00:59:20,890 --> 00:59:22,267
কোনো ঝামেলা পাকিয়েছিস?
868
00:59:23,226 --> 00:59:24,269
এই, জুং-ফাল।
869
00:59:25,728 --> 00:59:26,563
কী?
870
00:59:26,646 --> 00:59:27,480
তুই...
871
00:59:31,651 --> 00:59:32,902
আমার সিক্রেট সান্তা, তাই না?
872
00:59:34,737 --> 00:59:36,573
কী অদ্ভুত।
তেক আমার সিক্রেট সান্তা, যদিও।
873
00:59:38,616 --> 00:59:40,159
আমি কেন তোর
সিক্রেট সান্তা হতে যাবো?
874
00:59:40,243 --> 00:59:43,371
আমার সিক্রেট সান্তা বলেই
গাংনামে গিয়েছিস!
875
00:59:43,454 --> 00:59:44,455
পাগল হয়েছিস?
876
00:59:46,916 --> 00:59:48,543
আমি অতোটাও বোকা না।
877
00:59:49,836 --> 00:59:51,170
আমি তোর সিক্রেট সান্তা নই।
878
00:59:51,754 --> 00:59:53,298
বললেই হলো।
879
00:59:53,548 --> 00:59:54,924
আমি তেকের সিক্রেট সান্তা।
880
00:59:56,467 --> 00:59:57,927
কাগজটা দেখবি?
881
00:59:58,636 --> 00:59:59,971
তাহলে কেন গিয়েছিস?
882
01:00:04,601 --> 01:00:05,476
কী?
883
01:00:10,189 --> 01:00:11,691
সত্যিই তোর মাথা গেছে?
884
01:00:15,653 --> 01:00:19,949
এই মাথাটা খাটিয়ে
ভালোভাবে ভেবে দেখ কেন গিয়েছি।
885
01:00:22,577 --> 01:00:23,536
বুঝেছিস?
886
01:00:33,379 --> 01:00:35,590
আজব! কী হয়েছে ওর?
887
01:00:41,763 --> 01:00:42,764
কী?
888
01:01:26,140 --> 01:01:26,974
হ্যালো!
889
01:01:27,392 --> 01:01:30,561
তারুণ্যের উৎসব,
তরুণ প্রজন্মের প্রেম ও স্বপ্ন!
890
01:01:30,645 --> 01:01:32,605
MBC এর
১৯৮৮ ক্যাম্পাস মিউজিক ফেস্টিভাল!
891
01:01:33,231 --> 01:01:35,316
কে জিতবে সেটার উপর বাজি ধরবো?
892
01:01:35,400 --> 01:01:36,317
অবশ্যই!
893
01:01:36,401 --> 01:01:38,152
ভালো হবে।
কত বাজি ধরবো?
894
01:01:39,570 --> 01:01:40,488
জনপ্রতি ১,০০০ উয়ন।
895
01:01:40,613 --> 01:01:43,116
সবাই ১,০০০ জমা দিবে,
বিজয়ী সবটা পাবে।
896
01:01:44,325 --> 01:01:46,786
তুমি একেবারে এমসি!
897
01:01:47,829 --> 01:01:48,663
ভাইয়া।
898
01:01:49,455 --> 01:01:50,289
হ্যাঁ?
899
01:01:50,998 --> 01:01:53,876
বাজি না ধরে চুপচাপ দেখো।
900
01:02:08,808 --> 01:02:12,895
ওরে! জানতাম না
তেকের বাবার হাত এত ভালো!
901
01:02:12,979 --> 01:02:14,981
বাহ্... চমৎকার হয়েছে!
902
01:02:15,064 --> 01:02:18,025
আপনার জুয়েলারির দোকান ছেড়ে
ভাস্কর হয়ে যেতে পারেন!
903
01:02:18,276 --> 01:02:20,903
উনি মানুষের
পার্সোনাল সীল খোদাই করতেন!
904
01:02:20,987 --> 01:02:22,822
সত্যিকারের শিল্পী উনি!
905
01:02:23,156 --> 01:02:25,199
কিন্তু এটার নাক,
মুখ, কিংবা চোখ নেই।
906
01:02:27,076 --> 01:02:29,078
কালো নুড়ি দেবো নাকি সাদা?
907
01:02:29,162 --> 01:02:30,955
- কালো!
- সাদা!
908
01:02:32,081 --> 01:02:33,040
দুইরকম।
909
01:02:43,634 --> 01:02:46,763
- কী করছেন?
- এটা করো না! গলে যাবে!
910
01:02:46,888 --> 01:02:50,600
এত কম তাপমাত্রায়?
গলবে না। ভেবো না। ঠিক আছে।
911
01:02:53,269 --> 01:02:56,230
জিন-জু কাল সকালে খুব খুশি হবে!
912
01:02:56,355 --> 01:02:59,192
একদম বিশ্বাস করে ফেলবে
এটা সান্তা দিয়ে গেছে!
913
01:02:59,859 --> 01:03:06,157
খোদা! পিচ্চি মেয়েটার জন্য
কত কাঠখড় পোড়াতে হলো দেখুন!
914
01:03:06,282 --> 01:03:10,328
যাকগে। বাইরে ঠান্ডা, রাতও হয়েছে।
ড্রিংক হয়ে যাক না?
915
01:03:11,704 --> 01:03:14,123
তাহলে আমরা
সুন-ঊর বাসায় গিয়ে টিভি দেখবো!
916
01:03:14,290 --> 01:03:15,750
ড্রিংকও করলে কেমন হয়?
917
01:03:16,292 --> 01:03:18,961
খুব ঠান্ডা!
জানা কথা না বলে চলো!
918
01:03:20,338 --> 01:03:21,631
চলুন!
919
01:03:21,798 --> 01:03:23,925
- চলুন!
- হ্যাঁ, চলুন!
920
01:03:24,133 --> 01:03:27,345
দং-রিওং এর বাবার বোধহয়
কোনো কাজ পড়ে গেছে।
921
01:03:28,179 --> 01:03:29,931
ভেতরে যাওয়া যাক।
922
01:03:30,097 --> 01:03:32,391
- শুভরাত্রি।
- যান।
923
01:04:00,628 --> 01:04:03,381
- আমি ১১!
- আমিও! ১১!
924
01:04:03,464 --> 01:04:05,049
এখনো ৫ টিম বাকি।
925
01:04:05,716 --> 01:04:08,094
নিশ্চিত ১১ জিতবে।
ওর পার্সোনালিটি আছে!
926
01:04:08,177 --> 01:04:10,054
৩ জিতবে,
জন সু-কিউং!
927
01:04:10,346 --> 01:04:12,181
অবিশ্বাস্য...
আমিও সেটাই ভাবছিলাম।
928
01:04:13,182 --> 01:04:16,018
এবছর একটু বোরিং মনে হচ্ছে না?
একজনও আমাকে মুগ্ধ করেনি।
929
01:04:16,102 --> 01:04:18,354
প্রথমবার শোনার সময়
সব গানই এমন লাগে।
930
01:04:18,437 --> 01:04:20,773
কোনো গানই প্রথম শোনায়
মুগ্ধ করে না!
931
01:04:20,857 --> 01:04:21,899
আমি ১ নাম্বার।
932
01:04:22,024 --> 01:04:24,610
তুই বিটোফেন নাকি?
গানটা তোর মনে আছে?
933
01:04:24,694 --> 01:04:27,238
হ্যাঁ।
আমার মনে হয় ও সুন্দর।
934
01:04:29,407 --> 01:04:30,283
এহ্।
935
01:04:31,367 --> 01:04:32,201
কী?
936
01:04:39,333 --> 01:04:41,210
ও, আজকে না আপনার জন্মদিন?
937
01:04:41,294 --> 01:04:42,879
ও হ্যাঁ, তাই তো।
938
01:04:43,671 --> 01:04:47,216
তাহলে আপনার জন্য স্পেশাল
অভিনন্দনসূচক চিয়ার্স করতে হবে!
939
01:04:47,300 --> 01:04:48,759
নিন! চিয়ার্স!
940
01:04:51,512 --> 01:04:54,098
আমার স্ত্রী সকালে
সীউড স্যুপ বানাবে।
941
01:04:54,974 --> 01:04:57,894
আজকে আপনার জন্মদিন,
ছেলের সাথে পার্টি করছেন না?
942
01:04:58,978 --> 01:05:02,481
পার্টি করার বয়স নেই আমাদের।
943
01:05:03,941 --> 01:05:07,695
খোদা। জন্মদিনে কেকের উপর
মোমবাতির সংখ্যা দেখলে
944
01:05:07,820 --> 01:05:10,239
আমার মন খারাপ হয়ে যায়।
945
01:05:10,323 --> 01:05:11,532
সেটাই।
946
01:05:12,408 --> 01:05:16,245
৪০ এ পা দেয়ার পর,
জন্মদিনের অপেক্ষা করি না আর।
947
01:05:16,495 --> 01:05:17,830
মন খারাপ হয়ে যায়।
948
01:05:17,914 --> 01:05:21,667
কীই-বা করার আছে?
বাচ্চাদের বড় হতে দেখা ছাড়া।
949
01:05:24,420 --> 01:05:29,216
আজকে বেশি ড্রিংক করছেন।
কিছু হয়েছে?
950
01:05:29,300 --> 01:05:30,134
না।
951
01:05:31,052 --> 01:05:32,303
তেক কখন ফিরছে?
952
01:05:32,386 --> 01:05:35,848
আপনার জন্মদিন বলে কথা।
একসাথে ডিনার করলে ভালো হতো।
953
01:05:36,223 --> 01:05:37,725
ও বুসান থেকে ফিরছে এখন।
954
01:05:37,808 --> 01:05:39,977
সকালে ওর কাছ থেকে কল পেয়েছি।
955
01:05:40,061 --> 01:05:43,314
তেক খুব ব্যস্ত ছেলে...
956
01:05:43,397 --> 01:05:46,108
এসবের সময় নেই ওর।
তাই না?
957
01:05:46,984 --> 01:05:51,405
ওর ভালোভাবে মানুষ হওয়াটাই
958
01:05:51,656 --> 01:05:55,117
আপনার জন্য উপহার, তাই না?
959
01:05:55,201 --> 01:05:58,663
হ্যাঁ, সেজন্যও আমি খুব কৃতজ্ঞ।
960
01:05:59,664 --> 01:06:02,333
ওকে একা মানুষ করতে গিয়ে
শুধু অর্ধেক ভালোবাসা দিয়েছি।
961
01:06:03,084 --> 01:06:04,961
তবুও, ও ভালোভাবে মানুষ হয়েছে।
962
01:06:05,586 --> 01:06:08,798
তা না। আপনি বরং ওর মায়ের হয়ে
ওকে দ্বিগুণ ভালোবেসেছেন।
963
01:06:08,881 --> 01:06:10,049
এভাবে বলবেন না।
964
01:06:10,174 --> 01:06:13,010
তেক শুনলে,
কান্না করতে পারে।
965
01:06:15,346 --> 01:06:18,432
উনি কথার কথা বলছেন!
966
01:06:18,724 --> 01:06:21,560
দশটা মা-বাবা থাকলেও কী লাভ?
967
01:06:21,644 --> 01:06:24,271
ছেলেকে ভালোবাসার বেলায়
তারা আপনার সমান হতে পারবে না।
968
01:06:24,355 --> 01:06:26,232
কথার কথা বলছেন আরকি।
969
01:06:26,440 --> 01:06:29,694
নিন! চিয়ার্স হয়ে যাক!
আমাকেও এক গ্লাস দিন।
970
01:06:33,030 --> 01:06:34,824
নিন। চিয়ার্স!
971
01:06:44,250 --> 01:06:47,211
ক্রিসমাসের দিন
মন খারাপ করে কেন?
972
01:06:47,628 --> 01:06:49,130
আমি একটা গান গাই!
973
01:06:49,547 --> 01:06:50,965
ভুলেও না!
974
01:06:57,096 --> 01:06:58,431
জিন-জু ঘুমাচ্ছে?
975
01:07:01,767 --> 01:07:06,147
ভাইয়ের সাথে কত খেলাধুলা করছিল
এখন বলতে না বলতেই ঘুমিয়ে পড়েছে।
976
01:07:08,232 --> 01:07:09,817
জিন-জু খুব ভাগ্যবতী।
977
01:07:10,234 --> 01:07:12,570
ওর জন্য উপহারের ব্যবস্থা করতে
সবাই এসেছে।
978
01:07:13,112 --> 01:07:14,405
ও সৌভাগ্যবতী!
979
01:07:14,488 --> 01:07:17,867
এই ক্রিসমাস উপহারের কথা
ও কখনো ভুলবে না, তাই না?
980
01:07:17,950 --> 01:07:20,536
সামনের বছরই ভুলে যাবে।
বাচ্চাদের এসব মনে থাকে না।
981
01:07:20,619 --> 01:07:21,746
কেন?
982
01:07:22,663 --> 01:07:28,753
আমি যখন ছোট ছিলাম,
তখন ক্রিসমাস বলতেও কিছু ছিল না।
983
01:07:29,086 --> 01:07:33,090
আমার জন্মদিনের আগে মা সারারাত জেগে
কাপড়ের টুকরো দিয়ে পুতুল বানিয়েছিল।
984
01:07:33,591 --> 01:07:37,219
আমাদের টাকা ছিল না, তাই হাতের কাছে
পাওয়া কাপড়ের টুকরো দিয়ে বানিয়েছিল।
985
01:07:37,470 --> 01:07:41,098
আর যেদিন পুতুলটা দেখেছিলাম
সেদিনের কথা এখনো স্পষ্ট মনে আছে!
986
01:07:41,182 --> 01:07:45,853
একদম! জিন-জু আজীবন
এই ক্রিসমাস উপহারের কথা মনে রাখবে।
987
01:07:46,645 --> 01:07:47,480
তাই?
988
01:07:48,856 --> 01:07:49,982
সেটার উদ্দেশ্য ড্রিংক হোক তাহলে।
989
01:07:51,484 --> 01:07:52,693
- চিয়ার্স!
- চিয়ার্স!
990
01:07:53,444 --> 01:07:55,821
আপনাদের সাথে ড্রিংক করতে
খুব ভালো লাগে।
991
01:07:59,950 --> 01:08:01,660
এখনো মনে করি ১১ জিতবে।
992
01:08:01,994 --> 01:08:04,121
- আমি মনে করি ১৪ জিতবে।
- আমিও!
993
01:08:05,414 --> 01:08:07,541
বলা মুশকিল, তবুও...
আমি মনে করি ৭!
994
01:08:07,625 --> 01:08:09,794
- আমি... ১৫!
- আমিও।
995
01:08:09,919 --> 01:08:10,836
কপি করবি না!
996
01:08:11,378 --> 01:08:13,089
কপি করছি না!
997
01:08:13,172 --> 01:08:16,300
প্রতিযোগিতা শেষ পর্যায়ে।
আর মাত্র একটা বাকি।
998
01:08:16,383 --> 01:08:18,135
MBC এর
১৯৮৮ ক্যাম্পাস মিউজিক ফেস্টিভাল!
999
01:08:18,219 --> 01:08:19,053
খোদা।
1000
01:08:19,220 --> 01:08:20,846
আর মাত্র একটি গান বাকি।
1001
01:08:20,971 --> 01:08:22,223
শেষ গান!
1002
01:08:22,389 --> 01:08:23,265
এই!
1003
01:08:23,349 --> 01:08:27,019
সউল থেকে ১৬ নাম্বার,
Endless Orbit!
1004
01:08:27,144 --> 01:08:31,732
গ্রুপ Endless Orbit,
আপনি আজকের শেষ পারফর্মার।
1005
01:08:31,816 --> 01:08:33,734
অপেক্ষায় থাকাকালীন
কী ভাবছিলেন?
1006
01:08:34,151 --> 01:08:38,155
বেশিকিছু ভাবছিলাম না,
শুধু বাসায় গিয়ে মাকে দেখতে চাই।
1007
01:08:38,239 --> 01:08:42,743
ঠিক আছে, তাহলে... এখন ১৬ নাম্বার,
সউল থেকে Endless Orbit!
1008
01:08:42,827 --> 01:08:44,537
তাদের গান "To That Person"!
1009
01:08:45,704 --> 01:08:49,416
ENDLESS ORBIT
গান "TO THAT PERSON"
1010
01:09:19,655 --> 01:09:21,574
- ১৬!
- না, ১৬ আমি!
1011
01:09:21,657 --> 01:09:24,034
- না, আমি!
- আমি!
1012
01:09:24,243 --> 01:09:26,036
- আমি আগে নিয়েছি!
- না, আমি নিয়েছি!
1013
01:09:26,120 --> 01:09:28,873
১৬! আমি ১৬ নিচ্ছি!
1014
01:09:35,921 --> 01:09:38,591
- আমি আগে নিয়েছি!
- না, আমি!
1015
01:09:41,468 --> 01:09:43,429
- না, আমি আগে!
- না!
1016
01:10:39,151 --> 01:10:41,904
"তাদের প্রতি যারা
পথ খুঁজে পেয়ে বিদায় নিয়েছে"
1017
01:10:42,029 --> 01:10:45,950
[ ENDLESS ORBIT ]
1018
01:11:09,598 --> 01:11:11,684
আপু! আমি, সুন-ঊ।
1019
01:11:12,935 --> 01:11:13,978
একটু বাইরে আসবে?
1020
01:11:24,280 --> 01:11:25,614
ডেকেছিস কেন?
1021
01:11:32,454 --> 01:11:34,081
- কী এটা?
- গিফট।
1022
01:11:34,164 --> 01:11:37,418
এই, বিরক্ত করতে না করেছিলাম।
1023
01:11:38,252 --> 01:11:40,254
আমাকে অস্বস্তিতে ফেলছিস।
1024
01:11:41,380 --> 01:11:42,214
আপু।
1025
01:11:44,508 --> 01:11:46,010
আমি তোমার সিক্রেট সান্তা।
1026
01:11:50,097 --> 01:11:51,932
আজকে গিফট বিনিময়ের কথা ছিল।
1027
01:11:57,438 --> 01:11:58,439
যাচ্ছি, তাহলে।
1028
01:11:59,189 --> 01:12:00,024
ওহ।
1029
01:12:03,235 --> 01:12:04,445
মেরি ক্রিসমাস!
1030
01:13:21,939 --> 01:13:22,773
তেক!
1031
01:13:22,856 --> 01:13:24,024
হি-দং!
1032
01:13:26,443 --> 01:13:28,112
এই, মাত্র ৩০ মিনিট বাকি আছে।
1033
01:13:28,195 --> 01:13:29,238
হ্যাঁ?
1034
01:13:29,321 --> 01:13:32,032
আজকের দিন শেষ হবার
আর মাত্র ৩০ মিনিট বাকি!
1035
01:13:34,618 --> 01:13:36,328
সত্যিই সাড়ে ১১টা বেজে গেছে।
1036
01:13:36,787 --> 01:13:38,497
দক-সুন, আমি যাচ্ছি।
1037
01:13:42,793 --> 01:13:43,794
এই, ছই তেক!
1038
01:13:48,674 --> 01:13:49,675
হাতমোজা?
1039
01:13:51,135 --> 01:13:52,010
কিনেছি।
1040
01:13:52,594 --> 01:13:54,847
তুই ছিলি বলে,
ঠিকটাই নিতে পেরেছি।
1041
01:13:54,930 --> 01:13:56,348
বাবার পছন্দ হবে।
1042
01:14:02,896 --> 01:14:04,523
অসংখ্য ধন্যবাদ।
1043
01:14:31,216 --> 01:14:32,092
বাবা।
1044
01:14:40,267 --> 01:14:41,560
ড্রিংক করেছো?
1045
01:14:42,227 --> 01:14:43,604
ভেতরে গিয়ে ঘুমাও।
1046
01:14:43,937 --> 01:14:45,189
এসেছিস, বাবা?
1047
01:14:46,231 --> 01:14:47,107
ডিনার?
1048
01:14:47,524 --> 01:14:50,527
খেয়েছি।
দেরি হয়ে গেছে তো।
1049
01:14:51,820 --> 01:14:53,197
ও, হ্যাঁ।
1050
01:14:53,530 --> 01:14:54,865
হাতমুখ ধুয়ে ঘুমিয়ে পড়।
1051
01:14:55,616 --> 01:14:56,950
অনেক খেটেছিস, বাবা।
1052
01:15:11,173 --> 01:15:12,049
বাবা।
1053
01:15:13,509 --> 01:15:14,343
নাও।
1054
01:15:16,970 --> 01:15:17,804
কী এটা?
1055
01:15:20,057 --> 01:15:21,391
তোমার জন্য জন্মদিনের উপহার।
1056
01:15:24,186 --> 01:15:25,646
শুভ জন্মদিন, বাবা।
1057
01:15:26,980 --> 01:15:28,190
খোলো।
1058
01:15:43,247 --> 01:15:46,250
আজ তোমার জন্মদিন,
কিন্তু তোমার সাথে খেতে পারলাম না।
1059
01:15:48,460 --> 01:15:49,503
স্যরি।
1060
01:15:53,715 --> 01:15:54,550
বাবা...
1061
01:15:56,885 --> 01:15:59,596
তোমাকে যে
খুব ভালোবাসি জানো, তাই না?
1062
01:16:12,025 --> 01:16:12,901
বাবা...
1063
01:16:15,529 --> 01:16:16,655
কী হলো?
1064
01:16:24,830 --> 01:16:26,957
কবে আমার ছেলে এত বড় হয়ে গেল?
1065
01:16:34,548 --> 01:16:38,176
তুই খুব চিন্তাশীল,
বাবার জন্মদিন মাথায় রেখেছিস।
1066
01:16:38,510 --> 01:16:41,763
সত্যিই বড় হয়ে গেছিস।
একদম বড় হয়ে গেছিস, বাবা।
1067
01:16:49,771 --> 01:16:52,316
আমার ভালো, বুদ্ধিমান ছেলে...
1068
01:16:55,777 --> 01:16:56,778
বাবাও...
1069
01:16:59,031 --> 01:17:00,115
তেককে...
1070
01:17:07,497 --> 01:17:08,665
খোদা...
1071
01:17:23,138 --> 01:17:24,097
আমার...
1072
01:17:25,766 --> 01:17:27,059
শুধু তুই আছিস।
1073
01:17:57,297 --> 01:17:58,924
আপু, এখানে কী করছো?
1074
01:18:02,052 --> 01:18:03,637
বড় আপুর সাথে
আবার ঝগড়া করেছো?
1075
01:18:04,638 --> 01:18:05,639
নো-উল...
1076
01:18:07,432 --> 01:18:09,184
আমার নাম কেউ পায়নি বোধহয়।
1077
01:18:12,688 --> 01:18:14,523
আমার সিক্রেট সান্তাও নেই।
1078
01:18:17,818 --> 01:18:20,404
আমি বোধহয় এমন কেউ
যে ভালোবাসা পাওয়ার যোগ্য না।
1079
01:18:22,739 --> 01:18:25,992
তেক ভাইয়া তোমার সিক্রেট সান্তা না?
ভাবলাম ও তোমাকে হাতমোজা কিনে দিবে।
1080
01:18:26,076 --> 01:18:28,829
ওগুলো আমার জন্য না।
ওর বাবার জন্য।
1081
01:18:30,205 --> 01:18:31,039
অবিশ্বাস্য।
1082
01:18:32,416 --> 01:18:34,459
- ওকে মেরে দেবো নাকি?
- না!
1083
01:18:34,876 --> 01:18:37,254
ও আজকে হেরেছে।
তাও আবার জিততে জিততে।
1084
01:18:38,672 --> 01:18:44,261
তাই ওকে আর বেশি ঘাঁটিয়ো না,
বাদ দাও ব্যাপারটা।
1085
01:18:45,053 --> 01:18:49,182
আমি নিশ্চিত সিক্রেট সান্তার কথা
ওর মনেও নেই।
1086
01:18:50,642 --> 01:18:53,019
এই মুহূর্তে এসব নিয়ে
ভাবার মতো ওর সময় নেই।
1087
01:19:46,239 --> 01:19:48,950
[ দক-সুন ]
1088
01:20:11,932 --> 01:20:12,766
দক-সুন।
1089
01:20:14,935 --> 01:20:16,603
স্যরি।
একদম ভুলে গিয়েছিলাম।
1090
01:20:19,231 --> 01:20:20,273
সত্যিই স্যরি।
1091
01:20:20,941 --> 01:20:21,983
কেন?
1092
01:20:23,235 --> 01:20:25,862
তোর সিক্রেট সান্তা... আমি।
1093
01:20:28,907 --> 01:20:31,535
তাই না?
তুই আমার সিক্রেট সান্তা, তাই না?
1094
01:20:33,829 --> 01:20:35,038
হ্যাঁ, আমি।
1095
01:20:35,831 --> 01:20:37,374
কিন্তু একদম ভুলে গিয়েছিলাম।
1096
01:20:37,457 --> 01:20:38,834
সত্যিই স্যরি।
1097
01:20:40,043 --> 01:20:40,961
ব্যাপার না।
1098
01:20:41,461 --> 01:20:44,214
ভাবার জন্য এরচেয়ে
বেশি গুরুত্বপূর্ণ জিনিস আছে তোর।
1099
01:20:45,048 --> 01:20:47,342
তাছাড়া, সিক্রেট সান্তায়
আমারও খুব বেশি আগ্রহ ছিল না।
1100
01:20:47,425 --> 01:20:50,136
সবাই করেছে, তাই একটু
কৌতূহল ছিল। এই আরকি।
1101
01:20:50,428 --> 01:20:51,346
সমস্যা নেই।
1102
01:20:54,140 --> 01:20:56,810
কী গিফট চাস?
যা চাইবি কিনে দেবো।
1103
01:20:59,896 --> 01:21:01,356
না, লাগবে না।
1104
01:21:02,148 --> 01:21:03,316
জলদি বল।
1105
01:21:03,692 --> 01:21:04,609
তিন পর্যন্ত গুনবো।
1106
01:21:05,235 --> 01:21:06,069
এক...
1107
01:21:06,695 --> 01:21:07,529
হাতমোজা!
1108
01:21:09,406 --> 01:21:11,157
পিংক আনগোরা হাতমোজা।
1109
01:21:13,410 --> 01:21:14,244
আচ্ছা।
1110
01:21:15,453 --> 01:21:16,413
বুঝেছি।
1111
01:21:16,496 --> 01:21:18,665
বাবার মতো তোকে একটা কিনে দেবো।
1112
01:21:22,043 --> 01:21:23,461
জলদি বাসায় যা। বাইরে ঠান্ডা।
1113
01:21:24,045 --> 01:21:26,089
ওকে। গুড নাইট।
1114
01:21:27,215 --> 01:21:28,133
তোকেও।
1115
01:21:53,700 --> 01:21:56,786
উষ্ণ ক্রিসমাসের সকাল।
1116
01:21:57,454 --> 01:22:00,957
সউলের তাপমাত্রা ২ ডিগ্রী,
গোয়াংজু আর জনজুর ৪ ডিগ্রী।
1117
01:22:01,041 --> 01:22:03,710
এদিকে, দেজনের তাপমাত্রা ৩ ডিগ্রী।
1118
01:22:03,793 --> 01:22:06,171
ধুর, আমার হ্যাংওভার হয়েছে।
1119
01:22:06,546 --> 01:22:08,256
জানতাম এমনকিছু হবে।
1120
01:22:08,340 --> 01:22:11,176
গতকাল বেশি ড্রিংক করেছো!
ওষুধ খাবে?
1121
01:22:11,885 --> 01:22:15,513
লাগবে না।
স্যুপটা খেয়ে সহ্য করে নিবো।
1122
01:22:16,139 --> 01:22:18,141
যাকগে, বাচ্চারা কোথায়?
1123
01:22:18,224 --> 01:22:20,060
বন্ধ পেয়ে ঘুমাচ্ছে।
1124
01:22:20,852 --> 01:22:22,854
ভেবেছিলাম আজকে ঠান্ডা পড়বে,
কিন্তু গরম পড়ছে।
1125
01:22:23,855 --> 01:22:24,814
হ্যাঁ, আচ্ছা...
1126
01:22:24,940 --> 01:22:29,903
গতরাতে বৃষ্টির শব্দ শুনেছিলে নাকি?
আমি শুনেছিলাম বোধহয়।
1127
01:22:31,112 --> 01:22:32,989
কীসের বৃষ্টি? আমি কিছু শুনিনি।
1128
01:22:33,073 --> 01:22:35,533
গতরাতে সউল এলাকায়
বৃষ্টিপাত হয়েছে।
1129
01:22:35,700 --> 01:22:37,410
অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিতে...
1130
01:22:37,494 --> 01:22:40,246
বাপরে, কান আছে তোমার।
1131
01:22:40,580 --> 01:22:43,875
এত ড্রিংক করেও বৃষ্টির শব্দ
শুনতে পেলে কীভাবে?
1132
01:22:44,834 --> 01:22:47,045
আমি খুব সংবেদনশীল।
1133
01:22:49,214 --> 01:22:50,799
তবে, তুষারের চেয়ে বৃষ্টি ভালো।
1134
01:22:51,299 --> 01:22:54,678
রাস্তা নোংরা করে রাখা
সব নিশ্চয়ই ধুয়ে গেছে, তাই—
1135
01:23:30,213 --> 01:23:31,464
ওহ।
1136
01:23:50,692 --> 01:23:54,446
খোদা, কোথায় গেল? কী করি?
1137
01:23:54,863 --> 01:23:57,032
- জিন-জু কোথায়?
- এখনো ঘুমাচ্ছে।
1138
01:23:57,115 --> 01:24:00,577
ওর খুব মন খারাপ করবে।
কী করা যায়?
1139
01:24:01,745 --> 01:24:03,705
কী আর করবো?
1140
01:24:03,788 --> 01:24:06,082
ওর প্রিয় কিছু খাবার
কিনে দিতে হবে।
1141
01:24:11,713 --> 01:24:13,089
কিছু হয়েছে?
1142
01:24:13,840 --> 01:24:16,134
জিন-জু
1143
01:24:16,217 --> 01:24:19,220
ক্রিসমাস উপহার হিসেবে তুষারমানব চেয়েছিল,
তাই আমরা রাত জেগে একটা বানিয়েছিলাম।
1144
01:24:20,597 --> 01:24:21,806
কিন্তু সেটা গলে গেছে।
1145
01:24:22,307 --> 01:24:24,684
এখন আবার বানাতে কষ্ট হবে, তাই না?
1146
01:24:26,686 --> 01:24:28,813
কী করি?
ওর জন্য খুব খারাপ লাগছে।
1147
01:24:31,524 --> 01:24:33,985
ও তুষারমানব চেয়েছে?
1148
01:24:34,319 --> 01:24:39,491
হ্যাঁ। তোর বোন ক্রিসমাসে
তুষারমানব চেয়েছে।
1149
01:24:39,574 --> 01:24:42,285
কিন্তু সেটা গলে গেছে।
এখন আমরা কী করি?
1150
01:24:43,703 --> 01:24:45,497
দুলি সুপারমার্কেটে ওটা বিক্রি করে।
1151
01:24:48,333 --> 01:24:50,376
দুলি সুপারমার্কেট থেকে কেনা যায়।
1152
01:24:50,960 --> 01:24:52,212
কীসের কথা বলছো?
1153
01:24:52,629 --> 01:24:55,256
জিন-জু আইসক্রিমকে
"তুষারমানব" বলে।
1154
01:24:59,511 --> 01:25:01,846
আমি কিনে আনবো?
কয়টা আনবো?
1155
01:25:06,184 --> 01:25:08,645
ওমা! তুষারমানব!
1156
01:25:15,443 --> 01:25:18,321
এই পৃথিবীর
ছেলে ও মেয়েরাই হয়তো এর কারণ,
1157
01:25:18,446 --> 01:25:22,325
পৃথিবীর মানুষের
ধর্মে বিশ্বাস রাখতে শুরু করার।
1158
01:25:24,285 --> 01:25:27,747
সবকিছুর ঊর্ধ্বে তাদের জন্য
তাদের মা-বাবার সুখ ও মঙ্গল
1159
01:25:27,872 --> 01:25:29,874
কামনা করাই হয়তো এর কারণ।
1160
01:25:34,921 --> 01:25:37,173
পৃথিবীর সব
মা-বাবার জন্যই নিশ্চয়ই
1161
01:25:37,257 --> 01:25:44,055
ঈশ্বর, বুদ্ধ, আল্লাহ্,
ও সান্তার অস্তিত্ব রয়েছে,
1162
01:25:44,597 --> 01:25:46,391
সেইসাথে তাদের সন্তানদের জন্যও।
1163
01:26:00,905 --> 01:26:02,240
আপু, এটা তোমার।
1164
01:26:02,824 --> 01:26:03,700
কী?
1165
01:26:07,871 --> 01:26:08,955
গিফট।
1166
01:26:09,164 --> 01:26:10,039
কী?
1167
01:26:17,213 --> 01:26:18,673
ওমা, ওমা!
1168
01:26:22,802 --> 01:26:24,554
কখন কিনলো?
1169
01:26:24,846 --> 01:26:27,056
দোকান তো এখনো খোলেনি!
1170
01:26:28,308 --> 01:26:29,517
তেক এখনো বাইরে আছে?
1171
01:26:31,019 --> 01:26:32,353
এখনো যায়নি, তাই না?
1172
01:26:32,437 --> 01:26:34,189
এটা তেক ভাইয়া দেয়নি।
1173
01:26:35,648 --> 01:26:38,818
জুং-হোয়ান ভাইয়া দিয়েছে।
বললো তোমার ক্রিসমাস গিফট।
1174
01:26:43,531 --> 01:26:44,824
ওর মাথাটা গেছে নিশ্চয়ই।
1175
01:27:17,440 --> 01:27:20,526
আমার বয়সটা তখন ছিল
যখন আর সান্তায় বিশ্বাস করতাম না
1176
01:27:20,860 --> 01:27:23,488
কিংবা সিক্রেট সান্তার কারণে
আমার মনের মাঝে ধুকপুকানি হতো না।
1177
01:27:24,864 --> 01:27:27,158
যেই বয়সে গোপনে দেয়া গিফট
1178
01:27:27,283 --> 01:27:31,412
কিংবা গোপনে ভদ্রতা দেখানো
আমার প্রত্যাশা পূরণ করতো না।
1179
01:27:35,208 --> 01:27:37,710
উত্তেজনা হয়তো
গলা দিয়ে বেরিয়ে যেতো
1180
01:27:37,794 --> 01:27:40,088
আর চেপে রাখতে চাইলে
হয়তো দম বন্ধ হয়ে যেতো।
1181
01:27:40,546 --> 01:27:43,049
লজ্জায় হয়তো আমার বুক ফাটতো
1182
01:27:43,174 --> 01:27:44,592
যদি সেটা স্বীকার করতে হতো।
1183
01:27:48,972 --> 01:27:52,433
আমি চেয়েছিলাম প্রকাশ করতে,
কিন্তু ধরাও পড়তে চাইনি।
1184
01:27:52,517 --> 01:27:54,519
১৯৮৮ তে এমন উত্তেজনাই
আমরা অনুভব করেছিলাম।
1185
01:27:54,978 --> 01:27:57,605
তখন আমাদের বয়স ছিল ১৮।
1186
01:28:22,463 --> 01:28:23,339
আজকেও এসেছো।
1187
01:28:24,590 --> 01:28:25,425
জি।
1188
01:28:26,301 --> 01:28:31,055
ভালোই হয়েছে।
রিপোর্টার পার্ক বললো এটা তোমার জন্য।
1189
01:28:33,766 --> 01:28:35,310
বললো এটা তোমার ক্রিসমাস গিফট।
1190
01:28:35,727 --> 01:28:37,729
ভিডিওট্যাপ মনে হচ্ছে।
1191
01:28:38,271 --> 01:28:39,480
যাইহোক, আমি যাচ্ছি।
1192
01:28:39,689 --> 01:28:43,651
আর, আজকের দিনে
বাসায় থেকে ঘুমাও একটু, কেমন?
1193
01:28:44,694 --> 01:28:45,528
যাচ্ছি।
1194
01:29:00,460 --> 01:29:03,212
মাস্টার ছই তেক,
এটা আপনার ক্রিসমাস গিফট।
1195
01:29:03,338 --> 01:29:07,675
জানি না পছন্দ হবে কিনা,
আমি রাত জেগে গোপনে এডিট করেছি এটা,
1196
01:29:07,759 --> 01:29:09,052
তাই উপভোগ করুন প্লিজ।
1197
01:29:09,385 --> 01:29:12,889
এই স্পেশাল ভিডিওটি
পৃথিবীর আর কোথাও নেই।
1198
01:29:13,181 --> 01:29:14,974
আপনাকে মেরি ক্রিসমাস,
1199
01:29:15,058 --> 01:29:17,477
আশাকরি সামনের বছর
ভালো রেকর্ড গড়বেন!
1200
01:29:17,894 --> 01:29:20,730
ইতি মাস্টার ছই তেকের চিরদিনের ফ্যান,
পার্ক জি-ইয়ুন।
1201
01:29:31,282 --> 01:29:32,992
আহা।
1202
01:29:33,493 --> 01:29:35,370
ওসব বলায় আমি ভালো না...
1203
01:29:35,453 --> 01:29:38,456
প্লিজ, একবার বলুন!
1204
01:29:39,957 --> 01:29:40,792
আচ্ছা...
1205
01:29:41,334 --> 01:29:45,922
এরকম কিছু বলি না আসলে, তাই...
দুঃখিত। এমন করছেন কেন?
1206
01:29:46,005 --> 01:29:48,132
তাহলে, এই অংশ সম্প্রচার করবো না।
1207
01:29:48,549 --> 01:29:51,010
প্র্যাকটিস ভেবে শুধু একবার বলুন।
1208
01:29:54,889 --> 01:29:56,099
ক্যামেরা ছাড়া।
1209
01:29:56,766 --> 01:29:59,102
এমন একটা সময়,
অদ্ভুত আচরণ করছেন।
1210
01:29:59,602 --> 01:30:02,814
কেন? কারণ আপনাদের দু'জনকে
সবসময়ই খুব উদাসীন মনে হয়।
1211
01:30:03,064 --> 01:30:05,191
প্র্যাকটিস হিসেবে
আমাকে একটিবার বলুন!
1212
01:30:05,691 --> 01:30:07,443
বলুন, "ভালোবাসি"
শুধু একবার। কেমন?
1213
01:30:08,778 --> 01:30:10,071
বলতে পারবো।
1214
01:30:10,154 --> 01:30:13,032
সেটাই! এ এমন কঠিন কী?
বলে ফেলুন!
1215
01:30:14,659 --> 01:30:15,743
ভালোবাসি, বাবা।
1216
01:30:16,619 --> 01:30:18,913
দেখলেন? কঠিন কিছু না।
1217
01:30:19,122 --> 01:30:20,123
আরেকবার।
1218
01:30:28,756 --> 01:30:30,174
আর একটিবার।
1219
01:30:38,558 --> 01:30:40,017
ভালোবাসি, বাবা আমার।
1220
01:30:46,190 --> 01:30:49,944
দেখলেন, কত ভালো বলতে পারেন।
আরও বেশি বেশি বলা উচিত!
1221
01:30:52,989 --> 01:30:56,075
ভালো বলতে পারি না,
আপনি জোর করলেন তাই...
1222
01:30:56,367 --> 01:30:57,785
সময়ের স্রোত বয়ে চলে।
1223
01:30:58,327 --> 01:31:00,997
সেজন্যই শেষপর্যন্ত সময়
বিদায়কাল রচনা করে,
1224
01:31:01,372 --> 01:31:04,667
আর মানুষের মনে
দিয়ে যায় দুঃখ।
1225
01:31:04,959 --> 01:31:07,211
তাকে সবসময় এটা বললে
কত না ভালো হতো?
1226
01:31:07,920 --> 01:31:09,797
যাইহোক, ভালো করেছেন আজ!
1227
01:31:10,465 --> 01:31:11,674
ওহ, ক্যামেরা।
1228
01:31:13,050 --> 01:31:13,885
ধন্যবাদ।
1229
01:31:14,010 --> 01:31:16,596
কাউকে ভালোবাসলে তাকে এক্ষুণি বলুন,
1230
01:31:17,513 --> 01:31:23,227
আপনার ক্ষণস্থায়ী দিনগুলো
দুঃখের মেঘে ঢেকে যাওয়ার আগে।
1231
01:31:25,855 --> 01:31:28,524
কোনো কারণে, সময় আমাদেরকে
সবচেয়ে বড় যে উপহারটি দিয়ে যায়
1232
01:31:28,858 --> 01:31:31,194
তা হলো
অন্যদের ভালোবাসার স্মৃতি।
1233
01:31:31,819 --> 01:31:33,571
তাই, খুব দেরি হবার আগেই,
1234
01:31:33,779 --> 01:31:37,158
লজ্জাকে ছুঁড়ে ফেলে আপনার
ভালোবাসার কথা জানাতে হবে
1235
01:31:38,451 --> 01:31:40,578
ভালোবাসার মানুষটিকে।
1236
01:31:44,000 --> 01:32:00,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ