1 00:01:47,120 --> 00:01:48,520 জেসি? 2 00:01:50,360 --> 00:01:52,033 জেসি! 3 00:01:55,120 --> 00:01:57,351 দেখা দাও বলছি! 4 00:03:55,120 --> 00:04:02,351 অনুবাদে - কুদরতে জাহান 5 00:04:03,120 --> 00:04:10,351 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 6 00:04:31,200 --> 00:04:32,953 পরে যোগাযোগ করবো। 7 00:04:33,120 --> 00:04:35,476 আচ্ছা। হেই হিউয়েল। 8 00:04:35,680 --> 00:04:39,720 শোনো, সউলের কাছে যাবার পথে স্কুল হয়ে যাবে। 9 00:04:40,280 --> 00:04:42,920 আমার ছেলের পিছে লাগবে ও, ভাবতেই পারিনি ... 10 00:04:43,240 --> 00:04:45,994 - আচ্ছা। - কুবি তো কার ওয়াশে আছে, না? 11 00:04:46,200 --> 00:04:49,318 রাস্তার ওপাশে পার্ক করা। সব ঠিকঠাক। পিঙ্কম্যানের চিহ্ন নেই। 12 00:04:49,480 --> 00:04:51,392 আচ্ছা, ওকে খুঁজে বের করুন। 13 00:05:09,920 --> 00:05:11,639 দয়া করে মেসেজ রাখুন। 14 00:05:11,840 --> 00:05:14,992 জেসি, শোনো। 15 00:05:15,600 --> 00:05:18,274 বোঝাই যাচ্ছে তুমি তোমার মত পাল্টেছ, 16 00:05:18,440 --> 00:05:21,274 ধন্যবাদ সেজন্য। 17 00:05:21,440 --> 00:05:23,909 তুমি রেগে আছ, এও জানি। 18 00:05:24,080 --> 00:05:26,390 আমি এসব ঠিক করতে চাই, ঠিক আছে? 19 00:05:26,880 --> 00:05:29,156 তার জন্য যা লাগে, তাই করবো। 20 00:05:29,320 --> 00:05:32,074 নিজেদের মাঝে কথা বলে সব ঠিক করে ফেলবো আমরা। 21 00:05:33,640 --> 00:05:35,393 তার আগে ... 22 00:05:36,640 --> 00:05:39,235 ঘুমিয়ে মাথা ঠাণ্ডা করে নাও। 23 00:05:39,440 --> 00:05:41,909 তারপর আমাকে ফোন কোরো। 24 00:05:42,080 --> 00:05:43,639 নিরাপদে থেকো। 25 00:05:46,720 --> 00:05:47,710 কী অবস্থা? 26 00:05:47,880 --> 00:05:49,951 ডোরজ্যাম্ব আর স্ট্রাইকার প্লেট বদলেছি। 27 00:05:50,160 --> 00:05:52,277 - এটা বদলালেই কাজ শেষ। - ভালো। 28 00:05:52,440 --> 00:05:54,830 তালার ভিন্ন ভিন্ন চাবি চান? 29 00:05:55,040 --> 00:05:58,795 - নাকি একটা দিয়েই দুইটা খুলতে চান? - না না, চাবি বদলানো লাগবে না। 30 00:05:59,000 --> 00:06:01,231 আগের চাবিই থাক। 31 00:06:01,400 --> 00:06:03,869 সাধারণত চুরি হলে মানুষ তালা বদলায়। 32 00:06:04,040 --> 00:06:05,997 না, তালা-চাবি একই থাক। 33 00:06:06,160 --> 00:06:08,117 পুরোনো চাবি এখানে কাজ করে নিশ্চয়ই? 34 00:06:08,280 --> 00:06:09,999 - আচ্ছা। - ঠিক আছে। 35 00:06:15,560 --> 00:06:16,914 ভালো। 36 00:06:18,800 --> 00:06:21,440 ভালো। ভালো। ভালো। 37 00:06:26,520 --> 00:06:28,830 - ওহ, না, না। - হেই, শোনেন। 38 00:06:29,040 --> 00:06:32,590 একটু থামান... এই এলাকার অবস্থা এখনো খারাপ। 39 00:06:32,800 --> 00:06:35,031 আরো কয়েকবার করা লাগবে। 40 00:06:35,200 --> 00:06:36,873 তিনবার পরিষ্কার করেছি। 41 00:06:37,080 --> 00:06:38,514 গ্যাসোলিনের গন্ধ সহজে যায় না। 42 00:06:38,720 --> 00:06:41,519 না না, গন্ধ পুরোপুরি তাড়ানো চাই। 43 00:06:41,680 --> 00:06:48,598 আমার স্ত্রী এখনই ফিরবে, এখানে কোনো গন্ধ, দাগ, কোনোকিছু ঘটার চিহ্ন থাকা যাবে না। 44 00:06:48,800 --> 00:06:50,234 বুঝেছেন? 45 00:06:51,200 --> 00:06:55,797 শর্ট নোটিশে চলে আসায় আমি খুবই কৃতজ্ঞ, যা চান দেবো। 46 00:06:56,000 --> 00:06:58,390 স্যার, আপনার কাছ থেকে আরো টাকা পেলে খুশিই হবো, 47 00:06:58,600 --> 00:07:01,240 কিন্তু আপনার মেঝের নিচেও তেল চুঁইয়ে ঢুকেছে। 48 00:07:01,440 --> 00:07:04,399 কার্পেট বদলিয়ে নতুন প্যাডিং না বসালে এটা দেখা যাবে, 49 00:07:04,560 --> 00:07:06,756 এর বেশি আর কিছু করা সম্ভব না। 50 00:09:23,720 --> 00:09:25,518 গ্যাসোলিনের গন্ধ নাকি? 51 00:09:25,680 --> 00:09:28,673 - বাবাকে জিজ্ঞেস করো। - এদিকে আছি। 52 00:09:30,280 --> 00:09:35,270 - কী হয়েছে? - আমার মামলা করে দেয়া দরকার। 53 00:09:35,440 --> 00:09:38,911 ওষুধের দোকানে যাচ্ছিলাম, পথে থামলাম গাড়ির তেল নিতে। 54 00:09:39,080 --> 00:09:42,073 হঠাৎ করে পুরো পাম্পটাই নষ্ট হয়ে গেলো। 55 00:09:42,240 --> 00:09:44,391 একটা ব্যাপার। ওকে এই রুমে রাখা উচিত না। 56 00:09:44,600 --> 00:09:47,320 এটা পরিবেশবান্ধব, কিছু ঝুঁকি নেয়া উচিত না। 57 00:09:47,840 --> 00:09:49,877 হোলির ঘরের জানালা লাগিয়ে দাও, 58 00:09:50,040 --> 00:09:52,714 গন্ধটা শুধু এখানেই। 59 00:09:53,440 --> 00:09:56,035 আর কিছু করা সম্ভব না। 60 00:10:08,960 --> 00:10:10,633 তো ... 61 00:10:12,680 --> 00:10:13,830 পাম্প নষ্ট? 62 00:10:14,080 --> 00:10:17,437 হ্যাঁ, আমি আর সবসময়ের মতো পাম্প দিয়ে তেল ভরছিলাম, 63 00:10:17,640 --> 00:10:21,554 তারপর একটা শব্দ পেলাম। পাম্পের নজল চেনো? 64 00:10:21,800 --> 00:10:23,871 চাপতে হয় যেটাকে? 65 00:10:24,040 --> 00:10:28,273 শব্দ শুনলাম, পূর্ব অভিজ্ঞতার জেরে ভাবলাম, 66 00:10:28,480 --> 00:10:31,996 নজল দিয়ে আর তেল বেরোচ্ছে না। 67 00:10:32,160 --> 00:10:35,198 তাই হোসটা টেনে বের করলাম আর হুশ! 68 00:10:35,440 --> 00:10:37,955 গ্যাসোলিনে ভিজে চুপচুপে হয়ে গেলাম। 69 00:10:38,120 --> 00:10:42,353 আমার হাত, পা এমনকি কুঁচকিতেও লেগেছে। 70 00:10:43,160 --> 00:10:47,837 তো এক দৌড়ে ঘরে এলাম, ঘরে ঢুকে 71 00:10:48,040 --> 00:10:50,555 যত তাড়াতাড়ি পারলাম জামাকাপড় খুলে 72 00:10:50,720 --> 00:10:51,790 শাওয়ারে ঢুকে পড়লাম। 73 00:10:52,000 --> 00:10:54,231 শাওয়ার থেকে বের হবার পরে বুঝলাম, 74 00:10:54,400 --> 00:10:57,757 আমার তেলমাখা কাপড়চোপড় থেকে 75 00:10:57,920 --> 00:11:02,517 তেল চুঁইয়ে লিভিং রুমের কার্পেট ভিজিয়ে দিয়েছে। 76 00:11:02,920 --> 00:11:06,231 মানে, পুরোটাই আমার বোকামি। 77 00:11:06,400 --> 00:11:08,676 স্টেশনেই ছেড়ে ফেলা উচিত ছিল। 78 00:11:08,840 --> 00:11:10,672 অর্ধেক রাস্তা আসার পরে মনে পড়লো, 79 00:11:10,840 --> 00:11:14,470 গাড়ির স্টেশনে এয়ার পাম্পের পাশেই একটা পানির পাইপ ছিল। 80 00:11:14,640 --> 00:11:15,790 টায়ার ধোবার জন্য। 81 00:11:16,040 --> 00:11:17,952 এমনটাই গেছে আমার দিন। 82 00:11:18,120 --> 00:11:20,316 তোমার কী অবস্থা? 83 00:11:21,720 --> 00:11:23,791 - বাবা? - হ্যাঁ? 84 00:11:24,440 --> 00:11:28,116 সত্যি কথাটা বলবে, প্লিজ? 85 00:11:30,480 --> 00:11:33,632 কী বলতে চাইছ? 86 00:11:34,520 --> 00:11:36,637 তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই না? 87 00:11:37,920 --> 00:11:39,639 তোমার অসুখ আবার ফিরে এসেছে বলে? 88 00:11:39,840 --> 00:11:42,230 তেল পাম্প করছিলে, সেই ধোঁয়ায় 89 00:11:42,400 --> 00:11:44,710 অজ্ঞান হয়ে গিয়েছিলে তুমি। 90 00:11:44,880 --> 00:11:47,076 স্বীকার করো। 91 00:11:47,240 --> 00:11:49,391 না-- না। 92 00:11:49,600 --> 00:11:51,114 পাম্পেরই সমস্যা। 93 00:11:56,720 --> 00:11:57,756 ঠিক আছে ... 94 00:11:57,920 --> 00:12:01,800 হয়তো পিছলিয়ে গিয়েছিলাম এক পর্যায়ে, 95 00:12:01,960 --> 00:12:04,077 কিন্তু অজ্ঞান হইনি, ঠিক আছে? 96 00:12:04,280 --> 00:12:06,636 আমি ঠিক আছি, সত্যি বলছি। 97 00:12:06,800 --> 00:12:11,556 তবে আমাদের সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করে বলছি, 98 00:12:11,760 --> 00:12:13,672 আমাদের মনে হয় এখানে থাকা ঠিক হবে না। 99 00:12:13,920 --> 00:12:15,513 নতুন কার্পেট না কেনা পর্যন্ত। 100 00:12:15,680 --> 00:12:16,670 হ্যাঁ। 101 00:12:16,880 --> 00:12:21,875 হ্যাঙ্ক আঙ্কেল আর ম্যারি আন্টির বাসায় অনেক জায়গা। 102 00:12:22,040 --> 00:12:23,315 হোটেলে গেলে কেমন হয়? 103 00:12:23,520 --> 00:12:26,035 হোটেল অনেক সুন্দর। 104 00:12:26,240 --> 00:12:27,799 ভালো বুদ্ধি। 105 00:12:28,240 --> 00:12:30,311 তোমার ভাবার ধরনটা পছন্দ হয়েছে। 106 00:12:30,520 --> 00:12:32,318 ফ্যামিলি ভ্যাকেশন কাটানো যাবে। 107 00:12:32,520 --> 00:12:34,079 মজা হবে, কী বলো? 108 00:12:34,240 --> 00:12:36,072 কিছু জামা গুছিয়ে নাও না। 109 00:12:36,240 --> 00:12:38,550 আচ্ছা, ঠিক আছে। 110 00:12:40,520 --> 00:12:43,672 সরি, মাথা কাজ করছে না। 111 00:12:45,080 --> 00:12:46,400 আমি ব্যাগ গুছাচ্ছি। 112 00:12:46,600 --> 00:12:48,034 - ঠিক আছে। - ঠিক আছে। 113 00:12:51,080 --> 00:12:53,390 এই দাগ কি দেখা যাবে? 114 00:12:57,680 --> 00:13:01,390 নিজের ডোজো মেম্বারশিপ ছেড়ে দেয়াটা ঠিক হয়নি। 115 00:13:06,440 --> 00:13:08,716 খোদা, এটা জেসির কাজ? 116 00:13:08,880 --> 00:13:12,556 হ্যাঁ, কিন্তু তোমাকে বুঝতে হবে যে ভেতরে ভেতরে ও আমাকে ভালোবাসে। 117 00:13:13,960 --> 00:13:16,031 তো ও কোথায়? 118 00:13:16,200 --> 00:13:19,034 - খোঁজাখুঁজি চলছে। - কোথায় খুঁজেছ? 119 00:13:19,240 --> 00:13:23,598 ওর বাসায়, ওর বন্ধুর বাসায়। ব্রক নামের ছেলেটার বাসায়। 120 00:13:23,760 --> 00:13:28,471 সিয়েস্তা হিলে গাঁজাখোরদের জায়গায়, ইন্ডিগো, ক্রিস্টাল প্যালেসে, 121 00:13:28,640 --> 00:13:31,474 কপার অ্যাভিনিউর গো কার্ট জয়েন্টে। 122 00:13:31,640 --> 00:13:33,154 মাদকাসক্তদের মিটিঙে। 123 00:13:33,320 --> 00:13:35,710 বিভার আর আরেকটা বন্ধু আছে যে ওর? 124 00:13:35,960 --> 00:13:38,998 ব্যাজার আর স্কিনি পিট, না, ওদের সাথে নেই ও। 125 00:13:39,160 --> 00:13:40,879 ওরা মনে হয় কথা লুকাচ্ছে। 126 00:13:41,040 --> 00:13:44,351 মিটার রিডারের বেশ ধরে গেছিলাম। লম্বু ছেলেটার মায়ের বাসায় বাগ পেতেছি। 127 00:13:44,520 --> 00:13:48,878 {\an8} ব্যাবিলন ফাইভ - একটা টিভি সিরিজ 128 00:13:44,520 --> 00:13:48,878 টানা তিন ঘন্টা ধরে 'ব্যাবিল ফাইভ' নামের কিছু একটার কথা বলছিল। 129 00:13:49,040 --> 00:13:50,759 থানায় কাজ করা আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছি। 130 00:13:51,240 --> 00:13:54,838 - পিঙ্কম্যানের কথা সিস্টেমে নেই, মানে পুলিশেরা ওকে ধরেনি। - এখনো। 131 00:13:55,280 --> 00:13:57,351 মনে হয় যাবার ব্যাপারে মত পাল্টিয়েছে, 132 00:13:57,560 --> 00:13:58,755 আপনার লোককে খবর দেন। 133 00:13:59,120 --> 00:14:02,670 আমার লোকের সাথে কেউ একবার সুযোগ হারালে আর কোনো সুযোগ পাবে না। 134 00:14:02,840 --> 00:14:05,639 বেশ, খোঁজাখুঁজি চালিয়ে যাও। 135 00:14:05,800 --> 00:14:07,439 তারপর কী? 136 00:14:08,360 --> 00:14:09,635 কী বলতে চাইছ? 137 00:14:09,800 --> 00:14:11,519 পিংকম্যান হলো অপয়া পয়সার মতো। 138 00:14:11,680 --> 00:14:13,194 আগে হোক পরে হোক, আসবেই। 139 00:14:13,360 --> 00:14:16,876 ও আসলে আপনি কী করবেন কে জানে। 140 00:14:17,080 --> 00:14:19,072 জেসি ঐ ছেলেটার ব্যাপারে দুঃখ পেয়েছে। 141 00:14:19,240 --> 00:14:22,756 এটা কেন ঘটানো লাগলো, তা বোঝানো দরকার ওকে। 142 00:14:26,160 --> 00:14:29,437 বেশ, কিন্তু তর্কের খাতিরে বলি, 143 00:14:29,600 --> 00:14:34,837 ও নিজে কী এমন সাধু যে একটা বাচ্চাকে বিষ খাওয়ানো নিয়ে পড়ে আছে। 144 00:14:35,000 --> 00:14:41,996 তখন ওর প্ল্যানমতো চলা আর তলোয়ারের দিকে ধেয়ে যাওয়া একই ঘটনা ছিল। ঐ পরিস্থিতিতে আর কী হত? 145 00:14:43,440 --> 00:14:44,715 আর কোনো বুদ্ধি দিতে পারেন? 146 00:14:45,880 --> 00:14:51,080 ওল্ড ইয়েলার টাইপ অবস্থা কিনা ভাবছি। 147 00:14:52,640 --> 00:14:53,756 ওল্ড ইয়েলার? 148 00:14:54,720 --> 00:14:58,270 ওল্ড ইয়েলার ছিল এক বিশ্বস্ত কুকুর। 149 00:14:58,440 --> 00:15:00,397 সবাই ওকে ভালোবাসতো, 150 00:15:00,560 --> 00:15:03,234 কিন্তু একদিন ও পাগল হয়ে উপস্থিত হলো, 151 00:15:03,400 --> 00:15:09,153 আর ওর নিজের জন্যই ছোট্ট টিমি ওকে... 152 00:15:10,280 --> 00:15:11,794 মুভিটা তো দেখেছেনই। 153 00:15:13,760 --> 00:15:17,595 মজার মজার রূপক আপনার জিভের ডগাতেই থাকে, তাই না সউল? 154 00:15:17,800 --> 00:15:19,837 বেলিজ, ওল্ড ইয়েলার ... 155 00:15:20,000 --> 00:15:21,753 উপদেশ দিচ্ছিলাম আরকি। 156 00:15:27,800 --> 00:15:30,793 আর কক্ষনো এসব মাথায় আনবেন না। 157 00:15:33,560 --> 00:15:35,199 ওকে খুঁজে বের করেন। 158 00:15:49,160 --> 00:15:51,595 দুঃখিত। 159 00:15:51,800 --> 00:15:53,951 রুম কি দিয়ে আইস রুমে ঢুকতে পারছিলাম না, 160 00:15:54,120 --> 00:15:57,352 তাই ফ্রন্ট ডেস্কে যেতে হয়েছিল। 161 00:15:57,560 --> 00:15:59,358 এই নাও। 162 00:15:59,560 --> 00:16:01,313 জুনিয়রকে দেখে আসলাম। 163 00:16:01,560 --> 00:16:04,997 টিভি আর রুম সার্ভিস পেয়ে ও বেহেশতে আছে। 164 00:16:07,200 --> 00:16:09,351 ভেবেছিলাম তুমি গোসল করবে। 165 00:16:09,520 --> 00:16:11,716 সউল কেমন আছে? 166 00:16:12,840 --> 00:16:16,277 সউল? গুডম্যান? 167 00:16:19,280 --> 00:16:22,159 - জানি না। - তাই? 168 00:16:22,840 --> 00:16:25,355 তুমি পার্কিং লটে ওর সাথে কথা বলছিলে। 169 00:16:28,320 --> 00:16:31,518 তুমি কি আমার ওপর স্পাইং করছিলে নাকি? 170 00:16:32,760 --> 00:16:34,035 হ্যাঁ। 171 00:16:34,200 --> 00:16:36,954 এটা নিয়ে খারাপও লাগছে এখন। 172 00:16:37,160 --> 00:16:43,271 দ্যাখো, জুনিয়র ওখানে দাঁড়িয়ে ছিল বলে পাম্প নিয়ে যে গাঁজাখুরি কথা বলেছ, তাতে তাল দিয়েছি। 173 00:16:43,480 --> 00:16:47,554 এখন আমি সত্যিটা জানতে চাই। 174 00:16:53,120 --> 00:16:55,760 প্রথমত এটা কোনো বড় ব্যাপার না। 175 00:16:55,920 --> 00:16:59,072 এখানে আসাটা বাড়তি সতর্কতা। 176 00:17:04,560 --> 00:17:07,120 জেসি পিংকম্যান, 177 00:17:07,320 --> 00:17:12,475 আমাদের বাসায় ডিনারে এসেছিল যে, মনে আছে? 178 00:17:12,640 --> 00:17:17,476 ও আসলে একটু মাথা গরম করে ফেলেছে... 179 00:17:18,800 --> 00:17:21,110 আমাকে ভুল বুঝেছে, ভেবেছে আমি একটা খারাপ কাজ করেছি। 180 00:17:22,200 --> 00:17:23,316 আমি সেটা করেছি ঠিকই। 181 00:17:23,520 --> 00:17:27,480 কিন্তু তার পেছনে যথোপযুক্ত কারণ ছিল। আর ব্যাপারটা খুবই জটিল। 182 00:17:27,640 --> 00:17:29,711 দাঁড়াও, তুমি কি বলতে চাইছ ...? 183 00:17:30,800 --> 00:17:35,635 তুমি বলতে চাচ্ছ, ও আমাদের বাড়ি পোড়াতে চেয়েছিল? 184 00:17:36,560 --> 00:17:38,916 ওটা ... 185 00:17:40,640 --> 00:17:43,474 হয়তো কিছুক্ষণের জন্য ওর উদ্দেশ্য ছিল, 186 00:17:43,640 --> 00:17:46,394 কিন্তু পরে মত পাল্টিয়েছে, বোঝাই যাচ্ছে। 187 00:17:46,560 --> 00:17:49,951 সেটা ভালো খবর কীভাবে? 188 00:17:50,120 --> 00:17:52,680 ও যে মত পাল্টিয়েছে সেজন্য? 189 00:17:52,920 --> 00:17:55,037 আহ, খোদা। 190 00:17:56,240 --> 00:17:57,993 দ্যাখো ... 191 00:18:01,080 --> 00:18:03,356 তোমাকে জেসির ব্যাপারটা বুঝতে হবে। 192 00:18:03,560 --> 00:18:09,192 ও আবেগপ্রবণ, ব্যক্তিগত জীবনে ঝামেলার শিকার, আবার মাদকাসক্তও। 193 00:18:09,400 --> 00:18:13,440 কিন্তু ও মূলত নিজের জন্যই একটা হুমকি, অন্য কারো জন্য না। 194 00:18:15,920 --> 00:18:19,470 মাঝে মাঝে উড়াধুরা কাজ করার স্বভাব আছে, এটুকুই। 195 00:18:19,640 --> 00:18:23,680 ও কখনো কারো ক্ষতি করেনি? 196 00:18:27,120 --> 00:18:28,395 না। 197 00:18:30,920 --> 00:18:33,071 ওকে এত সহজে ঘুম পাড়ালে, না দেখলে বিশ্বাস করতাম না। 198 00:18:39,560 --> 00:18:41,153 তো ... 199 00:18:42,840 --> 00:18:45,196 তোমার এখানে করণীয় কী? 200 00:18:48,080 --> 00:18:52,472 সউলের লোক কুবি ওকে খুঁজে বের করবে, বেশিক্ষণ লাগবে না, 201 00:18:52,640 --> 00:18:55,200 যখন খুঁজে বের করবে, তখন আমি ... 202 00:18:57,000 --> 00:18:58,719 ওর সাথে কথা বলবো। 203 00:18:59,720 --> 00:19:01,439 ওকে বোঝাবো। 204 00:19:02,000 --> 00:19:03,593 ওর সাথে কথা বলবে? 205 00:19:04,680 --> 00:19:06,637 ওকে বোঝাবে? 206 00:19:10,560 --> 00:19:12,472 তাহলে আমি যা বুঝলাম ... 207 00:19:14,080 --> 00:19:18,957 তুমি আসলে যা ঘটবে তাকে কিছুটা হালকাভাবে বোঝাতে চাইছ। 208 00:19:19,520 --> 00:19:20,795 না। 209 00:19:21,880 --> 00:19:23,200 কী? 210 00:19:24,240 --> 00:19:25,959 কী? এর মানে কী? 211 00:19:26,120 --> 00:19:30,478 খোদা! জানতাম এসবই হবে। 212 00:19:30,640 --> 00:19:33,314 জানতাম। তোমাকে বলেছিলাম যে একদিন, 213 00:19:33,560 --> 00:19:36,473 একজন আমাদের বাড়িতে এসে আমাদের খুন করবে। 214 00:19:36,640 --> 00:19:37,960 এখন আমাদের সেই অবস্থা। 215 00:19:38,120 --> 00:19:39,236 না। 216 00:19:39,440 --> 00:19:41,716 জেসি কারো ক্ষতি করতে চায়নি। 217 00:19:41,880 --> 00:19:45,157 ও আমাদের পুরো বাড়িতে গ্যাসোলিন ছিটিয়েছে, ওয়াল্ট। 218 00:19:45,320 --> 00:19:47,676 আমাদের বাড়িতে আগুন ধরাতে চেয়েছে ও। 219 00:19:47,840 --> 00:19:49,991 ও তো মত পালটে কাজটা করেনি, তাই না? 220 00:19:50,160 --> 00:19:51,276 আবার যদি আগের মতে ফিরে যায়? 221 00:19:53,520 --> 00:19:59,873 ওয়াল্ট, তোমাকে এসব সামলাতে হবে। 222 00:20:00,240 --> 00:20:02,596 - আর কত মদ খাবে? - হেহ হেহ। 223 00:20:03,040 --> 00:20:04,360 এটাও যথেষ্ট না। 224 00:20:04,520 --> 00:20:09,877 জানি না এই মরার বিপদ থেকে কীভাবে রক্ষা পাবো ... 225 00:20:11,040 --> 00:20:14,033 কিন্তু বোঝাই যাচ্ছে আমি পরিস্থিতিটা ভালোমতো বোঝাতে পারিনি, 226 00:20:14,200 --> 00:20:16,157 কারণ তুমি একটু বাড়াবাড়ি করছ। 227 00:20:16,360 --> 00:20:20,036 আমাদের দুইজনের বড় করে একটা শ্বাস নিয়ে শান্ত হয়ে ভাবা উচিত, 228 00:20:20,200 --> 00:20:23,113 কারণ জেসি কোনো ... 229 00:20:23,320 --> 00:20:26,438 পাগলা কুকুর না। 230 00:20:26,600 --> 00:20:31,311 - ও একজন মানুষ। - যে আমাদের ক্ষতি করতে চায়। 231 00:20:31,480 --> 00:20:36,953 হ্যাঙ্ক আর ম্যারির জন্য যে জঘন্য টেপটা বানালাম, 232 00:20:37,120 --> 00:20:39,271 তাতে আমাদেরকেই কি খুব ভালো বলা যায়? 233 00:20:39,440 --> 00:20:41,875 এতসব কাজ করার পরেও 234 00:20:42,040 --> 00:20:44,475 ওর সাথে কথা বলতে পারছ না তুমি। 235 00:20:44,680 --> 00:20:47,320 তুমি বলছ ... 236 00:20:48,800 --> 00:20:50,871 যে আমি শুধু ... 237 00:20:52,800 --> 00:20:56,430 কী --? তুমি আসলে কী বলছ? 238 00:20:57,360 --> 00:20:59,875 আমরা এতদূর এসেছি। 239 00:21:01,640 --> 00:21:03,359 আমাদের স্বার্থে। 240 00:21:06,160 --> 00:21:08,038 আরেকজন গেলে কী আসে যায়? 241 00:22:00,400 --> 00:22:01,595 জেসি! 242 00:22:01,760 --> 00:22:04,320 থেমে যাও, আমার দিকে ফেরো! 243 00:22:06,520 --> 00:22:08,830 উনি--? উনি কী করেছে জানতে চান? 244 00:22:09,000 --> 00:22:10,195 জানতে চান? 245 00:22:10,360 --> 00:22:13,034 জেসি, লাইটার নিভাও। 246 00:22:13,200 --> 00:22:16,034 উনি একটা বাচ্চা ছেলেকে বিষ খাইয়েছে। 247 00:22:16,760 --> 00:22:18,035 আট বছরের একটা বাচ্চা ছেলেক। 248 00:22:18,200 --> 00:22:20,237 শুধুমাত্র একটা কারণে -- 249 00:22:20,440 --> 00:22:21,954 নিজেকে আগিয়ে রাখার জন্য! 250 00:22:22,120 --> 00:22:24,589 ওয়াল্ট একটা বেজন্মা, গোপন কথা জেনে গেছি। 251 00:22:24,800 --> 00:22:25,870 আমরা এ নিয়ে কথা বলবো। 252 00:22:26,040 --> 00:22:28,953 কিন্তু আগে লাইটারটা নেভাতে হবে তোমাকে। 253 00:22:30,520 --> 00:22:31,840 দ্যাখো, জেসি ... 254 00:22:32,720 --> 00:22:34,473 আমি তোমাকে মারতে চাই না। 255 00:22:34,880 --> 00:22:37,111 তুমি নিজেও মরতে চাও না। 256 00:22:37,280 --> 00:22:39,158 সুতরাং ওটা নেভাও। 257 00:22:42,160 --> 00:22:45,949 উনি এসব করে পার পেতে পারে না! 258 00:22:48,440 --> 00:22:50,193 উনি এসব করে পার পেতে পারে না! 259 00:22:50,360 --> 00:22:51,476 ও পার পাবে না। 260 00:22:54,200 --> 00:22:56,351 সত্যিই ওকে ধ্বংস করতে চাও? 261 00:22:58,840 --> 00:23:00,718 চলো কাজটা একসাথে করি। 262 00:23:53,560 --> 00:23:55,836 আপনি আমাকে ফলো করছিলেন? 263 00:23:57,360 --> 00:24:00,034 গুডম্যানের অফিস থেকে। 264 00:24:01,840 --> 00:24:03,752 আমরা এখন কোথায় যাচ্ছি? 265 00:24:04,160 --> 00:24:06,914 শহরতলীর থানায়। 266 00:24:08,800 --> 00:24:11,520 আমি কি গ্রেপ্তার হয়েছি নাকি? 267 00:24:12,160 --> 00:24:14,072 হ্যাঁ, কীভাবে কী হয় জানোই তো। 268 00:24:14,240 --> 00:24:16,311 ঠিকমতো সাক্ষী দিও। 269 00:24:16,480 --> 00:24:18,278 সেটা ভালো হবে তোমার জন্য। 270 00:24:19,720 --> 00:24:24,391 এমডিসিতে বসে বসে মিস্টার হোয়াইটের বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য অপেক্ষা করবো। 271 00:24:24,560 --> 00:24:26,756 সেটা ... হেহ। 272 00:24:26,960 --> 00:24:29,111 আমার জন্য খুব ভালো হবে। 273 00:24:38,440 --> 00:24:39,920 তো ... 274 00:24:40,680 --> 00:24:42,478 আপনি ক্ষুব্ধ। 275 00:24:44,560 --> 00:24:47,200 আমি খেতে পারছি না। ঘুমাতে পারছি না। 276 00:24:48,920 --> 00:24:53,312 কাল রাতে ছয় ঘন্টা ধরে অনলাইনে শনাক্ত করা যায় না এমন বিষ খুঁজেছি। 277 00:24:53,480 --> 00:24:55,278 আপনাদের এই ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুটি 278 00:24:55,440 --> 00:24:57,875 আপনার আর হ্যঙ্কের কাছে তথ্য গোপন করেছে, 279 00:24:58,320 --> 00:25:01,950 আর কোনোভাবে সেটা ফাঁস হয়ে গেছে। 280 00:25:02,120 --> 00:25:05,830 আর এখন আপনি ব্যথিত, ক্ষুব্ধ এবং বিমর্ষ। 281 00:25:08,640 --> 00:25:10,871 আমি --? কাছাকাছি গেছি? 282 00:25:12,960 --> 00:25:15,759 একজনের সম্পর্কে এতোটা ভুল ধারণা করা, 283 00:25:15,920 --> 00:25:17,832 এতকিছু ভুল ভাবা। 284 00:25:18,000 --> 00:25:21,118 আমরা অনেকেই দ্বৈতজীবন যাপন করি, তাই না? 285 00:25:21,280 --> 00:25:24,273 - সবার জীবনেই এসব থাকে। - কিন্তু এতোটা না। 286 00:25:26,560 --> 00:25:28,279 ওর মতো না। 287 00:25:30,080 --> 00:25:34,313 ম্যারি, মনে হয় আমাকে আরো কিছু বলার সময় হয়েছে। 288 00:25:34,480 --> 00:25:36,472 আমরা কী নিয়ে, কাকে নিয়ে কথা বলছি? 289 00:25:36,680 --> 00:25:38,433 আমি সেটা বলতে পারবো না। 290 00:25:38,640 --> 00:25:40,871 তাতে হ্যাঙ্কের ক্ষতি হবে। 291 00:25:41,280 --> 00:25:44,398 আমাদের বন্ধুরা তাদের ছোট্ট মুভিতে এটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। 292 00:25:48,080 --> 00:25:49,833 ঐ বাচ্চাগুলো... 293 00:25:52,400 --> 00:25:54,756 ওর সাথে একই ছাদের নিচে, ঐ বাচ্চাটা। 294 00:25:54,920 --> 00:25:59,199 ভাবতেই ঘেন্না লাগছে। 295 00:25:59,360 --> 00:26:01,591 কীভাবে এটা আমার চোখ এড়ালো? 296 00:26:03,960 --> 00:26:10,751 আমি যদি--- আমি যদি এতবড় হাঁদারাম না হতাম তাহলে-- 297 00:26:10,960 --> 00:26:12,952 আমরা বুঝতাম... 298 00:26:17,600 --> 00:26:19,114 জুয়া খেলে জিতেছে। 299 00:26:19,520 --> 00:26:22,115 কোনো সন্দেহই করিনি এ নিয়ে। 300 00:26:22,280 --> 00:26:24,556 মুভিটার কথা বলুন। 301 00:26:24,720 --> 00:26:30,236 ডেভ, আমরা কি আমার অনুভূতির দিকে মনোযোগ দিতে পারি? 302 00:26:30,480 --> 00:26:35,111 খুঁটিনাটিতে তো কিছু যায় আসে না, তাই না? কিছু তো করার নেই, তাই না? 303 00:26:35,320 --> 00:26:37,152 ও আমাদের বারোটা বাজিয়ে জিতে গেছে। 304 00:26:38,200 --> 00:26:39,759 আমরা কি শুধু ...? 305 00:26:40,680 --> 00:26:42,637 অন্য কিছু নিয়ে কথা বলতে পারি, প্লিজ? 306 00:26:42,800 --> 00:26:44,519 হ্যাঁ? 307 00:26:46,720 --> 00:26:48,439 অফিস কেমন চলছে? 308 00:26:49,120 --> 00:26:52,511 নতুন পার্কিং নিয়ম নিয়ে গতসপ্তাহে মন খারাপ ছিল আপনার। 309 00:26:57,840 --> 00:26:59,354 ম্যারি? 310 00:27:01,280 --> 00:27:03,237 স্যাক্সিটক্সিন। 311 00:27:04,720 --> 00:27:05,949 শেলফিশ নিয়ে নিয়েছে। 312 00:27:06,120 --> 00:27:13,479 বিভিন্ন উপসর্গের পরে ভিক্টিমের শরীর অবশ হয়ে যায়, কিন্তু জ্ঞান হারায় না। 313 00:27:14,440 --> 00:27:16,272 রেচনতন্ত্র গোলযোগে মৃত্যু ঘটে তার। 314 00:27:16,440 --> 00:27:19,114 নিঃসন্দেহে ভালো একটা মারণাস্ত্র। 315 00:27:19,800 --> 00:27:21,598 ম্যারি , 316 00:27:21,760 --> 00:27:24,912 আপনি আমাকে খুলে বলতে প্রস্তুত নন। 317 00:27:25,160 --> 00:27:26,799 সেটা ঠিক আছে। 318 00:27:27,320 --> 00:27:29,391 কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। 319 00:27:30,320 --> 00:27:36,839 সমস্যা যত গভীর, যত যন্ত্রণাদায়ক, যত অসামধানযোগ্যই মনে হোক না কেন, 320 00:27:37,000 --> 00:27:38,957 সহিংসতা আরো খারাপ পরিণতি বয়ে আনে। 321 00:27:40,320 --> 00:27:41,993 আমি জানি ... 322 00:27:42,880 --> 00:27:44,758 চিন্তা নেই, আমি কারো ক্ষতি করবো না। 323 00:27:44,920 --> 00:27:46,479 আমি শুধু ... 324 00:27:51,040 --> 00:27:54,431 এটা ভেবে মনে একটা শান্তি লাগছে। 325 00:28:02,360 --> 00:28:04,829 হেই সোনা, কী হয়েছে? ? 326 00:28:05,000 --> 00:28:06,957 একটা ব্যাপার হয়েছে। 327 00:28:07,160 --> 00:28:10,232 তুমি এক/দুইদিনের জন্য অন্য কোথাও যাও। 328 00:28:10,400 --> 00:28:12,915 ভেবেছ, তুমি বললেই ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি ছেড়ে চলে যাবো। 329 00:28:13,080 --> 00:28:14,400 কেন? কী হচ্ছে? 330 00:28:14,920 --> 00:28:16,673 দ্যাখো, ভেঙে বলতে পারবো না। 331 00:28:16,880 --> 00:28:19,031 কিন্তু তুমি ওয়াল্টের ব্যাপারটা জানেন ... 332 00:28:19,200 --> 00:28:21,510 ঘটনার চাকা ঘুরতে শুরু করেছে। 333 00:28:21,720 --> 00:28:24,519 - কী হয়েছে? তুমি কি কোনো বিপদে আছ? - না না না, একদমই না। 334 00:28:24,720 --> 00:28:26,677 একটু অদ্ভুত পরিস্থিতি। 335 00:28:26,840 --> 00:28:29,560 তুমি না থাকলে একটু সুবিধা হয়। 336 00:28:29,720 --> 00:28:31,791 তাহলে...এটা খুব ভালো হবে, বুঝেছ? 337 00:28:31,960 --> 00:28:34,395 আমি লা পোসাডায় একটা স্পা প্যাকেজ বুক করেছি। 338 00:28:34,560 --> 00:28:38,474 এসব রিভার স্টোনসের বুকিং বাদ দাও হ্যাঙ্ক। হচ্ছেটা কী আসলে? 339 00:28:40,600 --> 00:28:42,034 হ্যাঙ্ক? 340 00:28:42,840 --> 00:28:44,354 আমাদের বাসায় একজন আসবে। 341 00:28:53,120 --> 00:28:56,670 ও উত্তেজিত হয়ে পড়েছিল বলে ঘুমের ওষুধ খাইয়েছি। 342 00:29:04,880 --> 00:29:06,712 আরে শোনো। 343 00:29:06,880 --> 00:29:09,076 আমি ছেলেটাকে থানায় নিলে, 344 00:29:09,240 --> 00:29:11,835 ওয়াল্ট পাঁচ মিনিটের মাঝেই জেনে যাবে। 345 00:29:12,000 --> 00:29:14,151 আমার শেষ ১০ সাক্ষী জেলেই মারা গেছে, মনে নেই? 346 00:29:14,320 --> 00:29:17,313 ওকে থানায় না নিয়ে কোনো সেফ হাউজে রাখতে পারবো না। 347 00:29:17,520 --> 00:29:19,113 কোনো মোটেলকে ঝুঁকিতে ফেলা যাবে না। 348 00:29:19,280 --> 00:29:21,920 শুনতে অদ্ভুত লাগলেও আমার বাসায় ওকে রাখাই সবচেয়ে সুবিধা। 349 00:29:22,080 --> 00:29:24,390 এখনকার জন্য, এক/দুইদিন লাগবে শুধু-- 350 00:29:24,560 --> 00:29:26,756 শুধু একটা প্রশ্নের জবাব দাও: 351 00:29:26,920 --> 00:29:28,798 এতে কি ওয়াল্টের ক্ষতি হবে? 352 00:29:29,000 --> 00:29:30,480 হ্যাঁ, অনেক। 353 00:29:31,680 --> 00:29:35,469 ভালো, আমি থাকবো। লাসানিয়ে গরম করি। 354 00:29:37,040 --> 00:29:38,269 ফোন বাজছে। 355 00:29:52,600 --> 00:29:55,513 একটা মেসেজ আছে। 356 00:29:58,000 --> 00:30:00,959 জেসি, শোনো ... 357 00:30:01,920 --> 00:30:05,470 তুমি মত পাল্টিয়েছ, বোঝাই যাচ্ছে, 358 00:30:05,840 --> 00:30:07,479 তোমাকে ধন্যবাদ সেজন্য। 359 00:30:07,640 --> 00:30:09,677 জানি তুমি খুবই ক্ষুব্ধ। 360 00:30:10,320 --> 00:30:12,789 আমি এটা ঠিক করতে চাই, বুঝেছ? 361 00:30:13,160 --> 00:30:15,516 এতে যা খুশি লাগুক। 362 00:30:15,680 --> 00:30:17,717 আমরা নিজেরা কথা বলে সব ঠিক করে ফেলবো। 363 00:30:19,760 --> 00:30:21,638 তার আগ পর্যন্ত... 364 00:30:22,720 --> 00:30:25,394 ঘুমিয়ে নাও, ঠিক আছে? 365 00:30:25,560 --> 00:30:27,358 তারপর আমাকে ফোন কোরো। 366 00:30:28,360 --> 00:30:29,794 নিরাপদে থেকো। 367 00:30:57,240 --> 00:30:58,435 হেই। 368 00:30:59,320 --> 00:31:00,515 হেই। 369 00:31:01,040 --> 00:31:02,759 এখনো জেগে আছ যে? 370 00:31:02,960 --> 00:31:04,155 ঘুমাতে পারছি না। 371 00:31:04,320 --> 00:31:07,950 তুমি আর আমি দুইজনেই। এসো, বসো। 372 00:31:15,000 --> 00:31:17,276 - সব ঠিক আছে? - হ্যাঁ 373 00:31:18,000 --> 00:31:20,560 ব্যবসার চিন্তা। 374 00:31:22,120 --> 00:31:24,077 কিছু জিনিস খতিয়ে দেখছিলাম। 375 00:31:24,240 --> 00:31:27,517 তোমরা কি আরেকটা কার ওয়াশ কিনতে চাও? 376 00:31:30,720 --> 00:31:33,713 তা কেনা যায়। 377 00:31:33,880 --> 00:31:35,519 দেখা যাবে কেমন হয় সবকিছু। 378 00:31:35,920 --> 00:31:40,838 তোমার অসুখ আবার ফিরে এসেছ বলেই সবকিছু কেমন হবে তা দেখা লাগবে, ঠিক না? 379 00:31:41,040 --> 00:31:44,238 না, সেটা বোঝাতে চাইনি। 380 00:31:44,440 --> 00:31:47,080 টড না তোমাকে চিন্তা করতে বারণ করলো? 381 00:31:47,240 --> 00:31:49,630 চিন্তা না করে থাকি কী করে? 382 00:31:49,880 --> 00:31:57,318 আরে, এতদূর কি আর ক্যান্সারের কাছে হেরে যাবার জন্য এসেছি? একদমই না। 383 00:31:58,280 --> 00:32:00,033 একদমই না। 384 00:32:01,360 --> 00:32:03,431 আমি কোথাও যাচ্ছি না। 385 00:32:10,160 --> 00:32:12,311 আমাদের স্যুট আনা দরকার ছিল, তাই না? 386 00:32:22,120 --> 00:32:23,918 সমস্যা নেই। 387 00:32:24,600 --> 00:32:26,273 সব ঠিক আছে। 388 00:32:34,920 --> 00:32:36,479 এক মিনিটের মাঝেই উঠে পড়বো। 389 00:32:36,680 --> 00:32:38,114 আচ্ছা। 390 00:32:39,280 --> 00:32:41,954 - সকালে দেখা হবে। - আচ্ছা। 391 00:33:43,400 --> 00:33:44,720 কফি খাবে? 392 00:34:04,080 --> 00:34:05,400 সুপ্রভাত। 393 00:34:05,880 --> 00:34:07,633 কফি খাবে? 394 00:34:07,960 --> 00:34:10,600 না। এই ভদ্রমহিলা ... 395 00:34:10,840 --> 00:34:12,354 মনে হয় আপনার স্ত্রী ... 396 00:34:12,520 --> 00:34:14,000 চিনি আর ক্রিম নেবে? 397 00:34:14,160 --> 00:34:17,039 কালো কফি হলেই চলবে। 398 00:34:17,240 --> 00:34:18,799 ধন্যবাদ। 399 00:34:29,720 --> 00:34:31,120 ধন্যবাদ। 400 00:34:36,200 --> 00:34:38,112 ধন্যবাদ। 401 00:34:46,160 --> 00:34:48,470 মনে হয় একটু সময় লাগবে। 402 00:34:48,680 --> 00:34:50,194 ওহ, হ্যাঁ, হ্যাঁ। 403 00:34:50,400 --> 00:34:52,278 - আমি কিছু কাজ সেরে আসি। - আচ্ছা। 404 00:34:52,720 --> 00:34:53,995 ঠিক আছে। 405 00:34:54,160 --> 00:34:57,119 এজেন্ট গোমেজকে মনে আছে? 406 00:35:01,240 --> 00:35:04,119 -এখন কেমন লাগছে? মাথা পরিষ্কার হয়েছে? - হ্যাঁ। 407 00:35:05,120 --> 00:35:09,751 ওনাকে ধ্বংস করবেন তা বলতে নিশ্চয়ই এটা বোঝাওনি? 408 00:35:10,560 --> 00:35:12,711 আমার কাছে ওনার গল্প শুনলে আপনাদের গা রি রি করবে, 409 00:35:12,920 --> 00:35:16,960 কিন্তু এগুলো আমাদের মুখের কথাই, এর বিরুদ্ধে উনিও অনেক কিছু বলবে। 410 00:35:17,120 --> 00:35:20,352 তো বুঝতেই পারছেন, আমার কাছে শক্ত প্রমাণ নেই। 411 00:35:20,520 --> 00:35:22,512 গোমি, পর্দাটা টেনে দেবে? 412 00:35:22,720 --> 00:35:25,189 এখানে আলো আসছে। 413 00:35:27,640 --> 00:35:30,280 উনি অবসর নিয়েছেন, জানেন নিশ্চয়ই... 414 00:35:30,480 --> 00:35:32,199 উনি এখন আর এসবের মাঝে নেই। 415 00:35:32,400 --> 00:35:34,631 তা ওনাকে হাতেনাতে ভিডিও করতে পারবেন না। 416 00:35:34,800 --> 00:35:38,271 আমরা ওকে ধরবোই। এসব তাড়াতাড়ি করতে হবে। 417 00:35:45,280 --> 00:35:48,079 যা যা মনে আছে, সব বলো। 418 00:35:48,400 --> 00:35:51,359 যেকোনো অবৈধ ব্যবসায়িক চুক্তি, 419 00:35:51,520 --> 00:35:54,672 তোমার সামনে ঘটা সবধরনের অপরাধ। 420 00:35:54,880 --> 00:35:56,473 যা কিছু ঘটেছে সব বলো। 421 00:35:56,720 --> 00:35:59,394 আমাকে তোমাদের গল্পটা বলো, ঠিক আছে? 422 00:36:01,160 --> 00:36:04,870 শুরু থেকে বলো। ওয়াল্টার হোয়াইটের সাথে প্রথম কোথায় দেখা? 423 00:36:06,920 --> 00:36:08,912 আচ্ছা, ঠিক আছে... 424 00:36:10,800 --> 00:36:15,397 প্রথম মিস্টার হোয়াইটের সাথে দেখা -- 425 00:36:15,600 --> 00:36:17,592 ওয়াল্টার হোয়াইট। 426 00:36:17,920 --> 00:36:21,277 --কেমিস্ট্রিতে ক্লাস করার সময়ে। 427 00:36:23,720 --> 00:36:25,837 উনি ছিলেন ক্লাস টিচার। 428 00:36:41,280 --> 00:36:42,760 তোমার ওকে বিশ্বাস হয়? 429 00:36:42,920 --> 00:36:45,833 দুর্ভাগ্যবশত, হ্যাঁ। 430 00:36:46,880 --> 00:36:49,554 স্বীকার করতে খারাপ লাগলেও বলি, মনে হয় ছেলেটা ঠিকই বলছে। 431 00:36:50,440 --> 00:36:52,830 আমার জানামতে কোনো জোরদার প্রমাণ নেই। 432 00:36:53,600 --> 00:36:57,230 অস্ত্র নেই, লাশ নেই, চালু ল্যাব নেই। 433 00:36:57,520 --> 00:37:03,159 পাগলা মাদকাসক্ত বনাম ফুসফুসের ক্যান্সারওয়ালা ভালোমানুষ। 434 00:37:03,360 --> 00:37:05,477 নাকি লিডিয়া কোয়্যার্ট ডয়েলকে তদন্ত করে দেখবো? 435 00:37:05,640 --> 00:37:08,758 ভ্যামোনোস পেস্ট? ড্রিউ শার্পের খুনের ব্যাপারটা দেখবো। 436 00:37:08,920 --> 00:37:10,274 কোথা থেকে শুরু করবো? 437 00:37:11,040 --> 00:37:12,520 এখান থেকে শুরু করা যায়। 438 00:37:12,680 --> 00:37:14,353 জেসি... 439 00:37:15,600 --> 00:37:18,957 আমি কাল দুপুরে সিভিক প্লাজায় থাকবো। 440 00:37:20,360 --> 00:37:27,438 আশা করি আমাকে সবকিছু খুলে বলার এবং ব্যাখ্যা করার সুযোগ দেবে। 441 00:37:29,640 --> 00:37:32,519 আমি একা এবং নিরস্ত্র থাকবো। 442 00:37:33,720 --> 00:37:37,714 আমাকীসে গুলি করতে চাইলে সেটা তোমার হাতে। 443 00:37:39,520 --> 00:37:41,318 যাই হোক ... 444 00:37:42,680 --> 00:37:44,751 আমি তোমার হাতেই থাকবো। 445 00:37:58,480 --> 00:38:00,870 ঐ হারামির সাথে কথা বলবো? 446 00:38:01,080 --> 00:38:02,275 কী বলেন এসব! 447 00:38:02,440 --> 00:38:05,353 গিয়ে শুনে আসো। সে ব্যাখ্যা করবে। 448 00:38:05,520 --> 00:38:07,512 আমরা তোমাকে ওয়্যার সহ পাঠাবো, আর ওকে কথা বলতে দিও। 449 00:38:07,720 --> 00:38:11,031 আপনার প্ল্যান হলো ঐ লোকের প্ল্যানমতো চলা? 450 00:38:11,200 --> 00:38:13,032 আপনি সত্যিই মনে করেন যে --? 451 00:38:13,200 --> 00:38:16,159 এই পুরো "প্লাজার মধ্যে চিরতরের জন্য" এই ব্যাপারটা 452 00:38:16,320 --> 00:38:17,913 আমার সাথে কথা বলার জন্য? 453 00:38:18,080 --> 00:38:19,719 কেন নয়? 454 00:38:21,400 --> 00:38:23,631 আপনারা এত বোকা কেন? 455 00:38:24,080 --> 00:38:27,312 ওর ঘর পোড়াতে যাবার আগে এ লোক আমাকে শহর থেকে বের করে দিতে চেয়েছিল, 456 00:38:27,480 --> 00:38:29,358 এখন আমি ওর কাছে বড় একটা হুমকি। 457 00:38:29,520 --> 00:38:32,319 আর হুমকির ব্যাপারে সে বিন্দুমাত্র ঝুকি নেয় না। 458 00:38:32,480 --> 00:38:35,439 এই প্লাজাতে গেলে আমি শেষ। 459 00:38:35,600 --> 00:38:37,592 ওয়াল্ট খুবই নিষ্ঠুর লোক। 460 00:38:37,760 --> 00:38:40,878 নিজের স্বার্থে যেকোনোকিছু করতে পারে সে। 461 00:38:41,040 --> 00:38:44,920 জানি আমি। কিন্তু তোমার ব্যাপারটা আলাদা। 462 00:38:45,960 --> 00:38:47,917 ও তোমাকে পছন্দ করে। 463 00:38:48,120 --> 00:38:49,236 কেন জানো না? 464 00:38:49,400 --> 00:38:57,674 পছন্দ তো করেই। শুধু মাঝে মাঝে নির্বোধ বলে, বোকা বানায়, আর আমার কাছের লোকদের বিষ খাওয়ায়, এটুকুই। 465 00:38:57,840 --> 00:39:00,958 হ্যাঁ বুঝতে পেরেছি, মিস্টার হোয়াইট আমার জন্য গে। সবাই জানে সেটা। 466 00:39:01,280 --> 00:39:03,840 সত্যি বলছি। তোমার কথার ভিত্তিতেই। 467 00:39:04,000 --> 00:39:05,957 তোমার রিহ্যাবের খরচ দিয়েছে। 468 00:39:06,200 --> 00:39:08,510 দুই ড্রাগ ডিলারকে গাড়ি চাপা দিয়ে মেরেছে। 469 00:39:08,680 --> 00:39:10,160 সে তো তোমার জীবনই বাঁচিয়েছে। 470 00:39:10,320 --> 00:39:12,676 তোমাকে আধাআধি ভাগ দিয়েছে, সেটা দেবার দরকার ছিল না। 471 00:39:12,840 --> 00:39:15,878 তা দিয়েছে, আমি ওর কাছাকাছি পারি দেখে। 472 00:39:16,080 --> 00:39:17,719 কী জানি, শুনে মনে হচ্ছে, 473 00:39:17,880 --> 00:39:20,031 ও তোমাকে কাছে রাখার জন্য করেছে এসব। 474 00:39:20,200 --> 00:39:23,272 মনে হচ্ছে, ও তোমাকে হারাতে চায় না। তোমার জন্য যেসব কাজ করেছে বারবার। 475 00:39:23,440 --> 00:39:26,080 রাইসিন সিগারেটটা খুঁজে বের করতে সাহায্য করেছে। 476 00:39:26,240 --> 00:39:27,913 নিজেকে ভালো লোক প্রমাণ করার জন্য -- 477 00:39:28,080 --> 00:39:30,754 কতদূর গিয়েছে দ্যাখো। 478 00:39:30,920 --> 00:39:33,594 - ব্যাপারটা এটাই। - আচ্ছা, হয়তো আমাকে 479 00:39:33,760 --> 00:39:35,558 মারতেই চেয়েছিল আসলে? 480 00:39:36,080 --> 00:39:41,312 খোলা জায়গায় ডেকে নিয়ে গিয়ে কোনো স্নাইপারওয়ালা লোক দিয়ে মারত, 481 00:39:41,520 --> 00:39:45,036 কিংবা সুঁই দিয়ে শরীরে বিষ ঢুকিয়ে দিত, 482 00:39:45,200 --> 00:39:46,600 তোমার কিচ্ছু হবে না। 483 00:39:46,760 --> 00:39:50,436 প্লাজা হলো আলবাকার্কের সবচেয়ে খোলামেলা পাবলিক জায়গা। 484 00:39:50,600 --> 00:39:51,920 দিনের মাঝামাঝিতে যাবে। 485 00:39:52,080 --> 00:39:54,675 এজেন্ট গোমেজ আর আমি তোমার সাথেই থাকবো। 486 00:39:54,840 --> 00:40:00,040 দেখুন, আপনারা হলেন স্বাভাবিক মানুষ। 487 00:40:00,200 --> 00:40:03,955 মিস্টার হোয়াইট হলো স্বয়ং শয়তান। 488 00:40:04,120 --> 00:40:06,112 আসলেই। উনি আপনাদের চেয়ে অনেক বুদ্ধিমান। 489 00:40:06,280 --> 00:40:08,351 আপনাদের চেয়ে তার ভাগ্যও ভালো। 490 00:40:08,520 --> 00:40:11,115 যা ঘটবে বলে ভাবছেন আপনারা, 491 00:40:11,640 --> 00:40:14,553 ঠিক তার বিপরীতটাই ঘটবে, বলে রাখলাম। 492 00:40:14,760 --> 00:40:16,240 তাই হবে। 493 00:40:16,400 --> 00:40:20,110 জেসি, জেসি। এসবে মাথা ঘামিয়ে লাভ নেই। 494 00:40:20,280 --> 00:40:22,431 আমরা তোমাকে অনুরোধ করছি না। 495 00:40:22,720 --> 00:40:26,430 হয় ওকে ধরার ব্যাপারে আমাদের সাথে কাজ করবে তুমি, 496 00:40:26,600 --> 00:40:29,593 নইলে বাকি নেশাখোরগুলোর সাথে আজীবন জেল খাটবে, এটাই শেষ কথা। 497 00:40:29,760 --> 00:40:32,480 এটাই ঘটবে। 498 00:40:33,240 --> 00:40:36,597 - বাথরুমে যাওয়া যাবে? - হ্যাঁ, বামে দিয়ে যাও। 499 00:40:39,560 --> 00:40:41,472 আর কোনো এসডি কার্ড আছে? 500 00:40:44,920 --> 00:40:47,116 - কী? - যদি ছেলেটার কথা সত্যি হয়। 501 00:40:47,280 --> 00:40:48,475 যদি এসব সত্যিই একটা ফাঁদ হয়? 502 00:40:49,360 --> 00:40:50,840 ছেলে? 503 00:40:51,000 --> 00:40:55,675 মানে আমার গেস্ট বাথরুম নোংরা করা নেশাখোর খুনিটা? 504 00:40:57,480 --> 00:40:59,358 তাহলে ওর কথাই ফলবে। 505 00:40:59,560 --> 00:41:01,517 পিঙ্কম্যান মারা পড়বে, 506 00:41:01,960 --> 00:41:03,997 আমরা পুরোটা টেপে রেকর্ড করবো। 507 00:41:11,560 --> 00:41:14,917 মনে রাখবে, তুমি মনে মনে আহত, ক্ষুব্ধ, কিন্তু প্রশ্নের জবাবের খোঁজে এসেছ, ঠিক আছে? 508 00:41:15,080 --> 00:41:17,834 কিন্তু...কোনো ব্যাপারে চাপাচাপি কোরো না। 509 00:41:18,000 --> 00:41:20,799 ঠিক আছে? ওর সন্দেহ জাগানো যাবে না, বুঝেছ? 510 00:41:20,960 --> 00:41:23,634 ওকে কথা বলতে দেবে, ঠিক আছে? 511 00:41:24,240 --> 00:41:26,118 শান্ত থাকবে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। 512 00:41:26,280 --> 00:41:28,272 এক হাত আরেক হাতের ওপর রাখবে না। 513 00:41:31,400 --> 00:41:32,629 পঞ্চো ভিলা, সালমা হায়েক। 514 00:41:32,840 --> 00:41:34,593 পঞ্চো ভিলা, সালমা হায়েক। শুনেছ? 515 00:41:34,800 --> 00:41:37,998 হ্যাঁ শুনেছি, কী অবস্থা, গোমি? 516 00:41:39,160 --> 00:41:40,674 অবস্থা আগের মতোই। 517 00:41:40,920 --> 00:41:42,559 ও ওখানে বসে আছে। 518 00:41:42,720 --> 00:41:44,040 আমরা কি কাজটা করবো, নাকি? 519 00:41:44,640 --> 00:41:46,632 মারামারির জন্য প্রস্তুত, পার্টনার? 520 00:41:50,720 --> 00:41:53,030 আচ্ছা, যাবার সময় হয়েছে। 521 00:42:03,400 --> 00:42:05,039 আচ্ছা। 522 00:43:11,440 --> 00:43:15,036 হেই হ্যাঙ্ক, দেখেছ? ছেলেটার কী অবস্থা? 523 00:43:15,200 --> 00:43:17,078 দাঁড়িয়ে আছে শুধু। 524 00:43:17,520 --> 00:43:19,591 ও করছেটা কী? 525 00:43:42,320 --> 00:43:45,791 হাঁটা শুরু করেছে। এখন দৌড়ানো শুরু করেছে। 526 00:43:45,960 --> 00:43:47,952 আরে না না, অ্যাই ছেলে! 527 00:43:57,200 --> 00:43:59,760 দেখেছ? পে ফোনের কাছে ও। 528 00:43:59,920 --> 00:44:01,912 ফোন করছে কাকে? 529 00:44:04,400 --> 00:44:06,437 ওহ না না, বোকা ছেলে। 530 00:44:06,600 --> 00:44:08,239 একাজ কোরো না। 531 00:44:21,360 --> 00:44:22,430 হ্যালো? 532 00:44:23,280 --> 00:44:25,476 আরেকটু হলে বোকা বানিয়েই ফেলেছিলি। 533 00:44:26,400 --> 00:44:28,915 জেসি, তুমি কোথায়? 534 00:44:29,080 --> 00:44:30,150 আমি শুধু কথা বলতে চাই। 535 00:44:30,320 --> 00:44:33,518 আমি আর তোর কথামতো চলবো না, বুঝেছিস হারামি? 536 00:44:33,680 --> 00:44:36,832 আপনাকে আগে থেকেই সাবধান করে রাখলাম। 537 00:44:38,000 --> 00:44:41,516 এখন বুঝেছি, রোর বাড়ি পুড়িয়ে দেয়াটা কিছুই না। 538 00:44:41,920 --> 00:44:44,913 এরপর তোকে আসল জায়গাতেই পাকড়াও করবো। 539 00:44:45,080 --> 00:44:46,958 জেসি, শোনো। 540 00:44:47,640 --> 00:44:50,553 জেসি?জেসি? 541 00:45:14,720 --> 00:45:17,440 - বাবা! বাবা! - হেই! 542 00:45:30,760 --> 00:45:32,274 ঢোকো। 543 00:45:33,280 --> 00:45:36,000 কুত্তার বাচ্চা! বক্সোদ নেশাখোর-- 544 00:45:36,160 --> 00:45:37,674 এমন করছিলে কেন? 545 00:45:37,880 --> 00:45:39,314 কী ভাবছ? 546 00:45:39,480 --> 00:45:41,472 - আরেকটা উপায় আছে। - কী? 547 00:45:42,440 --> 00:45:45,274 ওনাকে ধরার একটা উপায় আছে। 548 00:45:47,240 --> 00:45:49,152 আরেকটা কাজের উপায়। 549 00:46:08,760 --> 00:46:10,353 হেই। 550 00:46:10,520 --> 00:46:12,352 ওয়াল্ট বলছি। 551 00:46:17,120 --> 00:46:18,600 আমি ঠিক আছি। 552 00:46:18,760 --> 00:46:20,672 আমি ... 553 00:46:22,800 --> 00:46:24,200 টড... 554 00:46:24,360 --> 00:46:27,990 মনে হয় তোমার আঙ্কেলের জন্য একটা কাজ পেয়েছি। 555 00:46:34,360 --> 00:46:40,990 অনুবাদে - কুদরতে জাহান 556 00:46:41,360 --> 00:46:47,990 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।