1
00:00:52,036 --> 00:01:52,036
**Movie name: Posesif (2017)
Translated by Tanim Muhammad Abdullah
2
00:02:14,036 --> 00:02:16,036
কোন অজুহাত নয়। এটাই নিয়ম।
3
00:02:16,119 --> 00:02:18,911
-আমার অন্য জুতোগুলো ধুতে দিয়েছি, স্যার।
-বললাম তো, কোন অজুহাত চলবে না।
4
00:02:18,994 --> 00:02:21,619
জুতাটা ওখানে রেখে ওপাশে গিয়ে দাঁড়াও।
5
00:02:25,244 --> 00:02:27,578
দেখ, কার চাঁদমুখখানা অবশেষে স্কুলে উদয় হলো।
6
00:02:27,661 --> 00:02:30,119
অভিনন্দন, লালা।
ব্রোঞ্জ মেডেলটা জিতেই গেলে!!
7
00:02:30,203 --> 00:02:32,078
সরকারের পক্ষ থেকে পুরস্কার পাওনি এখনো?
8
00:02:32,161 --> 00:02:34,411
ট্রিট লাগবে নাকি? লাইন ধর গিয়ে।
9
00:02:35,786 --> 00:02:39,036
তো, এখন বল দেখি রিনো,
তোর আর দিভার কাহিনীর কী হলো?
10
00:02:39,119 --> 00:02:41,994
-ওর অত বিস্তারিত জানার দরকার নেই।
-অবশ্যই আছে।
11
00:02:42,078 --> 00:02:46,244
যেই দিভা ওর জন্য পাগল ছিল তাকেই সে ছেড়ে দিলো।
আমিই ওদের সব ঠিকঠাক করে দিয়েছিলাম, অথচ গাধাটা করলো কি!
12
00:02:46,328 --> 00:02:47,411
আমি কিন্তু সব শুনতেছি।
13
00:02:47,494 --> 00:02:50,828
নতুন কিউট ছেলেটার কথা শুনেছিস??
14
00:02:50,911 --> 00:02:53,119
-নাম কী?
-জানি না, কিন্তু অস্থির কিউট।
15
00:02:56,578 --> 00:03:00,203
ইউদিশ, জানো তুমি কী ভুল করেছ?
16
00:03:00,286 --> 00:03:02,786
ক্লাসে দেরিতে আসি নি।
17
00:03:02,869 --> 00:03:04,703
পরীক্ষায়ও চিটিং করি নি।
18
00:03:04,786 --> 00:03:07,078
তোমার জুতার রং।
19
00:03:10,703 --> 00:03:11,869
আমি নতুন ছাত্র।
20
00:03:11,953 --> 00:03:15,078
তারা কি তোমাকে নিয়মগুলো বলে নি?
গাইডবুক পড়ে দেখো।
21
00:03:16,036 --> 00:03:18,994
-নিয়ম করা হয় মানার জন্য।
-জ্বী, স্যার।
22
00:03:20,119 --> 00:03:21,536
কিন্তু কালো জুতা কেন, স্যার?
23
00:03:21,619 --> 00:03:25,161
গাইডবুকে এর কারণ বলা নেই।
24
00:03:25,244 --> 00:03:27,119
নিয়ম নিয়মই।
25
00:03:27,203 --> 00:03:29,036
তোমার এতে সমস্যা থাকলে অন্য স্কুল খুঁজে দেখো।
26
00:03:30,328 --> 00:03:31,244
দুঃখিত, স্যার।
27
00:03:32,119 --> 00:03:33,578
ভুল হয়ে গেছে।
28
00:04:15,828 --> 00:04:19,036
-আসসালামু আলাইকুম.
-ওয়ালাইকুমুসসালাম, স্যার।
29
00:04:21,369 --> 00:04:23,994
এই যে তোমার অ্যাসাইনমেন্ট।
30
00:04:24,078 --> 00:04:25,286
ধন্যবাদ, স্যার।
31
00:04:51,078 --> 00:04:54,744
৫ নং উত্তরটা ভুল।
সঠিক উত্তর হচ্ছে ১৫০।
32
00:06:01,411 --> 00:06:02,369
Hey!
33
00:06:03,369 --> 00:06:05,036
কী করছ তোমরা?
34
00:06:09,869 --> 00:06:12,536
তুমি বলেছিলে না যে দলগতভাবে কাজ করতে চাও?
35
00:06:14,703 --> 00:06:16,369
বিশ রাউন্ড।
36
00:06:29,994 --> 00:06:31,953
ওই, ওদিকে দেখ!
37
00:06:44,411 --> 00:06:45,411
আমরা করে ফেলবো।
38
00:06:48,203 --> 00:06:50,244
-এই পা আগে।
-এটা? ঠিক আছে।
39
00:06:50,328 --> 00:06:51,578
-এক।
-দুই।
40
00:06:51,661 --> 00:06:52,536
তিন।
41
00:06:58,036 --> 00:07:02,203
Left! Left! Left, right, left!
42
00:07:02,286 --> 00:07:04,286
জোরে!
43
00:07:06,869 --> 00:07:10,911
Left! Left! Left, right, left!
44
00:07:41,286 --> 00:07:43,161
-তুমি ঠিক আছো তো?
-হ্যাঁ।
45
00:07:56,744 --> 00:08:01,911
তোমার মধ্যে সামান্য সাহস থাকলে তোমাকে এতক্ষণ লুকিয়ে থাকতে হতো না।
46
00:08:04,494 --> 00:08:08,619
যদি আমার এর পিছনে কোন উদ্দেশ্য থাকে?
যদি আমি ইচ্ছাকৃত এতক্ষণ লুকিয়ে থেকে থাকি?
47
00:08:12,911 --> 00:08:14,328
তুমি সেই লালা, তাই না?
48
00:08:15,036 --> 00:08:17,203
কিভাবে জানলে?
49
00:08:18,286 --> 00:08:23,286
জাতীয় ক্রীড়া-সপ্তাহে তোমার জয়ের পর...
50
00:08:23,369 --> 00:08:28,494
তোমার ছোট্টবন্ধু তোমার ছবি নিয়ে কোর্টের সামনে ঘোরাঘুরি করেছিল।
51
00:08:29,660 --> 00:08:35,453
সে তোমার খেলা পুরো স্কুলে সরাসরি দেখানোর জন্য দাবি তুলেছিল।
52
00:08:36,994 --> 00:08:38,661
এগার যতসব অদ্ভুত কান্ড!
53
00:08:45,619 --> 00:08:46,869
বাইরে যাবে?
54
00:08:49,119 --> 00:08:50,411
কোথায়?
55
00:08:50,494 --> 00:08:52,911
শপিংমলে? না, ধন্যবাদ।
56
00:08:56,578 --> 00:08:59,203
চলো এমন কোথাও যাই যেখানে আগে যাই নি।
57
00:09:05,119 --> 00:09:08,453
আরে, চলো না?
58
00:09:09,578 --> 00:09:11,161
আমি জানি তুমি যেতে চাও।
59
00:09:18,828 --> 00:09:19,953
তো?
60
00:09:22,286 --> 00:09:24,328
বেশি বাড়াবাড়ি করে ফেলছি না তো?
61
00:09:59,369 --> 00:10:02,203
পছন্দের খাবার? ক্যালামারি। তোমার?
62
00:10:02,286 --> 00:10:06,078
মুরগী। স্কুইডে এলার্জি আছে।
63
00:10:07,119 --> 00:10:09,078
-পছন্দের মুভি?
-যেকোনো ড্রামা।
64
00:10:09,161 --> 00:10:13,494
-আমার, হরর।
-আমার ভৌতিক জিনিস বিরক্ত লাগে।
65
00:10:13,578 --> 00:10:15,494
উঁচুতে চড়তে কেমন লাগে ?
66
00:10:15,578 --> 00:10:20,203
না, উচ্চতা আমার একদম অপছন্দ।
67
00:10:22,286 --> 00:10:24,661
দেখা যাচ্ছে আমাদের মাঝে কোন কিছুই মিল নেই।
68
00:10:24,744 --> 00:10:26,744
এটা কি কোন খারাপ লক্ষণ?
69
00:10:27,786 --> 00:10:29,119
জানি না।
70
00:10:29,203 --> 00:10:31,911
আমি নিশ্চিত এই বিরাট পৃথিবীতে...
71
00:10:31,994 --> 00:10:33,411
এত মানুষের মাঝে...
72
00:10:34,203 --> 00:10:35,744
যখন দুজন মানুষ মিলিত হয়...
73
00:10:35,828 --> 00:10:38,661
তাদের মাঝে কিছু না কিছু তো মিল থাকেই।
74
00:10:38,744 --> 00:10:40,911
যখন তারা কিছু সময় একসাথে কাটায়...
75
00:10:40,994 --> 00:10:43,411
তারা সেই মিলটা খুঁজে নেয়।
76
00:10:45,661 --> 00:10:47,036
শান্ত মাথার ঘাতক।
77
00:10:48,078 --> 00:10:49,703
আমার কিন্তু তিমি খুব পছন্দ।
78
00:10:49,786 --> 00:10:52,578
ওদের খুবই নিকৃষ্ট একটা অভ্যাস যে ওরা পেঙ্গুইনদের খেয়ে ফেলে।
79
00:10:52,661 --> 00:10:55,203
তিমি খুবই স্নেহময়ী প্রাণী।
80
00:10:55,286 --> 00:10:56,661
শান্ত।
81
00:10:56,744 --> 00:10:58,786
তোমার ভালো লাগবে।
82
00:10:58,869 --> 00:11:01,661
তো তোমার ব্রেসলেটে তিমি দেখা যাচ্ছে যে?
83
00:11:03,661 --> 00:11:07,411
এটা আমার মায়ের মৃত্যুর পূর্বের সর্বশেষ উপহার।
84
00:11:08,369 --> 00:11:11,161
উনি সর্বদা আমাদেরকে পেঙ্গুইনের পরিবার ভাবতেন।
85
00:11:12,328 --> 00:11:14,036
উনি ডাইভার ছিলেন।
86
00:11:14,119 --> 00:11:18,661
যখনই উনি প্লাটফর্ম থেকে লাফ দিতেন,
বাবা আর আমি পুলের ধারে তার জন্য অপেক্ষা করতাম।
87
00:11:19,911 --> 00:11:22,369
-দুঃখিত!
-ব্যাপার না।
88
00:11:22,453 --> 00:11:25,286
যখনই তাঁর প্রসঙ্গ ওঠে
তার কথাগুলো মাথায় ঘুরপাক খায়।
89
00:11:33,078 --> 00:11:36,828
ওকে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।
90
00:11:36,911 --> 00:11:39,119
আমিও এখন পেঙ্গুইন দলের সদস্য।
91
00:11:39,203 --> 00:11:41,703
তবে তুমি ঠিকই বলেছিলে।
92
00:11:41,786 --> 00:11:45,453
আমি তোমার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি (যেতে রাজি হয়েছি)।
আর এখন সময়টা খুবই ভালো কাটছে।
93
00:11:45,536 --> 00:11:48,869
সুতরাং, এখন আমাদের মাঝে একটি মিল আছে।
94
00:11:49,953 --> 00:11:53,244
-আসলেই?
-বোকামি বাদ দাও!
95
00:12:29,994 --> 00:12:31,869
আজকের জন্য ধন্যবাদ।
96
00:12:31,953 --> 00:12:34,203
My pleasure.
97
00:12:34,911 --> 00:12:37,578
সবসময়ই মেয়েদের ইম্প্রেস করে বেড়াও, তাই না?
98
00:12:41,619 --> 00:12:43,369
তুমি ইম্প্রেস হয়েছ?
99
00:12:47,203 --> 00:12:48,994
আমি আসি।
100
00:13:12,619 --> 00:13:15,078
-কোথায় ছিলি?
-গ্রুপ স্টাডি।
101
00:13:15,911 --> 00:13:17,453
প্রতিদিন একই অজুহাত।
102
00:13:56,786 --> 00:13:58,078
লালা!
103
00:13:58,161 --> 00:13:59,744
পাঁচ মিনিটের মধ্যে বের হবো।
104
00:14:00,619 --> 00:14:03,828
শুভসকাল, বাবা। মাত্র তিন মাইল দৌড়ে আসলাম।
105
00:14:05,744 --> 00:14:08,578
পুষ্টিকর খাবার না খেয়ে অনুশীলন করা উচিত না।
106
00:14:08,661 --> 00:14:09,786
এটা পান করো।
107
00:14:42,703 --> 00:14:45,203
আমাদের ওর প্রতি একটু মনোযোগ দিতে হবে।
108
00:14:45,286 --> 00:14:46,328
ওকে একটা সুযোগ দিন।
109
00:14:46,411 --> 00:14:48,036
ওর বয়স কম।
110
00:14:48,119 --> 00:14:49,494
খুবই মেধাবী।
111
00:15:57,703 --> 00:15:58,994
আরো অনুশীলন করতে হবে?
112
00:16:01,286 --> 00:16:02,619
তোমার বাবা বলেছে আরো অনুশীলন করতে?
113
00:16:03,619 --> 00:16:06,036
এখন তোমার বন্ধুদের সাথে কোন প্ল্যান নেই?
114
00:16:06,119 --> 00:16:08,578
তুমি যাও, আমি এখানে কিছুক্ষণ থাকবো।
115
00:16:08,661 --> 00:16:09,911
না।
116
00:16:11,494 --> 00:16:13,036
কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
117
00:16:16,744 --> 00:16:18,994
তুমি এখন আরো অনুশীলন করবে?
118
00:16:20,703 --> 00:16:22,536
তোমার ক্লান্ত লাগে না?
119
00:16:27,328 --> 00:16:28,494
লালা!
120
00:16:30,036 --> 00:16:32,286
তুমি কি এটা স্বেচ্ছায় করছো...
121
00:16:33,328 --> 00:16:35,119
নাকি বাধ্য হয়ে?
122
00:16:37,911 --> 00:16:41,078
যখনই আমি ডাইভ দেই,
মাকে পাশে অনুভব করি।
123
00:16:54,328 --> 00:16:57,286
তুমি নিজের পছন্দের কাজগুলো করো না কেন?
124
00:16:58,493 --> 00:17:00,118
আমি তোমার পাশে থাকবো।
125
00:17:10,328 --> 00:17:13,328
-দাড়াও, একসাথে জাম্প দিবে?
-অবশ্যই।
126
00:17:13,411 --> 00:17:15,203
-সত্যি?
-হ্যাঁ!
127
00:17:15,286 --> 00:17:18,453
এক, দুই, তিন!
128
00:17:32,286 --> 00:17:33,203
আমি জিতেছি!
129
00:17:35,078 --> 00:17:36,786
ঘুমাওনি এখনো?
130
00:17:38,536 --> 00:17:40,536
না। তুমি কী করো?
131
00:17:54,619 --> 00:18:00,369
তাহলে তোমরা অনলাইনে কলেজ বাছাই করে আবেদন করার নিয়ম বুঝেছ তো?
132
00:18:00,453 --> 00:18:02,578
লালা, ওকে তোর বয়ফ্রেন্ড বানিয়ে ফেল।
133
00:18:04,411 --> 00:18:07,661
১০ মিটার ডাইভিং এর চেয়ে ডেটিং আরো সহজ হওয়া দরকার।
134
00:18:07,744 --> 00:18:08,953
পিছনে হচ্ছে কী?
135
00:18:09,036 --> 00:18:10,328
এগার কান্ড, ম্যাডাম।
136
00:18:16,161 --> 00:18:17,036
লালা!
137
00:18:27,161 --> 00:18:28,828
তুমি আগে পান করো।
138
00:18:28,911 --> 00:18:31,369
আমি পান করলে
মূত্রবিসর্জনের ডাক আসবে।
139
00:18:31,453 --> 00:18:33,369
প্যান্টেই মূত্রবিসর্জন হয়ে যাবে। সত্যি বলছি।
140
00:18:33,453 --> 00:18:37,328
-আমি জানি তুমি আটকে রাখতে পারবে।
-হুম তোমাকে বলেছে!!
141
00:18:49,828 --> 00:18:52,744
লালা, কোন প্রশ্ন করবে?
142
00:19:45,369 --> 00:19:48,619
ইন্দোনেশিয়ার SEA Games দল ১০ খেলায় অংশগ্রহণ করবে।
(SEA= SouthEast Asian Games)
143
00:19:48,703 --> 00:19:50,786
অতএব আমি তোমাদের সম্পূর্ণ অঙ্গীকার চাই।
144
00:19:50,869 --> 00:19:55,036
আত্মবিশ্বাস, সাহস,
এবং মন দিয়ে ডাইভ করবে।
145
00:19:55,119 --> 00:19:57,869
জিহান হচ্ছে আমার মাপকাঠি।
146
00:19:59,328 --> 00:20:01,953
-জিহান, তোমার বয়স কত?
-১৫ বছর, স্যার।
147
00:20:02,036 --> 00:20:05,369
-জাকার্তায় কার সাথে এসেছ?
-আমি একাই।
148
00:20:05,453 --> 00:20:07,619
জাকার্তায় কেন এলে?
149
00:20:07,703 --> 00:20:10,453
SEA Games-এ ইন্দোনেশিয়ার জন্য গোল্ড জিততে।
150
00:20:10,536 --> 00:20:12,703
আবার বলো, জাকার্তায় কেন এলে?
151
00:20:12,786 --> 00:20:15,578
SEA Games-এ ইন্দোনেশিয়ার জন্য গোল্ড জিততে।
152
00:20:15,661 --> 00:20:16,869
ভালো
153
00:20:54,661 --> 00:20:57,411
লালা, আজকের জন্য ধন্যবাদ।
154
00:20:57,494 --> 00:20:59,119
না, ধন্যবাদ, রিনো।
155
00:21:02,286 --> 00:21:03,286
বিদায়।
156
00:21:29,994 --> 00:21:32,536
যখন এই বাড়ি বানিয়েছি,
আমি নিজে সব পর্যবেক্ষণ করেছি।
157
00:21:32,619 --> 00:21:35,453
আমি সকল উত্তম উপাদান ব্যবহার করেছি।
158
00:21:35,536 --> 00:21:38,036
তোর ভবিষ্যতের জন্যও আমি একই কাজ করবো।
159
00:21:38,119 --> 00:21:40,411
মা, বিষয়টা এমন নয় যে আমি কোন অপরাধ করে বসবো।
160
00:21:40,494 --> 00:21:42,619
আমি শুধু নিজের মত থাকতে চাই।
161
00:21:42,703 --> 00:21:44,869
বানদুং-এ ঘর ভাড়া করে থাকবি?
162
00:21:44,953 --> 00:21:46,494
তো, আমি তোর সাথে যাচ্ছি না?
163
00:21:47,411 --> 00:21:49,828
আমার সাথে থাকতে সবসময় তোর এত অসুবিধা কেন?
164
00:21:51,994 --> 00:21:53,578
তুইই তো আমার একমাত্র সম্বল।
165
00:21:54,744 --> 00:21:56,328
মা!
166
00:21:58,578 --> 00:22:00,161
আমি তোকে পেটে ধারণ করেছি।
167
00:22:00,953 --> 00:22:02,869
তোকে জন্ম দিয়েছি।
168
00:22:02,953 --> 00:22:05,078
এবং আমি একমাত্র তোর জন্যেই এত খাটা খাটনি করছি।
169
00:22:06,536 --> 00:22:09,911
একমাত্র আমিই জানি কোনটা তোর জন্য ভালো।
170
00:22:18,161 --> 00:22:20,661
ইউদিশ, আমার যদি ১০ মিনিট দেরি হয়ে যায়,
171
00:22:20,744 --> 00:22:23,578
বাবার কাছে আমার রেকর্ড খুবই বাজে হবে।
172
00:22:23,661 --> 00:22:25,744
তখন জিহান আমার জায়গা পেয়ে যাবে।
173
00:22:25,828 --> 00:22:27,244
লালা...
174
00:22:27,328 --> 00:22:29,994
তুমি এখনো আমার অন্তরে প্রথম স্থানে আছো।
175
00:22:30,078 --> 00:22:31,369
এটাই মুখ্য আমার কাছে।
176
00:22:32,911 --> 00:22:34,661
ইউদিশ, প্লিজ।
177
00:22:39,411 --> 00:22:40,703
যাইহোক, লালা।
178
00:22:41,453 --> 00:22:44,453
এই গত দুই মাস তুমি সকাল-সন্ধ্যা অনুশীলন করে কাটিয়েছো।
179
00:22:45,203 --> 00:22:46,286
স্কুলে এগা আর রিনোর সাথে।
180
00:22:46,994 --> 00:22:49,828
রাতে সবসময়ই ঘুমিয়ে পড়ো।
181
00:22:50,661 --> 00:22:53,994
সপ্তাহান্তে... তুমি ক্লান্ত।
182
00:22:54,869 --> 00:22:56,286
আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি ড্রাইভার?
183
00:22:57,369 --> 00:22:58,994
এত উত্তেজিত হচ্ছো কেন?
184
00:22:59,078 --> 00:23:01,953
আমার পড়ার সময়টা তোমার পাশেই কাজ করে কাটিয়েছি।
185
00:23:02,036 --> 00:23:04,244
আমি তো তোমাকে করতে বলি নি।
186
00:23:04,328 --> 00:23:06,494
আমি এই সম্পর্কের জন্যই সব ছেড়ে আছি।
187
00:23:08,119 --> 00:23:09,453
আমি তোমাকে একই কথা বলতে পারবো না।
188
00:23:10,203 --> 00:23:11,578
ইউদিশ...
189
00:23:12,244 --> 00:23:14,828
ভেবেছিলাম তুমি আমার অবস্থাটা বুঝবে।
190
00:23:48,286 --> 00:23:49,578
হেই, থামো!
191
00:23:50,661 --> 00:23:51,869
লালা, থামো!
192
00:23:52,244 --> 00:23:53,536
তোমাকে কে ওখানে দাঁড়াতে বলেছে?
193
00:23:54,369 --> 00:23:55,786
তুমি দেরি করে এসেছ। পিছনে সরো!
194
00:23:56,953 --> 00:23:58,119
ওখানে অপেক্ষা করো!
195
00:23:58,578 --> 00:23:59,536
জিহান...
196
00:24:00,494 --> 00:24:01,869
উপরে যাও!
197
00:24:02,661 --> 00:24:03,953
Four-zero-one!
198
00:24:30,328 --> 00:24:32,578
খুব ভালো হয়েছে, জিহান!
199
00:24:34,203 --> 00:24:36,203
এভাবেই ডাইভ করতে হয়। আরেকবার করো।
200
00:24:37,786 --> 00:24:39,119
টাইমিং ঠিক আছে।
201
00:24:39,203 --> 00:24:41,078
এখন, one-zero-five ট্রাই করো।
202
00:24:41,161 --> 00:24:42,536
তাড়াতাড়ি করো!
203
00:25:24,869 --> 00:25:25,869
জিহান!
204
00:25:26,661 --> 00:25:29,203
জিহান... তুমি ঠিক আছো তো?
205
00:25:29,911 --> 00:25:31,244
এখানে আসো।
206
00:25:33,869 --> 00:25:35,453
তোমার হাত দাও দেখি।
207
00:25:37,578 --> 00:25:38,786
হঠাৎ কী হলো?
208
00:25:39,786 --> 00:25:41,494
একটা লেজার রশ্মি আমার চোখে লেগেছে, স্যার।
209
00:25:41,578 --> 00:25:42,994
লেজার রশ্মি?
210
00:25:43,078 --> 00:25:44,953
হেই, তুমি! নিচে নামো জলদি!
211
00:25:46,244 --> 00:25:47,494
হ্যাঁ, তুমিই!
212
00:26:00,536 --> 00:26:02,078
তুমি কি আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও?
213
00:26:02,161 --> 00:26:04,036
-আপনার বাচ্চা? লালা?
-জিহান!
214
00:26:04,703 --> 00:26:07,369
তুমি ইউদিশকে দোষ দিচ্ছ কেন, বাবা?
215
00:26:07,453 --> 00:26:09,369
তুমি জিহানের চোখে লেজার রশ্মি মারো নি, তাই না?
216
00:26:09,453 --> 00:26:10,619
না। চেক করে দেখতে পারেন
217
00:26:13,869 --> 00:26:15,286
এখন তুমি খুশি, বাবা?
218
00:26:17,453 --> 00:26:19,536
-জিহান।
-সত্যি বলছি, স্যার।
219
00:26:19,619 --> 00:26:21,203
লেজার রশ্মির কারণেই মনোযোগ হারিয়েছি।
220
00:26:21,286 --> 00:26:23,244
আমার বয়ফ্রেন্ডকে এসব ঝামেলায় জড়াবে না!
221
00:26:24,161 --> 00:26:25,828
বয়ফ্রেন্ড?
222
00:26:25,911 --> 00:26:27,536
ও তোর বয়ফ্রেন্ড?
223
00:26:28,536 --> 00:26:29,786
আমি এখনো জানলাম না কেন?
224
00:26:29,869 --> 00:26:31,203
কেন?
225
00:26:32,244 --> 00:26:34,744
তুমি তো আমার ডাইভিং নিয়েই মাথা ঘামাও।
226
00:26:38,203 --> 00:26:40,953
আমার ব্যাপারে অনেক বিষয় আছে যেগুলো তুমি জানো না।
227
00:26:42,203 --> 00:26:44,578
এখন আর কোন চিন্তা করতে হবে না।
228
00:26:44,661 --> 00:26:46,619
আমি দল ছেড়ে দিচ্ছি।
229
00:27:39,203 --> 00:27:40,203
লালা!
230
00:27:55,578 --> 00:27:56,786
লালা?
231
00:28:29,828 --> 00:28:31,661
তুমি বুঝতেছ, তাই না?
232
00:28:32,369 --> 00:28:36,328
বাবার শুধু আমি,মা আর ডাইভিংই ছিল।
233
00:28:37,786 --> 00:28:39,369
মা তো চলেই গেছেন।
234
00:28:40,703 --> 00:28:42,911
আমি দল ছেড়ে দিয়েছি।
235
00:28:43,869 --> 00:28:47,494
আমি শুধু ভাবছি উনি কিভাবে বাঁচবেন!
236
00:28:52,161 --> 00:28:55,536
দল ছেড়ে দেওয়াটা খুবই সাইসী...
237
00:28:55,619 --> 00:28:57,411
এবং সৎ সিদ্ধান্ত।
238
00:28:57,494 --> 00:28:59,328
তুমি আর আমি একই।
239
00:29:00,411 --> 00:29:03,078
তারা আমাদেরকে তাদের মত হতে বলছে।
240
00:29:05,161 --> 00:29:07,578
তাদের কথা শুনতে বলছে।
241
00:29:08,494 --> 00:29:10,744
অথচ তারা কি কখনো আমাদের কথা শুনে?
242
00:29:12,369 --> 00:29:15,036
তারা কখনোই শুনে না।
243
00:29:16,244 --> 00:29:19,119
হয়তো তারা জানেই না।
244
00:29:19,661 --> 00:29:21,036
কিন্তু আমি জানি।
245
00:29:22,328 --> 00:29:24,453
আর আমি সর্বদা তো পাশে থাকবো।
246
00:29:27,536 --> 00:29:31,786
আমি সর্বদা তোমার কথা শুনবো।
247
00:29:34,203 --> 00:29:36,203
কারণ, আমি মনে করি...
248
00:29:36,286 --> 00:29:39,703
আমরা দুজন এই বিরাট পৃথিবীতে
একসাথে বেচে থাকতে যথেষ্ট শক্ত ও সামর্থ্যবান।
249
00:29:40,953 --> 00:29:42,119
ঠিক আছে?
250
00:29:49,078 --> 00:29:53,578
এখন আমি চাই তুমি চিন্তামুক্ত থাকো।
251
00:29:58,078 --> 00:29:59,328
এক, দুই, তিন।
252
00:29:59,411 --> 00:30:00,578
-এখানে?
-দাঁড়াও, দাঁড়াও।
253
00:30:06,411 --> 00:30:09,119
-কেমন লাগছে?
-খুব ভালো লাগছে!
254
00:30:23,244 --> 00:30:24,703
হেই!
255
00:30:25,703 --> 00:30:30,036
না, শুধু আমরা মেয়েরা।
256
00:30:30,953 --> 00:30:34,994
ওকে, পাঁচটায় দেখা হবে। বাই।
257
00:30:37,536 --> 00:30:39,161
এটা ভালো লাগে না।
258
00:30:39,244 --> 00:30:40,869
তুই তো এখন আর অ্যাথলেট না,
259
00:30:40,953 --> 00:30:42,786
তবুও আমাদের জন্য তোর সময় একেবারেই নেই।
260
00:30:42,869 --> 00:30:44,494
মাত্রই তো ডেটিং শুরু করলাম, এগা।
261
00:30:44,578 --> 00:30:46,369
একমাস সময় দে,
সব আগের মত হয়ে যাবে।
262
00:30:46,453 --> 00:30:47,578
সত্যি?
263
00:30:48,286 --> 00:30:49,994
হ্যাঁ, রিনো!
264
00:30:51,494 --> 00:30:53,661
Sorry, pass.
265
00:30:56,619 --> 00:30:58,786
Oh, I know!
266
00:30:58,869 --> 00:31:00,869
No.
267
00:31:00,953 --> 00:31:04,953
What's it called?
268
00:31:06,453 --> 00:31:09,453
কাদের সাথে গিয়েছ? রিনোও কি আছে সেখানে?
269
00:31:09,536 --> 00:31:12,119
লালা?
270
00:31:17,494 --> 00:31:19,744
-What? No?
-Next!
271
00:31:23,494 --> 00:31:27,119
কাদের সাথে গিয়েছ? রিনোও কি আছে সেখানে?
লালা?
272
00:31:30,953 --> 00:31:33,578
Next!
273
00:31:45,744 --> 00:31:49,244
লালা, ইউদিশ মাত্র আমাকে টেক্সট করল,
জিজ্ঞেস করছে যে তুই কি আমার সাথে আছিস নাকি।
274
00:31:49,328 --> 00:31:50,244
আমি হ্যাঁ বলেছি।
275
00:31:55,619 --> 00:31:59,953
-এত সতর্ক! রিনোকে অপছন্দ করে!!
-রিনোর কি গার্লফ্রেন্ড আছে নাকি?
276
00:32:00,036 --> 00:32:02,328
ধুর ব্যাটা!
277
00:32:02,411 --> 00:32:06,786
এটা অসম্ভব।
278
00:32:46,911 --> 00:32:49,536
কারণ আমি জানতাম সত্যটা বললে তুমি মাথা গরম করবে।
279
00:33:02,494 --> 00:33:04,244
রিনো আমার বেস্টফ্রেন্ড।
280
00:33:04,328 --> 00:33:07,161
সেই প্রাথমিক বিদ্যালয় থেকেই
আমরা একই বেঞ্চে বসি।
281
00:33:08,161 --> 00:33:11,203
ওদের সাথে তো বন্ধুত্ব থাকাই স্বাভাবিক।
282
00:33:20,869 --> 00:33:22,286
রিসিভ করো।
283
00:33:22,869 --> 00:33:23,744
না।
284
00:33:24,786 --> 00:33:25,786
রিসিভ করো।
285
00:33:25,869 --> 00:33:28,369
বেস্টফ্রেন্ড না??
286
00:33:28,869 --> 00:33:30,994
-না, আমি রিসিভ করবো না।
-রিসিভ করো।
287
00:33:31,078 --> 00:33:33,453
-না, আমি করতে চাই না!
-রিসিভ কর!
288
00:33:34,578 --> 00:33:36,369
বল যে ওয়ালেট দিয়ে যেতে।
289
00:33:37,744 --> 00:33:40,369
হ্যালো? লালা?
290
00:33:40,453 --> 00:33:41,911
হ্যাঁ, ওয়ালেট দিয়ে যা।
291
00:34:12,744 --> 00:34:16,328
এগা, রিনোকে এখনি ফোন করে
আমার বাসায় আসতে নিষেধ কর।
292
00:34:16,411 --> 00:34:17,994
তুই নিজেই ফোন কর।
কী হয়েছে তোর?
293
00:34:18,078 --> 00:34:20,911
আমি পারবো না। আগামীকাল বিস্তারিত বলবো।
294
00:34:20,994 --> 00:34:22,494
লালা?
295
00:34:23,203 --> 00:34:24,411
লালা?
296
00:34:25,203 --> 00:34:26,744
লালা?
297
00:34:41,744 --> 00:34:43,078
হ্যালো, এগা?
298
00:34:44,119 --> 00:34:45,869
আমি এখন ওর বাসার সামনে।
299
00:34:49,453 --> 00:34:50,619
আচ্ছা।
300
00:35:12,119 --> 00:35:13,244
ইউদিশ?
301
00:35:31,036 --> 00:35:33,869
লালা, আমি দুঃখিত।
302
00:35:35,953 --> 00:35:39,536
আমার এমনটা করা উচিত হয় নি। আমি দুঃখিত।
303
00:35:39,619 --> 00:35:41,869
আমি তোমাকে আর কখনো কষ্ট দিবো না।
304
00:35:43,578 --> 00:35:44,744
না।
305
00:35:47,411 --> 00:35:48,578
তুমি আমার সাথে এভাবে ব্রেকআপ করতে পারো না।
306
00:35:48,661 --> 00:35:51,203
আমাদের মধ্যে যা হয়েছে সেটা সিরিয়াস।
307
00:35:58,328 --> 00:35:59,661
আমি দুঃখিত, লালা।
308
00:36:01,494 --> 00:36:02,744
আমি দুঃখিত।
309
00:36:04,328 --> 00:36:06,244
-দুঃখিত! দুঃখিত!!
-বন্ধ করো।
310
00:36:19,869 --> 00:36:22,578
আমি প্রমাণ করে দেখাবো যে আমি ক্ষমার যোগ্য।
311
00:37:08,661 --> 00:37:14,369
লালা, কী হয়েছে তোর?
ইউদিশের সাথে ঝগড়া হয়েছে?
312
00:37:14,869 --> 00:37:21,578
আমি ঠিক আছি। সামান্য ভুল বোঝাবুঝি ছিল।
313
00:37:54,203 --> 00:37:57,703
-এখানে বসতে পারি?
-অবশ্যই।
314
00:38:00,953 --> 00:38:03,661
-কী খবর?
-ভালো...
315
00:38:05,078 --> 00:38:07,994
আমি তোকে গতকাল ফোন দিতে চেয়েছিলাম।
316
00:38:09,119 --> 00:38:11,328
ও কি তোকে বলেছে যে কী সমস্যা?
317
00:38:11,411 --> 00:38:12,619
সিরিয়াস নাকি?
318
00:38:13,869 --> 00:38:16,036
ও বললো সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল।
319
00:38:16,119 --> 00:38:19,619
আমি কারণ জিজ্ঞেস করেছিলাম কিন্তু সে বলে নি।
320
00:38:21,494 --> 00:38:23,078
দেখ, লালা...
321
00:38:23,619 --> 00:38:26,578
আমরা সেই প্রাথমিক বিদ্যালয় থেকেই বেস্টফ্রেন্ড,
322
00:38:26,661 --> 00:38:28,536
আর আমাদের মাঝে এখনো ঝগড়া হয়।
323
00:38:28,619 --> 00:38:31,786
তোরা তো মাত্রই ডেটিং শুরু করলি,
এটা সাধারণ বিষয়।
324
00:38:32,619 --> 00:38:35,619
চিরকুমারী এগার বাণী।
325
00:38:35,703 --> 00:38:40,286
আমি হয়তো সিঙ্গেল, কিন্তু আমি
বহু ব্যক্তির রিলেশন করিয়ে দিয়েছি।
326
00:38:41,828 --> 00:38:44,369
ইউদিশের মত ছেলে তোর বয়ফ্রেন্ড
এটা তো তোর ভাগ্যের বিষয়।
327
00:38:44,453 --> 00:38:46,703
হয়তো পরেরবার ততটা ভাগ্যবান হবি না।
328
00:38:47,453 --> 00:38:49,661
বিশ্বাস কর ভাই, এগুলা কিছুই না।
329
00:38:49,744 --> 00:38:52,328
সবসময়ই এমন হয়।
330
00:38:52,411 --> 00:38:54,119
সবার সাথে।
331
00:38:54,869 --> 00:38:56,953
তোর বাণী মনে থাকবে, ছোট্ট বন্ধু।
332
00:38:57,036 --> 00:38:58,661
আমার কথা বিশ্বাস হয় না?
333
00:39:00,369 --> 00:39:01,369
লালা।
334
00:39:01,994 --> 00:39:03,161
এখানে বস।
335
00:39:07,119 --> 00:39:09,244
-স্কুলে সব ঠিকঠাক আছে তো?
-ঠিক আছে।
336
00:39:09,328 --> 00:39:11,286
ভালো। কলেজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিস?
337
00:39:11,369 --> 00:39:13,286
University of Indonesia,
International Relations.
338
00:39:13,369 --> 00:39:14,536
ওহ।
339
00:39:14,619 --> 00:39:16,703
অতএব, আমার মনে হয় তোর দলে থাকা উচিত।
340
00:39:16,786 --> 00:39:19,661
আমি নিশ্চিত কলেজগুলো অ্যাথলেটদের অগ্রাধিকার দিবে।
341
00:39:19,744 --> 00:39:22,578
তোমার কি মনে হয় আমি অ্যাথলেট না হলে কলেজে চান্স পাবো না???
342
00:39:22,661 --> 00:39:24,328
না, সেটা না।
343
00:39:24,411 --> 00:39:27,953
তুই যদি দল ছেড়ে দেস, তাহলে তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে।
344
00:39:28,036 --> 00:39:29,036
তো?
345
00:39:29,119 --> 00:39:32,286
আমি অ্যাথলেট না হলে কি তুমি আমাকে ত্যাজ্য করে দিবে?
এটাই বলতে চাইছ?
346
00:39:37,244 --> 00:39:40,286
তোর ক্যারিয়ারটা হচ্ছে আমাদের পরিবারের কঠিন সাধনার ফল।
347
00:39:41,453 --> 00:39:45,703
এটা তোর মায়ের ওয়ারিশ।
আমার শুধু এটাই চাওয়া যে তুই হবি--
348
00:39:45,786 --> 00:39:47,161
কী হবো, বাবা?
349
00:39:48,911 --> 00:39:50,661
মার থেকেও সেরা?
350
00:40:00,911 --> 00:40:03,953
আমার ব্যাপারে তোমার স্বপ্ন এগুলো সব অনর্থক।
351
00:40:05,286 --> 00:40:07,661
আমি কখনো মার মত সেরা হতে পারবো না।
352
00:42:35,078 --> 00:42:36,328
Take care, Rino!
353
00:43:38,869 --> 00:43:44,494
ইউদিশের সাথে তোর কোন ঝামেলা হলে আমাকে বলতে পারিস।
354
00:45:45,828 --> 00:45:46,953
এটা কী, বেবি?
355
00:45:49,036 --> 00:45:52,078
কিছু না। ঘুমিয়ে পড়ো।
356
00:45:54,953 --> 00:45:56,453
I love you.
357
00:46:04,994 --> 00:46:07,286
আমি তোকে বলেছিলাম আমার সাথে ক্যাবে আসতে।
358
00:46:07,369 --> 00:46:12,453
এতরাতে একা বাইক চালাবি না।
দেখ কী হয়েছে!
359
00:46:12,536 --> 00:46:15,578
হ্যাঁ, মহারাণী! আমার মায়ের মত লেকচার দিচ্ছে!
360
00:46:15,661 --> 00:46:17,369
এত ভাব দেখাইস না।
361
00:46:17,453 --> 00:46:20,119
এটা ভালো ব্যাপার যে তুই এখনো
আমাদের সাথে এখানে ক্লাসে আছিস,
362
00:46:20,203 --> 00:46:22,578
কবরে না।
363
00:46:22,661 --> 00:46:24,286
তো কী হয়েছে? ভয় পাচ্ছিস নাকি যে আমি তোদের সবাইকে কষ্ট দিয়ে মরে যাবো?
364
00:46:24,786 --> 00:46:28,869
তুই হবি দুনিয়ার সবচেয়ে জঘন্য ভুত।
365
00:46:30,369 --> 00:46:31,994
আমি মনে করি তোর লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত।
366
00:46:32,078 --> 00:46:33,036
ওহ, প্লিজ, না।
367
00:46:33,119 --> 00:46:36,453
বাইক চালানো অবস্থায় আমাকে মেসেজ করে!!
কত দায়িত্বজ্ঞানহীন!!
368
00:46:36,536 --> 00:46:38,036
কী মেসেজ?
369
00:46:39,453 --> 00:46:40,703
এটা
370
00:46:44,953 --> 00:46:46,953
আমার কিছু মনে নেই।
371
00:46:47,036 --> 00:46:48,619
কী?
372
00:47:02,703 --> 00:47:05,244
-এটা আমার মায়ের গাড়ি।
-তোমার গাড়ির কী হয়েছে?
373
00:47:05,328 --> 00:47:07,494
-একটু গর্ত হয়ে গেছে সামান্য।
-কেন?
374
00:47:07,578 --> 00:47:10,119
হঠাৎ আমার গাড়ি নিয়ে এত মাথা ঘামাচ্ছো কেন?
375
00:47:33,203 --> 00:47:35,369
আমার জন্মদিন আগামীকাল, বাবা।
376
00:47:36,203 --> 00:47:38,703
দুঃখিত। আগামীকাল আমি বাসায় থাকবো না।
377
00:47:39,578 --> 00:47:43,036
তাছাড়া, এবার প্ল্যান ছিল তোর জন্মদিনটা
অ্যাথলেট ক্যাম্পে পালন করার।
378
00:47:46,661 --> 00:47:49,619
আগামীকাল কি এগা আর রিনোর সাথেই কাটাবি?
379
00:47:50,911 --> 00:47:52,661
না, ইউদিশের সাথে।
380
00:48:02,369 --> 00:48:07,494
যখন আমি এখানে থাকবো না,
বাসায় কোন ছেলে আনার অনুমতি নেই।
381
00:48:07,578 --> 00:48:09,411
অবশ্যই না, বাবা।
382
00:48:09,494 --> 00:48:12,536
বয়ফ্রেন্ডের সাথে বাড়াবাড়ি কিছু করিস না।
383
00:48:13,494 --> 00:48:15,619
তোর জীবন শুধু ওর জন্যেই না।
384
00:48:16,494 --> 00:48:19,536
তুই এত ছোট। তুই তো মাত্র--
385
00:48:19,619 --> 00:48:20,994
সতের বছর বয়সী?
386
00:48:22,036 --> 00:48:24,244
মার বয়সও এমনই ছিল যখন
তোমাদের সাক্ষাৎ হয়েছিল, তাই না?
387
00:48:38,869 --> 00:48:41,036
এখন সময় বদলেছে।
388
00:48:41,119 --> 00:48:43,828
তুই এটা সবসময়ই দেখতেছিস।
389
00:48:43,911 --> 00:48:46,786
আমি তোকে ওর সাথে গভীর রাতে
ভিডিও কলে কথা বলতে শুনেছি।
390
00:48:46,869 --> 00:48:50,036
ইউদিশ খুবই ভালো ছেলে, বাবা।
তুমি শুধু তাকে ভালোমত চিনো না।
391
00:48:50,119 --> 00:48:52,119
আর তোমার শুরু থেকেই
ওর সম্পর্কে ধারণা খারাপ ছিল।
392
00:48:53,161 --> 00:48:55,369
এই কথাগুলো তোর মায়ের সাথে
তোর হওয়ার কথা ছিল।
393
00:48:55,453 --> 00:48:58,078
কিন্তু এখন আমরা দুজনই আছি মাত্র।
394
00:48:58,161 --> 00:49:00,911
আশা করি তুই বুঝতে পারবি আমি কোথা থেকে এসেছি।
395
00:49:04,828 --> 00:49:07,619
মা বেঁচে থাকলে এখন উনি ইউদিশের সাথে
ভালো জানাশোনা বজায় রাখতে বলতেন।
396
00:49:12,119 --> 00:49:14,536
তোর প্রতি আমার বিশ্বাসের মর্যাদা রাখিস, ঠিক আছে?
397
00:50:11,036 --> 00:50:12,994
শুভ জন্মদিন, বেবি।
398
00:50:38,661 --> 00:50:41,328
এখানে আসলে কী করে?
399
00:50:45,078 --> 00:50:46,203
এটা দিয়ে।
400
00:50:46,286 --> 00:50:48,828
-দাও এটা!
-না, দিবো না।
401
00:50:49,411 --> 00:50:50,619
যদি আমি তোমায় হারিয়ে ফেলি?
402
00:50:50,703 --> 00:50:52,536
যদি প্রতিবেশীরা জেনে যায়?
403
00:50:53,661 --> 00:50:55,786
তারা জানবে না। আমি হাওয়া হয়ে যাবো।
404
00:50:57,036 --> 00:50:57,953
চাবিটা দাও!
405
00:50:58,619 --> 00:50:59,911
না।
406
00:51:29,703 --> 00:51:32,869
কোন কলেজে ভর্তি হবে সিদ্ধান্ত নিয়েছ?
407
00:51:33,953 --> 00:51:36,619
না. তারা এখনো মার্ক যাচাই করছে।
408
00:51:36,703 --> 00:51:38,244
তোমার পছন্দ কি এখানেই জাকার্তার কোন কলেজে পড়া?
409
00:51:44,369 --> 00:51:46,328
আমার পছন্দের কলেজ হচ্ছে শহর থেকে দূরে,
বানদুং-এ।
410
00:51:49,828 --> 00:51:51,536
আমার মা রাজি হয়েছে।
411
00:51:52,869 --> 00:51:56,369
উনিও আমার সাথে ওখানে চলে যাচ্ছেন।
বানদুং-এ একটি বাড়ি কিনেছেন।
412
00:51:56,453 --> 00:51:57,911
সত্যি?
413
00:51:59,203 --> 00:52:02,703
তোমার পড়ার জন্য বানদুং খুবই ভালো জায়গা।
414
00:52:02,786 --> 00:52:05,119
সেখানে তোমার জন্য অনেক ভালো ভালো কলেজ আছে।
415
00:52:11,119 --> 00:52:17,494
আচ্ছা, তুমি আবার ওয়েটারদের দিয়ে হ্যাপি বার্থডে গান গাওয়ানো শুরু করবে না তো?
416
00:52:24,744 --> 00:52:25,953
ফুল করে দেন।
417
00:52:26,703 --> 00:52:29,369
-আমি টয়লেটে যাচ্ছি।
-আচ্ছা।
418
00:53:04,328 --> 00:53:05,994
আপনি কি রিসিট নিবেন?
419
00:53:07,703 --> 00:53:08,994
অবশ্যই।
420
00:53:37,703 --> 00:53:38,828
কী হয়েছে, লালা?
421
00:53:48,869 --> 00:53:50,411
তোমার ফোন এসেছিল।
422
00:53:50,953 --> 00:53:51,953
কে?
423
00:54:01,286 --> 00:54:02,619
কোন সমস্যা?
424
00:54:07,369 --> 00:54:08,703
বাদ দাও।
425
00:54:17,244 --> 00:54:19,869
কী হয়েছে? আমাকে বলো তো।
426
00:54:25,619 --> 00:54:26,703
লালা।
427
00:54:35,786 --> 00:54:39,036
রিনোর অ্যাকসিডেন্টের পিছনে তোমার হাত নেই তো?
428
00:54:40,244 --> 00:54:42,119
তোমার গাড়ির ঐ ভাঙা অংশ?
429
00:54:43,203 --> 00:54:44,703
তুমি কি আমাকে দোষারোপ করছ?
430
00:54:45,286 --> 00:54:47,828
আমি সেটা বলি নি।
431
00:54:49,994 --> 00:54:52,994
দাঁড়াও। আমি বুঝলাম না ব্যাপারটা।
432
00:54:54,411 --> 00:54:57,161
তুমি আমাকে ওদের সাথে পরিচিত হতে বললে।
433
00:54:57,244 --> 00:54:58,828
আমি হলাম।
434
00:54:58,911 --> 00:55:02,203
ওদের সাথে ঘোরাফেরা করলাম,
কথাবার্তা বললাম।
435
00:55:03,286 --> 00:55:04,994
আমি তোমার জন্য সব করলাম।
436
00:55:06,953 --> 00:55:08,953
তাহলে এখন আমাকে দোষারোপ করছ কেন?
437
00:55:11,578 --> 00:55:13,036
এখন এই সম্পর্ক তোমার উপর নির্ভর করছে।
438
00:55:14,244 --> 00:55:17,453
বিশ্বাস ছাড়া এই সম্পর্ক আগানো সম্ভব না।
439
00:55:22,453 --> 00:55:24,286
বিষয়টা খুবই সোজা।
440
00:55:25,203 --> 00:55:26,994
হয় বিশ্বাস করো নয়তো কোরো না।
441
00:55:58,661 --> 00:56:01,244
তোর কি আসলেই মনে নেই যে
কে তোকে ধাক্কা দিয়েছিল?
442
00:56:03,536 --> 00:56:05,119
ইউদিশ মারে নি।
443
00:56:05,953 --> 00:56:09,786
আমরা আলাদা আলাদা রাস্তা দিয়ে বাড়ি গিয়েছিলাম।
444
00:56:10,369 --> 00:56:11,828
এমনকি সে আমাকে Take care বলে গিয়েছিল।
445
00:56:13,828 --> 00:56:15,161
তুই নিশ্চিত তো?
446
00:56:15,786 --> 00:56:16,953
হ্যাঁ।
447
00:56:19,286 --> 00:56:20,953
তাছাড়া, যেটা তোকে বলতে চাচ্ছিলাম,
448
00:56:21,036 --> 00:56:25,078
তোর যদি ইউদিশের সাথে কোন ঝামেলা হয়...
449
00:56:25,161 --> 00:56:26,286
আমাকে বলতে পারিস।
450
00:56:30,953 --> 00:56:32,119
ধন্যবাদ, রিনো।
451
00:56:48,411 --> 00:56:49,328
সারপ্রাইজ!
452
00:56:49,994 --> 00:56:52,203
রাস্তার পাশের ক্যাফেটাতে একটু অপেক্ষা করবে প্লিজ?
453
00:56:52,286 --> 00:56:53,536
এটা কে, ইউদিশ?
454
00:56:55,328 --> 00:56:56,619
হ্যালো, ম্যাম।
455
00:56:57,786 --> 00:56:59,161
হ্যালো।
456
00:57:03,411 --> 00:57:04,453
কে তুমি?
457
00:57:04,953 --> 00:57:08,119
আমি লালা। ইউদিশের বন্ধু।
458
00:57:09,994 --> 00:57:11,536
শুধু বন্ধু নাকি অন্য কোন ধরনের বন্ধু?
459
00:57:11,619 --> 00:57:12,911
তুই আগে আমার সাথে পরিচয় করাস নি যে?
460
00:57:15,286 --> 00:57:18,494
তুমিই কি সেই বন্ধু যে কিনা বানদুং-এর কলেজে ভর্তি হচ্ছো?
461
00:57:18,578 --> 00:57:19,828
এবং ঘর ভাড়া করে থাকবে?
462
00:57:21,869 --> 00:57:23,203
ওই কি সেই বন্ধু?
463
00:57:23,286 --> 00:57:24,578
Excuse me.
464
00:57:25,369 --> 00:57:27,161
Hello, sir.
465
00:57:27,244 --> 00:57:29,161
-আমাকে মনে আছে?
-অবশ্যই আছে।
466
00:57:29,244 --> 00:57:32,411
-আমেলের সাথে পরিচিত হন?
-হ্যালো, কেমন আছেন?
467
00:57:32,536 --> 00:57:34,078
আসতে কোন অসুবিধা হয় নি তো?
468
00:57:34,619 --> 00:57:36,578
আমরা এই ব্যাপারে পরে কথা বলব।
469
00:57:36,661 --> 00:57:38,744
তুমি বানদুং-এর কলেজে ভর্তি হচ্ছো, তাই না?
470
00:57:38,828 --> 00:57:41,078
এখনো বাবাকে বলি নি।
471
00:57:41,161 --> 00:57:43,161
আমাকে বানদুং-এর কলেজে যেতেই হবে।
472
00:57:43,244 --> 00:57:45,286
নইলে আমার মা আমাকে মেরেই ফেলবে।
473
00:57:45,369 --> 00:57:46,494
কিন্তু সেখানেই কেন?
474
00:57:50,078 --> 00:57:52,286
তোমার বাবার সাথে আমি কখন সাক্ষাৎ করতে পারব?
475
00:57:56,661 --> 00:57:57,786
বানদুং?
476
00:58:03,411 --> 00:58:05,661
এখানের জাকার্তার কলেজের কী হল?
477
00:58:06,411 --> 00:58:07,453
আসলে, বাবা, মানে--
478
00:58:07,536 --> 00:58:08,953
বিষয়টা হচ্ছে, স্যার!
479
00:58:11,369 --> 00:58:12,994
ঐ কলেজে পড়াটা
আমাদের পারিবারিক ঐতিহ্য।
480
00:58:14,494 --> 00:58:16,369
তাই আমাকে যেতে হবে।
481
00:58:18,536 --> 00:58:19,994
তাছাড়া...
482
00:58:22,786 --> 00:58:23,994
লালা চাইলে সেখানে অন্য কোন
কলেজে ভর্তি হতে পারে।
483
00:58:25,911 --> 00:58:27,161
তাই না, লালা?
484
00:58:38,036 --> 00:58:40,744
আমার মেয়েই আমার একমাত্র সন্তান।
485
00:58:42,161 --> 00:58:45,286
ও আমার থেকে এত দূরে থাকবে
ভাবতেও পারছি না।
486
00:58:49,369 --> 00:58:50,869
আমি বুঝতেছি বিষয়টা, স্যার।
487
00:58:54,869 --> 00:58:56,286
তবে লালার সাথে আমার সম্পর্কটা সিরিয়াস।
488
00:59:02,244 --> 00:59:03,953
আমি সেখানে ওর খেয়াল রাখব।
489
00:59:18,078 --> 00:59:20,119
তোমার সততার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে।
490
00:59:22,119 --> 00:59:24,786
তবে...
491
00:59:24,869 --> 00:59:31,119
কাউকে প্রতিশ্রুতি দেওয়াটা কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত।
492
00:59:31,203 --> 00:59:33,619
আমার মনে হয় তোমার এই বিষয়ে
তোমার বাবার সাথে আগে কথা বলা উচিত।
493
00:59:35,328 --> 00:59:36,786
তাহলে তুমি ভালোভাবে বুঝবে।
494
00:59:46,786 --> 00:59:48,203
আমি পারব না, স্যার।
495
00:59:54,036 --> 00:59:57,203
কারণ আমি অনেক ছোট থাকতেই
বাবা আমার মাকে ছেড়ে চলে যায়।
496
01:00:03,119 --> 01:00:04,786
এটা খেয়ে দেখো। অনেক সুস্বাদু।
497
01:00:09,286 --> 01:00:13,161
আমি শুধু এটাই বলছি যে,
তোর ভবিষ্যৎ তোর উপর নির্ভর করে।
498
01:00:13,244 --> 01:00:14,369
অন্য কারো উপর নয়।
499
01:00:14,453 --> 01:00:16,953
জানি, বাবা।
তাহলে তুমি আমাকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছ না?
500
01:00:17,036 --> 01:00:18,578
তোমার কোন চিন্তা করতে হবে না।
501
01:00:18,661 --> 01:00:21,244
আমাকে চিন্তার কথা বলবি না।
502
01:00:21,328 --> 01:00:24,203
আমি আমার একমাত্র মেয়েকে ১০ মিটার উঁচু
প্লাটফর্ম থেকে লাফ দিতে দিয়েছি।
503
01:00:24,286 --> 01:00:26,744
আমিই তো সেই উচ্চতায় চড়েছি।
আমিই তো সেই প্লাটফর্ম থেকে লাফ দিয়েছি।
504
01:00:26,828 --> 01:00:28,828
আমিই তো বিচারকদের স্কোরের মুখোমুখি হয়ে
তাতে জয়লাভ করেছি, তাই না?
505
01:00:28,911 --> 01:00:29,911
হ্যাঁ তুই করেছিস।
506
01:00:29,994 --> 01:00:31,953
কিন্তু তুই সর্বদা দ্বিধার সাথে লাফ দিস।
507
01:00:32,619 --> 01:00:35,994
যদি তুই বানদুং-এর কলেজে পড়ার ব্যাপারে
নিশ্চিত হয়ে থাকিস, তাহলে যা।
508
01:00:36,078 --> 01:00:37,411
তাকে এখানে আনার কী দরকার?
509
01:00:37,911 --> 01:00:40,119
কাকে মানানোর চেষ্টা করছিস?
510
01:00:43,786 --> 01:00:45,078
আমকে নাকি তোকে?
511
01:00:58,453 --> 01:01:00,369
পাশ করেছি!
512
01:01:02,244 --> 01:01:04,078
লালা, তুইও পাশ করেছিস, তাই না?
513
01:01:06,203 --> 01:01:09,578
তুই পাশ করেছিস? তুই?
514
01:01:22,869 --> 01:01:24,453
ঐ কলেজে আবেদন করেছ?
515
01:01:40,078 --> 01:01:41,953
এখন তোমার অজুহাত কী?
516
01:01:49,661 --> 01:01:51,536
তুমি কি এখনো বলবে যে
আমাদের সম্পর্কটা আসলেই সিরিয়াস?
517
01:01:52,369 --> 01:01:55,619
আমার মা কখনো চাইতেন না যে
বাবাকে এখানে জাকার্তায় একা রেখে যাই।
518
01:01:58,286 --> 01:01:59,744
মাথাটা খাটাও, লালা!
519
01:02:02,244 --> 01:02:04,953
তুমি তো অনেক আগেই
তোমার বাবার চিন্তা ছেড়ে দিয়েছ।
520
01:02:05,036 --> 01:02:07,453
উনি তোমার ব্যাপারে কোন চিন্তাই করেন না।
521
01:02:07,536 --> 01:02:09,994
তার কাছে, তুমি শুধুমাত্র একজন অ্যাথলেট।
522
01:02:12,161 --> 01:02:14,203
আমিই সর্বদা তোমার পাশে থাকবো।
523
01:02:16,328 --> 01:02:18,244
দুঃখিত, ইউদিশ।
524
01:02:34,244 --> 01:02:35,869
অফারটা গ্রহণ কোরো না।
525
01:02:37,494 --> 01:02:39,286
আমার সাথে বানদুং-এ চলে আসো?
526
01:02:39,369 --> 01:02:41,953
এটা সম্ভব না।
527
01:02:42,953 --> 01:02:47,286
আমি বাবাকে এখানে একা ফেলে রেখে যেতে পারবো না।
528
01:02:53,869 --> 01:02:55,328
তুমি ব্রেকআপ করতে চাও?
529
01:03:00,453 --> 01:03:01,869
দুঃখিত, ইউদিশ।
530
01:03:08,411 --> 01:03:10,244
এই পর্যন্ত কয়টা ছেলের বিছানা গরম করেছ?
531
01:03:16,161 --> 01:03:17,953
আমার কাছ থেকে এমনভাবে চলে যাচ্ছ যেন এটা কিছুই না।
532
01:03:19,619 --> 01:03:20,578
কয়জনের সাথে?
533
01:03:22,578 --> 01:03:24,119
তুমি এত স্বার্থপর!
534
01:03:25,911 --> 01:03:27,744
তুমি কেন আমার সাথে জাকার্তায় থেকে যাচ্ছ না?
535
01:03:32,994 --> 01:03:34,578
আমার মায়ের জন্য, লালা।
536
01:03:34,661 --> 01:03:36,786
তার অজুহাত দেখানো বন্ধ করো।
537
01:03:39,161 --> 01:03:41,953
তুমি তো তোমার বাবার চেয়েও বড় কাপুরুষ!
538
01:04:16,203 --> 01:04:17,953
ইউদিশ, আমি যেতে বলেছি। যাও!
539
01:04:20,036 --> 01:04:23,078
ক্ষমা করে দাও, লালা।
540
01:04:23,161 --> 01:04:25,078
আমি তোমাকে কোনভাবেই কষ্ট দিতে পারি না।
541
01:04:30,411 --> 01:04:33,286
লালা, মনে রেখো আমাদের মাঝে কী হয়েছিল।
542
01:04:33,369 --> 01:04:35,744
আমার কিছু যায় আসে না!
সবাইকে বলে বেড়াও গিয়ে কী হয়েছিল।
543
01:04:35,828 --> 01:04:37,244
আমার কিচ্ছু যায় আসে না!
544
01:04:39,578 --> 01:04:40,786
আমাদের সম্পর্ক শেষ!
545
01:05:39,536 --> 01:05:40,703
কী হয়েছে?
546
01:05:44,869 --> 01:05:47,411
ইউদিশের কাজ, বাবা।
547
01:05:58,494 --> 01:06:00,661
আমরা এখনি পুলিশের কাছে যাবো।
548
01:06:00,744 --> 01:06:02,536
আমি নিজেই তো কখনো তোর গায়ে হাত তুলি নি।
549
01:06:04,411 --> 01:06:06,536
আমি ওয়াদা করছি আর কখনো ওর সাথে দেখা করব না।
550
01:06:06,619 --> 01:06:08,036
ওয়াদা করছি।
551
01:06:31,078 --> 01:06:33,703
ইউদিশের সাথে কী করেছিস?
552
01:06:38,953 --> 01:06:43,911
আমার ভুল হয়ে গেছে, বাবা। আমি দুঃখিত।
553
01:06:45,994 --> 01:06:50,286
এটা কোন ভুল নয়।
তুই আমাদের পরিবারের সম্মান ধূলোয় মিশিয়ে দিয়েছিস।
554
01:08:05,453 --> 01:08:06,994
ওকে ভুলে যা, লালা।
555
01:08:08,703 --> 01:08:10,660
ইউদিশের আমাকে খুবই দরকার।
556
01:08:16,078 --> 01:08:17,994
ও কোন খারাপ ছেলে না।
557
01:08:19,660 --> 01:08:21,160
ও শুধু...
558
01:08:24,203 --> 01:08:25,828
একটু অন্য ধরনের।
559
01:08:26,953 --> 01:08:30,494
তুই তো আর সব সমস্যা সমাধান করতে পারবি না, তাই না?
560
01:08:32,494 --> 01:08:35,494
তবে আমিই একমাত্র ব্যক্তি যে
ওকে পরিবর্তন করতে পারবে।
561
01:08:35,578 --> 01:08:37,369
আসলে আমারই ভুল।
562
01:08:39,994 --> 01:08:44,244
আমিই তো তোদের সম্পর্ক করিয়ে দিয়েছিলাম।
563
01:08:45,328 --> 01:08:48,828
আর আমিই তো তোকে ঝগড়ার পর
ওর কাছে ফিরে যেতে জোর করেছিলাম।
564
01:08:49,660 --> 01:08:52,078
আসলে বিষয়টা সেটা না।
565
01:08:54,578 --> 01:08:57,203
আমার ওর আরো সহনশীল হওয়া উচিত ছিল।
566
01:08:58,410 --> 01:09:02,828
সহনশীল! তাহলে কী আর হত?
567
01:09:03,369 --> 01:09:07,494
ওর পরিবর্তন হওয়া না হওয়ার জন্য তুই দায়ী না।
568
01:11:12,911 --> 01:11:18,078
Hi, thank you.
569
01:11:19,494 --> 01:11:22,828
Hi...
570
01:11:59,036 --> 01:12:01,203
-লালা।
-ইউদিশ, আমাদের কথা বলা উচিত।
571
01:12:02,411 --> 01:12:04,453
আমরা এর সমাধান করতে পারবো।
572
01:12:27,744 --> 01:12:29,453
এখনো গোছাস নি কেন?
573
01:12:50,828 --> 01:12:53,119
প্লিজ, মা।
574
01:12:54,411 --> 01:12:56,994
আমি এখানেই থাকতে চাই।
আমার যাওয়ার ইচ্ছা নেই।
575
01:12:58,244 --> 01:13:00,244
আমি লালার সাথে থাকতে চাই।
576
01:13:05,369 --> 01:13:06,703
আবার বল।
577
01:13:09,494 --> 01:13:10,786
আমি লালার সাথে থাকতে চাই।
578
01:13:11,786 --> 01:13:13,661
আমি এখানেই খুশি আছি।
579
01:13:16,078 --> 01:13:18,328
লালার কারণে?
580
01:13:18,411 --> 01:13:23,119
ওর সাথে কি আজীবন থাকতে পারবি?
581
01:13:24,453 --> 01:13:26,244
লালা আমাকে ভালোবাসে, মা।
582
01:13:28,036 --> 01:13:30,828
আমিই একমাত্র ব্যক্তি যে তোকে ভালবাসে।
583
01:13:32,036 --> 01:13:34,911
-কী?
-হ্যাঁ। আমিই একমাত্র ব্যক্তি যে তোকে ভালবাসে।
584
01:13:42,411 --> 01:13:44,578
এখন বুঝেছি বাবা কেন তোমাকে ছেড়ে গিয়েছিল।
585
01:13:52,328 --> 01:13:54,744
এদিকে তাকা।
586
01:13:57,411 --> 01:13:59,911
ভুলেও তার নাম মুখে নিবি না!
587
01:14:02,036 --> 01:14:05,161
তুই কিছুই জানিস না সে আমাদের সাথে কী করেছে।
588
01:14:05,244 --> 01:14:07,578
নিজেকে এত বুদ্ধিমান ভাবিস না!
589
01:14:20,703 --> 01:14:22,411
ওঠ!
590
01:14:27,661 --> 01:14:32,494
ইউদিশ, এটা জেনে রাখ...
591
01:14:32,578 --> 01:14:34,578
আমিই একমাত্র ব্যক্তি যে তোকে ভালবাসে।
592
01:14:38,036 --> 01:14:39,661
এখন গিয়ে গোছা সব!
593
01:15:54,786 --> 01:15:58,536
বেবি, চলো চলে যাই।
594
01:15:58,619 --> 01:16:00,619
চলো এখান থেকে চলে যাই।
595
01:16:03,744 --> 01:16:07,578
না, ঠিক আছে।
596
01:16:07,661 --> 01:16:09,828
মা একটু পর স্যরি বলবে।
597
01:16:09,911 --> 01:16:12,286
আমি ঠিক আছি।
598
01:16:14,369 --> 01:16:18,369
স্যরি বললেই কিচ্ছু বদলাবে না।
599
01:16:22,286 --> 01:16:26,536
তুমি এখানে থাকলে কখনো
ভালো মানুষ হতে পারবে না।
600
01:16:31,203 --> 01:16:36,703
কিন্তু তোমার সম্পূর্ণ জীবন তো এখানেই।
601
01:16:39,411 --> 01:16:41,536
এটা অসম্ভব।
602
01:16:53,703 --> 01:16:56,869
কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
603
01:16:58,536 --> 01:17:00,369
তুমি।
604
01:17:03,078 --> 01:17:05,036
আমরা।
605
01:17:27,911 --> 01:17:29,328
লালা!
606
01:17:33,078 --> 01:17:34,661
লালা!
607
01:17:38,619 --> 01:17:40,911
And...
608
01:17:41,494 --> 01:17:48,078
When a new day comes
609
01:17:49,119 --> 01:17:52,328
And brings you back
610
01:17:52,411 --> 01:17:54,203
Your laughter
611
01:17:54,286 --> 01:17:56,494
And...
612
01:17:56,578 --> 01:18:03,494
Slowly you'll forget me
613
01:18:04,494 --> 01:18:07,744
Your worst nightmare
614
01:18:07,828 --> 01:18:10,953
And the deep cut I've given you
615
01:18:12,078 --> 01:18:15,828
And you cried
616
01:18:15,911 --> 01:18:19,619
A river of tears
617
01:18:19,744 --> 01:18:23,536
Please forgive me
618
01:18:24,744 --> 01:18:27,203
And...
619
01:18:27,286 --> 01:18:29,578
I never meant to
620
01:18:31,119 --> 01:18:33,411
I never wanted to hurt you
621
01:18:34,869 --> 01:18:41,578
Understand that I hurt, too
622
01:18:42,786 --> 01:18:46,286
Neglecting you
623
01:18:46,369 --> 01:18:50,578
Casting you aside
624
01:18:50,661 --> 01:18:53,619
Please forgive me
625
01:18:53,703 --> 01:18:56,661
Just let me go
626
01:18:57,536 --> 01:19:00,494
If it can make you
627
01:19:01,244 --> 01:19:08,078
Light up and go like you used to
628
01:19:09,286 --> 01:19:12,369
Kill me with words
629
01:19:12,453 --> 01:19:16,369
If it can make you
630
01:19:16,453 --> 01:19:23,411
Light up and go like you used to
631
01:19:55,244 --> 01:19:58,661
Just let me go
632
01:19:58,744 --> 01:20:02,661
If it can make you
633
01:20:02,744 --> 01:20:09,744
Light up and go like you used to
634
01:20:10,828 --> 01:20:13,786
Kill me with words
635
01:20:14,703 --> 01:20:17,661
If it can make you
636
01:20:18,453 --> 01:20:25,411
Light up and go like you used to
637
01:21:07,828 --> 01:21:11,828
এত অহংকার কিসের?
ঢঙ দেখ মাইয়ার!
638
01:21:20,161 --> 01:21:21,619
কী হয়েছে?
639
01:21:23,953 --> 01:21:24,869
লালা?
640
01:21:29,661 --> 01:21:31,369
কী হয়েছে, লালা?
641
01:21:31,453 --> 01:21:33,078
ভিতরের ঐ ছেলেগুলো, কত নির্লজ্জ!
642
01:21:35,953 --> 01:21:37,203
কী করেছে ওরা?
643
01:21:38,286 --> 01:21:40,703
আমার সাথে কথা বলতে চাচ্ছিল,
আমার নাম্বার চাচ্ছিল।
644
01:21:40,786 --> 01:21:42,994
আমি না করার পরও ওরা জোর করছিল।
645
01:21:44,578 --> 01:21:47,661
আর ওদের একজন আমার শরীরে হাত দিচ্ছিল।
646
01:21:51,161 --> 01:21:52,619
ইউদিশ!
647
01:21:52,703 --> 01:21:54,369
দাঁড়াও!
648
01:21:54,953 --> 01:21:56,244
ইউদিশ!
649
01:21:57,203 --> 01:21:58,411
মাথা গরম করো না!
650
01:22:35,911 --> 01:22:38,328
থামুন আপনারা!
651
01:22:42,411 --> 01:22:43,661
তাড়াতাড়ি চল এখান থেকে!
652
01:22:48,328 --> 01:22:49,578
লালা...
653
01:23:36,328 --> 01:23:38,036
আমরা বাসায় ফিরে যাচ্ছি।
654
01:23:39,036 --> 01:23:41,619
তোমাকে এই অবস্থায় দেখতে পারবো না।
655
01:23:41,703 --> 01:23:43,953
না, আমি বাসায় যাবো না।
656
01:23:45,161 --> 01:23:46,578
নিজের অবস্থাটা দেখো, লালা।
657
01:23:50,036 --> 01:23:52,453
এসব আমার কারণেই হয়েছে।
658
01:23:52,536 --> 01:23:54,953
আমার এসব তোমাকে জানানো উচিত হয় নি।
659
01:23:55,036 --> 01:23:57,244
আমি তোমার খেয়াল রাখব।
660
01:23:57,328 --> 01:24:02,619
যদি তুমি আমার খেয়াল রাখো,
তাহলে তোমাকে কে আমার থেকে রক্ষা করবে?
661
01:24:05,536 --> 01:24:08,744
আচ্ছা ঠিক আছে। এখন চলো।
662
01:24:10,036 --> 01:24:12,119
ইউদিশ, চলো।
663
01:24:12,203 --> 01:24:13,703
জিহান সত্য কথাই বলেছে।
664
01:24:15,536 --> 01:24:16,744
আমিই ওর চোখে লেজার রশ্মি নিক্ষেপ করেছিলাম।
665
01:24:18,911 --> 01:24:20,828
আমিই রিনোকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিলাম।
666
01:24:20,911 --> 01:24:22,619
আর এগুলো আবার ঘটতে পারে।
667
01:24:23,244 --> 01:24:25,161
আমি হয়তো আবার তোমার কাছের
কারোর ক্ষতি করে বসবো।
668
01:24:25,244 --> 01:24:28,244
আমি এসবের কারণ জানি, ইউদিশ।
669
01:24:28,328 --> 01:24:29,953
এসব তোমার দোষ না।
670
01:24:32,911 --> 01:24:35,286
-আমি জানি কেন--
-বাসায় যাও!
671
01:24:46,286 --> 01:24:50,244
বেবি, আমরা বালিতে নতুনভাবে জীবন শুরু করবো।
672
01:24:50,328 --> 01:24:56,119
আমি বাচ্চাদেরকে ডাইভিং শিখাবো।
সেই টাকায় তোমার পড়াশোনার খরচ চালাবো।
673
01:24:56,244 --> 01:24:59,744
কিছু অর্থ সঞ্চয় করবো। তারপর
আমরা বিয়ে করে সেখানে একটা বাড়ি কিনব।
674
01:24:59,828 --> 01:25:02,119
আমার তোমাকেই দরকার,
তোমাকে ছাড়া আমি একা থাকতে পারবো না।
675
01:25:05,869 --> 01:25:07,036
অসম্ভব, লালা।
676
01:25:07,119 --> 01:25:10,286
আমি তো নিজের রাগই নিয়ন্ত্রণ করতে পারি না।
তোমাকে কিভাবে সুখী রাখবো?
677
01:25:10,369 --> 01:25:13,036
আমি নিজেও জানি না।
যদিও আমি এখন সততা দেখাচ্ছি।
678
01:25:13,119 --> 01:25:15,578
আমি হয়তো এখন তোমাকে বোকা বানিয়ে
পরে বড় ধরনের ক্ষতি করতে পারি।
679
01:25:18,619 --> 01:25:19,619
আচ্ছা।
680
01:25:20,703 --> 01:25:22,619
যদি তুমি আমার সাথে ব্রেকআপ
করতে চাও তাহলে ঠিক আছে।
681
01:25:22,703 --> 01:25:25,036
তোমার আমাকে চিরকালের জন্য
ছেড়ে দেওয়ার অধিকার আছে।
682
01:25:25,119 --> 01:25:26,369
এটা তোমার অধিকার।
683
01:25:28,036 --> 01:25:30,911
তবে একটা কথা মনে রেখো।
684
01:25:33,744 --> 01:25:36,119
যেখানেই তুমি যাও না কেন...
685
01:25:37,286 --> 01:25:39,578
আমি তোমায় খুঁজে বের করবোই।
686
01:26:00,536 --> 01:26:05,328
We are distracted
687
01:26:05,411 --> 01:26:10,203
Much too high up
688
01:26:10,286 --> 01:26:16,244
Lured by the sun
689
01:26:16,328 --> 01:26:21,078
We forget the ground
690
01:26:21,161 --> 01:26:25,661
We are flying
691
01:26:25,744 --> 01:26:30,119
Much too long
692
01:26:30,203 --> 01:26:35,869
Seeking warmth
693
01:26:38,953 --> 01:26:40,869
চলো হাতমুখ ধুয়ে নেই।
694
01:26:42,078 --> 01:26:44,619
তারপর আমরা নাস্তা করবো।
695
01:26:47,203 --> 01:26:50,619
We are distracted
696
01:26:51,744 --> 01:26:57,328
We are distracted
697
01:27:01,828 --> 01:27:06,536
The night falls
698
01:27:06,619 --> 01:27:10,869
And yet strangely
699
01:27:10,953 --> 01:27:16,453
We are far from spent
700
01:27:19,286 --> 01:27:23,786
We are distracted
701
01:27:23,869 --> 01:27:28,453
We are distracted
702
01:27:28,536 --> 01:27:32,911
We are distracted
703
01:27:32,994 --> 01:27:38,203
We are distracted
704
01:31:33,411 --> 01:31:36,203
আমি দুঃখিত, বাবা।
705
01:31:42,244 --> 01:31:44,286
আমিও দুঃখিত।
706
01:32:18,453 --> 01:32:25,411
The storm, dear, sir
707
01:32:25,494 --> 01:32:27,078
Has passed
708
01:32:27,911 --> 01:32:34,869
Am I wrong to ask for affection?
709
01:32:37,661 --> 01:32:42,203
In every daybreak
710
01:32:42,286 --> 01:32:46,119
You are next to me
711
01:32:46,786 --> 01:32:52,578
I am safe with you
712
01:32:55,619 --> 01:33:00,786
Forever
713
01:33:03,703 --> 01:33:07,828
Till we grow old
714
01:33:07,911 --> 01:33:11,411
Till we turn into ashes
715
01:33:11,494 --> 01:33:15,203
Six feet under
716
01:33:16,119 --> 01:33:19,994
Next to each other
717
01:33:55,161 --> 01:34:01,494
The storm, dear, miss
718
01:34:01,578 --> 01:34:03,286
Has passed
719
01:34:03,369 --> 01:34:08,994
Am I wrong to ask for affection?
720
01:34:11,703 --> 01:34:15,619
Through each tribulation
721
01:34:15,703 --> 01:34:19,786
You are next to me
722
01:34:19,869 --> 01:34:25,203
You are safe with me
723
01:34:28,203 --> 01:34:33,328
Forever
724
01:34:36,119 --> 01:34:39,953
Till we grow old
725
01:34:40,036 --> 01:34:43,369
Till we turn into ashes
726
01:34:43,453 --> 01:34:47,786
Six feet under
727
01:34:47,869 --> 01:34:51,369
Next to each other
728
01:35:17,869 --> 01:35:51,369
Translated by Tanim Muhammad Abdullah
729
01:35:57,869 --> 01:37:51,369
কোন ভুল-ত্রুটি থাকলে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।