1
00:03:59,680 --> 00:04:01,360
[ গণপ্রজাতন্ত্রী তুর্কির আইন ]
2
00:05:35,000 --> 00:05:45,033
অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
3
00:05:45,817 --> 00:05:55,527
সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
4
00:05:55,817 --> 00:06:03,527
ফেসবুক আইডিঃ
www.facebook.com/S.fahmidul.islam.7
5
00:06:03,527 --> 00:06:10,864
সাবসিন আইডিঃ
https://subscene.com/u/1021455
6
00:06:58,317 --> 00:07:02,227
ŞAHSIYET
7
00:07:39,360 --> 00:07:40,920
বেচারা আগাহ।
8
00:08:44,880 --> 00:08:45,920
মুনির?
9
00:08:57,880 --> 00:08:58,880
মুনির?
10
00:09:01,440 --> 00:09:02,760
কোথায় তুমি, বাছাধন?
11
00:09:03,960 --> 00:09:05,120
মুনির?
12
00:09:07,880 --> 00:09:09,000
মুনির?
13
00:09:09,720 --> 00:09:10,760
মুনির?
14
00:09:12,240 --> 00:09:15,000
আসো, খাওয়ার সময় হয়েছে।
কোথায় তুমি?
15
00:09:15,720 --> 00:09:16,760
মুনির!
16
00:09:17,640 --> 00:09:19,240
কোথায় তুমি?
17
00:09:20,200 --> 00:09:21,120
মুনির?
18
00:10:02,880 --> 00:10:05,080
কোথাও বেড়াতে টেড়াতে গেছিলেন?
19
00:10:06,640 --> 00:10:07,560
না তো।
20
00:10:08,440 --> 00:10:11,120
- তো মুনির একা ছিল না?
- না।
21
00:10:11,920 --> 00:10:13,680
ওর ট্রিটমেন্টে দেরি করেননি তো?
22
00:10:14,840 --> 00:10:19,160
না, আপনি যে ক্যাট ফুড দিয়েছিলেন
ওকে সেটাই দিয়েছিলাম...
23
00:10:20,000 --> 00:10:22,440
- একিউট কিডনি ফেলিউর।
- হ্যাঁ।
24
00:10:23,560 --> 00:10:25,040
ও সেজন্য মারা গেছে?
25
00:10:25,120 --> 00:10:27,880
একিউট কিডনি ফেলিউরের কারণে?
26
00:10:28,640 --> 00:10:31,640
শুধু তাই নয়।
ও পানি শূন্যতাতেও ভুগছিল।
27
00:10:32,680 --> 00:10:33,600
কীভাবে?
28
00:10:59,760 --> 00:11:03,040
[ মুনির - আমার প্রিয় বিড়াল ]
29
00:11:39,640 --> 00:11:41,600
ভাই, ওর কী করবে?
30
00:11:42,280 --> 00:11:46,560
এখানে ছয় মাস ধরে আছে
আর ওরা এখনও নেভরার ব্যাপারে কথা বলছে।
31
00:11:48,040 --> 00:11:50,600
তুমি বিরক্ত কারণ
ওকে লাগাতে পারোনি।
32
00:11:52,040 --> 00:11:54,760
ধুর! কি যা-তা বলছ?
33
00:11:55,240 --> 00:11:58,320
আমার কতজন ক্লাসমেট
এখানে আসার জন্য মরিয়া, জানো?
34
00:12:06,040 --> 00:12:08,360
ও কোত্থেকে না কোত্থেকে
উড়ে এসে জুড়ে বসলো।
35
00:12:08,440 --> 00:12:10,600
কেন জানো?
কারণ ও একটা মেয়ে।
36
00:12:11,080 --> 00:12:12,760
ওরা একে বলে নিরপেক্ষ বৈষম্য।
37
00:12:12,840 --> 00:12:16,120
এখানে নিরপেক্ষ কোন জিনিসটা?
এত শক্তিশালী ছেলে আছে।
38
00:12:18,480 --> 00:12:21,920
কিন্তু ওদের নেভরাকেই
স্পটলাইটে আনতে হবে।
39
00:12:22,000 --> 00:12:23,240
নেভরা, নেভরা।
40
00:12:25,240 --> 00:12:29,200
হিউম্যান রিসোর্সের নিকুচি করি।
41
00:12:41,520 --> 00:12:45,720
এর সাথে ওসবের কী সম্পর্ক?
এবার বলো তুমি নেভরার সাথে বাইরে গেছিলে।
42
00:12:47,520 --> 00:12:50,480
নেভরাকে বিশ্বাস করবে?
পারবে বিশ্বাস করতে?
43
00:12:54,000 --> 00:12:57,040
এর থেকে পিস্তল হাতে
কোনো পুরুষকে বেশি বিশ্বাস করব।
44
00:12:57,760 --> 00:13:01,440
- কমপক্ষে এটা নিশ্চিত হবে যে ও কী করতে যাচ্ছে।
- আচ্ছা।
45
00:13:06,280 --> 00:13:07,960
ও এখান থেকে
বিদায় নেই না কেন?
46
00:13:09,720 --> 00:13:11,600
কোনো ফ্যাঁকড়া না বাধানো অবধি যাবে না।
47
00:13:14,040 --> 00:13:17,120
একদম।
48
00:13:17,800 --> 00:13:21,800
নুর্তেন, পরের সপ্তাহে একটা
অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে পারবে, প্লিজ?
49
00:13:22,840 --> 00:13:24,240
আগাহ বেয়োগলু।
50
00:13:24,880 --> 00:13:25,800
ধন্যবাদ।
51
00:13:26,840 --> 00:13:27,760
এখন...
52
00:13:28,360 --> 00:13:31,520
প্রথম যে কাজটা করতে হবে
তা হচ্ছে আপনার পরিবারকে জানানো।
53
00:13:32,160 --> 00:13:34,040
তাদের এ ব্যাপারে জানাতে হবে।
54
00:13:35,680 --> 00:13:37,120
আপনার স্ত্রী বেঁচে নেই।
55
00:13:39,000 --> 00:13:40,080
জ্বি।
56
00:13:40,160 --> 00:13:41,480
দশ বছর হলো।
57
00:13:41,560 --> 00:13:42,800
আপনার একটা মেয়ে আছে।
58
00:13:43,880 --> 00:13:45,960
হ্যাঁ, কিন্তু ও এখানে নেই,
দেশের বাইরে থাকে।
59
00:13:46,040 --> 00:13:48,480
ব্যাপার না, আপনার জানানো লাগবে।
60
00:13:48,560 --> 00:13:50,840
সে আমাকেও ফোন করতে পারে,
আমি কথা বলব।
61
00:13:51,560 --> 00:13:52,440
বুঝাতে পেরেছি?
62
00:13:54,760 --> 00:13:55,680
হ্যাঁ।
63
00:14:24,160 --> 00:14:25,480
সবাই ভালো করে খান।
64
00:14:30,960 --> 00:14:34,440
ভাবছিলাম যে টেস্টটা আবার করালে কেমন হয়,
যদি ফলাফলে ভুল-টুল থেকে থাকে।
65
00:14:35,000 --> 00:14:36,560
নেসমি নামে একজনকে চিনতাম।
66
00:14:36,640 --> 00:14:39,320
- বলেছিল ওর ক্যান্সার আছে কিন্তু পরে...
- জানি।
67
00:14:39,400 --> 00:14:40,280
আমি জানি।
68
00:14:40,880 --> 00:14:42,000
মেনে নেওয়া কষ্টকর।
69
00:14:43,280 --> 00:14:45,560
কিন্তু ফলাফল একদম পরিষ্কার।
70
00:14:46,000 --> 00:14:47,040
আর লক্ষণও।
71
00:14:47,720 --> 00:14:51,720
এই ডায়াগনোসিস নিয়ে
আমার কোনো সন্দেহ নেই, আগাহ।
72
00:14:54,200 --> 00:14:56,240
আপনি অ্যালজাইমারের
প্রাথমিক পর্যায়ে আছেন।
73
00:15:03,040 --> 00:15:04,120
হ্যাঁ, বাবা?
74
00:15:04,720 --> 00:15:05,880
সোনা।
75
00:15:05,960 --> 00:15:08,320
বাবা, আমি পারব না।
আমি আর নিতে পারব না।
76
00:15:08,400 --> 00:15:10,880
কী হয়েছে?
চীফ ইন্সপেক্টরকে ফোন করব?
77
00:15:10,960 --> 00:15:15,680
বাবা, আমি বাচ্চা না।
চাই না তুমি কাউকে ফোন-টোন করো।
78
00:15:16,320 --> 00:15:18,120
তো আমাকে কেন ফোন করেছ?
79
00:15:20,480 --> 00:15:21,560
মামনি?
80
00:15:23,480 --> 00:15:24,520
মা...
81
00:15:33,640 --> 00:15:35,520
কিন্তু ডাক্তার সাহেব,
আমার তো সব মনে আছে।
82
00:15:36,160 --> 00:15:39,080
অ্যালজাইমার থাকলে তো
মানুষ ভুলে যায়।
83
00:15:39,160 --> 00:15:41,600
আমি কোর্টহাউসে
২৭ বছর কাজ করেছি।
84
00:15:41,680 --> 00:15:44,720
আজও সেখানে গেলে বলতে পারব
কোথায় কোন ফাইল আছে।
85
00:15:44,800 --> 00:15:46,360
আপনি প্রাথমিক পর্যায়ে আছেন।
86
00:15:46,440 --> 00:15:51,080
আমাকে যা খুশি জিজ্ঞেস করুন।
আমার বার্ষিকী, বন্ধুর ফোন নাম্বার...
87
00:15:51,160 --> 00:15:52,440
সব আমার হৃদয়ে গাঁথা।
88
00:15:52,520 --> 00:15:55,240
বন্ধুবান্ধবেরা বলতো
যেন আমি কোনো ফোন বুক।
89
00:15:55,960 --> 00:16:00,480
আগেকার দিনে নাম্বার সেভ করা যেত না
তাই সব মুখস্থ রাখতাম।
90
00:16:01,080 --> 00:16:02,040
আগাহ।
91
00:16:03,760 --> 00:16:05,680
আপনি আপনার বিড়ালকে
পানি দিতে ভুলে গেছেন।
92
00:16:07,560 --> 00:16:09,080
ওকে খাওয়াতে ভুলে গেছেন।
93
00:16:10,600 --> 00:16:12,160
ও না খেতে পেয়ে মারা গেছে।
94
00:16:14,000 --> 00:16:15,760
কীভাবে পারলাম? কীভাবে?
95
00:16:16,800 --> 00:16:19,040
বেচারা মুনির।
96
00:16:29,600 --> 00:16:33,000
দেখুন, ডায়াগনোসিসটা অগ্রীম ছিল।
97
00:16:33,760 --> 00:16:36,120
এটা আপনার চিকিৎসায়
অনেক বড়সড় সাহায্য করবে।
98
00:16:37,040 --> 00:16:40,440
আমাদের কাছে এমন রোগীও আছে
যারা ডায়াগনোসিসের পর ২০ বছর পর্যন্ত বেঁচেছে।
99
00:16:41,120 --> 00:16:42,920
তো চিন্তা করবেন না।
100
00:16:43,840 --> 00:16:46,840
২০ বছর বেঁচেছে
কিন্তু জানে কি কেমন জীবন কাটিয়েছে?
101
00:16:47,520 --> 00:16:50,680
অ্যালজাইমার সরাসরি
স্মৃতিতে প্রভাব ফেলে।
102
00:16:51,440 --> 00:16:54,520
এটা স্মৃতিভ্রমের
অন্যতম প্রধান কারণ।
103
00:16:55,160 --> 00:17:00,240
কিন্তু এটাকে রুখতে এবং আপনার স্মৃতিকে
জীবত রাখতে আমরা যা কিছু পারি করব।
104
00:17:01,320 --> 00:17:03,320
কিন্তু আজ হোক কাল হোক,
আমি ভুলে যাবো, তাই না?
105
00:17:03,800 --> 00:17:05,200
এখন সেই ব্যাপারে ভাববেন না।
106
00:17:07,040 --> 00:17:11,480
আমার সব স্মৃতি, অভিজ্ঞতা
মুছে যাবে, মিলিয়ে যাবে।
107
00:17:14,080 --> 00:17:15,240
কী হবে আমার?
108
00:17:16,600 --> 00:17:17,520
মানে...
109
00:17:18,320 --> 00:17:20,200
ফোন নাম্বার তেমন জরুরি নয়।
110
00:17:20,960 --> 00:17:22,880
কিন্তু আমার ব্যক্তিত্বের কী হবে?
111
00:17:24,880 --> 00:17:26,480
সেটাও কি মুছে যাবে?
112
00:17:28,640 --> 00:17:30,320
ভুলে যাবো
কী রকম মানুষ আমি।
113
00:17:31,720 --> 00:17:35,640
বেঁচে থাকা হবে ঠিকই
কিন্তু থাকবে না কোনো অস্তিত্ব।
114
00:17:39,280 --> 00:17:41,040
কেউ কীভাবে এটা
সহ্য করতে পারে?
115
00:17:55,520 --> 00:17:57,440
এটা পকেটে রাখুন।
116
00:17:59,480 --> 00:18:01,760
সাউন্ড চেক করব,
তাই কিছু বললে ভালো হয়।
117
00:18:01,840 --> 00:18:05,360
- কী বলব? হাই।
- সপ্তাহের দিনগুলোর নাম বলতে পারেন।
118
00:18:06,720 --> 00:18:09,240
শুক্রবার, শনিবার, রবিবার।
119
00:18:09,320 --> 00:18:10,400
সোমবার।
120
00:18:11,160 --> 00:18:12,720
মঙ্গলবার, বুধবার।
121
00:18:12,800 --> 00:18:15,280
বৃহস্পতিবার, শুক্রবার।
122
00:18:15,800 --> 00:18:16,960
হয়ে গেছে।
123
00:18:18,640 --> 00:18:19,840
তো শুরু করা যাক।
124
00:18:40,440 --> 00:18:42,120
একটা মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করব।
125
00:18:42,680 --> 00:18:45,600
১৪০ সদস্যের সাথে
হোমিসাইড ব্যুরোতে...
126
00:18:45,680 --> 00:18:48,320
একা একজন মহিলা
কাজ করতে কেমন লাগে?
127
00:18:50,560 --> 00:18:51,880
কেমন লাগে?
128
00:18:54,800 --> 00:18:56,160
অবশ্যই অসাধারণ।
129
00:18:57,680 --> 00:19:00,280
নিজেকে বেশ সৌভাগ্যবান মনে হয়।
130
00:19:01,840 --> 00:19:07,120
প্রথমত, আমরা সবাই এখানে
হোমিসাইড ব্যুরোর অংশ।
131
00:19:07,640 --> 00:19:10,840
এই প্রতিষ্ঠানে লিঙ্গ বৈষম্য
বা কোনো রকম...
132
00:19:10,920 --> 00:19:15,560
কুরুচিপূর্ণ ইঙ্গিতের দেখা মেলা
প্রায় অসম্ভব।
133
00:19:21,240 --> 00:19:24,800
যে কোনো সমস্যায়,
আমার বন্ধুরা আমার সাহায্য করে।
134
00:19:25,440 --> 00:19:28,200
যার কারণে কাঁধে
আরেকটা দায়িত্ব এসে পড়ে।
135
00:19:28,760 --> 00:19:32,600
সর্বাত্তক চেষ্টা করি যাতে
তাদের সাহায্য বিফলে না যায়।
136
00:20:03,960 --> 00:20:08,200
- আপনি জনপ্রশাসন নিয়ে পড়ালেখা করেছেন, তাই না?
- জ্বি।
137
00:20:08,280 --> 00:20:11,200
প্রাইভেট সেক্টরে একজন
ম্যানেজার হিসেবেও কাজ করেছেন
138
00:20:11,280 --> 00:20:13,560
কিন্তু তারপর পুলিশ একাডেমিতে
নাম লেখানোর সিদ্ধান্ত নেন।
139
00:20:13,640 --> 00:20:14,520
হ্যাঁ।
140
00:20:14,600 --> 00:20:16,880
কেন পুলিশ অফিসার হওয়ার
সিদ্ধান্ত নিলেন?
141
00:20:18,400 --> 00:20:21,000
সবসময়ই এ ব্যাপারে ভাবতাম কারণ...
142
00:20:21,960 --> 00:20:25,920
আমার জানা সবচেয়ে মহান মানুষটি
একজন পুলিশ... আমার বাবা।
143
00:20:27,080 --> 00:20:28,640
সম্প্রতি অবসর নিয়েছেন।
144
00:20:31,480 --> 00:20:33,840
বয়স বাড়ার সাথে সাথে
আপনি সবকিছু বুঝতে শুরু করেন।
145
00:20:34,960 --> 00:20:36,520
বাবার সাথে খুব কম দেখা হতো।
146
00:20:37,080 --> 00:20:38,960
হয়তো সপ্তাহিক ছুটিতে,
ব্যস একটা দিনের জন্য।
147
00:20:39,480 --> 00:20:41,360
বাবার সাথে রাগারাগি করতাম।
148
00:20:41,440 --> 00:20:44,160
প্রায়ই বলতাম যে
উনি অন্যদের পরোয়া করেন।
149
00:20:46,000 --> 00:20:49,400
মনে হতো যেন
অন্যদের পরোয়া করাই বাবার কাজ।
150
00:20:49,480 --> 00:20:52,040
আর এই ধারণাটা উনি আমার মধ্যে
এমনভাবে স্থাপন করেন...
151
00:20:53,280 --> 00:20:55,840
যে বেঁচে থাকার আর কোনো উপায়
জানা নেই আমার।
152
00:20:56,400 --> 00:20:59,680
আসলে প্রতিটা সাক্ষাৎকারেই
আমি এটা বলি...
153
00:21:00,640 --> 00:21:04,720
পুলিশ অফিসার হওয়া আমার জন্য
চাকরি নয়, কখনোই ছিল না।
154
00:21:06,720 --> 00:21:10,320
ভালো বলে একটা জিনিস আছে।
155
00:21:11,200 --> 00:21:15,000
আমার কাছে, পুলিশ হওয়ার মানে
সেই ভালোর একটা অংশ হওয়া।
156
00:21:16,240 --> 00:21:17,320
এটাই আমার উদ্দেশ্য...
157
00:21:18,480 --> 00:21:19,760
একজন ভালো মানুষ হওয়া...
158
00:21:40,320 --> 00:21:41,280
দেভা!
159
00:21:42,640 --> 00:21:45,240
দেভা, আমার জবাব দে!
কাল রাতে কোথায় ছিলি?
160
00:21:46,680 --> 00:21:48,880
দেভা, জবাব দে!
161
00:21:52,720 --> 00:21:55,840
- হ্যালো?
- যুহাল, হ্যালো সোনা।
162
00:21:57,480 --> 00:21:58,560
এক মিনিট দাঁড়াও।
163
00:22:00,840 --> 00:22:02,880
বল কাল রাতে কোথায় ছিলি।
164
00:22:03,720 --> 00:22:05,400
আমার দিকে তাকা!
165
00:22:06,360 --> 00:22:08,080
কোথায় যাচ্ছিস?
166
00:22:09,040 --> 00:22:10,040
আমার সাথে চলো তাহলে।
167
00:22:10,800 --> 00:22:11,720
কোত্থাও যাবি না!
168
00:22:12,320 --> 00:22:14,240
দেভা, মেরে তোর
হাড় গুড়ো করে দিব!
169
00:22:15,680 --> 00:22:16,760
দেভা!
170
00:22:22,800 --> 00:22:23,680
হ্যাঁ?
171
00:22:24,240 --> 00:22:28,080
সোনা, ভুল সময়ে ফোন করেছি?
ঘুম খারাপ করলাম? ওখানে কয়টা বাজে?
172
00:22:28,680 --> 00:22:31,840
না, আমরা উঠে গেছি।
এখানে সকাল। কিছু হয়েছে?
173
00:22:32,840 --> 00:22:35,960
আমার মেয়েকে ফোন করার জন্য
কারণের দরকার আছে?
174
00:22:37,760 --> 00:22:40,320
মনে নেই তুমি শেষ কবে
ফোন করেছিলে।
175
00:22:40,400 --> 00:22:42,000
আমিই সবসময় ফোন করেছি।
176
00:22:45,120 --> 00:22:48,360
- দেভা কেমন আছে?
- দেভা আমার জীবনটা কয়লা করে দিলো!
177
00:22:49,000 --> 00:22:52,240
একদম আমার কথা শুনে না,
কথাও বলতে চায় না...
178
00:22:53,920 --> 00:22:56,800
বাবা, যে ভিটামিনগুলো পাঠিয়েছিলাম
সেগুলো নিচ্ছ?
179
00:22:57,280 --> 00:22:58,560
হ্যাঁ নিচ্ছি, ধন্যবাদ।
180
00:22:59,200 --> 00:23:02,120
কিন্তু বেশি মাত্রায় নিও না,
ডায়াবেটিস হতে পারে।
181
00:23:02,200 --> 00:23:03,080
একটা করে ধরবে।
182
00:23:04,640 --> 00:23:06,840
তিন মাস খাবে...
183
00:23:07,400 --> 00:23:10,760
তিন মাস পর
এক মাসের জন্য বন্ধ রাখবে।
184
00:23:11,320 --> 00:23:14,320
আবার তিন মাসের জন্য ধরবে।
ভুলো না।
185
00:23:15,840 --> 00:23:17,320
তুমিও আমার কথা শুনতে না।
186
00:23:18,600 --> 00:23:19,480
কী?
187
00:23:20,400 --> 00:23:23,240
তোমার বয়স অল্প থাকতে
তুমিও আমাদের কথা শুনতে না।
188
00:23:24,920 --> 00:23:25,920
তাই?
189
00:23:27,160 --> 00:23:28,400
কীভাবে জানলে?
190
00:23:29,680 --> 00:23:32,280
কীভাবে জানলে?
দেভার বয়স এখন ১৬।
191
00:23:32,360 --> 00:23:35,040
এই বয়সে, বোর্ডিং স্কুলে
আমার পঞ্চম বছর চলছিল।
192
00:23:35,640 --> 00:23:37,440
আমাকে পাঠিয়েছিলে মনে আছে?
193
00:23:38,360 --> 00:23:39,880
তুমি ছিলে সাথে?
194
00:23:39,960 --> 00:23:41,200
মা ছিল সেখানে?
195
00:23:41,680 --> 00:23:44,840
কীভাবে জানলে
আমি কারো কথা শুনি কি শুনি না?
196
00:23:46,080 --> 00:23:48,880
জানো কী করছিলাম তখন?
197
00:23:48,960 --> 00:23:51,520
এখন যে কী করছি
সেটা জানো? না!
198
00:23:53,360 --> 00:23:57,800
কী করতে পারি, সোনা। তুমি দুনিয়ার
আরেক প্রান্ত অস্ট্রেলিয়ায় পালিয়েছ।
199
00:23:57,880 --> 00:24:00,000
বাবা, আমার ডিভোর্স হচ্ছে।
200
00:24:00,480 --> 00:24:03,240
এ ব্যাপারে তোমার কোনো ধারণা আছে?
201
00:24:07,080 --> 00:24:08,880
বাবা, স্যরি।
202
00:24:08,960 --> 00:24:12,440
ওভাবে বলতে চাইনি।
মনটা খুব খারাপ।
203
00:24:12,520 --> 00:24:15,560
স্যরি, ক্ষমা করে দাও।
204
00:24:16,600 --> 00:24:18,800
কিছু বলতে?
কিছু...
205
00:24:39,840 --> 00:24:42,200
আমি নেভরার উদ্দেশ্যে
কিছু বলতে চাই।
206
00:24:42,280 --> 00:24:44,080
নানান সাক্ষাৎকার, প্রতি সপ্তাহে।
207
00:24:44,160 --> 00:24:45,720
অবশেষে, আমাদের কেউ বিখ্যাত হয়েছে।
208
00:24:45,800 --> 00:24:48,960
- মজা নিস না, আমি বিখ্যাত নই।
- ওহ, দাঁড়া, কী যেন ছিল?
209
00:24:50,200 --> 00:24:51,440
নেভরার জন্য...
210
00:24:51,520 --> 00:24:53,800
যে বন্ধুদের স্বস্তির কারণ
আর শত্রুদের চিন্তার।
211
00:24:53,880 --> 00:24:55,040
নেভরা দ্য পো-পো'র (পুলিশ) নামে!
212
00:24:55,120 --> 00:24:57,280
- পো-পো মানে?
- ও বলেছে পো-পো।
213
00:24:57,360 --> 00:25:00,880
মুভির মধ্যে সবসময় এমনটা বলে।
তাই আমারও পো-পো বলতে ইচ্ছে করতো।
214
00:25:01,440 --> 00:25:05,040
খুব ভালো, শেষ হয়েছে?
এবার খেতে পারি?
215
00:25:05,120 --> 00:25:08,120
ফাজলামি বাদ দে, নেভরা,
পুলিশ অফিসার কেন হলি?
216
00:25:09,440 --> 00:25:10,600
'কেন' মানে?
217
00:25:10,680 --> 00:25:12,640
প্রশ্নটা একদম সহজ।
218
00:25:12,720 --> 00:25:15,200
ফ্যাস্টিস্ট কেন হলি?
219
00:25:17,600 --> 00:25:19,920
কী বলছিস?
আহাম্মক নাকি তুই?
220
00:25:20,000 --> 00:25:20,880
নেশা টেশা করেছিস নাকি?
221
00:25:20,960 --> 00:25:23,520
দাঁড়া না, আমার জানার খুব ইচ্ছে।
222
00:25:23,600 --> 00:25:26,680
আমাদের এত কম দেখা হয়
আর এসব বলছিস?
223
00:25:27,920 --> 00:25:29,920
তুই আসলে আমাকে
জিজ্ঞেস করছিস যে...
224
00:25:31,040 --> 00:25:33,320
কেন আমি কোনো
ইন্সুইরেন্স কোম্পানিতে নেই?
225
00:25:34,120 --> 00:25:36,040
বা কেন অর্থ মন্ত্রণালয়ে নেই?
226
00:25:37,080 --> 00:25:38,520
কেন আমি একজন ব্যাংকার নই?
227
00:25:40,040 --> 00:25:43,680
কলেজে একজন বিপ্লবপন্থীর মতো আচরণ করে,
পরে এক কোটিপতি ছেলেকে বিয়ে করে...
228
00:25:43,760 --> 00:25:46,680
সারাদিন তোর মতো হাতে হাত রেখে
বেকার বসে থাকছি না কেন?
229
00:25:47,960 --> 00:25:49,040
তো আমার উত্তর হচ্ছে...
230
00:25:50,080 --> 00:25:51,160
চাইনি।
231
00:25:53,000 --> 00:25:53,960
আমি চেয়েছি...
232
00:25:55,160 --> 00:25:56,640
আমি চেয়েছি কিছু...
233
00:25:58,280 --> 00:25:59,600
অন্যরকম করতে।
234
00:26:00,240 --> 00:26:01,320
কেমন?
235
00:26:19,200 --> 00:26:20,720
প্রশ্নটা একদম সহজ।
236
00:26:21,320 --> 00:26:23,880
ফ্যাস্টিস্ট কেন হলি?
237
00:26:30,080 --> 00:26:31,680
মজা করছি।
238
00:26:31,760 --> 00:26:33,000
মন খারাপ করে বসেছে।
239
00:26:33,080 --> 00:26:34,680
কলেজে থাকতেও এমন ছিল।
240
00:26:35,280 --> 00:26:36,160
বাদ দে।
241
00:26:36,240 --> 00:26:38,000
এতবছর পর আমাদের
একত্রিত হওয়ার নামে।
242
00:26:38,080 --> 00:26:39,320
এই সুন্দর রাতের নামে।
243
00:27:22,160 --> 00:27:23,280
মুমতাজ!
244
00:27:23,840 --> 00:27:25,800
আগাহ, আমি এখানে...
245
00:27:26,800 --> 00:27:28,960
- আয়, আগাহ। এখানে আয়।
- মাফ করবেন।
246
00:27:35,280 --> 00:27:37,120
এজন্যই এখানে আসি না।
247
00:27:37,200 --> 00:27:39,240
মানুষের ভিড়, মাতাল, কোলাহল...
248
00:27:39,320 --> 00:27:41,800
আমার অ্যাপার্টমেন্টই ভালো...
249
00:27:41,880 --> 00:27:43,280
ফালতুতে আমাকে
এখানে টেনে এনেছিস।
250
00:27:43,360 --> 00:27:45,280
আগাহ তুই তো এসবে অভ্যস্ত।
251
00:27:45,360 --> 00:27:47,480
না, নই। আমি এসবে
অভ্যস্ত হতে পারিনি।
252
00:27:47,560 --> 00:27:49,760
এখানে কতদিন ধরে আছিস?
253
00:27:49,840 --> 00:27:53,160
এখানে থাকতে না চাইলে,
বাড়িঘর বেচে দিয়ে...
254
00:27:53,240 --> 00:27:54,200
চলে যা।
255
00:27:54,280 --> 00:27:55,320
আমি যাবো না!
256
00:27:55,400 --> 00:27:57,160
আমার শেষ নাম বেয়োগলু, যাবে ওরা।
257
00:27:57,240 --> 00:27:58,320
- তুই যাবি।
- যাবো না।
258
00:27:58,400 --> 00:28:00,600
- তুই যাবি ভাই!
- আমি যাবো না।
259
00:28:03,200 --> 00:28:04,280
যাবো না।
260
00:28:05,480 --> 00:28:08,400
তোর সাথে অনেকদিন পর দেখা, আগাহ।
261
00:28:08,920 --> 00:28:11,760
আমি ফোন না করলে তো,
দেখাও করতি না।
262
00:28:13,160 --> 00:28:16,000
সমস্যা কী?
তোর জীবনে কেউ আছে?
263
00:28:16,080 --> 00:28:19,240
কারো সাথে প্রেম করছিস?
আমাদের এড়িয়ে চলছিস?
264
00:28:19,320 --> 00:28:21,320
মোটেও না,
আমার ব্যস সময় নেই।
265
00:28:21,400 --> 00:28:26,880
ধুর ব্যাটা। আমাদের বয়সে,
সময়টাই তো থাকে।
266
00:28:28,040 --> 00:28:29,200
তুই ফাজলামি করছিস।
267
00:28:29,800 --> 00:28:31,400
এমন মুখ-লুকা হোস না।
268
00:28:31,480 --> 00:28:34,320
আমি সকাল করে এসে
তোকে বোসফরুসে নিয়ে যেতে পারি।
269
00:28:34,400 --> 00:28:35,280
এদিকে এসো।
270
00:28:36,680 --> 00:28:38,680
- জ্বি, স্যার।
- এটা চেখে দেখো।
271
00:28:38,760 --> 00:28:41,200
- খেতে খারাপ হয়েছে?
- ব্যস চেখে দেখো।
272
00:28:41,840 --> 00:28:44,200
আমি বাবুর্চিকে আপনার জন্য
আবার রান্না করতে বলছি।
273
00:28:44,280 --> 00:28:45,440
কেন?
274
00:28:46,120 --> 00:28:47,440
কারণ আপনার পছন্দ হয়নি।
275
00:28:48,320 --> 00:28:50,760
তা তো বলিনি।
বলেছি 'চেখে দেখো'।
276
00:28:50,840 --> 00:28:52,840
কেন ওকে প্যারা দিচ্ছিস?
277
00:28:52,920 --> 00:28:54,320
বললো তো নতুন দিবে।
278
00:28:54,400 --> 00:28:57,520
কথা সেটা না।
মানুষ একে অন্যের কথা শোনে না।
279
00:28:57,600 --> 00:28:59,560
হতে পারে এটা খেতে ভালো হয়েছে
কিন্তু আমি বুঝিনি।
280
00:28:59,640 --> 00:29:02,480
তুমি নিজের কাজে ফিরে যাও।
ছাড় না।
281
00:29:03,080 --> 00:29:04,200
- যাও।
- না!
282
00:29:06,160 --> 00:29:08,960
আমি তো অবাক!
283
00:29:09,040 --> 00:29:12,480
আমাদের শান্তশিষ্ট,
মিষ্টি আগাহ...
284
00:29:13,120 --> 00:29:17,200
ওয়েটারকে বকাঝকা করছে।
বিশ্বাসই করতে পারছি না।
285
00:29:17,280 --> 00:29:19,240
সেটা কথা না।
286
00:29:19,320 --> 00:29:21,560
মানুষ একে অন্যের কথা
ভালো মতো শোনে না।
287
00:29:21,640 --> 00:29:23,520
অপেক্ষা না করেই
অটোমেটিক উত্তর দেয়।
288
00:29:24,000 --> 00:29:27,600
আজকাল সবকিছু অটোমেটিক হয়ে গেছে,
আর বলে কি আমরা মিশতে পারি না।
289
00:29:28,120 --> 00:29:29,520
মাথা গরম করিস না, ঠিক আছে?
290
00:29:30,600 --> 00:29:33,160
খেয়ে উঠ,
আমরা অন্যকোথাও যাবো।
291
00:29:33,240 --> 00:29:34,840
আমি যাবো না,
অনেক রাত হয়েছে।
292
00:29:35,440 --> 00:29:39,360
এটা হলো অটোমেটিক উত্তর।
মোটেও রাত হয়নি, সবে সাড়ে আটটা বাজে।
293
00:29:39,440 --> 00:29:41,240
মুয়াজেজ তোকেও ডেকেছে।
294
00:29:41,320 --> 00:29:42,960
ও তোকে আমার সাথে
নিয়ে আসতে বলেছে।
295
00:29:43,560 --> 00:29:45,920
আমাদের বন্ধুরা একটা ইভেন্টের
ব্যবস্থা করেছে যেটায় আমাদের...
296
00:29:46,000 --> 00:29:47,560
এই ইভেন্ট কোত্থেকে এলো?
297
00:29:49,800 --> 00:29:53,320
খোদার দোহাই লাগে!
আমরা যাচ্ছি।
298
00:29:53,400 --> 00:29:55,840
ব্যস। আমার প্রস্টেট জ্বালিয়ে মারছে।
299
00:29:56,400 --> 00:29:58,920
জীবন কয়লা হয়ে গেল।
300
00:30:26,320 --> 00:30:28,280
আমি এখানে কী করছি?
301
00:30:28,360 --> 00:30:31,200
দাঁড়া, একজনের সাথে
তোর পরিচয় করিয়ে দিব।
302
00:30:31,280 --> 00:30:33,680
তো এই কারণে
আমাকে এখানে এনেছিস?
303
00:30:34,320 --> 00:30:35,880
আমার জন্য ফাঁদ পেতেছিলি?
304
00:30:40,760 --> 00:30:44,280
ও হচ্ছে নুখেত। আর এ আমার বন্ধু আগাহ,
যার ব্যাপারে তোমাকে বলেছিলাম।
305
00:30:45,200 --> 00:30:46,560
নুখেত।
306
00:30:48,440 --> 00:30:50,360
হাই, দেখা হয়ে ভালো লাগলো।
307
00:30:51,120 --> 00:30:52,520
হ্যালো।
308
00:30:52,600 --> 00:30:54,400
নুখেত ট্যাংগো শিখছে...
309
00:30:54,480 --> 00:30:57,920
তাই বললাম আমার পরিচিত এক
ট্যাংগো মাস্টার আছে।
310
00:30:58,000 --> 00:30:59,080
আরে...
311
00:31:00,200 --> 00:31:03,240
নুখেতকে দু'একটা জিনিস শেখাতে তো
তোর সমস্যা নেই, তাই না?
312
00:31:03,320 --> 00:31:04,880
এ আমার জন্য
সৌভাগ্যের বিষয় হবে।
313
00:31:13,440 --> 00:31:15,680
তো... ওরা বেশ ভালো করছে,
তাই না?
314
00:31:16,400 --> 00:31:18,480
হ্যাঁ কিন্তু, আমাদের কী?
315
00:31:19,120 --> 00:31:21,800
আবার গুলিয়ে ফেলেছিস,
কিছু গিলছিস না কেন?
316
00:31:21,880 --> 00:31:25,280
না, কিছু খাবো না।
চাই না ওদের মতো আমার হাল হোক।
317
00:31:25,360 --> 00:31:27,800
শীঘ্রই সব মাতাল হয়ে পড়বে।
318
00:31:27,880 --> 00:31:30,080
নিজেদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে।
319
00:31:30,680 --> 00:31:33,760
আর ঘুম থেকে উঠার পর
আফসোস করবে।
320
00:31:34,440 --> 00:31:37,040
আফসোস কেন করতে যাবে?
321
00:31:37,120 --> 00:31:38,520
ব্যস মাতাল হবে।
322
00:31:39,160 --> 00:31:41,400
সকালে কারোর কিছু মনে থাকবে না।
323
00:31:42,480 --> 00:31:43,480
কত সুন্দর।
324
00:31:44,160 --> 00:31:45,400
যেহেতু কিছু মনে থাকবে না,
325
00:31:46,160 --> 00:31:47,880
তাই যা খুশি করতে পারি, ঠিক?
326
00:31:47,960 --> 00:31:49,360
একদম।
327
00:31:51,600 --> 00:31:53,080
কত সুন্দর।
328
00:31:54,240 --> 00:31:57,960
যেহেতু কিছু মনে থাকবে না,
তাই যা খুশি করতে পারি।
329
00:31:59,000 --> 00:32:00,960
ওরা কি সকালে উঠবে না?
330
00:32:02,360 --> 00:32:04,320
আবার ঘ্যানঘ্যান শুরু করেছিস, আগাহ।
331
00:32:05,320 --> 00:32:06,440
মুমতাজ!
332
00:32:08,120 --> 00:32:09,760
কারো হৃদয়কে খেয়ে ফেলে...
333
00:32:12,120 --> 00:32:13,280
আকর্ষণীয় বাক্য।
334
00:32:14,760 --> 00:32:15,840
সেটা হচ্ছে বিবেক।
335
00:32:17,480 --> 00:32:19,440
এটা আক্ষরিক অর্থেই
তোমার হৃদয় খেয়ে ফেলতে পারে।
336
00:32:40,720 --> 00:32:42,120
চিরতরে ভুলে যাওয়া।
337
00:32:44,520 --> 00:32:46,560
ভুলে যে যাচ্ছ
সেটাই ভুলে যাওয়া।
338
00:32:50,160 --> 00:32:51,240
হ্যাঁ, ঠিক।
339
00:32:53,720 --> 00:32:55,080
আমি সব ভুলে যাবো।
340
00:32:58,200 --> 00:32:59,680
কিচ্ছু মনে থাকবে না।
341
00:33:13,520 --> 00:33:14,680
আগাহের নামে।
342
00:33:35,560 --> 00:33:36,920
আমি ভুলছি না।
343
00:33:45,680 --> 00:33:46,800
আরেক গ্লাস দিবেন প্লিজ।
344
00:34:46,400 --> 00:34:47,360
আগাহ!
345
00:34:48,960 --> 00:34:50,200
চলে যাচ্ছ?
346
00:34:53,360 --> 00:34:55,120
একটা কাজ এসে পড়েছে।
347
00:35:07,040 --> 00:35:08,840
যখন ইচ্ছে ফোন কোরো।
348
00:35:10,240 --> 00:35:11,840
দেখা হয়ে খুব ভালো লাগলো।
349
00:35:15,960 --> 00:35:17,000
আমারও।
350
00:35:19,120 --> 00:35:20,240
শুভ রাত্রি।
351
00:35:52,960 --> 00:35:56,960
[ আর্ডিছান কোর্টহাউস
প্রোপার্টি অ্যান্ড এভিডেন্স ইউনিট ]
352
00:40:52,720 --> 00:40:54,080
কোন রেপ হয়নি।
353
00:40:54,600 --> 00:40:57,400
খুনের কথা স্বীকার করছি
কিন্তু রেপ হয়নি।
354
00:40:57,480 --> 00:40:58,920
[ ইন্টারোগেশন ক্যামেরা ]
355
00:40:59,000 --> 00:41:00,640
সমুদ্রে সে-ই একমাত্র মাছ নয়।
356
00:41:01,520 --> 00:41:04,160
- সব মেয়ে আমাকে ভালোবাসে।
- আচ্ছা?
357
00:41:04,240 --> 00:41:07,440
- আমার এক নজরে সবাই গলে যায়।
- তাই?
358
00:41:08,160 --> 00:41:09,520
উদাহরণসরূপ, ঐ মহিলা...
359
00:41:11,480 --> 00:41:12,400
কোন মহিলা?
360
00:41:13,040 --> 00:41:14,840
মহিলা পুলিশ।
361
00:41:16,160 --> 00:41:18,520
- সে আমার পিছে ছুটছিল...
- তাই?
362
00:41:18,600 --> 00:41:19,720
আমাকে থামতে বলে।
363
00:41:19,800 --> 00:41:22,920
সে নিজের পিস্তলটা বের করে
আর আমি থেমে যাই।
364
00:41:24,240 --> 00:41:27,360
তারপর ঘুরে তার দিকে তাকাই।
365
00:41:28,560 --> 00:41:30,360
- জানো তারপর কী হয়?
- কী?
366
00:41:31,240 --> 00:41:33,120
- মনে হচ্ছিল যেন সে গলে পড়ছে।
- আচ্ছা?
367
00:41:40,400 --> 00:41:42,760
তো, সবাই...
368
00:41:42,840 --> 00:41:44,040
[ তোলগা ইয়াজগান
চীফ ইন্সপেক্টর ]
369
00:41:44,120 --> 00:41:47,080
ব্যাপারটা এই ঘরের মধ্যেই
সীমাবদ্ধ থাকবে।
370
00:41:47,920 --> 00:41:51,120
- বোঝা গেছে?
- জ্বি, চীফ।
371
00:41:55,360 --> 00:41:56,280
ফিরোজ?
372
00:41:57,680 --> 00:41:58,600
অ্যাঁ?
373
00:42:00,040 --> 00:42:01,520
জ্বি চীফ, বোঝা গেছে।
374
00:42:05,360 --> 00:42:06,640
তো...
375
00:42:08,280 --> 00:42:12,480
কী মনে হয় তোমরা যে
নেভরাকে বিরক্ত করছ আমি জানি না?
376
00:42:14,280 --> 00:42:18,000
এখন থেকে নেভরাকে
কেউ বিরক্ত করবে না!
377
00:42:18,760 --> 00:42:20,000
বোঝা গেছে?
378
00:42:22,320 --> 00:42:26,360
আর তুমি ডকুমেন্টেশনের কাজ করবে।
379
00:42:26,440 --> 00:42:28,240
ফিল্ডে কাজ করার দরকার নেই।
380
00:42:34,800 --> 00:42:37,760
তো, আজ এতটুকুই।
এখনও দাঁড়িয়ে আছ কেন?
381
00:42:37,840 --> 00:42:38,960
যাও।
382
00:42:41,440 --> 00:42:42,800
[ সার্টিফিকেট ]
383
00:44:26,720 --> 00:44:29,040
[ ক্রিমিনাল রেকর্ডস ]
384
00:46:30,640 --> 00:46:32,360
আপনার মেয়ে
এখনও ফোন করেনি।
385
00:46:34,440 --> 00:46:36,960
ও খুব ব্যস্ত,
কিন্তু আমি বলেছি।
386
00:46:37,040 --> 00:46:38,040
কী বললো?
387
00:46:38,880 --> 00:46:42,000
- জলদিই এখানে আসবে।
- বেশ।
388
00:46:42,840 --> 00:46:44,360
ওষুধ খাচ্ছেন?
389
00:46:44,440 --> 00:46:46,040
- হ্যাঁ।
- বেশ।
390
00:46:47,000 --> 00:46:48,000
আচ্ছা।
391
00:46:50,160 --> 00:46:51,400
সম্প্রতি...
392
00:46:51,480 --> 00:46:52,600
গত সপ্তাহে...
393
00:46:53,600 --> 00:46:55,560
বিনা কারণে
আপনার রাগ উঠেছিল কি?
394
00:46:56,000 --> 00:46:59,240
যেন অনিয়ন্ত্রিত ক্রোধ।
395
00:47:04,920 --> 00:47:06,480
- সেরকম না।
- বেশ।
396
00:47:07,760 --> 00:47:12,640
জিজ্ঞেস করছি কারণ
যেকোনো সময় এমন হতে পারে।
397
00:47:13,800 --> 00:47:15,560
নিরাপত্তাহীনতা অনুভব হতে পারে।
398
00:47:16,000 --> 00:47:18,920
এমনকিছু নিয়ে চিন্তা হতে পারে...
399
00:47:19,840 --> 00:47:22,200
যা নিয়ে কখনও পরোয়া করেননি।
400
00:47:22,280 --> 00:47:23,520
এমন হতে পারে।
401
00:47:24,520 --> 00:47:26,960
এমন হলে, নোট করবেন।
402
00:47:28,320 --> 00:47:30,200
হোমওয়ার্ক শুরু করেছেন?
403
00:47:30,760 --> 00:47:32,520
নোট করা শুরু করেছেন?
404
00:47:34,360 --> 00:47:37,760
[ আমার নাম আগাহ বেয়োগলু।
আমি নিজের টিভিটা রাস্তায় ফেলে দিয়েছি। ]
405
00:47:39,480 --> 00:47:41,720
- হ্যাঁ, আমি নোট করছি।
- খুব ভালো।
406
00:47:42,480 --> 00:47:44,600
আচ্ছা, শারীরিক কসরতের কী অবস্থা?
407
00:47:45,480 --> 00:47:46,640
আপনি হাঁটতে বের হতেন।
408
00:47:47,080 --> 00:47:50,880
আরেকটু জোর লাগাতে হবে,
মানে বলতে চাচ্ছি হালকা-পাতলা খেলাধুলাও করবেন।
409
00:48:05,360 --> 00:48:06,760
হ্যাঁ, ওসব করছি।
410
00:48:06,840 --> 00:48:09,080
- আজকাল আমি খুব অ্যাক্টিভ।
- খুব ভালো।
411
00:48:09,680 --> 00:48:13,080
আচ্ছা, তো এবার
মানসিক কসরতের কথা বলা যাক।
412
00:48:15,840 --> 00:48:20,960
আমরা আপনার ব্রেনের সেসব নিউরনকে
সক্রিয় করে তুলব, যা এখন পর্যন্ত কাজ করেনি।
413
00:48:21,680 --> 00:48:23,000
সেটা কীভাবে?
414
00:48:23,600 --> 00:48:24,520
উদাহরণসরূপ...
415
00:48:25,240 --> 00:48:27,880
আমার এক রোগী
ল্যাটিন ভাষা জানতো।
416
00:48:28,320 --> 00:48:31,160
সে জাপানিজ ভাষা
শেখা শুরু করে।
417
00:48:31,240 --> 00:48:33,040
আর এর থেকে
অনেক লাভবানও হয়।
418
00:48:34,560 --> 00:48:36,040
তো আমাকে
জাপানিজ শিখতে বলছেন?
419
00:48:36,680 --> 00:48:38,000
না।
420
00:48:38,080 --> 00:48:40,160
প্রত্যেকের ভিন্ন ভিন্ন বিষয়ে
আগ্রহ থাকে।
421
00:48:40,840 --> 00:48:44,960
অবশ্যই এমন কিছু আছে যা আপনি
করতে চেয়েছিলেন কিন্তু কখনও পারেননি।
422
00:48:46,040 --> 00:48:47,720
অনেক কিছুই আছে
যা আমি করতে চাই।
423
00:48:47,800 --> 00:48:49,520
এই তো, খুব ভালো।
424
00:48:50,040 --> 00:48:53,400
দেখুন, যাই করুন,
যেভাবেই করুন...
425
00:48:54,280 --> 00:48:56,640
শুরু করবেন একটা
ঠিকঠাক প্ল্যানিংয়ের সাথে।
426
00:48:57,200 --> 00:49:00,160
দেখুন, প্ল্যানিংই এখানে কী-ওয়ার্ড।
427
00:49:00,720 --> 00:49:03,920
আপনাকে দৈনিক,
সাপ্তাহিক, মাসিক প্ল্যান রাখতে হবে।
428
00:49:04,400 --> 00:49:08,200
চেক করতে হবে
সেসব প্ল্যান মাফিক চলছেন কিনা।
429
00:49:09,880 --> 00:49:11,320
তাড়াহুড়োর দরকার নেই।
430
00:49:12,160 --> 00:49:14,040
ব্যাপারটা জটিল করে তুলবেন।
431
00:49:14,840 --> 00:49:16,360
পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করবেন।
432
00:49:17,560 --> 00:49:19,520
ধরুন আপনি একটা গাছে পানি দিবেন।
433
00:49:19,600 --> 00:49:23,320
তো গাছের প্রতিটা পাতায়
স্প্রে করবেন,
434
00:49:23,400 --> 00:49:25,920
একটা একটা করে, ধৈর্য ধরে।
435
00:49:26,000 --> 00:49:28,320
নিজের কাজটা উপভোগ করবেন।
436
00:49:29,080 --> 00:49:31,240
আগাহ, কাজটা
এত নিখুঁতভাবে করবেন
437
00:49:31,880 --> 00:49:35,400
যে গাছ বুঝতে পারবে না
পানিটা বৃষ্টির নাকি আপনার দেওয়া।
438
00:49:35,480 --> 00:49:36,880
বোঝা গেছে?
439
00:49:37,760 --> 00:49:39,520
- হ্যাঁ গেছে।
- বেশ।
440
00:49:39,600 --> 00:49:40,840
খুব ভালো।
441
00:49:42,360 --> 00:49:45,040
আচ্ছা, এখন বলুন...
442
00:49:45,840 --> 00:49:48,360
তো আজকাল
কেমন অনুভব করছেন?
443
00:49:50,680 --> 00:49:52,440
আমি কখনও এতটা
ভালো অনুভব করিনি।
444
00:50:59,760 --> 00:51:02,960
[ নিরাপত্তা ছাড়পত্র ]
445
00:51:05,720 --> 00:51:07,560
[ পরিচয়পত্রের কপি ]
446
00:51:28,200 --> 00:51:29,240
ধ্যাত।
447
00:51:33,160 --> 00:51:35,680
- কী চান?
- আপনি তো মিস্ত্রি, আপনার জানার কথা।
448
00:51:35,760 --> 00:51:38,160
মিস্ত্রিরা সবসময় দেরি করে কেন?
449
00:51:38,240 --> 00:51:39,160
কী?
450
00:51:39,240 --> 00:51:43,160
যেমন ধরুন আমাদের লিফটের মিস্ত্রি,
আমাদের এত অপেক্ষার পরও ও আসেনি।
451
00:51:43,680 --> 00:51:46,160
আসলো, তাও দেরি করে।
452
00:51:47,000 --> 00:51:48,480
কে আপনি,
কী বলছেন এসব?
453
00:51:48,560 --> 00:51:51,600
সারাজীবন কি মিস্ত্রির
অপেক্ষা করে মরব নাকি?
454
00:51:53,080 --> 00:51:56,840
- যান এখন, অনেক রাত হয়েছে...
- না, বলতে চাচ্ছিলাম যে...
455
00:51:56,920 --> 00:52:00,240
আপনি... আরে, কী করছেন?
ভেতরে ঢুকছেন কেন?
456
00:52:00,320 --> 00:52:01,480
এক সেকেন্ড...
457
00:52:59,760 --> 00:53:02,000
এগুলো কম্পিউটারে লেখো।
458
00:53:05,880 --> 00:53:07,120
তোমাকেও জানাই শুভ সকাল।
459
00:53:24,480 --> 00:53:28,120
[ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ]
460
00:54:07,400 --> 00:54:08,400
ভেতরে আসো!
461
00:54:26,680 --> 00:54:27,560
কী এটা?
462
00:54:28,600 --> 00:54:29,880
আমার ইস্তফা, স্যার।
463
00:54:30,920 --> 00:54:32,440
সত্যিই, আমি বুঝিনি...
464
00:54:33,160 --> 00:54:35,400
হ্যাঁ দেখতে পাচ্ছি।
কিন্তু কেন?
465
00:54:37,400 --> 00:54:38,640
আমার কিছু করার নেই...
466
00:54:39,440 --> 00:54:42,360
কারণটা ব্যক্তিগত।
এটা প্রসেসে দিয়ে দিন।
467
00:54:46,560 --> 00:54:50,120
আমি এখনও কফি খাইনি।
এখনও চোখে ঘুম আছে।
468
00:54:51,520 --> 00:54:52,680
জানো, আমি কী করব?
469
00:54:53,280 --> 00:54:55,120
তোমার ইস্তফা নিয়ে...
470
00:54:56,000 --> 00:54:57,440
আমার ড্রয়ারে রেখে দিব।
471
00:54:59,440 --> 00:55:01,960
আর তোমাকে দিব
পাঁচ দিনের ছুটি।
472
00:55:02,040 --> 00:55:06,600
বাসায় গিয়ে আরাম করো,
একটু ভাবো,
473
00:55:06,680 --> 00:55:11,520
আর পাঁচ দিন পরেও যদি তুমি চাকরিটা করতে না চাও,
আমি তোমার ইস্তফা গ্রহণ করব।
474
00:55:11,960 --> 00:55:13,960
আর আর্জিটা প্রসেসে রাখলাম।
ঠিক আছে?
475
00:55:14,960 --> 00:55:16,680
- কিন্তু, চীফ...
- নেভরা!
476
00:55:31,680 --> 00:55:36,040
জানো, এই ব্যুরোতে তোমাকে
আমিই চেয়েছিলাম?
477
00:55:41,920 --> 00:55:44,080
৫০ জন মেয়ের মধ্যে থেকে
তোমাকে বাছাই করেছিলাম।
478
00:55:44,760 --> 00:55:46,680
এই জন্য না যে
তোমার বাবা একজন পুলিশ ছিলেন।
479
00:55:47,240 --> 00:55:48,360
কেন জানো?
480
00:55:51,720 --> 00:55:57,400
কারণ ঐ ৫০ জনের মধ্যে,
একমাত্র তুমিই ছিলে যার নিজের চাকরিতে...
481
00:55:58,280 --> 00:56:00,720
উজ্জ্বল ভবিষ্যৎ থাকবার পরও
পুলিশ হতে চেয়েছিল।
482
00:56:02,120 --> 00:56:05,120
আমি নিজেকে বলেছিলাম যে সে পাগল,
আর আমার এখানে একজন পাগলকেই প্রয়োজন।
483
00:56:07,920 --> 00:56:10,840
বাসায় গিয়ে ভাবো।
484
00:56:37,880 --> 00:56:38,760
জ্বি?
485
00:56:39,560 --> 00:56:40,760
ওটা বন্ধ করো!
486
00:56:42,600 --> 00:56:44,000
ও আমাকে পাগল করে দিচ্ছে।
487
00:56:44,640 --> 00:56:46,840
নিজে পাগল হয়েছে
এখন আমাকেও বানাচ্ছে।
488
00:56:48,080 --> 00:56:49,000
কীভাবে সাহায্য করতে পারি?
489
00:56:50,080 --> 00:56:53,240
আমি আগাহ, আগাহ বেয়োগলু,
কোর্টহাউস থেকে এসেছি।
490
00:56:57,000 --> 00:56:58,760
- আপনি কেরানী ছিলেন।
- জ্বি।
491
00:56:59,240 --> 00:57:01,240
অনেক বছর পর...
492
00:57:01,320 --> 00:57:04,200
আপনাকে দেখে
চেনা চেনা মনে হচ্ছিল।
493
00:57:04,280 --> 00:57:07,040
আমি কখনও চেহারা ভুলি না।
494
00:57:08,160 --> 00:57:09,920
- স্বাগতম।
- ধন্যবাদ।
495
00:57:10,960 --> 00:57:13,800
- আসুন, ভেতরে আসুন।
- ধন্যবাদ।
496
00:57:19,720 --> 00:57:21,680
আমরা ব্যস
খাওয়া দাওয়া করছিলাম।
497
00:57:21,760 --> 00:57:24,400
- কিছু খাবেন? আপনার জন্য কিছু...
- না, ধন্যবাদ।
498
00:57:26,240 --> 00:57:30,680
মাফ করবেন,
সবকিছু অগোছালো হয়ে আছে।
499
00:57:31,960 --> 00:57:37,240
একটা মেয়ে বাসাটা ধুয়ে মুছে দিতো
কিন্তু ওর জন্য পালিয়েছে।
500
00:57:38,800 --> 00:57:40,480
সবাই পালিয়েছে।
501
00:57:41,800 --> 00:57:43,040
কে সহ্য করবে এসব?
502
00:57:43,600 --> 00:57:45,480
আপনার কোটটা
খুলে ফেলছেন না কেন?
503
00:57:45,560 --> 00:57:49,120
না আসলে, আমার ঠান্ডা লেগেছে।
504
00:57:50,200 --> 00:57:52,400
- আপনার সুস্থতা কামনা করি।
- ধন্যবাদ।
505
00:57:52,920 --> 00:57:55,120
২০ বছর পর, তাই না?
506
00:57:56,080 --> 00:57:57,120
সম্ভবত।
507
00:57:58,040 --> 00:57:59,520
তোমার আগাহের কথা মনে আছে?
508
00:58:01,960 --> 00:58:05,080
যখন আমি নথিপত্র নিয়ে কাজ করতাম...
509
00:58:05,160 --> 00:58:10,440
জুরি কোর্টের সেলাল আমাকে আগাহের ব্যাপারে বলেছিল,
আল্লাহ তাকে মাফ করুক।
510
00:58:11,840 --> 00:58:15,600
- সেও মারা গেছে...
- তাই, তার আত্মার মাগফেরাত কামনা করি।
511
00:58:16,680 --> 00:58:18,800
সে সেখানে প্রতি সপ্তাহিক ছুটিতে যেত।
512
00:58:18,880 --> 00:58:21,160
- কাম্বুরাতে ছিল?
- হ্যাঁ, কাম্বুরাতে ছিল।
513
00:58:22,520 --> 00:58:25,920
আগাহ কাম্বুরা কোর্টহাউসের
সচিবালয়ে কাজ করতেন।
514
00:58:26,000 --> 00:58:28,040
আপনি আমার জন্য
অনেক ফাইল খুলেছেন তাই না?
515
00:58:30,360 --> 00:58:32,440
তোমাকে নিয়ে একবার গেছিলাম।
516
00:58:33,680 --> 00:58:38,160
আমরা নদীর ধারে
মাছ রান্না খেয়েছিলাম, মনে পড়ে?
517
00:58:41,400 --> 00:58:44,400
- চার বছর ধরে ওর এই অবস্থা।
- কী হয়েছে ওনার?
518
00:58:45,000 --> 00:58:46,920
খারাপ, আগাহ, খুব খারাপ।
519
00:58:48,280 --> 00:58:49,600
ওর অ্যালজাইমার আছে।
520
00:58:52,960 --> 00:58:54,520
ওনার সুস্থতা কামনা করি।
521
00:58:55,320 --> 00:58:56,920
ও সুস্থ হবে না।
522
00:58:57,000 --> 00:58:59,840
অবস্থা দেখুন একবার।
ওর এমন হওয়ার কথা ছিল না।
523
00:58:59,920 --> 00:59:01,000
নিজে শেষ হয়েছে।
524
00:59:02,120 --> 00:59:03,840
আমাদেরও শেষ করে দিয়েছে।
525
00:59:03,920 --> 00:59:07,000
আমাদের মেয়ে মাদ্রিদে থাকে।
526
00:59:08,800 --> 00:59:10,400
ওর সাথে আমরা
দেখা করতে গেছিলাম।
527
00:59:11,760 --> 00:59:14,400
সেখানে ফ্লামেনকো অনুষ্ঠান দেখেছিলাম।
528
00:59:14,480 --> 00:59:16,600
এসব ওখানকারই।
529
00:59:16,680 --> 00:59:18,120
যেমনটা ওরা বলে...
530
00:59:18,200 --> 00:59:23,160
ফেজার জীবনে শুধু এসবই আছে।
531
00:59:23,240 --> 00:59:26,800
জানি না কেন,
ওর স্মৃতি ব্যস এগুলোই ধরে রেখেছে।
532
00:59:26,880 --> 00:59:29,320
নাহলে, ও না চেনে আমাকে,
না চেনে আমাদের মেয়েকে।
533
00:59:35,200 --> 00:59:36,160
খেয়ে নাও।
534
00:59:39,560 --> 00:59:40,960
আমি সবকিছুর দেখাশোনা করি।
535
00:59:42,360 --> 00:59:44,280
ওর নিচটাও
আমি পরিষ্কার করে দিই।
536
00:59:44,960 --> 00:59:47,760
নিজের দেখাশোনা করতে পারি না,
তার উপর তাকেও দেখতে হয়।
537
00:59:51,480 --> 00:59:52,840
তো, আগাহ।
538
00:59:53,760 --> 00:59:56,000
- রিটায়ার হয়ে গেছেন?
- জ্বি।
539
00:59:56,080 --> 00:59:59,720
আপনার স্ত্রীর নামটা যেন কী ছিল?
540
00:59:59,800 --> 01:00:00,880
মেবরুর।
541
01:00:01,520 --> 01:00:02,600
সেও মারা গেছে।
542
01:00:04,240 --> 01:00:05,600
ওনার আত্মার
মাগফেরাত কামনা করি।
543
01:00:06,640 --> 01:00:08,000
ধন্যবাদ।
544
01:00:08,080 --> 01:00:10,440
তো আগাহ, এখানে আসলেন যে?
545
01:00:10,520 --> 01:00:12,360
জায়গাটা খুঁজে পেলেন কীভাবে?
546
01:00:14,280 --> 01:00:17,360
ভেবেছিলাম এদিকের
আবহাওয়াটা ভালো হবে।
547
01:00:17,440 --> 01:00:20,520
কোলাহল থেকেও অনেকটা দূরে।
548
01:00:22,880 --> 01:00:24,840
কিছু মনে না করলে
বাথরুমটা ব্যবহার করতে পারি?
549
01:00:24,920 --> 01:00:26,080
অনেক দূর থেকে এসেছি তো।
550
01:00:26,160 --> 01:00:27,400
হ্যাঁ, অবশ্যই।
551
01:00:28,080 --> 01:00:30,320
আমারও একই সমস্যা।
552
01:00:30,840 --> 01:00:33,280
আমার মুতের থলে
আর বাকি সব একেবারে গেছে গা...
553
01:00:34,040 --> 01:00:35,400
দেখুন, ঐখানে।
554
01:00:41,680 --> 01:00:44,360
নাও, খেয়ে নাও।
555
01:00:44,440 --> 01:00:47,120
আরে নাও না!
556
01:01:48,200 --> 01:01:51,760
- নাও, খাও!
- মাফ করবেন।
557
01:01:52,400 --> 01:01:54,120
আপনার কাছে
মাইনাস পাওয়ারের চশমা আছে?
558
01:01:54,880 --> 01:01:56,000
হ্যাঁ, ওখানে আছে।
559
01:01:56,080 --> 01:01:58,560
- তাকের উপরে।
- ধন্যবাদ, আমারটা আনতে ভুলে গেছি।
560
01:01:58,640 --> 01:02:01,040
আমার ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে,
ব্যস এক চুমুক নাও!
561
01:02:01,600 --> 01:02:05,240
উফ, এক চুমুক নাও।
562
01:02:07,440 --> 01:02:10,880
তো আগাহ,
এখানে কী করছেন?
563
01:02:10,960 --> 01:02:12,360
একটা কাজ ছিল।
564
01:02:12,920 --> 01:02:16,240
আমরা কিছু করতে পারলে,
বলুন আমাদের। লজ্জা করবেন না।
565
01:02:16,320 --> 01:02:19,040
হ্যাঁ, অবশ্যই। আমি বলব।
566
01:03:26,960 --> 01:03:28,280
আমার বয়স তখন নয়।
567
01:03:29,040 --> 01:03:30,960
বছরটা ১৯৬১।
568
01:03:31,040 --> 01:03:34,040
মা আমার জন্মদিনে
আমার জন্য একটা কেক বানিয়েছিল।
569
01:03:35,160 --> 01:03:36,680
সেই প্রথম মোমবাতি নিভিয়ে...
570
01:03:37,480 --> 01:03:39,200
কিছু চেয়েছিলাম।
571
01:03:43,280 --> 01:03:44,440
আমার চাওয়া ছিল যে...
572
01:03:45,720 --> 01:03:46,800
তখনকার দিনে,
573
01:03:47,400 --> 01:03:50,360
ইউরি গাগারিন হতে যাচ্ছিল
মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি।
574
01:03:51,200 --> 01:03:53,120
আর চেয়েছিলাম যেন
আমাকে সঙ্গে করে নিয়ে যায়।
575
01:03:55,920 --> 01:03:58,640
আমার চাওয়া সত্যি হবে
সেটা এতই বিশ্বাস করেছিলাম যে,
576
01:03:59,440 --> 01:04:01,560
ব্যাগ গুছিয়ে
অপেক্ষা করা শুরু করেছিলাম।
577
01:04:04,000 --> 01:04:06,800
ভেবেছিলাম সোভিয়েত দূতাবাস থেকে
ওরা আমাকে নিতে আসবে।
578
01:04:07,520 --> 01:04:09,920
কিন্তু শুনেছিলাম
ওরা নাকি কমিউনিস্ট।
579
01:04:10,000 --> 01:04:12,480
লোকজন বলাবলি করত
"সাবধান, ওরা কমিউনিস্ট।"
580
01:04:12,560 --> 01:04:14,600
বললাম, তাহলে আমিও হবো।
581
01:04:16,160 --> 01:04:17,040
সেই সময়ে...
582
01:04:18,240 --> 01:04:21,040
প্রথম তলায় কলেজের ছাত্ররা থাকতো।
583
01:04:21,800 --> 01:04:23,720
আমার মা ওদেরকেও
কমিউনিস্ট বলে ডাকতো...
584
01:04:23,800 --> 01:04:26,720
আর আমি জানতাম ওরা আমাদের গুদামে
কিছু বই লুকিয়ে রেখেছে।
585
01:04:28,080 --> 01:04:30,720
সেখানে গিয়ে
একটা চুরি করে আনি।
586
01:04:31,720 --> 01:04:33,680
নাজিম হিকমতের কবিতা।
587
01:04:36,720 --> 01:04:38,800
সবচেয়ে ছোটটা খুঁজে মুখস্থ করি।
588
01:04:39,600 --> 01:04:43,440
ভেবেছিলাম রাশিয়ানরা আসলে,
ওদের কবিতাটা পড়ে শুনাবো
589
01:04:44,040 --> 01:04:46,920
আর ওরা আমাকে ওদের দলের
লোক ভেবে সাথে নিয়ে যাবে।
590
01:05:02,640 --> 01:05:03,760
চীফ?
591
01:05:11,280 --> 01:05:12,520
যাইহোক...
592
01:05:13,800 --> 01:05:15,920
তারিখ ছিল এপ্রিলের ১২।
593
01:05:16,000 --> 01:05:18,640
স্পেস শাটল লঞ্চ হতে যাচ্ছিল।
594
01:05:19,200 --> 01:05:20,160
ভস্টক- ওয়ান।
595
01:05:21,680 --> 01:05:23,360
কিন্তু কেউই আমাকে নিতে আসেনি।
596
01:05:24,120 --> 01:05:26,240
ভেবেছিলাম আমার কথা ভুলে গেছে।
597
01:05:38,000 --> 01:05:39,280
শাটল লঞ্চ হয়ে যায়।
598
01:05:40,840 --> 01:05:44,720
সবাই দোয়া করছিল শাটল যেন
বায়ুমন্ডল ভেদ করে চলে যায়।
599
01:05:45,400 --> 01:05:48,800
শুধু আমিই দোয়া করছিলাম যেন
মাঝপথ থেকে ফিরে এসে আমাকে নিয়ে যায়।
600
01:05:50,280 --> 01:05:51,840
আর হয়তো
আমেরিকানরা দোয়া করছিল...
601
01:05:53,800 --> 01:05:56,280
ভস্টক যেন স্পেসে না যায়।
602
01:05:57,280 --> 01:05:58,160
যাইহোক।
603
01:05:59,160 --> 01:06:00,080
পুরোটা দিন,
604
01:06:00,840 --> 01:06:02,240
রেডিওর কাছে,
605
01:06:03,200 --> 01:06:05,120
চুপিসারে কবিতাটা পড়েছিলাম।
606
01:06:19,440 --> 01:06:21,360
আমার মাথাটা যেন ফেনিল মেঘ।
607
01:06:22,480 --> 01:06:24,200
আমার অন্তত-বাহির যেন সাগর।
608
01:06:25,120 --> 01:06:27,840
আমি গুলহান পার্কের
কোনো আখরোট গাছ।
609
01:06:29,000 --> 01:06:33,440
এক বয়স্ক আখরোট গাছ।
যার শাখাপ্রশাখা অনেক লম্বা।
610
01:06:35,160 --> 01:06:39,640
এ ব্যাপারে না তুমি অবগত
না পুলিশ।
611
01:06:46,200 --> 01:06:49,760
[ আজ একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়।
তার নাম নেভরা এলমাস। ]
612
01:06:53,960 --> 01:06:57,120
যখন কবিতাটা পড়ি
মনে হয় যেন আমি মহাকাশে যাচ্ছি।
613
01:06:59,960 --> 01:07:01,680
আমার বয়স এখন ৬৫।
614
01:07:03,200 --> 01:07:07,000
আমি আবারও কিছু চেয়েছি,
কোনো ছোট বাচ্চার মতো।
615
01:07:07,080 --> 01:07:09,240
এক অসাধ্য চাওয়া, অবশ্যই।
616
01:07:11,120 --> 01:07:12,560
জানতে চাও কী চেয়েছি?
617
01:07:15,320 --> 01:07:16,600
একজন ভালো মানুষ হতে।
618
01:08:21,920 --> 01:08:23,640
বাবা, হয়তো ঘুমিয়ে পড়েছ।
619
01:08:24,680 --> 01:08:28,360
সব শেষ, এখন আমি আর লোকটাকে সহ্য করতে পারছি না।
আমরা ইস্তাম্বুলে ফিরছি।
620
01:08:29,040 --> 01:08:30,680
দেভাকে সঙ্গে নিয়ে ফিরছি।
621
01:08:31,640 --> 01:08:33,040
পরে ফোন করব।
622
01:08:33,800 --> 01:08:34,880
শুভ রাত্রি।
623
01:08:46,880 --> 01:08:49,240
[ হোমিসাইড ব্যুরোর প্রথম মহিলা পুলিশ ]
624
01:08:52,040 --> 01:08:55,200
[ তার লক্ষ্য একজন ভালো পুলিশ
এবং ভালো মানুষ হওয়া ]
625
01:10:00,527 --> 01:10:10,864
অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
626
01:10:11,527 --> 01:10:21,864
সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম