1
00:00:10,700 --> 00:00:17,770
অনুবাদে:
〄 AsadujJaman 〄
1
00:00:07,800 --> 00:00:09,670
[ এপিসোড ১৩ ]
2
00:00:30,400 --> 00:00:33,630
এমপি মহোদয়ের আসতে দেরি হচ্ছে।
তিনি ২০ মিনিটের মধ্যে এসে যাবেন।
3
00:00:37,270 --> 00:00:40,900
খাং ছুল মরেও আপনাকে ঝামেলায় ফাঁসানোর চেষ্টা করছে।
5
00:00:41,930 --> 00:00:43,800
সে তার শেষ ইচ্ছায় অদ্ভুত কিছু কথা লিখে গেছে।
6
00:00:44,370 --> 00:00:45,870
কী লিখেছে সে?
7
00:00:46,400 --> 00:00:48,470
বেশি চিন্তা করবেন না।
8
00:00:49,000 --> 00:00:51,070
সে মৃত্যুর দ্বারপ্রান্তে যেকোনো কিছুই লিখতে পারতো।
9
00:00:54,100 --> 00:00:56,270
"আমি তোমাকে প্রেসিডেন্ট হতে সাহায্য করবো।
খাং ছুল সম্পর্কে অনেককিছু জানি আমি।"
10
00:00:56,670 --> 00:00:58,700
- তারা ফোনে কথা বলেছিল?
- অ্যা?
11
00:00:59,300 --> 00:01:01,630
হান ছল-হো আর খুনী ফোনে কথা বলেছিল।
12
00:01:02,400 --> 00:01:03,570
ওহ, হ্যাঁ।
13
00:01:05,870 --> 00:01:07,330
মনে হয় এটাকে কাজে লাগানো যেতে পারে।
14
00:01:09,700 --> 00:01:11,570
- কে?
- হান সাং হুন।
15
00:01:12,330 --> 00:01:17,560
চিঠিতে, সে লিখেছে ওই ক্রিমিনাল আর
আপনার মধ্যকার ফোনালাপটি খতিয়ে দেখতে।
17
00:01:17,560 --> 00:01:20,270
সে বোঝাতে চাইছে ওই লোকের সাথে
আপনার সম্পর্ক আছে।
18
00:01:21,470 --> 00:01:22,970
ভীষণ চালাক ছেলে।
19
00:01:23,370 --> 00:01:24,900
ব্যাটা একা মরবে না।
20
00:01:26,000 --> 00:01:27,030
এই।
21
00:01:27,570 --> 00:01:28,830
আমাকে খাং ছুলের...
22
00:01:29,970 --> 00:01:31,800
শেষ ইচ্ছার একটা কপি পাঠাতে পারবে?
23
00:01:35,400 --> 00:01:36,800
বিনা কারণে খুন।
24
00:01:37,300 --> 00:01:38,400
"বিনা কারণে খুন।"
25
00:01:38,400 --> 00:01:40,030
উদ্দেধ্যহীন গুলি ছোড়া।
26
00:01:41,430 --> 00:01:42,700
সাজানো রেকর্ডিং।
27
00:01:49,800 --> 00:01:50,900
এভাবেই মরতে হবে আমাকে।
28
00:01:53,930 --> 00:01:55,670
বিনা কারণে মরবো আমি।
শূন্যহাতে।
29
00:01:58,970 --> 00:02:01,170
খুনী এবং হান ছল-হো'র ফোনালাপটি খতিয়ে দেখবেন।
30
00:02:07,530 --> 00:02:09,530
ওই ঘটনা দুটো সম্পর্কিত।
আমি নিশ্চিত।
31
00:02:10,070 --> 00:02:11,400
যদিও জানি না সেটা কিভাবে।
32
00:02:13,800 --> 00:02:15,070
"ওই ঘটনা দুটো সম্পর্কিত।
আমি নিশ্চিত।"
33
00:02:15,070 --> 00:02:17,130
দয়া করে সম্পর্কটি খুঁজে বের করবেন।
34
00:02:20,000 --> 00:02:21,030
আমি নিরপরাধ।
35
00:02:28,500 --> 00:02:29,530
হাস্যকর, তাই না?
36
00:02:30,100 --> 00:02:32,340
তবুও, তাদের শেষ ইচ্ছাটা খতিয়ে দেখতে হবে।
37
00:02:32,340 --> 00:02:34,090
ওরা কলটা খতিয়ে দেখবে।
38
00:02:34,090 --> 00:02:36,270
আমি শুধু আপনাকে সতর্ক করার জন্য ফোন দিয়েছি।
39
00:02:41,970 --> 00:02:43,730
"রেকর্ডিং"
40
00:02:44,270 --> 00:02:46,370
হ্যাঁ, আমি বলছি।
41
00:02:47,430 --> 00:02:50,130
আমি ধরা পড়লে তুমি কী করবে জানো?
42
00:02:51,670 --> 00:02:53,370
আমি জানি।
তুমি...
43
00:02:54,400 --> 00:02:55,800
আমাকে মেরে ফেলবে।
44
00:02:57,100 --> 00:02:59,100
আমি তোমাকে প্রেসিডেন্ট হতে সাহায্য করবো।
45
00:03:00,500 --> 00:03:02,600
- কী?
- তোমাকে সাহায্য করবো।
46
00:03:02,600 --> 00:03:04,730
খাং ছুল সম্পর্কে অনেককিছু জানি আমি।
47
00:03:05,730 --> 00:03:08,400
খাং ছুল খুনী হয়ে যাবে।
48
00:03:08,400 --> 00:03:10,700
আর তার বাবার খুনীও সে-ই প্রমাণিত হবে।
49
00:03:11,330 --> 00:03:12,730
এই শালা মদন!
50
00:03:13,400 --> 00:03:16,600
- কীসব ফালতু বকছিস...
- তোমার জন্য কাজটা করে দিতে পারি।
51
00:03:16,600 --> 00:03:17,670
এক্ষুণি।
52
00:03:19,400 --> 00:03:22,630
তুমি আমাকে কেন কল করেছো?
53
00:03:22,970 --> 00:03:24,000
জানো না?
54
00:03:25,170 --> 00:03:27,400
যদি তুমি প্রেসিডেন্ট হও, সেটা হবে আমার আশির্বাদে।
55
00:03:27,400 --> 00:03:28,730
আমার ঋণ পরে শোধ করে দিয়ো।
56
00:03:29,870 --> 00:03:32,470
এখন আমরা একই পথের পথিক।
57
00:03:36,870 --> 00:03:38,330
"More"
58
00:03:38,330 --> 00:03:39,600
"ডিলেট"
59
00:03:39,600 --> 00:03:41,070
"আপনি কি এটি ডিলেট করতে চান?"
60
00:03:41,070 --> 00:03:42,100
"No files"
61
00:03:50,070 --> 00:03:52,570
এর জন্য হান ছল-হো তাকে খুন করার
চেষ্টা করবে বলে মনে হয়?
62
00:03:52,970 --> 00:03:55,670
তার ক্যারেক্টার হচ্ছে একজন নির্ভেজাল ভিলেনের।
63
00:03:56,000 --> 00:03:57,200
তোমার বাবা তাকে সেভাবেই বানিয়েছেন।
64
00:03:58,100 --> 00:04:00,430
কোন অভাবনীয় ভ্যারিয়াবলস দেখা না দিলে
আমি নিশ্চিত সে কাজটা করবে।
65
00:04:18,830 --> 00:04:20,000
শুনলাম খাং ছুল মারা গেছে।
66
00:04:22,530 --> 00:04:25,530
- সে কি সত্যিই মরেছে?
- তাতে তোর কী রে ব্যাটা?
67
00:04:26,530 --> 00:04:28,470
তুই তোর নিজের জীবনের কথা চিন্তা কর।
68
00:04:30,200 --> 00:04:32,200
জিজ্ঞেস করেছি সে মারা গেছে কিনা?
69
00:04:32,200 --> 00:04:33,870
একদম চোখ রাঙাবি না।
70
00:04:37,330 --> 00:04:40,200
হ্যাঁ। সে মারা গেছে।
কেন?
71
00:04:40,700 --> 00:04:43,170
- এই গাধা।
- কী?
72
00:04:43,170 --> 00:04:45,800
পুলিশই যত্তসব নষ্টের গোড়া।
73
00:04:46,230 --> 00:04:49,370
- এই শালা হারামী...
- এই, হান ছল-হো'কে ডাকো।
74
00:04:49,800 --> 00:04:52,000
- কী?
- সংসদ সদস্য হান ছল-হো।
75
00:04:52,500 --> 00:04:55,430
- তার কাছে যাও। গিয়ে বলো আমি দেখা করতে বলেছি।
- কী?
76
00:04:56,830 --> 00:04:58,700
ও যেন ভুলেও উল্টাপাল্টা কিছু না ভাবে।
77
00:04:58,700 --> 00:05:01,770
যদি ও আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে,
আমিই প্রথমে ওকে মারবো।
78
00:05:02,140 --> 00:05:04,570
নিজের ঘিলু উড়াতে না চাইলে
ও যেন সতর্ক থাকে।
79
00:05:07,140 --> 00:05:10,370
তাকে খাং ছুল'কে খুঁজে বের করতে বলবে।
শালায় মরেনি।
80
00:05:10,830 --> 00:05:11,900
বুঝেছো?
81
00:05:16,000 --> 00:05:18,730
তোমার কি মাথা খারাপ?
ঠিক আছে।
82
00:05:20,070 --> 00:05:22,430
দুঃখিত। রাস্তায় জ্যাম ছিল।
83
00:05:22,430 --> 00:05:23,870
আমি আগেভাগেই শুরু করে দিয়েছি।
84
00:05:30,170 --> 00:05:32,370
তুমি কি হান সাং-হুন'কে চেনো?
85
00:05:34,230 --> 00:05:37,700
ওই গোলাগুলির ঘটনার জন্য তাকে আটক করা হয়েছে।
86
00:05:40,000 --> 00:05:43,140
- কী হয়েছে তার?
- সে তোমার খোঁজ করছে।
87
00:05:43,140 --> 00:05:45,430
- তোমাকে দেখা করতে বলছে।
- কী?
88
00:05:46,000 --> 00:05:47,770
তার সাথে কখনো দেখা করোনি, তাই না?
89
00:05:50,400 --> 00:05:53,030
- তাকে আমি কিভাবে চিনবো?
- সেটাই বোঝাতে চেয়েছি।
90
00:05:53,770 --> 00:05:55,800
হয়তো কেউ তোমাকে ফাঁসিয়ে দিচ্ছে।
91
00:05:56,500 --> 00:05:58,800
ওই খাং ছুল আপদটা মরার পর,
92
00:05:59,570 --> 00:06:01,500
এখন এই ব্যাটা ঝামেলা ডেকে আনছে।
93
00:06:01,900 --> 00:06:03,400
খোদা।
94
00:06:03,930 --> 00:06:05,500
দুঃখিত দেরি হয়ে গেল।
95
00:06:05,500 --> 00:06:07,530
ওহ, এসো। বসো।
96
00:06:09,200 --> 00:06:11,100
- রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই না?
- হ্যাঁ।
97
00:06:19,400 --> 00:06:21,000
শালা ভালোই ফাঁসানো ফাঁসিয়েছে।
98
00:06:23,130 --> 00:06:25,930
ভেবেছিলাম শালা পাগল,
কিন্তু ভুল ভেবেছিলাম।
99
00:06:29,870 --> 00:06:31,200
একটা ফাঁদ?
100
00:06:32,730 --> 00:06:33,870
কেন?
101
00:06:34,930 --> 00:06:37,670
খাং ছুল ব্যাপারটা কিভাবে জানলো
আর ওর শেষ ইচ্ছায় লিখলো?
102
00:06:43,100 --> 00:06:44,100
ঝামেলা মেটাও।
103
00:06:45,030 --> 00:06:47,000
আগাছা বাড়ার আগেই ছেঁটে ফেলো।
104
00:06:56,500 --> 00:06:57,670
হ্যালো?
105
00:06:58,330 --> 00:06:59,770
কেমন আছো?
106
00:07:00,700 --> 00:07:02,200
আজকাল তোমার লোকজন কী করছে?
107
00:07:04,570 --> 00:07:05,870
তোমার জন্য একটা কাজ আছে।
108
00:07:10,500 --> 00:07:14,600
"তোমার জন্য একটা কাজ আছে।"
109
00:07:24,470 --> 00:07:26,770
"মুংশেই ইউনিভার্সিটি মেডিকেল কলেজ"
110
00:07:30,700 --> 00:07:33,800
সবসময় খাওয়ার সময়ই ফোন দেবে।
111
00:07:35,430 --> 00:07:37,670
হ্যালো? হ্যাঁ, ইয়ন-জু।
112
00:07:37,670 --> 00:07:40,500
ওয়েবটুন'টা এখন দেখেছো?
কিছুক্ষণ আগে আপলোড হয়েছে।
113
00:07:40,500 --> 00:07:42,430
আমার একটা অপারেশন ছিল।
তাই মাত্র দেখলাম।
114
00:07:42,830 --> 00:07:45,870
ওহ। গল্প তো ফাটাফাটি এগোচ্ছে।
115
00:07:48,170 --> 00:07:51,100
- বাবার কী অবস্থা?
- উনি আগের মতোই আছেন।
116
00:07:51,100 --> 00:07:53,200
একটু আগেই চেক করেছি।
117
00:07:53,200 --> 00:07:54,570
আবার চেক করো।
118
00:07:55,830 --> 00:07:57,200
১০ মিনিট আগেই তো করলাম।
119
00:07:59,600 --> 00:08:00,670
ঠিক আছে।
120
00:08:11,970 --> 00:08:13,800
এখনো আগের মতোই আছেন।
121
00:08:17,930 --> 00:08:20,380
খুনী কি এখনো বেঁচে আছে?
122
00:08:20,380 --> 00:08:22,290
দেখে মনে হলো হান ছল-হো
তাকে মারতেই লোক ভাড়া করছিল।
123
00:08:22,290 --> 00:08:25,630
সেখানকার আর এখানকার সময় ভিন্ন।
তাই আমার কোন ধারণা নেই।
124
00:08:26,700 --> 00:08:28,130
আমার মনে হয়,
125
00:08:29,170 --> 00:08:31,370
সময় প্রায় হয়ে গেছে।
126
00:08:32,870 --> 00:08:34,270
- আর ওর কী খবর?
- কার?
127
00:08:34,770 --> 00:08:36,570
ওহ, খাং ছুল?
বাইরে গেছে।
128
00:08:37,700 --> 00:08:39,030
- কোথায়?
- সেটা জানি না।
129
00:08:39,030 --> 00:08:41,600
সে এক মিনিটও স্থির থাকে না।
130
00:08:42,800 --> 00:08:45,400
তার ওপর নজর রেখো।
আমার মাত্র কাজ শেষ হয়েছে।
131
00:08:45,400 --> 00:08:46,470
আমি এক্ষুণি চলে আসছি।
132
00:08:54,300 --> 00:08:56,470
- হ্যালো?
- কী করছো?
133
00:08:56,470 --> 00:08:57,500
মাত্র ডিউটি শেষ হলো।
134
00:08:58,330 --> 00:09:00,200
আর তুমি কোথায়?
শুনলাম বাইরে বেরিয়েছো।
135
00:09:00,970 --> 00:09:02,100
বেরোও।
তোমাকে কফি খাওয়াবো।
136
00:09:03,870 --> 00:09:05,130
তুমি আশেপাশেই আছো?
137
00:09:06,370 --> 00:09:07,900
ঠিক আছে।
এক্ষুণি বের হচ্ছি।
138
00:09:08,770 --> 00:09:09,830
কী খেতে চাও?
139
00:09:11,900 --> 00:09:13,000
আইসড আমেরিকানো।
140
00:09:13,970 --> 00:09:15,530
আমেরিকানো? আচ্ছা।
141
00:09:37,400 --> 00:09:38,430
আমাকে কেমন দেখাচ্ছে?
142
00:09:39,770 --> 00:09:42,430
একদম হুরপরীর মতো লাগছে।
143
00:09:43,000 --> 00:09:44,030
বেরোচ্ছি এখন।
144
00:09:46,400 --> 00:09:47,770
কাল দেখা হবে।
145
00:09:49,470 --> 00:09:50,800
কারো সাথে প্রেম করছে নাকি?
146
00:09:58,670 --> 00:10:02,070
আশা আমাকে আবারো স্বপ্ন দেখাতে শুরু করেছে।
147
00:10:21,930 --> 00:10:22,970
বাবা।
148
00:10:31,470 --> 00:10:32,700
বাবা।
149
00:10:41,500 --> 00:10:43,270
যখন বাবা নিরাপদে ফিরে আসবে,
150
00:10:49,400 --> 00:10:52,470
ডাব্লিউয়ের শেষ আসল এপিসোড শুরু হবে।
151
00:10:55,170 --> 00:10:56,870
"আজকাল তোমার লোকজন কী করছে?"
152
00:10:58,870 --> 00:11:00,970
হান ছল-হো'র ভাড়াটে লোকগুলো কারা?
153
00:11:01,900 --> 00:11:03,900
বেকছং নামের একটা গ্যাং।
154
00:11:03,900 --> 00:11:07,100
হান ছল-হো প্রসিকিউটর থাকা অবস্থায়
তাদের সাহায্য করতো।
155
00:11:07,430 --> 00:11:09,630
জোশ খবর তো!
156
00:11:09,970 --> 00:11:11,730
কাজ খতম করে কোথায় যামু আমরা?
157
00:11:11,730 --> 00:11:12,870
চল ভালো কোন জায়গায় যাই।
158
00:11:12,870 --> 00:11:14,300
তাদের নেতা জাং ওন-হুই।
159
00:11:14,630 --> 00:11:16,430
সে অন্য বেশ কয়েকটা এপিসোডেও ছিল।
160
00:11:16,430 --> 00:11:19,800
গানটা তো জোশ!
আরো জোরে চালা!
161
00:11:28,200 --> 00:11:29,700
তোমার কাছে তাদের ব্যক্তিগত সব তথ্য আছে, ঠিক?
162
00:11:29,700 --> 00:11:30,900
হ্যাঁ।
আমি নিয়ে আসছি।
163
00:11:35,900 --> 00:11:37,130
এটা হচ্ছে ছল-হো'র গ্যাং মেম্বারদের লিস্ট।
164
00:11:37,130 --> 00:11:41,670
স দো-ইয়ুন, খাং ছুলের কাছ থেকে পাওয়া তথ্য
প্রচারমাধ্যমের কাছে পৌঁছে দেবে।
166
00:11:41,670 --> 00:11:45,430
"গাংডং পুলিশ সমাজিক অবক্ষয় নিশ্চিহ্নে নেতৃত্ব দেবে!"
167
00:11:45,430 --> 00:11:48,170
কাহিনী অনুযায়ী, ছল-হো জেলে যাবে,
168
00:11:48,930 --> 00:11:51,400
খাং ছুল আর হান সাং-হো'র মৃত্যু সম্পর্কিত কারণে।
169
00:11:58,070 --> 00:12:01,130
[ খাং ছুল ]
170
00:12:07,770 --> 00:12:09,600
খাং ছুল'কে ঘৃণা করা নাগরিকেরা...
171
00:12:09,930 --> 00:12:11,530
আবার তাকে মিস করা শুরু করবে।
172
00:12:15,330 --> 00:12:18,830
সে মারা গেছে, কিন্তু প্রধান ক্যারেক্টার হিসেবে
সে তার খ্যাতি পুনরুদ্ধার করেছে।
173
00:12:19,470 --> 00:12:21,030
এবং অস্তিত্ব বিলোপের সঙ্কট কাটিয়ে উঠেছে।
174
00:12:36,600 --> 00:12:38,570
[ সমাপ্ত ]
175
00:12:47,630 --> 00:12:49,270
খাং ছুলের আমার কাছে ফিরে আসার মধ্য দিয়ে,
176
00:12:51,030 --> 00:12:54,000
ডাব্লিউয়ের মধুর সমাপ্তি ঘটবে।
177
00:13:18,830 --> 00:13:20,270
যখন কার্টুন শেষ হয়ে যাবে,
178
00:13:20,630 --> 00:13:23,130
সে ডাব্লিয়ের ক্যারেক্টার সেটআপ থেকে বেরিয়ে যাবে।
179
00:13:24,570 --> 00:13:26,330
সে আর কোন কার্টুনের প্রধান চরিত্র না।
180
00:13:26,830 --> 00:13:28,270
প্রধান চরিত্রের ভাগ্যও তাকে বরণ করে নিতে হবে না।
181
00:13:28,270 --> 00:13:29,500
বাবা ভেতরে আছে।
182
00:13:31,000 --> 00:13:35,330
সে শুধু একজন স্পেশাল মানুষ
যে দুই পৃথিবীতে যাওয়া আসা করতে পারে।
183
00:13:46,100 --> 00:13:47,170
বাবা।
184
00:13:48,730 --> 00:13:50,030
আমরা এসেছি।
185
00:13:54,000 --> 00:13:55,070
কেমন আছেন আপনি?
186
00:13:59,770 --> 00:14:02,230
সে এখন থেকে এখানে থাকবে।
কোনো সমস্যা হবে না।
187
00:14:08,130 --> 00:14:11,100
আপনাদের সাথে যোগ দিতে পারি?
আমি এখনো খাইনি।
188
00:14:12,830 --> 00:14:14,600
বসুন। বসুন।
189
00:14:15,470 --> 00:14:16,500
আমি ভাত নিয়ে আসছি।
190
00:14:24,630 --> 00:14:26,670
আওয়াজ করে খাওয়া বন্ধ করো!
191
00:14:26,670 --> 00:14:28,830
শুধু খপ খপ করে চাবাবে।
192
00:14:40,600 --> 00:14:44,100
বাবা এতো সহজে পরিস্থিতিটা মেনে নিতে পারবে না।
193
00:14:45,930 --> 00:14:48,330
কিন্তু একদিন ঠিকই মেনে নেবে।
194
00:14:49,800 --> 00:14:52,630
হ্যাঁ। ব্যাপারটা ভুলে যাই।
ভুলে যাই।
195
00:14:54,400 --> 00:14:56,730
আর কী-ই বা করার আছে?
সব তো ঘটেই গেছে।
196
00:14:57,830 --> 00:14:59,700
সে একজন মানুষ।
আমি তাকে আঁকাইনি।
197
00:15:15,430 --> 00:15:16,470
কী করছেন?
198
00:15:18,900 --> 00:15:21,230
গো খেলবেন?
শুনলাম খেলাটা আপনার পছন্দ।
199
00:15:43,830 --> 00:15:44,900
কে জিতছে?
200
00:15:54,100 --> 00:15:56,070
বাবা, তুমি আবারো হেরেছো?
201
00:15:57,930 --> 00:15:59,830
আরো একবার খেলি চলুন,
যাতে আপনার বন্ধুদেরকে হারাতে পারেন।
202
00:16:02,670 --> 00:16:04,570
আমার মতো আরেকজন খেলোয়াড় পাওয়া কঠিন হবে,
203
00:16:06,600 --> 00:16:07,870
যদিনা একজন প্রোফেশনাল খেলোয়াড়ের কাছে শেখেন।
204
00:16:19,000 --> 00:16:21,100
আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে...
205
00:16:22,000 --> 00:16:23,000
ধীরে সুস্থে।
206
00:16:33,630 --> 00:16:35,230
ওকে বসতে বলো।
207
00:16:37,030 --> 00:16:38,270
বসো।
208
00:16:38,270 --> 00:16:41,100
বসো। বসো।
209
00:16:45,430 --> 00:16:46,530
কফি খাবে তুমি?
210
00:16:47,070 --> 00:16:48,260
জি। ধন্যবাদ।
211
00:16:48,260 --> 00:16:51,430
ওরে খোদা।
কী হ্যান্ডসাম রে বাবা।
212
00:16:51,800 --> 00:16:53,330
কী কিউট দেখতে।
213
00:16:54,400 --> 00:16:56,370
তোমার বয়স কত?
214
00:16:56,930 --> 00:16:58,030
৩০ বছর।
215
00:16:58,030 --> 00:17:00,070
একদম পারফেক্ট।
216
00:17:00,070 --> 00:17:03,830
তোমাকে দেখে মনে হচ্ছে
যেন কমিক বই থেকে বেরিয়ে এসেছো।
217
00:17:04,400 --> 00:17:05,470
এতো সুনামের কী আছে?
218
00:17:07,500 --> 00:17:09,400
মা'কে মানানো কঠিন হবে,
219
00:17:09,770 --> 00:17:11,220
কিন্তু খালা আমাকে সাহায্য করবে।
220
00:17:11,220 --> 00:17:12,770
তুমি তো লম্বাও দেখছি।
221
00:17:12,770 --> 00:17:15,600
- খালার শুধু দেখতে ভালো হলেই চলে।
- তুমি সত্যিই হ্যান্ডসাম।
222
00:18:28,900 --> 00:18:29,970
বিল কি দিয়ে ফেলেছো?
223
00:18:30,600 --> 00:18:31,800
বিলটা আমি দিতে চাইছিলাম।
224
00:18:32,400 --> 00:18:33,620
অন্তত কফিটুকু কিনে খাওয়াতে দাও।
225
00:18:33,620 --> 00:18:35,440
আমি আমার স্ত্রীকে একা খাটিয়ে মারছি।
226
00:18:35,830 --> 00:18:37,800
মনে হয় বিচারবুদ্ধি কাজ করছে।
227
00:18:38,330 --> 00:18:39,630
বিচারবুদ্ধি আছে,
শুধু পয়সাটাই নেই।
228
00:18:40,870 --> 00:18:43,200
যাইহোক, হঠাৎ এখানে এলে যে?
আমি তো বাড়িতেই ফিরছিলাম।
229
00:18:44,200 --> 00:18:45,440
এরপর আমাকে একজায়গায় যেতে হবে।
230
00:18:46,100 --> 00:18:47,130
কোথায়?
231
00:18:47,630 --> 00:18:48,970
আমি জানতে চাই যে কী ঘটছে।
232
00:18:50,370 --> 00:18:51,400
কার্টুনের ভেতরে?
233
00:18:52,830 --> 00:18:55,530
আমি জানতে চাই সবকিছু কেমন চলছে
আর আমাকে দো-ইয়ুনের সাথে দেখা করতে হবে।
234
00:18:56,070 --> 00:18:57,300
উত্তরাধিকারের বিষয়টা নিষ্পত্তি করতে হবে।
235
00:18:57,900 --> 00:18:59,130
কী করতে চাইছো?
236
00:18:59,700 --> 00:19:01,170
আমি একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করবো...
237
00:19:01,170 --> 00:19:02,630
যেটা অপরাধ তদন্তে কাজ করবে।
238
00:19:03,170 --> 00:19:04,390
দো-ইয়ুন এটা পরিচালনা করবে।
239
00:19:04,390 --> 00:19:06,400
টাকাগুলো এমনিতেও এখানে আনা যাবে না।
240
00:19:07,770 --> 00:19:08,900
ওহ।
241
00:19:10,170 --> 00:19:11,700
কি, হতাশ হলে?
242
00:19:12,530 --> 00:19:14,200
কী? না।
243
00:19:14,940 --> 00:19:16,270
তোমাকে ভীষণ হতাশ দেখাচ্ছে।
244
00:19:16,940 --> 00:19:19,570
না, একদমই না।
এ কথা কেন বললে?
245
00:19:20,300 --> 00:19:22,500
হয়তো তুমি টাকা পয়সার জন্যই আমাকে পছন্দ করেছিলে।
246
00:19:22,500 --> 00:19:24,070
সাথে কয়েকটা স্বর্ণের বার নিয়ে আসবো?
247
00:19:28,700 --> 00:19:31,330
কয়েকটা জিনিস আঁকিয়ে দিলেই,
তোমার কাজ শেষ হয়ে যাবে।
248
00:19:34,130 --> 00:19:36,670
- কী এটা?
- একটা ভয়েস রেকর্ড।
249
00:19:37,130 --> 00:19:39,370
আমি ওটা হান ছলের অফিসে ফেলে আসবো...
250
00:19:39,370 --> 00:19:40,630
যাতে তাকে জেলে পাঠাতে পারি।
251
00:19:43,940 --> 00:19:46,800
তোমার বাবা আজরাতের কোন একসময় ফিরে আসবেন।
252
00:19:49,100 --> 00:19:50,170
তুমি নিশ্চিত?
253
00:19:51,230 --> 00:19:52,300
যদি আর কোন ভ্যারিয়াবলস না থাকে।
254
00:19:52,830 --> 00:19:54,070
কিসের ভ্যারিয়াবলস?
255
00:19:56,100 --> 00:19:59,270
আশা করি আর কিছু ঘটবে না।
বেশি চিন্তা কোরো না।
256
00:20:00,300 --> 00:20:01,330
এই, ইয়ন-জু।
257
00:20:03,670 --> 00:20:05,030
তোমাকে পেয়ে ভালোই হলো।
258
00:20:05,030 --> 00:20:06,900
তোমাকে ওই পাগলা কুকুরের কথা বলেছিলাম না?
259
00:20:07,940 --> 00:20:09,800
- তোমার সাথে কথা আছে।
- জি?
260
00:20:10,600 --> 00:20:12,450
আমি হাল ছাড়ছি না।
261
00:20:12,450 --> 00:20:15,330
আমি আগে একজন ফ্যান ছিলাম,
কিন্তু আজ থেকে ডাব্লিয়ের বিরোধিতা শুরু করবো।
262
00:20:16,030 --> 00:20:17,700
- কী?
- তুমি সম্ভবত জানো...
263
00:20:17,700 --> 00:20:21,200
আমি কতো করে মিঃ ওহ'র
একটা সুন্দর সমাপ্তি চেয়েছিলাম।
264
00:20:21,200 --> 00:20:23,600
কিন্তু, তুমি তো দেখেছোই, তাই না?
এখন কী হচ্ছে?
265
00:20:23,600 --> 00:20:27,440
ওহ ইয়ন-জু, যে ক্যারেক্টারটাকে দুই চোক্ষে
দেখতে পারি না, আবার হাজির হয়েছে!
266
00:20:30,070 --> 00:20:32,940
আমি...
আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
267
00:20:33,440 --> 00:20:35,270
খাং ছুল, ইয়ন-জু'র চাইতেও বলদ।
268
00:20:35,270 --> 00:20:38,940
আর খাং ছুলের চাইতেও বড় বলদ হচ্ছি আমি,
যে গাধার মতো এই ওয়েবটুনটা পড়ছে।
270
00:20:39,270 --> 00:20:40,510
সুতরাং,
271
00:20:40,510 --> 00:20:42,200
আমি ডাব্লিউকে বর্জন করলাম।
272
00:20:42,200 --> 00:20:44,300
ডাব্লিউ আর সাহিত্য নেই।
একদম গার্বেজ হয়ে গেছে।
273
00:20:47,070 --> 00:20:48,460
ওই, কী? কী? কী?
274
00:20:48,460 --> 00:20:51,530
তোমার বাবাকে অপমান করেছি বলে রাগ হচ্ছে?
খেতা পুড়ি রাগের।
275
00:20:51,530 --> 00:20:54,730
তোমার বাবাকে গিয়ে আমার রাগের কথা বোলো।
276
00:20:54,730 --> 00:20:56,700
পাঠকদের পক্ষ থেকে,
277
00:20:56,700 --> 00:20:59,200
আমি আমার রাগ অথবা হতাশা লুকিয়ে রাখতে পারি না।
278
00:20:59,200 --> 00:21:01,900
আমি একশোবার তার কাজের বিরুদ্ধে লিখবো।
279
00:21:02,400 --> 00:21:04,070
তাকে বোলো ম্রা খাওয়ার জন্য প্রস্তুত হতে।
280
00:21:05,800 --> 00:21:08,670
তুমি এরকম একনিষ্ঠ হেটার সম্ভবত আগে জীবনে দেখোনি।
281
00:21:08,670 --> 00:21:10,170
আর, আমার আইডির নাম প্রফেসর পার্ক।
282
00:21:10,170 --> 00:21:13,270
তাকে বলবে প্রফেসর পার্ক নামের হেটারটাই আমি।
283
00:21:14,470 --> 00:21:17,010
গল্পটা কি এতোটাই বাজে ছিল যে হেটার বনে গেছেন?
284
00:21:17,010 --> 00:21:18,300
কী?
285
00:21:18,300 --> 00:21:19,970
খাং ছুল কি এতোটাই বোকা?
286
00:21:20,670 --> 00:21:22,470
ইয়ন-জু কি অসাধারণ মেয়ে নয়?
287
00:21:22,970 --> 00:21:26,170
ঠিক কোন ইয়ন-জু'র কথা বলছেন আপনি?
288
00:21:26,170 --> 00:21:28,200
এখানকার ইয়ন-জু'র কথা বলছেন নাকি কমিকের?
289
00:21:28,200 --> 00:21:30,800
অসাধারণ কোনো ইয়ন-জু'কে তো আমি চিনি না।
290
00:21:31,530 --> 00:21:32,800
আপনি ওকে তেমন পছন্দ করেন না?
291
00:21:32,800 --> 00:21:36,100
সিদ্ধান্তও নিতে পারছি না কোনটা বেশি গর্দভ।
292
00:21:36,600 --> 00:21:37,830
সে কি এতোটাই বাজে?
293
00:21:37,830 --> 00:21:39,870
বিশেষ করে এখানকার ইয়ন-জু...
294
00:21:39,870 --> 00:21:42,300
একইসাথে গবেট আর জঘণ্য।
295
00:21:42,300 --> 00:21:43,500
গবেট আর জঘণ্য।
296
00:21:45,400 --> 00:21:46,800
- প্রফেসর পার্ক?
- হুম?
297
00:21:46,800 --> 00:21:49,580
আপনি অর্ডার দেবেন না?
আমি কি কফি কিনে খাওয়াবো?
298
00:21:49,580 --> 00:21:50,800
- চলুন।
- এক মিনিট।
299
00:21:50,800 --> 00:21:53,330
আপনি কে বলুন তো?
300
00:21:54,030 --> 00:21:55,600
হ্যালো, আমি ইয়ন।
জু'র বন্ধু।
301
00:21:56,670 --> 00:21:59,230
ওহ, আচ্ছা। আচ্ছা।
302
00:21:59,630 --> 00:22:01,370
দুঃখিত ক্ষমা করবেন।
303
00:22:01,370 --> 00:22:04,470
- আমি হতাশ ছিলাম, তাই বোঝার চেষ্টা করবেন।
- কী নেবেন আপনি?
304
00:22:04,470 --> 00:22:06,430
আইসড ল্যাটে নেবেন?
305
00:22:10,970 --> 00:22:12,630
আবার কী হলো, প্রফেসর?
306
00:22:17,700 --> 00:22:20,700
আমাদের আগে কখনো দেখা হয়েছিল?
307
00:22:21,400 --> 00:22:22,830
- হয়েছিল নাকি?
- হয়নি?
308
00:22:23,870 --> 00:22:24,930
আমাদের আগে কখনো দেখা হয়নি।
309
00:22:25,770 --> 00:22:29,070
কিন্তু আপনাকে এতো পরিচিত লাগছে কেন?
310
00:22:29,800 --> 00:22:30,930
আপনি কি অন্যকারো মতো দেখতে?
311
00:22:34,970 --> 00:22:36,330
ওহ, খাং ছুল?
312
00:22:37,370 --> 00:22:38,400
খাং ছুল?
313
00:22:40,900 --> 00:22:43,400
আরে, আরে।
আপনি তার মতোই দেখতে।
314
00:22:43,400 --> 00:22:45,570
তাই তো। তাই তো।
315
00:22:46,970 --> 00:22:48,970
- ঠিক তার মতোই দেখতে আপনি।
- করছো কী তুমি?
316
00:22:48,970 --> 00:22:51,530
- অনেকেই এ কথাটা বলে।
- ঠিক না? ঠিক না?
317
00:22:51,530 --> 00:22:54,300
খোদা, এটা কিভাবে সম্ভব?
318
00:22:54,300 --> 00:22:56,600
আপনি দেখতে অবিকল তার মতো।
319
00:22:56,600 --> 00:22:58,200
প্রফেসর, চলুন গিয়ে অর্ডার করি...
320
00:22:58,200 --> 00:22:59,600
সিরিয়াসলি,
321
00:22:59,600 --> 00:23:01,570
কমিকটা নিয়ে বানানো মুভিটার জন্য
আপনি একদম পারফেক্ট।
322
00:23:01,570 --> 00:23:04,600
একদম পারফেক্ট অভিনেতা হবেন আপনি।
323
00:23:04,600 --> 00:23:06,000
- তাই মনে হয়?
- অবশ্যই।
324
00:23:06,330 --> 00:23:09,900
আপনি অডিশন দিচ্ছেন না কেন?
কী করেন আপনি?
325
00:23:09,900 --> 00:23:11,370
- ওহ, আপনাকে আমার বিজনেস কার্ড দেই।
- আচ্ছা।
326
00:23:13,970 --> 00:23:16,400
আচ্ছা দেখা যাক।
প্রেসিডেন্ট খাং ছুল।
327
00:23:19,700 --> 00:23:20,770
খাং ছুল?
328
00:23:22,830 --> 00:23:25,830
অনেকেই বলে আমি তার মতো দেখতে,
তাই মজা করে এটা বানিয়েছি।
329
00:23:27,000 --> 00:23:29,510
খোদা রে খোদা।
330
00:23:29,510 --> 00:23:32,270
আপনি তো বেশ মজার মানুষ।
331
00:23:32,670 --> 00:23:34,740
খুবই মজার মানুষ আপনি।
332
00:23:34,740 --> 00:23:37,300
পরিচিত হয়ে ভালো লাগলো, প্রেসিডেন্ট খাং।
333
00:23:38,230 --> 00:23:40,900
- প্রফেসর, আমাদের যেতে হবে।
- আচ্ছা।
334
00:23:40,900 --> 00:23:44,000
এমন মজার মানুষের দেখা কোথায় পেলে?
335
00:23:44,000 --> 00:23:46,970
দেখা হয়ে আসলেই ভালো লাগলো।
আমাদের সত্যিই কথা বলা উচিত।
336
00:23:47,400 --> 00:23:48,500
দাঁড়াও।
337
00:23:48,500 --> 00:23:49,800
প্রফেসর পার্ক।
338
00:23:49,800 --> 00:23:50,870
- আচ্ছা।
- প্লিজ।
339
00:23:50,870 --> 00:23:52,830
- একদিন কোথাও ড্রিঙ্ক করি চলুন।
- আসুন।
340
00:24:00,830 --> 00:24:02,530
আমাদের ২০ মিনিট তার পেছনেই ব্যয় করেছি।
341
00:24:04,000 --> 00:24:06,700
তোমাকে বাড়ি পৌঁছে দিতে হবে না, তাই না?
বাড়ি পৌঁছেই আঁকানো শুরু কোরো।
342
00:24:07,300 --> 00:24:08,330
ঠিক আছে।
343
00:24:09,330 --> 00:24:11,570
কিন্তু তোমার কোন বিপদ হবে না তো?
344
00:24:12,570 --> 00:24:14,930
জানোই তো, আমি চাইলে ইচ্ছাশক্তি দ্বারা
যেকোনকিছু করতে পারি।
345
00:24:15,500 --> 00:24:16,570
আমাকে নিয়ে ভেবো না।
346
00:24:17,330 --> 00:24:18,730
দয়া করে সাবধানে থেকো।
347
00:24:20,670 --> 00:24:21,730
তোমাকে ফোন দেবো।
348
00:24:48,830 --> 00:24:51,830
আমি যে হোটেলে থাকতাম
সেটা কি রেফারেন্সে আছে?
349
00:24:53,100 --> 00:24:54,190
হ্যাঁ, এইযে এখানে।
350
00:24:54,190 --> 00:24:56,870
আমি শুধু নামটা পাল্টে
মিরাকল হোটেল করে দিয়েছিলাম।
351
00:25:00,170 --> 00:25:01,270
ঠিকানাটা কী?
352
00:25:02,300 --> 00:25:03,300
সেটা তো জানি না।
353
00:26:14,530 --> 00:26:15,840
কোথায় তুমি?
354
00:26:15,840 --> 00:26:18,830
- বাসার দিকে যাচ্ছি।
- আমরা কি এখন কমিকের ভেতর?
355
00:26:19,270 --> 00:26:20,800
কীসব বলছো?
356
00:26:20,800 --> 00:26:22,930
তাহলে আমরা ফোনে কিভাবে কথা বলছি?
357
00:26:23,700 --> 00:26:25,300
আমরা তো এখন ফোনে কথা বলছি।
358
00:26:26,400 --> 00:26:27,900
তাহলে সো-হি'কে দেখলাম কেন?
359
00:26:29,430 --> 00:26:32,200
সো-হি,
ইয়ুন সো-হি'র কথা বলছো?
360
00:26:34,270 --> 00:26:35,270
না।
361
00:26:35,770 --> 00:26:36,930
তাহলে কী বলছো?
362
00:26:39,570 --> 00:26:41,700
কিছু না, তোমাকে পরে ফোন দেবো।
বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে।
363
00:27:06,370 --> 00:27:07,430
সু-বং।
364
00:27:16,270 --> 00:27:17,400
সু-বং।
365
00:27:19,230 --> 00:27:20,270
সু-বং।
366
00:27:22,530 --> 00:27:24,300
কোথায় গেল ও?
367
00:27:46,300 --> 00:27:50,770
"মুংশেই ইউনিভার্সিটি মেডিকেল কলেজ"
368
00:27:51,400 --> 00:27:53,630
- হ্যালো?
- বাবার কী হয়েছে?
369
00:27:54,000 --> 00:27:56,700
- কী?
- দরজা খোলা, আর বাবা রুমে নেই।
370
00:27:57,200 --> 00:27:59,170
বাবা কোথায় গেল?
371
00:27:59,170 --> 00:28:01,530
আমি অবশ্যই দরজাটা লক করে এসেছিলাম।
372
00:28:02,930 --> 00:28:04,330
তাকে খুঁজে তোমাকে ফোন দিচ্ছি।
373
00:28:07,870 --> 00:28:08,870
ইয়ন-জু।
374
00:28:13,170 --> 00:28:15,700
- বাবা।
- ইয়ন-জু।
375
00:28:16,930 --> 00:28:18,000
বাবা।
376
00:28:22,200 --> 00:28:23,230
বাবা।
377
00:28:40,370 --> 00:28:42,800
- কখন ফিরেছো?
- মিনিটখানেক আগে।
378
00:28:42,800 --> 00:28:46,250
তোমার কথামতো জায়গাটা খালি করিনি,
কিন্তু ওখানে করবে'টা কী?
379
00:28:46,250 --> 00:28:48,470
এখানে ফিরলে আমার একটা থাকার জায়গা লাগবে।
380
00:28:49,200 --> 00:28:50,430
কোথা থেকে আসবে?
381
00:28:52,400 --> 00:28:54,470
চাঁদ থেকে?
382
00:28:55,430 --> 00:28:57,400
ফাজলামো বন্ধ করো।
আমি সিরিয়াস।
383
00:28:58,170 --> 00:29:01,100
গতকাল তোমার শেষকৃত্য পালন করেছি আমি।
এ অবস্থায় মজা করো কী করে?
384
00:29:01,900 --> 00:29:04,630
দুঃখিত।
ব্যাপারটা আসলে সহজে বোঝানো সম্ভব না।
385
00:29:05,070 --> 00:29:07,170
সময় হলে তোমাকে বলবো।
উইলটা কোথায়?
386
00:29:08,970 --> 00:29:10,000
এইযে।
387
00:29:10,670 --> 00:29:12,460
"ছা ইয়ং-হো ল ফার্ম"
388
00:29:12,460 --> 00:29:14,770
"সম্পত্তি হস্তান্তর"
389
00:29:21,300 --> 00:29:23,630
ওসব আমাকে দিয়ো না।
আমি এসবে জড়াতে চাই না।
390
00:29:24,300 --> 00:29:25,710
এছাড়া আর কাকে বিশ্বাস করবো?
391
00:29:25,710 --> 00:29:26,770
আগেই বলেছি, আমি অবসরে যাবো।
392
00:29:27,530 --> 00:29:29,600
আবারো মার্শাল আর্ট শুরু করবো।
393
00:29:30,400 --> 00:29:32,070
কাগজপত্র ঘাঁটাঘাঁটি ঘৃণা করি আমি।
394
00:29:32,600 --> 00:29:35,650
আপাতত তোমার নামেই সব ছেড়ে দিচ্ছি।
এরপর তোমার যা ইচ্ছা করতে পারো।
395
00:29:35,650 --> 00:29:36,800
ধুর ছাই।
396
00:29:38,130 --> 00:29:40,600
আচ্ছা।
তুমি সো-হি'কে দেখেছিলে?
397
00:29:43,030 --> 00:29:44,870
- কী?
- সো-হি মনে হয় তোমাকে দেখেছে।
398
00:29:45,800 --> 00:29:47,800
- কোথায়?
- লবি'র সামনে।
399
00:29:48,170 --> 00:29:49,830
ও বললো সে তোমাকে গাড়ি নিয়ে যেতে দেখেছে।
400
00:29:51,770 --> 00:29:52,870
ও কি সত্যিই আমাকে দেখেছে?
401
00:29:55,800 --> 00:29:59,300
সো-হি, আমাকে যেতে হবে।
একজনের সাথে দেখা করতে।
402
00:30:00,130 --> 00:30:01,130
তোমাকে ট্যাক্সি ডেকে দিচ্ছি।
403
00:30:01,130 --> 00:30:02,400
এইমাত্র প্রেসিডেন্ট খাং'কে দেখলাম।
404
00:30:03,400 --> 00:30:05,500
- কী?
- সে একটু আগেই এখানে ছিল।
405
00:30:06,430 --> 00:30:10,200
সে সামনে দিয়ে গাড়ি নিয়ে গেল,
তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল।
406
00:30:11,900 --> 00:30:13,470
কিসব বলছো?
এ হতেই পারে না।
407
00:30:14,570 --> 00:30:15,600
সে মারা গেছে।
408
00:30:16,370 --> 00:30:19,030
না।
সেও আমাকে দেখেছে।
409
00:30:20,670 --> 00:30:21,870
এটা কী করে সম্ভব?
410
00:30:23,630 --> 00:30:25,230
হঠাৎ করেই দিন হয়ে গিয়েছিল।
411
00:30:26,200 --> 00:30:27,800
দরজা দিয়ে বেরিয়েই
দিনের আলো দেখলাম।
412
00:30:28,830 --> 00:30:30,600
তখনই প্রেসিডেন্ট খাং উপস্থিত হলো।
413
00:30:31,830 --> 00:30:35,400
এখন হঠাৎ করেই আবার রাত হয়ে গেছে।
414
00:30:36,030 --> 00:30:37,700
তার গাড়িও উধাও হয়ে গেছে।
415
00:30:39,430 --> 00:30:40,500
হচ্ছেটা কী?
416
00:30:44,900 --> 00:30:47,630
ব্যাপারটা সামলানো কঠিন ছিল।
তোমাকে আরো সতর্ক হতে হবে।
417
00:30:52,800 --> 00:30:54,330
হ্যালো? হ্যাঁ।
418
00:30:55,170 --> 00:30:56,230
আমি বেরোচ্ছি।
419
00:31:01,100 --> 00:31:02,130
এটা কি...
420
00:31:03,930 --> 00:31:04,970
আরেকটা ভ্যারিয়াবল?
421
00:31:07,900 --> 00:31:10,300
হ্যাঁ। আমি নিশ্চিতভাবেই
সো-হি'র কথা ভাবছিলাম।
422
00:31:11,100 --> 00:31:12,900
হঠাৎ করেই হোটেলের কাছে এসে
তার কথা মনে উঁকি দিয়েছিল।
423
00:31:55,600 --> 00:31:58,930
আমি হচ্ছি প্রধান চরিত্র,
আর আমি বাস্তব পৃথিবীতে বাস করছি।
424
00:32:00,000 --> 00:32:01,200
তাহলে এটা হচ্ছে তৃতীয় তত্ত্ব।
425
00:32:03,900 --> 00:32:05,500
যদি আমি কার্টুনের কোনো ক্যারেক্টারের কথা ভাবি,
426
00:32:06,330 --> 00:32:09,100
তাদের বাস্তব পৃথিবীতে ডেকে আনা সম্ভব?
427
00:32:14,200 --> 00:32:15,270
আমি কি...
428
00:32:18,100 --> 00:32:19,830
দূর্ঘটনাক্রমে কাউকে ডেকে ফেলেছি?
429
00:32:29,200 --> 00:32:31,370
কোথাও কোনো ব্যথা হচ্ছে?
তুমি ঠিক আছো?
430
00:32:31,970 --> 00:32:33,400
মনে হয় ঠিকই আছি।
431
00:32:35,200 --> 00:32:36,370
তুমি পানি খাবে?
432
00:32:39,230 --> 00:32:41,200
খানিকটা বিশ্রাম নিয়ে,
তারপর তোমার হাসপাতালে যাওয়া উচিত।
433
00:32:41,630 --> 00:32:44,770
তোমার কিছু পরীক্ষা করানো দরকার।
কে জানে কোথায় কি না কি ক্ষতি হয়েছে?
434
00:32:47,000 --> 00:32:48,270
কী হয়েছিল?
435
00:32:50,170 --> 00:32:51,570
আমি ফিরে এলাম কী করে?
436
00:32:52,600 --> 00:32:54,770
তুমি প্রথমে গল্পটা যেভাবে সাজিয়েছিলে
সেভাবেই সব ঘটছে।
437
00:32:54,770 --> 00:32:56,660
খাং ছুল ফিরে এসে
তোমার পরিবর্তে গল্পটা লিখেছে।
438
00:32:56,660 --> 00:32:58,230
সে হান ছল-হো'কে দিয়ে খুনীকে খুন করাচ্ছে।
439
00:32:59,030 --> 00:33:01,100
সে বলেছিল এটাই তোমাকে ফিরিয়ে আনার একমাত্র পথ।
440
00:33:02,200 --> 00:33:03,200
খাং ছুল?
441
00:33:04,070 --> 00:33:06,230
হ্যাঁ। খাং ছুল।
442
00:33:07,670 --> 00:33:09,230
সে এখানে এসেছিল, বাবা।
443
00:33:11,470 --> 00:33:13,830
মনে নেই?
একসাথে আমরা তো কয়েকদিন কাটিয়েছি।
444
00:33:15,530 --> 00:33:16,570
মনে নেই।
445
00:33:17,700 --> 00:33:18,730
কিচ্ছু মনে নেই।
446
00:33:21,100 --> 00:33:24,800
এখন ওসব চিন্তা বাদ দাও।
তোমার বিশ্রামের প্রয়োজন, বাবা।
447
00:33:26,030 --> 00:33:27,070
খাং ছুল...
448
00:33:27,770 --> 00:33:28,830
খাং ছুল এখন কোথায়?
449
00:33:29,170 --> 00:33:30,870
সে আবারো ফিরে গেছে।
450
00:33:31,500 --> 00:33:32,630
কার্টুনের ভেতরে?
451
00:33:33,230 --> 00:33:35,800
হ্যাঁ।
সে জানতো না তুমি ফিরে এসেছো।
452
00:33:36,530 --> 00:33:39,130
খুনীর মৃত্যু নিশ্চিত করেই সে ফিরে আসবে।
453
00:33:41,670 --> 00:33:44,590
সু-বং'কে একটা ফোন দেই।
ও শুনে ভীষণ খুশি হবে।
454
00:33:44,590 --> 00:33:47,070
তোমার জন্য ওর হার্ট অ্যাটাক হয়ে যায় যায় অবস্থা।
455
00:33:48,200 --> 00:33:50,100
তারমানে খাং ছুল ব্যাটা এখানে নাই?
456
00:34:00,430 --> 00:34:02,370
শালার হুদাই অপেক্ষা করলাম।
457
00:34:05,200 --> 00:34:06,200
কী?
458
00:34:06,730 --> 00:34:08,200
বুঝাইতে চাইছি যে...
459
00:34:09,200 --> 00:34:12,900
ভাবছিলাম তোদের দুইটারে একসাথে
সাইজ করার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ।
460
00:34:17,270 --> 00:34:18,300
বাবা।
461
00:34:20,570 --> 00:34:21,600
বাবা?
462
00:34:24,670 --> 00:34:25,730
আমি তোর বাপ নাকি রে?
463
00:34:39,030 --> 00:34:41,510
দো-ইয়ুন।
হান ছল-হো কোথায়?
464
00:34:41,510 --> 00:34:45,340
এটা কিভাবে হলো?
একটা পুলিশ স্টেশনে এটা সম্ভব হয় কী করে?
465
00:34:48,130 --> 00:34:49,200
কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।
466
00:34:50,230 --> 00:34:51,970
ঠিক আছে। আমাকে জানিও।
467
00:34:53,500 --> 00:34:56,070
- কী হয়েছে?
- মিস ইয়ুন করেছিল, হান সাং-হুনের ব্যাপারে।
468
00:34:56,070 --> 00:34:58,230
- সে মারা গেছে?
- না, সে পালিয়েছে।
469
00:34:58,840 --> 00:35:00,560
- কী?
- এটা কিভাবে সম্ভব?
470
00:35:00,560 --> 00:35:03,070
স্টেশনের ভেতর থেকে
একজন খুনীকে কিভাবে হাতছাড়া করলো?
471
00:35:16,900 --> 00:35:19,050
এই।
কথা কানে যায় না?
472
00:35:19,050 --> 00:35:20,870
আমাকে প্রসিকিউশনে ভুলেও পাঠাবি না!
473
00:35:21,340 --> 00:35:24,670
হান ছল-হো রাস্তাতেই আমাকে মেরে দেবে।
বুঝতে পারছিস না?
474
00:35:25,340 --> 00:35:29,670
সে আমাকে মারার জন্য লোক পাঠাবে!
475
00:35:29,670 --> 00:35:32,600
এক্ষুণি আমাকে বাঁচানোর ব্যবস্থা কর, গাধার দল!
476
00:35:38,130 --> 00:35:39,200
হান ছল-হো'কে ফোন দে।
477
00:35:40,230 --> 00:35:42,270
বললাম, হান ছল-হো'কে নিয়ে আয়!
478
00:35:42,270 --> 00:35:43,530
শালার মায়রে বাপ।
479
00:35:56,500 --> 00:35:57,670
এই, ব্যাটা কোথায় গেল?
480
00:36:07,030 --> 00:36:08,030
কী?
481
00:36:10,400 --> 00:36:11,430
কী হলো?
482
00:36:21,200 --> 00:36:23,530
হ্যাঁ। ১০টার মধ্যে এসো।
আচ্ছা।
483
00:36:46,900 --> 00:36:49,700
জি। আমার নাম পার্ক সু-বং।
জি।
484
00:36:50,870 --> 00:36:52,970
আমার ইদানিং বুক ধড়ফড়ের সমস্যা হচ্ছে।
485
00:36:53,400 --> 00:36:55,030
জি, এক্ষুণি চলে আসছি।
জি।
486
00:36:55,400 --> 00:36:56,530
জি, ধন্যবাদ।
487
00:38:32,170 --> 00:38:33,430
তুমি এখানে আঁটকে আছো?
488
00:38:34,370 --> 00:38:35,400
এবার বেরিয়ে এসো।
489
00:39:00,470 --> 00:39:01,500
বাবা?
490
00:39:05,370 --> 00:39:06,470
আমি তোর বাপ নাকি রে?
491
00:39:10,800 --> 00:39:11,970
অনেকদিন পর, ইয়ন-জু।
492
00:39:15,600 --> 00:39:17,470
তুই-ই সব নষ্টের গোড়া।
493
00:39:17,470 --> 00:39:19,430
তোর কারণে গল্পটা জগাখিচুড়ী হয়ে গেছে।
494
00:39:19,430 --> 00:39:21,670
তোর আঁকাআঁকি চালিয়ে যাবার জন্যে।
495
00:39:22,770 --> 00:39:25,070
খাং ছুলের বহু আগেই মরার কথা ছিল।
496
00:39:26,130 --> 00:39:28,400
তুই তাকে লুকিয়ে রেখে বাঁচিয়ে দিয়েছিস।
497
00:39:28,870 --> 00:39:31,630
তুই বইটা অন্য পৃথিবীতে নিয়ে গিয়ে
খাং ছুলের চোখ খুলে দিয়েছিস।
498
00:39:31,970 --> 00:39:33,570
যদি তুই না থাকতি,
499
00:39:33,570 --> 00:39:36,610
এসব বহু আগেই খতম হয়ে যেত।
500
00:39:36,610 --> 00:39:39,230
মরার কী একটা ভেজাল!
501
00:39:42,400 --> 00:39:44,200
আমি এখানকার সবগুলো কার্টুন দেখেছি।
502
00:39:45,400 --> 00:39:47,900
আমি জানি খাং ছুল কিভাবে দুই পৃথিবীতে
যাওয়া আসা করে।
503
00:39:48,770 --> 00:39:51,310
কৌশলটা একবার ধরতে পারলেই,
করা একদম সহজ।
504
00:39:51,310 --> 00:39:52,730
আমার কাছে জলভাত বলতে গেলে।
505
00:39:56,600 --> 00:39:57,670
যাবি আমার সাথে?
506
00:39:58,900 --> 00:39:59,970
তোর জামাইকে খুঁজতে?
507
00:40:06,070 --> 00:40:07,670
সে জিজ্ঞাসাবাদের সময় ভোজবাজির মতো হাওয়া হয়ে গেছে।
508
00:40:08,230 --> 00:40:10,210
- এটা বিশ্বাসযোগ্য মনে হয়?
- কখন ঘটেছে এটা?
509
00:40:10,210 --> 00:40:11,570
প্রায় একঘন্টা পেরিয়ে গেছে নিশ্চিত।
510
00:40:14,200 --> 00:40:15,900
দুঃখিত।
তোমাকে পরে ফোন দেবো।
511
00:40:16,840 --> 00:40:17,840
কোথায় যাচ্ছো?
512
00:40:26,730 --> 00:40:27,770
কোথায় যাচ্ছো তুমি?
513
00:40:36,870 --> 00:40:38,900
[ ওহ ইয়ন-জু ]
514
00:40:45,300 --> 00:40:49,970
[ খাং ছুল ]
515
00:40:51,840 --> 00:40:52,840
আচ্ছা।
516
00:40:54,000 --> 00:40:55,070
একটা গাড়ি আঁকাও।
517
00:41:04,470 --> 00:41:05,530
একটা মোবাইলও আঁকাও।
518
00:41:15,470 --> 00:41:19,030
দেখেন, আমরা পুরোপুরি রেডি হয়ে ছিলাম।
519
00:41:19,430 --> 00:41:21,980
তারপর হঠাৎ করে, একটা সাইরেন বেজে উঠলো।
520
00:41:21,980 --> 00:41:24,170
ব্যাটা নাকি পালিয়েছে।
521
00:41:24,170 --> 00:41:25,870
সে জিজ্ঞাসাবাদ রুম থেকে পালিয়েছে।
522
00:41:25,870 --> 00:41:27,600
নিজের কথা শুনতে পাচ্ছো?
523
00:41:27,600 --> 00:41:29,600
সে ওই রুম থেকে পালায় কী করে?
524
00:41:33,340 --> 00:41:35,200
ব্যাটা ওখান থেকে বেরুলো কী করে?
525
00:41:37,800 --> 00:41:39,200
অবস্থা আরো খারাপ হচ্ছে।
526
00:41:41,730 --> 00:41:45,030
[ রেস্ট্রিকটেড নাম্বার ]
527
00:41:47,100 --> 00:41:48,260
হ্যালো?
528
00:41:48,260 --> 00:41:50,370
আমাকে ঘাটাতে মানা করেছিলাম না?
529
00:41:52,370 --> 00:41:55,800
তোমাকে এতো সাহায্য করলাম।
এরপরও কথা কানে গেল না!
530
00:41:56,670 --> 00:41:58,970
তুমি ওই রুম থেকে বেরুলে কী করে?
531
00:41:58,970 --> 00:42:00,700
আমাকে ঘাটিও না!
532
00:42:01,100 --> 00:42:03,630
চাইলে তোমাকে এই মুহূর্তেই মেরে দিতে পারি আমি।
533
00:42:04,530 --> 00:42:06,500
তোমার কোন ধারণাই নেই কিভাবে কী করতে হয়।
534
00:42:06,500 --> 00:42:08,230
কাকে দিয়ে মারাবে ভেবেছিলে?
535
00:42:09,270 --> 00:42:11,730
জাং ওন-হুই?
জানি না ভেবেছো?
536
00:42:15,100 --> 00:42:16,200
একটা লুকোনোর জায়গা ঠিক করো।
537
00:42:17,340 --> 00:42:18,400
এক্ষুণি।
538
00:42:18,900 --> 00:42:21,030
পাঁচ মিনিটের মধ্যে একটা জায়গা খুঁজে বের করে
আমাকে ঠিকানা পাঠাও।
539
00:42:21,930 --> 00:42:23,440
তোমাকে আগেই বলেছিলাম।
540
00:42:23,440 --> 00:42:24,930
আমরা এখন একই নৌকার যাত্রী।
541
00:42:26,500 --> 00:42:27,570
আমরা...
542
00:42:28,600 --> 00:42:29,600
একই নৌকায় কেন?
543
00:42:30,030 --> 00:42:31,230
খাং ছুল বেঁচে আছে।
544
00:42:33,530 --> 00:42:35,070
শালা এখনো মরেনি।
545
00:42:36,130 --> 00:42:38,800
খাং ছুল'কে ধরতে চাইলে
ভুলেও অন্যকিছু মাথায় আনবে না, ঠিক আছে?
546
00:42:51,470 --> 00:42:53,300
গমইয়ংয়ের দিকে যাও।
জলদি করো।
547
00:42:55,800 --> 00:42:57,170
ভালো করেছো।
548
00:42:57,970 --> 00:42:59,230
এরপর তুমি বিশ্রাম নিতে পারবে।
549
00:43:00,300 --> 00:43:02,340
ওই ট্যাবলেটটা আমার আর দরকার নেই,
550
00:43:02,340 --> 00:43:03,400
তাই ওটা সম্পূর্ণ নষ্ট করে ফেলো।
551
00:43:06,370 --> 00:43:07,400
চালাও।
552
00:43:36,370 --> 00:43:37,370
খোদা।
553
00:43:43,430 --> 00:43:44,430
ওহ খোদা।
554
00:43:45,400 --> 00:43:46,700
ছুল...
555
00:43:50,270 --> 00:43:51,500
- এখানেই থাকো।
- কী?
556
00:43:51,970 --> 00:43:53,030
পরে এসো।
ভেতরে বিপজ্জনক।
557
00:43:53,730 --> 00:43:55,770
খাং ছুল!
খাং ছুল, কী হয়েছে?
558
00:44:36,830 --> 00:44:37,870
কী হয়েছে?
559
00:44:38,430 --> 00:44:39,770
জায়গাটা বিপজ্জনক।
অন্যকোথাও যাও।
560
00:44:40,170 --> 00:44:42,650
হচ্ছেটা কী?
ভেবেছিলাম সবকিছু ঠিকঠাক যাচ্ছে।
561
00:44:42,650 --> 00:44:44,570
- খুনী ইয়ন-জু'কে অপহরণ করেছে।
- কী?
562
00:44:44,970 --> 00:44:47,600
খুনী ইয়ন-জু'কে অপহরণ করেছে?
সে কেন...
563
00:44:47,600 --> 00:44:49,870
ছুল! ছুল! খাং ছুল!
564
00:44:52,300 --> 00:44:53,530
ধুত্তুরি।
565
00:44:54,030 --> 00:44:56,670
কোথা থেকে যে শুরু করবো আমি?
566
00:44:58,530 --> 00:44:59,870
শালা আসলে কে?
567
00:45:12,470 --> 00:45:14,730
হ্যালো?
তোমরা রাস্তাতেই আছো?
568
00:45:15,670 --> 00:45:17,130
মনোযোগ দিয়ে শোনো।
569
00:45:17,130 --> 00:45:20,300
ব্যাটাকে মারবে না।
শুধু দেখবে সে কী করে।
570
00:45:21,730 --> 00:45:25,130
আমাকে একটা জিনিস চেক করতে হবে,
তাই ব্যাটা যাতে পালাতে না পারে নিশ্চিত করবে!
571
00:45:25,530 --> 00:45:26,570
বুঝতে পেরেছো?
572
00:45:27,530 --> 00:45:29,730
আচ্ছা।
আমি নিজে ওখানে আসবো।
573
00:45:39,200 --> 00:45:40,430
হান সাং-হুন'কে কোথায় পাঠিয়েছিস?
574
00:45:43,030 --> 00:45:45,430
- তুই...
- কোন ঠিকানার কথা বলছিলি?
575
00:45:55,830 --> 00:45:56,830
হান সাং-হুন কোথায়?
576
00:45:57,330 --> 00:46:00,100
তুই বেঁচে আছিস কিভাবে?
577
00:46:03,070 --> 00:46:04,900
বল এক্ষুণি।
আমার হাতে সময় নেই।
578
00:46:08,530 --> 00:46:11,400
স্যার! স্যার!
ভেতরে কী হচ্ছে?
579
00:46:11,400 --> 00:46:12,470
"হান ছল-হো"
580
00:46:14,300 --> 00:46:15,730
কে আপনি?
581
00:46:17,900 --> 00:46:20,100
- খাং ছুল।
- খাং ছুল?
582
00:46:22,370 --> 00:46:24,170
স্যার! স্যার!
583
00:46:26,200 --> 00:46:27,200
আপনি ঠিক আছেন?
584
00:46:31,570 --> 00:46:34,200
কী হয়েছিল?
লোকটাকে একদম খাং ছুলের মতো লাগছিল।
585
00:46:48,270 --> 00:46:50,400
[ গমইয়ং ]
586
00:46:51,870 --> 00:46:54,030
আপনাকে হাসপাতালে নিয়ে যাবো?
587
00:46:55,370 --> 00:46:56,570
আমাদের একটু একা থাকতে দাও।
588
00:46:59,730 --> 00:47:01,700
আমি দুঃখিত।
589
00:47:02,170 --> 00:47:04,470
আমি কাউকে ভেতরে ঢুকতে দেখিনি।
এটা কিভাবে হলো?
590
00:47:05,230 --> 00:47:07,700
- খাং ছুল...
- জি?
591
00:47:08,930 --> 00:47:10,430
খাং ছুল জীবিত ছিল।
592
00:47:10,800 --> 00:47:14,070
খাং ছুল তো মারা গেছে, তাই না?
সে দেখতে প্রায় একইরকম ছিল, কিন্তু...
593
00:47:18,300 --> 00:47:19,930
সে ঠিকই বলেছিল।
594
00:47:22,700 --> 00:47:24,700
হাতে অনুশোচনা পত্র থাকলে ভালো হয়।
595
00:47:27,070 --> 00:47:28,130
কে তুমি?
596
00:47:31,130 --> 00:47:32,330
কিছু একটা আছে।
597
00:47:33,370 --> 00:47:35,000
কিছু একটা আছে যা আমি জানি না।
598
00:47:37,630 --> 00:47:40,700
দুদিক থেকে আমাকে হুমকি দেওয়ার এতোবড় হিম্মত?
599
00:47:43,070 --> 00:47:45,030
- গাড়ি বের করো।
- কোথায় যাবেন আপনি?
600
00:47:46,500 --> 00:47:48,870
যদি কিছু না জেনে থাকি,
সেটা বের করা উচিত।
601
00:47:52,370 --> 00:47:53,370
বাঁদিকে।
602
00:47:58,530 --> 00:47:59,730
এবার ডানদিকে।
603
00:48:07,700 --> 00:48:09,130
ঠিক আছে। থাম।
604
00:48:09,130 --> 00:48:14,000
[ নির্মাণকাজ চলছে ]
605
00:48:14,570 --> 00:48:15,600
গাড়ি বন্ধ কর।
606
00:48:20,730 --> 00:48:21,730
নাম।
607
00:48:52,270 --> 00:48:54,430
আমি তোকে তোর জামাইয়ের সামনেই মারতে চেয়েছিলাম।
608
00:48:56,200 --> 00:48:58,370
কিন্তু মনে হচ্ছে খাং ছুল'কে
এখানে আনার এটাই একমাত্র পথ।
609
00:49:02,530 --> 00:49:03,970
আমি বহুদিন অপেক্ষা করেছি।
610
00:49:04,870 --> 00:49:06,430
খাং ছুল তোকে ভুলে গিয়েছিল বলে।
611
00:49:09,570 --> 00:49:12,100
শালা যখন নিজের বউকেই চিনতো না
তখন তোকে মেরে কী লাভ হতো?
612
00:49:15,770 --> 00:49:20,900
এখন যেহেতু ও জানে তুই কে,
তোকে মারলে লাভ আছে।
614
00:49:23,230 --> 00:49:24,270
প্লিজ।
615
00:49:26,230 --> 00:49:27,300
প্লিজ।
616
00:49:29,930 --> 00:49:31,100
আমাকে ছেড়ে দাও।
617
00:49:33,300 --> 00:49:35,800
সম্ভব না, তুই ওর পরিবার।
618
00:49:36,500 --> 00:49:38,400
আমার অস্তিত্বের উদ্দেশ্যই হচ্ছে তোদের মারা।
619
00:49:45,200 --> 00:49:46,730
প্লিজ, হাতজোড় করছি।
620
00:49:49,030 --> 00:49:51,300
তাহলে ওকে বিয়ে করতে গেলি কোন দুঃখে?
621
00:49:51,970 --> 00:49:53,730
কেউ তো সেধে তোকে কমিকের নায়িকা হতে বলেনি।
622
00:49:54,530 --> 00:49:55,930
ভেবেছিলি শেষটা মধুর হবে?
623
00:50:14,530 --> 00:50:16,770
[ চলতে থাকবে ]
624
00:50:34,400 --> 00:50:35,730
ওইত্তেরি?!
625
00:50:37,600 --> 00:50:39,270
এই তোর কি মাথা খারাপ হয়েছে?
626
00:50:39,930 --> 00:50:40,930
সড়, শালা।
627
00:50:50,600 --> 00:50:52,370
[ W বাই ওহ সং-মু ]
628
00:50:54,470 --> 00:50:56,400
"ভেবেছিলি শেষটা মধুর হবে?"
629
00:51:13,030 --> 00:51:14,400
ধুশশালা।
630
00:51:55,170 --> 00:51:57,100
কী রে? কীসের আওয়াজ হলো?
631
00:51:59,200 --> 00:52:00,230
এখন কী করবো?
632
00:52:16,800 --> 00:52:18,230
ধুর শালারা।
633
00:52:18,800 --> 00:52:19,800
কী সমস্যা?
634
00:52:43,700 --> 00:52:47,670
[ চলতে থাকবে ]
635
00:52:54,170 --> 00:52:56,770
আমি ফিরে যাচ্ছি।
636
00:55:43,300 --> 00:55:45,070
এটা কিভাবে ঘটতে পারে?
637
00:55:45,570 --> 00:55:47,060
আপনি নিশ্চিত মেয়েটাকে আগে কখনো দেখেননি?
638
00:55:47,060 --> 00:55:48,440
অবশ্যই নিশ্চিত।
639
00:55:48,440 --> 00:55:51,800
আমার মনে হয় না সে আশেপাশে কোথাও থাকে।
কাকে কল করতাম শুনি?
640
00:55:52,130 --> 00:55:53,170
ব্যাপারটা গোলমেলে।
641
00:55:53,800 --> 00:55:54,800
বেশ উদ্ভটও।
642
00:55:55,230 --> 00:55:56,900
তার সাথে কোনো ব্যাগ বা ফোনও ছিল না।
643
00:56:00,830 --> 00:56:03,200
আপনি কে?
কোথা থেকে আসলেন আপনি?
644
00:56:04,100 --> 00:56:05,130
এখানে পাওয়া...
645
00:56:06,470 --> 00:56:07,500
মেয়েটার কী হয়েছে?
646
00:56:12,900 --> 00:56:13,930
আরে।
647
00:56:15,500 --> 00:56:16,700
কী হয়েছে এখানে?
648
00:56:22,830 --> 00:56:25,800
একটা রক্তাক্ত মেয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে ছিল,
649
00:56:26,170 --> 00:56:27,930
তাই একটু আগে আমি অ্যাম্বুলেন্স ডেকেছিলাম।
650
00:56:28,500 --> 00:56:30,400
- সে কি বেঁচে আছে?
- তখন তো ছিল,
651
00:56:30,970 --> 00:56:32,930
কিন্তু এখন নিশ্চিত না কারণ সে মৃত্যুর পথে ছিল।
652
00:56:34,570 --> 00:56:35,630
সে কোন হাসপাতালে আছে?
653
00:56:39,030 --> 00:56:40,570
শুনেছি তার অবস্থা সঙ্কটজনক...
654
00:56:41,070 --> 00:56:42,170
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে।
655
00:56:48,400 --> 00:56:50,400
আপনাকে আহত মনে হচ্ছে।
আপনি ঠিক আছেন?
656
00:56:52,330 --> 00:56:54,000
পেশেন্টের সাথে আপনার কী সম্পর্ক?
657
00:56:57,670 --> 00:56:59,430
আমি তার স্বামী।
658
00:57:57,770 --> 00:58:32,430
অনুবাদে:
〄 AsadujJaman 〄
659
00:58:32,770 --> 00:58:33,830
(W)