1
00:00:00,100 --> 00:00:06,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:07,870 --> 00:00:09,872
কোরিয়ার শীর্ষ ওয়েবটুন সিরিজ W।
3
00:00:13,960 --> 00:00:15,086
প্রধান চরিত্র খাং ছুল...
4
00:00:15,169 --> 00:00:16,420
সুন্দর লাগছে।
5
00:00:19,048 --> 00:00:21,926
...বাস্তবের এক মেয়ে
ওহ ইয়ন-জুর দেখা পায়,
6
00:00:22,385 --> 00:00:24,428
আর সুখী জীবনের স্বপ্ন দেখে।
7
00:00:26,222 --> 00:00:29,433
দশ বছর আগে ছুলের গোটা পরিবারকে
খুন করা খুনি সামনে আসে।
8
00:00:29,517 --> 00:00:31,143
ওর কপাল ফুটো করে দেবো।
9
00:00:32,144 --> 00:00:34,313
সে ইয়ন-জুকে মারার হুমকি দেয় ছুলকে।
10
00:00:35,231 --> 00:00:37,984
W এর চরিত্রদের উদ্দেশ্য
চলে যাওয়ার সাথে সাথে,
11
00:00:38,859 --> 00:00:41,070
চরিত্ররাও চলে যেতে শুরু করে।
12
00:00:41,362 --> 00:00:43,739
তাই লেখক সং-মুর সাথে
ছুল হাত মিলিয়ে
13
00:00:44,156 --> 00:00:46,242
W পৃথিবী আর ইয়ন-জুকে
বাঁচানোর চেষ্টা করে।
14
00:00:47,201 --> 00:00:49,704
তারা ছুলের পরিবারের খুনিকে
ধরার পরিকল্পনা করে,
15
00:00:50,037 --> 00:00:51,622
কিন্তু সেটা করার আগেই,
16
00:00:54,583 --> 00:00:56,294
সং-মুর চেহারা নিয়ে খুনি হাজির হয়ে
17
00:00:56,377 --> 00:00:57,962
ছুলের পরিকল্পনা ভেস্তে দেয়।
18
00:00:59,839 --> 00:01:02,425
সে ছুলের বাবা তুল্য
হিয়ন-সককে খুন করে
19
00:01:03,134 --> 00:01:04,844
ছুলকে ফাঁসিয়ে দেয়।
20
00:01:05,052 --> 00:01:06,721
গাড়ি থামাও। আমি চালাচ্ছি।
21
00:01:06,804 --> 00:01:09,724
ছুল পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে।
22
00:01:14,061 --> 00:01:17,315
তাকে ইয়ন-জু বাঁচায়,
সে তাকে বাঁচাতে বাস্তব জগতে যায়।
23
00:01:17,857 --> 00:01:18,941
গ্রোসারি শপিং।
24
00:01:22,111 --> 00:01:23,195
কেক।
25
00:01:24,572 --> 00:01:25,698
একটু খেয়ে দেখি।
26
00:01:27,867 --> 00:01:29,535
শপিংয়ে যাওয়া।
27
00:01:29,785 --> 00:01:31,704
এটা কেমন?
৫,০০০ উয়ন দাম।
28
00:01:31,954 --> 00:01:33,039
কমই আছে।
29
00:01:41,922 --> 00:01:43,299
এটা নিয়ে চারটা করলাম?
30
00:01:44,050 --> 00:01:45,885
আরও দুইটা করলে
আজকের হোমওয়ার্ক শেষ।
31
00:01:51,140 --> 00:01:52,558
বেকন বেশি দেবো?
32
00:01:53,142 --> 00:01:55,645
- একটু আগে কী বললে?
- কী বললাম?
33
00:01:56,520 --> 00:01:59,940
হোমওয়ার্ক নিয়ে কিছু বললে।
34
00:02:01,984 --> 00:02:04,236
দিনে ১০টি মিষ্টি কাজ করার হোমওয়ার্ক।
35
00:02:04,570 --> 00:02:06,989
তোমার হাজবেন্ড নাকি
মাত্র চারটা করে চলে গেছে।
36
00:02:09,367 --> 00:02:11,369
ভাবলাম ওনার হয়ে
সেগুলো আমি করি,
37
00:02:12,328 --> 00:02:13,537
যেহেতু আমার জীবন বাঁচিয়েছো।
38
00:02:16,374 --> 00:02:18,000
বলেছিলে তোমার হাজবেন্ড
আমার মতো দেখতে।
39
00:02:18,667 --> 00:02:20,086
সেজন্যই না
40
00:02:21,128 --> 00:02:22,254
আমাকে ফলো করছো?
41
00:02:22,963 --> 00:02:25,383
তুমি কীভাবে জানো?
42
00:02:26,258 --> 00:02:29,387
হোমওয়ার্কের ব্যাপারে
আমি তো কিছু বলিনি।
43
00:02:31,222 --> 00:02:32,223
পড়ে জেনেছি।
44
00:02:33,432 --> 00:02:34,308
কোত্থেকে?
45
00:02:48,072 --> 00:02:48,906
এটা থেকে।
46
00:02:52,618 --> 00:02:53,828
ওয়েবটুনটা তো চেনো?
47
00:02:55,621 --> 00:02:57,540
তোমার চেহারা বলছে
খুব ভালো চেনো।
48
00:02:59,208 --> 00:03:00,292
এটায় পড়ে জেনেছি।
49
00:03:00,668 --> 00:03:03,838
চারটা মিষ্টি কাজ করে
তোমার হাজবেন্ড চলে গেছে।
50
00:03:06,716 --> 00:03:08,050
খারাপ লোক।
51
00:03:08,718 --> 00:03:11,262
ওয়াইফের সাথে
কীভাবে এরকম করতে পারে?
52
00:03:13,556 --> 00:03:16,434
তোমার দেখা নেই,
আর আমারও কাজ ছিল না,
53
00:03:16,684 --> 00:03:17,935
তাই এটা বারবার পড়েছি।
54
00:03:19,854 --> 00:03:21,522
স্টোরিটা মজার ও ইন্টারেস্টিং ছিল।
55
00:03:22,398 --> 00:03:25,359
খাং ছুলের জন্য খারাপ লাগলেও,
সেও আমার মতো
56
00:03:26,402 --> 00:03:27,403
বোকা।
57
00:03:29,864 --> 00:03:31,699
সেজন্যই ধরা দিইনি।
58
00:03:32,450 --> 00:03:33,743
যাতে তোমার দেখা পাই।
59
00:03:34,535 --> 00:03:37,163
এরপর কী হবে
তোমার কাছে জানার আছে।
60
00:03:37,913 --> 00:03:41,167
সেটা না জেনে
জেলে যাওয়া যায় না।
61
00:03:45,755 --> 00:03:47,465
এর পরের বইটা পড়েছো?
62
00:03:49,300 --> 00:03:50,509
এরপর কী হয়েছে...
63
00:03:51,135 --> 00:03:52,970
ছুল আর ইয়ন-জুর?
64
00:03:57,349 --> 00:03:58,350
তো?
65
00:03:59,643 --> 00:04:01,645
ছুল কি ইয়ন-জুকে ভুলে গেছে?
66
00:04:03,439 --> 00:04:04,482
বলো।
67
00:04:06,233 --> 00:04:08,360
হঠাৎ উধাও হয়ে যাওয়া
তোমার স্বামীটা কি...
68
00:04:14,533 --> 00:04:15,409
আমি?
69
00:04:46,899 --> 00:04:48,150
উত্তর দিতে কষ্ট হয়?
70
00:04:57,076 --> 00:04:58,661
তাহলে একসাথে গিয়ে জানা যাক।
71
00:05:45,708 --> 00:05:48,794
এটা তোমার বাবার স্টুডিও, তাই না?
72
00:06:02,516 --> 00:06:03,601
আমি...
73
00:06:04,518 --> 00:06:07,396
জানতাম না বইটা সাথে নিয়ে গেছি।
74
00:06:10,149 --> 00:06:12,234
তোমাকে জানাতে চাইনি।
75
00:06:13,360 --> 00:06:15,154
গোপন রাখতে চেয়েছিলাম।
76
00:06:15,571 --> 00:06:16,697
আমি শুধু
77
00:06:17,823 --> 00:06:20,534
তোমার জন্য হ্যাপি এন্ডিং চেয়েছিলাম।
78
00:06:27,082 --> 00:06:28,375
সক-বম, দাঁড়ান।
79
00:06:28,459 --> 00:06:30,794
সক-বম, যাবেন না।
80
00:06:30,878 --> 00:06:32,880
ছাড়ুন।
81
00:06:33,047 --> 00:06:34,757
খুব ভয় করছে।
82
00:06:34,840 --> 00:06:38,010
আর আমি আপনাকে ভয় পাচ্ছি।
নিজে নিজে হাসেন।
83
00:06:38,093 --> 00:06:39,553
হাসপাতালে ফিরে যাচ্ছি।
84
00:06:40,846 --> 00:06:43,098
অন্তত ইয়ন-জু ফেরা পর্যন্ত
আমার সাথে থাকুন।
85
00:06:43,223 --> 00:06:45,601
ও কখন ফিরবে?
86
00:06:45,684 --> 00:06:48,062
কোথায় গেছে সেটাও তো জানেন না।
87
00:07:08,832 --> 00:07:09,917
তোমার বাবা কোথায়?
88
00:07:24,056 --> 00:07:24,890
কেন?
89
00:07:26,183 --> 00:07:27,393
দেখা করবো।
90
00:07:29,311 --> 00:07:31,146
ভেবো না, গুলি করবো না।
91
00:07:31,855 --> 00:07:33,857
একই ভুল দ্বিতীয়বার করবো না।
92
00:07:36,902 --> 00:07:37,945
কোথায় উনি?
93
00:07:38,112 --> 00:07:39,697
বাবা আঁকেনি ওসব।
94
00:07:40,280 --> 00:07:42,491
বাবা তোমাকে ফাঁসায়নি।
95
00:07:44,243 --> 00:07:45,536
ভুল বুঝো না।
96
00:08:00,009 --> 00:08:01,301
দরজা লক কেন?
97
00:08:02,302 --> 00:08:03,303
দেখতেই পাবে।
98
00:08:11,562 --> 00:08:12,563
মি. ওহ?
99
00:08:14,189 --> 00:08:15,691
এটা ওহ সং-মু?
100
00:08:17,568 --> 00:08:18,569
হ্যাঁ।
101
00:08:19,737 --> 00:08:20,738
কী হয়েছে ওনার?
102
00:08:21,697 --> 00:08:23,157
আমিও জানি না।
103
00:08:24,366 --> 00:08:27,327
কয়েক ঘন্টা ধরে এমন, যদিও
তোমার সময়ে এক মাস কেটে গেছে।
104
00:08:32,041 --> 00:08:33,208
মাথা ঘুরছে।
105
00:08:34,334 --> 00:08:35,335
আমার...
106
00:08:40,924 --> 00:08:42,968
ডা. খাং। ডা. খাং!
107
00:08:43,052 --> 00:08:45,262
কিছুক্ষণ থাকলেই হবে।
108
00:08:45,345 --> 00:08:47,765
বেশি সময় লাগবে না। না।
109
00:08:49,558 --> 00:08:51,435
রামেন খান একটু।
আমি বানিয়ে দিচ্ছি।
110
00:08:51,518 --> 00:08:55,064
রামেন সাধবেন না।
আর আমাকে এত ধরছেন কেন?
111
00:08:56,648 --> 00:08:58,192
দরজাটা বন্ধ ছিল না?
112
00:09:00,194 --> 00:09:01,445
কী হলো?
113
00:09:05,532 --> 00:09:07,201
কে... উনি কে?
114
00:09:07,284 --> 00:09:09,078
খাং... খাং...
115
00:09:09,661 --> 00:09:10,954
খাং কী?
116
00:09:11,163 --> 00:09:13,040
একটু হেল্প করবেন?
ও অজ্ঞান হয়ে গেছে।
117
00:09:13,791 --> 00:09:14,708
ইয়ন-জু।
118
00:09:15,501 --> 00:09:16,794
ইয়ন-জু।
119
00:09:33,644 --> 00:09:35,104
কী হলো?
শরীর খারাপ করছে?
120
00:09:35,479 --> 00:09:36,814
ভীষণ ক্লান্তি লাগছে।
121
00:09:37,731 --> 00:09:38,649
ক্লান্তি?
122
00:09:38,732 --> 00:09:40,818
এক মাস সময় স্কিপ করেছি।
123
00:09:41,735 --> 00:09:43,278
সেবারও এরকম হয়েছিল।
124
00:09:43,821 --> 00:09:45,531
তাহলে রেস্ট নিলেই হবে?
125
00:09:46,532 --> 00:09:47,574
হ্যাঁ, তাতেই হবে।
126
00:09:48,575 --> 00:09:49,743
ভালো।
127
00:09:53,622 --> 00:09:55,457
আপনি হাসপাতালে যাচ্ছেন?
128
00:09:55,749 --> 00:09:56,792
হ্যাঁ।
129
00:09:57,751 --> 00:10:01,421
মিস. কিম, আমরা আসছি।
একটা রুমের ব্যবস্থা করতে পারেন?
130
00:10:01,547 --> 00:10:04,049
কিছু বেসিক টেস্ট আর
বুকের এক্স-রে করতে হবে।
131
00:10:06,468 --> 00:10:07,719
কোথায় যাচ্ছো?
132
00:10:13,475 --> 00:10:14,643
যেও না।
133
00:10:17,354 --> 00:10:20,065
আমার একটু কাজ আছে।
শীঘ্রই চলে আসবো।
134
00:10:21,024 --> 00:10:22,276
মনে পড়েছে?
135
00:10:23,360 --> 00:10:24,403
আমাকে
136
00:10:26,071 --> 00:10:27,072
মনে পড়েছে?
137
00:10:29,449 --> 00:10:31,076
সব এখন মনে পড়েছে?
138
00:10:33,537 --> 00:10:34,538
না।
139
00:10:37,082 --> 00:10:38,584
শুধু ভাবছি
140
00:10:39,001 --> 00:10:40,627
কমিকের খাং ছুলের কেমন লাগতো।
141
00:10:43,463 --> 00:10:46,508
যেহেতু তুমি বদলাওনি,
শীঘ্রই জানতে পারবো
142
00:10:47,050 --> 00:10:48,719
তোমার অদ্ভুত সৌন্দর্যটা কী।
143
00:10:54,808 --> 00:10:56,852
একটু পরই আসছি।
ওর খেয়াল রাখবেন।
144
00:11:21,919 --> 00:11:22,920
ওটা খাং ছুল।
145
00:11:23,587 --> 00:11:26,048
খাং ছুলই। ও-ই।
কিন্তু এখানে কী করছে?
146
00:11:26,340 --> 00:11:28,592
খাং ছুল। খাং ছুল এখানে...
147
00:11:30,761 --> 00:11:31,762
আমি...
148
00:11:33,221 --> 00:11:34,431
ভেতরে আসতে পারি?
149
00:11:35,223 --> 00:11:37,726
হ্যাঁ। আসুন।
150
00:11:39,645 --> 00:11:40,729
আপনার নাম?
151
00:11:40,812 --> 00:11:42,147
পার্ক সু-বং।
152
00:11:43,523 --> 00:11:45,692
স্যরি, আপনার জুতা ধার নিতে পারি?
153
00:11:46,193 --> 00:11:47,235
জুতা আনা হয়নি।
154
00:11:48,111 --> 00:11:50,238
হ্যাঁ। অবশ্যই।
155
00:11:50,822 --> 00:11:51,865
ধন্যবাদ।
156
00:11:51,949 --> 00:11:52,991
শুনুন।
157
00:11:53,909 --> 00:11:56,036
আমাদের আগেও একবার দেখা হয়েছে।
158
00:11:56,954 --> 00:11:57,913
তাই নাকি?
159
00:11:58,580 --> 00:12:00,165
উঠানে।
160
00:12:12,928 --> 00:12:17,432
- স্যরি।
- স্যরিতে হবে না বোধহয়।
161
00:12:18,225 --> 00:12:20,936
স্যরি। বইয়ে নেই এমন সিন
আমার জানা নেই আসলে।
162
00:12:23,438 --> 00:12:24,398
আচ্ছা।
163
00:12:25,107 --> 00:12:26,274
স্ক্রু-ড্রাইভার আছে?
164
00:12:26,566 --> 00:12:28,443
স্ক্রু-ড্রাইভার?
ফ্ল্যাট নাকি ফিলিপস?
165
00:12:29,611 --> 00:12:31,196
দুইটাই?
166
00:12:36,952 --> 00:12:38,412
দৌড়
167
00:12:40,205 --> 00:12:41,081
এইযে।
168
00:12:42,499 --> 00:12:43,542
নিন।
169
00:12:43,667 --> 00:12:45,836
দুইটাই এনেছি,
170
00:12:45,919 --> 00:12:47,462
যদি লাগে।
171
00:12:51,591 --> 00:12:53,010
কী করবেন?
172
00:12:54,177 --> 00:12:56,513
ব্যাপারটা বিপজ্জনক হওয়ায়
এর পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না।
173
00:12:57,305 --> 00:12:58,932
এটা খুলে ফেললে
খুনি আর আসবে না।
174
00:12:59,599 --> 00:13:00,642
ও।
175
00:13:00,767 --> 00:13:02,936
খুললে তো আবার
লাগাতে পারবেন না।
176
00:13:03,228 --> 00:13:04,730
এটা আবার লাগলে তখন?
177
00:13:07,482 --> 00:13:10,861
ও, হ্যাঁ। আপনি তো
কম্পিউটার সাইন্স পড়েছেন।
178
00:13:13,155 --> 00:13:15,949
- ওহ সং-মুর কি হয়েছে?
- আসলে,
179
00:13:16,199 --> 00:13:18,035
নাস্তা কিনে ফিরে দেখি
180
00:13:18,118 --> 00:13:20,412
ওনার চেহারা অদৃশ্য হয়ে গেছে।
181
00:13:20,579 --> 00:13:22,831
আর খুনির কথামতো আঁকছিলেন,
182
00:13:22,914 --> 00:13:24,583
বন্দুক আর ভয়েস রেকর্ডিং।
183
00:13:25,083 --> 00:13:26,835
শুধু ওখানেই গড়বড় হয়নি।
184
00:13:26,918 --> 00:13:28,837
এখানকার অবস্থাও করুণ ছিল।
185
00:13:28,920 --> 00:13:30,672
ইয়ন-জু হঠাৎ উধাও হয়ে যায়
186
00:13:30,756 --> 00:13:32,466
স্যারের চেহারা অদৃশ্য হবার পর।
187
00:13:32,549 --> 00:13:35,177
ভয়ে কাঁপছিলাম আমি।
188
00:13:36,053 --> 00:13:38,513
আর তখন আপনি আসলেন।
189
00:13:41,349 --> 00:13:43,935
যাইহোক, ছুল সাহেব,
190
00:13:45,103 --> 00:13:46,229
হ্যান্ডশেক করতে পারি?
191
00:13:47,481 --> 00:13:49,524
অনেকদিন যাবত
আপনার ফ্যান আমি।
192
00:13:50,067 --> 00:13:52,736
পরিস্থিতির কারণে সেদিন
কথা বলতে পারিনি,
193
00:13:52,819 --> 00:13:54,237
তাই...
194
00:13:59,076 --> 00:14:00,452
খোদা।
195
00:14:02,537 --> 00:14:05,374
পেন্টহাউজ আর সম্প্রচার কেন্দ্র
আমি এঁকেছিলাম।
196
00:14:05,499 --> 00:14:07,250
আমিই এঁকেছিলাম।
197
00:14:07,793 --> 00:14:09,503
তিন বছর ধরে ব্যাকগ্রাউন্ড আঁকছি।
198
00:14:10,087 --> 00:14:11,129
তাই নাকি?
199
00:14:11,463 --> 00:14:12,839
দারুণ।
200
00:14:13,340 --> 00:14:16,510
বিয়ার খাবেন? আপনার পছন্দের ড্রিংক।
সবধরনের বিয়ার আছে আমার কাছে।
201
00:14:16,885 --> 00:14:17,886
পানি হলেই হবে।
202
00:14:17,969 --> 00:14:20,889
পানি আনছি তাহলে।
এক্ষুণি আনছি।
203
00:14:30,690 --> 00:14:33,652
ওরে, অস্থির।
204
00:14:34,778 --> 00:14:36,780
খাং ছুল, ওয়াও।
205
00:14:39,991 --> 00:14:40,992
তার ঘ্রাণও সুন্দর।
206
00:15:21,533 --> 00:15:23,368
২০১৫, W এর রেফারেন্স ডকুমেন্টস
২০১৪, W এর রেফারেন্স ডকুমেন্টস
207
00:15:29,541 --> 00:15:30,542
হায়, হায়।
208
00:15:45,682 --> 00:15:48,477
পানি নিন।
209
00:15:48,894 --> 00:15:51,605
ধন্যবাদ। ভলিউম ৩৪ এর পর কী হয়েছে
সেটা কোত্থেকে জানতে পারবো?
210
00:15:52,105 --> 00:15:54,900
- ভলিউম ৩৪?
- কী হতে যাচ্ছে জানতে
211
00:15:55,108 --> 00:15:57,110
পরের ভলিউম দেখা লাগবে।
212
00:15:57,736 --> 00:15:58,945
এই নিন।
213
00:16:01,573 --> 00:16:03,992
আমার পাঠানো চিঠিটা?
214
00:16:04,075 --> 00:16:05,660
হ্যাঁ, স্যারকে পাঠিয়েছিলেন।
215
00:16:12,083 --> 00:16:13,293
খাং ছুল কোথায়?
216
00:16:14,294 --> 00:16:15,962
এটা তোমার বাবাকে দিবে
217
00:16:16,379 --> 00:16:19,090
স্যার আর আমি খুনিকে ধরার
218
00:16:19,174 --> 00:16:20,926
স্টোরি বানাচ্ছিলাম।
219
00:16:21,051 --> 00:16:22,969
আর ওনার এই অবস্থা হলো।
220
00:16:23,303 --> 00:16:24,846
কী স্টোরি বানিয়েছেন?
221
00:16:28,141 --> 00:16:30,268
এটা স্টোরিবোর্ড।
222
00:17:41,256 --> 00:17:46,761
তুমি আমাকে গুলি করতে পারবে না
223
00:17:47,429 --> 00:17:49,472
তুমি স্রেফ একটা বিভ্রম।
224
00:17:50,390 --> 00:17:53,685
তুমি আর কিছুই না।
আমার বানানো একটা ক্যারেক্টার মাত্র।
225
00:17:54,185 --> 00:17:56,479
তাহলে এখানে কেন এসে
226
00:17:57,063 --> 00:17:58,857
মানুষের মতো আচরণ করছো?
227
00:17:59,858 --> 00:18:02,235
তুমি একটা ক্যারেক্টার মাত্র, বুঝেছো?
228
00:18:02,319 --> 00:18:04,154
আমার বানানো কিছু!
229
00:18:08,950 --> 00:18:10,243
আপনি কীভাবে সৃষ্টিকর্তা হন?
230
00:18:13,204 --> 00:18:15,081
আপনাকে কেন সৃষ্টিকর্তা ভেবেছিলাম?
231
00:18:16,791 --> 00:18:18,335
এত রেগেছিলাম কেন যে,
232
00:18:19,210 --> 00:18:20,545
আপনাকে গুলি পর্যন্ত করেছিলাম?
233
00:18:24,049 --> 00:18:26,217
আপনিও তো কিছু না।
234
00:19:23,733 --> 00:19:24,651
কে?
235
00:19:27,070 --> 00:19:28,154
বলো।
236
00:19:31,366 --> 00:19:33,243
বলো আমি কে।
237
00:19:38,873 --> 00:19:42,043
শূন্য এক পৃথিবীতে
একা পড়ে থাকতে কেমন লাগছে?
238
00:19:44,879 --> 00:19:46,715
তুমি তো গুলি করে
মানুষ মারতে ভালোবাসো,
239
00:19:46,881 --> 00:19:48,258
কিন্তু এখন কাউকে মারতে পারছো না।
240
00:19:48,883 --> 00:19:50,051
গুলিও চালাতে পারছো না হয়তো।
241
00:19:50,844 --> 00:19:51,886
কীভাবে বেঁচে আছো?
242
00:19:57,684 --> 00:19:59,728
সেবারের মতো
আমার পিছু নিতে পারবে না,
243
00:20:00,311 --> 00:20:01,980
কারণ রাস্তা বন্ধ করে দিয়েছি।
244
00:20:05,108 --> 00:20:06,693
তারচেয়ে মরে গেলেই ভালো না?
245
00:20:08,862 --> 00:20:09,821
আমাকে...
246
00:20:10,989 --> 00:20:13,616
- মরতে বলছো?
- একা বেঁচেও কী লাভ?
247
00:20:14,492 --> 00:20:16,494
সেখানকার সময় চিরতরে থেমে যাবে।
248
00:20:17,746 --> 00:20:19,122
আমি কেন মরবো?
249
00:20:19,330 --> 00:20:21,499
একটু অপেক্ষা করলে
তুমিই আগে উধাও হবে।
250
00:20:24,085 --> 00:20:27,088
তুমি আর মেইন ক্যারেক্টার নও।
খুনি আর পলাতক হয়ে গেছো।
251
00:20:27,881 --> 00:20:29,257
শীঘ্রই উধাও হয়ে যাবে।
252
00:20:30,216 --> 00:20:31,551
মেইন ক্যারেক্টার চলে গেলে,
253
00:20:32,343 --> 00:20:33,970
পৃথিবী আবার আগের মতো চলবে।
254
00:20:34,637 --> 00:20:36,848
আমাকে কেবল তুমি যাবার
অপেক্ষা করতে হবে,
255
00:20:37,307 --> 00:20:38,767
তাহলে আমি কেন মরতে যাবো?
256
00:21:23,937 --> 00:21:25,104
মা?
257
00:21:36,825 --> 00:21:38,743
স্বপ্ন ছিল নাকি?
258
00:21:53,716 --> 00:21:55,426
সবটা স্বপ্ন ছিল?
259
00:22:11,067 --> 00:22:13,361
- হ্যালো?
- উঠেছো?
260
00:22:16,322 --> 00:22:17,323
কেমন লাগছে এখন?
261
00:22:21,703 --> 00:22:23,496
হ্যালো? শুনতে পাচ্ছো?
262
00:22:24,747 --> 00:22:25,623
শুনছি।
263
00:22:26,499 --> 00:22:28,209
কেমন লাগছে জিজ্ঞেস করলাম।
ঠিক আছো?
264
00:22:30,044 --> 00:22:32,088
আছি বোধহয়, কিন্তু...
265
00:22:32,839 --> 00:22:33,965
কোথায় তুমি?
266
00:22:34,299 --> 00:22:35,633
তোমার বাবার স্টুডিওর কাছেই।
267
00:22:36,175 --> 00:22:37,468
তুমি এখন এখানে?
268
00:22:38,136 --> 00:22:40,179
এখান থেকেই কল করছো?
269
00:22:41,055 --> 00:22:42,890
কমিক জগত থেকে
কীভাবে কল করবো?
270
00:22:47,604 --> 00:22:49,939
সু-বং এর নামে মাত্রই
একটা মোবাইল কিনলাম।
271
00:22:50,815 --> 00:22:52,233
নাম্বারটা সেভ করে রাখো।
আমার নাম্বার।
272
00:22:53,359 --> 00:22:54,611
শুধু ঘুমাবে নাকি?
273
00:22:55,320 --> 00:22:57,322
সুস্থ বোধ করলে,
ডেটে চলো।
274
00:22:58,281 --> 00:22:59,240
ডেটে?
275
00:22:59,324 --> 00:23:02,118
তুমি ২ দিন অজ্ঞান থাকতে,
আমি এই পৃথিবীতে মানিয়ে নিয়েছি।
276
00:23:02,201 --> 00:23:04,162
কী হচ্ছে সেটাও জেনেছি।
সব করেছি ইতোমধ্যে।
277
00:23:04,370 --> 00:23:05,622
শুধু আমার বিয়ে সমস্যা বাদে।
278
00:23:07,290 --> 00:23:08,124
কী?
279
00:23:08,791 --> 00:23:10,668
আমি নাকি তোমার হাজবেন্ড,
280
00:23:11,878 --> 00:23:15,381
আর মনে হয় এটা সত্যি।
কিন্তু সেটা কেবল বইতে পড়েছি।
281
00:23:16,716 --> 00:23:17,842
তাই বাস্তব মনে হচ্ছে না।
282
00:23:18,509 --> 00:23:20,845
তাই তুমি ওঠার অপেক্ষায় ছিলাম।
283
00:23:22,847 --> 00:23:23,723
এবার ডেটে চলো।
284
00:23:24,724 --> 00:23:27,602
তুমি আমার আদ্যোপান্ত জানো,
কিন্তু আমি তোমার বেশিকিছু জানি না।
285
00:23:28,227 --> 00:23:30,563
তাই জানার সুযোগ দেয়া উচিত তোমার।
286
00:23:34,275 --> 00:23:35,276
দিবে না?
287
00:23:36,235 --> 00:23:38,988
বাবাকে দেখতে যেতে হবে।
তাছাড়া মাত্রই উঠলাম।
288
00:23:39,822 --> 00:23:42,617
দেখা হলে তোমার বাবাকে নিয়ে কথা বলা যাবে।
কিছু বলার আছে তোমাকে।
289
00:23:45,119 --> 00:23:46,496
ডেটে যাবে তো?
290
00:23:48,748 --> 00:23:50,917
তৈরি হয়ে নাও।
আমি পৌঁছে কল দেবো।
291
00:24:06,140 --> 00:24:07,517
- হ্যালো?
- আসলে...
292
00:24:08,351 --> 00:24:10,228
চেক করছিলাম
সত্যিই তোমার নাম্বার কিনা।
293
00:24:11,437 --> 00:24:12,480
আমারই নাম্বার।
294
00:24:13,147 --> 00:24:15,149
কিন্তু মোবাইল কেনার
টাকা কোথায় পেলে?
295
00:24:15,441 --> 00:24:17,610
সু-বং এর কাছ থেকে নিয়েছি।
296
00:24:18,152 --> 00:24:21,197
আমার হয়ে ওনাকে দিয়ে দিতে পারবে?
অনেকে টাকা ধার নিয়েছি।
297
00:24:22,532 --> 00:24:24,283
আমি তোমার ব্যাংক-ট্যাংক নাকি?
298
00:24:25,451 --> 00:24:27,370
বিবাহিত দম্পতিরা
টাকাপয়সা শেয়ার করে না?
299
00:24:28,579 --> 00:24:29,747
কষ্ট দিলে।
300
00:24:29,997 --> 00:24:33,000
আমি ফকির থাকতেও,
তোমাকে জামা আর আইসক্রিম কিনে দিয়েছিলাম।
301
00:24:33,376 --> 00:24:35,503
কিছু তো বলিনি।
জাস্ট জিজ্ঞেস করছিলাম।
302
00:24:44,595 --> 00:24:46,764
- কী?
- কখন আসছো?
303
00:24:47,432 --> 00:24:48,891
৩০ মিনিটে হবে?
304
00:24:48,975 --> 00:24:50,309
না। এক ঘন্টা লাগবে।
305
00:24:50,893 --> 00:24:51,894
আচ্ছা।
306
00:25:05,324 --> 00:25:07,910
হ্যাঁ। টাকা ধার নিয়েছে।
307
00:25:08,661 --> 00:25:10,705
- এক মিলিয়ন উয়ন।
- এক মিলিয়ন উয়ন?
308
00:25:11,539 --> 00:25:13,833
- অনেক টাকা।
- আসলে তার,
309
00:25:14,834 --> 00:25:17,295
জুতা, জামা আর
মোবাইল কেনার ছিল।
310
00:25:17,378 --> 00:25:19,380
তোমার সাথে ডেটে যাবার জন্যও
টাকার দরকার ছিল।
311
00:25:19,505 --> 00:25:20,798
তোমাকে দিয়ে দেবো পরে।
312
00:25:20,882 --> 00:25:23,718
ভেবো না।
সে দিয়ে দিবে হয়তো।
313
00:25:23,843 --> 00:25:26,387
কোটিপতির খরচের বাতিক
হ্যান্ডেল করতে পারবে না।
314
00:25:26,637 --> 00:25:28,139
জানি। ফকির হয়ে যাবো বোধহয়।
315
00:25:30,016 --> 00:25:32,477
যাকগে, এবার কী হবে?
316
00:25:32,560 --> 00:25:33,686
সে এখানে থাকবে?
317
00:25:33,770 --> 00:25:36,773
সেটা কি সম্ভব?
আমার টাকা ফিরে পাবো?
318
00:25:37,565 --> 00:25:40,568
মানে, এখন পর্যন্ত ঠিক আছে।
319
00:25:40,651 --> 00:25:43,112
ভাবছিলাম সামনেও ঠিক থাকবে কিনা।
320
00:25:43,905 --> 00:25:46,032
আমি তো ওখানে ঠিক ছিলাম,
321
00:25:46,491 --> 00:25:47,700
ওর ক্ষেত্রেও তা-ই হবে না?
322
00:25:47,825 --> 00:25:50,244
আসলে, জানো তো?
323
00:25:51,537 --> 00:25:53,623
তার হাত অদ্ভুত।
324
00:25:57,919 --> 00:25:59,170
আর নেই?
325
00:25:59,879 --> 00:26:00,963
আর কত?
326
00:26:01,506 --> 00:26:03,925
যত বেশি তত ভালো।
আমার অনেককিছু দরকার।
327
00:26:12,517 --> 00:26:13,643
এটাই?
328
00:26:15,812 --> 00:26:17,522
ব্যাংক অ্যাকাউন্টে আরও আছে।
329
00:26:21,234 --> 00:26:23,569
ওমা! আপনার হাত...
330
00:26:25,071 --> 00:26:26,656
কী হচ্ছে? আপনার...
331
00:26:27,698 --> 00:26:30,409
আমি মেইন ক্যারেক্টারের
অবস্থানে নেই বলে এমন হচ্ছে।
332
00:26:30,785 --> 00:26:32,286
ইয়ন-জুকে বলবেন না।
333
00:26:33,204 --> 00:26:36,624
সো-হি কীভাবে
অদৃশ্য হয়ে যাচ্ছিল মনে আছে?
334
00:26:36,707 --> 00:26:38,876
তার হাত স্বচ্ছ হয়ে গিয়েছিল?
335
00:26:39,335 --> 00:26:42,672
সেরেছে।
তোমাকে বলতে না করেছিল,
336
00:26:43,381 --> 00:26:44,549
কিন্তু বলে দিলাম।
337
00:26:45,967 --> 00:26:47,802
তাকে বলো না আমি বলেছি।
338
00:26:50,304 --> 00:26:52,098
পরে কথা হবে।
বাসায় কেউ এসেছে।
339
00:26:54,100 --> 00:26:57,436
ধুর। টাকা আর পাবো না বোধহয়।
340
00:27:00,398 --> 00:27:01,440
মা?
341
00:27:05,152 --> 00:27:06,279
ইয়ন-জু।
342
00:27:08,322 --> 00:27:10,116
- ভেতরে আসবো?
- কিন্তু...
343
00:27:10,950 --> 00:27:13,744
এখানে কীভাবে এলে?
344
00:27:14,036 --> 00:27:15,705
পৌঁছে কল দিবে বলেছিলে।
345
00:27:15,788 --> 00:27:17,540
কীভাবে থাকো দেখতে চাইলাম।
346
00:27:18,124 --> 00:27:19,000
কী?
347
00:27:19,333 --> 00:27:21,919
সু-বং বললো
তোমার মা কাজে গেছে।
348
00:27:22,378 --> 00:27:23,504
ভেতরে আসছি।
349
00:27:31,178 --> 00:27:32,889
বইয়ে অনেককিছু নেই।
350
00:27:33,180 --> 00:27:35,433
তোমার ব্যাপারে আমারও জানার
অধিকার আছে, নাকি?
351
00:27:39,186 --> 00:27:40,187
হয়তো।
352
00:27:41,689 --> 00:27:42,815
তাহলে এখানেই থাকো।
353
00:27:43,357 --> 00:27:44,191
হ্যাঁ।
354
00:27:44,734 --> 00:27:48,195
এখানেই থাকি।
পেন্টহাউজের তুলনায় কিছুই না।
355
00:27:48,946 --> 00:27:50,323
সুন্দর ও আরামদায়ক বাসা।
356
00:27:51,032 --> 00:27:52,658
আমার পুরনো বাসার মতো।
357
00:27:53,951 --> 00:27:57,455
হঠাৎই এলে।
আমি এখনো তৈরি হইনি।
358
00:27:58,372 --> 00:27:59,957
হয়ে নাও তাহলে।
ওয়েট করছি।
359
00:28:00,958 --> 00:28:03,294
ফ্রিজে ড্রিংকস আছে।
খেতে পারো।
360
00:28:03,461 --> 00:28:04,462
ওকে।
361
00:28:08,132 --> 00:28:09,300
দাঁড়াও।
362
00:28:12,553 --> 00:28:14,430
গাউনটা একটু খুলবে?
363
00:28:16,474 --> 00:28:17,516
কী বললে?
364
00:28:18,184 --> 00:28:19,143
না, মানে।
365
00:28:19,602 --> 00:28:22,063
আমি মনে করতে না পারায়
তোমার মন খারাপ,
366
00:28:22,188 --> 00:28:23,481
আমারও ভালো লাগছে না।
367
00:28:23,814 --> 00:28:26,567
তাই বইয়ে যা করেছি
তা এখন করা দরকার না?
368
00:28:27,568 --> 00:28:30,863
একে অন্যকে ন্যুড দেখা
আর পাঁচবার কিস করা দরকার।
369
00:28:33,574 --> 00:28:35,826
আমাদের সম্পর্কে বড় গ্যাপ রয়েছে।
370
00:28:36,744 --> 00:28:38,037
আমি কিউরিয়াস।
371
00:28:39,163 --> 00:28:41,582
বইয়ের ছুল যেমন ফিল করেছে
আমিও তেমন ফিল করতে চাই।
372
00:28:43,751 --> 00:28:45,044
মজা করছো, তাই না?
373
00:28:46,045 --> 00:28:47,463
একদম সিরিয়াস আমি।
374
00:28:47,838 --> 00:28:49,548
আজব...
375
00:29:00,226 --> 00:29:02,228
সময় নাও।
আমি ওয়েট করছি।
376
00:29:41,267 --> 00:29:43,853
- চারটা মিষ্টি কাজ করলাম তো?
- এখন হোমওয়ার্কের সময় না।
377
00:29:57,074 --> 00:29:58,075
কী করছো?
378
00:30:05,958 --> 00:30:06,876
ধন্যবাদ।
379
00:30:09,545 --> 00:30:10,463
কীসের জন্য?
380
00:30:11,547 --> 00:30:13,215
আমাকে না ভোলার জন্য।
381
00:30:22,141 --> 00:30:23,768
আমাদের ছবি তোলা হয়নি, তাই...
382
00:30:25,686 --> 00:30:29,023
এবার একটা তোলা যাক।
অনেক দুঃখ করেছি।
383
00:30:31,484 --> 00:30:32,485
ওকে।
384
00:30:34,737 --> 00:30:37,531
ইনি তোমার মা? সুন্দর দেখতে।
385
00:30:40,701 --> 00:30:41,702
হ্যাঁ।
386
00:30:51,921 --> 00:30:54,215
তোমার হাজবেন্ড কখনো
তোমার রুমে আসেনি, তাই না?
387
00:30:54,673 --> 00:30:55,674
কী?
388
00:31:00,262 --> 00:31:02,223
তুমি এত অগোছালো জানলে,
389
00:31:02,306 --> 00:31:04,558
বিয়ের ব্যাপারে সে দুইবার ভাবতো।
390
00:31:06,394 --> 00:31:08,145
সে কিন্তু গোছালো মানুষ।
391
00:31:08,729 --> 00:31:10,189
খুব শক পেতো।
392
00:31:10,606 --> 00:31:12,108
সব তোমার দোষ!
393
00:31:13,192 --> 00:31:15,403
তুমি মরে গেছো ভেবে
পাগল হয়ে যাচ্ছিলাম।
394
00:31:15,611 --> 00:31:17,822
রুম গোছানোর সময় কোথায়?
395
00:31:18,823 --> 00:31:21,826
এমনিতে আমি খুব গোছালো।
396
00:31:24,245 --> 00:31:25,996
সব দেখে ফেলেছি,
নিচে অপেক্ষা করছি।
397
00:31:26,163 --> 00:31:27,373
রেডি হয়ে আসো।
398
00:31:38,426 --> 00:31:39,593
কোথায় যাবো?
399
00:31:40,302 --> 00:31:41,429
কী খাবে?
400
00:31:42,847 --> 00:31:43,973
ট্রিট দিচ্ছো নাকি?
401
00:31:44,432 --> 00:31:45,724
তুমি কোনো রেস্টুরেন্ট চেনো না।
402
00:31:45,933 --> 00:31:47,601
তোমার টাকাও নেই, বন্ধুও নেই।
403
00:31:48,185 --> 00:31:49,395
তাই আমাকেই কিনতে হবে।
404
00:31:51,147 --> 00:31:53,732
কমিকের ব্যাপারে কী ভাবছি
তোমাকে বলি শোনো।
405
00:31:54,400 --> 00:31:57,111
ছুল আর ইয়ন-জু
বেশ দ্রুতই বিয়ে করেছে।
406
00:31:57,403 --> 00:31:58,779
যদিও এর কারণ ছিল...
407
00:32:00,990 --> 00:32:03,617
তাই বাকি কাপলদের মতো
408
00:32:05,536 --> 00:32:06,829
ডেটে চলো।
409
00:32:10,583 --> 00:32:12,543
ব্যাপারটা হাস্যকর যে
আমরা বিয়ের পর ডেটে যাচ্ছি,
410
00:32:12,751 --> 00:32:16,338
তবে তোমার পছন্দের মিষ্টি কাজগুলো
ধীরেসুস্থেই করবো।
411
00:32:16,881 --> 00:32:19,550
স্বাভাবিকভাবেই করবো।
412
00:32:20,801 --> 00:32:21,635
কেমন হবে?
413
00:32:22,720 --> 00:32:23,596
ভালো।
414
00:32:24,221 --> 00:32:26,765
কোথায় যাবো? তুমিই বলো।
415
00:32:39,987 --> 00:32:42,323
দেরিতে এলাম বোধহয়।
শুধু আমরাই আছি।
416
00:32:45,242 --> 00:32:46,243
ও।
417
00:32:46,952 --> 00:32:49,038
পাঁচটা কিস কখন করবো?
418
00:32:50,080 --> 00:32:51,081
কী?
419
00:32:51,415 --> 00:32:53,542
এখন করি?
আশেপাশে কেউ নেই।
420
00:32:55,419 --> 00:32:57,296
মজা করো না।
421
00:32:59,507 --> 00:33:00,841
সত্যি বলছি।
422
00:33:02,510 --> 00:33:05,095
ন্যুডের ব্যাপারটা মজা ছিল,
এখন সত্যি বলছি।
423
00:33:07,640 --> 00:33:09,058
করতে চাও না? অসুবিধা হচ্ছে?
424
00:33:11,435 --> 00:33:13,771
- তাহলে পরে।
- না।
425
00:33:14,647 --> 00:33:17,441
অসুবিধা হবে কেন?
426
00:33:20,736 --> 00:33:21,737
তাহলে করবো?
427
00:33:26,951 --> 00:33:27,952
করো।
428
00:33:30,329 --> 00:33:31,330
করতে...
429
00:33:55,938 --> 00:33:57,147
তাহলে এরকম লাগে?
430
00:33:58,524 --> 00:33:59,483
আচ্ছা।
431
00:34:03,153 --> 00:34:05,322
- বুঝলাম।
- কী বুঝলে?
432
00:34:06,907 --> 00:34:08,033
কীরকম লাগে?
433
00:34:41,317 --> 00:34:43,652
মজা। ঠিক জায়গায়ই চুজ করেছো।
434
00:34:48,198 --> 00:34:50,492
রাগ করেছো?
কথা বলছো না যে?
435
00:34:51,744 --> 00:34:52,828
তোমার হাতের...
436
00:34:54,747 --> 00:34:55,706
কী করবে?
437
00:34:59,001 --> 00:35:01,670
জানি তখন থেকে তুমি লুকাচ্ছো।
438
00:35:04,673 --> 00:35:06,216
খাওয়ার পরই বলতাম।
439
00:35:09,762 --> 00:35:10,971
খেতে...
440
00:35:12,598 --> 00:35:13,682
পারছি না।
441
00:35:23,484 --> 00:35:24,943
এক মাস যাবত এরকম হচ্ছে।
442
00:35:25,319 --> 00:35:27,821
মি. সন মারা যাবার পর থেকে।
443
00:35:28,489 --> 00:35:31,367
- কী করবে তাহলে?
- ঠিক করতে হবে।
444
00:35:31,492 --> 00:35:33,994
কীভাবে ঠিক করবে?
445
00:35:37,414 --> 00:35:39,625
তখন থেকে তোমার বাবার সাথে
অনেক কথা হয়েছে।
446
00:35:41,377 --> 00:35:43,045
বাবার সাথে কথা বলেছো?
447
00:35:44,213 --> 00:35:46,799
জানি না আসল ওহ সং-মু কে,
তাই দুজনের সাথেই কথা বলেছি।
448
00:35:48,300 --> 00:35:51,303
সেভাবেই জেনেছি
আমাদের প্ল্যান কেন ভেস্তে গেছে।
449
00:36:03,774 --> 00:36:06,276
না!
450
00:36:40,978 --> 00:36:42,146
মেরো না।
451
00:36:43,105 --> 00:36:44,106
আমাকে মেরো না।
452
00:36:44,690 --> 00:36:45,566
কে তুমি?
453
00:36:46,191 --> 00:36:47,943
খং ছুলকে আমি মারতে চাই।
454
00:36:48,026 --> 00:36:49,153
তুমি কেন মারতে চাচ্ছো?
455
00:36:50,487 --> 00:36:52,281
ছোরা খেয়েও কীভাবে বেঁচে আছো?
456
00:36:52,865 --> 00:36:53,741
কী তুমি?
457
00:36:55,492 --> 00:36:56,410
কে তুমি?
458
00:37:09,673 --> 00:37:11,633
অতো ভাব নিও না।
459
00:37:12,092 --> 00:37:15,137
তুমি আগে জানোনি।
আমি তোমার অনেক আগে জেনেছি।
460
00:37:17,264 --> 00:37:19,600
ওহ সং-মু আমাকে কথা দিয়েছিল
461
00:37:20,017 --> 00:37:21,602
আমাকে একটা চেহারা দিবে।
462
00:37:22,352 --> 00:37:23,437
আরেকটা ব্যাপার...
463
00:37:25,230 --> 00:37:26,356
প্লিজ...
464
00:37:36,158 --> 00:37:39,161
তুমি মেইন ক্যারেক্টার হবে।
আমি বানিয়ে দেবো।
465
00:37:39,495 --> 00:37:41,789
না, কঠিন না সেটা।
466
00:37:41,955 --> 00:37:45,334
আমি পারবো। প্লিজ...
467
00:37:47,169 --> 00:37:49,922
তোমাকে সরিয়ে দিলে আমাকে
মেইন ক্যারেক্টার বানিয়ে দিবে বলেছিল।
468
00:37:50,130 --> 00:37:51,799
আমাকে কথা দিয়েছিল,
469
00:37:52,049 --> 00:37:54,051
কিন্তু ফিরেই বিশ্বাসঘাতকতা করলো।
470
00:37:54,760 --> 00:37:55,886
হারামজাদা।
471
00:37:56,637 --> 00:37:58,013
তাই ওকে খেয়েছি...
472
00:38:00,349 --> 00:38:01,517
কথা না রাখায়।
473
00:38:03,769 --> 00:38:04,728
এসব কী...
474
00:38:04,978 --> 00:38:07,439
তোমার বাবা আমাকে
কিছু একটা বলতে পারেনি।
475
00:38:08,315 --> 00:38:11,360
সেদিন খুনির সাথে ওনার দেখা হয়েছিল,
476
00:38:11,985 --> 00:38:13,570
আর কথা দিয়েছিল।
477
00:38:14,196 --> 00:38:16,532
তাই আমরা ওটা স্বপ্ন বানিয়ে
দেয়ার পরও কাজ হয়নি।
478
00:38:16,698 --> 00:38:19,576
সে তার পরিচয় জানতো,
আর শুধুমাত্র আমার স্মৃতি মুছা হয়েছিল।
479
00:38:20,953 --> 00:38:21,995
ভুলটা আমারই।
480
00:38:22,788 --> 00:38:24,665
স্বপ্ন বানানোর জন্য
ভুল পয়েন্টটা বেছে নিয়েছিলাম।
481
00:38:25,082 --> 00:38:26,416
সেজন্য তালগোল পাকিয়ে গেছে।
482
00:38:27,334 --> 00:38:28,293
তাহলে...
483
00:38:29,044 --> 00:38:30,712
মাথায় এটা আসলো।
484
00:38:32,005 --> 00:38:33,173
কথা দাও।
485
00:38:35,259 --> 00:38:36,260
কী?
486
00:38:38,428 --> 00:38:39,513
তুমি স্টুডিওতে গেলে,
487
00:38:40,430 --> 00:38:41,640
একটা জিনিস এঁকে দিবে।
488
00:38:43,433 --> 00:38:45,310
কী বলছো? আবার কী?
489
00:38:47,187 --> 00:38:50,440
আবার স্বপ্ন বানিয়ে দিতে বলছো?
490
00:38:52,401 --> 00:38:54,236
তাহলে তো তুমি চলে যাবে।
491
00:38:55,445 --> 00:38:58,615
তুমি যেহেতু ভুলে যাবে
তাই তোমার জন্য ব্যাপারটা সহজ,
492
00:38:59,116 --> 00:39:02,578
কিন্তু আমাকে এখানে একা
স্মৃতি নিয়ে বাঁচতে হবে।
493
00:39:06,748 --> 00:39:08,333
সেটাই চাইলে,
494
00:39:09,001 --> 00:39:10,586
ডেটে আসতে বললে কেন?
495
00:39:10,752 --> 00:39:12,713
কিস করলে কেন?
496
00:39:15,215 --> 00:39:18,343
- স্বপ্নের কথা তো বলিনি।
- সেটাই বলতে চাচ্ছো।
497
00:39:18,719 --> 00:39:21,471
খুনি তার পরিচয় জানার আগে
ফিরে যেতে চাও,
498
00:39:21,680 --> 00:39:23,140
যাতে সবাই নিরাপদে থাকে।
499
00:39:24,474 --> 00:39:26,476
সেটা কার্টুনের খাং ছুলের কথা।
500
00:39:26,727 --> 00:39:27,978
আমার কথা নয়।
501
00:39:31,315 --> 00:39:33,233
আমরা তখন ঝামেলায় থাকায়
উপায় ছিল না।
502
00:39:33,317 --> 00:39:35,360
কিন্তু এখন ভাবার সময় আছে।
503
00:39:35,861 --> 00:39:38,697
আমিও আবার আগের মতো
বাঁচতে চাই না।
504
00:39:39,323 --> 00:39:41,783
শুধু স্মৃতি নিয়ে তোমাকে
ছেড়েও যেতে চাই না।
505
00:39:42,492 --> 00:39:43,619
তাহলে?
506
00:39:44,494 --> 00:39:46,246
আমাকে কী আঁকতে বলো?
507
00:39:50,125 --> 00:39:51,418
এটা এঁকে দাও।
508
00:39:56,256 --> 00:39:57,424
কী এটা?
509
00:39:58,425 --> 00:40:01,386
আমার ধারণা তোমার বাবাকে ফিরতে
খুনিকে মরতে হবে।
510
00:40:02,137 --> 00:40:04,348
আমি আর মেইন ক্যারেক্টার না থাকায়,
511
00:40:04,640 --> 00:40:06,099
যেকোনো মুহূর্তে চলে যেতে পারি।
512
00:40:08,602 --> 00:40:10,312
একটাই মাত্র সমাধান আছে।
513
00:40:10,896 --> 00:40:14,066
তোমার বাবা আর আমি মিলে যে স্টোরিটা
বানিয়েছিলাম সেটা চালিয়ে নেয়া।
514
00:40:14,942 --> 00:40:16,068
হ্যালো?
515
00:40:17,361 --> 00:40:18,362
আমি।
516
00:40:19,279 --> 00:40:20,948
বাচ্চারা কেমন আছে?
517
00:40:24,618 --> 00:40:27,955
খুনিকে ধরে হান ছল-হোকে দিয়ে
তাকে মারতে হবে।
518
00:40:29,498 --> 00:40:33,043
এটাই সেরা সমাধান।
তাই এটা করতেই হবে।
519
00:40:33,669 --> 00:40:35,379
তোমার বাবার আর আমার বাঁচার
এটাই একমাত্র উপায়।
520
00:40:38,256 --> 00:40:39,216
তবে,
521
00:40:39,299 --> 00:40:42,344
তোমার বাবার লেখা এন্ডিং
চেঞ্জ করতে চাই।
522
00:40:43,553 --> 00:40:44,680
শেষে,
523
00:40:45,263 --> 00:40:48,266
খাং ছুল আর ওহ ইয়ন-জু
বিয়ে করে সুখে বাস করবে।
524
00:40:50,185 --> 00:40:52,938
W এর জন্য এটাই হবে
সবচেয়ে লজিক্যাল হ্যাপি এন্ডিং।
525
00:40:55,440 --> 00:40:56,608
তাই না?
526
00:40:58,527 --> 00:40:59,987
পাঠকদের কথা ভাবছি না।
527
00:41:27,556 --> 00:41:29,349
তোমার বাবাকে
দেখার পর বুঝতে পেরেছি।
528
00:41:29,808 --> 00:41:31,309
ওহ সং-মু সৃষ্টিকর্তা নয়।
529
00:41:31,727 --> 00:41:33,937
তেমনটা ভাবায়
ওনার এই হাল হয়েছে।
530
00:41:35,355 --> 00:41:38,400
সেই পৃথিবীর সবকিছু
ওনার একার পক্ষে তৈরি করা সম্ভব নয়।
531
00:41:38,817 --> 00:41:41,570
একজন লেখক কীভাবে
কোটি কোটি ক্যারেক্টার তৈরি করবে?
532
00:41:41,862 --> 00:41:42,988
তা সম্ভব নয়।
533
00:41:43,572 --> 00:41:47,367
উনি কেবল নিজের বানানো
ক্যারেক্টারদের কন্ট্রোল করতে পারেন।
534
00:41:47,868 --> 00:41:49,578
এমনটাই আমার ধারণা।
535
00:41:50,162 --> 00:41:52,372
কমিক বইটা কেবল দুই পৃথিবীর
সংযোগ স্থাপনের রাস্তা।
536
00:41:52,456 --> 00:41:54,916
এই পৃথিবী আর ওই পৃথিবী
দুটোই স্বতন্ত্র।
537
00:41:55,834 --> 00:41:56,877
দুটো ভিন্ন পৃথিবী।
538
00:42:23,528 --> 00:42:25,697
- খুনি কোথায় থাকে?
- হ্যাঁ?
539
00:42:25,989 --> 00:42:28,450
জায়গা তো নিশ্চয়ই আছে।
রেফারেন্সের জন্য কিছু ব্যবহার করেছেন?
540
00:42:28,950 --> 00:42:30,994
যে অ্যাপার্টমেন্টটা ব্যবহার করেছি
সেটার ছবি আছে।
541
00:42:31,411 --> 00:42:32,454
কোথায়?
542
00:42:34,289 --> 00:42:36,666
ওয়েবটুনে খুনির ঠিকানা
উল্লেখ করা হয়েছে?
543
00:42:37,042 --> 00:42:40,337
না, আমি আঁকার আগেই
ঘটনা ঘটে গেল।
544
00:42:41,755 --> 00:42:44,049
সেজন্যই পুলিশ তাকে পায়নি।
545
00:42:44,257 --> 00:42:47,344
এগুলোই সেই অ্যাপার্টমেন্টের ছবি।
546
00:42:52,099 --> 00:42:54,601
মুনগিয়ে এর সুংহা অ্যাপার্টমেন্ট,
দবং, সউল
547
00:42:55,560 --> 00:42:58,814
দুই পৃথিবীর একই
জিনিসগুলো হলো আমি সহ
548
00:42:59,356 --> 00:43:01,024
ওয়েবটুনের জিনিসপত্র,
কিছু অন্য ক্যারেক্টার,
549
00:43:01,274 --> 00:43:03,693
নির্দিষ্ট জায়গা এবং
সেট-আপ করা জিনিসপত্র।
550
00:43:24,214 --> 00:43:27,717
ওহ সং-মুর ট্যাবলেটের মাধ্যমে
দুই পৃথিবীর মাঝে সংযোগ স্থাপন হয়েছে।
551
00:43:31,346 --> 00:43:33,140
ট্যাবলেটের মাধ্যমেই আমি গিয়েছিলাম,
552
00:43:35,308 --> 00:43:36,726
কিন্তু তারপর ভেরিয়েবল দেখা দেয়।
553
00:43:36,893 --> 00:43:38,979
- হচ্ছে কী?
- ক্যারেক্টাররা জানতে পারে।
554
00:43:40,480 --> 00:43:41,439
ইয়ন-জু?
555
00:43:41,523 --> 00:43:43,150
ক্যারেক্টারের জানার উপর নির্ভর করে,
556
00:43:43,608 --> 00:43:45,694
বাস্তবের মানুষদের সেখানে টানা হয়।
557
00:43:47,529 --> 00:43:49,281
একটা চ্যাপ্টার শেষ হলে
তাদের বের করে দেয়া হয়।
558
00:43:52,534 --> 00:43:54,244
ভেরিয়েবল আসতেই থাকে,
559
00:43:54,327 --> 00:43:56,246
আর সেকারণে তুমি
এতদূর পর্যন্ত ব্যবহৃত হয়েছো।
560
00:43:56,913 --> 00:43:58,206
যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয়েছো।
561
00:43:58,999 --> 00:44:02,085
এবার আমাদের স্বার্থে
ভেরিয়েবলকে ব্যবহার করার পালা।
562
00:44:51,760 --> 00:44:53,386
কী খাবে?
563
00:44:53,678 --> 00:44:55,180
- হ্যামবার্গার।
- হ্যামবার্গার?
564
00:44:55,388 --> 00:44:56,973
চলো খাই হ্যামবার্গার।
565
00:45:03,855 --> 00:45:06,858
৮১৫ নাম্বার বেছে নিয়েছিলাম।
সেটার বিশেষ কোনো কারণ নেই।
566
00:45:20,956 --> 00:45:22,374
১০ মিনিটেই হবে।
567
00:45:22,916 --> 00:45:24,918
১০ মিনিট পর, চালু করবে।
568
00:45:33,677 --> 00:45:35,720
আমি এখন বাস্তব জগতে।
569
00:45:36,805 --> 00:45:39,474
সেই সাথে আমি একটা ক্যারেক্টারও।
570
00:45:40,725 --> 00:45:44,437
কোনো ক্যারেক্টার কাউকে
বাস্তব থেকে ডাকতে পারলে,
571
00:45:45,522 --> 00:45:46,690
আমার ধারণা...
572
00:45:47,482 --> 00:45:50,819
আমিও নিজেকে ওয়েবটুন জগতে
নিয়ে যেতে পারবো।
573
00:45:52,278 --> 00:45:55,407
এখন থেকে,
আমি নিজেকে ডাকবো।
574
00:45:56,116 --> 00:45:57,158
নিজেকে ডাকছি,
575
00:45:58,076 --> 00:45:59,452
ওয়েবটুন জগতে।
576
00:47:29,501 --> 00:47:31,002
হ্যালো, ১১২ থেকে বলছি।
577
00:47:31,127 --> 00:47:32,670
এক মার্ডার সাসপেক্টের ব্যাপারে
খবর আছে।
578
00:47:32,796 --> 00:47:35,548
শুনতে পাচ্ছি।
কোন মার্ডার কেসের কথা বলছেন?
579
00:47:36,216 --> 00:47:39,010
চ্যানেল W এর গোলাগুলির
খুনিকে ধরেছি আমি।
580
00:47:39,302 --> 00:47:40,386
এসে এরেস্ট করুন।
581
00:47:40,512 --> 00:47:42,388
আচ্ছা, একটু অপেক্ষা করুন।
582
00:47:42,597 --> 00:47:47,018
ঠিকানা: ৮১৫ নম্বর ব্লক ২,
সুংহা অ্যাপার্টমেন্ট, ২১৬-১৩ মুনগিয়ে,
583
00:47:47,102 --> 00:47:48,228
দবং, সউল।
584
00:47:48,311 --> 00:47:49,395
তার নাম হান সাং-হুন।
585
00:47:49,521 --> 00:47:51,481
আমরা এক্ষুণি আসছি।
586
00:47:51,815 --> 00:47:55,068
আপনার পরিচয় জানতে পারি?
587
00:47:55,318 --> 00:47:56,402
এক সাধারণ নাগরিক।
588
00:47:58,113 --> 00:47:59,989
হ্যালো?
589
00:48:00,990 --> 00:48:03,076
স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি।
590
00:48:07,372 --> 00:48:08,998
আমাদের মধ্যে কে আগে মরবে?
591
00:48:09,958 --> 00:48:11,209
তুমি বোধহয়।
592
00:48:13,294 --> 00:48:16,589
আমি খুনিকে ধরায়,
আমি উধাও হতে একটু সময় লাগবে।
593
00:48:17,298 --> 00:48:19,092
মেইন ক্যারেক্টারের
একটা কাজ করে ফেলেছি।
594
00:48:20,426 --> 00:48:21,761
হারামজাদা।
595
00:48:24,097 --> 00:48:25,682
কিছুদিন জেলে পচো।
596
00:48:26,432 --> 00:48:28,226
এরমধ্যে তোমাকে মারার উপায় খুঁজি।
597
00:49:19,736 --> 00:49:20,737
এটা...
598
00:49:20,904 --> 00:49:24,073
এখান থেকে স্টুডিওতে যাবে,
আর এটা আঁকবে।
599
00:49:24,699 --> 00:49:26,868
ট্যাবলেট ঠিক করে রেখেছি।
600
00:49:27,035 --> 00:49:28,328
না। তুমি তো জানো।
601
00:49:28,745 --> 00:49:29,996
ওটা চালু করলে, খুনি–
602
00:49:30,079 --> 00:49:32,916
সেজন্যই খুনিকে ধরতে হবে,
যাতে অবাধে ঘুরতে না পারে।
603
00:49:33,291 --> 00:49:34,667
ওকে ট্যাবলেটে হাত দেয়া থেকে
604
00:49:35,501 --> 00:49:36,711
আমি আটকাবো।
605
00:49:38,213 --> 00:49:40,256
প্রথমে পালানোর জন্য
একটা গাড়ি এঁকে দিবে।
606
00:50:15,124 --> 00:50:16,209
চেক করো।
607
00:50:17,794 --> 00:50:18,836
তার মতো দেখতে।
608
00:50:19,671 --> 00:50:21,547
খুনিকে ধরেছি আমরা।
609
00:50:21,714 --> 00:50:22,924
ব্যাকআপ পাঠান।
610
00:50:26,427 --> 00:50:29,264
বেশ, ঠিক আছে।
ইন্টার্ভিউ এবার শেষ করা যাক।
611
00:50:29,347 --> 00:50:30,515
আমি একটু ক্লান্ত।
612
00:50:30,723 --> 00:50:33,893
স্যার, খুনি ধরা পড়েছে।
613
00:50:33,977 --> 00:50:35,103
একটু ধরুন।
614
00:50:36,854 --> 00:50:38,273
কী বলছো? কোথায়?
615
00:50:38,356 --> 00:50:41,150
দবং এ ওর বাসায় ধরা পড়েছে।
616
00:50:41,234 --> 00:50:43,903
- হঠাৎ কীভাবে?
- কেউ পুলিশে জানিয়েছে।
617
00:50:43,987 --> 00:50:46,322
বলো কী? কে?
618
00:50:47,156 --> 00:50:49,200
- কী?
- হয়তো ছুল।
619
00:50:49,409 --> 00:50:50,535
যে খবর দিয়েছে।
620
00:50:51,536 --> 00:50:53,538
পুলিশ বললো গলা একই।
621
00:50:53,871 --> 00:50:55,039
ও বেঁচে থাকলে?
622
00:50:56,207 --> 00:50:57,375
হয়তো বেঁচে আছে।
623
00:50:59,502 --> 00:51:00,920
ওটা ছুলই।
624
00:51:02,088 --> 00:51:05,425
হয়তো। নিশ্চিত হওয়া যাবে না।
আগে জানতে হবে।
625
00:51:05,717 --> 00:51:06,718
হুমম।
626
00:51:09,929 --> 00:51:11,180
না।
627
00:51:29,907 --> 00:51:32,577
এ হতে পারে না।
ও সেখানেই ছিল।
628
00:51:56,517 --> 00:51:58,394
আজ রাত ১০:৩০ এর দিকে,
629
00:51:58,478 --> 00:52:02,231
চ্যানেল W এর স্টুডিওতে
গুলি চালিয়ে ১০ জনকে খুন করা
630
00:52:02,398 --> 00:52:04,192
খুনি নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছে।
631
00:52:04,525 --> 00:52:07,153
সন্দেহভাজনকে এখনো শনাক্ত করা হয়নি।
632
00:52:07,236 --> 00:52:10,239
একজন সাহসী নাগরিক পুলিশে জানায়।
633
00:52:10,740 --> 00:52:13,076
অজ্ঞাতনামা ব্যক্তি
সন্দেহভাজনের বাসায় যায়,
634
00:52:13,159 --> 00:52:15,119
ধস্তাধস্তির পর সে...
635
00:52:16,913 --> 00:52:18,247
এরপর আঁকবে...
636
00:52:19,040 --> 00:52:20,249
আমার মরা পচা লাশ।
637
00:52:56,869 --> 00:52:57,745
ছুল, কোথায় তুমি?
638
00:52:58,704 --> 00:53:00,415
- মানে?
- নিউজ দেখেছো?
639
00:53:00,706 --> 00:53:02,875
সো-হি ভাবছে
তুমি খুনিকে ধরিয়ে দিয়েছো।
640
00:53:02,959 --> 00:53:04,419
হ্যাঁ, আমি ধরিয়ে দিয়েছি।
641
00:53:04,961 --> 00:53:07,171
কী? তুমি দিয়েছো?
642
00:53:07,630 --> 00:53:09,632
- কিন্তু কীভাবে?
- দো-ইয়ুন, শোনো।
643
00:53:10,133 --> 00:53:12,802
১৫ দিন আগে আমি যে বাসায় ছিলাম
সে বাসায় যাও।
644
00:53:13,219 --> 00:53:14,804
আমার লাশ পাবে সেখানে।
645
00:53:15,638 --> 00:53:18,391
কী? কীসব বলছো?
646
00:53:18,683 --> 00:53:20,935
পুলিশে খবর দিয়ে সবাইকে জানাও।
647
00:53:21,227 --> 00:53:22,728
লাশের DNA আমার সাথে ম্যাচ করবে।
648
00:53:24,439 --> 00:53:26,983
দো-ইয়ুন, আমি মারা গেছি।
649
00:53:27,692 --> 00:53:29,485
আমি ফেঁসে গুলি খেয়ে
অন্যায়ভাবে মরেছি।
650
00:53:32,613 --> 00:53:34,740
তবে, এখনো বেঁচে আছি।
তাই চিন্তা করো না।
651
00:53:35,700 --> 00:53:37,243
ভাবলাম তোমার জানা দরকার।
652
00:53:38,703 --> 00:53:41,080
- এই।
- ভালো হয়
653
00:53:41,539 --> 00:53:42,957
সো-হি আমাকে মৃত ভাবলে।
654
00:53:43,749 --> 00:53:44,917
ওর ভালোর জন্যই।
655
00:53:47,086 --> 00:53:48,296
পরে কল দেবো।
656
00:54:01,601 --> 00:54:02,602
তাহলে,
657
00:54:03,686 --> 00:54:04,979
সো-হির কী হবে?
658
00:54:05,980 --> 00:54:07,648
আমাদের হ্যাপি এন্ডিং হলে,
659
00:54:08,691 --> 00:54:09,984
সে উধাও হয়ে যাবে।
660
00:54:10,526 --> 00:54:13,029
- ওর জন্য ভেরিয়েবল বানাবো।
- ভেরিয়েবল?
661
00:54:13,362 --> 00:54:17,158
মেনে নিতে পারছি না
আমাদের অস্তিত্বের উদ্দেশ্য মাত্র একটা।
662
00:54:17,700 --> 00:54:20,953
আর ভেরিয়েবল থাকলে,
জীবনের গতিপথ বদলে যায়,
663
00:54:23,331 --> 00:54:24,665
ঠিক যেভাবে তোমার দেখা পেলাম।
664
00:54:34,634 --> 00:54:37,261
শুধুমাত্র ক্যারেক্টার হওয়ায়
ওর ভাগ্য লেখা থাকলে,
665
00:54:37,345 --> 00:54:38,429
ওকে আমরা মুক্ত করে দেবো।
666
00:54:39,388 --> 00:54:42,058
দো-ইয়ুন, আমি থানায় যাচ্ছি।
667
00:54:43,893 --> 00:54:46,312
গলা শুনেছি, আমার ধারণা ও,
668
00:54:46,395 --> 00:54:47,605
তাই...
669
00:54:50,483 --> 00:54:51,484
কী?
670
00:54:52,944 --> 00:54:54,111
মারা গেছে?
671
00:54:54,570 --> 00:54:55,780
সো-হির ক্যারেক্টার সেট-আপ
672
00:54:56,697 --> 00:54:57,823
সরিয়ে ফেলবো।
673
00:55:14,715 --> 00:55:16,259
আজ ২৩ তারিখ,
674
00:55:16,342 --> 00:55:19,845
গিয়ংগির ইয়াংফিয়ংয়ে পাওয়া একটি লাশ,
675
00:55:19,971 --> 00:55:23,099
খাং ছুলের বলে শনাক্ত করেছে পুলিশ।
676
00:55:23,516 --> 00:55:25,393
গতমাসের ২২ তারিখে,
677
00:55:25,476 --> 00:55:29,105
WBN এর ডিরেক্টরকে খুনের দায়ে
খাং পলাতক ছিল,
678
00:55:29,438 --> 00:55:32,608
৩৩ দিন পালিয়ে থাকার পর,
তাকে মৃত উদ্ধার করা হয়েছে।
679
00:55:33,234 --> 00:55:36,237
পালানোর সময় খাং
পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়...
680
00:55:41,742 --> 00:55:43,369
কীভাবে ফিরবে?
681
00:55:44,036 --> 00:55:46,455
তুমি চলে গেলে, সব শেষ।
682
00:55:49,458 --> 00:55:51,085
এখানে ফিরতে পারবে না।
683
00:55:52,461 --> 00:55:53,838
পারবো বোধহয়।
684
00:55:54,839 --> 00:55:57,049
জানতে পারলেই সেটা সম্ভব।
685
00:55:57,508 --> 00:55:59,969
তার মানে তোমার সব স্মৃতি
হারিয়ে ফিরতে হবে।
686
00:56:00,511 --> 00:56:02,722
- তাহলে, স্বপ্ন–
- স্বপ্ন চাই না আর।
687
00:56:03,431 --> 00:56:04,557
তাহলে কী করবে?
688
00:56:05,224 --> 00:56:07,226
পারবো বোধহয়।
এখানেই অপেক্ষা করো।
689
00:56:09,604 --> 00:56:11,188
সেবারেরও একই কথা বলেছিলে।
690
00:56:11,480 --> 00:56:13,524
অপারেশন শেষ হওয়া অব্ধি
অপেক্ষা করতে বলেছিলে,
691
00:56:14,066 --> 00:56:15,109
কিন্তু চলে গিয়েছিলে।
692
00:56:15,735 --> 00:56:17,236
ওটা কমিকের খাং ছুল।
693
00:56:19,322 --> 00:56:21,741
আরও একটা জিনিস
এঁকে দিতে হবে।
694
00:56:22,575 --> 00:56:25,494
ওটার দাম এখানে অনেক,
কেনার সাধ্য নেই আমার।
695
00:56:42,762 --> 00:56:44,639
আমার হারানো আংটিটা এঁকে দিও।
696
00:57:14,418 --> 00:57:15,628
আমার দ্বিতীয় ধারণা,
697
00:57:16,337 --> 00:57:18,464
আমি বাস্তব থেকে ডাক পেয়েছি।
698
00:57:19,131 --> 00:57:21,759
সেজন্য, এক চ্যাপ্টারের
মিশন কমপ্লিট হলে,
699
00:57:22,343 --> 00:57:23,344
আমি আবার...
700
00:57:23,970 --> 00:57:24,804
ফিরে যাবো।
701
00:57:28,182 --> 00:57:30,810
[ চলবে... ]
702
00:58:06,137 --> 00:58:07,346
[ খাং ছুল ]
703
00:58:10,683 --> 00:58:11,517
হ্যালো?
704
00:58:15,438 --> 00:58:16,397
ফিরে এসেছি।
705
00:58:17,732 --> 00:58:18,733
কোথায় তুমি?
706
00:58:19,650 --> 00:58:21,027
তোমার কাছে আসছি।
707
00:58:25,531 --> 00:58:27,450
ডেট শেষ করতে রেডি হও।
708
00:58:28,576 --> 00:58:30,244
আজকের ৫টা কিস শেষ করা যাক।
709
00:58:31,954 --> 00:58:32,955
কী?
710
00:58:33,748 --> 00:58:34,999
হারা সহ্য করতে পারি না।
711
00:58:35,499 --> 00:58:37,918
তোমার এক্স-হাজবেন্ডের কাছে হারবো না।
712
00:58:39,712 --> 00:58:41,464
অদ্ভুত প্রতিযোগিতা তো।
713
00:58:41,922 --> 00:58:43,466
প্রতিযোগিতায় নেমেছো নাকি?
714
00:58:46,594 --> 00:58:49,680
শীঘ্রই জানতে পারবে
আমি যে হাজার গুণে ভালো।
715
00:58:52,800 --> 00:59:22,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ