1 00:00:00,100 --> 00:00:24,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 2 00:00:25,275 --> 00:00:28,111 দক-সুন! স্কুলের দেরি হয়ে যাচ্ছে! জলদি কর! 3 00:00:28,278 --> 00:00:29,654 আচ্ছা! 4 00:00:34,868 --> 00:00:36,202 আমি যাচ্ছি। 5 00:00:44,294 --> 00:00:45,754 খোদা, কী লবণ। 6 00:00:53,928 --> 00:01:00,060 [ নিম্ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ] 7 00:01:17,410 --> 00:01:18,620 আমি যাচ্ছি! 8 00:01:23,374 --> 00:01:24,334 আমি যাচ্ছি। 9 00:01:24,417 --> 00:01:25,627 তোকে দিয়ে আসবো? 10 00:01:26,252 --> 00:01:28,379 লাগবে না। আমারও গাড়ি আছে। 11 00:01:29,464 --> 00:01:30,298 গাড়ি? 12 00:01:42,227 --> 00:01:43,061 আমি যাচ্ছি— 13 00:01:43,895 --> 00:01:46,564 কেউ নেই, তাই না? জানি। হ্যাঁ। 14 00:01:55,740 --> 00:01:56,908 ওহ, আমার ব্যাগ। 15 00:02:00,745 --> 00:02:02,580 মামা! জলদি টানুন! 16 00:02:02,664 --> 00:02:04,124 জলদি টানুন! 17 00:02:04,749 --> 00:02:07,335 মামা! জলদি টানুন! 18 00:02:12,048 --> 00:02:14,217 ধুর! এই! 19 00:02:14,300 --> 00:02:15,969 এই, নে! এটা নে! 20 00:02:16,052 --> 00:02:18,054 - কী করছিস? - দং-রিওং— 21 00:02:18,680 --> 00:02:20,223 স্যরি! 22 00:02:20,306 --> 00:02:21,683 - ওহ, খোদা! - স্যরি! 23 00:02:21,766 --> 00:02:23,393 - ধুর! - স্যরি। 24 00:02:25,603 --> 00:02:26,521 ধ্যাত। 25 00:02:26,855 --> 00:02:27,897 ধুর ছাই! 26 00:02:29,440 --> 00:02:31,860 [ বাহির ] 27 00:02:32,527 --> 00:02:34,070 মামা, টান দেন! 28 00:02:53,131 --> 00:02:54,382 বাসায় চলে যাবো নাকি? 29 00:02:58,136 --> 00:03:00,305 [ সাংমুন ইংলিশ গ্রামার ] 30 00:03:07,437 --> 00:03:08,563 আমি কলেজে পড়তে চাই। 31 00:03:12,025 --> 00:03:13,359 তুই অসুস্থ নাকি রে, বেটি? 32 00:03:13,818 --> 00:03:15,403 তবে শুনে ভালো লাগলো। 33 00:03:15,778 --> 00:03:17,906 আজকে থেকে পড়া শুরু করবো। প্রাইভেট পড়বো। 34 00:03:19,490 --> 00:03:20,950 কী— কীসের প্রাইভেট? 35 00:03:22,368 --> 00:03:25,455 তোর বোন সউল বিশ্ববিদ্যালয়ে পড়! 36 00:03:25,538 --> 00:03:27,957 টাকা নষ্ট না করে ওর কাছেই তো পড়তে পারিস! 37 00:03:28,041 --> 00:03:29,167 ওর কাছে পড়। 38 00:03:36,758 --> 00:03:41,304 [ তিন বছর পূর্বে ] 39 00:03:49,354 --> 00:03:50,188 স্থানান্তর কর। 40 00:03:55,235 --> 00:03:57,528 "x" বাদে সব ডানে নিয়ে যা! 41 00:03:59,864 --> 00:04:00,698 আহ্। 42 00:04:01,991 --> 00:04:04,369 2x সমান... 43 00:04:07,622 --> 00:04:09,123 সিক্স মাইনাস এইট। 44 00:04:11,209 --> 00:04:12,377 খোদা। 45 00:04:17,257 --> 00:04:18,091 নিশ্চিত তো? 46 00:04:23,513 --> 00:04:24,806 এই, গাধী! 47 00:04:25,515 --> 00:04:28,476 অন্য পাশে নিয়ে গেলে মাইনাস হবে বলেছি, বলিনি? 48 00:04:28,977 --> 00:04:29,811 বলেছো। 49 00:04:29,894 --> 00:04:31,688 আর কতবার বলতে হবে? 50 00:04:31,771 --> 00:04:33,523 মাথা খালি? মাথায় গিলু নেই? 51 00:04:34,065 --> 00:04:36,734 এটা সেভেনথ গ্রেডের অঙ্ক! ফার্স্ট সেমিস্টারের! 52 00:04:36,818 --> 00:04:39,904 তুই গাধী হলেও, এটারও সমাধান পারিস না কীভাবে? 53 00:04:41,739 --> 00:04:43,449 গোড়া থেকেই তোর মানসিকতায় দোষ আছে। 54 00:04:43,908 --> 00:04:46,953 সব তোর কাছে ছেলেখেলা। কিছুতেই সিরিয়াস না তুই। 55 00:04:47,829 --> 00:04:49,747 তোর চোখ সবসময় ঝিমিয়ে থাকে। 56 00:04:51,541 --> 00:04:52,792 হায়রে খোদা। 57 00:04:53,376 --> 00:04:55,712 বলতে চাচ্ছি, আরও বেশি মনোযোগ দে। 58 00:04:56,462 --> 00:04:58,756 তুই মাথামোটা হলেও, অন্তত ভালোভাবে চেষ্টা কর! 59 00:04:58,840 --> 00:05:01,009 জীবনে চলা এতই সহজ ভাবিস? 60 00:05:01,092 --> 00:05:03,011 তোর ঘাড়ের ওই জিনিস, মাথাটা। 61 00:05:03,094 --> 00:05:05,555 ওটা কেন বয়ে বেড়াস? ওটা শুধু স্টাইল করতে না, 62 00:05:05,638 --> 00:05:06,806 পড়াশোনায়ও ব্যবহার কর। 63 00:05:06,889 --> 00:05:10,143 মাথা খাটা! মাথামোটা হলেও, মুখস্থ করতে পারবি। 64 00:05:10,226 --> 00:05:12,895 বুঝার চেষ্টা বাদ দিয়ে, শুধু মুখস্থ কর! বুঝেছিস? 65 00:05:13,271 --> 00:05:14,439 গাধী কোথাকার! 66 00:05:14,689 --> 00:05:15,648 খোদা। 67 00:05:16,733 --> 00:05:18,109 মাথা খারাপ হয়ে গেল। 68 00:05:20,153 --> 00:05:22,280 মরে গেলেও, আপুর কাছে পড়বো না। 69 00:05:23,323 --> 00:05:24,532 বরং স্টাডি রুমে পড়বো। 70 00:05:24,949 --> 00:05:27,535 মা। ওর সমস্যা হলো মনোযোগের অভাব। 71 00:05:28,119 --> 00:05:30,163 টেবিলে দশ মিনিটও বসতে পারে না। 72 00:05:30,496 --> 00:05:33,082 ছোট আপুকে কখনো টেবিলে বসতে দেখিনি। 73 00:05:35,418 --> 00:05:36,419 ওহ, হয়েছে কি, 74 00:05:36,794 --> 00:05:40,006 ব্যাংকে শুনেছিলাম, 75 00:05:40,089 --> 00:05:43,885 একটা জিনিস মনোযোগে সাহায্য করে। 76 00:05:44,385 --> 00:05:45,219 কী? 77 00:05:46,137 --> 00:05:49,932 বেটি, তোর কপাল ভালো যে আমি তোর বাবা। 78 00:05:50,475 --> 00:05:55,855 আর, এই ব্লকে থাকাটাও বড় সৌভাগ্য। 79 00:06:10,495 --> 00:06:11,954 তুই নিশ্চয়ই ব্যস্ত। স্যরি। 80 00:06:13,873 --> 00:06:15,333 গো-খেলা পারিস? 81 00:06:21,339 --> 00:06:22,173 তুই চাল। 82 00:06:48,574 --> 00:06:49,951 রামেন খাবি? 83 00:06:51,202 --> 00:06:52,537 আমি বানাবো? 84 00:06:57,708 --> 00:06:58,626 বসো। 85 00:06:59,210 --> 00:07:02,547 বাপরে। এত দামি ইয়েলো করভিনা কোথায় পেলেন? 86 00:07:03,005 --> 00:07:06,175 বিক্রি করছে দেখে কিনে আনলাম। একটা গোটা বক্স কিনেছি। 87 00:07:10,763 --> 00:07:12,306 - জলদি খান, ভাই। - হ্যাঁ। 88 00:07:13,099 --> 00:07:18,396 বাসায় কখনো খাইনি এই মাছ। কীভাবে খাবো? 89 00:07:18,855 --> 00:07:22,608 হাতে নিয়ে খাবেন। 90 00:07:22,900 --> 00:07:25,403 আমরা কিছুদিন হলো খাচ্ছি। 91 00:07:25,486 --> 00:07:30,032 বাপরে। জুং-বং এর মা, আপনি সত্যিই একজন সাধু-সন্ত। 92 00:07:30,783 --> 00:07:34,704 এত চমৎকার ও দামি জিনিস খাওয়ানোর মতো বড় মনের হতে পারলেন কীভাবে? 93 00:07:34,787 --> 00:07:37,290 আমি তো শুধু নিজের পরিবারকে খাওয়াতে পারলেই বাঁচি। 94 00:07:41,586 --> 00:07:43,421 বাপরে... 95 00:07:43,880 --> 00:07:45,840 বাপরে। কত মোটা। 96 00:07:46,591 --> 00:07:47,508 বাপরে। 97 00:07:54,974 --> 00:07:56,309 এখানেই মারা যাবো! 98 00:08:01,397 --> 00:08:02,899 কী মজা! 99 00:08:04,609 --> 00:08:07,069 শুনলাম দক-সুন গো-খেলা শিখছে। 100 00:08:07,695 --> 00:08:10,698 গো-খেলা নাকি মনোযোগ বাড়াতে বেশ কাজে দেয়। 101 00:08:11,324 --> 00:08:12,867 গো-খেলা ওর জন্য কঠিন হবে। 102 00:08:13,451 --> 00:08:15,328 ও হয়তো বেশিদিন টিকবে না। 103 00:08:15,411 --> 00:08:18,664 আরে মশাই, এ কথা কীভাবে বলেন? 104 00:08:19,081 --> 00:08:22,627 ও বেশিদিন টিকবে না মানে? একদিন টিকে ছেড়েও দিয়েছে। 105 00:08:25,254 --> 00:08:28,299 জানি নিজের মেয়েকে নিয়ে এভাবে বলা উচিত না, 106 00:08:28,633 --> 00:08:32,595 কিন্তু পড়ালেখার মাথা ওর মোটেও নেই। 107 00:08:33,012 --> 00:08:35,681 তবে এখন হাত দিয়ে নাড়াচাড়া করছে। 108 00:08:35,848 --> 00:08:40,061 ওটাও নাকি মনোযোগ বাড়ায়। 109 00:08:41,437 --> 00:08:42,438 খাচ্ছো না কেন? 110 00:08:44,482 --> 00:08:45,983 তোমার জন্য আরও ভাত নিয়ে আসো। 111 00:08:47,026 --> 00:08:48,277 আরে, সাবাস। 112 00:08:50,238 --> 00:08:51,531 খাচ্ছো না কেন? 113 00:09:24,480 --> 00:09:26,816 অদল-বদল করবি? আমি খুলে দিচ্ছি। 114 00:09:27,316 --> 00:09:28,234 তুই এটা মেলা। 115 00:09:49,213 --> 00:09:50,423 ওয়াও! 116 00:09:57,513 --> 00:09:58,347 নে! 117 00:10:25,583 --> 00:10:26,417 নে। 118 00:10:26,792 --> 00:10:28,628 মেলাতে থাক। আমি বাথরুমে যাচ্ছি। 119 00:10:56,238 --> 00:10:59,659 ভাবি, জুং-বং আজকাল ভালোভাবে পড়ছে? 120 00:11:00,409 --> 00:11:02,870 পরীক্ষার তো ৫০ দিনও নেই, তাই না? 121 00:11:11,712 --> 00:11:13,923 তিন, দুই, এক। 122 00:11:17,885 --> 00:11:19,762 লালটা, লালটা! 123 00:11:42,034 --> 00:11:44,829 [ হানিল ব্যাংক ] 124 00:12:06,308 --> 00:12:08,644 একটু গাঁজানো সয়াবিন বাঁটা নিয়ে আসি... 125 00:12:14,775 --> 00:12:15,609 আরে! 126 00:12:16,569 --> 00:12:18,112 সকাল সকাল কোথায় গিয়েছিলেন? 127 00:12:19,780 --> 00:12:21,615 আজকে মি-রানের জন্মদিন! 128 00:12:22,241 --> 00:12:23,576 ওর জন্য সীউইড স্যুপ বানাচ্ছি। 129 00:12:24,368 --> 00:12:25,411 ভেতরে যাচ্ছি। 130 00:13:04,700 --> 00:13:05,826 হারামজাদা! 131 00:13:07,787 --> 00:13:08,871 মেরে ফেলবো। 132 00:13:09,622 --> 00:13:11,040 স্যরি। 133 00:13:14,043 --> 00:13:15,044 আমি যাচ্ছি। 134 00:13:15,461 --> 00:13:18,506 রাতে আমরা বাইরে খাচ্ছি জানিস তো? তাড়াতাড়ি ফিরিস। 135 00:13:18,756 --> 00:13:20,174 রাতে পড়া আছে। 136 00:13:20,841 --> 00:13:21,842 আজকে রবিবার। 137 00:13:23,803 --> 00:13:25,471 মরতে চাস? 138 00:13:27,389 --> 00:13:28,849 ৫টার মধ্যে আসতে হবে, তাই তো? 139 00:13:44,406 --> 00:13:45,449 তোর জুতার কী হয়েছে? 140 00:13:46,200 --> 00:13:48,577 কী? কেন? কী? 141 00:13:49,161 --> 00:13:51,831 জানিস না? এটা এয়ার জর্ডান। কেন? 142 00:13:51,914 --> 00:13:53,916 এগুলোর জন্য লিডারশীপ টিমের হাতে ধরা পড়বি। 143 00:13:53,999 --> 00:13:55,960 এগুলো এমনিতেই ধরা পড়ে, গাধা। 144 00:13:56,043 --> 00:13:58,420 গত সপ্তাহ থেকে সুন-ঊ লিডারশীপ টিমে আছে, গাধী। 145 00:13:58,504 --> 00:14:00,297 তাহলে তো তোর জন্য ভালো, গাধা। 146 00:14:00,381 --> 00:14:02,967 তোর জন্যও ভালো। আজকে তোর লাঞ্চও নেয়া লাগবে না। 147 00:14:04,260 --> 00:14:06,512 থুতনিতে লেগে থাকা ওটা খেতে পারবি, গাধী। 148 00:14:10,516 --> 00:14:11,350 বাই। 149 00:14:17,690 --> 00:14:24,363 বাংহাক-দং থেকে সাংমুন হয়ে তোয়েগিয়ে-রো। 150 00:14:55,269 --> 00:14:57,646 কোথায় আমরা? পৌঁছে গেছি? নামবো? 151 00:14:57,730 --> 00:15:00,941 এখনো অনেক দূর। তোকে রেখে যাবো ভাবছিস? 152 00:15:01,859 --> 00:15:03,444 দক-সুন। কোথায় রে? 153 00:15:03,861 --> 00:15:05,988 শুনতে পাচ্ছিস? সাড়া দে, দক-সুন! 154 00:15:06,363 --> 00:15:07,698 নাম ধরে ডাকিস না। 155 00:15:28,677 --> 00:15:31,388 - ধুর! - মামা! কী করছো! 156 00:15:31,472 --> 00:15:32,306 কী একটা অবস্থা! 157 00:15:34,600 --> 00:15:35,434 কী হয়েছে? 158 00:15:35,893 --> 00:15:38,771 অ্যাক্সিডেন্ট হলো নাকি? নামবো নাকি নামবো না? 159 00:15:39,813 --> 00:15:42,858 নেমে যাবো? কী করবো? কী হয়েছে? 160 00:15:42,942 --> 00:15:46,070 [ গোল্ডস্টার ইলেকট্রনিকস ডিলারশিপ ] 161 00:15:47,780 --> 00:15:50,199 সোনা! সময় হয়ে গেছে! 162 00:15:51,617 --> 00:15:54,036 আর মেকআপ লাগিয়ো না। তুমি এমনিতেই সুন্দর। 163 00:15:54,203 --> 00:15:55,371 কয়টা বেজেছে? 164 00:15:55,913 --> 00:15:58,415 ৪:৩৩, সময় হয়ে গেছে! 165 00:16:00,042 --> 00:16:03,295 জুং-হোয়ান! জুং-বং! জলদি আয়! 166 00:16:03,629 --> 00:16:07,299 বাইরে খেতে যাচ্ছে বলে সবাই সেজেগুজে সুন্দর হয়ে যাচ্ছে। 167 00:16:10,803 --> 00:16:13,055 কে এটা? এটা কি সত্যিই আমার ছেলে? 168 00:16:13,639 --> 00:16:16,308 কোনো নায়ক না? চমৎকার জামা পরেছিস। 169 00:16:16,767 --> 00:16:17,685 নতুন নাকি? 170 00:16:18,519 --> 00:16:19,812 গতকালও তো পরলাম এটা। 171 00:16:20,396 --> 00:16:23,399 আহা! জুং-বং কোথায়? ওকে জলদি আসতে বল। 172 00:16:33,492 --> 00:16:37,538 ভাইয়া, জলদি চলো। আজকে মায়ের জন্মদিন। আমরা বাইরে খাচ্ছি। 173 00:16:39,581 --> 00:16:42,835 এটা শেষ করা অব্দি বাইরে এক কদমও রাখবো না। 174 00:16:46,422 --> 00:16:47,715 এটা আমার যুদ্ধ। 175 00:16:48,716 --> 00:16:50,175 আমরা পর্ক কাটলেট খাবো। 176 00:16:55,347 --> 00:16:57,307 গাড়িতে করলে হয়তো গাড়ির অসুখ হবে। 177 00:17:14,450 --> 00:17:17,077 আরে, ওর এতক্ষণ কেন লাগছে? সোনা! 178 00:17:17,494 --> 00:17:18,954 মি-রান! রা মি— 179 00:17:31,383 --> 00:17:34,094 সোনা, কাঁধ এত উঁচু করলে কেন? 180 00:17:39,850 --> 00:17:41,518 আমি... বাসায় থাকি? 181 00:17:42,936 --> 00:17:46,106 না। পরিবারকে একসাথে থাকতে হয়। জলদি উঠে পড়। 182 00:17:46,190 --> 00:17:48,525 সামনে কিছু মালপত্র আছে, তাই সবাই পেছনে ওঠো। 183 00:17:48,609 --> 00:17:49,443 জলদি! 184 00:17:57,201 --> 00:17:58,410 চলো, কিট। 185 00:18:13,592 --> 00:18:15,594 [ গোল্ডস্টার ইলেকট্রনিকস ডিলারশিপ ] 186 00:18:53,257 --> 00:18:54,258 হ্যাঁ গো। 187 00:18:55,092 --> 00:18:56,969 ঝিনুক সব খাওয়া হয়ে গেছে? 188 00:18:58,345 --> 00:18:59,638 হ্যাঁ। 189 00:18:59,721 --> 00:19:03,725 তাহলে শেষ হবার আগে আরও কিছু কিনে আনতে! 190 00:19:03,851 --> 00:19:08,105 তুমি তো জানো আমি শুধু ঝিনুক দিয়েই ভাত খেতে পারি। 191 00:19:08,981 --> 00:19:11,108 ঝিনুক ছাড়াই খাও! 192 00:19:11,358 --> 00:19:13,360 ঝিনুক রাঁধতে কত ঝামেলা জানো? 193 00:19:13,694 --> 00:19:15,571 ধুতে আর সিদ্ধ করতে অনেক সময় লাগে। 194 00:19:15,654 --> 00:19:18,448 তারপর প্রত্যেকটা খুলে আবার ম্যারিনেট করা লাগে। 195 00:19:18,532 --> 00:19:21,160 ভাবো চাইলেই মুখের সামনে হাজির হয়ে যায়? 196 00:19:21,869 --> 00:19:25,289 খোদা, ভাপা মাংস কিংবা করভিনা মাছ ভাজা 197 00:19:25,372 --> 00:19:26,665 খেতে চেয়েছি? 198 00:19:27,124 --> 00:19:30,919 এই একটা জিনিসই তো ভালোবাসি। সেটাও বানিয়ে দিতে পারো না? 199 00:19:31,003 --> 00:19:33,589 আর, এর জন্য এত মেজাজ দেখাচ্ছো কেন? 200 00:19:34,506 --> 00:19:38,844 সক্রেটিস একদম ঠিক বলেছিল। 201 00:19:39,261 --> 00:19:40,846 "বাজে স্ত্রীও স্ত্রী।" 202 00:19:42,181 --> 00:19:46,310 আমি বলেই তোমার সাথে সংসার করছি। জানো সেটা? 203 00:19:46,393 --> 00:19:47,728 যত্তসব বলে যাচ্ছে... 204 00:19:48,562 --> 00:19:51,315 তোমার কপাল ভালো যে আমি তোমার সাথে সংসার করছি! 205 00:19:51,398 --> 00:19:53,817 নেই কোনো ভদ্রতা, নেই কোনো গুণ। 206 00:19:53,901 --> 00:19:56,612 কপাল! কপাল.... 207 00:19:56,695 --> 00:19:58,780 কোনো গুণ না থাকলে তিনটা বাচ্চা জন্ম দিলাম কীভাবে? 208 00:20:03,243 --> 00:20:04,244 টিভি বন্ধ কর! 209 00:20:04,328 --> 00:20:07,497 কানে কিছু ঢুকেছে? টিভিটা ফেলে দিয়ে আসবো! 210 00:20:07,581 --> 00:20:08,832 সাউন্ড কমা, বজ্জাত! 211 00:20:13,003 --> 00:20:15,505 এখন তোর টিভি দেখার সময় না। সামনের বছর জুনিয়র হবি। 212 00:20:15,589 --> 00:20:17,216 পড়াশোনা করা উচিত! 213 00:20:17,799 --> 00:20:19,593 এরকম হয়েছিস কার মতো? 214 00:20:19,676 --> 00:20:21,970 ওমা? সেটা আমার দোষ কেন? 215 00:20:22,054 --> 00:20:23,764 সেটা আমার দোষ হয় কীভাবে? 216 00:20:23,889 --> 00:20:27,476 ও আমার মতো হলে, গোটা দেশে প্রথম হবে! হয়েছে তো তোমার মতো! 217 00:20:29,770 --> 00:20:30,812 কী বললে? 218 00:20:30,896 --> 00:20:31,980 আবার বলো। 219 00:20:32,731 --> 00:20:34,816 আমার ব্রেইনের কী সমস্যা, হ্যাঁ? 220 00:20:35,609 --> 00:20:38,862 সত্যি বলতে, তুমি তো হাইস্কুলও পাশ করোনি। 221 00:20:45,202 --> 00:20:47,579 বাচ্চাদের সামনে ওটা না বলার কথা হয়েছিল আমাদের! 222 00:20:47,955 --> 00:20:50,249 তুমিই তো প্রথমে শুরু করলে! 223 00:20:50,332 --> 00:20:53,710 - আমাকে ওটা বলা ঠিক হয়নি তোমার! - তবুও, এই কথা কীভাবে বলতে পারলে? 224 00:21:04,972 --> 00:21:05,847 বের হ! 225 00:21:07,349 --> 00:21:10,352 - বের হ, ব্যাটা! - ওর সাথে কেন এমন করছো? 226 00:21:20,362 --> 00:21:21,738 আপনাদের অর্ডার? 227 00:21:22,281 --> 00:21:24,116 আমাদের এখানে সুস্বাদু বিফ কাটলেট আছে। 228 00:21:27,077 --> 00:21:29,913 - চারটা পর্ক কাটলেট, প্লিজ। - আমি বিফ কাটলেট খাবো। 229 00:21:29,997 --> 00:21:32,708 - আমি হ্যামবার্গ স্টেক। - ওনাদের পর্ক কাটলেট ভালো। 230 00:21:32,791 --> 00:21:33,917 - বিফ। - হ্যামবার্গ। 231 00:21:34,293 --> 00:21:37,170 দুইটা পর্ক কাটলেট, একটা বিফ কাটলেট, আর একটা হ্যামবার্গ স্কেক। 232 00:21:38,005 --> 00:21:39,464 একটা হ্যামবার্গ স্টেট... 233 00:21:39,965 --> 00:21:42,050 একটা হ্যামবার্গ স্টেক, প্লিজ। 234 00:21:42,551 --> 00:21:44,761 রাইস কিংবা ব্রেড নিবেন? 235 00:21:44,845 --> 00:21:45,679 রাইস। 236 00:21:45,762 --> 00:21:47,431 - আমিও। - জি। 237 00:22:19,129 --> 00:22:22,841 পরিবারের সাথে খেতে খুব ভালো লাগছে। 238 00:22:23,717 --> 00:22:27,387 আমি নিশ্চিত আমাদের চেয়ে সুখী পরিবার আর নেই। 239 00:22:27,971 --> 00:22:28,930 তাই না, জুং-বং? 240 00:22:29,681 --> 00:22:31,350 হ্যাঁ, বাবা। তুমিও উপভোগ করো। 241 00:22:32,225 --> 00:22:35,687 আমার বাচ্চাদের আর আমার মি-রানকে আনন্দে খেতে দেখলে, 242 00:22:36,396 --> 00:22:38,523 প্রাণটা আমার জুড়িয়ে যায়। 243 00:22:39,524 --> 00:22:42,486 জুং-হোয়ান। আরও স্টেক খাবি? আরেকটা অর্ডার করবো? 244 00:22:42,569 --> 00:22:43,779 খাওয়া হয়ে গেছে। 245 00:22:45,155 --> 00:22:47,783 এত কথা কেন বলো? লালা ফেলছো। চুপ থাকো। 246 00:22:49,785 --> 00:22:50,619 আচ্ছা। 247 00:22:55,457 --> 00:22:56,958 কী? কী? 248 00:23:12,724 --> 00:23:14,601 এক, দুই, তিন! 249 00:23:18,605 --> 00:23:19,439 এই নিন। 250 00:23:22,901 --> 00:23:24,736 আপনাদের ছবি তুলে দিচ্ছি। 251 00:23:25,153 --> 00:23:27,572 - ও, হ্যাঁ। ধন্যবাদ! - না, লাগবে না! 252 00:23:28,407 --> 00:23:31,952 একটা তুলি! একসাথে একটা তুলি! তুলুন প্লিজ। 253 00:23:32,035 --> 00:23:33,662 - আমি তুলবো না। - জুং-হোয়ান। 254 00:23:34,079 --> 00:23:35,747 একটা তুলি। জুং-বং, 255 00:23:35,831 --> 00:23:38,208 একটা তুলে তারপর খা। আবার কবে আসবো? 256 00:23:38,291 --> 00:23:42,671 জুং-হোয়ান, তোলার পর খেতে পারবি। কাঁটাচামচ এখন রাখ। 257 00:23:42,754 --> 00:23:46,091 সোনা। তোমাকে খুব সুন্দর লাগছে। ওদিকে তাকাও। উনি অপেক্ষা করছেন তো! 258 00:23:46,174 --> 00:23:51,138 আজকে আনন্দের দিন! উনি অপেক্ষা করছেন। তাকাও, হাসো! 259 00:23:51,221 --> 00:23:53,932 হাসো! সবাই হাসো! 260 00:23:54,015 --> 00:23:56,768 বেশ। এক, দুই, তিন! 261 00:24:08,697 --> 00:24:11,867 [ ঘুমিয়ো না স্টাডি রুম ] 262 00:24:31,928 --> 00:24:33,013 পড়, ব্যাটা। 263 00:24:35,432 --> 00:24:37,934 প্রবেশাধিকার কার্ড ঘুমিয়ো না স্টাডি রুম 264 00:24:41,313 --> 00:24:43,940 রসায়ন গণিত 265 00:24:57,370 --> 00:24:59,247 তোমাকে শুধু আমি ক্যান্ডিই দিতে পারি 266 00:25:06,671 --> 00:25:09,966 তোমাকে শুধু আমি ভালোবাসাই দিতে পারি 267 00:25:20,143 --> 00:25:24,356 [ ক্যান্ডি ] 268 00:25:50,465 --> 00:25:51,299 জুং-হোয়ান, 269 00:25:52,050 --> 00:25:55,845 বাবা ইতালিয়ানো কিনে এনেছি। 270 00:25:57,013 --> 00:26:01,810 হাই কোয়ালিটি আইসক্রিম! ইতালিয়ানো! জলদি আয়, একসাথে খাবো। 271 00:26:03,603 --> 00:26:04,563 কিম জুং-হোয়ান! 272 00:26:07,524 --> 00:26:10,443 তাহলে টেবিলে রাখছি। এসে খেয়ে নিস। 273 00:26:29,296 --> 00:26:31,631 আমার বড় ছেলে, আয় আইসক্রিম খাই। 274 00:26:34,092 --> 00:26:36,469 বড় ছেলে, বাবার সাথে আইসক্রিম খাবি না? 275 00:26:39,848 --> 00:26:42,058 তাহলে কিচেনে রাখছি। এসে খেয়ে নিস। 276 00:26:49,107 --> 00:26:52,527 আজ, সপ্তম প্রফেশনাল গো প্লেয়ার চ্যাম্পিয়নশিপের ফাইনালে, 277 00:26:52,611 --> 00:26:56,573 ছই তেক ৬-দানকে হারিয়েছে নবাগত পার্ক জুন-হিয়ং। 278 00:26:56,906 --> 00:27:00,368 ফাইনালের প্রথম পর্ব থেকে, নবাগত পার্ক আক্রমণ করে ছই তেক ৬-দানকে, 279 00:27:00,452 --> 00:27:03,997 এবং ১২৩ চালের পর ছই হার স্বীকার করলে চূড়ান্ত বিজয় অর্জন করে। 280 00:27:04,748 --> 00:27:08,710 ছই তেক ৬-দান, ফাইনালের শুরু থেকে শেষ পর্যন্ত, 281 00:27:08,793 --> 00:27:11,796 খেলা ধরে রাখে, এবং শেষপর্যন্ত হার মেনে নেয়। 282 00:27:12,547 --> 00:27:15,884 নতুন খেলোয়াড়দের বিপক্ষে অতীতেও ছই তেক দুর্বলতা দেখিয়েছে, 283 00:27:15,967 --> 00:27:18,303 এবং আবারও তার দুর্বলতার কাছে মাথা নুইয়েছে। 284 00:27:18,845 --> 00:27:23,933 ছই তেক ৬-দান ভেঙে পড়তে পারে ভেবে সবাই চিন্তিত। 285 00:27:24,017 --> 00:27:25,560 এই, দং-রিওং, আজকে তেক— 286 00:27:45,789 --> 00:27:46,706 কোথায় যাচ্ছো, মা? 287 00:27:47,040 --> 00:27:49,501 তেকের বাসায় কিছু কিমচি প্যানকেক নিয়ে যাচ্ছি। 288 00:27:49,668 --> 00:27:50,877 শুনলাম আজকে হেরে গেছে। 289 00:27:51,044 --> 00:27:54,047 এ ব্যাপারে কিছু বলিস না। ওর হয়তো আরও খারাপ লাগবে। 290 00:27:56,424 --> 00:27:58,009 কী রে? কোথাও যাচ্ছিস? 291 00:27:58,635 --> 00:28:00,637 না, ওদিকটায় একটু। 292 00:28:01,221 --> 00:28:03,056 - খিদা লাগেনি? - না, ঠিক আছি। 293 00:28:08,937 --> 00:28:09,979 কয়টা বেজেছে? 294 00:28:12,649 --> 00:28:14,609 আজকে হেং-গুককে খাবার দাওনি, তাই না? 295 00:28:15,235 --> 00:28:16,319 জলদি দিয়ে আসো। 296 00:28:17,821 --> 00:28:19,322 এই বয়সে আমি ওসব করবো? 297 00:28:20,949 --> 00:28:22,367 তাহলে এই বয়সে, আমি করবো? 298 00:28:24,160 --> 00:28:26,246 আহা, আমি লজ্জিত। 299 00:28:29,457 --> 00:28:33,002 আরে, কিম সাহেব! 300 00:28:36,423 --> 00:28:37,340 কোথায় যাচ্ছিস? 301 00:28:38,383 --> 00:28:39,259 বাথরুমে। 302 00:28:39,801 --> 00:28:41,928 - হেং-গুককে খাবার দিয়ে আয়। - আচ্ছা। 303 00:29:01,197 --> 00:29:02,490 হেং-গুক। 304 00:29:02,991 --> 00:29:05,034 খোদা। ভয় পেয়েছি! 305 00:29:05,910 --> 00:29:07,829 একটু শব্দ করে হাঁটিস। 306 00:29:07,912 --> 00:29:09,122 তুই হাঁটিস। 307 00:29:10,707 --> 00:29:11,916 কোত্থেকে আসছিস? 308 00:29:13,585 --> 00:29:14,419 স্টাডি রুম থেকে। 309 00:29:14,878 --> 00:29:15,712 পড়ে। 310 00:29:17,756 --> 00:29:19,132 মিথ্যা বলছিস। 311 00:29:19,549 --> 00:29:20,842 ঝামেলা পাকিয়ে না? 312 00:29:22,343 --> 00:29:23,428 ঠোঁটে কী? 313 00:29:25,805 --> 00:29:29,809 খোদা। বয়স কত তোর? এই রাতেরবেলা আইসক্রিম খাচ্ছিস। 314 00:29:29,893 --> 00:29:32,020 খোদা! ভয় পেয়েছি! 315 00:29:32,687 --> 00:29:33,688 সমস্যা কী ওর? 316 00:29:35,774 --> 00:29:37,567 দক-সুন, তোর কাছে পেন্সিল লিড আছে? 317 00:29:39,235 --> 00:29:40,069 হ্যাঁ। 318 00:29:40,945 --> 00:29:42,030 আয়, সুন-ঊ। 319 00:30:41,631 --> 00:30:42,465 ঘুমাচ্ছেন? 320 00:30:44,676 --> 00:30:45,969 কিমচি প্যানকেক বানিয়েছি। 321 00:30:47,303 --> 00:30:48,221 তেক ঘুমাচ্ছে? 322 00:30:50,348 --> 00:30:51,683 আমরা জানি না ভান করবো। 323 00:30:54,811 --> 00:30:56,896 আজকে একটু বেশি কষ্ট পাচ্ছে। 324 00:30:58,189 --> 00:31:00,483 ওকে নিয়ে বেশি চিন্তা করবেন না। 325 00:31:00,692 --> 00:31:02,652 এতে ওর আরও বেশি খারাপ লাগবে। 326 00:31:02,735 --> 00:31:04,445 কিছুই হয়নি ভান করুন। 327 00:31:05,071 --> 00:31:05,905 আমি যাচ্ছি। 328 00:31:06,364 --> 00:31:07,574 খান একটু। 329 00:32:18,895 --> 00:32:24,359 [ ইতালিয়ানো ] 330 00:33:35,722 --> 00:33:37,849 মা, আজকে থেকে তো? 331 00:33:38,224 --> 00:33:42,812 হ্যাঁ! জুং-বং এর মা বিশেষকরে তোকে নিয়েছে! 332 00:33:46,524 --> 00:33:49,527 না! বলেছি তো, আপুর কাছে পড়বো না! 333 00:33:49,902 --> 00:33:51,904 হ্যাঁ গো, ঝিনুক নেই? 334 00:33:51,988 --> 00:33:53,239 চুপ করো। এটা খাও। 335 00:33:53,489 --> 00:33:55,908 পড়তে বলছি পড়, মেয়ে! 336 00:33:55,992 --> 00:33:57,785 অন্তত তোর বোনের জন্য পড়! 337 00:33:57,869 --> 00:33:59,620 পড়বো না! 338 00:34:00,371 --> 00:34:04,208 শুধু জুং-হোয়ান ভাইয়াকে পড়াতে দিয়েও তোমাদেরও পড়তে দিচ্ছে। 339 00:34:04,292 --> 00:34:05,334 তুই চুপ কর। 340 00:34:05,918 --> 00:34:07,795 বুঝতে পারছিস না? 341 00:34:07,879 --> 00:34:10,715 পড়ানোর জন্য বো-রাকে টাকা দিচ্ছে যাতে ওর কিছু টাকা হয়। 342 00:34:10,798 --> 00:34:12,633 জুং-হোয়ানের প্রাইভেট দরকার ভাবিস? 343 00:34:12,717 --> 00:34:14,552 দরকার তো শুধু তোর। 344 00:34:14,635 --> 00:34:15,928 দং-রিওং ভাইয়ারও দরকার। 345 00:34:16,012 --> 00:34:19,182 দং-রিওং এর বাপ মাস্টার! ওর কেন প্রাইভেট দরকার? 346 00:34:19,724 --> 00:34:23,394 যাকগে, আজ থেকে শুরু, তাই চুপচাপ পড়বি। 347 00:34:23,478 --> 00:34:25,980 ওকে বোন ভাবিস না, বরং শিক্ষক ভাব! 348 00:34:26,272 --> 00:34:28,191 আমি পড়বো না। সত্যিই পড়বো না। 349 00:34:28,357 --> 00:34:31,152 পাগল মেয়ে। না পড়লে তোরই লস। 350 00:34:32,028 --> 00:34:35,990 জুং হোয়ান আর সুন-ঊ, রোল এক আর দুইও পড়বে। 351 00:34:36,908 --> 00:34:39,619 এত জেদ ধরছিস কেন? 352 00:34:39,786 --> 00:34:42,246 এসব জেদ-টেদ বাদ দে! পড় গিয়ে! 353 00:34:42,789 --> 00:34:44,457 তোর মা যা বলে তা কর— 354 00:34:44,540 --> 00:34:48,086 সুন-ঊ'ও পড়বে... 355 00:35:52,150 --> 00:35:52,984 ভাইয়া। 356 00:36:06,372 --> 00:36:07,206 ওমা? 357 00:36:15,006 --> 00:36:16,215 ধুর। 358 00:36:19,760 --> 00:36:20,636 আহ্, কী ঠান্ডা! 359 00:36:33,399 --> 00:36:35,902 - জুস খাবে? - তুই খা। 360 00:36:42,825 --> 00:36:44,327 জলদি রেডি হও। 361 00:36:45,036 --> 00:36:46,621 বাচ্চারা পড়তে আসছে। 362 00:36:46,996 --> 00:36:49,123 ওদের বিরক্ত না করে বাইরে চলো। 363 00:36:53,711 --> 00:36:54,754 বাইরে যেতে বললাম। 364 00:36:56,422 --> 00:36:59,550 তুমি যাও। আমি একা থাকতে চাই। 365 00:37:04,847 --> 00:37:06,057 এইতো। 366 00:37:11,771 --> 00:37:14,857 আপনার স্বামী কোথায়? আপনাকে তো একা ছাড়ে না। 367 00:37:15,608 --> 00:37:17,652 জানি না। কোনো কারণে রেগে আছে। 368 00:37:18,319 --> 00:37:20,488 খোদা, একটা বাচ্চাকে বিয়ে করেছি। 369 00:37:20,947 --> 00:37:22,281 আসুন ড্রিংক করবেন। 370 00:37:22,365 --> 00:37:26,285 কী ব্যাপার, ভরদুপুরে ড্রিংক? লোকে কী ভাববে। 371 00:37:26,369 --> 00:37:28,704 ব্লকের সবাই আমরা বন্ধু। কিচ্ছু ভাববে না। 372 00:37:29,372 --> 00:37:31,999 আপনার স্বামী কোথায়? ওনাকে আনেননি কেন? 373 00:37:32,083 --> 00:37:33,834 আমাদের সাথে ড্রিংক করতেন। 374 00:37:33,918 --> 00:37:36,629 জানি না। সকালে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়ে গেছে। 375 00:37:36,712 --> 00:37:38,547 এরকম একটা দিনে, কত ভালো হতো 376 00:37:38,631 --> 00:37:40,341 ও যদি নো-উলকে নিয়ে গোসলখানায় যেতো, 377 00:37:40,424 --> 00:37:44,011 আমাকে বাসায় সাহায্য করতো? ও শুধু নিজের কথা ভাবে। 378 00:37:44,595 --> 00:37:46,764 আপনাকে জ্বালাতন করে না। ভালোই তো। 379 00:37:46,847 --> 00:37:49,892 আহারে, ভাবি। আপনার মুখেই এমন কথা সাজে। 380 00:37:49,976 --> 00:37:52,103 বো-রার বাবা আপনার স্বামীর মতো অর্ধেক ভালোও যদি হতো, 381 00:37:52,186 --> 00:37:55,273 ওকে সবসময় মাথায় তুলে রাখতাম। ঈশ্বরের মতো সেবা করতাম। 382 00:37:56,107 --> 00:37:57,566 ২/১ দিন ভালো লাগে। 383 00:37:58,109 --> 00:38:01,195 বন্ধের দিন ও যদি বন্ধুদের সাথে দেখা করতে কিংবা কোথাও যেত। 384 00:38:02,029 --> 00:38:05,199 সারাটা দিন আমার পেছনে ঘুরঘুর করে। বিরক্তিকর। 385 00:38:05,950 --> 00:38:08,661 আপনাদের দুজনের কোনো ভদ্রতা নেই। 386 00:38:08,953 --> 00:38:10,955 আমি বিধবা হওয়ায় আমাকে শুনিয়ে শুনিয়ে বলছেন? 387 00:38:11,330 --> 00:38:14,166 আমাকে শোনাচ্ছেন আপনাদের স্বামী আছে? 388 00:38:15,626 --> 00:38:17,128 আসলে তোমার জীবনই ভালো। 389 00:38:17,211 --> 00:38:18,963 খোদা, আমাকে প্রায় বোকা বানিয়ে ফেলেছেন। 390 00:38:19,338 --> 00:38:20,798 প্রায় বিশ্বাস করে ফেলেছি। 391 00:38:22,717 --> 00:38:26,262 তাহলে তেকের বাবাকে বিয়ে করে ফেলো। একই ব্লকে থাকাটা তোমাদের ভাগ্যের লিখন। 392 00:38:26,345 --> 00:38:28,806 কী বলছেন? পাগল হলেন? 393 00:38:29,015 --> 00:38:30,391 তাতে সমস্যা কী? 394 00:38:32,310 --> 00:38:35,271 ওমা। এটা নিশ্চয়ই নিয়তি। তেকের বাবা আসছে। 395 00:38:40,901 --> 00:38:41,736 আসলে, 396 00:38:42,320 --> 00:38:45,614 ওই লোকের সাথে সংসার পাতার চেয়ে বরং পাথরের সাথে পাতবো। 397 00:38:45,698 --> 00:38:47,616 কিন্তু ওনার অনেক টাকা আছে। 398 00:38:47,700 --> 00:38:50,745 মনে হচ্ছে আমাদের সুন-ইউং এর বুড়ো বয়সে বসন্ত আসছে! 399 00:38:51,412 --> 00:38:54,874 তাতে কী ভালোটা হবে? ওনাকে সারাদিনে বড় জোর দুই শব্দ কথা বলতে শুনি। 400 00:38:55,166 --> 00:38:57,752 এই বয়সে আমাকে বোবা হতে হবে? 401 00:38:58,377 --> 00:39:01,797 গরিব কেউ হলেও আমি খুশি, কিন্তু বিরক্তিকর কেউ না। 402 00:39:01,881 --> 00:39:03,215 তাহলে আমার স্বামী? 403 00:39:04,091 --> 00:39:05,968 থাক। আপনিই রাখুন। 404 00:39:06,594 --> 00:39:09,472 ওহ! ওটা গিয়ে নিয়ে আসতাম! 405 00:39:10,097 --> 00:39:11,307 কাছেই তো। 406 00:39:12,099 --> 00:39:13,351 তেকের কী অবস্থা? 407 00:39:13,642 --> 00:39:15,644 হ্যাঁ... জানেনই তো। 408 00:39:16,103 --> 00:39:18,189 জানেন না ভান করুন। সেটাই ভালো। 409 00:39:18,647 --> 00:39:19,482 জি। 410 00:39:19,690 --> 00:39:22,735 সবসময় জিতবে এমন কোনো কথা নেই। মাঝেমধ্যে হারতেও হবে। 411 00:39:22,818 --> 00:39:24,528 আমরা ওকে কিচ্ছুটি বলবো না। 412 00:39:25,988 --> 00:39:28,282 রবিবারেও গলিটা দেখছি ফাঁকা। 413 00:39:28,366 --> 00:39:29,283 বাচ্চারা কোথায়? 414 00:39:29,825 --> 00:39:32,244 ওহ, বাচ্চারা আজকে বো-রার কাছে প্রাইভেট পড়ছে। 415 00:39:32,328 --> 00:39:33,162 কী? 416 00:39:33,496 --> 00:39:35,664 শীঘ্রই ওরা সিনিয়র হবে, 417 00:39:35,748 --> 00:39:38,417 তাই বো-রার কাছে প্রাইভেট পড়ছে। 418 00:39:38,501 --> 00:39:41,379 ভাবি সবার হয়ে টাকা দিয়ে দিয়েছে! 419 00:39:41,462 --> 00:39:43,506 প্রাইভেট পড়ানো বেআইনী না? 420 00:39:43,589 --> 00:39:47,009 আমরা আমরাই তো, সমস্যা কোথায়? আমাদের নামে কে রিপোর্ট করবে? 421 00:39:47,093 --> 00:39:49,261 হ্যাঁ। আপনি রিপোর্ট করবেন? 422 00:39:51,013 --> 00:39:52,264 ড্রিংক করুন। 423 00:39:52,348 --> 00:39:53,307 না, সমস্যা নেই। 424 00:39:54,058 --> 00:39:55,851 - এক গ্লাস! - রিপোর্ট করতে যাচ্ছে। 425 00:40:06,445 --> 00:40:07,446 তুইও এসেছিস? 426 00:40:09,073 --> 00:40:09,907 জি। 427 00:40:11,033 --> 00:40:12,535 তোর বাবা মাস্টার হওয়ার পরও। 428 00:40:13,911 --> 00:40:14,745 হ্যাঁ। 429 00:40:15,413 --> 00:40:18,582 উনি শিক্ষাবোর্ডে আমাদের নামে রিপোর্ট করলে? ওনাকে বলেছিস? 430 00:40:20,042 --> 00:40:22,253 বাবা ব্যস্ত। মা অনুমতি দিয়েছে। 431 00:40:23,337 --> 00:40:25,339 তোর বাবা ব্যস্ত কেন? আজকে তো রবিবার। 432 00:40:26,966 --> 00:40:27,800 আমার বাবা... 433 00:40:29,468 --> 00:40:30,302 প্রাইভেট পড়াচ্ছে। 434 00:40:42,606 --> 00:40:47,528 আমাকে তোরা কেমিস্ট্রি টিচার ভাবিস, তাই না? একেবারে বাজে কথা! 435 00:40:48,737 --> 00:40:49,655 আমি... 436 00:40:51,782 --> 00:40:55,494 - কেমিস্ট্রি টিচার নই বরং কী? - মিউজিক টিচার! 437 00:40:55,578 --> 00:41:00,124 আরে, সাবাস! বেশ! আমরা শুরু করি তাহলে? 438 00:41:00,207 --> 00:41:03,002 পর্যায় সারণি দিয়ে শুরু করা যাক। 439 00:41:03,085 --> 00:41:06,505 এক! দুই! এক, দুই, তিন, চার! 440 00:41:07,047 --> 00:41:09,550 ডিন— না, তোর বাবা তো... 441 00:41:10,342 --> 00:41:12,678 কেমিস্ট্রি টিচার। উনি ম্যাথও পড়ান? 442 00:41:14,847 --> 00:41:16,557 কলেজে ওনার মেজর ছিল ম্যাথ। 443 00:41:17,183 --> 00:41:18,142 টুইস্ট, না? 444 00:41:19,226 --> 00:41:20,102 ওয়াও। 445 00:41:21,645 --> 00:41:26,150 দ্বিঘাত সমীকরণ। এক, দুই! এক, দুই, তিন, চার! 446 00:41:26,484 --> 00:41:30,070 X ইকুয়াল মাইনাস b 447 00:41:30,154 --> 00:41:33,616 প্লাস/মাইনাস রুট স্কয়ার 448 00:41:33,699 --> 00:41:37,203 B স্কয়ার মাইনাস 4ac 449 00:41:37,286 --> 00:41:40,623 বাই 2a, শেষ! 450 00:41:41,665 --> 00:41:42,833 হারামজাদারা। 451 00:41:44,418 --> 00:41:45,794 গণিত বই এনেছিস? 452 00:41:49,715 --> 00:41:53,010 [ গণিত ] 453 00:42:05,773 --> 00:42:06,607 কী এসব? 454 00:42:07,483 --> 00:42:08,776 ও শুধু সেট দেখেছে। 455 00:42:09,026 --> 00:42:11,028 ক্লাসের সবার চেয়ে আমি সেটে ভালো! 456 00:42:11,237 --> 00:42:12,321 ভালোই তো। 457 00:42:20,412 --> 00:42:21,622 তোর বইয়ে আবার কী? 458 00:42:21,914 --> 00:42:24,875 - এত আঁকিবুঁকি! - ধরো না। ওগুলো ওর লালা। 459 00:42:41,767 --> 00:42:43,018 ম্যাথ রাখ। 460 00:42:44,603 --> 00:42:45,437 ফিজিক্স নে। 461 00:42:46,105 --> 00:42:47,481 তোদের ফিজিক্স কেমন দেখি। 462 00:42:47,940 --> 00:42:49,525 একেবারে সহজ প্রশ্ন। 463 00:42:50,401 --> 00:42:51,277 সেভেনথ গ্রেডের। 464 00:42:52,570 --> 00:42:54,488 F ইকুয়াল ma, সূত্রটা তো জানিস? 465 00:42:59,243 --> 00:43:01,036 ৭০ কিলোগ্রামের জুং-হোয়ান 466 00:43:01,787 --> 00:43:04,456 ২০ নিউটন বলে সুন-ঊকে আঘাত করলো। 467 00:43:05,499 --> 00:43:06,625 তাহলে ত্বরণ কত? 468 00:43:09,628 --> 00:43:11,005 সহ্য করেছিস কীভাবে? 469 00:43:12,047 --> 00:43:13,507 লেগেছে নিশ্চয়ই। 470 00:43:16,594 --> 00:43:17,511 ভালোই সহ্য করেছিস। 471 00:43:18,929 --> 00:43:20,848 না লাগলে, ঠিক আছে। 472 00:43:41,952 --> 00:43:42,828 ধন্যবাদ, ভাইয়া। 473 00:43:53,589 --> 00:43:55,049 ভাইয়া। কোথায় যাচ্ছো? 474 00:43:55,633 --> 00:43:57,092 ও, তেকের কাছে। 475 00:43:58,969 --> 00:44:00,012 এটা মেলাতে। 476 00:44:00,638 --> 00:44:02,473 তেক বাসায় নেই। একাডেমিতে গেছে। 477 00:44:02,556 --> 00:44:04,308 ইদানীং ওকে কম দেখি। 478 00:44:06,185 --> 00:44:07,019 কী? 479 00:44:07,853 --> 00:44:10,564 [ কোরিয়ান গো-গেম একাডেমি ] 480 00:44:29,083 --> 00:44:30,834 রবিবারে এখানে কেন, স্যার? 481 00:44:32,211 --> 00:44:35,005 তেক ৬-দানের কাছেও একই প্রশ্ন। রবিবারে তোমার বিশ্রামে থাকার কথা। 482 00:44:35,881 --> 00:44:37,132 ওর জন্য এটাই বিশ্রাম। 483 00:44:40,844 --> 00:44:42,346 প্রতিবার কীভাবে জিতবে? 484 00:44:42,971 --> 00:44:44,306 হার আছেই। 485 00:44:45,974 --> 00:44:47,810 হারাও একটা অভিজ্ঞতা। 486 00:44:48,268 --> 00:44:49,103 মাস্টার ছই, 487 00:44:49,895 --> 00:44:52,940 এটাকে ভালো অভিজ্ঞতা ভেবে নিয়ে ভুলে যাও। 488 00:44:55,818 --> 00:44:59,738 উইনিং রেটের দিকে দিয়ে সে এখনো প্রথম স্থানে। 489 00:45:02,324 --> 00:45:04,326 সমস্যা নেই! 490 00:45:04,827 --> 00:45:05,828 এ নিয়ে ভেবো না। 491 00:45:07,079 --> 00:45:09,957 অন্যরা বছরে ২০/৩০ বার হারে। 492 00:45:11,792 --> 00:45:13,210 বছরে ৭০% জিতলেও, 493 00:45:14,211 --> 00:45:17,214 সেটাও যথেষ্ট ভালো! 494 00:45:18,424 --> 00:45:21,885 এই! এখানে কী মনে করে? রবিবারে তো আসিস না। 495 00:45:22,344 --> 00:45:24,346 আমাদের তেককে সান্ত্বনা দিতে এসেছি। 496 00:45:27,641 --> 00:45:28,517 ঠিক আছো, তো? 497 00:45:30,269 --> 00:45:31,103 হ্যাঁ। 498 00:45:31,520 --> 00:45:34,273 তুমি সর্বশক্তিমান তেক হলেও, সবসময় জিততে পারবে না। 499 00:45:34,648 --> 00:45:36,150 আর এখনো তো ফাইনাল বাকি। 500 00:45:36,650 --> 00:45:38,026 ব্যাপার না। 501 00:45:47,494 --> 00:45:49,037 তেককে নিয়ে চিন্তা হচ্ছে। 502 00:45:49,621 --> 00:45:50,456 হ্যাঁ। 503 00:45:50,539 --> 00:45:52,708 তোদেরকে নিয়ে আমার বেশি চিন্তা হচ্ছে! 504 00:45:53,709 --> 00:45:56,628 ভেবেছিলাম অন্তত ইংলিশ কিছু জানিস। খোদা! 505 00:45:58,839 --> 00:46:01,633 ইংলিশ কেবল মুখস্থ করতে হয়। তো মুখস্থ কর! 506 00:46:02,301 --> 00:46:04,762 ইডিয়ম ভেবে মুখস্থ কর, কেমন? 507 00:46:06,722 --> 00:46:08,390 তোরা আদৌও কোনো ওয়ার্ড জানিস? 508 00:46:09,349 --> 00:46:13,145 - কোনো ইডিয়ম মুখস্থ আছে? - অবশ্যই আছে! আমাকে কী মনে করো? 509 00:46:13,228 --> 00:46:14,062 কী? 510 00:46:19,818 --> 00:46:21,862 এগুলো সেভেনথ গ্রেডের। 511 00:46:21,945 --> 00:46:23,363 পাগল হয়ে যাচ্ছি। 512 00:46:28,702 --> 00:46:30,412 আপু, এটা জার্মান ভাষায়ও পারি। 513 00:46:31,079 --> 00:46:34,416 Der, des, dem, dem, die, der, der, die. Das, dem, das, die, der, dem, die. 514 00:46:36,794 --> 00:46:39,838 কালকে দক-সুনের স্কুলে যাবার কথা ভুলে যাওনি তো? 515 00:46:40,214 --> 00:46:44,676 কাজ থেকে কখন ছাড়া পাবো জানি না। তুমি একা চলে যেও। 516 00:46:45,385 --> 00:46:46,637 দুজনকেই যেতে বলেছে! 517 00:46:46,720 --> 00:46:49,264 প্রথম কলেজ কাউন্সেলিং এটা। একা কীভাবে যাই? 518 00:46:49,765 --> 00:46:52,976 ঠিক আছে! কথা কম বলো! যাবো আমি। 519 00:46:53,477 --> 00:46:54,770 - বিদায়। - হ্যাঁ। 520 00:46:56,605 --> 00:46:59,691 কাজের পর সবার সাথে গপ্পো জুড়ে বসবে না, 521 00:46:59,775 --> 00:47:03,195 কাজ শেষে বাসায় কল দিবে। কখনো কল দাও না কেন? 522 00:47:03,278 --> 00:47:06,281 জুং-বং এর বাবাকে দেখো। উনি ঘন্টায় ঘন্টায় কল দেন। 523 00:47:06,365 --> 00:47:08,700 - অন্য স্বামীরা— - আরে, বুঝেছি। 524 00:47:08,784 --> 00:47:10,369 কথা কম বলো! 525 00:47:10,452 --> 00:47:13,288 আমি কি তোমার বাচ্চা? আমি কিছু বলতে গেলেই, 526 00:47:13,372 --> 00:47:15,374 ঘ্যানঘ্যান শুরু করো! 527 00:47:15,999 --> 00:47:17,334 চুপ করে— ওমা। 528 00:47:21,213 --> 00:47:22,214 আরে, তেক— 529 00:47:23,507 --> 00:47:24,758 ওর হয়তো খারাপ লাগছে। 530 00:47:25,217 --> 00:47:27,678 খেলা নিয়ে কথা বলো না। সাবধানে কথা বলবে। 531 00:47:27,761 --> 00:47:29,972 কেন, মন চায়... 532 00:47:31,139 --> 00:47:32,850 মাস্টার ছই! হ্যালো। 533 00:47:35,978 --> 00:47:36,812 হ্যাঁ। 534 00:47:37,312 --> 00:47:40,482 ও, হ্যাঁ। নাও। 535 00:47:40,816 --> 00:47:41,692 একটা খাও। 536 00:47:42,651 --> 00:47:43,694 আর, 537 00:47:43,861 --> 00:47:47,114 আজকে রাতে তুমি আর তোমার বাবা আমাদের বাসায় এসে খেয়ে যাও না? 538 00:47:47,865 --> 00:47:51,827 চাচী গরুর মাংস আর সীউইড স্যুপ বানাবো। তুমি সীউইড স্যুপ পছন্দ করো, তাই না? 539 00:47:52,953 --> 00:47:53,871 আরেকদিন খাবো। 540 00:47:54,955 --> 00:47:56,665 তো... 541 00:47:57,583 --> 00:47:58,417 আচ্ছা। 542 00:47:59,167 --> 00:48:00,002 ঠিক আছে। 543 00:48:00,711 --> 00:48:02,296 যাও তাহলে! 544 00:48:02,838 --> 00:48:03,714 হ্যাঁ! 545 00:48:03,797 --> 00:48:06,258 ওকে খুব ক্লান্ত লাগছে। 546 00:48:06,717 --> 00:48:07,551 এই, মহিলা! 547 00:48:08,260 --> 00:48:11,138 তোমার আক্কেল কি প্রতিবেশীদের কুকুর হেং-গুককে দিয়ে দিয়েছো? 548 00:48:11,221 --> 00:48:14,099 খেলায় হারা কাউকে কীভাবে সীউইড স্যুপ খাওয়াতে চাও? 549 00:48:14,766 --> 00:48:15,642 খোদা! 550 00:48:15,976 --> 00:48:19,563 ঠিক তো। কী করি? ভুলেই গিয়েছিলাম। 551 00:48:19,646 --> 00:48:21,648 কী করবো? 552 00:48:21,732 --> 00:48:23,275 গিয়ে ওকে স্যরি বলো! 553 00:48:26,111 --> 00:48:26,945 খোদা। 554 00:48:36,288 --> 00:48:37,456 বাসায় যাচ্ছো? 555 00:48:40,584 --> 00:48:41,418 ডিনার? 556 00:48:42,628 --> 00:48:43,629 করেছি। 557 00:48:44,838 --> 00:48:45,672 তেক। 558 00:48:47,841 --> 00:48:49,426 শক্ত থাকো। কেমন? 559 00:48:50,969 --> 00:48:51,803 জি। 560 00:49:05,233 --> 00:49:08,236 - বাবা কোথায়? - খাবে না বললো। 561 00:49:13,617 --> 00:49:14,451 দাঁড়া। 562 00:49:21,792 --> 00:49:22,751 খেতে আসো। 563 00:49:25,629 --> 00:49:27,047 স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে। 564 00:49:35,597 --> 00:49:38,767 আবার রেগে আছে কেন? 565 00:49:41,436 --> 00:49:42,938 কোথায় যাচ্ছিস? খাবি না? 566 00:49:43,021 --> 00:49:45,357 তেকের বাসায়। ওদের সাথে খাবো। 567 00:49:45,440 --> 00:49:48,026 তেককে বিরক্ত না করে জলদি ফিরবি! 568 00:49:48,110 --> 00:49:48,944 আচ্ছা! 569 00:49:53,073 --> 00:49:53,907 খা। 570 00:50:00,914 --> 00:50:02,374 এই! খা। 571 00:50:03,250 --> 00:50:04,084 হ্যাঁ। 572 00:50:05,585 --> 00:50:06,420 এই, 573 00:50:07,087 --> 00:50:08,714 ও কিম হিয়ে-সু, তাই না? 574 00:50:09,965 --> 00:50:13,427 বাহ্, মেয়েটা সুন্দরী। 575 00:50:14,261 --> 00:50:16,596 - বয়স ২২ না ২৩? - ১৯! 576 00:50:17,097 --> 00:50:19,099 বয়স ১৯! বড় আপুর চেয়েও ছোট! 577 00:50:19,391 --> 00:50:21,101 কী বলিস, ১৯? 578 00:50:21,727 --> 00:50:25,522 কী ধরণের ১৯ বছর বয়সী মেয়ে অভিনয়ে এত ভালো হয়? 579 00:50:26,398 --> 00:50:30,360 মুখটা দেখ একবার। হাই ক্লাস মেয়ে মনে হচ্ছে। 580 00:50:32,779 --> 00:50:36,158 হায়রে, ১৯ থাকতে কে না অমন সুন্দর হয়? 581 00:50:36,533 --> 00:50:38,660 ১৯ বছর বয়সে আমিও অমন সুন্দর ছিলাম। 582 00:50:39,578 --> 00:50:41,872 কী বাজে বকছো? 583 00:50:41,955 --> 00:50:46,126 তোমার সাথে আমার যখন দেখা হয়, তোমার বয়স ১৮ ছিল। 584 00:50:46,209 --> 00:50:48,920 চুল পরিমাণও সুন্দর ছিলে না। 585 00:50:49,004 --> 00:50:51,757 তখন ইল-হোয়ার সাথে নাকি ই-হোয়ার সাথে প্রেম করেছিলাম? 586 00:50:52,215 --> 00:50:54,676 রাখো তো! তুমি কেমন ছিলে জানো? 587 00:50:54,760 --> 00:50:57,137 খসখসে চামড়া ছিল তোমার। 588 00:50:57,429 --> 00:50:59,890 তোমার ভাগ্য ভালো যে আমাকে পেয়েছিলে। 589 00:51:01,183 --> 00:51:02,225 ওমা, কী বলে। 590 00:51:02,601 --> 00:51:05,979 তোমার সর্বশক্তিমান স্বামীর সাথে এভাবে কথা বলো কীভাবে? 591 00:51:07,314 --> 00:51:09,733 বুঝাই যায় তুমি অশিক্ষিত। 592 00:51:10,150 --> 00:51:11,651 সর্বশক্তিমান না ছাই। 593 00:51:12,069 --> 00:51:13,278 হুঁশ করে কথা বলো। 594 00:51:16,323 --> 00:51:17,365 "হুঁশ করে কথা বলো"? 595 00:51:18,116 --> 00:51:21,453 কীভাবে কথা বলে দেখো! আমি— 596 00:51:24,372 --> 00:51:26,500 কোথায় যাচ্ছিস? খাবি না? 597 00:51:27,084 --> 00:51:27,918 তেকের রুমে। 598 00:51:28,001 --> 00:51:28,877 - যাবি না! - যাবি না! 599 00:51:29,836 --> 00:51:32,339 হারায় তেকের এখনো মন খারাপ। 600 00:51:32,422 --> 00:51:34,800 ওকে বিরক্ত না করে বাসায় থাক। 601 00:51:34,883 --> 00:51:36,635 বড়রাও সাবধানে থাকছে। 602 00:51:40,931 --> 00:51:42,265 মা, বাইরে যাচ্ছি! 603 00:51:42,390 --> 00:51:45,811 - এখন খাওয়ার সময়! যাচ্ছিস কোথায়? - তেকের বাসায়! ওদের সাথে খাবো! 604 00:51:46,019 --> 00:51:48,230 সুন-ঊ! 605 00:51:48,647 --> 00:51:50,482 তেককে কিছু বলিস না! 606 00:51:51,775 --> 00:51:53,110 এতে ওর আরও... 607 00:51:54,319 --> 00:51:55,153 খারাপ লাগবে। 608 00:51:55,403 --> 00:51:56,238 তেক! 609 00:51:57,781 --> 00:51:58,615 তেক— 610 00:51:59,241 --> 00:52:01,409 - হাতমুখ ধুচ্ছি। - আচ্ছা। 611 00:52:15,215 --> 00:52:17,092 [ সাংমুন ফার্মেসী ] 612 00:52:22,139 --> 00:52:23,849 [ বংহোয়াংদাং ] 613 00:52:26,101 --> 00:52:30,939 [ গ্যারান্টেড বিক্রয় ] 614 00:52:32,399 --> 00:52:34,401 - চাচা, তেক আছে? - হ্যাঁ, আছে। 615 00:52:34,484 --> 00:52:38,029 - কিন্তু ওর অবস্থা— - তেক! এসে গেছি! 616 00:52:40,782 --> 00:52:42,993 - চাচা! - হ্যালো! 617 00:52:43,076 --> 00:52:44,911 - তেক আছে? - হ্যাঁ। 618 00:52:44,995 --> 00:52:46,037 কিন্তু ও— 619 00:52:46,121 --> 00:52:48,707 - লাগবে না কোনো ব্যাখা। - ইয়ে, ইয়ে! 620 00:52:48,790 --> 00:52:52,043 নিজেই খেয়ে দেখো! আহা! 621 00:52:52,127 --> 00:52:54,754 জানি না, জানি না! তুমি কি জানো? 622 00:52:54,838 --> 00:52:56,923 - জানি না। - আমিও জানি না। 623 00:52:57,007 --> 00:52:58,258 জানি না। 624 00:52:58,925 --> 00:53:01,803 - হ্যালো। তেক— - হ্যাঁ, আছে। 625 00:53:01,887 --> 00:53:03,930 - কিছুক্ষণ হলো ফিরেছে। - আচ্ছা। 626 00:53:05,599 --> 00:53:06,641 তেক! 627 00:53:32,667 --> 00:53:34,920 খোদা। শুনলাম গোহারা হেরেছিস। 628 00:53:35,420 --> 00:53:38,423 সাবাস ব্যাটা। শহরের নাম ডুবিয়েছিস। 629 00:53:40,133 --> 00:53:41,343 হাই, তেক! 630 00:53:41,885 --> 00:53:43,887 শুনলাম হেরে গেছিস। খোদা। 631 00:53:46,890 --> 00:53:50,644 শুনলাম হারিয়ে দিয়েছে তোকে। হ্যাঁ। একবার হারার সময় হয়েছে তোর। 632 00:53:51,895 --> 00:53:54,397 তোর হারার সময় এসে গেছে। 633 00:53:55,982 --> 00:53:56,900 ওটা ভুল ছিল। 634 00:53:57,359 --> 00:53:58,568 ভুল না ছাই। 635 00:53:59,069 --> 00:54:01,404 জিনিয়াস গো-গেম প্লেয়ার ভুল করতে পারে না। 636 00:54:01,738 --> 00:54:04,824 - প্রতিদিন জিতবো নাকি? - তোকে প্রতিদিন জিততে হবে। 637 00:54:04,908 --> 00:54:08,787 তুই হারতে পারবি না, দুর্বল হতে পারবি না, খারাপ করতে পারবি না, আর হাগতেও— 638 00:54:09,246 --> 00:54:11,706 না, হাগতে পারবি। তবে গন্ধ হতে পারবে না। 639 00:54:16,336 --> 00:54:18,255 এই। এমন সময়ে তুই হাসছিস? 640 00:54:19,005 --> 00:54:21,466 তারচেয়ে গালি দে। দেখ, এভাবে। 641 00:54:22,467 --> 00:54:24,177 ধুর বা*, মা* খেয়েছি। 642 00:54:26,096 --> 00:54:26,930 সুন-ঊ। 643 00:54:27,931 --> 00:54:29,641 ধুর বা*, মা* খেয়েছি। 644 00:54:30,058 --> 00:54:31,601 এই, দুষ্টু... 645 00:54:32,310 --> 00:54:34,187 - বল! - বল, ব্যাটা! 646 00:54:37,607 --> 00:54:39,025 ধুর বা*, মা* খেয়েছি! 647 00:54:39,526 --> 00:54:40,360 খোদা। 648 00:54:40,819 --> 00:54:42,445 এই, ঠিকমতো বলতে হবে। 649 00:54:42,570 --> 00:54:44,614 ধুর বা*, মা* খেয়েছি! 650 00:54:44,698 --> 00:54:46,366 মা* খেয়েছি! 651 00:54:46,449 --> 00:54:47,784 মা* খেয়েছি! 652 00:54:48,201 --> 00:54:50,954 বা... বা*, মা* খেয়েছি! 653 00:54:51,746 --> 00:54:52,622 মা* খেয়েছি! 654 00:54:53,873 --> 00:54:55,625 হ্যাঁ, মা* খেয়েছি! 655 00:54:55,917 --> 00:54:56,835 বা*! 656 00:54:57,544 --> 00:54:59,546 বা*! এভাবে বল! 657 00:55:00,130 --> 00:55:02,132 ধুর বা*, মা* খেয়েছি! 658 00:55:39,711 --> 00:55:43,214 [ সাংমুন বালিকা উচ্চ বিদ্যালয় ] 659 00:55:43,298 --> 00:55:45,300 দক-সুন চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। 660 00:55:45,383 --> 00:55:48,678 ও খুব চেষ্টা করে, বন্ধুদের সাথেও ভালোভাবে মিশে। 661 00:55:49,763 --> 00:55:53,725 ওর সামাজিক সম্পর্ক চমৎকার আর ব্যক্তিত্বও চমৎকার। 662 00:55:55,560 --> 00:55:56,394 তবে... 663 00:55:57,437 --> 00:55:59,439 ওর এবারের গ্রেড... 664 00:56:14,746 --> 00:56:17,832 [ কালগুকসু ] 665 00:56:17,916 --> 00:56:19,250 জলদি আসো! 666 00:56:22,087 --> 00:56:23,171 খোদা। 667 00:56:32,013 --> 00:56:34,015 - ওহো। - কী করছো? 668 00:56:34,099 --> 00:56:37,352 দরজাটা তো ধরতে পারতো। 669 00:56:38,853 --> 00:56:40,647 এত বৃষ্টি কেন? 670 00:56:40,855 --> 00:56:44,442 - দুইটা কালগুকসু দিবেন? - আমি সুজেবি খাবো! 671 00:56:45,527 --> 00:56:47,529 অর্ডার করার আগে আমাকে জিজ্ঞেস করছো না কেন? 672 00:56:48,405 --> 00:56:52,033 আচ্ছা, ঠিক আছে। সুজেবি খাও। হয়েছে এবার? 673 00:56:53,034 --> 00:56:55,912 একটা সুজেবি আর একটা কালগুকসু দিবেন? 674 00:56:57,288 --> 00:57:00,583 আগে থেকেই দক-সুনের পড়ালেখায় নজর দিতে বলেছিলাম। 675 00:57:00,875 --> 00:57:04,045 বলেছিলাম মাস্টার না রাখতে পারলেও, একাডেমিতে পাঠাতে। 676 00:57:04,295 --> 00:57:07,340 আরে, ধীরেসুস্থে করা যাবে। 677 00:57:07,715 --> 00:57:09,968 এখনো এক বছর আছে। 678 00:57:10,385 --> 00:57:11,386 তাছাড়া, 679 00:57:11,928 --> 00:57:14,347 আমার কাজে অনেক চাপ এখন। 680 00:57:14,431 --> 00:57:16,975 হোয়াইট-কলারের জীবনে কেমন চাপ জানো? 681 00:57:17,976 --> 00:57:21,229 অন্য বাচ্চাদের মায়েরা তাদের পড়াশোনায় নজর রাখে। 682 00:57:21,563 --> 00:57:25,358 তুমিও যদি রাখতে, দক-সুনের আজ এই হাল হতো না। 683 00:57:26,234 --> 00:57:27,068 হায়রে। 684 00:57:28,027 --> 00:57:28,862 তাহলে দোষ আমার? 685 00:57:28,987 --> 00:57:31,448 গোটা স্কুলে দক-সুনের ৯৯৯তম হওয়াটা আমার দোষ? 686 00:57:32,115 --> 00:57:36,619 সামান্য বেতনে তিনজনকে মানুষ করা সহজ ভাবো? 687 00:57:36,703 --> 00:57:39,956 আমার টাকা থাকলে, বাচ্চাদের এই হাল হতে দিতাম? 688 00:57:40,790 --> 00:57:45,253 খোদা। জীবন আমার। 689 00:57:45,795 --> 00:57:46,629 ওমা? 690 00:57:46,713 --> 00:57:49,966 তোমার জীবনের কী হয়েছে? 691 00:57:50,884 --> 00:57:53,219 জুয়া-টুয়া খেলে আমাদের বাসা হারিয়েছি? 692 00:57:53,303 --> 00:57:55,305 তোমাকে ঠকিয়েছি? 693 00:57:55,388 --> 00:57:57,807 মাতাল হয়ে তোমাকে মারি? 694 00:57:58,391 --> 00:58:01,603 ধুর, চুপ করো। বিরক্তিকর। 695 00:58:02,729 --> 00:58:04,272 কালগুকসু খাও। 696 00:58:07,484 --> 00:58:08,318 চিয়ার্স। 697 00:58:12,864 --> 00:58:15,658 চাইনিজ লোককে বিয়ে করেছে। 698 00:58:16,910 --> 00:58:17,785 জিয়াও জুমিং। 699 00:58:44,437 --> 00:58:46,606 আহা, আবারও কিছু আটকেছে। 700 00:58:59,994 --> 00:59:01,704 কী ময়লা। 701 00:59:10,296 --> 00:59:11,673 এত বৃষ্টি হচ্ছে কেন? 702 00:59:13,049 --> 00:59:14,175 কপাল। 703 00:59:24,519 --> 00:59:27,230 অন্যজনের সাথে নিজের ছাতা অদলবদল করবেন না। 704 00:59:30,191 --> 00:59:35,154 স্বামী পাল্টাতে পারছি না, আর ছাতা পাল্টাবো? 705 00:59:41,244 --> 00:59:44,414 ওমা। আমার ছাতা কোথায় গেল? 706 00:59:45,415 --> 00:59:49,043 খোদা, মানুষ অন্যের ছাতা নিয়ে যায় কেন? 707 00:59:56,926 --> 00:59:58,136 এইযে। 708 00:59:58,720 --> 01:00:01,431 এই ছাতার মালিক আছে? 709 01:00:01,514 --> 01:00:02,890 কার এটা? 710 01:00:08,563 --> 01:00:10,148 আহা। 711 01:00:10,565 --> 01:00:13,151 এই ছাতার মালিক বোধহয় আমারটা নিয়ে গেছে। 712 01:00:13,234 --> 01:00:14,152 কিছু করার নেই। 713 01:00:19,032 --> 01:00:21,034 আরে, কী ঠান্ডা! 714 01:00:35,214 --> 01:00:37,383 হ্যাঁ। আমার কপাল... 715 01:00:40,053 --> 01:00:41,429 এতক্ষণ লাগছে কেন? 716 01:01:04,035 --> 01:01:06,496 অন্যের জিনিস যতই ভালো দেখাক না কেন, 717 01:01:06,913 --> 01:01:09,040 তাতে খুঁত থাকবেই। 718 01:01:14,170 --> 01:01:15,880 দাঁড়িয়ে কেন? হাত ধরো। 719 01:01:19,050 --> 01:01:19,884 চলো। 720 01:01:36,275 --> 01:01:38,528 জুং-বং! জুং-হোয়ান! কিমচি প্যানকেক খেতে আয়! 721 01:01:39,904 --> 01:01:40,738 আসছি! 722 01:01:55,878 --> 01:01:56,713 বাবা, 723 01:01:57,547 --> 01:01:58,381 কিমচি প্যানকেক... 724 01:02:15,732 --> 01:02:16,566 এই, দং-রিওং। 725 01:02:17,984 --> 01:02:21,487 বাবা কয়েকদিন আমাদের সাথে কথা বলছে না। এর কারণ কী মনে হয়? 726 01:02:22,447 --> 01:02:25,032 এর কারণ তুই, তোর ভাই, নয়তো তোর মা। 727 01:02:30,580 --> 01:02:31,789 কী করা যায়? 728 01:02:36,294 --> 01:02:38,713 পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বাবার রাগ ভাঙানো। 729 01:02:40,757 --> 01:02:41,591 গ্রহণ করে নে। 730 01:02:42,091 --> 01:02:42,925 কী? 731 01:03:16,793 --> 01:03:17,627 দক-সুন নাকি? 732 01:03:18,836 --> 01:03:20,838 দক-সুন, আমি কিচেনে! 733 01:03:22,423 --> 01:03:25,635 আরে, সুং সাহেব! 734 01:03:32,266 --> 01:03:36,145 আরে, কিম সাহেব! 735 01:03:44,111 --> 01:03:44,946 দেখা হয়ে... 736 01:03:46,030 --> 01:03:50,117 - ভালো লাগলো! - ভালো লাগলো! 737 01:03:50,368 --> 01:03:53,746 - খুশি হলাম! - খুশি হলাম! 738 01:04:14,725 --> 01:04:15,643 জুস নিতে এসেছি। 739 01:04:17,061 --> 01:04:18,980 - ওদের সাথে ডিনার করছি। - আচ্ছা। 740 01:05:01,898 --> 01:05:04,901 খোদা, সাউন্ড কমাও। টিভি এতই পছন্দ করো। 741 01:05:14,619 --> 01:05:15,453 আরে... 742 01:05:16,329 --> 01:05:17,663 ঝিনুক ভালোবাসি। 743 01:05:19,957 --> 01:05:22,710 বাহ্, দারুণ হয়েছে। 744 01:05:23,586 --> 01:05:24,420 তাই? 745 01:05:24,503 --> 01:05:28,257 আমার পুরনো জিনিসের চেয়ে নিষ্প্রাণ আর অস্বস্তিকর কিছু নেই। 746 01:05:29,133 --> 01:05:32,428 নাও। মজা হয়েছে? 747 01:05:32,845 --> 01:05:36,057 [ কিম সং-গিউন ] 748 01:06:13,886 --> 01:06:15,721 বৃষ্টি হচ্ছে। সজু খাবে? 749 01:06:26,983 --> 01:06:30,569 আমার পুরনো জিনিসের চেয়ে নিষ্প্রাণ আর অস্বস্তিকর কিছু নেই। 750 01:06:33,155 --> 01:06:35,616 তবে "নিষ্প্রাণ" আর "অস্বস্তিকর" এর পরিবর্তে 751 01:06:36,033 --> 01:06:38,035 "প্রাণবন্ত" আর "স্বস্তিকর" বলা যায়। 752 01:06:39,578 --> 01:06:42,581 সময় পরিক্রমায় গড়ে উঠা আমার স্বস্তিকর জিনিস 753 01:06:42,665 --> 01:06:44,500 আর যে মানুষদের মাঝে স্বস্তি অনুভব করি 754 01:06:45,001 --> 01:06:49,672 প্রকৃতপক্ষে তারাই শুধু আমাকে জানে, বুকে টেনে নেয়, আর সান্ত্বনা দেয়। 755 01:06:52,049 --> 01:06:55,302 মাঝেমধ্যে আমরা তাদের দেখতে চাই না, কারণ তারা অস্বস্তিকর আর নিষ্প্রাণ। 756 01:06:55,386 --> 01:06:58,931 "কিন্তু আমার আপনজনই কেবল আমাকে আগলে রাখতে পারে। 757 01:07:00,516 --> 01:07:02,059 যাদের মাঝে স্বস্তি অনুভব করি, 758 01:07:02,768 --> 01:07:04,729 যারা আমার বহুদিনের আপনজন। 759 01:07:05,438 --> 01:07:08,149 সেজন্যই তাদের ভালো না বেসে থাকতে পারি না। 760 01:07:11,277 --> 01:07:12,820 ভালো না বেসে থাকতে পারি না।" 761 01:07:14,071 --> 01:07:14,989 শয়তান। 762 01:07:20,494 --> 01:07:22,663 সুন-ঊ। বাইরে বৃষ্টি হচ্ছে। 763 01:07:30,254 --> 01:07:31,088 ওহ। 764 01:07:38,304 --> 01:07:39,263 এই, তেক। 765 01:07:39,930 --> 01:07:41,932 ভাইয়া এক সপ্তাহ ধরে চেষ্টা করেছে। 766 01:07:42,016 --> 01:07:44,477 চেষ্টা করে আমাকে বল যাতে ভাইয়াকে বলতে পারি। 767 01:07:44,977 --> 01:07:45,811 আচ্ছা। 768 01:07:46,771 --> 01:07:47,646 দরজা খোল! 769 01:07:49,356 --> 01:07:50,524 নিচে কিছু দে! 770 01:07:56,113 --> 01:07:57,073 - এই! - এই! 771 01:08:01,077 --> 01:08:01,911 এই! 772 01:08:03,079 --> 01:08:05,081 ওটা না... 773 01:08:05,956 --> 01:08:07,958 [ সাংমুন ইংলিশ গ্রামার ] 774 01:08:16,133 --> 01:08:17,218 পড়াশোনা ঠিকঠাক চলছে? 775 01:08:17,802 --> 01:08:20,513 কী মনে হয়? ও ১৮ বছরে এই প্রথম পড়ছে। 776 01:08:21,430 --> 01:08:22,640 চুপ থাক। 777 01:08:23,808 --> 01:08:26,185 দক-সুন আর আমি সিদ্ধান্ত নিয়েছি ম্যাথ একেবারে বাদ দিয়ে দেবো। 778 01:08:28,145 --> 01:08:31,023 চামচ দিয়ে নে! খোদা! 779 01:08:31,107 --> 01:08:31,982 ওহ। 780 01:08:32,608 --> 01:08:34,318 তবে ইংলিশ সহজ মনে হচ্ছে। 781 01:08:34,527 --> 01:08:36,529 আমারও। ইডিয়ম নিয়ে আমি কনফিডেন্ট। 782 01:08:36,821 --> 01:08:38,614 "Can not help-ing." 783 01:08:38,697 --> 01:08:40,282 মানে, "থাকতে পারি না..." 784 01:08:41,700 --> 01:08:43,077 না হেসে থাকতে পারি না। 785 01:08:44,370 --> 01:08:45,955 তুই এসব জানিস না, তাই না? 786 01:08:48,624 --> 01:08:50,501 - নে। - ওয়াও। 787 01:08:51,168 --> 01:08:54,421 ও আজকে পড়া শুরু করলেও, তোদের চেয়ে ভালো করবে। 788 01:08:54,588 --> 01:08:56,340 তেক, কীভাবে করতে হয় আবার বল তো। 789 01:08:56,674 --> 01:08:58,801 বাচ্চারা! একটু বাইরে আসো তো! 790 01:08:59,176 --> 01:09:01,387 - জিনিসগুলো সরাতে একটু সাহায্য করবে? - জি! 791 01:09:01,595 --> 01:09:03,597 - জুং-হোয়ান। তুই পরিষ্কার কর, কেমন? - আচ্ছা। 792 01:09:09,395 --> 01:09:11,689 এই, এই! 793 01:09:11,939 --> 01:09:16,152 - এই! টান পড়েছে, টান পড়েছে! - ঠিক আছিস? 794 01:09:17,528 --> 01:09:18,445 ঠিক আছিস? 795 01:09:18,529 --> 01:09:21,073 - কী করবো? - পায়ের শিরায় টান পড়েছে! 796 01:09:21,157 --> 01:09:22,283 বুঝেছি! 797 01:09:24,410 --> 01:09:25,244 ধরিস না! 798 01:09:26,912 --> 01:09:28,581 কিছু কর! 799 01:09:30,416 --> 01:09:31,417 মিঁয়াও! 800 01:09:35,045 --> 01:09:36,046 মিঁয়াও! 801 01:09:38,382 --> 01:09:39,550 কী করছিস? 802 01:09:40,634 --> 01:09:42,011 হচ্ছে না? 803 01:09:44,346 --> 01:09:45,306 মিঁয়াও! 804 01:09:46,557 --> 01:09:48,559 - এই, চুপ কর। - আচ্ছা। 805 01:09:48,851 --> 01:09:50,311 ধরিস না! 806 01:09:50,394 --> 01:09:53,230 তাহলে কী করতে বলিস? ঠিক আছে, তাহলে... মিঁয়াও! 807 01:09:53,314 --> 01:09:54,773 চুপ করতে বললাম! 808 01:09:54,857 --> 01:09:56,775 - কেন? মিঁয়াও! - চুপ কর! 809 01:09:56,859 --> 01:09:58,652 - আরে। - আমাকে দেখতে দে। 810 01:09:58,736 --> 01:10:00,988 - ছাড়! - ঠিক আছিস? 811 01:10:01,071 --> 01:10:02,239 ব্যথা করছে! 812 01:10:02,323 --> 01:10:04,408 - মিঁয়াও, মিঁয়াও, মিঁয়াও! - চুপ কর! 813 01:10:04,491 --> 01:10:08,746 মিঁয়াও! তাহলে দেখতে দে! 814 01:10:09,288 --> 01:10:10,331 আস্তে। 815 01:10:11,123 --> 01:10:13,125 - হালুম! - গর্জন দিচ্ছিস কেন? 816 01:10:18,255 --> 01:10:19,506 আমি যাচ্ছি! 817 01:10:23,052 --> 01:10:24,136 ও হ্যাঁ, আমার লাঞ্চ। 818 01:10:52,081 --> 01:10:53,499 - কী করছিস? - হ্যাঁ? 819 01:10:54,792 --> 01:10:57,711 - আমার জন্য দাঁড়িয়েছিস? - না। সুন-ঊ। 820 01:10:58,754 --> 01:11:00,172 ও, সুন-ঊ। 821 01:11:25,948 --> 01:11:26,991 চাচী, সুন-ঊ কোথায়? 822 01:11:27,783 --> 01:11:30,494 সুন-ঊ? ও তো চলে গেছে! 823 01:11:32,538 --> 01:11:33,372 ধ্যাত! 824 01:12:06,947 --> 01:12:09,616 - এই, মামা! - ধুর! 825 01:12:09,700 --> 01:12:11,702 খোদা! 826 01:12:52,076 --> 01:12:54,578 - আরে, মামা! - ধুর। 827 01:13:18,394 --> 01:13:20,396 এই, মামা! 828 01:13:33,869 --> 01:13:50,371 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ