1 00:00:23,240 --> 00:00:26,312 হ্যালো, মিস্টার হোয়াইট, আমি বলছি। 2 00:00:26,480 --> 00:00:30,190 আপনি নিশ্চয়ই অবসরজীবন নিয়ে ব্যস্ত, 3 00:00:30,360 --> 00:00:33,080 তবে আপনার কিছু জিনিস জানা দরকার। 4 00:00:33,280 --> 00:00:37,273 আমার আর ডিক্ল্যানের মাঝে কথা কাটাকাটি হয়েছে, আর... 5 00:00:38,080 --> 00:00:40,879 একটু ঝামেলা হয়ে গেছে... 6 00:00:41,400 --> 00:00:46,398 এখন সব ঠিকঠাক, তবে ম্যানেজমেন্টে কিছু পরিবর্তন আসবে। 7 00:00:46,560 --> 00:00:48,791 যাইহোক, ভাবলাম আপনাকে জানিয়ে রাখা দরকার। 8 00:00:48,960 --> 00:00:51,475 বিস্তারিত জানতে যেকোনো সময়্যে ফোন করতে পারেন। 9 00:00:51,640 --> 00:00:53,791 মানে, সমস্যা নেই কোনো। 10 00:00:54,240 --> 00:00:56,630 আচ্ছা, ধন্যবাদ, বাই। 11 00:00:57,280 --> 00:00:59,795 তো আমি ছিলাম ট্রেনের ওপরে, 12 00:00:59,960 --> 00:01:04,830 পানি পাম্প করছিলাম, ও দেখছিল আমরা ওর হিসাবমতো পানি ভরছি কি না। 13 00:01:05,040 --> 00:01:08,351 খুবই সূক্ষ্ণ কাজ কারণ পানি আর মিথিলিনের ওজন আলাদা, 14 00:01:08,560 --> 00:01:12,590 আর ও সব এক্কেবারে নিখুঁত করে হিসাব করে রেখেছে। আমি ওখানে গেছি আমার হোসসহ, 15 00:01:12,800 --> 00:01:15,474 যত তাড়াতাড়ি পারি কাজ করছি, হাতে মাত্র কয়েক মিনিট। 16 00:01:15,640 --> 00:01:18,792 ওদিকে একটা লোক ড্রাইভারকে কথা বলে পটাচ্ছে, 17 00:01:18,960 --> 00:01:24,350 সব ঠিকঠাকই চলছিলো কিন্তু আরেক লোক হাজির হলো বিশাল ট্রাক নিয়ে, 18 00:01:24,560 --> 00:01:27,075 আমাদের অবস্থা খারাপ, কারণ ও ওর ট্রাক দিয়ে 19 00:01:27,240 --> 00:01:30,711 পুরো মালবাহী ট্রেনকে ট্র্যাকে তুলে দিতে পারে। 20 00:01:30,880 --> 00:01:32,200 দাঁড়াও, তোমাদের লোকটা কী করছিল? 21 00:01:32,400 --> 00:01:34,915 ওকে থামাতে পারলে না? হ্যাঁ, কিন্তু ও কী বলবে? 22 00:01:35,080 --> 00:01:39,677 "যাই হোক স্যার, ধন্যবাদ, কিন্তু আমার বন্ধুদের চুরি করা তো এখনো শেষ হয়নি।" 23 00:01:39,840 --> 00:01:42,480 আশেপাশে তাকাচ্ছিলাম, কারণ জানি আমাদের কাজ শেষ হয়নি, 24 00:01:42,640 --> 00:01:44,597 কিন্তু গ্যালন থেকে ওগুলো পড়ছিল খুবই আস্তে আস্তে। 25 00:01:44,760 --> 00:01:46,592 অবশেষে মিস্টার হোয়াইট বললো বন্ধ করতে। 26 00:01:46,760 --> 00:01:49,958 তো, হোসটা ছুঁড়ে ফেলে দিলাম। মাত্থায় ক্যাপ লাগিয়ে বল্টু টাইট দিলাম। 27 00:01:50,120 --> 00:01:52,112 জোরেসোরে কাজ করছিলাম, বুঝেছ? 28 00:01:52,280 --> 00:01:57,594 তারপর দেখলাম ট্রেন চলা শুরু হয়েছে -- 29 00:01:57,800 --> 00:01:59,519 আমি তখনো ট্রেনের ছাদেই আছি। 30 00:01:59,720 --> 00:02:02,155 - প্যান্ট ভিজিয়ে ফেলোনি তো? - ফেলারই কথা ছিল। 31 00:02:02,320 --> 00:02:06,633 ট্রেনের গতি বাড়ার সময়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়লাম। 32 00:02:06,800 --> 00:02:08,075 পুরোই সিনেমার স্টান্টম্যানের মতো। 33 00:02:08,240 --> 00:02:10,596 'হুপার' মুভিটার মতো। দেখেছ কখনো? 34 00:02:10,760 --> 00:02:12,558 বার্ট রেনল্ডস আছে, ভালো মুভি। 35 00:02:12,720 --> 00:02:14,552 সে ঝাঁপ দিয়েছিল হেলিকপ্টার থেকে, ট্রেন থেকে না। 36 00:02:14,720 --> 00:02:16,154 যাই হোক, মুভিটা ভালো। 37 00:02:16,360 --> 00:02:19,990 জেসি ছিল ট্রেনের তলায়, ট্রেন ওপর ওপর দিয়ে চলে গেলো। 38 00:02:20,200 --> 00:02:22,510 ও চিকন-চাকন হওয়াতে ভাগ্যক্রমে বেঁচে গেছিলো। 39 00:02:22,880 --> 00:02:25,634 - বাপরে! - কঠিন অপারেশন। 40 00:02:25,800 --> 00:02:28,395 কাজটা নিখুঁত ছিল। 41 00:02:29,080 --> 00:02:32,710 ওদেরকে যে ডাকাতি করেছি, তা ওরা টেরই পায়নি। 42 00:02:32,920 --> 00:02:38,638 মিস্টার হোয়াইট বলেছে, টাকার হিসাবে এটা ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি। 43 00:02:38,840 --> 00:02:40,991 এভাবেই ঘটনাটা ঘটেছিল, হা হা। 44 00:02:49,640 --> 00:02:51,597 আর কিছু এনে দিতে পারি? 45 00:02:52,160 --> 00:02:53,879 না ডার্লিং, ধন্যবাদ। 46 00:02:54,040 --> 00:02:56,077 আমি চেকের জন্য প্রস্তুত। 47 00:03:10,600 --> 00:03:13,240 মেথ বানাতে ভালো লাগছে? 48 00:03:14,040 --> 00:03:15,872 হ্যাঁ। 49 00:03:17,040 --> 00:03:19,874 নিজের ল্যাব চালাতে পারবে? 50 00:03:20,040 --> 00:03:22,839 - ঠিকমতো? - নিশ্চয়ই পারবো। 51 00:03:26,360 --> 00:03:27,953 ঠিক আছে। 52 00:03:28,600 --> 00:03:32,480 টাকা বানানো যাক তাহলে। আমার বাথরুমে যাওয়া লাগবে। 53 00:03:38,160 --> 00:03:42,356 প্লেনে ওঠার পর নিজেকে কখনো হাত রাখার জায়গার দিকে তাকিয়ে 54 00:03:42,520 --> 00:03:46,560 একটা ছোট প্লাগকে খুঁজে পেয়েছ, যেখানে অ্যাশট্রেটা থাকার কথা ছিল? 55 00:03:46,720 --> 00:03:50,270 ওদিকে তাকিয়ে নিজেকে বললাম , "এ দেশে হয়েছেটা কী?" 56 00:03:50,440 --> 00:03:51,794 আইন বলে বাচ্চাদের মারা যাবে না। 57 00:03:52,000 --> 00:03:57,556 কোনো ছেলেকে মাথায় হেলমেট দিয়ে ঘুরতে দেখলেই চটকানা লাগাতে ইচ্ছা করে, ওর নিজের ভালোর জন্যই। 58 00:04:45,040 --> 00:04:51,474 অনুবাদে - কুদরতে জাহান 59 00:04:52,040 --> 00:04:58,474 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 60 00:05:41,040 --> 00:05:42,474 মিস্টার পিংকম্যান। 61 00:05:43,120 --> 00:05:45,032 কেমন আছ আজকে? 62 00:05:46,240 --> 00:05:47,276 বেশি ভালো না, না? 63 00:05:48,480 --> 00:05:53,191 আমি অবশ্য তোমাকে সাহায্য করতে পারি। 64 00:05:54,320 --> 00:05:57,597 তোমার পার্টনার হাইজেনবার্গের সাথে কথা বলতে চাই। 65 00:05:58,440 --> 00:06:01,558 দেখো, আমি জানি যে, সে আমার সম্বন্ধী, ওয়াল্ট। 66 00:06:03,360 --> 00:06:06,831 হ্যাঁ, এই প্রতিক্রিয়াই আশা করেছিলাম। 67 00:06:09,840 --> 00:06:14,437 তোমার কপাল ভালো, আমি ওকে নিয়েই বেশি আগ্রহী। 68 00:06:14,840 --> 00:06:16,832 তাই একটা প্রস্তাব দিচ্ছি। 69 00:06:17,800 --> 00:06:19,996 আমাকে যদি সাহায্য করো, 70 00:06:21,120 --> 00:06:26,559 যদি তোমার আর ওর এই মেথ ব্যবসার কথা বলে দাও, 71 00:06:27,360 --> 00:06:30,558 তাহলে আমি আমার পুলিশ বন্ধুদের সাথে কথা বলে 72 00:06:30,760 --> 00:06:32,752 এসবকিছু দূর করে দিতে পারি। 73 00:06:34,360 --> 00:06:37,080 আমি জানি, সেই মাস্টারমাইন্ড। 74 00:06:37,640 --> 00:06:39,313 তাছাড়া ... 75 00:06:40,400 --> 00:06:43,871 তোমার ইদানিংকার কাজ-কারবার দেখে বুঝলাম, 76 00:06:44,040 --> 00:06:48,432 স্বর্গে কিছুটা শান্তিভঙ্গ হয়েছে। 77 00:06:49,360 --> 00:06:53,354 মনে হয় তোমাদের সম্পর্ক আর ভালো যাচ্ছে না। 78 00:06:55,200 --> 00:06:56,919 ঠিক বলেছি, না? 79 00:06:57,760 --> 00:06:59,638 দূরে গিয়ে মরেন। 80 00:07:01,640 --> 00:07:04,155 এভাবেই কথা চালিয়ে যাবে? 81 00:07:05,240 --> 00:07:09,120 চাইলে আমাকে মারধর করে কথা বের করেন? 82 00:07:10,000 --> 00:07:12,595 আপনার তো সেটাই কাজ, তাই না? 83 00:07:22,200 --> 00:07:24,590 ও তোমাকে আসলেই ভেঙে দিয়েছে, তাই না? 84 00:07:31,800 --> 00:07:33,996 কী জানি, 85 00:07:35,280 --> 00:07:43,715 সুখী মানুষেরা তো মিলিয়ন মিলিয়ন ডলার ছড়িয়ে বেড়ায় না। 86 00:07:45,120 --> 00:07:51,230 আমার মনে হয় না একাজের জন্য ওয়াল্ট তোমার পিঠ চাপড়ে দেবে। 87 00:07:52,800 --> 00:07:54,917 হয়তো সেটাই চেয়েছিলে। 88 00:07:57,320 --> 00:07:59,152 দ্যাখো, আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট। 89 00:07:59,840 --> 00:08:05,152 আমার নিজের সম্বন্ধী গত এক বছর ধরে আমাকে মিথ্যা বলে আসছে। 90 00:08:06,720 --> 00:08:08,279 আমাকে ব্যবহার করে আসছে। 91 00:08:09,560 --> 00:08:11,995 হয়তো তুমি বুঝবে ব্যাপারটা। 92 00:08:16,040 --> 00:08:18,350 আমাকে সাহায্য করো জেসি... 93 00:08:20,000 --> 00:08:21,798 আমরা ওকে জেলে ভরতে পারবো। 94 00:08:23,560 --> 00:08:25,597 জানি তুমি সেটা চাও। 95 00:08:27,880 --> 00:08:29,872 জানি তুমি কথা বলতে চাও। 96 00:08:35,400 --> 00:08:37,153 আপনার সাথে না। 97 00:08:38,480 --> 00:08:41,154 এজেন্ট শ্রেডার, ইদানিং কোনো সন্দেহভাজনকে পিটিয়েছেন? 98 00:08:41,320 --> 00:08:44,074 মিস্টার লম্বু, মিস্টার লম্বা, আমার মক্কেলের সাথে অতীতে কী করেছেন, তা জিজ্ঞেস করেন ওনাকে। 99 00:08:44,240 --> 00:08:47,074 শেষবারে যখন দেখা হয়েছিল, বেচারাকে মেরে ভর্তা বানিয়েছিল। 100 00:08:47,240 --> 00:08:50,312 মন্টানা শহরের সমান বড় একটা মামলা ঠুকে দিতে পারি। নাগরিক অধিকারের। 101 00:08:50,480 --> 00:08:52,039 ঠুকে দেবো কিন্তু। 102 00:08:52,840 --> 00:08:55,230 যান, এত ভাব না মেরে বিদেয় হন। 103 00:08:55,400 --> 00:08:57,357 আপনাদের চলে যেতে অনুরোধ করছি। 104 00:08:58,160 --> 00:09:03,470 আমি যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করছি, কিন্তু দয়া করে বলবে তোমার আসলে হয়েছেটা কী? 105 00:09:03,640 --> 00:09:10,397 আমার লোকেরা ওয়াল্টের টাকা গোয়েন্দাদের কাছ থেকে লুকানোর জন্য জানপ্রাণ দিয়ে দিচ্ছে, 106 00:09:10,560 --> 00:09:12,711 আর তুমি তোমার টাকা জানালা দিয়ে ফেলে দিচ্ছ? 107 00:09:12,880 --> 00:09:17,352 তোমার এই জনদরদী কাজ আমাকে টিভির খবর থেকে জানতে হবে? 108 00:09:17,520 --> 00:09:19,318 মাথায় কি বাড়ি-টাড়ি খেয়েছ নাকি? 109 00:09:19,480 --> 00:09:22,200 গ্রেপ্তার হবার সাথে সাথে আমাকে ফোন করোনি কেন? 110 00:09:22,360 --> 00:09:24,079 শ্রেডারকে কী বলেছ? 111 00:09:24,240 --> 00:09:26,152 কিছু না, খোদা! মাথা ঠাণ্ডা করেন। 112 00:09:26,320 --> 00:09:31,475 মাথা ঠাণ্ডা করবো? না, এই ভয়ানক অবস্থায় আমি কোনোমতেই মাথা ঠাণ্ডা রাখতে পারবো না। 113 00:09:32,120 --> 00:09:36,194 ভাবছিলাম শ্রেডার তোমাকে তার সাম্প্রতিক আবিষ্কারের কথা জানিয়েছে কি না। 114 00:09:37,040 --> 00:09:40,431 তাহলে তুমি আমার মাথা গরমের কারণ ভালোই বুঝতে পারবে। 115 00:09:42,640 --> 00:09:45,360 তোমাকে দেয়া আমার টাকা ব্যবহার করো। 116 00:09:45,560 --> 00:09:47,313 না সউল। আমি -- 117 00:09:47,520 --> 00:09:48,510 থামুন-- সউল। 118 00:09:48,680 --> 00:09:52,037 চুপ করুন। শুনতে চাই না। 119 00:09:52,200 --> 00:09:55,716 কোনোমতে আপনার ম্যাজিক দেখিয়ে ওকে বের করে আনুন। 120 00:09:55,880 --> 00:09:57,997 ও বের হলে আমাকে জানাবেন। 121 00:09:58,200 --> 00:09:59,873 বাবা, আমি ফিরেছি। 122 00:10:00,040 --> 00:10:02,600 আমি এক্ষুণি আসছি। 123 00:10:02,760 --> 00:10:06,754 হেই, আজকে কাজে যাবে? কাল অনেক রাতে ফিরেছ। 124 00:10:07,480 --> 00:10:10,075 হাহ? আমি ... 125 00:10:10,240 --> 00:10:13,233 সময়ের খেই হারিয়ে ফেলেছিলাম। 126 00:10:40,720 --> 00:10:42,473 - বাবা। - হাহ? 127 00:10:42,640 --> 00:10:45,474 আমি যাচ্ছি, ঠিক আছে? 128 00:10:46,280 --> 00:10:49,717 - কোথায় যাচ্ছ? - ম্যারি আন্টি ফোন করলো। 129 00:10:49,880 --> 00:10:54,079 কম্পিউটারের এক কাজে সাহায্য চায়, 130 00:10:54,240 --> 00:10:56,277 ডিনার খেয়ে আসতে বলেছে। 131 00:10:56,440 --> 00:10:57,999 ঠিক আছে? 132 00:10:59,640 --> 00:11:02,394 আহ...আমার মনে হয় -- 133 00:11:02,560 --> 00:11:04,756 ঠিক আছে, পরে দেখা হবে। 134 00:11:05,920 --> 00:11:08,310 দাঁড়াও, খোকা? 135 00:11:08,520 --> 00:11:10,352 - জুনিয়র, এক সেকেন্ড দাঁড়াও। - হ্যাঁ? 136 00:11:10,560 --> 00:11:13,473 - ভেতরে এসো তো। - কী হয়েছে? 137 00:11:13,640 --> 00:11:15,996 - ওহ এটা? কিছু না। - আমি ভালো আছি। 138 00:11:16,160 --> 00:11:18,072 সত্যিই তোমার সাথে কথা বলতে চাই অবশ্য। 139 00:11:18,280 --> 00:11:20,078 আচ্ছা, তুমি ঠিক আছ? 140 00:11:20,280 --> 00:11:22,351 - হ্যাঁ, এইযে। - এক সেকেন্ড বসো। 141 00:11:27,120 --> 00:11:29,794 তোমার কাছ থেকে কোনোকিছু লুকাতে চাই না, বুঝেছ? 142 00:11:30,000 --> 00:11:32,117 তোমার সবকিছু জানার অধিকার আছে। 143 00:11:35,240 --> 00:11:37,311 কাল আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। 144 00:11:37,480 --> 00:11:39,551 খুবই অল্প সময়ের জন্য। 145 00:11:39,760 --> 00:11:40,796 তারপর এ কাজ করেছে। 146 00:11:43,120 --> 00:11:45,715 অজ্ঞান হয়েছিলে কেন? 147 00:11:45,880 --> 00:11:55,395 আমার লেটেস্ট স্ক্যান রিপোর্টে ফুসফুসের ওপর একটা ছায়া দেখা গেছে। 148 00:11:56,120 --> 00:12:00,034 কিন্তু ডাক্তার সাথে সাথেই নতুন এক রাউন্ড কেমো দিলো, 149 00:12:00,240 --> 00:12:02,311 সেজন্য ইদানিং এত ক্লান্ত লাগে। 150 00:12:02,480 --> 00:12:04,233 আমি নিজেকে বেশি চাপ দিয়ে ফেলেছি। 151 00:12:04,400 --> 00:12:07,393 - জানতাম। - তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। 152 00:12:07,560 --> 00:12:08,596 আমার শিক্ষা হয়ে গেছে। 153 00:12:09,280 --> 00:12:12,239 আচ্ছা ...? 154 00:12:13,760 --> 00:12:15,160 এখন কী হবে? 155 00:12:15,880 --> 00:12:20,796 আমরা যেভাবে চলি সেভাবেই চলবো? 156 00:12:23,320 --> 00:12:25,880 হেই, এটা নিয়ে চিন্তা কোরো না, ঠিক আছে? 157 00:12:26,040 --> 00:12:29,033 কাজটা কঠিন, জানি। কিন্তু একবার একে হারিয়েছি। 158 00:12:29,200 --> 00:12:32,113 আরেকবার কেন পারবো না? 159 00:12:33,320 --> 00:12:35,551 ডাক্তার বলেছে আমার অবস্থা বেশ ভালো। 160 00:12:35,720 --> 00:12:38,474 আমার শরীর নাকি ট্রিটমেন্টের সাথে ভালো সাড়া দিচ্ছে। 161 00:12:38,640 --> 00:12:40,359 আর আমি .. 162 00:12:40,520 --> 00:12:45,037 আমার এ ব্যাপারে বেশ ভালো বোধ হচ্ছে, বুঝেছ? 163 00:12:45,240 --> 00:12:51,074 আমরা সবাই ইতিবাচক থাকলে আমার খুব সুবিধা হবে। 164 00:12:51,920 --> 00:12:53,718 আমরা কী সেরকম থাকতে পারবো? 165 00:12:55,200 --> 00:12:56,998 পারবো? 166 00:12:58,720 --> 00:13:00,632 ঠিক আছে। 167 00:13:02,200 --> 00:13:04,351 তুমি নাহয় তোমার ম্যারি আন্টিকে গিয়ে সাহায্য করো, 168 00:13:04,560 --> 00:13:09,510 - আমরা নাহয় এন িয়ে পরে কথা বলবো? - না, না, না, কোনোভাবেই না। 169 00:13:09,720 --> 00:13:13,396 আমি এখানেই থাকবো, আমি যাবো না। 170 00:13:22,800 --> 00:13:24,917 - ফ্লিন তোমার সাথে নেই তো? - না। 171 00:13:25,080 --> 00:13:26,912 না। তা কেন থাকবে? 172 00:13:29,120 --> 00:13:30,759 অবস্থা কেমন গেলো? 173 00:13:31,720 --> 00:13:33,791 এতোই খারাপ, হাহ? 174 00:13:35,400 --> 00:13:37,756 কত খারাপ অবস্থা, হ্যাঙ্ক? 175 00:13:40,440 --> 00:13:42,238 আমি ওদেরকে বলিনি। 176 00:13:42,400 --> 00:13:43,959 কেন? 177 00:13:45,920 --> 00:13:49,436 - এখনো সময় আসেনি। - না, সময় অনেক আগেই পার হয়ে গেছে। 178 00:13:49,640 --> 00:13:52,109 - বহু আগেই পার হয়ে গেছে। - বললাম তো। 179 00:13:52,280 --> 00:13:57,713 তুমি ওদের এক্ষুণি বলবে। ওরা যদি জানে যে তুমি গোপন করে গেছ তাহলে অবস্থা আরো খারাপ হবে। 180 00:13:57,880 --> 00:14:01,112 দ্যাখো, আমাকে কিছু জিনিস বের করতে হবে। 181 00:14:01,280 --> 00:14:03,078 কী জিনিস? 182 00:14:03,800 --> 00:14:04,995 কিছু সূত্র। 183 00:14:05,160 --> 00:14:06,992 কোন সূত্র? নতুন কিছু? 184 00:14:07,200 --> 00:14:09,920 আমি কারো কাছ থেকে কিছু গোপন রাখছি না, ম্যারি, বুঝেছ? 185 00:14:10,080 --> 00:14:12,231 আমার কাজে আমাকে উপদেশ দিও না। 186 00:14:17,080 --> 00:14:19,151 ওয়াল্ট। 187 00:14:20,280 --> 00:14:22,715 তুমি এ ব্যাপারে নিশ্চিত? 188 00:14:24,480 --> 00:14:26,597 এটাই একমাত্র উপায়। 189 00:14:31,160 --> 00:14:32,435 ঠিক আছে। 190 00:14:38,680 --> 00:14:40,637 আমি প্রস্তুত। 191 00:14:43,960 --> 00:14:46,714 আমার নাম ওয়াল্টার হার্টওয়েল হোয়াইট। 192 00:14:46,880 --> 00:14:49,315 আমি থাকি ৩০৮ নেগ্রা অ্যারোয়ো লেনে, 193 00:14:49,480 --> 00:14:53,235 আলবাকার্ক, নিউ মেক্সিকো, ৮৭১০৪ ঠিকানায়। 194 00:14:54,720 --> 00:14:56,791 এই হলো আমার স্বীকারোক্তি। 195 00:15:17,720 --> 00:15:19,552 ওরা এসে গেছে। 196 00:15:44,000 --> 00:15:46,276 আসার জন্য ধন্যবাদ। 197 00:15:52,480 --> 00:15:55,837 আচ্ছা আমি শুরু করছি। 198 00:15:56,000 --> 00:15:58,674 - স্কাইলার আর আমি-- - গারডুনো'জ এ স্বাগতম। 199 00:15:58,840 --> 00:16:01,036 আমার নাম ট্রেন্ট। আমি আপনাদের সেবায় নিয়োজিত। 200 00:16:01,200 --> 00:16:04,113 কোনো পানীয় দিয়ে শুরু করবেন? মার্গারিটা? 201 00:16:04,280 --> 00:16:06,670 আমাদের টেবিলসাইড গুয়্যাকেমোল নিলে কেমন হয়? 202 00:16:06,840 --> 00:16:10,754 আমরা ঠিক আছি। মেন্যু থেকে কিছু নেবো। 203 00:16:10,920 --> 00:16:13,310 চিন্তা নেই। পানি নিয়ে আসছি। 204 00:16:17,600 --> 00:16:19,432 তুমি এখানে স্বীকার করতে এসেছ? 205 00:16:26,440 --> 00:16:28,909 স্বীকার করার কিছুই নেই। 206 00:16:29,800 --> 00:16:32,156 আমরা ওয়াল্টার জুনিয়রের ব্যাপারে কথা বলতে এসেছি। 207 00:16:32,320 --> 00:16:34,994 ফ্লিন আর হোলি আমাদের সাথে থাকবে, কথা শেষ। 208 00:16:35,160 --> 00:16:37,914 তোমাদের মতামতের ওপর শ্রদ্ধা আছে আমার, 209 00:16:38,800 --> 00:16:41,269 কিন্তু তোমরা ভুল কারণে টেনশন করছ। 210 00:16:41,840 --> 00:16:48,279 ম্যারি ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ায় স্কাইলার আর আমার মনে হচ্ছে -- 211 00:16:48,480 --> 00:16:51,678 আমি ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাইনি। 212 00:16:51,840 --> 00:16:54,958 তোমরা একে যা খুশি বলো, 213 00:16:55,120 --> 00:16:58,909 স্কাইলার আর আমার অনুরোধ, 214 00:16:59,120 --> 00:17:03,353 আমাদের ছেলেমেয়েকে এসবের বাইরে রাখো। 215 00:17:03,520 --> 00:17:07,434 জুনিয়রের ওপর এ বছর এমনিই অনেক চাপ গেছে। 216 00:17:08,360 --> 00:17:09,714 তুমি আসলে ... 217 00:17:09,920 --> 00:17:14,874 হ্যাঙ্ক, তুমি কি জানো এই তদন্তটা ওর ওপর কী প্রভাব ফেলবে? 218 00:17:15,040 --> 00:17:16,235 এসব যখন ও শুনবে? 219 00:17:16,400 --> 00:17:19,598 যখন তোমার দরজা ভেঙে তোমাকে গ্রেপ্তার করবো, তখন তো ঠিকই সব শুনবে ও। 220 00:17:26,000 --> 00:17:30,472 এরকম দিন যদি আসে তবে তাই হোক। 221 00:17:30,640 --> 00:17:34,031 তোমার অভিযোগের কোনো ভিত্তি নেই। 222 00:17:34,240 --> 00:17:37,551 কেন এই পরিবারটাকে ভেঙে ছারখার করছ? 223 00:17:39,600 --> 00:17:42,672 গুয়াক্যামোল কি নেবেন? 224 00:17:44,720 --> 00:17:47,918 আমরা এটা টেবিলেই বানিয়ে দেই। 225 00:17:52,640 --> 00:17:55,280 আপনাদেরকে আরো কিছুক্ষণ সময় দিচ্ছি। 226 00:17:58,600 --> 00:18:01,832 বসে বসে এসব হজম করছ কীভাবে? 227 00:18:02,000 --> 00:18:04,674 আমি শুধু বাচ্চাগুলোকে নিরাপদে রাখতে চাই। 228 00:18:04,840 --> 00:18:07,150 তোমরা ওদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছ, ওর সাথে একই ছাদের তলায় রেখেছ-- 229 00:18:07,320 --> 00:18:09,152 ওরা নিরাপদেই আছে, ম্যারি। 230 00:18:09,320 --> 00:18:13,439 তোমরা নিজেরাই ওকে বের করে দিয়েছিলে। আর আমি ওদের ফিরিয়ে এনেছি। 231 00:18:13,600 --> 00:18:17,230 ওকে যে কারণে দোষী ভাবছ, 232 00:18:17,400 --> 00:18:19,960 সে পরিস্থিতি এখন চলছে না। 233 00:18:20,160 --> 00:18:21,310 - স্কাইলার। - না। 234 00:18:22,000 --> 00:18:26,392 ওদের বুঝতে হবে। এসবই অতীত। 235 00:18:26,560 --> 00:18:29,837 সব শেষ, এরপরে আর কোথাও যাবার দরকার নেই। 236 00:18:30,040 --> 00:18:31,440 আর কিছু অর্জন করার নেই। 237 00:18:31,600 --> 00:18:33,239 তোমার কথা আমরা বিশ্বাস করি কীভাবে? 238 00:18:33,400 --> 00:18:36,154 এসব মিথ্যা কোথা থেকে শুরু হয়েছে আর কোথা থেকে শেষ হয়েছে কে জানে! 239 00:18:36,320 --> 00:18:38,710 তুমি কি আদৌ পরকীয়া করেছিলে? 240 00:18:38,880 --> 00:18:42,920 প্লিজ থামো। আমার ক্যান্সার যে ফিরেছে তা জুনিয়র জেনে গেছে। 241 00:18:43,440 --> 00:18:47,070 সে ইতিমধ্যেই বাবাকে ছাড়া বসবাসের প্রস্তুতি নিচ্ছে। 242 00:18:47,240 --> 00:18:50,631 তার ওপর আবার এইসব? 243 00:18:52,600 --> 00:18:53,920 এটা ঠিক না। 244 00:18:54,080 --> 00:18:56,800 খোদার দোহাই লাগে, তুমি যদি আরেকবার আমাকে ঠিক-বেঠিক শেখাতে আসো তাহলে -- 245 00:18:56,960 --> 00:18:59,270 ড্রাগ সাম্রাজ্য চালানোটা কি ঠিক ছিল? 246 00:18:59,440 --> 00:19:01,318 কোনো ড্রাগ সাম্রাজ্য নেই আমার। 247 00:19:01,480 --> 00:19:03,119 নিজের ছেলের কাছে, আমাদের সবার কাছে মিথ্যা বলেছ, ঠিক? 248 00:19:03,280 --> 00:19:05,397 তোমাকে বিশ্বাস করানোর জন্য আমাকে কী কী করতে হবে? 249 00:19:05,560 --> 00:19:07,517 নিজেকে মেরে ফেলছ না কেন, ওয়াল্ট? 250 00:19:09,120 --> 00:19:11,157 - কী? - নিজেকে মেরে ফেলো। 251 00:19:11,320 --> 00:19:14,233 এ পুরো কেলেঙ্কারি তোমার সাথে কবর হবে তাহলে। তুমি কী বলতে চাচ্ছ, 252 00:19:14,400 --> 00:19:19,236 হ্যাঙ্ক ব্যাপারটা ভুলে তোমার মৃত্যুর অপেক্ষা করতে থাকুক? 253 00:19:20,360 --> 00:19:22,795 তাহলে তুমি এখনই মরে যাও না। 254 00:19:23,960 --> 00:19:29,194 - ওটা কোনো সমাধান না। - না, এটা কোনো সমাধান না। 255 00:19:29,880 --> 00:19:32,634 - ও এত সহজে পার পাবে না। - জেসাস, হ্যাঙ্ক! 256 00:19:32,800 --> 00:19:35,759 ওর পক্ষ নিলে তোমারও একই পরিণতি হবে। 257 00:19:37,520 --> 00:19:40,354 কী ভেবেছ, তোমরা দুজন এ পরিস্থিতি এড়াতে পারবে? 258 00:19:40,800 --> 00:19:42,393 কখনোই তা ঘটবে না। 259 00:19:42,560 --> 00:19:45,951 - আমরা তা বলছি না। - বালছাল বকা বন্ধ করো। 260 00:19:48,880 --> 00:19:51,714 তোমরা কোনোভাবেই এ অবস্থা থেকে পিছলিয়ে বেরোতে পারবে না। 261 00:19:51,880 --> 00:19:55,840 একটাই সমাধান - বুকে সাহস নিয়ে যা অপরাধ করেছ তা স্বীকার করো। 262 00:19:56,000 --> 00:19:58,151 এ ছাড়া আর কোনো উপায় নেই। 263 00:20:15,840 --> 00:20:17,718 চলো। 264 00:20:34,320 --> 00:20:36,789 আমার নাম ওয়াল্টার হার্টওয়েল হোয়াইট। 265 00:20:37,000 --> 00:20:39,640 আমি থাকি ৩০৮ নেগ্রা অ্যারোয়ো লেন, 266 00:20:39,840 --> 00:20:43,470 আলবাকার্ক, নিউ মেক্সিকো, ৮৭১০৪ ঠিকানায়। 267 00:20:44,320 --> 00:20:46,391 এটা আমার স্বীকারোক্তি। 268 00:20:46,840 --> 00:20:48,991 আপনি যদি এই টেপ দেখে থাকেন, 269 00:20:49,600 --> 00:20:51,353 তার অর্থ, আমি মারা গেছি, 270 00:20:51,920 --> 00:20:55,357 আমার সম্বন্ধী হ্যাঙ্ক শ্রেডার আমাকে খুন করেছে। 271 00:20:56,440 --> 00:21:03,155 এক বছরেরও বেশি সময় ধরে হ্যাঙ্ক একটা ড্রাগ সাম্রাজ্য গড়ে তুলছিল, আমাকে রেখেছিল ওর কেমিস্ট হিসেবে। 272 00:21:03,360 --> 00:21:06,034 আমার ৫০তম জন্মদিনের কিছু পরে, 273 00:21:06,240 --> 00:21:12,873 ও আমার রাসায়নিক জ্ঞানকে কাজে লাগিয়ে কীভাবে মেথ বানানো যায়, তা জানতে চেয়েছিল, 274 00:21:13,080 --> 00:21:17,950 ডিইএ হিসেবে কাজ করার সময়ে ও ড্রাগ বিক্রেতাদের চিনতো, তাদের ব্যবহার করে সেই ড্রাগ বিক্রি করত ও। 275 00:21:18,720 --> 00:21:23,158 আমি হতাবাক হয়েছিলাম... 276 00:21:23,320 --> 00:21:26,757 হ্যাঙ্ককে সবসময়েই একজন নীতিবান মানুষ হিসেবে ভেবে এসেছি। 277 00:21:26,920 --> 00:21:29,958 আমি ঐসময়ে দুর্বল ছিলাম , 278 00:21:30,120 --> 00:21:31,679 সেটা সে জেনে 279 00:21:31,840 --> 00:21:33,991 একটা সুযোগ নিয়েছে। 280 00:21:35,120 --> 00:21:37,760 আমার ক্যান্সারের চিকিৎসা চলছিলো, 281 00:21:37,920 --> 00:21:41,630 তার ফলে আমার পরিবার নিঃস্ব হতে বসেছিল, 282 00:21:41,800 --> 00:21:47,794 হ্যাঙ্কের সাথে অভিযানে গিয়ে দেখেছিলাম, একটা ছোট মেথ অপারেশনেও কী বিশাল অঙ্কের টাকা বানানো যায়। 283 00:21:48,360 --> 00:21:50,158 আমি মনে মনে দুর্বল ছিলাম। 284 00:21:51,000 --> 00:21:55,552 নিজের পরিবারকে পথে বসাতে চাইনি, 285 00:21:55,720 --> 00:21:57,313 তাই আমি রাজি হয়ে গেলাম। 286 00:21:57,680 --> 00:22:01,959 হ্যাঙ্কের পার্টনার ছিল গুস্তাভো ফ্রিং নামের এক ব্যবসায়ী। 287 00:22:02,120 --> 00:22:05,238 হ্যাঙ্ক আমার শ্রমকে এই লোকের কাছে বেচে দিয়েছে, 288 00:22:05,440 --> 00:22:08,797 যখন আমি এসব ছেড়ে আসতে চেয়েছি, তখন ফ্রিং আমার পরিবারকে হুমকি দিয়েছে। 289 00:22:08,960 --> 00:22:10,952 কার কাছে যাবো কিছু বুঝতে পারিনি। 290 00:22:12,440 --> 00:22:16,070 অবশেষে হ্যাঙ্ক আর ফ্রিঙের সম্পর্ক খারাপ হয় 291 00:22:16,240 --> 00:22:18,277 আর ঘটনার মোড় ঘুরে যায়। 292 00:22:18,480 --> 00:22:26,509 ফ্রিং খুব সম্ভবত--- হ্যাঙ্ককে খুন করার জন্য লোক পাঠিয়েছিল। 293 00:22:26,680 --> 00:22:29,593 সে ব্যর্থ হলেও হ্যাঙ্ক গুরুতর আহত হয়, 294 00:22:29,760 --> 00:22:32,036 আর আমাকেই ওর মেডিকেল বিল বহন করা লাগে, 295 00:22:32,240 --> 00:22:36,314 যার পরিমাণ ছিল ১৭৭,০০০ ডলার। 296 00:22:36,480 --> 00:22:40,713 সেরে ওঠার পরে হ্যাঙ্ক প্রতিশোধের জন্য পাগল হয়ে যায়। 297 00:22:41,560 --> 00:22:45,793 হেক্টর স্যালামাংকা নামক এক লোকের সাথে হাত মিলিয়ে 298 00:22:45,960 --> 00:22:47,872 ফ্রিংকে খুন করার পরিকল্পনা করতে থাকে। 299 00:22:48,040 --> 00:22:51,829 ওর ব্যবহার করা বোমাটা আমারই বানানো। 300 00:22:53,240 --> 00:22:55,800 এ ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। 301 00:22:56,520 --> 00:22:59,877 কখনো আত্মহত্যার কথা ভেবেছি, 302 00:23:00,040 --> 00:23:02,271 কিন্তু আমি একজন কাপুরুষ। 303 00:23:04,680 --> 00:23:07,070 কখনো পুলিশের কাছে যেতে চেয়েছি ... 304 00:23:08,600 --> 00:23:10,239 কিন্তু ভয়ে পিছিয়ে গিয়েছি। 305 00:23:10,680 --> 00:23:15,197 হ্যাঙ্ক পদোন্নতি পেয়ে আলবাকার্ক পুলিশের প্রধান হয়েছে। 306 00:23:15,360 --> 00:23:18,592 আমাকে লাইনে রাখার জন্য ও আমার বাচ্চাদের নিয়ে গেছে। 307 00:23:18,760 --> 00:23:21,400 তিন মাস ধরে সে ওদেরকে নিজের কাছে রেখে দিয়েছে। 308 00:23:23,240 --> 00:23:28,076 আমার অপরাধী কার্যক্রমের ব্যাপারে আমার স্ত্রীর কোনো ধারণা ছিল না, 309 00:23:28,240 --> 00:23:31,153 সবকিছু শুনে সে আতঙ্কিত হয়ে পড়েছে। 310 00:23:34,080 --> 00:23:35,878 আমি 311 00:23:36,600 --> 00:23:40,310 নিজের পরিবারের ওপর এসব টেনে আনার জন্য নিজেকে ঘৃণা হচ্ছে আমার। 312 00:23:42,520 --> 00:23:45,911 সম্প্রতি আরেকবার সব ছেড়ে দিতে চেয়েছিলাম, 313 00:23:46,080 --> 00:23:50,154 তার জবাবে সে আমাকে এটা দিয়েছে। 314 00:23:59,640 --> 00:24:01,871 আমি আর এসব নিতে পারছি না। 315 00:24:03,360 --> 00:24:07,240 প্রতিদিন ভয়ে কাটাচ্ছি, মনে হচ্ছে, হ্যাঙ্ক আমাকে খুন করে ফেলবে, 316 00:24:08,680 --> 00:24:11,514 কিংবা আরো ভয়ানক, আমার পরিবারের ক্ষতি করবে। 317 00:24:14,680 --> 00:24:19,038 কোনোমতে এই ভিডিও বানানর কথা মাথায় আসলো 318 00:24:19,200 --> 00:24:27,631 আশা করছি, পুরো পৃথিবী এই মানুষটার আসল পরিচয় জানতে পারবে। 319 00:24:38,640 --> 00:24:40,472 ও এটা আর কাকে কাকে দেখিয়েছে বলে মনে হয়? 320 00:24:42,560 --> 00:24:45,553 কাউকে না। এটা দিয়ে হুমকি দিলো। 321 00:24:47,640 --> 00:24:50,439 আমরা যদি না পেছাই, তাহলে এটা ফাঁস করে দেবে। 322 00:24:51,120 --> 00:24:53,237 মনে হয় এটা র‍্যামিকে দেখানো দরকার। 323 00:24:53,400 --> 00:24:55,471 ও ফাঁস করে দেবার আগেই। 324 00:24:55,680 --> 00:24:59,469 এ ভিডিও বানোয়াট, হ্যাঙ্ক। তোমার পরিচিত যে দেখবে, সেই বুঝবে। 325 00:24:59,680 --> 00:25:02,878 ১৭৭,০০০ ডলার? 326 00:25:06,840 --> 00:25:08,752 কীসের কথা বলছে ও? 327 00:25:13,600 --> 00:25:15,239 ম্যারি? 328 00:25:18,240 --> 00:25:21,119 ওরা বলেছিল এটা জুয়া খেলে জেতা টাকা। 329 00:25:23,200 --> 00:25:25,556 জুয়া খেলে জেতা টাকাটা কী? 330 00:25:28,920 --> 00:25:32,357 ওহ, জেসাস ক্রাইস্ট, ম্যারি! 331 00:25:32,520 --> 00:25:35,115 ওহ, খোদা, না। আমি কীভাবে জানবো? 332 00:25:35,280 --> 00:25:37,158 আমি কীভাবে জানবো এসব কোত্থেকে এসেছে? 333 00:25:37,320 --> 00:25:40,279 ওরা আমার বিল শোধ করছিল কেন? আমার ইনসুরেন্সের কী হলো? 334 00:25:40,440 --> 00:25:44,354 ইনসুরেন্স দিয়ে তোমার ট্রিটমেন্ট কুলাতো না ... 335 00:25:44,680 --> 00:25:47,115 - তোমার ভালোটাই করতে চেয়েছিলাম। - তুমি আমাকে বলোনি কেন? 336 00:25:47,280 --> 00:25:49,590 জানতাম তুমি এটা নিতে চাইবে না, 337 00:25:49,760 --> 00:25:52,992 আর এটা ছাড়া জীবনে কোনদিন হাঁটতে পারতে না তুমি। 338 00:25:53,160 --> 00:25:54,753 ওহ, ক্রাইস্ট, ম্যারি। 339 00:25:58,920 --> 00:26:00,752 তুমি আমাকে কবর দিয়ে দিয়েছ। 340 00:26:01,360 --> 00:26:03,955 মানে -- এটাই ছিল শেষ পেরেক। 341 00:26:04,200 --> 00:26:06,590 এটাই ছিল কফিনের শেষ পেরেক। 342 00:26:09,680 --> 00:26:11,672 আমরা এখন কী করবো? 343 00:26:32,560 --> 00:26:35,280 তোমার জায়গায় হলে আমি আরো ভয় পেতাম। 344 00:26:36,560 --> 00:26:38,597 জেসাস! 345 00:26:38,760 --> 00:26:40,274 সবসময়ে মরুভূমিতেই থাকা লাগে। 346 00:27:38,920 --> 00:27:40,274 আগেই চেক করেছি। 347 00:27:40,440 --> 00:27:43,399 এখানে কিছু নেই। কিছু থাকলে এখানে আসতাম না। 348 00:27:44,440 --> 00:27:46,750 এরকম একটা কিনেছি। 349 00:27:46,920 --> 00:27:50,118 রেডিও সিগনাল পড়তে পারে। আরো সোজা। 350 00:27:56,480 --> 00:27:57,880 ও কী জানে? 351 00:28:00,120 --> 00:28:02,794 ও জানে আপনি হাইজেনবার্গ। 352 00:28:02,960 --> 00:28:04,952 আর তেমন কিছু জানে বলে মনে হয় না, 353 00:28:05,160 --> 00:28:07,277 তাহলে তো আপনি এতক্ষণে জেলে থাকতেন। 354 00:28:09,840 --> 00:28:12,150 হ্যাঙ্ক ঠিক কী বলেছে? 355 00:28:13,160 --> 00:28:16,471 আপনার সবকিছু বলে দিতে বলেছে আমাকে। 356 00:28:16,640 --> 00:28:18,632 আপনি যা যা করেছে, সবকিছু। 357 00:28:20,840 --> 00:28:21,990 আর কিছু? 358 00:28:24,040 --> 00:28:27,636 ডিইএর বাকিদেরকে বলেছে বলে মনে হয় না। 359 00:28:28,440 --> 00:28:30,079 একথা কেন বলছ? 360 00:28:30,240 --> 00:28:32,994 ওখানে একাই ছিল, 361 00:28:33,160 --> 00:28:36,756 আর একটু সন্দেহজনক আচরণ করছিল। 362 00:28:36,920 --> 00:28:42,274 মনে হচ্ছিল, যা শুনছে, তা অন্য পুলিশদের শোনাতে চায় না। 363 00:28:42,440 --> 00:28:46,275 এই ছেলে যে আমাদের ওপর কেয়ামত ডেকে আনলো, তা নিয়ে কী কথা বলবো আমরা? 364 00:28:46,440 --> 00:28:49,274 তার এই মানবদরদী কাজে কী পরিমাণ ক্ষতি হলো, তার হিসাব করতে চান? 365 00:28:49,440 --> 00:28:51,511 আপনি একটু হেঁটে আসুন, সউল। 366 00:29:01,520 --> 00:29:04,354 জেসি, তোমাকে একটু সাহায্য করতে দেবে আমাকে? 367 00:29:05,480 --> 00:29:08,393 আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে চাই না। 368 00:29:11,360 --> 00:29:13,636 হয়তো এখন পরিবর্তনের সময় এসেছে। 369 00:29:16,440 --> 00:29:17,999 কী ধরনের পরিবর্তন? 370 00:29:19,600 --> 00:29:21,273 জানি না। 371 00:29:25,240 --> 00:29:27,675 জানি না, হয়তো ... 372 00:29:28,960 --> 00:29:34,960 হয়তো এসবকিছু পিছে ফেলে সামনে এগিয়ে যাবার সময় হয়েছে তোমার। 373 00:29:36,160 --> 00:29:37,879 শহর ছেড়ে চলে যাও। 374 00:29:38,040 --> 00:29:39,838 কোনো পিছুটান না রেখে। 375 00:29:45,880 --> 00:29:47,951 সউল একজনকে চেনে। 376 00:29:49,760 --> 00:29:54,357 সে মানুষজনকে নতুন পরিচয় দেবার ব্যাপারে বিশেষজ্ঞ। 377 00:29:55,600 --> 00:29:59,150 সে তোমাকে বহুদূরে নিয়ে গিয়ে 378 00:29:59,320 --> 00:30:02,154 নতুন একটা জীবন গড়ে দেবে। 379 00:30:03,720 --> 00:30:08,272 হ্যাঁ জানি, কিন্তু একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। 380 00:30:11,520 --> 00:30:14,592 হয়তো সেটাই তোমার দরকার। 381 00:30:16,040 --> 00:30:18,839 আমার মনে হয় এটাই ভালো হবে তোমার জন্য। 382 00:30:19,040 --> 00:30:20,759 সাদা স্লেট। 383 00:30:22,120 --> 00:30:24,589 ঠিক আছে, ভেবে দেখো। 384 00:30:24,800 --> 00:30:29,272 তোমার পছন্দমতো একটা বৈধ পেশা বেছে নিতে পারবে। 385 00:30:30,520 --> 00:30:32,796 কোনো মেয়ের সাথে পরিচিত হতে পারবে, সংসারও করতে পারবে। 386 00:30:32,960 --> 00:30:36,317 আরে, তুমি তো এখনো কত ছোট। 387 00:30:37,480 --> 00:30:40,314 আর এখানে তোমার জন্য আছেই বা কী? 388 00:30:44,040 --> 00:30:47,716 সত্যি বলছি, সম্ভব হলে তোমার সাথে জায়গা পাল্টাপাল্টি করতাম। 389 00:30:48,280 --> 00:30:50,158 তোমার তো পুরো জীবনটাই পড়ে আছে। 390 00:30:50,320 --> 00:30:53,233 নতুন করে শুরু করার সুযোগও আছে। 391 00:30:54,680 --> 00:30:56,717 আর কয়বছর পরে, 392 00:30:57,680 --> 00:31:01,993 এসবকে একটা বাজে দুঃস্বপ্ন বলে মনে হবে। 393 00:31:14,720 --> 00:31:19,396 আপনি কি একটাবারের জন্য আমার মাথায় ঢোকা বন্ধ করবেন? 394 00:31:20,640 --> 00:31:22,279 কী বলতে চাইছ? 395 00:31:22,480 --> 00:31:27,032 টানা ১০ সেকেন্ডের জন্য আমার মাথায় ঢোকা বন্ধ করবেন? 396 00:31:27,200 --> 00:31:29,351 হাহ? আমার মাথাটা ঘোরানো বন্ধ করবেন? 397 00:31:29,960 --> 00:31:32,429 জেসি, আমি তোমার মাথায় ঢোকার চেষ্টা করছি না। 398 00:31:32,600 --> 00:31:35,991 হ্যাঁ, হ্যাঁ, করছেন। 399 00:31:36,200 --> 00:31:39,079 চিন্তিত বাবার ভূমিকাটা ঝেড়ে 400 00:31:39,240 --> 00:31:41,471 সত্যি কথাটা বলুন। 401 00:31:41,640 --> 00:31:46,709 এমন ভান করছেন যেন, শহর ছেড়ে চলে গিয়ে নতুন জীবন শুরু করলে 402 00:31:46,920 --> 00:31:52,473 কেবল আমার একারই সুবিধা হবে, কিন্তু আসলে - আসলে এটা আপনার স্বার্থেই বলছেন। 403 00:31:52,920 --> 00:31:58,874 আপনি আমাকে সরিয়ে দিতে চান, কারণ আপনার হারামি সম্বন্ধী জন্মেও হাল ছাড়বে না। 404 00:31:59,040 --> 00:32:00,997 ঝেড়ে কাশুন। 405 00:32:01,160 --> 00:32:03,720 আমার কাছে একটা কিছু চান। 406 00:32:05,080 --> 00:32:07,470 বলুন যে, আপনি আমার ব্যাপারে ঘোড়ার ডিমের কেয়ার করেন, 407 00:32:07,640 --> 00:32:09,393 আর একাজ না করলে ... 408 00:32:10,600 --> 00:32:15,550 আপনি আমাকে ঠিক মাইকের মতোই মেরে ফেলবেন। 409 00:32:16,800 --> 00:32:19,759 ব্যাপারটা কি তাই না? 410 00:32:20,920 --> 00:32:24,231 এই নির্জনে সবার একসাথে দেখা করা। 411 00:32:25,960 --> 00:32:28,520 আমি যদি না বলি। 412 00:32:31,760 --> 00:32:33,513 বলুন! 413 00:32:34,800 --> 00:32:37,634 বলেন যে আপনার এটা দরকার। 414 00:33:34,760 --> 00:33:36,194 আপনার ভাঙতি। 415 00:33:36,360 --> 00:33:40,951 আপনার কার ওয়াশ প্রফেশনালকে দিন, আপনার দিনটা শুভ হোক, 416 00:33:48,480 --> 00:33:49,994 স্কাইলার? 417 00:33:55,040 --> 00:33:57,396 স্কাইলার, আর ৪৫ মিনিটের মাঝে আমার কেমো নেবো। 418 00:33:57,560 --> 00:34:00,473 আমার হয়ে রেজিস্টারটা দেখতে পারবে? 419 00:34:03,080 --> 00:34:04,673 স্কাইলার? 420 00:34:12,480 --> 00:34:14,278 এতে কাজ হয়েছে, 421 00:34:15,040 --> 00:34:17,191 আর আমরা ঠিক আছি। 422 00:34:18,920 --> 00:34:20,718 ঠিক আছে? 423 00:34:22,760 --> 00:34:24,479 আমরা ঠিক আছি। 424 00:34:59,720 --> 00:35:01,074 পামার আর ক্যাস্টানারেস 425 00:35:01,280 --> 00:35:03,749 ঐ হারামি সউল গুডম্যানের অফিসে বসে আছে। 426 00:35:03,920 --> 00:35:06,754 - জেসি পিঙ্কম্যানের ওপর চোখ রাখছে। - আমিই বলেছি রাখতে। 427 00:35:06,920 --> 00:35:08,832 এর ব্যাখ্যা দিতে পারবে? 428 00:35:09,800 --> 00:35:12,156 আচ্ছা। 429 00:35:12,320 --> 00:35:15,996 আমি কেন কিছু জানবো? ওরা তো আমারই লোক। 430 00:35:16,680 --> 00:35:20,594 কী হচ্ছে, বলো। পিঙ্কম্যানকে নিয়ে মাথা ঘামাবে এপিডি, আমরা না। 431 00:35:20,800 --> 00:35:22,314 এ ছেলের সাথে আগেও ঝামেলা হয়েছে তোমার। 432 00:35:22,480 --> 00:35:26,672 ওকে ফলো করার ব্যাপারটা টের পেলে মামলা ঠুকে দেবে। 433 00:35:27,680 --> 00:35:31,959 দ্যাখো, র‍্যামির কাছে এর ব্যাখ্যা দিতে না পারলে, আমার লোকদের সরিয়ে নেবো আমি। 434 00:35:32,880 --> 00:35:34,439 বেশ, সরিয়ে নাও। 435 00:35:37,600 --> 00:35:40,513 সরিয়ে নাও, বললাম তো। আর কী চাও? 436 00:35:58,040 --> 00:35:59,759 কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। 437 00:36:00,400 --> 00:36:02,153 ৩টায় মিটিং আছে, ফিরবেন তো? 438 00:36:02,320 --> 00:36:03,993 ফিরবেন তো? 439 00:36:04,160 --> 00:36:07,710 আরেকদিন করবো না হয়, শিডিউল বদলে দাও। 440 00:36:11,080 --> 00:36:14,073 শেষ সুযোগ, আর কাউকে বিদায় জানাতে চাও না? 441 00:36:14,240 --> 00:36:16,038 কাউকেই না? 442 00:36:16,200 --> 00:36:17,714 না। 443 00:36:17,880 --> 00:36:21,635 একবার ফোন করলেই শেষ, আর ফিরিয়ে নেয়া যাবে না। 444 00:36:28,400 --> 00:36:33,391 আমার হুভার ম্যাক্স এক্সট্রাক্ট প্রেসার প্রো, মডেল সিক্সটির জন্য একটা নতুন ডাস্ট ফিল্টার লাগবে। 445 00:36:33,560 --> 00:36:35,791 আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন? 446 00:36:36,000 --> 00:36:37,150 হ্যাঁ, তুলে আনবো। 447 00:36:37,320 --> 00:36:41,439 ওর পিছে লোক লেগেছে, খুব বেশি না কিন্তু আছে। 448 00:36:41,600 --> 00:36:45,514 এখন জামিনে বেরিয়েছে। হ্যাঁ, নিয়ম-কানুন জানে। 449 00:36:46,000 --> 00:36:48,834 এক ঘন্টা। আচ্ছা, ও থাকবে ওখানে। 450 00:36:51,200 --> 00:36:52,839 কাজ শেষ। 451 00:36:56,280 --> 00:36:57,600 ঠিক আছে, 452 00:36:57,760 --> 00:37:00,195 এ লোককে ১২৫ দেয়া লাগবে। 453 00:37:00,400 --> 00:37:05,320 তোমার বেনিফ্যাক্টর বলেছে তোমাকে বাড়তি কিছু টাকা নিয়ে যেতে। 454 00:37:05,480 --> 00:37:06,914 চলার জন্য। 455 00:37:07,120 --> 00:37:11,879 নতুন জীবনে অভ্যস্ত হবার আগ পর্যন্ত। 456 00:37:12,080 --> 00:37:16,040 আশা করি সেটা জানালা দিয়ে ছেটানো শুরু করবে না। 457 00:37:17,040 --> 00:37:20,112 সিরিয়াসলি, আর কিন্তু বেশি নেই, 458 00:37:20,280 --> 00:37:23,159 হিসাব করে খরচ করবে। 459 00:37:23,320 --> 00:37:24,720 হেই, হোয়া, হোয়া, কী করছ? 460 00:37:24,880 --> 00:37:27,679 এখানে সিগারেট ধরানো যাবে না, নিভাও বলছি। 461 00:37:27,840 --> 00:37:29,752 সিরিয়াসলি, নিভাও! 462 00:37:29,920 --> 00:37:33,152 দেখুন মিস্টার ন্যাচারাল, এবার আর কোনো হাংকি-পাংকি করতে পারবেন না। 463 00:37:33,320 --> 00:37:36,358 তুমি গাঁজা খেয়ে হাই হয়ে এ লোকের কাছে গেলে সে তোমাকে নেবে না, 464 00:37:36,560 --> 00:37:39,917 হাংকি-পাংকি বন্ধ করো, নইলে আমরা দুইজনেই শেষ। 465 00:37:44,000 --> 00:37:47,676 এইতো, এভাবেই শুরু করতে হয়। এখন, ওটা দিয়ে দাও। 466 00:38:02,400 --> 00:38:03,754 ক্রাইস্ট! 467 00:38:03,920 --> 00:38:07,072 কিছু লোক ভালো উপদেশ গায়েই মাখে না। 468 00:38:08,360 --> 00:38:10,079 এ টাকার জন্য একটা ব্যাগ আনছি। 469 00:38:10,240 --> 00:38:13,392 ভুলেও আর জ্বালাবার কথা ভাববে না। 470 00:38:14,920 --> 00:38:17,958 ফ্র্যান্সেসকা, কোনো ব্যাগ আছে? 471 00:38:18,120 --> 00:38:20,840 টাকা রাখার জন্য। টাকা রাখার ব্যাগ। 472 00:38:25,800 --> 00:38:27,757 হিউয়েল তোমাকে ওখানে দিয়ে আসবে, 473 00:38:27,920 --> 00:38:30,037 বেনিফ্যাক্টর তোমাকে নিয়ে দূরে চলে যাবে। 474 00:38:30,400 --> 00:38:31,834 বুঝেছ? 475 00:38:32,000 --> 00:38:34,993 তোমার সাথে আর কেউ থাকলে সে তোমাকে নেবে না। 476 00:38:35,480 --> 00:38:37,073 তোমার ফোন আছে? 477 00:38:37,440 --> 00:38:38,840 পুলিশ নিয়ে গেছে। 478 00:38:41,360 --> 00:38:43,397 ঠিক আছে, যদি কোনো সমস্যা হয়, 479 00:38:43,560 --> 00:38:46,792 লোকটা যদি না আসে আরকি, যাই হোক, আমাকে ফোন করবে। 480 00:38:50,040 --> 00:38:53,158 সিরিয়াসলি? হ্যালো কিটি? 481 00:38:53,320 --> 00:38:54,834 সিরিয়াসলি, এটা ফ্রি। 482 00:38:55,000 --> 00:38:58,437 নাই মামার চেয়ে কানা মামা ভালো, ভুল ধরা বন্ধ করো। 483 00:38:58,600 --> 00:39:00,159 হুয়ান টাবো আর ওসুনার মোড়ে। 484 00:39:00,320 --> 00:39:04,030 বসে বসে অপেক্ষা করবে চুপ করে। লোকটার সময়জ্ঞান খুবই ভালো। 485 00:39:04,200 --> 00:39:07,079 জায়গা ছেড়ে নড়বে না, আইস্ক্রিম খেতে যাবে না। 486 00:39:07,280 --> 00:39:10,432 ভালো মানুষের মতো বসে থাকবে। ও তোমাকে তুলে নেবে, তুমি ওকে টাকা দেবে। 487 00:39:10,600 --> 00:39:12,831 তোমার আইডি নিয়ে নতুন একটা আইডি দেবে। 488 00:39:13,000 --> 00:39:17,279 বিদায়, জেসি পিঙ্কম্যান। হ্যালো মিস্টার সমাজসেবক। 489 00:39:18,280 --> 00:39:19,873 কোথায় যাচ্ছি তা বেছে নিতে পারবো? 490 00:39:20,080 --> 00:39:22,356 তোমার জীবন, বলার সুযোগ আছে নিশ্চয়ই। 491 00:39:22,520 --> 00:39:24,477 পরামর্শ দেবো? ফ্লোরিডা হলে কেমন হয়> 492 00:39:24,640 --> 00:39:27,439 সুইডিশ বিকিনি টিমের সাথে দেখা হবে, চামড়া রোদে পড়াবে, 493 00:39:27,600 --> 00:39:29,319 ডলফিনের সাথে সাঁতার কাটবে, 494 00:39:29,480 --> 00:39:32,154 আলাস্কা হলে কেমন হয়? 495 00:39:32,320 --> 00:39:35,279 আলাস্কার আবহটা অন্যরকম। 496 00:39:35,440 --> 00:39:37,636 তোমার বলগা হরিণ পছন্দ, জানতাম না। 497 00:39:37,800 --> 00:39:40,315 ভালো লাগলে আলাস্কাই সই। 498 00:39:41,040 --> 00:39:42,394 আলাস্কা ভালো। 499 00:39:43,440 --> 00:39:46,000 নতুন জীবন শুরু করলে যেকোনো জায়গাই ভালো। 500 00:39:46,160 --> 00:39:47,514 তুমি প্রস্তুত? 501 00:39:47,680 --> 00:39:49,478 হ্যাঁ। 502 00:39:51,280 --> 00:39:53,476 ভালো থেকো, জেসি। 503 00:39:54,880 --> 00:39:56,917 ঠিক আছে। 504 00:40:03,200 --> 00:40:04,680 এক্সকিউজ মি। 505 00:41:51,320 --> 00:41:53,277 হেই তুমি ওখানে যেতে পারবে না! 506 00:41:54,600 --> 00:41:56,557 ও আসেনি? আমাকে ফোন করোনি কেন? 507 00:41:57,160 --> 00:41:58,150 কেন তুমি --? 508 00:42:00,040 --> 00:42:01,315 থামো! আহ! 509 00:42:02,440 --> 00:42:03,590 বিপদ! 510 00:42:06,680 --> 00:42:08,956 - হিউয়েল! - না! হেই! 511 00:42:09,120 --> 00:42:10,395 হেই! ভেতরে এসো! 512 00:42:13,680 --> 00:42:15,194 পেছাও! 513 00:42:15,360 --> 00:42:16,999 তুমি, কাছে আসবে না। 514 00:42:17,600 --> 00:42:20,035 কী? কী হয়েছে কিছুই বুঝছি না। আমি কী করেছি? 515 00:42:20,200 --> 00:42:21,839 আমার কাছ থেকে চুরি করেছেন। 516 00:42:22,000 --> 00:42:24,515 আপনি আর উনি মিলে আমার কাছ থেকে চুরি করেছেন, না? 517 00:42:24,680 --> 00:42:28,196 আরে শান্ত হও, হ্যাঁ, আমি হুয়েলকে দিয়ে তোমার ড্রাগ চুরি করিয়েছি। 518 00:42:28,360 --> 00:42:30,795 ঐ লোক ওটা দেখলে তোমাকে আর নেবে না। 519 00:42:30,960 --> 00:42:34,510 না! তার আগে! সিগারেটটা। 520 00:42:34,680 --> 00:42:37,320 আপনি সিগারেট চুরি করেছেন। 521 00:42:37,480 --> 00:42:40,359 - কী? - রাইসিন সিগারেট! 522 00:42:40,520 --> 00:42:42,830 ওকে দিয়ে আমার কাছ থেকে চুরি করিয়েছেন! 523 00:42:43,000 --> 00:42:45,435 ঐ হারামজাদা মিস্টার হোয়াইটের কারণে! 524 00:42:45,600 --> 00:42:47,751 ওই ব্রককে বিষ খাইয়েছে! 525 00:42:47,960 --> 00:42:51,636 ও ব্রককে বিষ খাইয়েছে আর আপনি-- ওকে সাহায্য করেছেন! 526 00:42:51,800 --> 00:42:54,918 - আচ্ছা জেসি, শান্ত হও। - আবার বলুন! 527 00:42:55,080 --> 00:42:57,515 বলুন! আরেকবার শান্ত হতে বলুন! 528 00:42:57,720 --> 00:42:59,552 আমি দুঃখিত! আচ্ছা! 529 00:42:59,760 --> 00:43:02,320 তোমার সিগারেট চুরি করিয়েছি কারণ, ওয়াল্ট আমাকে বাধ্য করেছে। 530 00:43:02,480 --> 00:43:05,552 বলেছে, ও তোমাকে সাহায্য করছে, তোমাকে বাঁচাচ্ছে। 531 00:43:05,720 --> 00:43:08,679 আসলে কী করছে জানলে কোনোদিনই রাজি হতাম না। 532 00:43:08,840 --> 00:43:12,516 জেসি, বিশ্বাস করো আমাকে! আমি কখনো এসব চাইনি! 533 00:43:22,840 --> 00:43:24,559 পেছাও! 534 00:43:32,400 --> 00:43:35,154 সরেন! আপনাকে টাকা দিয়েছি কীসের জন্য? 535 00:43:38,120 --> 00:43:41,318 হেই, আমি বলছি। একটা বড় সমস্যা হয়েছে। 536 00:43:41,480 --> 00:43:43,995 ১৮, ১৯, ২০। 537 00:43:44,160 --> 00:43:46,755 আমাকে একের বদলে পাঁচ দিয়েছেন। 538 00:43:46,920 --> 00:43:49,799 ওহ, আমি-- আমি খুবই দুঃখিত। 539 00:43:49,960 --> 00:43:53,032 এই নিন। 540 00:43:53,200 --> 00:43:54,759 সততার জন্য ধন্যবাদ। 541 00:43:54,920 --> 00:43:58,152 প্লিজ এটা আপনার কার ওয়াশ প্রফেশনালকে দেবেন। 542 00:43:58,360 --> 00:44:00,397 আপনার দিনটা ভালো কাটুক। 543 00:44:02,680 --> 00:44:04,194 খোদা। 544 00:44:08,840 --> 00:44:10,240 - হেই। - হাই। 545 00:44:10,400 --> 00:44:13,598 - কী হচ্ছে? - তেমন কিছু না। 546 00:44:17,440 --> 00:44:19,750 - তাই? কিছু না? - নাহ, সব ঠিকঠাক। 547 00:44:19,920 --> 00:44:21,832 - ভালো। - কেন? 548 00:44:22,000 --> 00:44:24,834 এমনিই। 549 00:44:32,880 --> 00:44:36,271 ঐদিন কী খুঁজে পেয়েছি জানো, 550 00:44:36,480 --> 00:44:45,193 সোডা মেশিনের হুড়কোটা কাজ করছে না। 551 00:44:45,360 --> 00:44:49,559 যতবার বের করতে যাই, আটকায়। 552 00:44:51,480 --> 00:44:53,995 ভাবলাম চেক করে দেখি। 553 00:44:56,000 --> 00:44:57,434 দারুণ। 554 00:45:28,480 --> 00:45:29,800 ধন্যবাদ। 555 00:45:32,600 --> 00:45:36,833 - ঠিকঠাক ভাঙতি, পছন্দ হয়েছে। - অসংখ্য ধন্যবাদ। 556 00:45:39,200 --> 00:45:40,600 ঠিক আছে। 557 00:45:41,240 --> 00:45:42,959 আর ... 558 00:45:43,520 --> 00:45:46,592 প্লিজ এটা আপনার কার ওয়াশ প্রফেশনালকে দেবেন। 559 00:45:46,800 --> 00:45:49,315 - আপনার দিনটা শুভ হোক, ধন্যবাদ। - ধন্যবাদ। 560 00:45:49,480 --> 00:45:55,353 ওরা প্রেস্ক্রিপশনে একটা ওষুধ দিয়েছিল, ভুলে গেছি কিনতে, 561 00:45:55,560 --> 00:45:58,439 এখন ওষুধের দোকানে যাচ্ছি, ঠিক আছে? 562 00:45:58,600 --> 00:46:00,796 - হ্যাঁ, ঠিক আছে। - ঠিক আছে। 563 00:46:21,600 --> 00:46:28,796 অনুবাদে - কুদরতে জাহান 564 00:46:29,600 --> 00:46:37,796 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।