1
00:00:11,303 --> 00:00:14,765
একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী বলে যে আমাদের গ্রহ
2
00:00:14,932 --> 00:00:19,228
এবং এর ভাগ্য একটি কচ্ছপের পিঠের উপর নির্ভর করে।
3
00:00:23,440 --> 00:00:25,359
যদি আমরা কচ্ছপটি হারিয়ে ফেলি,
4
00:00:25,526 --> 00:00:27,402
তাহলে কোনো পৃথিবী থাকবে না,
5
00:00:28,320 --> 00:00:29,446
আমরা থাকবো না।
6
00:00:39,373 --> 00:00:45,754
আজ,একটি সামুদ্রিক কচ্ছপের জীবনী ঠিক ততটাই গভীর জ্ঞানপূর্ণ।
7
00:00:48,131 --> 00:00:50,592
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফে
8
00:00:51,802 --> 00:00:53,512
একটি ক্রান্তীয় সমুদ্র সৈকত রয়েছে
9
00:00:53,887 --> 00:00:56,765
যেখানে একটি পুঁচকে কচ্ছপের বড় অভিযান
10
00:00:58,183 --> 00:00:59,726
শুরু হতে যাচ্ছে।
11
00:01:29,381 --> 00:01:33,969
এই হচ্ছে 'বাঞ্জি'
12
00:01:42,853 --> 00:01:45,147
সে একটি সবুজ বর্ণের সামুদ্রিক কচ্ছপ
13
00:01:49,234 --> 00:01:52,112
এবং আজ তার জন্মদিন।
14
00:01:56,325 --> 00:01:59,161
শত শত ডিমের সাথে সে যে গর্তে ছিল,
15
00:02:00,203 --> 00:02:03,540
সে সবার পরে ডিম ফুটে বের হয়েছে।
16
00:02:07,085 --> 00:02:10,422
বাঞ্জির মাটির উপরে উঠতে কয়েক দিন লেগে যাবে,
17
00:02:10,589 --> 00:02:12,466
এবং বাকি সদ্য জন্ম নেওয়া কচ্ছপদের সাথে যুক্ত হতে
18
00:02:12,633 --> 00:02:14,259
যারা পানির দিকে যাচ্ছে।
19
00:02:16,845 --> 00:02:19,264
এবং অবশেষে সে যখন মুক্ত হবে
20
00:02:24,728 --> 00:02:27,272
তাকেও সমুদ্রের দিকে ছুটতে হবে
21
00:02:27,439 --> 00:02:28,815
তার জন্ম যেখানে,
22
00:02:28,982 --> 00:02:32,319
বাঞ্জি হল অস্ট্রেলীয় দেশীয় শব্দ যার অর্থ বন্ধু।
23
00:02:32,486 --> 00:02:33,904
এবং আসলেই তার একজন বন্ধু দরকার,
24
00:02:34,071 --> 00:02:37,616
কেননা একটি বাচ্চা কচ্ছপ প্রথমেই যাকে দেখে,
25
00:02:39,284 --> 00:02:42,120
সেটা হচ্ছে এমন কেউ যেটা তাকে খেতে চায়।
26
00:02:45,248 --> 00:02:47,501
বাঞ্জির বাবা মা সমুদ্রে ঘোরা-ফেরা করছে,
27
00:02:48,543 --> 00:02:51,755
অর্থাৎ এর মানে হচ্ছে নিজেই নিজেকে রক্ষা করতে হবে।
28
00:02:58,095 --> 00:03:00,013
কপাল তার পক্ষে নেই ।
29
00:03:02,140 --> 00:03:04,393
এমন যেন পাখি তার বিপদের জন্য কম হয়ে গিয়েছিল,
30
00:03:05,977 --> 00:03:09,356
'গোস্ট ক্র্যাব' পানির কিনারায় ঘুরছে।
31
00:03:15,028 --> 00:03:17,864
বাঞ্জির তার ভাগ্যের পুরোটাই লাগবে।
32
00:03:48,270 --> 00:03:50,564
কিন্তু পানিতেও ততটা নিরাপদ নয়।
33
00:03:51,773 --> 00:03:54,693
হাজারো সদ্য জন্ম নেওয়া থেকে মাত্র একটি
34
00:03:54,860 --> 00:03:56,778
পরিপূর্ণ বয়সে যেতে পারবে।
35
00:04:04,077 --> 00:04:06,955
বাঞ্জির কচ্ছপীয় সকল সহজাত প্রবৃত্তির সাহায্য লাগবে
36
00:04:07,122 --> 00:04:09,332
জীবন্ত অবস্থায় পার করতে হলে।
37
00:04:12,294 --> 00:04:15,756
সামুদ্রিক কচ্ছপের খুব দারুণ একটি ক্ষমতা হচ্ছে......
38
00:04:19,050 --> 00:04:21,05
ওহ। হুমম।
39
00:04:25,766 --> 00:04:30,061
উফ। এবং এগুলো সব প্রথম পাঁচ মিনিটে হচ্ছে ।
40
00:04:30,687 --> 00:04:32,981
যদি বাঞ্জি পরিপূর্ণ বয়সে যেতে পারে,
41
00:04:33,148 --> 00:04:36,443
সে প্রায় ১০০ বছর বেঁচে থাকতে পারবে।
42
00:04:38,361 --> 00:04:39,780
এবং এই জীবনকালে,
43
00:04:39,946 --> 00:04:43,784
সে অনেক হাজার হাজার মাইল সাঁতরে পাড়ি দিবে,
44
00:04:44,075 --> 00:04:46,036
তার সাথে অনেক অবিশ্বাস্য জীবের দেখা হবে।
45
00:04:47,412 --> 00:04:49,956
এবং কিছু সত্যিকারের বন্যতার মুখোমুখি হবে।
46
00:04:52,000 --> 00:04:57,130
স্বাগতম কচ্ছপের দুঃসাহসিক অভিযানে
47
00:05:31,581 --> 00:05:34,501
এই সুবিশাল সমুদ্রে এটা বাঞ্জির জীবনের প্রথম রাত।
48
00:05:35,335 --> 00:05:37,712
সে ছোট এবং একা।
49
00:05:41,007 --> 00:05:42,968
সবকিছুই তার কাছে কিছুটা ভুতুড়ে।
50
00:05:46,847 --> 00:05:49,599
তাকে জানতে হবে বিপদ কোথায় ওৎ পেতে আছে।
51
00:05:54,855 --> 00:05:56,815
এই কাটলফিশের মতো,
52
00:05:57,023 --> 00:06:00,235
বাঞ্জি খুব সহজে ছদ্মবেশ ধরতে পারে না।
53
00:06:03,738 --> 00:06:07,409
তাকে অবশ্যই জানতে হবে কে 'বন্ধু',
54
00:06:11,621 --> 00:06:13,081
কে শত্রু ,
55
00:06:17,711 --> 00:06:20,297
এবং কে শুধুই পাশ দিয়ে যাচ্ছে।
56
00:06:27,888 --> 00:06:29,848
আশা করা যাক সে সবকিছু ঠিক ভাবে বুঝে নিয়েছে।
57
00:06:31,600 --> 00:06:36,479
বাঞ্জি তার সহজাত প্রবৃত্তি কে অনুসরণ করে মুক্ত পানির দিকে সাঁতরে যাচ্ছে,
58
00:06:36,897 --> 00:06:40,317
যেমনটা লক্ষ লক্ষ বছর ধরে সামুদ্রিক কচ্ছপেরা করে আসছে।
59
00:06:44,905 --> 00:06:48,533
সামুদ্রিক কচ্ছপদের মহাসড়ক সমুদ্রে একটির উপর আরেকটি ক্রস করে গেছে।
60
00:06:50,577 --> 00:06:53,538
সাতটি ভিন্ন প্রাজতি কে অনুসরণ করে জানা যায়
61
00:06:53,830 --> 00:06:55,749
এটা কচ্ছপেরই গ্রহ।
62
00:06:56,708 --> 00:07:00,420
তাদের এই জীবনকালে,কিছু কচ্ছপ,যেমন 'লেদারব্যাক' কচ্ছপ
63
00:07:00,587 --> 00:07:03,465
প্রায় অর্ধ লক্ষ মাইল ভ্রমন করবে,
64
00:07:04,049 --> 00:07:08,345
এটা চাঁদে সাঁতার কেটে যাওয়া এবং ফিরে আসার মতো ।
65
00:07:11,056 --> 00:07:15,977
ছোট্ট বাঞ্জি এখন অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ৩০০ মাইল দূরে আছে,
66
00:07:17,479 --> 00:07:20,106
তার জন্মস্থান থেকে অনেক দূরে।
67
00:07:26,863 --> 00:07:27,906
অনেক বছর ধরে,
68
00:07:28,073 --> 00:07:30,617
কেউ জানতো না বাচ্চা কচ্ছপেরা কোথায় যায়
69
00:07:30,784 --> 00:07:33,411
অথবা কিভাবে তারা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়েছিল
70
00:07:35,580 --> 00:07:36,706
এখন পর্যন্ত।
71
00:07:37,916 --> 00:07:42,253
অতঃপর দেখা গেল যে সামুদ্রিক শৈবালের ভেলায় চেপে তারা ঘুরে বেড়ায়I
72
00:07:42,420 --> 00:07:43,964
এবং বাঞ্জি এমন একটি খুঁজে পেয়েছে।
73
00:08:06,569 --> 00:08:10,156
নিচে,রীফ শার্ক এবং অন্য বড় মাছেরা ঘুরছে।
74
00:08:10,323 --> 00:08:14,160
সুস্বাদু কচ্ছপের জন্য সবাই ক্ষুধার্ত।
75
00:08:16,663 --> 00:08:19,708
কিন্তু বাঞ্জি তার ভাসমান দুর্গ নিয়ে বেশ আছে।
76
00:08:19,874 --> 00:08:22,919
এটা নিরাপদ এবং উষ্ণ,
এবং তার যদি ক্ষুধা পায়,
77
00:08:23,086 --> 00:08:25,046
সে এটা থেকে কয়েক কামড় খেতেও পারে।
78
00:08:29,551 --> 00:08:32,220
বাঞ্জি এরকম বেশ কয়েকটি ফ্রী ভেলায় ভ্রমণ করবে।
79
00:08:35,515 --> 00:08:37,100
বছর গুলি যেতে যেতে,
80
00:08:37,267 --> 00:08:40,103
সে সমুদ্র স্রোতে ভেসে বেড়াবে।
81
00:08:41,062 --> 00:08:42,605
সে আরো বড় হবে,
82
00:08:42,772 --> 00:08:44,274
এবং আরো বড়,
83
00:08:44,441 --> 00:08:45,483
এবং আরো বড়।
84
00:08:49,696 --> 00:08:51,239
যতক্ষন না সে এত বড় হয় যে,
85
00:08:51,531 --> 00:08:52,824
ততটাই বড় যে,
86
00:08:52,949 --> 00:08:55,035
তার সামুদ্রিক শৈবালের অভয়ারণ্য ত্যাগ করার জন্য।
87
00:08:55,326 --> 00:08:59,831
এবং তার যাত্রা অবিরত রাখে সাঁতরে মুক্ত সমুদ্রের দিকে।
88
00:09:26,816 --> 00:09:31,404
বাঞ্জি এখন কিশোরী,তার একটা আলাদা ভাব হয়েছে।
89
00:09:32,113 --> 00:09:34,991
তার বেশ বড় আকৃতি আর শক্ত খোলসের কারণে,
90
00:09:35,158 --> 00:09:38,203
সে যথেষ্ট প্রস্তুত পুনরায় অগভীর জলে ফেরত যেতে।
91
00:09:39,621 --> 00:09:42,957
বাঞ্জি এখন ৬০০ মাইল দক্ষিণে
92
00:09:43,083 --> 00:09:44,501
তার জন্মস্থান থেকে
93
00:09:44,667 --> 00:09:47,378
এবং সে একটি প্রশান্ত মহাসাগরীয় স্বর্গ দ্বীপ খুঁজে পেয়েছে।
94
00:09:58,389 --> 00:10:02,519
এটা হচ্ছে দূরবর্তী 'লর্ড হাওই' দ্বীপ।
95
00:10:18,076 --> 00:10:21,204
এখানে,সমৃদ্ধ পূর্ব অস্ট্রেলীয় স্রোত
96
00:10:21,371 --> 00:10:23,748
সমুদ্র তলদেশ থেকে শীতল পানি তুলে আনে
97
00:10:23,915 --> 00:10:25,625
যা পুষ্টিতে ভরপুর।
98
00:10:25,792 --> 00:10:28,795
তারা উপহৃদে মিশে এবং গ্রহন করে,
99
00:10:29,796 --> 00:10:31,714
এটি জীবনে পরিপূর্ণ।
100
00:10:46,688 --> 00:10:50,024
প্রবালপ্রাচীর লক্ষ লক্ষ প্রজাতিকে সাহায্য করছে।
101
00:10:52,110 --> 00:10:55,822
এটি অন্যতম জীব বৈচিত্র পূর্ণ বাস্তুতন্ত্র
102
00:10:55,989 --> 00:10:57,323
এই পৃথিবীর।
103
00:10:59,492 --> 00:11:02,579
এটি বাঞ্জির একটু বিশ্রামের জন্য আদর্শ জায়গা।
104
00:11:10,295 --> 00:11:11,880
এবং জলখাবার খাওয়ার।
105
00:11:17,135 --> 00:11:20,180
যদিও তার কোনো দাঁত নেই,
তার ঠোঁটই যথেষ্ট
106
00:11:20,346 --> 00:11:23,016
প্রবাল থেকে ছোট্ট শৈবাল ঠুকরে তুলতে।
107
00:11:24,267 --> 00:11:26,227
প্রবাল পরিষ্কার রাখতে
108
00:11:26,394 --> 00:11:29,022
কচ্ছপ হচ্ছে অন্যতম প্রধান প্রজাতি
109
00:11:29,189 --> 00:11:31,941
যেহেতু অগণিত অন্যান্য প্রজাতি সুস্থ প্রবালের উপর নির্ভর করে
110
00:11:32,108 --> 00:11:33,860
তাদের বেঁচে থাকার জন্য।
111
00:11:38,031 --> 00:11:40,033
সে সামুদ্রিক ঘাসও খায়,
112
00:11:42,327 --> 00:11:43,912
অনেক পরিমানেই খায়।
113
00:11:45,914 --> 00:11:47,582
অন্য কিশোরীদের মতো নয়,
114
00:11:47,749 --> 00:11:49,626
বাঞ্জি সবজি ভালবাসে।
115
00:11:55,673 --> 00:11:57,425
তার অনেক ক্ষুধা।
116
00:11:57,592 --> 00:12:00,303
ভাগ্যক্রমে,এইসব কচ্ছপের ছাঁটাই
117
00:12:00,470 --> 00:12:02,639
নতুন অংকুর গজাতে সাহায্য করে।
118
00:12:08,269 --> 00:12:11,231
এভাবে সে মহাসাগরকে স্বাস্থ্যকর রাখেI
119
00:12:11,397 --> 00:12:13,274
এবং একটি নিখুঁত চারণভূমি তৈরী করে।
120
00:12:13,399 --> 00:12:16,653
সমুদ্রের অন্যতম রহস্যময় প্রানীর জন্য
121
00:12:23,826 --> 00:12:27,914
ডুগোং এবং কচ্ছপের জীবন নিবিড়ভাবে সম্পর্কিত।
122
00:12:28,164 --> 00:12:30,667
বেশ বড় বাস্তুতন্ত্রের অংশ বিশেষ
123
00:12:30,833 --> 00:12:33,753
যেখানে এক প্রজাতি অন্য প্রাজাতির উপর নির্ভর করে।
124
00:12:35,129 --> 00:12:38,299
এই ডুগোংরা,বা 'সামুদ্রিক গরু'রা ভাগ্যবান।
125
00:12:42,553 --> 00:12:44,389
তারা শেকড় খেতে ভালোবাসে
126
00:12:44,555 --> 00:12:46,391
যেগুলো কচ্ছপদের ঘাস খাওয়ার পর বের হয়ে আসে।
127
00:13:12,000 --> 00:13:13,626
বছরে কেটে যায়,
128
00:13:13,918 --> 00:13:15,878
বাঞ্জি এখন অন্য কিছু খেতে ভালোবাসে
129
00:13:16,045 --> 00:13:17,964
এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ উপহৃদে,
130
00:13:21,676 --> 00:13:23,303
এটা 'সী স্যাল্প'
131
00:13:24,887 --> 00:13:28,141
সী স্যাল্প দেখতে জেলি ফিশের মতোই,
132
00:13:28,391 --> 00:13:29,517
কিন্তু তারা জেলি ফিশ নয়।
133
00:13:30,435 --> 00:13:32,895
তারা সাগরের অন্যতম প্রাচীন জীব,
134
00:13:33,604 --> 00:13:37,317
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকাশকৃত অন্যতম প্রথম জীব।
135
00:13:38,651 --> 00:13:40,695
তারা হচ্ছে একটি প্রাচীন পুর্বপুরুষ
136
00:13:40,820 --> 00:13:43,364
এই পৃথিবীর প্রায় সব জটিল জীবের ,
137
00:13:44,198 --> 00:13:45,616
আমাদেরও,
138
00:13:46,242 --> 00:13:48,828
এবং বাঞ্জির কাছে এগুলো বরং সুস্বাদুই লাগে।
139
00:13:50,788 --> 00:13:52,623
বাঞ্জি খেয়ে নিচ্ছে
140
00:13:52,790 --> 00:13:54,709
তার আগামীর দীর্ঘ যাত্রার জন্য।
141
00:13:56,127 --> 00:13:57,337
এখন সে প্রাপ্ত বয়স্ক,
142
00:13:57,503 --> 00:14:00,882
সে তার এই স্বর্গ দ্বীপ ছেড়ে যাওয়ার ডাক অনুভব করছে
143
00:14:01,049 --> 00:14:03,176
এবং সে মুল ভূখন্ডের দিকে যাত্রা শুরু করে
144
00:14:03,343 --> 00:14:05,553
মহাসাগরের ওপারে।
145
00:14:13,728 --> 00:14:17,648
এটা ৫০০ মাইলের এক অবিশ্বাস্য অভিযাত্রা।
146
00:14:24,864 --> 00:14:28,701
আমাদের গ্রহের ৭০% ভাগই সমুদ্র ছেয়ে আছে।
147
00:14:29,827 --> 00:14:32,121
এটা পৃথিবীর সবথেকে বেশি সমৃদ্ধ পরিবেশ,
148
00:14:34,582 --> 00:14:38,544
তারপরেও এর কিছু জায়গা দেখে মনে হয় একদম প্রাণ বিহীন।
149
00:14:42,757 --> 00:14:47,178
বাঞ্জি এই সামুদ্রিক মরু একা সাঁতরে পাড়ি দিবে।
150
00:14:51,307 --> 00:14:53,309
যখন তাঁর অন্য জীবের সাথে দেখা হবে,
151
00:14:53,476 --> 00:14:55,561
তাদের কে দলবদ্ধ ভাবে ঘুরতে দেখবে।
152
00:14:59,941 --> 00:15:03,569
এটি একটি বুদ্ধিমান বিবর্তনীয় বেঁচে থাকার কৌশল।
153
00:15:04,987 --> 00:15:08,032
সর্বোপরি,যেখানে সংখ্যাতেই নিরাপত্তা নির্ভর করে।
154
00:15:11,536 --> 00:15:13,538
একা সমুদ্র ভ্রমণ
155
00:15:13,704 --> 00:15:17,041
এই ঝুঁকি টা তাকে নিতেই হবেI
156
00:15:41,649 --> 00:15:44,485
এক প্রাচীন সহজাত প্রবৃত্তি বাঞ্জিকে ডাকছে।
157
00:15:50,074 --> 00:15:52,577
এখনো আরো অনেক পথ যেতে হবে,
158
00:15:54,954 --> 00:15:58,958
কিন্তু সে অত্যন্ত সুন্দরভাবে সমুদ্রতলে ভ্রমণের জন্য বিবর্তিত।
159
00:16:04,547 --> 00:16:06,924
তার প্লবতা এতটাই সূক্ষ্ম ভাবে সাজানো যে,
160
00:16:07,091 --> 00:16:09,760
সে কোনো ক্লেশ ছাড়াই চলতে পারে।
161
00:16:12,138 --> 00:16:16,434
নিখুঁত ভারসাম্যপূর্ন,সে একদম ওজনহীন তার জল-জগতে ।
162
00:16:28,404 --> 00:16:31,532
সামুদ্রিক কচ্ছপেরা প্রাচীন সমুদ্র ভ্রমণ করতো
163
00:16:31,699 --> 00:16:34,035
প্রায় ১০০ মিলিয়ন বছর আগে।
164
00:16:36,996 --> 00:16:41,417
তখন থেকেই,তাদের কোনো শারীরিক পরিবর্তন হয়নি।
165
00:16:45,963 --> 00:16:51,427
বাঞ্জি হলো প্রাগৈতিহাসিক এক নিখুঁত জীব,
একটি মিশনে আছে।
166
00:16:53,888 --> 00:16:56,766
আশ্চর্যজনক ভাবে,এরকম এক প্রাচীন জীবের জন্য,
167
00:16:56,933 --> 00:16:59,060
বেঁচে থাকার সবথেকে বড় হুমকি হচ্ছে
168
00:16:59,227 --> 00:17:01,187
আপেক্ষিক ভাবে তার থেকে নতুন প্রজাতি।
169
00:17:07,443 --> 00:17:08,861
মানুষ।
170
00:17:16,202 --> 00:17:18,829
চিরাচরিত জেলেদের থেকে শুরু যারা তাদের খালি হাতে শিকার করতো,
171
00:17:18,996 --> 00:17:20,957
বাণিজ্যিক মাছ ধরার যান পর্যন্ত
172
00:17:21,666 --> 00:17:23,417
প্রায়ই অনিচ্ছাকৃত ভাবে তাদের শিকার করে
173
00:17:23,584 --> 00:17:25,628
হাজার হাজার 'বাইক্যাচ' হিসেবে শিকার হয়ে থাকে।
174
00:17:26,837 --> 00:17:30,383
'দ্রুত সাঁতার'ই তার একমাত্র প্রতিরোধ ব্যবস্থা।
175
00:17:35,972 --> 00:17:37,932
এখনো অনেক কাজ করা বাকী
176
00:17:38,099 --> 00:17:39,767
মানুষের হাত থেকে কচ্ছপদের বাচানোর জন্য।
177
00:17:42,770 --> 00:17:44,480
গত চার দশকে,
178
00:17:44,647 --> 00:17:47,316
নৌকার আঘাত প্রাপ্ত কচ্ছপের সংখ্যা বেড়ে তিনগুন হয়েছে।
179
00:17:59,579 --> 00:18:03,040
এবং আরো ভয়ঙ্কর এক নতুন সমস্যা বিশাল হচ্ছে।
180
00:18:05,001 --> 00:18:08,838
প্রায় অর্ধেক সামুদ্রিক কচ্ছপের পাকস্থলীতে
181
00:18:09,005 --> 00:18:12,508
প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে,এবং এসব তাদের খুব যন্ত্রণা দিচ্ছে।
182
00:18:12,800 --> 00:18:15,177
কচ্ছপদের সমস্যা হয় পার্থক্য বুঝতে
183
00:18:15,344 --> 00:18:19,056
তাদের অন্যতম প্রধান খাবার আর প্লাস্টিকের মাঝে,
184
00:18:19,223 --> 00:18:21,017
জেলিফিশ।
185
00:18:21,684 --> 00:18:23,853
এটা খেও না,বাঞ্জি।
186
00:18:25,980 --> 00:18:28,316
যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়,
187
00:18:29,025 --> 00:18:33,237
শীঘ্রই সাগরে মাছের তুলনায় প্লাস্টিক বেশি থাকবে।
188
00:18:41,245 --> 00:18:43,789
সৌভাগ্যক্রমে,কিছু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে
189
00:18:43,956 --> 00:18:45,833
সামুদ্রিক কচ্ছপ রক্ষায়।
190
00:19:22,203 --> 00:19:25,122
ডা.ইয়ান বেল একজন 'টার্টেল হিরো'।
191
00:19:25,665 --> 00:19:27,792
সে একটি বিশেষ টাস্ক ফোর্স কে নেতৃত্ব দেয়
192
00:19:27,958 --> 00:19:29,460
কুইন্সল্যান্ড সরকারের হয়ে।
193
00:19:29,627 --> 00:19:32,380
এটাকে বলা হয়
'বিপন্ন প্রজাতি ইউনিট'
194
00:19:32,546 --> 00:19:36,258
এবং আজ,তারা কচ্ছপ ধরছে এবং 'ট্যাগিং করছে'
195
00:19:36,425 --> 00:19:38,094
তাদের সম্পর্কে আরো জানার জন্য।
196
00:19:38,719 --> 00:19:41,889
সরকারি সংস্থার ডাটার সাথে হাজারো
197
00:19:42,056 --> 00:19:44,266
সারা পৃথিবী থেকে স্বেচ্ছা সেবীদের পাঠানো ডাটা মেলানোর পর,
198
00:19:45,017 --> 00:19:47,853
তারা বিস্ময়কর এক সত্য আবিষ্কার করেছে।
199
00:19:53,651 --> 00:19:56,612
সাগরে এখন মাত্র অর্ধেক কচ্ছপ রয়েছে
200
00:19:56,779 --> 00:20:00,449
১০০ বছর আগের সাগরের তুলনায়।
201
00:20:03,202 --> 00:20:05,955
এই ছোট্ট 'ট্যাগ' অনেক বড় উপকার করবে,
202
00:20:06,122 --> 00:20:09,166
বিজ্ঞানী এবং স্বেচ্ছাসেবীদের ডাটা দিয়ে
203
00:20:09,291 --> 00:20:11,335
তার প্রজাতি রক্ষার চেষ্টায়।
204
00:20:13,087 --> 00:20:16,757
ডা.বেল আবিষ্কার করেছে যে পৃথিবী যতই উষ্ণ হচ্ছে,
205
00:20:16,924 --> 00:20:19,760
এটা সমুদ্র-সৈকতের তাপমাত্রা পরিবর্তন ঘটাচ্ছে
206
00:20:19,927 --> 00:20:24,223
যেখানে কচ্ছপেরা বাসা বাঁধত,
এটা তাকে ভাবাচ্ছে।
207
00:20:24,390 --> 00:20:27,935
কারণ যদি কচ্ছপেরা বাড়তি উষ্ণ বালিতে ডিম পারে,
208
00:20:28,102 --> 00:20:30,938
তাহলে সকল ছানা গুলো হবে মেয়ে কচ্ছপ।
209
00:20:34,817 --> 00:20:40,156
অল্প পুরুষ সঙ্গী পুরো কচ্ছপ প্রজাতিকে ঝুঁকিতে ফেলবে।
210
00:20:56,630 --> 00:21:00,968
বাঞ্জির সামুদ্রিক বাড়ী যেখানে জটিল জীবনের সূচনা হয়েছিল,
211
00:21:01,218 --> 00:21:04,054
এবং এখনো যার উপর অধিকাংশ জীবন নির্ভর করে।
212
00:21:07,099 --> 00:21:10,936
এখন সে পুরোপুরি বড় হয়েছে,এটা বাস্তবেই তার জগত
213
00:21:16,859 --> 00:21:19,612
এমন এক জগত যা আমরা খুব কম অনুসন্ধান করেছি
214
00:21:21,864 --> 00:21:24,033
বন্য জীবে পূর্ণ
215
00:21:24,700 --> 00:21:26,410
যা একই সাথে অদ্ভুত
216
00:21:28,621 --> 00:21:30,581
এবং বিস্ময়কর।
217
00:21:34,502 --> 00:21:37,421
যাদের একে অপরের সাথে জটিল সম্পর্ক রয়েছে
218
00:21:37,588 --> 00:21:39,924
আমরা সবেমাত্র বুঝতে শুরু করেছি।
219
00:21:42,551 --> 00:21:45,387
আমরা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ সম্পর্কে বেশি জানি
220
00:21:45,554 --> 00:21:48,808
আমাদের সমুদ্রতলদেশে যা লুকিয়ে আছে তার থেকেও।
221
00:21:53,187 --> 00:21:55,356
কে জানে কত জীব-বিস্ময়
222
00:21:55,523 --> 00:21:57,233
এখনো আবিষ্কার হয়ে উঠেনি?
223
00:22:03,697 --> 00:22:07,076
আমাদের সমুদ্র আমাদের সবথেকে বড় গুপ্তধন
224
00:22:07,243 --> 00:22:09,161
এবং আমাদের সবথেকে বড় দ্বায়িত্ব।
225
00:22:09,912 --> 00:22:12,915
এবং এক প্রজাতির অসাধারন পুনরুদ্ধার
226
00:22:13,082 --> 00:22:17,461
কচ্ছপদেরে বাঁচাতে আমাদের আশা জিইয়ে রাখে।
227
00:22:22,633 --> 00:22:26,345
গভীর থেকে ,এক জলহস্তী উঠে আসে।
228
00:23:02,590 --> 00:23:07,011
দক্ষিণে পাড়ি জমান,মা কুঁজো তিমি ও তার বাছুর
229
00:23:07,177 --> 00:23:09,346
বাঞ্জির পথে তাদের দেখা।
230
00:23:11,140 --> 00:23:14,643
তারা খাবারে সমৃদ্ধ অঞ্চল এন্টার্কটিকায় যাচ্ছে।
231
00:23:36,081 --> 00:23:41,253
এই বড় বাবুটার ওজন
৩০০০ পাউন্ড হবে,
232
00:23:41,795 --> 00:23:45,257
তাই বাঞ্জি বুদ্ধিমতি হলে তার দূরত্ব বজায় রেখে চলবে।
233
00:23:48,052 --> 00:23:50,679
এই তিমিরা একসময়
ভয়ঙ্কর ভাবে বিপন্ন ছিল,
234
00:23:50,846 --> 00:23:53,265
শিকারের ফলে বিলুপ্তপ্রায় হয়েছিল।
235
00:23:53,641 --> 00:23:56,560
কিন্তু মানুষেরা তাদের সাহায্যের জন্য কান্নায় সাড়া দিয়েছিল।
236
00:24:00,397 --> 00:24:02,566
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে,
237
00:24:02,733 --> 00:24:07,363
কুঁজো তিমির জনসংখ্যা পরিপূর্ন পুনরুদ্ধার হয়েছে।
238
00:24:15,746 --> 00:24:17,790
যদি আমরা এই তিমির জন্য এগুলো করে থাকি,
239
00:24:17,957 --> 00:24:21,418
তাহলে হয়তো এখনো আমরা সামুদ্রিক কচ্ছপদের জন্য করতে পারব।
240
00:24:23,671 --> 00:24:25,339
আশা করা যাক তেমনটা,
241
00:24:25,506 --> 00:24:29,301
কেননা পুরো বাস্তুতন্ত্র কচ্ছপের পিঠেই নির্ভর করছে,
242
00:24:29,718 --> 00:24:32,680
এবং এর মানে হচ্ছে কচ্ছপ ছাড়া সমুদ্র
243
00:24:32,972 --> 00:24:35,516
খুব খালি এক জায়গায় পরিণত হবে।
244
00:24:44,817 --> 00:24:46,986
তিমিরা যখন দক্ষিণে যাচ্ছে,
245
00:24:47,528 --> 00:24:49,405
বাঞ্জির মতো অন্য প্রাণিরা
246
00:24:49,571 --> 00:24:51,949
উত্তরের উষ্ণ পানির দিকে যাচ্ছে।
247
00:24:54,660 --> 00:24:57,204
ডলফিন,তিমি এবং কচ্ছপেরা ভ্রমণ করছে
248
00:24:57,371 --> 00:24:59,039
পানির এই মহাসড়ক দিয়ে
249
00:24:59,790 --> 00:25:02,501
মানুষের এই পৃথিবী বিচরণের অনেক আগ থেকেই।
250
00:25:20,894 --> 00:25:22,730
শ্বাস নেওয়ার জন্য উপরে আসা
251
00:25:22,938 --> 00:25:25,482
বাঞ্জির জন্য এটাই সবথেকে বিপজ্জনক।
252
00:25:34,283 --> 00:25:35,826
নিচে থেকে,
253
00:25:36,076 --> 00:25:37,828
তাকে লক্ষ করা যায়।
254
00:25:38,203 --> 00:25:40,372
অনেকটা কচ্ছপ লক্ষের মত।
255
00:25:45,794 --> 00:25:49,548
এটা বাঞ্জির জন্য খুব বাজে দিন হতে পারে।
256
00:25:51,258 --> 00:25:53,13
হাঙ্গরেরা কচ্ছপ খায়।
257
00:26:03,520 --> 00:26:07,483
এই গ্রেট সাদা হাঙ্গর
১৬ ফিটের বেশী লম্বা
258
00:26:08,108 --> 00:26:10,069
খুব সহজে খেতে পারে
259
00:26:10,235 --> 00:26:12,154
পরিপূর্ন কচ্ছপকেও।
260
00:26:27,127 --> 00:26:29,421
বাঞ্জি সত্যিই বিপদে পড়েছে
261
00:26:29,588 --> 00:26:31,507
কিন্তু তার একটি পরিকল্পনা রয়েছে।
262
00:26:36,345 --> 00:26:38,138
সে একটি চতুর চাল চালে,
263
00:26:38,305 --> 00:26:41,016
সে তার শক্ত পিঠ
আক্রমনকারীর দিকে ফিরিয়ে,
264
00:26:45,104 --> 00:26:47,356
সমুদ্র তলের দিকে ডুব দেয়।
265
00:26:49,274 --> 00:26:53,320
নিচের এখানে,সে ছদ্মবেশ ধারন করে
প্রবালের সাথে মিশে যায়।
266
00:26:55,823 --> 00:26:58,117
পানির উপরিভাগে কম সময় কাটানোর জন্য,
267
00:26:58,283 --> 00:27:00,327
কচ্ছপেরা এক নতুন ক্ষমতায় বিবর্তিত হয়েছে
268
00:27:00,494 --> 00:27:03,288
তারা বেঁচে থাকার জন্য কম অক্সিজেন গ্রহণ করে
269
00:27:06,375 --> 00:27:09,086
তাদের হৃদস্পন্দন কমিয়ে এনে এটা করে
270
00:27:09,253 --> 00:27:12,172
প্রতি মিনিটে একটি মাত্র 'বিট'।
271
00:27:26,061 --> 00:27:28,188
এবং তার মানে সবুজ সামুদ্রিক কচ্ছপ
272
00:27:28,355 --> 00:27:31,608
৬ ঘন্টার বেশী পানির নিচে ডুবে থাকতে পারে।
273
00:27:57,676 --> 00:28:00,095
কিন্তু বাঞ্জি এখানে সারাজীবন থাকতে পারে না
274
00:28:01,180 --> 00:28:03,056
যেহেতু সে শীতল রক্তের সরীসৃপ,
275
00:28:03,223 --> 00:28:08,437
তাকে সমুদ্রের উপরিভাগে ফিরতেই হয়
উষ্ণ পানিতে।
276
00:28:22,159 --> 00:28:25,829
সময় এখন কিছু সকালের সূর্যালোক গ্রহণেরI
277
00:28:32,836 --> 00:28:37,090
কিছু কচ্ছপ রৌদ্রস্নানের জন্য পানি ছেড়ে তীরে আসে।
278
00:28:38,550 --> 00:28:42,429
অধিকাংশই বৃহৎ পুরুষ কচ্ছপ এমনটা করে।
279
00:28:44,014 --> 00:28:47,684
এই আলসে কুম্ভটি সারাদিন সৈকতেই কাটাবে ।
280
00:28:51,021 --> 00:28:53,273
সে এখনো জানে না যে সে বেশ বড় ভূমিকা রাখতে চলেছে
281
00:28:53,440 --> 00:28:56,735
বাঞ্জির এই মহা দুঃসাহসিক অভিযাত্রায় ।
282
00:29:03,825 --> 00:29:06,787
এদিকে বাঞ্জির সময় হয়ে এসেছে।
283
00:29:06,954 --> 00:29:09,581
তাকে অবশ্যই তার এই বড় দিনের জন্য প্রস্তুত হতে হবে,
284
00:29:09,873 --> 00:29:13,085
কিন্তু প্রথমে তাকে এক জায়গায় থামতে হবে।
285
00:29:14,711 --> 00:29:17,589
১০০ এর বেশী প্রজাতি দেখা যায়
286
00:29:17,756 --> 00:29:20,300
যারা সবুজ সামুদ্রিক কচ্ছপের উপর বেঁচে থাকে।
287
00:29:21,551 --> 00:29:24,554
এ সব পরজীবীরা তাকে ছদ্মবেশ দরতে সাহায্য করে
288
00:29:24,721 --> 00:29:28,850
কিন্তু এরা তার গতি কমিয়ে দেয় এবং বেশ চুল্কানিও তৈরী করে।
289
00:29:29,768 --> 00:29:31,979
এখন সময় এদের কিছু থেকে মুক্ত হওয়া,
290
00:29:32,145 --> 00:29:36,066
কিন্তু কিভাবে করবে
হাতের আঙ্গুলের বদলে যেখানে চ্যাপ্টা ডানা রয়েছে?
291
00:29:39,486 --> 00:29:41,738
সে কিছু একটার খোঁজ করছে
স্পেশাল কিছু।
292
00:29:42,155 --> 00:29:45,284
সঠিক জায়গা আর সঠিক ধরনের মাছের।
293
00:29:46,702 --> 00:29:48,745
এই প্যারোট ফিশ গুলো বেশ বড়,
294
00:29:49,788 --> 00:29:52,916
আবার এই ক্রোমিস মাছ গুলো খুব ছোট।
295
00:29:54,751 --> 00:29:59,423
আহ,কিন্তু এই ট্যাংস ফিশ গুলো একদম মনমতো।
296
00:30:00,716 --> 00:30:03,927
বাঞ্জি একটি ক্লিনিং স্টেশন খুঁজে পেয়েছে।
297
00:30:04,970 --> 00:30:08,015
এখানে অপেক্ষাকৃত ছোট মাছেরা ছোট জীব খায়
298
00:30:08,181 --> 00:30:10,684
যারা বড় প্রাণীর গায়ে বাস করে।
299
00:30:11,476 --> 00:30:15,188
এই সম্পর্ককে 'মিথোজীবী' সম্পর্ক বলে।
300
00:30:16,398 --> 00:30:18,025
এটা উইন-উইন।
301
00:30:19,151 --> 00:30:21,236
ছোট মাছেরা খাবার খেতে পায়,
302
00:30:21,403 --> 00:30:24,114
এবং বাঞ্জির মতো বড় প্রাণী গুলো পরিষ্কার হয়ে যায়।
303
00:30:24,281 --> 00:30:26,116
সবাই খুশি।
304
00:30:26,867 --> 00:30:30,704
মানুষের হাতের আঙ্গুলের মতো সংবেদী খোলসে,
305
00:30:30,871 --> 00:30:33,373
সে বেশ ঘষতে ভালবাসে,
306
00:30:33,999 --> 00:30:35,876
আরো ঘষা,
307
00:30:37,544 --> 00:30:39,046
এবং আরো ঘষা.
308
00:30:43,842 --> 00:30:47,512
বাঞ্জি একাই এই ঘষা মাজা ভালবাসে এমন নয়।
309
00:30:48,597 --> 00:30:52,267
একদল 'রে' স্টেশনে হাজির।
310
00:30:56,563 --> 00:30:59,691
এই দুষ্ট বালকদের ডানার দৈর্ঘ্য
311
00:30:59,858 --> 00:31:00,901
২০ ফীটেরও বেশী,
312
00:31:01,068 --> 00:31:04,529
এবং ৩০০০ পাউন্ডের হতে পারে এরা।
313
00:31:04,696 --> 00:31:08,700
এটা অনেকটা গড়ে ফ্যামিলি গাড়ীর মতো বিশাল।
314
00:31:11,787 --> 00:31:13,622
তাই এরা যখন আসে,
315
00:31:13,789 --> 00:31:16,458
তারা লাইনের প্রথমে চলে আসে।
316
00:31:18,460 --> 00:31:22,214
এর মানে ছোট মাছ,
এই ব্যাটফিশের মতো,
317
00:31:22,631 --> 00:31:24,174
একদম পেছনে চলে যেতে হয়।
318
00:31:26,510 --> 00:31:28,011
কারণ প্রকৃতিতে,
319
00:31:28,178 --> 00:31:31,223
সাইজ আসলেই একটা ব্যাপার হয়ে দাড়ায়।
320
00:31:38,480 --> 00:31:41,441
কিন্তু বাঞ্জির অপেক্ষার সময় নেই।
321
00:31:42,401 --> 00:31:44,069
স্রোত উঠেছে,,
322
00:31:44,236 --> 00:31:47,280
তাকে তার চূড়ান্ত গন্তব্য ডাকছে।
323
00:31:48,907 --> 00:31:52,202
কিন্তু প্রকৃতির শক্তি তার বিপক্ষে জেগে উঠছে।
324
00:32:11,012 --> 00:32:12,556
বাঞ্জি সংগ্রাম করে যায়।
325
00:32:15,642 --> 00:32:20,063
এমনকি নিচের ঢেউ গুলো,স্রোত গুলো তার চারদিকে ঘূর্নি পাক খায়।
326
00:32:20,772 --> 00:32:22,149
স্বল্প দৃশ্যমান অবস্থায়,
327
00:32:22,315 --> 00:32:24,609
বাঞ্জি একটি অদৃশ্য শক্তি ব্যবহার করছে
328
00:32:24,776 --> 00:32:27,279
তাকে সে তার সেই বিশেষ স্থানের দিকে নিয়ে যাচ্ছে।
329
00:32:37,456 --> 00:32:40,125
আসলে বাঞ্জির মস্তিষ্ক ধরতে পারে
330
00:32:40,292 --> 00:32:43,128
পৃথিবীর চুম্বক ক্ষেত্রগুলোকে।
331
00:32:46,631 --> 00:32:51,803
এই পৃথিবীর প্রত্যেকটি জায়গার একটি ইউনিক চৌম্বকীয় ফিংগারপ্রিন্ট আছে।
332
00:32:52,637 --> 00:32:56,349
বাঞ্জি এই তথ্যকে মানচিত্রের মতো ব্যাবহার করে।
333
00:32:56,850 --> 00:33:00,145
সে যত তার লক্ষের কাছে যায়,মানচিত্রের সাতে তত মিলে
334
00:33:00,312 --> 00:33:02,647
তার বর্তমান অবস্থানের সাথে।
335
00:33:03,148 --> 00:33:04,649
অবশেষে,
336
00:33:05,567 --> 00:33:07,777
সে তার গন্তব্যে পৌছেছে।
337
00:33:16,328 --> 00:33:17,913
সে বাড়ী ফিরেছে।
338
00:33:21,500 --> 00:33:23,752
সমুদ্রে ২৫ বছর থাকার পর,
339
00:33:23,919 --> 00:33:27,297
সে ফিরছে ঠিক সেই সৈকতে
যেখানে তার জন্ম হয়েছিল।
340
00:33:45,649 --> 00:33:47,526
এবং সে একা নয়।
341
00:33:58,620 --> 00:34:00,497
এই গ্রেট ব্যারিয়ার রীফ হল পৃথিবীর সব থেকে বড় অতিথিশালা
342
00:34:00,664 --> 00:34:04,167
সবুজ সামুদ্রিক কচ্ছপের প্রজনন স্থল।
343
00:34:14,302 --> 00:34:17,222
বাঞ্জির এই বিশাল অভিযানের মতো
344
00:34:17,389 --> 00:34:19,307
হাজার হাজার কচ্ছপ একই পথ ভাগ করে এসেছে।
345
00:34:21,017 --> 00:34:22,477
সারা পৃথিবী জুড়ে,
346
00:34:22,644 --> 00:34:26,189
সবুজ সামুদ্রিক কচ্ছপেরা একই পরিযাণে বের হয়।
347
00:34:26,356 --> 00:34:28,775
সেই সৈকতেই যেখানে তাদের জন্ম হয়েছিল।
348
00:34:32,028 --> 00:34:34,906
অতএব,এই কচ্ছপ পরিবার
349
00:34:35,073 --> 00:34:37,325
হয়ত এখানে এই সৈকতে ফিরে আসছে,
350
00:34:37,492 --> 00:34:39,244
প্রজন্মের পর প্রজন্ম ধরে,
351
00:34:39,369 --> 00:34:41,621
হাজার হাজার বছর ধরে।
352
00:34:44,332 --> 00:34:48,878
এটা প্রকৃতির অন্যতম বিস্ময়কর পারিবারিক পুনর্মিলন।
353
00:34:50,005 --> 00:34:52,799
এখন সময় বাঞ্জির তার ভূমিকা পালন করার
354
00:34:52,966 --> 00:34:55,552
এই বিশাল কচ্ছপের গপ্পে।
355
00:34:56,928 --> 00:35:00,390
এখন সময় বাঞ্জির একজন প্রেমিক খুঁজে নেওয়ার ।
356
00:35:32,839 --> 00:35:34,674
একবার মিলিত হওয়ার পর বাঞ্জি,
357
00:35:34,841 --> 00:35:38,386
এই তীরে আশে পাশে এক মাসের বেশী সময় কাটাবে।
358
00:35:43,850 --> 00:35:46,144
তারপর,যখন সময় ঠিক ঠাক হবে,
359
00:35:46,311 --> 00:35:48,938
সে তার সবথেকে গুরুত্বপূর্ণ কাজে নামবে।
360
00:35:51,900 --> 00:35:55,737
এখন সময় বাঞ্জির তার পানির জগত ছেড়ে দেওয়ার।
361
00:36:00,700 --> 00:36:03,453
এটা তার কচ্ছপ জীবনের সবথেকে কঠিন পরীক্ষা।
362
00:36:04,704 --> 00:36:07,624
এক জীবনকাল সমুদ্রে ওজনহীন হয়ে কাটানোর পর
363
00:36:07,832 --> 00:36:10,418
মাধ্যাকর্ষণ আসলেই যাচ্ছে-তাই।
364
00:36:13,046 --> 00:36:15,632
২০৫ পাউন্ড ওজন নিয়ে,
365
00:36:15,799 --> 00:36:17,926
সেই একই সংগ্রাম করতে হয়,
366
00:36:18,093 --> 00:36:20,261
কয়েক দশক আগে যেমনটা করেছিল,
367
00:36:20,428 --> 00:36:22,347
সে দ্রুত ছোটে।
368
00:36:28,603 --> 00:36:30,438
সে আগামী কয়েক ঘণ্টা কাটাবে
369
00:36:30,605 --> 00:36:32,315
বালির মাঝে গর্ত করে ঢুকতে,
370
00:36:32,482 --> 00:36:34,776
তার ডিমের জন্য জায়গা বানাতে ।
371
00:36:35,610 --> 00:36:38,279
মা হতে চলা কচ্ছপদের জন্য এটা খুব ক্লান্তিকর কাজ,
372
00:36:38,446 --> 00:36:42,367
কিন্তু তার সহজাত প্রবৃত্তি ক্লান্তিহীন।
373
00:36:55,213 --> 00:36:57,799
সে একই বালিতে তার ডিম পুঁতবে
374
00:36:57,966 --> 00:37:01,302
যেখানে তার মা ২৫ বছর আগে পুঁতেছিল।
375
00:37:12,105 --> 00:37:14,065
এই উষ্ণ বালি তাদের নিরাপদ রাখবে
376
00:37:14,232 --> 00:37:16,192
আগামী দুই কিংবা তিন মাস ধরে।
377
00:37:25,285 --> 00:37:29,122
অবশেষে,সে তার বাসা খুব যত্নে ঢেকে দেয়
378
00:37:29,289 --> 00:37:31,249
যা শুধু মাত্রই একজন মা ই পারে।
379
00:37:39,048 --> 00:37:42,510
প্রতি কয়েক বছরে পাঁচ বারের মত গুচ্ছো ডিম পেড়ে
380
00:37:45,764 --> 00:37:50,852
সে তার জীবনে হাজার হাজার বাচ্চা জন্ম দিবে।
381
00:38:16,002 --> 00:38:17,420
এক দীর্ঘ রাতের পর,
382
00:38:17,712 --> 00:38:20,215
সে ফিরে যাবে আরামদায়ক সাগরে।
383
00:38:24,677 --> 00:38:25,970
সে আবারো ফিরবে,
384
00:38:26,137 --> 00:38:27,305
কিন্তু এখনের মতো,
385
00:38:29,682 --> 00:38:32,936
তার দুঃসাহসিক অভিযান শেষ হলো।
386
00:38:47,408 --> 00:38:49,869
তিন মাস পরে,
আরেক অধ্যায়,
387
00:38:50,036 --> 00:38:52,789
কচ্ছপের গপ্পো শুরু।
388
00:39:01,673 --> 00:39:06,094
এক নতুন প্রজন্মের পুঁচকে কচ্ছপের মাটি ফুঁড়ে ওঠা।
389
00:39:10,932 --> 00:39:13,309
এখন সময় বাঞ্জির ছোট বাচ্চাদের,
390
00:39:13,476 --> 00:39:16,980
সেই কচ্ছপের দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ।
391
00:39:17,522 --> 00:39:20,483
Subtitle by: Md Sojib Hossen Bangalee
392
00:39:21,860 --> 00:39:25,029
Thanks for Watching
393
00:39:26,114 --> 00:39:29,367
♪ I'm walking on sunshine ♪
394
00:39:30,743 --> 00:39:32,412
♪ And don't it feel good ♪
395
00:39:35,039 --> 00:39:37,500
♪ And don't it feel good ♪