1
00:00:00,000 --> 00:00:033,000
অনুবাদেঃ
তানজীদ আহমেদ
তালুকদার মোঃ আসাদুজ্জামান প্রামাণিক
2
00:00:35,600 --> 00:00:40,276
এশিয়া- মহাদেশ গুলোর মধ্যে বৃহত্তম।
3
00:00:43,480 --> 00:00:48,634
এর বিস্তৃতি নিরক্ষরেখা থেকে সুমেরুবৃত্তের ওপার পর্যন্ত।
4
00:00:51,040 --> 00:00:54,510
এটা প্রতিকূল আবহাওয়াময় মহাদেশ।
5
00:00:58,920 --> 00:01:04,677
এখানে, তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি
সেলসিয়াসের নিচেও নামতে যেতে পারে।
6
00:01:06,720 --> 00:01:09,553
স্থলে, বেঁচে থাকা প্রায় অসম্ভব।
7
00:01:12,480 --> 00:01:15,154
তবে গ্রীষ্মে কয়েক সপ্তাহের জন্য,
8
00:01:15,280 --> 00:01:19,478
বরফ গলে আর তীরের পরিবর্তন সাধন করে।
9
00:01:29,840 --> 00:01:33,515
এটা পৃথিবীতে বিদ্যমান অন্যতম বৃহৎ
10
00:01:33,640 --> 00:01:37,031
স্তন্যপায়ীর লীলাভূমি।
11
00:02:28,600 --> 00:02:31,194
এরা হলো প্যাসিফিক ওয়ালরাস।
12
00:02:32,440 --> 00:02:35,956
বছরের বেশীরভাগ সময় তারা আর্কটিক মহাসাগরে খাবার খায়,
13
00:02:36,080 --> 00:02:38,549
সমুদ্রের বরফে বিশ্রামের জন্য বেরিয়ে আসে।
14
00:02:40,760 --> 00:02:44,390
কিন্তু এখন জলবায়ুর পরিবর্তন এখানের বরফ গলিয়ে দিচ্ছে,
15
00:02:44,520 --> 00:02:48,753
আর এদের খাবার খাওয়ার স্থানের
নাগালের মধ্যের বিশ্রামস্থল গুলো
16
00:02:48,880 --> 00:02:51,918
হলো এমন কয়েকটি সৈকত।
17
00:02:54,720 --> 00:03:00,159
তাদের ১ লক্ষ, প্রায় সমগ্র বিশ্বের জনসংখ্যার সমান, এখানে আছে।
18
00:03:05,000 --> 00:03:06,877
তারা রাক্ষুসে।
19
00:03:07,000 --> 00:03:10,470
একটা পুরুষের ওজন এক টনও হতে পারে...
20
00:03:14,320 --> 00:03:17,392
...এবং অনেকে স্ক্রামে মারা যায়।
21
00:03:28,320 --> 00:03:33,269
পশ্চিমে ২৫০ মাইল দূরে একটা
সৈকতে আরও অধিকতর বিপদ আছে।
22
00:03:38,320 --> 00:03:39,640
মেরু ভাল্লুক।
23
00:03:46,440 --> 00:03:52,231
তাদেরকেও বরফের আস্তরণে অনেক সময় কাটাতে হয়েছে।
24
00:04:01,000 --> 00:04:04,834
আর এখন তারা খুবই ক্ষুধার্ত।
25
00:04:26,240 --> 00:04:32,794
কিন্তু বয়স্ক ওয়ালরাস শক্তপোক্ত, অস্ত্রে
সুসজ্জিত এবং পানিতে ক্ষিপ্রগতির,
26
00:04:32,920 --> 00:04:35,878
আর ভাল্লুকটাকে মারাত্মকভাবে আহত করতে পারে।
27
00:04:38,680 --> 00:04:39,829
সে হেরে গেছে।
28
00:04:48,920 --> 00:04:52,629
এই সংকীর্ণ সৈকত পাহাড় দ্বারা ঘেরা...
29
00:04:55,520 --> 00:05:00,549
...এবং কিছু ওয়ালরাস ঝাঁক থেকে পালিয়ে তাদের উপরে একত্রিত হয়।
30
00:05:23,840 --> 00:05:28,914
একদম উপরে, তারা সৈকত থেকে ৮০ মিটার উপরে...
31
00:05:31,760 --> 00:05:36,072
...কিন্তু এতো উপরে ওয়ালরাসদের থাকার কথা নয়।
32
00:05:39,040 --> 00:05:42,510
না কেবল তারা একাই উঠেছে।
33
00:05:45,200 --> 00:05:47,316
ভাল্লুকও উপরে উঠেছে।
34
00:06:03,120 --> 00:06:07,114
ওয়ালরাসরা পানিতে নিরাপত্তার খোঁজ পেতে উদ্বুদ্ধ।
35
00:06:12,360 --> 00:06:14,636
তারা এখনও সমুদ্রের ঘ্রাণ পাচ্ছে।
36
00:06:21,400 --> 00:06:22,913
আর শুনতে পাচ্ছে।
37
00:06:32,120 --> 00:06:36,671
কেবল মেরু ভাল্লুকের উপস্থিতিই
ওয়ালরাসকে প্রশমিত করতে যথেষ্ট।
38
00:06:51,960 --> 00:06:56,272
পাহাড়ে উঠা অনেক ওয়ালরাস
আর কখনও সমুদ্রে ফিরতে পারে না।
39
00:06:59,640 --> 00:07:02,075
এমনকি মেরু ভাল্লুক একবার এগোলে,
40
00:07:02,200 --> 00:07:07,639
ওয়ালরাসকে সমুদ্রে ফিরতে হয়,
আর কেউ কেউ ফেরার জন্য কাছের পথ অবলম্বন করে।
41
00:07:23,120 --> 00:07:25,475
যখন কেউ পাথরে আছড়ে পড়ে,
42
00:07:25,600 --> 00:07:29,912
তখন সৈকতের গুলো ছত্রভঙ্গ হয়ে যায় এবং আরো প্রাণহানি ঘটে।
43
00:08:05,280 --> 00:08:10,195
মাত্র কয়েক দিনের মধ্যে ২০০ এরও বেশি ওয়ালরাস মারা যায়।
44
00:08:28,240 --> 00:08:31,358
এখন মেরু ভাল্লুকরা মৃতদেহগুলো খেতে পারবে।
45
00:08:43,360 --> 00:08:46,876
এই ঘটনা কয়েক বছর অন্তর একবার ঘটে,
46
00:08:47,000 --> 00:08:50,880
কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে বরফ গলে যাওয়ায়,
47
00:08:51,000 --> 00:08:53,150
এসব আরও ঘন ঘন হতে পারে।
48
00:08:57,040 --> 00:09:01,193
অভ্যন্তরীণভাবে, এই জায়গাটা বছরের ছয় মাস যাবত,
49
00:09:01,320 --> 00:09:04,153
শীত কবলিত থাকে।
50
00:09:06,360 --> 00:09:11,992
উত্তর রাশিয়ার দুই মিলিয়ন বর্গ মাইল
বরফের নীচে ঢাকা পড়ে আছে।
51
00:09:15,080 --> 00:09:19,870
কিন্তু তবুও কিছু প্রাণী এখানে
ঘর তৈরি করতে সক্ষম হয়েছে।
52
00:09:21,960 --> 00:09:25,635
তুষারে তারা তাদের উপস্থিতির প্রমাণ রেখে গেছে।
53
00:09:28,360 --> 00:09:32,354
এই ছাপ সবগুলো একদিকে গেছে।
54
00:10:03,880 --> 00:10:08,954
পৃথিবীর সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে
কামছাতকার ঘনত্ব সর্বাধিক।
55
00:10:10,600 --> 00:10:15,197
মাটির নিচের তাপমাত্রা ২৫০ ডিগ্রি
সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়,
56
00:10:16,360 --> 00:10:20,433
ফলে বেরিয়ে আসে ফুটন্ত কাদা এবং জলীয় বাষ্পের মেঘ...
57
00:10:22,920 --> 00:10:24,911
কিন্তু এই বিপদ সত্ত্বেও,
58
00:10:25,040 --> 00:10:28,920
কিছু প্রাণী লম্বা দূরত্ব ভ্রমণ করে এখানে আসে।
59
00:10:40,320 --> 00:10:42,357
একটা কামছাতকা বাদামী ভাল্লুক।
60
00:10:44,320 --> 00:10:48,029
সে মাটির নীচে একটা গর্তে দীর্ঘ শীতটা ঘুমিয়ে কাঠিয়েছে।
61
00:10:48,160 --> 00:10:50,959
আর এখন সে অনেক ক্ষুধার্ত।
62
00:10:56,040 --> 00:11:01,718
কিন্তু খাবার খুঁজতে যাওয়া মানে
বিপজ্জনকভাবে পুড়ন ঝর্ণার কাছে যাওয়া।
63
00:11:10,040 --> 00:11:12,554
উত্তাপ পৃথিবীর কারণে, চারপাশের অনেক
মাইলের মধ্যে এটাই একমাত্র জায়গা,
64
00:11:12,680 --> 00:11:17,516
যেখানে একটা ভাল্লুক তুষার মুক্ত ঘাস পর্যন্ত পৌঁছাতে পারে।
65
00:11:30,040 --> 00:11:33,954
পা ভুল জায়গায় রাখলে সত্যিকারের সমস্যা হতে পারে,
66
00:11:34,080 --> 00:11:36,754
এবং ভাল্লুকদের মৃতদেহ পাওয়া গেছে
67
00:11:36,880 --> 00:11:40,555
যারা জমে থাকা পানিতে পিছলে গিয়ে পড়ে মারা যায়।
68
00:11:47,360 --> 00:11:49,510
এবং এই ভাল্লুকটা একা নয়।
69
00:11:58,680 --> 00:12:02,116
বড় আকারের বাদামি ভাল্লুকগুলো নির্জন প্রাণী।
70
00:12:02,240 --> 00:12:05,153
আর এটা বছরের কয়েকবারের মধ্যে একবার
71
00:12:05,280 --> 00:12:07,078
যখন তারা অন্যের উপস্থিতি সহ্য করে।
72
00:12:13,040 --> 00:12:18,274
আর এখন তারা পর্যাপ্ত খাবার এবং বিশ্রামের
কারণে, খেলাধুলার সময়ও পেয়েছে।
73
00:12:39,080 --> 00:12:45,554
এশিয়ার হিমশীতল উত্তরের এই আগ্নেয়গিরির
জায়গাটা একটি উষ্ণ মরুদ্বীপে পরিণত হয়েছে।
74
00:13:01,240 --> 00:13:06,155
আর্কটিক রাশিয়া থেকে দূরে,
এশিয়ায় আছে গ্রহের উষ্ণতম মরুভূমি,
75
00:13:06,280 --> 00:13:11,036
সর্বোচ্চ পর্বতমালা এবং দীর্ঘতম জঙ্গল আছে।
76
00:13:13,120 --> 00:13:16,272
এটা অবিশ্বাস্য বৈচিত্রের মহাদেশ...
77
00:13:20,800 --> 00:13:22,871
....তবে সবসময় এমন ছিল না।
78
00:13:24,240 --> 00:13:26,800
প্রায় ৮৯ মিলিয়ন বছর আগে,
79
00:13:26,920 --> 00:13:33,075
ভারত ছিল দক্ষিণ দিকে অবস্থিত একটি দ্বীপ,
কিন্তু এটি উত্তরে চলে এসে এর আর
80
00:13:33,200 --> 00:13:36,670
এশিয়ার মূলভূমির মাঝের আস্তরণকে ওপরে তুলে দেয়৷
81
00:13:40,480 --> 00:13:42,551
মিলিয়ন বছর ধরে,
82
00:13:42,680 --> 00:13:48,596
এর মধ্যে থাকা আস্তরণসমূহ উঁচু হয়ে
খাড়া হতে হতে হিমালয় পর্বতের সৃষ্টি করেছ।
83
00:14:03,120 --> 00:14:07,637
এখন এগুলোই গ্রহের উচ্চতম পর্বতমালা।
84
00:14:09,360 --> 00:14:12,273
পাঁচ মাইলেরও বেশি উঁচু।
85
00:14:16,480 --> 00:14:21,793
ভারত এখনও উত্তরে চলমান,
আর পর্বতগুলো ঊর্ধগামী।
86
00:14:30,560 --> 00:14:34,315
আফগানিস্তান থেকে উত্তর ভারত
জুড়ে এখানকার মধ্য চীন পর্যন্ত,
87
00:14:34,440 --> 00:14:38,718
এশিয়ার পাহাড়গুলো প্রসারিত।
88
00:14:42,120 --> 00:14:48,230
এগুলো চীনের সর্বোচ্চতম শেননংজিয়ার পাহাড়।
89
00:15:04,000 --> 00:15:09,359
এখানকার বনগুলো কিছুদিন আগেও বিশ্বের
কাছে তুলনামূলকভাবে কম পরিচিত ছিল।
90
00:15:12,560 --> 00:15:17,475
এখানে কি ধরণের পশু থাকতে পারে
সে ব্যাপারে বাইরের খুব কম লোকেরই জানা ছিল।
91
00:15:35,400 --> 00:15:40,349
মানুষের মতো দানবদের গল্প ছিল -
ইয়েতি, জঘন্য তুষারমানব-
92
00:15:40,480 --> 00:15:43,791
যারা তুষারে অন্যকিছু ছাড়া কেবল...
93
00:15:46,720 --> 00:15:48,631
অদ্ভুত পদচিহ্ন রেখে যেত।
94
00:15:52,040 --> 00:15:56,989
আর অবশ্যই এই তুষারময় বনে বানররা বাস করে,
95
00:15:57,120 --> 00:15:59,714
আর তারা খুবই অদ্ভুত।
96
00:16:04,120 --> 00:16:08,000
পরিচয় করিয়ে দিচ্ছি নীলমুখো,
সোনালী লোম আর বোঁচা নাকবিশিষ্ট,
97
00:16:08,120 --> 00:16:11,511
তুষার বানরের সাথে।
98
00:16:19,120 --> 00:16:22,317
তারা বানরের বৃহত্তমতমদের মধ্যে আছে।
99
00:16:27,840 --> 00:16:31,356
বড় প্রাণী ছোটদের তুলনায় খুব সহজেই গরম থাকে,
100
00:16:31,480 --> 00:16:36,190
এবং তারা পৃথিবীর অন্য বানরের চেয়ে
শীতল পরিস্থিতিতে বেঁচে থাকে।
101
00:16:39,760 --> 00:16:42,274
তাদের সবারই নাক বোঁচা।
102
00:16:43,440 --> 00:16:47,752
সম্ভবত পরিচিত গুলোই
খুব সহজেই জমে যেত।
103
00:16:51,520 --> 00:16:56,594
উষ্ণ থাকার সামান্যতম সুযোগটাতে
পুরো গ্রুপ একসাথে গাদাগাদি করে থাকে...
104
00:17:01,680 --> 00:17:03,398
...আর কে করতো না?
105
00:17:21,160 --> 00:17:27,076
এমনকি প্রাপ্তবয়স্করাও গ্রুপ থেকে পৃথক
হয়ে গেলে, ঠান্ডায় জমে মরে যেতে পারে।
106
00:17:40,720 --> 00:17:46,352
এখন, শীতের মাঝামাঝি, খাবার খুঁজে পাওয়াটা কঠিন।
107
00:17:52,520 --> 00:17:55,797
পরিবারের প্রধান খাবারের সন্ধানে তাদেরকে নিজ
108
00:17:55,920 --> 00:17:57,957
সীমানার প্রান্তে নিয়ে যায়।
109
00:17:59,720 --> 00:18:04,112
খাদ্য হিসেবে এখানে আছে শুধু-
110
00:18:04,240 --> 00:18:08,029
অপুষ্টিকর গাছের বাকল, শ্যাওলা আর শৈবাল।
111
00:18:10,200 --> 00:18:14,353
যা আছে তাতে পরিবার তো দূরে থাক
একটা বানরের-ই টিকে থাকা দুষ্কর।
112
00:18:18,320 --> 00:18:19,958
কিন্তু তারা ভাগ করে খায়।
113
00:18:26,720 --> 00:18:30,793
বেঁচে থাকাটা গ্রুপের সবার
একসাথে থাকার উপর নির্ভর করে।
114
00:18:36,480 --> 00:18:39,996
এই পাহাড়ে যেকোনো খাবারই মূল্যবান।
115
00:18:44,640 --> 00:18:46,119
একটা প্রতিদ্বন্দ্বী গ্রুপ।
116
00:18:55,040 --> 00:18:58,078
তারাও খাবারের সন্ধান করছে।
117
00:19:06,840 --> 00:19:10,231
দুই পুরুষ মুখোমুখি হয়ে যায়।
118
00:19:52,960 --> 00:19:55,349
এবং এখন মহিলারা এ লড়াইয়ে যোগ দেয়।
119
00:20:09,040 --> 00:20:12,874
এরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায়, অনুপ্রবেশকারীরা পিছু হটে।
120
00:20:17,400 --> 00:20:19,550
তাদের প্রধানটাই সর্বশেষ।
121
00:20:31,440 --> 00:20:34,796
ছোট্ট এক টুকরো খাবারের জন্য লড়াই হলেও,
122
00:20:34,920 --> 00:20:38,993
তা ছিল হিংস্র, আর এখন পরিবারটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে...
123
00:20:41,400 --> 00:20:43,311
...কিন্তু তাদের সবাইকে একসাথে থাকতে হবে।
124
00:20:44,800 --> 00:20:47,758
ছোটজন ইতোমধ্যে ঠান্ডায় জমে গেছে।
125
00:20:53,520 --> 00:20:58,515
সে তার বাবাকে দেখতে পাচ্ছে, কিন্তু বাবার
কাছে পৌঁছানোর মতো শক্তি তার আছে কি?
126
00:21:35,200 --> 00:21:38,238
নিরাপত্তা এবং উষ্ণতায় ফেরা।
127
00:21:48,480 --> 00:21:51,950
এই হিমশীতল বনের মধ্যে গাদাগাদি করে থাকাই
128
00:21:52,080 --> 00:21:55,391
উষ্ণতার একমাত্র উৎস।
129
00:22:16,760 --> 00:22:23,518
হিমালয়ের পশ্চিমে ইরানে,
পৃথিবীর উষ্ণতম কিছু মরুভূমি আছে।
130
00:22:28,160 --> 00:22:31,073
এটা লূত মরুভূমি...
131
00:22:32,360 --> 00:22:36,433
...এবং এখানে তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে।
132
00:22:52,160 --> 00:22:57,030
ইরানের মরুভূমির জ্বলজ্বলে
গরম পাথর এবং উত্তপ্ত বালু...
133
00:22:57,160 --> 00:22:59,754
মৃত্যুর দুয়ার প্রদর্শন করাতে পারে...
134
00:23:03,760 --> 00:23:08,550
...তবে কিছু গাছ উপত্যকার
দেয়ালের ছায়ায় বেড়ে উঠছে...
135
00:23:11,760 --> 00:23:15,355
...আর পাখিরা এখান দিয়ে উড়ে পার হওয়ার সময় এখানে অন্তত
136
00:23:15,480 --> 00:23:18,120
একটু জিরিয়ে নিতে পারে।
137
00:23:22,320 --> 00:23:23,674
ফ্লাইক্যাচার।
138
00:23:26,080 --> 00:23:29,391
ভাগ্যক্রমে, এখানে কোনো ধরণের খাবার থাকতে পারে।
139
00:23:35,240 --> 00:23:38,596
ফাটলে মাকড়শা আছে।
140
00:23:38,720 --> 00:23:41,234
বেশি নয়, তবে মূল্যবান।
141
00:23:45,920 --> 00:23:48,719
এবং উপরে কিছু একটা নড়ছে।
142
00:24:31,720 --> 00:24:33,552
পাখিটার ভুল হয়েছিল।
143
00:24:33,680 --> 00:24:37,389
ওটা ছিল প্রাণঘাতী সাপ।
144
00:24:49,760 --> 00:24:53,151
প্রজাতিটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে
145
00:24:53,280 --> 00:24:57,592
আর এখন অবধি এই স্থান ছাড়া অন্য কোথাও পাওয়া যায়নি।
146
00:24:59,920 --> 00:25:01,752
এর ছদ্মবেশটা এতই কার্যকর যে
147
00:25:01,880 --> 00:25:05,111
পাথরগুলোতে এটাকে দেখা প্রায় অসম্ভব।
148
00:25:09,040 --> 00:25:15,150
আর এর লেজে, চলনক্ষম আঁশ পরিবর্তিত হয়ে মাকড়সার পা...
149
00:25:19,640 --> 00:25:21,916
...আর এর প্রান্ত পেটের আকৃতি লাভ করেছে।
150
00:25:35,720 --> 00:25:41,079
অভিবাসী পাখিরা বছরের নির্দিষ্ট কয়েক
সপ্তাহেই কেবল এই অনুর্বর প্রান্তরে আসে।
151
00:25:44,640 --> 00:25:48,474
কয়েক মাস ধরে সাপের খাওয়ার এটাই একমাত্র সুযোগ।
152
00:26:00,680 --> 00:26:02,034
শ্রাইক।
[চিলজাতীয় একরকম পাখি]
153
00:26:03,720 --> 00:26:08,032
এটা আফ্রিকা থেকে এখানে উড়ে এসেছে
আর কয়েক দিন খায়নি।
154
00:27:01,040 --> 00:27:03,031
পরেরবারের জন্য শুভকামনা।
155
00:27:12,200 --> 00:27:17,593
পরিস্থিতি উত্তর ভারতের শুকনো সমভূমিতর মতই কঠোর।
156
00:27:25,280 --> 00:27:29,433
একজন পুরুষ সারদা টিকটিকি নিজেকে
অন্যের নজরে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করে।
157
00:27:30,880 --> 00:27:32,518
প্রজননের সময় হয়েছে।
158
00:27:43,520 --> 00:27:48,037
নিজেকে নজরে আনার জন্য ব্যাপক খোলা জায়গা ভালো।
159
00:27:58,080 --> 00:28:01,869
সে মাত্র ৭ সেমি লম্বা,
160
00:28:02,000 --> 00:28:05,152
কিন্তু একটা পাথর তাকে
সুস্পষ্ট করে তুলতে সাহায্য করবে।
161
00:28:24,880 --> 00:28:28,874
আর ইতোমধ্যে তাকে একটা মেয়ে খেয়াল করেছে।
162
00:28:33,520 --> 00:28:36,194
এবার তার খেল দেখানোর সময় হয়েছে।
163
00:28:44,080 --> 00:28:49,951
সে যত স্বাস্থ্যকর এবং পুরুষোচিত হবে,
তার রং ততো উজ্জ্বল হবে।
164
00:28:56,520 --> 00:28:59,592
আর উজ্জ্বল এবং চটকদার রং মেয়েরা পছন্দ করে।
165
00:29:06,520 --> 00:29:11,674
কিন্তু, মনে হচ্ছে তার যতোটা
দৃষ্টি-আকর্ষণকারী হওয়ার ছিল ততোটা হয়নি।
166
00:29:15,600 --> 00:29:17,796
প্রতিবেশি এলাকায়,
167
00:29:17,920 --> 00:29:21,993
আরেকটি পুরুষ এর চেয়ে বড় পাথর খুঁজে পেয়েছে।
168
00:29:30,720 --> 00:29:35,237
তাই নবাগতটি ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারছে না।
169
00:29:36,440 --> 00:29:39,512
বড় পাথরের জন সব নারীদের আকর্ষণ করছে।
170
00:30:00,080 --> 00:30:04,631
নবাগতটার মেয়ের দৃষ্টিতে আসার
জন্য বড় পাথরের দরকার পড়বে।
171
00:30:04,760 --> 00:30:07,229
আর সে এ বিষয়ে কিছু করতে পারবে।
172
00:30:08,880 --> 00:30:11,076
সে কেবল ১ বছরের জন্য বেঁচে থাকে।
173
00:30:14,960 --> 00:30:17,952
এটাই তার একটা সুযোগ।
174
00:30:22,480 --> 00:30:24,835
প্রয়োজনে তাকে লড়াই করতে হবে।
175
00:30:46,120 --> 00:30:48,680
তার প্রতিদ্বন্দ্বী পিছিয়ে নেই।
176
00:31:06,680 --> 00:31:09,559
সারদা পুরুষরা মৃত্যু পর্যন্ত লড়াই করতে পারে।
177
00:32:11,400 --> 00:32:13,437
নতুনজন জিতে গেছে।
178
00:32:22,720 --> 00:32:27,271
সে এখন উঁচু প্লাটফর্ম এবং শ্রেষ্ঠ এলাকার মালিক,
179
00:32:30,000 --> 00:32:33,152
...আর নারীরা তাকে সঙ্গী হিসেবে বেছে নিবে,
180
00:32:33,280 --> 00:32:36,591
যতক্ষণ পর্যন্ত অন্য দখলদারদের
সে দূরে সরিয়ে রাখতে পারবে।
181
00:32:52,440 --> 00:32:55,558
মিলিয়ন বছর ধরে হিমালয়ের সৃষ্টির ফলে,
182
00:32:55,680 --> 00:32:58,752
তারা একটা বিশাল প্রতিবন্ধকের সৃষ্টি করেছে
183
00:32:58,880 --> 00:33:03,556
যা মেঘসমূহকে আরও উত্তরে যেতে বাধা প্রদান করে...
184
00:33:06,200 --> 00:33:10,592
...ফলে দক্ষিণ এশিয়ায় সম্পূর্ণ নতুন
একটি আবহাওয়া ব্যবস্থা বিকশিত হয়েছে।
185
00:33:25,520 --> 00:33:28,319
বর্ষাকাল।
186
00:33:38,720 --> 00:33:42,793
এই প্লাবী বার্ষিক বৃষ্টিপাত দক্ষিণ এশিয়াকে রুপান্তরিত করেছে।
187
00:33:44,640 --> 00:33:46,631
ঘন বনাঞ্চল গড়ে উঠেছে,
188
00:33:46,760 --> 00:33:52,551
যেখানে সকল প্রকার প্রাণী আর উদ্ভিদ
বিকাশ ও বিস্তার করতে পেরেছিল।
189
00:33:59,200 --> 00:34:02,875
ইন্দোনেশিয়ায় কয়েকটি দীর্ঘতম জঙ্গলের উত্থান হয়,
190
00:34:03,000 --> 00:34:08,439
যেকোনো প্রজাতির গেছো প্রাণীদের মধ্যে সবচেয়ে বড়...
191
00:34:11,320 --> 00:34:12,515
...ওরাঙ-উটানের বাড়ি।
[Orangutan - নরাকার উল্লুকবিশেষ]
192
00:34:18,520 --> 00:34:22,229
এখানে খাওয়ার প্রচুর জিনিস আছে,
193
00:34:22,360 --> 00:34:24,351
কিন্তু সেগুলো কোথায় পাওয়া যাবে তা জানতে হবে।
194
00:34:29,320 --> 00:34:35,077
কীভাবে করতে হবে তা শেখার জন্য,
বাচ্চা বানররা কয়েক বছর তাদের মায়ের সাথে থাকে।
195
00:34:35,200 --> 00:34:38,352
এই বাচ্চাটা সবে শুরু করেছে।
196
00:34:53,160 --> 00:34:57,518
উইপোকা - প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস।
197
00:35:12,720 --> 00:35:16,429
কিন্তু হয়ত ওগুলো পরিচিত স্বাদ।
198
00:35:32,320 --> 00:35:36,109
সে পছন্দসই কিছু খুঁজতে যাচ্ছে।
199
00:35:48,760 --> 00:35:51,434
কোথায় খুঁজতে হবে তা জানাটা কষ্টকর...
200
00:36:06,080 --> 00:36:08,640
...বা কোথায় পা রাখাটা নিরাপদ।
201
00:36:19,920 --> 00:36:24,869
বনের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম খাদ্য পাওয়া যায়,
202
00:36:25,000 --> 00:36:30,473
আর তন্মধ্যে সবচেয়ে সুস্বাদু কিছু ফল
পাওয়া যায় গাছের একদম সর্বোচ্চ চূড়ায়,
203
00:36:30,600 --> 00:36:32,671
মাটি হতে ৫০ মিটার উঁচুতে।
204
00:36:43,760 --> 00:36:48,914
তার বয়স মাত্র কয়েকবছর
অথচ ইতোমধ্যেই সে দুঃসাহসিক হয়ে উঠছে।
205
00:36:50,960 --> 00:36:59,032
তার মা চাইলেই দশ মিনিটের মাঝে শীর্ষে বেঁয়ে উঠে যেতে পারে, কিন্তু সে গড়িমসি করে, তার ওপর নজর রাখবার জন্যে।
206
00:37:04,720 --> 00:37:07,553
এই উচ্চতা থেকে পিছলে পড়া প্রাণসংহারি হতে পারে।
207
00:37:19,040 --> 00:37:22,158
যেখানে ডালগুলোর দূরত্ব তার জন্য বেশি প্রশস্ত হয়ে যায়,
208
00:37:22,280 --> 00:37:25,671
সেখানে তার মা নিজের শরীরকে সেতুর মতো ব্যবহার করে।
209
00:37:41,800 --> 00:37:44,872
শীর্ষে পৌঁছাতে আর মাত্র ১০ মিটার বাকি।
210
00:37:54,280 --> 00:37:57,318
কিন্তু ওই ক্ষুদ্র হাতজোড়ার জন্য কাজটি কঠিন হচ্ছে।
211
00:38:08,480 --> 00:38:09,879
সে যথেষ্ট করেছে।
212
00:38:20,240 --> 00:38:21,878
সময় হয়েছে বিশ্রামের...
213
00:38:24,480 --> 00:38:25,595
মায়ের সাথে।
214
00:38:35,760 --> 00:38:38,115
আর এটি হচ্ছে তার পুরষ্কার...
215
00:38:39,520 --> 00:38:42,876
পাকা আম, মিষ্টি এবং রসালো।
216
00:38:49,320 --> 00:38:52,153
তাকে অবশ্যই অনেক কিছু শিখতে হবে।
217
00:38:58,760 --> 00:39:02,640
সাতবছর বয়স পর্যন্ত তাকে সম্পূর্ণরূপে
তার মায়ের ওপর নির্ভর করতে হবে।
218
00:39:04,800 --> 00:39:09,271
এটি প্রাণীদের মাঝে সবচেয়ে দীর্ঘতম শৈশবকাল,
আমরা ব্যতীত।
219
00:39:17,440 --> 00:39:19,158
এরকম ঘন জঙ্গলে,
220
00:39:19,280 --> 00:39:23,114
প্রাণীদের পক্ষে যেকোনো দূরত্ব থেকে
একে অপরকে দেখা সহজ কাজ নয়,
221
00:39:23,240 --> 00:39:26,949
তবে সুরেলা ডাকগুলো বন জুড়ে ঠিকমতোই শোনা যায়।
222
00:39:31,920 --> 00:39:34,116
এটি হচ্ছে স্বভাবসুলভ কলতান...
223
00:39:34,240 --> 00:39:38,313
যেটি প্রতিদিন ভোরে সুমাত্রান বনটি জুড়ে প্রতিধ্বনি তোলে।
224
00:39:45,400 --> 00:39:48,199
কিন্তু এটি কিসের আওয়াজ হতে পারে?
225
00:39:51,720 --> 00:39:55,031
ইন্দোনেশিয়ার বনে বেজে চলা
সমস্ত ঐকতানের মাঝে,
226
00:39:55,160 --> 00:39:59,074
এটি আমাদের কানে বাজা অন্যতম অদ্ভুত একটি শব্দ।
227
00:40:01,000 --> 00:40:02,877
এটি পৃথিবীর অন্যকোথাও শোনা যায় না।
228
00:40:20,880 --> 00:40:23,349
আর ইনি হচ্ছেন সেই শিল্পী।
229
00:40:26,520 --> 00:40:28,875
একটি সুমাত্রান গন্ডার।
230
00:40:32,440 --> 00:40:38,356
এটি ছোটোখাটো, আকারে তার অধিক পরিচিত
আফ্রিকান স্বজাতিদের এক পঞ্চমাংশ মাত্র।
231
00:40:40,640 --> 00:40:43,837
তার মাথা সহজেই আপনার হাঁটুতে ঠাঁই করে নিতে পারবে।
232
00:40:49,440 --> 00:40:52,558
সে হচ্ছে এই উদ্যানের মালি।
233
00:40:56,000 --> 00:41:00,358
সে শুধু এখানে বসবাসই করে না --
এটির সৃজন এবং টিকে থাকায় সহায়তাও করে।
234
00:41:04,240 --> 00:41:07,870
সে ফলমূল খায় এবং তারপর তার
বিষ্ঠার মাধ্যমে বীজগুলো ছড়িয়ে দেয়...
235
00:41:08,000 --> 00:41:11,994
এবং ফলশ্রুতিতে বন জুড়ে
তার পছন্দের খাবারগুলো ছড়িয়ে পড়ে।
236
00:41:17,600 --> 00:41:24,358
এই ঘন বনাঞ্চলে, সম্ভাব্য সঙ্গী খুঁজে পেতে
সে শব্দ ব্যবহার করে।
237
00:41:31,440 --> 00:41:34,717
কিন্তু তার ডাকের উত্তর আসে না।
238
00:41:36,560 --> 00:41:39,678
সে এক বেষ্টনীর ভেতরে বসবাস করছে...
239
00:41:43,080 --> 00:41:44,991
তার নিজের সুরক্ষার জন্যই।
240
00:41:51,520 --> 00:41:57,232
অতীতে, সুমাত্রান গন্ডারেরা
সমস্ত দক্ষিণ এশিয়াতেই বিচরণ করতো।
241
00:42:00,840 --> 00:42:04,310
বর্তমানে, তাদের সংখ্যা সত্তরেরও কম।
242
00:42:17,400 --> 00:42:22,190
এমনও হতে পারে তার স্বাভাবিক আয়ুস্কালের
শেষ প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে,
243
00:42:22,320 --> 00:42:26,279
সে তার প্রজাতির সর্বশেষ কয়েকটির একটি হয়ে যাবে।
244
00:42:39,360 --> 00:42:42,079
কারণ, বিগত ৪০ বছরে,
245
00:42:42,200 --> 00:42:47,070
দক্ষিণ এশিয়ার এক-তৃতীয়াংশ বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে...
246
00:42:47,200 --> 00:42:51,637
বিশ্বজুড়ে কাঠ এবং ভোগ্যপণ্য রপ্তানির চক্করে পড়ে।
247
00:42:57,400 --> 00:43:02,474
বর্নিও এবং সুমাত্রার বনাঞ্চল,
ওরাং ওটাং, গন্ডার সহ...
248
00:43:02,600 --> 00:43:07,515
অন্যান্য হাজারো প্রজাতির আবাস্থল,
যারা সেখানে লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়ে এসেছে...
249
00:43:08,840 --> 00:43:13,073
বর্তমানে চিরদিনের মতো বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
250
00:43:25,200 --> 00:43:34,158
মনে হচ্ছে একসময় এখানে বসবাস করা প্রাণীগুলোর
চাইতে আমাদের কাছে তাদের আবাসস্থলটিই বেশি গুরুত্বপূর্ণ।
251
00:43:36,920 --> 00:43:41,437
মহাকাশ থেকে দেখলে, ধ্বংসযজ্ঞের মাত্রা
খুব পরিষ্কারভাবেই বোঝা যায়।
252
00:43:41,560 --> 00:43:49,394
ইতিহাসের অন্য যেকোনো সময়ের চাইতে বিগত ১০০
বছরে এশিয়া সবচেয়ে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।
253
00:43:52,480 --> 00:43:56,758
এর বনাঞ্চলগুলো বিলুপ্ত হচ্ছে,
শহরগুলো বিস্তৃত হচ্ছে,
254
00:43:56,880 --> 00:44:00,953
এবং এর জনসংখ্যা ৪.৬ বিলয়নের পথে
এগোনোর সাথে সাথে,
255
00:44:01,080 --> 00:44:07,999
সকল মহাদেশের বৃহত্তম মহাদেশটির তার বন্যপ্রাণীদের আবাস নিশ্চিত করা আর সম্ভব নয় বলেই মনে হচ্ছে।
256
00:44:20,960 --> 00:44:25,158
দক্ষিণ এশিয়াকে ঘিরে থাকা সমুদ্রগুলোও
এই চাপ অনুভব করছে।
257
00:44:31,960 --> 00:44:36,636
এই সমুদ্রগুলো বিশ্বজুড়ে লক্ষ কোটি মানুষের আহার জোগায়।
258
00:44:40,680 --> 00:44:45,550
এখানকার বেশিরভাগ জেলের জন্য,
মাছ ধরাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস।
259
00:44:51,560 --> 00:44:55,793
এবং এখানকার একটি মাছকে
তারা সবকিছুর চাইতে বেশি মূল্য দেয়।
260
00:45:06,200 --> 00:45:08,316
হাঙর তিমি।
261
00:45:14,000 --> 00:45:18,631
এটি মন্থরগতিতে সাতরায়,
সন্তর্পনে প্লাঙ্কটনের বংশবৃদ্ধি করে।
262
00:45:21,160 --> 00:45:23,720
এটি আকারে প্রায় ২০ মিটার চওড়া...
263
00:45:23,840 --> 00:45:26,480
বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় মাছ।
264
00:45:32,680 --> 00:45:34,717
তারাও হুমকির মুখে রয়েছে।
265
00:45:36,840 --> 00:45:39,639
এশিয়ার অনেক প্রজাতির হাঙরের মতো,
266
00:45:39,760 --> 00:45:44,277
সাম্প্রতিক সময়ে এটির সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে।
267
00:46:00,640 --> 00:46:03,519
এরা খুব সহজ এবং মূল্যবান শিকার।
268
00:46:10,320 --> 00:46:15,190
কিন্তু এখানে, সমুদ্র ও তার বাসিন্দাদের প্রতি
একটা সম্মান রয়েছে।
269
00:46:18,600 --> 00:46:23,595
ইন্দোনেশিয়ার জলসীমায় হাঙর তিমি শিকার
এখন নিষিদ্ধ করা হয়েছে।
270
00:46:27,440 --> 00:46:32,230
এই হাঙর তিমিগুলো এসব জেলেদের জীবনে
ভিন্ন একটি ভূমিকা পালন করে।
271
00:46:36,680 --> 00:46:43,154
তারা ওদের খাওয়ায়, এবং সম্পর্কটি
দু'পক্ষেই আনন্দ বয়ে আনছে বলে মনে হচ্ছে,
272
00:46:43,280 --> 00:46:48,753
এবং এই নতুন সুরক্ষার সাথে সাথে
কিছু সত্যিকার চমকও সৃষ্টি হয়েছে।
273
00:47:01,680 --> 00:47:07,392
দূরদূরান্তের হাঙর তিমিগুলো
এসব জেলেদের খুঁজে নিচ্ছে,
274
00:47:07,520 --> 00:47:13,755
এবং এই নিরাপদ জলসীমায়,
তাদের সংখ্যা বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
275
00:47:17,840 --> 00:47:22,311
এবং হয়তো একদিন অন্যান্য প্রজাতির
হাঙরদেরও এভাবে সুরক্ষা দেওয়া হবে।
276
00:47:30,480 --> 00:47:36,351
এখানকার মানুষগুলো একটি সহজ
কিন্তু যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে --
277
00:47:36,480 --> 00:47:42,874
এমন পদ্ধতিতে মাছ ধরা যেটি তাদের
এবং প্রাণীদের জন্যও টেকসই।
278
00:47:47,960 --> 00:47:52,557
বন্যপ্রাণীদের রক্ষা করা অবশ্যই
আমাদের সকলেরই দ্বায়িত্ব।
279
00:47:55,600 --> 00:48:01,551
এই সুদীর্ঘ মহাদেশ এবং পৃথিবী জুড়ে,
এ ধরণের সিদ্ধান্তগুলোই...
280
00:48:01,680 --> 00:48:06,834
গ্রহের সবচেয়ে মূল্যবান বৈচিত্র্যগুলো রক্ষার মূল চাবিকাঠি।
281
00:48:22,280 --> 00:48:26,319
আমি প্রথমবার ১৯৫৬ সালে
ওরাং ওটাং খুঁজতে গিয়েছিলাম।
282
00:48:29,440 --> 00:48:35,959
সেসময়, বর্নিওর প্রত্যন্ত জঙ্গলে
প্রায় ১,৭৫,০০০ ওরাং ওটাং বসবাস করছিল।
283
00:48:42,520 --> 00:48:47,356
আর্কাইভঃ আমি বনের মাটিতে কাঁঠালের ছাল
এবং শাঁস খুঁজে পেয়েছিলাম...
284
00:48:47,480 --> 00:48:50,632
যেটি ওরাং ওটাংয়ের প্রিয় খাবার বলেই জানতাম।
285
00:48:52,040 --> 00:48:54,839
তারপর সামনেই ডালের হুড়মুড় আওয়াজ শুনতে পাই...
286
00:48:54,960 --> 00:48:59,557
এবং গাছের ওপরে একটা বিশাল লাল রঙয়ের
লোমশ আকৃতি দেখতে পাই।
287
00:49:00,720 --> 00:49:01,915
তাকে বিশাল আকৃতির লাগছিল।
288
00:49:02,040 --> 00:49:05,078
সে সম্ভবত প্রায় পাঁচ ফুট লম্বা ছিল।
289
00:49:10,240 --> 00:49:15,474
এরপর গত ৬০ বছরে,
আমি বহুবার বর্নিওতে ফিরে এসেছিলাম...
290
00:49:15,600 --> 00:49:18,956
এর বন্যপ্রাণীদের চিত্রধারণ এবং তথ্য সংগ্রহের জন্যে।
291
00:49:21,920 --> 00:49:23,194
কিন্তু এই সময়ের মধ্যেই,
292
00:49:23,320 --> 00:49:27,439
দ্বীপটির ওরাং ওটাংয়ের সংখ্যা
অর্ধেকেরও বেশি কমে গেছে,
293
00:49:27,560 --> 00:49:29,358
বিপন্ন প্রজাতিতে পরিণত করেছে...
294
00:49:30,960 --> 00:49:35,238
এবং তাদের প্রাকৃতিক বাসস্থানের ব্যবস্থা করা
কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে।
295
00:49:38,400 --> 00:49:43,520
এই সংখ্যা হ্রাসের কারণ ২০১২ সালের
একটি ভ্রমনের সময়ই সুস্পষ্ট ছিল।
296
00:49:44,520 --> 00:49:48,070
১৯৫৬ সালে বর্নিওর এই নদীতে
যখন আমি প্রথমবার এসেছিলাম,
297
00:49:48,200 --> 00:49:53,839
নদীর দু'পাশেই শত শত মাইল জুড়ে
রেইনফরেস্টটি নিরবচ্ছিন্নভাবে বিস্তৃত ছিল।
298
00:49:55,200 --> 00:49:57,157
বর্তমানে, সেটা একদমই ভিন্ন।
299
00:50:03,000 --> 00:50:06,197
বর্তমানে বনের শুধু কিয়দংশ-ই টিকে আছে,
300
00:50:06,320 --> 00:50:10,393
তাই ওরাং ওটাংয়ের চিত্রধারণ করতে
সেভেন ওয়ার্ল্ডসের ক্রুরা...
301
00:50:10,520 --> 00:50:15,594
গুনং পালং জাতীয় উদ্যানের দিকে যাওয়া
একটি গবেষক দলের সঙ্গে যোগ দেয়।
302
00:50:18,840 --> 00:50:26,431
এই ৪০০ স্কয়ার মাইলের জায়গাটি বর্নিওর অবশিষ্ট
সর্বাধিক বুনো ওরাং ওটাংয়ের আবাসস্থল।
303
00:50:31,520 --> 00:50:34,399
এখানে, তাদেরকে নিয়ে গবেষণা এবং
সুরক্ষা দেওয়া হয়।
304
00:50:39,040 --> 00:50:45,320
ক্রুরা গবেষকদের কাছে বিবি নামে পরিচিত
এক মা ও তার নাবালক সঙ্গীকে অনুসরণ করে,
305
00:50:45,440 --> 00:50:48,274
যখন সে তাকে খাবার খোঁজা শেখাচ্ছিল।
306
00:50:54,320 --> 00:50:59,394
সকল ওরাং ওটাং মায়েদের মতোই, তার সঙ্গীকে
বড় করতে বিবি'কে কঠোর পরিশ্রম করতে হবে,
307
00:50:59,520 --> 00:51:04,879
এবং এর অর্থ হচ্ছে সে তার জীবদ্দশায়
মাত্র চারটি বা পাঁচটি সন্তান নিতে পারবে।
308
00:51:06,360 --> 00:51:12,997
বাচ্চাদের এই স্বল্প সংখ্যার অর্থ ওরাং ওটাংদের জন্য
জনসংখ্যা হ্রাস কাটিয়ে ওঠা কষ্টসাধ্য।
309
00:51:19,640 --> 00:51:25,830
গবেষকরা জানতে চান ওরাং ওটাংরা
এতো কদাচিৎ কেন বাচ্চা জন্ম দেয়।
310
00:51:28,280 --> 00:51:33,912
আজ, তারা এক অল্পবয়েসী যুবতীকে অনুসরণ করছে,
ওয়ালিমাহ, সে গর্ভবতী কিনা জানার জন্য...
311
00:51:35,520 --> 00:51:40,037
কিন্তু সেটি করতে, তাদের নিজেদেরকে
ফায়ারিং লাইনে দাঁড় করাতে হবে।
312
00:51:45,200 --> 00:51:47,430
তো যা করবো তা হচ্ছে আমরা...
আমরা তার প্রস্রাবের জন্য অপেক্ষা করবো,
313
00:51:47,560 --> 00:51:50,518
আর আমাদের কাছে ব্যাগ লাগানো একটা বড়শি আছে,
314
00:51:50,640 --> 00:51:54,918
আর যখন সে প্রস্রাব শুরু করবে, আমরা দৌড়ে
সেখানে যাবো এবং তা সংগ্রহের চেষ্টা করবো।
315
00:51:59,280 --> 00:52:02,318
হ্যাঁ, কয়েকবছর আগে একটা ম্যাগাজিনে
আমার নাম এসেছিল...
316
00:52:02,440 --> 00:52:04,829
সেরা দশ বাজে বৈজ্ঞানিক কাজের সুবাদে --
জিনিসটা কিছুটা রসিকতাই ছিল --
317
00:52:04,960 --> 00:52:07,679
কিন্তু, ওরাং ওটাংয়ের প্রস্রাব সংগ্রহকারী ছিল এক নম্বরে।
318
00:52:08,960 --> 00:52:12,590
তো, খুব একটা... খুব...
খুব একটা আকর্ষণীয় কাজ নয়, পরিষ্কারভাবেই।
319
00:52:12,720 --> 00:52:16,679
গবেষণা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য
প্রদর্শন করতে শুরু করেছে।
320
00:52:16,800 --> 00:52:18,791
ওরাং ওটাংরা শুধুমাত্র গর্ভধারণ করে...
321
00:52:18,920 --> 00:52:21,355
যখন তাদের বাসস্থানের আশেপাশে
যথেষ্ট ফলফলাদি থাকে।
322
00:52:21,480 --> 00:52:26,634
দলটি এখন নমুনাটি পরীক্ষা করবে
ওয়ালিমাহ গর্ভবতী কিনা তা বের করার জন্য।
323
00:52:31,280 --> 00:52:35,797
তবে গুনং পালংয়ের অভ্যন্তরে থাকা
ওরাং ওটাংয়েরাই ভাগ্যবান।
324
00:52:38,160 --> 00:52:42,597
উদ্যানের সীমানার বাইরে থাকা বাকিদের
সম্পূর্ণ ভিন্ন একটি পৃথিবীর মুখোমুখি হতে হয়।
325
00:52:46,960 --> 00:52:50,157
অনেকগুলোর-ই বাসস্থান নিশ্চিহ্ন হয়ে গেছে।
326
00:52:53,880 --> 00:52:58,317
এই ফুটেজটিতে দেখা যাচ্ছে
আন্তর্জাতিক বন্যপ্রাণী রক্ষা টিমের সদস্যরা...
327
00:52:58,440 --> 00:53:05,073
একটি অসহায় ওরাং ওটাংকে অজ্ঞানের চেষ্টা করছে
যাতে সেটিকে নিরাপদ স্থানে নেওয়া যায়।
328
00:53:15,200 --> 00:53:18,670
উদ্ধারকৃত ওরাং ওটাংদের যত্ন নেওয়া হয়,
329
00:53:18,800 --> 00:53:23,158
কিন্তু যতো বছর গড়াচ্ছে, তাদের যাবার স্থল
ততোই সংকুচিত হয়ে পড়ছে।
330
00:53:34,080 --> 00:53:41,558
১৯৬০ সাল থেকে, বর্নিও'র রেইন ফরেস্টে
ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ের ধ্বংসযজ্ঞ চলছে।
331
00:53:50,120 --> 00:53:53,511
প্রাথমিকভাবে কাঠের জন্য
বিস্তর জায়গা উজাড় করা হয়,
332
00:53:53,640 --> 00:53:56,678
এবং তারপর সম্পূর্ণ ভিন্ন এক ধরণের
গাছ রোপণ করা হয়।
333
00:53:59,240 --> 00:54:00,355
পাম ওয়েল।
334
00:54:02,160 --> 00:54:07,872
বর্তমানে, এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত
জৈব তেলে পরিণত হয়েছে,
335
00:54:08,000 --> 00:54:13,552
এবং বর্নিও হচ্ছে পৃথিবীর প্রায় অর্ধেক
পাম ওয়েল বৃক্ষের বর্তমান ঠিকানা।
336
00:54:16,240 --> 00:54:23,034
এই একরুপী বৃক্ষগুলো সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ
রেইন ফরেস্টের মতো প্রাণীদের সহায় হতে পারে না।
337
00:54:32,080 --> 00:54:37,792
কিন্তু পাম ওয়েল স্থানীয় অর্থনীতির জন্য
ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর।
338
00:54:39,360 --> 00:54:46,079
অন্যধরণের তেল ব্যবহার করতে গেলে
আরো ভূমি, আরো বৃক্ষ নিধনের কারণ হতে পারে।
339
00:54:50,160 --> 00:54:52,197
আর এখানেই ওগুলোর ঠাই হয়।
340
00:54:53,320 --> 00:54:58,918
আমাদের সুপার মার্কেটগুলোয় প্যাকেটজাত পণ্যের
প্রায় অর্ধেক অংশ জুড়ে পাম ওয়েল পাওয়া যায়,
341
00:54:59,040 --> 00:55:00,838
সেইসাথে জৈবজ্বালানি হিসেবেও।
342
00:55:03,560 --> 00:55:07,554
আমাদের প্রয়োজনীয়তা এবং
সংযমের ভারসাম্য রক্ষা করা কঠিন,
343
00:55:07,680 --> 00:55:11,958
তবে আমরাই আমাদের বুনো প্রতিবেশীদের
গুরুত্বপূর্ণ ত্রাণকর্তা হতে পারি।
344
00:55:13,200 --> 00:55:16,272
আমরা সাধারণ কিছু সিদ্ধান্তের মাধ্যমেই
হয়তো তাদের রক্ষা করতে পারি...
345
00:55:17,640 --> 00:55:22,874
যেমন রেইন ফরেস্টের আরো গাছ না কেটে
বিবদমান বৃক্ষগুলো ব্যবহার করেই...
346
00:55:23,000 --> 00:55:31,920
স্থানীয় লোকদের সহায়তাকারী কোম্পানিগুলোর
পাম ওয়েল দিয়ে তৈরি টেকসই পণ্যগুলো কেনা,
347
00:55:35,080 --> 00:55:39,472
এবং ওয়ালিমাহ সহ, গুনং পালংয়ের
বাসিন্দাদের নিরাপদ রাখা।
348
00:55:40,800 --> 00:55:44,759
সে আসলেই গর্ভধারণ করেছিল আর
এখন লালনপালনের জন্য তার একটি মেয়ে রয়েছে।
349
00:55:50,880 --> 00:55:56,193
আজ আমাদের নেওয়া সিদ্ধান্তগুলোই
তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।
350
00:56:05,040 --> 00:56:10,513
১৯৫৬ সালের সে সময়ে, আমি ভাবতেও পারিনি যে
আমার জীবদ্দশাতেই...
351
00:56:10,640 --> 00:56:15,191
এই বুদ্ধিমান বাঁদরগুলো এবং
যে সুপ্রাচীন বনাঞ্চলে তারা...
352
00:56:15,320 --> 00:56:19,109
লক্ষ লক্ষ বছর ধরে বাস করছিল
এতোটা মারাত্মক হুমকির মুখে পড়বে।
353
00:56:28,040 --> 00:56:34,275
আর ঠিক কতদিন তারা এই পৃথিবীতে টিকে থাকতে
পারবে তা নির্ভর করছে আমাদের সকলের ওপরেই।
354
00:56:43,200 --> 00:56:48,559
পরেরবার... এক অভাবনীয় মহাদেশ।
355
00:56:57,160 --> 00:57:00,755
পৃথিবীর সবচেয়ে প্রাচুর্যময় এবং বৈচিত্র্যপূর্ণ স্থান...
356
00:57:03,160 --> 00:57:05,003
লাতিন আমেরিকা।