1 00:00:20,291 --> 00:00:23,250 - ছাদে কী অবস্থা? - সব ক্লিয়ার, স্যার। 2 00:00:30,500 --> 00:00:31,500 সুয়ারেজ। 3 00:00:32,708 --> 00:00:33,708 মারটিনেজ! 4 00:00:35,625 --> 00:00:37,375 কর্নেল, গান্দিয়ার ফোন। 5 00:00:38,833 --> 00:00:40,083 গান্দিয়া, বলো। 6 00:00:40,541 --> 00:00:41,708 কর্নেল, 7 00:00:41,791 --> 00:00:43,500 নাইরোবি আর টোকিওকে শেষ করে দিয়েছি। 8 00:00:44,875 --> 00:00:46,625 আবার হামলা করতে যাচ্ছি। 9 00:00:46,708 --> 00:00:49,208 - সাথে রেডিও থাকবে। এই ফ্রিকোয়েন্সিতে কথা হবে। - রেডিও! 10 00:00:51,833 --> 00:00:53,541 সুয়ারেজ, সব ইউনিটকে রেডি রাখো। 11 00:00:53,916 --> 00:00:55,436 আলফা ও বেটা ইউনিট, পজিশন নাও। 12 00:00:55,500 --> 00:00:56,750 সবাই সতর্ক থাকো। 13 00:01:01,208 --> 00:01:02,541 সবাই পজিশন নিয়েছি 14 00:01:04,458 --> 00:01:06,000 কর্নেল, ওরা গুলি করছে! 15 00:01:07,916 --> 00:01:09,458 গান্দিয়া! গান্দিয়া! 16 00:01:09,541 --> 00:01:12,000 বলো! জবাব দাও! গান্দিয়া, শুনতে পাচ্ছো? 17 00:01:12,083 --> 00:01:13,000 জি পাচ্ছি। 18 00:01:13,083 --> 00:01:16,708 ওরা কাছে চলে এসেছে, স্যার। আমি দ্বিমুখী আক্রমণে পড়ে গেছি। 19 00:01:16,791 --> 00:01:19,125 তুমি কোথায়? আমরা কি পাল্টা গুলি চালাতে পারব? 20 00:01:19,541 --> 00:01:22,000 না, কর্নেল। ছাদে যাচ্ছি, স্যার। 21 00:01:22,083 --> 00:01:23,291 আমাকে দ্রুত উদ্ধার করুন! 22 00:01:23,375 --> 00:01:25,708 সুয়ারেজ, ওখানে এখনই কপ্টার পাঠাও! 23 00:01:25,791 --> 00:01:27,833 - যাও! - ডেল্টা ১, ওড়ার জন্য তৈরি হও। 24 00:01:27,916 --> 00:01:29,958 ব্যাংক অব স্পেনে উদ্ধার অভিযান, জলদি! 25 00:01:33,458 --> 00:01:34,458 ডেল্টা ১ 26 00:01:37,541 --> 00:01:40,000 তারা গুলি করছে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না! 27 00:01:40,083 --> 00:01:41,875 কর্নেল। কর্নেল! 28 00:01:42,416 --> 00:01:45,541 ধোঁয়া! ধোঁয়া! স্যার, ছাদে ধোঁয়া দেখা যাচ্ছে। 29 00:01:46,708 --> 00:01:49,166 আর একটু, গান্দিয়া। কপ্টার আসছে। 30 00:01:49,666 --> 00:01:51,291 ছাদে যাও। আমরা দেখছি। 31 00:01:51,375 --> 00:01:54,250 ছাদে এসে পড়েছি। মুখে মাস্ক, কাশো পোশাকে আছি। 32 00:01:54,333 --> 00:01:55,333 গুলি থামান! 33 00:01:55,583 --> 00:01:56,916 সে কালো পোশাকে আছে। 34 00:01:57,000 --> 00:01:59,458 তাকে সহায়তা করো। পাল্টা গুলি করতে হতে পারে। 35 00:01:59,541 --> 00:02:00,625 যাও, যাও, যাও! 36 00:02:04,875 --> 00:02:05,916 এবার! 37 00:02:06,416 --> 00:02:07,666 যাও, যাও, যাও! 38 00:02:11,791 --> 00:02:13,666 তারা ছাদে। গুলি চালাচ্ছে! 39 00:02:16,875 --> 00:02:18,750 পাল্টা গুলি করো! গুলি করো! 40 00:02:18,833 --> 00:02:20,708 কিছু দেখতে পাচ্ছি না! অনেক ধোঁয়া! 41 00:02:23,916 --> 00:02:26,416 - বালের কপ্টারটা কোথায়? - ডেল্টা ইউনিট, কতদূর? 42 00:02:36,375 --> 00:02:39,000 ডেল্টা ইউনিট, টার্গেটের দিকে যাও। 43 00:02:39,083 --> 00:02:40,500 উদ্ধার অভিযান... 44 00:02:40,791 --> 00:02:42,958 ...দ্রুত ও পরিষ্কার হওয়া চাই। 45 00:02:56,500 --> 00:02:57,750 কপ্টার হাজির, স্যার। 46 00:02:57,833 --> 00:02:59,625 তাকে জলদি বের করো! 47 00:03:00,041 --> 00:03:01,833 ডেল্টা ১, রশি ফেলো। 48 00:03:11,708 --> 00:03:12,875 এবার দেখতে পাচ্ছি। 49 00:03:13,875 --> 00:03:16,500 একজনকে টার্গেট করেছি। গুলি করার অনুমতি দিন, স্যার। 50 00:03:16,583 --> 00:03:17,833 অনুমতি দিন, স্যার। 51 00:03:22,583 --> 00:03:27,291 ৪৫ ঘণ্টা আগে। 52 00:03:27,375 --> 00:03:30,083 গাধী, বলেছিলাম তোকে খুন করব। 53 00:03:30,625 --> 00:03:33,166 না! 54 00:03:36,083 --> 00:03:37,291 না! 55 00:03:38,875 --> 00:03:40,833 ১০, ৯ 56 00:03:41,666 --> 00:03:43,875 ৮, ৭ 57 00:03:44,458 --> 00:03:46,458 ৬, ৫ 58 00:03:47,333 --> 00:03:49,083 ৪, ৩ 59 00:03:49,875 --> 00:03:52,000 ২, ১! 60 00:04:14,916 --> 00:04:15,958 কী হয়েছে? 61 00:04:16,041 --> 00:04:18,375 তোমার বন্ধু নাইরোবি আমাকে গ্রেনেড মেরেছে! 62 00:04:18,458 --> 00:04:19,708 সে ঠিক আছে? 63 00:04:21,375 --> 00:04:23,083 বলো নাইরোবির কী অবস্থা! 64 00:04:23,166 --> 00:04:24,541 জানি না কী হয়েছে। 65 00:04:25,666 --> 00:04:28,583 কিন্তু সে এখনো টিকে আছে। 66 00:04:29,375 --> 00:04:30,541 সেরে উঠছে? 67 00:04:31,958 --> 00:04:33,166 মনে হয়। 68 00:04:33,833 --> 00:04:36,083 দক্ষ ডাক্তার পেয়েছিল তো। 69 00:04:50,166 --> 00:04:53,086 জানো, তোমার শরীর থেকে শুয়োরের মতো রক্ত ঝরছে? 70 00:05:12,000 --> 00:05:20,000 ::: বাংলা সাবটাইটেল ::: সাঈম শামস্ 71 00:05:21,916 --> 00:05:26,666 যদি তোমার পাশে থাকি ভুল সিদ্ধান্ত নিই 72 00:05:26,750 --> 00:05:29,750 পরোয়া করি না 73 00:05:31,375 --> 00:05:36,291 যদি আমি এখন হারি কিন্তু পরে জিতি 74 00:05:36,375 --> 00:05:39,833 সেটাই আমার চাওয়া 75 00:05:40,666 --> 00:05:45,666 পরোয়া করি না 76 00:05:45,750 --> 00:05:49,166 আমি হারিয়ে গেছি 77 00:05:50,041 --> 00:05:55,291 পরোয়া করি না 78 00:06:01,000 --> 00:06:08,666 হারিয়েছি সময় তবুও চলছে জীবন... 79 00:06:16,375 --> 00:06:19,642 এত লোকের সামনে পোশাক বদলানো কি খুব জরুরি? 80 00:06:19,666 --> 00:06:22,166 হ্যাঁ, কারণ এটা শয়তান অফিসারদের ইউনিফর্ম। 81 00:06:22,250 --> 00:06:25,583 এটা আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়। 82 00:06:26,000 --> 00:06:29,041 এই পোশাক পরেই কিন্তু ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করতে গিয়েছিলে। 83 00:06:29,125 --> 00:06:31,041 তাহলে এটা পরে ড্রিঙ্কস করা যাবে না? 84 00:06:31,125 --> 00:06:34,750 গাড়ির ওখানে তোমার যাওয়া উচিত ছিল। মার্টিন এত অভিযোগ করে না। 85 00:06:34,833 --> 00:06:35,833 ঠিক। 86 00:06:36,791 --> 00:06:39,041 কী? মার্টিনের কী সমস্যা বলো? 87 00:06:40,333 --> 00:06:41,666 সে সবসময় তোমাকে ফলো করে। 88 00:06:42,500 --> 00:06:43,500 তো? 89 00:06:44,833 --> 00:06:46,208 সে তোমাকে ভালবাসে। 90 00:06:48,291 --> 00:06:49,875 আমাকে ভালবাসে। 91 00:06:50,708 --> 00:06:55,333 ওর ডায়েরি পড়ে জেনেছো কিংবা সে মদ খেয়ে তোমার কাছে স্বীকার করেছে? 92 00:06:55,416 --> 00:06:56,616 আমি ওর তাকানোর ভঙ্গি দেখেছি। 93 00:06:56,666 --> 00:06:59,583 দেখেছি তোমার পাগলামি বুদ্ধি শুনে কীভাবে হাসে। 94 00:06:59,666 --> 00:07:04,333 সে তোমার সব প্ল্যানেই সায় দেয়, কিন্তু জটিলভাবে কিছুই ভাবতে পারে না। 95 00:07:04,416 --> 00:07:06,875 সে তোমাকে ভালবাসে তাই সে বিষয়বস্ত ভাবতে পারে না। 96 00:07:06,958 --> 00:07:09,333 অবশ্যই পারে। সে একজন ইঞ্জিনিয়ার। 97 00:07:09,416 --> 00:07:12,166 সে জটিল সমীকরণ হিসেব করে, যা তোমাকেও চমকে দেবে। 98 00:07:12,250 --> 00:07:15,750 কিন্তু কেউ হিসেবে কোনো অনুভূতি থাকে না। 99 00:07:15,833 --> 00:07:17,708 আমরা দু’জনই জানি এই প্ল্যানে সমস্যা আছে। 100 00:07:17,791 --> 00:07:19,666 না, এটা দুর্দান্ত প্ল্যান! 101 00:07:19,750 --> 00:07:21,916 প্ল্যানের কিছু অংশ দুর্দান্ত। 102 00:07:22,000 --> 00:07:23,500 কিন্তু পুরোটা নয়। 103 00:07:24,500 --> 00:07:25,791 এতে কাজ হবে না। 104 00:07:26,750 --> 00:07:29,750 - আমাকে কেন এনেছো? - কারণ তোমাকে এটা জানাতে চেয়েছি। 105 00:07:30,666 --> 00:07:33,386 আমার জীবনের সবচেয়ে বড় ডাকাতি, চেয়েছি আমার ভাই সাথে থাকুক। 106 00:07:34,791 --> 00:07:37,625 প্ল্যানে থাকা ঘাঁটতি পূরণের জন্য আমাকে এনেছো। 107 00:07:38,541 --> 00:07:39,541 আর তুমি... 108 00:07:40,583 --> 00:07:43,142 সোনা বের করার উপায় জানো, কিন্তু টিমকে বের করার উপায় জানো না। 109 00:07:43,166 --> 00:07:48,583 ৯০ টন সোনা সাথে নিয়ে বাকি জীবনটা কীভাবে কাটাবে, সেটাও জানো না। 110 00:07:48,666 --> 00:07:52,666 যে কেউ সবার আগে সেটা নিয়ে ভাবতো। 111 00:07:52,750 --> 00:07:53,750 কিন্তু তোমরা ভাবোনি। 112 00:07:54,375 --> 00:07:56,666 কারণ তুমি প্ল্যানের প্রেমে পড়েছো, 113 00:07:57,583 --> 00:07:59,250 আর সে তোমার প্রেমে। 114 00:08:00,125 --> 00:08:02,791 আমরা আবেগে চলছি, ঠিক। কিন্তু তুমি ঘৃণায় অন্ধ হয়ে গেছো। 115 00:08:02,875 --> 00:08:04,041 প্রেমের প্রতি ঘৃণা। 116 00:08:04,125 --> 00:08:09,208 কারণ প্রেমের অন্যতম নীতি হলো আত্মহত্যা। অ্যানদ্রেজ, প্ল্যানটা আত্মহত্যার শামিল। 117 00:08:09,291 --> 00:08:10,666 এখনো হতাশার বাণী দিচ্ছো? 118 00:08:10,750 --> 00:08:12,510 বাদ দাও, পরে ঠিক হয়ে যাবে। 119 00:08:12,541 --> 00:08:14,500 চাপে পড়লে সে অনেক নেতিবাচক কথা বলে। 120 00:08:14,583 --> 00:08:15,583 আচ্ছা... 121 00:08:17,000 --> 00:08:18,375 আমি বাথরুমে যাচ্ছি। 122 00:08:18,791 --> 00:08:21,166 সাথে যাবে, সার্জিও? 123 00:08:21,875 --> 00:08:27,208 কখনো কোনো দক্ষ পুরুষের কাছ থেকে ব্লোজব নিয়েছো? 124 00:08:30,500 --> 00:08:31,791 মজা করছি। 125 00:08:43,833 --> 00:08:44,916 অনুভূতিহীন, 126 00:08:45,000 --> 00:08:47,333 বিচলিত, শূন্য দৃষ্টি 127 00:08:48,333 --> 00:08:52,166 আর সবচেয়ে বড় কথা মনে হচ্ছে, বাস্তবতার বাইরে ভেসে বেড়াচ্ছি। 128 00:08:53,791 --> 00:08:56,083 এগুলো ইমোশনাল ধাক্কার লক্ষণ। 129 00:08:57,833 --> 00:08:59,958 অবশ্য, বিপরীতটাও ঘটতে পারে। 130 00:09:03,333 --> 00:09:05,250 প্রচণ্ড ক্রোধ। 131 00:09:05,333 --> 00:09:07,083 যার একমাত্র ওষুধ... 132 00:09:08,541 --> 00:09:09,541 ...প্রতিশোধ 133 00:09:13,666 --> 00:09:14,666 হয়ে গেছে। 134 00:09:26,958 --> 00:09:27,958 ক্লিয়ার। 135 00:09:30,291 --> 00:09:31,291 রক্ত। 136 00:09:34,541 --> 00:09:35,583 মাদারচোত। 137 00:09:38,708 --> 00:09:39,708 ক্লিয়ার। 138 00:09:59,500 --> 00:10:01,166 আমরা প্যানিক রুম খুঁজে পেয়েছি। 139 00:10:01,250 --> 00:10:04,833 গান্দিয়া ভেতরে আছে। আহত। ভেতরে টোকিও-ও আছে। 140 00:10:05,333 --> 00:10:06,583 জখম কতটা মারাত্মক? 141 00:10:07,666 --> 00:10:09,791 গান্দিয়ার পাশেই একটা গ্রেনেড ফেটেছিল। 142 00:10:10,291 --> 00:10:12,750 সে মীমাংসা করার চেষ্টা করবে, কিন্তু এবার আমার এগিয়ে আছি। 143 00:10:12,833 --> 00:10:15,833 - যদি বাঁচতে চায়, টোকিওকে মারতে পারবে না। - আমি নিশ্চিত নই। 144 00:10:17,583 --> 00:10:18,583 প্রফেসর... 145 00:10:20,708 --> 00:10:22,208 গান্দিয়া নাইরোবিকে খুন করেছে। 146 00:10:31,750 --> 00:10:33,166 আপনি তাহলে রাজি? 147 00:11:11,291 --> 00:11:14,708 নাইরোবির সাথে যা করেছে, সেটার শতগুণ ফেরত দেওয়া হবে। 148 00:11:20,583 --> 00:11:23,916 তখন থেকে প্রফেসর আর কোনো কষ্ট অনুভব করেননি। 149 00:11:24,000 --> 00:11:27,458 আবেগ বাদ দিয়ে মেশিনের মতো হয়ে গিয়েছিলেন। 150 00:11:27,541 --> 00:11:29,916 আমরা ৭ ধাপে ওই তাবু ধ্বংস করব। 151 00:11:30,000 --> 00:11:32,333 শুধুমাত্র পরবর্তী হামলা নিয়ে ভাবছিলেন। 152 00:11:32,416 --> 00:11:34,291 শুরুটা হবে সত্য দিয়ে। 153 00:11:34,375 --> 00:11:37,625 প্রফেসর, যদি সত্য বলতে হয় তাহলে রিও’র সাথে কথা বলুন। 154 00:11:39,166 --> 00:11:40,791 আপনার এগুলো জানা দরকার। 155 00:11:42,000 --> 00:11:42,833 প্রফেসর... 156 00:11:42,916 --> 00:11:44,333 তখন থেকে... 157 00:11:44,416 --> 00:11:47,666 আমরা যা করেছি, সব ছিল আক্রমণাত্মক। 158 00:11:47,750 --> 00:11:49,309 - প্রফেসর। - আগামি কয়েক ঘণ্টায়... 159 00:11:49,333 --> 00:11:51,458 ...প্রফেসর এক ঝাঁক মিসাইল ছাড়বেন। 160 00:11:51,541 --> 00:11:53,958 বলেছিলেন আমাদেরকে বের করা অসম্ভব, কিন্তু আপনি ঠিকই বের করবেন। 161 00:11:54,041 --> 00:11:55,833 আপনি কি কথাটা রাখবেন? 162 00:11:57,250 --> 00:11:59,958 বলেছিলাম সোনা গলিয়ে বের করার পর... 163 00:12:00,041 --> 00:12:01,250 ... তোমাদেরকেও বের করে আনবো। 164 00:12:02,583 --> 00:12:03,583 এবং সেটাই করব। 165 00:12:05,541 --> 00:12:07,875 পালেরমো, টোকিও’র কাছে যাও। 166 00:12:08,291 --> 00:12:10,750 আমি নিচে যাচ্ছি। ডেনভার, এসো। 167 00:12:14,083 --> 00:12:15,625 সব ইউনিট, সতর্ক থাকো। 168 00:12:16,625 --> 00:12:18,333 TEDAX রোবট সামনে যাচ্ছে। 169 00:12:26,333 --> 00:12:28,708 আমরা প্রবেশপথে রাখা বোমা অকেজো করতে প্রস্তুত। 170 00:12:44,958 --> 00:12:46,000 নাইরোবি মারা গেছে। 171 00:12:48,375 --> 00:12:50,416 এখন আমি দায়িত্ব নিলাম। 172 00:12:50,958 --> 00:12:54,166 আমাদেরকে দ্রুত এগোতে হবে। কয় টন হলো? 173 00:12:54,583 --> 00:12:56,125 ৪৪ 174 00:12:56,208 --> 00:12:59,875 - মানে কী? সবাই ঘুমাচ্ছো নাকি? - টার্গেটের চেয়ে ৩ টন কম করেছো! 175 00:12:59,958 --> 00:13:03,458 তাপমাত্রা বাড়িয়ে ১৭৫০ করো। দ্রুত কাজ করতে হবে। 176 00:13:04,208 --> 00:13:05,791 - পানিতে কেউ আছে? - না। 177 00:13:05,875 --> 00:13:08,000 থাকা উচিত। আমি যাচ্ছি। 178 00:13:08,083 --> 00:13:10,123 কারণ সোনা বের করতে হবে। যা-ই হোক না কেন। 179 00:13:10,166 --> 00:13:11,166 ডেনভার! 180 00:13:12,083 --> 00:13:13,763 ১ গ্রাম সোনাও যেন না থাকে! 181 00:13:13,791 --> 00:13:15,291 আমি এখান থেকে বের হতে চাই। 182 00:13:16,666 --> 00:13:18,458 চলো! হাত চালাও! 183 00:13:29,458 --> 00:13:31,375 - প্রফেসর। - আমি প্রফেসর নই। 184 00:13:31,458 --> 00:13:33,938 সমস্যা হয়েছে। নিরাপত্তার কারণে কল ডাইভার্ট করা আছে। 185 00:13:34,000 --> 00:13:35,208 আচ্ছা, জলদি করুন। 186 00:13:42,208 --> 00:13:44,791 প্রথম বোমা অকেজো করছি। 187 00:13:44,875 --> 00:13:48,291 সবাই আড়ালে যাও। ইউনিট ১ ও ২ ঢোকার জন্য তৈরি থাকো। 188 00:13:48,375 --> 00:13:50,041 অকেজো হলেই ঢুকবে। 189 00:13:58,125 --> 00:13:59,666 এত সময় লাগে! 190 00:14:06,166 --> 00:14:07,392 - প্রফেসর - বলো। 191 00:14:07,416 --> 00:14:10,083 বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু ওরা খুন করার প্ল্যান করছে। 192 00:14:10,708 --> 00:14:11,988 ব্যাংকে সবাই ঢুকতে যাচ্ছে। 193 00:14:12,041 --> 00:14:15,125 গান্দিয়াকে খুঁজছে যেন হামলা সমন্বয় করতে পারে। 194 00:14:16,291 --> 00:14:17,666 বুঝেছি। 195 00:14:17,750 --> 00:14:19,333 লিসবনকে মেসেজ দিয়েছো? 196 00:14:19,750 --> 00:14:20,750 হ্যাঁ। 197 00:14:21,000 --> 00:14:22,958 আনটোনিয়ানজাস, মুরিলোকে পাহারা দাও। 198 00:14:23,625 --> 00:14:24,708 কাউকে ঢুকতে দেবে না। 199 00:14:42,625 --> 00:14:43,625 প্যারিস। 200 00:14:46,625 --> 00:14:48,916 তিনি খুব অবাক হয়েছিলেন 201 00:14:49,000 --> 00:14:51,041 তাকে খুব খুশি দেখাচ্ছিল। 202 00:14:51,833 --> 00:14:53,958 আপনি যদি দৃশ্যটা দেখতেন। 203 00:14:58,291 --> 00:14:59,458 ধন্যবাদ, বেনিটো। 204 00:15:05,000 --> 00:15:06,934 - শোনো। - শুনছি। 205 00:15:06,958 --> 00:15:08,918 গান্দিয়ার সাথে পুলিশ হামলা সমন্বয় করছে। 206 00:15:08,958 --> 00:15:11,719 প্যানিক রুমের ফোন লাইন কেটে দিতে হবে। 207 00:15:11,750 --> 00:15:13,333 সাথে এটাও জরুরি... 208 00:15:14,208 --> 00:15:16,208 গান্দিয়াকে হত্যা কোরো না। ওকে জীবিত দরকার। 209 00:15:16,750 --> 00:15:18,791 টোকিও থাকলে সেটা কঠিন হয়ে যাবে, স্যার। 210 00:15:18,875 --> 00:15:20,833 বললাম তো। এটা প্ল্যানের অংশ। 211 00:15:22,375 --> 00:15:25,500 ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ খুঁজে তার কেটে দাও। 212 00:15:26,208 --> 00:15:27,708 যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়... 213 00:15:27,791 --> 00:15:29,751 বাইরের ক্যামেরাও বন্ধ, তখন দরজা ভাঙ্গবে। 214 00:15:29,833 --> 00:15:32,958 চক্রাকার করাত আর হাতুড়ি দিয়ে যত পারো শব্দ করো। 215 00:15:33,041 --> 00:15:35,875 সে ভাববে, আমরা দরজা দিয়ে আসছি। 216 00:15:35,958 --> 00:15:38,541 আর পেছন দিয়ে, ওর অজান্তে... 217 00:15:38,625 --> 00:15:41,750 ...আমরা দেওয়ালে একটা ছোট ফুটো করে নারকোটিক গ্যাস দেব।। 218 00:15:43,500 --> 00:15:45,541 সে ঘুমালে, আমরা দরজা ভাঙ্গব। 219 00:15:45,625 --> 00:15:47,666 - বুঝেছো? - বুঝেছি। 220 00:15:52,833 --> 00:15:54,625 বোমা অকেজো হয়েছে, স্যার 221 00:15:54,708 --> 00:15:56,791 বেশ। গান্দিয়াকে ফোন করো। 222 00:16:12,166 --> 00:16:13,166 পেয়েছি! 223 00:16:27,750 --> 00:16:28,750 কুকু! 224 00:16:37,833 --> 00:16:39,083 আমরা বন্ধুরা আসছে! 225 00:16:59,916 --> 00:17:01,000 কর্নেল! 226 00:17:04,166 --> 00:17:05,166 কর্নেল! 227 00:17:06,291 --> 00:17:07,291 কর্নেল! 228 00:17:10,500 --> 00:17:13,125 মারা খেয়েছিস, তাই না, শুয়োর? 229 00:17:16,125 --> 00:17:18,958 কঠিন হলে হোক, আমি করবই। 230 00:17:19,041 --> 00:17:20,291 তুমি নিশ্চিত? 231 00:17:21,291 --> 00:17:22,625 আমাকে ভরসা করতে পারেন। 232 00:17:23,708 --> 00:17:24,708 ধন্যবাদ, রিও। 233 00:17:25,166 --> 00:17:26,166 ধন্যবাদ। 234 00:17:26,958 --> 00:17:31,291 আলজেরিয়ান মরুভূমি। 235 00:17:32,250 --> 00:17:33,708 কিছু পেয়েছো? 236 00:17:34,416 --> 00:17:36,625 কোথায় কী পাব? 237 00:17:36,708 --> 00:17:37,958 এটা তো মরুভূমি! 238 00:17:38,041 --> 00:17:42,000 ট্যাক্সি নিয়ে তো বলতে পারছি না “আমাকে নির্যাতন চেম্বারে নিয়ে চলো!” 239 00:17:42,083 --> 00:17:43,333 স্থানীয় লোক দিয়েছি তো। 240 00:17:45,500 --> 00:17:47,958 শুনুন, প্রফেসর। আমি স্প্যানিস জানি। 241 00:17:48,041 --> 00:17:51,375 জার্মান, ইটালিয়ান, ফ্রেঞ্চ ইংলিশ, ক্রোশিয়ান, সার্বিয়ানও জানি। 242 00:17:51,458 --> 00:17:53,291 কিন্তু বার্বান তো জানি না! 243 00:17:53,375 --> 00:17:54,833 আমাকে সংখ্যা দিন। 244 00:17:54,916 --> 00:17:56,041 ১০ মিনিট দাও। 245 00:18:03,000 --> 00:18:06,250 শাকির, জলদি স্যাটেলাইটের ছবি দাও। 246 00:18:06,333 --> 00:18:07,666 ১০ মিনিটের মধ্যে। 247 00:18:18,791 --> 00:18:20,125 পালেরমো, তারা যাচ্ছে। 248 00:18:26,166 --> 00:18:28,416 - মনে হচ্ছে পুলিশরা... - ...ব্যাংক অফ স্পেন... 249 00:18:28,500 --> 00:18:29,916 স্পেশাল অপারেশন ইউনিটরা... 250 00:18:30,000 --> 00:18:34,208 ভবনের দিকে যাচ্ছে। মনে হচ্ছে তারা জোর করে ভেতরে ঢুকবে। 251 00:18:38,791 --> 00:18:42,500 পুলিশ সর্বশক্তি দিয়ে হামলার জন্য এগোচ্ছে। 252 00:18:43,500 --> 00:18:45,750 তখন প্রফেসর ১ম মিসাইল ছাড়লেন। 253 00:18:45,833 --> 00:18:46,833 দরজা খোলো। 254 00:18:49,041 --> 00:18:50,041 থামো! 255 00:19:17,458 --> 00:19:18,916 কী হচ্ছে? 256 00:19:22,541 --> 00:19:25,625 ১ম মিসাইল ছিল নাইরোবি’র সম্মানে। 257 00:19:37,333 --> 00:19:39,416 তারা গভর্নরের ব্যক্তিগত রক্ষী। 258 00:19:40,375 --> 00:19:41,375 মৃতের অনুষ্ঠান। 259 00:20:04,041 --> 00:20:06,541 তখন সবকিছু থেমে গেল। 260 00:20:07,291 --> 00:20:10,541 কী হচ্ছে? 261 00:20:11,125 --> 00:20:12,500 কী হচ্ছে? 262 00:20:12,583 --> 00:20:13,916 তাকে ভেতরে নিয়ে যাও! 263 00:20:14,000 --> 00:20:16,125 আসতে দাও। সম্মানের খাতিরে। 264 00:20:21,083 --> 00:20:24,000 নাইরোবি’র মৃত্যু পরিবেশটাকে ভারী করে দিয়েছিল। 265 00:20:28,083 --> 00:20:31,833 ড্যালির গল্প বিশ্বাস করা হাজারো মানুষ... 266 00:20:37,041 --> 00:20:39,166 ...জানতো রূপকথা গল্প আর আনন্দের সমাপ্তি... 267 00:20:45,583 --> 00:20:47,083 ...কিন্তু এটা ছিল বাস্তব যুদ্ধ। 268 00:21:24,958 --> 00:21:28,166 তখন প্রফেসর ২য় মিসাইল ছাড়লেন। 269 00:21:31,666 --> 00:21:32,750 জীবন্ত কবর। 270 00:21:32,833 --> 00:21:35,208 তিনি রিও’র ছবি দিয়ে মাদ্রিদ ভরিয়ে দিলেন। 271 00:21:35,291 --> 00:21:37,708 আর ওর সাথে যা হয়েছিল সব জানিয়ে দিলেন... 272 00:21:37,791 --> 00:21:40,458 ...জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকাগুলোকে। 273 00:21:41,833 --> 00:21:44,083 ২০ শে জানুয়ারি আমাকে অবৈধভাবে ধরে নেয়... 274 00:21:44,166 --> 00:21:46,583 - পানামানিয়ান পুলিশ... -কর্নেল। ইন্সপেক্টর? 275 00:21:47,666 --> 00:21:53,041 তারপর আমাকে গোপন ফ্লাইটে CNI কর্নেল লুইস প্রিয়েটোর সাথে তোলা হয়। 276 00:21:53,125 --> 00:21:55,208 মাগরেবের কোথাও আমরা নামি। 277 00:21:55,791 --> 00:21:58,000 আমাকে ৪ঠা এপ্রিল পর্যন্ত নির্যাতন করে। 278 00:21:59,041 --> 00:22:01,625 আমাকে এত ছোট জেলে রেখেছিল যে... 279 00:22:02,791 --> 00:22:04,375 আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। 280 00:22:05,250 --> 00:22:08,416 আমাকে তারা...নিজের শরীরে প্রসাব ও পায়খানা করিয়েছে। 281 00:22:10,041 --> 00:22:11,250 ওভাবেই ফেলে রেখেছিল। 282 00:22:11,833 --> 00:22:13,291 আমি পায়খানার ভেতরে ছিলাম। 283 00:22:15,708 --> 00:22:16,708 একরাতে... 284 00:22:17,958 --> 00:22:19,541 আমাকে জেল থেকে বের করে... 285 00:22:20,291 --> 00:22:21,791 মরুভূমিতে নিয়ে যায়... 286 00:22:22,958 --> 00:22:25,041 ...এবং নিজের কবর খুঁড়তে বাধ্য করে। 287 00:22:27,125 --> 00:22:30,291 একটা কফিনে ঢুকিয়ে আমাকে জীবন্ত কবর দেয়... 288 00:22:31,666 --> 00:22:34,791 আমি জ্ঞান হারাই। সবাই ভেবেছিল, আমি মারা গেছি। 289 00:22:38,750 --> 00:22:40,375 তুমি ছেলেটাকে জীবন্ত কবর দিয়েছিলে? 290 00:22:40,458 --> 00:22:42,166 অবশ্যই দিয়েছিলাম। 291 00:22:42,250 --> 00:22:43,958 কোন দুঃখে সেটা করেছিলে? 292 00:22:44,041 --> 00:22:47,375 আমরা ওকে আলজেরিয়া পাঠিয়েছিলাম কেন? একটু চড়-থাপ্পড় দেওয়ার জন্য? 293 00:22:47,458 --> 00:22:49,976 কোনো খাদে ফেলে রাখতে পারতে বা ড্রাগ দিতে। 294 00:22:50,000 --> 00:22:51,125 কিংবা ভারী কিছু দিতে। 295 00:22:51,208 --> 00:22:52,791 তাই বলে জীবন্ত কবর! বাল! 296 00:22:52,875 --> 00:22:56,666 সবাই ওর বর্ণনা শুনছে। একদম হরর সিনেমার মতো। 297 00:22:56,750 --> 00:22:59,434 সহানুভূতির ব্যাপারে সবাই অন্ধ হয়ে যায়। 298 00:22:59,458 --> 00:23:01,298 নিউ ইয়র্ক টাইমস ভিডিওটা প্রকাশ করেছে। 299 00:23:01,833 --> 00:23:04,250 কিছু রাষ্ট্র স্ট্রাসবার্গে তদন্ত মিটিং ডেকেছে। 300 00:23:04,333 --> 00:23:08,125 এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটাকে ব্যবহার করে তদন্ত করতে যাচ্ছে। 301 00:23:08,208 --> 00:23:09,041 আমরা শেষ। 302 00:23:09,125 --> 00:23:12,125 ওকে যেখানে নিয়ে গিয়েছিলে সেখানকার কোনো ফোন, ক্যামেরা... 303 00:23:12,208 --> 00:23:14,625 ...ওয়াই-ফাই আছে যা আমাদের বিরুদ্ধে যাবে? 304 00:23:14,708 --> 00:23:16,000 ওটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। 305 00:23:16,083 --> 00:23:19,083 ক্যামেরা, ইন্টারনেট কিচ্ছু নেই, রাস্তাও নেই। 306 00:23:19,166 --> 00:23:21,767 - সেজন্যই ওখানে গিয়েছিলাম। - ওটা পৃথিবীর সবচেয়ে ফালতু জায়গা। 307 00:23:21,791 --> 00:23:23,831 আলজেরিয়ান গোয়েন্দা বিভাগও সেটা জানে না। 308 00:23:23,875 --> 00:23:25,291 তাছাড়া ছেলেটাকে পরিপাটি করে আনা হয়েছিল। 309 00:23:25,375 --> 00:23:27,975 কোনো দাগ, চোট নেই রক্ত নেই, কিচ্ছু নেই। 310 00:23:28,041 --> 00:23:30,125 - আমরা খুব সাবধান ছিলাম। - আচ্ছা। 311 00:23:31,583 --> 00:23:34,000 আমরা সব অস্বীকার করব। 312 00:23:34,083 --> 00:23:37,916 আমাদের কথার বিপরীতে ওরা কথা ছেড়েছে। কাজটা তুমি করবে, লুইস। 313 00:23:38,375 --> 00:23:39,208 আমি? 314 00:23:39,291 --> 00:23:41,833 হ্যাঁ, তোমার সাহস আছে। তাই তুমি যাবে। 315 00:23:41,916 --> 00:23:45,166 সাংবাদিকদের সামনে যাবে। একদম জরুরি ভিত্তিতে। 316 00:23:45,250 --> 00:23:46,458 সচ্ছতা, লুইস। 317 00:23:46,541 --> 00:23:47,875 সচ্ছতা। 318 00:23:48,791 --> 00:23:52,541 বাল আমার সুগার নেমে গেছে। আমার চকলেট কোথায়? 319 00:24:36,833 --> 00:24:37,833 ডারকো। 320 00:24:42,083 --> 00:24:43,083 বেনজামিন। 321 00:24:43,791 --> 00:24:44,875 আসার জন্য ধন্যবাদ। 322 00:24:46,416 --> 00:24:49,958 যদি অগাস্টিন, মস্কো তোমাকে বিশ্বাস করে থাকে... 323 00:24:51,625 --> 00:24:53,041 ...আমাকে বন্ধু ভাবতে পারো। 324 00:24:56,750 --> 00:24:58,833 আমার মেয়ে, ঠিক আছে তো? 325 00:24:59,416 --> 00:25:00,958 ম্যানিলা দারুণ করছে। 326 00:25:02,750 --> 00:25:04,750 - ওরা খননকারী? - সবাই। 327 00:25:05,416 --> 00:25:06,666 এবং বিশ্বস্ত। 328 00:25:07,333 --> 00:25:08,333 অস্টেরিয়ানস। 329 00:25:08,708 --> 00:25:09,750 তবে... 330 00:25:11,083 --> 00:25:12,083 সে... 331 00:25:12,958 --> 00:25:13,958 পোলিস। 332 00:25:14,875 --> 00:25:15,875 ক্যাপ্টেন। 333 00:25:16,125 --> 00:25:17,125 সালাম! 334 00:25:19,291 --> 00:25:20,541 সবাইকে স্বাগতম! 335 00:25:21,916 --> 00:25:22,916 এদিকে আসুন, প্লিজ। 336 00:25:23,458 --> 00:25:25,000 কোথায় যাচ্ছি, প্রফেসর? 337 00:25:25,083 --> 00:25:26,083 ক্লাসে। 338 00:25:26,375 --> 00:25:29,416 আলোচনার বিষয় আগামী ৩০ ঘণ্টায় আমরা কী কী করব। 339 00:25:36,458 --> 00:25:39,458 আমরা এমন কাজ করব, যেটা কমন সেন্সঅলা যে কারো কাছে... 340 00:25:39,541 --> 00:25:41,333 ...পাগলামি বলে মনে হবে। 341 00:25:43,041 --> 00:25:45,208 তাহলে কমন সেন্স ভোলার উপায় কী? 342 00:25:49,583 --> 00:25:51,791 বালের ঘাম! 343 00:25:53,125 --> 00:25:54,925 গরম পানিতে গোসল করতে? 344 00:25:56,666 --> 00:26:00,708 তোমার অনেক ধৈর্য, তাই না? বদ্ধ জায়গাতেও সেক্স পায়। 345 00:26:02,083 --> 00:26:03,083 ঠিক বলেছি না? 346 00:26:08,208 --> 00:26:09,875 জানো আমরা কিন্তু একই রকম? 347 00:26:13,166 --> 00:26:15,500 পার্থক্য হলো আমরা বিপরীত দলে পড়েছি। 348 00:26:19,541 --> 00:26:21,988 আমি তোমাকে ভাল চাকরি দিতে পারি। 349 00:26:26,916 --> 00:26:27,916 আমি বলি কী? 350 00:26:30,083 --> 00:26:33,291 তারচেয়ে বরং আমাকে লাগাতে চাইলে খুশি হতাম। 351 00:26:37,041 --> 00:26:40,791 শত্রু পক্ষে কারো সাথে সেক্স করতে মানা আছে? 352 00:26:42,500 --> 00:26:43,875 সেটা তো বিশ্বাসঘাতকতা নয়, তাই না? 353 00:26:45,541 --> 00:26:47,875 এটা জেনেভা কনভেনশনে যোগ করা দরকার। 354 00:26:48,875 --> 00:26:50,500 অস্ত্র রাখো! 355 00:26:51,583 --> 00:26:52,833 এখন সবাই... 356 00:26:53,875 --> 00:26:54,916 ...লাগাও! 357 00:27:03,333 --> 00:27:04,666 তুমি আসলে কী চাও? 358 00:27:06,541 --> 00:27:08,041 কিছুই না। 359 00:27:10,625 --> 00:27:11,625 তোমাকে দেখলে সেক্স পায়। 360 00:27:51,333 --> 00:27:52,333 শোনো। 361 00:27:54,416 --> 00:27:56,625 আমি অনেক কিছু ভাবলাম, বুঝলে? 362 00:27:57,625 --> 00:28:00,458 জানি না আমার সাথে কী হচ্ছে। 363 00:28:01,458 --> 00:28:04,298 তোমার কী হয়েছে সেটাও জানি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালবাসি। 364 00:28:05,541 --> 00:28:08,666 তবে জেনে রাখো, একসাথে না থাকলেও আমি তোমার পাশে আছি। 365 00:28:09,083 --> 00:28:10,166 এসব কী, ডেনভার? 366 00:28:11,000 --> 00:28:12,083 এসব কী বলছো? 367 00:28:12,166 --> 00:28:13,458 সে নাইরোবিকে মেরেছে। 368 00:28:15,041 --> 00:28:16,250 এখানে যেকোনো কিছু ঘটতে পারে। 369 00:28:16,333 --> 00:28:18,458 যা অসম্ভব ভেবেছিলাম সেটাও হতে পারে। 370 00:28:19,333 --> 00:28:21,833 ইন্দোনেশিয়াতে সব সহজ ছিল কারণ দিন শেষে... 371 00:28:21,916 --> 00:28:24,458 ...শুধু আমার সাথে কথা বলতে পারতে। 372 00:28:24,875 --> 00:28:27,375 কিন্তু এখানে তা নয়, আমি সেটা মেনে নিয়েছি। 373 00:28:28,333 --> 00:28:29,333 আমি তোমাকে ভালবাসি। 374 00:28:30,791 --> 00:28:34,625 তুমি এখানে এসে তুলনা করতে পারছো। আমাকে খারাপ দেখাচ্ছে। বুঝেছি। 375 00:28:34,708 --> 00:28:36,291 কেউ তোমাকে তুলনা করছে না, ডেনভার। 376 00:28:37,333 --> 00:28:40,500 শোনো রিও’র সাথে... এসব কিছুই না। 377 00:28:41,333 --> 00:28:43,708 আমি বলে রাখি তোমার যদি দরকার হয়... 378 00:28:44,166 --> 00:28:46,208 রিও’র সাথে থাকা আরকি... 379 00:28:47,583 --> 00:28:48,625 ... যেতে পারো। 380 00:28:49,125 --> 00:28:50,625 তা আমার দরকার নেই। 381 00:28:53,208 --> 00:28:56,208 আমি আসলে জানি না কী দরকার, ডেনভার। এখন জানি না। 382 00:28:57,916 --> 00:29:00,583 এত হট্টগোলের মধ্যে ভাবতে পারছি না... 383 00:29:00,666 --> 00:29:02,750 ...সিদ্ধান্ত নিতে পারছি না। 384 00:29:02,833 --> 00:29:04,833 কিন্তু আমাদের দেখা তো এভাবেই হয়েছিল। 385 00:29:06,458 --> 00:29:08,041 তখন অনেক সিদ্ধান্ত নিয়েছিলাম। 386 00:29:09,375 --> 00:29:10,375 আমরা। 387 00:29:34,833 --> 00:29:36,166 আরটুরো, কী করেছো তুমি? 388 00:29:36,791 --> 00:29:37,791 হুম? 389 00:29:39,708 --> 00:29:41,708 যখন ঘুমাচ্ছিলাম আমার সাথে কী করেছো? 390 00:29:42,541 --> 00:29:44,666 বুঝতে পারছি না তুমি কী বলছো। 391 00:29:45,083 --> 00:29:46,333 তুমি সুযোগ নিয়েছিলে। 392 00:29:46,416 --> 00:29:49,125 জানি না তুমি কী বলছো, কিন্তু এখন এসবের সময় নয়। 393 00:29:49,208 --> 00:29:50,208 আমাকে ওষুধ দিয়েছিলে। 394 00:29:50,875 --> 00:29:52,833 ওষুধ খাইয়েছিলে। জোর করে। 395 00:29:52,916 --> 00:29:55,541 কড়া ডোজ দিয়েছিলে, ফলে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। 396 00:29:55,625 --> 00:29:58,291 জ্ঞান হারানোর আগে তোমাকে ঘনিষ্ঠ হতে দেখেছিলাম। 397 00:29:58,375 --> 00:30:00,875 তুমি আমার গলায় আর বুকে হাত দিচ্ছিলে। 398 00:30:00,958 --> 00:30:02,041 পুরো সজাগ ছিলাম না, 399 00:30:02,125 --> 00:30:05,583 কিন্তু টের পাচ্ছিলাম তুমি আমার চেইন খুলছো, স্পর্শ করছো। 400 00:30:06,000 --> 00:30:08,000 আমার প্যান্টি তুলেছিলে, আরটুরো। 401 00:30:08,083 --> 00:30:10,458 মাঝে জেগে উঠি, আবার জ্ঞান হারাই। 402 00:30:12,000 --> 00:30:15,208 আমি ঝলক দেখতে পেয়েছি। উঠে দেখি, ব্রা ছেঁড়া। 403 00:30:15,291 --> 00:30:16,333 অ্যামান্ডা! 404 00:30:17,875 --> 00:30:20,125 তুমি আসলে এখানে অনেক নার্ভাস। 405 00:30:20,208 --> 00:30:21,833 - এটা স্বাভাবিক... - না। 406 00:30:21,916 --> 00:30:23,958 - কারণ পরিবেশটাই এমন, ঠিক? - না। 407 00:30:24,041 --> 00:30:25,916 তুমি দ্বিধায় ভুগছো। কিছু ঝলক দেখেছো। 408 00:30:26,000 --> 00:30:29,500 ভাবছো সেগুলোই বাস্তব। কিন্তু আসলে তা ঘটেনি। 409 00:30:29,916 --> 00:30:31,750 কিংবা হয়তো...হয়তো... 410 00:30:31,833 --> 00:30:33,666 তুমি আমাকে নিয়ে সেক্সি স্বপ্ন দেখেছো। 411 00:30:33,750 --> 00:30:34,583 স্বপ্নদোষ। 412 00:30:34,666 --> 00:30:37,958 স্বাভাবিক ঘটনা। তাতে আমার আপত্তি নেই, কিন্তু... 413 00:30:38,041 --> 00:30:40,291 ...আমি যা করিনি সেটার অভিযোগ করো না। 414 00:30:41,583 --> 00:30:43,041 আমাকে ধর্ষণ করেছো, আরটুরো। 415 00:30:43,791 --> 00:30:45,791 আমাকে অজ্ঞান করে, ধর্ষণ করেছো। 416 00:30:45,875 --> 00:30:47,000 শোনো। 417 00:30:48,500 --> 00:30:49,666 ফালতু মহিলা। 418 00:30:50,083 --> 00:30:51,250 তোমাকে ধর্ষণ করিনি। 419 00:30:51,833 --> 00:30:53,583 কোনো সুযোগও নিইনি। 420 00:30:54,250 --> 00:30:57,541 তুমি কিন্তু খুব গুরুতর অভিযোগ করছো। 421 00:30:57,625 --> 00:30:59,000 যেটা আমি অপছন্দ করি। 422 00:30:59,083 --> 00:31:00,333 নিজেই ঘৃণা করি। 423 00:31:00,416 --> 00:31:03,458 সবাই জানে আমি নারী অধিকার নিয়ে কতটা সোচ্চার। 424 00:31:03,541 --> 00:31:05,541 তাদের সম্মান দিতে লড়ি। 425 00:31:05,625 --> 00:31:07,666 তাই আমি এসব বলতে দেব না। 426 00:31:11,041 --> 00:31:12,166 কিচ্ছু হয়নি। 427 00:31:12,583 --> 00:31:14,875 তুমি আতঙ্কিত। প্রচণ্ড ভয় পেয়েছিলে। 428 00:31:15,291 --> 00:31:17,083 মিলে যাচ্ছে, তাই না? 429 00:31:19,958 --> 00:31:21,833 কী বলে শুনেছেন? 430 00:31:21,916 --> 00:31:23,041 ভাবা যায় এসব? 431 00:31:31,958 --> 00:31:33,000 বোগোতা কাজ করছে। 432 00:31:44,583 --> 00:31:46,250 তোমার সময় শেষ। 433 00:31:47,708 --> 00:31:49,583 ঘাড়ে টুকরো ঢুকে আছে। 434 00:31:50,041 --> 00:31:51,791 নার্ভের নেটওয়ার্কে। 435 00:31:52,791 --> 00:31:55,125 এটা হাতের অনেক পেশী নিয়ন্ত্রণ করে। 436 00:31:55,583 --> 00:31:56,708 যেমন : আঙুল... 437 00:31:57,875 --> 00:31:58,875 ...কাধ। 438 00:31:59,250 --> 00:32:01,541 - তুমি অনেক কিছু জানো, হুম? - হুম। 439 00:32:02,125 --> 00:32:04,583 প্রফেসরের কাছ থেকে শিখেছি। 440 00:32:05,166 --> 00:32:06,708 - তাই নাকি? - হুম। 441 00:32:08,916 --> 00:32:10,125 শ্বাস নিতে কষ্ট হচ্ছে? 442 00:32:11,166 --> 00:32:12,166 স্বাভাবিক। 443 00:32:13,541 --> 00:32:14,625 ডায়াফ্রেমের সমস্যা। 444 00:32:16,833 --> 00:32:17,875 দুঃখজনক। 445 00:32:18,791 --> 00:32:20,833 তোমাকে ছেড়ে দিতে বলছো? 446 00:32:23,458 --> 00:32:24,916 আমাকে না ছাড়লে, তুমি মরবে। 447 00:32:27,583 --> 00:32:28,875 যদি আমাকে ছাড়ো... 448 00:32:31,708 --> 00:32:32,708 ...সাহায্য করব। 449 00:32:34,000 --> 00:32:37,208 হাত খুলে দেব যেন টুকরোগুলো বের করতে পারো। 450 00:32:41,083 --> 00:32:42,500 কিন্তু তোমার... 451 00:32:44,708 --> 00:32:46,166 ...গলা বাঁধা থাকবে। 452 00:32:47,708 --> 00:32:49,250 তোমাকে পিঠ দেব। 453 00:32:50,750 --> 00:32:53,333 কিন্তু চালাকির চেষ্টা করলেই... 454 00:32:53,666 --> 00:32:57,500 ... তোমার মাথার সব ঘিলু বের করে দেব! 455 00:33:00,500 --> 00:33:03,250 স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যা ৭:৪৫ 456 00:33:04,875 --> 00:33:06,125 শুভ সন্ধ্যা। 457 00:33:06,208 --> 00:33:07,750 আমি লুইস প্রিয়েটো। 458 00:33:08,375 --> 00:33:11,458 আমি জাতীয় গোয়েন্দা সংস্থার কর্নেল। 459 00:33:12,000 --> 00:33:15,291 স্বরাষ্ট্র মন্ত্রীর অনুরোধে আপনাদের সামনে এসে... 460 00:33:15,375 --> 00:33:17,791 ...জানাচ্ছি যে, যাবতীয় অভিযোগ মিথ্যা... 461 00:33:17,875 --> 00:33:20,541 ...আনিবাল করটেজকে নির্যাতন করা হয়নি। 462 00:33:21,541 --> 00:33:25,125 এই ব্যাপারে আপনাদের সন্দেহ থাকলে দূর করে দেব। 463 00:33:27,125 --> 00:33:29,666 আগাটা হিমেনিজ কীভাবে মারা গেল? ওরফে নাইরোবি। 464 00:33:29,750 --> 00:33:32,375 আমরা এখনো তথ্য যোগাড় করছি। 465 00:33:32,458 --> 00:33:35,708 তবে সে যুদ্ধের ভেতরে মারা গেছে... 466 00:33:35,791 --> 00:33:37,591 ...ব্যাংকের নিরাপত্তা প্রধানের হাতে। 467 00:33:37,625 --> 00:33:38,875 যে কোনোভাবে ছাড়া পেয়েছে। 468 00:33:40,375 --> 00:33:42,375 করটেজকে অবৈধভাবে পানামায় নেওয়া হয়েছিল? 469 00:33:42,458 --> 00:33:44,958 আইনের আওতায় গ্রেফতার করা হয়েছিল... 470 00:33:45,041 --> 00:33:47,291 ... গ্রেফতারের জন্য আন্তর্জাতিক পরোয়ানা ছিল... 471 00:33:47,375 --> 00:33:49,791 ...যা ইউরোপোল দিয়েছিল। 472 00:33:49,875 --> 00:33:53,583 করটেজ বলছেন, তাকে ৪৫ সে.মি. জেলে রাখা হয়েছিল। 473 00:33:53,666 --> 00:33:54,750 এটা কি সত্যি? 474 00:33:54,833 --> 00:33:59,305 পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ এধরনের কিছুর অনুমতি দেবে না। 475 00:34:00,875 --> 00:34:03,125 তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। 476 00:34:03,208 --> 00:34:04,958 এটাও কি অস্বীকার করবেন? 477 00:34:05,041 --> 00:34:06,708 তাকে কি নিজের গায়ে পায়খানা করতে হয়েছিল? 478 00:34:06,791 --> 00:34:12,750 তাকে প্রচণ্ড ঠাণ্ডা পানিতে গোসল করানো হয়েছিল? 479 00:34:12,833 --> 00:34:14,125 ...ঠাণ্ডা পানিতে 480 00:34:14,208 --> 00:34:17,458 তার যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং হাস্যকর। 481 00:34:18,333 --> 00:34:21,250 প্রফেসর যা আশা করেছিলেন প্রিয়েটো তা-ই করেছিল। 482 00:34:21,333 --> 00:34:24,458 সে লাগাতার মিথ্যে বলছিল। 483 00:34:24,875 --> 00:34:27,166 প্রফেসর যা ভাবেননি সে তাও করেছিল। 484 00:34:27,250 --> 00:34:28,708 তারা সফলতার সাথে... 485 00:34:28,791 --> 00:34:31,166 ব্যঙ্গ করেছিল, দম্ভ দেখিয়েছিল। 486 00:34:31,583 --> 00:34:33,333 তারা আত্মবিশ্বাসী হবে। 487 00:34:33,416 --> 00:34:35,166 একদম অতিরিক্ত আত্মবিশ্বাসী হবে। 488 00:34:35,250 --> 00:34:38,041 কারণ তারা ভাববে ওগুলো বলে পার পাওয়া যাবে। 489 00:34:38,541 --> 00:34:41,375 কিন্তু সেটাই তাদেরকে ডোবাবে... 490 00:34:41,458 --> 00:34:42,958 ...নিজেদের মিথ্যের চোরাবালিতে। 491 00:34:43,541 --> 00:34:47,625 কেউ আশা করবে না জাতীয় গোয়েন্দা সংস্থা... 492 00:34:49,416 --> 00:34:51,083 ...আমাদের চেয়েও কম বুদ্ধিমান। 493 00:34:53,916 --> 00:34:55,250 কিন্তু আমরা সবাইকে সেটা দেখাবো। 494 00:34:56,958 --> 00:34:58,700 আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না... 495 00:35:02,708 --> 00:35:04,125 ...কারণ আমরা এগিয়েই আছি। 496 00:35:20,250 --> 00:35:23,125 আমরা আবার পুরানো অভিযোগ করছি : 497 00:35:23,208 --> 00:35:25,041 পুলিশ খারাপ। 498 00:35:25,125 --> 00:35:27,500 ভিত্তিহীন অভিযোগ। একদম গ্রহণযোগ্য নয়। 499 00:35:33,000 --> 00:35:34,000 এবার বলো। 500 00:35:37,416 --> 00:35:41,291 আমরা আনিবাল করটেজকে প্রায় ২ মাস নির্যাতন করেছি। 501 00:35:41,916 --> 00:35:44,833 আমাদেরকে এজন্য ২ লাখ ইউরো দিয়েছিলেন... 502 00:35:45,333 --> 00:35:47,791 ... স্পেনের গোয়েন্দা অফিসার কর্নেল প্রিয়েটো। 503 00:35:48,208 --> 00:35:49,875 আর এটা ছিল তৃতীয় মিসাইল। 504 00:35:50,750 --> 00:35:52,875 কর্নেল প্রিয়েটো, শুনুন, কর্নেল প্রিয়েটো। 505 00:35:52,958 --> 00:35:55,583 আমরা এখন... ভিডিও প্রমাণ পাচ্ছি। 506 00:35:55,666 --> 00:35:57,875 যা আপনার বক্তব্যের সাথে যায় না। 507 00:35:57,958 --> 00:36:00,625 আপনি তুর্কি নাগরিক ওসমানকে চেনেন? 508 00:36:01,416 --> 00:36:03,166 না, চিনি না। 509 00:36:03,250 --> 00:36:05,000 এই ই-মেইলটা... 510 00:36:05,083 --> 00:36:07,583 আপনার অ্যাকাউন্ট থেকে ওসমানকে পাঠানো হয়েছিল। 511 00:36:07,666 --> 00:36:09,500 তাকে নির্দেশ দিয়েছিলেন। পড়ে শোনাচ্ছি... 512 00:36:09,583 --> 00:36:12,958 “তথ্য বের করার জন্য যা খুশি করতে পারো।” 513 00:36:13,041 --> 00:36:14,041 এটা আপনার লেখা নয়? 514 00:36:14,083 --> 00:36:16,208 দুঃখিত। কী বলছেন, বুঝতে পারছি না। 515 00:36:18,083 --> 00:36:20,500 হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। 516 00:36:21,375 --> 00:36:24,750 এখানেই আমরা আনিবাল করটেজকে জীবন্ত কবর দিয়েছিলাম। 517 00:36:25,166 --> 00:36:26,458 এটা কাঠের কফিন। 518 00:36:26,875 --> 00:36:29,000 এখানে তাকে ২/৩ ঘণ্টা রাখা হয়েছিল। 519 00:36:29,416 --> 00:36:31,125 এটা তার নিজ হাতে খোঁড়া। 520 00:36:32,041 --> 00:36:34,833 এটাও অস্বীকার করবেন? 521 00:36:34,916 --> 00:36:40,041 নাকি দাবী করবেন এটা জায়গার ব্যাপারে আপনার পাঠানো... 522 00:36:40,125 --> 00:36:43,333 ...সব ই-মেইল সাজানো ছিল? 523 00:36:43,416 --> 00:36:44,958 অবশ্যই সাজানো। 524 00:36:48,916 --> 00:36:50,416 আমার আর কিছু বলার নেই। 525 00:36:55,625 --> 00:36:58,875 টামায়ো হবে কোর্টে থাকা একাকী টেনিস খেলোয়ার... 526 00:36:58,958 --> 00:37:01,541 ... সে সব বল ফেরানোর চেষ্টা করবে... 527 00:37:01,625 --> 00:37:03,791 ... যেগুলো ওর দিকে ছুটে আসছে। 528 00:37:09,125 --> 00:37:10,416 আমাকে কফিনে রেখেছিল 529 00:37:11,291 --> 00:37:13,250 ২ লাখ ইউরো দিয়েছিল। 530 00:37:13,333 --> 00:37:15,250 সে এত মনোযোগ দিয়ে... 531 00:37:15,333 --> 00:37:21,083 ...বল ফেরানোতে ব্যস্ত থাকবে যে, তার কাছে ডাকাতি নিয়ে ভাবার মতো সময় ও শক্তি থাকবে না। 532 00:37:21,500 --> 00:37:24,125 কারণ তার পুরো দুনিয়া ধ্বসে পড়বে। 533 00:37:24,208 --> 00:37:26,458 কর্নেল, আমরা হামলার জন্য তৈরি। 534 00:37:26,541 --> 00:37:28,684 - কিছুই করতে হবে না। - শুনুন... 535 00:37:28,708 --> 00:37:30,166 দেখতে পাচ্ছো না এসব? 536 00:37:30,250 --> 00:37:33,375 বুঝতে পারছো না দুনিয়ার সামনে আমাদেরকে ন্যাংটো করা হচ্ছে? 537 00:37:33,458 --> 00:37:37,000 এখন ভুলে একজন সাধারণ মানুষ মরলেও আর কোনো রক্ষা নেই! 538 00:37:37,083 --> 00:37:40,017 - কর্নেল, আমাদের সুযোগ আছে... - আমাদের বাল আছে! 539 00:37:40,041 --> 00:37:43,416 এপর্যন্ত ৪ বার ঢোকার চেষ্টা করেছো কিন্তু? ৪ বার! 540 00:37:43,500 --> 00:37:45,958 ভেতরে ফ্রি খেতে দিচ্ছে নাকি? 541 00:37:46,041 --> 00:37:49,333 আগুন দমানোর সময় যদি সেটা আরো বেড়ে যায়... 542 00:37:49,416 --> 00:37:51,666 ...তাহলে একটাই ভাবনা কাজ করে। 543 00:37:51,750 --> 00:37:53,500 - নিভিয়ে ফেলা। - নিভিয়ে ফেলা। 544 00:37:54,250 --> 00:37:56,416 নিভিয়ে ফেলবে। স্পেনের জন্য নয়। 545 00:37:56,500 --> 00:37:59,750 গোয়েন্দা সংস্থার সম্মানের জন্যও নয়। 546 00:38:00,958 --> 00:38:02,291 নিজের মুক্তির জন্য। 547 00:38:02,916 --> 00:38:04,500 ওকে, শোনো সবাই। 548 00:38:04,958 --> 00:38:07,791 অ্যালিসিয়া ছাড়া সবাই একটু বাইরে যাও। 549 00:38:07,875 --> 00:38:09,666 শ্বাস নাও, কফি খাও। 550 00:38:09,750 --> 00:38:11,916 ৫ মিনিট পর, আবার কাজ শুরু হবে। 551 00:38:17,541 --> 00:38:19,416 ওহ, অ্যালিসিয়া। 552 00:38:20,375 --> 00:38:22,541 আমরা সব অস্বীকার করার চেষ্টা করলাম... 553 00:38:24,000 --> 00:38:28,625 কিন্তু মাদারচোত প্রফেসর প্রমাণ নিয়ে এটার অপেক্ষায় ছিল... 554 00:38:31,041 --> 00:38:33,791 এখন স্বীকার করা ছাড়া উপায় নেই। 555 00:38:35,000 --> 00:38:36,625 সেটা কে করবে? 556 00:38:37,250 --> 00:38:38,750 CNI এর হয়ে, প্রিয়েটো। 557 00:38:42,958 --> 00:38:44,250 পুলিশের হয়ে, তুমি। 558 00:38:46,625 --> 00:38:50,791 তুমি ঢাল হিসেবে সামনে যাবে যেন পুরো প্রতিষ্ঠান বেঁচে যায়। 559 00:38:56,416 --> 00:38:57,708 আমি কী করব? কী বলব? 560 00:38:58,708 --> 00:39:01,083 আমি বলব, সব আমি নিজেই করেছি? 561 00:39:01,541 --> 00:39:02,541 সব করেছি... 562 00:39:03,125 --> 00:39:05,041 ...ব্যক্তিগত চেষ্টায়? 563 00:39:05,916 --> 00:39:08,916 হয়তো ওরা আমাকে মেডেল দেবে, না? 564 00:39:09,541 --> 00:39:12,708 ওরা প্রিয়েটোর ই-মেইল ছেড়েছে। হয়তো তোমারগুলোও আছে। 565 00:39:13,791 --> 00:39:16,166 তুমি স্বীকার করে, কেসটা ছেড়ে দাও। 566 00:39:17,291 --> 00:39:18,750 আর... 567 00:39:18,833 --> 00:39:21,541 অবৈধ কাজগুলোর দায় স্বীকার করো। 568 00:39:21,625 --> 00:39:23,000 এভাবে ডোবাচ্ছো যখন... 569 00:39:23,083 --> 00:39:29,041 আরো কিছু যোগ করে দাও। বলো, আমি সোনালী ব্যাংক হ্যাক করেছি। 570 00:39:29,583 --> 00:39:30,833 সাগর-রুনিকে মেরেছি। 571 00:39:31,708 --> 00:39:33,958 সব কিছু যোগ করে দাও, নাকি? 572 00:39:34,041 --> 00:39:36,791 পরিস্থিতি অনেক খারাপ হতে পারে। 573 00:39:37,375 --> 00:39:40,458 কিন্তু তুমি যদি সাহায্য করো, আমরা তোমাকে ভুলবো না। 574 00:39:41,208 --> 00:39:43,708 আমি CNI-কে বলে প্রমাণ মুছে দেব। 575 00:39:43,791 --> 00:39:46,666 উকিল, বিচারক সব আমাদের পক্ষে। 576 00:39:47,208 --> 00:39:49,458 তোমার পরিচিত বিচারককে কেস দেওয়া হবে। 577 00:39:49,875 --> 00:39:52,750 যে আমাদের লোক। যার সাহস আছে। 578 00:39:52,833 --> 00:39:54,313 অবশ্য, চাকরিটা ফিরে পাবে না। 579 00:39:54,375 --> 00:39:58,186 তবে চিন্তার কিছু নেই। তোমার কোনো আর্থিক কষ্ট থাকবে না। 580 00:40:02,625 --> 00:40:05,458 কথা দিচ্ছি, জেলেও যেতে হবে না। 581 00:40:05,541 --> 00:40:06,791 সব ভূয়া কথা। 582 00:40:13,708 --> 00:40:15,125 বেশ... 583 00:40:17,583 --> 00:40:19,500 আর কোনো উপায়ও নেই মনে হচ্ছে। 584 00:40:21,583 --> 00:40:22,583 ঠিক? 585 00:40:23,916 --> 00:40:24,916 অ্যালিসিয়া... 586 00:40:25,958 --> 00:40:26,958 ...শক্ত হও। 587 00:40:28,208 --> 00:40:29,416 আমরা তোমার পাশে আছি। 588 00:40:42,208 --> 00:40:43,583 সিয়েরা... 589 00:40:43,666 --> 00:40:45,166 ...আর কর্নেল প্রিয়েটো। 590 00:40:47,625 --> 00:40:50,083 প্রথমে তারা বাতিল হয়ে যাবে। 591 00:40:51,083 --> 00:40:52,083 কেন? 592 00:40:53,041 --> 00:40:55,208 কারণ এভাবেই তাবুটাকে পঙ্গু করে দেব। 593 00:40:55,291 --> 00:40:58,416 তারপর ব্যাংকের ভেতরে থাকা আমাদের লোকদেরকে বাঁচাতে পারব। 594 00:40:58,916 --> 00:41:01,333 টামায়ো নিয়ন্ত্রণ রাখতে পারবে না। 595 00:41:01,750 --> 00:41:04,333 ব্যাংকের ভেতরে সবাই নিরাপদ হয়ে গেলে, 596 00:41:04,416 --> 00:41:06,791 - আমরা কী করব, বেনজামিন? - অ্যাঁ? হয়তো... 597 00:41:07,750 --> 00:41:08,750 তুমিই বলো। 598 00:41:09,291 --> 00:41:13,041 আমরা আরেকজন সদস্যকে উদ্ধার করব। 599 00:41:14,833 --> 00:41:16,541 যাকে উদ্ধার করব... 600 00:41:17,083 --> 00:41:20,750 ...তাকে ২৬ জন পুলিশ পাহারা দেবে। 601 00:41:20,833 --> 00:41:25,333 - সেটা অসম্ভব, প্রফেসর। - প্রায় অসম্ভব। 602 00:41:25,416 --> 00:41:28,500 কিন্তু একটা সম্ভাবনা আছে... 603 00:41:29,041 --> 00:41:30,750 যদি আমরা এই প্রশ্নের উত্তর জানি : 604 00:41:31,833 --> 00:41:35,666 তারা তাকে কোথায় এবং কখন নিয়ে যাবে? 605 00:41:36,416 --> 00:41:38,750 আর আমরা উত্তরটা জানি... 606 00:41:40,583 --> 00:41:43,125 কারণ কাজটা আমিই করব। 607 00:42:34,291 --> 00:42:35,875 ঘাড়ে আর একটা বাকি। 608 00:42:38,000 --> 00:42:39,041 কী অবস্থা? 609 00:42:40,666 --> 00:42:41,750 ভাল না। 610 00:42:43,916 --> 00:42:46,083 জোরে টান দিলে, তুমি অবশ হয়ে যাবে। 611 00:42:46,750 --> 00:42:49,375 বের করো, বের করো। চিন্তা নেই। 612 00:42:59,000 --> 00:43:00,916 মাথা আরেকটু নিচু করো। 613 00:43:04,666 --> 00:43:05,750 ক্যামেরা। 614 00:43:26,916 --> 00:43:29,083 ওরে চোদন! গান্দিয়া মরে গেছে! 615 00:43:29,166 --> 00:43:31,916 বোগোতা, টোকিয়ো গান্দিয়াকে মেরে ফেলেছে! দরজা ভেঙ্গে ফেলো! 616 00:43:32,458 --> 00:43:33,458 সর্বনাশ! 617 00:43:35,583 --> 00:43:37,458 এবার ৪র্থ মিসাইল। 618 00:43:49,166 --> 00:43:52,125 আমাদের সহকর্মী, লিসবন, তাকে অবৈধভাবে ধরা হয়েছে। 619 00:43:52,500 --> 00:43:55,083 তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে... 620 00:43:55,166 --> 00:43:58,833 ...ব্যাংকের সামনে থাকা তাবুতে, কোনো আইনি অনুমতি ছাড়া। 621 00:43:59,750 --> 00:44:01,125 আত্মপক্ষের সুযোগও দেয়নি। 622 00:44:01,208 --> 00:44:02,291 এসব কী? 623 00:44:02,375 --> 00:44:04,666 তারা ওর মিথ্যে মৃত্যুও সাজিয়েছিল 624 00:44:05,500 --> 00:44:06,583 প্রমাণ হিসেবে... 625 00:44:07,500 --> 00:44:09,666 ...এই রেকর্ডিং শুনুন। 626 00:44:09,750 --> 00:44:12,000 - সুয়ারেজ - অস্ত্র নামাও। 627 00:44:12,083 --> 00:44:14,283 - প্রফেসর কোথায়? - রাকেল, 628 00:44:14,333 --> 00:44:17,541 তাদেরকে বলো, আত্মসমর্পণ করছি। সময় কাটাও, আমি আসছি। রাকেল, বলো। 629 00:44:17,625 --> 00:44:20,351 - প্রফেসর কোথায়? - জানি না সে কোথায়। 630 00:44:20,375 --> 00:44:22,333 বলো আমি প্রায় চলে এসেছি, রাকেল! 631 00:44:22,416 --> 00:44:24,708 - প্রফেসর কোথায়? - জানি না! 632 00:44:24,791 --> 00:44:26,166 বের হও, রাকেল। 633 00:44:26,250 --> 00:44:28,666 বের হও ওখান থেকে! বের হও! বের হও! 634 00:44:28,750 --> 00:44:30,583 জানি না প্রফেসর কোথায়। 635 00:44:31,000 --> 00:44:32,375 এটা জবাব নয়। 636 00:44:32,458 --> 00:44:34,375 প্রায় এসে গেছি! বের হও! 637 00:44:34,458 --> 00:44:37,958 জাস্ট বের হও! 638 00:44:39,500 --> 00:44:41,541 আত্মরক্ষার জন্য মেরেছো। বুঝেছো? 639 00:44:41,625 --> 00:44:44,000 বুঝেছো, সোলনা? সে আগে গুলি করেছে। 640 00:44:44,083 --> 00:44:47,583 পিস্তল থেকে আঙুলের ছাপ মুছে তার হাতে দাও। 641 00:44:50,000 --> 00:44:55,125 তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করার জন্য আমি একটি স্বাধীন তদন্তের অনুরোধ করছি। 642 00:45:08,000 --> 00:45:11,000 বন্দী থেকেও ওকে শুইয়ে দিয়েছো! দারুণ! 643 00:45:11,083 --> 00:45:13,625 - দেখো পালস আছে কিনা। - হ্যাঁ, আমার আছে। 644 00:45:14,125 --> 00:45:16,250 দুঃখিত, গান্দিয়ার কথা বলেছো। 645 00:45:17,291 --> 00:45:19,666 দেখো, বেচারা পড়ে রয়েছে। 646 00:45:21,750 --> 00:45:23,750 - বেঁচে আছে। - বেশ। 647 00:45:23,833 --> 00:45:25,208 আমাকে কেউ খুলে দেবে না নাকি? 648 00:45:29,875 --> 00:45:30,875 ঠিক আছো তো? 649 00:45:56,625 --> 00:45:57,875 নাইরোবির কী খবর? 650 00:46:34,208 --> 00:46:38,125 শেষ মিসাইলটা এলো সরকারি গাড়িতে চড়ে। 651 00:46:38,541 --> 00:46:41,208 পরনে ব্যাজ, সাথে কোর্ট অর্ডার 652 00:46:41,708 --> 00:46:43,250 সবার দৃষ্টি আকর্ষণ করছি। 653 00:46:44,250 --> 00:46:45,625 যা করছেন, থামান। 654 00:46:49,541 --> 00:46:52,583 - আমি কর্নেল টামায়ো। আমি দায়িত্বে আছি। - সে যা-ই হোক, কর্নেল। 655 00:46:52,666 --> 00:46:54,125 আমরা ডিবি পুলিশ। 656 00:46:54,208 --> 00:46:55,833 কী হচ্ছে এখানে? 657 00:46:55,916 --> 00:46:57,791 এখানে বন্দী রাকেল মুরিলো কোথায়? 658 00:47:12,958 --> 00:47:14,291 রাকেল মুরিলো... 659 00:47:14,375 --> 00:47:17,708 ...আপনাকে অস্ত্রধারী দলের সাথে থাকায় গ্রেফতার করা হলো... 660 00:47:17,791 --> 00:47:21,541 ...অপহরণ, সরকারি লোককে হামলা সহ আরো অভিযোগ আছে। 661 00:47:22,416 --> 00:47:24,250 তবে আপনি চাইলে চুপ থাকতে পারবেন। 662 00:47:24,791 --> 00:47:27,916 আইনি সহায়তার জন্য উকিল নিতে পারবেন। 663 00:47:28,416 --> 00:47:31,916 প্রয়োজনে চিকিৎসা নিতে পারবেন। 664 00:47:32,000 --> 00:47:33,625 তাছাড়া আপনি চাইলে... 665 00:47:38,000 --> 00:47:54,625 ::: বাংলা সাবটাইটেল ::: সাঈম শামস্ 666 00:50:11,000 --> 00:52:05,000 সাবটাইটেলটি ভাল লেগে থাকলে যেকোনো পরিমাণ অর্থ Bkash করে অনুবাদককে সাপোর্ট করতে পারেন। Bkash Personal: 01746570356