1
00:00:05,800 --> 00:00:08,160
আদি যুগে তিন মহান আসুর তাদের তপস্যা
2
00:00:08,280 --> 00:00:11,240
এবং জ্ঞানের উপর ভিত্তি করে তিনটি শহর গড়ে তুলেছিলন।
3
00:00:11,400 --> 00:00:13,320
যেগুলো এককভাবে ধ্বংস করা সম্ভব ছিল না।
4
00:00:13,760 --> 00:00:15,680
তাদের এই সৃষ্টকর্ম দেখে ঈর্ষান্বিত দেবতারা
5
00:00:16,120 --> 00:00:17,320
বিষ্ণুর কাছে গেলেন।
6
00:00:17,680 --> 00:00:20,160
কিন্তু আসুরেরা যতক্ষণ পর্যন্ত ধর্মীয় রীতিনীতি মেনে চলছিল,
7
00:00:20,520 --> 00:00:22,440
তাদের পরাজিত করা অসম্ভব ছিল।
8
00:00:23,000 --> 00:00:25,360
বিষ্ণু তাদের ছলনার মাধ্যমে পাপকাজ করতে বাধ্য করান।
9
00:00:25,640 --> 00:00:28,840
এবং শিব তিনটি শহরকে এক তীরেই ধ্বংস করে দেন।
10
00:00:29,200 --> 00:00:31,120
আসুরদের মৃত্যুর পূর্বের যন্ত্রনা দেখে,
11
00:00:31,200 --> 00:00:33,280
শিব তার নিজের ভুল বুঝতে পারেন।
12
00:00:33,720 --> 00:00:36,320
তার চোখের অশ্রু বীজে রুপান্তরিত হয়।
13
00:00:36,840 --> 00:00:38,720
যা রুদ্রাক্ষ নামে পরিচিত।
14
00:00:39,360 --> 00:00:41,240
আপনার মতে এটা কী ধরণের কাহিনী?
15
00:00:43,080 --> 00:00:45,520
ন্যায়ের,সাহসিকতার
16
00:00:46,400 --> 00:00:47,680
আনুশোচনার
17
00:00:48,840 --> 00:00:50,200
নাকি বিশ্বাসঘাতকতার।
18
00:00:51,840 --> 00:00:53,480
আমরা কি বিক্রম বেতাল খেলছি?
19
00:00:53,800 --> 00:00:56,640
আপনি বিক্রম কি না সেটা আপনার উত্তরের উপর নির্ভর করবে।
20
00:00:57,440 --> 00:00:59,120
এটা আমার জন্যে কাহিনী মাত্র।
21
00:01:00,080 --> 00:01:02,080
এই কাহিনীতে কেউ ঈশ্বরের মহত্ত্ব দেখবে,
22
00:01:02,720 --> 00:01:04,280
আর কেউ আসুরদের কষ্ট অনুভব করবে।
23
00:01:05,160 --> 00:01:06,960
আপনি তো বিক্রম নন।
24
00:01:09,040 --> 00:01:10,760
তুমি বেতাল কি না,সেটা আমি জানিনা।
25
00:01:11,200 --> 00:01:12,920
কিন্তু তুমি খুব সুন্দর গল্প বলতে পারো।
26
00:01:13,280 --> 00:01:14,640
আমি বেতাল নই।
27
00:01:16,120 --> 00:01:18,200
কারণ তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
28
00:01:22,440 --> 00:01:24,320
দেখো,আমি তোমার অনূভুতি বুঝতে পারছি।
29
00:01:25,480 --> 00:01:27,400
এই সমাজব্যবস্থাই তোমাকে এই অবস্থায় এনেছে আর সেজন্য
30
00:01:28,600 --> 00:01:29,880
আমি খুবই দুঃখিত।
31
00:01:30,000 --> 00:01:31,760
এসব ধনঞ্জয় রাজপুতের ভুল।
32
00:01:32,520 --> 00:01:34,040
আপনি কেন ক্ষমা চাইছেন?
33
00:01:35,200 --> 00:01:36,960
আমি তার পূজো সম্পন্ন করে দিয়েছিলাম
34
00:01:37,040 --> 00:01:39,440
আর দক্ষিণাস্বরুপ উনি আমাকে এখানে পাঠিয়েছেন।
35
00:01:40,200 --> 00:01:42,320
তুমি যদি নিজের ভুল স্বীকার করে নাও,
36
00:01:42,520 --> 00:01:44,040
আমি এখনও তোমাকে শিশু শোধনাগারে
37
00:01:44,120 --> 00:01:45,640
পাঠানোর ব্যবস্থা করতে পারি।
38
00:01:45,720 --> 00:01:47,200
ক্ষমা চাওয়ার মাধ্যমে
39
00:01:47,880 --> 00:01:49,600
আমি নিজেকে অসম্মানিত করতে চাইনা।
40
00:01:49,720 --> 00:01:51,400
এখন তোমার কতইবা বয়স হয়েছে।
41
00:01:51,840 --> 00:01:53,600
নিজের জীবনটা ধ্বংস করো না।
42
00:01:53,840 --> 00:01:55,520
এটাকে জীবন ধ্বংস করা নয়,
43
00:01:55,760 --> 00:01:58,360
জীবনকে আকার দেয়া,নিজেকে স্বীকার করে নেয়া বলে।
44
00:02:00,640 --> 00:02:01,800
শুভ
45
00:02:02,160 --> 00:02:03,560
তুমি এখনও অনেক ছোট।
46
00:02:03,720 --> 00:02:05,120
বড় হলে বুঝতে পারবে।
47
00:02:06,640 --> 00:02:08,000
নিখিল নায়ের
48
00:02:09,760 --> 00:02:11,000
আপনি লোকটা বেশ ভালো।
49
00:02:11,720 --> 00:02:13,760
আপনি আমার প্রশ্নের উত্তর দেননি এখনও।
50
00:02:14,240 --> 00:02:16,520
কাহিনীর উপজীব্য বিষয় এর বর্ণনার উপর নির্ভর করে।
51
00:02:16,640 --> 00:02:19,120
না।তা সত্য নয়।
52
00:02:19,640 --> 00:02:21,560
আপনি জানেন কেন এটা ন্যায়ের কাহিনী নয়?
53
00:02:23,080 --> 00:02:25,280
কেননা ন্যায়বিচার পীড়িতদেরই প্রাপ্য।
54
00:02:26,400 --> 00:02:27,760
এটা সাহসিকতার কাহিনী হতো
55
00:02:28,080 --> 00:02:29,640
যদি কোনো ছলনা ছাড়াই লড়াই হতো।
56
00:02:30,200 --> 00:02:31,600
আর অনুশোচনার কাহিনী হতো
57
00:02:31,880 --> 00:02:33,160
যদি অশ্রুর পরিবর্তে
58
00:02:34,360 --> 00:02:35,520
সান্ত্বনা পাওয়া যেত।
59
00:02:35,800 --> 00:02:37,080
তাহলে কাহিনীটা কীসের?
60
00:02:37,840 --> 00:02:39,360
উৎপীড়নের
61
00:02:41,880 --> 00:02:43,400
জেল থেকে বের হয়ে
62
00:02:43,960 --> 00:02:46,000
অনেক ভাল কিছু করবে এমনটাই আশা করি।
63
00:02:46,440 --> 00:02:48,000
আপনি অবশ্যই দেখবেন।
64
00:02:50,400 --> 00:02:52,280
শীঘ্রই মোলাকাত হবে।
00:02:56,280 --> 00:03:05,00
পরিবেশনায়
Team WBMF
00:03:05,00 --> 00:03:14,880
উৎসর্গ করছি
নিয়ামুল হক আবেগ
নুরুল্লাহ মাশহুর
কে.এন.হাসান ভাইকে
00:03:14,880 --> 00:03:31,880
অনুবাদ ও সম্পাদনায়
সাইয়েদ সাইফুল্লাহ নাঈম
65
00:03:31,880 --> 00:03:34,000
এখন মুম্বাইয়ে ফেরা যাক
66
00:03:34,080 --> 00:03:35,720
সেখানে আজকের প্রধান খবর পাওয়া গেছে।
67
00:03:35,800 --> 00:03:37,960
দেশের স্বনামধন্য যুব ব্যবসায়ী
68
00:03:38,040 --> 00:03:40,160
আদিত্য জালান খুন হয়েছেন।
69
00:03:40,360 --> 00:03:43,560
আদিত্য জালানের এনগেজমেন্ট পার্টিতে এ ঘটনাটি ঘটে।
70
00:03:43,840 --> 00:03:47,160
হত্যার পিছনের রহস্য উৎঘাটনে পুলিশ ব্যর্থ হয়েছে।
71
00:03:47,360 --> 00:03:49,720
দেশের বিভিন্ন স্থানে ঘটমান সিরিয়াল কিলিংয়ের
72
00:03:49,800 --> 00:03:51,440
সাথে এর কি কোনো সর্ম্পক আছে।
73
00:03:51,720 --> 00:03:53,440
এত নিরাপত্তা।
74
00:03:54,400 --> 00:03:55,920
এত পরিকল্পনা।
75
00:03:56,480 --> 00:03:59,440
এত প্রটোকল ভাঙা সত্ত্বেও
76
00:04:00,440 --> 00:04:02,760
আমরা একজন লোককেই বাচাতে পারলাম না।
77
00:04:04,080 --> 00:04:05,840
সংবাদমাধ্যম আর মন্ত্রীদের আমি এর জবাব কীভাবে দিব?
78
00:04:05,920 --> 00:04:08,040
এর ব্যাখ্যা করব কীভাবে?
79
00:04:20,520 --> 00:04:22,040
আমার দিকে তাকিয়ে আছো কেন?
80
00:04:22,440 --> 00:04:23,560
নিজের কাজ করো।
81
00:04:33,800 --> 00:04:36,440
অভিনন্দন,তোমার পরিকল্পনা কাজে দিয়েছে।
82
00:04:37,960 --> 00:04:40,240
তুমি বলতে চাইছো,তোমার পরিকল্পনা কাজে দিয়েছে।
-আমি অভিভূত।
83
00:04:40,440 --> 00:04:43,720
কঠোর পরিশ্রম আর ত্যাগের মাধ্যমে তুমি তোমার কাজ সম্পন্ন করেছ।
84
00:04:43,840 --> 00:04:45,560
আমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছ তুমি।
85
00:04:45,840 --> 00:04:47,760
এটা অসহায়ত্ব নয়,এটাই প্রকৃতি।
86
00:04:48,200 --> 00:04:50,360
কেননা তুমি আমারই মতো,নিখিল।
87
00:04:55,320 --> 00:04:57,960
ডি.জে. দ্রুত এখান থেকে উদ্ধার করো আমায়।
88
00:05:02,120 --> 00:05:03,800
ওয়াইন গ্লাসের রিপোর্ট থেকে কী পেলে তুমি?
89
00:05:04,560 --> 00:05:06,000
ওয়াইন গ্লাস সর্ম্পূন পরিষ্কার।
90
00:05:06,200 --> 00:05:08,080
কোনো রাসায়নিক দ্রব্য বা বিষ পাওয়া যায়নি।
91
00:05:08,160 --> 00:05:10,280
তাহলে ওয়াইনেই কিছু মেশানো ছিল।
92
00:05:10,560 --> 00:05:12,920
বাইরের লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে বিষক্রিয়ার ফল।
93
00:05:13,200 --> 00:05:15,360
ঠোট,নখ
94
00:05:15,640 --> 00:05:17,160
নীল হয়ে গেছে।
95
00:05:19,440 --> 00:05:20,920
তাহলে কেটে ফেল।
96
00:05:33,040 --> 00:05:34,760
পরিপাক নালীতে
97
00:05:35,000 --> 00:05:36,480
এসিডীয় ক্ষত বিদ্যমান।
98
00:05:39,040 --> 00:05:40,640
ওয়াইন গ্লাসে কোন টক্সিন পাওয়া গেছে?
99
00:05:41,000 --> 00:05:43,320
স্যার,নিউরোটক্সিক জুটক্সিন এর উপস্থিতি পাওয়া গেছে।
100
00:05:43,400 --> 00:05:45,280
মনে হচ্ছে...
-নিউরোটক্সিন।
101
00:05:48,000 --> 00:05:49,520
এটা অবশ্যই সাপের বিষ।
102
00:05:49,720 --> 00:05:53,760
স্যার,ভারতে তিনটি সাপের বিষে নিউরো টক্সিন পাওয়া যায়।
103
00:05:54,240 --> 00:05:56,760
104
00:05:57,160 --> 00:05:59,160
কিন্তু তাদের বিষ কাজ করতে সময় নেয়।
105
00:05:59,440 --> 00:06:00,760
ইনি খুব দ্রুতই মারা গেছেন।
106
00:06:00,840 --> 00:06:02,480
আরও একপ্রকার আছে,ব্লাক মাম্বা।
107
00:06:03,560 --> 00:06:05,160
মুহুর্তের মধ্যেই এর বিষক্রিয়া শুরু হয়।
108
00:06:05,360 --> 00:06:08,200
স্যার,ব্ল্যাক মাম্বা ভারতে তো সহজে পাওয়া যায় না।
109
00:06:08,440 --> 00:06:10,760
তবে এটার বিষ কেন ওয়াইনে মেশাবে?
110
00:06:10,960 --> 00:06:14,200
রক্তপ্রবাহের সাথে মিশলে তবেই এর বিষক্রিয়া শুরু হয়।
111
00:06:14,400 --> 00:06:17,040
বাকি যে দুজন ওয়াইনটা খেয়েছিল তাদের কী অবস্থা।তারাতো সুস্থই আছে।
112
00:06:17,280 --> 00:06:18,960
ম্যাগনেফাইং গ্লাসটা দাওতো।
113
00:06:25,800 --> 00:06:28,400
ভাল খেল দেখিয়েছ,নিখিল।
-স্যার?
114
00:06:32,120 --> 00:06:34,320
উত্তরটা সহজ
115
00:06:35,160 --> 00:06:36,640
আলসার
116
00:06:38,000 --> 00:06:39,880
আদিত্য আলসারে ভুগছিল।
117
00:06:40,280 --> 00:06:41,800
এইজন্যই বিষ
118
00:06:42,280 --> 00:06:43,840
পরিপাকনালী ক্ষতিগ্রস্থ করে
119
00:06:43,920 --> 00:06:46,920
রক্তে গিয়ে মিশেছিল।
120
00:06:47,240 --> 00:06:49,040
আর একারনেই
121
00:06:49,280 --> 00:06:51,000
অন্য দুজন
122
00:06:52,240 --> 00:06:53,840
সুস্থ আছে।
123
00:06:54,440 --> 00:06:56,000
আরেকটি বিষয়,স্যার।
124
00:06:56,680 --> 00:06:59,160
আদিত্যকে মারার জন্যে সাপের বিষই যথেষ্ট ছিল।
125
00:06:59,240 --> 00:07:02,080
তার রক্ত প্রবাহে আরও দুই ধরনের পদার্থের উপস্থিতি পাওয়া গেছে।
126
00:07:02,400 --> 00:07:03,880
যা বিষাক্ত নয়।
127
00:07:11,080 --> 00:07:12,760
ঐ দুই পদার্থ
128
00:07:15,160 --> 00:07:16,640
আদিত্যর জন্যে ছিল না।
129
00:07:18,680 --> 00:07:20,080
আমাদের জন্যে ছিল।
130
00:07:23,080 --> 00:07:24,760
বার্তা হিসেবে।
131
00:07:27,160 --> 00:07:29,480
লিখিল আমাদের বার্তা পাঠাচ্ছে।
132
00:07:48,280 --> 00:07:49,800
কুরুক্ষেত্র।
133
00:07:50,880 --> 00:07:53,160
মহাভারত অনুসারে অর্জুন এমন উভয় সংকটে পড়েছিল।
134
00:07:53,760 --> 00:07:55,400
কৃষ্ণা তাকে বুঝিয়েছিল যে
135
00:07:55,560 --> 00:07:58,640
মৃত্যু এবং হত্যা ভাগ্যের খেল।
136
00:07:58,720 --> 00:08:00,320
তাহলে তুমি এখন কৃষ্ণা।
137
00:08:01,840 --> 00:08:03,640
আমি ভেবেছিলাম আমি তোমার সারথি।
138
00:08:04,400 --> 00:08:06,760
পরীক্ষায় পাশ করায় তুমি একটি উপহার পাবে।
139
00:08:14,760 --> 00:08:16,560
মুম্বাই থেকে এত দ্রুত ফিরে এলে কিভাবে?
140
00:08:17,960 --> 00:08:20,040
এখানে,সেখানে,সর্বত্র!
141
00:08:20,520 --> 00:08:23,320
আমি সর্বত্র বিরাজমান।
142
00:08:24,880 --> 00:08:26,680
শীঘ্রই মোলাকাত হবে।
143
00:08:59,080 --> 00:09:01,480
এখানে,সেখানে,সর্বত্র!
144
00:09:01,640 --> 00:09:02,800
আমি
145
00:09:02,880 --> 00:09:05,120
সর্বত্র বিরাজমান।
146
00:09:07,840 --> 00:09:10,280
শীঘ্রই মোলাকাত হবে।
147
00:09:12,040 --> 00:09:14,040
শীঘ্রই মোলাকাত হবে।
148
00:09:14,960 --> 00:09:16,880
শীঘ্রই মোলাকাত হবে।
149
00:09:17,840 --> 00:09:19,960
শীঘ্রই মোলাকাত হবে।
150
00:09:55,080 --> 00:09:56,720
আমাদের উপনিষদ অনুসারে
151
00:09:57,440 --> 00:09:59,080
দেবতা,মানুষ,শয়তান
152
00:09:59,280 --> 00:10:01,120
সকলেই অমৃতের পিছনে ছুটে।
153
00:10:02,040 --> 00:10:04,000
এমনকি আজও আমরা সেটাই চাই।
154
00:10:04,480 --> 00:10:05,840
আমাদের অস্তিত্ব থাকুক বা না থাকুক
155
00:10:05,920 --> 00:10:08,280
আমাদের গল্প চলমান থাকবে।
-স্যার।
156
00:10:08,920 --> 00:10:10,280
দূর্ভাগ্যবশত আমাদের মতবাদ
157
00:10:10,360 --> 00:10:11,880
আমাদের জীবনের থেকেও গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে।
-স্যার!
158
00:10:11,960 --> 00:10:13,360
আরে,লোলার্ক
159
00:10:14,080 --> 00:10:17,040
তাহলে বানারসের ঠান্ডা থেকে বেচেই ফিরলে?
160
00:10:17,520 --> 00:10:19,080
একরকম বলতে পারেন।
161
00:10:19,560 --> 00:10:22,440
এটা শুভের জন্ম কুন্ডলী।
-হ্যা।
162
00:10:23,040 --> 00:10:25,160
আর এটা শুভের ডায়রী ওর দাদা দিয়েছে।
163
00:10:25,360 --> 00:10:27,240
এটাতে অনেক তথ্য রয়েছে।
164
00:10:27,800 --> 00:10:30,400
আর সবকিছুর মধ্যে সেরা হলো,বানারসি মিষ্টি।
165
00:10:32,400 --> 00:10:34,960
এর দরকার ছিলনা তবুও ধন্যবাদ।
166
00:10:36,240 --> 00:10:39,160
স্যার,এত মনোযোগ দিয়ে কী শুনছেন?
167
00:10:41,720 --> 00:10:43,000
শুনো
168
00:10:44,040 --> 00:10:46,160
একারণেই আমাদের গল্পেও লক্ষ্য করবেন
169
00:10:46,240 --> 00:10:48,400
মানুষ অমৃতের পিছনে ছুটছে।
170
00:10:48,960 --> 00:10:50,840
দেবতারা অমরত্বের জন্যে অমৃত পান করে।
171
00:10:51,000 --> 00:10:53,520
সেই অমৃত যা তারা ধোকার মাধ্যমে অর্জন করেছিল।
172
00:10:54,240 --> 00:10:55,560
কেসার ভরদ্বাজ
173
00:10:56,320 --> 00:10:57,920
আমি উনার পডকাস্ট শুনছি।
174
00:10:58,320 --> 00:10:59,720
বেশ আজব কিসিমের মানুষ উনি।
175
00:10:59,800 --> 00:11:02,040
আধ্যত্বিকতাকে বাস্তবতার সাথে মিশিয়ে
176
00:11:02,600 --> 00:11:05,120
খুব সাধারণভাবে উপস্থাপন করতে পারেন।
177
00:11:05,360 --> 00:11:06,640
স্যার
178
00:11:06,880 --> 00:11:08,800
আপনি তো ধর্মীয় লেকচারের প্রতি অনুরক্ত ছিলেন না কখনও।
179
00:11:09,360 --> 00:11:10,960
আসলে আমি তা এখনও নই।
180
00:11:12,120 --> 00:11:13,880
কিন্তু এই লোকটা একটু অন্যরকম।
181
00:11:14,120 --> 00:11:16,880
ইনিই আমাদের ভিক্টিমদের মধ্যকার সম্পর্ক বের করে দিয়েছে।
182
00:11:17,240 --> 00:11:20,080
বাহ,তা তো ভালই।
183
00:11:24,080 --> 00:11:25,520
184
00:11:25,880 --> 00:11:27,360
তোমার কথাই বলছিলাম।
185
00:11:27,520 --> 00:11:29,760
আমি কি আপনায় বলিনি আমরা সকলেই সংযুক্ত?
186
00:11:29,920 --> 00:11:31,520
আমরা সকলে সংযুক্ত।
187
00:11:33,760 --> 00:11:35,840
কেসার,আমার তোমার সাহায্যের প্রয়োজন।
188
00:11:36,200 --> 00:11:38,720
আমার অফিসে আসতে পারবে?
189
00:11:40,480 --> 00:11:42,640
আমাদের একটি লিস্ট আছে
190
00:11:43,080 --> 00:11:44,560
প্রায়ই ৬০০ লোকের
191
00:11:44,800 --> 00:11:46,840
এই কিলার এমনিতেই এত হত্যা করছে না।
192
00:11:47,400 --> 00:11:49,200
ও কোনো কারণে হত্যা করছে তাদের।
193
00:11:50,240 --> 00:11:51,880
ও সেই লোকদের মারতেছে
194
00:11:51,960 --> 00:11:54,280
যারা ভাল এবং সফল।
195
00:11:55,160 --> 00:11:56,800
বুঝতে পারি না
196
00:11:57,040 --> 00:11:58,720
ও ভাল লোকদের মারছে কেন?
197
00:11:58,800 --> 00:12:00,840
সেটা যদি খুজে বের করতে পারতাম।
198
00:12:01,640 --> 00:12:03,840
ক্রিমিনাল সাইকোলজিতে আমি ওতটা দক্ষ নই।
199
00:12:04,400 --> 00:12:05,920
কিন্তু এটা নিয়ে ভাবলেই
200
00:12:06,520 --> 00:12:08,560
ভাল কাজ করলে
201
00:12:09,480 --> 00:12:10,960
মরতে হবে।
202
00:12:11,040 --> 00:12:12,440
যার কোনো মানে হয়না।
203
00:12:15,640 --> 00:12:17,200
স্যার,পরিচয়পর্ব।
204
00:12:17,920 --> 00:12:19,800
লোলার্ক দ্যুবে,
আমাদের ইনভেস্টিগেটিং কর্মকর্তা।
205
00:12:19,920 --> 00:12:21,240
হ্যালো,স্যার।
-হাই
206
00:12:21,320 --> 00:12:22,720
ডি.জে স্যার আপনার অনেক বড় ভক্ত।
207
00:12:22,880 --> 00:12:25,760
আমার মনে হয় আপনার পডকাস্ট শুনলে আমিও আপনার ভক্ত হয়ে যাব।
208
00:12:25,840 --> 00:12:28,440
জেলার স্যারের কাছে আপনার জেলে দেওয়া বক্তব্যগুলোর রেকর্ডিং চেয়েছি।
209
00:12:28,600 --> 00:12:30,000
উনি আমাকে দ্রুতই সেগুলো দিবেন।
210
00:12:30,080 --> 00:12:32,280
লোলার্ক!আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি।
211
00:12:32,480 --> 00:12:34,320
অবশ্যই,স্যার!
সবার আগে কাজ।
212
00:12:34,520 --> 00:12:36,040
যাইহোক,তুমি কী জানি বলছিলা।
213
00:12:36,400 --> 00:12:38,120
আপনি "অষ্ট সিদ্ধি" সর্ম্পকে জানেন?
214
00:12:39,280 --> 00:12:41,880
অষ্ট সিদ্ধি বিষয়টা বেদে অনেকবার উল্লেখ করা আছে।
215
00:12:42,320 --> 00:12:43,560
"অনীমা"র পরে এর অবস্থান।
216
00:12:43,880 --> 00:12:46,240
যা নিজেকে ক্ষুদ্র কণার থেকে ছোট করে ফেলার ক্ষমতা।
217
00:12:46,360 --> 00:12:48,560
"গরীমা"হলো সেই ক্ষমতা
218
00:12:48,680 --> 00:12:49,880
যা মানুষকে অসীমতুল্য ওজন দিতে পারে।
219
00:12:50,040 --> 00:12:53,080
আর "লগীমা" একদম ভরশূন্য করে দেয়।
220
00:12:53,400 --> 00:12:54,800
"প্রাপ্তি" র মাধ্যমে সে সর্বত্র গমন করতে পারে।
221
00:12:54,880 --> 00:12:57,120
"প্রকাম্য"যা মানুষকে অন্যের মনের ভাব বুঝতে সাহায্য করে।
222
00:12:57,320 --> 00:12:58,600
এরপর আসে "অস্তিত্ব"
223
00:12:58,680 --> 00:13:01,040
যা মানুষকে প্রকৃতির ঈশ্বর বানিয়ে দেয়।
224
00:13:01,120 --> 00:13:02,720
তারপর"বশীভূত"
225
00:13:03,080 --> 00:13:05,040
যার মাধ্যমে অন্যকে নিয়ন্ত্রণ করা যায়।
226
00:13:05,800 --> 00:13:08,200
আজকের বিষয়ে ফোকাস করি এখন।
227
00:13:08,360 --> 00:13:10,560
উদাহরণস্বরুপ,দেখুন!
228
00:13:12,000 --> 00:13:13,440
আদিত্য জালান
229
00:13:13,840 --> 00:13:16,480
তরুণ, প্রগতিশীল এবং সফল উদ্যোক্তা।
230
00:13:16,640 --> 00:13:19,600
তার সিদ্ধান্ত সমাজে প্রভাব সৃষ্টি করে।
231
00:13:19,680 --> 00:13:22,720
মানে,সে যদি নতুন কোনো প্রোডাকশন প্লান্ট তৈরি করে যার মূল্য ২০ বিলিয়ন টাকা।
232
00:13:23,040 --> 00:13:25,200
সেটা অনেকের জীবন বদলিয়ে দিতে পারে।
233
00:13:25,440 --> 00:13:27,520
আমরা এটাকে "গরীমা" হিসেবে বিবেচনা করতে পারি।
234
00:13:27,600 --> 00:13:28,920
235
00:13:29,160 --> 00:13:30,520
ডা: অভীলাশা
236
00:13:30,680 --> 00:13:32,400
উনি ব্রেইন ম্যাপিং নিয়ে গবেষনা করছিলেন।
237
00:13:32,720 --> 00:13:34,480
মানুষের চিন্তা বুঝবার জন্যে।
238
00:13:35,080 --> 00:13:36,640
"প্রকাম্য সিদ্ধি" তাই তো?
239
00:13:36,840 --> 00:13:38,080
তাই ই।
240
00:13:38,560 --> 00:13:41,280
এই অষ্ট সিদ্ধি কোনো
241
00:13:41,600 --> 00:13:43,400
দেবতা বা আসুরের কোনো পৌরাণিক কাহিনীর সাথে সংযুক্ত?
242
00:13:44,080 --> 00:13:45,440
কথিত আছে হনুমান এবং
243
00:13:45,520 --> 00:13:47,360
প্রভু গনেশ অষ্ট সিদ্ধি লাভ করেছিলেন।
244
00:13:48,320 --> 00:13:50,440
কাল্কি,যে ভবিষ্যতে আসবে
245
00:13:50,680 --> 00:13:52,200
সেও অষ্ট সিদ্ধ লাভ করবে।
246
00:13:52,600 --> 00:13:54,480
দেবতা বিষ্ণুর দশম অবতার।
247
00:13:55,080 --> 00:13:56,160
248
00:13:58,240 --> 00:13:59,800
দেবতা বিষ্ণুর দশম অবতার।
249
00:14:02,640 --> 00:14:03,960
আপনি ঠিক বলেছেন।
250
00:14:04,600 --> 00:14:06,560
জানেন,পৌরাণিক সময়ে যখন দেবতা এবং ঋষিরা
251
00:14:07,240 --> 00:14:09,480
কোনো সমস্যায় পড়তেন,
252
00:14:09,720 --> 00:14:11,320
তারা বিষ্ণুর কাছে যেতেন।
253
00:14:11,840 --> 00:14:13,040
বিষ্ণু বিভিন্ন অবতার রুপে
254
00:14:13,120 --> 00:14:14,880
তাদের রক্ষা করতেন।
255
00:14:15,520 --> 00:14:17,040
এই কিলার কোনো ভাবে নিজেকে
256
00:14:17,280 --> 00:14:20,120
পৌরাণিক সময়ের রাক্ষস ভাবছে।
257
00:14:20,600 --> 00:14:23,080
এই সফল ব্যক্তিদের হত্যা করে,
258
00:14:23,520 --> 00:14:25,920
যারা মহত্ত্বের প্রতীক,
259
00:14:27,040 --> 00:14:28,960
সে বিষ্ণুকে সরাসরি বার্তা প্রদান করতে চাইছে।
260
00:14:29,840 --> 00:14:31,840
এবং তাকে নতুন অবতারে আসার জন্যে চ্যালেন্জ করছে।
261
00:14:32,120 --> 00:14:33,840
স্যার,এটা সম্ভব!
262
00:14:34,280 --> 00:14:36,320
লোলার্ক স্যারের আনা এই জন্ম কু্ন্ডলী
263
00:14:36,480 --> 00:14:38,320
কালির সাথে মিলে যায়।
কালি,
264
00:14:38,440 --> 00:14:40,920
যার বিনাশ করবে কাল্কি।
265
00:14:41,360 --> 00:14:42,760
এই লোকতো মহাপাগল!
266
00:14:42,960 --> 00:14:44,640
সে নিজেকে কালি ভাবছে।
267
00:14:45,760 --> 00:14:47,360
কলি যুগ
268
00:14:47,520 --> 00:14:48,680
যা মূলত "শয়তানের যুগ"।
269
00:14:50,920 --> 00:14:53,480
কাল্কি তখনই জন্ম নিবে যখন
270
00:14:53,920 --> 00:14:55,560
পাপ এবং অবিচারের সীমা ছাড়িয়ে যাবে।
271
00:14:56,480 --> 00:14:59,040
সে কাল্কিকে জন্মগ্রহনের জন্যে চ্যালেন্জ করছে।
272
00:14:59,440 --> 00:15:01,320
এটা যদি সত্য হয়,
273
00:15:01,600 --> 00:15:03,640
আমরা খুব দ্রুতই এই কেসটির সমাপ্তি টানতে পারব।
274
00:15:04,560 --> 00:15:06,080
সবাই এখন নিজ নিজ কাজ করো।
275
00:15:06,480 --> 00:15:07,960
সময় কত এখন?
276
00:15:08,040 --> 00:15:09,480
চারটা বাজে।
277
00:15:11,440 --> 00:15:12,680
কেসার
278
00:15:13,160 --> 00:15:15,920
অনেক ধন্যবাদ।
-আশাকরি খুব দ্রুত এই কেসটি সমাধান করতে পারবেন।
279
00:15:16,240 --> 00:15:17,720
করব।
280
00:15:37,240 --> 00:15:38,720
নুসরাত
281
00:15:42,600 --> 00:15:44,200
আমি সত্যিই খুব দুঃখিত,নুসরাত।
282
00:15:44,280 --> 00:15:46,560
দশ বছর লেগে গেল এটা বলতে,নিখিল।
283
00:15:47,560 --> 00:15:49,360
আমি এটা অনেক আগেই বলতে চেয়েছিলাম।
284
00:15:50,240 --> 00:15:51,800
কিন্তু
-আমি তোমায় মাফ করে দিয়েছি।
285
00:15:53,480 --> 00:15:55,040
অনেকদিন আগেই।
286
00:15:55,320 --> 00:15:57,080
বিশ্বাস করো,নুসরাত।
287
00:15:58,640 --> 00:16:01,520
ঐ সময় আমি নিরুপায় ছিলাম।
288
00:16:02,520 --> 00:16:05,480
আমাকে যেতেই হত।
-বিদায় না জানিয়েই?
289
00:16:07,400 --> 00:16:09,160
আমি জানতামও না
290
00:16:11,200 --> 00:16:13,120
তুমি কোনো উইকেন্ডে যাচ্ছ
291
00:16:13,720 --> 00:16:15,360
নাকি আজীবনের জন্যে যাচ্ছ।
292
00:16:16,280 --> 00:16:18,200
আমি তোমার অপেক্ষায় ছিলাম,নিখিল।
293
00:16:19,720 --> 00:16:21,240
এখনও করছি।
294
00:16:26,840 --> 00:16:28,200
নুসরাত
295
00:16:43,040 --> 00:16:46,440
নয়ন?
-নিখিল,তুমি জানো এটা কতটা পীড়াদায়ক
296
00:16:48,360 --> 00:16:50,160
যখন অন্য কেউ তোমার কাছে থাকে কিন্তু সাথে থাকে না।
[মনের দিক থেকে]
297
00:16:50,720 --> 00:16:51,960
কিন্তু তুমি?
298
00:16:52,240 --> 00:16:53,920
নয়ন,তুমি আর রিয়া...
299
00:16:54,000 --> 00:16:55,440
হলে আমার দুনিয়া।
300
00:16:55,520 --> 00:16:57,080
তুমি জানো না আমি...
301
00:16:57,560 --> 00:16:59,840
আমি তোমাদের জন্য লোকদের খুন করেছি,নয়ন।
302
00:17:00,040 --> 00:17:02,400
নিখিল,আমি কখনই আমার জন্যে কাউকে হত্যা করো এমনটা চাইনি।
303
00:17:04,480 --> 00:17:06,760
আমি সবসময় যা চেয়েছিলাম
304
00:17:07,920 --> 00:17:10,200
তোমাকে,আর তোমার সহায়তা।
305
00:17:10,400 --> 00:17:13,320
কিন্তু তুমি কখনই সম্পূর্নভাবে কারো কাছেই ছিলেনা
306
00:17:13,640 --> 00:17:15,880
তুমি নিজের ভিতরেই হারিয়ে যেতে।
307
00:17:16,840 --> 00:17:18,880
আমি জানি তুমি আমায় ঘৃণা করো,নুসরাত।
308
00:17:19,240 --> 00:17:20,560
যদি পারতাম।
309
00:17:23,760 --> 00:17:26,400
নিখিল যদি তোমায় ঘৃণা করতে পারতাম।
310
00:17:27,880 --> 00:17:29,600
তুমি আমাকে ভালবাসো,নিখিল?
311
00:17:32,320 --> 00:17:34,200
বাসতাম,নুসরাত।
312
00:17:34,880 --> 00:17:37,080
আমাকে ভালবাসো,নিখিল?
313
00:17:45,520 --> 00:17:47,040
বাসি।
314
00:17:55,920 --> 00:17:57,680
নিখিল
315
00:17:58,520 --> 00:18:00,200
আমি জানি তুমি আমাকে ভালবাসো...
316
00:18:01,440 --> 00:18:04,080
একারণেই তোমাকে কখনই ঘৃণা করতে পারি নি।
317
00:18:30,480 --> 00:18:33,960
আমরা পরবর্তী পরিকল্পনা শুরু করি?
মনে হচ্ছে মজা পেতে শুরু করেছো।
318
00:18:35,840 --> 00:18:37,440
আমার একটা শর্ত আছে।
-কী?
319
00:18:37,960 --> 00:18:40,400
আমি নয়নার সাথে কথা বলতে চাই।
আমি জানতে চাই ও ঠিক আছে কিনা।
320
00:18:42,520 --> 00:18:44,880
দেখো,আমি জানিনা আমি কোথায় আছি।
আমি তাকে কি বা বলতে পারি?
321
00:18:45,280 --> 00:18:46,840
আমি শুধু ওকে জানাতে চাই আমি ঠিক আছি।
322
00:18:47,240 --> 00:18:48,920
না হলে আমার মাথা কাজ করবেনা।
323
00:18:49,920 --> 00:18:51,520
শুধু একবার কল করতে চাই।
324
00:18:54,320 --> 00:18:56,760
আচ্ছা,একবার।
325
00:19:00,280 --> 00:19:01,440
দেখো
326
00:19:01,640 --> 00:19:03,320
আমি ভেবেছিলাম আমি সকল নাম পেয়েছি।
327
00:19:07,400 --> 00:19:09,080
স্যার,আমরা গুগল নই।
328
00:19:09,640 --> 00:19:12,360
আমাদের সার্ভারের ক্ষমতার তুলনায় ডাটা অনেক বেশী।
329
00:19:12,800 --> 00:19:14,440
এটা এর নির্ধারিত সময় নিচ্ছে।
330
00:19:18,920 --> 00:19:20,640
আমরা এন.আই.সির সার্ভার বন্ধ করতে পারব?
331
00:19:20,920 --> 00:19:23,040
ওটা বন্ধ করে দেই।
332
00:19:23,800 --> 00:19:26,000
এটাতে আর সার্চ করা যাবেনা।
আমরা কিছুটা সময় পেয়ে যাব।
333
00:19:26,560 --> 00:19:29,080
আমরা সেটা করতে পারব?
-স্যার,অনুমতি ছাড়া সেটা করা সম্ভব নয়।
334
00:19:29,400 --> 00:19:30,960
ধরা পড়লে জেলে যেতে হবে,স্যার।
335
00:19:31,160 --> 00:19:33,760
লোলার্ক আমি বর্তমানে জেলেই আছি।আর কোথায় ঢুকাবে আমায়?
336
00:19:35,480 --> 00:19:37,200
আমাদের সার্ভার বন্ধ করতেই হবে।
337
00:19:37,600 --> 00:19:39,360
আমার মনে হয় এটাই আমাদের একমাত্র উপায়।
338
00:19:41,520 --> 00:19:43,800
পুরনো চাইনিজ দর্শন অনুসারে
339
00:19:44,360 --> 00:19:46,560
ইন এবং ইয়াং পরস্পরের বিপরীত।
340
00:19:46,880 --> 00:19:48,680
সত্য এবং মিথ্যের মতো।
341
00:19:48,880 --> 00:19:50,840
স্ত্রী-পুরুষ,লিঙ্গি-ইয়োনি,ডুয়লিটি-পোলারিটি।
342
00:19:50,920 --> 00:19:53,320
স্যার আমরা কী খুজছি?
-অন্ধকার এবং আলো।
343
00:19:53,560 --> 00:19:54,760
বাচনভঙ্গি
344
00:19:55,400 --> 00:19:57,800
নিজস্ব ভাষার ব্যবহার
345
00:19:58,400 --> 00:20:00,160
ব্যাকরণ,উচ্চারণ,
346
00:20:00,520 --> 00:20:01,960
শব্দচয়ন
347
00:20:02,720 --> 00:20:04,400
স্যার,শুনতে বেশ ভালই লাগছে কিন্তু
348
00:20:04,760 --> 00:20:06,000
আমি কিছুই বুঝিনি।
349
00:20:06,160 --> 00:20:08,160
দেখো, কেসারের
350
00:20:08,360 --> 00:20:10,160
স্টেজের বক্তব্যে
351
00:20:10,240 --> 00:20:11,840
কোনো নির্দেশনা ছাড়াই
352
00:20:11,920 --> 00:20:14,000
যখন আমরা উনার কথা শুনি
353
00:20:14,240 --> 00:20:16,040
নিশ্বাস শেষ করেই
354
00:20:16,440 --> 00:20:19,320
উনি শব্দ উচ্চারণ করেন।
355
00:20:19,880 --> 00:20:22,080
কিন্তু পডকাস্ট শুনলে
356
00:20:22,520 --> 00:20:24,960
আপনি বুঝতে পারবেন উচ্চারণ
357
00:20:25,160 --> 00:20:27,400
ব্যাকরণ অনুসরণ করে।
358
00:20:27,680 --> 00:20:29,520
উনার শব্দ চয়ন
359
00:20:29,800 --> 00:20:31,520
দুই ক্ষেত্রে ভিন্ন
360
00:20:32,120 --> 00:20:33,680
পডকাস্টের শব্দগুলো
361
00:20:34,000 --> 00:20:35,480
বিকৃত বাস্তবতাকে উপস্থাপন করে।
362
00:20:35,560 --> 00:20:37,360
কোনো আত্মবিশ্বাস ছাড়াই।
363
00:20:37,440 --> 00:20:39,960
যেমন কারণে,একারণেই
364
00:20:40,360 --> 00:20:42,960
এইভাবে।দুই ক্ষেত্রের বক্তব্যের গূঢ়কথা
মিল
365
00:20:43,560 --> 00:20:46,040
খুজে পাওয়া যায় না।
366
00:20:46,400 --> 00:20:49,320
কেসার তার বক্তব্যে
367
00:20:49,560 --> 00:20:51,400
ধর্ম
368
00:20:51,960 --> 00:20:53,880
রাগ,বিশ্বাসঘাতকতা এসব শব্দ ব্যবহার করে।
369
00:20:54,120 --> 00:20:56,800
কিন্তু পডকাস্টে
370
00:20:57,360 --> 00:20:59,600
সে ধর্ম
371
00:20:59,760 --> 00:21:01,640
আক্রোশ,ছলনা এসব ব্যবহার করে
372
00:21:02,080 --> 00:21:04,280
উনার
কথার গতি
-জ্বী।
373
00:21:04,560 --> 00:21:06,680
কেসারের গতি
374
00:21:06,840 --> 00:21:08,440
প্রায়
375
00:21:08,760 --> 00:21:10,480
২৫০০ শব্দ/২০ মিনিট।
[২০ মিনিটে ২৫০০ শব্দ বলতে সক্ষম]
376
00:21:10,920 --> 00:21:12,920
কিন্তু পডকাস্টের লোকটির
377
00:21:13,120 --> 00:21:14,560
গতি
378
00:21:14,640 --> 00:21:17,080
৩০০০ থেকে ৩১০০ শব্দের কাছাকাছি।
[২০ মিনিটে ৩০০০-৩১০০ শব্দ বলতে সক্ষম]
379
00:21:17,480 --> 00:21:19,080
একজন সাধারণ মানুষের পক্ষে যা সম্ভব নয়।
380
00:21:19,520 --> 00:21:22,160
এর মাধ্যমে বোঝা যায় তারা দুজন আলাদা মানুষ।
381
00:21:22,600 --> 00:21:23,600
তাই মনে হচ্ছে।
382
00:21:23,680 --> 00:21:25,560
স্যার,এখন প্রশ্নটা হচ্ছে
383
00:21:25,840 --> 00:21:27,440
দ্বিতীয় ব্যক্তিটি কেন
384
00:21:28,000 --> 00:21:30,240
নিজের পরিচয় লুকাতে চাইছে?
385
00:21:32,240 --> 00:21:33,600
সত্যি?
386
00:21:33,960 --> 00:21:35,320
এটাইতোমার থিওরি?
387
00:21:36,160 --> 00:21:37,760
একারণেই সে ভাল লোকদের মারছে?
388
00:21:37,840 --> 00:21:39,160
শশাঙ্ক,তুমি কী ভাবছো?
389
00:21:39,320 --> 00:21:40,800
তোমার ডিপার্টমেন্ট একজন
390
00:21:41,160 --> 00:21:42,640
কয়েদী চালাবে?
391
00:21:45,200 --> 00:21:46,800
স্যার,আমরা আমাদের পরবর্তী দুজন
392
00:21:46,880 --> 00:21:48,640
ভিক্টিমকে চিহ্নিত করেছি।
393
00:21:48,840 --> 00:21:51,760
যার মাধ্যমে এটা প্রমাণ হয় আমাদের থিওরি সঠিক।
394
00:21:51,960 --> 00:21:54,600
স্যার এই ৬০০ জনের লিস্টে দুইজন লোক
395
00:21:55,080 --> 00:21:57,320
যাদের নাম রাধিকা ভেঙ্কটেশ আর নিরাজ জাধব
396
00:21:58,040 --> 00:21:59,680
পরবর্তী শিকার হতে পারে।
397
00:22:03,280 --> 00:22:04,880
আমি দুজনকেই চিনি।
398
00:22:05,280 --> 00:22:07,000
ওরা বামপন্থি।
399
00:22:07,320 --> 00:22:09,160
সবসময় সরকারের সমালোচনা করে।
400
00:22:10,160 --> 00:22:11,440
যদি
401
00:22:11,600 --> 00:22:13,440
দুজনের কোনো ক্ষতি হয়।
402
00:22:13,880 --> 00:22:15,200
সংবাদমাধ্যম...
403
00:22:15,480 --> 00:22:17,240
শশাঙ্ক,এক কাজ করো।
404
00:22:17,320 --> 00:22:18,920
দুজনেরই নিরাপত্তা বাড়িয়ে দাও।
405
00:22:19,120 --> 00:22:21,880
কিন্তু আমি সার্ভার বন্ধ করার অনুমতি দিতে পারব না।
406
00:22:22,440 --> 00:22:25,320
পুরো দেশ এই ডেটাবেজের উপর নির্ভরশীল।
407
00:22:25,600 --> 00:22:27,200
যদি সার্ভার বন্ধ হয়ে যায়,
408
00:22:27,480 --> 00:22:28,840
এর জন্যে অনুসন্ধান করা হবে।
409
00:22:28,920 --> 00:22:30,840
আর সবাই জেনে যাবে দুইজন
410
00:22:30,920 --> 00:22:32,920
সার্ভার হ্যাক করেছিল।
411
00:22:33,240 --> 00:22:36,160
যদি সংবাদ মাধ্যম খুজে পায়....
-স্যার,লাজপাত নগরের ব্লাস্টের কথা মনে আছে?
412
00:22:36,480 --> 00:22:39,400
লাজপাত নগরের বোমা হামলার কথা মনে আছে?
413
00:22:40,040 --> 00:22:42,240
যখন আপনারা মিডিয়ার সামনে ভোট জমা করছিলেন,
414
00:22:42,960 --> 00:22:45,440
আমি তখন আহতদের দেহাংশ কুড়াচ্ছিলাম।
415
00:22:46,120 --> 00:22:48,000
আপনাদের মতো লোকদের কারণে অনেক লোক তাদের জীবন হারায়।
416
00:22:48,240 --> 00:22:49,960
আর আমরাই তাদের মৃতদেহ সংগ্রহ করি।
417
00:22:50,240 --> 00:22:52,160
স্যার,আমি বলেছিলাম এটা শুধু সময় নষ্ট ছাড়া কিছু নয়।
418
00:22:52,480 --> 00:22:53,920
স্যার,চলেন।
419
00:23:05,080 --> 00:23:07,400
রিয়া,খেয়ে নাও।
420
00:23:08,120 --> 00:23:09,320
আসো।
421
00:23:09,680 --> 00:23:11,000
রিয়া।
-হ্যা!
422
00:23:24,560 --> 00:23:26,400
হ্যালো।
-নয়না
423
00:23:27,680 --> 00:23:28,720
নিখিল!
424
00:23:29,760 --> 00:23:31,000
নিখিল,কোথায় তুমি?
425
00:23:31,760 --> 00:23:33,800
তুমি ঠিক আছো?
-আমি ঠিক আছি।
426
00:23:35,040 --> 00:23:36,400
আমি শুধু তোমার কন্ঠ শুনতে চাচ্ছিলাম।
427
00:23:36,480 --> 00:23:38,360
হায় খোদা!নিখিল,তুমি ঠিক আছো?
428
00:23:38,480 --> 00:23:39,720
আমি ঠিক আছি।
429
00:23:39,880 --> 00:23:42,160
কিন্তু কোথায় আছো, নিখিল?
কিছুতো বলো।
430
00:23:43,240 --> 00:23:45,080
আমি জানিনা।
431
00:23:45,480 --> 00:23:46,640
আমি কী করব,নয়না?
432
00:23:47,160 --> 00:23:48,880
হারিয়ে যাওয়াই আমার স্বভাব।
433
00:23:49,240 --> 00:23:50,480
হারিয়ে যাওয়া?
434
00:23:51,360 --> 00:23:52,760
নিখিল,
কী বলছো এসব?
435
00:23:53,560 --> 00:23:55,960
তুমি কি....
-যখন আমি চোখ বন্ধ করি,
436
00:23:56,160 --> 00:23:57,480
আমি অনুভব করি
437
00:23:57,680 --> 00:23:59,040
তুমি আর রিয়া
438
00:24:00,120 --> 00:24:01,600
আমার কাছেই আছো।
439
00:24:03,160 --> 00:24:05,160
নয়না,মনে পড়ে তুমি আর আমি
440
00:24:05,240 --> 00:24:06,920
নদীর ঘাটে বসে ছিলাম?
441
00:24:07,320 --> 00:24:09,040
তুমি কাদছিলে আর
442
00:24:09,200 --> 00:24:10,840
একই কথা বারবার কথা বলছিলে
443
00:24:11,000 --> 00:24:12,640
কেন আমার মন একই সময়ে দুই জায়গায় থাকত।
444
00:24:14,320 --> 00:24:15,920
অর্ধেক এখানে অর্ধেক ওখানে।
445
00:24:16,720 --> 00:24:18,360
নিখিল,আমার ভয় করছে।
446
00:24:18,680 --> 00:24:20,080
ভয় পেও না,নয়না।
447
00:24:21,080 --> 00:24:22,480
আমি এখানে
448
00:24:22,760 --> 00:24:24,560
কিন্তু আমার ছায়াতোমার কাছে।
449
00:24:25,280 --> 00:24:26,480
তোমার খুব কাছেই আছে।
450
00:24:27,440 --> 00:24:29,240
হ্যালো।
-হ্যালো।
451
00:24:29,960 --> 00:24:31,080
হ্যালো।
452
00:24:42,360 --> 00:24:43,880
এখনও অনেক নাম আছে যা
453
00:24:43,960 --> 00:24:45,400
আমরা এখনও খুজে দেখিনি।
454
00:24:45,480 --> 00:24:47,160
আমাদের সেগুলো খোজা দরকার।
455
00:24:47,240 --> 00:24:48,600
কী অবস্থা?
456
00:24:48,800 --> 00:24:51,320
আমরা এই লিস্টের সবাইকে কল দিয়ে সতর্ক থাকতে বলেছি।
457
00:24:52,680 --> 00:24:53,960
আমাকে কিলারের স্কেচটা দেখাও।
458
00:24:57,960 --> 00:24:59,080
এসব কী?
459
00:24:59,920 --> 00:25:01,720
এত সময় নিয়ে এটা করলে?
460
00:25:02,400 --> 00:25:03,960
আমি কি একাই এখানে কাজ করছি?
461
00:25:04,040 --> 00:25:05,560
তোমরা এখানে কী করছো?
462
00:25:05,720 --> 00:25:06,800
গাধারা!
463
00:25:11,480 --> 00:25:12,760
464
00:25:13,000 --> 00:25:14,560
দুঃখিত,নুসরাত খুবই দুঃখিত।
465
00:25:15,000 --> 00:25:16,320
সবাই মাফ করে দিও।
466
00:25:18,400 --> 00:25:19,560
আমি..
467
00:25:20,480 --> 00:25:22,080
আমি এই আমলাতন্ত্রের উপর
468
00:25:22,760 --> 00:25:24,080
ভীষণরকম বিরক্ত।
469
00:25:25,200 --> 00:25:26,680
ওরা উৎকৃষ্টমানের বলদ।
470
00:25:29,240 --> 00:25:30,480
শোনো।
471
00:25:30,880 --> 00:25:32,880
এটা অপরাধীদের ডাটাবেজে খুজো
472
00:25:33,440 --> 00:25:35,080
আমরা কাউকে পেয়েও যেতে পারি।
473
00:25:35,720 --> 00:25:37,680
আমি সেটা ইতিমধ্যে করেছি।
-ভাল।
474
00:25:39,960 --> 00:25:41,240
ল্যাব রিপোর্ট?
475
00:25:45,560 --> 00:25:46,880
আদিত্যের রক্তে আমরা
476
00:25:47,080 --> 00:25:49,160
ইরিডিয়াম আর নিকেলের উপস্থিতি পেয়েছি।
477
00:25:49,360 --> 00:25:51,040
এটা বেশ আশ্চর্যজনক,স্যার।
478
00:25:51,120 --> 00:25:53,320
জুটক্সিনই তাকে মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল।
479
00:25:53,560 --> 00:25:55,680
এই এক্সট্রা জিনিসগুলো দেয়ার দরকার কীসের?
480
00:26:06,680 --> 00:26:08,120
কিলার এটা করেনি।
481
00:26:10,680 --> 00:26:11,800
এটা নিখিলের কাজ।
482
00:26:12,920 --> 00:26:14,200
এতে আরও কিছু আছে।
483
00:26:14,920 --> 00:26:15,920
হাই
484
00:26:16,520 --> 00:26:17,960
আজ নিখিল ফোন করেছিল।
485
00:26:20,240 --> 00:26:21,640
আমি সেটা রেকর্ড করেছিলাম।
486
00:26:26,360 --> 00:26:27,440
আমি কী করব,নয়না?
487
00:26:27,880 --> 00:26:29,600
হারিয়ে যাওয়াই আমার স্বভাব।
488
00:26:30,440 --> 00:26:32,960
নয়না,মনে পড়ে তুমি আর আমি
489
00:26:33,160 --> 00:26:34,680
নদীর ঘাটে বসে ছিলাম?
490
00:26:34,920 --> 00:26:36,640
তুমি কাদছিলে আর
491
00:26:36,800 --> 00:26:38,560
একই কথা বারবার কথা বলছিলে
492
00:26:38,720 --> 00:26:40,320
কেন আমার মন একই সময়ে দুই জায়গায় থাকত।
493
00:26:40,720 --> 00:26:42,560
অর্ধেক এখানে অর্ধেক ওখানে।
494
00:26:43,640 --> 00:26:45,840
আমি কখনই নিখিলকে এমন কিছু বলতে শুনিনি।
495
00:26:47,080 --> 00:26:48,640
ও বারবার বলছিল
496
00:26:50,520 --> 00:26:53,200
যে ও দুই স্থানে একই সাথে বিরাজমান।
497
00:26:55,040 --> 00:26:56,280
আর নদীর তীর...
498
00:26:57,000 --> 00:26:58,880
আমরা কখনই নদীর তীরে যাইনি।
499
00:27:00,440 --> 00:27:03,240
মনে হয় কিলার নিখিলকে ড্রাগ দিচ্ছে।
500
00:27:03,720 --> 00:27:04,720
তুমি ঠিক বলেছ।
501
00:27:05,080 --> 00:27:06,440
নিখিল কখনই এমনভাবে কথা বলে না।
502
00:27:07,240 --> 00:27:08,200
নদীর তীর
503
00:27:09,240 --> 00:27:10,560
বানারাস
504
00:27:11,360 --> 00:27:12,560
বানারাস ?
505
00:27:13,400 --> 00:27:16,120
হ্যাঁ,শুভ জোশী।
506
00:27:18,480 --> 00:27:19,720
আমি অনুমান করেছিলাম।
507
00:27:20,080 --> 00:27:21,560
এজন্যই আমি লোলার্ককে অনুসদ্ধান করতে
508
00:27:21,800 --> 00:27:24,000
বানারাস পাঠিয়েছিলাম।
509
00:27:24,720 --> 00:27:26,120
১০ বছর আগে
510
00:27:26,840 --> 00:27:29,320
শুভ তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করে।
511
00:27:30,640 --> 00:27:32,680
আমি তাকে এই অপরাধে জেলে পাঠিয়েছিলাম।
512
00:27:35,200 --> 00:27:36,440
এটা প্রতিশোধ হতে পারে।
513
00:27:36,720 --> 00:27:38,680
ও বলছিল ও দুজন
514
00:27:39,600 --> 00:27:40,840
আর দুই স্থানে বিদ্যমান।
515
00:27:43,000 --> 00:27:44,160
সে কী বুঝাতে চাইছে?
516
00:27:46,560 --> 00:27:48,200
এর মানে,কিলার একা নয়।
517
00:27:50,440 --> 00:27:51,960
অন্যকেউ তার সাথে আছে।
518
00:28:10,960 --> 00:28:13,360
২৮.৫৮৬৯ উত্তর।
519
00:28:13,440 --> 00:28:16,120
৭৭.১৯২২ পূর্ব।
520
00:28:16,200 --> 00:28:17,560
এই অক্ষাংশের অবস্থান খুজে দেখো।
521
00:28:18,360 --> 00:28:20,440
স্যার এই অক্ষাংশটি দিল্লিতেই।
522
00:28:22,120 --> 00:28:23,800
এটা একদম সুনির্দিষ্ট নয় কিন্তু
523
00:28:23,880 --> 00:28:25,760
এটা ৩০ কি.মি এর এর একটি বৃত্তাকার ক্ষেত্র
524
00:28:26,000 --> 00:28:27,720
মোদিবাগ থেকে ঘেভরার মধ্যে।
525
00:28:28,080 --> 00:28:29,000
নিখিল কি বলেছিল?
526
00:28:29,080 --> 00:28:30,560
সে এখান বেরই হয়নি?
527
00:28:31,000 --> 00:28:32,680
তোমাদের থেকে দুরে যাই নি।
528
00:28:37,920 --> 00:28:39,240
আসলেই ও একটা জিনিয়াস।
529
00:28:40,680 --> 00:28:41,760
বেসিক রসায়ন।
530
00:28:42,680 --> 00:28:43,960
নিকেল
531
00:28:44,520 --> 00:28:46,560
যার পারমাণবিক সংখ্যা ২৮
532
00:28:46,840 --> 00:28:50,000
আর পারমণবিক ভর ৫৮.৬৯৩।
533
00:28:50,240 --> 00:28:52,040
তাদের যোগ করলেই অক্ষাংশ পাওয়া যাবে।
534
00:28:52,880 --> 00:28:54,200
ইরিডিয়ামের ক্ষেত্রেও একই কাজ করলেই হবে।
535
00:28:55,440 --> 00:28:56,920
নিখিল দিল্লিতেই আছে।
536
00:28:57,720 --> 00:28:59,920
ও এখানেই আছে আর আমরা..
537
00:29:00,000 --> 00:29:02,360
গাধার মতো পুরো দুনিয়া খুজে বেরাচ্ছি।
538
00:29:02,440 --> 00:29:03,600
লোলার্ক
539
00:29:04,200 --> 00:29:05,520
লোকাল পুলিশদের খবর দাও।
540
00:29:06,160 --> 00:29:09,280
মোদিবাগ থেকে ঘেভরা পর্যন্ত
541
00:29:09,360 --> 00:29:10,560
খালি বিল্ডিংসগুলো খুজে দেখতে বলো
542
00:29:10,680 --> 00:29:12,280
একটাও বাদ দিও না।
-অবশ্যই স্যার।
543
00:29:12,360 --> 00:29:13,480
নুসরার এবং সম্রাট
544
00:29:13,560 --> 00:29:15,000
সর্বোচ্চ শক্তি ব্যবহার করে হলেও
545
00:29:15,400 --> 00:29:17,480
শুভকে খুজে বের করো।
546
00:29:17,560 --> 00:29:20,600
যেকোনো কিছুর বিনিময়ে ওকে খুজে বের করো।
547
00:29:23,200 --> 00:29:26,000
স্যার,আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল।
548
00:29:27,560 --> 00:29:28,640
549
00:29:39,800 --> 00:29:42,960
তোমার কেসারকে কেন সন্দেহ হয়?
550
00:29:43,240 --> 00:29:45,080
স্যার,কয়েকবছর আগে আমি একটি কেসে যুক্ত ছিলাম
551
00:29:45,960 --> 00:29:49,080
যেখানে একজন স্ত্রী তার স্বামীকে তার গালফ্রেন্ডের গলা নকল করে বোকা বানিয়েছিল।
552
00:29:49,800 --> 00:29:51,280
সেই থেকে,
553
00:29:51,680 --> 00:29:53,320
কেউ কীভাবে কথা বলে
554
00:29:53,560 --> 00:29:55,360
সেটা শোনার অভ্যাস হয় আমার।
555
00:29:56,840 --> 00:29:59,080
কিন্তু স্যার,প্রশ্নটি হলো
556
00:29:59,880 --> 00:30:01,320
কেসার মিথ্যা কেন বলছে।
557
00:30:01,440 --> 00:30:03,760
কেসারের মিথ্যে বলাটা আসল প্রশ্ন নয়,
558
00:30:04,720 --> 00:30:06,560
আসল প্রশ্ন হলো
559
00:30:07,360 --> 00:30:08,960
পডকাস্টে কন্ঠটি কার ছিল ?
560
00:30:10,240 --> 00:30:12,800
কেসারকে মুখোশ হিসেবে ব্যবহার করছে কে?
561
00:30:15,240 --> 00:30:16,640
একটা কাজ করো।
-বলুন,স্যার।
562
00:30:17,240 --> 00:30:19,240
অঙ্কিতকে বলো কেসারকে ডেকে আনতে।
563
00:30:20,400 --> 00:30:22,200
আমি ওর সাথে কথা বলব।
-ঠিক আছে,স্যার।
564
00:30:43,800 --> 00:30:45,000
নিখিল দিল্লিতে আছে।
565
00:30:45,320 --> 00:30:46,400
হ্যাঁ।
566
00:30:48,560 --> 00:30:50,040
আমি ওকে খুজে বের করবই।
567
00:30:51,280 --> 00:30:52,320
আমি প্রতিজ্ঞা করছি।
568
00:30:54,720 --> 00:30:57,000
আমাদের তোমার সাহায্যের দরকার।
569
00:30:59,320 --> 00:31:00,920
আমি জানতে চাই
570
00:31:01,400 --> 00:31:04,120
পডকাস্টের আসল কন্ঠটা কার?
571
00:31:05,240 --> 00:31:06,880
এটা এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
572
00:31:08,320 --> 00:31:09,600
তুমি এটা বের করতে পারবা?
573
00:31:10,120 --> 00:31:11,040
আমি এটা করব।
574
00:31:11,680 --> 00:31:14,960
ইদুরটার নাম ছিল এলসা।
575
00:31:15,160 --> 00:31:17,440
ঠিক আছে?এক মিনিট।
576
00:31:19,080 --> 00:31:22,200
হ্যালো।
-হাই সোয়াতি,আমার কিছু সাহায্যের দরকার।
577
00:31:22,640 --> 00:31:24,520
রিয়াকে কিছুক্ষণ দেখে রাখো।
578
00:31:24,680 --> 00:31:26,160
আচ্ছা,কোনো সমস্যা নেই।
579
00:31:26,480 --> 00:31:29,160
আমি রিয়াকে গল্প শোনাচ্ছি।
580
00:31:29,480 --> 00:31:31,040
তুমি তোমার সময় নাও।
581
00:31:39,560 --> 00:31:41,360
"অন্ধকার হলো সত্য"
582
00:31:41,960 --> 00:31:43,840
"আলো এক কাহিনী"
583
00:31:45,240 --> 00:31:48,680
"প্রতিটি মানুষই চাঁদ আর প্রতিটি চাঁদেরই কলঙ্ক রয়েছে।"
584
00:31:50,080 --> 00:31:51,640
"আপনারও অন্ধকার দিক রয়েছে।"
585
00:31:51,880 --> 00:31:53,960
"যা দৃশ্যমান না হলেও বিরাজমান"
586
00:31:55,040 --> 00:31:56,480
"আপনার লুকায়িত বাসনা"
587
00:31:56,560 --> 00:31:59,680
"রাগ,স্বপ্ন সব এই অন্ধকারে বিরাজমান"
588
00:32:01,200 --> 00:32:03,480
"আপনার সকল আকাঙ্ক্ষা,খুশি
589
00:32:03,800 --> 00:32:05,760
সবকিছুই এই অন্ধকারে বিরাজমান"
590
00:32:06,040 --> 00:32:08,520
"ভুলভাল তত্ত্ব আর নৈতিকতার আলো
591
00:32:08,600 --> 00:32:11,320
আপনার স্বরুপকে বিকশিত করতে দেয় না।"
592
00:32:11,720 --> 00:32:15,200
"আর যদি আপনি নিজেকে গ্রহন করে ওনাদের রিজেক্ট করেন
593
00:32:15,680 --> 00:32:17,800
তবে আপনি পাপী হয়ে যাবেন।"
594
00:32:19,760 --> 00:32:23,000
"পাপ,এমন এক কাল্পনিক রোগ
595
00:32:23,080 --> 00:32:25,160
যাকে পূন্য নামক কাল্পনিক ঔষধ
596
00:32:25,240 --> 00:32:27,040
বিক্রির জন্যে সৃষ্টি করা হয়েছে।"
597
00:32:27,520 --> 00:32:29,520
"ধর্ম কখনই শান্তি দিতে পারবে না।"
598
00:32:29,720 --> 00:32:33,480
"কেননা এর ভিত্তি ভাল এবং মন্দের উপর নির্ভরশীল।"
599
00:32:34,280 --> 00:32:35,600
"একদিন আসবে
600
00:32:36,000 --> 00:32:37,360
আমরাই সেদিনের সূচনা করব
601
00:32:37,560 --> 00:32:39,440
যখন দিনেই রাত হবে,
602
00:32:39,560 --> 00:32:41,440
কোনো সূর্য উঠবে না
603
00:32:41,520 --> 00:32:43,240
শুধুই কালো চাঁদ উঠবে
604
00:32:43,440 --> 00:32:45,480
চারিদিকে থাকবে
605
00:32:45,560 --> 00:32:47,160
শুধুই অন্ধকার।"
606
00:32:47,680 --> 00:32:49,680
নিশ্ছিদ্র,নিকষ
607
00:32:49,840 --> 00:32:51,120
অন্ধকার
608
00:32:52,640 --> 00:32:55,160
সেই আমরা আমাদের বাস্তবতাকে
609
00:32:55,240 --> 00:32:57,560
নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করে নিবো।
610
00:32:58,120 --> 00:32:59,240
আর তখন
611
00:32:59,560 --> 00:33:00,920
শান্তি পাওয়া যাবে।
612
00:33:01,640 --> 00:33:03,240
মানসিক শান্তি।
613
00:33:09,880 --> 00:33:10,880
আমি চাই
614
00:33:10,960 --> 00:33:12,880
গরিব লোকদের উন্নতি হোক।
615
00:33:12,960 --> 00:33:15,960
আজকের দিনে সত্য এত তেতো হয়ে গেলে আমি কী করব?
616
00:33:16,120 --> 00:33:18,680
আমি সততার সাথে নিজের কাজ করতে চাই।
617
00:33:29,880 --> 00:33:30,920
ডি.জে
618
00:33:32,280 --> 00:33:33,480
তোমার এটা দেখা উচিত।
619
00:33:34,680 --> 00:33:36,400
কিলার তার পরবর্তী লক্ষ্য খুজতেছে।
620
00:33:37,280 --> 00:33:38,160
তুমি কীভাবে জানলে?
621
00:33:38,240 --> 00:33:40,000
আমি এই সিস্টেমে বট ছেড়ে দিয়েছিলাম।
622
00:33:40,600 --> 00:33:43,560
একই প্যারামিটার ব্যবহার করে কেউ এই ডাটাবেজে কিছু সার্চ করলে,
623
00:33:44,480 --> 00:33:45,960
আমরা তার নোটিফিকেশন পাবো।
624
00:33:55,880 --> 00:33:57,560
নয়না।
-হ্যা।
625
00:33:59,760 --> 00:34:01,120
আমার তোমার সাহায্যের দরকার।
626
00:34:02,920 --> 00:34:04,880
আমার অনুরোধ কিছুটা অদ্ভুত লাগতে পারে,
627
00:34:05,560 --> 00:34:08,000
কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ আর তুমি এটা করতে পারবা।
628
00:34:09,080 --> 00:34:10,080
তুমি কি বলতে চাচ্ছ?
629
00:34:15,360 --> 00:34:18,560
পুরনো এবং নির্মানাধীন বিল্ডিংস গুলো চেক করো।
630
00:34:18,760 --> 00:34:22,040
সন্দেহজনক সব জায়গা আর মানুষদের খুজে দেখো।
631
00:34:22,320 --> 00:34:23,840
এটা খুবই গুরুত্বপূর্ণ।
632
00:34:24,120 --> 00:34:25,160
633
00:35:12,920 --> 00:35:14,480
ডি.জে এটা আত্মঘাতী।
634
00:35:16,080 --> 00:35:17,520
আমি তোমায় এই ব্যাপারে সাহায্য
করতে পারব না।
635
00:35:19,720 --> 00:35:23,280
নয়না,রাধিকা দেশের নামকরা একজন সাংবাদিক।
636
00:35:23,560 --> 00:35:24,960
তার যদি কিছু হয়ে যায়,
637
00:35:25,040 --> 00:35:27,760
এই ভাবাদর্শ নতুনরুপে আবির্ভূত হবে।
638
00:35:28,240 --> 00:35:29,680
আর সেটা এই কেসকে ঝামেলায় ফেলাবে।
639
00:35:30,080 --> 00:35:31,120
ডি.জে।
640
00:35:32,000 --> 00:35:33,120
তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে?
641
00:35:33,480 --> 00:35:35,480
আমি যদি আপনার নাম
642
00:35:35,560 --> 00:35:38,200
এই ধনিশ্ট নক্ষত্র হিসেব বা যেটাই ওটার নাম,
643
00:35:38,560 --> 00:35:40,320
প্রবেশ করিয়েও দেই আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছ যে
644
00:35:40,400 --> 00:35:43,920
আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেম যে কিলার রাধিকাকে বাদ দিয়ে আপনাকেই মারতে আসবে।
645
00:35:44,400 --> 00:35:45,480
আমি নিশ্চিত নই।
646
00:35:47,240 --> 00:35:48,920
কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে।
647
00:35:49,200 --> 00:35:51,440
আপনি বলতে চাচ্ছেন ও আপনাকে মারার চেষ্টা করুক।
648
00:35:52,560 --> 00:35:54,360
ডি.জে,আপনি যেটা আমার কাছে
649
00:35:54,680 --> 00:35:56,280
চাইছেন তা শুধুমাত্রই আত্মঘাতী।
650
00:35:58,640 --> 00:35:59,760
নয়না
651
00:36:01,720 --> 00:36:03,880
আমি কিলারের কাছে পৌছাতে অক্ষম।
652
00:36:05,080 --> 00:36:06,920
অন্তত আমি তাকে আমার কাছে টেনে আনতে পারি।
653
00:36:07,600 --> 00:36:09,240
এটা একধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।
654
00:36:10,320 --> 00:36:11,840
আমার মাধ্যমেই এর শুরু হয়েছিল,
655
00:36:13,240 --> 00:36:14,680
তাই আমিই এটার শেষ দেখতে চাই।
656
00:36:15,400 --> 00:36:16,720
আপনি বুঝতে পারছেন
657
00:36:17,760 --> 00:36:19,960
আপনার হত্যা পরিকল্পনা করবে নিখিল?
658
00:36:21,720 --> 00:36:23,840
আপনি বুঝছেন এটা ওর উপর কতটা প্রভাব ফেলবে?
659
00:36:26,040 --> 00:36:27,680
মাঝেমাঝে আমি ভাবি ও যদি
660
00:36:29,360 --> 00:36:31,280
জীবিত ফিরেও আসে
661
00:36:31,560 --> 00:36:32,880
ও কি আগের মতো থাকবে?
662
00:36:33,400 --> 00:36:35,480
আমরা ওকে অনেক আগেই হারিয়েছি,ডি.জে।
663
00:36:37,000 --> 00:36:40,240
নয়না,এমন কোনো রাত নেই
664
00:36:41,040 --> 00:36:42,640
আমি না কেদে ঘুমিয়েছি।
665
00:36:43,200 --> 00:36:44,640
চোখ বন্ধ করলেই
666
00:36:46,560 --> 00:36:48,640
দুটো চেহারা ভেসে ওঠে।
667
00:36:49,160 --> 00:36:50,440
একটা সন্ধ্যার
668
00:36:51,240 --> 00:36:53,280
যখন ও আমার সামনে বসে কাদছিল।
669
00:36:56,160 --> 00:36:57,720
আর দ্বিতীয়টি তার ঐ পুড়ন্ত দেহের
670
00:36:59,960 --> 00:37:01,920
যার ময়নাতদন্ত করেও আমি ওকে চিনতে পারিনি।
671
00:37:05,720 --> 00:37:07,200
সন্ধ্যার সাথে যা হয়েছে
672
00:37:09,560 --> 00:37:11,400
তা আর কারও সাথে হতে দিব না আমি।
673
00:37:14,080 --> 00:37:15,520
আমার তোমার সাহায্যের প্রয়োজন।