1 00:01:00,878 --> 00:01:07,668 ডিফেন্ডিং জেকব সিজন ১ এপিসোড ৫ অনুবাদে - কুদরতে জাহান 2 00:01:08,878 --> 00:01:14,668 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 3 00:01:25,878 --> 00:01:27,668 ♪ গতকাল ♪ 4 00:01:27,754 --> 00:01:33,394 ♪ এক শিশু ঘুরতে ঘুরতে ♪ 5 00:01:34,720 --> 00:01:37,600 ♪ ধরলো এক ড্রাগনফ্লাই ♪ 6 00:01:37,681 --> 00:01:42,811 ♪ তাকে জারে ভরলো ♪ 7 00:01:43,729 --> 00:01:45,149 ♪ ভয়ে ভয়ে ♪ 8 00:01:45,230 --> 00:01:51,490 ♪ আকাশে বাজের ঘনঘটা ♪ 9 00:01:51,904 --> 00:01:53,454 ♪ বৃষ্টিও পড়ছিল ♪ 10 00:01:53,530 --> 00:02:00,500 ♪ তারা ঝরার সাথে সাথে ♪ 11 00:02:01,371 --> 00:02:04,371 ♪ বাচ্চাটা হাঁটলো দশ কদম ♪ 12 00:02:04,458 --> 00:02:09,668 ♪ ঋতু বদলে যায় ♪ 13 00:02:10,172 --> 00:02:16,892 ♪ বরফের ওপর স্কেট করে চলে সে ♪ 14 00:02:17,638 --> 00:02:21,478 ♪ "যখন তুমি বড় হবে" ♪ 15 00:02:21,558 --> 00:02:25,898 ♪ এসব কথা ওকে বিরক্ত করে ♪ 16 00:02:25,979 --> 00:02:29,529 ♪ সেই সাথে বিরক্ত করে ♪ 17 00:02:29,608 --> 00:02:34,198 ♪ স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি ♪ 18 00:02:34,738 --> 00:02:39,028 ♪ ঋতু বদলাতেই থাকে বারবার ♪ 19 00:02:39,117 --> 00:02:44,037 ♪ রঙিন খেলনা ঘোড়াগুলো ওঠানামা করতে থাকে ♪ 20 00:02:44,790 --> 00:02:51,210 ♪ সময়ের বেড়াজালে বন্দী আমরা ♪ 21 00:02:51,964 --> 00:02:55,344 ♪ ফিরতে পারি না, কেবল অতীতের দিকে ♪ 22 00:02:55,676 --> 00:02:59,346 ♪ ফিরে তাকাতে পারি ♪ 23 00:02:59,429 --> 00:03:08,562 ♪ আর বৃত্তবন্দী হয়ে চলি এই খেলায় ♪ 24 00:03:08,897 --> 00:03:13,319 ♪ এদিকে ঋতুবদলের খেলা চলতেই থাকে ♪ 25 00:03:13,402 --> 00:03:18,372 ♪ রঙিন খেলনা ঘোড়াগুলো ওঠানামা করতে থাকে ♪ 26 00:03:19,032 --> 00:03:26,042 ♪সময়ের বেড়াজালে বন্দী আমরা ♪ 27 00:03:27,291 --> 00:03:34,838 ♪ ফিরতে পারি না, কেবল অতীতের দিকে ফিরে তাকাতে পারি ♪ 28 00:03:34,923 --> 00:03:45,927 ♪ আর বৃত্তবন্দী হয়ে চলতেই থাকি এই খেলায় ♪ 29 00:03:52,816 --> 00:03:56,026 এইটথ গ্রেড ক্লাসে অসাধারণ কোরাসের জন্য অভিবাদন জানাচ্ছি। 30 00:04:04,369 --> 00:04:09,079 আমরা সবাই আমাদের মধ্যেকার মিশ্র আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করছি। 31 00:04:09,499 --> 00:04:13,049 বেনের মা জোয়ান এসেছেন কিছু কথা বলার জন্য। 32 00:04:35,526 --> 00:04:39,396 এটা অবশ্যই আমাদের জন্য খুব কঠিন একটা দিন, 33 00:04:40,280 --> 00:04:41,780 কিন্তু আমার মনে হয় ... 34 00:04:47,746 --> 00:04:49,956 বেন বেঁচে থাকলে আমাকে এখানে দেখতে চাইতো। 35 00:04:51,667 --> 00:04:53,537 ওর ক্লাসমেটদের জানাতে চাইতো যে ... 36 00:04:54,795 --> 00:04:56,955 ও কতোটা গর্বিত। 37 00:04:59,174 --> 00:05:03,514 আমরা স্কুলকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে পিটিএকে। 38 00:05:03,971 --> 00:05:07,981 তারা বেনের নামে বৃত্তি দেবার ব্যবস্থা করেছেন। 39 00:05:08,058 --> 00:05:11,188 এটা আমাদের পরিবারের জন্য অনেক। 40 00:05:14,273 --> 00:05:15,693 বেনের বন্ধুদের উদ্দেশ্যে বলছি ... 41 00:05:16,942 --> 00:05:22,663 শীতে যখন তোমাদের হাইস্কুল শুরু হবে, তখন যেন সাফল্য তোমাদের সঙ্গী হয়। 42 00:05:24,283 --> 00:05:25,873 বাবা-মাদের উদ্দেশ্যে বলছি ... 43 00:05:31,498 --> 00:05:33,128 ওদেরকে উৎসাহ দিন। 44 00:05:34,835 --> 00:05:37,585 আপনারা দেন, জানি। তারপরেও বলছি। 45 00:05:38,922 --> 00:05:40,592 আমরা মাঝে মাঝে ভুলে যাই। 46 00:05:48,515 --> 00:05:49,635 ধন্যবাদ। 47 00:05:55,606 --> 00:05:56,726 ধন্যবাদ, জোয়ান। 48 00:05:58,150 --> 00:06:04,490 সবার পক্ষ থেকেই বলছি, বেন চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। 49 00:07:40,294 --> 00:07:41,714 তুমি কি কিছু বলতে চাও? 50 00:07:42,838 --> 00:07:45,468 এমনভাবে বসে আছ যে মনে হচ্ছে কেউ তোমার মাথায় পিস্তল ধরে আছে। 51 00:07:47,176 --> 00:07:49,466 তুমি আমাকে আসতে বলেছ, আমি এসেছি। 52 00:07:50,512 --> 00:07:52,142 তাহলে এরকমই চলবে, হাহ? 53 00:07:52,222 --> 00:07:53,602 আর কী আশা করেছিলে? 54 00:07:53,682 --> 00:07:54,892 জানি না। 55 00:07:57,227 --> 00:07:59,437 প্রায় পুরো জীবনটা এভাবেই কাটলো। 56 00:08:00,314 --> 00:08:02,484 অথচ একবারও আসোনি দেখা করতে। 57 00:08:03,692 --> 00:08:07,742 কোনো ছেলে নিজের বাবার সাথে এরকম করে? 58 00:08:07,821 --> 00:08:09,281 কীরকম মানুষ সে? 59 00:08:10,866 --> 00:08:12,986 জানি আমি খারাপ লোক, তারপরেও ... 60 00:08:14,286 --> 00:08:15,576 তোমার বাবা তো! 61 00:08:20,584 --> 00:08:22,344 তোমার স্বাস্থ্য ভালোই আছে অবশ্যই। 62 00:08:22,419 --> 00:08:24,089 ও মনে হয় তোমাকে ভালোই খাওয়ায়। 63 00:08:24,421 --> 00:08:26,881 মা সবকিছুই ভালোভাবে করেছে। 64 00:08:28,050 --> 00:08:29,550 শুনেছিলাম ও ক্যান্সারের কাছে হার মেনেছে। 65 00:08:29,635 --> 00:08:30,715 তাতে তোমার কী? 66 00:08:31,595 --> 00:08:33,635 - কিছু না। - তাহলে মার কথা বলা বন্ধ করো। 67 00:08:33,722 --> 00:08:35,472 তোমার আগে আমি চিনতাম ওকে। 68 00:08:43,440 --> 00:08:45,610 তোমার কাছ থেকে কী দরকার, ডক্টর ভোগেল বলেছে? 69 00:08:47,027 --> 00:08:48,067 ওহ। 70 00:08:49,821 --> 00:08:53,951 বলেছে, আমার নাতির ব্যাপারে কিছু একটা বলতে এসেছ। 71 00:08:55,285 --> 00:08:58,615 আমি বললাম, খবর দেখার আগে জানতামই না যে আমার একটা নাতি আছে। 72 00:08:58,705 --> 00:08:59,745 বেশ, এখন জানলে। 73 00:09:00,916 --> 00:09:01,916 খুব ভালো ছেলে ও। 74 00:09:02,000 --> 00:09:04,250 অতো ভালো না, তাহলে এখানে আসা লাগত না। 75 00:09:04,920 --> 00:09:06,880 বয়স কত ওর, ১৩, ১৪? 76 00:09:07,381 --> 00:09:08,721 ১৪। 77 00:09:10,050 --> 00:09:13,390 ১৪ বছরেই খুনের দায়ে জেলে ভরেছে ওকে, জেসাস! 78 00:09:14,930 --> 00:09:15,970 কাকে মেরেছে ও? 79 00:09:16,056 --> 00:09:18,846 - কাউকে না, ও নির্দোষ। - সে তো আমিও। 80 00:09:18,934 --> 00:09:20,354 নিশ্চয়ই রক্তের দোষ। 81 00:09:23,480 --> 00:09:25,480 আরে, শান্ত হও, শান্ত হও। 82 00:09:25,566 --> 00:09:28,816 তুমি বলেছ, ও নির্দোষ, ঠিক আছে, মানলাম। 83 00:09:30,153 --> 00:09:31,153 তো ... 84 00:09:32,614 --> 00:09:34,244 আমি তোমাকে সাহায্য করলে কি ... 85 00:09:35,409 --> 00:09:37,329 তুমি কিছু এদিক-সেদিক করবে? 86 00:09:37,411 --> 00:09:39,711 পটল তোলার আগে এখান থেকে বেরোতে পারি যাতে? 87 00:09:40,122 --> 00:09:41,712 অবশ্যই না। 88 00:09:48,380 --> 00:09:49,380 তাহলে ... 89 00:09:51,049 --> 00:09:54,219 তোমাকে সাহায্য করবো কেন? 90 00:09:55,679 --> 00:09:59,309 কারণ তোমার আপন নাতি বিপদে পড়েছে। 91 00:10:01,602 --> 00:10:03,902 আমার নাতির নাম যেন কী? 92 00:10:06,148 --> 00:10:07,148 জেকব। 93 00:10:09,234 --> 00:10:10,824 লরির বাবার নামে নাম রেখেছি। 94 00:10:11,236 --> 00:10:12,606 আমার স্ত্রীর বাবা। 95 00:10:14,615 --> 00:10:17,025 তোমার স্ত্রী আমার সাথে দেখা করতে চায় না, না? 96 00:10:17,117 --> 00:10:18,827 চাইলেও আমি দেখা করতে দিতাম না। 97 00:10:18,911 --> 00:10:22,661 দেখেছ? এখন তোমার আমার কাছে মাফ চাওয়ার কথা, অথচ বেয়াদবি করছ। 98 00:10:22,748 --> 00:10:24,248 কীসের জন্য মাফ চাইবো? 99 00:10:24,333 --> 00:10:25,963 আমাকে ফেলে যাবার জন্য। 100 00:10:27,336 --> 00:10:29,246 আমাকে জেলে পচানোর জন্য। 101 00:10:29,338 --> 00:10:31,338 তুমি হলে আইনের লোক, আমাকে বের করা কোনো ব্যাপার তোমার জন্য! 102 00:10:32,424 --> 00:10:35,974 এত হাসির কী আছে, বেয়াদব ছোকরা? 103 00:10:36,053 --> 00:10:38,063 খুব ভাব নিয়ে এখানে আসা হয়েছে। 104 00:10:38,972 --> 00:10:40,241 আমাদের মাঝে এই বুলেটপ্রুফ কাঁচ না থাকলে 105 00:10:40,265 --> 00:10:42,635 এই সাহস থাকত না। 106 00:10:44,728 --> 00:10:46,438 তো, মাফ চাইবে, না কী? 107 00:10:49,650 --> 00:10:51,570 আমি এখানে মাফ চাইতে আসিনি। 108 00:10:52,236 --> 00:10:54,486 কিউ-টিপের আগায় তোমার থুতু নিতে এসেছি। 109 00:10:54,571 --> 00:10:56,031 দেবে, না কি কী করবে? 110 00:10:56,823 --> 00:10:58,033 কীজন্য লাগবে সেটা? 111 00:10:58,450 --> 00:10:59,490 দরকার আছে। 112 00:11:04,081 --> 00:11:05,501 ভালো করে চাও। 113 00:11:09,086 --> 00:11:10,605 দ্যাখো, গার্ডের কাছে ইতিমধ্যেই কিট আছে। 114 00:11:10,629 --> 00:11:15,426 - তোমাকে শুধু... - গার্ডকে বলো ওটা নিজের পাছা দিয়ে ঢোকাতে, চাইলে তোমারটাতেও ঢোকাতে পারে। 115 00:11:15,926 --> 00:11:17,676 - বেশ, শোনো ... - দেরি করে ফেলেছ। 116 00:11:19,221 --> 00:11:20,391 এক মিনিট দাঁড়াবে? 117 00:11:20,472 --> 00:11:22,500 ফোনটা ধরবে? 118 00:11:22,766 --> 00:11:23,846 হেই! 119 00:11:30,858 --> 00:11:32,688 তুমি তো সর্বোচ্চ চেষ্টা করেছ। 120 00:11:32,776 --> 00:11:34,486 আমাকে বোকা বানিয়েছে লোকটা। 121 00:11:34,570 --> 00:11:36,660 ও আসলে কখনোই এই টেস্ট করাতো না। 122 00:11:36,738 --> 00:11:41,658 আমার ওপর ক্ষমতা দেখাতে চেয়েছিল, আমি তাকে সেটা করার সুযোগ করে দিয়েছি। 123 00:11:41,743 --> 00:11:44,413 মনে হয় আরেকবার দেখা করাতে চেয়েছে। 124 00:11:45,080 --> 00:11:47,540 সেজন্যই এমন করেছে। লোকটা আশির দশক থেকে জেলে আছে। 125 00:11:47,624 --> 00:11:49,504 নিজের ছেলের কাছ থেকে একটু ভালো ব্যবহার পেলে ... 126 00:11:49,585 --> 00:11:52,455 না, আমাকে আবার বোকা বানাবে, বিশ্বাস করো। 127 00:11:53,547 --> 00:11:54,717 এ টাইপ লোকদের চিনি আমি। 128 00:11:56,425 --> 00:11:57,675 আমি আর ওখানে যাবো না। 129 00:11:58,552 --> 00:11:59,892 তাহলে কাজটা কঠিন ভাবে করতে হবে। 130 00:11:59,970 --> 00:12:02,060 - আমি একটা কোর্ট অর্ডার আনবো। - তারপর কী হবে? 131 00:12:02,139 --> 00:12:04,242 লজিউডিস জানবে সে ব্যাপারে। সেও একই সূত্র নিয়ে আসবে। 132 00:12:04,266 --> 00:12:06,386 কোনোভাবে সেটা আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করবে। 133 00:12:06,476 --> 00:12:07,976 আমি হলেও তাই করতাম। 134 00:12:08,812 --> 00:12:10,442 আর কোনো উপায় দেখছি না। 135 00:12:10,522 --> 00:12:14,362 উপায় নেই। বাদ দাও। 136 00:12:16,695 --> 00:12:18,605 আরেকটু সময় নাও না হয়। 137 00:12:19,448 --> 00:12:21,328 হয়তো ও পরে রাজি হবে। 138 00:12:25,704 --> 00:12:26,794 শোনো। 139 00:12:27,289 --> 00:12:28,619 আরেকটা ব্যাপার। 140 00:12:29,791 --> 00:12:32,921 ভেবেছিলাম আমরা এতে একমত। কোনো ইন্টারভিউ দেয়া যাবে না। 141 00:12:33,337 --> 00:12:34,337 কী? 142 00:12:35,756 --> 00:12:37,966 লরি মনে হয় বোঝেনি। 143 00:12:39,676 --> 00:12:42,386 দ্যাখো, আমি দুঃখিত। কীভাবে কী হয়েছে, বলি। 144 00:12:42,471 --> 00:12:43,471 খুবই খামখেয়ালি কাজ। 145 00:12:43,555 --> 00:12:45,845 আবেগের বশে না বুঝে এসব বলেছি। 146 00:12:46,225 --> 00:12:47,225 তোমার এই কথাটা। 147 00:12:47,309 --> 00:12:49,099 বলেছ, আমার কোনো সত্যিকারের বন্ধু নেই। 148 00:12:50,854 --> 00:12:52,624 ভাগ্য ভালো জেকবের নামে কিছু বলোনি। 149 00:12:52,648 --> 00:12:53,898 এর মানে কী? 150 00:12:57,903 --> 00:12:58,903 আমার কাছে এসেছে। 151 00:13:06,161 --> 00:13:07,291 - হেই। - হাই। 152 00:13:07,996 --> 00:13:10,536 - সুন্দর শার্ট। - চুপ। এইযে। 153 00:13:11,124 --> 00:13:13,044 দারুণ, চামচ নিয়ে আসছি। 154 00:13:13,126 --> 00:13:15,376 মিন্ট চকোলেট চিপ আর কুকি ডো নিয়ে এসেছি। 155 00:13:15,796 --> 00:13:17,876 হাই, আমি সারাহ। 156 00:13:18,298 --> 00:13:20,798 আমি লরি। দেখা হয়ে ভালো লাগলো সারাহ। 157 00:13:20,884 --> 00:13:22,514 তোমার কথা অনেক শুনেছি। 158 00:13:22,594 --> 00:13:24,054 মনে হচ্ছে গ্রীষ্মকালীন চাকরি পেয়ে গেছ। 159 00:13:24,137 --> 00:13:25,967 চাকরির প্রথম সপ্তাহ। 160 00:13:26,557 --> 00:13:28,157 আইসক্রিম তুলতে তুলতে হাত ব্যথা হয়ে গেছে। 161 00:13:29,059 --> 00:13:32,559 সারা কিছুক্ষণ থাকুক? অর মাকে বলে এসেছে। 162 00:13:32,646 --> 00:13:34,306 হ্যাঁ অবশ্যই। 163 00:13:34,773 --> 00:13:35,959 ও কখনো বোর‍্যাট মুভিটা দেখেনি। 164 00:13:35,983 --> 00:13:38,153 জেকের ওটা পুরো মুখস্থ। 165 00:13:40,571 --> 00:13:41,571 দেখা হবে। 166 00:13:45,742 --> 00:13:46,952 মিষ্টি একটা মেয়ে। 167 00:13:47,035 --> 00:13:48,405 হ্যাঁ, ভালো মেয়ে। 168 00:13:53,250 --> 00:13:55,228 আর্টিকেলটা নিয়ে তোমাকে এভাবে বলার জন্য দুঃখিত। 169 00:13:55,252 --> 00:13:57,212 সমস্যা নেই, তোমার বলার অধিকার আছে। 170 00:13:57,296 --> 00:13:58,296 না নেই। 171 00:14:03,177 --> 00:14:04,467 আপনি কি রেগে গিয়েছিলেন? 172 00:14:04,553 --> 00:14:05,553 রেগে যাবো কেন? 173 00:14:05,637 --> 00:14:07,967 আপনার স্ত্রী সাংবাদিকের কাছে যা বলেছে, সে ব্যাপারে। 174 00:14:08,056 --> 00:14:10,056 ও আবেগের বশে বলেছে। 175 00:14:10,142 --> 00:14:12,062 উনি বলেছেন আপনাদের পরিবার আলাদা থাকে। 176 00:14:12,603 --> 00:14:14,693 - এলাকাবাসী একঘরে করে রেখেছে। - আমরা তাই ছিলাম। 177 00:14:14,771 --> 00:14:18,481 কিন্তু শুনে মনে হচ্ছে, উনি অযথা সহানুভূতি পাবার জন্য এরকম করছেন। 178 00:14:18,567 --> 00:14:21,447 তাছাড়া রিফকিনদের কষ্টের কথা তো একবারো বলেননি। 179 00:14:21,528 --> 00:14:24,488 - আমরা খুব চাপে ছিলাম। - এটা ট্রায়ালের কতদিন আগে? 180 00:14:24,573 --> 00:14:25,573 আট নাকি নয় সপ্তাহ? 181 00:14:25,657 --> 00:14:26,987 এরকমই হবে। 182 00:14:27,075 --> 00:14:31,831 আপনি এখনো ছেলেকে শতভাগ নিরপরাধ মনে করেন? 183 00:14:31,914 --> 00:14:33,674 - অবশ্যই। - কখনো সন্দেহ জাগেনি? 184 00:14:34,124 --> 00:14:35,254 এক মিনিটের জন্যও না? 185 00:14:35,709 --> 00:14:36,709 কখনো না। 186 00:14:36,793 --> 00:14:38,133 লরির কী অবস্থা? 187 00:14:42,633 --> 00:14:43,843 সেও এরকমই মনে করে। 188 00:16:57,309 --> 00:16:58,309 জোয়ান। 189 00:17:42,938 --> 00:17:45,338 ঠিক আছে, চলো খোকা এসো, পা চালাও। 190 00:17:45,941 --> 00:17:47,571 এইতো ঠিক আছে। 191 00:18:06,336 --> 00:18:07,772 আমি তোমাকে কঠিন অবস্থায় ফেলতে চাই না, 192 00:18:07,796 --> 00:18:09,315 কিন্তু আমি কোথা থেকে এসেছি, তা তোমাকে বুঝতে হবে। 193 00:18:09,339 --> 00:18:10,900 ওকে আর জিজ্ঞাসাবাদ করেছ কি না, সেটা বলো। 194 00:18:10,924 --> 00:18:12,902 ভালো। হ্যাঁ, আমি স্কুলে ওর সাথে আমার কথা বলবো। 195 00:18:12,926 --> 00:18:15,346 ডেরেক ইয়ু যদি সন্দেহভাজন হয়ে থাকে, তবে আমার জানার অধিকার আছে। 196 00:18:16,805 --> 00:18:17,925 ও কি সন্দেহভাজন? 197 00:18:19,641 --> 00:18:20,931 ডাফ, প্লিজ। 198 00:18:22,269 --> 00:18:23,599 ধুর! 199 00:18:24,146 --> 00:18:26,436 একটা টিপ পেয়েছি, কিছু একটা জানা যেতে পারে। 200 00:18:26,523 --> 00:18:27,823 এটুকুই বলার আছে। 201 00:18:27,900 --> 00:18:30,780 লজিউডিসকে বলেছি, সে বলেছে, এটা এমন বিশেষ কিছু না। 202 00:18:30,861 --> 00:18:33,464 - তারমানে এমন না যে সন্দেহ করা যাবে না। - অ্যান্ডি, ছেলেটার অ্যালিবাই আছে। 203 00:18:33,488 --> 00:18:35,049 ওর মা ওকে ঐদিন সকালে স্কুলে দিয়ে এসেছিল। 204 00:18:35,073 --> 00:18:37,623 ওর মা? ওর মা হলো ওর অ্যালিবাই? 205 00:18:38,452 --> 00:18:41,264 ছেলেটার ওপর সন্দেহ যদি নাই থাকে, তাহলে ওকে জিজ্ঞাসাবাদের কারণটা বলে দিচ্ছ না কেন? 206 00:18:41,288 --> 00:18:44,498 - আমার মিটিঙে দেরি হয়ে যাচ্ছে। - দাঁড়াও, কোনো উদ্দেশ্য ছিল, তাই না? 207 00:18:44,583 --> 00:18:45,583 আমার দরজা ছাড়ো। 208 00:18:46,126 --> 00:18:47,729 কে টিপস দিয়েছে, সেটা বলবে অন্তত? 209 00:18:47,753 --> 00:18:49,133 আমার দরজা ছাড়ো। 210 00:18:53,258 --> 00:18:54,258 কোনো বাচ্চা? 211 00:18:55,177 --> 00:18:56,177 কোনো ছেলে? কোনো মেয়ে? 212 00:18:57,429 --> 00:18:58,429 ডাফ, প্লিজ! 213 00:20:37,696 --> 00:20:39,656 - আচ্ছা দেখা হবে। - বাই। 214 00:21:07,476 --> 00:21:10,936 লরি, আমি কি ক্যালেন্ডারে ভুল দেখেছি? আজকে জেকবের সাথে দেখা করার কথা না? 215 00:21:11,021 --> 00:21:14,361 না, ও বাসায়, টিউটরের সাথে। 216 00:21:15,025 --> 00:21:16,544 এই গ্রীষ্মে তেমন কিছু করতে পারেনি, 217 00:21:16,568 --> 00:21:19,238 তাই ভাবলাম একবারে নাইনথ গ্রেডে উঠিয়ে দেয়া যায় কি না। 218 00:21:20,239 --> 00:21:21,239 ঠিক আছে। 219 00:21:22,449 --> 00:21:25,159 তোমার জন্য কিছু করতে পারি? 220 00:21:26,954 --> 00:21:27,964 আমি ... 221 00:21:29,039 --> 00:21:30,209 লরি? 222 00:21:30,290 --> 00:21:33,960 দ্যাখো, আমি দুঃখিত, জানি তুমি ব্যস্ত। আমার এখানে আসা ঠিক হয়নি। 223 00:21:34,753 --> 00:21:35,753 আমি দুঃখিত। 224 00:21:37,965 --> 00:21:38,965 আমি দুঃখিত/ 225 00:21:40,717 --> 00:21:42,507 জানি না কেন এসব করছি... 226 00:21:47,015 --> 00:21:48,555 - সমস্যা নেই। - আমি দুঃখিত। 227 00:21:48,642 --> 00:21:49,892 আমার অফিসে কথা বলি চলো। 228 00:22:01,905 --> 00:22:02,735 - বাই। - দেখা হবে। 229 00:22:02,823 --> 00:22:04,203 - দেখা হয়ে ভালো লাগলো। - বাই। 230 00:22:16,420 --> 00:22:17,670 আমার মা এসেছে। 231 00:22:17,754 --> 00:22:19,274 - পরে দেখা হবে। - আচ্ছা। 232 00:22:35,564 --> 00:22:36,574 হেই, ডেরেক। 233 00:22:38,317 --> 00:22:39,317 ল্যাক্রোস খেলা আছে? 234 00:22:40,068 --> 00:22:42,148 - ক্লিনিকে যাবো। - দারুণ। 235 00:22:43,447 --> 00:22:46,327 জেকবের গ্রাজুয়েশন সার্টিফিকেট তুলতে এসেছিলাম। 236 00:22:48,410 --> 00:22:50,700 - আমার সাথে যাবে ... - না। আমার মা আসবে। 237 00:22:50,787 --> 00:22:53,367 দেরি করছে। গাড়ি নষ্ট। 238 00:22:56,084 --> 00:22:59,304 তোমার মা-বাবাকে আমার হয়ে হাই বোলো। 239 00:23:00,464 --> 00:23:02,014 আচ্ছা বলবো। 240 00:23:02,633 --> 00:23:04,383 আচ্ছা, ডিটেকটিভ ডাফির সাথে 241 00:23:04,968 --> 00:23:06,718 ইন্টারভিউটা কেমন হলো? 242 00:23:07,804 --> 00:23:09,484 ও আর আমি একসাথে কাজ করি। 243 00:23:12,017 --> 00:23:13,017 আমি ... 244 00:23:13,477 --> 00:23:15,455 আমার মনে হয় আপনার সাথে এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না। 245 00:23:15,479 --> 00:23:16,479 কোন ব্যাপারে? 246 00:23:17,189 --> 00:23:18,939 বেন রিফকিনের ব্যাপারে? 247 00:23:19,024 --> 00:23:20,234 আচ্ছা আচ্ছা। 248 00:23:21,151 --> 00:23:22,401 তা ঠিকই বলেছ। 249 00:23:25,113 --> 00:23:27,953 জেকবের ব্যাপারে কথা বলা যাবে? 250 00:23:28,033 --> 00:23:29,344 জানি না, মনে হয় না ... 251 00:23:29,368 --> 00:23:32,868 কারণ, এত তাড়াতাড়ি ওর ওপরে কেন দোষ চাপালে, ব্যাপারটা পরিষ্কার না আমার কাছে। 252 00:23:34,831 --> 00:23:36,381 আমি শুধু বলেছি যে ওর কাছে একটা ছুরি ছিল। 253 00:23:37,125 --> 00:23:39,835 তুমি লিখেছ, "তুমি একাজ করেছ, সবাই জানে।" 254 00:23:46,385 --> 00:23:47,845 আমাদের আইনজীবীর ধারণা, 255 00:23:47,928 --> 00:23:50,928 নিজের থেকে মনোযোগ অন্যদিকে সরানোর জন্যই এই ফন্দি করেছ তুমি। 256 00:23:51,849 --> 00:23:53,059 কী? না। 257 00:23:53,141 --> 00:23:55,731 সেটা ডিটেকটিভ ডাফির কথার সাথে মিলে যায়। 258 00:23:55,811 --> 00:23:57,901 উনি নাকি তোমার ব্যাপারে কিছু কথা শুনেছেন ... 259 00:23:58,605 --> 00:24:00,565 তাই উনি তোমাকে নিয়ে একটু ভিন্নভাবে ভাবছেন। 260 00:24:00,649 --> 00:24:02,069 কারণ সারাহ বলেছে... 261 00:24:03,193 --> 00:24:04,283 কী বললে? 262 00:24:05,487 --> 00:24:06,947 বলেছি, আমি একাজ করিনি। 263 00:24:07,489 --> 00:24:08,489 তাই? 264 00:24:10,450 --> 00:24:12,370 আপনি ভেবেছেন, তুমি জেকবকে চেনেন। 265 00:24:13,495 --> 00:24:14,785 আসলে চেনেন না। 266 00:24:15,706 --> 00:24:18,076 জেকের মধ্যে ... একটা অন্ধকার দিক আছে। 267 00:24:19,293 --> 00:24:20,503 ও ইন্টারনেটের ঐ সাইটগুলোয় যায়। 268 00:24:20,586 --> 00:24:23,296 ও একে "কাটার" নামে ডাকে, একে বলে কাটার পর্ন। 269 00:24:24,131 --> 00:24:27,381 একটা সাইট খুবই পছন্দ ওর, নাম 'দ্য কাট আপ রুম'। 270 00:24:29,553 --> 00:24:30,763 ডেরেক, সব ছেলেই পর্ন দেখে। 271 00:24:30,846 --> 00:24:32,466 এটা শুধু পর্ন না। 272 00:24:34,224 --> 00:24:35,234 এটা ভয়ঙ্কর। 273 00:24:35,934 --> 00:24:38,904 মানুষকে বেঁধে ঐসব করা দেখায়। 274 00:24:51,241 --> 00:24:53,991 কেন এখানে এসেছি, জানি না। খুবই লজ্জা লাগছে। 275 00:24:54,077 --> 00:24:55,997 আরে লজ্জা পেও না। 276 00:24:56,872 --> 00:24:59,332 আমার সাথে কোনো ব্যাপারে কথা বলতে চাও? 277 00:24:59,416 --> 00:25:00,996 না, চাই না। 278 00:25:02,044 --> 00:25:03,054 তুমি নিশ্চিত? 279 00:25:03,629 --> 00:25:04,799 হ্যাঁ, আমি ... 280 00:25:06,715 --> 00:25:07,715 সমস্যা নেই। 281 00:25:10,219 --> 00:25:14,059 তুমি ঐদিন গোপনীয়তার ব্যাপারে যা বলেছিলে ... 282 00:25:14,139 --> 00:25:16,059 অবশ্যই, আমরা তো একই দলে। 283 00:25:17,351 --> 00:25:18,691 আসলে ... 284 00:25:20,145 --> 00:25:21,895 আরেকটা ব্যাপার মনে পড়েছে। 285 00:25:23,690 --> 00:25:25,030 মনে হয় তোমাকে বলে দেয়া উচিত। 286 00:25:26,401 --> 00:25:29,531 বহুদিন আগে ঘটেছিল। জেকবের বয়স ছিল কেবল পাঁচ। 287 00:25:30,155 --> 00:25:32,061 আমরা ওর বন্ধু ডাইলানের বোলিং পার্টিতে গিয়েছিলাম। 288 00:25:33,367 --> 00:25:35,577 জেকের সাথে আরেকটা ছেলে জুটি বেঁধেছিল। 289 00:25:35,661 --> 00:25:37,081 ওর নাম সম্ভবত গ্রান্ট ছিল। 290 00:25:38,539 --> 00:25:40,709 কেন জানি জেক আর অন্য ছেলেটা, 291 00:25:40,791 --> 00:25:43,171 কার পালা আসবে এ নিয়ে মারামারি করছিল, 292 00:25:43,252 --> 00:25:44,672 কে কোন বলটা নিয়ে খেলবে। 293 00:25:46,797 --> 00:25:50,757 যাই হোক, আমি আরেক মায়ের সাথে কথা বলছিলাম। তারপর তাকিয়ে দেখি, 294 00:25:50,843 --> 00:25:54,433 র‍্যাক থেকে একটা বোলিং বল তুলে নিলো জেক। 295 00:25:55,931 --> 00:26:00,441 তারপর ছেলেটা যেখানে বসেছিল, সেদিকে এগোনো শুরু করলো। 296 00:26:01,270 --> 00:26:02,810 জেকব ওর দিকে হেঁটেই যাচ্ছিলো। 297 00:26:04,648 --> 00:26:08,028 সত্যি বলছি, ও ছেলেটার মাথার পেছনের দিকে এমনভাবে তাকিয়ে ছিল যে... 298 00:26:11,363 --> 00:26:15,333 যাই হোক, আমি দৌড়ে গিয়ে ওর হাত থেকে বলটা ছিনিয়ে নিয়েছিলাম। 299 00:26:15,409 --> 00:26:17,119 মনে হয় না কেউ খেয়াল করেছে। 300 00:26:18,829 --> 00:26:23,207 কিন্তু জেকব আমার দিকে একদম শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিল। 301 00:26:24,501 --> 00:26:26,001 ওর চোখে কোনো ভয়, কোনো লজ্জা ছিল না। 302 00:26:27,254 --> 00:26:29,514 কিচ্ছু ছিল না। 303 00:26:40,184 --> 00:26:42,314 তোমাকে কেন এসব বলছি, জানি না। 304 00:26:42,394 --> 00:26:45,154 এসব বলার পর নিজের কাছেই হাস্যকর লাগছে। 305 00:26:45,647 --> 00:26:47,317 ওর বয়স মাত্র ৫ ছিল তখন। 306 00:26:48,984 --> 00:26:50,753 জেকব অন্য ছেলেটার ক্ষতি করতে চেয়েছিল বলে মনে হয়? 307 00:26:50,777 --> 00:26:51,897 না। 308 00:26:52,613 --> 00:26:53,953 সত্যিই মনে হয় না। 309 00:26:56,909 --> 00:26:58,159 কিন্তু যদি তাই হয়ে থাকে? 310 00:27:00,329 --> 00:27:02,999 হয়তো আমি খেয়াল করিনি। 311 00:27:04,708 --> 00:27:08,298 তাহলে, এক অর্থে এসব আমারই দোষ? 312 00:27:12,508 --> 00:27:15,588 বোরিং ফিগার নামে কোনোকিছুর কথা শুনেছ? 313 00:27:15,677 --> 00:27:16,887 দেখেছ হয়তো ... 314 00:27:17,679 --> 00:27:21,729 ছবিটা দেখে কখনো মনে হবে, একটা বুড়ো মহিলা তাকিয়ে আছে, 315 00:27:21,808 --> 00:27:24,268 কখনো মনে হবে, এক তরুণী পিছে ফিরে আছে। 316 00:27:24,353 --> 00:27:25,813 তুমি কী বলতে চাও, বুঝেছি। 317 00:27:25,896 --> 00:27:29,066 একে বলে অনিশ্চিত বিভ্রান্তি। 318 00:27:29,149 --> 00:27:33,359 তোমার অভিজ্ঞতাকে এই রূপক দিয়ে বোঝানো সম্ভব। 319 00:27:33,779 --> 00:27:34,779 তাই? 320 00:27:35,447 --> 00:27:37,067 তোমার মতো পরিস্থিতিতে, 321 00:27:37,157 --> 00:27:43,247 নিজের বাচ্চাকে নিয়ে বিপরীতধর্মী চিন্তা মাথায় আসা অস্বাভাবিক কিছু না। 322 00:27:43,872 --> 00:27:45,752 বুঝেছি তোমার মনের অবস্থা। 323 00:27:56,593 --> 00:27:58,183 পোস্টারটা পছন্দ হয়েছে। 324 00:27:58,846 --> 00:28:00,256 ওয়েটিং রুমেরটা। 325 00:28:01,098 --> 00:28:02,978 কেন বেছে নিয়েছ জানি না... 326 00:28:06,144 --> 00:28:07,444 আরামদায়ক। 327 00:28:11,191 --> 00:28:12,191 আমি শুধু ... 328 00:28:13,360 --> 00:28:15,320 বাস্তব সত্যটা জানতে চাই। 329 00:28:16,238 --> 00:28:18,408 জেকবের ব্যাপারে না, সবকিছুর ব্যাপারে। 330 00:28:19,199 --> 00:28:21,909 আমাদের আগের জীবন, সে জীবনের মানুষগুলোর ব্যাপারে। 331 00:28:22,995 --> 00:28:24,615 কেউ মরে গেলে ... 332 00:28:25,747 --> 00:28:28,917 তাদের মুখ মনে করতে কষ্ট হয় না? ব্যাপারটা সেরকম। 333 00:28:34,548 --> 00:28:36,588 মনে হয় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। 334 00:28:37,718 --> 00:28:39,338 লরি, একটু নাক গলাচ্ছি। 335 00:28:39,428 --> 00:28:43,138 তোমার মনে হয় থেরাপিস্টের সাথে কথা বলা দরকার। 336 00:28:44,057 --> 00:28:45,477 তোমার সাথে কথা বললাম যে? 337 00:28:46,101 --> 00:28:49,941 আমি বায়োলজিকাল সাইক্রিয়াট্রিস্ট, সেটা ভিন্ন। 338 00:28:52,065 --> 00:28:53,065 আমি ভেবেছিলাম। ... 339 00:28:54,610 --> 00:28:55,610 দুঃখিত। 340 00:29:04,828 --> 00:29:06,328 ধন্যবাদ। 341 00:29:07,956 --> 00:29:08,786 একটু দেখি। 342 00:29:08,874 --> 00:29:10,794 - হেই, মিস্টার বারবার। - হেই, সারাহ। 343 00:29:10,876 --> 00:29:13,771 তোমার আনা মিন্ট চিপ খেয়ে ফেলেছি, ভাবলাম, আরো নিয়ে যাই। 344 00:29:13,795 --> 00:29:16,295 পিন্ট নাকি হাফ-গ্যালন? 345 00:29:16,381 --> 00:29:17,881 পিন্ট দিলেই চলবে। 346 00:29:20,719 --> 00:29:25,269 আচ্ছা সারাহ, তোমার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? 347 00:29:28,060 --> 00:29:29,060 নিশ্চয়ই... 348 00:29:29,811 --> 00:29:31,651 আমার ব্রেক সাড়ে চারটায়। 349 00:29:40,614 --> 00:29:42,034 - হাই। - হাই। 350 00:29:43,492 --> 00:29:44,492 প্লিজ। 351 00:29:47,454 --> 00:29:49,084 আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। 352 00:29:49,164 --> 00:29:51,634 জেকবের পাশে থাকার জন্যও। 353 00:29:52,042 --> 00:29:55,052 ওর মতো আলাদা থাকাটা সোজা না ... 354 00:29:56,213 --> 00:29:58,673 যাই হোক, লরি আর আমি খুবই কৃতজ্ঞ ... 355 00:29:58,757 --> 00:30:00,177 নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। 356 00:30:01,301 --> 00:30:07,516 স্ক্লে যেদিন তোমার ইন্টারভিউ নিয়েছিলাম, জেকবের কথা জিজ্ঞেস করেছিলাম, মনে আছে? 357 00:30:08,100 --> 00:30:09,100 মনে হয়। 358 00:30:11,019 --> 00:30:13,609 ঐদিন রাতে অজ্ঞাত কারো কাছ থেকে একটা ইমেইল পাই আমি। 359 00:30:13,689 --> 00:30:16,319 জেকবের ব্যাপারে ডেরেক কী লিখেছে সে ব্যাপারে। 360 00:30:17,192 --> 00:30:18,402 এটা তোমার কাজ, না? 361 00:30:21,905 --> 00:30:23,945 তখনও তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছিলে, না? 362 00:30:24,867 --> 00:30:26,077 কিছুটা। 363 00:30:29,288 --> 00:30:32,498 সারাহ, ডেরেকের ব্যাপারে কি তুমিই ডিটেক্টিভ ডাফির সাথে যোগাযোগ করেছিলে? 364 00:30:36,003 --> 00:30:37,003 কেন? 365 00:30:39,590 --> 00:30:40,760 ও আমার ওপর রেগে যাবে। 366 00:30:41,800 --> 00:30:43,010 কে, ডেরেক? 367 00:30:43,343 --> 00:30:44,343 জেকব। 368 00:30:44,720 --> 00:30:46,140 জেকব? কেন? 369 00:30:53,353 --> 00:30:54,693 বেনের মোবাইলের ব্যাপারে জানেন? 370 00:30:55,397 --> 00:30:57,687 যেটা হারিয়ে গেছে? কী হয়েছে সেটায়? 371 00:30:57,774 --> 00:30:59,194 ওটা হারায়নি। 372 00:31:00,694 --> 00:31:01,784 ওটা ডেরেকের কাছে আছে। 373 00:31:06,408 --> 00:31:07,658 শুরু থেকে বলো। 374 00:31:12,706 --> 00:31:17,126 বেন আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে। 375 00:31:17,628 --> 00:31:20,378 তেমন কিছু না। আমরা একই ইংলিশ ক্লাসে পড়ি। 376 00:31:20,464 --> 00:31:22,884 তাই মাঝে মাঝে কথা হয়। 377 00:31:23,592 --> 00:31:26,352 মাঝে মাঝে টেক্সট চালাচালি হয়। 378 00:31:27,012 --> 00:31:28,222 একরাতে ... 379 00:31:30,557 --> 00:31:32,557 সে আমাকে একটা ছবি পাঠাতে বলে। 380 00:31:33,685 --> 00:31:36,055 ঐ টাইপের ছবি। 381 00:31:37,105 --> 00:31:40,855 আমি আমার মুখ কাটতে চেষ্টা করেছিলাম, তারপরেও আমাকে চেনা যাচ্ছিলো। 382 00:31:43,946 --> 00:31:46,066 সোমবারে ল্যাক্রোস প্র্যাক্টিস করার সময়ে ডেরেক শোনে, 383 00:31:46,156 --> 00:31:48,776 বেন আর অন্য কয়েকজন ছেলে ... 384 00:31:50,619 --> 00:31:53,079 আমার কাছ থেকে কীভাবে ব্লোজব নেবে, সেটা বলছে। 385 00:31:57,835 --> 00:32:01,955 পরের দিন আমাকে পেয়ে ডেরেকে এ ব্যাপারে জানার জন্য পিড়াপিড়ি করতে থাকে। 386 00:32:02,381 --> 00:32:05,931 সেলফিটার কথা না বলা পর্যন্ত ক্ষান্ত দিচ্ছিল না। 387 00:32:06,593 --> 00:32:10,683 আমি ওটা বেনকে পাঠানোর পরে বেন বললো ... 388 00:32:12,057 --> 00:32:13,727 আমি যদি ওকে ব্লোজব না দেই, 389 00:32:13,809 --> 00:32:16,439 ও পুরো স্কুলে এটা ছড়িয়ে দেবে। 390 00:32:16,854 --> 00:32:18,444 ডেরেক শুনে কী বললো? 391 00:32:18,522 --> 00:32:19,902 চুপচাপ হয়ে গিয়েছিল। 392 00:32:21,650 --> 00:32:23,530 বলেছিল, "আমি ব্যাপারটা দেখবো।" 393 00:32:24,528 --> 00:32:29,487 পরেরদিন আমার বাসায় এসে ডেরেকে বললো, একটা জিনিস দেখাবে। 394 00:32:32,953 --> 00:32:33,953 হাই। 395 00:32:34,872 --> 00:32:35,872 এই যে। 396 00:32:36,623 --> 00:32:37,623 এটা বেনের। 397 00:32:38,041 --> 00:32:39,041 কী? 398 00:32:39,126 --> 00:32:41,876 ও নাকি প্র্যাক্টিসের সময়ে বেনের ব্যাগ থেকে ওটা চুরি করেছে। 399 00:32:41,962 --> 00:32:43,592 আমাদের এ নিয়ে ঝগড়া হয়। 400 00:32:43,672 --> 00:32:45,882 আমি ফোনটা না নেয়ায় ডেরেক রেগে যায় ... 401 00:32:45,966 --> 00:32:47,086 ফালতু কাজ করেছে। 402 00:32:47,176 --> 00:32:49,386 আমি তো ওকে চুরিই করতে বলিনি। 403 00:32:49,469 --> 00:32:51,259 কেউ যদি খুঁজে পেয়ে যেত? 404 00:32:51,346 --> 00:32:53,556 আমরা কী বিপদে পড়বো, তা জানত ও? 405 00:32:55,142 --> 00:32:56,312 এটা জানত যে আমি ওকে কষ্ট দেবো। 406 00:32:57,144 --> 00:32:58,904 সবকিছু তো আমার জন্যই করেছে। 407 00:33:00,606 --> 00:33:01,816 দুইদিন পরে ... 408 00:33:04,067 --> 00:33:05,437 বেনকে খুন করে কেউ। 409 00:33:07,112 --> 00:33:08,452 "আমি ব্যবস্থা করবো।" 410 00:33:08,947 --> 00:33:11,577 ডেরেকে হয়তো বেনের ফোন চুরির কথা বুঝিয়েছে। 411 00:33:11,658 --> 00:33:14,118 - হয়তো না। - হয়তো চুরির ব্যাপারটা জেনে গেছে বেন। 412 00:33:14,203 --> 00:33:15,703 হয়তো বেন আর ডেরেকের মারামারি হয়েছে। 413 00:33:15,787 --> 00:33:17,617 হয়তো ডেরেকে সারাহর কাছে প্রত্যাখ্যানের শিকার হয়ে 414 00:33:17,706 --> 00:33:19,626 ওর কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে চাচ্ছিলো। 415 00:33:19,708 --> 00:33:22,498 মানছি, এ উদ্দেশ্য থাকতেই পারে। 416 00:33:22,586 --> 00:33:24,296 কিন্তু এটা দোষক্ষালক না। 417 00:33:24,379 --> 00:33:26,629 এখনো না। কিন্তু ফোনের ব্যাপারে সারাহর সাথে কথা বলেছি আমি। 418 00:33:26,715 --> 00:33:28,985 সারা ভাবছে, ডেরেক ফোনটা নষ্ট করলে ওকে বলত। 419 00:33:29,009 --> 00:33:31,112 ও হয়তো ফোনটা পুলিশকে দিয়ে দিয়েছে। 420 00:33:31,136 --> 00:33:32,136 তোমার মনে হয় ডাফির কাছে আছে ওটা? 421 00:33:32,221 --> 00:33:35,101 ওদের কাছে ওটা থাকলে আমাদের সেটা পরীক্ষা করার অধিকার আছে। 422 00:33:35,182 --> 00:33:36,367 ঐ ফোনে কী আছে, কে জানে? 423 00:33:36,391 --> 00:33:40,021 কাল সকালেই ডিটেক্টিভ ডাফিকে ফোন করে জিজ্ঞেস করবো। 424 00:33:40,103 --> 00:33:41,523 ভালো দেখিয়েছ, অ্যান্ডি। 425 00:33:43,065 --> 00:33:45,355 জেকব, একদম চুপচাপ। 426 00:33:47,736 --> 00:33:49,146 "দোষক্ষালক"মানে কী? 427 00:33:49,238 --> 00:33:51,448 কেউ দোষী না, সেটা প্রমাণ করা। 428 00:33:54,535 --> 00:33:56,075 আমি বাসায় যাচ্ছি। 429 00:33:56,745 --> 00:33:58,575 তোমাকে বের করে দিয়ে আসি। 430 00:33:59,039 --> 00:34:00,209 ধন্যবাদ, জোয়ানা। 431 00:34:02,167 --> 00:34:03,377 শুভরাত্রি। 432 00:34:09,216 --> 00:34:11,586 হেই, ঠিক আছ? 433 00:34:12,219 --> 00:34:14,549 মনে হচ্ছে, এটা মানতে কষ্ট হচ্ছে তোমার। 434 00:34:14,638 --> 00:34:17,388 যাই হোক, ও একটা মিথ্যুক। 435 00:34:18,266 --> 00:34:19,596 এভাবে বোলো না। 436 00:34:19,976 --> 00:34:21,846 ও ভয় পেয়ে গিয়েছিল আসলে। 437 00:34:22,563 --> 00:34:24,573 - ও এখনো তোমার বন্ধু। - ও আমার বন্ধু না। 438 00:34:24,982 --> 00:34:26,182 বুঝছ না কেন? 439 00:34:26,233 --> 00:34:29,243 ও অনুশোচনায় ভুগছে বলে আমার সাথে আছে। 440 00:34:29,319 --> 00:34:30,463 তুমি তো আর সেটা জানো না। 441 00:34:30,487 --> 00:34:31,487 যাই হোক। 442 00:35:43,936 --> 00:35:47,686 আমি কাল জেকবকে নিয়ে লেক ল্যাশাওয়েতে মাছ ধরতে গেলে কেমন হয়? 443 00:35:48,440 --> 00:35:50,721 ওকে ছোটবেলায় নিয়ে যেতাম, মনে আছে? 444 00:35:51,193 --> 00:35:54,073 জায়গাটা খালিই থাকে। গা ঢাকা দিয়ে থাকা যাবে। 445 00:35:56,240 --> 00:35:58,120 ওর একটু হাঁপ ছাড়া দরকার। 446 00:35:58,784 --> 00:35:59,794 কেমন হয়? 447 00:36:02,746 --> 00:36:03,746 এদিকে এসো। 448 00:36:38,031 --> 00:36:39,425 যেদিন ডেরেককে হঠাৎ আক্রমণ করলেন ... 449 00:36:39,449 --> 00:36:41,489 আমি ডেরেককে হঠাৎ আক্রমণ করিনি। 450 00:36:41,577 --> 00:36:43,577 আমি স্কুলে গিয়েছিলাম, সেও ছিল সেখানে। 451 00:36:43,662 --> 00:36:44,662 বেশ। 452 00:36:45,622 --> 00:36:51,342 ডেরেক আপনাকে বলেছে, "কাটার" নামের একটা জিনিসের ব্যাপারে ওর আগ্রহ আছে। 453 00:36:52,546 --> 00:36:53,546 হ্যাঁ বলেছে। 454 00:36:54,339 --> 00:36:55,509 আপনার প্রতিক্রিয়া কী ছিল? 455 00:36:56,216 --> 00:36:59,176 চিন্তিত হয়েছি, কিন্তু মনে হয়েছে, ডেরেক মিথ্যাও বলতে পারে। 456 00:36:59,720 --> 00:37:02,220 এরকম কিছুর কথা আগে শুনেছেন? 457 00:37:02,723 --> 00:37:03,723 কাটার পর্ন? 458 00:37:03,807 --> 00:37:06,137 - না। - জেকবকে এদিকে তাকাতে দেখেছেন? 459 00:37:06,226 --> 00:37:08,596 - কখনো ওর ব্রাউজার হিস্ট্রিতে দেখেছেন? - কখনো না। 460 00:37:08,687 --> 00:37:09,727 ওর হিস্ট্রি দেখেছেন? 461 00:37:09,813 --> 00:37:11,363 অবশ্যই, আমরা গাধা নই। 462 00:37:12,274 --> 00:37:13,614 এরা সব ডিলিট করে ফেলে। 463 00:37:13,692 --> 00:37:16,702 ডেরেক একটা বিশেষ সাইটের কথা বলেছিল না? 464 00:37:17,196 --> 00:37:18,276 কাট আপ রুম? 465 00:37:18,906 --> 00:37:20,816 - হ্যাঁ বলেছে। - সাইটটা দেখেছ? 466 00:37:21,283 --> 00:37:22,333 হ্যাঁ দেখেছি। 467 00:37:22,409 --> 00:37:23,989 দেখে কেমন লাগলো? 468 00:37:24,411 --> 00:37:25,621 যা ভেবেছিলাম, তাই। 469 00:37:26,705 --> 00:37:28,115 বেশিক্ষণ ছিলাম না। 470 00:37:29,666 --> 00:37:31,536 লরি সাইটের কথা শুনে কী বললো? 471 00:37:32,669 --> 00:37:34,129 ওকে বলিনি। 472 00:37:34,213 --> 00:37:38,633 কেন? ওর কি জানার অধিকার নেই? 473 00:37:40,010 --> 00:37:41,680 ও বেশি উত্তেজিত হয়ে পড়ে যদি? 474 00:37:42,763 --> 00:37:43,763 আচ্ছা। 475 00:37:44,848 --> 00:37:46,308 তোমার কাছে এটা স্বাভাবিক মনে হয়েছে? 476 00:37:46,391 --> 00:37:48,891 না তা তো বলিনি, অবশ্যই না। 477 00:37:50,312 --> 00:37:51,902 জেকবের সাথে এ নিয়ে কথা হয়েছে? 478 00:37:55,484 --> 00:37:56,494 বলতে চেয়েছিলাম। 479 00:37:56,568 --> 00:37:57,738 বলেছ? 480 00:38:01,114 --> 00:38:02,124 অ্যান্ডি। 481 00:38:03,575 --> 00:38:04,575 না। 482 00:38:27,140 --> 00:38:28,810 বেশ ভালো, না? স্বীকার করো। 483 00:38:28,892 --> 00:38:30,995 হ্যাঁ, খারাপ না। আগেরটার চেয়ে ভালো। 484 00:38:31,019 --> 00:38:33,439 ব্রায়ান ফেরির মতো। 485 00:38:33,981 --> 00:38:34,981 কে? 486 00:38:36,024 --> 00:38:37,034 কে? 487 00:38:40,070 --> 00:38:41,200 পরেরটা আমি বাছবো। 488 00:39:34,625 --> 00:39:35,705 ধন্যবাদ। 489 00:40:01,443 --> 00:40:03,153 মনে হচ্ছে, আমরা বিজ্ঞাপনে 490 00:40:03,987 --> 00:40:06,197 বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করছি। 491 00:40:10,369 --> 00:40:11,749 একটা প্রশ্ন করি? 492 00:40:13,247 --> 00:40:15,577 তোমার বাবাকে আবার দেখে অবাক লাগলো না? 493 00:40:18,669 --> 00:40:19,669 একটু। 494 00:40:22,589 --> 00:40:23,589 দেখতে এখনো একইরকম আছে? 495 00:40:25,050 --> 00:40:27,470 একটু বুড়ো হয়েছে। 496 00:40:29,471 --> 00:40:31,141 তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, না? 497 00:40:33,267 --> 00:40:34,847 তা বলা যায়। 498 00:40:38,730 --> 00:40:39,730 তুমি ওকে ঘৃণা করো? 499 00:40:42,526 --> 00:40:43,526 না। 500 00:40:44,736 --> 00:40:45,986 নাহ। 501 00:40:46,071 --> 00:40:47,991 তোমার ওর জন্য খারাপ লাগে না, তাই না? 502 00:40:48,073 --> 00:40:50,453 না। একদমই না। 503 00:40:59,168 --> 00:41:00,588 তোমাকে এর মধ্যে দিয়ে যেতে হলো বলে দুঃখিত। 504 00:41:03,839 --> 00:41:06,429 আমার এসব না হলে তোমাকে ওর মুখোমুখি হওয়া লাগত না। 505 00:41:06,967 --> 00:41:07,967 হেই। 506 00:41:08,760 --> 00:41:11,010 হেই, শোনো। 507 00:41:12,222 --> 00:41:14,732 আমি তোমার জন্য সবকিছু করতে পারি, বুঝেছ? 508 00:41:16,018 --> 00:41:17,018 কিছু না। 509 00:41:26,069 --> 00:41:27,069 বাবা... 510 00:41:31,325 --> 00:41:32,325 আমার ভয় লাগছে। 511 00:41:34,161 --> 00:41:35,371 আমি জানি। 512 00:41:36,413 --> 00:41:39,123 বিশ্বাস করো, পারলে তোমার জায়গাটা আমিই নিতাম। 513 00:41:39,208 --> 00:41:40,208 কোনো দ্বিধা ছাড়াই। 514 00:41:40,292 --> 00:41:44,382 জানি। কিন্তু মাথায় সবসময়ে জেলের চিন্তা ঘোরে। 515 00:41:45,756 --> 00:41:47,506 আমরা সেটা ঘটতে দেবো না। 516 00:41:50,761 --> 00:41:51,761 জুরিকে ঘুষ দেবে? 517 00:41:54,348 --> 00:41:56,228 ট্রায়াল হতে এখনো আট সপ্তাহ বাকি। 518 00:41:57,851 --> 00:41:59,561 সাত সপ্তাহ, তিন দিন। 519 00:42:01,813 --> 00:42:03,443 অনেক সময়। 520 00:42:03,982 --> 00:42:06,072 এর মাঝে যেকোনো কিছু ঘটতে পারে। 521 00:42:06,151 --> 00:42:10,321 আর যদি আমাদের ট্রায়ালে যেতেই হয়, তাহলে সর্বশক্তি দিয়ে লড়াই করবো। 522 00:42:11,698 --> 00:42:13,828 বারো জন জুররকে পক্ষে আনা লাগবে ওদের। 523 00:42:13,909 --> 00:42:15,289 আমাদের পক্ষে আনা লাগবে কেবল একজনকে। 524 00:42:16,537 --> 00:42:20,707 আমি জানি ব্যাপারটা কঠিন, কিন্তু চিন্তার দায়িত্বটা আমার ওপর ছেড়ে দাও, ঠিক আছে? 525 00:42:28,090 --> 00:42:31,390 কাজে আসতে চাইলে কিছু মাছ ধরো। 526 00:42:34,596 --> 00:42:35,926 মজা হয়েছে। ধন্যবাদ, বাবা। 527 00:42:36,014 --> 00:42:38,434 - মুভি দেখবে? - আচ্ছা। 528 00:42:38,517 --> 00:42:39,847 তুমি বাছবে নাকি আমি বাছবো? 529 00:42:41,895 --> 00:42:44,435 এডি মারফির কোনো ভালো মুভি দেখা বাকি আছে? 530 00:42:44,523 --> 00:42:46,323 আছে তো, ভেবে দেখি। 531 00:42:47,651 --> 00:42:48,991 এক সেকেন্ড, বন্ধু। 532 00:42:52,197 --> 00:42:53,027 জোয়ানা। 533 00:42:53,115 --> 00:42:55,035 আগেও ফোন করেছিলাম, ধরোনি। 534 00:42:55,075 --> 00:42:56,535 সরি, খারাপ জায়গায় আছি। 535 00:42:56,618 --> 00:42:59,748 সিপ্যাকের কাছে বেনের ফোন আছে। ডেরেকে দিয়েছে। 536 00:43:00,706 --> 00:43:03,036 - সত্যিই? - ওদের কী আছে জানার জন্য শুনানির আবেদন করেছি। 537 00:43:03,125 --> 00:43:05,495 ঐ ফোনে কিছু থাকলে আমাদের সেটা দেখা লাগবে। 538 00:43:06,170 --> 00:43:09,460 লজিউডিসকে দেখে মনে হচ্ছে হাতে চাঁদ পেয়েছে। 539 00:43:09,965 --> 00:43:10,965 বুঝতেই পারছি। 540 00:43:11,049 --> 00:43:12,759 আরো খবর আছে। 541 00:43:12,843 --> 00:43:16,143 কোর্টে থাকতে লিজ ভোগেলের কাছ থেকে মেসেজ পেলাম। 542 00:43:16,221 --> 00:43:18,561 তোমার বাবার মন বদলেছে। 543 00:43:19,099 --> 00:43:21,979 - মানে? - উনি ডিএনএ দিতে রাজি হয়েছেন। 544 00:43:22,060 --> 00:43:25,110 কাল সকালেই লিজ জেলে যাবে ওটা আনতে। 545 00:43:30,068 --> 00:43:31,568 অ্যান্ডি, শুনতে পাচ্ছ? 546 00:43:32,279 --> 00:43:36,119 না আছি, তুমি নিশ্চিত ও মিথ্যা বলছে না? 547 00:43:36,783 --> 00:43:38,793 শুনে তা মনে হচ্ছে না। 548 00:43:38,869 --> 00:43:42,039 আমাকে রাখতে হবে। কাল সকালে কাজ আছে? 549 00:43:42,122 --> 00:43:44,212 - ধন্যবাদ, জোয়ানা। - বাই-বাই। 550 00:43:49,296 --> 00:43:50,296 কী সমস্যা? 551 00:43:50,797 --> 00:43:53,047 কিছু না, ভালো খবর পেয়েছি। 552 00:43:55,511 --> 00:43:56,551 তোমার মুখকে বলো সেকথা। 553 00:43:59,431 --> 00:44:01,021 হাই ফেরিস, শরীর কেমন আছে? 554 00:44:02,768 --> 00:44:04,518 খোদা, তুমি মারা যাচ্ছ? 555 00:44:09,233 --> 00:44:11,863 - বেশি সিরিয়াস? - কী জানি। আশা করছি সিরিয়াস না। 556 00:44:12,945 --> 00:44:14,695 মনে হয় কিডনি পালটানো লাগবে। 557 00:44:14,780 --> 00:44:16,200 সর্বনাশ। 558 00:44:17,199 --> 00:44:18,529 তোমার মন খারাপ? 559 00:44:42,432 --> 00:44:44,232 ওর সাথে দেখা করতে গিয়েছিলে, না? 560 00:44:46,728 --> 00:44:48,228 ওর মনটা পাল্টাও। 561 00:44:50,399 --> 00:44:51,939 আমরা মাত্র কয়েক মিনিট কথা বলেছি। 562 00:44:53,443 --> 00:44:55,453 যতোটা ভেবেছিলাম ততোটা ভয়ঙ্কর না ও। 563 00:44:59,366 --> 00:45:00,726 এটা করার দরকার ছিল না তোমার। 564 00:45:04,872 --> 00:45:05,872 হ্যাঁ ছিল। 565 00:45:09,376 --> 00:45:10,376 কী? 566 00:45:11,837 --> 00:45:13,007 তোমার চোখ ওর মতো। 567 00:46:10,020 --> 00:46:11,940 হ্যালো? 568 00:46:14,650 --> 00:46:15,650 কে বলছেন? 569 00:46:19,279 --> 00:46:20,279 হ্যালো? 570 00:46:34,419 --> 00:46:35,839 যত্তসব। 571 00:46:41,760 --> 00:46:43,890 হ্যালো? 572 00:46:47,266 --> 00:46:48,701 সাহস থাকলে কিছু বলো, 573 00:46:48,725 --> 00:46:50,385 নতুবা এই নম্বরে ফোন করার কথা ভুলে যাও। 574 00:46:51,895 --> 00:46:52,935 মর! 575 00:46:53,895 --> 00:46:59,935 অনুবাদে - কুদরতে জাহান 576 00:47:01,895 --> 00:47:08,935 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।