1
00:00:16,408 --> 00:00:29,342
Bacheha-ye Aseman
Children Of Heaven
আসমানি শিশু
2
00:00:38,204 --> 00:00:43,039
অভিনয়ে:
আমির নাজি
3
00:00:43,109 --> 00:00:45,869
আমির ফারুখ হাশেমী,
বাহারে সিদ্দিকি, নাফিসা জাফর মোহাম্মাদী,
4
00:00:48,481 --> 00:00:53,009
ফেরেশতে সারাবানদি,
কামাল মীর করিমি, বেহ্জাদ রাফি,
5
00:01:59,803 --> 00:02:05,332
রচনা ও পরিচালনা: মাজিদ মাজিদি
6
00:02:26,930 --> 00:02:29,398
এই নাও। ত্রিশ তমান।
7
00:02:29,466 --> 00:02:31,400
বাকিটা নিয়ে যাও।
8
00:02:34,871 --> 00:02:37,965
- ধন্যবাদ, সালাম।
- স্বাগতম, আল্লাহ্ হাফেজ।
9
00:03:21,000 --> 00:03:23,434
লবণ!
10
00:03:28,358 --> 00:03:30,952
সালাম, আকবর চাচা।
কিছু আলু লাগবে।
11
00:03:36,633 --> 00:03:39,466
ওগুলো নিও না,
নিচ থেকে নাও।
12
00:03:55,218 --> 00:03:57,152
আস্সালামু আলাইকুম, জনাব।
13
00:03:57,220 --> 00:03:59,154
অনুমতি দিলে, নিয়ে যেতাম।
14
00:04:18,042 --> 00:04:20,475
নিয়ে গেলাম। খোদা হাফেজ।
15
00:04:35,425 --> 00:04:39,122
- পঁয়ষট্টি তমান।
- আম্মু খাতায় তুলে রাখতে বলেছে।
16
00:04:39,195 --> 00:04:41,561
তোমার আম্মুকে বোলো,
খাতায় আর জায়গা নেই।
17
00:04:41,631 --> 00:04:44,122
কিছুটা হলেও পরিশোধ করে যেতে।
18
00:04:44,200 --> 00:04:46,191
আচ্ছা।
19
00:05:13,396 --> 00:05:15,387
দেখো, কী করেছো তুমি!
20
00:05:15,465 --> 00:05:19,595
এগুলো ফেলে দিলে কেন?
পাগল হয়ে গিয়েছো নাকি?
21
00:05:19,669 --> 00:05:23,400
- বোনের জুতাগুলো পাচ্ছি না।
- দূর হয়ে যাও। যত্তসব।
22
00:05:23,473 --> 00:05:27,273
- বোনের জুতাগুলো এখানেই রেখেছিলাম।
- বলছি, দূর হয়ে যাও।
23
00:05:35,018 --> 00:05:37,111
তুমি আবার এখানে...
24
00:05:52,635 --> 00:05:54,569
আপনারা ভাড়া দেননি।
25
00:05:54,637 --> 00:05:58,869
এত পানি ব্যবহার করলে
উঠান নষ্ট হয়ে যাবে!
26
00:05:58,942 --> 00:06:01,035
তাহলে কী করব?
কাপড় ধোয়ার জায়গা নোংরা!
27
00:06:01,111 --> 00:06:03,477
কাপড় ধোয়ার জায়গা নোংরা হলে
আমার কিছু যায় আসে না!
28
00:06:03,546 --> 00:06:05,571
আপনাদের কি কখনও ধোয়া লাগে না?
29
00:06:05,648 --> 00:06:07,582
প্রতিবেশিদের উঠানগুলোও
ধুয়ে দেন না কেন...
30
00:06:07,650 --> 00:06:10,448
...যখন আপনি এসব করেন?
31
00:06:11,788 --> 00:06:15,849
আপনাদের কি কখনও কাপড় ধোয়া লাগে না?
32
00:06:15,925 --> 00:06:19,019
আপনাদের মতো ফালতু লোকেরা
আমাকে শেষ করে দিচ্ছে!
33
00:06:19,095 --> 00:06:21,586
পাঁচ মাস ধরে বাড়ি ভাড়া দেননি।
34
00:06:21,664 --> 00:06:23,723
তাহলে এত পানি ঢালছেন কেন?
35
00:06:23,800 --> 00:06:25,961
বছরে একবারও আপনার কাপড় ধোয়া লাগে না?
36
00:06:26,036 --> 00:06:28,004
শেষবারের মতো আপনাকে সাবধান করছি!
37
00:06:28,071 --> 00:06:32,838
যখন আপনার কথার জবাব দেয়ার মতো মানুষ থাকে,
তখন আসেন না কেন?
38
00:06:36,446 --> 00:06:37,913
আলী।
39
00:06:37,981 --> 00:06:41,508
যাহরাকে বল, বাবুকে ঘুম পাড়িয়ে
আলুগুলোর খোসা ছাড়াতে।
40
00:07:03,139 --> 00:07:05,232
আলী, জুতা এনেছিস?
41
00:07:05,308 --> 00:07:08,800
আম্মু বলেছে, বাবু ঘুমালে
আলুগুলোর খোসা ছাড়াতে।
42
00:07:08,878 --> 00:07:11,244
- বলেছি, জুতা এনেছিস?
- হ্যাঁ।
43
00:07:11,314 --> 00:07:13,578
- জুতা সুন্দর লাগছে?
- হ্যাঁ।
44
00:07:20,790 --> 00:07:24,351
- কোথায় যাচ্ছিস?
- দেখতে যাচ্ছি, জুতাগুলো কেমন সুন্দর হয়েছে!
45
00:07:25,728 --> 00:07:27,719
ওগুলো পাচ্ছি না।
46
00:07:27,797 --> 00:07:31,096
- মজা করছিস?
- না, আমি সত্যি বলছি।
47
00:07:32,735 --> 00:07:36,136
দোকানে আলু কিনতে গিয়েছিলাম,
হঠাৎ দেখি ওগুলো নেই।
48
00:07:36,206 --> 00:07:40,973
আমি সব জায়গায় জুতাগুলো খুঁজেছি,
কিন্তু কোথাও আর ওগুলো খুঁজে পাইনি।
49
00:07:41,044 --> 00:07:43,376
মানে হারিয়ে ফেলেছিস?
50
00:07:43,446 --> 00:07:46,574
আম্মুকে কিছু বলিস না,
আমি খুঁজে আনব।
51
00:07:47,750 --> 00:07:50,275
কিন্তু কাল কীভাবে যাব স্কুলে?
52
00:07:50,353 --> 00:07:54,915
কাঁদিস না। আমি এক্ষুনি গিয়ে
ওগুলো খুঁজে আনছি।
53
00:07:54,991 --> 00:07:57,152
কিন্ত তুই বলেছিলি, সব জায়গায় খুঁজেছিস।
54
00:07:57,227 --> 00:07:59,161
সব জায়গায় না।
55
00:08:00,163 --> 00:08:02,097
কিছু বলিস না আম্মুকে।
56
00:08:17,680 --> 00:08:20,342
আলী! আলী, কোথায় যাচ্ছিস?
57
00:08:20,416 --> 00:08:22,384
কম্বলটা গুটাতে সাহায্য কর,
যাচ্ছিস কোথায়?
58
00:08:22,642 --> 00:08:25,449
আলী! আলী, কোথায় যাচ্ছিস?
59
00:08:38,201 --> 00:08:40,829
আলী, কাল আমরা শাহীনদের বিপক্ষে খেলব।
60
00:08:40,904 --> 00:08:42,838
আলী, কোথায় যাচ্ছিস?
61
00:09:33,056 --> 00:09:35,081
তুমি আবার কী করছো এখানে?
62
00:09:35,158 --> 00:09:38,555
তোমাকে আমি দূরে থাকতে বলিনি?
কী বেয়াড়া ছেলে!
63
00:09:43,933 --> 00:09:47,096
- সালাম, সাঈদ চাচা।
- সালাম, বাবা। কেমন আছো?
64
00:09:48,171 --> 00:09:50,105
- বাড়িতে যাচ্ছো?
- জ্বী।
65
00:09:50,173 --> 00:09:52,437
একটু দাঁড়াও,
আমায় একটা সাহায্য করো।
66
00:10:00,049 --> 00:10:03,082
এই চিনির মিছরিগুলো
আগামী সপ্তাহের অনুষ্ঠানের জন্য।
67
00:10:03,153 --> 00:10:05,785
- তোমার বাবাকে বোলো ভেঙ্গে দিতে।
- আচ্ছা।
68
00:10:05,855 --> 00:10:07,789
ভালো থেকো, বাবা।
69
00:10:10,193 --> 00:10:12,491
তোমার বাড়িওয়ালার সাথে
কথা বলা উচিত হয়নি।
70
00:10:12,562 --> 00:10:14,553
তার সাথে লেনদেন করা আমার কাজ।
71
00:10:14,631 --> 00:10:16,724
তুমি তার সাথে কেন তর্ক করতে গেলে?
72
00:10:16,799 --> 00:10:20,599
আমি তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব।
আমি তার ঘাড় ভেঙ্গে ফেলব।
73
00:10:20,670 --> 00:10:24,504
আমি তাকে বুঝিয়ে দেবো
তার অবস্থান কোথায়।
74
00:10:24,574 --> 00:10:28,442
তুমি আমাকে বলো তো,
তুমি আমার কথা কেন শোনো না!
75
00:10:28,511 --> 00:10:30,945
ডাক্তার কি বলেনি
তোমার কাজ করা উচিত নয়?
76
00:10:31,014 --> 00:10:34,643
পাগল হয়ো না!
কেন তুমি এগুলো সব পরিস্কার করতে গেলে?
77
00:10:34,717 --> 00:10:37,880
কম্বলটা ভিজে গেলে
এটার ওজন ১০০ কেজি হয়ে যায়!
78
00:10:37,954 --> 00:10:40,115
আর তুই! মাকে সাহায্য করিসনি কেন...
79
00:10:40,189 --> 00:10:42,589
...সে তোকে বলার পরেও?
80
00:10:42,659 --> 00:10:44,593
তোমাকে আরও শান্ত থাকতে হবে।
81
00:10:44,661 --> 00:10:49,030
আমি বাসায় ফিরে আসার পরেও
এটার দেখাশুনা করতে পারতাম।
82
00:10:49,098 --> 00:10:51,532
আর তুই! এই বাড়িতে তোর কাজটা কী?
83
00:10:51,601 --> 00:10:54,661
খাওয়া, ঘুম আর খেলাধুলা?
84
00:10:54,737 --> 00:10:57,205
তুই এখন আর বাচ্চা নেই,
৯ বছর হয়েছে।
85
00:10:57,273 --> 00:11:00,572
যখন আমার ৯ বছর বয়স ছিল,
আমি বাবা মাকে কাজে সাহায্য করতাম।
86
00:11:00,643 --> 00:11:03,578
আমার মেজাজ খারাপ করে দিস কেন, হ্যাঁ?
87
00:11:03,646 --> 00:11:07,275
তুই কি বোকা? তুই কি গাধা?
তোর কি বুঝ নেই?
88
00:11:07,350 --> 00:11:11,787
আচ্ছা, এত উত্তেজিত হয়ো না।
89
00:11:13,022 --> 00:11:16,150
সবাই মিলে আমাকে পাগল করে ছাড়ল।
90
00:11:49,092 --> 00:11:52,528
জানিনা, বাচ্চাটা আজ সারাদিন
এমন ছটফট করছে কেন!
91
00:11:54,664 --> 00:11:58,930
যাহরা, তোর বাবাকে
এক কাপ চা ঢেলে দে তো।
92
00:12:20,323 --> 00:12:22,757
ধন্যবাদ, সোনামণি।
93
00:12:22,825 --> 00:12:27,023
আমি সারাদিনই অফিসে চা পরিবেশন করি,
94
00:12:27,096 --> 00:12:30,930
কিন্তু যাহরার চায়ের স্বাদই অন্যরকম।
95
00:12:31,000 --> 00:12:33,594
যাহরা মা, চিনির কৌটাটা আনোনি।
96
00:12:33,669 --> 00:12:35,796
এখানে সবই তো চিনি।
97
00:12:35,872 --> 00:12:38,102
এগুলো তো মসজিদের।
98
00:12:38,174 --> 00:12:41,075
আমাদেরকে দেয়া হয়েছে আমানত হিসেবে।
99
00:12:41,144 --> 00:12:43,908
কৌটা থেকে কিছু মিছরি এনে দে।
100
00:12:43,980 --> 00:12:46,039
আমাদের চিনি কি শেষ?
101
00:12:46,115 --> 00:12:48,345
আমি মুদির কাছে কুপনগুলো নিয়েছিলাম,
102
00:12:48,418 --> 00:12:51,080
কিন্তু চিনি এখনও এসে পৌছেনি।
103
00:12:51,154 --> 00:12:53,088
তার কথা বাদ দাও।
104
00:12:53,156 --> 00:12:55,215
তার কোনো খবরেই নজর নেই।
105
00:12:55,291 --> 00:12:57,384
তার যখন মন চাইবে, সে তখন দেবে ।
106
00:12:57,460 --> 00:12:59,394
তুমি কুপনগুলো আমাকে দিয়ে দিও।
107
00:12:59,462 --> 00:13:02,659
- আমি দোকান থেকে চিনি নিয়ে আসব।
- ওগুলো কম্বলের নিচে আছে।
108
00:13:10,273 --> 00:13:12,207
কী হয়েছে, সোনা?
109
00:13:17,914 --> 00:13:21,213
আলী...
110
00:13:21,284 --> 00:13:26,721
আমি কীভাবে যাব...
111
00:13:26,789 --> 00:13:32,782
জুতা ছাড়া...
112
00:13:34,263 --> 00:13:36,561
আগামীকাল?
113
00:13:36,789 --> 00:13:39,455
স্কুলে...
114
00:13:39,635 --> 00:13:43,935
কাল বণিক সমিতির দোকানে যেও তো একবার।
115
00:13:44,006 --> 00:13:47,874
আর কোন উপায় দেখছি না।
বাচ্চাটার জন্যও কিছু কেনা লাগবে।
116
00:13:48,945 --> 00:13:51,675
চিন্তা কোরো না।
117
00:13:54,050 --> 00:13:56,610
রহিম চাচার স্ত্রী
ভাঙা হাড় নিয়ে ভুগছে।
118
00:13:56,686 --> 00:13:59,052
অস্ত্রোপচার করে সেটা আরও খারাপ হয়েছে।
119
00:13:59,121 --> 00:14:02,281
ভাঙা হাড় অস্ত্রোপচার করা উচিত নয়,
এটা নিয়েই চলতে শিখতে হয়।
120
00:14:02,358 --> 00:14:06,592
আমাকে কী করতে বলছো?
সারাদিনে কিছুই করব না!
121
00:14:06,662 --> 00:14:09,722
বেশ তো, ডাক্তার কাজ করতেই মানা করেছে।
122
00:14:11,434 --> 00:14:16,794
তুই স্যান্ডেল পরে স্কুলে যাস।
123
00:14:18,140 --> 00:14:23,703
কোবাব খানমের বোনেরও অস্ত্রোপচার হয়েছিল,
আর সে ভালোই আছে।
124
00:14:25,047 --> 00:14:29,108
অস্ত্রোপচারের কথা চিন্তাও কোরো না।
125
00:14:29,185 --> 00:14:33,713
আমি চাই না, তুমি পঙ্গু হয়ে যাও।
126
00:14:33,789 --> 00:14:38,624
আলী, তুই বোকা হয়ে গেছিস!
127
00:14:38,694 --> 00:14:43,393
আমার জুতা হারিয়ে
এখন স্যান্ডেল পরে যেতে বলছিস!
128
00:14:43,466 --> 00:14:49,426
আমি আব্বুকে বলে দেবো।
129
00:15:02,418 --> 00:15:05,285
যাহরা, আব্বুকে বলে দিলে,
উনি দুজনকেই মার দেবে...
130
00:15:05,354 --> 00:15:08,949
কারণ ওনার কাছে তোকে জুতা
কিনে দেওয়ার মতো টাকা নেই।
131
00:15:10,726 --> 00:15:13,991
তাহলে আমি কী করব?
132
00:15:17,733 --> 00:15:22,693
তুই আমার জুতা পরে যাস।
133
00:15:24,507 --> 00:15:27,943
আমিও ওগুলোই পরব...
134
00:15:29,378 --> 00:15:32,905
...তুই স্কুল থেকে ফিরে আসলে।
135
00:15:47,563 --> 00:15:49,497
এটা তোর।
136
00:16:48,991 --> 00:16:52,154
লবণ নিন,
শুকনো রুটি দিয়ে...
137
00:16:52,228 --> 00:16:56,628
পুরাতন জুতা দিয়ে লবণ নিন...
138
00:17:29,465 --> 00:17:31,797
এরপরের জন।
139
00:17:31,867 --> 00:17:35,234
নিলুফার তুমি। ফেরেশ্তেহ তুমি।
140
00:17:37,345 --> 00:17:38,115
এরপরের জন।
141
00:17:43,093 --> 00:17:44,254
মারিয়া।
142
00:17:46,064 --> 00:17:51,559
পরের জন। এরপরের জন। পরের জন।
143
00:17:54,724 --> 00:17:57,090
ওঠো। ঠিক আছো তো?
144
00:18:00,029 --> 00:18:01,963
শোনো, বাচ্চারা।
145
00:18:01,991 --> 00:18:07,333
দেখেছো তো তোমরা, ফেরেশ্তেহ ভালো করে
লাফ দিতে পারেনি ওর জুতার কারণে।
146
00:18:07,403 --> 00:18:10,031
আমি তোমাদের প্রায় সময়ই বলি...
147
00:18:10,106 --> 00:18:12,973
তোমাদের জন্য সবচেয়ে ভালো জুতা হলো কেডস!
148
00:18:13,042 --> 00:18:17,536
আর আমি লক্ষ্য করেছি,
তোমরা অনেকেই তা পরোনি...
149
00:18:17,613 --> 00:18:20,275
তবে অনেকে পরেছো।
150
00:18:20,349 --> 00:18:22,874
আচ্ছা, বাহারেহ। তোমার পালা।
151
00:18:24,286 --> 00:18:27,844
এরপরের জন। পরের জন।
152
00:19:23,579 --> 00:19:24,739
জলদি আয়!
153
00:19:31,387 --> 00:19:32,979
জলদি!
154
00:19:35,090 --> 00:19:38,375
- দেরি করলি কেন?
- দেরি করিনি। আমি পুরো পথই দৌড়ে এসেছি।
155
00:19:38,427 --> 00:19:40,661
জলদি জুতা খোল। স্কুলের দেরি হয়ে যাচ্ছে।
156
00:21:07,516 --> 00:21:09,507
সময়মতো যেতে পেরেছিলি স্কুলে?
157
00:21:09,585 --> 00:21:12,247
না, দেরি হয়েছিল।
তোকে আরও আগে আসতে হবে।
158
00:21:12,321 --> 00:21:14,219
আমি তো ক্লাস শেষ করেই এসেছি।
159
00:21:14,390 --> 00:21:18,791
- যাহরা, আম্মুকে কিছু বলিসনি তো?
- বলব না বলেছি যখন, বলব না।
160
00:21:21,764 --> 00:21:23,891
জুতাগুলো নোংরা হয়ে গেছে।
161
00:21:23,966 --> 00:21:27,629
- আমার পরতে লজ্জা লাগে।
- আবার অজুহাত দেখাচ্ছিস।
162
00:21:27,703 --> 00:21:30,331
না, সত্যি বলছি।
জুতাগুলো নোংরা হয়ে গেছে।
163
00:21:30,406 --> 00:21:32,340
তাহলে চল পরিষ্কার করি।
164
00:22:36,005 --> 00:22:38,405
- আলী, চল অনুশীলন করব।
- ব্যস্ত আছি।
165
00:22:38,474 --> 00:22:40,408
- আরে চল।
- আমি যেতে পারব না।
166
00:22:40,476 --> 00:22:42,910
- বেশিক্ষণ লাগবে না।
- আম্মু অসুস্থ।
167
00:22:42,978 --> 00:22:44,912
যাহ, দূর হ।
168
00:23:03,999 --> 00:23:08,732
আজ আমার লক্ষী মেয়েটা
ঘরের সব কাজ করেছে...
169
00:23:09,805 --> 00:23:11,739
আলীও ওকে সাহায্য করেছে।
170
00:23:11,807 --> 00:23:13,741
আমি রুটি আর সবজি কিনেছি।
171
00:23:13,809 --> 00:23:19,179
আমি মেঝে ঝাড়ু দিয়েছি, সবজি ধুয়েছি,
আলু ছিলেছি।
172
00:23:19,248 --> 00:23:21,182
লক্ষী মেয়ে।
173
00:23:21,250 --> 00:23:26,085
যখন বাড়তি টাকা পাব,
তোদের দুজনকেই কিছু কিনে দেবো।
174
00:23:35,731 --> 00:23:38,757
তোমাকে এখন অনেকটা ভালো দেখাচ্ছে...
175
00:23:38,834 --> 00:23:43,862
দুইদিন বিশ্রাম নেওয়াতে।
176
00:23:45,207 --> 00:23:48,501
সিঁড়ি ব্যবহার না করলে,
তুমি জলদিই সেরে উঠবে।
177
00:24:10,165 --> 00:24:13,266
- কী হয়েছে?
- আলী, বৃষ্টি পড়ছে।
178
00:24:13,335 --> 00:24:18,072
জুতাগুলো ভিজে যাচ্ছে।
আমার বাইরে যেতে ভয় করছে।
179
00:26:18,460 --> 00:26:20,894
মহোদয়া, কয়টা বাজে?
180
00:26:23,398 --> 00:26:25,332
লেখার জন্য এখনও সময় আছে।
তুমি লিখো।
181
00:26:50,259 --> 00:26:52,750
মহোদয়া, আমি কি যেতে পারি?
182
00:26:52,828 --> 00:26:56,787
তাহলে তুমি যাওয়ার জন্যই
এত ব্যতিব্যস্ত হয়েছিলে?
183
00:27:00,602 --> 00:27:02,035
যাও।
184
00:28:32,027 --> 00:28:35,519
কী, ছোট্ট খুকী?
কী হয়েছে তোমার, লক্ষী সোনা?
185
00:28:35,587 --> 00:28:37,758
চাচা, আমার জুতা পানিতে পড়ে গেছে।
ওটা বাঁধটার নিচে আটকে আছে।
186
00:28:37,799 --> 00:28:41,064
ঠিক আছে। কেঁদো না, সোনা।
আমি এনে দিচ্ছি।
187
00:29:08,029 --> 00:29:10,657
ধরো ওটা।
188
00:29:10,732 --> 00:29:13,997
জুতাটা ধরুন, ভাই। ধরুন।
189
00:29:25,881 --> 00:29:27,815
কোথায় ছিলি?
190
00:29:29,217 --> 00:29:31,151
দেরি করলি কেন?
191
00:29:40,228 --> 00:29:42,526
- এটা ভেজা কেন?
- আমি এগুলো আর পরব না।
192
00:29:42,597 --> 00:29:45,930
- জুতা ভেজা কেন?
- নালায় পড়ে গিয়েছিল।
193
00:29:46,001 --> 00:29:47,935
আমি কীভাবে স্কুলে যাব
ভেজা জুতা পরে?
194
00:29:48,003 --> 00:29:51,803
- জুতাগুলো বড়। এগুলো খুলে গেলে আমি কী করব!
- আবার একটা অজুহাত!
195
00:29:51,873 --> 00:29:54,165
সব তোর দোষ।
তুই আমার জুতা হারিয়েছিস।
196
00:29:54,206 --> 00:29:56,310
ওগুলো খুঁজে আন,
নয়তো আব্বুকে বলে দেবো।
197
00:29:56,478 --> 00:29:59,008
বলে দে! মার খেতে আমি ভয় পাই না!
198
00:29:59,080 --> 00:30:01,412
মাস না শেষ হওয়া পর্যন্ত
আব্বু টাকা পাবে না,
199
00:30:01,483 --> 00:30:04,077
তাই ওনাকে আবারও ধার করতে হবে।
200
00:30:20,235 --> 00:30:22,169
বুঝতে পেরেছিস আশা করি।
201
00:30:44,993 --> 00:30:46,927
দাঁড়াও একটু।
202
00:30:48,029 --> 00:30:49,963
এদিকে এসো।
203
00:30:53,168 --> 00:30:55,693
কোথায় ছিলে?
আসতে দেরি হলো কেন স্কুলে?
204
00:30:55,770 --> 00:30:58,034
শিক্ষক মহোদয়, আমার বাড়ি দূরে।
205
00:30:58,106 --> 00:31:00,233
বাড়ি দূরে, নাকি খেলাধুলা করে আসো?
206
00:31:00,308 --> 00:31:03,709
তুমি দেরি করে এসেছিলে স্কুলে,
গতকালও দেখেছি।
207
00:31:03,778 --> 00:31:06,611
পরেরবার থেকে আর দেরি হলে
স্কুলে ঢুকতে দেবো না কিন্তু।
208
00:31:06,681 --> 00:31:08,376
জ্বী।
209
00:31:11,152 --> 00:31:13,313
তোমার জুতা ভেজা কেন?
210
00:31:14,756 --> 00:31:17,384
শিক্ষক মহোদয়, নালায় পড়ে গিয়েছিলাম।
211
00:31:17,459 --> 00:31:19,893
নালায় পড়ে গিয়েছিলে,
তাহলে প্যান্ট ভিজেনি কেন?
212
00:31:19,961 --> 00:31:23,129
শিক্ষক মহোদয়, নালাটা অগভীর ছিল।
213
00:31:23,164 --> 00:31:26,065
নালাটা অগভীর ছিল?
214
00:31:31,606 --> 00:31:33,540
তাহলে তোমার মোজা ভিজেনি কেন?
215
00:31:39,381 --> 00:31:41,315
আর যেন না হয়।
216
00:31:41,383 --> 00:31:43,783
- তাড়াতাড়ি ক্লাসে যাও।
- জ্বী, যাচ্ছি।
217
00:31:55,397 --> 00:31:58,127
- শিক্ষক মহোদয়?
- আসো।
218
00:32:27,062 --> 00:32:29,724
"আজ আমরা শাহীনদের বিপক্ষে খেলব।"
219
00:32:42,277 --> 00:32:44,973
"আমি আসতে পারব না।
আম্মু অসুস্থ।"
220
00:32:52,887 --> 00:32:54,821
আজ ফাইনাল।
221
00:32:57,092 --> 00:32:58,923
কী হচ্ছে?
222
00:32:58,994 --> 00:33:02,691
আমি শেষ করা পর্যন্ত
তোমরা চুপ থাকতে পারো না?
223
00:33:02,764 --> 00:33:04,231
সোজা হয়ে বসো।
224
00:33:06,535 --> 00:33:09,163
বসো। বসো!
225
00:33:11,341 --> 00:33:16,674
আচ্ছা! যারা এতক্ষণ হাসছিলে,
এখন তারাই কাঁদবে।
226
00:33:16,745 --> 00:33:20,545
১৫ জন ছাড়া, বাকি সবাই ফেল করেছো।
227
00:33:20,615 --> 00:33:24,142
যাই হোক, তিনজন সর্বোচ্চ নম্বর পেয়েছে।
228
00:33:24,219 --> 00:33:26,881
করিম নানভা।
229
00:33:26,955 --> 00:33:30,550
আলী মানদেগার। সালমান নাজাফি।
230
00:33:35,463 --> 00:33:38,864
ক্লাস শেষে ওদের সাথে
আলাদা করে কথা বলব।
231
00:34:03,358 --> 00:34:06,156
যাহরা, যাহরা।
232
00:34:12,067 --> 00:34:15,298
আমি ডাকছি যে
থামছিস না কেন?
233
00:34:15,370 --> 00:34:16,894
কোথায় যাচ্ছিস?
234
00:34:16,971 --> 00:34:20,964
বাটি ফিরিয়ে দিতে যাচ্ছি কোবরা খানম চাচিকে,
উনি গোশত পাঠিয়েছিলেন এটাতে করে।
235
00:34:21,042 --> 00:34:23,237
রেগে আছিস আমার উপর?
236
00:34:33,722 --> 00:34:37,522
- সুন্দর না?
- কোথায় পেয়েছিস এটা?
237
00:34:37,592 --> 00:34:41,155
শিক্ষক থেকে উপহার পেয়েছি।
এটা তোর।
238
00:34:42,430 --> 00:34:45,925
নে। নে ধর।
239
00:34:46,134 --> 00:34:48,659
- এটা সত্যি আমার?
- হ্যাঁ।
240
00:34:48,737 --> 00:34:51,001
আম্মুকে কিন্তু আমি বলিনি।
241
00:34:51,072 --> 00:34:54,599
- আমি জানি।
- আমি আসছি।
242
00:35:14,159 --> 00:35:16,822
আলী, বাবা! থালাটা নিয়ে আয় তো।
243
00:35:28,042 --> 00:35:30,567
স্যুপের বাটিটা কোকাব খানম চাচিকে দিয়ে আয়।
244
00:35:43,158 --> 00:35:45,092
- কে?
- আমি, আলী।
245
00:35:45,160 --> 00:35:48,994
- কোকাব খানম চাচির জন্য স্যুপ এনেছি।
- ভেতরে এসো।
246
00:35:50,131 --> 00:35:53,328
- সালাম।
- সালাম, আলী সোনা।
247
00:35:53,401 --> 00:35:55,426
তোমাকে অনেক ধন্যবাদ।
248
00:35:55,503 --> 00:35:59,597
- তোমার বাবা কেমন আছেন, সোনা?
- ভালো আছেন।
- শুকরিয়া।
249
00:36:05,780 --> 00:36:09,147
আলী সোনা, তোমার মায়ের এসব
করার দরকার ছিল না।
250
00:36:09,217 --> 00:36:11,447
- আম্মু তেমন কিছু করেনি।
- তোমার মা কেমন আছে?
251
00:36:11,519 --> 00:36:14,283
ভালো আছে মোটামুটি।
252
00:36:14,355 --> 00:36:16,323
- আমার সালাম দিও ওনাকে।
- আচ্ছা।
253
00:36:16,391 --> 00:36:20,225
আলী, যেও না। একটু দাঁড়াও।
তোমার জন্য একটা জিনিস আছে।
254
00:36:24,596 --> 00:36:27,054
- না, না, লাগবে না।
- নাও, নাও।
255
00:36:28,503 --> 00:36:31,472
নাও, বাবা। আল্লাহ্ তোমার ভালো করুক।
256
00:36:31,539 --> 00:36:33,439
তোমার বাবাকে আমার সালাম দিও।
257
00:36:33,641 --> 00:36:35,165
হাত উপড়ে তোলো!
258
00:36:36,945 --> 00:36:39,413
আমি এই দেশের ফুল!
259
00:36:39,480 --> 00:36:41,038
সাবধান হও।
260
00:36:42,984 --> 00:36:45,009
শিক্ষকের আদেশ মেনে চলব।
261
00:36:45,086 --> 00:36:49,682
পরীক্ষা চলে এসেছে।
তোমাদের জন্য কিছু উপদেশ আছে।
262
00:36:49,757 --> 00:36:53,249
দেখো, বাচ্চারা,
পরীক্ষার সময়গুলোতে...
263
00:36:53,328 --> 00:36:55,990
তোমরা তোমাদের শ্রমের
ফল পেতে চাও।
264
00:36:56,064 --> 00:37:01,468
তাই তোমাদেরকে বেশি শ্রম দিতে হবে।
সময়কে কাজে লাগাতে হবে।
265
00:37:01,536 --> 00:37:05,097
আমি তোমাদের বাবা মায়ের সাথে
এই ব্যাপারে কথা বলব...
266
00:37:05,173 --> 00:37:09,075
যাতে তোমরা নির্বিঘ্নে
বাসায় পড়াশোনা করতে পারো।
267
00:37:09,143 --> 00:37:12,476
তোমরা রাতে জেগে থাকবে না...
268
00:37:12,547 --> 00:37:13,675
...টিভি দেখার জন্য।
269
00:37:14,750 --> 00:37:20,584
অল্প সময় বেছে নেবে বিরতিতে
কার্টুন দেখার জন্য,
270
00:37:20,688 --> 00:37:22,986
বাকী সময় তোমরা পড়াশোনা করবে।
271
00:37:23,057 --> 00:37:27,857
তোমরা মায়ের সাহায্য নেবে
তোমাদের পাঠ ধরতে...
272
00:37:28,563 --> 00:37:31,827
যাতে তোমরা সেসব
ভালো করে বুঝতে পারো।
273
00:37:33,635 --> 00:37:38,569
আমি তোমাদের আগেও বলেছিলাম,
তোমরা নিয়মিত তোমাদের নখ কাটবে।
274
00:37:38,640 --> 00:37:43,873
প্রতি শুক্রবার নখ কাটবে
যখনই সময় পাবে...
275
00:37:43,945 --> 00:37:49,742
আর স্কুলে আসার সময়
সেগুলো পরিষ্কার করে আসবে।
276
00:37:50,018 --> 00:37:52,985
কেন? কারন ব্যাকটেরিয়া...
277
00:37:53,054 --> 00:37:57,388
নখের নিচে জন্মায়...
278
00:37:57,458 --> 00:37:59,392
আর যখন তোমরা খাবার খাবে...
279
00:37:59,460 --> 00:38:03,362
সেই হাত দিয়ে, তোমরা অসুস্থ হয়ে পড়বে।
280
00:38:03,431 --> 00:38:08,599
ঠিক আছে, ক্লাসে যাও।
সবাই সারিবদ্ধভাবে ক্লাসে যাবে।
281
00:38:17,215 --> 00:38:23,177
সুশৃঙ্খলভাবে।
সারিবদ্ধভাবে যাও, লক্ষী মেয়েরা।
282
00:38:25,019 --> 00:38:29,080
প্রথম শ্রেনি, দ্বিতীয়, তৃতীয়,
চতুর্থ এবং পঞ্চম।
283
00:38:44,372 --> 00:38:46,636
হাঁসগুলো...
284
00:38:50,645 --> 00:38:53,079
উড়তে শুরু করল...
285
00:38:54,518 --> 00:39:06,895
আর সাথে করে...কচ্ছপগুলোকে...
নিয়ে উড়ে চলে গেল...
286
00:39:08,029 --> 00:39:11,590
খাতা তুলে ধরো,
খাতা তুলে ধরো।
287
00:39:11,666 --> 00:39:13,600
জলদি করো, মেয়েরা।
288
00:39:13,668 --> 00:39:15,602
ফারোখী, পাশের খাতাগুলো নাও।
289
00:39:15,670 --> 00:39:19,128
তোমাদের মনকে স্থির রাখো।
বিরতির সময়টাকে কাজে লাগাও।
290
00:39:19,207 --> 00:39:22,233
মনে রেখো, এরপর গণিত ক্লাস আছে।
291
00:42:05,773 --> 00:42:08,071
- সালাম!
- সালাম!
292
00:42:35,236 --> 00:42:38,262
এবার দেরি করলে কেন?
293
00:42:38,339 --> 00:42:40,933
এবার তো ভেজা জুতার
অজুহাত দিতে পারবে না।
294
00:42:43,010 --> 00:42:45,274
নেমে এসো। নামো।
295
00:42:54,689 --> 00:42:59,806
যাও, বেরিয়ে যাও। যাও।
296
00:43:01,662 --> 00:43:05,029
আমি তোমাকেই বলছি।
বাড়ি গিয়ে বাবাকে নিয়ে এসো।
297
00:43:05,099 --> 00:43:08,091
শিক্ষক মহোদয়, আব্বু কাজে গেছেন।
298
00:43:08,169 --> 00:43:10,501
ওনাকে কাল আসতে বোলো।
যাও।
299
00:43:10,571 --> 00:43:13,506
শিক্ষক মহোদয়, আব্বু কালও কাজে যাবেন।
300
00:43:15,977 --> 00:43:19,413
- তাহলে মাকে নিয়ে এসো।
- শিক্ষক মহোদয়, আম্মু অসুস্থ।
301
00:43:19,480 --> 00:43:23,912
কোনো অজুহাত শুনব না।
দায়িত্বজ্ঞানহীন ছাত্রদের সাথে আমরা এমন আচরণই করি।
302
00:43:24,084 --> 00:43:26,719
চলে যাও। বেরিয়ে যাও। বের হও।
303
00:43:35,096 --> 00:43:37,030
কী হয়েছে, আলী?
304
00:43:49,110 --> 00:43:51,044
এখানে দাঁড়াও একটু।
305
00:43:53,514 --> 00:43:55,948
আস্সালামু আলাইকুম।
306
00:44:06,927 --> 00:44:10,795
সে ভালো ছাত্র, আর খুব অনুগত।
307
00:44:10,865 --> 00:44:12,924
মানদেগার, এসো।
308
00:44:18,706 --> 00:44:21,698
এবারের মতো তোমাকে মাফ করলাম,
শুধুমাত্র জাফারি সাহেবের কথায়।
309
00:44:21,776 --> 00:44:24,074
এমনটা আর যেন না হয়।
310
00:44:24,145 --> 00:44:27,740
তোমার ক্লাসে যাও। যাও!
311
00:44:29,750 --> 00:44:33,015
- ধন্যবাদ, আপনার অনেক মেহেরবানি।
- আপনাকেও ধন্যবাদ।
312
00:44:48,903 --> 00:44:51,838
ওইতো, ওটাই ওদের বাড়ি।
313
00:45:01,415 --> 00:45:02,905
রয়া?
314
00:45:04,185 --> 00:45:05,675
রয়া?
315
00:45:07,288 --> 00:45:09,882
তুমি খুব দুষ্টু হয়ে গেছো!
316
00:45:10,791 --> 00:45:13,726
কোথায় তুমি, সোনামণি?
317
00:45:13,794 --> 00:45:16,627
এইতো ছোট্ট পাঁজিটা!
318
00:45:16,697 --> 00:45:21,396
দুষ্টু মেয়ে!
319
00:45:28,142 --> 00:45:31,009
- কিছু লাগবে?
- রুটি কিনে দিতে হবে।
320
00:45:31,078 --> 00:45:33,638
রয়া! তুমি রুটি কিনে ফিরে আসবে।
321
00:46:41,005 --> 00:46:43,683
- আলী, এসে চা নিয়ে যা।
- আচ্ছা।
322
00:46:45,219 --> 00:46:47,053
মোস্তফা, চল।
323
00:47:09,910 --> 00:47:11,844
আপনার আসলেই এগুলো লাগবে না?
324
00:47:12,847 --> 00:47:14,371
না। ভাববেন না।
325
00:47:14,448 --> 00:47:16,780
- ফাতিমা যাহরা আপনাকে খুশি করুক।
- ধন্যবাদ, আপনাকেও।
326
00:47:22,289 --> 00:47:24,587
তুমি কাজটা করতে পারবে তো?
327
00:47:24,658 --> 00:47:26,143
দুইটা গাছে পানি ছিটানো,
328
00:47:26,181 --> 00:47:28,495
বাগান খোঁড়াখুঁড়ি করা
কী আর এমন কাজ!
329
00:47:28,563 --> 00:47:33,362
তাছাড়া, এতে কোন খরচ হচ্ছে না।
আমি যন্ত্রপাতিগুলো হোসেনের কাছ থেকে পেয়েছি।
330
00:47:33,404 --> 00:47:36,969
হোসেন মাঝে মাঝেই কাজ থেকে ছুটি নিয়ে...
331
00:47:37,037 --> 00:47:40,837
...শহরের দিকে চলে যায় কাজ করতে।
332
00:47:40,908 --> 00:47:45,936
যখন থেকে সে এমনটা করছে,
তখন থেকে কিছুটা সঞ্চয়ও করতে পারছে।
333
00:47:46,013 --> 00:47:49,744
আগামীকাল শুক্রবার,
আমি আর আলী শহরের দিকে যাব।
334
00:47:51,385 --> 00:47:55,822
মজাও হবে, কিছু আয়ও করতে পারব।
335
00:49:52,271 --> 00:49:53,498
চল।
336
00:50:02,349 --> 00:50:05,375
আমি একপাশের বেল বাজাব আর
তুই অন্য পাশেরটা বাজাবি।
337
00:50:05,452 --> 00:50:08,182
- আমি কী বলব?
- মালি লাগবে কিনা জানতে চাইবি।
338
00:50:13,527 --> 00:50:16,587
আমার কথা শুনে শিখ।
তুইও তাই করবি। আয়।
339
00:50:32,246 --> 00:50:34,214
- হ্যালো!
- আমি।
340
00:50:34,281 --> 00:50:36,875
- কে আপনি?
- করিম, জনাবা।
341
00:50:36,950 --> 00:50:39,714
করিম? কাকে চাচ্ছেন?
342
00:50:39,787 --> 00:50:42,756
- কাউকে না।
- কে আপনি?
343
00:50:42,823 --> 00:50:48,362
- আমি মানে...আমরা...শুনুন...
- মানুষকে শুধু শুধু বিরক্ত করছেন কেন?
344
00:50:48,429 --> 00:50:51,560
- শুনুন একটু!
- পারভেজ, দেখতো! কে আমাদেরকে বিরক্ত করছে?
345
00:50:51,633 --> 00:50:56,099
- আলী! আলী, দৌড়া!
- কে দেখতো?
- কে? কে?
346
00:50:56,136 --> 00:50:58,536
ওখানেই দাঁড়াও!
347
00:51:07,915 --> 00:51:09,849
আলী, নাম একটু।
348
00:51:14,154 --> 00:51:17,590
কী অদ্ভুত লোক!
আমি ভুল কী বললাম?
349
00:51:31,505 --> 00:51:34,065
- কে আপনি?
- আস্সালামু আলাইকুম।
350
00:51:34,141 --> 00:51:36,609
- সালাম, কোনো সাহায্য করতে পারি?
- জ্বী, ধন্যবাদ।
351
00:51:36,677 --> 00:51:39,737
- কে আপনি?
- আমার নাম করিম।
352
00:51:39,813 --> 00:51:41,872
করিম? কাকে চাচ্ছেন?
353
00:51:43,016 --> 00:51:46,958
- আমি...
- আমরা মালি, জনাব।
354
00:51:46,987 --> 00:51:50,690
আমরা গাছে পানি দেই,
বাগানের মাটি খুঁড়ি...
355
00:51:50,724 --> 00:51:53,784
আর ডালপালা ছেঁটে দেই।
356
00:51:53,861 --> 00:51:56,659
আমাদের এসব লাগবে না।
357
00:51:58,899 --> 00:52:01,695
মাশাআল্লাহ্, তুই তো অনেক জানিস দেখছি।
358
00:52:03,943 --> 00:52:05,394
চল।
359
00:52:16,216 --> 00:52:19,083
- মালি লাগবে?
- না, লাগবে না।
360
00:52:37,638 --> 00:52:39,572
- কে?
- মালি লাগবে?
361
00:52:39,640 --> 00:52:42,666
- না।
362
00:52:47,448 --> 00:52:49,611
আলী, দৌড়া! আলী, দৌড়া!
363
00:53:52,880 --> 00:53:55,678
- আব্বু, পানি খাবে?
- না, বাবা।
364
00:53:57,751 --> 00:54:00,345
কে? কে?
365
00:54:01,555 --> 00:54:04,783
এই ছেলে, জবাব দিচ্ছো না কেন?
366
00:54:07,461 --> 00:54:11,261
- চলে গিয়েছো?
- আমি এখানেই আছি।
367
00:54:11,331 --> 00:54:13,265
তোমার আব্বুকে জিজ্ঞেস করো, মালি লাগবে কিনা।
368
00:54:13,333 --> 00:54:15,494
- আব্বু তো নেই।
- আম্মুকে জিজ্ঞেস করো।
369
00:54:15,569 --> 00:54:19,061
উনিও নেই।
শুধু আমি আর দাদুভাই আছি।
370
00:54:19,139 --> 00:54:21,471
দাদুভাইকে জিজ্ঞেস করো, মালি লাগবে কিনা।
371
00:54:21,541 --> 00:54:24,601
- তুমি কি মালি?
- আমি না, আব্বু।
372
00:54:24,678 --> 00:54:27,875
- আব্বু কোথায়?
- এখানেই, রাস্তার ওপারে।
373
00:54:27,948 --> 00:54:31,850
- এখন কি তুমি তোমার দাদুভাইকে বলবে?
- আগে তোমার নাম বলো।
374
00:54:31,919 --> 00:54:33,853
আমার নাম আলী।
375
00:54:33,921 --> 00:54:36,685
আমার নাম আলী রেজা।
376
00:54:36,757 --> 00:54:39,658
- কোন ক্লাসে পড়ো?
- ক্লাস থ্রী-তে।
377
00:54:39,726 --> 00:54:41,887
এখন কি তোমার দাদুভাইকে জিজ্ঞেস করবে?
378
00:54:41,962 --> 00:54:44,055
দাদুভাই তো ঘুমাচ্ছে।
379
00:54:44,131 --> 00:54:46,497
এটা আগে বললে না কেন?
380
00:54:46,566 --> 00:54:48,500
আলী, চল যাই।
381
00:54:48,568 --> 00:54:51,401
আলী, তুমি ভেতরে এসে আমার সাথে খেলবে?
382
00:54:51,471 --> 00:54:53,939
আমাকে যেতে হবে, খোদা হাফেজ।
383
00:54:54,007 --> 00:54:57,170
আলী, দাঁড়াও!
384
00:55:24,304 --> 00:55:28,131
আমার কাছে কিছু সার আছে,
এগুলো ব্যবহার করতে পারবেন।
385
00:55:28,208 --> 00:55:32,201
- তারপর গাছেও ছিটিয়ে দিতে পারবেন।
- ঠিক আছে।
386
00:55:32,279 --> 00:55:34,474
বিশেষ করে চেরি আর খুবানি গাছগুলোতে।
387
00:55:34,548 --> 00:55:38,892
ঐগুলো আমার নিজ হাতে লাগানো।
প্রতিবছর আমিই ছিটিয়ে দেই।
388
00:55:39,086 --> 00:55:41,079
একবছর ওগুলোতে ছিটাইনি বলে...
389
00:55:41,154 --> 00:55:44,214
ওগুলোর দুইটা মারা গেল।
390
00:55:44,491 --> 00:55:48,819
- বুঝেছি। আচ্ছা।
- আলী। আলী, চলো আমরা খেলি।
391
00:55:48,895 --> 00:55:51,363
আলী, চলো আমরা খেলি।
392
00:55:51,431 --> 00:55:54,429
যাও, সোনা।
আমি তোমার বাবার সাথে থাকব।
393
00:55:55,268 --> 00:55:57,202
যাও, বাবা।
394
00:57:05,138 --> 00:57:07,072
অনেক ধন্যবাদ। এটা নিন।
395
00:57:07,140 --> 00:57:09,574
- টাকা লাগবে না।
- দয়া করে রাখুন।
396
00:57:12,679 --> 00:57:15,011
- বেশি দিয়েছেন।
- আপনার কষ্টের থেকে বেশি না।
397
00:57:15,082 --> 00:57:19,678
- আপনাকে অনেক ধন্যবাদ।
- আপনি সব কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ।
398
00:57:19,753 --> 00:57:21,687
আলী, চল।
399
00:57:26,660 --> 00:57:30,825
আবার যখন এখানে আসব,
আমি দেখা করে যাব...
400
00:57:30,998 --> 00:57:34,389
যদি আপনার আমাকে কোনো কাজে লাগে।
401
00:57:39,339 --> 00:57:41,899
- খোদা হাফেজ।
- খোদা হাফেজ।
402
00:57:46,079 --> 00:57:50,846
আমি এক মাসের ছুটি নিয়ে নেব,
আর বিকেল বেলা অতিরিক্ত সময়ের
403
00:57:50,917 --> 00:57:55,217
কাজের পরিবর্তে,
এখানে এসে কাজ করে যাব।
404
00:57:55,288 --> 00:57:58,189
আমাদের অবস্থা আরও ভালো হবে।
405
00:57:58,258 --> 00:58:00,192
সবকিছু কিনতে পারব।
406
00:58:00,260 --> 00:58:04,219
মোটর সাইকেল কিনব,
আলমারি কিনব,
407
00:58:04,297 --> 00:58:06,561
একটা ইস্ত্রি কিনে দেবো তোর মাকে,
408
00:58:06,633 --> 00:58:08,624
বড় একটা ফ্রিজ কিনব।
409
00:58:08,702 --> 00:58:14,163
যদি সম্ভব হয়, একটা বড় বাসাও ভাড়া নেব।
410
00:58:14,241 --> 00:58:17,267
- আমি সবকিছু কিনে ফেলব!
- একজোড়া জুতা কিনে দিও যাহরাকে।
411
00:58:17,344 --> 00:58:20,404
ওটা তো কিছুই না।
তোর জন্যেও একজোড়া কিনব।
412
00:58:20,480 --> 00:58:24,814
- আগে যাহরাকে কিনে দিও, ওরটা ছিঁড়ে গেছে।
- আচ্ছা।
413
00:58:48,508 --> 00:58:50,703
আলী, শক্ত করে ধর!
414
00:58:50,777 --> 00:58:53,678
- আব্বু, থামো!
- ব্রেক কাজ করছে না। ধরে রাখ!
415
00:58:53,747 --> 00:58:55,772
আব্বু, থামো!
416
00:58:57,684 --> 00:58:59,083
শক্ত করে ধর!
417
00:59:00,654 --> 00:59:02,884
আব্বু, দয়া করে থামো!
418
00:59:04,024 --> 00:59:06,891
শক্ত করে ধরে থাক! ধরে থাক!
419
01:00:10,323 --> 01:00:13,190
বাড়িওয়ালা ভাড়ার জন্য আবার এসেছিল।
420
01:00:14,294 --> 01:00:17,354
কী বেহায়া লোক রে বাবা!
421
01:00:17,430 --> 01:00:20,729
দুইদিন আগেই তো তার সাথে
দেখা করে এসেছিলাম।
422
01:00:20,800 --> 01:00:25,703
আমি তাকে বলেছিলামও
খুব শীঘ্রই পরিশোধ করে দেবো।
423
01:00:25,772 --> 01:00:27,706
লোকটা কোনো কথাই বুঝতে চায় না।
424
01:00:27,774 --> 01:00:31,093
সে তোমার জন্য উঠানে
দুই-তিন ঘণ্টা অপেক্ষা করেছিল।
425
01:00:31,144 --> 01:00:34,671
আহাম্মক কোথাকার!
আমি কালই তার সাথে দেখা করব।
426
01:00:34,748 --> 01:00:37,979
- খালি হাতে তো আর যেতে পারবে না।
- খোদার উপর ভরসা রাখো।
427
01:00:38,051 --> 01:00:42,351
- চিন্তা করো না।
- তুমি কি এই অবস্থায় যেতে পারবে?
428
01:00:42,422 --> 01:00:44,390
আমার কিছু হয়নি।
429
01:01:13,620 --> 01:01:17,420
এই মেয়ে! এই মেয়ে!
তোমার কলম পড়ে গেছে!
430
01:01:57,430 --> 01:02:01,006
শোনো।
ছেলেরা, তোমাদেরকে বলছি।
431
01:02:01,768 --> 01:02:07,001
এই প্রদেশের সকল বয়সের ছাত্রদের জন্য
একটা লম্বা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
432
01:02:07,073 --> 01:02:10,140
প্রতিযোগিতায় আমরা আমাদের ছাত্রদেরও পাঠাব।
433
01:02:10,393 --> 01:02:13,912
তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্ররা
প্রথম রাউন্ডে অংশ নিতে পারবে।
434
01:02:14,764 --> 01:02:19,941
যারা অংশগ্রহণে ইচ্ছুক,
তারা এসে প্রতিযোগিতায় নাম লিখিয়ে নাও...
435
01:02:20,020 --> 01:02:22,318
...প্রাথমিক বাছাইয়ের জন্য।
436
01:02:22,389 --> 01:02:24,880
বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।
437
01:03:16,009 --> 01:03:18,603
এই যে, তোমার কলম।
438
01:03:18,678 --> 01:03:21,511
গতকাল ফেলে গিয়েছিলে।
439
01:03:49,042 --> 01:03:52,534
আগা দাভুদ, দেখো তো এই ভদ্রলোকের কী লাগবে!
440
01:03:52,612 --> 01:03:54,944
- আস্সালামু আলাইকুম।
- আস্সালামু আলাইকুম।
441
01:03:55,014 --> 01:03:58,245
- ভালো আছেন নিশ্চয়ই।
- ধন্যবাদ। কীভাবে সাহায্য করতে পারি?
442
01:03:58,318 --> 01:04:01,651
মেয়েদের ভালো দামের এক জোড়া জুতা লাগবে।
443
01:04:01,721 --> 01:04:05,088
- কোন সাইজের?
- সাইজ তো জানি না,
444
01:04:05,158 --> 01:04:07,092
তবে সে প্রথম শ্রেণিতে পড়ে।
445
01:04:07,160 --> 01:04:09,720
প্রথম শ্রেণিতে।
446
01:04:16,703 --> 01:04:19,672
এই নিন, দুটো মডেল।
কোনটা নেবেন?
447
01:04:19,739 --> 01:04:21,673
ওগুলোর রঙ কী?
448
01:04:21,741 --> 01:04:24,175
একজোড়া লাল, উপরে লাল ফুল।
449
01:04:24,244 --> 01:04:27,680
অন্যজোড়া বেগুনি, উপরে লাল ও হলুদ ফুল।
450
01:04:27,747 --> 01:04:31,342
- লাল ও হলুদ। সুলভ মূল্য তো?
- বিশেষ ছাড়েই দেবো।
451
01:04:31,417 --> 01:04:34,079
লাল ও হলুদ।
ওটাই ভালো। ধন্যবাদ।
452
01:04:34,154 --> 01:04:37,783
লবণ আছে, লবণ!
453
01:04:40,693 --> 01:04:44,789
- আস্সালামু আলাইকুম। এই যে নিন।
- আস্সালামু আলাইকুম।
454
01:04:44,864 --> 01:04:46,957
- এটার বদলে কী নেবেন?
- একটা ঝুড়ি।
455
01:04:47,033 --> 01:04:49,024
নিয়ে যান।
456
01:05:24,938 --> 01:05:27,031
- সালাম।
- সালাম।
457
01:05:27,106 --> 01:05:31,839
তোমাদের বাড়ি কি ঐদিকে?
আমাদের বাড়িও ঐদিকে।
458
01:05:33,379 --> 01:05:36,542
জুতাগুলো খুব সুন্দর।
নতুন কিনেছো?
459
01:05:36,616 --> 01:05:38,641
আব্বু আমাকে কিনে দিয়েছে।
460
01:05:38,718 --> 01:05:41,050
পুরাতন জুতাগুলো কী করেছো?
461
01:05:41,120 --> 01:05:43,247
আম্মু ফেলে দিয়েছে।
462
01:05:43,323 --> 01:05:45,257
ফেলে দিয়েছে?
463
01:05:45,325 --> 01:05:48,624
- কেন? কীসের জন্য?
- ওগুলো ছিঁড়ে গিয়েছিল।
464
01:05:58,638 --> 01:06:03,166
আমি ভালো নাম্বার পেলে,
আব্বু কিছু না কিছু কিনে দেয়।
465
01:06:03,243 --> 01:06:05,438
এবার জুতা কিনে দিয়েছে।
466
01:07:20,753 --> 01:07:22,846
আমাদেরকে নেয়নি কেন?
467
01:07:22,922 --> 01:07:26,323
- আমরা তো ভালোই দৌড়েছি!
- আমার নাম নেই।
- আমার নামও নেই।
468
01:07:26,392 --> 01:07:28,383
হৈচৈ করছো কেন?
469
01:07:28,461 --> 01:07:30,520
সবাই তো আর প্রতিযোগিতায় যেতে পারবে না।
470
01:07:30,596 --> 01:07:32,689
প্রত্যেক স্কুল থেকে পাঁচজন।
471
01:07:32,765 --> 01:07:34,699
ইনশাআল্লাহ, পরেরবার পারবে।
472
01:07:34,767 --> 01:07:37,031
সরে দাঁড়াও। সরো।
473
01:07:40,440 --> 01:07:44,433
ওরা কী ভাগ্যবান, তাই না?
দুই সপ্তাহ রামসরে থাকবে। সত্যি ভাগ্যবান।
474
01:07:44,510 --> 01:07:47,502
তাকিযাদেহও তালিকায় আছে।
দেখ, হোসেইনি।
475
01:07:53,786 --> 01:07:57,278
"প্রথম পুরষ্কার: দুই সপ্তাহ শিবিরে অবকাশযাপন,
আর খেলার আনুষঙ্গিক পোশাক।"
476
01:07:57,357 --> 01:08:00,554
"দ্বিতীয় পুরষ্কার: দুই সপ্তাহ শিবিরে অবকাশযাপন,
আর স্কুলের যাবতীয় সামগ্রী।"
477
01:08:00,626 --> 01:08:03,561
"তৃতীয় পুরষ্কার: এক সপ্তাহ শিবিরে অবকাশযাপন,
আর একজোড়া জুতা।"
478
01:08:08,234 --> 01:08:10,930
"একজোড়া জুতা।"
479
01:08:15,274 --> 01:08:17,208
- শিক্ষক মহোদয়?
- এসো।
480
01:08:21,381 --> 01:08:24,976
- কী চাও?
- আমি দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চাই।
481
01:08:25,051 --> 01:08:28,851
আসলেই?
তুমি তো দেরি করে ফেলেছো!
482
01:08:28,921 --> 01:08:31,981
কোথায় ছিলে তুমি? ঘুমিয়ে ছিলে?
483
01:08:32,058 --> 01:08:34,583
আমি ভুলে গিয়েছিলাম।
484
01:08:34,660 --> 01:08:38,255
সুযোগ হারিয়ে ফেলেছো।
পরের প্রতিযোগিতায় আর ভুলো না।
485
01:08:38,331 --> 01:08:40,856
আমি এবারই প্রতিযোগিতায় অংশ নিতে চাই।
486
01:08:40,933 --> 01:08:43,561
- সম্ভব নয়, বাছা।
- একটু দয়া করুন।
487
01:08:43,636 --> 01:08:46,366
- বলেছি তো, সম্ভব নয়।
- আমি এই প্রতিযোগিতায়-ই অংশগ্রহণ করতে আগ্রহী।
488
01:08:46,439 --> 01:08:49,431
তোমার কথামতো হবে না, বাছা।
আমি যা বলব, তাই হবে।
489
01:08:49,509 --> 01:08:51,909
তুমি সুযোগ হারিয়েছো
আর সময়ও শেষ।
490
01:08:51,978 --> 01:08:54,742
দয়া করে কিছু করুন।
আমাকে প্রতিযোগিতায় অংশ নিতে দিন।
491
01:08:54,814 --> 01:08:57,632
তুমি তো আচ্ছা জেদি।
বলেছি সম্ভব নয়, মানে সম্ভব নয়।
492
01:08:57,683 --> 01:09:00,049
যাও এখন এখান থেকে।
493
01:09:01,819 --> 01:09:03,987
শিক্ষক মহোদয়, কথা দিচ্ছি আমি জিতব।
494
01:09:04,056 --> 01:09:07,025
দয়া করে আমার নামটা লিখে নিন।
495
01:09:08,327 --> 01:09:12,764
শিক্ষক মহোদয়, আমি জোরে দৌড়াতে পারি।
আমি সবাইকে পেছনে ফেলে দেবো।
496
01:09:12,832 --> 01:09:16,495
কথা দিচ্ছি আমি জিতব।
দয়া করে আমার নামটা লিখে নিন।
497
01:09:23,109 --> 01:09:25,737
দয়া করে আমার নামটা লিখে নিন।
498
01:10:08,254 --> 01:10:11,280
- যাহরা, ভালো খবর আছে।
- কী খবর?
499
01:10:13,226 --> 01:10:15,751
আমি দৌড় প্রতিযোগিতার জন্য বাছাই হয়েছি।
500
01:10:15,828 --> 01:10:20,265
- কীসের দৌড় প্রতিযোগিতা?
- লম্বা-দূরত্বের দৌড় প্রতিযোগিতা, পরশু হবে।
501
01:10:20,333 --> 01:10:23,834
যে তৃতীয় হবে, তাকে পুরস্কার হিসেবে
একজোড়া নতুন জুতা দেবে।
502
01:10:23,903 --> 01:10:25,737
তৃতীয় হলে পুরস্কার কেন?
503
01:10:25,805 --> 01:10:29,935
প্রথম আর দ্বিতীয় পুরস্কার অন্য কিছু দেবে।
504
01:10:34,947 --> 01:10:37,945
আমি তৃতীয় হলে,
তোকে জুতাগুলো দিয়ে দেবো।
505
01:10:39,418 --> 01:10:41,443
কিন্তু জুতাগুলো তো ছেলেদের।
506
01:10:41,521 --> 01:10:46,618
আমি ওগুলো বদলে তোর জন্য
মেয়েদের একজোড়া জুতা নিয়ে আসব।
507
01:10:47,960 --> 01:10:50,457
যদি তুই তৃতীয় হতে না পারিস?
508
01:10:50,546 --> 01:10:52,978
আমি অবশ্যই তৃতীয় হব।
509
01:11:50,089 --> 01:11:52,683
ছেলেদের তৈরি হতে সাহায্য করুন।
দেরি হয়ে গেছে।
510
01:11:52,758 --> 01:11:54,885
নেমে এসো জলদি! নেমে এসো!
511
01:11:56,162 --> 01:11:58,255
জলদি নামো। জলদি নামো।
512
01:11:59,332 --> 01:12:01,527
জামা খুলে ফেলো। জামা খুলে ফেলো।
513
01:12:03,336 --> 01:12:05,270
নাও। জলদি করো।
514
01:12:19,819 --> 01:12:21,753
নাও। জলদি করো।
515
01:12:45,578 --> 01:12:50,208
সাবধান! প্রিয় বাচ্চারা,
এটা ৪ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা।
516
01:12:50,282 --> 01:12:54,616
এর শেষ সীমানা রেখা হলো
ঝিলের অপর পাশে।
517
01:12:54,687 --> 01:12:58,748
কাউকে ধাক্কা দেবে না।
জয়ই সবকিছু নয়।
518
01:12:58,824 --> 01:13:02,851
জরুরি হল খেলোয়াড়সুলভ আচরণ।
সবাই প্রস্তুত হও তাহলে।
519
01:13:02,928 --> 01:13:06,455
সবাই প্রস্তুত? এক, দুই...
520
01:16:15,855 --> 01:16:19,882
- দেরি করলি কেন?
- দেরি করিনি। আমি পুরো পথই দৌড়ে এসেছি।
521
01:16:19,959 --> 01:16:22,723
জলদি জুতা খোল। স্কুলের দেরি হয়ে যাচ্ছে।
522
01:16:24,496 --> 01:16:29,331
জুতাগুলো নোংরা হয়ে গেছে।
আমার পরতে লজ্জা লাগে।
523
01:16:31,904 --> 01:16:34,270
আমি এগুলো আর পরব না।
524
01:16:34,340 --> 01:16:38,674
সব তোর দোষ। তুই আমার জুতা হারিয়েছিস।
ওগুলো খুঁজে আন, নয়তো আব্বুকে বলে দেবো।
525
01:16:38,744 --> 01:16:42,236
আমি তৃতীয় হলে,
তোকে জুতাগুলো দিয়ে দেবো।
526
01:17:17,750 --> 01:17:20,480
যদি তুই তৃতীয় হতে না পারিস?
527
01:17:20,552 --> 01:17:22,918
আমি অবশ্যই তৃতীয় হব।
528
01:19:32,918 --> 01:19:34,852
"৭০ মিটার"
529
01:19:41,527 --> 01:19:43,461
"৫০ মিটার"
530
01:19:51,537 --> 01:19:54,165
"৩০ মিটার"
531
01:20:32,144 --> 01:20:36,171
- মাশাআল্লাহ, আলী! শাবাশ! চমৎকার!
- আমি কি তৃতীয় হয়েছি, মহোদয়?
532
01:20:36,248 --> 01:20:39,240
তৃতীয় হবে কেন? প্রথম হয়েছো! প্রথম!
533
01:20:39,318 --> 01:20:42,360
শাবাশ! মাশাআল্লাহ, আলী! প্রথম হয়েছো তুমি।
534
01:21:00,739 --> 01:21:02,673
পরেরবার তুমি জিতবে।
535
01:21:15,020 --> 01:21:16,954
আলীকে আনুন।
536
01:21:34,373 --> 01:21:36,307
সবাই এদিকে তাকান।
537
01:21:38,343 --> 01:21:40,106
সবাই এদিকে তাকান।
538
01:21:53,992 --> 01:21:58,526
সবাই সরে যান। আমি ওর একার ছবি নিতে চাই।
সরে যান সবাই। সরে যান।
539
01:21:59,131 --> 01:22:00,965
মাথাটা একটু উপরে তোলো।
540
01:22:02,568 --> 01:22:04,502
উপরে তোলো!
541
01:22:09,575 --> 01:22:11,509
আরও একটা।
541
01:25:16,575 --> 01:25:20,575
সাবটাইটেল : আরিয়ান ইমন