1 00:00:07,809 --> 00:00:09,686 - আমি লেডি ট্রিউ। - তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। 2 00:00:12,856 --> 00:00:14,816 - আর কতো দেরী? - তিনদিন। 3 00:00:16,651 --> 00:00:19,611 এইযে তুমি। 4 00:00:19,613 --> 00:00:23,700 আমি এটা করতে পেরেছি! 5 00:00:25,035 --> 00:00:27,368 আমি কি আমার দেওয়া চিঠিতে পরিষ্কারভাবে বলি নি? 6 00:00:27,370 --> 00:00:28,717 তোমাকে দেখলে করুণা হয়! 7 00:00:29,998 --> 00:00:31,581 তোমাদের সবার জন্য! 8 00:00:31,583 --> 00:00:33,847 আমি তোমাকে গ্রেফতার করছি। 9 00:00:33,850 --> 00:00:37,349 আমার দাদা বলেছিলেন সে ক্রফোর্ডকে খুন করেছে, তাই আমি এটা চেপে গিয়েছিলাম। 10 00:00:37,352 --> 00:00:40,063 হাত! তোমার হাত দেখাও আমাকে! 11 00:00:43,073 --> 00:00:46,201 তুমি অন্য কারো নস্টালজিয়া নিতে পারো না। 12 00:00:46,806 --> 00:00:49,932 এটা খুব, খুবই খারাপ। 13 00:00:49,934 --> 00:00:51,559 একটা ব্যাজ দিয়ে তুমি ন্যায়বিচার পাবে না, 14 00:00:51,561 --> 00:00:53,318 উইল রিভস. 15 00:00:55,148 --> 00:00:57,025 তুমি সেটা ওই মুখোশ পরে পাবে। 16 00:01:00,236 --> 00:01:02,070 অনেক মানুষ কিছুই হতে পারতো না সে মানুষটা ছাড়া 17 00:01:02,072 --> 00:01:04,407 যে তাদের অনুপ্রেরণা জুগিয়েছে, হুডেড জাস্টিস. 18 00:01:06,284 --> 00:01:08,661 আমি এখন তোমাকে বাড়িতে নিয়ে যাবো। 19 00:01:14,182 --> 00:01:19,065 Translated by - point_ZeR0 20 00:01:26,888 --> 00:01:28,345 সেই শুরু থেকে 21 00:01:28,348 --> 00:01:31,015 নিপীড়নের সাথে যুদ্ধ করে নৎস্যি জার্মানি 22 00:01:31,017 --> 00:01:33,258 থেকে নিউ ইয়র্ক পর্যন্ত, 23 00:01:33,261 --> 00:01:36,178 বিশাল বিশৃঙ্খলার মাঝে একটা ছোট বালক, 24 00:01:36,180 --> 00:01:38,514 মুক্তভাবে শ্বাস নেওয়ার জন্য আকুতি জানাচ্ছিলো, 25 00:01:38,516 --> 00:01:41,475 জন অস্টারম্যান অতিক্রম করেছে যন্ত্রণা, 26 00:01:41,477 --> 00:01:45,062 ব্যাথা, এমনকি মৃত্যু পর্যন্ত একটা প্রাণের সৃষ্টি করার জন্য 27 00:01:45,064 --> 00:01:48,149 যেটা আগে কখনো ইতিহাসে দেখা যায়নি। 28 00:01:48,151 --> 00:01:51,611 কারো কাছে, একজন গরীব ঘড়ি প্রস্তুতকারকের শরণার্থী সন্তানই 29 00:01:51,613 --> 00:01:54,655 ছিলো আমেরিকান ড্রিমের পরিপূর্ণতা। 30 00:01:54,657 --> 00:01:57,867 অন্যদের কাছে, বিশ্বের প্রথম অতিমানব 31 00:01:57,869 --> 00:02:00,202 ছিলো একটা ভয়ংকর দুঃস্বপ্ন। 32 00:02:00,204 --> 00:02:03,623 জন অস্টারম্যান একটা ফিল্ড চেম্বারে ঢুকেছিলো 33 00:02:03,625 --> 00:02:05,958 তার প্রেমিকার ঘড়ি উদ্ধার করার জন্য, 34 00:02:05,960 --> 00:02:09,337 কিন্তু যে বের হয়ে আসলো সে ছিলো একজন চিরঞ্জীব ঈশ্বর, 35 00:02:09,339 --> 00:02:12,548 যে সময়ের কাছে অভেদ্য। 36 00:02:12,550 --> 00:02:15,301 এই এটমিক দুর্ঘটনার ভুক্তভোগী 37 00:02:15,303 --> 00:02:18,471 মানবজাতির ইতিহাস পরিবর্তন করে দেয় 38 00:02:18,473 --> 00:02:21,641 অলৌকিক বিস্ময় তৈরির মাধ্যমে। 39 00:02:21,643 --> 00:02:24,602 আর তারপর, ভিয়েতনাম। 40 00:02:24,604 --> 00:02:26,395 সে কি ছিলো স্বাধীনতার নায়ক 41 00:02:26,397 --> 00:02:28,314 যে একা হাতে যুদ্ধ শেষ করে দিয়েছিলো 42 00:02:28,316 --> 00:02:31,233 আর তার দেশকে ৫১তম প্রদেশ এনে দিয়েছিলো? 43 00:02:31,235 --> 00:02:33,986 নাকি সে ছিলো শীতল রক্তের যোদ্ধা 44 00:02:33,988 --> 00:02:37,823 যে একটা জনপদ ধ্বংস করে দিয়েছিলো? 45 00:02:37,825 --> 00:02:40,017 আর তাই, ভিয়েতকং এর মতো 46 00:02:40,020 --> 00:02:43,871 একযুগ আগে সে প্রস্থান করে। 47 00:02:43,873 --> 00:02:45,665 পরবর্তী ১০ ঘণ্টা ধরে, 48 00:02:45,667 --> 00:02:49,043 আমরা উদঘাটন করবো আক্ষরিক অর্থে নিজেকে তৈরি করে নেওয়া এই মানুষটির ঘটনা 49 00:02:49,045 --> 00:02:52,380 যাতে আমরা বুঝতে পারি সে কেন এখানে ছিলো, 50 00:02:52,382 --> 00:02:54,298 আর কেনই বা সে চলে গিয়েছে। 51 00:03:03,723 --> 00:03:05,601 সেই শুরু থেকে 52 00:03:05,603 --> 00:03:08,813 নিপীড়নের সাথে যুদ্ধ করে নৎস্যি জার্মানি 53 00:03:08,815 --> 00:03:10,773 থেকে নিউ ইয়র্ক পর্যন্ত... 54 00:03:23,621 --> 00:03:26,317 তুমি কি আমার থেকে টাকা নেবে নাকি নেবে না? 55 00:04:35,276 --> 00:04:36,944 দেখাও আমাকে। 56 00:04:40,364 --> 00:04:42,740 আমি তোমাকে বলেছিলাম সে চেষ্টা করবে। 57 00:04:42,742 --> 00:04:45,159 - তা তুমি বলেছিলে। - প্লিজ আমাকে এটা দেখতে দাও? 58 00:04:45,162 --> 00:04:48,267 তোমাকে গত সপ্তাহে আমরা কি বলেছি? আর তারও আগের সপ্তাহে? 59 00:04:48,270 --> 00:04:51,084 আমি বড় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। 60 00:04:54,128 --> 00:04:57,797 যে মানুষরা মুখোশ পরে তারা খুব বিপদজনক হয়, এঞ্জেলা, 61 00:04:57,799 --> 00:05:00,635 - আর আমদের উচিৎ তাদের ভয় পাওয়া। - কেন? 62 00:05:02,303 --> 00:05:04,595 কারণ তারা কিছু লুকাচ্ছে। 63 00:05:06,140 --> 00:05:08,989 তারা কেবল এটার ভান করছে, বাবা। 64 00:05:08,992 --> 00:05:11,719 এটা কেবল ভান করা যতক্ষণ এটা আসলেই হয়। 65 00:05:11,722 --> 00:05:13,451 আর তুমি যখন আরেকটু বড় হবে, 66 00:05:13,454 --> 00:05:15,682 তুমি পার্থক্যটা বলতে পারবে। 67 00:05:15,685 --> 00:05:19,400 ততক্ষণ পর্যন্ত, এটা ফিরিয়ে দিয়ে আসো আর মা এবং আমি 68 00:05:19,403 --> 00:05:23,405 তোমাকে আতশবাজির জন্য মুনকেক এনে দেব। ঠিক আছে? 69 00:05:23,407 --> 00:05:25,201 - ঠিক আছে। - যাও। 70 00:06:16,252 --> 00:06:19,712 সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? 71 00:06:19,714 --> 00:06:21,255 আমরা তোমার ঠিক পেছনেই থাকবো। 72 00:07:04,926 --> 00:07:08,471 আহ। তুমি আবার বিছানা থেকে পড়ে গিয়েছ? 73 00:07:09,305 --> 00:07:10,804 কি ঘটেছে? 74 00:07:10,806 --> 00:07:13,182 আমার ধারণা এটা আমাকে ইতিমধ্যে পাঁচবার জিজ্ঞেস করার কথাটা... 75 00:07:13,184 --> 00:07:15,726 ...তোমার মনে নেই? 76 00:07:15,728 --> 00:07:18,270 আমি এটা আবার বলবো। 77 00:07:18,272 --> 00:07:20,564 তোমার স্মৃতিশক্তি একটু... 78 00:07:20,566 --> 00:07:23,150 দুর্বল। 79 00:07:23,152 --> 00:07:25,694 তুমি পুরো এক বোতল নস্টালজিয়ার বড়ি খেয়েছ 80 00:07:25,696 --> 00:07:28,530 যেটা তোমার ছিলো না। 81 00:07:28,532 --> 00:07:30,699 আর এই পর্যায়ে তুমি সাধারণত আমাকে জিজ্ঞেস করো 82 00:07:30,701 --> 00:07:33,160 তুমি কিভাবে একটা জেলের বন্দীদশা থেকে 83 00:07:33,162 --> 00:07:35,581 এখানে এলে, আমার সাথে। 84 00:07:36,332 --> 00:07:38,958 বেশ, যেহেতু তুমি আমার তৈরি করা ঔষধ খেয়েছ, 85 00:07:38,960 --> 00:07:42,795 এজেন্ট ব্লেক আমাকে কল করেছিলো আর জানতে চেয়েছিলো আমি তোমার জীবন বাঁচাতে পারি কি না। 86 00:07:42,804 --> 00:07:46,265 তাই, এখানে তুমি, আর তোমার জীবন বাঁচানো হচ্ছে। 87 00:07:55,643 --> 00:07:58,271 ছুঁয়ো না ওটা। এটা তোমার চিকিৎসার জন্য। 88 00:08:00,648 --> 00:08:03,983 আর এই সময়ে তুমি জানতে চাও, 89 00:08:03,985 --> 00:08:05,820 কি চিকিৎসা? 90 00:08:06,821 --> 00:08:08,779 আর তারপর, আমি তোমাকে টিউটোরিয়াল ইনজেকশনটা দেই। 91 00:08:08,781 --> 00:08:10,825 থামো। তুমি কি... 92 00:08:17,081 --> 00:08:20,833 তাহলে, আপনি অন্য কারো নস্টালজিয়া নিয়েছেন। 93 00:08:20,835 --> 00:08:23,168 ভয় পাবেন না। আমরা সাহায্য করতে পারবো আপনাকে। 94 00:08:23,170 --> 00:08:25,671 উপস্থাপন করছি নেমোডায়ালাইসিস, 95 00:08:25,673 --> 00:08:27,842 ট্রিউ ফার্মাসিটিকিউলস এর একটা চিকিৎসা। 96 00:08:29,635 --> 00:08:31,719 এই মুহূর্তে অনুপ্রবেশকারী স্মৃতিরা... 97 00:08:31,721 --> 00:08:34,346 আপনার মস্তিস্কে হামলা করেছে। 98 00:08:34,348 --> 00:08:36,515 ওই স্মৃতিগুলো জুড়ে গিয়েছে 99 00:08:36,517 --> 00:08:40,019 নিউরাল নেটওয়ার্কে, আর পথগুলোতে বাঁধার সৃষ্টি করছে 100 00:08:40,021 --> 00:08:42,980 আর উচ্চ স্তরের কাজের বাঁধা সৃষ্টির হুমকি তৈরি করছে। 101 00:08:42,982 --> 00:08:48,027 আমরা একে বলি "রিকালেক্টিভ ইনফেস্টেশন"। 102 00:08:48,029 --> 00:08:51,030 এর জন্য একমাত্র প্রতিকার হলো একজন ভালো পরিস্কারককে ডাকা, 103 00:08:51,032 --> 00:08:53,365 তাহলে চলুন সেখানে ঢুকে পড়ি আর ছড়িয়ে পড়ি। 104 00:08:53,367 --> 00:08:55,075 নেমোডায়ালাইসিস মস্তিস্ককে প্লাবিত করে 105 00:08:55,077 --> 00:08:57,703 প্রাকৃতিক বাহক থেকে পাওয়া সেরেব্রোস্পাইনাল ফ্লুয়িড দিয়ে 106 00:08:57,705 --> 00:09:01,123 আর আক্ষরিক অর্থেই কর্টেক্স থেকে নস্টালজিয়া ধুয়ে ফেলে । 107 00:09:01,125 --> 00:09:04,209 এই প্রক্রিয়াটা সাবলীল আর বলতে গেলে স্বস্তিদায়ক। 108 00:09:04,211 --> 00:09:06,837 মনে করুন নিজে মেডিটেশনে রাখার মতো 109 00:09:06,839 --> 00:09:08,883 বা একটা ভালো বই পড়ার মতো। 110 00:09:10,259 --> 00:09:12,384 আপনাকে ধন্যবাদ ট্রিউ ফার্মাসিটিকিউলসে বিশ্বাস রাখার জন্য 111 00:09:12,386 --> 00:09:16,055 আপনার কাছে থাকা সবচেয়ে দামি জিনিসটার সাথে ...যেটা হলো আপনার মন। 112 00:09:16,057 --> 00:09:19,226 বিদায় আর আপনার সচেতন অবস্থায় ফিরে আসা আরামদায়ক হোক। 113 00:09:26,067 --> 00:09:28,778 এটা কি তথ্যবহুল ছিলো? 114 00:09:29,820 --> 00:09:32,363 আমার এমনটা আর ভুলেও করবে না। 115 00:09:32,365 --> 00:09:34,700 এটা তুমি গতবারও বলেছিলে। 116 00:09:37,954 --> 00:09:39,580 এই টিউবটা... 117 00:09:40,915 --> 00:09:43,791 এটা একটা প্রাকৃতিক বাহকের সাথে যুক্ত? 118 00:09:43,793 --> 00:09:45,419 হ্যাঁ। 119 00:09:47,463 --> 00:09:49,590 আমার দাদার সাথে? 120 00:09:55,930 --> 00:09:57,930 কি ঘটছে? 121 00:09:57,932 --> 00:09:59,890 এটা চিকিৎসাটার একটা পার্শ্বপ্রতিক্রিয়া। 122 00:09:59,892 --> 00:10:02,935 তোমার দাদার স্মৃতি খুব কষ্টকর ছিলো। 123 00:10:02,937 --> 00:10:04,939 সেগুলো এখন তোমার থেকে বেরিয়ে আসছে। 124 00:10:06,440 --> 00:10:10,067 আমার তার সাথে কথা বলা প্রয়োজন। 125 00:10:10,069 --> 00:10:13,028 তুমি গত কয়েকদিন 'উনি' হয়েই কাটিয়েছ। 126 00:10:13,030 --> 00:10:14,571 এখন তার সাথে যোগাযোগ করা ভালো হবে না। 127 00:10:14,573 --> 00:10:17,282 আমি দুঃখিত, ডিটেকটিভ, 128 00:10:17,284 --> 00:10:20,287 কিন্তু তুমি বুঝবে না কোথায় সে শেষ করছে আর তুমি শুরু করছো। 129 00:10:21,457 --> 00:10:24,081 চিকিৎসার মাধ্যমে তোমার দাদার স্মৃতি পরিস্কার হওয়া শুরু হওয়ার সাথে সাথে, 130 00:10:24,083 --> 00:10:26,542 তুমি নিজের স্মৃতি পুনরায় রোমন্থন করতে পারবে, 131 00:10:26,544 --> 00:10:29,378 বিস্তারিত ভাবে এবং কোন পূর্ব সতর্কতা ছাড়াই। 132 00:10:29,380 --> 00:10:32,258 আমি কি জিজ্ঞেস করতে পারি কি তোমাকে বিছানা থেকে ফেলে দিয়েছিলো? 133 00:10:39,306 --> 00:10:41,934 এটা ছিলো আমার... 134 00:10:42,977 --> 00:10:45,271 দশম জন্মদিনের পার্টি। 135 00:10:47,148 --> 00:10:50,151 আমার বাবা আর মা আমাকে একটা ছোট ঘোড়া উপহার দিয়েছিলো। 136 00:10:55,906 --> 00:10:57,990 শুভ সকাল। এখন আর ১২ ঘণ্টা 137 00:10:57,992 --> 00:11:00,367 বাকি মিলেনিয়াম ক্লক চালু হবার। 138 00:11:00,369 --> 00:11:03,954 সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে যাবার জন্য অনুরোধ করা হচ্ছে। 139 00:11:10,171 --> 00:11:12,171 হেই। সে এখনো ওখানে আছে? 140 00:11:12,173 --> 00:11:14,300 সে ওখানে না থাকলে আমরা এখানে থাকতাম না। 141 00:11:15,634 --> 00:11:19,722 - তোমরা কেন ভেতরে যাও না? - বাড়ি যাও, ক্যাল। হাহ? 142 00:11:36,739 --> 00:11:39,031 ক্ষমা করবেন, হাই, আহ, 143 00:11:39,033 --> 00:11:40,824 আমার স্ত্রীর সাথে আমার দেখা করা প্রয়োজন। 144 00:11:40,826 --> 00:11:44,038 আমি কল করছিলাম, কিন্তু কেউ উত্তর দিচ্ছিলো না। 145 00:11:44,997 --> 00:11:47,583 হ্যাঁ...অবশ্যই। 146 00:11:52,296 --> 00:11:54,507 দয়া করে সরে দাঁড়ান, স্যার। 147 00:12:06,060 --> 00:12:09,394 শুভ সকাল, মিস্টার এবার। আমি বিয়ান। 148 00:12:09,396 --> 00:12:11,355 আপনি কি আমাকে ঠিকমতো দেখতে ও শুনতে পাচ্ছেন? 149 00:12:11,357 --> 00:12:12,940 - হ্যাঁ। আমি বুঝতে পারছি 150 00:12:12,942 --> 00:12:15,817 আপনি আপনার স্ত্রীকে দেখতে চান। 151 00:12:15,819 --> 00:12:18,070 দুর্ভাগ্যজনকভাবে, এর চেয়ে খারাপ সময় আর হতে পারতো না এর জন্য। 152 00:12:18,072 --> 00:12:21,073 আমরা মিলেনিয়াম ক্লক চালু করার প্রস্তুতি নিচ্ছি, 153 00:12:21,075 --> 00:12:23,242 আর আপনার নিজের নিরাপত্তার জন্য, আমরা অনুমতি দিতে পারছি না 154 00:12:23,244 --> 00:12:25,410 <বহিরাগত কাউকে।/i> 155 00:12:25,412 --> 00:12:26,912 সে কি ঠিক আছে? 156 00:12:26,914 --> 00:12:28,455 পুরোপুরি। 157 00:12:28,457 --> 00:12:30,040 সে এখন বিশ্রাম নিচ্ছে, 158 00:12:30,042 --> 00:12:31,708 আর সে খুব ভালো সাড়া দিচ্ছে 159 00:12:31,710 --> 00:12:34,586 আমার মায়ের করা চিকিৎসায়। 160 00:12:34,588 --> 00:12:36,588 আমি কি ওর সাথে কথা বলতে পারি? 161 00:12:36,590 --> 00:12:38,968 দুঃখজনকভাবে, আপনি পারেন না। 162 00:12:40,787 --> 00:12:41,887 হেই! 163 00:12:43,764 --> 00:12:46,014 এজেন্ট ব্লেক কোথায়?! 164 00:12:46,016 --> 00:12:49,768 আমি শত্রুদের সাথে যোগ দিয়েছি। 165 00:12:49,770 --> 00:12:52,437 এই শহরের পুলিশরা আমাদের লোকদের চেপে ধরে 166 00:12:52,439 --> 00:12:55,776 তাদের জুতার নিচে। 167 00:12:56,986 --> 00:12:59,280 সাইক্লপদের ব্যাপারে সতর্ক থাকবে। 168 00:13:01,115 --> 00:13:06,243 ফ্লিম প্রজেক্টর। সাইক্লপস কোন ধরণের সম্মোহন ব্যবহার করছে। 169 00:13:09,373 --> 00:13:12,334 তুমি এখন নিজেকে ফাঁসিতে ঝোলাতে পারো। 170 00:13:13,794 --> 00:13:16,964 এজেন্ট ব্লেক, আপনি আছেন? 171 00:13:18,215 --> 00:13:20,215 এজেন্ট ব্লেক, শুনতে পারছেন/ 172 00:13:20,217 --> 00:13:22,342 কি হয়েছে পিটি? 173 00:13:22,344 --> 00:13:24,511 মনে আছে আপনি যখন আমাকে বলেছিলেন 174 00:13:24,513 --> 00:13:26,638 ডিটেকটিভ টিলম্যানের বাসা খুঁজে দেখতে কারণ আপনি... 175 00:13:26,640 --> 00:13:29,141 অথবা, যাকে বলা হয়, লুকিং গ্লাস, কারণ আপনি মনে করেছিলেন 176 00:13:29,143 --> 00:13:32,151 এটা অস্বাভাবিক ছিলো যে সে ডিটেকটিভ এবারকে ধরিয়ে দেবে, 177 00:13:32,154 --> 00:13:35,522 আর আপনি চিন্তিত ছিলেন যে হয়তো সে সেভেন্থ কাভালরির সাথে কাজ করছে? 178 00:13:35,524 --> 00:13:37,232 হ্যাঁ, পিটি। আমার এটা মনে আছে 179 00:13:37,234 --> 00:13:39,985 যেমনটা আমি তোমাকে বলেছিলাম। 180 00:13:39,987 --> 00:13:41,320 যাইহোক, 181 00:13:41,322 --> 00:13:45,242 আমি প্রায় নিশ্চিত সে তাদের সাথে কাজ করছে না কারণ, আহ... 182 00:13:45,993 --> 00:13:49,288 তাদের পাঁচজন এখানে আছে আর তারা সবাই মৃত। 183 00:13:51,290 --> 00:13:52,748 তুমি কি নিশ্চিত ওরা কাভালরি ? 184 00:13:52,750 --> 00:13:55,377 হ্যাঁ। হ্যাঁ, ওরা সবাই ররসাচ মুখোশ পরে আছে। 185 00:13:56,170 --> 00:13:59,713 বেশ, আসলে, তাদের একজন পরে নেই মুখোশ। 186 00:13:59,715 --> 00:14:02,007 আয়না মানুষ, সে কোথায়? 187 00:14:02,009 --> 00:14:03,177 এখানে নেই। 188 00:14:04,345 --> 00:14:06,370 কেমন অদ্ভুত এটা বিবেচনা করে যে 189 00:14:06,373 --> 00:14:09,352 সে একজন পুলিশ কিন্তু সে এটা জানায়নি, হাহ? 190 00:14:10,851 --> 00:14:12,851 আমি কি এটা সবাইকে জানাবো? 191 00:14:12,853 --> 00:14:15,395 আহ, আহ...না, তুমি এটা জানাবে না। 192 00:14:15,397 --> 00:14:16,897 তুমি যেখানে আছো ঠিক সেখানেই থাকো। 193 00:14:16,899 --> 00:14:19,316 আমি এখানে আমার কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে আসছি। 194 00:14:19,318 --> 00:14:20,903 কি কাজ? 195 00:14:23,697 --> 00:14:24,863 এজেন্ট ব্লেক? 196 00:14:24,865 --> 00:14:26,623 হ্যালো? 197 00:14:36,877 --> 00:14:38,335 এজেন্ট ব্লেক। 198 00:14:38,337 --> 00:14:40,490 মিসেস ক্রফোর্ড। 199 00:14:40,493 --> 00:14:41,880 হাউডি। 200 00:14:41,882 --> 00:14:44,383 আপনি কি চা নেবেন? 201 00:14:44,385 --> 00:14:47,344 - ওহ, ধন্যবাদ, না, আমি ঠিক আছি। - আপনি নিশ্চিত? 202 00:14:47,346 --> 00:14:48,762 প্লিজ, দয়া করে বসুন। 203 00:14:48,764 --> 00:14:51,266 - আমি কফি বানাতে পারি... - মিসেস ক্রফোর্ড, 204 00:14:51,892 --> 00:14:53,894 আমি জানি কে আপনার স্বামীকে হত্যা করেছে। 205 00:14:54,561 --> 00:14:55,729 কি? 206 00:14:56,730 --> 00:14:59,064 তার নাম উইল রিভস। 207 00:14:59,066 --> 00:15:02,567 সে ১৯৪০ এর দিকে নিউ ইয়র্কে পুলিশ ছিলো, 208 00:15:02,569 --> 00:15:05,070 আর এখানে তুলসাতে তার ইতিহাস আছে। 209 00:15:05,072 --> 00:15:08,242 সে এঞ্জেলা এবারের দাদা। 210 00:15:09,076 --> 00:15:11,576 আমি বুঝতে পারছি না। 211 00:15:11,578 --> 00:15:14,121 এঞ্জেলা বলেছিলো তার পরিবারে কেউ নেই। 212 00:15:14,123 --> 00:15:17,457 বেশ আমাদের সবার পরিবারেই আছে, মিসেস ক্রফোর্ড। 213 00:15:17,459 --> 00:15:20,377 আমরা কেবল তাদের কারো কারো সম্পর্কে... কথা বলি না। 214 00:15:20,379 --> 00:15:23,632 বেশ, তাহলে এই লোকটা কেন জুডকে খুন করতে চাইবে? 215 00:15:24,383 --> 00:15:27,094 বেশ, এই ব্যাপারটা বেশ অদ্ভুত। 216 00:15:27,845 --> 00:15:31,930 এঞ্জেলা তার দাদার নস্টালজিয়া নিয়েছিলো, 217 00:15:31,932 --> 00:15:35,227 আর যখন সে এর প্রভাবে ছিলো, সে অনেক কথা বলেছিলো। 218 00:15:36,228 --> 00:15:39,396 যেন সে বুড়ো মানুষটার হয়ে তার জীবন পুনরায় অবলোকন করছিলো। 219 00:15:39,398 --> 00:15:43,608 আপনি যদি শুনতে চান তবে সেটা আমি টেপে রেকর্ড করে রেখেছি। 220 00:15:43,610 --> 00:15:46,319 যেমনটা আমি বলছিলাম, অদ্ভুত। 221 00:15:46,321 --> 00:15:48,782 দেখা গেলো যে... 222 00:15:49,491 --> 00:15:52,244 উইল রিভস ছিলো হুডেড জাস্টিস... 223 00:15:53,454 --> 00:15:56,123 প্রথম মুখোশ পরা মানুষ। 224 00:15:57,583 --> 00:15:59,501 আর সে ছিলো কৃষ্ণাঙ্গ। 225 00:16:00,294 --> 00:16:01,960 মানে, এই লোকটা অনুপ্রেরণা জুগিয়েছিলো 226 00:16:01,962 --> 00:16:05,755 দুই প্রজন্মের হিরোদের, আমার লোকদের আর আমকেও, 227 00:16:05,757 --> 00:16:08,008 কিন্তু তাকে লুকিয়ে রাখতে হয়েছিলো সে কে ছিলো। 228 00:16:08,010 --> 00:16:10,635 কারণ, মুখোশ পরা শ্বেতাঙ্গরা নায়ক, 229 00:16:10,637 --> 00:16:12,806 কিন্তু মুখোশ পরা কৃষ্ণাঙ্গরা... 230 00:16:13,599 --> 00:16:15,434 ভয়ংকর। 231 00:16:16,185 --> 00:16:18,351 ঈশ্বরকে ধন্যবাদ সময়ের পরিবর্তন হয়েছে। 232 00:16:18,353 --> 00:16:19,938 হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ। 233 00:16:21,023 --> 00:16:22,606 কিন্তু ব্যাপার হচ্ছে, 234 00:16:22,608 --> 00:16:25,609 যখন সে তার দাদার স্মৃতির মধ্যে ছিলো, 235 00:16:25,611 --> 00:16:28,363 এঞ্জেলা একটা শব্দ বারবার বলছিলোঃ 236 00:16:28,989 --> 00:16:30,824 সাইক্লপস। 237 00:16:31,783 --> 00:16:33,783 আমার কি জানার কথা এর মানে কি? 238 00:16:33,785 --> 00:16:37,913 সেই দিনগুলোতে, এটা ছিলো একটা বর্ণবাদী দল, সম্মোহনের জন্য বিখ্যাত ছিলো। 239 00:16:37,915 --> 00:16:39,956 - রিভস... - ওয়া, ওয়া, ওয়া। সম্মোহন? 240 00:16:39,958 --> 00:16:41,333 হ্যাঁ, আমি জানি। আমি জানি। 241 00:16:41,335 --> 00:16:44,002 এখন, এটায় বেশ ধাক্কা লাগতে পারে, 242 00:16:44,004 --> 00:16:46,755 কিন্তু আমার মনে হয় রিভস বিশ্বাস করতো আপনার স্বামী 243 00:16:46,757 --> 00:16:49,591 সাইক্লপের একটা অংশ ছিলো, 244 00:16:49,593 --> 00:16:52,513 আর সেইজন্যই সে তাকে খুন করেছে। 245 00:16:53,806 --> 00:16:55,766 আর আপনি কি বিশ্বাস করেন? 246 00:16:56,558 --> 00:17:01,186 বেশ, আমার কাজ করা হতো না যদি আমি বিন্দুমাত্র 247 00:17:01,188 --> 00:17:04,189 চিন্তা না করতাম এই ধারণাটা সম্পর্কে যে তুলসার পুলিশ চিফ 248 00:17:04,191 --> 00:17:06,693 একজন গোপন আধিপত্যবাদী ছিলো না। 249 00:17:08,070 --> 00:17:13,073 যেটা তার বন্ধুদের সম্পর্কে চিন্তার কারণ হয়, 250 00:17:13,075 --> 00:17:15,325 যেমন জো নি সম্পর্কে। 251 00:17:15,327 --> 00:17:19,706 যদি এমন হয় যে সেভেন্থ কেভালরি কেবল সাইক্লপের আরেকটা নাম? 252 00:17:20,874 --> 00:17:25,669 আর যদি এমন হয় যে সিনেটর জো তাদের ব্যাবহার করেছেন কিছু পুলিশকে খুন করার জন্য 253 00:17:25,671 --> 00:17:27,879 যাতে সে সব পুলিশকে মুখোশ পরাতে পারে, 254 00:17:27,881 --> 00:17:31,466 আর শিগ্রই এতে করে কেউ আর ভালো আর মন্দ মানুষের পার্থক্য করতে পারবে না, 255 00:17:31,468 --> 00:17:33,844 কারণ সবাই নিজেদের মুখ ঢেকে রাখবে 256 00:17:33,846 --> 00:17:37,556 আর তাদের নতুন নেতার প্রতি আনুগত্য দেখাবে, 257 00:17:37,558 --> 00:17:40,769 প্রেসিডেন্ট জো এর প্রতি? 258 00:17:42,771 --> 00:17:46,606 বেশ, এটা ছিলো আসল পরিকল্পনা, 259 00:17:46,608 --> 00:17:49,568 কিন্তু একটা অসাধারণ জিনিস ঘটেছে, 260 00:17:49,570 --> 00:17:51,611 আর হটাত করে, 261 00:17:51,613 --> 00:17:55,409 প্রেসিডেন্ট একটা ছোট আলুর মতো হয়ে গেছেন। 262 00:17:57,035 --> 00:17:58,493 - কি? - আমি দুঃখিত। 263 00:17:58,495 --> 00:18:01,788 আমার কি এখনো স্বীকার করা উচিৎ ছিলো না? 264 00:18:01,790 --> 00:18:03,915 আপনি কেবল বলেই যাচ্ছিলেন, বলেই যাচ্ছিলেন। 265 00:18:08,547 --> 00:18:09,713 ধুর! 266 00:18:09,715 --> 00:18:11,923 কি করছেন আপনি? 267 00:18:27,107 --> 00:18:28,775 হেই, আমি বলছি। 268 00:18:30,819 --> 00:18:33,945 লউরি ব্লেক মাত্রই এসেছিলো। আমি ওকে খুন করবো নাকি কি করবো বলো? 269 00:18:36,033 --> 00:18:38,283 শুভ অপ্রাহ্ন। এখন নয় ঘণ্টা বাকি 270 00:18:38,285 --> 00:18:40,744 মিলেনিয়াম ক্লক চালু হবার। 271 00:18:40,746 --> 00:18:42,996 সবুজ পদবীর সবাইকে রিপোর্ট করতে বলা হচ্ছে 272 00:18:42,998 --> 00:18:47,042 মেডিকেল উইং থেকে রয়ে যাওয়া সকল ধাতব জিনিস সরিয়ে নিতে। 273 00:19:11,652 --> 00:19:13,779 কোন লোকটাকে বেশি বিশ্বস্ত মনে হয়? 274 00:19:14,613 --> 00:19:16,237 - কি? - প্রথম অনুমান। 275 00:19:16,239 --> 00:19:18,784 কে বেশি বিশ্বস্ত? 276 00:19:21,161 --> 00:19:22,916 ক্যান্ডি হাতে লোকটা। 277 00:19:22,919 --> 00:19:24,329 কেন? 278 00:19:24,331 --> 00:19:26,333 মানুষ একা একা ঘুড়ি ওড়ায় না। 279 00:19:36,843 --> 00:19:39,513 কোন মহিলাটাকে বেশি ভীত মনে হচ্ছে? 280 00:19:42,224 --> 00:19:44,015 যে এখন লাফ দিতে যাচ্ছে। 281 00:19:44,017 --> 00:19:46,768 কি কারণে তোমার মনে হলো সে এখন লাফ দিতে যাচ্ছে? 282 00:19:46,770 --> 00:19:49,314 এছাড়া আর কি কারণে সে কিনারায় থাকবে? 283 00:19:54,361 --> 00:19:56,530 কোন মহিলাটা বেশি রাগী? 284 00:20:04,121 --> 00:20:06,331 তারা দুইজনই হুবহু একই। 285 00:20:10,877 --> 00:20:12,421 তুমি নিশ্চিত? 286 00:20:14,381 --> 00:20:18,675 আমি দুঃখিত, কিন্তু আমার চিকিৎসার সাথে এর কি সংযোগ রয়েছে? 287 00:20:18,677 --> 00:20:21,261 ওহ, কিছু না। 288 00:20:21,263 --> 00:20:24,222 এটা, আহ, আমার প্রবন্ধের জন্য করা গবেষণা। 289 00:20:24,224 --> 00:20:26,224 এটা সহানুভূতির মানিয়ে নেওয়ার কার্যকলাপের উপর, 290 00:20:26,226 --> 00:20:27,892 আর সামাজিক যোগাযোগের ক্ষেত্রে 291 00:20:27,894 --> 00:20:30,395 রাগ দমিয়ে রাখার ভূমিকা নিয়ে। 292 00:20:30,397 --> 00:20:32,814 আমার একটা ছেলে আছে যে প্রায় তোমার বয়সী, 293 00:20:32,816 --> 00:20:35,569 আর আমি তাকে একটা বই পর্যন্ত খোলাতে পারি না। 294 00:20:36,445 --> 00:20:38,739 তার কাছে মিথ্যা বলাটা কি কঠিন? 295 00:20:40,407 --> 00:20:44,242 - কি? - একজন পুলিশ ডিটেকটিভ হবার ব্যাপারটা। 296 00:20:44,244 --> 00:20:48,079 আমার বোধগম্য যে তোমরা তোমাদের সন্তানদের বলতে পারো না। 297 00:20:48,081 --> 00:20:50,625 এটা তাদের সুরক্ষার জন্য। 298 00:20:51,835 --> 00:20:53,462 তোমার সুরক্ষার জন্য না? 299 00:20:54,463 --> 00:20:56,046 তারা তাদের পিতামাতাকে হারিয়েছে। 300 00:20:56,048 --> 00:20:59,009 তারা যদি জানে আমি কি করছি, তাহলে তারা চিন্তা করবে। 301 00:20:59,676 --> 00:21:02,971 তুমি যদি চাও তোমার সন্তানরা তোমার পুলিশ হবার ব্যাপারটা নিয়ে চিন্তা না করুক, 302 00:21:03,972 --> 00:21:06,641 তাহলে তুমি পুলিশ কেন হলে? 303 00:21:12,481 --> 00:21:14,314 ডিটেকটিভ এবার? 304 00:21:14,316 --> 00:21:16,483 ডিটেকটিভ এবার? 305 00:21:16,485 --> 00:21:17,944 তুমি ঠিক আছো? 306 00:22:11,998 --> 00:22:14,821 - ঠিক আছে। 307 00:22:40,694 --> 00:22:42,688 আমি ভীত নই। 308 00:22:42,691 --> 00:22:44,360 এটাই সে। 309 00:22:48,710 --> 00:22:50,204 আমি নিশ্চিত। 310 00:23:11,344 --> 00:23:13,079 আমি কি শুনতে পারি? 311 00:23:53,767 --> 00:23:57,145 তুমি যদি চাও তোমার সন্তানরা তোমার পুলিশ হবার ব্যাপারটা নিয়ে চিন্তা না করুক, 312 00:23:58,313 --> 00:24:00,982 তাহলে তুমি পুলিশ কেন হলে? 313 00:24:04,277 --> 00:24:07,779 একটা ব্যাজ নিয়ে তুমি ন্যায়বিচার পাবে না, উইল রিভস। 314 00:24:07,781 --> 00:24:10,116 তুমি সেটা পাবে মুখোশটা দিয়ে। 315 00:24:13,870 --> 00:24:15,455 ডিটেকটিভ এবার? 316 00:24:17,207 --> 00:24:18,833 ডিটেকটিভ এবার? 317 00:24:22,952 --> 00:24:24,912 এটা কার ছিলো? 318 00:24:25,837 --> 00:24:27,420 কি? 319 00:24:27,423 --> 00:24:30,300 যার স্মৃতি তুমি মাত্র দেখলে? 320 00:24:30,303 --> 00:24:33,306 তোমার নাকি তোমার দাদার? 321 00:24:36,820 --> 00:24:38,446 আমার। 322 00:24:39,271 --> 00:24:41,062 বেশ, এটা উন্নতির লক্ষণ। 323 00:24:41,064 --> 00:24:43,275 এর মানে চিকিৎসাটা কাজ করছে। 324 00:24:49,823 --> 00:24:52,993 আমি মাঝে মধ্যে এই স্বপ্নগুলো দেখি। 325 00:24:55,495 --> 00:24:57,664 সেগুলো খুব বাস্তব মনে হয়। 326 00:24:58,873 --> 00:25:01,501 আমি একজন বুড়ো মহিলা। 327 00:25:05,171 --> 00:25:06,881 আমি ভীত... 328 00:25:08,550 --> 00:25:10,510 আর এতে কষ্ট লাগে। 329 00:25:11,553 --> 00:25:14,012 এটা তোমার জন্য কেমন ছিলো... 330 00:25:19,811 --> 00:25:25,650 ...যখন তুমি দেখেছ সে যা দেখেছিলো, অনুভব করেছ সে যা অনুভব করেছিলো? 331 00:25:32,524 --> 00:25:35,235 এটাতেও কষ্ট লেগেছে। 332 00:25:47,297 --> 00:25:50,508 শোনো তোমারা! শোনো তোমরা! 333 00:25:51,483 --> 00:25:54,855 ৩৬৫তম দিনের শুরু 334 00:25:54,858 --> 00:25:57,972 জনগন বনাম অ্যাড্রিয়ান ভেইট এর, 335 00:25:57,974 --> 00:26:00,433 ওরফে অজিম্যানডিয়াস, 336 00:26:00,435 --> 00:26:02,894 ওরফে মাস্টার। 337 00:26:02,896 --> 00:26:08,775 সবাই গেম ওয়ার্ডেন এর সম্মানার্থে দাঁড়ান! 338 00:26:18,244 --> 00:26:19,746 বসুন সবাই। 339 00:26:25,251 --> 00:26:28,419 বেশ ভালো। এটা শেষ করা যাক। 340 00:26:28,421 --> 00:26:32,133 প্রসিকিউটর মহোদয়া, আপনি আপনার সমাপনি যুক্তি উপস্থাপন করতে পারেন। 341 00:26:33,593 --> 00:26:35,510 জুরি বোর্ডের ভদ্রমহোদয় এবং ভদ্রমহিলাগণ, 342 00:26:35,512 --> 00:26:37,222 সম্মানিত ওয়ার্ডেন, 343 00:26:39,279 --> 00:26:40,614 মাস্টার। 344 00:26:42,644 --> 00:26:46,183 অভিযুক্ত যেই সময়টায় আমাদের পানির থেকে তুলে নেয় 345 00:26:46,186 --> 00:26:50,483 সে সময় থেকে যখন গিয়ে সে আমাদের হত্যা করে, 346 00:26:50,485 --> 00:26:52,610 আমরা একটা আইন মেনে চলি, 347 00:26:52,612 --> 00:26:54,946 একটা আইন যেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপর জারি করেছেন 348 00:26:54,948 --> 00:26:56,906 যখন তিনি আমাদের প্রাণ সঞ্চারণ করেছেন 349 00:26:56,908 --> 00:27:00,161 আর এই স্বর্গটা দিয়েছেন যেখানে আমরা বাস করি। 350 00:27:02,122 --> 00:27:05,458 কেউ এই জায়গা ছেড়ে যাবে না! 351 00:27:06,793 --> 00:27:09,252 অভিযুক্ত ব্যাক্তি কি খুন করেছে? 352 00:27:09,254 --> 00:27:11,671 প্রমাণ সন্দেহাতীত। 353 00:27:11,673 --> 00:27:14,298 এমনকি যে সময়টায় সে আমাদের কাছে এসেছে, 354 00:27:14,300 --> 00:27:17,218 সে স্বীকার করেছে সে কেবল অন্য অভিযাত্রীদের 355 00:27:17,220 --> 00:27:20,431 খুনই করেনি, 356 00:27:21,349 --> 00:27:23,099 খুন করেছে... 357 00:27:23,101 --> 00:27:28,189 তিন লক্ষ নিরপরাধ মানুষকেও! 358 00:27:31,151 --> 00:27:33,484 সে কি ক্ষমা চেয়েছে 359 00:27:33,486 --> 00:27:38,156 একটা বিশাল এলিয়েন তৈরি করা আর সেটা দিয়ে গণহত্যা করার জন্য? 360 00:27:38,158 --> 00:27:42,160 সে একটুও অনুতপ্ত? 361 00:27:42,162 --> 00:27:43,828 না। 362 00:27:43,830 --> 00:27:47,248 সে আমাদের বলেছে এমন ত্যাগ স্বীকার করা প্রয়োজন ছিলো 363 00:27:47,250 --> 00:27:50,503 নিজের স্বর্গরাজ্য তৈরি করবার জন্য। 364 00:27:51,546 --> 00:27:52,920 আর অনেক বছর ধরে, 365 00:27:52,922 --> 00:27:56,301 সে আমাদের নিষ্প্রাণ দেহগুলোকে ছুড়ে দিয়েছে অসীমে। 366 00:27:56,968 --> 00:27:59,969 যে প্রাণগুলো আমরা তাকে উৎসর্গ করেছিলাম 367 00:27:59,971 --> 00:28:02,930 তার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন না করেই, 368 00:28:02,932 --> 00:28:06,350 এমন একটা উদ্দেশ্য যেটা আরও পরিস্কার হয়েছে 369 00:28:06,352 --> 00:28:09,437 অনেকগুলো আত্মকেন্দ্রিক, 370 00:28:09,439 --> 00:28:12,190 নিজের প্রাধান্য বুঝানো ঘটনার মধ্য দিয়ে 371 00:28:12,192 --> 00:28:14,986 যা তার আসল উদ্দেশ্য ছিলো। 372 00:28:16,696 --> 00:28:18,531 পালানো। 373 00:28:19,699 --> 00:28:23,369 কেউ এই জায়গা ছেড়ে যাবে না। 374 00:28:25,371 --> 00:28:27,371 ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, 375 00:28:27,373 --> 00:28:29,542 সিদ্ধান্তটা সহজ। 376 00:28:30,668 --> 00:28:34,172 আপনাদের সঁপে দিন মাস্টারের নির্মমতায়... 377 00:28:37,758 --> 00:28:39,927 অথবা তাকে... 378 00:28:41,643 --> 00:28:43,353 দোষী সাব্যস্ত করুন। 379 00:28:58,571 --> 00:29:00,780 প্রসিকিউশন এখানেই শেষ করছে। 380 00:29:04,911 --> 00:29:07,119 মাস্টার ভেইট, 381 00:29:07,121 --> 00:29:10,290 আপনি নিজেই নিজেকে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন, অথচ, 382 00:29:10,293 --> 00:29:11,916 এই এক বছর ধরে, 383 00:29:11,918 --> 00:29:14,001 আপনি কোন সাক্ষ্য প্রমাণ দেননি 384 00:29:14,003 --> 00:29:16,756 যেটা প্রসিকিউশন এর বিরুদ্ধে বলতে পারে। 385 00:29:18,216 --> 00:29:21,552 আপনার যদি আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার থাকে, সেটা এখনই বলুন। 386 00:29:48,178 --> 00:29:49,846 ডিফেন্স... 387 00:29:51,027 --> 00:29:52,462 এখানেই শেষ করছে। 388 00:30:00,800 --> 00:30:03,801 ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, আপনাদের কাছে আমার একটা ক্ষমা চাওয়ার আছে। 389 00:30:03,803 --> 00:30:06,679 সেটা এইমাত্র হওয়া অসম্মানজনক অসদাচারণ এর জন্য নয় 390 00:30:06,681 --> 00:30:10,224 যেটা অভিযুক্ত আমাদের দেখালো, 391 00:30:10,226 --> 00:30:13,644 বরং আপনাদের উপর তাকে বিচার করার 392 00:30:13,646 --> 00:30:16,314 বোঝাটা চাপিয়ে দেবার জন্য। 393 00:30:17,275 --> 00:30:20,192 ন্যায়বিচারের মূলমন্ত্রে এটা রয়েছে যে সব মানুষ 394 00:30:20,194 --> 00:30:23,656 তার সঙ্গীদের দ্বারা বিচার্য হবে। 395 00:30:25,658 --> 00:30:27,783 আপনারা তার সঙ্গী নন। 396 00:30:27,785 --> 00:30:29,744 তাই আমি নিজে থেকে 397 00:30:29,746 --> 00:30:32,621 একটা বিকল্প জুরি বোর্ড একত্র করেছি 398 00:30:32,623 --> 00:30:35,835 যারা এই কাজের জন্য আরও বেশি যোগ্য। 399 00:30:42,258 --> 00:30:44,886 যাও! 400 00:30:55,355 --> 00:30:57,690 আপনি কি বলেন, ম্যাডাম? 401 00:30:58,566 --> 00:31:01,361 আপনি অভিযুক্তের ব্যাপারে কি মনে করেন? 402 00:31:08,618 --> 00:31:11,037 দোষী! 403 00:31:11,913 --> 00:31:14,330 দোষী! দোষী! দোষী! 404 00:31:14,332 --> 00:31:17,208 দোষী! দোষী! দোষী! 405 00:31:17,210 --> 00:31:21,212 দোষী! দোষী! দোষী! দোষী! 406 00:31:21,214 --> 00:31:23,381 দোষী! দোষী! 407 00:31:23,383 --> 00:31:25,758 দোষী! দোষী! দোষী! 408 00:31:25,760 --> 00:31:28,552 দোষী! দোষী! দোষী! 409 00:31:28,554 --> 00:31:31,764 দোষী! দোষী! দোষী! 410 00:32:13,516 --> 00:32:14,642 হেই! 411 00:32:14,645 --> 00:32:17,020 তোমার খিদে পেয়েছে? 412 00:32:17,023 --> 00:32:19,812 তুমি এখনে কেন এসেছ? 413 00:32:19,814 --> 00:32:22,273 আমার একটা গোপন পরিকল্পনা আছে মানবজাতিকে বাঁচানোর, 414 00:32:22,275 --> 00:32:24,817 আর সেটা ওকলাহোমাতে শুরু হয়। 415 00:32:24,819 --> 00:32:28,112 বুঝতে পারছি না তুমি মজা করছো কি না। 416 00:32:28,114 --> 00:32:30,074 তুমি অবশ্যই বুঝতে পারছো। 417 00:32:32,743 --> 00:32:35,244 তুমি এখানে কেন এসেছ? 418 00:32:35,246 --> 00:32:37,621 আমি আর আমার স্বামী সাইগনে ক্লান্ত হয়ে পড়েছিলাম। 419 00:32:37,623 --> 00:32:39,790 তুলসা পুলিশ নিয়োগ দিচ্ছিল... 420 00:32:39,792 --> 00:32:41,292 অন্য জায়গার মতো ভালোই মনে হয়েছিলো। 421 00:32:41,294 --> 00:32:44,587 আর তুমি ওর দুর্ঘটনার পর নতুন করে শুরু করার চেষ্টা করছিলে। 422 00:32:44,589 --> 00:32:46,132 এটা একটা গাড়ির দুর্ঘটনা ছিলো, ঠিক? 423 00:32:47,925 --> 00:32:50,468 আমি স্মৃতি নিয়ে অনেক গবেষণা করেছি। 424 00:32:50,470 --> 00:32:52,928 পুরোপুরি এমনেশিয়া হওয়া অনেক বিরল। 425 00:32:52,930 --> 00:32:54,930 যদি না তুমি একটা সোপ অপেরাতে অভিনয় করে থাকো। 426 00:32:54,932 --> 00:32:57,475 বাস্তব জীবনে, এটা প্রায় কখনোই হয় না। 427 00:32:57,477 --> 00:32:59,020 এটা হয়েছে। 428 00:32:59,645 --> 00:33:01,772 অবশ্যই এটা হয়েছে। 429 00:33:02,815 --> 00:33:05,191 আমি কল্পনা করতে পারছি এটা কেমন ছিলো। 430 00:33:05,193 --> 00:33:08,029 কোন ধারণাই না থাকা যে সে কে ছিলো অথবা তুমি কে ছিলে। 431 00:33:08,779 --> 00:33:11,491 সেই মুহূর্ত পর্যন্ত তার পুরো জীবন কেবল... 432 00:33:12,575 --> 00:33:13,782 মুছে গেলো। 433 00:33:13,784 --> 00:33:16,035 তুমি কিভাবে ক্যাল সম্পর্কে জানো? 434 00:33:16,037 --> 00:33:19,330 - তোমার দাদা আমাকে বলেছে। - আমি ওই লোকটার সাথে ২০ মিনিটের মতো কাটিয়েছি। 435 00:33:19,332 --> 00:33:21,457 সে আমার স্বামী সম্পর্কে কিছুই জানে না।আ 436 00:33:21,459 --> 00:33:24,877 - বেশ, সে তোমার সম্পর্কে জানে। - হ্যাঁ? 437 00:33:24,879 --> 00:33:28,506 চলো আমার হাতে লাগানো নলটা অনুসরণ করি আর দেখি যে সে আমার সম্পর্কে কি জানে। 438 00:33:28,508 --> 00:33:30,925 এখন তার সাথে দেখা করা ঠিক হবে না। 439 00:33:30,927 --> 00:33:33,886 তাহলে সে কেন চেয়েছিলো আমি তার বড়িগুলো নিই? 440 00:33:33,888 --> 00:33:36,891 সে চিন্তা করেনি তুমি সবগুলো একসাথে খেয়ে নিবে। 441 00:33:37,683 --> 00:33:41,646 অল্প মাত্রায় নস্টালজিয়া আরও অনেক সহনশীল। 442 00:33:42,355 --> 00:33:45,733 আর তোমার মেয়ে কার নস্টালজিয়া সহ্য করছে? 443 00:33:46,651 --> 00:33:48,861 আমি দুঃখিত? 444 00:33:49,862 --> 00:33:52,279 সে আমাকে ওর স্বপ্নগুলো সম্পর্কে বলেছে, 445 00:33:52,281 --> 00:33:54,990 যেখানে সে একজন অসুস্থ বুড়ো মহিলা, 446 00:33:54,992 --> 00:33:56,492 আর আমি চিন্তা করছিলাম 447 00:33:56,494 --> 00:33:59,539 তুমি ওকে কার স্মৃতি দিচ্ছো? 448 00:34:01,374 --> 00:34:03,332 ওর নিজের। 449 00:34:03,334 --> 00:34:05,209 কি? 450 00:34:05,211 --> 00:34:08,254 আমি ওকে ওর নিজের স্মৃতি দিচ্ছি। 451 00:34:08,256 --> 00:34:10,297 বিয়ান আমার মেয়ে না। 452 00:34:10,299 --> 00:34:12,468 সে আমার মা। 453 00:34:13,344 --> 00:34:16,597 সে মারা যাওয়ার আগে আমি তার স্মৃতিগুলো নিয়ে রেখেছিলাম, আর তারপর তার প্রতিলিপি তৈরি করেছি। 454 00:34:17,223 --> 00:34:19,515 অবশ্যই সে আমার মা হতে পারবে না 455 00:34:19,517 --> 00:34:22,893 যদি না তার আমার মায়ের অভিজ্ঞতাগুলো থাকে, তাই... 456 00:34:22,895 --> 00:34:25,813 সময়ের সাথে সাথে আমি ওর স্মৃতি পুনরায় দিচ্ছি 457 00:34:25,815 --> 00:34:28,526 যখন সে ঘুমে থাকে, আইভি ড্রিপ এর মাধ্যমে। 458 00:34:31,529 --> 00:34:34,238 তুমি একটা পাগল। 459 00:34:34,240 --> 00:34:37,032 আমি আমার পুরো জীবনের কাজে সম্পূর্ণ করার দ্বারপ্রান্তে আছি। 460 00:34:37,034 --> 00:34:40,411 এটা কি ভুল এই সময়ে আমার পিতামাতাকে আমার সাথে চাওয়া? 461 00:34:40,413 --> 00:34:42,582 তোমার বাবাও এখানে আছে? 462 00:34:43,916 --> 00:34:45,332 সেও আসবে। 463 00:34:45,334 --> 00:34:48,085 আর তোমার সারাজিবনের কাজ হলো একটা বড় ঘড়ি চালু করা 464 00:34:48,087 --> 00:34:50,212 যাতে তুমি মানবজাতিকে বাঁচাতে পারো? 465 00:34:50,214 --> 00:34:53,593 এটা শুনতে অদ্ভুত লাগে যখন তুমি সেটা এভাবে বলো। 466 00:34:54,260 --> 00:34:57,970 তাহলে আমাকে বলো এটা কি কাজ করে, 467 00:34:57,972 --> 00:34:59,638 তোমার ঘড়িটা। 468 00:34:59,640 --> 00:35:01,267 না। 469 00:35:06,230 --> 00:35:08,439 শুভ অপরাহ্ন। এখন আর চার ঘণ্টা বাকি 470 00:35:08,441 --> 00:35:11,275 মিলেনিয়াম ঘড়ি চালু হতে। 471 00:35:11,277 --> 00:35:14,612 সবাই দয়া করে দেখার জন্য নির্ধারিত জায়গায় চলে যান। 472 00:35:14,614 --> 00:35:17,907 লেডি ট্রিউ এর বক্তব্য শুধুমাত্র আমাদের জন্য। 473 00:35:17,909 --> 00:35:20,451 আপনাদের কাজের জন্য ভবিষ্যৎ আপনাদের ধন্যবাদ জানাচ্ছে। 474 00:35:55,029 --> 00:35:56,656 এজেন্ট ব্লেক। 475 00:36:00,284 --> 00:36:03,661 আমি শুনলাম তুমি কেসটা সমাধান করেছ। 476 00:36:03,663 --> 00:36:05,329 হুডেড জাস্টিস? 477 00:36:05,331 --> 00:36:07,331 আমি এটা দেখতে পাইনি। 478 00:36:07,333 --> 00:36:10,644 খুব বেশি মুখোশধারী নেই যাদের বয়স ১০০ বছর। 479 00:36:12,797 --> 00:36:14,507 একটা ফাঁদ? 480 00:36:15,174 --> 00:36:17,633 - আমি দুঃখিত। - কে একটা ফাঁদ রাখে 481 00:36:17,635 --> 00:36:19,593 তাদের বসার ঘরে? 482 00:36:19,595 --> 00:36:21,387 আহ। 483 00:36:21,389 --> 00:36:25,349 জেন আমাকে বলেছিলো তোমাকে তুলসাতে পাঠিয়ে আমি ভাগ্য নিয়ে খেলা করছি, 484 00:36:25,351 --> 00:36:28,852 কিন্তু যে কারণটা শিগ্রই প্রতীয়মান হবে, আমি পারি নি... 485 00:36:28,854 --> 00:36:30,562 ওহ খোদা, দয়া করে বলো না। 486 00:36:30,564 --> 00:36:34,733 - কি? - তোমার পরিকল্পনার কথা আমাকে বলো না। 487 00:36:34,735 --> 00:36:36,402 আমাকে ধারণা করতে দাও। 488 00:36:36,404 --> 00:36:38,195 তুমি যখন একটা ছোট বালক ছিলে, 489 00:36:38,197 --> 00:36:40,072 তোমার বাবা তোমাকে তার হাঁটুতে বসিয়ে বলেছিলো 490 00:36:40,074 --> 00:36:42,700 যে তুমি সাইক্লপের মধ্যে জন্ম নিয়েছ, 491 00:36:42,702 --> 00:36:44,535 আর এটা তোমার নিয়তি ছিলো বড় হয়ে 492 00:36:44,537 --> 00:36:47,454 জাতির সবচেয়ে বড় বর্ণবাদী হওয়া। 493 00:36:47,456 --> 00:36:50,042 এমন কিছুই ঘটে নি। 494 00:36:52,962 --> 00:36:55,089 আমি ক্লান্ত, জো। 495 00:36:56,298 --> 00:37:00,300 আমি এইসব...বোকামি দেখতে দেখতে ক্লান্ত। 496 00:37:00,302 --> 00:37:02,386 তুমি চাও আমি তোমাকে জিজ্ঞেস করি 497 00:37:02,388 --> 00:37:06,223 কেন আমি একটা চেয়ারে বাঁধা একটা পরিত্যাক্ত যে.সি. পেনিতে, 498 00:37:06,225 --> 00:37:08,517 অথবা ওই খাঁচাটা কিসের জন্য? 499 00:37:08,519 --> 00:37:10,104 ঠিক আছে। 500 00:37:10,813 --> 00:37:13,065 শুধু এটা জেনে রাখো যে আমার কিছু আসে যায় না। 501 00:37:18,738 --> 00:37:21,615 ওহ, তোমার কিছু আসে যাবে এতে, লউরি। 502 00:37:22,450 --> 00:37:24,785 সবার মধ্যে তোমারা আসে যায়। 503 00:37:26,029 --> 00:37:28,654 তুমি সাইক্লপসদের ব্যাপারে ভুল বলেছ। 504 00:37:28,663 --> 00:37:30,413 আমরা বর্ণবাদী নই। 505 00:37:30,416 --> 00:37:33,375 আমরা সময়ের ভারসাম্য ফিরিয়ে আনতে যাচ্ছি যখন আমাদের 506 00:37:33,377 --> 00:37:36,088 দেশ তার মূলনীতি ভুলে গিয়েছে যেগুলোর উপর এটা প্রতিষ্ঠিত হয়েছিলো। 507 00:37:37,089 --> 00:37:39,800 কারণ ভারসাম্যটা খুব বেশি দূরে সরে গিয়েছে, 508 00:37:40,593 --> 00:37:42,593 আর এটা খুব কঠিন 509 00:37:42,595 --> 00:37:45,262 এখন আমেরিকাতে একজন শ্বেতাঙ্গ হওয়া। 510 00:37:47,600 --> 00:37:50,102 তাই আমি ভাবছিলাম... 511 00:37:51,687 --> 00:37:54,899 আমি নীল একজন হতে পারি। 512 00:37:57,568 --> 00:38:00,110 যখন আমার বয়স ১৫ ছিলো, 513 00:38:00,112 --> 00:38:02,946 আমি এমআইটি থেকে পাশ করেছিলাম। 514 00:38:02,948 --> 00:38:06,784 চার বছর পর আমি এমআইটি কিনে নিয়েছিলাম। 515 00:38:06,786 --> 00:38:10,913 ২৪ বছর বয়সের মাঝে আমি বিপ্লব নিয়ে এসেছি ঔষধ, 516 00:38:10,915 --> 00:38:13,373 শক্তি, পারমাণবিক প্রযুক্তিতে, 517 00:38:13,375 --> 00:38:14,792 আর ৩০ বছর বয়সে, 518 00:38:14,794 --> 00:38:18,462 আমি নকশা করেছি আর উৎক্ষেপণ করেছি প্রথম মাইক্রো-ফিউশন মহাকাশযান। 519 00:38:21,467 --> 00:38:25,135 কিন্তু সেখানে কিছু ব্যার্থতাও ছিলো। 520 00:38:25,137 --> 00:38:28,138 আমার সবচেয়ে বড় আবিষ্কার ছিলো নস্টালজিয়া। 521 00:38:28,140 --> 00:38:30,641 আমি মানুষকে অতীতে ভ্রমণের সুযোগ দিয়েছিলাম 522 00:38:30,643 --> 00:38:32,851 যাতে তারা এর থেকে শিখতে পারে, 523 00:38:32,853 --> 00:38:35,312 যাতে তারা উন্নতি আর পরিবর্তন করতে পারে 524 00:38:35,314 --> 00:38:37,483 আর নিজেদের আরও ভালো করে গড়তে পারে। 525 00:38:38,484 --> 00:38:43,070 কিন্তু তার বদলে তারা 526 00:38:43,072 --> 00:38:46,156 তাদের বেদনাদায়ক স্মৃতিতে জেঁকে বসলো, 527 00:38:46,158 --> 00:38:47,908 তাদের সবথেকে খারাপ স্মৃতিগুলো 528 00:38:47,910 --> 00:38:50,538 দেখার সিদ্ধান্ত নিয়ে... 529 00:38:51,163 --> 00:38:54,665 বার বার করে। 530 00:38:54,667 --> 00:38:56,500 আর তা কেন করলো? 531 00:38:56,502 --> 00:38:58,003 কারণ তারা ভীত ছিলো। 532 00:38:59,046 --> 00:39:01,463 ভীত ছিলো এই জন্য যে 533 00:39:01,465 --> 00:39:04,424 অতীতের যন্ত্রণা থেকে একবার মুক্তি পেয়ে গেলে, 534 00:39:04,426 --> 00:39:06,343 তাদের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিপরীতে 535 00:39:06,345 --> 00:39:08,514 দেওয়ার মতো কোন অজুহাত থাকবে না। 536 00:39:09,890 --> 00:39:11,682 এই মিলেনিয়াম ক্লক 537 00:39:11,684 --> 00:39:14,309 <নতুনত্বের প্রতীক।/i> 538 00:39:14,311 --> 00:39:17,146 অগণিত প্রজন্ম তাকিয়ে থাকবে 539 00:39:17,148 --> 00:39:19,273 আমাদের মহান কাজের প্রতি, 540 00:39:19,275 --> 00:39:21,984 আর সন্দেহাতীতভাবে... 541 00:39:26,657 --> 00:39:28,367 আমি জানি তুমি ওখানে আছো। 542 00:39:33,205 --> 00:39:35,330 আমি তোমার বড়ি খেয়ছি। 543 00:39:35,332 --> 00:39:37,374 তোমার জীবন আমাকে দেখিয়েছ। 544 00:39:37,376 --> 00:39:39,378 কেন? 545 00:39:40,554 --> 00:39:42,556 আমি জানি তুমি কেন ক্রফোর্ডকে খুন করেছ। 546 00:39:44,425 --> 00:39:46,594 তুমি আমার থেকে কি চাও?! 547 00:39:47,386 --> 00:39:48,635 উইল! 548 00:39:48,637 --> 00:39:51,891 দরজাটা খোলো! 549 00:40:21,420 --> 00:40:23,589 এসব কি? 550 00:40:51,075 --> 00:40:53,200 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 551 00:41:16,850 --> 00:41:19,812 এই মহিলা সবসময় তোমার সাথে এভাবে চিল্লায়? 552 00:41:21,027 --> 00:41:22,236 হ্যাঁ। 553 00:41:23,399 --> 00:41:24,775 আপনি এখন যেতে পারেন। 554 00:41:30,614 --> 00:41:32,825 বেশ, হ্যালো, এঞ্জেলা। 555 00:41:33,617 --> 00:41:35,286 আমি জুন। 556 00:41:38,247 --> 00:41:39,999 আমি তোমার দাদী। 557 00:41:41,750 --> 00:41:43,335 হাই। 558 00:41:44,169 --> 00:41:46,338 আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। 559 00:41:54,138 --> 00:41:56,254 তোমার বাবা কখনো আমার কথা বলেছিলো? 560 00:41:56,257 --> 00:41:57,716 উম-ম। 561 00:41:58,766 --> 00:42:00,766 বোঝা যায়। 562 00:42:00,769 --> 00:42:02,811 তুমি তার মা? 563 00:42:02,813 --> 00:42:04,982 হ্যাঁ, আমি তার মা ছিলাম। 564 00:42:06,525 --> 00:42:08,191 অনেক আগে, 565 00:42:08,193 --> 00:42:10,193 সে আমাকে বলেছিলো সে একটা উর্দি পরতে চায় 566 00:42:10,195 --> 00:42:12,906 আর এখানে ভিয়েতনামে আসতে চায় আর যুদ্ধ করতে চায়। 567 00:42:13,657 --> 00:42:16,577 আমি বলেছিলাম সে যদি তা করে তবে আমি আর তার সাথেক কখনো কথা বলবো না। 568 00:42:18,037 --> 00:42:20,162 সে তারপরেও এসেছিলো। 569 00:42:20,164 --> 00:42:22,873 তোমার বাবা,সে ছিলো জেদি, 570 00:42:22,875 --> 00:42:25,919 কিন্তু সে ভুলে গিয়েছিলো সে এই জেদটা কার থেকে পেয়েছে। 571 00:42:26,545 --> 00:42:28,628 যুদ্ধ শেষ হলো। 572 00:42:28,630 --> 00:42:30,714 তোমার মায়ের সাথে তার দেখা হলো। 573 00:42:30,716 --> 00:42:34,551 একটা নতুন দেশে অনেক সুযোগ ছিলো, 574 00:42:34,553 --> 00:42:36,053 তাই সে থেকে গেলো। 575 00:42:36,055 --> 00:42:40,392 কয়েক বছর কেটে গেলো, এভাবে আরও কয়েক বছর... 576 00:42:42,227 --> 00:42:43,937 তারপর আমার একটা হার্ট অ্যাটাক হলো। 577 00:42:45,272 --> 00:42:47,898 উম-ম। আমি ঠিক ছিলাম। 578 00:42:47,900 --> 00:42:50,611 এটা ছোট একটা জিনিস ছিলো। 579 00:42:53,405 --> 00:42:57,240 কিন্তু এমন জিনিসগুলোর মানসিক প্রভাব থাকে, 580 00:42:57,242 --> 00:42:59,701 তাই আমি তোমার বাবাকে একটা চিঠি লিখলাম। 581 00:42:59,703 --> 00:43:01,411 সেটা এখানকার সেনাবাহিনীকে পাঠালাম 582 00:43:01,413 --> 00:43:03,582 কারণ আমার কাছে ওর ঠিকানা ছিলো না। 583 00:43:04,541 --> 00:43:07,084 এটা ফেরত এসেছিলো, খোলা হওয়া ছাড়াই। 584 00:43:07,086 --> 00:43:10,087 এর উপর একটা বড় সিল ছিলো। 585 00:43:10,089 --> 00:43:11,924 "মৃত"। 586 00:43:12,883 --> 00:43:15,384 দেখা গেলো, সে আমাকে কখনো নিজের তালিকাভুক্ত করে নি। 587 00:43:15,386 --> 00:43:17,888 যতদূর তার চিন্তা ছিলো... 588 00:43:18,597 --> 00:43:20,099 আমার অস্তিত্ব ছিলো না। 589 00:43:22,601 --> 00:43:25,896 ঠিক তখন আমি জানতে পারলাম তার একজন স্ত্রী ছিলো... 590 00:43:26,939 --> 00:43:29,108 আর সেও মারা গিয়েছে। 591 00:43:32,277 --> 00:43:36,571 আর তারপর, তারা আমাকে বললো, ওর একটা ছোট মেয়ে আছে। 592 00:43:36,573 --> 00:43:38,907 একটা ছোট মেয়ে যে পুরোপুরি একা 593 00:43:38,909 --> 00:43:41,284 কোন পরিচিতজন ছাড়াই। 594 00:43:41,286 --> 00:43:45,247 তাই আমি একটা প্লেনের টিকেট কিনলাম, 595 00:43:45,249 --> 00:43:48,458 আর এখানে আসলাম তোমাকে নিয়ে যেতে। 596 00:43:48,460 --> 00:43:51,211 আমাকে তোমার সম্পর্কে কিছু বলো, এঞ্জেলা। 597 00:43:51,213 --> 00:43:52,965 যেকোনো কিছু। 598 00:43:56,969 --> 00:43:59,469 আমি একজন পুলিশ অফিসার হবো। 599 00:44:01,348 --> 00:44:02,975 অবশ্যই তুমি তা হবে, 600 00:44:09,231 --> 00:44:11,316 তোমার ওখানে আর কি আছে? 601 00:44:17,865 --> 00:44:20,826 ওহ! আমার এটার কথা মনে আছে! 602 00:44:21,660 --> 00:44:24,703 তুমি সিস্টার নাইটের সাথে ঝামেলা করতে চাইবে না। 603 00:44:24,705 --> 00:44:28,000 - এটা তোমার প্রিয়? - আমার এটা দেখার অনুমতি নেই। 604 00:44:29,126 --> 00:44:30,417 কেন নেই? 605 00:44:30,419 --> 00:44:34,339 আমার বাবা বলেছে আমাদের মুখোশ পরা লোকদের ভয় পাওয়া উচিৎ। 606 00:44:40,094 --> 00:44:44,889 তা বলার কারণ মুখোশ পরা একজন তাকে ভয় পাইয়ে দিয়েছিলো 607 00:44:44,892 --> 00:44:46,975 যখন সে প্রায় তোমার বয়সি ছিলো, 608 00:44:46,977 --> 00:44:49,396 আর সে সেই ভয় কখনো কাটিয়ে উঠতে পারে নি। 609 00:44:51,056 --> 00:44:52,808 আমার কি একজন দাদা আছে? 610 00:44:56,653 --> 00:44:59,196 অনেকগুলো ছবি আছে ওখানে, উম... 611 00:44:59,198 --> 00:45:01,615 তুমি এটা নিয়ে ঘুরছো কেন? 612 00:45:01,617 --> 00:45:03,744 সে দেখতে আমার মতো? 613 00:45:06,288 --> 00:45:07,746 জানো তা? 614 00:45:07,748 --> 00:45:10,000 সে দেখতে তোমার মতো। 615 00:45:11,210 --> 00:45:13,460 আমার মনে হয়ে তেমন কেউ নেই... 616 00:45:13,462 --> 00:45:15,881 এখানে ভিয়েতনামে এর মতো। 617 00:45:16,715 --> 00:45:18,715 না, ম্যাম। 618 00:45:18,717 --> 00:45:20,717 তোমাকে বলি কি। 619 00:45:20,719 --> 00:45:23,261 আমার কাছে একটা ভিসিআর আছে তুলসাতে। 620 00:45:23,263 --> 00:45:25,222 আমরা প্রথমে এটা দেখবো। 621 00:45:25,224 --> 00:45:27,057 তুলসা কোথায়? 622 00:45:27,059 --> 00:45:30,227 তুলসা ওকলাহোমাতে। 623 00:45:30,229 --> 00:45:32,521 এটা হলো যেখান থেকে আমরা এসেছি। 624 00:45:44,576 --> 00:45:46,535 গুরুত্বপূর্ণ জিনিস। 625 00:45:46,537 --> 00:45:49,287 খুব নিরাপদ হতে পারে না। 626 00:46:44,511 --> 00:46:47,271 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 627 00:46:47,347 --> 00:46:49,180 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 628 00:46:49,182 --> 00:46:52,309 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 629 00:46:52,311 --> 00:46:54,867 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 630 00:46:54,938 --> 00:46:57,672 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 631 00:46:57,733 --> 00:46:59,443 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 632 00:47:00,527 --> 00:47:02,487 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 633 00:47:03,280 --> 00:47:05,488 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 634 00:47:05,490 --> 00:47:08,035 সাবজেক্ট বিচ্ছিন্ন হয়েছে। 635 00:48:56,084 --> 00:48:58,143 আমি জানি না আমি কেন আসতে থাকি 636 00:48:58,145 --> 00:49:01,481 এই ফালতু ফোন বুথগুলোতে আর তোমাকে কৌতুক বলতে থাকি। 637 00:49:04,109 --> 00:49:07,360 এমন না যে তোমার কখনো হাস্যরস ছিলো। 638 00:49:07,362 --> 00:49:10,613 আমি জানি তুমি হয়তো কখনোই শুনবে না। 639 00:49:10,615 --> 00:49:13,052 মাঝেমধ্যে, এটা... 640 00:49:13,055 --> 00:49:16,037 মাঝেমধ্যে এমন ভান করতে ভালো লাগে। 641 00:49:26,465 --> 00:49:29,634 অনেকগুলো না শোনা প্রার্থনা। 642 00:49:31,178 --> 00:49:32,802 পুরো জগত জুড়ে হাজার হাজার ম্যানহাটান বুথ 643 00:49:32,804 --> 00:49:35,557 আমার মালিকানায় আছে। 644 00:49:36,224 --> 00:49:39,934 তুমি বিশ্বাস করবে না, মানুষ ওর কাছে কি কি চায়। 645 00:49:39,936 --> 00:49:43,648 তারা তোর কাছে সাহায্য চাইতেই থাকে। 646 00:49:44,900 --> 00:49:47,150 চাইতেই থাকে যেন সে স্বর্গ থেকে নেমে আসে 647 00:49:47,152 --> 00:49:49,154 আর সব ঠিক করে দেয়। 648 00:49:49,905 --> 00:49:52,824 কিন্তু সে ওদের এড়িয়ে যায় প্রতিবার। 649 00:49:54,493 --> 00:49:55,827 তুমি জানো কেন? 650 00:49:57,662 --> 00:49:59,162 আমি হাল ছেড়ে দিলাম। 651 00:49:59,164 --> 00:50:01,875 কারণ ডক্টর ম্যানহ্যাটান শুনছে না। 652 00:50:02,793 --> 00:50:04,959 এমনকি সে মঙ্গলেও নেই। 653 00:50:04,961 --> 00:50:06,838 সে কোথায়? 654 00:50:07,464 --> 00:50:10,048 ঠিক এখানে, তুলসাতে। 655 00:50:10,050 --> 00:50:11,635 মানুষ সেজে আছে। 656 00:50:14,304 --> 00:50:17,138 তুমিই আমার দাদার মাথায় এই ধারণাটা ঢুকিয়েছিলে? 657 00:50:17,140 --> 00:50:19,851 আসলে, সে আমার মাথায় ঢুকিয়েছে। 658 00:50:22,187 --> 00:50:23,855 এঞ্জেলা... 659 00:50:26,316 --> 00:50:29,027 আমরা কি এখানে ফাজলামি করতেই থাকবো? 660 00:50:30,153 --> 00:50:32,864 নাকি আমরা একে অপরকে সত্যটা বলবো? 661 00:50:34,157 --> 00:50:35,865 তুমি কিভাবে আমার দাদাকে চেনো, 662 00:50:35,867 --> 00:50:37,742 আর আমাকে বলো তুমি এখানে কি করছো, 663 00:50:37,744 --> 00:50:40,119 আর এটা বলো না যে এটা মানবজাতিকে বাঁচানো। 664 00:50:40,121 --> 00:50:42,997 তোমার দাদা আমার কাছে এসেছিলো কারণ তার এমন কাউকে প্রয়োজন ছিলো 665 00:50:42,999 --> 00:50:45,166 যার আমার মতো সম্পদ আছে তাকে সাহায্য করার জন্য 666 00:50:45,168 --> 00:50:47,337 যাতে সেভেন্থ কাভালরিকে থামানো যায়। 667 00:50:48,255 --> 00:50:50,839 তাদেরকে কি থেকে থামানো যায়? 668 00:50:50,841 --> 00:50:52,924 এক ঘণ্টারও কম সময়ে, 669 00:50:52,926 --> 00:50:55,426 তারা ডক্টর ম্যানহ্যাটানকে ধরতে যাচ্ছে, 670 00:50:55,428 --> 00:50:58,388 আর তারা ওকে ধ্বংস করে দেবে। 671 00:50:58,390 --> 00:51:01,893 আর তারপর, তারা সে হয়ে উঠবে। 672 00:51:03,895 --> 00:51:06,896 তুমি ধারণা করতে পারো অমন শক্তি 673 00:51:06,898 --> 00:51:09,901 বর্ণবাদীদের হাতে? 674 00:51:10,819 --> 00:51:13,361 আমি দুঃখিত, এঞ্জেলা। আমি জানি তুমি আমাকে এটা বলতে নিষেধ করেছ, 675 00:51:13,363 --> 00:51:16,575 কিন্তু আমি মানবজাতিকে বাঁচাচ্ছি। 676 00:51:18,743 --> 00:51:20,577 আমি যাচ্ছি এখন 677 00:51:20,579 --> 00:51:23,373 কারণ এটা ছিল আমার শোনা সব থেকে অদ্ভুত পাগলের প্রলাপ। 678 00:51:24,457 --> 00:51:26,084 ঠিক আছে। 679 00:51:31,131 --> 00:51:33,884 তুমি আমাকে জিজ্ঞেস করো নি সে কে। 680 00:51:36,094 --> 00:51:39,639 - কি? - আমি জানি তুমি মনে করো আমি পাগল, কিন্তু... 681 00:51:41,600 --> 00:51:44,058 আমি মাত্রই তোমাকে বললাম ডক্টর ম্যানহ্যাটান এখানে আছে, 682 00:51:44,060 --> 00:51:47,270 তুলসাতে, আমাদের মধ্যে মানুষ হয়ে ঘুরছে, 683 00:51:47,272 --> 00:51:49,649 আর তুমি আমাকে জিজ্ঞেসই করো নি সে কে। 684 00:52:03,204 --> 00:52:05,330 তুমি সবসময় ক্ষুদার্থ থাকো কেন? 685 00:52:05,332 --> 00:52:07,667 দ্রুত হজমশক্তি। 686 00:52:12,005 --> 00:52:14,550 আমি এটা দেখতে যাচ্ছি। 687 00:52:30,065 --> 00:52:33,274 - স্কেয়ারকে বলো সরে যেতে। না, সে সরবে না। 688 00:52:33,276 --> 00:52:34,692 আর তোমাকে গ্রেফতার করা হয়েছে। 689 00:52:34,694 --> 00:52:36,110 যেন, 690 00:52:36,112 --> 00:52:38,782 স্কেয়ারকে বলো সরে যেতে। আমি ওকে আঘাত করতে চাই না। 691 00:52:40,951 --> 00:52:43,326 এটা এবার! সে চায় তুমি সরে যাও! 692 00:52:43,328 --> 00:52:45,161 সে বলছে সে তোমাকে আঘাত করতে চায় না! 693 00:52:45,163 --> 00:52:47,747 চুলোয় যাক! 694 00:52:47,749 --> 00:52:49,876 তুমি কি ওকে বলেছ যে ওকে গ্রেফতার করা হয়েছে?! 695 00:52:52,003 --> 00:52:55,298 পাগল মহিলা! 696 00:53:03,014 --> 00:53:04,683 চুলোয় যাও! 697 00:54:00,408 --> 00:54:02,034 এঞ্জেলা? 698 00:54:02,948 --> 00:54:05,449 বাচ্চারা কি ঘুমাচ্ছে? 699 00:54:05,452 --> 00:54:07,410 হ্যাঁ। 700 00:54:07,412 --> 00:54:09,873 - তুমি ঠিক আছো? - আমি ঠিক আছি। 701 00:54:09,876 --> 00:54:12,707 আমি বুঝতে পারছি না। কি ঘটেছে? আমি তোমাকে দেখতে গিয়েছিলাম, 702 00:54:12,709 --> 00:54:16,127 - কিন্তু ওরা দেখতে দেয়নি... - ক্যাল, কথা বলা বন্ধ করো। 703 00:54:16,129 --> 00:54:18,134 আর আমার কথা শোনো, ঠিক আছে? 704 00:54:18,137 --> 00:54:19,797 ঠিক আছে। 705 00:54:19,800 --> 00:54:22,707 তুমি একজন ভালো স্বামী, 706 00:54:22,710 --> 00:54:24,879 একজন অসাধারণ বাবা, 707 00:54:27,056 --> 00:54:29,893 তুমি আমার সবথেকে ভালো বন্ধু। 708 00:54:30,573 --> 00:54:32,366 আমি তোমাকে ভালোবাসি। 709 00:54:33,250 --> 00:54:34,710 আমিও তোমাকে ভালোবাসি। 710 00:54:43,948 --> 00:54:46,493 টানেল থেকে বের হবার সময় হয়েছে। 711 00:54:50,413 --> 00:54:51,998 কি, আহ... 712 00:54:52,957 --> 00:54:55,126 - টানেল? - ভয় পেয়ো না। 713 00:54:55,794 --> 00:54:58,345 আমরা এই নিয়ে কথা বলেছি। 714 00:54:58,348 --> 00:55:00,603 আমরা সবসময় জানতাম এই দিনটা আসবে। 715 00:55:00,606 --> 00:55:03,040 কোন দিনটা, এঞ্জেলা? আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছো... 716 00:55:03,043 --> 00:55:04,251 তুমি জানো। 717 00:55:05,762 --> 00:55:08,264 তোমার কেবল মনে নেই। 718 00:55:09,265 --> 00:55:12,101 আমরা কি এই নিয়ে আমার দুর্ঘটনার আগে কথা বলেছিলাম? 719 00:55:13,930 --> 00:55:16,183 কোন দুর্ঘটনা ছিলো না। 720 00:55:17,255 --> 00:55:18,546 কি? 721 00:55:18,549 --> 00:55:20,924 এটা একটা মিথ্যা ছিলো। 722 00:55:20,927 --> 00:55:23,638 একটা মিথ্যা যাতে আমরা একসাথে থাকতে পারি। 723 00:55:24,932 --> 00:55:26,850 অন্তত কিছু সময়ের জন্য। 724 00:55:30,168 --> 00:55:33,880 যদি কোন সান্তনা থাকে তবে টা হলো এটা তোমার পরিকল্পনা ছিলো। 725 00:55:35,333 --> 00:55:36,582 সোনা, 726 00:55:36,584 --> 00:55:39,108 আমি জানি না ওরা... 727 00:55:39,111 --> 00:55:40,545 তোমার সাথে কি করেছে, 728 00:55:40,547 --> 00:55:43,005 কিন্তু আমার মনে হয় তুমি যে ঔষধটা নিয়েছ 729 00:55:43,007 --> 00:55:45,677 সেটা তোমাকে ওলট পালট করে দিচ্ছে। 730 00:55:46,722 --> 00:55:48,474 তুমি তোমার মাঝে নেই। 731 00:55:49,085 --> 00:55:51,503 না, জন। 732 00:55:51,506 --> 00:55:54,217 তুমি তোমার মাঝে নেই। 733 00:55:56,855 --> 00:55:59,105 আমার নাম জন না। 734 00:55:59,107 --> 00:56:01,732 আমি দুঃখিত। 735 00:56:41,566 --> 00:56:43,526 হেই, 736 00:56:45,006 --> 00:56:47,204 আমরা বিপদে আছি। 737 00:59:11,174 --> 00:59:13,737 আমি তোমাকে ভালোবাসি। - আমাদের মাত্রই দেখা হলো। 738 00:59:13,740 --> 00:59:15,050 তুমি কখন আমাকে ভালোবাসলে? 739 00:59:15,053 --> 00:59:17,928 আমি...ইতিমধ্যেই তোমাকে ভালোবসে ফেলেছিলাম। 740 00:59:17,930 --> 00:59:19,764 আমাকে দেখারও আগে? 741 00:59:19,766 --> 00:59:24,432 আমি আগে ব্যাপারটা অনুভব করি না। 742 00:59:24,435 --> 00:59:26,727 তাহলে...কোন মুহূর্ত ছিলো না? 743 00:59:26,730 --> 00:59:29,057 - মুহূর্ত? - একটা মুহূর্ত। 744 00:59:29,060 --> 00:59:31,838 যখন তুমি বুঝতে পারো, "তুমি প্রেমে পড়েছ।" 745 00:59:36,074 --> 00:59:37,366 এটা সে মুহূর্ত। 746 00:59:39,494 --> 00:59:41,573 আমি তোমাকে বললাম যে তুমি আমাকে বাঁচাতে পারবে না। 747 00:59:44,540 --> 00:59:46,832 আর তারপরেও তুমি চেষ্টা করবে।