1 00:00:06,046 --> 00:00:07,838 সবকিছুর শুরু কোথায়? 2 00:00:10,796 --> 00:00:12,505 এসবের শুরু কোথায়? 3 00:00:15,421 --> 00:00:17,130 অতীতে? 4 00:00:18,880 --> 00:00:20,713 ভবিষ্যতে? 5 00:00:22,463 --> 00:00:24,796 কে জানে শুরুটা কোথায়? 6 00:00:28,380 --> 00:00:30,005 ভবিষ্যতে স্বাগতম। 7 00:00:32,505 --> 00:00:35,255 এসব পাগলামো থামাতে চাই আমি! 8 00:00:36,838 --> 00:00:40,421 আমরা কি কখনো জানতে পারবো 9 00:00:40,505 --> 00:00:42,588 এসবের সূত্রপাত কোথায়? 10 00:00:44,880 --> 00:00:47,046 নাকি সূত্রপাতের আগেই সূত্রপাত হয়েছে? 11 00:00:47,421 --> 00:00:48,421 নাকি তারও আগে? 12 00:00:49,296 --> 00:00:50,588 তারও আগে? 13 00:00:52,755 --> 00:00:55,338 শুরু ও শেষ বলতে আদৌও কি কিছু আছে? 14 00:00:56,130 --> 00:00:57,713 নাকি সবকিছু 15 00:00:57,796 --> 00:01:00,921 এক অসীম লুপে একীভূত? 16 00:01:01,630 --> 00:01:03,438 "শুরু" ও "শেষ" কি 17 00:01:03,521 --> 00:01:05,588 একই মুহূর্তকে নির্দেশ করা 18 00:01:05,671 --> 00:01:07,755 কেবলই ভিন্ন দু'টি শব্দ? 19 00:01:07,838 --> 00:01:09,421 মিকেল? 20 00:01:09,505 --> 00:01:10,963 মিকেল! 21 00:01:13,000 --> 00:01:26,000 অনুবাদ ও সম্পাদনা Arman AL Mahamud 22 00:02:43,963 --> 00:02:46,171 ♪ কোনোভাবে কোনো এক সময়ে ♪ 23 00:02:46,255 --> 00:02:48,588 ♪ ভবিষ্যতের যে শুরু কোথাও ♪ 24 00:02:48,671 --> 00:02:51,005 ♪ করবো না যে অপেক্ষা আর ♪ 25 00:02:53,171 --> 00:02:56,921 ♪ ভালোবাসা সাহসিকতায় গড়া তাই ভেবো না খুব একটা ♪ 26 00:02:57,005 --> 00:03:01,296 ♪ নিকষ রাতের বুক চিড়ে ভবিষ্যতে পাড়ি জমাবো অগ্নি-চাকায় চড়ে ♪ 27 00:03:25,296 --> 00:03:26,338 বু! 28 00:03:26,880 --> 00:03:27,963 গুড মর্নিং। 29 00:03:28,630 --> 00:03:30,338 গুড মর্নিং, ঘুমকাতুরে। 30 00:03:34,255 --> 00:03:35,255 তো? 31 00:03:36,088 --> 00:03:39,671 - আজকের প্ল্যান কী? - বন্ধুদের সাথে লেকে যাচ্ছি। 32 00:03:40,630 --> 00:03:42,588 আজকে বৃষ্টি হতে পারে, জানো তো? 33 00:03:46,546 --> 00:03:48,213 - মর্নিং। - মর্নিং। 34 00:03:50,630 --> 00:03:53,088 আজকে ক্যাথারিনা আর উলরিখের পার্টি আছে। 35 00:03:53,171 --> 00:03:55,755 - আজকেও দেরি করবে না যেন, ওকে? - আচ্ছা। 36 00:03:57,963 --> 00:03:59,463 তুমি যাবে না তাহলে? 37 00:04:05,005 --> 00:04:06,171 কেউ কফি খাবে? 38 00:04:12,671 --> 00:04:13,671 সেরেছে। 39 00:04:26,630 --> 00:04:27,713 আচ্ছা, যাচ্ছি। 40 00:04:36,671 --> 00:04:37,671 ঠিক আছো, বাবা? 41 00:04:39,463 --> 00:04:40,838 হ্যাঁ, ঠিক আছি। 42 00:04:41,588 --> 00:04:43,046 সব ঠিক আছে। 43 00:04:44,213 --> 00:04:46,005 দেজা ভু হলো একটু। 44 00:04:49,671 --> 00:04:52,171 ওকে, আসি। 45 00:05:26,005 --> 00:05:28,505 একটু ঘুরে আসলে ভালো হয় না? 46 00:05:32,963 --> 00:05:34,713 চেষ্টাও করে দেখবে না? 47 00:05:40,630 --> 00:05:41,796 আমার কথা ভেবে। 48 00:05:44,296 --> 00:05:46,296 আমার পেইন্টিং শেষ করার আছে। 49 00:06:10,630 --> 00:06:15,338 [ ২০শে জুন, ২০১৯ ] 50 00:06:15,421 --> 00:06:22,088 [ মাইকেলের আত্মহত্যার আগের দিন ] 51 00:07:19,296 --> 00:07:20,546 কী হলো? 52 00:07:23,838 --> 00:07:25,796 আজকে হাতে অনেক কাজ। 53 00:07:26,630 --> 00:07:29,546 আমার পিরিয়ড শুরু হচ্ছে, শেভও করিনি অনেকদিন। 54 00:07:30,338 --> 00:07:32,338 - স্যরি। - কিচ্ছু হবে না। 55 00:07:33,171 --> 00:07:34,963 - স্যরি, আজ না। - আজই। 56 00:07:35,046 --> 00:07:38,130 - উলরিখ, না। - নক করতে পারো না তোমরা? 57 00:07:39,088 --> 00:07:40,588 আমার বোধহয় অসুখ করেছে। 58 00:07:41,171 --> 00:07:43,380 লাল লাল ছিটে উঠেছে। 59 00:07:44,380 --> 00:07:46,296 ডেঙ্গু জ্বর হলো নাকি? 60 00:07:46,671 --> 00:07:47,838 আসো দেখি। 61 00:07:53,296 --> 00:07:54,505 সেরেছে! 62 00:07:58,463 --> 00:07:59,755 রুবেলা হয়েছে। 63 00:08:01,088 --> 00:08:04,255 আজকেই তোমাকে অসুস্থ হতে হলো? 64 00:08:06,546 --> 00:08:08,380 ডাক্তারের কাছে যাবে চলো। 65 00:08:27,505 --> 00:08:29,255 ৩৩ বছর পরও মারবার্গ হত্যা মামলা অমীমাংসিত 66 00:08:29,338 --> 00:08:30,921 দু'জন পলাতক আসামীর খোঁজ এখনো অব্যাহত 67 00:08:32,046 --> 00:08:33,505 আজকে আসছো তো? 68 00:08:38,255 --> 00:08:41,796 - হোটেলে লাঞ্চের আয়োজনে? - হ্যাঁ, আসবো। 69 00:08:42,505 --> 00:08:44,213 সব ঠিক আছে? 70 00:08:45,088 --> 00:08:46,088 হ্যাঁ। 71 00:08:46,463 --> 00:08:47,755 ঠিক তো? 72 00:08:54,421 --> 00:08:55,671 আসি তাহলে। 73 00:09:14,338 --> 00:09:15,338 হেই! 74 00:09:17,171 --> 00:09:18,671 বাচ্চারা কোথায়? 75 00:09:30,796 --> 00:09:32,296 নার্সিং হোমে ছিলাম। 76 00:09:37,505 --> 00:09:39,296 এভাবেই চলবে সব? 77 00:09:40,046 --> 00:09:41,671 আমার কথা কখনো বিশ্বাস করবে না? 78 00:09:45,088 --> 00:09:46,296 কিছু তো বলো! 79 00:09:56,838 --> 00:09:59,171 এজন্যই বোধহয় সব হয়েছে। 80 00:10:02,963 --> 00:10:05,546 তোমার কাছ থেকে কিছুই পাই না বলে। 81 00:10:07,921 --> 00:10:10,088 যেন তুমি অনুভূতিশূণ্য। 82 00:10:13,630 --> 00:10:14,921 রাতে... 83 00:10:16,838 --> 00:10:20,005 নিয়েলসেনদের অনুষ্ঠানে আমি একাই গেলে ভালো হবে। 84 00:10:40,921 --> 00:10:42,921 এখানে ডুবে মরা মহিলাটার কথা জানো? 85 00:10:43,296 --> 00:10:44,421 চুপ করো! 86 00:10:45,005 --> 00:10:48,630 পানি পরিষ্কার থাকলে তার জামা দেখা যায়। 87 00:10:49,380 --> 00:10:53,296 আর সাঁতার কাটার সময় মাঝেমধ্যে মনে হয় পায়ে তার হাত লাগছে। 88 00:10:54,171 --> 00:10:56,130 তবে এসব কিছুই না। 89 00:10:56,213 --> 00:10:58,713 আসল জিনিস হলো, যখন তার খিদা লাগে... 90 00:10:59,630 --> 00:11:01,921 মানুষদের নিচে টেনে নেয়। 91 00:11:09,838 --> 00:11:11,255 বদমাশ! 92 00:11:12,630 --> 00:11:14,255 হা-হা, খুব মজা। 93 00:11:35,338 --> 00:11:36,671 রাতে আসছো তো? 94 00:11:38,130 --> 00:11:39,130 হয়তো। 95 00:11:55,588 --> 00:11:58,963 মাঝেমধ্যে ভাবি বাবা-মা সত্যিই সুখী কিনা। 96 00:12:01,505 --> 00:12:03,921 নাকি বাধ্য হয়ে মানিয়ে নিয়েছে। 97 00:12:08,005 --> 00:12:09,546 তোমার বাবা-মা সুখী? 98 00:12:14,588 --> 00:12:15,963 জানা নেই। 99 00:12:38,921 --> 00:12:39,921 কী ওটা? 100 00:12:42,088 --> 00:12:43,630 বেশ পুরনো দেখতে। 101 00:12:47,546 --> 00:12:49,546 সেন্ট ক্রিস্টোফার। 102 00:12:51,421 --> 00:12:53,046 ভ্রমণকারীদের পথপ্রদর্শক। 103 00:12:57,755 --> 00:12:58,963 বাদ দাও। 104 00:13:34,421 --> 00:13:35,421 হেই, জোনাস। 105 00:13:35,880 --> 00:13:37,505 তোমরা না লেকে যাচ্ছিলে? 106 00:13:38,338 --> 00:13:40,130 মার্থা আর ম্যাগনাস অনেকক্ষণ হলো বেরিয়েছে। 107 00:13:44,255 --> 00:13:45,671 আল্টিমেট ফিস্ট বাম্প? 108 00:13:46,380 --> 00:13:49,505 ওকে ধরো না। ওর রুবেলা হয়েছে। 109 00:13:50,921 --> 00:13:52,546 তোমার সাইকেল কোথায়? 110 00:13:53,255 --> 00:13:54,630 পৌঁছে দেবো নাকি? 111 00:13:55,338 --> 00:13:56,546 তাহলে রাতে দেখা হবে। 112 00:13:56,630 --> 00:14:00,588 কেউ একজন তোমাকে দেখে খুশি হবে। আর সেটা ম্যাগনাস নয়। 113 00:14:01,755 --> 00:14:02,921 - উলরিখ! - কেন? 114 00:14:03,005 --> 00:14:05,630 সবাই জানে ওকে মার্থা পছন্দ করে। 115 00:14:05,713 --> 00:14:06,838 চুপ করো! 116 00:14:07,421 --> 00:14:09,671 উঠে পড়ো। লেকে পৌঁছে দিচ্ছি। 117 00:14:10,255 --> 00:14:11,755 না, সমস্যা নেই। 118 00:14:12,255 --> 00:14:13,338 - বেশ। - ওকে। 119 00:14:13,421 --> 00:14:15,005 তাহলে পরে দেখা হবে, রোমিও। 120 00:14:16,255 --> 00:14:17,588 পারোও। 121 00:14:59,296 --> 00:15:00,296 ম্যাগনাস? 122 00:15:00,796 --> 00:15:02,338 নড়াচড়া করছিলে না... 123 00:15:03,005 --> 00:15:06,463 ভাবলাম মারা গেলে বুঝি। তাছাড়া ও বললো এখানে লাশ দেখেছিল। 124 00:15:11,630 --> 00:15:13,046 এখনো বেঁচে আছি। 125 00:15:15,296 --> 00:15:16,296 বেশ। 126 00:15:26,838 --> 00:15:29,088 ARIADNE একটি মঞ্চ নাটক 127 00:15:41,796 --> 00:15:43,046 কী হলো? 128 00:15:45,338 --> 00:15:46,505 আসলে... 129 00:15:47,921 --> 00:15:49,588 ভাবছিলাম... 130 00:15:52,671 --> 00:15:55,421 মাঝেমধ্যে জানতে ইচ্ছে করে না সামনে কী হতে যাচ্ছে? 131 00:16:01,630 --> 00:16:02,921 ভবিষ্যতের কথা বলছো? 132 00:16:07,213 --> 00:16:08,421 হ্যাঁ, কিংবা... 133 00:16:10,380 --> 00:16:12,963 সামনের পাঁচ মিনিটে। 134 00:16:14,588 --> 00:16:15,588 আমার... 135 00:16:16,921 --> 00:16:18,505 মাঝেমধ্যে মনে হয়... 136 00:16:19,880 --> 00:16:21,296 কিছু একটা ঘটতে যাচ্ছে। 137 00:16:24,380 --> 00:16:25,463 জানো তো? 138 00:16:30,213 --> 00:16:31,255 অ্যাটাক! 139 00:16:40,588 --> 00:16:41,671 সেরেছে! 140 00:16:43,588 --> 00:16:44,588 কী হলো? 141 00:16:45,546 --> 00:16:47,213 আমাকে যেতে হবে। 142 00:16:49,463 --> 00:16:50,630 কোথায়? 143 00:16:50,963 --> 00:16:54,421 আমরা ইনেস দাদির জন্মদিনে ওনাকে একটা ট্যাব দিয়েছিলাম। 144 00:16:56,338 --> 00:16:59,130 - ওনাকে সেটা চালানো শিখিয়ে দিতে হবে। - ওকে। 145 00:17:00,505 --> 00:17:01,505 তো... 146 00:17:02,088 --> 00:17:03,088 পরে দেখা হবে। 147 00:17:07,630 --> 00:17:08,630 জোনাস? 148 00:17:09,671 --> 00:17:11,546 রেইনকোট কেন এনেছো? 149 00:17:13,255 --> 00:17:15,088 বৃষ্টি হতে পারে তাই। 150 00:17:17,088 --> 00:17:18,088 আসি। 151 00:18:03,171 --> 00:18:04,713 চলে না গিয়েছিলে? 152 00:18:25,755 --> 00:18:27,255 সব ঠিক আছে? 153 00:18:30,880 --> 00:18:32,588 ভেবেছিলাম আমার হাতে সময় ছিল। 154 00:18:40,046 --> 00:18:41,671 কথাটা মানুষ বলেই-বা কেন? 155 00:18:44,005 --> 00:18:45,463 "সময় আছে।" 156 00:18:48,213 --> 00:18:50,838 সময় কীভাবে মানুষের হয় যেখানে মানুষ সময়ের? 157 00:18:59,838 --> 00:19:01,213 কিছু হয়েছে? 158 00:19:06,421 --> 00:19:08,005 তোমাকে অন্যরকম লাগছে। 159 00:19:13,755 --> 00:19:15,421 তোমাকে একটা কথা বলতে চাই। 160 00:19:18,463 --> 00:19:20,213 অনেকদিন ধরে বলতে চেয়েছিলাম। 161 00:19:25,338 --> 00:19:27,755 আমরা একে অপরের জন্যই আদর্শ। 162 00:19:32,171 --> 00:19:33,921 এছাড়া অন্যকিছু বিশ্বাস করবে না। 163 00:20:31,338 --> 00:20:32,963 এবার আমার যেতে হবে। 164 00:21:14,213 --> 00:21:15,921 - হাই। - হ্যালো। 165 00:21:16,005 --> 00:21:19,213 গাড়িতে আসতে ধকল গেছে? 166 00:21:19,921 --> 00:21:22,130 তোমাদের বিবাহবার্ষিকীর জন্য শুভকামনা। 167 00:21:22,213 --> 00:21:26,463 অবাক করার মতো না? ২৫ বছর কেটে গেছে। গ্লাসের জন্য ধন্যবাদ, হ্যানাহ। 168 00:21:28,005 --> 00:21:29,796 ব্যাপার না। 169 00:21:33,130 --> 00:21:35,921 হ্যাঁ, কে ভেবেছিল? 170 00:21:36,796 --> 00:21:38,213 ২৫ বছর। 171 00:21:41,380 --> 00:21:44,255 - হিসু করবো। - গাছের পেছনে গিয়ে করে ফেলো। 172 00:21:54,005 --> 00:21:55,588 তোমাদের বাথরুমে যেতে পারে? 173 00:21:57,380 --> 00:21:58,588 হ্যানাহ? 174 00:22:00,213 --> 00:22:01,588 হ্যালো? 175 00:22:03,463 --> 00:22:07,046 - আচ্ছা, গাছের ওখানে যাও। - না, অবশ্যয়ই। স্যরি। 176 00:22:07,130 --> 00:22:09,505 সামনের দরজা পেরোলেই বাথরুম। 177 00:22:11,588 --> 00:22:13,921 আমার দেজা ভু টাইপের কিছু হলো বোধহয়। 178 00:22:15,296 --> 00:22:18,255 - মিকেল বড় হয়ে গেছে। - হ্যাঁ, রাক্ষসের মতো খায় তো। 179 00:22:18,338 --> 00:22:21,421 - ওর মায়ের মতো খায়। - আবারও! 180 00:24:18,046 --> 00:24:19,255 - আরেক টান? - না। 181 00:24:20,630 --> 00:24:22,296 - যাই। - কাল দেখা হবে। 182 00:24:22,380 --> 00:24:23,963 মার্থা... 183 00:24:25,546 --> 00:24:28,296 রাতে আসতে পারবো না বলে স্যরি, আসলে... 184 00:24:28,963 --> 00:24:31,796 রাতে পার্টি আছে, মা আর হোটেল... 185 00:24:32,046 --> 00:24:34,046 আসার উপায় নেই আসলে। 186 00:24:34,421 --> 00:24:35,713 তোমাকে জানিয়ে দিলাম। 187 00:24:37,755 --> 00:24:38,838 সমস্যা নেই। 188 00:24:38,921 --> 00:24:40,255 আর তোমার... 189 00:24:41,088 --> 00:24:42,588 চুল এভাবে রাখাটা... 190 00:24:43,546 --> 00:24:45,588 ভালো লেগেছে আমার। 191 00:24:45,921 --> 00:24:48,213 মানে, তোমাকে সুন্দর লাগছে। 192 00:24:48,880 --> 00:24:50,171 এভাবে রাখায়। 193 00:24:51,713 --> 00:24:53,963 ধ্যাত, বুঝতেই পারছো। 194 00:24:55,671 --> 00:24:56,671 বেশ... 195 00:24:58,046 --> 00:24:59,296 কাল দেখা হবে। 196 00:25:00,588 --> 00:25:01,671 বাই। 197 00:25:01,755 --> 00:25:02,838 বাই। 198 00:25:26,505 --> 00:25:28,130 ৩৩ বছর পরও মারবার্গ হত্যা মামলা অমীমাংসিত 199 00:25:28,213 --> 00:25:29,963 ভোলার, আমি। 200 00:25:31,380 --> 00:25:33,755 একটা জিনিস খুঁজে বের করো। 201 00:25:37,713 --> 00:25:39,005 গোপনে। 202 00:25:41,921 --> 00:25:45,213 ♪ হাতটা দাও একবার বাড়িয়ে তোমার জন্য গড়বো বালির প্রাসাদ ♪ 203 00:25:45,296 --> 00:25:50,255 ♪ কোনোভাবে, কোনোখানে, কোনোদিন ♪ 204 00:25:51,255 --> 00:25:54,963 ♪ এই তো সময় মধুর রাত্রি বিলাসের ♪ 205 00:25:55,046 --> 00:25:59,213 ♪ কোনোভাবে, কোনোখানে, কোনোদিন ♪ 206 00:25:59,296 --> 00:26:01,421 - হ্যালো, মার্থা। - হাই। 207 00:26:01,505 --> 00:26:02,546 হাই। 208 00:26:03,463 --> 00:26:04,921 আসায় খুশি হলাম। 209 00:26:06,921 --> 00:26:08,296 ড্রিংক করবে? 210 00:26:08,380 --> 00:26:09,630 হ্যাঁ, ধন্যবাদ। 211 00:26:10,463 --> 00:26:11,755 হেই! 212 00:26:11,838 --> 00:26:13,088 - ভালো আছো? - হেই। 213 00:26:14,005 --> 00:26:16,963 গার্ডেন পার্টির কথা ছিল, তবে এভাবে আরও ভালো লাগছে। 214 00:26:17,046 --> 00:26:18,671 টিরামিসু আনলাম। 215 00:26:19,546 --> 00:26:21,713 এটা আমার প্রিয় গান। নাচবো। 216 00:26:24,588 --> 00:26:26,588 - শ্যাম্পেন কোথায়? - টেবিলের নিচে। 217 00:26:26,671 --> 00:26:29,713 - বাহ্, ধন্যবাদ। - তোমাকে নিয়ে আমরা গর্বিত! 218 00:26:29,796 --> 00:26:34,046 আমার মনে হয় এজন্য তোমার একটা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্য। 219 00:26:34,130 --> 00:26:35,130 - না! - হ্যাঁ। 220 00:26:35,213 --> 00:26:37,213 - সত্যি? - তিন সত্যি। 221 00:26:37,588 --> 00:26:39,505 - শার্লট! - দারুণ! 222 00:26:39,588 --> 00:26:41,255 - নাচবে চলো। - না। 223 00:26:41,338 --> 00:26:43,796 - হ্যাঁ! - না, ক্যাথারিনা, প্লিজ! 224 00:26:45,421 --> 00:26:46,630 - হেই। - হেই। 225 00:26:46,713 --> 00:26:47,755 ভালো আছো? 226 00:26:49,713 --> 00:26:51,421 এসব কোথায় রাখা যায়? 227 00:26:51,505 --> 00:26:52,796 ওখানে। 228 00:26:55,755 --> 00:26:56,921 পিটার কোথায়? 229 00:26:57,505 --> 00:26:58,796 ওর জ্বর। 230 00:27:00,546 --> 00:27:01,755 আর মাইকেল? 231 00:27:02,880 --> 00:27:04,296 ওরকমই কিছু। 232 00:27:05,213 --> 00:27:06,963 - রেখে আসি। - আচ্ছা। 233 00:27:07,838 --> 00:27:09,088 শ্যাম্পেন! 234 00:27:11,088 --> 00:27:12,213 ধন্যবাদ! 235 00:27:13,213 --> 00:27:14,213 হ্যানাহ! 236 00:27:14,880 --> 00:27:16,713 নাও, ফুর্তি করো। 237 00:27:18,588 --> 00:27:20,171 আসায় খুশি হয়েছি। 238 00:27:20,255 --> 00:27:22,380 সবাইকে পেয়ে খুশি হয়েছি! চিয়ার্স! 239 00:27:23,088 --> 00:27:24,380 - হ্যালো। - হ্যালো। 240 00:27:24,463 --> 00:27:25,838 তোমার স্বাস্থ্যের উদ্দেশ্যে। 241 00:27:29,296 --> 00:27:31,796 - এবার আমার সাথে নাচো, বুড়ো। - হ্যাঁ। 242 00:29:02,588 --> 00:29:03,713 জোনাস? 243 00:29:06,130 --> 00:29:07,880 তুমি আসার শব্দ পেলাম বোধহয়। 244 00:29:09,921 --> 00:29:12,505 তোমার না নিয়েলসেনদের ওখানে থাকার কথা? 245 00:29:19,296 --> 00:29:21,005 কিছু হয়েছে? 246 00:29:30,296 --> 00:29:31,296 এই... 247 00:29:34,796 --> 00:29:36,296 সব ঠিক আছে? 248 00:29:43,005 --> 00:29:44,796 চুলে কী হয়েছে? 249 00:30:05,380 --> 00:30:06,588 আমি জানি। 250 00:30:08,213 --> 00:30:09,713 কী জানো? 251 00:30:11,213 --> 00:30:12,630 সব জানি। 252 00:30:14,796 --> 00:30:15,880 কী? 253 00:30:22,130 --> 00:30:23,546 আল্টিমেট ফিস্ট বাম্প? 254 00:30:29,213 --> 00:30:30,296 কী? 255 00:30:35,213 --> 00:30:37,005 এটা কেন বললে? 256 00:30:37,088 --> 00:30:38,671 কারণ আমি জানি, বাবা। 257 00:30:41,463 --> 00:30:42,963 সবটা জানি। 258 00:30:46,588 --> 00:30:49,005 জানি তোমার আসল নাম মিকেল নিয়েলসেন। 259 00:30:55,255 --> 00:30:56,421 সমস্যা নেই। 260 00:30:58,838 --> 00:31:00,046 মাফ করে দাও। 261 00:31:19,338 --> 00:31:20,713 ছোট আর সুন্দরীও। 262 00:31:22,380 --> 00:31:25,046 - ভেবেছিলাম তৃতীয়জন ফেটে বের হবে। - পাজী একটা! 263 00:31:25,130 --> 00:31:26,630 কী মিষ্টি মেয়ে। 264 00:31:26,713 --> 00:31:29,463 মিষ্টি মেয়ে? ওটা ম্যাগনাস! 265 00:31:32,380 --> 00:31:34,671 - কী হলো? - ঘুম আসছে না। 266 00:31:35,213 --> 00:31:36,421 আহা। 267 00:31:38,213 --> 00:31:39,713 গা তো পুড়ে যাচ্ছে। 268 00:31:41,880 --> 00:31:44,546 - শাঁকচুন্নি দুটোকে দেখো। - উপরে চলো। 269 00:31:45,588 --> 00:31:47,005 জামাটা আমার পছন্দের ছিল। 270 00:31:47,088 --> 00:31:49,130 দু'জনই মারাত্মক সেক্সি। 271 00:31:53,755 --> 00:31:55,421 চলে এলাম। 272 00:32:03,171 --> 00:32:06,963 - ঘুমিয়ে পড়ো। গুড নাইট। - আমার ঘুম আসা পর্যন্ত থাকবে একটু? 273 00:32:15,880 --> 00:32:16,963 সরে পড়ো। 274 00:32:25,213 --> 00:32:27,671 তাহলে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো? 275 00:32:34,880 --> 00:32:36,755 তো এখানে কেন এলে? 276 00:32:39,005 --> 00:32:40,921 তোমাকে বারণ করতে। 277 00:32:43,796 --> 00:32:44,796 কী? 278 00:32:46,880 --> 00:32:48,255 করো না। 279 00:32:49,255 --> 00:32:50,588 কী করবো না? 280 00:32:52,588 --> 00:32:54,963 আজকে উলরিখ আর ক্যাথারিনার বিবাহবার্ষিকী। 281 00:32:55,755 --> 00:32:58,338 বরাবরের মতো আজকেও যাওনি। বাসায় থেকে গেছো। 282 00:33:00,338 --> 00:33:02,005 কিন্তু কিছু তো একটা ছিল। 283 00:33:03,546 --> 00:33:05,630 আমার সেটা বুঝা উচিত ছিল। 284 00:33:06,005 --> 00:33:07,005 জোনাস... 285 00:33:07,213 --> 00:33:09,713 - কী বলছো বুঝতে... - মিথ্যা বলো না! 286 00:33:10,296 --> 00:33:12,505 আমি জানি। কী ঘটতে যাচ্ছে! 287 00:33:14,296 --> 00:33:16,546 জানি তুমি স্টুডিওতে ফাঁস নিবে। 288 00:33:20,546 --> 00:33:22,255 চিঠিটা লিখে ফেলেছো? 289 00:33:23,255 --> 00:33:24,296 কীসের চিঠি? 290 00:33:25,338 --> 00:33:27,255 আমাকে যে চিঠিটা লিখেছিলে। 291 00:33:28,296 --> 00:33:30,213 আমাকে না, আমার ছোট রূপকে। 292 00:33:36,755 --> 00:33:40,171 "৪ঠা নভেম্বর, রাত ১০:১৩ এর আগে খুলবে না।"– মার্ক দেয়া চিঠিটা। 293 00:33:40,255 --> 00:33:43,255 ৪ঠা নভেম্বর, রাত ১০:১৩ এর আগে খুলবে না। 294 00:33:43,713 --> 00:33:46,546 ঠিক যে সময়ে তুমি নিখোঁজ হয়েছিলে। 295 00:33:58,880 --> 00:34:01,505 তোমাকে থামাতে এসেছি আমি। 296 00:34:03,880 --> 00:34:05,463 সবকিছুই সম্পর্কযুক্ত। 297 00:34:06,255 --> 00:34:08,005 এক অসীম লুপের মতো। 298 00:34:08,963 --> 00:34:10,380 কিন্তু তোমার... 299 00:34:10,463 --> 00:34:12,171 আত্মহত্যার মাধ্যমে, 300 00:34:12,963 --> 00:34:14,338 এসবের শুরু। 301 00:34:36,588 --> 00:34:38,671 কথা দাও করবে না। 302 00:34:41,463 --> 00:34:43,588 বাবা, কথা দিতে হবে তোমাকে। 303 00:34:44,171 --> 00:34:45,630 প্লিজ। 304 00:34:45,713 --> 00:34:47,088 কথা দাও। 305 00:35:10,380 --> 00:35:12,046 এটা লেকে ফেলে গিয়েছিলে। 306 00:35:13,880 --> 00:35:15,755 সুতো লাগিয়ে দিয়েছি। 307 00:35:23,796 --> 00:35:25,005 ধন্যবাদ। 308 00:35:32,921 --> 00:35:35,338 লেকে বলা তোমার কথাটা ভেবে দেখলাম। 309 00:35:38,963 --> 00:35:41,630 দাদি আর ইন্টারনেটের কথাটা? 310 00:35:59,755 --> 00:36:01,505 তোমার কথাই ঠিক বোধহয়। 311 00:36:07,505 --> 00:36:08,755 ওকে। 312 00:36:51,171 --> 00:36:53,380 যেই রাতে তুমি নিখোঁজ হয়েছিলে, 313 00:36:54,963 --> 00:36:57,213 ওখানেই ছিলে, তারপর হঠাৎ উধাও হয়ে গেলে। 314 00:36:58,338 --> 00:37:00,255 গুহায় ফিরে গিয়েছিলে? 315 00:37:00,796 --> 00:37:02,796 আর প্যাসেজটা কীভাবে খুঁজে পেয়েছিলে? 316 00:37:04,796 --> 00:37:06,421 খুঁজে পাইনি। 317 00:37:07,380 --> 00:37:09,296 কেউ একজন আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। 318 00:37:11,046 --> 00:37:12,046 কে? 319 00:37:15,338 --> 00:37:16,338 তুমি। 320 00:37:22,588 --> 00:37:24,088 কী বলছো? 321 00:37:27,088 --> 00:37:28,380 আমরা গুহার সামনে ছিলাম। 322 00:37:28,463 --> 00:37:30,546 - এটার বিনিময়ে কী দেবে? - পেছনে একটা লাত্থি। 323 00:37:30,630 --> 00:37:34,046 এসবের দাম কম করে হলেও ৫০০, তবে তোমাকে ২০০ তে দিয়ে দেবো। 324 00:37:34,130 --> 00:37:36,338 - তোমার বাবার তো অনেক টাকা। - ব্লা–ব্লা–ব্লা। 325 00:37:36,421 --> 00:37:37,796 বাজে বকো না। 326 00:37:37,880 --> 00:37:39,755 দাও ওটা। 327 00:37:41,005 --> 00:37:42,005 জ্যাকপট! 328 00:37:42,088 --> 00:37:43,421 তারপর অদ্ভুত শব্দ হলো। 329 00:37:47,505 --> 00:37:48,505 কীসের শব্দ? 330 00:37:49,463 --> 00:37:51,213 আমরা নিশ্চিত ছিলাম ভেতরে কেউ ছিল। 331 00:37:51,296 --> 00:37:52,838 ভেতরে কেউ আছে। 332 00:37:53,463 --> 00:37:54,463 ধুর। 333 00:37:56,588 --> 00:37:58,088 কীসের শব্দ? 334 00:38:01,796 --> 00:38:03,630 - ধুর। - হচ্ছেটা কী? 335 00:38:04,296 --> 00:38:05,921 ফ্ল্যাশলাইটের আবার কী হলো? 336 00:38:07,213 --> 00:38:08,463 আরে, পালাও! 337 00:38:08,546 --> 00:38:10,505 চলো! চলো! 338 00:38:19,921 --> 00:38:21,421 আমরা দৌড় দিলাম। 339 00:38:22,005 --> 00:38:23,338 তখন তোমাকে হারিয়ে ফেললাম। 340 00:38:25,588 --> 00:38:28,088 চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও তুমি নেই। 341 00:38:31,796 --> 00:38:33,630 কিন্তু হঠাৎই তুমি আবার দেখা দিলে। 342 00:38:34,963 --> 00:38:35,963 জলদি চলো! 343 00:38:37,130 --> 00:38:38,338 এদিকে। 344 00:38:40,421 --> 00:38:43,463 তুমি বললে বনে কিছু আছে। 345 00:38:43,546 --> 00:38:45,296 খারাপ কিছু। 346 00:38:46,296 --> 00:38:48,255 বললে গুহায় ফিরে যেতে হবে। 347 00:38:48,838 --> 00:38:53,005 তুমি আমাকে দরজার কাছে নিয়ে গেলে, সুড়ঙ্গ দিয়ে। 348 00:38:53,755 --> 00:38:55,671 খুব ভয় পাচ্ছিলাম আমি। 349 00:38:55,755 --> 00:38:57,630 তুমি আমার হাত ধরে রাখলে। 350 00:38:58,255 --> 00:39:02,130 আর বললে, "আমাদেরকে রাতটা এখানে থাকতে হবে, 351 00:39:02,713 --> 00:39:05,921 তবে সকাল হলে সব ঠিক হয়ে যাবে।" 352 00:39:06,671 --> 00:39:08,921 তারপর জেগে দেখলাম তুমি নেই। 353 00:39:13,213 --> 00:39:15,671 এত বছর বুঝার চেষ্টা করেছি 354 00:39:16,296 --> 00:39:18,088 কেন ওরকম করেছিলে। 355 00:39:19,546 --> 00:39:22,838 কিন্তু তারপর, কিছুদিন পর সব ভুলে যেতে শুরু করলাম। 356 00:39:23,463 --> 00:39:26,546 সব কেমন অবাস্তব ও স্বপ্নের মতো মনে হতে থাকলো। 357 00:39:30,296 --> 00:39:32,130 কিন্তু এটা অসম্ভব। 358 00:39:33,921 --> 00:39:35,588 আমি কখনো ওরকম করিনি। 359 00:39:39,046 --> 00:39:40,921 আজকে নিজেকে দেখেছি। 360 00:39:42,338 --> 00:39:43,505 মিকেলকে। 361 00:39:44,296 --> 00:39:45,921 সব আবার মনে পড়ছে, 362 00:39:46,005 --> 00:39:47,713 কোটটাকে, তোমাকে। 363 00:39:48,463 --> 00:39:50,296 সব যেন ফিরে আসছে। 364 00:39:52,671 --> 00:39:55,338 হয়তো তুমি আমাকে থামাতেই আসোনি। 365 00:39:56,921 --> 00:40:00,755 বরং জানাতে এসেছো আমাকে কী করতে হবে। 366 00:40:01,880 --> 00:40:03,796 হয়তো চিঠিটা দেখিয়েছো 367 00:40:03,880 --> 00:40:07,171 যাতে কী লেখা আছে জানতে পারি, আমি যাই, তুমি বাঁচো। 368 00:40:07,713 --> 00:40:09,338 না, তা নয়। 369 00:40:09,421 --> 00:40:11,130 তা নয়। 370 00:40:11,213 --> 00:40:13,463 ও বলেছে শুরুটা থামাতে পারবো। 371 00:40:13,546 --> 00:40:16,380 তুমি আত্মহত্যা না করলে, এসব কিছুই হবে না। 372 00:40:17,421 --> 00:40:19,338 কিন্তু এসব না হলে, 373 00:40:19,838 --> 00:40:21,296 তুমি জন্মাবে না। 374 00:40:23,088 --> 00:40:26,713 হয়তো এসবে তোমার ভূমিকা তোমার ধারণার চেয়েও বেশি। 375 00:40:27,130 --> 00:40:28,213 আর হয়তো... 376 00:40:28,838 --> 00:40:33,213 আমি বিশাল এক ক্যান্সারের স্রেফ ছোট একটি অংশ, 377 00:40:33,296 --> 00:40:36,713 যে ক্যান্সার আমাদের ধারণার চেয়েও বিশাল। 378 00:40:41,005 --> 00:40:43,505 - কথাটা আগেও একজন বলেছে। - কে? 379 00:40:44,921 --> 00:40:45,921 আমি। 380 00:40:50,921 --> 00:40:52,421 ঈশ্বর ভুল করে না। 381 00:40:53,171 --> 00:40:54,546 ওনার পরিকল্পনা আছে। 382 00:40:55,755 --> 00:40:57,213 আমাদের সবার জন্যই। 383 00:41:08,630 --> 00:41:11,963 আমাদের আবার দেখা হবার জন্য বহুদিন অপেক্ষা করেছি। 384 00:41:14,171 --> 00:41:15,463 কে আপনি? 385 00:41:16,296 --> 00:41:17,796 অ্যাডামের লোক? 386 00:41:17,880 --> 00:41:19,838 পৃথিবীতে দুইটা দিক আছে। 387 00:41:20,421 --> 00:41:23,963 ও অন্ধকারের অনুসারী। আমি ওকে নয় আলোকে অনুসরণ করি। 388 00:41:24,671 --> 00:41:25,963 ও তোমাকে মিথ্যা বলেছে। 389 00:41:26,296 --> 00:41:30,755 তোমাকে এখানে পাঠিয়েছে যাতে সবকিছু যেভাবে ঘটে এসেছে সেভাবে ঘটে। 390 00:41:30,838 --> 00:41:32,130 না, এ হতে পারে না। 391 00:41:33,588 --> 00:41:35,296 অ্যাডামও এটা চায়। 392 00:41:36,296 --> 00:41:37,713 না, চায় না। 393 00:41:38,755 --> 00:41:41,963 ও ঠিক করতে চায় না কিছু। বরং চিরতরে ধ্বংস করতে চায়। 394 00:41:43,338 --> 00:41:46,296 এসবে তোমার ভূমিকা তোমার ধারণার চেয়েও বেশি। 395 00:41:47,838 --> 00:41:50,671 কেবল তুমিই পারো এসব থামাতে। 396 00:41:50,755 --> 00:41:51,880 কী বলছেন? 397 00:41:52,213 --> 00:41:56,005 আমরা যুদ্ধে আছি, তোমাকে নিজের বিপক্ষে লড়তে হবে। 398 00:41:56,921 --> 00:41:58,088 অ্যাডামের বিপক্ষে। 399 00:41:58,796 --> 00:42:00,213 কিন্তু আমি না থাকলে, 400 00:42:00,880 --> 00:42:02,505 আমি কখনো না জন্মালে, 401 00:42:02,880 --> 00:42:04,921 অ্যাডামও তো থাকবে না। 402 00:42:06,005 --> 00:42:08,130 তুমিহীন পৃথিবীটা দেখেছি আমি। 403 00:42:09,505 --> 00:42:10,630 বিশ্বাস করো, 404 00:42:11,963 --> 00:42:13,880 সেটা মোটেও যেমনটা ভাবছো তেমনটা নয়। 405 00:42:14,796 --> 00:42:18,921 জীবনে কখনো কখনো আমাদের বুঝতে হবে, যে সিদ্ধান্তটা নিচ্ছি 406 00:42:19,005 --> 00:42:21,296 সেটা নিজের নিয়তির চেয়েও বেশি প্রভাব ফেলবে। 407 00:42:21,588 --> 00:42:24,046 এটা শুধু তোমার আর মিকেলের নিয়তি নয়। 408 00:42:25,213 --> 00:42:26,713 সবার নিয়তি। 409 00:42:26,963 --> 00:42:28,421 তোমার মায়ের। 410 00:42:28,671 --> 00:42:29,963 তোমার বন্ধুদের। 411 00:42:31,296 --> 00:42:32,421 মার্থার। 412 00:42:33,255 --> 00:42:35,005 আর তুমিই কেবল ওদের বাঁচাতে পারো। 413 00:42:36,963 --> 00:42:38,380 এর মানে কী? 414 00:42:43,588 --> 00:42:45,588 আমাদের সবাইকেই ত্যাগ স্বীকার করতে হবে। 415 00:42:46,088 --> 00:42:47,921 তোমার বাবাকেও ত্যাগ স্বীকার করতে হবে। 416 00:42:57,630 --> 00:42:58,921 সমস্যা নেই বাবা। 417 00:44:16,380 --> 00:44:18,130 এটাই কি মহাপ্রলয়? 418 00:44:26,046 --> 00:44:27,755 হলে হতাশই হবো। 419 00:44:28,421 --> 00:44:30,421 ভেবেছিলাম আরও জোরে বজ্রপাত হবে। 420 00:44:31,838 --> 00:44:33,255 বেশি বিদ্যুৎ চমকাবে। 421 00:44:42,963 --> 00:44:45,546 পৃথিবীটা কাল ধ্বংস হয়ে নতুনরূপে যাত্রা করলে, 422 00:44:48,671 --> 00:44:50,255 কী চাইবে তুমি? 423 00:44:53,213 --> 00:44:54,921 উইন্ডেন-বিহীন এক পৃথিবী। 424 00:45:01,213 --> 00:45:02,213 আর তুমি? 425 00:49:18,005 --> 00:49:19,338 প্রিয় জোনাস, 426 00:49:19,963 --> 00:49:23,505 যতক্ষণে তুমি চিঠিটা পড়ছো ততক্ষণে যা হবার হয়ে গেছে। 427 00:49:24,505 --> 00:49:26,296 তা আর বদলানো যাবে না। 428 00:49:27,755 --> 00:49:30,630 আরও আগে তোমাকে সব বুঝিয়ে বলতে চেয়েছিলাম, 429 00:49:32,130 --> 00:49:35,046 তবে সব কীভাবে সম্পর্কযুক্ত বুঝতে পারলে, 430 00:49:36,005 --> 00:49:38,130 আমার সিদ্ধান্তটাও বুঝতে পারবে। 431 00:49:39,296 --> 00:49:41,421 সত্য বড়ই অদ্ভুত। 432 00:49:42,630 --> 00:49:44,713 সত্যকে ধামাচাপা দেয়ার চেষ্টা করতে পারো, 433 00:49:45,421 --> 00:49:47,671 কিন্তু সত্য একদিন না একদিন ঠিকই প্রকাশ পাবে। 434 00:49:50,088 --> 00:49:53,713 বাঁচার তাগিদে আমরা আমাদের মিথ্যাকে সত্যের রূপ দিই। 435 00:49:54,588 --> 00:49:56,255 আর সেটা ভুলে থাকার চেষ্টা করি। 436 00:49:57,005 --> 00:49:58,421 যতদিন ভুলে থাকা যায়। 437 00:49:59,588 --> 00:50:03,005 এই পৃথিবীর অর্ধেক রহস্যও আমরা জানি না। 438 00:50:04,338 --> 00:50:06,755 আমরা কেবল অন্ধকারের পথযাত্রী। 439 00:50:16,838 --> 00:50:18,588 ওকে তোমার বলে দেয়া উচিত। 440 00:50:19,213 --> 00:50:21,880 বলে দেয়া উচিত এসবে ওর ভূমিকা কী। 441 00:50:22,671 --> 00:50:24,421 ঠিক কোন পথটা ওকে দেখাচ্ছো। 442 00:50:27,380 --> 00:50:30,880 শেষ চক্র শুরুর বেশি দেরি নেই। 443 00:50:39,046 --> 00:50:41,838 আমাদের সবাইকেই ত্যাগ স্বীকার করতে হবে, ম্যাগনাস। 444 00:50:51,213 --> 00:51:01,046 অনুবাদ ও সম্পাদনা Arman AL Mahamud