2 00:00:13,097 --> 00:00:14,138 আরো। 3 00:00:23,065 --> 00:00:24,190 আরেকবার। 4 00:00:26,402 --> 00:00:27,735 সাবধানে, স্যার। 5 00:00:28,237 --> 00:00:30,321 এমন গরম দিনে... 6 00:00:30,489 --> 00:00:32,657 মেশিনে তেল বেশি দিলে... 7 00:00:33,409 --> 00:00:36,368 - গণ্ডগোল হয়ে যেতে পারে। - শোনো... 8 00:00:37,121 --> 00:00:40,415 পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে। 9 00:00:41,125 --> 00:00:42,250 যারা ড্রিংক করে... 10 00:00:42,418 --> 00:00:44,335 আর যারা ঢেলে দেয়। 11 00:00:45,546 --> 00:00:47,505 চুপচাপ গ্লাস ভরে দাও। 12 00:00:57,558 --> 00:00:59,934 হেই, তোমরা। 13 00:01:00,519 --> 00:01:01,561 হ্যাঁ, তুমি। 14 00:01:02,521 --> 00:01:04,272 একসময় আমিও তোমার মত ছিলাম। 15 00:01:04,648 --> 00:01:07,859 হাত রক্তাক্ত না হওয়া পর্যন্ত মানুষের নোংরা কাজ করতাম। 16 00:01:08,610 --> 00:01:09,736 তবে আর না। 17 00:01:10,279 --> 00:01:14,365 কারণ আমি বুঝে গেছি একজন মানুষ কখনো ইচ্ছামতো ড্রিংক করতে পারে না... 18 00:01:14,750 --> 00:01:16,617 ছিপি খোলার জন্য লাইন ধরে থাকলে। 19 00:01:17,286 --> 00:01:18,369 ওর কথা শোনো। 20 00:01:19,913 --> 00:01:21,289 কিছু একটা শিখতে পারবে! 21 00:01:24,460 --> 00:01:26,961 হেই বস, কী অবস্থা? 22 00:01:30,048 --> 00:01:33,134 দেখে ভালো লাগলো, বন্ধু আমার। 23 00:01:33,802 --> 00:01:37,472 জানো, আমি কখনো বুঝতে পারিনি তুমি এতো গভীর চিন্তাভাবনার লোক। 24 00:01:37,973 --> 00:01:39,807 ভাবছি আমার একটা বই লেখা উচিৎ। 25 00:01:39,975 --> 00:01:42,059 হয়তো, হয়তো... 26 00:01:44,938 --> 00:01:49,317 তো, এই ফালতু মার্কা শহরে হঠাৎ কি জন্যে? 27 00:01:49,651 --> 00:01:51,778 জানতাম যে তোমাকে এখানেই পাবো। 28 00:01:53,406 --> 00:01:56,756 যাইহোক... তোমার না একটা জিনিস পৌঁছাতে হবে? 29 00:01:57,409 --> 00:01:58,910 শেষ মূহুর্তে দেবে, তাই না? 30 00:02:00,454 --> 00:02:02,663 আরো বহু সময় আছে। 31 00:02:03,332 --> 00:02:08,169 তর্তুগা (কচ্ছপ) ধীরগতির হতে পারে, তবে সে... 32 00:02:08,337 --> 00:02:09,629 সবসময় প্রথম হয়। 33 00:02:09,963 --> 00:02:12,089 হ্যাঁ, জানি। তোমার নামের মতন। 34 00:02:12,508 --> 00:02:15,593 তোমার কথা বলার ধরণ আমার পছন্দ, তর্তুগা। 35 00:02:15,761 --> 00:02:17,512 - তাই? - হ্যাঁ। 36 00:02:17,679 --> 00:02:20,181 এমনভাবে কথা বলো যেনো মনে হয়, 37 00:02:20,599 --> 00:02:24,519 মুখ দিয়ে ঝর্ণার ধারা বইছে। 38 00:02:25,103 --> 00:02:26,437 তোমার এই ব্যাপারটা ভালো লাগে। 38 00:02:27,103 --> 00:02:28,437 সালুদ (চিয়ার্স)। 39 00:02:31,985 --> 00:02:36,656 একটা নির্বোধ আমি। তোমার বার্থডে কিনা মিস করে ফেলেছি! 40 00:02:37,324 --> 00:02:38,783 ভীষণ খারাপ লেগেছে। 41 00:02:38,951 --> 00:02:42,495 এতোটাই যে এই ফালতু জায়গা পর্যন্ত চলে এসেছি... 42 00:02:42,704 --> 00:02:44,288 তোমাকে উপহার দিতে। 43 00:02:44,498 --> 00:02:45,540 উপহার? 44 00:02:45,707 --> 00:02:48,626 আরে, বস। এসবের কোন দরকার ছিল না। 45 00:02:48,836 --> 00:02:51,045 আরে রাখো, আমি দিতে চেয়েছি। 46 00:02:52,548 --> 00:02:54,131 পেছনের রুমে রেখে এসেছি। 47 00:02:56,718 --> 00:02:59,053 - পেছনে? - হ্যাঁ, আমার পেছনে এসো। 48 00:03:13,360 --> 00:03:15,152 অসাধারণ তো! 49 00:03:15,696 --> 00:03:17,071 সত্যি ভালো লেগেছে? 50 00:03:19,157 --> 00:03:21,033 প্রেমে পড়ে গেছি! 51 00:03:21,201 --> 00:03:23,411 কী অসাধারণ একটা পোষা প্রাণী হবে। 52 00:03:23,579 --> 00:03:24,912 ধন্যবাদ, বস! 53 00:03:25,163 --> 00:03:26,539 চমৎকার। 54 00:03:27,040 --> 00:03:29,166 তোমার জন্য সাইন করে দেই। 55 00:03:29,751 --> 00:03:30,877 সাইন করে দেই... 56 00:03:33,088 --> 00:03:38,092 "বাচালটার জন্য"। 57 00:04:19,270 --> 00:04:25,237 সম্পাদনায়: AsadujJaman 57 00:04:38,070 --> 00:04:40,237 সে এখনো বেঁচে আছে। 58 00:04:40,781 --> 00:04:43,950 না, দেখে মনে হচ্ছে তার কোন ধারনাই নেই সে মৃত্যুর কত কাছে ছিল। 59 00:04:45,369 --> 00:04:48,955 মনে হয় সল গুডম্যানের জানার প্রয়োজন নেই। 60 00:04:49,957 --> 00:04:52,166 কথাটা গোপন রাখবে। 61 00:05:31,540 --> 00:05:34,208 মাদারটোস্ট। 62 00:05:48,557 --> 00:05:50,474 আরেকটু, মামুনি। 63 00:06:02,195 --> 00:06:03,654 হ্যালো। 64 00:06:04,031 --> 00:06:05,740 ওয়াল্ট? তুমি কি ঘরের ভেতর? 65 00:06:08,076 --> 00:06:11,328 ওহ, হেই স্কাইলার, হ্যাঁ আমিই। 66 00:06:13,165 --> 00:06:15,708 কি? ঘরের ভেতরে কি করছো তুমি? 67 00:06:16,334 --> 00:06:17,418 ফিরে এসেছি। 68 00:06:17,586 --> 00:06:20,212 না, না, ফিরে আসনি। 69 00:06:20,380 --> 00:06:23,090 ওয়াল্ট, তুমি ফিরে আসনি। চলে... চলে যাও এখান থেকে। 70 00:06:23,258 --> 00:06:25,551 - এটা... এটা আমারও বাড়ি, স্কাইলার। - না... 71 00:06:25,719 --> 00:06:28,596 আমি থাকছি, কথা শেষ। 72 00:06:29,056 --> 00:06:32,224 - আমাদের চুক্তি হয়েছিল। - আমি কোন কিছুতে রাজি হইনি। 73 00:06:32,392 --> 00:06:35,561 আচ্ছা দেখো, ভেতরে এসো আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? 74 00:06:35,729 --> 00:06:38,606 না না, এখানে বলার কিছু নেই। 75 00:06:38,774 --> 00:06:43,277 তুমি বেরিয়ে না আসা পর্যন্ত আমি ঢুকছি না। 76 00:06:44,112 --> 00:06:47,907 বেশ, বসে থাকো। 77 00:06:48,283 --> 00:06:49,784 ওয়াল্ট। 78 00:06:49,951 --> 00:06:51,452 ওয়াল্ট? 79 00:07:16,144 --> 00:07:18,646 তোমার সমস্যাটা কি? 80 00:07:18,814 --> 00:07:23,234 - স্কাইলার, এখানে থাকার পুরো অধিকার আছে আমার। - না, নেই। 81 00:07:23,401 --> 00:07:26,654 তুমি আর এখানে থাকো না। আমরা ডিভোর্স নিচ্ছি। 82 00:07:26,822 --> 00:07:29,773 - আমি কোন ডিভোর্সে রাজি হইনি। - ওয়েল, এটা তোমার সিদ্ধান্ত না। 83 00:07:32,327 --> 00:07:35,955 যদি এ মুহূর্তে এখান থেকে চলে না যাও, আমি পুলিশ ডাকবো... 84 00:07:36,123 --> 00:07:39,750 আর ওদেরকে সবকিছু বলে দেব। 85 00:07:39,918 --> 00:07:42,586 সত্যি বলছি, ওয়াল্ট। 86 00:07:45,757 --> 00:07:47,675 ওই যে ফোন। 87 00:08:06,153 --> 00:08:07,862 রিং হচ্ছে। 88 00:08:12,576 --> 00:08:14,118 আলবাকার্কি পুলিশ ডিপার্টমেন্ট। 89 00:08:14,286 --> 00:08:17,538 অপারেটর নাম্বার ৩১৪বি। কিভাবে সাহায্য করতে পারি? 90 00:08:19,040 --> 00:08:22,710 আলবাকার্কি পুলিশ ডিপার্টমেন্ট। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? 91 00:08:23,086 --> 00:08:27,548 হ্যাঁ, আমি... আমি একটা ঝামেলার অভিযোগ করতে চাই প্লীজ। 92 00:08:28,508 --> 00:08:32,595 না, না, এটা আসলে... ঠিক তা না, এটা... 93 00:08:33,680 --> 00:08:36,473 এটা একটা পারিবারিক সমস্যা। 94 00:08:37,100 --> 00:08:38,601 আচ্ছা। 95 00:08:42,230 --> 00:08:43,731 ওরা আমাকে যোগাযোগ করিয়ে দিচ্ছে। 96 00:08:45,734 --> 00:08:48,319 ঈশ্বরের শপথ, আমি ওদের বলে দেবো। 97 00:08:48,486 --> 00:08:51,030 যা মনে চায় করো, স্কাইলার। 98 00:08:52,073 --> 00:08:55,576 এই পরিবার আমার কাছে সবকিছু। 99 00:08:55,827 --> 00:09:00,414 - এটা ছাড়া, আমার হারাবার কিছু নেই। - ঠিক আছে। 100 00:09:03,418 --> 00:09:05,753 জ্বী, আমার নাম স্কাইলার হোয়াইট। 101 00:09:05,921 --> 00:09:08,923 অবিলম্বে আমার ঘরে পুলিশি সহায়তা দরকার। 102 00:09:09,090 --> 00:09:14,762 আমার শীঘ্রই প্রাক্তন হতে চলা স্বামী, আমার ঘরে ঢুকে পড়েছে... 103 00:09:14,930 --> 00:09:18,557 আর তাকে বের করার জন্য আমার একজন অফিসার দরকার। 104 00:09:20,268 --> 00:09:23,562 এটা ৩০৮ নেগ্রা অরেয় লেন। 105 00:09:25,148 --> 00:09:28,776 আচ্ছা, আচ্ছা। 106 00:09:30,946 --> 00:09:32,613 ধন্যবাদ। 107 00:09:38,286 --> 00:09:40,037 ওরা আসছে। 108 00:10:29,671 --> 00:10:31,171 - ড্যাড এসেছে? - গ্রেট, এসে পড়েছো। 109 00:10:31,339 --> 00:10:33,507 - ড্যাড। - হেই, বাবা। 110 00:10:33,842 --> 00:10:35,467 কেমন আছো? 111 00:10:35,969 --> 00:10:38,637 তুমি... তুমি কি একেবারে চলে এসেছো? 112 00:10:38,805 --> 00:10:43,475 - তুমি এত জলদি চলে আসলে যে? - কই না তো। 113 00:10:44,853 --> 00:10:47,604 হেই, আমার ক্ষুধা লেগেছে। ভাজা পনির চলবে? 114 00:10:47,772 --> 00:10:49,023 - হ্যাঁ, অবশ্যই। - তুমিও খাবে? 115 00:10:49,232 --> 00:10:52,359 ওয়াল্টার, তোমার... তোমার বাবার সাথে আমার কিছু আলোচনা আছে। 116 00:10:52,527 --> 00:10:56,030 স্যান্ডউইচ যখন রেডি হবে, আমি তোমার রুমে দিয়ে আসবো। 117 00:10:56,281 --> 00:11:01,368 মা, পরে করা যায় না? বাবাকে কতদিন ধরে দেখি না। 118 00:11:01,536 --> 00:11:03,120 - ওয়াল্টার? - স্কুল কেমন চলছে? 119 00:11:03,288 --> 00:11:05,039 - ভালো। - তাই? হোমওয়ার্ক? 120 00:11:05,248 --> 00:11:08,500 - না, তেমন না। - তেমন না? তার মানে কি? 121 00:11:18,303 --> 00:11:20,679 তো তুমি আগামীকাল কাজে ফিরবে? 122 00:11:20,847 --> 00:11:23,057 হ্যাঁ, সেটাই খেয়াল। 123 00:11:37,364 --> 00:11:39,698 হ্যালো, ম্যাম। একটা ঝামেলার ব্যাপারে কল করা হয়েছিল? 124 00:11:39,866 --> 00:11:44,078 এটা অনেকটা অনধিকারপ্রবেশ বলা যায়, আসলে, তবে... 125 00:11:45,205 --> 00:11:46,705 হ্যাঁ, আমিই ফোন করেছিলাম। 126 00:11:47,665 --> 00:11:51,335 তুমি বাবার জন্য পুলিশ ডেকেছো? 127 00:11:55,049 --> 00:11:58,258 আমি... আমি কাজ থেকে ফিরে আসি আর দেখি ও ফিরে এসেছে। 128 00:11:58,426 --> 00:12:00,761 আবার ঘরে এসে উঠেছে। 129 00:12:00,929 --> 00:12:07,226 আর ওকে চলে যেতে বললাম, কিন্তু ও শুনলো না, আমি চাই... 130 00:12:07,602 --> 00:12:11,471 আমি চাই ও চলে যাক। আমি চাই ও ঘর থেকে বেড়িয়ে যাক। 131 00:12:11,539 --> 00:12:14,942 আচ্ছা, মিসেস হোয়াইট, আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা প্রয়োজন। 132 00:12:15,110 --> 00:12:16,944 উত্তরগুলো সঠিকভাবে দেয়া খুবই গুরুত্বপূর্ণ। 133 00:12:17,195 --> 00:12:20,114 - সে কি আপনার গায়ে হাত তুলেছে? - না। 134 00:12:20,281 --> 00:12:24,451 - আগে কখনো হাত তুলেছে? - না, এটা ভায়োলেন্সের বিষয় নয়। 135 00:12:24,619 --> 00:12:26,787 এটা অনধিকারপ্রবেশের বিষয়। 136 00:12:26,955 --> 00:12:31,750 - আমার ইচ্ছার বিরুদ্ধে ওর এখানে ওঠার। - আচ্ছা, অনধিকারপ্রবেশ। 137 00:12:31,918 --> 00:12:35,546 - আপনারা তাহলে তালাকপ্রাপ্ত? - না, প্রক্রিয়া চলছে। 138 00:12:36,339 --> 00:12:39,383 - আপাতত আমরা আলাদা আছি। - আইনগতভাবে আলাদা? 139 00:12:39,551 --> 00:12:41,969 আদালতের কোন আদেশ নেই, যদি সেটা বুঝিয়ে থাকেন। 140 00:12:42,137 --> 00:12:46,056 তবে আমরা দুই সপ্তাহ ধরে পৃথক আছি, কম বা বেশি। 141 00:12:46,224 --> 00:12:49,810 আমি তালা পরিবর্তন করে দিয়েছিলাম। এটা কি অনধিকারপ্রবেশ নয়? 142 00:12:49,978 --> 00:12:51,812 বাড়িটা কার নামে আছে? 143 00:12:51,980 --> 00:12:55,315 দু'জনেরই, এটা যৌথ মালিকানাধীন। 144 00:12:55,483 --> 00:12:58,110 নিজ বাড়িতে ঢোকার অপরাধে আমরা কাউকে গ্রেপ্তার করতে পারি না। 145 00:12:58,278 --> 00:13:00,779 আদালত তাকে সেটা থেকে দূরে রাখার নির্দেশ না দিলে। 146 00:13:00,947 --> 00:13:02,823 যদি না সে আপনাকে বা বাচ্চাদের কোনরকম হুমকি দিয়ে থাকে। 147 00:13:02,991 --> 00:13:08,996 না, শারীরিকভাবে না। কিন্তু ওর বাড়িতে থাকা মানে আসলে... 148 00:13:09,664 --> 00:13:14,084 খুব একটা ভালো বিষয় নয়, একটু দাঁড়ান। 149 00:13:15,670 --> 00:13:20,674 আমি নিচ্ছি, ডার্লিং। আসো, এই যে। 150 00:13:20,884 --> 00:13:25,512 ক্ষুধা লেগেছে? ক্ষুধা লেগেছে? এই যে নাও। 151 00:13:26,806 --> 00:13:28,098 এইতো। 152 00:13:28,892 --> 00:13:32,811 - দুঃখিত, অফিসার, কোথায় যেন ছিলাম? - মতবিরোধ। 153 00:13:32,979 --> 00:13:36,648 হ্যাঁ, বেশ, আমাদের কিছু মত ভিন্নতা ছিল। 154 00:13:37,609 --> 00:13:42,596 আমি... আমি সম্প্রতি স্বামী হিসেবে খুব একটা যত্নবান ছিলাম না। 155 00:13:44,699 --> 00:13:49,161 মিসেস হোয়াইট, কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে কথা বললে সহজ হয় না? 156 00:13:51,956 --> 00:13:58,837 না, না। আমি এখানেই ঠিক আছি। 157 00:13:59,005 --> 00:14:00,547 আপনাকে সরাসরি বলছি, ম্যাম। 158 00:14:00,715 --> 00:14:03,425 যদি ওনাকে ঘর থেকে বের করতে চান, আমাকে সাহায্য করতে হবে। 159 00:14:04,219 --> 00:14:07,179 এটা কি সম্ভব যে উনি কোন বেআইনি কাজ করেছেন, যা আপনি জানেন? 160 00:14:07,347 --> 00:14:11,558 যেকোন কিছু, যেটার দ্বারা আমরা কিছু করতে পারি, শুধু বলুন। 161 00:14:11,726 --> 00:14:14,311 এমনকি যদি সেটা শুধু সন্দেহও হয়, চলবে। 162 00:14:14,479 --> 00:14:16,730 আপনার জন্য ওনাকে ঘর থেকে বের করবো। 163 00:14:17,065 --> 00:14:18,899 এ ব্যাপারে তোমার মতামত কী? 164 00:14:19,067 --> 00:14:21,944 সব... সব আমার মায়ের দোষ। 164 00:14:22,067 --> 00:14:23,044 আমি... 165 00:14:23,655 --> 00:14:29,743 সে এমনকি বলছেও না আমার বাবা কি করেছে, এর কারণ আমার বাবা কিছুই করেনি। 166 00:14:29,911 --> 00:14:32,412 আমি জানিনা সে এমন কেন করছে। 167 00:14:32,580 --> 00:14:37,876 আমার বাবা, একজন অসাধারণ ব্যক্তি। 168 00:14:38,044 --> 00:14:41,755 বাবা, এটা তোমার মায়ের দোষ নয়। 169 00:14:42,215 --> 00:14:44,049 মিসেস হোয়াইট। 170 00:14:46,970 --> 00:14:52,516 দুঃখিত, ম্যাম। আপনার স্বামীকে বের করার মতো কোন আইনগত ভিত্তি নেই। 172 00:14:54,018 --> 00:14:56,603 পরে যদি কখনো অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়... 173 00:14:56,771 --> 00:15:00,357 এই নম্বরে ফোন করবেন। এটা ফ্যামিলি হটলাইন। 174 00:15:00,525 --> 00:15:02,776 পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। 175 00:15:04,571 --> 00:15:06,029 আপনাদের জন্য শুভ কামনা রইলো। 176 00:15:06,197 --> 00:15:08,865 শুনুন, ধন্যবাদ, অফিসার। আমরা দুঃখিত। 177 00:15:16,708 --> 00:15:19,459 কেন তোমার এম...? কেন তোমার বাবার সাথে এমন করতে হবে? 178 00:15:19,627 --> 00:15:23,714 জুনিয়র, দাঁড়াও, শোনো। এর জন্য তোমার মাকে দোষ দিয়ো না। 179 00:15:28,136 --> 00:15:29,720 দুঃখিত। 180 00:15:47,071 --> 00:15:48,989 বাড়িতে স্বাগতম। 181 00:16:32,283 --> 00:16:36,036 সে বেঁচে আছে। নতুন ঘরে স্বাগতম, বাছা। 182 00:16:36,204 --> 00:16:38,922 - মনে হচ্ছে না আমাকে দেখে খুশি হয়েছ। - ধন্যবাদ। 183 00:16:39,374 --> 00:16:42,668 আজব সাজসজ্জা, একদম সাদাসিধা। 184 00:16:42,835 --> 00:16:46,171 এসব অল্পস্বল্প জিনিসে কখনো আমার মন ভরে না, তবে হেই। 185 00:16:47,215 --> 00:16:51,885 তো দিনকাল কেমন যাচ্ছে? পরিষ্কার থাকছো? 186 00:16:53,388 --> 00:16:56,923 ভালো, আমি একটু চিন্তায় পড়েছিলাম যে আবার পুরোনো অভ্যাসে ফিরলে কিনা... 187 00:16:56,991 --> 00:16:59,184 যেহেতু আর কোন খবর পাইনি, বুঝেছো? 188 00:16:59,602 --> 00:17:02,929 উকিলের ফোন কেটে দেওয়া কতটা বোকামি বুঝতে পারছো? 189 00:17:02,997 --> 00:17:04,564 কি হতো যদি সতর্ক করার চেষ্টা করতাম... 190 00:17:04,732 --> 00:17:08,235 যে ডিইএ তোমার দরজা ভাঙতে আসছে? মানে, কি হতো? 191 00:17:08,403 --> 00:17:11,488 অযথা বয়ান বাদ দিয়ে কেন এসেছেন সেটা বলবেন? 192 00:17:11,656 --> 00:17:13,940 যুক্তিসঙ্গত, মনে আছে সেদিন... 193 00:17:14,008 --> 00:17:18,011 যখন আমি তোমাকে তোমার পার্টনারের সাথে কথা বলার বুদ্ধিটা বের করেছিলাম? 194 00:17:18,121 --> 00:17:20,580 ওয়েল, আমি আসলে আবার নৌকাটা চালু করতে চাইছিলাম। 195 00:17:20,748 --> 00:17:23,633 আমি বলছি না যে তুমিও আবার রান্নায় ফেরো। 196 00:17:23,701 --> 00:17:25,435 মানে, যেহেতু তুমি পুনর্বাসনে আছো। 197 00:17:25,603 --> 00:17:29,314 আমি শুধু চাই তুমি মাস্টার শেফকে তার কাজে ফিরতে রাজি করাও। 198 00:17:29,382 --> 00:17:32,426 তো, কি বলো? 199 00:17:33,177 --> 00:17:36,087 - নিশ্চয়ই, ম্যান। যাইহোক। - আচ্ছা, যাইহোক কি? 200 00:17:36,155 --> 00:17:38,615 মানে, তাকে ফোন করবে? 201 00:17:38,683 --> 00:17:42,953 বললাম তো দেখবো। ভাগেন, ঠিক আছে? প্লীজ? 202 00:17:43,020 --> 00:17:44,896 শেষ কথা। 203 00:17:46,107 --> 00:17:50,060 জায়গাটা দেখো, বাড়ির পেছনে সব ঢেলে দিয়েছো, ব্যাংকে কিছু জমা নেই। 204 00:17:50,127 --> 00:17:54,281 যদি বসকে আবার রান্নায় ফেরাতে পারো, আমি তোমার ভাগ্য খুলে দেবো। 205 00:17:55,783 --> 00:17:56,867 ফোন দাও। 206 00:18:43,581 --> 00:18:46,792 যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো, তাহলে চারটি শব্দ বলার আছে: 207 00:18:46,959 --> 00:18:48,001 "ভুলেও আর কল করবেনা।" 208 00:18:48,211 --> 00:18:50,796 আর যদি, জোশ পাবলিক হও, বিপ শেষে মেসেজ ছাড়তে পারো। 209 00:19:13,528 --> 00:19:15,111 শ্রেডার। 210 00:19:15,363 --> 00:19:17,614 জ্বী স্যার, হ্যাঁ, কি খবর? 211 00:19:19,826 --> 00:19:21,284 হ্যাঁ? 212 00:19:23,022 --> 00:19:24,341 ওয়াও। 212 00:19:25,122 --> 00:19:27,541 এটাতো অসাধারণ খবর, স্যার। ধন্যবাদ। 213 00:19:28,167 --> 00:19:31,169 হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, বাজি ধরতে পারেন। 214 00:19:31,546 --> 00:19:33,371 হেই, শুনুন, আবারো ধন্যবাদ, স্যার... 215 00:19:33,439 --> 00:19:36,675 সুযোগ দেওয়ার জন্য সত্যি ভালো লাগলো। ধন্যবাদ। 216 00:19:40,179 --> 00:19:43,181 তো কি টেনশনেই ফেলে রাখার ইচ্ছে নাকি? সুখবরটা কী? 217 00:19:43,349 --> 00:19:47,644 মারকার্ট কিছু সাহায্য চেয়ে পাঠিয়েছে, এল পাসো আমাকে ফেরত চায়। 218 00:19:47,812 --> 00:19:50,981 হেই, ম্যান, অভিনন্দন, ম্যান। একদম ফাটাফাটি। 219 00:19:51,148 --> 00:19:52,566 ধন্যবাদ। 220 00:20:36,611 --> 00:20:38,361 হ্যালো। 220 00:21:39,311 --> 00:21:40,161 সালামাঙ্কা। 221 00:22:08,035 --> 00:22:10,870 জেন্টলম্যান, স্বাগতম। 222 00:22:11,622 --> 00:22:13,206 আসার জন্য ধন্যবাদ। 223 00:22:13,874 --> 00:22:15,709 সীমান্তে কোন অসুবিধা হয়েছে? 224 00:22:15,918 --> 00:22:19,212 যেদিন আমি সীমান্ত পেরোতে পারব না সেদিনই অবসরে চলে যাবো। 225 00:22:20,631 --> 00:22:22,132 প্লীজ, ভেতরে আসুন। 226 00:22:22,299 --> 00:22:26,052 হুইলচেয়ার নিয়ে প্রবেশযোগ্য নয় বলে ক্ষমাপ্রার্থী। 227 00:22:37,940 --> 00:22:39,024 আমি দুঃখিত, গুস্তাভো। 228 00:22:40,359 --> 00:22:42,485 অবশ্যই, তোমাকে জানানো উচিত ছিল। 229 00:22:42,653 --> 00:22:45,739 এলাকাটা তোমার, তোমার অধিকার আছে আদেশ দেয়ার। 230 00:22:45,948 --> 00:22:47,240 তবে... 231 00:22:47,408 --> 00:22:51,369 আমাদের কাছে কোন বিশ্বাসযোগ্য ভিত্তি ছিল না যে লোকটা তোমার সাথে সম্পর্কিত। 232 00:22:51,579 --> 00:22:54,039 অবশ্যই, সে জড়িত। 233 00:22:54,749 --> 00:22:57,417 তো তুমি হাইজেনবার্গের সাথে ব্যবসা করছো। 234 00:22:57,835 --> 00:23:00,253 আমি এই নামে তাকে চিনি না, তবে হ্যাঁ। 235 00:23:00,546 --> 00:23:02,422 আমি কখনোই ব্যাপারটা লুকোইনি যে... 236 00:23:02,590 --> 00:23:06,968 আমি শুধু সবসময় বিশেষ কিছু স্থানীয় উৎপাদকের সাথেই ব্যবসা করি। 237 00:23:07,219 --> 00:23:11,848 আপনি আর আমি, এখনো একসাথে টাকা আয় করছি। 238 00:23:12,850 --> 00:23:17,103 এটা কখনোই আমাদের সম্পর্কে প্রভাব ফেলেনি। 239 00:23:18,564 --> 00:23:21,608 ডন সালামাঙ্কার তুকো নামে এক ভাইপো ছিল। 240 00:23:21,776 --> 00:23:24,235 হ্যাঁ, আমি তাকে চিনতাম। 241 00:23:24,528 --> 00:23:28,531 তাহলে সম্ভবত এটাও জানো যে ডন সালামাঙ্কাই তুকোকে এ ব্যবসায় এনেছিল। 242 00:23:29,200 --> 00:23:31,785 তুকোকে নিজের ছেলে ভাবতো। 243 00:23:32,119 --> 00:23:37,248 যখন ডন সালামাঙ্কা আর পারছিল না, তুকো তার চাচার জায়গা নিয়েছিল। 244 00:23:37,458 --> 00:23:40,627 উত্তর সীমান্তে সে আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। 245 00:23:41,587 --> 00:23:42,962 সে বিশ্বস্ত ছিল। 246 00:23:43,798 --> 00:23:45,799 এই হাইজেনবার্গ, ওয়াল্টার হোয়াইট... 247 00:23:46,050 --> 00:23:48,551 সে তুকোর স্থানীয় সাপ্লায়ারদের একজন ছিল। 248 00:23:48,969 --> 00:23:50,804 তুকোর সাথে বিশ্বাসঘাতকতা করার আগ পর্যন্ত। 249 00:23:51,722 --> 00:23:56,226 তাই বুঝতেই পারছো, রক্তের বদলে রক্ত দিতে হবে। 250 00:23:57,436 --> 00:23:59,145 তুকোর এই কাজিনদের... 251 00:23:59,313 --> 00:24:01,022 উপযুক্ত প্রতিশোধ নেয়ার অধিকার আছে। 252 00:24:01,398 --> 00:24:03,817 সালামাঙ্কা পরিবার, কার্টেল... 253 00:24:03,984 --> 00:24:06,903 সবাই এ ব্যাপারে একমত। 254 00:24:09,907 --> 00:24:10,949 ডন সালামাঙ্কা। 255 00:24:11,742 --> 00:24:13,118 জেন্টলম্যান। 256 00:24:13,285 --> 00:24:15,620 আমি আপনাদের হারানোর দুঃখটা বুঝতে পারছি। 257 00:24:16,080 --> 00:24:19,332 প্লীজ, আমার সমবেদনা গ্রহণ করবেন। 258 00:24:21,127 --> 00:24:25,839 আপনাদের প্রতিশোধ নেওয়ার অধিকারে আমার কোন সমস্যা নেই। 259 00:24:26,590 --> 00:24:31,803 তবে বর্তমানে আমি এই লোকের সাথে ব্যবসায় জড়িত। 260 00:24:32,429 --> 00:24:35,181 যখন আমাদের কাজ সম্পন্ন হবে... 261 00:24:35,641 --> 00:24:40,186 সে আর আমার মাথাব্যথা থাকবে না। 262 00:24:42,565 --> 00:24:44,774 ততক্ষণ পর্যন্ত... 263 00:24:46,819 --> 00:24:49,195 তাকে আমার জীবিত প্রয়োজন। 264 00:24:55,035 --> 00:24:56,995 একটু অপেক্ষা করো সবাই। 265 00:25:12,511 --> 00:25:15,054 মুরগি কিভাবে ভাজতে হয় সেটা তোমাকে বলবো না, গুস্তাভো। 266 00:25:15,347 --> 00:25:18,725 তোমার উচিৎ আমার সংগঠনের মারপ্যাঁচ আমার উপরই ছেড়ে দেয়া। 267 00:25:18,976 --> 00:25:22,353 আমি কি আমার এলাকা চালাই না? 268 00:25:22,521 --> 00:25:23,897 অবশ্যই চালাও। 269 00:25:24,356 --> 00:25:26,149 আর আমি ওদের ধৈর্য ধরতে বলবো। 270 00:25:26,317 --> 00:25:29,652 তবে আমার পরামর্শ হবে যত দ্রুত পারো লোকটার সাথে বিজনেস শেষ করো। 271 00:25:29,904 --> 00:25:32,655 নতুবা কার্টেলের সাথে বন্ধুত্বটা হারানোর ঝুঁকি নেবে। 272 00:25:33,157 --> 00:25:34,908 সেটা বুদ্ধিমানের কাজ হবেনা। 273 00:25:38,120 --> 00:25:40,538 আর ভেতরের ওই ছেলেগুলো... 274 00:25:41,081 --> 00:25:43,333 আমি গ্যারান্টি দিতে পারছি না যে ওরা কথা শুনবে। 275 00:25:44,210 --> 00:25:46,920 ওরা তোমার আমার মত নয়। 276 00:26:11,695 --> 00:26:14,906 যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো, তাহলে চারটি শব্দ বলার আছে: 277 00:26:15,074 --> 00:26:16,115 "ভুলেও আর কল করবেনা।" 278 00:26:16,283 --> 00:26:18,743 আর যদি, জোশ পাবলিক হও, বিপ শেষে মেসেজ ছাড়তে পারো। 279 00:26:30,297 --> 00:26:33,466 যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো, তাহলে চারটি শব্দ বলার আছে: 280 00:26:33,676 --> 00:26:34,717 "ভুলেও আর কল করবেনা।" 281 00:26:34,885 --> 00:26:37,595 আর যদি, জোশ পাবলিক হও, বিপ শেষে মেসেজ ছাড়তে পারো। 282 00:26:40,182 --> 00:26:42,934 যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো, তাহলে চারটি শব্দ বলার আছে: 283 00:27:24,351 --> 00:27:27,979 ওহ মামুনি, আমি দুঃখিত, আমি দুঃখিত। 284 00:27:28,147 --> 00:27:32,525 কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সোনা আমার। 285 00:27:32,693 --> 00:27:37,989 এই যে আম্মু এসে গেছে। 286 00:27:38,824 --> 00:27:43,745 আম্মু তোমাকে কোলে নিয়েছে। 287 00:27:46,040 --> 00:27:48,458 স্কাইলার? কোন সাহায্য লাগবে? 288 00:27:59,470 --> 00:28:02,764 স্কাইলার, বাথরুমটা ব্যবহার করতে পারি? 289 00:28:15,861 --> 00:28:17,487 মরার... 290 00:28:35,923 --> 00:28:38,549 - মানে কি? আপনার অমতে? - হ্যাঁ। 291 00:28:38,717 --> 00:28:42,428 একদম আমার অমতে। ও শুধু... ও হঠাৎ ফিরে এলো। 292 00:28:42,596 --> 00:28:46,766 আর ও... ও ডিভোর্স চায় না, চাওয়ার চিন্তাও করছে না। 293 00:28:47,267 --> 00:28:50,895 আমি ওর জন্য পুলিশ ডেকেছিলাম। 294 00:28:51,063 --> 00:28:53,439 আমি... আমি খুব কাছাকাছি... 295 00:28:54,817 --> 00:28:57,944 - কীসের কাছকাছি ছিলেন? - কিছু না, বাদ দিন। 296 00:28:59,279 --> 00:29:03,574 স্কাইলার, সবকিছু খুলে না বললে আমি আপনাকে যথাযথ পরামর্শ দিতে পারবো না। 297 00:29:04,243 --> 00:29:09,455 জেনে রাখুন, উকিল-মক্কেল সম্পর্কের প্রেক্ষিতে আপনি যা বলবেন আমি তা গোপন রাখতে বাধ্য। 299 00:29:09,623 --> 00:29:12,917 আপনি অনুমতি না দিলে আমি কাউকেই বলতে পারবো না। 300 00:29:13,293 --> 00:29:15,711 যদি সেটা বেআইনি কিছু হয়? 301 00:29:16,296 --> 00:29:18,589 বিশেষত যদি সেটা বেআইনি হয়। 302 00:29:18,757 --> 00:29:23,344 আমি আপনার আইনজীবী, পুলিশ নই। আমার কাজ আপনাকে রক্ষা করা। 303 00:29:32,855 --> 00:29:35,440 আমার স্বামী মেথ বানায়। 304 00:29:37,359 --> 00:29:39,569 মেথাম্ফেটামিন। 305 00:29:42,448 --> 00:29:45,575 - আপনার স্বামী একজন ড্রাগ ডিলার? - একজন প্রস্তুতকারক, আসলে। 306 00:29:45,742 --> 00:29:50,746 ওরা... ওরা তাদেরকে রন্ধনবিদ বলে। 307 00:29:51,373 --> 00:29:53,249 ইন্টারনেট ঘেটে দেখেছিলাম। 308 00:29:53,834 --> 00:29:57,295 এটা আমার পরামর্শ, আর আপনার এটা নেয়া উচিত: 309 00:29:57,463 --> 00:30:00,173 অবিলম্বে ডিভোর্সের জন্য আবেদন করুন। 310 00:30:00,382 --> 00:30:03,968 আমাকে পুলিশের কাছে গিয়ে এই মাত্র যা বললেন, তা বলতে দিন। 311 00:30:04,136 --> 00:30:07,797 আমি আপনার পক্ষে আজই আদালত থেকে নিয়ন্ত্রণ আদেশ জোগাড় করবো। 312 00:30:07,864 --> 00:30:11,350 যদি সে আপনার আর বাচ্চাদের ধারেকাছেও আসে, সোজা জেলে চলে যাবে। 313 00:30:11,518 --> 00:30:14,470 বিনা বাক্য ব্যয়ে। একদমই জোর খাটাতে হবে না। 314 00:30:14,538 --> 00:30:17,523 এটাই আপনার এবং আপনার পরিবারের জন্য সেরা উপায়। 315 00:30:20,027 --> 00:30:21,694 পারবো না। 316 00:30:24,364 --> 00:30:25,406 আমি এটা করতে পারবো না। 317 00:30:26,867 --> 00:30:32,413 আমি চাইনা আমার ছেলে জানুক যে ওর বাবা একজন অপরাধী। 318 00:30:33,040 --> 00:30:35,041 আমি শুধু... 319 00:30:35,292 --> 00:30:40,796 - আমি ওর সাথে এমন করতে পারবো না। - শেষমেশ, এটা আপনার হাতে নাও থাকতে পারে। 320 00:30:41,715 --> 00:30:43,841 ড্রাগ ডিলারদের ধরা পড়ার একটা পদ্ধতি আছে। 321 00:30:46,512 --> 00:30:49,013 ওয়াল্টের ফুসফুসের ক্যান্সার আছে। 322 00:30:50,057 --> 00:30:51,824 চিকিৎসা ওকে কিছু সময় এনে দিয়েছে। 323 00:30:51,934 --> 00:30:55,061 কিন্তু ডাক্তাররা, সবাই বলেছে যে আগেপরে... 324 00:30:56,522 --> 00:31:01,817 বুঝতে পারছি না কেন আমি আমার পরিবারের সাথে এমন করবো... 325 00:31:02,194 --> 00:31:04,153 যখন ব্যাপারগুলা হয়তো... 326 00:31:06,073 --> 00:31:10,243 আপনাআপনি সমাধান হয়ে যেতে পারে... 327 00:31:10,869 --> 00:31:14,830 অন্যকেউ জানার আগে। অসম্ভব। 328 00:31:20,754 --> 00:31:23,256 ম্যান, কোন বাজিটাজি হেরে গেলাম নাকি? 329 00:31:24,883 --> 00:31:27,693 - এই ফালতু জায়গায় কী করছি? - শান্ত হও, ঠিক আছে? 330 00:31:27,761 --> 00:31:30,296 শান্ত? এসব জায়গাতেই লোকজন ছুরিমারা খায়। 331 00:31:30,364 --> 00:31:33,766 - আমাদের চিলিস'এ যাওয়া উচিত ছিল, ম্যান। - আচ্ছা হয়েছে, থামবে। 332 00:31:33,934 --> 00:31:38,354 আউটব্যাক স্টেকহাউজ (দোকানের নাম), এখনো বেশি দেরি হয়নি। ওদের ওখানে পেঁয়াজ ভুনা আছে। 333 00:31:38,772 --> 00:31:40,940 একটু জমিয়ে খেলে কি সমস্যা, হাহ? 334 00:31:41,108 --> 00:31:45,111 দেখে মনে হচ্ছে এই জমানো জিনিস বহু লোকের প্লেট ঘুরে এসেছে। 335 00:31:45,862 --> 00:31:48,531 তো এল পাসোতে কখন ফিরছো? 336 00:31:48,907 --> 00:31:52,952 জানো তো, প্যাকিং-ট্যাকিং, রেডি-টেডি হয়ে ঘুছিয়ে উঠতে... 337 00:31:53,120 --> 00:31:56,581 - সপ্তাহ দুয়েক লাগবে। - সপ্তাহ দুয়েক? 338 00:31:56,748 --> 00:31:59,250 ধুর, ম্যান। আমি হলে যাওয়ার জন্য মরিয়া হয়ে যেতাম। 339 00:31:59,418 --> 00:32:01,727 হ্যাঁ, ওয়েল, এমন তো না যে এখানে কিছুই হচ্ছে না। 340 00:32:01,895 --> 00:32:03,129 কি বলছো যা তা? 341 00:32:03,297 --> 00:32:07,425 এখানে চুলটাও হচ্ছে না। পুরো নরকের মত ঠান্ডা। 342 00:32:08,135 --> 00:32:10,052 একটু বাথরুমে যাচ্ছি। 343 00:32:41,793 --> 00:32:46,130 আমার ধারনা ওই দুজনের কাছে আছে (ড্রাগ)। 344 00:32:47,966 --> 00:32:51,344 ম্যান, এমন জায়গায়, সম্ভবত বার্টেন্ডারের কাছেও আছে। 345 00:32:56,016 --> 00:32:57,850 - ঠিক আছে। - কি করছো তুমি? 346 00:32:58,018 --> 00:32:59,685 এ.পি.ডি'তে কল করছি, কি মনে হয়? 347 00:32:59,853 --> 00:33:02,146 কবে থেকে কয়েকটা গুন্ডাকে সামলাতে পারি না? 348 00:33:02,314 --> 00:33:03,689 ধুর ম্যান, নিয়ম রক্ষার কল। 349 00:33:04,066 --> 00:33:06,567 যদি ভাইস আবার গুপ্তচর লাগিয়ে থাকে? 350 00:33:10,530 --> 00:33:13,783 বাদ দাও, এবার তোমার বিল দেবার পালা। 351 00:33:48,860 --> 00:33:50,653 - কোথায় যাচ্ছ? - একটু প্রস্রাব করতে হবে। 352 00:33:50,821 --> 00:33:53,364 আজব, ওষুধ খাওয়া ধরো। 353 00:34:04,751 --> 00:34:06,168 দাঁড়া। 354 00:34:13,927 --> 00:34:17,430 আমাদের সাথে কোন সমস্যা, শালা? 355 00:34:17,764 --> 00:34:19,598 তোর পালা। 356 00:34:47,294 --> 00:34:49,462 ডিইএ, নড়বি না। 357 00:34:55,802 --> 00:34:58,804 বাইরে গিয়ে আমার পার্টনারকে এখানে আসতে বল। 358 00:35:33,632 --> 00:35:36,842 যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো, তাহলে চারটি শব্দ বলার আছে: 359 00:35:37,010 --> 00:35:38,010 "ভুলেও আর কল করবেনা।" 360 00:35:38,220 --> 00:35:40,596 আর যদি, জোশ পাবলিক হও, বিপ শেষে মেসেজ ছাড়তে পারো। 361 00:35:52,108 --> 00:35:55,319 যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো, তাহলে চারটি শব্দ বলার আছে: 362 00:35:55,487 --> 00:35:57,154 "ভুলেও আর কল কর..." 363 00:36:09,376 --> 00:36:13,295 যে নাম্বারে ডায়াল করেছেন, ১৪৯-৪৯৮৫... 364 00:36:13,463 --> 00:36:17,258 এরিয়া কোড ৫০৫ এ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না... 365 00:37:56,650 --> 00:37:58,400 স্কাইলার। 366 00:38:00,737 --> 00:38:02,863 কথা বলতে পারি? 367 00:38:18,171 --> 00:38:20,506 এসাক তোমাকে দেখতে চায়। 368 00:38:22,342 --> 00:38:23,842 আর? 369 00:38:24,010 --> 00:38:26,470 আমরা আড্ডা মারছিলাম, দেখলাম একটা লেনদেন চলছে। 370 00:38:26,638 --> 00:38:28,347 আমি বাইরে গিয়েছিলাম খবর দিতে। 371 00:38:28,515 --> 00:38:30,516 তুমি ভেতরে সন্দেহভাজনের ওপর চোখ রাখছিলে। 372 00:38:30,684 --> 00:38:32,935 তখনি ওরা তোমার ওপর হামলা করেছিল। 373 00:38:39,025 --> 00:38:42,494 তাদেরকে যেটা বলিনি তা হচ্ছে যে তুমি সিটের নিচে বন্দুক ফেলে গিয়েছিলে... 374 00:38:42,562 --> 00:38:45,030 ভেতরে ঢোকার আগে। 375 00:39:00,839 --> 00:39:05,968 আমি জঘন্য একটা কাজ করেছি। কিন্তু সেটা করেছি উপযুক্ত কারণে। 376 00:39:07,846 --> 00:39:09,930 আমাদের জন্য করেছি। 377 00:39:11,975 --> 00:39:17,813 এটা ওয়াল্টার জুনিয়রের কলেজ ফি... 378 00:39:17,981 --> 00:39:22,192 আর হলির ১৮ বছরের দেখভাল খরচ। 379 00:39:25,321 --> 00:39:28,490 এটা তোমার এবং বাচ্চাদের স্বাস্থ্যবীমা। 380 00:39:29,492 --> 00:39:35,456 জুনিয়রের ফিজিক্যাল থেরাপির জন্য, ওর শিক্ষকের জন্য। 381 00:39:37,083 --> 00:39:39,334 এই টাকাগুলো খাবার-দাবারের... 382 00:39:40,670 --> 00:39:42,379 গ্যাসের... 383 00:39:42,881 --> 00:39:47,551 জন্মদিন আর গ্রাজুয়েশন পার্টির জন্য। 384 00:39:50,764 --> 00:39:54,725 স্কাইলার, এই টাকা তোমার মাথার ওপর ওই ছাদটার জন্য... 385 00:39:54,893 --> 00:39:57,394 যেটার বন্ধকের টাকা পোষাতে পারবে না... 386 00:39:57,562 --> 00:40:00,272 তোমার ওই পার্টটাইম জবের বেতন দিয়ে, আমি চলে গেলে। 387 00:40:00,482 --> 00:40:04,359 - ওয়াল্ট, আম... - প্লীজ, প্লীজ। 388 00:40:09,616 --> 00:40:14,286 এই টাকা, আমি চুরি করিনি। 389 00:40:14,454 --> 00:40:17,372 এটা আর অন্য কারো টাকা নয়। 390 00:40:18,208 --> 00:40:19,625 আমি এটা উপার্জন করেছি। 391 00:40:21,294 --> 00:40:25,798 এটা উপার্জনের জন্য যা করেছি... 391 00:40:28,294 --> 00:40:28,798 যা... 392 00:40:33,431 --> 00:40:37,518 যা আমাকে করতে হয়েছে... 393 00:40:38,520 --> 00:40:42,815 আমার সেসব নিয়েই বেঁচে থাকতে হবে। 394 00:40:48,947 --> 00:40:50,531 স্কাইলার... 395 00:40:53,618 --> 00:40:55,828 আমি যা কিছু করেছি... 396 00:40:55,995 --> 00:41:01,458 যা কিছু বিসর্জন দিয়েছি, এই পরিবারের জন্য... 397 00:41:01,626 --> 00:41:07,589 সব ধূলিসাৎ হয়ে যাবে, যদি তুমি আমার উপার্জন গ্রহণ না কর। 398 00:41:08,842 --> 00:41:10,592 প্লীজ। 399 00:41:14,764 --> 00:41:17,599 আমি কাজ শেষে তোমার ফেরার অপেক্ষায় থাকবো। 400 00:41:19,686 --> 00:41:22,187 তখন তোমার উত্তর দিতে পারো। 401 00:41:44,460 --> 00:41:46,128 হেই, স্কাই। 402 00:42:44,437 --> 00:42:49,024 - হেই, কফি চলবে? - হ্যাঁ। 403 00:42:49,609 --> 00:42:53,563 রিপোর্টগুলো বেশ ভালো দেখাচ্ছে। পরিবেশনাটা ভাল লেগেছে। 404 00:42:53,613 --> 00:42:55,155 ভালো। 405 00:43:03,414 --> 00:43:05,582 তোমার বাচ্চারা ঘরে? 407 00:43:51,421 --> 00:43:53,463 হেই, মিসেস হোয়াইট। 408 00:43:55,425 --> 00:43:56,466 হেই, লুইজ। 409 00:43:56,634 --> 00:43:59,720 হেই, ডিনারে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। 410 00:44:00,847 --> 00:44:02,097 অবশ্যই। 411 00:44:02,265 --> 00:44:07,811 হেই, স্কাইলার, আমি ডিনার বানাচ্ছি। 412 00:44:08,229 --> 00:44:12,816 মুরগীর রোস্ট, আসবে...? 413 00:44:31,961 --> 00:44:35,130 তো দিন কেমন গেছে? 414 00:44:36,507 --> 00:44:39,551 - ভাল। - ভাল। 415 00:44:39,719 --> 00:44:40,761 চমৎকার। 416 00:44:41,304 --> 00:44:46,391 আশা করি কিছু মনে করনি, আমি লুইজকে ডিনারে দাওয়াত দিয়েছি। 417 00:44:46,559 --> 00:44:50,979 মানে, ধন্যবাদ হিসেবে, আমাদের হয়ে ওয়াল্টারকে স্কুলে পৌঁছে দেয়ার জন্যে। 418 00:44:51,397 --> 00:44:54,066 আমরা কিছুটা অন্যমনস্ক ছিলাম... 419 00:44:54,233 --> 00:44:59,029 তবে বলতেই হচ্ছে, লুইজ খুবই সাহায্য করেছে। 420 00:45:05,078 --> 00:45:10,282 দেখো, আমি শুধু বলতে চাই যে আমি... আজ সকালের আলাপের ব্যাপারে আমি উচ্ছ্বসিত। 421 00:45:10,349 --> 00:45:13,710 আর আমি মুখিয়ে আছি তুমি কী ভাবছো তা শুনতে... 422 00:45:13,878 --> 00:45:15,754 আমাদের আলাপের ব্যাপারে। 423 00:45:15,922 --> 00:45:18,815 তবে, মানে, অবশ্যই যখন তোমার ইচ্ছে হবে। 424 00:45:25,056 --> 00:45:30,227 ন্যায়পরায়ণতা ভালো, ঠিক না? 425 00:45:52,875 --> 00:45:55,043 আমি টেডের সাথে শুয়েছি। 426 00:46:03,845 --> 00:46:06,138 ছেলেরা, ডিনার। 427 00:46:08,391 --> 00:46:09,808 - ঠাণ্ডা চা? - হ্যাঁ। 428 00:46:09,976 --> 00:46:11,393 - আচ্ছা। - ধন্যবাদ। 429 00:46:11,561 --> 00:46:12,978 - লুইজ? - হ্যাঁ, প্লীজ। 430 00:46:13,146 --> 00:46:14,646 ঠিক আছে। 431 00:46:16,774 --> 00:46:19,609 দু'জনকেই কিন্তু সালাদ খেতে হবে, ঠিক আছে? 432 00:46:19,777 --> 00:46:23,905 - আচ্ছা। - জানি কেউ সালাদ পছন্দ করে না... 433 00:46:24,449 --> 00:46:25,824 কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভাল। 434 00:46:25,992 --> 00:46:27,993 - ধন্যবাদ, বাবা। - ধন্যবাদ। 435 00:46:29,500 --> 00:46:49,088 অনুবাদে: Hamid uddin Abubakar 436 00:46:50,500 --> 00:47:03,088 সম্পাদনায়: AsadujJaman