2
00:00:03,530 --> 00:00:46,407
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
2
00:01:11,530 --> 00:01:13,407
জাগো আমার প্রিয় বন্ধুরা!
3
00:01:13,490 --> 00:01:15,617
আমি চলে এসেছি!
4
00:01:15,701 --> 00:01:21,164
নতুন একটা দিন আসলো আর এই
নশ্বর দুনিয়াতে শান্তি তো আছে...
6
00:01:21,248 --> 00:01:23,208
কিন্তু, আর থাকবে না।
7
00:01:24,585 --> 00:01:27,254
একটু দেখো ওদের!
8
00:01:27,337 --> 00:01:33,385
আমার একটা ইশারায় ওদের পুরো দুনিয়ায়
অরাজকতার তুফান শুরু হয়ে যাবে!
10
00:01:34,136 --> 00:01:36,722
ঝড় শুরু হবে!
11
00:01:38,098 --> 00:01:42,519
আর, এর চেয়ে ভালো আমার জন্য
আর কিইবা হতে পারে?
12
00:01:42,603 --> 00:01:44,813
এক সুদর্শন শাহজাদা!
13
00:01:44,896 --> 00:01:46,898
একটা অমূল্য ধন...
14
00:01:46,982 --> 00:01:50,152
আর রয়েছে এক চোর!
15
00:01:50,235 --> 00:01:53,530
ওহ, অনেক মজা হবে এবার!
16
00:01:54,865 --> 00:01:56,325
সিটাস?
17
00:01:56,408 --> 00:01:58,493
নিশ্চয়ই জানো তোমাকে
কী করতে হবে?
18
00:01:58,577 --> 00:02:00,454
খেলা শুরু হোক এবার!
20
00:02:14,593 --> 00:02:17,137
বন্ধুরা, এই ক্ষণটার জন্যই
আমরা অপেক্ষা করছিলাম!
21
00:02:17,262 --> 00:02:22,017
দুনিয়ার সবচেয়ে শক্তিধর জাহাজ সিরেকিউসে যাচ্ছে!
23
00:02:22,601 --> 00:02:24,603
কিন্তু আফসোস, ওখানে
পৌছাতে পারবে না!
25
00:02:26,104 --> 00:02:29,066
এই অভিযানের পর আমরা
ফিজি চলে যাবো!
29
00:02:33,695 --> 00:02:35,072
- ক্যাল!
- জি, ক্যাপ্টেন!
30
00:02:36,406 --> 00:02:37,658
স্পাইক!
31
00:02:40,243 --> 00:02:41,953
এবার ধনী হওয়ার পালা!
39
00:03:17,489 --> 00:03:18,907
দেখলি আমার সাঁড়াশি আক্রমণ?
40
00:03:18,990 --> 00:03:20,325
বেশ প্রশংসা করার মতো না?
41
00:03:20,409 --> 00:03:21,785
একটু বেশীই ভালো খেলেছ!
42
00:03:21,868 --> 00:03:23,161
এইটুকু!
43
00:03:23,245 --> 00:03:24,579
কী বললে?
44
00:03:24,663 --> 00:03:25,747
বেশীই ভালো খেলেছি?
48
00:03:31,169 --> 00:03:33,922
ওহ, আর তুমি মনে হয়
বাড়াবাড়ি করছ না?
51
00:03:37,509 --> 00:03:38,552
প্রোটেয়াস!
53
00:03:39,928 --> 00:03:41,638
খেলাটা দেখতে আরোও মজাদার লাগছে!
54
00:03:41,722 --> 00:03:43,223
কত বছর পর দেখা হচ্ছে?
55
00:03:43,390 --> 00:03:44,933
জানি না কত বছর হয়েছে।
57
00:03:51,648 --> 00:03:53,233
এখনও বাচ্চাদের মতো লড়ো তুমি?
58
00:03:53,316 --> 00:03:54,401
সিনবাদ?
60
00:03:55,652 --> 00:03:56,945
সিনবাদ!
61
00:03:57,154 --> 00:03:59,114
তুমি...তুমি এখানে কী করছ?
62
00:03:59,197 --> 00:04:00,657
আমার কাজ!
63
00:04:02,617 --> 00:04:04,202
- তুমি?
- তোমার হয়েছেটা কী?
64
00:04:04,286 --> 00:04:05,412
এতদিন কোথায় ছিলে?
65
00:04:05,746 --> 00:04:07,497
সব কিছুই বলবো তবে এখন...
66
00:04:07,581 --> 00:04:11,168
কিছু কাজ আছে,
কোথাও যাওয়ার আছে,
কিছু লুট করার আছে!
70
00:04:23,638 --> 00:04:26,892
সিনবাদ, তোমার সাথে আমার
কিছু কথা আছে।
71
00:04:26,975 --> 00:04:29,144
শুনেছি, পড়েছিও!
72
00:04:29,227 --> 00:04:30,771
কিন্তু, সামনাসামনি কখনও দেখিনি!
73
00:04:36,985 --> 00:04:38,862
শান্তির কিতাব!
74
00:04:38,945 --> 00:04:42,032
এটা সিরেকিউসে নিরাপদে নিয়ে
যাওয়া আমার দায়িত্ব।
75
00:04:42,115 --> 00:04:44,826
আচ্ছা? দেখো, আমার
খুব খারাপ লাগছে...
76
00:04:44,910 --> 00:04:46,495
কারণ, তোমাকে দায়িত্ব থেকে
অব্যাহতি দেয়া হবে!
77
00:04:46,578 --> 00:04:48,038
মশকরা করছ?
78
00:04:48,121 --> 00:04:50,665
১০ বছর গায়েব ছিলে, হঠাত করে
আসলে আমাকে লুট করার জন্য?
79
00:04:50,749 --> 00:04:56,838
যদি তুমি এখানে না থাকতে!
কিন্তু, কী করবো বলো?
আফসোস, আমি যে সিনবাদ!
82
00:04:56,922 --> 00:05:02,010
প্রটেউস, আমরা দু'জন একসাথে চমৎকার
কিছু সময় কাটিয়েছি, অনেক গল্প করেছি,
গোপন অভিযানেও গিয়েছি।
84
00:05:02,093 --> 00:05:05,305
মজার ছিল সময়টা, কিন্তু তখন
আমরা বাচ্চা ছিলাম!
85
00:05:05,388 --> 00:05:06,890
আমরা বন্ধুও ছিলাম!
86
00:05:06,973 --> 00:05:10,060
দেখো, তুমি এটা লুট করতে পারবে না,
আমার থেকে অন্তত না!
87
00:05:10,894 --> 00:05:12,521
এমনিতে এটা তোমার কোন কাজে আসবে?
88
00:05:12,604 --> 00:05:15,065
এই কিতাব ১২ শহরের মানুষদের রক্ষা করছে!
89
00:05:15,148 --> 00:05:16,358
সেটাই তো!
90
00:05:16,441 --> 00:05:19,152
একটু ভাবো তাহলে এটা অন্যদের
দিলে কত ইনাম পাবো আমি!
91
00:05:19,236 --> 00:05:23,073
তোমাকে আবারও বলছি,
আমরা এক সময় বন্ধু ছিলাম!
92
00:05:23,156 --> 00:05:26,618
যদি সেই বন্ধুত্ব তোমার কাছে সামান্য হলেও
গুরুত্ব রাখে, তাহলে প্রমাণ দাও সেটার!
93
00:05:28,119 --> 00:05:29,454
ঠিকই বলেছ।
94
00:05:29,538 --> 00:05:30,914
সে অনেক কাল আগের কথা!
97
00:05:37,671 --> 00:05:40,006
এখানে নায়কগিরী দেখানোর
কিছু নেই, প্রোটেয়াস!
98
00:05:48,265 --> 00:05:51,268
ওই কিতাব পেতে চাইলে আমাকে
আগে হারাতে হবে!
100
00:05:57,649 --> 00:05:58,650
এটা কী ছিল!?
103
00:06:02,821 --> 00:06:04,322
হে ঈশ্বর!
106
00:06:21,506 --> 00:06:23,925
যা, স্পাইক!
107
00:06:28,805 --> 00:06:31,099
ধরছি! ধরছি ওকে!
108
00:06:31,766 --> 00:06:33,018
আচ্ছা, তোমায় বেশ ব্যস্ত মনে হচ্ছে!
109
00:06:33,184 --> 00:06:35,604
যোগাযোগ রেখো!
110
00:06:35,687 --> 00:06:38,273
দাঁড়াও, দাঁড়াও! সিনবাদ, ভয়
পেয়ে পালাচ্ছো নাকি?
111
00:06:38,356 --> 00:06:40,150
বলতে পারো!
113
00:06:49,993 --> 00:06:51,119
সিনবাদ!
114
00:06:51,620 --> 00:06:53,413
তুই! আমার...
115
00:06:53,496 --> 00:06:54,706
আমার জাহাজ!
124
00:07:19,731 --> 00:07:22,317
এবার, আমাদের সুশি খাওয়ার পালা!
130
00:07:37,040 --> 00:07:38,500
ওই লোকটা আসলেই আগুনের গোলা!
131
00:07:41,836 --> 00:07:43,797
সিনবাদ! সরে পরো এখান থেকে!
132
00:07:43,880 --> 00:07:45,173
এখানেই দাঁড়িয়ে থাকো!
133
00:07:45,256 --> 00:07:46,424
তুমি করছোটা কী?
134
00:07:46,508 --> 00:07:48,677
হেই, হেই, হেই!
135
00:07:48,760 --> 00:07:50,887
পাগলা, এখানে মার!
137
00:07:56,977 --> 00:07:58,144
পালাও!
138
00:07:58,228 --> 00:07:59,729
পিছু হটো!
139
00:08:02,899 --> 00:08:04,234
দড়িটা ধরো!
140
00:08:06,820 --> 00:08:08,279
এবার চলো!
142
00:08:11,700 --> 00:08:12,701
চলো?
144
00:08:15,996 --> 00:08:16,997
মতলবটা কী?
145
00:08:17,539 --> 00:08:19,082
এখান থেকে বেঁচে ফেরা!
146
00:08:20,291 --> 00:08:21,334
ধরে থাকো!
148
00:08:23,294 --> 00:08:26,172
- এই নাও, দরকার পরবে।
- তুমি কোথায় যাচ্ছো?
149
00:08:26,339 --> 00:08:27,716
মাছ ধরতে!
152
00:08:31,928 --> 00:08:33,888
ডানে, বাঁয়ে, ডানে, বাঁয়ে, ডানে, বাঁয়ে!
155
00:08:54,576 --> 00:08:55,577
এখনই!
160
00:09:09,883 --> 00:09:11,134
ঠিক আছো?
161
00:09:11,217 --> 00:09:14,095
হ্যাঁ! সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ!
162
00:09:14,179 --> 00:09:17,098
আমরা আজো বন্ধুই আছি!
163
00:09:17,182 --> 00:09:18,767
সাবধান!
164
00:09:18,850 --> 00:09:20,602
সিনবাদ!
169
00:09:54,469 --> 00:09:57,597
কতো সুন্দর মনোবাঞ্ছা নিয়ে
দিনটা শুরু হয়েছিল!
170
00:09:57,680 --> 00:10:01,226
আর, এখন দেখো...আমার জলের
দানব রক্ষক মারা গিয়েছে!
172
00:10:01,309 --> 00:10:04,854
আর, এখনও সেই শান্তির কিতাব
হাতে পাইনি আমি!
173
00:10:04,938 --> 00:10:07,398
সব তোমার কারণেই হয়েছে, সিনবাদ!
175
00:10:09,984 --> 00:10:11,152
আচ্ছা, তো তোমার পরিচয়?
176
00:10:11,277 --> 00:10:14,155
অ্যারিস, অশান্তির দেবী!
177
00:10:14,239 --> 00:10:18,284
মন্দিরের দেওয়ালে নিশ্চয়ই তুমি
আমার ছবি দেখেছ!
179
00:10:18,368 --> 00:10:21,704
জানো, তারা তোমায় সঠিক ন্যায়বিচার করেনি।
180
00:10:21,788 --> 00:10:23,706
আর, এখন...
181
00:10:23,790 --> 00:10:25,959
আমার সমুদ্রের রাক্ষসকে
নিয়ে কথা বলো।
182
00:10:26,042 --> 00:10:28,795
আচ্ছা, আচ্ছা, শুনো।
ওর কথা ভেবে খারাপ লাগছে!
183
00:10:28,878 --> 00:10:31,464
হৃদয় থেকে ক্ষমা চাইলে ক্ষমা
পাওয়া যাবে কি?
185
00:10:32,882 --> 00:10:35,343
হৃদয়? তুমি?
186
00:10:35,426 --> 00:10:38,680
সিনবাদ, তোমার হৃদয় বলে কিছু নেই।
188
00:10:41,683 --> 00:10:43,476
তোমাকে সেজন্যই আসলে
এত ভালো লাগে!
189
00:10:44,352 --> 00:10:46,729
আচ্ছা, তোমার জীবন ভিক্ষা দিতে পারি...
190
00:10:46,813 --> 00:10:51,234
তবে, সেজন্য তোমাকে ছোট্ট একটা
কাজ করে দিতে হবে!
192
00:10:51,317 --> 00:10:54,445
শান্তির কিতাবটা চুরি করে আমার
কাছে নিয়ে আসো!
193
00:10:54,696 --> 00:11:00,243
আচ্ছা, সেটাই তো আমার সমস্যা কারণ বইটা চুরি করে
তারপর সেটা বেঁচে মালামাল হওয়ার পরিকল্পনা করছিলাম...
195
00:11:00,326 --> 00:11:01,661
তুমি তো চেনোই আমাকে!
196
00:11:01,744 --> 00:11:05,248
তোমার চিন্তা ভাবনা এত
ছোট কেনো, সিনবাদ?
197
00:11:05,331 --> 00:11:10,253
কিতাব চুরি করে বেঁচে সেই অর্থ দিয়ে কোনো
দ্বীপে প্রাসাদ বানানোর কথা ভাবছো!
199
00:11:10,336 --> 00:11:14,883
কিন্তু, যদি তুমি কিতাবটা চুরি করে আমার কাছে
নিয়ে আসো তবে সেই প্রাসাদ আমি কিনে দেবো...
200
00:11:14,966 --> 00:11:18,303
দ্বীপসুদ্ধ, এমনকি পুরো দুনিয়াটাও!
202
00:11:19,596 --> 00:11:22,348
জীবিত ছেড়ে দেবে,
আমাকে ধনী বানিয়ে দেবে!
203
00:11:22,432 --> 00:11:24,058
বেহেশতে যাওয়ার দরকার দেখছি না!
204
00:11:24,142 --> 00:11:26,060
নাহ, আপত্তির কিছু দেখছি না!
205
00:11:26,144 --> 00:11:28,396
কিন্তু, যদি তোমার কথার নড়চড় হয়?
206
00:11:28,479 --> 00:11:33,234
সিনবাদ, যখন কোনো দেবী কারোও সাথে
ওয়াদা করে সেটা পূরণ করতে সে বাধ্য!
208
00:11:34,152 --> 00:11:35,987
ঠিক আছে, তোমার প্রস্তাবে রাজি।
209
00:11:36,070 --> 00:11:37,864
আমি জানি, তুমি বেশ সমঝধার লোক!
210
00:11:39,032 --> 00:11:41,743
তো, যখন কিতাব চুরি করবে...
211
00:11:42,660 --> 00:11:44,913
ওই তারার দিক অনুসরণ
করে চলে আসবে!
212
00:11:44,996 --> 00:11:46,539
তাহলে তুমি পৌঁছে যাবে...
213
00:11:46,623 --> 00:11:50,376
টারটারাস, আমার রাজধানী।
214
00:11:50,460 --> 00:11:52,170
টারটারাস!
215
00:11:52,253 --> 00:11:53,254
তোমার সাথে সেখানেই সাক্ষাৎ হবে!
216
00:11:53,338 --> 00:11:55,048
অপেক্ষায় রইলাম আমি!
217
00:11:56,925 --> 00:11:59,010
তো, আমরা যেন এখন কোথায়?
218
00:11:59,093 --> 00:12:00,428
ওহো...
219
00:12:01,262 --> 00:12:03,306
তুমি শ্বাস প্রশ্বাস শিথিল করে রেখেছ!
220
00:12:11,231 --> 00:12:13,358
ও অনেক সুদর্শন...
221
00:12:13,441 --> 00:12:15,777
আর, বেশ সহজ সরল প্রকৃতির!
222
00:12:17,153 --> 00:12:18,988
সিটাস!ভালো কাজ দেখিয়েছ!
227
00:12:29,165 --> 00:12:30,416
সিনবাদ, তুমি বেঁচে আছো!
228
00:12:31,084 --> 00:12:32,502
শেষ পর্যন্ত পেরেছ তুমি!
229
00:12:32,585 --> 00:12:33,920
বাজীর টাকা দে, ও বেঁচে আছে!
231
00:12:35,213 --> 00:12:36,422
সাগরের নিচে কী হয়েছে বলো?
232
00:12:36,506 --> 00:12:39,050
বললেও বিশ্বাস করবে না!
233
00:12:39,133 --> 00:12:40,134
বলেই তো দেখো!
234
00:12:40,218 --> 00:12:42,595
ঠিক আছে, শোনো তাহলে!
235
00:12:42,679 --> 00:12:44,764
অ্যারিসের সাথে দেখা হয়েছে, অশান্তির দেবী!
236
00:12:44,889 --> 00:12:46,474
ও আমাকে ভালোবেসে ফেলেছে!
237
00:12:46,557 --> 00:12:48,226
ওর ঘরে আসার জন্য
আমাকে নিমন্ত্রণ জানিয়েছে!
238
00:12:50,019 --> 00:12:51,604
হাহ! গল্পটা ভালো ছিল!
239
00:12:51,688 --> 00:12:53,398
অশান্তির দেবী!
240
00:12:53,481 --> 00:12:55,441
লিখে রাখবো কোথাও নামটা!
241
00:12:55,525 --> 00:12:58,194
আচ্ছা, কিতাব তো পেলাম না।
এখন আমরা কী করবো?
242
00:12:58,278 --> 00:12:59,696
ধৈর্য ধরো, রেট!
243
00:12:59,779 --> 00:13:01,614
আমরা তো জানিই এটা কোথায় যাচ্ছে!
244
00:13:04,200 --> 00:13:06,869
সবাই, সিকেরিউসে চলো!
245
00:13:07,036 --> 00:13:08,413
আমরা প্রস্তুত, জনাব!
247
00:13:49,203 --> 00:13:53,166
দীর্ঘদিন ধরে এই মুহূর্তটার জন্য
অপেক্ষা করেছি আমি!
249
00:13:53,249 --> 00:13:57,337
সহস্র বছর ধরে আমাদের হেফাজতে
রাখা সেই পবিত্র সম্পদ...
251
00:13:57,420 --> 00:13:59,005
এখন অবস্থান করছে সিরেকিউসে।
253
00:14:00,965 --> 00:14:02,925
শান্তির কিতাবের নাম নিয়ে!
254
00:14:03,009 --> 00:14:05,720
সাথে, আপনি সম্রাট ডায়মাস আর
শাহজাদা প্রোটেয়াসও দীর্ঘজীবি হোন!
255
00:14:05,803 --> 00:14:08,389
থামাও ওকে!
257
00:14:11,768 --> 00:14:15,063
দেখলে? সামনের দরজা দিয়ে
প্রবেশ করলে কী হয়!
259
00:14:16,647 --> 00:14:18,024
ও এখানে কী করছে?
260
00:14:18,107 --> 00:14:20,526
অন্তত এখানে তো কাউকে
লুটপাট তো করছে না!
261
00:14:20,610 --> 00:14:23,279
কারণ, যাদের লুট করতে পারবে তারা
সবাই এখানে উপস্থিত আছে!
263
00:14:26,866 --> 00:14:29,619
১০ দিরহাম বাজী, একটু পরেই
তরবারিটা নিচে নামাবে।
264
00:14:29,702 --> 00:14:30,745
জুয়া আমারও পছন্দ!
265
00:14:30,828 --> 00:14:31,871
সিপাহী...
266
00:14:31,954 --> 00:14:33,539
তরবারি সরাও।
267
00:14:34,999 --> 00:14:39,128
বন্ধু, ১০ বছর তোমায় দেখিনি আর
একই দিনে দুবার সাক্ষাৎ হলো?
269
00:14:39,212 --> 00:14:41,130
আমায় খুশি করে দিলে!
270
00:14:41,214 --> 00:14:44,759
মনে হলো, তোমার জীবন বাঁচানোর জন্য আমাকে
ধন্যবাদ দিতে চাও! তাই চলে আসলাম!
272
00:14:46,052 --> 00:14:48,679
হয়তো শুনেছ, এখানে ফ্রিতে খাবার
আর শরাব পাওয়া যায়!
273
00:14:48,763 --> 00:14:52,392
শুনলে বন্ধুরা? পেটপুরে খাবে আর
পান করবে শাহজাদার নামে!
274
00:14:52,475 --> 00:14:54,936
চলো, তোমাকে একজনের সাথে
পরিচয় করিয়ে দেই।
275
00:14:56,354 --> 00:14:57,438
কাজে লেগে পরো!
276
00:14:58,773 --> 00:14:59,774
হাতিয়ার?
279
00:15:13,037 --> 00:15:15,206
ওইতো ও! ওর ব্যাপারে সবই বলেছি তোমাকে!
281
00:15:17,208 --> 00:15:20,878
সিনবাদ, আসো আমার বাগদত্তার সাথে
তোমায় পরিচয় করিয়ে দিচ্ছি।
282
00:15:21,045 --> 00:15:23,506
রাজকুমারী ম্যারিনা, থ্রেসের শাহজাদি।
283
00:15:27,969 --> 00:15:30,680
আচ্ছা, তাহলে এই হচ্ছে
সেই দুর্ধর্ষ সিনবাদ!
284
00:15:30,763 --> 00:15:32,682
যার ব্যাপারে তুমি বলছিলে!
285
00:15:32,765 --> 00:15:36,394
প্রথমে প্রোটেয়াসকে লুটতে চাইলে,
তারপর ওর জীবন বাঁচালে!
286
00:15:37,061 --> 00:15:38,604
তোমার আসল পরিচয়টা কী?
287
00:15:39,105 --> 00:15:40,982
একজন চোর নাকি একজন নায়ক?
288
00:15:43,109 --> 00:15:45,111
সিনবাদ ওকে ধন্যবাদ জানানোর একটা
সুযোগ আমায় দিতে চেয়েছে!
290
00:15:47,989 --> 00:15:49,073
ওকে!
292
00:15:54,036 --> 00:15:58,166
আট মাস ধরে সমুদ্রে ডিম আর আচার
ছাড়া পেটে কিছুই ঢোকেনি!
294
00:15:58,249 --> 00:16:00,001
সুস্বাদু খাবার দেখে মাথা
নষ্ট হওয়ারই কথা!
295
00:16:00,585 --> 00:16:02,587
কাজটা বেশ সোজা!
296
00:16:02,670 --> 00:16:04,380
সেখানে একজন মাত্র প্রহরী পাহারায় আছে!
297
00:16:04,464 --> 00:16:07,216
ভুলে যাও! আমরা জাহাজে ফিরে যাচ্ছি!
298
00:16:07,300 --> 00:16:10,969
খালি হাতে ফিরে যাবো? কিতাব একটু
পরেই হাতে চলে আসতো!
301
00:16:14,557 --> 00:16:16,434
কী হলো? কে উনি?
302
00:16:16,517 --> 00:16:17,727
সিনবাদের সাবেক প্রেমিকা?
303
00:16:17,810 --> 00:16:20,188
কাহিনী এত সোজা না!
304
00:16:20,271 --> 00:16:21,397
চলো।
305
00:16:22,648 --> 00:16:23,983
জেড, হাতিয়ার উঠাও।
306
00:16:24,066 --> 00:16:25,860
কী? আমি তো মাত্র শেষ হাতিয়ারটা...
309
00:16:34,160 --> 00:16:36,621
এটা তো অনেক সহজ কাজ!
310
00:16:38,915 --> 00:16:40,082
ভালোই হলো ও চলে গেছে!
311
00:16:40,166 --> 00:16:44,420
সিনবাদ চলে যাওয়ায় তোমার পিতা আয়েশ
করে সন্ধ্যাটা উপভোগ করতে পারবে!
313
00:16:44,504 --> 00:16:48,216
এটা তুমি ঠিকই বলেছ! উনি কাউকে
খুশিটা দেখাতে চাচ্ছেন না...
314
00:16:48,299 --> 00:16:50,885
কিন্তু, সিকেরিউসে কিতাবটা
অবস্থান করায় উনি বেশ গর্বিত!
315
00:16:52,595 --> 00:16:54,597
পুরো জীবনভর তিনি এই ক্ষণটার
জন্য অপেক্ষা করেছেন!
316
00:16:55,473 --> 00:16:58,684
খুব শীঘ্রই ওটা হেফাজতের দায়িত্ব
তোমার কাঁধে পরবে।
317
00:16:59,602 --> 00:17:01,229
আমাদের কাঁধে পরবে!
318
00:17:07,276 --> 00:17:08,861
কী অপূর্ব দৃশ্য!
319
00:17:08,945 --> 00:17:10,071
সত্যি!
320
00:17:10,279 --> 00:17:12,782
আমার পিতা বহু বছর
লাগিয়ে কেল্লাটা বানিয়েছেন।
321
00:17:12,865 --> 00:17:15,409
কিতাবের হেফাজতের জন্য কোণে কোণে সৈন্যরা
পাহারা দিচ্ছে, আর যদি ওখানে দেখো...
324
00:17:20,039 --> 00:17:22,583
সাগরের কথা বলছিলে, তাই না?
325
00:17:23,626 --> 00:17:25,962
যদি সাগরটা আরোও কাছে
গিয়ে দেখতে পারতাম!
326
00:17:27,129 --> 00:17:32,969
জানো, আমার স্বপ্ন ছিল একটা জাহাজে করে এই
১২ টা শহর পেরিয়ে পুরো দুনিয়াটা ঘুরে ঘুরে দেখা!
329
00:17:35,263 --> 00:17:36,889
সাগরের পানে চেয়ে দেখো, প্রোটেয়াস!
330
00:17:36,973 --> 00:17:39,183
কত রহস্য লুকিয়ে আছে সেখানে!
331
00:17:40,017 --> 00:17:41,310
ম্যারিনা!
332
00:17:44,188 --> 00:17:47,316
অনেক বছর আগে আমাদের
বিয়ে ঠিক হয়েছে।
333
00:17:47,400 --> 00:17:49,318
আমাদের নিকট থেকে এটাই
সবাই প্রত্যাশা করে।
334
00:17:50,278 --> 00:17:52,947
কিন্তু, রাজনৈতিক কারণে
বিয়ে করাটা উচিত নয়।
335
00:17:53,406 --> 00:17:56,325
তুমি নিজের মর্জির বাইরে এই বিয়েটা
করো সেটা আমি চাই না।
336
00:17:58,828 --> 00:18:00,580
তাই, তোমাকে নিজে থেকেই জিজ্ঞেস করছি।
337
00:18:01,455 --> 00:18:02,748
ম্যারিনা!
338
00:18:04,917 --> 00:18:06,419
আমাকে বিয়ে করবে?
339
00:18:08,212 --> 00:18:09,839
- প্রোটেয়াস, আমি...
- এই তো তুমি!
340
00:18:09,922 --> 00:18:12,216
মানোলি থেকে আসা প্রতিনিধি
সম্ভবত কিছু বলতে চাচ্ছে।
341
00:18:12,300 --> 00:18:15,386
জানি না! কিচমিচ করে কী যেন বলছে!
342
00:18:15,803 --> 00:18:17,513
ম্যারিনা, তুমিই আমাকে সাহায্য করতে পারবে!
344
00:18:20,975 --> 00:18:22,435
অবশ্যই।
349
00:19:09,690 --> 00:19:11,275
কে ওখানে?
352
00:19:25,873 --> 00:19:27,208
সিনবাদ!
355
00:19:34,382 --> 00:19:36,342
রূপ বদলাতে আমার দারুণ লাগে!
357
00:19:44,850 --> 00:19:48,145
আমার লালিত স্বপ্ন অবশেষে
সত্যি হতে চলেহে!
360
00:19:52,650 --> 00:19:54,235
প্রোটেয়াস, কিতাবটা!
364
00:20:20,594 --> 00:20:22,763
- সিনবাদ!
- প্রোটেয়াস!
365
00:20:22,847 --> 00:20:24,056
এসব হচ্ছেটা কী?
366
00:20:24,140 --> 00:20:26,976
কী ভুল করেছ কোনো ধারণা আছে তোমার?
367
00:20:27,059 --> 00:20:29,770
তোমার কোনো ধারণা এই প্রশ্ন
আজ কতবার শুনেছি?
368
00:20:29,854 --> 00:20:32,940
- সিরেকিউসকে ধোঁকা দিয়েছ তুমি!
- ওহ, তুমি!
369
00:20:33,023 --> 00:20:35,693
যে শান্তির কিতাবটা তুমি চুরি করেছ জানো
সেটা আমাদের কাছে কত অমূল্য!
370
00:20:35,776 --> 00:20:37,194
প্রোটেয়াস, আমার কথাটা আগে শোনো!
371
00:20:37,278 --> 00:20:39,071
প্রথমে, আমাকে তো আগে
চুরিটা করতে দাও!
372
00:20:39,155 --> 00:20:41,407
তারপর, নাহয় আমার
ঘাড়ে দোষ চাপাও!
373
00:20:41,490 --> 00:20:43,242
এর কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে?
375
00:20:47,371 --> 00:20:49,206
- অ্যারিস!
- কী?
376
00:20:49,290 --> 00:20:51,542
অ্যারিস, সে আমায় ফাঁসিয়েছে!
377
00:20:51,625 --> 00:20:53,711
- সিনবাদ, বাজে কথা বলা বন্ধ করো!
- বিশ্বাস করো, প্রোটেয়াস!
378
00:20:53,794 --> 00:20:55,629
কিতাবটা এখন টারটারাসে।
379
00:20:55,755 --> 00:20:59,008
- তোমার পিতার সাথে কথা বলো! উনাকে বলো...
- আমার পিতা কিছুই করতে পারবে না!
380
00:20:59,091 --> 00:21:01,761
তাবৎ রাজ্যের প্রতিনিধিরা তোমাকে
বিচারের সম্মুখীন করতে চাচ্ছে!
381
00:21:01,844 --> 00:21:04,513
বিচার? আমি কিচ্ছু করিনি!
382
00:21:04,597 --> 00:21:06,348
দেখো, ওই কিতাবটা তোমার
জাহাজেই রেখে এসেছি...
383
00:21:06,432 --> 00:21:09,059
তারপর আর দেখিওনি।
তুমি সেখানে ছিলে!
384
00:21:09,143 --> 00:21:10,519
তুমি সত্যটা জানো!
385
00:21:10,603 --> 00:21:11,604
আমাকে চেনো তুমি!
386
00:21:11,687 --> 00:21:13,230
আসলেই চিনি?
387
00:21:13,314 --> 00:21:14,732
একটা বাচ্চা ছেলেকে চিনতাম আমি!
388
00:21:15,775 --> 00:21:18,110
এখন তোমার পরিচয়টা কী, সিনবাদ?
390
00:21:19,987 --> 00:21:22,531
আমার চোখের দিকে তাকিয়ে বলো!
391
00:21:24,200 --> 00:21:25,826
কিতাবটা তুমি চুরি করেছ?
392
00:21:28,078 --> 00:21:29,288
না।
393
00:21:32,833 --> 00:21:34,835
তোমার অনেক মিথ্যা কথা শুনেছি আমরা!
394
00:21:34,919 --> 00:21:38,464
সিনবাদ, শেষবারের মতো বলছি!
কিতাব আমাদের দিয়ে দাও!
395
00:21:38,547 --> 00:21:41,091
আমি আর কতবার বলবো?
396
00:21:41,175 --> 00:21:43,260
আমার কাছে ওটা নেই!
397
00:21:43,344 --> 00:21:44,386
বেশ, ঠিক আছে!
398
00:21:44,470 --> 00:21:51,143
১২ শহরের প্রতিনিধির মিলিত সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে
দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেয়া হচ্ছে! ওকে নিয়ে যাও!
401
00:21:51,227 --> 00:21:52,770
আরে! এটা কী ধরনের রসিকতা হচ্ছে?
402
00:21:52,853 --> 00:21:54,647
তোমরা...তোমরা কি সবাই অন্ধ?
403
00:21:54,730 --> 00:21:55,815
আমি চুরি করিনি!
404
00:21:55,940 --> 00:21:56,941
থামো!
406
00:21:58,359 --> 00:22:00,361
কিতাব চুরির দায়ভার আমি নিতে চাচ্ছি!
407
00:22:01,070 --> 00:22:02,655
উনার জায়গায় আমাকে বন্দী করুন!
408
00:22:02,738 --> 00:22:03,739
না!
409
00:22:05,324 --> 00:22:08,160
সিনবাদের কথা অনুযায়ী অ্যারিস
কিতাবটা চুরি করেছে...
410
00:22:08,244 --> 00:22:09,370
আর ওকে আমি বিশ্বাস করি!
411
00:22:09,703 --> 00:22:12,373
- ওকে টারটারাসে পাঠান যেন কিতাবটা
উদ্ধার করে নিয়ে আসতে পারে!
- কী?
413
00:22:13,707 --> 00:22:14,708
কী বলতে চাচ্ছো তুমি?
414
00:22:14,792 --> 00:22:17,711
তুমিই তো বললে, কিতাবটা অ্যারিস চুরি করেছে!
ওটা ফেরত নিয়ে আসো!
415
00:22:17,795 --> 00:22:19,088
তুমি তো চুরি বিদ্যায় বেশ দক্ষ!
416
00:22:19,171 --> 00:22:21,507
দেখো, তোমার জীবনকে আমি বিপদের
মুখে ঠেলে দিতে পারি না!
417
00:22:21,590 --> 00:22:24,051
- কিন্তু, করেছ সেটাই!]
- না, আমি করিনি!
418
00:22:24,134 --> 00:22:28,138
সিনবাদকে যদি শহর ত্যাগের অনুমতি দেওয়া
হয় তবে সে আর কখনো ফিরে আসবে না!
420
00:22:28,222 --> 00:22:30,349
খোকা, আমার কথা শোনো!
421
00:22:30,432 --> 00:22:32,142
না, বাবা! আপনি আমার কথা শুনুন!
422
00:22:33,227 --> 00:22:37,731
সিনবাদ হয় কিতাবটা চুরি করেছে নয়তো ওর কথা
অনুযায়ী কিতাবটা এখন টারটারাসে আছে।
424
00:22:38,107 --> 00:22:40,609
এখন সেই আমাদের একমাত্র আশা ভরসা!
425
00:22:41,151 --> 00:22:42,403
ও এরকম কেনো করছে?
426
00:22:42,486 --> 00:22:49,869
প্রোটেয়াস, শুনে রাখো। যদি সিনবাদ ফিরে না আসে
ওর জায়গায় তোমাকে মৃত্যুদন্ড দেওয়া হবে।
428
00:22:52,538 --> 00:22:53,706
হ্যাঁ, আমি বুঝেছি।
430
00:22:55,291 --> 00:22:56,292
তাহলে তাই হোক।
431
00:22:56,458 --> 00:23:00,337
সিনবাদকে ১০ দিনের মধ্যে ওই
কিতাব ফিরিয়ে আনতে হবে!
433
00:23:01,881 --> 00:23:03,340
সিনবাদকে ছেড়ে দাও!
436
00:23:24,403 --> 00:23:25,946
ওহ, শুনো সিনবাদ...
437
00:23:27,489 --> 00:23:28,741
বেশী দেরি করো না।
440
00:24:08,364 --> 00:24:10,616
তো, টারটারাসে কীভাবে
পৌঁছুবো জানা আছে?
441
00:24:10,699 --> 00:24:11,700
টারটারাস!
442
00:24:11,784 --> 00:24:13,077
না, না, না!
443
00:24:13,160 --> 00:24:14,995
টারটারাসে গেলে মানুষ মারা যায়!
444
00:24:15,579 --> 00:24:17,039
তাহলে, আমরা যাচ্ছি কোথায়?
445
00:24:19,208 --> 00:24:20,292
ফিজি!
446
00:24:21,460 --> 00:24:23,504
ফিজি? বছরের এই সময়ে?
447
00:24:23,587 --> 00:24:25,130
সাগর সৈকতের কথা ভাবো!
448
00:24:25,214 --> 00:24:27,383
ওহ, দারুণ! মশায় গিজগিজ করছে সেখানে!
449
00:24:27,466 --> 00:24:28,717
সূর্যের কথা ভাবো!
450
00:24:28,801 --> 00:24:30,219
এখন বৃষ্টির মৌসুম!
451
00:24:30,302 --> 00:24:32,262
আচ্ছা, মেয়েদের কথা ভাবো?
452
00:24:32,346 --> 00:24:34,098
ওই মেয়েগুলো নরখাদক, সিনবাদ!
453
00:24:34,181 --> 00:24:35,641
একদম!
454
00:24:35,724 --> 00:24:38,352
চলো না, ক্যাল?
455
00:24:38,435 --> 00:24:39,895
সে তোমার বন্ধু!
456
00:24:40,604 --> 00:24:42,064
আমার মায়ের মতো কথা বলো না!
457
00:24:42,147 --> 00:24:44,900
- প্রোটেয়াসের কিসসু হবে না!
- তুমি নিশ্চিত?
458
00:24:44,984 --> 00:24:48,278
তুমি আর আমি দু'জনই জানি ডায়মাস তার
একমাত্র ছেলেকে কিছুতেই মরতে দেবে না!
459
00:24:48,362 --> 00:24:50,239
- সেজন্যই পালাচ্ছো?
- কাজটা ছেড়ে দিচ্ছি!
460
00:24:50,322 --> 00:24:53,200
আমাদের আর দৌলতের দরকার নেই!
অঢেল আছে আমাদের!
461
00:24:53,283 --> 00:24:55,077
ফিজির দিকে জাহাজকে মুখ করো!
462
00:24:55,995 --> 00:24:58,497
বন্ধুরা, আমরা ফিজিতে যাচ্ছি!
463
00:24:58,580 --> 00:25:00,916
ফিজি! ফিজি!
465
00:25:02,710 --> 00:25:05,629
ক্যাল...কিতাব!
466
00:25:05,838 --> 00:25:07,256
প্রোটেয়াস!
467
00:25:10,092 --> 00:25:11,635
শুধু এটাকে দেখো!
468
00:25:12,803 --> 00:25:14,680
বিশ্বাসই হচ্ছে না!
469
00:25:14,763 --> 00:25:16,849
এটা আসল হতেই পারে না!
470
00:25:16,932 --> 00:25:18,517
যত যাই হোক...
472
00:25:23,022 --> 00:25:24,732
এটা ঠিক আছে!
473
00:25:24,815 --> 00:25:25,899
ভেনেজিয়া থেকে চুরি করা হয়েছে।
475
00:25:27,943 --> 00:25:29,361
এটা পোম্পেই থেকে!
476
00:25:29,903 --> 00:25:32,656
আর, এটা সিকেরিউসের কোনো পতিতালয় থেকে!
477
00:25:32,740 --> 00:25:34,950
অনুমান ভালোই করো!
478
00:25:35,034 --> 00:25:36,577
তুমি এখানে কী করছ?
479
00:25:36,660 --> 00:25:39,204
তুমি শান্তির কিতাবটা যেন নিয়ে আসো
সেটা নিশ্চিত করতে এসেছি।
480
00:25:39,288 --> 00:25:41,290
নয়তো তোমার লাশ নিয়ে যাবো আমি!
481
00:25:41,790 --> 00:25:44,001
আচ্ছা? কীভাবে কাজটা করবে?
482
00:25:44,084 --> 00:25:45,836
যেভাবে পারা যায় করবো!
483
00:25:45,919 --> 00:25:48,088
- সিপাহীদের সাথে নিয়ে এসেছ?
- না!
484
00:25:48,213 --> 00:25:50,299
- টারটারাসের রাস্তা জানো?
- উম্মম...না!
485
00:25:50,382 --> 00:25:52,134
- জাহাজ চালাতে পারো!
- পারি!
486
00:25:52,217 --> 00:25:57,556
খুব ভালো! তোমায় একটা নৌকায় করে নামিয়ে দিচ্ছি
যেন আরামসে সিকেরিউসে চলে যেতে পারো!
488
00:25:57,639 --> 00:25:59,975
কারণ, আমরা ফিজিতে যাচ্ছি।
489
00:26:02,311 --> 00:26:04,229
- ফিজি!?
- হুম!
490
00:26:06,065 --> 00:26:07,316
যেমনটা ভেবেছিলাম!
491
00:26:08,525 --> 00:26:09,818
- কী?
- সিনবাদ।
492
00:26:09,902 --> 00:26:12,112
তোমাকে বোঝাটা এত কঠিন না।
493
00:26:12,780 --> 00:26:16,325
ভেবেছিলাম, তুমি দুনিয়ার
সবচেয়ে সাহসী লোক!
495
00:26:16,408 --> 00:26:17,451
এবং, তোমাকে সেটা প্রমাণ করতেই হবে!
496
00:26:17,534 --> 00:26:19,286
এই যে, ওটা আমার সমস্যা না।
497
00:26:19,369 --> 00:26:21,997
কিতাবটা চুরি আমি করিনি।
498
00:26:22,414 --> 00:26:25,084
তোমার হৃদয়ে এর জন্য কোনো
পেরেশানিই নেই, তাই না?
499
00:26:25,167 --> 00:26:27,211
- একদমই না!
- আমি হলে...
500
00:26:27,294 --> 00:26:32,716
দুঃশ্চিন্তায় ঘুমুতেও পারতাম না কারণ আমার
কারণে আমার বন্ধু মরতে বসেছে!
503
00:26:34,134 --> 00:26:35,886
আমি এই অরাজক অবস্থার
জন্য দায়ী নই!
504
00:26:36,345 --> 00:26:38,263
প্রোটেয়াসকে আমার জন্য তার জীবন
নিয়ে জুয়া খেলতে বলিনি!
505
00:26:38,555 --> 00:26:41,600
দেখো, তুমি কী সেটা আমি বেশ
ভালো করেই অবগত এখন।
506
00:26:41,683 --> 00:26:44,228
কিন্তু, তোমাকে বোঝানোর মতো আরো
তরিকা আছে আমার কাছে।
507
00:26:45,145 --> 00:26:46,188
তাই নাকি?
508
00:26:46,271 --> 00:26:49,233
আচ্ছা, কীভাবে আমাকে বোঝাবে বলো?
509
00:26:49,316 --> 00:26:50,651
তোমার ভাষাতেই কথা বলো!
510
00:26:53,695 --> 00:26:54,822
বলতে থাকো!
511
00:27:02,663 --> 00:27:04,123
হুম, কাজ হয়ে যাবে!
512
00:27:04,915 --> 00:27:06,917
তবে, আমার তরিকায় কাজ করতে হবে।
513
00:27:09,169 --> 00:27:13,882
আসো, তোমাকে আমার এই আলিশান জাহাজের শোভা
দেখাচ্ছি যেখানে আরামসে যাত্রা করতে পারবে!
515
00:27:14,174 --> 00:27:20,681
সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবে,
থাকার জন্য বিলাসবহুল কামরাও আছে!
517
00:27:20,764 --> 00:27:22,683
দিনে তিন বেলা সুস্বাদু খাবারও পাবে!
518
00:27:22,766 --> 00:27:25,477
আচার, ডিম এবং আচার!
519
00:27:26,353 --> 00:27:28,063
ওহ, স্পাইক! চলে এসেছ!
520
00:27:28,147 --> 00:27:30,649
তোমার নতুন পড়শির সাথে
পরিচয় করিয়ে দেই!
521
00:27:30,732 --> 00:27:33,694
আসলে, তুমি ওর মেহমান
কারণটা এই কামরাটা ওরই!
525
00:27:36,238 --> 00:27:38,949
আশা করি, এই সফরটা তোমার
জন্য স্মরণীয় হবে!
526
00:27:39,032 --> 00:27:43,036
যদি সে তোমায় চাটতেই থাকে বুঝবে
তোমাকে ওর পছন্দ হয়েছে!
528
00:27:43,120 --> 00:27:45,497
যদি এটা ভেবে থাকো যে...
530
00:27:49,209 --> 00:27:50,544
এই জাহাজে ও উঠলো কীভাবে?
533
00:27:57,634 --> 00:27:59,803
বন্ধুরা, নতুন যাত্রাপথ ঠিক করো!
534
00:27:59,887 --> 00:28:01,388
আমরা টারটারাসে যাচ্ছি!
535
00:28:01,471 --> 00:28:03,348
কী? আমরা ফিজিতে যাচ্ছি না?
536
00:28:03,432 --> 00:28:05,309
- মজা করবো না?
- সাগর সৈকত?
537
00:28:06,143 --> 00:28:07,144
র্যাট!
538
00:28:07,269 --> 00:28:08,687
ক্ষমা করবেন, ক্যাপ্টেন!
539
00:28:09,313 --> 00:28:11,982
- টারটারাসের নাম উচ্চারণ করেছ?
- হুম!
540
00:28:12,065 --> 00:28:15,736
যেখানে কোনো নাবিক আজ পর্যন্ত
গিয়ে জীবিত ফিরে আসতে পারেনি!?
542
00:28:15,819 --> 00:28:19,031
যে টারটারাসে মানুষের অতৃপ্ত আত্মা মানুষের
ঘাড় মটকাবার জন্য অপেক্ষা করে!
544
00:28:19,156 --> 00:28:20,949
না র্যাট!
545
00:28:21,033 --> 00:28:25,204
টারটারাস জায়গাটা খারাপ না, সেখানে অনেক
বিচ আর পান করার মতো শরাব আছে!
548
00:28:33,128 --> 00:28:35,756
এই কাজ আমি শুধু অর্থের জন্য করছি।
549
00:28:36,882 --> 00:28:38,133
আচ্ছা!
550
00:28:38,634 --> 00:28:40,010
তো আমরা সেখানে এখন যাবো কীভাবে?
551
00:28:41,720 --> 00:28:43,222
ওই তারাটা হবে আমাদের দিক!
553
00:28:59,780 --> 00:29:00,864
বাহ!
554
00:29:00,948 --> 00:29:03,200
মনে হচ্ছে, চোরটা লেজ
গুটিয়ে পালাচ্ছে না!
556
00:29:04,451 --> 00:29:06,787
হয়তো সে আমাদের সাথে
সাক্ষাৎ করতে আসছে!
558
00:29:08,121 --> 00:29:12,376
হুম, চলো এই খুশীতে ওদেরকে সঙ্গীতের
মূর্ছনায় মাতাল করে দেওয়া যাক!
561
00:29:26,848 --> 00:29:28,809
আসো আসো, তোমাকে দেখতে
বেশ খাসা লাগছে!
563
00:29:36,692 --> 00:29:39,194
শোনো, জেড! এটা উপরে নিয়ে যাও!
564
00:29:40,279 --> 00:29:41,613
ক্ষমা করবেন, মাননীয়া!
566
00:29:44,324 --> 00:29:46,785
চলো, চলো, হাত চালাও সবাই!
567
00:29:51,498 --> 00:29:53,083
এতো মৃত্যুর শ্বদন্ত?
570
00:29:57,713 --> 00:29:59,172
জি, রাজকুমারী!
571
00:29:59,256 --> 00:30:02,509
শুধুমাত্র এক উন্মাদ ক্যাপ্টেনই জাহাজ ওখানে
নিয়ে যাওয়ার সাহস করতে পারে!
573
00:30:02,592 --> 00:30:04,303
র্যাট, আমায় সাহায্য করো!
574
00:30:04,928 --> 00:30:06,972
মাফ করবেন, রাজকুমারী!
576
00:30:11,310 --> 00:30:12,769
তুমি নিশ্চিত এই পথ দিয়েই...
577
00:30:12,853 --> 00:30:14,563
হ্যাঁ, আমরা এরকম মরণ
খেলা আগেও খেলেছি!
578
00:30:14,646 --> 00:30:16,231
- না, আর কোনো বিকল্প রাস্তা নেই!
- দেখো...
579
00:30:16,315 --> 00:30:20,277
তোমাকে এখানে দাঁড়ানোর এবং ফ্রিতে
জাহাজ চালনা শেখার অনুমতি দেয়া হলো!
581
00:30:20,360 --> 00:30:23,822
তাছাড়া, জাহাজে একজন নারীর
এমনিতেও কোনো স্থান নেই!
583
00:30:23,905 --> 00:30:24,906
জিন!
584
00:30:25,240 --> 00:30:26,616
- রশি শক্ত করে বাঁধো!
- ঠিক আছে!
587
00:30:53,560 --> 00:30:55,103
সাবধানে এগোও!
588
00:30:57,439 --> 00:30:59,858
ডুবো পাথর সামনে!
591
00:31:20,962 --> 00:31:22,047
আস্তে ধীরে!
593
00:31:34,351 --> 00:31:35,560
এই শব্দটা কিসের?
596
00:31:42,025 --> 00:31:43,402
সিনবাদ!
597
00:31:45,445 --> 00:31:46,446
সিনবাদ!
598
00:31:46,530 --> 00:31:48,073
সিনবাদ, আমি!
600
00:31:50,867 --> 00:31:53,868
সাইরেন! (সাইরেন গ্রিক উপকথায় বর্ণিত এক চরিত্র, যারা সমুদ্রে
চলমান নাবিকদের তাদের সঙ্গীতের মূর্ছনায় ভুলিয়ে মেরে ফেলে)
602
00:32:05,465 --> 00:32:06,466
সিনবাদ!
603
00:32:11,054 --> 00:32:12,639
সিনবাদ!
604
00:32:12,722 --> 00:32:13,723
জিন!
605
00:32:14,099 --> 00:32:15,767
লি!
606
00:32:16,518 --> 00:32:18,687
আমার কাছে আসো, মেয়েরা!
607
00:32:18,770 --> 00:32:20,105
ক্যাল?
608
00:32:20,230 --> 00:32:23,567
আমার কাছে আসো! ভালোবাসার
দুষ্টু মিষ্টি আলাপ করবো!
611
00:32:25,735 --> 00:32:27,112
কে বরবাদ হলো?
612
00:32:27,195 --> 00:32:29,239
সিন-বাদ?
613
00:32:29,322 --> 00:32:31,241
এই পুরুষগুলোও না!?
618
00:32:48,300 --> 00:32:50,010
ওকে আমি প্রথমে দেখেছি!
619
00:32:53,805 --> 00:32:55,015
জলদি যাও, ওদের থামাও!
621
00:32:59,644 --> 00:33:02,355
আসছি! আসছি! আমি আসছি!
622
00:33:02,689 --> 00:33:04,316
- আমার সোনা!
- র্যাট!
623
00:33:04,399 --> 00:33:05,400
তোমাকে অনেক ভালোবাসি!
630
00:33:29,424 --> 00:33:30,967
- স্পাইক!
- সিনবাদকে ধরো!
639
00:34:09,339 --> 00:34:10,632
স্পাইক, পালের দন্ডটা ধরো!
646
00:34:58,638 --> 00:35:00,181
আমার সোনা!
647
00:35:00,724 --> 00:35:02,100
চেতনায় ফিরে আসো, বোকা!
649
00:35:03,393 --> 00:35:04,394
কী হয়েছিল?
650
00:35:04,477 --> 00:35:05,979
সিনবাদ আমাদের বাঁচিয়েছে!
651
00:35:06,062 --> 00:35:07,772
না, ম্যারিনা বাঁচিয়েছে!
652
00:35:07,856 --> 00:35:10,275
ম্যারিনা বাঁচিয়েছে আমাদের! ম্যারিনা!
653
00:35:10,358 --> 00:35:11,776
ম্যারিনা বাঁচিয়েছে আমাদের!
654
00:35:11,860 --> 00:35:13,695
ঠিক আছে, সবাই এখন হুঁশে আসো!
655
00:35:13,778 --> 00:35:16,239
বোকামো অনেক হয়েছে!
এবার কাজে লেগে পরো!
656
00:35:16,323 --> 00:35:19,701
এইতো আমার ছোট্ট বাহাদুর!
তুমি অনেক সাহসী!
657
00:35:19,784 --> 00:35:22,037
কত্ত ভালো একটা কুকুর!
660
00:35:25,749 --> 00:35:27,500
জাহাজে মেয়েদের কোনো স্থান নেই, না?
661
00:35:29,502 --> 00:35:31,338
অবশ্যই!
663
00:35:32,881 --> 00:35:34,799
মানে, আমার জাহাজটাকে দেখো!
664
00:35:34,883 --> 00:35:37,177
এই রেলিঙটা বানাতে আমার
৫ বছর লেগেছে!
665
00:35:37,260 --> 00:35:40,305
আর এই দেখো! ডামাসেকিউস থেকে আনা
পরিপাটি জাহাজটার কী হাল হলো!
666
00:35:40,388 --> 00:35:43,892
তোমার কোনো ধারণা আছে, এটা চুরি করতে
আমাকে কত শ্রম দিতে হয়েছে?
669
00:35:45,143 --> 00:35:48,104
সেজন্যই মেয়েদের জাহাজ
চালানো মানায় না!
670
00:35:50,023 --> 00:35:53,276
মাথা নষ্ট হয়ে গেছে তোমার?
তোমার জীবন বাঁচালাম আমি!
671
00:35:53,652 --> 00:35:55,153
তাই, আমার কিচ্ছুই হতো না!
672
00:35:56,071 --> 00:35:57,197
সব সামলে নিতাম!
673
00:35:58,323 --> 00:35:59,407
ঠিক আছে!
674
00:36:00,241 --> 00:36:03,745
অকৃতজ্ঞ কোথাকার! পুরুষ
মানুষগুলো এমনই হয়!
675
00:36:05,997 --> 00:36:07,540
জাকাজের খোলেরও ১২টা বাজিয়েছ!
676
00:36:07,624 --> 00:36:08,833
আসো, দেখে যাও!
677
00:36:09,000 --> 00:36:10,293
চুরমার হয়ে আছে জায়গাটা!
682
00:36:29,354 --> 00:36:32,816
এই কুকুর, জাহাজের লোক
আর ওই মহিলা!
683
00:36:42,409 --> 00:36:43,493
কী হয়েছে?
684
00:36:43,576 --> 00:36:44,911
- তোমাকে ধন্যবাদ!
- তোমাকেও স্বাগতম!
685
00:36:44,994 --> 00:36:46,413
- ব্যাপার না!
- এত পেরেশানির দরকার নেই!
686
00:36:46,496 --> 00:36:47,747
- করবো না!
- ভালো!
687
00:36:47,831 --> 00:36:49,290
- বিদায়!
- জাহান্নামে যাও!
692
00:36:59,467 --> 00:37:00,802
এখন খুশি?
698
00:37:23,533 --> 00:37:25,285
প্রোটেয়াস, জলদি চলো!
699
00:37:25,410 --> 00:37:27,287
- কোথায়?
- বন্দরে একটা জাহাজ অপেক্ষা করছে!
700
00:37:27,370 --> 00:37:30,915
আমার কিছু বিশ্বাসী লোক তোমাকে
সিকেরিউস থেকে বহুদূরে নিয়ে যাবে!
702
00:37:30,999 --> 00:37:34,252
- রাজদূত আর সিপাহীরা?
- ঘুষ খেয়ে সবাই ঘুমুচ্ছে!
703
00:37:34,335 --> 00:37:35,795
আমাদের এক্ষুনি বের হতে হবে!
704
00:37:36,963 --> 00:37:38,214
কোথায় যাবো?
705
00:37:38,298 --> 00:37:40,383
জীবনভর আমাকে পালিয়ে বেড়াতে হবে?
706
00:37:40,467 --> 00:37:44,596
বেঁচে তো থাকবে! সিনবাদের পাপের জন্য
তোমাকে শাস্তি পেতে দেবো না আমি!
707
00:37:44,679 --> 00:37:45,805
সিনবাদেরও শাস্তি প্রাপ্য নয়!
708
00:37:45,889 --> 00:37:47,515
প্রোটেয়াস, বোকামি করো না!
709
00:37:47,599 --> 00:37:50,018
সিনবাদ টারটারাসে যাওয়ার
ব্যাপারে চিন্তাও করবে না!
710
00:37:50,101 --> 00:37:51,936
যে সিনবাদকে তুমি শৈশব থেকে জানো...
711
00:37:52,020 --> 00:37:54,230
ও আজও তেমনই আছে!
712
00:37:54,397 --> 00:37:56,024
আমি দেখেছি!
713
00:37:56,107 --> 00:37:57,692
প্রোটেয়াস!
714
00:38:00,820 --> 00:38:01,988
যান, বাবা!
715
00:38:02,739 --> 00:38:04,324
জানি, আমি কী করছি!
719
00:38:23,510 --> 00:38:25,261
ঠিক আছে, সবাই শোনো! এখানে ১০ মিনিটের
জন্য যাত্রাবিরতি করবো আমরা!
720
00:38:25,345 --> 00:38:27,472
কেউ না ফিরলে তাকে ছাড়াই
চলে যাবো আমরা!
722
00:38:30,558 --> 00:38:32,268
একটা মেয়েমানুষ কীভাবে এত
ক্ষয়ক্ষতির কারণ হতে পারে?
724
00:38:33,978 --> 00:38:35,063
আচ্ছা!
725
00:38:35,146 --> 00:38:36,815
আমার ছেনির একটা বক্স চাই!
726
00:38:36,898 --> 00:38:38,858
সাথে পেরেক আর কিছু কাঠও লাগবে!
727
00:38:38,942 --> 00:38:40,693
সবাই ক্যাপ্টেনের কথা নিশ্চয়ই শুনেছ!
728
00:38:40,777 --> 00:38:42,862
কিছু কাঠ নিয়ে সবাই দ্রুত ফিরে আসবে!
729
00:38:43,196 --> 00:38:44,989
হায় ঈশ্বর!
730
00:38:45,073 --> 00:38:48,159
সামান্য কিছু কাঠ জোগাড় করে মেরামত করলেই
জাহাজটা আবার নতুনের মতো হয়ে যাবে!
732
00:38:48,243 --> 00:38:51,412
তোমার উপদেশের দরকার
হলে... হেই, হেই, হেই!
733
00:38:51,496 --> 00:38:52,872
কোথায় যাচ্ছো?
734
00:38:53,373 --> 00:38:55,291
বেশ! কাউকে তো সাথে নিয়ে যাও!
736
00:38:56,459 --> 00:38:57,961
অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে!
737
00:38:58,169 --> 00:39:02,882
দেখে ভালো লাগলো, কিছু পুরুষ লোকের
মধ্যে এখনও ভদ্রতা বলে কিছু আছে!
739
00:39:03,383 --> 00:39:04,884
ভদ্রতা!
740
00:39:04,968 --> 00:39:07,762
সে কিন্তু ভুল কিছু বলেনি!
741
00:39:07,846 --> 00:39:10,139
- কিছু কাঠ জোগাড় করে মেরামত করলেই...
- আহা!
742
00:39:10,223 --> 00:39:12,559
জাহাজেই থাকো!
744
00:39:16,771 --> 00:39:18,523
তোমাকে ধন্যবাদ জানিয়েছি আমি!
745
00:39:18,606 --> 00:39:20,024
সেটাই তো তুমি চাচ্ছিলে, তাই না?
746
00:39:20,108 --> 00:39:22,151
জাহাজের মেরামত বলে কথা!
747
00:39:22,235 --> 00:39:24,279
যা ক্ষয়ক্ষতি হয়েছে,
তা পুষিয়ে দেবো আমি!
748
00:39:24,362 --> 00:39:26,030
একটা চাকু দাও তো!
749
00:39:26,114 --> 00:39:28,575
ওহ আচ্ছা, তোমাকে আমার
হাতিয়ার দেবো কেনো?
750
00:39:30,118 --> 00:39:31,494
ধন্যবাদ র্যাট!
751
00:39:32,787 --> 00:39:37,208
একটা কথা বলি? একটু নম্রভদ্র ব্যবহার
করলে মন্দ হয় না কিন্তু!
753
00:39:38,084 --> 00:39:42,380
বেশ ভালো! হাতি গর্তে পরলে
চামচিকাও লাথি মারে!
755
00:39:42,463 --> 00:39:44,132
সে জাহাজকে বাঁচিয়েছে, ক্যাপ্টেন!
756
00:39:44,215 --> 00:39:45,884
ধন্যবাদ লুকা!
757
00:39:45,967 --> 00:39:47,802
এখন জাহাজ মেরামতে সে সাহায্য করছে!
758
00:39:47,886 --> 00:39:49,804
- অনেক পরিশ্রমী!
- সাহসীও বটে!
759
00:39:49,888 --> 00:39:53,224
এই মহিলা ঠিকমতো কাঠও
কাটতে জানে না!
760
00:39:53,850 --> 00:39:58,062
সত্য বলি, তোমার মতো অভদ্র আর
বদমেজাজী আমি আর কোথাও দেখিনি!
762
00:39:58,146 --> 00:40:02,692
এই যে মেয়ে! কোন প্রকৃতির ছেলেদের সাথে
তোমরা উঠাবসা করো ভালোই জানা আছে!
764
00:40:02,775 --> 00:40:04,694
আমার মতো আসল পুরুষ তুমি
আর কোথাও পাবে না!
769
00:40:15,330 --> 00:40:17,790
ওহ, না, না, না!
770
00:40:18,750 --> 00:40:19,959
না!
771
00:40:21,878 --> 00:40:23,171
ম্যারিনার পক্ষে ৫ দিরহাম বাজী ধরলাম!
773
00:40:25,214 --> 00:40:27,759
তুই...তুই...
774
00:40:28,384 --> 00:40:30,303
- অসভ্য কোথাকার!
- ছিঁচকাঁদুনে মেয়ে!
775
00:40:30,428 --> 00:40:33,139
- পাগল!
- বদমাশ!
- ইতর!
776
00:40:33,222 --> 00:40:34,766
- ধোঁকাবাজ!
- স্বার্থপর!
777
00:40:34,849 --> 00:40:36,267
- ঝগড়াটে!
- বেঈমান!
778
00:40:36,351 --> 00:40:39,187
- অকৃতজ্ঞ!
- নেমকহারাম!
779
00:40:39,270 --> 00:40:41,856
- অন্তত আমি একজন পুরুষ মানুষ!
- পুরুষ মানুষ!
780
00:40:41,940 --> 00:40:43,733
তুই কী সেটা দেখাচ্ছি এখন!
784
00:40:53,368 --> 00:40:54,452
এটা কী হচ্ছে?
786
00:41:01,125 --> 00:41:02,877
আস্তে করে নিচে ফেলে দাও!
796
00:41:25,483 --> 00:41:26,651
পালাও!
797
00:41:26,734 --> 00:41:28,486
- এটা একটা মাছ!
- দৈত্যাকার মাছ!
798
00:41:28,569 --> 00:41:29,779
ক্যাল!
799
00:41:30,947 --> 00:41:32,156
ক্যাল!
803
00:41:45,461 --> 00:41:46,879
লাফ দাও!
806
00:41:54,387 --> 00:41:55,388
ক্যাল!
807
00:41:55,471 --> 00:41:56,472
বুঝে গেছি!
809
00:42:04,105 --> 00:42:05,398
আগে বাড়ো!
810
00:42:05,481 --> 00:42:06,607
তারা!
811
00:42:08,776 --> 00:42:09,986
সামনে যেতে থাকো!
812
00:42:10,069 --> 00:42:11,487
র্যাট, দড়িটা বাঁধো!
813
00:42:11,571 --> 00:42:13,072
ক...কী!?
820
00:43:01,412 --> 00:43:02,914
সিনবাদ!
821
00:43:02,997 --> 00:43:04,791
নাবিকেরা আর সহ্য
করতে পারছে না!
822
00:43:05,166 --> 00:43:06,626
আমিও আর...
823
00:43:06,709 --> 00:43:08,669
সহ্য করতে পারছি না!
824
00:43:08,753 --> 00:43:10,046
রশি কেটে দাও!
827
00:43:24,769 --> 00:43:26,729
ওহ, না, স্পাইক!
829
00:43:28,106 --> 00:43:29,816
স্পাইক!
830
00:43:31,192 --> 00:43:33,486
হেই, ও গাজর খেলো কখন?
832
00:43:39,033 --> 00:43:40,451
এটা কার বুদ্ধি ছিল?
833
00:43:41,285 --> 00:43:42,370
জানি না!
835
00:43:43,996 --> 00:43:45,498
ও আমায় খানা খাইয়েছে!
836
00:43:51,921 --> 00:43:53,172
গ্রানাইটের গেট!
837
00:43:53,256 --> 00:43:55,216
এত দূর আসবো ভাবিওনি!
838
00:43:55,591 --> 00:43:56,592
আমিও ভাবিনি!
839
00:43:57,969 --> 00:43:59,428
তবে, প্রোটেয়াসের বিশ্বাস ছিল।
840
00:44:00,304 --> 00:44:02,265
জানি না কেনো ও তোমায়
এত বিশ্বাস করে!
842
00:44:04,016 --> 00:44:06,477
কে জানে এখন কী ভাবছে ও?
843
00:44:07,645 --> 00:44:09,730
তোমাদের দুজনের পরিচয় হলো কীভাবে?
844
00:44:11,816 --> 00:44:14,610
সবসময়ের মতো চুরি করে পালানোর সময়!
845
00:44:15,278 --> 00:44:18,573
কিছু ঠগ প্রাসাদের দেয়ালের বাইরে
আমাকে পাকড়াও করেছিল!
847
00:44:18,656 --> 00:44:20,408
আমি তো ফেঁসে গেলাম!
848
00:44:20,491 --> 00:44:21,742
গলায় তরবারি তাক করা!
849
00:44:21,826 --> 00:44:23,536
আমার বুকেও তাক করা, আমার...
850
00:44:23,619 --> 00:44:26,038
ডিম আর আচার!
852
00:44:29,125 --> 00:44:30,668
নিশ্চয়ই বুঝে গেছো!
853
00:44:30,751 --> 00:44:33,462
আচানক এক তরবারির ঝলকানি দেখলাম!
854
00:44:33,546 --> 00:44:34,839
ও ছিল প্রোটেয়াস!
855
00:44:34,922 --> 00:44:36,966
ও প্রাসাদে ওর কামরার ভেতর
থেকে সব কিছু দেখছিল!
856
00:44:37,049 --> 00:44:40,595
প্রাসাদের দেয়াল বেয়ে নিচে নেমে
আমার হয়ে লড়াই করতে লাগলো!
858
00:44:40,678 --> 00:44:42,680
তারপর লড়াই কাকে বলে!
859
00:44:42,763 --> 00:44:44,432
যেনো আগেই আমরা
অনুশীলন করে এসেছিলাম!
860
00:44:45,600 --> 00:44:47,727
সেদিন থেকেই আমরা ভালো
বন্ধু হয়ে গেলাম!
861
00:44:48,936 --> 00:44:50,646
তারপর, তোমাদের মধ্যে কী হলো?
862
00:44:56,527 --> 00:44:58,613
কী ব্যাপার?
863
00:45:00,198 --> 00:45:02,325
আমরা আলাদা পথ বেছে নিলাম!
865
00:45:14,212 --> 00:45:16,339
যথেষ্ট কথাবার্তা হয়েছে!
866
00:45:16,505 --> 00:45:18,132
এবার কিছু চিৎকার শোনার পালা!
870
00:45:38,069 --> 00:45:40,655
গলা ফাটিয়ে চিৎকার করছিলে,
এখন কী করবে?
871
00:45:42,198 --> 00:45:45,243
কিছু তো পরো নয়তো ঠান্ডায়
জমে মারা যাবে
873
00:45:48,788 --> 00:45:51,916
ঠিক আছে বন্ধুরা, নিচে নেমে বরফ ভাঙা শুরু
করো! আমাদের যাত্রা চলমান রাখতে হবে!
876
00:45:54,877 --> 00:45:56,796
শান্তির কিতাব চুরি করবে!
878
00:45:58,756 --> 00:46:00,216
একটু পরেই ঠান্ডায় জমে
এখানে পটল তুলবো!
889
00:46:33,249 --> 00:46:34,875
সবাই জাহাজে ফিরে আসো!
890
00:46:34,959 --> 00:46:36,127
জলদি!
891
00:46:36,210 --> 00:46:38,045
চলো, চলো! জলদি দৌড়াও!
896
00:46:53,728 --> 00:46:54,729
জেড!
897
00:46:59,650 --> 00:47:00,818
দড়িটা ধরো!
898
00:47:06,157 --> 00:47:07,366
র্যাট, হাত লাগাও!
899
00:47:08,784 --> 00:47:09,785
ম্যারিনা!
907
00:48:02,797 --> 00:48:05,174
- র্যাট, ভাঙা অংশটা বরফে জমে যেতে দিয়ো না!
- আচ্ছা, ক্যাপ্টেন!
909
00:48:05,341 --> 00:48:07,218
- ক্যাল!
- বলো!
910
00:48:07,343 --> 00:48:09,595
- একটু জড়িয়ে ধরি তোমাকে?
- মানে?
917
00:48:46,340 --> 00:48:47,633
এত বড় পাখিটাকে দেখতে পেলো না?
918
00:48:48,509 --> 00:48:50,344
বাকি সবাই দেখলো!
920
00:48:51,846 --> 00:48:54,265
আমাদের জাহাজের চেয়েও
বড় ছিল পাখিটা!
921
00:48:54,348 --> 00:48:57,518
ম্যারিনা? ম্যারিনার মনোযোগ
তো অন্য দিকে ছিল!
926
00:49:12,116 --> 00:49:13,576
আমাকে উদ্ধার করতে এসেছ!
927
00:49:14,243 --> 00:49:17,371
হ্যাঁ, যদি তোমার কোনো
আপত্তি না থাকে...
928
00:49:17,455 --> 00:49:19,123
তোমার প্রাণ বাঁচাতে আমাকে আরোও
একটা হীরে দিতে হবে!
929
00:49:19,206 --> 00:49:21,417
উদ্ধার কার্য কোনো মামুলী ব্যাপার নয়!
931
00:49:25,254 --> 00:49:26,505
তো...
932
00:49:26,589 --> 00:49:27,590
আমরা নিচে কীভাবে যাবো?
933
00:49:27,673 --> 00:49:29,717
সেটা তো জানি না!
934
00:49:29,842 --> 00:49:31,260
- কী?
- এখনও উপায় বের করতে পারিনি!
935
00:49:32,094 --> 00:49:33,721
ভেবে একটা উপায় বের
করে ফেলবো, বুঝলে?
936
00:49:33,804 --> 00:49:37,850
তুমি সহস্র ফুট বরফের পাহাড় বেয়ে উঠেছ নিচে
নামার কোনো উপায় বের না করেই?
938
00:49:37,933 --> 00:49:40,227
এরকম অকৃতজ্ঞদের মতো
কথা বললে...
939
00:49:40,311 --> 00:49:43,856
দেখো, তুমি নিজেই নামতে চাইলে
আমি ব্যবস্থা করে দিতে পারি!
941
00:49:43,939 --> 00:49:45,191
ঠিক আছে!
943
00:49:48,903 --> 00:49:50,821
তো, আমাদের সাথে কী আছে?
944
00:49:50,905 --> 00:49:52,573
দড়ি?
945
00:49:52,656 --> 00:49:53,866
নেই!
946
00:49:53,949 --> 00:49:55,367
ঝাঁকুনী হুক?
947
00:49:55,534 --> 00:49:57,119
নেই!
948
00:49:57,203 --> 00:49:58,329
তরবারি!
950
00:49:59,663 --> 00:50:01,332
হেই, আমার কাছে এটা আছে!
951
00:50:01,415 --> 00:50:02,791
দারুণ!
952
00:50:02,875 --> 00:50:05,127
আমাদের খাওয়ার পর পাখিটা এটা
দিয়ে তার দাঁত সাফ করবে!
953
00:50:05,211 --> 00:50:09,423
হ্যাঁ, হ্যাঁ! আমার মতো বিশেষজ্ঞ লোক একটা
চাকু দিয়েই হাজারটা কাজ করতে পারে!
959
00:50:19,934 --> 00:50:21,185
পালাও!
961
00:50:25,064 --> 00:50:26,774
পালাও! আরোও জোরে দৌড়াও!
962
00:50:29,777 --> 00:50:31,570
আরে, আরে, করছোটা কী?
963
00:50:31,987 --> 00:50:33,405
লাফ দাও!
964
00:50:33,489 --> 00:50:34,949
না!
967
00:50:53,092 --> 00:50:54,927
মনে হচ্ছে বেঁচে গেছি!
968
00:50:55,844 --> 00:50:57,930
- আমার সেটা মনে হয় না!
- মাথা নিচু করো!
974
00:51:19,910 --> 00:51:20,911
বাঁয়ে মোড় নাও!
977
00:51:32,840 --> 00:51:34,633
লাফ দাও!
980
00:51:47,605 --> 00:51:49,231
শক্ত করে ধরো!
983
00:52:04,872 --> 00:52:06,498
ওইতো ওরা চলে এসেছে!
986
00:52:16,091 --> 00:52:17,635
চলে এসেছি!
987
00:52:17,718 --> 00:52:20,012
যেভাবে আমি পরিকল্পনা করেছিলাম!
989
00:52:25,309 --> 00:52:26,727
ম্যারিনা!
991
00:52:30,814 --> 00:52:33,150
আমরা সবাই ভেবেছিলাম তুমি সবসময়ের
জন্য আমাদের ছেড়ে চলে গেছ!
993
00:52:34,401 --> 00:52:36,695
ওহ, আমি ঠিক আছি, সত্যি!
994
00:52:37,404 --> 00:52:39,615
তোমাদের দরদ দেখে আমি পুলকিত!
1000
00:53:31,458 --> 00:53:33,252
সিনবাদ?
1002
00:53:34,920 --> 00:53:37,131
আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ!
1003
00:53:37,214 --> 00:53:38,340
তোমাকেও...
1004
00:53:40,926 --> 00:53:42,010
স্বাগতম জানাই।
1005
00:53:45,305 --> 00:53:47,015
তোমার জীবনটা বড্ড সুন্দর!
1006
00:53:47,099 --> 00:53:49,101
বলতে পারো!
1007
00:53:49,184 --> 00:53:50,394
সমতল ভূমিতে মন টানে না!
1009
00:53:52,646 --> 00:53:53,939
আর, তুমি?
1010
00:53:54,022 --> 00:53:56,442
ভূমি পছন্দ নাকি সাগর?
1011
00:53:58,527 --> 00:54:00,362
সবসময় সাগরকে ভালোবেসেছি আমি!
1012
00:54:01,155 --> 00:54:03,323
সবসময় এভাবে বাঁচার স্বপ্ন দেখেছি!
1013
00:54:04,658 --> 00:54:06,785
কিন্তু, আমারে ভাগ্যে
সেটা লেখা নেই।
1014
00:54:06,869 --> 00:54:10,038
সিরেকিউসের প্রতি আমার
কিছু দায়িত্ব আছে।
1015
00:54:11,081 --> 00:54:12,624
সত্যিই হাল ছেড়ে দিতে চাও?
1016
00:54:14,543 --> 00:54:15,544
হুম।
1019
00:54:43,280 --> 00:54:44,907
আমি দুনিয়াটা ঘুরে ঘুরে দেখেছি!
1020
00:54:45,824 --> 00:54:47,743
এমন অনেক কিছু দেখেছি
যা কেউ দেখেনি!
1021
00:54:49,536 --> 00:54:50,704
কিন্তু, কোনো কিছুই...
1022
00:54:51,413 --> 00:54:53,665
কোনো কিছুই এই খোলা সাগরের
মতো সুন্দর নয়!
1023
00:54:55,250 --> 00:54:57,795
সবসময় এরকম জীবনেরই স্বপ্ন দেখেছিলে?
1024
00:54:57,878 --> 00:54:59,880
আসলে তা না।
1025
00:55:00,881 --> 00:55:07,429
কৈশোর বয়স থেকে প্রোটেয়াস আর আমি রাজার সৈন্যদলে
যোগ দিয়ে একসাথে সিরেকিউসের সেবা করতে চেয়েছিলাম!
1028
00:55:07,513 --> 00:55:11,517
কিন্তু, সময় পার হওয়ার সাথে সাথে আমাদের
জীবনের গতিপথ বদলাতে লাগলো।
1029
00:55:11,934 --> 00:55:16,396
ও একজন শাহজাদা আর
আমি... জানোই তো।
1031
00:55:19,191 --> 00:55:20,901
ওর প্রতি যদিও কখনও হিংসা জন্মেনি।
1032
00:55:21,985 --> 00:55:24,154
কিন্তু, একদিন এক সকালে বন্দরে
একটা জাহাজ আসলো...
1033
00:55:24,947 --> 00:55:26,824
যে জাহাজটা আমার ভবিষ্যৎ বহন করছিল।
1034
00:55:28,283 --> 00:55:30,661
আমার জীবনের অভাবনীয়
সুন্দর দৃশ্য ছিল সেটা!
1035
00:55:32,746 --> 00:55:34,248
কী ছিল সেই জাহাজে?
1036
00:55:37,417 --> 00:55:38,418
তুমি!
1037
00:55:40,462 --> 00:55:42,339
প্রোটেয়াসের সাথে জাহাজের ডকে
তোমার সাক্ষাৎ হয়েছিল।
1038
00:55:43,048 --> 00:55:44,383
আমি অজানা এক জাহাজে চেপে বসলাম...
1039
00:55:44,466 --> 00:55:45,926
আর পেছনে ফিরে তাকাইনি।
1040
00:55:48,846 --> 00:55:49,847
এখনও পর্যন্ত!
1043
00:56:17,249 --> 00:56:18,500
টারটারাসের দরজা!
1046
00:56:36,977 --> 00:56:38,854
র্যাট! সামনে দেখো তো কী আছে!
1048
00:56:46,194 --> 00:56:47,654
মরে গেছিরে!
1049
00:56:47,738 --> 00:56:48,780
কী দেখছ?
1050
00:56:48,989 --> 00:56:50,741
দুনিয়ার শেষ প্রান্ত, ক্যাপ্টেন!
1051
00:56:50,824 --> 00:56:52,367
দুনিয়ার শেষ প্রান্তে আছি আমরা!
1052
00:56:55,203 --> 00:56:56,705
বাজীর পয়সা দাও! দুনিয়া সমতল!
1054
00:56:58,457 --> 00:56:59,750
অনেক হয়েছে! ঘরে ফিরে চলো!
1056
00:57:01,501 --> 00:57:03,128
ক্যাপ্টেন এখনও আমাদের নির্দেশ দেয়নি!
1058
00:57:06,924 --> 00:57:08,592
ওই তারাটার দিক লক্ষ্য করে এগোও!
1059
00:57:09,593 --> 00:57:11,553
ওই তারাটার দিক লক্ষ্য করে!
1062
00:57:21,229 --> 00:57:22,356
সিনবাদ!
1063
00:57:23,065 --> 00:57:24,983
বন্ধুরা! সবাই দ্রুত যার যার
কাজে ফিরে যাও!
1064
00:57:25,067 --> 00:57:26,568
সব পাল তুলে ফেলো! আমার
নির্দেশের জন্য অপেক্ষা করো!
1065
00:57:26,652 --> 00:57:27,861
কী?
1066
00:57:27,986 --> 00:57:31,823
- যাও, যাও, যাও!
- কিন্তু, আমরা সেটা করবো কীভাবে?
1067
00:57:31,907 --> 00:57:32,991
আমার উপর ভরসা রাখো!
1068
00:57:33,075 --> 00:57:35,661
র্যাট! পাল তোলার ব্যবস্থা করো!
1069
00:57:35,744 --> 00:57:37,829
- এতে তো জাহাজ ডুবে যাবে!
- যা বলছি করো!
1070
00:57:37,996 --> 00:57:38,997
আচ্ছা, ক্যাপ্টেন!
1073
00:57:44,836 --> 00:57:46,004
পাল প্রসারিত করো!
1075
00:57:47,255 --> 00:57:48,423
সম্মুখপানের দড়ি কেটে দাও!
1076
00:57:48,507 --> 00:57:50,258
তাড়াতাড়ি! তাড়াতাড়ি! তাড়াতাড়ি!
1077
00:57:50,342 --> 00:57:51,969
হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে!
1078
00:57:53,679 --> 00:57:55,597
এবার সবাই সামনে এগোও!
1079
00:57:55,681 --> 00:57:57,057
জানি, এটা পাগলামি!
জলদি করো!
1081
00:57:59,893 --> 00:58:01,144
- ধরো!
- যাও!
1082
00:58:01,228 --> 00:58:02,521
এবার জাহাজের নাগাল ধরো!
1083
00:58:02,729 --> 00:58:05,315
দড়ি চেপে ধরো!
পূর্ণ গতিতে সামনে এগোও!
1084
00:58:05,399 --> 00:58:06,858
ঠিক আছে, ক্যাপ্টেন!
1086
00:58:08,235 --> 00:58:09,403
টানো!
1089
00:58:16,034 --> 00:58:17,703
সকল পাল এবার তুলে দাও!
1090
00:58:17,786 --> 00:58:19,538
একই সাথে সবাই শক্ত করে ধরো!
1091
00:58:20,747 --> 00:58:21,748
স্রষ্টার কাছে প্রার্থনা করো!
1092
00:58:23,125 --> 00:58:24,418
উনার সাথে হয়তো দেখা হচ্ছে।
1093
00:58:37,347 --> 00:58:38,974
এবার মরণ ঠেকায় কে!?
1098
00:58:55,782 --> 00:58:57,075
দড়ি শক্ত করে ধরো!
1100
00:59:01,705 --> 00:59:02,706
চলো, চলো, চলো, চলো!
1106
00:59:23,185 --> 00:59:24,686
কাজ হয়েছে?
1107
00:59:24,770 --> 00:59:26,730
সিনবাদ!
1108
00:59:26,855 --> 00:59:28,106
তুমি পেরেছ!
1114
00:59:44,414 --> 00:59:45,999
জাহাজের দিক ঠিক করো!
1115
00:59:46,083 --> 00:59:47,501
দিক ঠিক করো!
1116
00:59:49,711 --> 00:59:50,921
ক্যাল!
1117
00:59:51,004 --> 00:59:53,006
আমি ফিরে না আসলে জাহাজটা তোমার!
1118
00:59:53,799 --> 00:59:54,800
না!
1119
00:59:55,008 --> 00:59:58,053
বন্ধুরা, একসাথে দীর্ঘদিন লুটতরাজ
করে ভালোই লেগেছে!
1120
01:00:01,348 --> 01:00:02,557
তোমার সাথে আসছি আমি!
1121
01:00:02,641 --> 01:00:06,561
আর, ভুলেও বলো না অশান্তির রাজ্যে
কোনো নারীর স্থান নেই!
1124
01:00:08,730 --> 01:00:09,773
হুম!
1125
01:00:10,565 --> 01:00:12,526
সেটা কখনোই বলবো না!
1128
01:00:17,197 --> 01:00:19,032
নারে পাগল!
1129
01:00:19,116 --> 01:00:20,367
এবার না!
1152
01:02:01,468 --> 01:02:03,511
এখন নয় বাচ্চারা!
1153
01:02:03,595 --> 01:02:06,139
মেহমানদের সাথে কেউ
এমন ব্যবহার করে?
1154
01:02:15,941 --> 01:02:19,319
আচ্ছা, হালকা হলেও ভয় লাগছে!
1155
01:02:20,111 --> 01:02:22,155
দারুণ!
1156
01:02:22,530 --> 01:02:25,742
টারটারাসে আজ পর্যন্ত কোনো
মানুষ প্রবেশ করতে পারেনি!
1158
01:02:27,160 --> 01:02:28,954
তাও আবার জীবিত!
1159
01:02:30,121 --> 01:02:31,539
নিজের বাড়ির মতোই ভাবো একে!
1161
01:02:32,999 --> 01:02:34,584
শুকরিয়া!
1162
01:02:34,668 --> 01:02:36,294
জায়গাটা ভারি সুন্দর!
1163
01:02:36,378 --> 01:02:37,587
পছন্দ হয়েছে?
1164
01:02:38,046 --> 01:02:40,715
আমি চাই পুরো দুনিয়াটা
এরকম হয়ে যাক!
1165
01:02:42,259 --> 01:02:45,428
বাহ, বেশ ভালো পরিকল্পনা!
1166
01:02:45,512 --> 01:02:50,016
আচ্ছা, তোমাকে বড্ড ব্যস্ত মনে হচ্ছে! শোনো, শান্তির
কিতাবটা আমরা নিয়ে এখান থেকে চলে যাই?
1168
01:02:50,100 --> 01:02:52,769
কী করে ভাবলে কিতাবটা আমার কাছে?
1169
01:02:52,852 --> 01:02:55,230
দেখো, তুমি আমাকে চুরির
মামলায় ফাঁসিয়েছ...
1170
01:02:55,313 --> 01:02:56,773
সেজন্য তারা আমায় মৃত্যুদন্ড দিতে যাচ্ছিল!
1171
01:02:56,856 --> 01:02:59,067
- তোমাকে?
- হ্যাঁ!
1172
01:03:01,486 --> 01:03:02,487
না!
1173
01:03:03,822 --> 01:03:05,031
প্রোটেয়াস!
1174
01:03:05,115 --> 01:03:06,741
তুমি জানতে সে আমাকে
বাঁচানোর চেষ্টা করবে!
1176
01:03:07,951 --> 01:03:09,828
তুমি আসলেই বেশ বুদ্ধিমান!
1177
01:03:09,911 --> 01:03:11,746
ভেবেছিলে, পালিয়ে যাবো!
1178
01:03:11,830 --> 01:03:15,292
তাহলে, প্রোটেয়াস মারা যাবে
আর সিরেকিউসে...
1179
01:03:15,375 --> 01:03:17,627
আর কোনো যোগ্য উত্তরাধিকার থাকবে না!
1180
01:03:17,711 --> 01:03:21,798
আর রাজ্যজুড়ে হাহাকার বয়ে যাবে!
1181
01:03:21,881 --> 01:03:25,218
তোমাদের মতো মানুষদের
বোঝা অনেক সহজ!
1182
01:03:25,302 --> 01:03:27,804
প্রোটেয়াসের হৃদয়টা মহৎ
বলেই সে অসহায়...
1183
01:03:27,887 --> 01:03:30,265
আর তুমিও তার সাথে
গাদ্দারি করতে পারলে?
1184
01:03:30,348 --> 01:03:33,059
আমি প্রোটেয়াসকে ধোঁকা দেইনি!
পালিয়ে যাইনি আমি!
1185
01:03:33,143 --> 01:03:35,395
ধোঁকা তো তুমি দিয়েছোই!
1186
01:03:35,478 --> 01:03:38,023
ওর ভালোবাসাকে তুমি চুরি করেছ!
1187
01:03:38,440 --> 01:03:40,191
ওকে দেখো, সিনবাদ!
1188
01:03:40,275 --> 01:03:42,152
ছেলেটা এখনও মরেনি...
1189
01:03:42,235 --> 01:03:45,280
আর, তুমি ওর স্বপ্নের মানুষটিকে
নিয়ে পালিয়ে এসেছ!
1190
01:03:45,363 --> 01:03:50,702
স্বীকার করে নাও, তোমার অন্তর আমারটার
মতোই গাড় অন্ধকারে পরিপূর্ণ!
1191
01:03:51,286 --> 01:03:53,913
- ওকে ভুল জানো তুমি!
- সে সত্যটা জানে!
1192
01:03:53,997 --> 01:03:55,373
ওর হৃদয়ের কথা তুমি জানো না!
1193
01:03:55,457 --> 01:03:56,583
সব জানি আমি!
1194
01:03:56,666 --> 01:04:00,086
আর, সত্য তো এটাই যে সেও জানে!
1195
01:04:00,170 --> 01:04:03,423
তুমি জানতে, প্রোটেয়াস বেশ
দ্রুত মরতে চলেছে!
1197
01:04:03,506 --> 01:04:08,636
কারণ, ও তোমার মধ্যে এমন কিছু
দেখেছে যেটা তুমিও জানো না!
1199
01:04:08,720 --> 01:04:10,847
- না!
- বাজী ধরতে চাও?
1200
01:04:10,930 --> 01:04:13,433
তবে, ঠিক আছে।
একটা খেলা খেলা যাক!
1201
01:04:13,516 --> 01:04:17,479
যদি খেলায় জেতো শান্তির কিতাবটা তোমার!
1204
01:04:22,233 --> 01:04:24,277
কিতাবটা ওখানেই রয়েছে, বীর নায়ক!
1206
01:04:27,155 --> 01:04:29,157
তাড়াহুড়ো করলে চলবে না।
1207
01:04:29,240 --> 01:04:31,117
এই খেলার কিছু নিয়ম আছে, সিনবাদ!
1208
01:04:31,201 --> 01:04:33,036
একটা প্রশ্ন করবো তোমাকে!
1209
01:04:33,119 --> 01:04:35,246
একটা সহজ প্রশ্ন!
1210
01:04:35,330 --> 01:04:39,042
উত্তর সঠিক হলে কিতাবটা তোমার!
1211
01:04:39,125 --> 01:04:41,002
প্রথমে ওয়াদা করো!
1212
01:04:41,086 --> 01:04:43,171
আমাকে এখনও বুঝি
বিশ্বাস করো না!
1213
01:04:43,254 --> 01:04:45,507
নাহ!
1214
01:04:45,590 --> 01:04:49,636
আজকালকার মানুষ কোনো
কিছুতেই বিশ্বাস করে না!
1215
01:04:49,719 --> 01:04:51,304
বেশ!
1216
01:04:51,388 --> 01:04:54,974
এক দেবী তোমাকে কথা দিচ্ছে!
1217
01:04:56,684 --> 01:04:57,685
এবার খুশি?
1218
01:05:01,106 --> 01:05:02,399
প্রশ্ন করো!
1219
01:05:02,482 --> 01:05:04,109
খুব ভালো!
1220
01:05:04,192 --> 01:05:07,779
আমরা সবাই জানি শান্তির
কিতাব তুমি পেলে কী হবে!
1222
01:05:07,862 --> 01:05:11,324
সিরেকিউসে এটা নিয়ে যাবে এবং
প্রোটেয়াসকে রক্ষা করবে!
1223
01:05:11,408 --> 01:05:13,576
যদি কিতাবটা না পাও...
1224
01:05:13,660 --> 01:05:15,703
তোমার সামনে দুটো পথ খোলা আছে।
1225
01:05:15,787 --> 01:05:19,332
হয়, এই সুন্দরী রমণীকে সাথে
নিয়ে কোথাও পালিয়ে যাবে!
1227
01:05:19,416 --> 01:05:22,961
নয়তো, সিরেকিউসে গিয়ে প্রাণ দেবে!
1228
01:05:23,044 --> 01:05:26,256
তুমি চোরও হতে পারো, চাইলে
নায়কও হতে পারো!
1229
01:05:26,339 --> 01:05:28,508
তো, এবার আমার প্রশ্নটা করি সিনবাদ!
1230
01:05:28,925 --> 01:05:33,680
কিতাবটা না পেলে মরার
জন্য ফিরে যাবে?
1233
01:05:48,528 --> 01:05:50,029
যাবো।
1235
01:06:01,332 --> 01:06:03,710
তুমি মিথ্যা বলছ!
1242
01:06:47,003 --> 01:06:48,129
আমি দুঃখিত, ম্যারিনা।
1243
01:06:49,589 --> 01:06:51,174
অ্যারিস সত্য বলেছে।
1244
01:06:51,257 --> 01:06:53,551
না, সিনবাদ! তুমি ওর প্রশ্নের উত্তর দিয়েছ!
1245
01:06:53,635 --> 01:06:54,677
তুমি সত্যিটাই বলেছ!
1246
01:06:54,761 --> 01:06:56,012
এটা সত্য নয়!
1247
01:06:57,722 --> 01:07:00,266
আমি এমন কেউ হতে চাচ্ছিলাম
আখেরে যেটা আমি নই!
1248
01:07:00,350 --> 01:07:02,393
সিনবাদ, তুমি কী সেটা দেখেছি আমি!
1249
01:07:02,477 --> 01:07:04,312
তুমি একজন ভালো মানুষ!
1250
01:07:04,395 --> 01:07:06,022
অ্যারিস তোমাকে ফাঁসিয়েছে!
1251
01:07:06,105 --> 01:07:09,275
কেনো তোমাকে অথবা প্রোটেয়াসকে অথবা
কাউকে এর জন্য মরতে হবে?
1252
01:07:09,359 --> 01:07:12,153
- ম্যারিনা!
- না, তুমি পালিয়ে যাও!
1253
01:07:12,237 --> 01:07:14,405
এখান থেকে যত দূরে পালানো সম্ভব!
1254
01:07:14,489 --> 01:07:16,407
আমি ফিরে গিয়ে সবাইকে বোঝাবো!
1255
01:07:16,491 --> 01:07:18,368
না, ম্যারিনা!
1256
01:07:19,327 --> 01:07:21,788
তোমার মৃত্যু আমি দেখতে পারবো না!
1257
01:07:24,290 --> 01:07:25,667
আমি তোমাকে ভালোবাসি!
1258
01:07:52,235 --> 01:07:54,737
ভীরু কাপুরুষ কাউকে
ভালোবাসতে পারবে তুমি?
1263
01:09:02,847 --> 01:09:05,058
ভেবেছিলে আর ফিরে আসবো না!
1265
01:09:06,225 --> 01:09:09,395
একটু হলেও বিশ্বাস হারাতে বসেছিলাম!
1267
01:09:14,651 --> 01:09:15,818
কিতাব?
1268
01:09:17,070 --> 01:09:18,404
সর্বোচ্চ চেষ্টা করেছি।
1269
01:09:19,989 --> 01:09:21,282
কিন্তু, সেটা যথেষ্ট ছিল না।
1270
01:09:22,825 --> 01:09:24,035
না!
1271
01:09:26,329 --> 01:09:28,122
তাহলে ফিরে আসলে কেনো?
1272
01:09:28,706 --> 01:09:32,919
এছাড়া আমি আর কিইবা করতে
পারতাম, আমার বন্ধু?
1279
01:10:44,699 --> 01:10:46,117
সবাই পিছু হটো!
1283
01:11:02,717 --> 01:11:04,302
তোমার এত সাহস হলো কী করে?
1284
01:11:05,428 --> 01:11:08,222
সবকিছুই ঠিকমতো এগুচ্ছিল!
1285
01:11:08,556 --> 01:11:11,184
সব ভন্ডুল করে দিলে!
1287
01:11:14,395 --> 01:11:17,440
অ্যারিস, আমি বুঝে উঠতে পারিনি!
1288
01:11:17,523 --> 01:11:20,693
আমার সাথে বদমায়েশি করবে না!
1289
01:11:20,777 --> 01:11:25,782
তুমি অন্যদের বোকা বানাতে পারো, কিন্তু
আমি জানি তোমার আসল পরিচয়!
1291
01:11:25,865 --> 01:11:29,535
তুমি একটা স্বার্থপর আর মিথ্যাবাদী লোক!
1292
01:11:30,161 --> 01:11:31,537
দাঁড়াও।
1293
01:11:32,538 --> 01:11:34,123
আমি মিথ্যা বলিনি।
1294
01:11:34,207 --> 01:11:35,666
আমি ফিরে এসেছি।
1295
01:11:35,750 --> 01:11:38,461
তুমি এজন্যই এখানে এসেছ কারণ
এগুলো তোমার পরীক্ষার অংশ ছিল!
1297
01:11:38,544 --> 01:11:39,837
আমি সত্য বলেছি!
1298
01:11:40,463 --> 01:11:44,050
তুমি না বলতে দেবীরা তাদের
ওয়াদা ভাঙে না!?
1304
01:12:07,490 --> 01:12:09,492
বাহ, বাহ, বাহ!
1305
01:12:09,575 --> 01:12:12,119
নিশ্চয়ই সামান্য হলেও লজ্জা
লাগছে তোমার, অ্যারিস!
1307
01:12:13,412 --> 01:12:15,748
বেশী বাড় বেড়ো না, সিনবাদ!
1308
01:12:16,290 --> 01:12:19,877
তুমি নিষ্পাপ কিন্তু একই সাথে পাপীও!
1309
01:12:21,754 --> 01:12:25,424
তোমার ভাগ্য ভালো যে আমার অন্য
জায়গায় এখন যেতে হবে!
1310
01:12:25,508 --> 01:12:28,845
আরোও কিছু ধ্বংস করতে হবে!
কিছু চুরি করতে হবে!
1311
01:12:30,221 --> 01:12:31,222
বিদায়!
1316
01:13:22,523 --> 01:13:24,609
আমার বিশ্বাস...
1317
01:13:24,692 --> 01:13:26,694
এই রাজদূতেরা এখন তোমায় বিশ্বাস করবে!
1318
01:13:29,989 --> 01:13:31,782
তাই মনে হয় তোমার?
1321
01:13:39,790 --> 01:13:41,042
সম্রাট ডায়মাস!
1322
01:13:41,876 --> 01:13:43,252
এই যে!
1323
01:13:43,336 --> 01:13:44,503
বিনিময়ে কী পাচ্ছি?
1324
01:13:45,880 --> 01:13:49,383
বারো রাজ্যের পক্ষ থেকে
তোমাকে অভিনন্দন জানাচ্ছি...
1325
01:13:49,467 --> 01:13:51,636
আর আমি ক্ষমা চাচ্ছি!
1327
01:13:52,970 --> 01:13:54,138
ধুর, বাদ দিন তো!
কত দেবেন?
1328
01:13:55,056 --> 01:13:56,432
সিনবাদ!
1331
01:14:03,814 --> 01:14:05,524
চলো, এই উপলক্ষ্যে জমকালো জলসা হবে!
1332
01:14:05,608 --> 01:14:07,777
সবাই তোমার অভিযানের
কাহিনী শুনতে চাইছে!
1333
01:14:08,778 --> 01:14:11,238
ঠান্ডা বাতাস, শান্ত সমুদ্র!
1334
01:14:11,322 --> 01:14:12,573
বেশী কিছু বলার তো নেই।
1336
01:14:14,408 --> 01:14:17,578
ব্যাপারটা কী বলোতো?
আমার নেমন্তন্ন গ্রহণ করবে না?
1337
01:14:23,376 --> 01:14:25,044
না, মানে...
1338
01:14:25,127 --> 01:14:27,254
ফিজি আমার জন্য অপেক্ষা করছে!
1339
01:14:33,260 --> 01:14:34,512
আবার দেখা হবে, সিনবাদ!
1341
01:14:37,348 --> 01:14:38,891
চুল ছোট করো!
1342
01:14:39,475 --> 01:14:41,310
তুমি রাজা হতে চলেছ!
1348
01:15:18,431 --> 01:15:21,475
সিরেকিউসের আরেকটা মামুলী দিন।
1350
01:15:27,189 --> 01:15:29,567
কিছুদিন আগে এখানে এক মেয়ের
সাথে দাঁড়িয়ে কথা বলেছিলাম!
1351
01:15:30,484 --> 01:15:34,447
সাগরের দিকে প্রশান্ত দৃষ্টি মেলে তাকিয়ে সে
দুনিয়া অভিযানের স্বপ্ন ব্যক্ত করেছিল!
1353
01:15:34,530 --> 01:15:37,950
সেখানে সে কিছু দেখেছিল।
1354
01:15:39,243 --> 01:15:41,746
তারপর কী হলো সেই মেয়েটার?
1355
01:15:42,329 --> 01:15:43,831
সে একটা সুযোগ পেল!
1356
01:15:44,498 --> 01:15:48,169
সমুদ্র অভিযানে গেল ও আর কোনো
একজনের প্রেমে পরে গেল!
1358
01:15:52,798 --> 01:15:53,799
প্রোটেয়াস, আমি...
1359
01:15:53,883 --> 01:15:57,636
ম্যারিনা, নিজের হৃদয়ের কথা শোনো।
1360
01:15:58,304 --> 01:16:00,181
আমার হৃদয়টা তো সিরেকিউসেই আছে।
1361
01:16:00,973 --> 01:16:02,099
তোমারটা...
1362
01:16:02,975 --> 01:16:04,935
সাগরের জলের ঢেউয়ে ভেসে চলেছে!
1363
01:16:09,899 --> 01:16:11,609
ওহ, প্রোটেয়াস!
1365
01:16:30,336 --> 01:16:31,378
ক্যাপ্টেন!
1366
01:16:31,462 --> 01:16:32,755
হুম?
1367
01:16:32,838 --> 01:16:34,215
যাত্রার জন্য প্রস্তুত আমরা।
1368
01:16:35,508 --> 01:16:36,759
ঠিক আছে, ক্যাল।
1369
01:16:37,718 --> 01:16:39,136
যাত্রা আরম্ভ করো।
1370
01:16:39,220 --> 01:16:40,638
আচ্ছা, ক্যাপ্টেন!
1374
01:17:05,329 --> 01:17:06,372
র্যাট?
1375
01:17:06,455 --> 01:17:07,456
কী?
1377
01:17:11,293 --> 01:17:12,711
ক্ষমা করবেন, ক্যাপ্তেন!
1378
01:17:13,045 --> 01:17:15,589
এই দড়ি পুরনো হয়ে গেছে!
1379
01:17:15,673 --> 01:17:17,633
আরোও শক্ত দড়ি লাগাতে হবে!
1380
01:17:20,719 --> 01:17:23,222
এই দড়ি জাসমিন সমুদ্র উপকূল
থেকে আনা হয়েছে।
1381
01:17:23,305 --> 01:17:25,099
যা এখান থেকে অনেক দূরে!
1382
01:17:25,182 --> 01:17:27,226
চলো, তাহলে ওখানেই যাই প্রথমে!
1383
01:17:32,314 --> 01:17:35,651
জানো সেখানে হাইড্রার মতো সর্পদানব আছে!
1384
01:17:35,734 --> 01:17:37,236
রাক্ষসে পরিপূর্ণ জায়গাটা!
1385
01:17:37,319 --> 01:17:38,654
এক চোখা সাইক্লপ আছে সেখানে!
1386
01:17:38,737 --> 01:17:42,199
আরো আছে চিন সমুদ্র ঘেষে
লম্বা এক সাঁকো
1388
01:17:42,283 --> 01:17:44,827
এখান থেকে অনেক দূরে ওটা!
1389
01:17:44,910 --> 01:17:48,539
বেশ বিপদসংকুলও বটে!
1390
01:17:48,622 --> 01:17:49,957
ঘাবড়িও না।
1391
01:17:50,040 --> 01:17:51,792
আমি তোমাকে রক্ষা করবো!
1395
01:18:08,309 --> 01:18:09,476
স্পাইক!
1396
01:18:09,560 --> 01:18:10,811
স্পাইক!
1397
01:18:12,396 --> 01:18:14,273
বদমাশ, এত লাফাচ্ছিস কেনো?
1397
01:18:19,396 --> 01:18:26,273
বাংলা সাবটাইটেল দিয়ে সিনেমাটি দেখা
জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।