1 00:00:01,397 --> 00:00:04,775 সমাজের কোন দিকটা তোমাকে সবথেকে বেশি হতাশ করে? 2 00:00:08,779 --> 00:00:11,323 মাঝেমধ্যে, আমি বিশ্বকে বাঁচানোর স্বপ্ন দেখে থাকি। 3 00:00:11,532 --> 00:00:13,868 বিশ্ববাসীকে অপরাজেয় শক্তি থেকে বাঁচাতে চাই। 4 00:00:14,076 --> 00:00:17,038 যেই শক্তি আমাদের অগোচরে, আমাদের দৈনন্দিন জীবনের উপর কব্জা করে বসে আছে। 5 00:00:17,163 --> 00:00:18,664 এগুলো সব উধাও হয়ে গেলো,কেমন হয়? 6 00:00:18,664 --> 00:00:21,584 শহরটা। অর্থ। সবকিছু। 7 00:00:21,584 --> 00:00:22,585 হেই বাছা! 8 00:00:23,711 --> 00:00:25,713 বিশ্বজুড়ে উত্তেজনাকর সময় অতিবাহিত হচ্ছে। 9 00:00:25,713 --> 00:00:26,881 উত্তেজনাকর সময়। 10 00:00:26,881 --> 00:00:28,174 আমাকে তোমার বাবার ব্যাপারে বলো। 11 00:00:28,340 --> 00:00:30,926 উনার লিউকেমিয়া ছিলো। আমাকে ওয়াদা করিয়েছিলেন, যাতে কাউকে কথাটা না বলি। 12 00:00:31,052 --> 00:00:32,552 কিন্তু আমি প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। 13 00:00:32,552 --> 00:00:35,389 আমি আমার মাকে বলেছিলাম। আমি বাবাকে জড়িয়ে ধরে, আমার মাফ করে দিতে বলেছিলাম। 14 00:00:35,556 --> 00:00:38,684 আর উনি আমাকে এতো জোরে ধাক্কা দিয়েছিলেন যে, আমি জানালা দিয়ে নীচে পড়ে যাই। 15 00:00:38,684 --> 00:00:39,852 আমার বয়স মাত্র আট ছিলো। 16 00:00:40,019 --> 00:00:42,938 যদি আপনি এই কথায় রাজি না হোন, আপনিও ওদের দলে যোগ দিবেন। 17 00:00:43,105 --> 00:00:45,066 সবার কাছ থেকে সম্মান হারিয়ে বসবেন। 18 00:00:45,191 --> 00:00:48,319 - আমি এই মামলার জন্য সবকিছু ছেড়ে এসেছি। - আমি চাই না তাই। 19 00:00:48,319 --> 00:00:50,821 আমি ওখানে কাজ করবো না। ওরা আমার মাকে হত্যা করেছে। 20 00:00:51,781 --> 00:00:53,115 তুমি যদি কোন কিছু বদলাতেই চাও, 21 00:00:53,365 --> 00:00:56,410 সেটার অন্তর্ভুক্ত হয়েই, সেটা বদলানোর চেষ্টা করো। 22 00:00:56,535 --> 00:00:59,330 এটা ওরা আমাদের কাছে যত পাওনা আছে, সব মুছে দিতে পারবে। 23 00:00:59,330 --> 00:01:03,751 ক্রেডিট কার্ড, ঋণ, বন্ধক সবকিছুকে একদম ধুয়েমুছে সাফ করে দিবে। 24 00:01:04,043 --> 00:01:05,211 এখন আমরা কী করবো? 25 00:01:05,211 --> 00:01:08,130 বন্ধুরা, কালকের কথা ভাবার এখন সময় নয়। 26 00:01:08,339 --> 00:01:09,924 এটা আমাদের সাফল্যকে আলিঙ্গন করার সময়। 27 00:01:10,049 --> 00:01:12,134 ওরা আমাদের জন্য আজ স্বাধীন। 28 00:01:12,259 --> 00:01:15,596 ঈশ্বর, আমি এটা কি করেছি? আমি তোমাকে আগেই বলেছিলাম, আমাদের এই কাজ করা উচিৎ নয়। 29 00:01:16,305 --> 00:01:18,015 আমি টাইরেলকে নিয়ে একটু উদ্বিগ্ন। 30 00:01:18,140 --> 00:01:20,226 কারণ ও বেশ অদ্ভুত আচরণ করছিলো... 31 00:01:21,018 --> 00:01:22,186 যখন আমি শেষবারের মতন দেখেছিলাম। 32 00:01:22,603 --> 00:01:24,188 আমি জানি এসব কিছুর পেছনে তোমার হাত আছে, 33 00:01:24,188 --> 00:01:26,732 সবকিছুর, এফ-সোসাইটি, দ্যা সার্ভার, 34 00:01:26,732 --> 00:01:31,362 কলবি, অলসেফ। এই সবকিছুতে ঘুরেফিরে তুমিই একমাত্র অপরিবর্তনীয় ব্যক্তি। 35 00:01:31,362 --> 00:01:32,947 যে যত কিছুই করুন না কেন... 36 00:01:33,155 --> 00:01:35,616 আমি কখনওই তোমাকে একা ছেড়ে যাবো না। আমি সবসময়ই এখানেই রইবো। 37 00:01:35,616 --> 00:01:38,035 তুমি কি বুঝতে পারছো? ওরা আবার আমার থেকে তোমাকে দূরে সরানোর চেষ্টা করে থাকবে, 38 00:01:38,035 --> 00:01:39,703 আর আমি চাই, তুমি ওদের তা করতে না দাও! 39 00:01:39,703 --> 00:01:40,554 আমার কথা শুনো। 40 00:01:40,554 --> 00:01:43,933 আমি কখনওই তোমাকে ছেড়ে যাবো না। আমি আর কখনওই তোমাকে একা ছেড়ে যাবো না। 41 00:01:48,170 --> 00:01:50,131 আমিই মি. রোবট। 42 00:01:51,423 --> 00:01:53,968 আমি আগেই সবসময় বলেছি, শেষমেশ, আমরা একসাথেই কাজ করে থাকবো। 43 00:01:54,552 --> 00:01:55,469 কিন্তু এখনো... 44 00:01:56,011 --> 00:01:57,460 ...আমার জানা বাকি। 45 00:02:04,979 --> 00:02:06,480 আমি বিশ্বকে বাঁচাতে চেয়েছিলাম। 46 00:02:26,292 --> 00:02:27,751 এই মুখোশটা কেন? 47 00:02:28,836 --> 00:02:30,296 এটা অনেকটা বাচ্চামি, ঠিক না? 48 00:02:38,012 --> 00:02:38,904 ওয়েলিক... 49 00:02:41,557 --> 00:02:42,449 আচ্ছা... 50 00:02:45,269 --> 00:02:48,022 আমি বুঝতে পারছি, জেমস। 51 00:02:49,607 --> 00:02:50,499 হ্যাঁ... 52 00:02:51,734 --> 00:02:54,361 হুম, আমি মি.গডার্ডের আবেদন সম্পর্কে অবগত আছি। 53 00:02:54,361 --> 00:02:56,360 কিন্তু এটা এই মুহূর্তে মুছে ফেলা দরকার। 54 00:02:57,740 --> 00:02:59,283 আপনি কি এটার গতি আরো বাড়াতে পারবেন? 55 00:03:02,286 --> 00:03:03,495 ধন্যবাদ, জেমস। 56 00:03:23,390 --> 00:03:24,283 এই কাজ হয়ে যাবার কথা। 57 00:03:40,074 --> 00:03:40,941 কী হয়েছে? 58 00:03:44,036 --> 00:03:45,329 কাজ হচ্ছে... 59 00:04:06,183 --> 00:04:07,034 এটা... 60 00:04:07,935 --> 00:04:09,228 ...যেন মনে হচ্ছে... 61 00:04:10,771 --> 00:04:12,564 ...জীবন্ত কোনকিছু বেরিয়ে আসছে। 62 00:04:34,628 --> 00:04:38,257 ওহ মাই গড। এটা তোমার দোষ। এটা তোমার দোষ! 63 00:04:38,257 --> 00:04:40,259 - আমি দুঃখিত। - ঈশ্বর, আমাদের বাঁচাও! 64 00:04:40,259 --> 00:04:42,553 আমি আসলেই দুঃখিত! আমি আসলেই দুঃখিত! 65 00:04:42,553 --> 00:04:44,596 তুমি এসব কী করেছো? কুকুরের বাচ্চা। ওর মাথা থেকে রক্ত বের হচ্ছে। 66 00:04:44,596 --> 00:04:47,474 - এটা একটা দুর্ঘটনা ছিলো। - ঈশ্বর বলেছেন, দুর্ঘটনা বলে কোনকিছু নেই। 67 00:04:47,474 --> 00:04:49,143 - বাছা, কথা বলো আমার সাথে। ঈশ্বর, আমাদের বাঁচাও। 68 00:04:49,143 --> 00:04:50,019 কথা বলো প্লিজ! 69 00:04:50,936 --> 00:04:53,022 বাছা, উঠে পড়ো! উঠে পড়ো! 70 00:04:53,856 --> 00:04:55,482 ও কি ঠিক আছে? ওকে জিজ্ঞাসা করো, ও ঠিক আছে কিনা! 71 00:04:55,482 --> 00:04:57,480 - ও এই মুহূর্তে তো জবাব দিচ্ছে না। - সব দোষ তোমার! তোমার দোষ! 72 00:04:58,027 --> 00:05:00,321 - এটা একটা দুর্ঘটনা ছিলো। - ঈশ্বর বলেছেন, দুর্ঘটনা বলে কোনকিছু নেই। 73 00:05:00,321 --> 00:05:02,320 আমি দুঃখিত। আমাদের সাহায্য করো! 74 00:05:11,915 --> 00:05:15,085 ছবিগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন, সবকিছু স্বাভাবিকই আছে। 75 00:05:15,294 --> 00:05:17,080 যেটা নাকি সুসংবাদ... 76 00:05:17,080 --> 00:05:19,548 কারণ স্ক্যান থেকে, কোনরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 77 00:05:19,923 --> 00:05:22,426 কোন রক্তস্রাব ও রক্তক্ষরণ হয়নি। 78 00:05:22,760 --> 00:05:23,927 মৃদু আলোড়ন, 79 00:05:24,386 --> 00:05:25,387 আর কিছু সেলাই। 80 00:05:26,096 --> 00:05:29,558 যদিওবা, হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত ভেঙে গিয়েছে। 81 00:05:29,892 --> 00:05:31,727 তাই এটাকে ঠিকঠাক মতন বসাতে হবে। 82 00:05:31,727 --> 00:05:32,728 আর কত লাগতে পারে এটা করতে? 83 00:05:33,479 --> 00:05:34,363 জ্বি, মানে? 84 00:05:34,363 --> 00:05:35,822 এটার জন্য কেমন খরচ পড়বে? 85 00:05:35,831 --> 00:05:38,917 আসলে, এটা এমন একটা ব্যাপার, যেটা নিয়ে আপনাদের অর্থ পরিশোধ বিভাগের সাথে বলতে হবে। 86 00:05:38,917 --> 00:05:40,544 -আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। - চুপ করো। 87 00:05:41,028 --> 00:05:41,987 তোমার তো চাকরীও নেই। 88 00:05:42,613 --> 00:05:43,864 আমাদের কাছে কোন অর্থকড়ি নেই। 89 00:05:44,448 --> 00:05:45,908 আমরা কীভাবে এসবের খরচ বহন করবো... 90 00:05:45,908 --> 00:05:47,534 ...আর বাকি সবকিছুর অর্থ পরিশোধ তো আছেই। 91 00:05:47,534 --> 00:05:49,078 আমাকে ছুঁবে না। 92 00:05:49,286 --> 00:05:51,663 আমি তোমাকে বলেছি তো, কোন অর্থ পরিশোধ বাকি থাকবে না... 93 00:05:51,663 --> 00:05:54,083 মি. এন্ড মিসেস এল্ডারসন, প্লিজ... 94 00:05:54,291 --> 00:05:57,503 আমার আপনাদের কিছুক্ষণের জন্য, বাইরে গিয়ে অপেক্ষা করতে বলতে হচ্ছে। 95 00:05:57,961 --> 00:05:59,797 আমি এলিয়টের সাথে একটু একা কথা বলতে চাই। 96 00:06:11,475 --> 00:06:12,393 এলিয়ট। 97 00:06:14,853 --> 00:06:18,482 এলিয়ট, আমি তোমাকে যা জানাতে চাই, তা হলো, তোমার কিছুই হয়নি। 98 00:06:19,233 --> 00:06:21,360 জানি, আজ তুমি অনেক রক্তপাত ঘটিয়েছো 99 00:06:22,778 --> 00:06:25,572 কিন্তু আমি কথা দিচ্ছি, তোমার সামনে একটা দীর্ঘ ও সুস্বাস্থকর জীবন অপেক্ষা করছে। 100 00:06:26,615 --> 00:06:30,786 এখন, এলিয়ট, আমার কাছে তোমার জন্য কিছু প্রশ্ন আছে। 101 00:06:30,786 --> 00:06:34,915 আর তুমি আমাকে যা কিছুই বলবে, তা আমাদের মধ্যেই থাকবে। 102 00:07:12,619 --> 00:07:13,620 উঠে পড়ার সময় চলে এসেছে। 103 00:07:20,669 --> 00:07:22,713 আজকের দিন ঠিক কালকের দিনের মতনই শুরু হয়েছে।। 104 00:07:23,088 --> 00:07:24,381 আর ঠিক তার আগের দিনের মতন। 105 00:07:24,882 --> 00:07:26,133 আর ঠিক তারও আগের দিনের মতন। 106 00:07:26,383 --> 00:07:28,130 আর গত মাস যাবত প্রতিটি দিনই এভাবে শুরু হয়েছে। 107 00:07:28,719 --> 00:07:29,595 একটা চক্র। 108 00:07:29,803 --> 00:07:31,680 সম্পূর্ণরূপে, আমার নিজের বানানো চক্র। 109 00:07:31,680 --> 00:07:36,685 এটি আমাদের অর্থনীতিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করবে, যা কিনা বিশেষভাবে উল্লেখযোগ্য। 110 00:07:36,852 --> 00:07:39,480 এফ.বি.আই আজকে ঘোষণা দিয়েছে, ও আমরা নিশ্চিতভাবে আপনাদের জানাতে পারি যে, 111 00:07:39,771 --> 00:07:43,984 টাইরেল ওয়েলিক, ও এফ-সোসাইটি এই হামলার পেছনে দায়ী। 112 00:07:44,902 --> 00:07:48,071 ওরা আমাদের অনেক ক্ষতি করেছে, আর আমরাও এর জবাব দিয়ে থাকবো। 113 00:07:48,238 --> 00:07:50,070 আমরা এর জবাব উচিত হারেই দিয়ে থাকবো। 114 00:07:50,282 --> 00:07:53,785 আর আমরা আমাদের পছন্দসই স্থানে ও সময়ে এই জবাবটা দিয়ে থাকবো। 115 00:07:53,785 --> 00:07:56,747 এটা এমন কোন সংবাদ নয়, যা কিনা আমি সংবাদ সম্মেলনে বলে বেড়াবো। 116 00:08:02,085 --> 00:08:06,590 সকাল আটটায় আমার বন্ধু লিয়নের নাস্তা করার মধ্যদিয়ে শুরু হয় প্রতিদিনকার জীবন। 117 00:08:06,590 --> 00:08:09,635 এমন একটা পর্ব ছিলো যেখানে, ওরা একটা চাইনিজ রেস্তোরাঁতে যায়... 118 00:08:09,635 --> 00:08:13,013 ....আর ওরা পুরোটা সময় ধরে খাবারের অপেক্ষায় টেবিলে বসেই থাকে। 119 00:08:13,680 --> 00:08:15,807 এমনকি, শেষের দিকেও ওদের কিছু খেতেই দেখানো হয় না রে, ভাই। 120 00:08:15,933 --> 00:08:17,800 ও সবেই সেইনফেল্ড চিনেছে। 121 00:08:17,800 --> 00:08:19,728 হতে পারে, আমি এটা নিয়ে বেশি ভাবছি। 122 00:08:19,728 --> 00:08:23,315 আর এটা নিয়ে খুব বেশি বকবক করে থাকে। এটা ওকে আসলেই কুঁড়েকুঁড়ে খাচ্ছে। 123 00:08:23,315 --> 00:08:25,108 এটা আসলেই আমাকে কুঁড়েকুঁড়ে খাচ্ছে। 124 00:08:25,108 --> 00:08:26,818 তবে ব্যাপারটা আমার জন্য সেরা। 125 00:08:27,069 --> 00:08:29,696 আমার কোন কথা বলাই দরকার পড়ে না। আমি শুধু চুপচাপ শুনতে থাকি। 126 00:08:29,696 --> 00:08:33,909 হায় ঈশ্বর! ঐ ক্রেমার ব্যাটাকে বাস্তবে চিনলে সজোরে একটা লাথি দিতাম ওকে। 127 00:08:34,159 --> 00:08:36,662 দশ'টার দিকে, আমি বাসার কাজকর্ম সেরে থাকি। 128 00:08:38,163 --> 00:08:41,375 বর্তমানে শুরু হতে যাওয়া নতুন পদক্ষেপে আন্তর্জাতিক 129 00:08:41,750 --> 00:08:46,588 সম্প্রদায়গুলো নতুন করে নিয়মনীতি তৈরি করে দিচ্ছে। 130 00:08:46,588 --> 00:08:48,757 যাকে এখন পশ্চিমা বায়ুই বলা যায়। 131 00:08:49,633 --> 00:08:52,302 দুপুর বারোটার দিকে, আমি লিয়নের সাথে দুপুরের খাবার খেয়ে থাকি। 132 00:08:52,302 --> 00:08:55,931 আর তারপর একটা পর্ব এমন যে, ওরা গ্যারেজে সবসময় বন্দি হয়ে থাকে... 133 00:08:56,181 --> 00:08:57,766 কেমনে সম্ভব? 134 00:08:58,016 --> 00:08:59,760 এটা কোন টিভি শো নারে, ভাই... 135 00:08:59,760 --> 00:09:02,813 কাহিনী কই? কোন আগামাথা কিচ্ছু নেই। 136 00:09:06,191 --> 00:09:09,111 দুপুর দুইটার দিকে, আমরা বাস্কেটবল খেলা উপভোগ করতে যাই। 137 00:09:11,780 --> 00:09:14,700 কার্লা নামের সুন্দরী স্থানিক পাগলী, প্রায় প্রতিদিন সেখানে থাকে। 138 00:09:18,912 --> 00:09:21,081 ও আমার পোষা পাখির মতন হয়ে গিয়েছে। 139 00:09:25,752 --> 00:09:27,170 তিন পয়েন্ট, শালা! 140 00:09:27,170 --> 00:09:29,965 আমি এখনো বুঝে উঠতে পারিনি, মানুষ খেলাধুলো এতো পছন্দ করে কেন। 141 00:09:30,173 --> 00:09:32,801 তারা অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে , এতোটা আবেগপ্রবণ হয়ে উঠে। 142 00:09:33,635 --> 00:09:35,721 - তবে আমি নিয়মাবলীতে লুকোনো সৌন্দর্য দেখি। - কী খবর? 143 00:09:36,096 --> 00:09:40,851 বিশৃঙ্খলার অদৃশ্যমান সংকেত। শৃঙ্খলার ভয় প্রদর্শনকারী পেছনে লুকিয়ে আছে। 144 00:09:44,396 --> 00:09:48,066 সাড়ে চারটার দিকে, আমি আবারো বাসার কাজকর্ম সেরে থাকি। 145 00:09:48,859 --> 00:09:50,819 এমন কোনকিছু কখনওই ঘটেনি... 146 00:09:51,737 --> 00:09:52,629 ..অতীতে। 147 00:09:53,155 --> 00:09:56,658 আর এর মধ্যদিয়েই, সাইবার নিরাপত্তার ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 148 00:09:57,117 --> 00:09:59,953 সন্ধ্যা ছয়টার দিকে, আমি লিয়নের সাথে রাতের খাবার খেয়ে থাকি। 149 00:10:00,078 --> 00:10:03,582 যদিওবা মনে হয়, এ ব্যাপারটাকে একটু স্বাভাবিক ভাবে নেয়া উচিৎ, বুঝতে পারছেন? 150 00:10:03,582 --> 00:10:06,084 বুঝতেই পারছেন, আমি দিনের বেশিরভাগ খাবারই একসাথে খেয়ে থাকি। 151 00:10:06,084 --> 00:10:08,080 যেন, এটাই শো'টার আসল উদ্দেশ্য। 152 00:10:08,253 --> 00:10:10,255 এটা পুরোই গাঁজাখুরি শো... তুমি জানো, যেন... 153 00:10:10,839 --> 00:10:12,466 জীবন...প্রেম। 154 00:10:13,717 --> 00:10:15,385 আর তাদের অর্থ। 155 00:10:19,056 --> 00:10:19,906 আমি বলছি তোমাকে... 156 00:10:20,015 --> 00:10:22,893 ...মানুষজনের অবস্থাকে পুরোই একটা বিয়োগান্ত নাটক পর্যায়ে নিয়ে গেছে। 157 00:10:23,852 --> 00:10:24,694 শব্দ। 158 00:10:24,719 --> 00:10:29,015 যেমনটা বলেছিলাম, আমাকে কখনওই কোন কথা বলতে হবে না আর এখন পুনরাবৃত্তিই ভালো। 159 00:10:29,232 --> 00:10:30,901 এটি আমার স্বাস্থ্যবিধানকে অক্ষুণ্ণ রাখে। 160 00:10:30,901 --> 00:10:31,985 অভিভূতকারী। 161 00:10:32,444 --> 00:10:34,696 সপ্তাহে দুইদিন, আমি গীর্জায় গিয়ে থাকি। 162 00:10:35,197 --> 00:10:36,948 আমি এখানের নিয়মাবলীও বুঝে উঠতে পারিনি। 163 00:10:36,948 --> 00:10:39,242 ...কিন্তু আমাকে নিজেকে সামাজিকতার মধ্যে রাখতে হবে। 164 00:10:39,451 --> 00:10:40,535 এটা আমার জন্য ভালো। 165 00:10:40,786 --> 00:10:43,080 তাছাড়া, এই মানুষগুলোকে স্বাভাবিকই মনে হয়েছে। 166 00:10:44,498 --> 00:10:45,380 আমিন। 167 00:10:46,583 --> 00:10:48,418 এমন কোন দৃষ্টান্ত স্থাপন করবেন না... 168 00:10:48,418 --> 00:10:52,339 ...যেটাতে আপনি এই ধরণের অপরাধমূলক হামলার ফলে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। 169 00:10:52,547 --> 00:10:55,133 আমেরিকা সমস্যার মোকাবিলা করতে জানে। 170 00:10:55,467 --> 00:10:58,303 আর যখন আমরা একসাথে হয়ে কাজ করবো, কেউ আমাদের আর থামাতে পারবে না। 171 00:10:58,887 --> 00:11:01,098 একটি নতুন ভবিষ্যৎকে রচনা করার এখনই সময়। 172 00:11:01,932 --> 00:11:03,684 আমি একটা দিনপঞ্জি লিখছি। 173 00:11:05,143 --> 00:11:08,689 আমার দৈনন্দিন কার্যাবলীকে সঠিকভাবে চালিত করানোর জন্য, এটাই একমাত্র উপায়। 174 00:11:15,445 --> 00:11:16,405 কাল সকালে দেখা হবে। 175 00:11:17,280 --> 00:11:18,400 আর তারপর আমি শুতে যাই। 176 00:11:19,074 --> 00:11:23,120 আমাকে প্রলুব্ধ করার মতন, মায়ের কাছে কোনো কম্পিউটার অথবা ইন্টারনেট এক্সেস নেই। 177 00:11:24,913 --> 00:11:28,333 আমার জন্য যা বাকি থাকে, তা হলো, অতিসাধারণ জাগতিক ঘুম। 178 00:11:28,500 --> 00:11:29,960 দৈনন্দিন চক্রের সমাপ্তি। 179 00:11:30,168 --> 00:11:33,004 হয়তো মনে হতে পারে, এটা কেমন জীবনধারা? কিন্তু কেন নয়? 180 00:11:33,255 --> 00:11:37,300 প্রতিদিন একই কাজের পুনরাবৃত্তি, তাও আবার কোনরকম ভাবান্তর ছাড়াই। 181 00:11:37,300 --> 00:11:39,136 এই কাজটা কি সকলেই করে থাকে না? 182 00:11:40,053 --> 00:11:41,513 একই কাজ বারে বারে করে... 183 00:11:43,014 --> 00:11:44,433 ... তাদের এন.সি.আই.এস ও 184 00:11:44,891 --> 00:11:46,430 লেক্সাপ্রোর... 185 00:11:47,227 --> 00:11:48,430 সাথে অবিরাম চলতে থাকে। 186 00:11:50,564 --> 00:11:52,649 এটাই তো স্বস্তিদায়ক, তাই না? 187 00:11:54,568 --> 00:11:56,027 অভিন্নতাতে... 188 00:12:05,495 --> 00:12:06,705 তোমার মাই কেন? 189 00:12:07,706 --> 00:12:08,999 উনার বিশেষত্বটা কী? 190 00:12:12,169 --> 00:12:14,254 উনি আমার দেখা সবথেকে কড়া মানুষ। 191 00:12:15,881 --> 00:12:18,216 কিন্তু তোমার মনে তো , ছোটকালের আঘাতের প্রভাব এখনো বিরাজমান। 192 00:12:18,216 --> 00:12:20,594 দুষ্ট গরুর চেয়ে, শূন্য গোয়াল ভালো। 193 00:12:21,303 --> 00:12:22,187 ঠিক না? 194 00:12:28,059 --> 00:12:29,227 তুমি একাকীত্বে ভুগো? 195 00:12:35,984 --> 00:12:38,361 ডার্লিন মাঝেমধ্যে আসে। 196 00:12:42,324 --> 00:12:44,534 তোমার কি আগের জীবনের কোনকিছুর অনুপস্থিতি অনুভব হয়? 197 00:12:48,914 --> 00:12:50,916 আমি করলেও, এতে কিছু যায় আসে না। 198 00:12:51,917 --> 00:12:53,001 এভাবে কেন বলছো? 199 00:12:57,881 --> 00:13:00,133 কারণ, আমি সেই সময়ের আমাকে ভরসা করতে পারি না। 200 00:13:01,259 --> 00:13:02,928 তোমার কেন মনে হয়, তুমি নিজের উপর ভরসা করতে পারো না? 201 00:13:14,689 --> 00:13:16,858 আমি চাই, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, প্লিজ... 202 00:13:21,279 --> 00:13:22,188 এলিয়ট... 203 00:13:22,823 --> 00:13:25,408 তুমি যা কিছু করেছো, তারপরেও তোমার সাথে কথা বলতে আমাকে অনেক ভাবতে হয়েছে। 204 00:13:26,910 --> 00:13:27,869 কিন্তু আমি রাজি হয়েছিলাম... 205 00:13:28,119 --> 00:13:30,997 ...তুমি যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছো, তোমার আমার সাথে আরও খোলামেলা কথা বলা উচিৎ। 206 00:13:31,832 --> 00:13:33,591 আমরা যখন আলোচনা করেছিলাম, ব্যাপারটা আমি পরিষ্কার করেই বলে দিয়েছিলাম। 207 00:13:33,591 --> 00:13:36,052 এমনটা নয় যে, আমি নিজেকে বিশ্বাস করি না। 208 00:13:45,720 --> 00:13:46,930 আমি ওকে বিশ্বাস করতে পারি না। 209 00:13:56,940 --> 00:13:57,941 আবারো স্বাগতম। 210 00:13:58,441 --> 00:14:00,652 হুম, আমি এবার তোমার সাথেই কথা বলছি। 211 00:14:01,152 --> 00:14:04,114 আমি জানি, ওখানে আমি ক্রিস্টা যা কিছু বলেছি তা তুমি শুনতে চেয়েছিলে। 212 00:14:04,447 --> 00:14:06,449 ...কিন্তু আমি এখনো তোমাকে বিশ্বাস করে উঠতে পারিনি। 213 00:14:06,700 --> 00:14:08,118 এতকিছু করার পর তো নয়ই। 214 00:14:08,618 --> 00:14:10,110 তুমি আমার কাছ থেকে কথা লুকিয়েছো। 215 00:14:10,787 --> 00:14:13,957 আর আমি জানি না, আমি আগের মতন তোমাকে আর গোপন কথা বলতে পারবো নাকি। 216 00:14:15,041 --> 00:14:17,335 বন্ধুদের একে অপরের সাথে সৎ থাকা উচিৎ। 217 00:14:17,335 --> 00:14:18,295 আর তুমি তা ছিলে না। 218 00:14:18,795 --> 00:14:21,006 এই সম্পর্কটাকে পুনর্নির্দেশ করতে কিছুটা সময় লাগবে। 219 00:14:21,006 --> 00:14:22,257 তোমার বন্ধুর সাথে আবারো কথা বলছো বুঝি? 220 00:14:28,763 --> 00:14:30,223 আমি ভেবেছিলাম, আমরা এই সমস্যা থেকে বেরিয়ে এসেছি। 221 00:14:32,142 --> 00:14:32,993 এই যে... 222 00:14:34,436 --> 00:14:35,328 ... তাকিয়ে দেখো। 223 00:14:37,397 --> 00:14:39,274 কতো ভালো ভালো বন্ধু তোমার অপেক্ষায় বসে আছে। 224 00:14:50,577 --> 00:14:51,745 আমরা এখানে থাকতে পারি না। 225 00:14:52,412 --> 00:14:53,830 এখনো অনেক কাজ করার বাকি। 226 00:14:54,205 --> 00:14:56,583 আমাদের বিপ্লবে একটা নেতার প্রয়োজন... 227 00:14:56,833 --> 00:14:58,168 ....আর তার পরিবর্তে আমরা কী করছি? 228 00:14:58,919 --> 00:14:59,828 দিনপুঞ্জি লিখছি। 229 00:15:02,047 --> 00:15:04,758 চে গুয়েভারা নিজের কবরে শুয়ে শুয়ে, আমাদের উপর ছিঃ ছিঃ করছেন। 230 00:15:08,303 --> 00:15:10,013 তোমার কি ধারণা, তুমি আমার থেকে মুক্তি পাবে? 231 00:15:10,513 --> 00:15:12,390 আমি এতো সহজে তোমাকে ছাড়ছি না। 232 00:15:14,392 --> 00:15:16,645 তুমি যে মৃত মানুষের মতন ভান ধরে আছো। এটা আমার উপর কাজ করবে না। 233 00:15:17,145 --> 00:15:18,897 তুমি যে ভাবছো, তোমার এসবের উপর নিয়ন্ত্রণ আছে, 234 00:15:21,524 --> 00:15:22,692 ....সেটা নিছক মতিভ্রম। 235 00:15:26,738 --> 00:15:28,114 তুমি আমার মনোযোগ চাও? 236 00:15:30,367 --> 00:15:31,826 বলো, আমার যা জানতে চাই। 237 00:15:33,328 --> 00:15:34,871 বলে ফেলো, টাইরেল কোথায় আছে। 238 00:15:36,414 --> 00:15:37,582 আমি এটা করতে পারবো না। 239 00:15:42,003 --> 00:15:43,254 তাহলে, দূরে গিয়ে মরো। 240 00:16:02,983 --> 00:16:03,833 আমাদের কথা শেষ হয়েছে? 241 00:16:23,753 --> 00:16:26,172 এই স্বাস্থ্যবিধানের পরবর্তী ধাপে কী আছে? 242 00:16:26,172 --> 00:16:27,173 সুই-সুতোর কাজ? 243 00:17:25,022 --> 00:17:28,943 এটা মোটেও অতিরঞ্জিত শুনাবে না যদি বলি, আমাদের আর্থিক অবস্থা কঠিন পরিস্থিতিতে আছে। 244 00:17:28,943 --> 00:17:32,864 যে সকল সতর্কীকরণ আবেগজনিত কথাবার্তা শুনছি তা নিছক ওয়াল স্ট্রিটের উত্তেজনা নয়। 245 00:17:33,573 --> 00:17:36,117 আমি যতই এই বিষয়ে কথা বলি, ততই ব্যাপারটা আরও ভয়ংকর রূপ ধারণ করে। 246 00:17:36,826 --> 00:17:40,121 দুর্ভাগ্যবশত, আসল পরিকল্পনাটা ঠিকঠাক মতন কাজ করেনি। 247 00:17:41,289 --> 00:17:44,626 বেশিরভাগ অভিজ্ঞ ব্যক্তিদের মতে, এটা শুধুই বিচ্ছিন্ন ছিলো না, 248 00:17:44,751 --> 00:17:47,629 শোচনীয়ও ছিলো বটে। আর এমনকিছু যা হওয়াটা পূর্বনির্ধারিত ছিলো। 249 00:17:50,381 --> 00:17:53,510 যদিওবা, ইউরোপিয়ান সংগঠন অস্বীকার করে এসেছে যে, এটা তাদের কোন ক্ষতি করতে পেরেছে বলে... 250 00:17:53,510 --> 00:17:55,510 ... এই সপ্তাহে তো আমরা দেখলাই, তাদের কথাটা যে ভুল। 251 00:17:56,096 --> 00:17:58,515 ব্যাংকের কাছে অর্থকড়ি না থাকলে, তারা ধার দিতে অপারগ। 252 00:17:58,765 --> 00:18:00,809 তাই অর্থনীতি এখন অচল অবস্থায় আছে। 253 00:18:22,831 --> 00:18:24,958 আর আমি শুধুই একজন বার্তাবাহক। আমি আপনাদের বলছি, জনগণ, 254 00:18:24,958 --> 00:18:26,709 এই কথাগুলো তারা চায় না,আপনারা জানুন। 255 00:18:27,252 --> 00:18:30,046 কারণ কমেট প্রাকৃতিক গ্যাস চুল্লিতে শ্রমিক সংঘ হরতাল ডেকেছে... 256 00:18:30,046 --> 00:18:31,673 ... যার ফলে গ্যাসের সংকট দেখা দিতে পারে... 257 00:18:31,965 --> 00:18:34,551 উত্তর-পূর্বাঞ্চলে আগে কখনওই ঘটেনি। 258 00:18:35,301 --> 00:18:37,846 আক্ষরিক ক্ষমতা ছাড়া, আমাদের আর কোন ক্ষমতাই নেই আসলে। 259 00:18:38,179 --> 00:18:41,558 আমরা দেশে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করার সন্ধিক্ষণে এসে পৌঁছে গিয়েছি... 260 00:18:41,558 --> 00:18:44,185 ...আর তারা সেটা জানে। তারা নিজেদের কাজ সম্পর্কে খুব ভালোভাবেই জানে। 261 00:18:44,519 --> 00:18:46,688 আর ২০১৫ সাল এমন এক সালে পরিণত হতে যাচ্ছে, যাতে আমেরিকা, 262 00:18:46,688 --> 00:18:48,231 এই মহৎ জাতি... 263 00:18:48,231 --> 00:18:49,607 গণতন্ত্রের বিনিময়ে, 264 00:18:49,941 --> 00:18:51,234 একনায়কতন্ত্রকে আলিঙ্গন করবে। 265 00:20:29,791 --> 00:20:32,001 টিভিতে, অনর্গল কথা বলা আর কথা বলা... 266 00:20:32,001 --> 00:20:33,670 মানুষকে মিথ্যা বলা। 267 00:20:33,670 --> 00:20:35,171 পরিবর্তে, সত্যটা সামনে তুলে আনা উচিৎ। 268 00:20:35,505 --> 00:20:37,170 এমন কেউ যে কিনা অতীতে এমন কিছুর মুখোমুখি হয়েছে। 269 00:20:37,423 --> 00:20:40,218 কারণ এই উদ্ধৃতি, উদ্ধৃতির সমাপ্তি, সংকটকাল এসব তো আগেও ঘটেছে। 270 00:20:41,928 --> 00:20:42,779 হ্যালো? 271 00:20:43,137 --> 00:20:44,063 হ্যালো? 272 00:20:45,098 --> 00:20:48,935 সংকটকাল। কেন না আমরা দর্শকদের সামনে ভাইমার রিপাবলিলকের কথা তুলে ধরি? 273 00:20:49,227 --> 00:20:53,022 কারণ... সাদৃশ্যতা ও সমান্তরালতা খুবই বিরক্তিকর। 274 00:20:57,110 --> 00:20:58,444 ... পৃথিবীর শেষপ্রান্তে, আমরা যেমনটা জানি। 275 00:20:59,737 --> 00:21:02,282 আর তারা আসলেই লোকজনকে সড়কে দাঁড়িয়ে হৈচৈ এ মেতে উঠাতে পেরেছে। 276 00:21:02,282 --> 00:21:05,827 সড়কে দাঁড়িয়ে হৈচৈ... এখন আপনি আমাকে একটি কথা বলুন, 277 00:21:07,370 --> 00:21:08,329 হ্যালো? 278 00:21:11,833 --> 00:21:12,709 হ্যালো? 279 00:21:24,679 --> 00:21:26,180 আসলে, আমার কী করবো? 280 00:21:26,723 --> 00:21:28,308 মানে, কিছুই তো কাজ করছে না। 281 00:21:29,517 --> 00:21:30,768 কী খুলে ফেলবো? 282 00:21:31,144 --> 00:21:33,813 সবকিছু তো দেয়ালের ভেতরে রয়েছে। 283 00:21:34,439 --> 00:21:37,775 এটা... এটা এভাবেই বসানো হয়েছিল যখন আমি স্মার্ট হাউজ প্যাকেজের ফরমাশ করেছিলাম। 284 00:21:39,777 --> 00:21:41,321 এখন আবার এলার্ম বাজতে শুরু করেছে। 285 00:21:41,946 --> 00:21:44,198 বাসা বরফে পরিণত হচ্ছে। তাপমাত্রা চল্লিশেরও নীচে। 286 00:21:46,492 --> 00:21:49,495 গ্রিনিচে আমার একটা থাকার জায়গা আছে, কিন্তু আপনি নিশ্চয়ই বলবেন না... 287 00:21:51,372 --> 00:21:53,666 কতক্ষণ সময় লাগতে পারে এসব ঠিক করতে? 288 00:22:42,048 --> 00:22:43,841 উনাকে খুঁজে বের করাটা মুশকিল হয়ে পড়েছে। 289 00:22:45,259 --> 00:22:47,345 আর উনি উত্তরের দিকে যাত্রা করছেন, যেমনটা আমি বলেছিলাম। 290 00:22:49,472 --> 00:22:51,099 তোমার মতে, উনি কতদিনের জন্য এখান থেকে গিয়েছেন? 291 00:22:52,642 --> 00:22:53,476 বেশ অনেকদিন। 292 00:23:06,614 --> 00:23:08,282 এই হামলাগুলোর... 293 00:23:09,909 --> 00:23:11,202 ...সংগৃহীত ফলাফল... 294 00:23:11,786 --> 00:23:13,788 ...একটি সাইবার পার্ল হারবারের জন্ম দিতে পারে। 295 00:23:14,497 --> 00:23:16,124 শারীরিক বিনাশ। 296 00:23:16,249 --> 00:23:17,500 আর জীবননাশ। 297 00:23:18,376 --> 00:23:20,962 আর একটি গভীর বোধশক্তি তৈরি করে থাকে... 298 00:23:21,546 --> 00:23:22,839 ... ক্ষতিসাধনের। 299 00:23:24,382 --> 00:23:25,716 সি.আই.এ ও সিক্রেট অব ডিফেন্সের... 300 00:23:26,884 --> 00:23:28,261 ...পরিচালক হিসেবে। 301 00:23:33,808 --> 00:23:35,268 আমি না বলে চলে আসাতে বিরক্ত হয়নি তো? 302 00:23:44,694 --> 00:23:45,611 কোন সমস্যা? 303 00:23:49,449 --> 00:23:51,159 আপনাকে দেখে খুশি হলাম, গিডিয়ন। 304 00:23:53,661 --> 00:23:54,495 আমিও। 305 00:23:55,663 --> 00:23:58,291 আমি জানি, শেষের দিকে, আমাদের মধ্যকার সম্পর্ক তেমন প্রীতিকর ছিলো না। 306 00:24:00,751 --> 00:24:01,586 এটা কি আসলেই সত্যি? 307 00:24:02,587 --> 00:24:03,838 আমি যা কিছু অলসেফের ব্যাপারে শুনেছি? 308 00:24:04,672 --> 00:24:06,382 সত্যি বলতে কী। অলসেফ বলে আর কোনকিছুই নেই। 309 00:24:08,676 --> 00:24:10,219 আমি সবাইকে বের করে দিয়েছি। 310 00:24:11,721 --> 00:24:12,572 আমি আশা ধরে আছি... 311 00:24:13,014 --> 00:24:14,515 ... উঠে দাঁড়ানোর ও সবকিছু নতুন করে শুরু করার... 312 00:24:15,558 --> 00:24:17,101 ... কিন্তু সবাই বলছে, এটার দিন শেষ। 313 00:24:17,393 --> 00:24:19,353 আমি চিন্তা করছি, কার দোষ ছিলো এটা? 314 00:24:19,812 --> 00:24:20,980 আমার নাকি তোমার? 315 00:24:21,481 --> 00:24:22,607 সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। 316 00:24:23,149 --> 00:24:24,275 ঠিক মনে করতে পারছি না। 317 00:24:24,984 --> 00:24:26,068 আমাকে আসল কথা আসতে দাও। 318 00:24:27,904 --> 00:24:30,698 এফ.বি.আই এর বিশ্বাস, এই হ্যাকিং এর পেছনে আমার হাত রয়েছে। 319 00:24:31,032 --> 00:24:32,690 অথবা আমি সংযুক্ত কোন না কোনভাবে। 320 00:24:34,035 --> 00:24:35,745 আমার দ্বারা যা যা প্রমাণ দেওয়া সম্ভব হয়েছে আমি ওদেরকে দিয়েছি, 321 00:24:35,953 --> 00:24:38,581 আমি ওদেরকে প্রতিটি ধাপেই সহযোগিতা করে এসেছি। 322 00:24:38,873 --> 00:24:40,580 কিন্তু তবুও ওরা আমার পিছু ছাড়েনি। 323 00:24:41,250 --> 00:24:42,159 তারা আমাকে... 324 00:24:42,668 --> 00:24:43,503 ...বিশ্বাস করে না। 325 00:24:44,462 --> 00:24:45,500 সত্যি বলতে কী, আমার মনে হয়... 326 00:24:45,500 --> 00:24:48,090 ...ওরা আমার মেইল হ্যাক করছে। আমি জানি, কেউ তো এই কাজ করছে। 327 00:24:48,508 --> 00:24:49,675 আর এখন তুমি ভাবছো... 328 00:24:50,009 --> 00:24:51,670 ...কে হতে পারে সেটা। 329 00:24:51,969 --> 00:24:52,803 তাই না? 330 00:24:53,804 --> 00:24:56,849 ওরা এমন সময় ও মেশিন থেকে লগ ইন করছে, যেগুলোকে আমি চিনি না। 331 00:24:56,849 --> 00:24:59,602 কারণ এটা যদি আমি হয়ে থাকি, তারমানে এটা তুমিও। 332 00:25:00,520 --> 00:25:01,521 কেমন ব্যাপারটা? 333 00:25:02,021 --> 00:25:05,316 তুমি কি এটা মেনে নিয়ে বেঁচে থাকতে পারবে যে, তুমি গিডিয়নকে ফাঁসিয়েছো? 334 00:25:05,608 --> 00:25:07,902 আমি পাসওয়ার্ড বদলাতেই থাকি, তবুও এটা ঘটেই যাচ্ছে। 335 00:25:09,612 --> 00:25:10,479 এলিয়ট? 336 00:25:13,991 --> 00:25:14,917 কী সমস্যা? 337 00:25:15,009 --> 00:25:16,260 কী হলো, বলে ফেলো উনাকে। 338 00:25:17,078 --> 00:25:19,830 বলে দাও যে, তুমি ধীরেধীরে পাগলে পরিণত হয়ে চলেছো। 339 00:25:19,830 --> 00:25:21,749 - থামুন। - মানে? কী থামাবো? 340 00:25:21,874 --> 00:25:25,920 এমন অনেক সময় বাকি আছে, গুলি খেয়ে যখন তোমার খুলি ফুটো হয়ে 341 00:25:26,587 --> 00:25:28,256 আর যখন রক্ত ঝরা শুরু হবে.... 342 00:25:28,256 --> 00:25:30,591 ... তখন তোমার বিবেকবুদ্ধিও লোপ পেতে থাকবে। 343 00:25:30,591 --> 00:25:34,595 এক একটা করে পালা শেষ হবে, আর তুমি বুঝেই উঠতে পারবে না, কোনটা করেছো আর কোনটা করোনি। 344 00:25:35,304 --> 00:25:37,348 আমাদের উন্মাদনার সীমাহীন চক্র। 345 00:25:38,849 --> 00:25:40,434 যদি তুমি যে কোনকিছুই জেনে থাকো... 346 00:25:41,269 --> 00:25:42,178 ...অথবা... 347 00:25:42,645 --> 00:25:44,730 যদি তুমি আমাকে যে কোনভাবেই সাহায্য করে থাকতে পারো... 348 00:25:48,484 --> 00:25:49,485 আমি চাই, তুমি তা করো। 349 00:25:52,238 --> 00:25:53,364 আমি আপনাকে সাহায্য করতে পারবো না। 350 00:25:54,699 --> 00:25:56,951 তুমি আসলেই কি ,উনাকে এভাবে হার মেনে যেতে দিবে? 351 00:25:57,868 --> 00:25:58,736 উনার দিকে তাকাও... 352 00:25:59,287 --> 00:26:00,179 একটা ভীতু, 353 00:26:00,179 --> 00:26:01,555 ছোট প্রাণী। 354 00:26:01,555 --> 00:26:02,515 আসলে এটা... 355 00:26:02,915 --> 00:26:04,410 ...মেনে নেওয়ার মতন নয়। 356 00:26:05,876 --> 00:26:08,713 এখন, উনি যা কিছু করছেন, তা ছোট প্রাণীগুলো করে থাকে যখন ওরা ভয় পায়। 357 00:26:08,963 --> 00:26:10,881 ভাবো,ওরা আকারে বড় ও আরো বেশি ভীতসন্ত্রস্ত। 358 00:26:10,881 --> 00:26:12,880 ভেবে দেখো, যদি তুমি এই ব্যাপারে আসলেই কিছু না করতে চাও। 359 00:26:13,593 --> 00:26:16,053 তাহলে, আমার হয়তো ওদের কাছে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। 360 00:26:16,345 --> 00:26:17,388 ... যা কিছু আমি জানি তা নিয়ে। 361 00:26:17,805 --> 00:26:20,308 মানেটা হচ্ছে, যেদিন তুমি চলে এসেছিলে সেদিন সম্পর্কে আমি যা কিছু জানি... 362 00:26:21,058 --> 00:26:21,976 ... সেগুলো আসলেই মারাত্মক। 363 00:26:23,019 --> 00:26:23,903 এখন... 364 00:26:23,994 --> 00:26:25,996 আমি শেষবারের মতন অনুরোধ করছি। 365 00:26:27,231 --> 00:26:29,442 সঠিক কাজটা করতে। 366 00:26:29,567 --> 00:26:30,776 উনার কথায় যুক্তি আছে। 367 00:26:31,611 --> 00:26:32,862 উনি আসলেই অনেক কিছু জানেন। 368 00:26:33,321 --> 00:26:34,488 হয়তো, অনেক বেশিই জানেন। 369 00:26:34,488 --> 00:26:35,823 আমি ভাবছি... 370 00:26:35,948 --> 00:26:38,200 যদি এই মুহূর্তে , আমি উনার গলাটা কেটে দু'ভাগ করে ফেলি, 371 00:26:38,284 --> 00:26:39,619 ... দোষটা কি আমার ঘাড়ে চাপবে? 372 00:26:39,619 --> 00:26:40,469 নাকি তোমার ঘাড়ে? 373 00:26:40,469 --> 00:26:41,337 না। 374 00:26:41,454 --> 00:26:42,304 হ্যাঁ। 375 00:26:43,080 --> 00:26:44,749 আমি ওদের কাছে চললাম। 376 00:26:46,459 --> 00:26:49,795 আমি ওদেরকে সবকিছু খুলে বলতে যাচ্ছি। কথাটা বুঝতে পেরেছো, এলিয়ট? 377 00:26:50,004 --> 00:26:50,963 সবকিছু। 378 00:26:50,963 --> 00:26:52,006 সত্য কথা হলো, এলিয়ট। 379 00:26:52,006 --> 00:26:53,132 তাতে কিছুই যায় আসে না। 380 00:26:53,549 --> 00:26:57,053 এখন তুমি সকল সম্ভাবনাকে যোগ করো, তাহলে সেগুলোর সমষ্টিতে একটা উত্তরই পাবে। 381 00:26:57,303 --> 00:26:59,972 তোমার... সব সম্ভাবনার সমষ্টিগত ফল হচ্ছি, 382 00:27:00,222 --> 00:27:01,182 আমি। 383 00:27:05,186 --> 00:27:06,437 কী চলছে ওখানে? 384 00:27:40,930 --> 00:27:42,682 মিথ্যা বলবো না নিজেকে, গিডিয়ন আমাকে ধরে ফেলেছে। 385 00:27:42,890 --> 00:27:45,226 কিন্তু এখন আমার জন্য স্বাস্থ্যবিধানটা মেনে চলাটা সবথেকে জরুরী। 386 00:27:54,527 --> 00:27:55,778 হাজার হোক... 387 00:27:56,112 --> 00:27:58,322 ...এই রুটিনবাঁধা জীবনের পেছনে তো আসল কারণ তো একটাই। 388 00:27:58,781 --> 00:28:01,784 যতটা সম্ভব সাধু হয়ে থাকা, যতক্ষণ না ও আমাকে ছেড়ে চলে যায়। 389 00:28:01,992 --> 00:28:03,619 আর একবার ও চলে গেলে, 390 00:28:03,619 --> 00:28:05,705 আমি আবার সত্যিকারের নিজেকে ফিরে পাবো। 391 00:28:05,705 --> 00:28:06,547 তুমি জানো... 392 00:28:06,706 --> 00:28:08,374 ...এমনটা নয় যে এটা শুধু যুক্তিহীন তবে... 393 00:28:08,833 --> 00:28:11,460 মনে হয়, এটার কোন মানে নেই, অনেকটা চিরন্তন অপরিবর্তনীয়। 394 00:28:12,336 --> 00:28:14,672 একটি শীতল, খাপছাড়া বিশ্ব। 395 00:28:17,967 --> 00:28:18,892 ভাই। 396 00:28:19,635 --> 00:28:20,636 এটা কী আবার... 397 00:28:22,596 --> 00:28:23,681 কিছু নারে। 398 00:28:25,808 --> 00:28:27,309 গিডিয়ন তোমার পর্দা ফাঁস করে ছাড়বে। 399 00:28:32,690 --> 00:28:33,941 হয়তো এতক্ষণে করেও ফেলেছে। 400 00:28:37,945 --> 00:28:38,862 এই। 401 00:28:38,921 --> 00:28:40,460 তুমি ব্যাপারটাকে হালকাভাবে নিতে পারো না। 402 00:28:40,781 --> 00:28:44,326 ওদের তোমার উপর নজর আছে। ওরা এভাবেই তোমাকে চালিয়ে থাকে। 403 00:28:45,411 --> 00:28:47,037 আমি তোমার মত পাল্টাবো না। 404 00:28:48,914 --> 00:28:50,374 আমি নিজের স্বাস্থ্যবিধান নিয়েই পড়ে রইবো। 405 00:28:50,583 --> 00:28:54,211 এই, আমি কোন টিউমার নই যে, কেটে ছুঁড়ে ফেলে দিতে পারবে। তুমি কি বুঝতে পারছো? 406 00:28:54,462 --> 00:28:55,379 আমি তার বিপরীত। 407 00:28:55,755 --> 00:28:57,923 আমি তোমার অস্তিত্বের অপরিহার্য ইন্দ্রিয়। 408 00:28:59,133 --> 00:29:00,968 এখন তুমি যদি বারবার একই কাজ করতে থাকো, 409 00:29:00,968 --> 00:29:02,887 আমার সহ্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাবে। 410 00:29:03,387 --> 00:29:04,555 আর বাছা, বিশ্বাস করো, 411 00:29:05,055 --> 00:29:06,849 তুমি আমাকে রাগাতে একদমই চাইবে না। 412 00:29:11,187 --> 00:29:14,482 কীভাবে আমি এই মুখোশকে খুলে ফেলবো, যখন নাকি এটা আর মুখোশই না থাকে? 413 00:29:14,982 --> 00:29:17,234 যখন নাকি এটা আমার নিজের একটা অংশ হয়ে দাঁড়ায়? 414 00:29:20,821 --> 00:29:22,072 আমরা লড়াই করতে থাকি। 415 00:29:22,615 --> 00:29:24,366 এই পৃথিবীর মতন মুখোশহীন। 416 00:29:24,784 --> 00:29:27,119 আমরা আমাদের আসল সত্তাকে আবার খুঁজে পাবো। 417 00:29:27,953 --> 00:29:30,122 হতে পারে, ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট ও ভাইন স্টার এর সেই... 418 00:29:30,206 --> 00:29:33,751 পুরু জীর্ণ আবরণটা মুছে ফেলার পর। 419 00:29:34,710 --> 00:29:36,420 আমরা সবাই দিনের আলো দেখতে পাই। 420 00:29:37,338 --> 00:29:39,215 আমি জানি, আমরা অনেকদিন যাবত কথা বলিনি। 421 00:29:39,507 --> 00:29:43,135 হতে পারে, তুমি আমাকে ততোটাই ভরসা করো যতোটা এই মুহূর্তে আমি তোমাকে করছি। 422 00:29:43,803 --> 00:29:46,514 কিন্তু আমি তোমাকে আমার উপর আশা ধরে রাখতে বলবো। 423 00:29:47,264 --> 00:29:49,642 দয়া করে শুধু, আশা ছেড়ো না। 424 00:30:12,039 --> 00:30:14,416 আমরা সেলফি নিতে যাচ্ছি। আমরা সেলফি তুলতে যাচ্ছি। এই যে। রেডি? 425 00:30:55,040 --> 00:30:56,625 সাহস আছে আমাদের! 426 00:30:58,711 --> 00:30:59,561 এই যে, ছেলেরা! 427 00:31:06,969 --> 00:31:08,137 তোমার ফোনটা দাও। 428 00:31:10,014 --> 00:31:12,182 - কেন? আমি কিছুই পোস্ট করিনি। - দাও আমাকে... 429 00:31:12,349 --> 00:31:13,225 ...তোমার ফোনটা। 430 00:31:47,593 --> 00:31:48,969 আমরা যুদ্ধে নেমেছি... 431 00:31:49,887 --> 00:31:52,556 ...আর আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি। 432 00:31:53,682 --> 00:31:59,396 আমরা হাঁটু গেড়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে, আর ওরা আমাদেরকে একজন একজন করে গুলি করে মারছে। 433 00:32:05,069 --> 00:32:06,028 সুজান... 434 00:32:06,987 --> 00:32:07,863 ...জ্যাকবস। 435 00:32:10,199 --> 00:32:11,951 'ই' কর্পের জেনারেল কাউন্সিলার। 436 00:32:14,578 --> 00:32:16,872 তোমরা জানো, কোম্পানির ভেতরে উনার ডাকনাম কী? 437 00:32:18,082 --> 00:32:20,501 জল্লাদনী। 438 00:32:22,127 --> 00:32:25,214 এছাড়াও, উনি তাদের বিরুদ্ধে যে কোনো মামলাকে উধাও করে ফেলতে পারেন। 439 00:32:27,091 --> 00:32:31,553 কিন্তু কারণ, ওই মামলাগুলো সাধারণত খুনাখুনির ঘটনায় জড়িয়ে যায়। 440 00:32:32,471 --> 00:32:33,472 এই... 441 00:32:33,722 --> 00:32:35,766 ...ভীতুর দলের বিরুদ্ধে আমরা সংগ্রামে নেমেছি। 442 00:32:40,562 --> 00:32:43,482 অনেক তো হলো, নিজেদের হাঁটুতে ভর করে থাকা। 443 00:32:44,525 --> 00:32:48,195 এবার সোজা হয়ে উঠে দাঁড়ানোর সময় এসেছে। 444 00:32:51,532 --> 00:32:53,784 দরকার পড়লে, এটাকে চার ঘন্টার এস.ডি.আর. বানিয়ে নাও। 445 00:32:54,868 --> 00:32:56,954 সন্দেহভাজন চিহ্নিতকরণের জন্য, পাহারা যেই পথগুলোয় বসানো সেগুলো ব্যবহার করবে। 446 00:32:56,954 --> 00:33:00,416 ডাক্তারখানা গুলোতে যাবে, নিরর্থক কাজকর্ম করবে, ডাটা পয়েন্টগুলোর ব্যাহত ঘটাবে। 447 00:33:00,416 --> 00:33:03,043 কেউই যাওয়া-আসাতে একই রাস্তা ব্যবহার করবে না। 448 00:33:03,585 --> 00:33:05,587 আমি চাই না, কেউ এখানের অবস্থান ফাঁস করে দিক। 449 00:33:15,764 --> 00:33:16,724 বাকি সবাই কোথায়? 450 00:33:18,600 --> 00:33:19,526 জানি না। 451 00:33:22,354 --> 00:33:24,023 এখানে সবসময়ই অর্ধেক লোকই ছিলো। 452 00:33:27,317 --> 00:33:28,218 তুমি কী... 453 00:33:28,252 --> 00:33:29,294 তুমি আসলে কী করছো এখানে, 454 00:33:29,486 --> 00:33:30,404 ডার্লিন... 455 00:33:30,404 --> 00:33:31,447 আর তোমার কথা শুনে তো... 456 00:33:31,572 --> 00:33:33,157 ...মানে, তুমি তো... 457 00:33:33,157 --> 00:33:36,201 ...তুমি তো পুরো জর্জ ডব্লিউ বুশের মতন উচ্চস্বরে চিৎকার করে ভাষণ দিচ্ছিলে... 458 00:33:36,201 --> 00:33:37,411 ঠিক আছে, প্রথমত, 459 00:33:37,745 --> 00:33:38,704 নিচুস্বরে হবে। 460 00:33:39,329 --> 00:33:40,205 দ্বিতীয়ত, 461 00:33:40,998 --> 00:33:42,332 আমাকে একটু বাহাবা তো দিতে পারো। 462 00:33:42,750 --> 00:33:44,460 ভাষণটা গাঁজাখুরি হলেও, কাজ তো করছে। 463 00:33:45,461 --> 00:33:47,004 এটা ওদের উত্তেজিত করে তোলে। 464 00:33:47,337 --> 00:33:48,672 কী উদ্দেশ্য হাসিলে শুনি? 465 00:33:50,382 --> 00:33:52,009 আন্দোলনের সংকেতচিহ্ন বানাতে? 466 00:33:53,302 --> 00:33:54,428 আমরা এর থেকে অনেক বেশি কিছু ছিলাম.. 467 00:33:54,762 --> 00:33:57,264 ...আমরা, তুমি জানো, আমরা কিছু একটা হাসিল করেছিলাম। আমরা...ওদের হারিয়েছিলাম। 468 00:33:57,264 --> 00:33:59,260 তাহলে এমন কেন মনে হচ্ছে যে, ওরা এখনো জিতে যাচ্ছে? 469 00:34:01,602 --> 00:34:03,604 আমরা যা কিছু করেছি... এটাকে খারাপের দিকে নিয়ে গিয়েছি... 470 00:34:04,313 --> 00:34:05,314 ভালোর দিকে নয়। 471 00:34:08,650 --> 00:34:09,735 তুমি জানো, আমি ঠিক বলছি। 472 00:34:11,277 --> 00:34:13,489 আমরা ওদের খতম করিনি। 473 00:34:13,989 --> 00:34:15,364 আর এটাই শুধু বাকি আছে। 474 00:34:16,241 --> 00:34:18,659 সবজায়গা থেকে, লোকজন আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, মোবলি। 475 00:34:18,659 --> 00:34:21,371 আর এই মুহূর্তে, তাদের জানা দরকার, আমি হার মেনে বসিনি। 476 00:34:22,289 --> 00:34:24,792 এটাই আমরা বুঝিয়েছিলাম, যখন আমরা পৃথিবীকে বলতে দেওয়ার কথা বলেছিলাম। 477 00:34:54,154 --> 00:34:55,063 বাকি অর্ধেকের মতন... 478 00:34:55,130 --> 00:34:56,672 ...হারিয়ে যেও না। 479 00:34:58,700 --> 00:35:00,369 হেই, যে জিনিসটা আমরা শুরু করেছিলাম... 480 00:35:01,787 --> 00:35:03,330 ... আরও অনেক কিছু পাবার যোগ্যতা রাখে। 481 00:35:14,466 --> 00:35:15,551 তুমি কি... 482 00:35:17,427 --> 00:35:18,345 ... এলিয়টকে দেখেছো? 483 00:35:20,597 --> 00:35:22,141 সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। 484 00:35:24,059 --> 00:35:26,478 এই মুহূর্তে এটাই সবকিছু। 485 00:35:32,860 --> 00:35:37,322 পুরোপুরি অবিচার, ম্যাম! আমরা আমাদের সব অর্থপ্রদানের কাজ চুকিয়ে ফেলেছিলাম। 486 00:35:37,322 --> 00:35:39,158 ম্যাম, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি... 487 00:35:39,158 --> 00:35:41,869 কিন্তু এই মুহূর্তে, সঠিক বলতে পারছি না, আপনি যে সকল অর্থ দিয়েছিলেন কিনা। 488 00:35:41,869 --> 00:35:45,038 আশ্চর্যজনক কথাবার্তা! আমি দিয়েছি! আমার কাছে সব রশিদও আছে। 489 00:35:45,038 --> 00:35:47,749 আমি কখনওই এতে দেরি করিনি। আমার কাছে চেকগুলোর কপিও আছে... 490 00:35:47,749 --> 00:35:49,543 মানুষজন জাল কাগজপত্র নিয়ে চলে আসছে। 491 00:35:49,751 --> 00:35:52,212 আমরা এখনো এমন কোন প্রক্রিয়া চালু করিনি যে, কোনটা আসল আর কোনটা নকল নির্ণয় করতে পারবো। 492 00:35:52,296 --> 00:35:56,216 অ্যাপয়েন্টমেন্টটা পেতে তিন সপ্তাহ লেগেছে, আর এখন বলছেন, সাহায্য করতে পারবেন না? 493 00:35:56,383 --> 00:35:58,051 এটা কী ধরণের ব্যবসা চালাচ্ছেন শুনি? 494 00:35:58,218 --> 00:36:01,597 আমার কাঁধে আমার বাড়ির ২০ বছরের কর পরিশোধের ঝামেলা এসে পড়েছে। 495 00:36:01,805 --> 00:36:03,590 আপাদের দায়িত্বশীলতার কী হলো? 496 00:36:03,765 --> 00:36:06,435 হুম, পরিস্থিতি সঙ্গে থাকলে তো, আমাকে নিজের বাড়ি থেকেই বের করে দিতেন মনে হচ্ছে। 497 00:36:07,477 --> 00:36:08,430 শুনুন... 498 00:36:08,562 --> 00:36:11,732 আমার একাউন্ট বন্ধ করে দিন। আপনাদের মতন ছোটলোকদের সাথে আমি কোনো লেনদেন রাখব না। 499 00:36:11,899 --> 00:36:13,730 আপনারা নিজেদের কর্মফল ভোগ করছেন। 500 00:36:13,730 --> 00:36:17,863 ম্যাম, একাউন্ট বন্ধ করে দিলে এখন আপনার জমাকৃত অর্থ ফিরিয়ে দেয়া সম্ভব হবে না। 501 00:36:18,071 --> 00:36:19,072 মানে! 502 00:36:19,573 --> 00:36:23,076 আমার অর্থের পরিমাণ আমার জানি। আমি শুধু একাউন্ট বন্ধ করতে চাই। 503 00:36:47,517 --> 00:36:48,810 এটা আমার কম্পিউটারেও দেখাচ্ছে। 504 00:36:48,977 --> 00:36:50,646 আই.টির লোক আমাকে এই মুহূর্তে সাহায্য করছে। 505 00:37:26,848 --> 00:37:29,685 আমি দুঃখিত, দেরী করে ফেলেছি। আমি আমার গ্রিনিচের বাসা থেকে আসছি। 506 00:37:32,479 --> 00:37:34,481 আমি সারা রাত ধরে এফ.বি.আই এর সাথে কথা বললাম। 507 00:37:35,816 --> 00:37:37,276 আমরা প্রেরককে সনাক্ত করতে পারছি না। 508 00:37:37,859 --> 00:37:40,195 কিন্তু যেই ইমেইলগুলো আমরা পেয়েছি, সেগুলো প্রামাণিক। 509 00:37:40,195 --> 00:37:41,037 অনেকটা... 510 00:37:41,088 --> 00:37:42,830 ... মিল রয়েছে সেই... 511 00:37:42,948 --> 00:37:44,116 ...রেনসমওয়ারের হ্যাকারদের সাথে। 512 00:37:45,158 --> 00:37:46,368 অবিশ্বাস্য। 513 00:37:48,120 --> 00:37:49,413 ওরা এখন আবার কী দাবি করছে? 514 00:37:51,081 --> 00:37:52,958 পাঁচ দশমিক নয় মিলিয়ন ডলার। 515 00:37:54,918 --> 00:37:58,505 পাঁচ দশমিক নয় মিলিয়ন ডলারকে বেকারি সিটি পার্কে হস্তান্তর করতে হবে। 516 00:37:58,714 --> 00:38:00,215 আজ রাত নয়টায়। 517 00:38:00,632 --> 00:38:01,591 কোন পুলিশ নয়। 518 00:38:02,592 --> 00:38:03,969 আমরা অর্থটা দিতে চাইলেও, 519 00:38:04,720 --> 00:38:06,555 এফ.বি.আই সেটার অনুমতি দিবে না। 520 00:38:06,930 --> 00:38:09,808 আমরা এই লোকগুলোর সাথে সমঝোতায় আসতে পারি না। 521 00:38:10,517 --> 00:38:14,980 আমাদের টেকনিশিয়ানরা ব্যাপারটিকে দেখছে, সবকিছু পুনরুদ্ধার করে সিস্টেমটাও ফিরে পাব। 522 00:38:14,980 --> 00:38:15,905 কতদিন লাগবে? 523 00:38:17,357 --> 00:38:18,266 পাঁচদিন। 524 00:38:18,859 --> 00:38:19,743 সর্বোচ্চ। 525 00:38:20,110 --> 00:38:22,821 পাঁচদিনে, আমাদের ব্যাংকিং প্রক্রিয়ার তো ধস নেমে যাবে। 526 00:38:23,447 --> 00:38:26,908 এতগুলো অর্থ জলে ফেলার কোন মানে হয় না। আর বাদ বাকি ঝামেলার কথা তো নাই বলি। 527 00:38:27,409 --> 00:38:29,161 এই মুহূর্তে এই হ্যাক আমাদের সামর্থ্যের বাইরে। 528 00:38:30,287 --> 00:38:34,249 আর আমার মনে হয়, এ পরিমাণ অর্থ তো বাড়ির সোফার কুশনের ভেতরই খুঁজলে পাওয়া যাবে। 529 00:38:34,249 --> 00:38:35,167 এটা অতিসামান্য। 530 00:38:35,751 --> 00:38:37,127 আমার মতামত... 531 00:38:37,461 --> 00:38:39,880 ... আপনাদের জেনারেল কাউন্সিলার হিসেবে, অর্থটা দিয়ে দিন। 532 00:38:40,589 --> 00:38:42,174 আর কী দাবি.. 533 00:38:42,632 --> 00:38:43,542 ...ওরা করেছে? 534 00:38:45,260 --> 00:38:49,598 আমাদের একজন চীফকে শুধু পাঠাতে, আর কাউকে নয়। 535 00:38:50,849 --> 00:38:53,560 মনে হয়, এটা দিয়ে আমাদের কোন একজন চীফ অফিসারের কথা বুঝিয়েছে। 536 00:38:56,772 --> 00:38:57,689 এটা কী ফাজলামো! 537 00:38:58,357 --> 00:39:00,400 ওরা আসলেই কি আশা করছে, আমাদের মধ্যে কেউ ওখানে যেতে পারবে? 538 00:39:01,526 --> 00:39:05,697 আমরা এখানে কাদের কথা বলছি? এ লোকগুলো সন্ত্রাসবাদী, খাঁটি ও সহজ ভাষায়! 539 00:39:06,490 --> 00:39:09,076 দুর্ভাগ্যবশত, এই ব্যাপারে আমি স্কটের সাথে একমত। 540 00:39:09,242 --> 00:39:10,243 এটা ঝুঁকিপূর্ণ। 541 00:39:11,244 --> 00:39:13,497 আমাদের কোন আইডিয়াই নেই, ওরা কতদূর কী করতে পারে। 542 00:39:14,039 --> 00:39:14,906 তাই... 543 00:39:15,082 --> 00:39:17,000 আপনার ধারণা, আমাদের ওদের মুক্তিপণ দিয়ে দেওয়া উচিৎ। 544 00:39:17,459 --> 00:39:19,336 কিন্তু আপনি নিশ্চয়ই আমাদের কাউকে এই কাজ করতে বলছেন না? 545 00:39:19,586 --> 00:39:22,964 আমরা আমাদের একজন নিরাপত্তা কর্মীকে সাদাপোশাকে পাঠাতে পারি। 546 00:39:22,964 --> 00:39:26,218 হ্যাঁ। আর এসব করে আমাদের নিজের পায়ে কুড়াল মারবো? না। 547 00:39:29,179 --> 00:39:31,431 যদি আমরা এই করার কথা ভেবেই থাকি... 548 00:39:31,598 --> 00:39:34,309 আমাদের ওদেরকে আমাদের আর কোন ক্ষতি করার সুযোগ দেওয়া যাবে না। 549 00:39:43,193 --> 00:39:44,069 আমি এই কাজ করবো। 550 00:39:51,076 --> 00:39:53,161 আমি চীফ টেকনোলজি অফিসার। 551 00:39:53,161 --> 00:39:54,204 আমি হাজির হবো। 552 00:39:54,621 --> 00:39:55,497 আমি এই কাজ করবো। 553 00:40:04,464 --> 00:40:06,133 যদি আমরা এই হারামিগুলোকে শায়েস্তা করতেই চাই, 554 00:40:08,844 --> 00:40:10,637 আমিই ওদের মুখোমুখি হব।