1 00:00:05,784 --> 00:00:11,368 ব্রেকিং ব্যাড সিজন ৪ এপিসোড ৯ অনুবাদ - কুদরতে জাহান 2 00:00:11,878 --> 00:00:18,005 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 1 00:01:15,784 --> 00:01:17,368 আমি পারবো, পারবো। 2 00:01:17,536 --> 00:01:20,705 পিকনিকে ছোটাছুটি করা মৌমাছির মতো কোরো না তো, মেরি। 3 00:01:22,166 --> 00:01:24,208 - সুপ্রভাত। - হেই বন্ধু। 4 00:01:24,376 --> 00:01:27,170 - মাল নাড়াচাড়া করার জন্য প্রস্তুত? - দেখেছ? আমি জানতাম। 5 00:01:27,337 --> 00:01:31,591 "মিনারেল শো" বলতে আসলে "স্ট্রিপ ক্লাব" বোঝায়, না? 6 00:01:31,759 --> 00:01:33,634 - হ্যাঁ। খুচরো টাকা নিয়েছ? - হেহ হেহ। 7 00:01:34,470 --> 00:01:36,304 - উঠেছ? - হ্যাঁ। 8 00:01:39,266 --> 00:01:41,684 ওকে বেশি পাগলামো করতে দিও না, বুঝেছ? 9 00:01:41,852 --> 00:01:45,521 আরেকটা বড় পাথর ঢোকালে আমাদের আর ঘরে শোয়ার জায়গা থাকবে না, গ্যারেজে শুতে হবে। 10 00:01:45,689 --> 00:01:48,024 - বুঝেছি বুঝেছি। - আমি দুঃখিত। 11 00:01:54,323 --> 00:01:57,116 খোদা, এত ব্যস্ততায় গেল সপ্তাহটা! 12 00:01:58,702 --> 00:02:00,912 আশা করি আমরা ভালো কিছুই পেয়েছি। 13 00:02:01,497 --> 00:02:03,498 দোয়া করতে থাকো। 14 00:02:06,960 --> 00:02:09,504 শান্ত হও বন্ধু। এটা কোনো স্পাই মুভি না। 15 00:02:12,090 --> 00:02:13,841 এটা অনেকটা 'রকি' মুভির মতো, বুঝেছ? 16 00:02:15,928 --> 00:02:20,264 ♪ EYE OF THE TIGER By Survivor 17 00:02:25,479 --> 00:02:27,146 ভিলেনকে ধরব। 18 00:03:20,742 --> 00:03:22,577 কিন্তু-- কিন্তু-- তুমি কী করছ, বন্ধু? 19 00:03:22,744 --> 00:03:23,786 চলে যাচ্ছি। 20 00:03:23,996 --> 00:03:27,748 গতবারের মতো তুমি ভেতরে ঢুকে কিছুর অর্ডার দেবে, কারো সন্দেহ জাগাবে না। 21 00:03:27,916 --> 00:03:30,293 তাছাড়া, একটা ভ্যানিলা শেক খেতেও ইচ্ছা করছে। 22 00:03:31,128 --> 00:03:33,629 আমরা ড্রাইভ থ্রু দিয়ে ঢুকবো। 23 00:03:40,345 --> 00:03:43,472 ঠিক আছে বন্ধু। দেখা যাক, কী পেলাম। 24 00:04:01,825 --> 00:04:06,370 আরে? দ্যাখো অবস্থা! শুধু এই রাস্তাটাই। 25 00:04:06,538 --> 00:04:09,624 এটা অফিস, এটা বাসা। অফিস, বাসা। 26 00:04:10,542 --> 00:04:12,043 কী, এই লোকটা কি শুধু 27 00:04:12,210 --> 00:04:14,462 দুইটা জায়গাতেই যায় প্রতিদিন? পুরো সপ্তাহ ধরে? 28 00:04:15,088 --> 00:04:16,923 অবিশ্বাস্য ব্যাপার। 29 00:04:17,507 --> 00:04:20,551 মুরগি-দোলানো হারামি কোথাকারে। 30 00:04:21,929 --> 00:04:26,933 হ্যাঙ্ক, আচ্ছা এমন কি হতে পারে যে, 31 00:04:27,726 --> 00:04:29,727 ও আসলেই অপরাধী না? 32 00:04:29,895 --> 00:04:34,022 কোনো লোকের পক্ষেই এতো গোছানো হওয়া সম্ভব না, ও অবশ্যই তলে তলে কিছু করছে। 33 00:04:35,400 --> 00:04:37,276 আসলে কী করতে চাও বন্ধু? 34 00:04:37,486 --> 00:04:40,071 কীভাবে ধরব একে, তাই জানতে চাইছ? 35 00:04:40,697 --> 00:04:42,365 হ্যাঁ। 36 00:04:42,699 --> 00:04:44,200 কীভাবে? 37 00:05:44,428 --> 00:05:45,928 হ্যাঁ, হাই। 38 00:05:46,096 --> 00:05:51,017 আমি ডোসওয়েল প্লেসের ৪৯০০ ব্লকে থাকি, আর আমি একটা রিপোর্ট করতে চাই। 39 00:05:51,226 --> 00:05:54,311 একটা সন্দেহজনক লোক আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। 40 00:05:54,521 --> 00:05:56,230 ও একটা নীল সেডানে বসে আছে। 41 00:05:56,398 --> 00:06:00,735 ও একটা বিশেষ বাড়ির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। 42 00:06:00,902 --> 00:06:02,528 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। 43 00:06:02,696 --> 00:06:05,656 আপনি যদি একটু দেখেন, খুবই খুশি হবো। 44 00:06:38,690 --> 00:06:40,066 ঠিক আছে। 45 00:06:40,233 --> 00:06:42,818 আমাদের মনে হয় শুরু করা দরকার। 46 00:06:43,070 --> 00:06:44,945 আগেই শুরু করে দিয়েছি। 47 00:06:47,324 --> 00:06:48,783 তাই? 48 00:06:53,663 --> 00:06:55,331 হেই... 49 00:06:58,794 --> 00:07:00,252 আমাকে একটা দেবে? 50 00:07:00,462 --> 00:07:03,172 - একটা কী? - সিগারেট। 51 00:07:06,676 --> 00:07:10,262 দেখুন, ওটা এখনো আমার কাছে আছে, ঠিক আছে? আমি এখনো সুযোগ পাইনি আসলে। 52 00:07:14,101 --> 00:07:16,811 একটা দাও না। 53 00:07:41,795 --> 00:07:43,879 তো, এখন তুমি কী করছ? 54 00:07:44,089 --> 00:07:45,673 কী? 55 00:07:45,841 --> 00:07:50,928 মানে, তোমার দিন কীভাবে কাটে? কাজ শেষে বাসায় যেয়ে কী করো? 56 00:07:53,306 --> 00:07:55,516 বাসায় গিয়ে টিভি দেখি। 57 00:07:55,725 --> 00:07:57,226 কী দেখো? 58 00:07:57,394 --> 00:07:58,936 এমনি বিভিন্ন জিনিস। 59 00:07:59,146 --> 00:08:01,272 যেমন? 60 00:08:03,859 --> 00:08:07,778 যেমন আইস রোড ট্রাকারস। 61 00:08:07,988 --> 00:08:10,364 আইস রোড ট্রাকারস। 62 00:08:10,740 --> 00:08:12,116 কী দেখায় সেখানে? 63 00:08:13,118 --> 00:08:15,452 লোকজন বরফের ওপর গাড়ি চালায়। 64 00:08:21,042 --> 00:08:23,878 আমি কাজটা করবো। 65 00:08:30,343 --> 00:08:32,887 আপনাকে জিনিসটা টেনে ভেতরে নিতে হবে। 66 00:08:35,557 --> 00:08:39,393 সমস্যা কী আপনার? আর কত ক্যান্সার বাঁধাতে চান? 67 00:08:40,228 --> 00:08:42,146 আমি বলেছি তো, 68 00:08:42,314 --> 00:08:46,358 আমি কাজটা করবো, করবোই। 69 00:08:47,235 --> 00:08:49,403 বেশ, 70 00:08:49,571 --> 00:08:51,530 তাতে কী আসে যায়? 71 00:08:51,698 --> 00:08:54,200 আমরা এমনিতেও মরবো, ওমনিতেও। 72 00:09:28,985 --> 00:09:31,153 - হাই। - হাই। 73 00:09:31,321 --> 00:09:33,697 খারাপ সময়ে আসলাম নাকি? 74 00:09:33,907 --> 00:09:36,325 নাহ, কয়েক মিনিট সময় আছে। 75 00:09:36,493 --> 00:09:38,827 তো মিস্টার 'আমি ষোল আমাকে বিরক্ত কোরো না' 76 00:09:38,995 --> 00:09:42,831 ঘটা করে জন্মদিন পালন করতে চান না, শুধু বন্ধুদের সাথে সময় কাটাতে চান, 77 00:09:42,999 --> 00:09:45,918 - তাতে আমার কোনো সমস্যা নেই, তোমার? - আমারও কোনো সমস্যা নেই। 78 00:09:46,086 --> 00:09:51,590 তাহলে কোনো অফিশিয়াল পার্টি নয়, ছোটখাটো করে ফ্যামিলি ডিনার করবো, 79 00:09:51,758 --> 00:09:53,759 তারপর আমাদের কথা ফিরিয়ে নিয়ে 80 00:09:55,178 --> 00:09:56,595 ওকে একটা গাড়ি কিনে দেবো। 81 00:09:56,763 --> 00:10:00,015 সেকেন্ডহ্যান্ড হলে সবচেয়ে ভালো হবে। 82 00:10:00,225 --> 00:10:05,312 পাঁচ বছরের বেশি পুরোনো নয়। এয়ারব্যাগ, নিরাপত্তা ব্যবস্থা থাকবে... 83 00:10:05,480 --> 00:10:08,857 কী গাড়ি কিনবো, কিছু ভেবেছ? 84 00:10:09,025 --> 00:10:11,777 নাকি আমি গিয়ে-- 85 00:10:11,987 --> 00:10:14,780 হ্যাঁ, তুমি গিয়ে কিনে নিও। 86 00:10:14,948 --> 00:10:16,657 আচ্ছা। 87 00:10:18,034 --> 00:10:22,746 শোনো, আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম। 88 00:10:22,956 --> 00:10:24,957 ব্যবসা ভালো চলছে। 89 00:10:25,375 --> 00:10:27,293 খুবই ভালো। 90 00:10:27,836 --> 00:10:31,714 এতোই ভালো যে আমার মনে হচ্ছে, 91 00:10:31,881 --> 00:10:36,593 তোমার আর এই সেকেন্ড জবটা করা লাগবে না। 92 00:10:42,642 --> 00:10:45,519 - লাভের দেখা পেয়ে গেছ নাকি? - কাছাকাছি গিয়েছি। 93 00:10:45,729 --> 00:10:51,275 আর এক/দুই মাস সময় দিয়ে দেখো, আমরা লাভের দেখা পেয়ে যাবো। 94 00:10:51,985 --> 00:10:54,320 একথাটা এজন্যই বলা যেন, 95 00:10:54,487 --> 00:10:58,699 তুমি কাজটা থেকে সরে আসার চিন্তাভাবনা করতে পারো। 96 00:11:01,661 --> 00:11:03,746 আচ্ছা, চিন্তা শুরু দেখবো। 97 00:11:06,082 --> 00:11:07,875 ঠিক আছে। 98 00:11:37,655 --> 00:11:38,697 হ্যালো? 99 00:11:38,865 --> 00:11:40,866 হেই বন্ধু, ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? 100 00:11:43,119 --> 00:11:44,661 না হ্যাঙ্ক, আমি উঠে পড়েছি। 101 00:11:44,829 --> 00:11:47,581 ওহ ভালো... কী করছ তুমি? 102 00:11:47,749 --> 00:11:49,249 আমি... 103 00:11:49,417 --> 00:11:52,378 শোনো, আসল কথায় আসি। আমার আরেকটা কাজ করে দাও। 104 00:11:52,587 --> 00:11:55,714 গাস ফ্রিঙের কথা ভাবছিলাম। দ্যাখো, ও কক্ষনো কোথাও যায় না। 105 00:11:55,882 --> 00:12:00,177 খালি নিজের এই এক রেস্টুরেন্ট আর বাসাতেই ঘোরাঘুরি করে? ও যে ভাঁওতা দিচ্ছে, এ ব্যাপারে আমি আরো বেশি নিশ্চিত। 106 00:12:00,345 --> 00:12:02,888 কারণ ওর আরো ১৩টা রেস্টুরেন্ট আছে। 107 00:12:03,056 --> 00:12:06,183 তাই ওর ছোট্ট এই সাম্রাজ্যের ব্যাপারে ভাবা শুরু করলাম। 108 00:12:06,351 --> 00:12:10,229 ১৪টা রেস্টুরেন্টে সরবরাহ দেয় কে? অপারেশনের ঘাঁটি কোনটা? 109 00:12:10,397 --> 00:12:12,606 তারপর একটু খোঁজাখুঁজি করে দেখলাম, আর পেয়েও গেলাম। 110 00:12:12,774 --> 00:12:15,484 পোলোস হারমোনোসের একটা প্রধান ডিস্ট্রিবিউশন সেন্টার আছে। 111 00:12:15,652 --> 00:12:17,236 শহর থেকে খুব একটা দূরে নয়। 112 00:12:17,404 --> 00:12:18,946 জায়গাটা বিশাল, মানে, 113 00:12:22,992 --> 00:12:26,703 সাথে লম্বা লম্বা পোলট্রি বিল্ডিং, 114 00:12:26,871 --> 00:12:29,081 কিংবা হ্যাচারিও বলা যায়। 115 00:12:29,249 --> 00:12:33,794 অবৈধ কাজকারবার করার জন্য অনেক জায়গা, শুনে তাই মনে হচ্ছে না? 116 00:12:35,964 --> 00:12:40,259 তো, কী বলো বন্ধু? আমার সাথে আরেকবার অভিযানে যাবে তো? 117 00:12:43,346 --> 00:12:46,181 জানো হ্যাঙ্ক, আসলে আমি--- আমি-- 118 00:12:46,349 --> 00:12:50,269 শুনে খুব ভালো লাগছে, আসলেই। কিন্তু আমি-- 119 00:12:50,437 --> 00:12:53,188 আসলে, আমি মিথ্যা বলছি না... 120 00:12:53,356 --> 00:12:56,567 তুমি আসলে আমাকে... 121 00:12:57,944 --> 00:12:59,319 আমার আসলে শরীরটা খারাপ। 122 00:12:59,988 --> 00:13:02,573 মানে কী, পেট খারাপ হয়েছে? 123 00:13:03,908 --> 00:13:07,286 হ্যাঁ, খুবই লজ্জার ব্যাপার। 124 00:13:07,454 --> 00:13:08,787 এটাই হয়েছে আসলে-- 125 00:13:08,955 --> 00:13:14,042 পেটটা এমন খারাপ হয়ে গেল আসলে, বুঝেছ-- 126 00:13:14,252 --> 00:13:17,212 নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 127 00:13:17,797 --> 00:13:24,261 - বিদঘুটে অবস্থা, শপিং মলে টেক্স-মেক্সটা খেয়ে... - হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। 128 00:13:24,429 --> 00:13:26,305 আর কিছু বলতে হবে না। 129 00:13:26,473 --> 00:13:28,849 দুইজনেই ডায়াপার পরে গেলে কাজ হবে না। 130 00:13:29,017 --> 00:13:31,560 - দুঃখিত হ্যাঙ্ক। - আরে সমস্যা নেই। 131 00:13:31,728 --> 00:13:36,273 ইদানীং তোমাকে একটু বেশিই জ্বালাচ্ছি। আমি অন্য কাউকে নিয়ে যাবো। 132 00:13:39,986 --> 00:13:41,945 - অন্য কাউকে? - হ্যাঁ। 133 00:13:42,155 --> 00:13:44,865 অন্য কাউকে নিশ্চয়ই পাওয়া যাবে -- 134 00:13:45,033 --> 00:13:47,242 আমার ট্রেইনার চাককে জিজ্ঞেস করে দেখা যায়। 135 00:13:47,410 --> 00:13:51,622 আমার হয়তো এক দিন লাগবে ভালো হতে। 136 00:13:51,831 --> 00:13:53,874 খুব বেশি হলে দুই দিন। 137 00:13:54,042 --> 00:13:59,838 তুমি কি এক/দুই দিনের জন্য কাজটা থামিয়ে রাখতে পারবে? 138 00:14:00,048 --> 00:14:03,509 আরে বন্ধু, আমি... 139 00:14:03,676 --> 00:14:06,720 আসলে আমার খুবই ইচ্ছা... 140 00:14:06,888 --> 00:14:10,265 তোমাকে ওখানে নিয়ে যাবার। খুব ভালো লাগে একাজ করতে। 141 00:14:10,433 --> 00:14:17,981 তোমার সাথে সময় কাটানো, তোমাকে সাহায্য করা, এসব খুব উপভোগ করি আমি। 142 00:14:18,149 --> 00:14:21,193 আচ্ছা বেশ। 143 00:14:21,361 --> 00:14:24,530 তোমার যখন এতোই ভালো লাগে! 144 00:14:24,697 --> 00:14:28,200 শরীর ভালো হলেই ফোন কোরো কিন্তু। 145 00:14:28,409 --> 00:14:31,662 ধন্যবাদ, অবশ্যই করব। 146 00:14:31,829 --> 00:14:33,330 বাই। 147 00:14:54,143 --> 00:14:57,980 - হ্যাঁ। - হ্যাঁ মাইক, শোনো। 148 00:14:58,147 --> 00:15:01,275 আগেই বলে দেই, রাগ করা যাবে না। 149 00:15:01,442 --> 00:15:02,693 কী হয়েছে ওয়াল্টার? 150 00:15:02,902 --> 00:15:06,572 আমার ভায়রা, ডিইএ... 151 00:15:07,156 --> 00:15:11,285 সে বলেছে, অতি শীঘ্রই 152 00:15:11,452 --> 00:15:14,621 সে একটা ডিস্ট্রিবিউশন সেন্টারে যাবে, 153 00:15:14,831 --> 00:15:19,001 অবৈধ কিছু আছে কি না তা খোঁজাখুঁজি করতে। 154 00:15:19,168 --> 00:15:20,669 শুধু... 155 00:15:21,713 --> 00:15:25,424 খেয়াল রেখে কাজ করা লাগবে। 156 00:15:31,431 --> 00:15:32,598 মাইক? 157 00:15:51,075 --> 00:15:53,869 - এসব কোথায় যাচ্ছে? - অন্যজায়গায়। 158 00:16:04,881 --> 00:16:08,050 ধন্যবাদ। প্লিজ এটা আপনার কার-কেয়ার প্রফেশনালকে দেবেন। 159 00:16:20,146 --> 00:16:22,064 আজকে হ্যান্ড ওয়াক্স করাবেন? 160 00:16:22,273 --> 00:16:23,899 আচ্ছা বেশ। 161 00:16:29,155 --> 00:16:30,947 প্লিজ এটা আপনার কার-কেয়ার প্রফেশনালকে দিন। 162 00:16:31,115 --> 00:16:34,493 ব্ল্যাক এক্সপ্লোরারে ফ্লোর ম্যাটটা পরিষ্কার করে দিতে পারি, 163 00:16:34,661 --> 00:16:37,496 কিন্তু ডিলাক্স ডিটেইলিং করলে বেশি ভালো হবে। 164 00:16:37,664 --> 00:16:40,415 এসইউভির জন্য বাড়তি টাকা দেয়া লাগবে। 165 00:16:41,125 --> 00:16:43,960 এটা আপনার কার-কেয়ার প্রফেশনালকে দেবেন। 166 00:16:44,170 --> 00:16:45,295 ধন্যবাদ। 167 00:16:45,755 --> 00:16:49,299 এটা আপনার কার-কেয়ার প্রফেশনালকে দেবেন। 168 00:16:53,721 --> 00:16:54,805 হেই স্কাই। 169 00:16:56,140 --> 00:16:58,058 আরে টেড! 170 00:16:58,267 --> 00:16:59,518 তুমি এখানে কী...? 171 00:16:59,686 --> 00:17:01,311 অফিসের একজন বললো, 172 00:17:01,479 --> 00:17:05,482 তুমি এখানে কাজ করো, তাই ভাবলাম, দেখা করে যাই। 173 00:17:05,650 --> 00:17:06,733 ওয়াও, বেশ, 174 00:17:07,360 --> 00:17:09,027 হ্যালো। হা হা হা। 175 00:17:09,529 --> 00:17:10,737 তোমাকে দারুণ দেখাচ্ছে। 176 00:17:10,905 --> 00:17:14,991 মোটেই না, আমাকে নিশ্চয়ই পাগলের মতো দেখাচ্ছে। 177 00:17:15,201 --> 00:17:17,369 আরে না, অনেক খুশি খুশি লাগছে তোমাকে। 178 00:17:17,537 --> 00:17:20,038 শেষবার যখন দেখেছিলাম... 179 00:17:24,794 --> 00:17:26,336 হাই। 180 00:17:26,504 --> 00:17:28,380 তাহলে স্কাইলার... 181 00:17:30,133 --> 00:17:32,801 তোমার সাথে কথা আছে আমার। 182 00:17:34,887 --> 00:17:41,309 টেড, আমার মনে হয় না কথা বলার তেমন কিছু আছে। 183 00:17:42,311 --> 00:17:44,146 কথা বলার অনেক কিছুই আছে। 184 00:17:45,148 --> 00:17:49,651 অডিট? তাও আবার কালকে? 185 00:17:51,028 --> 00:17:54,281 - তোমার কাছে এটা কতদিন ধরে আছে? - বেশ কিছুদিন। 186 00:17:54,449 --> 00:17:57,784 তোমার সাথে যোগাযোগ করব কিনা তা নিয়ে দ্বিধাদন্দ্বে ছিলাম। 187 00:17:57,952 --> 00:18:00,454 আমার সাথে যোগাযোগ? টেড, লয়্যারকে বলো, আমাকে কেন? 188 00:18:00,663 --> 00:18:02,539 টেড, এসব.. 189 00:18:02,707 --> 00:18:04,666 সিআইডি। 190 00:18:04,876 --> 00:18:07,544 ক্রিমিনাল ডিভিশনের ব্যাপার। 191 00:18:07,920 --> 00:18:11,798 খোদা, তোমার তো ঋণখেলাপির দায়ে জেল হয়ে যাবে। 192 00:18:11,966 --> 00:18:15,552 বকেয়া করের পাশাপাশি ১ লাখ ডলার জরিমানা দেয়া লাগবে। 193 00:18:15,720 --> 00:18:18,430 - সাথে ৫ বছরের জেল। - হ্যাঁ। 194 00:18:18,598 --> 00:18:19,973 - খারাপ অবস্থা। - হ্যাঁ। 195 00:18:20,975 --> 00:18:23,435 আসলেই খারাপ অবস্থা। 196 00:18:24,395 --> 00:18:28,690 আসল কথা বলি। আমি ভাবছিলাম, 197 00:18:29,317 --> 00:18:31,276 তুমি আমাকে সাহায্য করতে পারবে কি না। 198 00:18:31,444 --> 00:18:33,111 সাহায্য? 199 00:18:33,279 --> 00:18:35,238 কীভাবে? 200 00:18:35,406 --> 00:18:38,825 তুমি তো বইগুলোর ব্যাপারে অনেক কিছু জানো, 201 00:18:38,993 --> 00:18:45,373 ওগুলোয় যা লেখা আছে৷ তা যদি কোনোভাবে পাল্টে দিতে পারো আর কি। 203 00:18:45,583 --> 00:18:48,335 তোমার বইয়ের লেখা মুছে দেবো আমি? পাল্টে দেবো? 204 00:18:48,503 --> 00:18:53,089 হয়তো কোনো উপায় আছে, কোনো কায়দা করে যদি তুমি-- 205 00:18:53,257 --> 00:18:56,176 টেড, এভাবে এসব হয় না। 206 00:18:56,385 --> 00:18:58,428 যা ক্ষতি হবার, আগেই হয়ে গেছে-- 207 00:19:02,266 --> 00:19:04,142 আমার নাম। 208 00:19:05,061 --> 00:19:06,770 আমার সাক্ষর... 209 00:19:06,938 --> 00:19:09,523 ঐসব বইজুড়ে লেখা আছে। 210 00:19:10,066 --> 00:19:12,359 স্কাইলার, এসবের জন্য দায়ী আমি, তুমি না। 211 00:19:12,527 --> 00:19:15,237 কী হবে, সেটা ভেঙে বলি? 212 00:19:15,404 --> 00:19:18,406 যখন সিআইডি বুঝবে যে ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপি করা হয়েছে, 213 00:19:18,574 --> 00:19:21,785 ওরা তোমার বিরুদ্ধে শক্ত কেস দাঁড়া করিয়ে দেবে। 214 00:19:21,953 --> 00:19:26,456 ওরা যদি ঐ পথে যায়, তাহলে তোমাকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা ৮০ শতাংশ। 215 00:19:26,624 --> 00:19:29,543 ওরা যে শুধু তোমার ওপর নজর রাখবে, তা না। 216 00:19:29,710 --> 00:19:33,880 ওরা তোমার মেইল পড়বে, তোমার ফোনে আড়ি পাতবে। 217 00:19:34,048 --> 00:19:37,300 শুধু তুমি না, টেড। এ বইয়ের সাথে যুক্ত সবাইকে ধরবে ওরা। 218 00:19:39,512 --> 00:19:43,181 আমি এসব আমার জীবনে আসতে দেবো না। 219 00:19:43,349 --> 00:19:45,892 আমি অডিটের মুখোমুখি হতে পারব না। 220 00:19:46,102 --> 00:19:49,646 স্কাইলার, তোমার কিছুই হবে না। ওরা শুধু আমার পিছে লেগেছে। 221 00:19:49,814 --> 00:19:53,149 ওরা শুধুই ক্যাপ্টেনকে ধরতে চায়, একটা কার ওয়াশের ক্যাশিয়ারকে নিয়ে ওরা মাথা ঘামায় না। 222 00:19:56,404 --> 00:19:57,696 তোমাকে খাটো করছি না। 223 00:19:57,864 --> 00:20:00,949 আমি দুঃখিত.. 224 00:20:01,117 --> 00:20:04,452 আমি তোমাকে চিন্তায় ফেলতে চাই না। 225 00:20:05,413 --> 00:20:10,125 আমি কোনো না কোনোভাবে একটা উপায় বের করব। 227 00:20:20,052 --> 00:20:21,136 এই যে। 229 00:20:40,239 --> 00:20:41,865 তো, ও কি ওকে খুন করবে? 230 00:20:45,703 --> 00:20:47,454 কে কাকে খুন করবে? 231 00:20:49,707 --> 00:20:51,499 গাস। 232 00:20:51,667 --> 00:20:54,753 ও কি মিস্টার হোয়াইটের ভায়রাকে খুন করবে? 233 00:20:57,715 --> 00:21:00,842 এসবের জন্য তো ওই দায়ী, তাই না? 235 00:21:03,429 --> 00:21:08,767 ওই লোককে খুন করে ফেলাটাই স্বাভাবিক। 236 00:21:11,103 --> 00:21:15,440 সে হলো এক হারামি ডিইএ এজেন্ট, যে কিনা গাসের গোপন জিনিস নিয়ে নাড়াচাড়া করছে। 237 00:21:17,151 --> 00:21:19,611 এসব তো কেউই চায় না, তাই না? 238 00:21:21,572 --> 00:21:25,659 ওকে চিরদিনের জন্য সরিয়ে দেয়াই স্বাভাবিক। 240 00:21:31,374 --> 00:21:34,834 কিন্তু একটা পুলিশকে খুন করা, 241 00:21:35,002 --> 00:21:36,920 কী জানি। 242 00:21:38,339 --> 00:21:40,757 যে লোক তোমাকে নিয়ে তদন্ত করছে, 243 00:21:40,925 --> 00:21:45,595 হঠাৎ করে তার মরে যাওয়াটা সন্দেহ জাগাবে। 244 00:21:50,434 --> 00:21:53,853 তাছাড়া মিস্টার হোয়াইট তো আছেই, 245 00:21:55,398 --> 00:22:01,820 তার পরিবারের যদি কিছু হয়, তাহলে সে খুনে পাগল হয়ে যাবে। 246 00:22:06,158 --> 00:22:08,952 জীবনেও আর গাসের হয়ে কাজ করবে না। 248 00:22:14,500 --> 00:22:19,129 অনেক কিছুই ভেবে দেখার আছে এ ব্যাপারে। 249 00:22:23,843 --> 00:22:27,721 ওর যদি কিছু হয়, তাহলে তোমার খারাপ লাগবে? 250 00:22:32,893 --> 00:22:35,228 আমার কেমন লাগবে, তাতে কার কী আসে যায়? 256 00:23:29,950 --> 00:23:31,910 কুত্তার বাচ্চাগুলো! 258 00:23:33,871 --> 00:23:37,332 আরাম করে থাকো খোকা, আমাদের এখানে বেশ কিছুক্ষণ থাকা লাগবে। 260 00:23:50,596 --> 00:23:52,180 হেই। 261 00:23:52,348 --> 00:23:53,431 নিচু হও! 262 00:24:57,538 --> 00:24:59,497 ওদেরকে বলো... 263 00:25:00,749 --> 00:25:04,377 ...জবাবটা হলো 'হ্যাঁ'। 264 00:25:38,871 --> 00:25:41,748 - আমার কি আদৌ প্রশ্ন করা উচিত? - আমি হলে করতাম না। 265 00:25:48,005 --> 00:25:51,758 তো, কী? এরকমটা কি নিয়মিতই হতে থাকবে? 266 00:25:52,676 --> 00:25:55,470 মেথ বানানো আর লাশ গুম করা? জেসাস! 267 00:25:56,013 --> 00:25:58,348 একটা খালি ব্যারেল নিয়ে আসো, ওয়াল্টার। 268 00:26:00,517 --> 00:26:02,060 এবার কী হয়েছিল? 269 00:26:02,603 --> 00:26:05,146 এই বেচারা কী করেছিল গাসের সাথে? 270 00:26:05,314 --> 00:26:07,482 নাকি গাস আরেকটা মেসেজ পাঠাতে চায়? 271 00:26:07,733 --> 00:26:08,942 মুখ বন্ধ করো। 272 00:26:09,568 --> 00:26:11,986 তুমি মুখ বন্ধ করো। নইলে তোমার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেবো। 273 00:26:12,404 --> 00:26:16,449 আমাকে বা জেসিকে কোনো প্রশ্ন করবে না, যাও, ব্যারেলটা নিয়ে এসো। 274 00:26:17,534 --> 00:26:21,412 আর এরপর আর কোনোদিন পুলিশ ডেকে আমার লোকদের ধরিয়ে দিতে চাইলে 275 00:26:22,998 --> 00:26:25,750 দুইটা ব্যারেল নিয়ে আসা লাগবে তোমাকে। 276 00:27:03,247 --> 00:27:05,540 ইয়ো, মানে... 277 00:27:06,792 --> 00:27:10,086 আপনার কাজের জন্য কখনো ধন্যবাদ জানানো হয়নি। 278 00:27:12,131 --> 00:27:13,214 ধন্যবাদ। 279 00:27:17,386 --> 00:27:19,971 পরেরবার আর বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে থেকো না। 280 00:27:20,306 --> 00:27:23,266 পা টা চালাবে দয়া করে। ইত্যাদি। 281 00:27:24,184 --> 00:27:25,977 কিন্তু সিরিয়াসলি, কী--? 282 00:27:26,228 --> 00:27:28,855 - গাসের ব্যাপারটা কী? - ব্যাপার? 283 00:27:29,648 --> 00:27:33,151 টার্মিনেটরের মতো সোজা গুলির দিকে হেঁটে গেলো। 284 00:27:33,360 --> 00:27:35,403 ও কী করছিল এটা? 285 00:27:35,904 --> 00:27:38,072 কার্টেলের গাসকে দরকার। 286 00:27:38,240 --> 00:27:41,117 ওর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে দরকার। ওরা ওকে মারতে চায় না। 287 00:27:41,660 --> 00:27:44,787 আর আমাদের সবাইকে যখন খুশি খুন করে ফেলতে পারে ওরা? 288 00:27:44,955 --> 00:27:48,374 ও কি এই ব্যাপারে কিছু করবে, নাকি আমরা যখন তখন 289 00:27:48,542 --> 00:27:51,044 - কার্টেলের টার্গেট প্র্যাকটিসের শিকার হয়ে যাবার অপেক্ষায় থাকবো--? - খোকা। 290 00:27:51,211 --> 00:27:56,299 যথেষ্ট হয়েছে। প্রশ্ন থাকলে সরাসরি ওকে গিয়েই জিজ্ঞেস করো। 291 00:28:07,895 --> 00:28:09,187 এইযে আবারও। 292 00:28:10,147 --> 00:28:12,023 রিপোর্টবিহীন আয়। 293 00:28:12,900 --> 00:28:15,610 এক বছরেরও বেশি সময় ধরে। 294 00:28:17,112 --> 00:28:21,491 এ ব্যাপারে কিছু বলতে চান?কারণ, আমি এ ব্যাপারটা একেবারেই বুঝে উঠতে পারছি না। 295 00:28:21,658 --> 00:28:23,743 আমার একটু 296 00:28:25,287 --> 00:28:28,706 রিসিপ্টগুলো দেখে নিতে হবে, মনে করার জন্য। 297 00:28:28,874 --> 00:28:32,835 মিস্টার বেনেকে, যতটুকু সময় দরকার, নিন। আমরা সেজন্যই এখানে এসেছি। 299 00:28:37,466 --> 00:28:40,593 দেরি করার জন্য আমি খুবই দুঃখিত। 300 00:28:40,803 --> 00:28:42,804 হারিয়ে গেছিলাম। হেই টেড। 302 00:28:45,766 --> 00:28:47,475 বিল্ডিংটা বড়ই অদ্ভুত। 355 00:28:47,643 --> 00:28:49,394 সবখানে দরজা। 356 00:28:49,645 --> 00:28:52,772 - হাই, আপনি...? - স্পেশান এজেন্ট জেমস বেকারিস। 357 00:28:53,232 --> 00:28:55,149 ওহ। "স্পেশাল"। আমি স্কাইলার হোয়াইট। 358 00:28:56,860 --> 00:28:59,570 মিস হোয়াইট, অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনি তো অনেকদিন ধরেই 359 00:28:59,738 --> 00:29:02,281 এসব রিপোর্টের রেকর্ড রাখছেন, ঠিক? 360 00:29:02,574 --> 00:29:07,203 - ঠিক ধরেছেন। - আপনি কি হিসাবের বাইরে থাকা রেভিনিউ এর ব্যাপারে বলতে পারেন? 362 00:29:07,371 --> 00:29:09,747 হিসাবের বাইরে? নাহ, সবকিছুর কথাই আছে এখানে। 363 00:29:09,957 --> 00:29:13,126 না। রেভিনিউগুলো অবশ্যই এ কোম্পানির মধ্যে দিয়েই গেছে, 364 00:29:13,293 --> 00:29:16,254 কিন্তু তার সবকিছু আপনার রিপোর্টে উঠে আসেনি। 366 00:29:21,093 --> 00:29:23,636 আচ্ছা, একবার দেখে নেই। 367 00:29:23,846 --> 00:29:26,806 আসলে জানেন, 368 00:29:27,141 --> 00:29:30,268 এটা হলো মিস্টার কেলারের অ্যাকাউন্ট। 369 00:29:30,519 --> 00:29:33,104 উনি ছিলেন টেডের বাবার একজন পুরোনো বন্ধু। 370 00:29:33,355 --> 00:29:35,648 উনি সবসময়েই ইলেক্ট্রনিক পেমেন্ট করতেন। 371 00:29:35,816 --> 00:29:38,568 ব্যাপারটা আমার অপছন্দ ছিল, আমি সবসময়েই কাগজে হিসাব রাখতে পছন্দ করি। 372 00:29:38,819 --> 00:29:41,446 কিন্তু মিস্টার কেলার পরিবেশের স্বার্থে কাগজ কম খরচ করার পক্ষপাতী ছিলেন। 373 00:29:41,613 --> 00:29:43,823 কাগজের চেক না থাকায়, 374 00:29:43,991 --> 00:29:47,827 ওগুলোর কথা আমি বইয়ে লিখিনি। কিন্তু টাকাটা এসেছে ঠিকই। 375 00:29:49,746 --> 00:29:53,124 মিস হোয়াইট, আপনি কি আইআরসি এর সেকশন ৬১ পড়েছেন? 376 00:29:53,292 --> 00:29:56,252 আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। 377 00:29:56,962 --> 00:30:01,257 একটা ব্যবসার সম্পূর্ণ আয় লেখার একটা আইন আছে, বইয়ে লেনদেনের কথাটা না লেখা উচিত হয়নি আপনার। 378 00:30:01,508 --> 00:30:03,718 - আমার মনে হয় হয়েছে। - না হয়নি। 379 00:30:03,886 --> 00:30:07,221 মতামতের ব্যাপারে সবাই কী বলে জানেন নিশ্চয়ই? সবাই-ই ভিন্ন মতামত দিতে পারে। 381 00:30:09,641 --> 00:30:11,017 আমি কিন্তু সিরিয়াসলি বলছি। 382 00:30:11,185 --> 00:30:14,854 ইলেক্ট্রনিক চেক হোক আর কাগজের চেক হোক, 383 00:30:15,022 --> 00:30:18,191 আয় হলো আয়, আপনি সেটাকে বাদ দিতে পারেন না। 384 00:30:18,358 --> 00:30:21,194 যখন আমি কুইকেনে সবকিছু ইনপুট করেছি, 385 00:30:21,361 --> 00:30:25,531 তখন তো কোনো সমস্যা হয়নি। তার মানে তো এটা ঠিকই ছিল, তাই না? 386 00:30:26,950 --> 00:30:28,159 - কুইকেন। - হুম। 387 00:30:28,911 --> 00:30:33,206 আপনি এত বড় একটা ব্যবসার হিসাব রেখেছেন কুইকেন দিয়ে! 388 00:30:33,373 --> 00:30:36,626 রেখেছি। আপনারা ওটা ব্যবহার করেন না? খুব ভালো জিনিস। 389 00:30:36,793 --> 00:30:40,379 কম্পিউটারে ক্যালকুলেটর থাকার মতো। অসাধারণ। 390 00:30:40,547 --> 00:30:43,466 - মিস হোয়াইট, আপনি এ চাকরি পেয়েছেন কীভাবে? - টেড দিয়েছে। 391 00:30:43,634 --> 00:30:45,927 মানে, আপনার যোগ্যতা কী ছিল? 392 00:30:46,094 --> 00:30:49,555 কী পড়াশোনা করেছেন? কোথায় ট্রেনিং নিয়েছেন? 393 00:30:50,098 --> 00:30:52,767 আসলে, তেমন একটা ট্রেনিং নেয়া হয়নি। 394 00:30:52,976 --> 00:30:55,394 আমি এমনিতেই সংখ্যার হিসাব করায় খুব পাকা। 395 00:30:55,562 --> 00:30:58,523 যেকোনো হিসাব মুখে মুখে করতে পারি। তাই না টেডি? 397 00:31:02,778 --> 00:31:03,861 হ্যাঁ। 398 00:31:04,446 --> 00:31:08,574 এখন সবকিছু বোঝা যাচ্ছে। 399 00:31:11,870 --> 00:31:15,915 মিস হোয়াইট, একটা কথা জিজ্ঞেস করি। আপনি কি আর কোথাও অ্যাকাউন্ট্যান্ট হিসেবে 400 00:31:16,083 --> 00:31:20,044 - কাজ করছেন? - এ মুহূর্তে? না। 401 00:31:20,212 --> 00:31:22,505 একটা কার ওয়াশের ক্যাশিয়ার হিসেবে আছি। 402 00:31:24,091 --> 00:31:27,885 ওখানে কী হলো, ঠিক বুঝলাম না। 403 00:31:28,053 --> 00:31:31,347 ভালো কিছুই হলো। আইনের ব্যাপারে না জানা 404 00:31:31,515 --> 00:31:35,268 বড় কোনো অপরাধ না। সেটা হলো অজ্ঞতা। 405 00:31:35,435 --> 00:31:37,728 কর আর জরিমানাটুকু শোধ করে দাও। 406 00:31:37,896 --> 00:31:40,565 তারপর সামনের দিকে এগিয়ে যাও। এসবকিছু ভুলে যাও। 407 00:31:40,732 --> 00:31:42,441 কী দিয়ে শোধ করব? 408 00:31:42,609 --> 00:31:45,111 ওরা আমার কাছে ৬ লাখ ৭১ হাজার ডলার পায়, আমি কীভাবে--? 409 00:31:45,279 --> 00:31:49,323 একটা উপায় বের করে নাও, বুঝেছ? জেল থেকে বেঁচেছ, এই বেশি। 410 00:31:49,491 --> 00:31:53,536 সম্পত্তি বেচো, বিএমডব্লিউটাকে বেচো, আরেকবার মর্টগেজ নাও-- 411 00:31:53,704 --> 00:31:56,038 আরেকবার মর্টগেজ? বাড়ির স্বত্ত্ব হারিয়েছি। 412 00:31:56,206 --> 00:31:59,375 আমার আর কোনো সম্পত্তি নেই। বেচার মতো সম্পত্তি সব শেষ হয়ে গেছে। 413 00:31:59,543 --> 00:32:03,170 টেড, ওদের লোন শোধ না করলে ওরা আবার তদন্ত শুরু করবে, 414 00:32:03,380 --> 00:32:07,842 আর আমার মাথা খাটিয়ে বলা ছোট্ট মিথ্যাটা ফাঁস হয়ে যাবে। 415 00:32:08,010 --> 00:32:09,844 তোমাকে সামলে নিতে হবে। 417 00:32:14,266 --> 00:32:15,891 সত্যি যদি পারতাম। 419 00:33:02,022 --> 00:33:03,314 আসো। 421 00:33:19,206 --> 00:33:21,290 আশা করি ক্ষুধা নিয়ে এসেছ। 422 00:33:23,794 --> 00:33:25,878 তা এসেছি। 423 00:33:29,383 --> 00:33:32,259 মাইক বললো, তোমার কিছু প্রশ্ন আছে। 424 00:33:36,181 --> 00:33:37,264 হ্যাঁ। 425 00:33:38,600 --> 00:33:42,144 প্রথমে খাবো, তারপরে কথা বলবো। 426 00:33:48,777 --> 00:33:50,277 বেশ। 427 00:34:02,833 --> 00:34:04,542 আমি এখানে কী করছি? 428 00:34:15,887 --> 00:34:17,888 আমি জানি, তুমি চিন্তায় পড়েছ। 429 00:34:19,307 --> 00:34:22,685 গতকালকে ঐ ফার্মে আমার লোকদের সাথে যা ঘটেছে, 430 00:34:22,853 --> 00:34:24,812 তা খুবই ভয়ানক। 431 00:34:24,980 --> 00:34:28,232 লোকটার মাথার খুলি উড়ে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ। 432 00:34:29,735 --> 00:34:32,111 আমি তোমাকে বাসায় দাওয়াত দিয়ে এনেছি, 433 00:34:32,279 --> 00:34:37,491 খাবার বানিয়েছি, যাতে আমরা বসে কথা বলতে পারি। 434 00:34:39,828 --> 00:34:42,705 এই ব্যবসায়, আমাদের ব্যবসায় কী ঘটছে না ঘটছে, 435 00:34:43,248 --> 00:34:45,958 তা নিয়ে যাতে স্বাভাবিকভাবে আলোচনা করতে পারি। 436 00:34:46,585 --> 00:34:49,962 এসব ঘটার সব কারণই বর্ণনা করব আমি। 437 00:34:50,172 --> 00:34:52,339 তোমার প্রশ্নের জবাবও দেবো। 438 00:34:53,592 --> 00:34:55,092 কিন্তু প্রথমে, 439 00:34:55,969 --> 00:34:59,680 তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। 440 00:35:02,017 --> 00:35:04,393 তুমি কি ওয়াল্টারের ফর্মুলা দিয়ে মেথ বানাতে পারবে? 441 00:35:06,521 --> 00:35:07,605 কী? 442 00:35:08,648 --> 00:35:10,524 ওয়াল্টারের ফর্মুলা। 443 00:35:10,984 --> 00:35:15,029 তুমি কি ওর প্রোডাক্টটা ওর সাহায্য ছাড়া একা একা বানাতে পারবে? 444 00:35:16,448 --> 00:35:17,531 না। 445 00:35:20,869 --> 00:35:21,952 কেন? 446 00:35:22,746 --> 00:35:25,915 আপনি জানতে চাইছেন যে, আমি মিস্টার হোয়াইটের ক্রিস্টাল বানাতে পারব কি না? 447 00:35:26,958 --> 00:35:28,667 ওনাকে ছাড়া? 448 00:35:29,419 --> 00:35:30,503 আমি? 449 00:35:31,838 --> 00:35:36,467 যেই নেশাখোর হতভাগাকে আপনি মাসখানেক আগে মরুভূমির মাঝে কবর দিতে নিয়েছিলেন? 450 00:35:36,968 --> 00:35:38,636 তাকে নিয়ে এখন এই প্ল্যান আপনার? 451 00:35:39,054 --> 00:35:42,723 নিজের বাসায় দাওয়াত দিয়ে, এইসব বানিয়ে খাইয়ে, 452 00:35:44,601 --> 00:35:46,602 আমার বন্ধু সেজে, 453 00:35:47,270 --> 00:35:50,022 আমাকে গুরুত্ব দেবার ভান করবেন। 454 00:35:51,316 --> 00:35:57,488 আর তারপর আমাকে দিয়ে মেথ বানানো চালিয়ে যাবেন, 455 00:35:59,533 --> 00:36:02,159 আপনি--- স্বাভাবিক আলোচনা করতে চান? 456 00:36:02,577 --> 00:36:08,207 তাহলে স্বাভাবিক আলোচনাই করুন। মিস্টার হোয়াইটকে মেরে ফেলতে চাইলে আমাকেও মেরে ফেলতে হবে আপনার। 457 00:36:08,583 --> 00:36:11,085 সেটা আমি তোমার কাছে চাচ্ছি না। 458 00:36:12,045 --> 00:36:16,674 কার্টেলের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 459 00:36:17,259 --> 00:36:19,301 আর সেজন্য তোমার সাহায্য লাগবে আমার। 460 00:36:20,846 --> 00:36:23,347 একটা বড় যুদ্ধ ঠেকানোর জন্য তোমার সাহায্য লাগবে আমার। 461 00:36:24,266 --> 00:36:26,392 এখন, যদি সম্ভব হয়, 462 00:36:27,936 --> 00:36:29,854 তাহলে প্রশ্নটার জবাব দাও। 465 00:37:32,042 --> 00:37:34,376 হেই, বের হবেন? 466 00:37:37,339 --> 00:37:38,756 হ্যাঁ। 468 00:38:23,593 --> 00:38:27,097 ইয়ো, মিস্টার হোয়াইট, আপনার সাথে কথা বলা দরকার। 469 00:38:27,515 --> 00:38:32,017 জানি না আপনি আপনার পরিবারের সাথে আছেন কি না, কিন্তু কথাটা খুবই জরুরি। 470 00:38:32,185 --> 00:38:35,854 আশা করি, একবার আসবেন। 471 00:38:43,655 --> 00:38:45,990 ওহ বাঁচলাম, ভেতরে আসুন। 472 00:38:48,368 --> 00:38:52,997 - বিয়ার খাবেন? - না। 473 00:38:53,289 --> 00:38:57,126 - বসবো? - হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সরি, বলতে ভুলে গিয়েছিলাম। 474 00:38:58,211 --> 00:39:00,045 আচ্ছা, তো... 475 00:39:00,630 --> 00:39:04,717 লোকমুখে শুনলাম যে ওরা-- 476 00:39:04,884 --> 00:39:07,803 আমাকে মেক্সিকোতে পাঠাতে চায়। 477 00:39:08,888 --> 00:39:12,057 গাস আর কার্টেলের মাঝে নাকি 478 00:39:12,225 --> 00:39:15,894 - যুদ্ধ বেঁধে যাচ্ছে। - "লোকমুখে"? 479 00:39:16,062 --> 00:39:19,773 কার্টেল নাকি গাসের কাজে ঝামেলা বাঁধাচ্ছে বারবার। 480 00:39:19,941 --> 00:39:22,651 ট্রাক তুলে নিয়ে যাচ্ছে, ভয় দেখানোর জন্য। 481 00:39:22,861 --> 00:39:25,821 আর কালকে ল্যাবে যে লাশটাকে এনেছিলাম, 482 00:39:26,072 --> 00:39:30,576 ওকে ওরা আমার ঠিক সামনেই গুলি করেছে। মাথার খুলিটা চুরমার করে দিয়েছে। 483 00:39:30,994 --> 00:39:34,371 একটা স্নাইপার নাকি এক মাইল দূরে থেকে করেছে একাজ। 484 00:39:35,874 --> 00:39:38,834 যাই হোক, গাসের লোকেরা এতদিন ওদের ঠেকিয়ে রেখেছিল। 485 00:39:39,002 --> 00:39:41,462 একদিকে কার্টেল বারবার আক্রমণ চালিয়েই যাচ্ছে, 486 00:39:41,629 --> 00:39:45,507 এদিকে আপনার ভায়রা বড় বেশি ছোঁকছোঁক করা শুরু করেছে। 487 00:39:45,759 --> 00:39:49,511 ফুটন্ত কড়াই নইলে জ্বলন্ত চুলা, এ অবস্থা চলছে এখন। 488 00:39:49,679 --> 00:39:53,307 সেজন্য গাস আত্মগোপন করবে। 489 00:39:54,100 --> 00:39:58,020 তো, কার্টেল এখন গাসের পুরো অপারেশনের অর্ধেক ভাগ চায়। 490 00:39:58,188 --> 00:40:01,774 সেই সাথে আপনার ফর্মুলাটাও। ও সেটা দিয়ে দেবে ওদেরকে। 491 00:40:02,067 --> 00:40:07,029 মানে-- আমি সেটা দিয়ে দেবো ওদেরকে। আমাকে বলেছে, মেক্সিকোতে গিয়ে 492 00:40:07,238 --> 00:40:11,909 কার্টেলের কেমিস্টদেরকে ব্লু মেথ বানানো শিখিয়ে দিতে। 493 00:40:12,952 --> 00:40:15,162 বোঝেনই তো, গাস আপনাকে বিশ্বাস করে না। 494 00:40:15,371 --> 00:40:18,248 তাই আমাকেই যাওয়া লাগছে। কিন্তু কেমিস্ট তো আপনিই। 495 00:40:18,416 --> 00:40:22,002 আমি না। তো, আমি যদি ওখানে গিয়ে-- 496 00:40:22,253 --> 00:40:26,256 ঐ জঙ্গল না কী, ওখানে যদি যাই আমি, 497 00:40:26,466 --> 00:40:28,926 দেখা যাবে, ওখানে সত্যিকারের কেমিস্টেরা বসে আছে, 498 00:40:29,094 --> 00:40:32,179 কার্টেলের ঐ কেমিস্টেরা যদি আমাকে কেমিস্ট্রির ব্যাপারে কঠিন কঠিন প্রশ্ন করে, 499 00:40:32,347 --> 00:40:35,432 আর আমি যদি জবাব দিতে না পারি? আমি তো আর আপনার মতো না। 500 00:40:35,600 --> 00:40:39,937 তাছাড়া, সব যন্ত্রপাতির লেখাগুলো যদি ইংরেজির বদলে মেক্সিকান ভাষায় লেখা থাকে? 501 00:40:40,605 --> 00:40:44,399 তা তো হতেই পারে, না? কী জানি, বুঝছি না। 502 00:40:44,567 --> 00:40:47,027 আমি যদি কিছু ভুলভাল করে বসি। 503 00:40:48,029 --> 00:40:51,865 তাহলে তো লাশ হয়ে যাবো। আমরা সবাই। 505 00:40:54,577 --> 00:40:58,539 মিস্টার হোয়াইট, দেখুন, আসলে--- আপনার সাহায্য দরকার আমার। 506 00:40:58,706 --> 00:41:02,835 হয়তো আপনি-- হয়তো আপনি আমাকে শিখিয়ে দিতে পারেন, 507 00:41:03,128 --> 00:41:07,840 কিংবা, কোনো পরামর্শ বা নোট দিতে পারেন। 508 00:41:08,550 --> 00:41:10,092 মিস্টার হোয়াইট? 509 00:41:11,052 --> 00:41:13,011 তারমানে গাসের সাথে দেখা হয়েছে তোমার? 510 00:41:14,389 --> 00:41:15,889 কী? না। 511 00:41:16,266 --> 00:41:19,143 - গাসের সাথে দেখা হয়নি তোমার? - না। 512 00:41:20,520 --> 00:41:22,938 তাহলে এসব কে বললো তোমাকে? 513 00:41:23,648 --> 00:41:26,275 মুখে মুখে শুনেছি। 514 00:41:27,694 --> 00:41:30,154 "মুখে মুখে" কার মুখে? 515 00:41:31,030 --> 00:41:32,948 মানে... মাইক আর অন্যদের কাছ থেকে। 516 00:41:33,116 --> 00:41:37,494 - মানে অন্যদের কাছ থেকে-- - 'অন্যদের' মাঝে গাস ছিল না? 517 00:41:37,871 --> 00:41:42,583 তুমি গাসের সাথে ছিলে না। তুমি গাসকে দেখোনি। তুমি গাসের সাথে কথা বলোনি। 518 00:41:42,792 --> 00:41:46,086 তুমি কেন--? তুমি কালরাতে গাসের বাড়ি যাওনি। 519 00:41:46,296 --> 00:41:47,421 কী? 520 00:41:49,674 --> 00:41:52,426 এসব কী? খোদা! 521 00:41:54,220 --> 00:41:55,721 এখনো আছে। 522 00:41:57,098 --> 00:41:59,892 - এটা এখনো আছে। - খোদা! 524 00:42:04,564 --> 00:42:07,316 তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো যে, 525 00:42:07,483 --> 00:42:10,569 তুমি কালরাতে ওর বাড়িতে যাওনি। 526 00:42:11,070 --> 00:42:12,613 আমি... 527 00:42:14,407 --> 00:42:17,492 দেখুন, আমি সুযোগ পাইনি, ঠিক আছে? 528 00:42:18,203 --> 00:42:20,537 ঠিক আছে? জানতাম, আপনি রাগ করবেন। 529 00:42:20,705 --> 00:42:23,916 জানতাম, আপনি রেগে যাবেন আর আমাকে বিশ্বাস করবেন না। 530 00:42:24,125 --> 00:42:26,543 সেজন্যই ওর বাসায় যাবার কথা বলিনি। 531 00:42:27,212 --> 00:42:30,130 দেখুন, ও শুধু একটা বিশাল পটভর্তি স্যুপ বানিয়ে রেখেছিল। 532 00:42:30,298 --> 00:42:33,217 বিশাল একটা পট ছিল শুধু, আমরা দুইজনেই ওটা থেকে খেয়েছি। 533 00:42:33,384 --> 00:42:35,969 আমার কী করার ছিল? নিজেও বিষ খেয়ে ফেলা? 534 00:42:36,179 --> 00:42:40,265 দুই ঘন্টা আঠারো মিনিট ছিলে ওখানে, একটা উপায়ও বের করতে পারলে না? 535 00:42:40,433 --> 00:42:43,477 - ও ঐ রুম ছেড়ে বেরই হয়নি। - মিথ্যুক কোথাকার! 536 00:42:43,645 --> 00:42:46,230 তোমাকে শুধু একটা কাজ করতে দিয়েছিলাম, একটা মাত্র কাজ। 537 00:42:46,439 --> 00:42:49,983 শুধু তাই না, এই একটা কাজই পারে আমাদের জীবন বাঁচাতে। 538 00:42:50,151 --> 00:42:53,153 আর তুমি ঠিক সেখানেই ছিলে। তুমি ঠিক ওর বাড়িতেই ছিলে, 539 00:42:53,321 --> 00:42:56,156 তারপরেও এ কাজটা করার সাহস করে উঠতে পারোনি। 540 00:42:59,702 --> 00:43:02,537 দুই ঘন্টা আঠারো মিনিট? 541 00:43:02,705 --> 00:43:05,916 তোমার আসলে ওকে মারার ইচ্ছাই ছিল না,তাই না? 542 00:43:06,084 --> 00:43:09,211 আমি ওর বাড়িতে গিয়েছিলাম, আপনি জানলেন কী করে? 543 00:43:09,504 --> 00:43:11,046 আপনি কি আমাকে ফলো করছিলেন? 544 00:43:14,634 --> 00:43:17,970 এভাবে। এভাবে জেনেছি আমি। 545 00:43:21,849 --> 00:43:26,228 - আপনি আমার গাড়িতে বাগ লাগিয়েছিলেন? - ৭টা ১০ থেকে ৯টা ২৮ পর্যন্ত। 546 00:43:26,437 --> 00:43:30,399 দুই ঘন্টা আঠারো মিনিট। তোমার আসলে ওকে মারার ইচ্ছাই ছিল না, তাই না? 547 00:43:30,650 --> 00:43:33,110 বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না। 548 00:43:33,569 --> 00:43:36,446 আপনার জন্য এত কিছু করার পরেও, আহ! 549 00:43:36,614 --> 00:43:38,949 আপনি আমার গাড়িতে বাগ লাগিয়েছিলেন? 550 00:43:39,200 --> 00:43:41,743 কী বললে? "আমার জন্য এত কিছু করার পরেও"? 551 00:43:41,911 --> 00:43:43,954 কী করেছ তুমি আমার জন্য? 552 00:43:44,122 --> 00:43:46,373 আমাকে মেরে ফেলেছ তুমি! 553 00:43:46,624 --> 00:43:51,169 তুমি আমার মৃত্যু পরোয়ানা লিখে দিয়েছ! আর এখন উপদেশ চাইতে এসেছ? বেশ, এই হলো আমার উপদেশ: 554 00:43:51,421 --> 00:43:56,425 মেক্সিকোতে যাও, ভুলভাল কাজ করে বিপদে পড়ো। ভুল যে করবে, তা তো জানিই। তারপরে কোনো এক ব্যারেলে জায়গা করে নিও! 560 00:44:22,118 --> 00:44:23,827 কুত্তার বাচ্চা-- 565 00:45:49,455 --> 00:45:51,164 হাঁটতে পারবেন? 566 00:45:53,793 --> 00:45:55,168 হ্যাঁ। 567 00:45:55,878 --> 00:45:59,005 তাহলে এখান থেকে চলে যান, আর কক্ষনো আসবেন না। 567 00:46:05,878 --> 00:46:11,005 অনুবাদ - কুদরতে জাহান 567 00:46:11,878 --> 00:46:18,005 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।