1 00:00:02,000 --> 00:00:25,000 অনুবাদ ও সম্পাদনাঃ ®AB Minhaj® (আবরার) 2 00:00:25,508 --> 00:00:29,183 পশ্চিম বসনিয়া, 1977 3 00:00:30,825 --> 00:00:35,243 মিশ্র অর্থোডক্স খ্রিস্টান ও মুসলমানদের বসবাস। 4 00:00:36,895 --> 00:00:42,210 সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। 5 00:00:44,000 --> 00:00:52,000 উৎসর্গঃ Toufiq Kushal Shahab 6 00:00:55,832 --> 00:01:02,999 চলচ্চিত্রের নামঃ HALIMA'S PATH HALIMIN PUT 7 00:01:03,500 --> 00:01:21,000 মুভি প্রেমীদের সাদর আমন্ত্রণ আমাদের "উন্মাদ মুভি প্রেমীদের স্বপ্নিল নিকেতন" নামক ফেসবুক গ্রুপে। 8 00:01:34,568 --> 00:01:36,432 ধুর, মরার অ্যান্টেনা! 9 00:01:41,044 --> 00:01:44,847 আবহাওয়া সামান্য প্রতিকূল হলেই আর কোনো সিগন্যাল পাওয়া যায় না। 10 00:01:45,809 --> 00:01:51,048 - খবরে কী বলছে? - প্রতিদিন যা বলে, মিটিং-মিছিল আর অনর্থক সব কথাবার্তা। 11 00:01:51,849 --> 00:01:55,500 - বৃষ্টি শুরু হয়েছে। - ভালো, বৃষ্টি হয়েছে যে অনেকদিন হলো। 12 00:02:12,605 --> 00:02:17,654 - ফুফু,হালিমা ফুফু। - সাফিয়া? 13 00:02:20,149 --> 00:02:21,675 বসো, আমি দেখছি। 14 00:02:27,953 --> 00:02:31,240 হায় খোদা, সাফিয়া! তুমি এখানে কী করছো? এতো দূর পায়ে হেঁটে আসোনি তো, হ্যাঁ? 15 00:02:31,360 --> 00:02:35,482 - আমায় মেরে ফেলবে ফুফু,তিনি আমায় মেরে ফেলবে! - কে মেরে ফেলবে তোমায় মেয়ে? 16 00:02:35,916 --> 00:02:39,013 - বাবা, বাবা জানতে পারলে মেরে ফেলবে। - শান্ত হও, সাধারণভাবে চিন্তা করো। 17 00:02:40,379 --> 00:02:41,715 আমি... 18 00:02:44,313 --> 00:02:47,362 - আমি বুঝতে পারিনি...! - কী বুঝতে পারোনি তুমি? 19 00:02:48,000 --> 00:02:49,000 আমি গর্ভবতী। 20 00:02:50,700 --> 00:02:54,046 হায় খোদা! কিভাবে হয়েছে এসব? আল্লাহ তোমায় রক্ষা করুক। 21 00:02:54,501 --> 00:02:57,686 অনেক দেরী হয়ে গেছে, দুই মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে। 22 00:02:58,420 --> 00:03:02,911 - আমি ভাবিনি...! - তুমি কিছুই ভাবোনি। কে..! ছেলেটি কে? 23 00:03:06,465 --> 00:03:10,427 ঠিক আছে সোনা! কান্না আমাদের কোনো সাহায্য করবে না,আমরা কোনো উপায় খুজে বের করবো। 24 00:03:10,547 --> 00:03:14,860 - বাবা আমায় মেরে ফেলবে। - চিন্তা করো না, আমাকে প্রথমে বলো ছেলেটি কে? 25 00:03:15,199 --> 00:03:18,032 যদি সে অবিবাহিত হয় তাহলে তার তোমাকে বিয়ে করতে হবে, আমার কথা বুজলে মেয়ে? 26 00:03:18,325 --> 00:03:22,141 - তুমি তো জানো তোমার বাবা কেমন বদমেজাজি মানুষ। - সে আমায় বিয়ে করতে পারবে না, সে পারবে না। 27 00:03:22,261 --> 00:03:25,540 - কেন নয়? সে কি বিবাহিত? - তেমন নয় বিষয়টি...! 28 00:03:25,892 --> 00:03:28,995 - তাহলে? - সে আমাদের কেউ না। 29 00:03:29,000 --> 00:03:30,237 - সার্বিয়ান? 30 00:03:34,010 --> 00:03:39,995 - আমি তাকে অনেক ভালোবাসি ফুফু, অনেক ভালোবাসি। - হায় খোদা! আমাদের এখন কী করা উচিৎ? 31 00:04:22,317 --> 00:04:26,016 - ছেলেটা কোথায়? - আশেপাশে কোথাও আছে, এখনই চলে আসবে। 32 00:04:27,542 --> 00:04:30,817 - এইতো এসেছে। - খাবার কিছু আছে? 33 00:04:31,639 --> 00:04:34,903 - আমি অনেক ক্ষুধার্ত। - আরো আগে আসা উচিৎ ছিলো তোমার। 34 00:04:35,023 --> 00:04:37,685 - আমি ইতিমধ্যে পাঁঁচবার খাবার পরিবেশন করেছি। - আমি শুকরগুলো পাহারা দিচ্ছিলাম। 35 00:04:37,955 --> 00:04:42,546 - দেখো বাহিরে কী পরিমাণ ঝড় হচ্ছে। - তুই ঠিক করেছিস, বস স্লাভো, এখানে বস...! 36 00:04:43,320 --> 00:04:46,667 - নিজের বুড়ো বাবার সাথে এক গ্লাস পানীয় পান কর। - না,ধন্যবাদ। 37 00:04:47,178 --> 00:04:49,333 উষ্ণতার জন্য শুধুমাত্র কিছু খাবার খাবো। 38 00:04:49,334 --> 00:04:51,488 - আরে বেশি না, শুধু এক গ্লাস। - আমি খাবোনা। 39 00:04:51,703 --> 00:04:54,979 - বাচ্চাটাকে তার মতো ছেড়ে দাও। - সে এখন আর বাচ্চা নেই, তাছাড়া... 40 00:04:55,099 --> 00:04:58,959 ... আর বেশি দিন অবিবাহিতও থাকবেনা। - শুনছিস তুই? তাহলে তো আমি একজন ভাগ্যবান মা। 41 00:04:59,193 --> 00:05:03,150 এখন বল, শুনলাম পাহাড়ের ওপাড়ে সেমেরুসে নাকি তোর পরিচিত কোনো মেয়ে আছে। 42 00:05:03,373 --> 00:05:06,073 - সেমেরুসে? - যোরা, এটা আমাদের পুরুষদের নিজেদের মধ্যকার আলোচনা। 43 00:05:06,449 --> 00:05:09,550 সে কোনোভাবেই এই ঘরে একজন তুর্কীকে আনতে পারবে না, এটা অনৈতিক হবে। 44 00:05:09,600 --> 00:05:11,533 আমার কথা বুঝোনি? একটা শব্দও বলবেনা। 45 00:05:11,838 --> 00:05:17,345 আমাকে বল..! আসলেই কি সেখানে কেউ আছে... নাকি না? 46 00:05:18,201 --> 00:05:22,522 - যদি থাকে তাহলে? - না, অন্যদের কাছ থেকে না শুনে আমি তোর কাছ থেকে শুনতে চাচ্ছি। 47 00:05:22,642 --> 00:05:25,457 সে যদি তোর জন্য ভালো হয় তাহলে আমার জন্যও ভালো হবে, এতে আমার কোনো সমস্যা নেই। 48 00:05:25,691 --> 00:05:30,984 আপনি কী করছেন..এসব কি ভালো উপদেশ দিচ্ছেন তাকে? আমি আর শুনতে পারছিনা এসব কথা। 49 00:05:33,757 --> 00:05:36,693 আমি তো তাকে বলেছিলামই আমাদের কথা না শুনতে, বলিনি? 50 00:05:37,925 --> 00:05:40,731 বল, সেখানে কেউ আছে নাকি? 51 00:05:44,535 --> 00:05:45,709 - আছে। - আছে? 52 00:05:45,710 --> 00:05:46,883 - হ্যাঁ। - আচ্ছা, তারপর? 53 00:05:47,892 --> 00:05:49,630 - আর কী? - তারপর তোর পরিকল্পনা কী? 54 00:05:49,631 --> 00:05:51,368 - আমি পরিকল্পনা করেছি আমি তাকে বিয়ে করবো। 55 00:05:52,413 --> 00:05:54,093 - তাকে বিয়ে করবি? - হ্যাঁ, তাকে বিয়ে করবো। 56 00:05:54,094 --> 00:05:55,774 - কিন্তু তুই তো জানিস গ্রামের লোক কি বলবে..! 57 00:05:56,056 --> 00:05:57,296 তাদের নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। 58 00:05:57,416 --> 00:06:00,243 আমারও নেই, কিন্তু তুই তোর মাকে দেখেছিস কিভাবে সাপে কাটার ন্যায় প্রতিক্রিয়া করছে? 59 00:06:01,194 --> 00:06:02,703 - তাছাড়া জার্মানি? - আমি যাবোনা। 60 00:06:02,704 --> 00:06:04,212 যাবিনা? 61 00:06:04,332 --> 00:06:07,358 আমি সব ব্যাবস্থা করে রেখেছি, তোর চাচা তোর অপেক্ষায় আছে, মিউনিখে তোর জন্য ভালো একটা চাকরি পেয়েছে সে। 62 00:06:07,640 --> 00:06:10,223 আমি জার্মানি যাবোনা! আমি এখন বিয়ে করতে চাই। 63 00:06:13,205 --> 00:06:17,526 - তাড়াহুড়োর কিছু নেই, এটা নিয়ে আরো কিছুক্ষণ ভাব। - বাবা, এখানে ভাবার কিছু নেই। 64 00:06:19,133 --> 00:06:24,041 ভাব, এরপরও যদি তুই বিয়ে করতে চাস তাহলে করিস...! 65 00:06:24,464 --> 00:06:26,742 জার্মানি এবং গ্রামের মানুষ সবাই গোল্লায় যাক! 66 00:06:27,269 --> 00:06:30,745 - আর মা? - সেও গোল্লায় যাক... আমি তার সাথে কথা বলবো। 67 00:06:31,391 --> 00:06:33,011 খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। 68 00:07:47,079 --> 00:07:48,100 সাফিয়া? 69 00:07:53,971 --> 00:07:55,157 সাফিয়া? 70 00:07:56,967 --> 00:07:58,259 সাফিয়া! 71 00:07:59,421 --> 00:08:00,607 মেয়েটা কোথায় গেলো? 72 00:08:02,746 --> 00:08:05,963 সাফিয়া! ঘরে আয়,শুনছিস আমার কথা?! 73 00:08:08,417 --> 00:08:09,474 সাফিয়া! 74 00:08:11,114 --> 00:08:12,194 মা...! 75 00:08:15,376 --> 00:08:16,409 সাফিয়া! 76 00:08:17,677 --> 00:08:18,945 সাফিয়া! 77 00:08:20,460 --> 00:08:21,352 আমি এখানে। 78 00:08:35,506 --> 00:08:38,125 - আবদু কী বলেছে? - সে এখনো জানেনা। 79 00:08:38,245 --> 00:08:40,226 কারো সাহস নেই তাকে সাফিয়ার গর্ভবতী হওয়ার ব্যাপারে বলার। 80 00:08:40,346 --> 00:08:43,984 সে তোমার ভাই হলেও সে একদম বোকা,কোনো না কোনো সমস্যা দাড় করাবেই সে। 81 00:08:45,267 --> 00:08:48,554 - আপনার কাছে কি কোনো টাকা আছে? - দুই হাজার, এগুলোই যথেষ্ট। 82 00:08:49,035 --> 00:08:51,219 আপনার আরো আনা উচিৎ ছিলো, সে আপনার ভাই। 83 00:08:51,220 --> 00:08:53,403 হ্যাঁ, কিন্তু সেও আবদুর মতোই নির্বোধ। 84 00:08:54,448 --> 00:08:56,468 আমাদের কারোই প্রতিভাবান ভাই নেই। 85 00:09:06,859 --> 00:09:09,994 কোথায় ছিলে ভাই,তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি অর্ধেক বোতল শেষ করে ফেলেছি। 86 00:09:10,114 --> 00:09:13,869 - অভিনন্দন মোস্তফা, এখানে মুরগী আর কিছু পাই এনেছি। - প্রয়োজন ছিলো না এসবের, ভিতরে আসুন। 87 00:09:14,515 --> 00:09:17,415 যে জন্য তোমরা আমায় অভিনন্দন জানাতে এসেছো, এইতো তারা। 88 00:09:18,205 --> 00:09:21,880 - শুভ সন্ধ্যা! - শুভ সন্ধ্যা, অভিনন্দন রাবেকা। 89 00:09:22,601 --> 00:09:24,867 - কেমন আছো? - আমি ভালো আছি। 90 00:09:24,868 --> 00:09:27,133 খুব ভালো রাবেকা, তার জন্য শুভকামনা রইলো। 91 00:09:30,056 --> 00:09:33,062 বেচারি রাবেকা, তুমি কিভাবে সব সামলিয়েছো,সাহায্য করার জন্য কেউ ছিলো তোমার? 92 00:09:33,182 --> 00:09:35,636 ফেযিরিকা ছিলো এখানে, জানিনা তাকে ছাড়া এসব কিভাবে সামলাতাম। 93 00:09:36,118 --> 00:09:39,503 কি করছো তুমি? হেই, এসবের কোনো দরকার নেই, আসলেই দরকার নেই। 94 00:09:39,623 --> 00:09:43,376 রাখো এটা, এখন তোমার ঘরে খাওয়ার সদস্য আরেকজন বেড়েছে। 95 00:09:43,496 --> 00:09:46,858 - ওহ খোদা, কী সুন্দর ফুটফুটে, আমি কি তাকে কোলে নিতে পারি? - অবশ্যই, কেন নয়। 96 00:09:46,978 --> 00:09:49,147 হালিমা ফুটফুটে বলোনা, নজর লেগে যাবে। 97 00:09:49,651 --> 00:09:52,093 মোস্তফা, তার কপালে সামান্য কালি লাগানো উচিৎ...! 98 00:09:52,094 --> 00:09:54,536 ...খারাপ নজর থেকে রক্ষার জন্য। - আচ্ছা,আমি লাগাচ্ছি। 99 00:10:06,640 --> 00:10:11,701 - কালি দেয়ায় বিশ্রী দেখাচ্ছে, তাকানো যাচ্ছেনা ওর দিকে। - এটুকুই যথেষ্ট, তাকে কালো টীকা প্রায়শই লাগাতে হয়। 100 00:10:11,821 --> 00:10:14,262 - তার কি কোনো নাম রেখেছো? - আমি একটা নাম ভেবেছি... 101 00:10:14,263 --> 00:10:16,703 ...আরুন! খাটি মুসলিম নাম। 102 00:10:17,707 --> 00:10:20,102 নামটি আপনার পছন্দ হয়ে থাকলে এতে আমার কনো আপত্তি নেই। 103 00:10:20,399 --> 00:10:23,464 এর আগে কাউকে নিজের সন্তানের এই ধরণের নাম রাখতে শুনিনি। 104 00:10:23,584 --> 00:10:26,239 - আরুন? - আরুন। 105 00:10:26,240 --> 00:10:28,894 মোস্তফা নামটি পছন্দ করেছে, আমাকে তো কেউ জিজ্ঞেস পর্যন্ত করেনি। 106 00:10:29,014 --> 00:10:31,689 তোমায় কেন জিজ্ঞেস করতে হবে, মেয়ে? তুমি তাকে জন্ম দিয়েছো, 107 00:10:32,374 --> 00:10:37,247 - এরপর আমার উপর কঠিন দায়িত্ব ছিলো তার সুন্দর একটি নাম নির্বাচন করা। - তার সুস্বাস্থ্যের খেয়াল রেখো, নামে কিছু যায় আসেনা। 108 00:10:37,892 --> 00:10:39,876 তাদেরকে একাকী কথা বলতে দাও, তুমি জানো... 109 00:10:39,877 --> 00:10:41,861 ...আমার কাছে কতো ভালো মানের পানীয় আছে? এর চেয়ে ভালো আর হতে পারেনা। 110 00:10:41,981 --> 00:10:45,210 এসো চেখে দেখি, অন্তত পান করার জন্য আমাদের একটি কারণ আছে। 111 00:10:52,310 --> 00:10:57,582 তার পুরুষাঙ্গ দেখা উচিৎ ছিলো তোমার, ঘোড়ার ন্যায় বিশাল হবে,একদম আমার মতো। 112 00:10:58,560 --> 00:11:03,308 - চিয়ার্স! তার জন্য শুভকামনা। - আমার আরুন ও তার বংশধরের নামে। 113 00:11:08,638 --> 00:11:10,775 আরুন নামটা তোমার খুব একটা পছন্দ হয়নি তাই না? 114 00:11:11,456 --> 00:11:17,388 জানি না... তোমার তাকে বাবার নামে নামকরণ করা উচিৎ ছিলো, 'হুসনী', কতো সুন্দর নাম। 115 00:11:17,508 --> 00:11:21,287 তোমার কোনো সন্তান হলে তুমি বাবার নামে তার নাম রেখো, 116 00:11:21,966 --> 00:11:25,887 কিন্তু সেটা কিভাবে সম্ভব, আমার তো ধারণা তোমার কোনো সন্তান ও বংশধর হবে না। 117 00:11:27,331 --> 00:11:31,969 - সালকো, আমাদের কি এখন যাওয়া উচিৎ না? - অসম্ভব, আমাদের এখনো পান করা শেষ হয়নি। 118 00:11:32,215 --> 00:11:35,691 - এখন রাত কয়টা বাজে সেই খেয়াল আছে? - তুমি বাড়ি যেতে পারো,কিন্তু আমার ভাইকে রেখে যাও। 119 00:11:35,811 --> 00:11:38,602 ভাতিজা তো আর সব সময় পাওয়া যায়না, তার নিজের যেহেতু নেই... 120 00:11:38,722 --> 00:11:40,000 অন্তত আমারটাকে নিয়ে একটু আনন্দ করুক। 121 00:11:45,027 --> 00:11:48,773 - বিদায়, বেশি দেরি করো না সালকো। - বিদায় 122 00:11:51,532 --> 00:11:53,593 মাঝে মাঝে তুমি অনেক তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলো মুস্তফা। 123 00:11:53,594 --> 00:11:55,654 - আমি কী বলেছি? - তুমি জানো তুমি কী বলেছো। 124 00:11:56,227 --> 00:11:57,988 - আমি ভুল কিছু বলেছি? - চুপ থাকো। 125 00:11:58,728 --> 00:12:00,446 অনেক আগেই তোমাকে বলেছিলাম তাকে বাড়ি থেকে... 126 00:12:00,447 --> 00:12:02,165 ...বিদায় করে দিতে। - তুমি কি একই ক্যাচাল আবারো শুরু করবে? 127 00:12:02,646 --> 00:12:04,396 তুমি আমার ভাই, আমি তোমার এমন দুরবস্থার দিকে তাকাতে পারছি না। 128 00:12:04,516 --> 00:12:06,422 কে বলেছে আমার দুরবস্থার দিকে তাকাতে? ভালো হয় তুমি... 129 00:12:06,423 --> 00:12:08,329 ...অন্যকিছুর দিকে তাকাও। - সালকো,তোমাকে আগেও বলেছি.. 130 00:12:08,449 --> 00:12:12,109 একজন নারীর সবসময় প্রশস্ত কোমর ও বিশাল নিতম্ব থাকা উচিৎ, আমার রাবেকাকে দেখো। 131 00:12:12,229 --> 00:12:14,997 একটি সন্তান জন্ম দেয়া আমাদের জন্য কতোটা আনন্দের, তোমার হালিমার মতো নয়, মরো গিয়ে তুমি তার সাথে। 132 00:12:15,117 --> 00:12:16,748 - চুপ করো! - কেন? তোমার তাকে... 133 00:12:16,749 --> 00:12:18,379 ...কেন প্রয়োজন? তোমায় বিরক্ত আর জ্বালানো ছাড়া তো তাকে দিয়ে কিছুই হচ্ছেনা। 134 00:12:18,499 --> 00:12:22,582 মোস্তফা, মুখে লাগাম দাও, হালিমাকে নিয়ে আর একটাও বাজে বকবে না। 135 00:12:22,702 --> 00:12:26,668 আমি বলে যাবো, তোমার স্ত্রী কোনো কাজের না, তার কোনো প্রয়োজন নেই। 136 00:12:26,788 --> 00:12:30,437 - ভালোভাবে বলছি, তাকে নিয়ে আর একটা কথাও বলবেনা। - আমিও ভালোভাবে বলছি... 137 00:12:30,557 --> 00:12:33,266 ...তাকে বাড়ি থেকে বের করে দাও, তোমার সামর্থ্য ফুরিয়ে যাবার পূর্বেই। 138 00:12:33,313 --> 00:12:37,266 হালিমাকে তার মতো ছেড়ে দাও, আর একটা কথাও বলবে না ওকে নিয়ে, এই বালের কথাটা তোমার কানে ঢুকেছে? 139 00:12:37,386 --> 00:12:39,125 সালকো, কী সমস্যা তোমার? 140 00:12:41,062 --> 00:12:43,121 সবচেয়ে বড়ো সমস্যা এটাই যে তুমি বুঝতে পারছো না আমার কী সমস্যা। 141 00:12:47,261 --> 00:12:48,493 বিদায় রাবেকা। 142 00:12:50,975 --> 00:12:53,560 তোমার ভাই তো দেখি পুরাই উন্মাদ হয়ে গিয়েছে। 143 00:12:54,428 --> 00:12:56,872 রাবেকা, চুপ করো এবং নিজের মুখে লাগাম দাও। 144 00:13:07,030 --> 00:13:08,515 অকেজো হালিমার সাথে গিয়ে মরো তুমি। 145 00:13:35,328 --> 00:13:37,998 - ঘুমাওনি এখনো? - মেয়েটির কথা চিন্তা করে খুব ভয় হচ্ছে। 146 00:13:39,718 --> 00:13:40,574 সাফিয়া? 147 00:13:44,614 --> 00:13:47,867 এর শেষ পরিণতি খুব একটা ভালো হবেনা, তুমি তো জানোই আবদু কেমন। 148 00:13:48,342 --> 00:13:51,708 আবদু পুরাই বেহুদা লোক, সব কিছুতেই অতিরিক্ত প্রতিক্রিয়া করে। 149 00:13:55,461 --> 00:13:58,723 আরুন...! সত্যি বলতে নামটা... 150 00:13:59,447 --> 00:14:02,634 ...আমার একটুও পছন্দ হয়নি, তারা এই নাম কোথায় খুজে পেলো? 151 00:14:05,684 --> 00:14:07,320 তাদের ভালো লেগেছে তো আমারও ভালো লেগেছে। 152 00:14:09,050 --> 00:14:11,306 - মোস্তফা বলেছে এটি ইসলামী নাম। - ইসলামী নাম? 153 00:14:11,853 --> 00:14:14,995 পৃথিবীতে এমন নাম আর কারো আছে কিনা সন্দেহ, আর সে বলছে ইসলামী নাম। 154 00:14:19,376 --> 00:14:21,153 আমি তাদের জন্য অনেক খুশি। 155 00:14:58,226 --> 00:15:03,239 না আবদু, না। মেয়েটিকে তুমি মেরে ফেলছো, প্রতিবেশীরা শুনছে। 156 00:15:03,359 --> 00:15:07,435 কী না, হ্যাঁ? কী না? বাড়ি থেকে বেরিয়ে যা সার্বীয়ান মাগী। 157 00:15:07,939 --> 00:15:10,214 মরে যা তুই মাগী! 158 00:15:10,594 --> 00:15:15,670 আবদু না, আল্লাহর ওয়াস্তে তুমি মেয়েটাকে মেরো না। 159 00:15:16,405 --> 00:15:21,397 মারবো না? সে একটা সার্বীয় মাগী, ধ্বংস হোক সে। 160 00:15:23,248 --> 00:15:27,282 - বাবা, আর না! যথেষ্ট হয়েছে, তুমি তাকে মেরে ফেলবে। - সর সমনে থেকে, অন্যথায় এরপর তোর পালা আসবে। 161 00:15:27,402 --> 00:15:32,689 অবশ্যই, আমি তাকে মেরে ফেলবো। তার পেটের এই জারজকে আমি জন্মাতে দিবো না। 162 00:15:33,141 --> 00:15:35,517 বাবা! বাবা! 163 00:15:35,923 --> 00:15:39,199 ও আল্লাহ, সে তাকে মেরে ফেলেছে। 164 00:15:42,280 --> 00:15:43,489 সাফিয়া? 165 00:15:46,307 --> 00:15:50,960 পালাও স্লাভো, পালাও! পালাও! 166 00:15:51,080 --> 00:15:52,921 আমি ফিরে আসবো সাফিয়া, আমি ফিরে আসবো। 167 00:15:53,980 --> 00:15:57,443 - ভাই! না, না। - আগে হোক বা পরে আমি তাকে মেরেই ছাড়বো। 168 00:15:57,563 --> 00:15:58,735 বাবা! 169 00:16:03,547 --> 00:16:07,445 আর তুই, ভালো হয় তুই এখান থেকে চলে যা, এ ঘরে তোর জন্য আর কোনো জায়গা নেই। 170 00:16:07,973 --> 00:16:09,969 আমার মেয়েটাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিসনা। 171 00:16:13,914 --> 00:16:15,946 সাফিয়া, মা আমার..! সাফিয়া। 172 00:16:45,379 --> 00:16:49,395 ২৩ বছর পর। 173 00:16:57,108 --> 00:16:59,900 যুদ্ধের পাঁচ বছর পর। 174 00:17:04,900 --> 00:17:15,000 ( বসনিয়ার যুদ্ধ ছিল নব্বইয় দশকে সংঘটিত হওয়া একটি বড় ট্র্যাজেডি, যা শুরু হয় ১৯৯২ সালের ৭ এপ্রিল ও শেষ হয় ১৯৯৫ সালের ডিসেম্বরে। মুসলিম নিধনের উদ্দেশ্যে শুরু হওয়া... 175 00:17:15,100 --> 00:17:30,000 ...এ যুদ্ধে গণহত্যা ও ধর্ষণ; এমনকি শিশুকন্যাদের ধর্ষণ ও শিশুদের হত্যা করাকে যুদ্ধ জয়ের কৌশল হিসেবে ব্যবহার করেছিল বর্বর ও গোঁড়া সার্বরা। কথিত সভ্য ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও এত বড় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান ঘটেনি ) 176 00:19:29,721 --> 00:19:32,610 তুমি এটা ঠিক করতে পারবেনা হালিমা, রেখে দাও, আমার আরুন এসে ঠিক করে দিবে। 177 00:19:33,631 --> 00:19:37,213 আমাকেই করতে হবে, এই ঘরের পুরুষ এবং মহিলা উভয়টা আমিই। 178 00:19:45,054 --> 00:19:46,534 তুমি এখনো রাতে ঘুমোতে পারোনা। 179 00:19:47,861 --> 00:19:51,383 রাতে করার মতো কিছু নেই, তাই সারারাত জেগে জেগে সুয়েটার বুনি। 180 00:19:52,439 --> 00:19:55,187 ঘুমঘুম ভাব এলেই ভাবতে থাকি... 181 00:19:57,135 --> 00:19:59,084 ...আল্লাহ সবাইকে এধরণের স্বপ্ন দেখা থেকে রক্ষা করুক। 182 00:19:59,682 --> 00:20:03,275 হালিমা! ওহ হালিমা! 183 00:20:03,395 --> 00:20:06,434 - ফেযিরিকা, সে কেন ডাকছে? - হালিমা। 184 00:20:07,866 --> 00:20:10,966 - তারা এসেছে হালিমা, তারা স্কুলে আছে, - তারা কী বলছে? 185 00:20:11,599 --> 00:20:14,253 আমি কিছুই জানিনা, তবে আমি সবাইকে খবর দিয়েছি। 186 00:20:14,373 --> 00:20:18,926 - আমি সেখানে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। - আমি আসছি, খোদা হাফেজ। 187 00:20:19,046 --> 00:20:21,356 আশাকরি তারা ওদেরকে খুজে পেয়েছে। 188 00:20:22,894 --> 00:20:25,194 হালিমা, আমি বাড়ি যাচ্ছি, কী হয় সেটা... 189 00:20:25,195 --> 00:20:27,495 ...আমায় জানিয়ো। - জানবো। 190 00:20:58,362 --> 00:21:00,065 তাকে ছেড়ে দাও! 191 00:21:02,615 --> 00:21:07,488 - তাকে ছেড়ে দাও! মির্জা..! মির্জা..! - মা! মা! 192 00:21:10,833 --> 00:21:15,800 মির্জা..! সালকো! মির্জা, আমার খোকা..! 193 00:21:22,221 --> 00:21:24,499 হালিমা, হালিমা হাদেজ! 194 00:21:26,765 --> 00:21:28,597 হালিমা হাদেজ! 195 00:21:31,223 --> 00:21:35,204 - আমি, আমি হালিমা। - আসুন হালিমা, দয়াকরে ভিতরে যান। 196 00:21:39,124 --> 00:21:43,692 আমাদের বাকীদের জন্য কি কোনো খবর আছে, নাকি আবারো কোনো সন্ধান ছাড়াই আমাদের ফিরতে হবে? 197 00:21:43,812 --> 00:21:48,634 শান্ত হয়ে বসুন, যখন আপনাদের নাম ডাকা হবে, স্যার তখন আপনাদের সাথে কথা বলবে। 198 00:21:52,996 --> 00:21:56,706 আগামীকাল আমরা সেমেরুসে যাবো, এখান থেকে ৮ কিলোমিটার দূরে। 199 00:21:56,826 --> 00:21:59,031 ইনি হালিমা হাদেজ। 200 00:22:00,141 --> 00:22:02,816 হ্যালো হালিমা, বসুন। 201 00:22:02,817 --> 00:22:05,492 - কেমন আছেন লুৎফী? - কেমনই বা থাকবো অার...! 202 00:22:07,442 --> 00:22:10,601 ম্যাডাম হালিমা,একটু বসুম। 203 00:22:11,434 --> 00:22:16,295 আপনি আপনার স্বামী সালকো এবং আপনার ছেলে মির্জার খোজে রিপোর্ট করেছিলেন। 204 00:22:16,646 --> 00:22:20,991 আপনি ডিএনএ পরিক্ষার জন্য ব্লাড স্যাম্পল দিয়েছিলেন...! 205 00:22:25,182 --> 00:22:29,057 তিন মাস আগে আপনার স্বামীর জন্য ব্লাড স্যাম্পল নেয়া হয়েছিলো, 206 00:22:29,537 --> 00:22:33,260 আর ব্লাড স্যাম্পল নেয়া হয়েছিলো ওনার ভাই মোস্তফার শরীর থেকে...মোস্তফা হাদেজ। 207 00:22:37,509 --> 00:22:40,715 ম্যাডাম হালিমা,বিষয়টা এমন যে, 208 00:22:41,524 --> 00:22:45,411 আমরা আমাদের পরীক্ষাগারে বিভিন্নভাবে কয়েকবার পরীক্ষা চালিয়েছি, 209 00:22:46,596 --> 00:22:52,444 এবং এই মূহুর্তে আমরা বলতে পারি যে আমাদের কাছে আপনার স্বামীর ডিএনএ মিল পাওয়ার ব্যাপারে একটি পজিটিভ রিপোর্ট রয়েছে। 210 00:22:58,995 --> 00:23:00,850 তারা তাকে খুজে পেয়েছে, হালিমা। 211 00:23:02,316 --> 00:23:07,917 হ্যাঁ, ঠিক তাই। আমরা এখন পরিপূর্ণ নিশ্চিত যে আমরা আপনার স্বামীর অবশিষ্ট খুজে পেয়েছি। 212 00:23:13,034 --> 00:23:17,813 - আপনি কি কিছু পান করবেন, জুস অথবা পানি? - অন্তত সামান্য পানি খাও, হালিমা। 213 00:23:19,247 --> 00:23:24,541 দেহাবশেষগুলো "C-258-DR" নাম্বারে শ্রেণিবদ্ধ করে রাখা ছিলো। 214 00:23:27,157 --> 00:23:30,022 দূর্ভাগ্যবশত আমরা আপনার ছেলে মির্জাকে খুজে পাইনি। 215 00:23:31,352 --> 00:23:34,569 আমি জানিনা, এটা ভুলবশত হয়েছে নাকি অন্য কারণে, 216 00:23:34,689 --> 00:23:37,916 কিন্তু আমরা আমাদের সেন্টারে আপনার কোনো ব্লাড স্যাম্পল পাইনি। 217 00:23:39,123 --> 00:23:42,352 আপনি কি কযমিকে আমাদের সদস্যদেরকে ব্লাড স্যাম্পল দিয়েছিলেন? 218 00:23:44,571 --> 00:23:48,833 ম্যাডাম হালিমা,আশাকরি আপনি অবগত আছেন যে, ব্লাড স্যাম্পল ছাড়া... 219 00:23:48,953 --> 00:23:52,813 ...আমরা আপনার ছেলের কোনো সন্ধান দিতে সক্ষম না। 220 00:23:55,090 --> 00:23:57,708 হালিমা, স্যাম্পল না দিলে কার্যক্রম চালানো যাবেনা। 221 00:23:57,828 --> 00:24:00,234 জানিনা এই মূহুর্তে আপনাকে কী বলা উচিৎ, তবে আপনাকে... 222 00:24:00,235 --> 00:24:02,640 ...ডিএনএ স্যাম্পল দেয়ার জন্য আমাদের পরীক্ষাগারে আসতে হবে । 223 00:24:03,520 --> 00:24:06,502 অন্যথায় আমরা আপনার মির্জাকে কখনো খুজে পাবো না। 224 00:24:14,837 --> 00:24:17,279 মির্জা! মির্জা! 225 00:24:19,592 --> 00:24:22,317 খুজে পাচ্ছি না হালিমা, মনে হচ্ছে কোথাও চলে গিয়েছে। 226 00:24:22,868 --> 00:24:26,296 সালকো, আমাদের ছেলেটা কোথায়? মির্জা..! 227 00:24:26,778 --> 00:24:30,124 - মির্জা! মির্জা...বাবা! - মির্জা! 228 00:24:30,840 --> 00:24:34,374 সালকো, মোস্তফার কাছে গিয়ে দেখে আসো, হয়তো আরুনের সাথে খেলছে। 229 00:24:34,957 --> 00:24:37,564 ঠিক আছে, তবে তার কাছে থাকলে সে অবশ্য আমাদের জানাতো। 230 00:24:51,481 --> 00:24:52,655 মির্জা! 231 00:24:56,060 --> 00:24:57,199 মির্জা! 232 00:25:00,445 --> 00:25:02,253 মির্জা, বাবা! 233 00:25:05,884 --> 00:25:06,788 মির্জা! 234 00:25:35,465 --> 00:25:36,827 হালিমা! 235 00:25:40,719 --> 00:25:43,572 হালিমা, সেমেরুস চলে এসেছে। 236 00:26:48,171 --> 00:26:51,929 বউ মা, পাই'য়ে যেভাবে মাখন দেয়া উচিৎ তুমি সেভাবে মাখন লাগাওনি। 237 00:26:52,049 --> 00:26:54,883 মাখন ছাড়া পাই কিভাবে সুস্বাদু হবে? 238 00:26:57,055 --> 00:27:01,117 - বাড়িতে কেউ আছে? - আমার বাচ্চা, কী মনে করে এলে তুমি? 239 00:27:01,340 --> 00:27:07,164 - অহ হালিমা, স্বাগতম, সত্যিই কি এটা তুমি? - অবশ্যই এটা আমিই! শাব্বা খায়ের মা। 240 00:27:08,549 --> 00:27:12,177 - আমরা ভাবতেও পারিনি যে, আপনি আসবেন। - তুমি হয়তো ভাবোনি, 241 00:27:12,517 --> 00:27:16,051 কিন্তু আমি সর্বদা আমার সন্তানদের আসার অপেক্ষা করি। 242 00:27:16,171 --> 00:27:20,050 এতো দিন কোথায় ছিলে মেয়ে, মনে হয় যেন আমরা শত শত মাইল দূরে অবস্থান করি। 243 00:27:20,170 --> 00:27:22,539 - এখানে কিছু পনির রয়েছে,গতকাল বানিয়ে ছিলাম। - ধন্যবাদ। 244 00:27:22,659 --> 00:27:26,887 আজ সকালেও ভাবছিলাম "আমার হালিমাটা কোথায়?" 245 00:27:27,263 --> 00:27:31,795 - আমি এখানে একদমই একাকী। - হ্যাঁ, ঠিক তাই। কোথায় ছিলেন আপনি এতোদিন? 246 00:27:31,915 --> 00:27:35,176 - মা, আপনি ঠিক আছেন? - অবশ্যই উনি ঠিক আছেন, 247 00:27:35,296 --> 00:27:37,889 - রাণীর হালে আছেন। - ব্লাড প্রেশারের সমস্যা আছে আমার। 248 00:27:38,416 --> 00:27:41,880 গতরাতে একদমই ঘুমোতে পারিনি। - আবদু কোথায়? 249 00:27:42,000 --> 00:27:46,741 - গোলাঘরে, খড় গোছাচ্ছে। - বেচারা, দিনের পর দিন খেটে যাচ্ছে। 250 00:27:46,861 --> 00:27:50,979 - আমি গিয়ে সামান্য কফি বানাই, তারপর আবদুকে ডেকে দিবো। - কী বললে? 251 00:27:51,099 --> 00:27:54,454 - বলেছি আমি কফি বানাতে যাচ্ছি। - যাও, বানাও। 252 00:27:54,923 --> 00:28:00,184 - আমি আবদুকে ডেকে আনছি। - তুই বস, বউমা ডেকে আনবে। 253 00:28:00,781 --> 00:28:02,989 আমিই ডেকে আসি মা, তাকে তার মতো ছেড়ে দাও। 254 00:28:03,109 --> 00:28:06,593 আমি তো তাকে ছেড়েই দিয়েছি, কিন্তু সে তো আমায় ছাড়তে চাচ্ছে না। 255 00:28:06,713 --> 00:28:08,918 পানি সিদ্ধ হওয়ার আগেই ফিরে আসবো। 256 00:28:10,209 --> 00:28:14,060 সাবধানে, তুমি পাইটা পুড়িয়ে ফেলবে। 257 00:28:28,242 --> 00:28:29,463 হ্যালো ভাই। 258 00:28:32,575 --> 00:28:34,136 হ্যালো, বোন। 259 00:28:36,249 --> 00:28:39,901 - গবাদি পশুর জন্য ভালোই খড় হবে! - হ্যাঁ, তা তো হবে, সেজন্য কৃতজ্ঞ। 260 00:28:41,309 --> 00:28:44,432 আমার বাড়িতেও অনেক কাজ পড়ে আছে, কিন্তু সেগুলো করার মতো কেউ নেই। 261 00:28:49,892 --> 00:28:51,430 ভাবি কফি বানিয়েছে। 262 00:28:52,181 --> 00:28:56,502 আমি যদি তাদের সাথে প্রতি কাপ কফি পান করি তাহলে এই কাজগুলো অসম্পূর্ণই থেকে যাবে। 263 00:28:57,477 --> 00:28:59,872 হালিমা, তুমি তো আমাকে কফি খাওয়ানোর জন্য এতো দূর আসোনি, 264 00:29:00,412 --> 00:29:04,522 যদি তোমার বাড়ীতে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি সময় বের করে কোনো একদিন আসবো। 265 00:29:06,012 --> 00:29:07,527 বিহাক থেকে সেই লোকগুলো এসেছিলো। 266 00:29:08,806 --> 00:29:11,730 - প্রতিনিধি দল? - তারা আমার সালকোকে খুজে পেয়েছে। 267 00:29:13,150 --> 00:29:15,592 - কোথায় খুজে পেয়েছে তাকে? - Ruište পর্বতে। 268 00:29:15,593 --> 00:29:18,034 সেখানে খুড়ে তারা মোট ৩০ জনকে পেয়েছে। 269 00:29:19,631 --> 00:29:23,681 - অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন কি করা হবে? - হ্যাঁ, আগামী সাপ্তাহে। 270 00:29:25,008 --> 00:29:30,466 তোমার স্বামী খুব ভালো লোক ছিলো, আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসবো। 271 00:29:35,613 --> 00:29:39,629 - গ্রামের আর কাউকে কি পেয়েছে তারা? - ফেযিরিকার উভয় সন্তানকে পেয়েছে। 272 00:29:41,879 --> 00:29:47,198 ভালোই হলো, তাদের সমাধি করতে পারলে সে খানিকটা হলেও স্বস্তি পাবে, 273 00:29:47,843 --> 00:29:50,438 কমপক্ষে নিজ সন্তানের দেহাবশেষ কোথায় পড়ে আছে তা না জানার চেয়ে এটা ভালো হয়েছে। 274 00:29:50,696 --> 00:29:53,068 যতক্ষন না নিজ সন্তানের দেহাবশেষ কোথায় আছে তা না জানা যায়, 275 00:29:54,065 --> 00:29:58,539 তাকে খুজে না পাওয়া যায় এবং তাকে সমাধি না করা যায়, 276 00:29:58,897 --> 00:30:01,809 - ততক্ষণ তুমি অন্যকিছু নিয়ে ভাবতেও পারবে না। - আবদু, ভাই আমার! 277 00:30:02,682 --> 00:30:06,475 আমার মির্জা মরে গেছে, কিন্তু সাফিয়াকে আমার খুজতে হবে। 278 00:30:06,992 --> 00:30:10,513 - তাকে ছাড়া আমি আমার মির্জাকে খুজে পাবো না। - যদি তুমি এই জন্য এসে থাকো... 279 00:30:11,136 --> 00:30:13,225 ...তবে তুমি অযথাই এখানে এসেছো। - আবদু, ভাই আমার! 280 00:30:13,345 --> 00:30:18,626 সে আমার কাছে আমার ছেলের মতোই মৃত। 281 00:30:18,872 --> 00:30:24,062 আমার ছেলেকে সার্বিয়ানরা মেরেছে, আর মেয়েটা নিজকে নিজে। - আবদু, এভাবে বলো না, সে তোমার সন্তান। 282 00:30:24,402 --> 00:30:27,067 সে আমার সন্তান নয়, আমি জানি না সে কোথায় এবং জানতে চাইও না। 283 00:30:28,135 --> 00:30:31,482 হালিমা, আমার কোন ছেলে-মেয়ে নেই, 284 00:30:31,602 --> 00:30:35,274 তোমার নারী মস্তিষ্কে কি কথাটা ঠিক মতো ঢুকেছে, হ্যাঁ? 285 00:30:36,659 --> 00:30:39,195 আবদু.... ভাই...! 286 00:30:48,270 --> 00:30:51,264 ফুফু, ফুফু! 287 00:30:58,646 --> 00:31:00,700 সাফিয়া, বেচারি। পাগল লোকটা কী করেছে তোমার সাথে? 288 00:31:00,701 --> 00:31:02,755 ফুফু আমার থাকার কোনো যায়গা নেই। 289 00:31:12,819 --> 00:31:17,256 তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দরজা বন্ধ করে ভিতরে আসো, ঠান্ডা ঢুকছে। 290 00:31:19,679 --> 00:31:22,054 আবদু, আবদু, আল্লাহ তোমার উপর দয়া করুক। 291 00:31:23,827 --> 00:31:26,704 হালিমা, হালিমা। 292 00:31:33,483 --> 00:31:37,463 সে লাকতাসীর পাশে থাকে, রাস্তুসী নামের সেখানকার এক গ্রামে। 293 00:31:38,591 --> 00:31:40,634 আমি শুনেছি তারা সেখানে নিজেদের জন্য একটি ঘর বানিয়েছে, 294 00:31:42,281 --> 00:31:45,639 লোকে বলে... 295 00:31:47,274 --> 00:31:49,470 ...তার নাকি তিনটি মেয়ে আছে। 296 00:31:52,296 --> 00:31:54,081 তুমি সেখানে যাও, বোন। 297 00:32:05,035 --> 00:32:08,252 হালিমা, যদি তুমি তার দেখা পাও... 298 00:32:09,532 --> 00:32:11,704 যদি তুমি তাকে দেখো....! 299 00:32:34,524 --> 00:32:39,010 মারহাবা হালিমা, না থেকেই ফিরে যাচ্ছো! 300 00:32:39,130 --> 00:32:41,701 আমি কফি পান করেছি, যে কাজে এসেছি সেটা সম্পন্ন করেছি। 301 00:32:43,051 --> 00:32:47,149 এই সল্প সময়ের জন্য এতো টাকা নষ্ট করে আসা তো একদম অপ্রয়োজনীয়, এই যে ভাংতি। 302 00:32:47,395 --> 00:32:49,180 না, এটা অনেক প্রয়োজনীয় ছিলো। 303 00:32:51,674 --> 00:32:54,927 - ইউসুফ, আমার একটা বিষয় জানার ছিলো। - বলো হালিমা। 304 00:32:55,877 --> 00:32:58,237 রাস্তসী গ্রাম সম্পর্কে শুনেছো কখনো? 305 00:32:58,238 --> 00:33:00,597 - কোথায় সেটা? - রাস্তসী? 306 00:33:01,136 --> 00:33:04,565 রাস্তসী? না, এই নাম কখনো শুনিনি আমি। 307 00:33:04,858 --> 00:33:07,142 এটা আমাদের সীমানাতে না, অন্যথায় আমি চিনতাম। 308 00:33:07,143 --> 00:33:09,426 এটা লাকতাসীর আশেপাশে কোথাও অবস্থিত। 309 00:33:10,177 --> 00:33:13,155 অহ, তাই হালিমা, তুমি জানো সেটা কোথায়? 310 00:33:13,156 --> 00:33:14,134 কোথায়? 311 00:33:14,391 --> 00:33:19,546 এটা সার্বিয়ানদের সীমানায়, আমাদের ও তাদের মাঝে যোগাযোগের জন্য কোনো বাস নেই। 312 00:33:19,804 --> 00:33:23,784 - কোনো বাস নেই? - না, যাইহোক, তবে তুমি সেখানে কেন যেতে চাচ্ছো? 313 00:33:24,222 --> 00:33:28,120 - সেখানে তোমার কে থাকে? - কেউ না, এমনিতেই জিজ্ঞেস করলাম। 314 00:33:40,635 --> 00:33:44,005 সাফিয়া, সাফিয়া, তোমার জীবনে কী ঘটেছে, বেচারি মেয়েটা? 315 00:34:44,647 --> 00:34:48,874 - বাচ্চারা, কী হয়েছে তোমাদের? পাগল হয়েছো নাকি? - প্রথমে যাদরাবেকা শুরু করেছে। 316 00:34:48,994 --> 00:34:53,277 - মিথ্যে কথা, ও প্রথমে শুরু করেছে। - তোমরা উভয়ে নিজের হোমওয়ার্ক শেষ করবে, বুজলে? 317 00:34:56,052 --> 00:35:01,371 - মা, বাবা কোথায়? - তাকে নিয়ে চিন্তা করো না, সে এখানেই আছে। 318 00:35:04,423 --> 00:35:06,102 যাও, গিয়ে নিজের কাজ করো। 319 00:36:00,642 --> 00:36:02,027 স্লাভো... 320 00:36:04,733 --> 00:36:06,130 স্লাভোমির...! 321 00:36:09,876 --> 00:36:14,384 আমার মা সর্বদাই বাবাকে নিয়ে অভিযোগ করতেন, ' তিনি এমন, তিনি ওমন'। 322 00:36:16,286 --> 00:36:19,573 কিন্তু যখন তিনি মারা গেলেন তার বিশ দিন পর মাও চলে গেলেন। 323 00:36:22,238 --> 00:36:23,812 এই নির্বাসন তাদেরকে মেরে ফেললো। 324 00:36:35,140 --> 00:36:39,331 - ঘরে চলো স্লাভো, আসো। - আমি ঠিক আছি, ছেড়ে দাও আমাকে। 325 00:36:40,885 --> 00:36:44,372 কী করছো স্লাভোমির? মদ তোমায় মেরে ফেলবে। 326 00:36:50,896 --> 00:36:54,313 যুদ্ধ আমায় মেরে ফেলবে সাফিয়া, মেরে ফেলবে। 327 00:36:56,204 --> 00:36:59,961 যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে স্লাভো। 328 00:37:05,526 --> 00:37:06,829 আমার জন্য শেষ হয়নি, 329 00:37:08,895 --> 00:37:13,028 - আমার মনের ভিতরের যুদ্ধ এখনো শেষ হয়নি। - তুমি তো কাউকে মারোনি,সুতরাং নিজেকে দোষারোপ করোনা। 330 00:37:13,369 --> 00:37:15,347 আমি কাউকে মারিনি, কিন্তু তারা ঠিকই আমায় মেরে ফেলেছে। 331 00:37:15,348 --> 00:37:17,325 - না...! - অবশ্যই মেরে ফেলেছে। 332 00:37:18,006 --> 00:37:22,126 - তারা আমাকে চার টুকরোয় ভাগ করে ফেলেছে। - আমরা এর চেয়েও খারাপ সময় পিছে ফেলে এসেছি স্লাভো, 333 00:37:22,419 --> 00:37:25,366 বিশ্বাস রাখো, এই বিষয়টাও আমরা সমাধান করে ফেলবো। 334 00:37:36,014 --> 00:37:37,399 দোষটা আমারই। 335 00:37:39,258 --> 00:37:42,064 সে যখন তোমায় প্রহার করছিলো তোমার তখনই আমার সাথে চলে আসা উচিৎ ছিলো। 336 00:37:42,766 --> 00:37:45,155 - তখনই আমাদের পালিয়ে যাওয়া উচিৎ ছিলো। - তখন আমাদের... 337 00:37:45,156 --> 00:37:47,545 ...যাওয়ার কোনো যায়গা ছিলোনা স্লাভো। - ছিলো, 338 00:37:48,554 --> 00:37:54,014 তুমি আমার সাথে জার্মানি চলে আসা উচিৎ ছিলো বসবাসের জন্য, ফলে যুদ্ধ সম্পর্কে আমরা সব ভুলে থাকতে পারতাম। 339 00:37:55,962 --> 00:37:57,594 এটাই ভালো ছিলো যে তুমি ফিরে এসেছিলে। 340 00:37:59,484 --> 00:38:03,641 তোমার কাছে কাউকে পাঠিয়ে তোমাকে মিউনিখে নিয়ে যাওয়া উচিৎ ছিলো আমার। 341 00:38:06,317 --> 00:38:11,214 আমি তোমায় ছাড়া জার্মানি থাকতে পারিনি। 342 00:38:13,056 --> 00:38:14,630 ভালো হয়েছে যে, তুমি ফিরে এসেছো। 343 00:39:21,406 --> 00:39:27,300 তোমরা আসো, বউ মা পাই বানিয়েছে, কিন্তু এবারও সে এতে মাখন দেয়নি। 344 00:39:27,420 --> 00:39:29,697 আমার কথার কোনো গুরত্ব নেই, যতোবারই বলি না কেন তার কিছুই যায় আসেনা । 345 00:39:39,454 --> 00:39:40,863 আসো খেয়ে আসি। 346 00:39:46,628 --> 00:39:50,104 - কাজ রেখে ভিতরে খেতে আয়। - না, আমি এখানেই ঠিক আছি। 347 00:40:17,262 --> 00:40:20,421 - আমি জানতাম তুমি ফিরে আসবে। - তা তো অবশ্যই। 348 00:40:21,074 --> 00:40:24,538 তোমাকে ছাড়া জার্মানির মূল্য কোথায়, মাত্র দুই বছর ছিলাম সেখানে, কিন্তু মনে হচ্ছে যেন দশ বছর। 349 00:40:25,558 --> 00:40:28,165 তুমি তো জানো, তোমাকে ছেড়ে আমাকে যেতেই হতো, 350 00:40:29,010 --> 00:40:31,094 অন্যথায় তোমার বাবা ও ভাই আমায় মেরেই ফেলতো। 351 00:40:31,095 --> 00:40:33,179 - আর? - আর কী? 352 00:40:33,200 --> 00:40:36,787 - এখন থেকে আমরা একসাথেই থাকবো। - আর কোনো বিকল্প নেই? 353 00:40:36,788 --> 00:40:39,212 - আস্তে, বাবা আমাদের কথা শুনে ফেলবে। - গোল্লায় যাক তিনি! 354 00:40:39,332 --> 00:40:41,609 শুনতে পেলে উভয়কে এক সাথে মারবে। 355 00:40:45,846 --> 00:40:50,238 - তিনি এখন আর আমাদের কথা শুনবেন না। - কিচ্ছুক্ষণ পর উনি আমায় নিতে আসবেন। 356 00:40:50,566 --> 00:40:53,748 এখন থেকে এটা আর তোমার বাড়ি না, আমরা নিজেদের একটি বাড়ি বানাবো। 357 00:40:57,915 --> 00:40:59,043 সাফিয়া,আমাদের সন্তানটি কোথায়? 358 00:41:04,567 --> 00:41:06,800 সাফিয়া, যাই হোক না কেনো বলো আমাকে। 359 00:41:11,483 --> 00:41:12,962 জন্মের সময়ই মারা গিয়েছে। 360 00:41:16,511 --> 00:41:18,143 এমনটাই হয়েছে। 361 00:41:21,008 --> 00:41:22,358 সত্যটা বলো, সাফিয়া। 362 00:41:24,531 --> 00:41:28,335 - জন্মের সময় মারা গেছে নাকি... - নাকি কী? হ্যাঁ? 363 00:41:28,745 --> 00:41:31,716 নাকি তোমার বাবা মেরে ফেলছে? যদি সে মেরে থাকে তবে বলে দাও. 364 00:41:31,836 --> 00:41:34,581 - বলো তিনি কি আমার সন্তানকে মেরেছে? - সে জন্মের সময়ই মারা গিয়েছে, 365 00:41:35,461 --> 00:41:40,944 জন্মের সময়, আমার কথা বুজেছো? আবদু তাকে দেখেওনি, এমনকি কেউই দেখেনি। 366 00:41:41,859 --> 00:41:45,981 - কেউ তার সম্পর্কে জানেও না, কেউ না। - ঠিক আছে। - জন্মের সময়... 367 00:41:47,096 --> 00:41:51,194 ...মৃত জন্মেছে। - ঠিক আছে, ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তোমার কথা। 368 00:41:52,918 --> 00:41:56,593 রাস্তসীতে আমার চাচা আমার জন্য কিছু জমি রেখে গেছে, আমার কাছে পর্যাপ্ত টাকাও আছে। 369 00:41:57,075 --> 00:41:58,777 আমরা সেখানে একটি বাড়ি বানাবো, এবং আমাদের সন্তানাদি হবে। 370 00:41:58,778 --> 00:42:00,480 আবদু বা অন্য কেউ আমাদের ছুতেও পারবে না। 371 00:42:04,272 --> 00:42:07,900 সেটা কোথায়, রাস্তসী কোথায়? 372 00:42:08,745 --> 00:42:12,549 - এখনি দেখতে পাবে তুমি। - তুমি কি পাগল হয়েছে? তিনি আমায় ত্যাজ্য করে দিবেন। 373 00:42:12,669 --> 00:42:14,158 তবে করতে দাও, যদি সে করতে চায়। 374 00:42:14,615 --> 00:42:18,678 রাস্তসী আমাদের উভয়ের পরিবারের ধরাছোঁয়ার বাইরে, আমরা উভয়ে সেখানে একসাথে থাকবো। 375 00:42:22,411 --> 00:42:25,913 তুমি "হ্যাঁ" বললেই আমি গাড়ি চালু করবো, হ্যাঁ? 376 00:42:38,111 --> 00:42:40,729 সাফিয়া, সাফিয়া। 377 00:43:15,106 --> 00:43:18,793 - চাচী! - হ্যালো, আরুন। 378 00:43:19,286 --> 00:43:21,417 - চাচী, আপনি রাখুন,আমি করে দিবো। - না, প্রয়োজন নেই, 379 00:43:21,418 --> 00:43:23,548 করার জন্য তোমার আরো অনেক কাজ পড়ে রয়েছে। 380 00:43:24,177 --> 00:43:26,995 আমার কাজ তো বাবা আমাকে যা বলে তাই করা, 381 00:43:27,115 --> 00:43:30,271 আর বাবা সকালে আমায় বলেছেন "গিয়ে হালিমার সাথে দেখা করে আসো"। 382 00:43:31,926 --> 00:43:35,671 এটাতো একদমই নড়বড়ে, এটা দিয়ে এতোখানি খুঁড়েছেন সেটাও তো অলৌকিক ব্যাপার। 383 00:43:36,317 --> 00:43:41,190 - আমি পুরোটা সকাল এই ছোট্ট জমির পিছেই শেষ করলাম। - খোঁড়াখুঁড়ি মেয়েদের কাজ না। 384 00:43:41,674 --> 00:43:44,058 ঘরে কোনো পুরুষ না থাকলে মেয়েদেরই কাজ। 385 00:43:46,472 --> 00:43:48,474 তোমার বাবা মা কোথায়? রাবেকা বললো যে... 386 00:43:48,475 --> 00:43:50,476 ...তারা নাকি বিহাক যাবে। - তারা ভোরেই চলে গিয়েছে। 387 00:43:50,934 --> 00:43:52,765 আশ্চর্য হচ্ছি যে,তারা এখনো ফিরে আসছে না। 388 00:43:53,681 --> 00:43:57,559 ভালো হবে যদি তারা সামান্য ময়দা ও সুতা আনতে পারে আমার জন্য, এক সাপ্তাহ হয়েছে ঘর থেকে বের হয়নি কোথাও। 389 00:43:57,679 --> 00:43:59,755 তারা আনবে, আমি নিশ্চিত তারা আনবে। 390 00:44:20,730 --> 00:44:24,675 - মা! - মির্জা, মির্জা! 391 00:44:24,795 --> 00:44:29,102 সালকো, মির্জা, আমার বাচ্চাটা! 392 00:44:29,395 --> 00:44:31,027 মির্জা! 393 00:44:41,221 --> 00:44:44,885 হালিমা, এই হালিমা! 394 00:44:45,385 --> 00:44:49,777 আমি তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে, কীভাবে তুমি হালিমার সাথে এমন ভালো ব্যবহার করছো? 395 00:44:49,897 --> 00:44:53,428 - সালকো জীবিত থাকা অবস্থায় তো তুমি তাকে সহ্যই করতে পারতে না। - কে বলেছে, আমি? 396 00:44:53,548 --> 00:44:55,001 তুমি সবসময়ই সালকোকে বলতে তার থেকে পরিত্রাণ নেয়ার জন্য। 397 00:44:55,306 --> 00:44:57,619 মেয়ে, যতো বছর গড়াচ্ছে ততো তোমার মিথ্যে বলার প্রবণতা বাড়ছে। 398 00:44:57,865 --> 00:45:01,282 - আমি কখনো তাকে বিন্দুমাত্র খারাপ নজরেও দেখিনি। - অহ আচ্ছা, তাহলে কি আমিই পাগল হয়েছি, হ্যাঁ? 399 00:45:01,540 --> 00:45:02,925 চুপ করো মেয়ে। 400 00:45:03,489 --> 00:45:07,846 - আসো, প্রিয় হালিমা। - আসছি, তোমাদের সফর কেমন ছিলো? 401 00:45:07,966 --> 00:45:11,544 ভয়াবহ ছিলো, তার অনিরাপদ চালনার কারণে শতবার মরতে মরতে বেঁচেছি আমরা। 402 00:45:11,664 --> 00:45:14,561 ড্রাইভিং ভালো না লাগলে সামনে থেকে বাসে করে চলাফেরা করো। 403 00:45:14,681 --> 00:45:17,919 - ছেলেটা কোথায়? - আমি এখানে, কাজটা সম্পন্ন হয়েছে চাচী, 404 00:45:18,541 --> 00:45:22,932 সবকিছু শেষ করেছি, আরেকদিন এসে কোদালটা ঠিক করে দিবো। 405 00:45:24,482 --> 00:45:27,182 আরুন, এসো, এগুলো বের করে হালিমার ঘরে নিয়ে যাও। 406 00:45:27,851 --> 00:45:31,855 ধন্যবাদ আরুন, তুমি না হলে আমার জন্য কাজগুলো করা সম্ভব হতো না, আর তোমাদের ছাড়াও। 407 00:45:32,700 --> 00:45:36,680 - ময়দাগুলো কি ভালো পড়েছে? - হ্যাঁ, ভালো পড়েছে, ভালো না হলে পাই বানানো যায়না। 408 00:45:36,800 --> 00:45:38,852 চলো, বাড়ি ফিরা যাক। 409 00:45:39,697 --> 00:45:44,464 এগুলো ভিতরে নিয়ে যা, বাড়ির পিছনে গাড়িটা পার্ক করে রাখিস, আর মগার মতো গ্রামে গ্রামে ঘুরঘুর করিসনা। 410 00:45:44,584 --> 00:45:48,150 - কিছু সময় বসো, আমি সামান্য কফি বানাই। - না, আমার হাতে সময় নেই। 411 00:45:48,561 --> 00:45:53,762 - দেখলে, কোথাও গেলে অন্যদের মতো একটু শান্তিতে বসতেও পারিনা। - বাড়িতে গিয়ে বসো, মহিলা। 412 00:45:54,666 --> 00:45:58,858 - বিদায় হালিমা! - ধন্যবাদ, বিদায়। 413 00:45:59,527 --> 00:46:00,924 চলো ভিতরে যাই। 414 00:46:02,603 --> 00:46:06,489 - এগুলো কোথায় রাখবো, চাচী? - ময়দাগুলো চুলার পাশে রাখো। 415 00:46:09,483 --> 00:46:11,068 সুতা আমার কাছে দাও, আমি রাখছি। 416 00:46:21,521 --> 00:46:25,078 সুয়েটারটা খুবই সুন্দর, কার জন্য বানিয়েছেন এটা? 417 00:46:26,068 --> 00:46:27,524 অনেক আগে বানিয়ে ছিলাম। 418 00:46:28,678 --> 00:46:32,388 - যার জন্য বানিয়েছি সে আর কখনো এটা পরতে পারবে না - আমি জানি। 419 00:46:33,104 --> 00:46:39,057 - কিন্তু এখন কার জন্য এসব বানাচ্ছেন আমি বুঝি না। - এসব না বানিয়ে বেকার বসে থাকলে এখন এমনিতেই মরে যাবো। 420 00:46:39,397 --> 00:46:41,956 - আমি তোমার জন্য জ্যুস আনছি। - ভালো হয়, আমি তৃষ্ণার্ত। 421 00:46:42,978 --> 00:46:46,688 - হালিমা, আমরা কখন যাচ্ছি? - মানে? 422 00:46:46,808 --> 00:46:51,313 আমরা কখন রাস্তসী যাচ্ছি? আপনি বলেছিলেন যে, আপনাকে সেখানে যেতে হবে। 423 00:46:52,687 --> 00:46:54,659 এই নেও জ্যুস। সেটা নিয়ে ভাবতে হবেনা, 424 00:46:54,660 --> 00:46:56,632 - আমি একাই যাবো। - আপনি পারবেন না, হালিমা! 425 00:46:56,752 --> 00:47:00,201 আপনি পথ চিনেন না, সেখানে যাওয়ার জন্য কোনো বাসও পাবেন না। 426 00:47:00,321 --> 00:47:03,512 - কোনো একটা সমাধান বের করে নিবো। - আমি এবং আপনি এই গাড়িতে করে যাবো। 427 00:47:04,145 --> 00:47:06,740 ঠিক আছে, জ্যুসটা খাও। 428 00:47:09,335 --> 00:47:13,456 আমি স্বয়ং আপনাকে সেখানে নিয়ে যাবো, আমি আপনার জন্য সবকিছু করতে পারি। 429 00:47:14,383 --> 00:47:17,236 আমাকে শুধু আগেই জানিয়ে রাখবেন কবে যাবেন। 430 00:47:18,339 --> 00:47:22,613 - বিদায় - ধন্যবাদ। সাবধানে চালিও। 431 00:47:23,493 --> 00:47:26,652 তাতো অবশ্যই, আপনি তো মোস্তফাকে চিনেন, গাড়ির কিছু হলে... 432 00:47:26,772 --> 00:47:28,895 ...সে আমায় মেরেই ফেলবে। - খোদা তোমার সহায় হোক,আরুন। 433 00:47:45,213 --> 00:47:46,446 দ্রুত! 434 00:47:52,906 --> 00:47:54,914 দ্রুত! 435 00:47:55,161 --> 00:47:57,709 আরো দ্রুত, আরো দ্রুত। 436 00:47:59,129 --> 00:48:02,722 মির্জা,আরুন! বাচ্চারা, এখন কয়টা বাজে সে খবর আছে তোমাদের? 437 00:48:03,083 --> 00:48:06,476 আজ অনেক খেলেছো। - আর একটু মা। 438 00:48:06,596 --> 00:48:10,386 আর না, না হয় তোমার বাবাকে ফোন করবো, আরুন, তুমিও বাড়ি চলে যাও, মোস্তফা তোমার সাথে রাগারাগি করবে। 439 00:48:10,656 --> 00:48:13,051 - আরুন, কাল আবার খেলবো। - আচ্ছা। 440 00:48:14,847 --> 00:48:17,900 মির্জা, নিজের হাত ও শরীর দেখো, কী পরিমাণ ময়লা লাগিয়েছো দেখো। 441 00:48:24,803 --> 00:48:26,646 মা, আমার কোনো ভাই নেই কেন? 442 00:48:26,766 --> 00:48:29,769 - তোমার আরুন আছে। - আরুন তো বাড়ি চলে যায়, যদি আমার... 443 00:48:29,889 --> 00:48:31,800 ...একটা ভাই থাকতো তাহলে সে আমার পাশে ঘুমাতো। 444 00:48:31,920 --> 00:48:35,311 গুরত্বপূর্ণ বিষয় হচ্ছে যে,আমার তুমি রয়েছো, তোমাকে ছাড়া আমি কীভাবে বাঁচতাম বলো তো? 445 00:48:51,714 --> 00:48:52,971 ধুর, বাল! 446 00:49:05,213 --> 00:49:07,021 তুমি কোথায় যাওয়ার কথা ভাবছো? 447 00:49:08,818 --> 00:49:13,679 - হ্যালো হালিমা, কেমন আছো? - হালিমা, হালিমাকে পৌঁছে দিতে যাচ্ছি। 448 00:49:15,521 --> 00:49:18,280 - হালিমাকে পৌঁছে দিতে? - আসলে দোষটা ওর না মোস্তফা, দোষটা আমারই। 449 00:49:19,466 --> 00:49:20,851 কোথায় পৌঁছে দিতে? 450 00:49:22,060 --> 00:49:23,363 কোথায় যাচ্ছো তুমি? 451 00:49:25,759 --> 00:49:27,144 রাস্তসী! 452 00:49:28,729 --> 00:49:29,844 রাস্তসী? 453 00:49:31,006 --> 00:49:34,869 - হ্যাঁ, চাচী একজনকে খুজতে... - তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, বাছা। 454 00:49:36,900 --> 00:49:40,153 - আমি জানি সে কিসের খোজ করছে। - তাহলে তো তুমি জানো এটা আমাকে করতেই হবে। 455 00:49:41,127 --> 00:49:43,581 - এতে হয়তো কারো মৃত্যু নিহিত আছে। - হয়তো কারো জীবন, 456 00:49:43,980 --> 00:49:45,882 কিন্তু আমি এভাবে আর বাঁচতে পারছি না। 457 00:49:48,711 --> 00:49:51,118 - রাস্তসী এখান থেকে অনেক দূরে। - আমি তাকে ঝামেলায় ফেলতে চাইনি, কিন্তু এখান থেকে কোনো... 458 00:49:51,588 --> 00:49:54,535 ...বাস যায়না সেখানে। - আমি জানি, কিন্তু ওর ড্রাভিং লাইসেন্স নেই। 459 00:49:54,655 --> 00:49:57,929 - সে এতোদূর চালাতে পারবে না। - তো আমাদের কী করা উচিৎ? 460 00:50:58,567 --> 00:51:01,655 মনে হচ্ছে আমরা প্রায় চলে এসেছি, আর বেশি দূরে হওয়ার কথা না। 461 00:51:02,829 --> 00:51:04,719 আর বেশি দূরে না। 462 00:51:06,468 --> 00:51:09,767 পৃথিবীর অন্যান্য যায়গার মতো এখানে মিটার অনুযায়ী দূরত্ব পরিমাপ করা হয়না। 463 00:51:14,651 --> 00:51:16,847 এখানে মিটার অন্যান্য যায়গার কিলোমিটারের সমপরিমাণ। 464 00:51:17,821 --> 00:51:20,334 যাইহোক, আমরা কিন্তু বোর্ডের দেখা পেয়ে গেছি। 465 00:52:09,844 --> 00:52:13,378 - এটা কোথায় রাখবো বস? - তাকে দাও, সে জায়গামতো রাখবে। 466 00:52:13,963 --> 00:52:17,674 - এক পাশে রাখো, যাতে চলাচল করতে সমস্যা না হয়। - দাড়াও, দেখি দেখি। 467 00:52:19,152 --> 00:52:21,312 - এতোটুকুই? - বস বললো, বিয়ার... 468 00:52:21,313 --> 00:52:23,473 ...আগামীকাল আসবে। - আগামীকাল? 469 00:52:24,036 --> 00:52:27,970 আজ রাতে কী করবো যদি এগুলো শেষ হয়ে যায়? - সেটা তো আমার দেখার বিষয়না। 470 00:52:36,896 --> 00:52:37,952 স্লাভোমির। 471 00:52:39,878 --> 00:52:41,416 তুমি ঠিক আছো? 472 00:52:46,449 --> 00:52:51,380 - সে ঠিক আছে বললেও মূলত সে ঠিক নেই। - পাঁচ বছর যাবৎ সে এমন অসুস্থ। 473 00:52:55,846 --> 00:53:00,378 - মা, আমি স্কুলে যাচ্ছি। - যাও, বাড়ির কাজ সম্পন্ন করেছো? 474 00:53:00,684 --> 00:53:03,114 করেছি, খুব বেশি ছিলো না, শুধু পড়ার কাজ ছিলো। 475 00:53:05,143 --> 00:53:07,162 - মা? - কি হয়েছে? 476 00:53:07,163 --> 00:53:09,182 - বাবা আসছে। 477 00:53:11,467 --> 00:53:16,363 স্লাভোমির... আমি তোমাকে নিয়ে কী করবো স্লাভো? 478 00:53:18,853 --> 00:53:22,528 সাফিয়া, আমার সাফিয়া, 479 00:53:23,714 --> 00:53:25,334 আমার লক্ষ্মী সফিয়া। 480 00:53:26,896 --> 00:53:28,551 যখন তুমি সাফিয়া....! 481 00:53:30,746 --> 00:53:33,094 সফিয়া, সাফিয়া, উভয়টা একই। 482 00:53:33,541 --> 00:53:37,486 স্লাভো, হায়রে ভাগ্য! কী করছো তুমি? 483 00:53:37,794 --> 00:53:41,470 অন্তত তারা যা বলতো সেসবে আমি কান দিতাম না, মারা খাক তারা সবাই। 484 00:53:43,285 --> 00:53:48,017 "তাদের সবাইকে ধরো স্লাভোমির " 485 00:53:48,944 --> 00:53:50,787 "তুমি এক মুসলিম যুবতীকে বিয়ে করেছো" 486 00:53:53,029 --> 00:53:55,272 "এক তুর্কিকে বিয়ে করেছো তুমি" 487 00:53:58,594 --> 00:54:02,622 "স্লাভোমির, তুমি এক মুসলিম মেয়েকে বিয়ে করেছো" 488 00:54:40,683 --> 00:54:44,123 আর অল্প, আর অল্প! আর একটু ধৈর্য ধরো। এই তো হচ্ছে। 489 00:54:44,243 --> 00:54:48,244 আসছে, আসছে। এইতো, আসছে, 490 00:54:50,205 --> 00:54:52,060 আর সামান্য ধৈর্য ধরো। 491 00:54:56,251 --> 00:54:59,973 এইতো সে সাফিয়া, ছেলে হয়েছে। 492 00:55:00,760 --> 00:55:03,694 কাঁদে না মেয়ে, সব ঠিক হয়েছে, কাঁদে না। 493 00:55:15,188 --> 00:55:18,758 তাকে কোলে নাও, আমাকে গর্ভফুলটা বের করতে হবে। 494 00:56:03,055 --> 00:56:04,910 সে কি জানেনা? 495 00:56:12,482 --> 00:56:15,053 গ্রামের মানুষ যা ভাবতো তাকেও সেটা বলেছি যে, 496 00:56:16,321 --> 00:56:17,742 জন্মের সময় মারা গিয়েছে। 497 00:56:21,252 --> 00:56:22,661 তারপর আর কিছু...! 498 00:56:25,760 --> 00:56:27,240 এরপর অনেক দেরী হয়ে গিয়েছিলো। 499 00:56:42,655 --> 00:56:44,804 - কী নাম ছিলো ওর? - মির্জা। 500 00:56:48,068 --> 00:56:49,113 মির্জা...! 501 00:57:01,979 --> 00:57:05,431 দেখতে পুরো তোমার মতই ছিলো। 502 00:57:09,587 --> 00:57:13,873 - আমি আপনাকে সাহায্য করতে পারছিনা ফুপি। - আর কোনো উপায় কি নেই সাফিয়া, যদি....! 503 00:57:14,342 --> 00:57:15,868 আমার রান্না বসাতে হবে, বাচ্চাদের ক্ষিদ লেগে যাবে। 504 00:57:15,869 --> 00:57:17,395 শুধু একদিনের জন্য। 505 00:57:17,700 --> 00:57:19,332 আমরা বিহাকে যাবো, তুমি রক্ত দিবে... 506 00:57:19,333 --> 00:57:20,964 ...এবং সময় মতো আবার বাসায় ফিরে আসবে। - আমি পারবো না! 507 00:57:24,051 --> 00:57:26,018 সেখানে বেশি কিছু করার নেই আমার, কিন্তু এখানে আমার পুরো জীবন পড়ে রয়েছে। 508 00:57:26,019 --> 00:57:27,985 - বুঝেছেন? আমি পারছি না। - সাফিয়া! 509 00:57:34,041 --> 00:57:37,282 স্লাভোমির আমাকে মেরে ফেলবে যদি সে সত্যটা জানতে পারে। 510 00:57:39,055 --> 00:57:42,519 সাফিয়া, তুমিই আমার একমাত্র আশা। 511 00:57:42,848 --> 00:57:46,746 যদি তুমি ব্লাড স্যাম্পল না দাও, তাহলে আমি মির্জাকে কবর দিতে পারবো না। 512 00:58:34,184 --> 00:58:36,955 চিন্তা করবেন না, তারা ফিরে আসবে। 513 00:58:38,458 --> 00:58:39,855 তারা ফিরে আসবে। 514 00:58:41,628 --> 00:58:42,685 তারা ফিরে আসবে। 515 00:58:46,809 --> 00:58:49,982 হালিমা, ফুপি আপনি ঠিক আছেন? 516 00:58:55,169 --> 00:58:57,248 ফুপি দাড়ান, আমি আপনার জন্য লেবুর শরবত বানাবো। 517 00:58:58,022 --> 00:59:00,548 - ফুপি, দাড়ান! - হালিমা! কী হয়েছে? 518 00:59:00,549 --> 00:59:03,074 গাড়ি চালু করো, আমি তাকে ধরেছি। 519 01:00:21,000 --> 01:02:59,000 অনুবাদ ও সম্পাদনাঃ ®AB Minhaj® (আবরার) 520 01:03:28,838 --> 01:03:33,667 - তোমার রাতের পোশাক ময়লা করোনা, কিছুদিন আগে ধুয়েছি এটা। - করবো না, আমি সতর্ক আছি। 521 01:03:35,823 --> 01:03:39,345 ওরা দু'জন অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, তোমারকেও গিয়ে ঘুমিয়ে পড়া উচিৎ, রাত অনেক হয়েছে। 522 01:03:39,791 --> 01:03:41,840 আর অল্প কিছুক্ষণ, পাইটা বানিয়ে শেষ করা পর্যন্ত। 523 01:03:41,841 --> 01:03:43,889 ঠিক আছে, তোমার ইচ্ছা, 524 01:03:44,194 --> 01:03:45,779 তবে তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। 525 01:04:06,735 --> 01:04:10,270 - চলো,চলো, ঘুমোতে চলো। - কিন্তু একটু আগেই তো তুমি বললে...! 526 01:04:10,390 --> 01:04:12,379 যা বলেছি সেটা ভুলে যাও। 527 01:04:12,380 --> 01:04:14,368 - আমি এখন আর ছোট বাচ্চা নই। - এখন ঘুমোতে যাও। 528 01:04:15,119 --> 01:04:16,552 শুভ রাত্রি, মামণি। 529 01:04:18,034 --> 01:04:19,725 হ্যালো সাফিয়া! 530 01:04:21,157 --> 01:04:22,778 রাতের খাবারের জন্য কী পাকিয়েছো? 531 01:04:26,378 --> 01:04:27,787 কী হলো আবার...! 532 01:04:32,624 --> 01:04:34,819 তুমি কি রাগান্বিত হয়ে আছো? 533 01:04:37,039 --> 01:04:39,093 আল্লাহর দোহাই, এমন একগুঁয়েমি করোনা। 534 01:04:42,767 --> 01:04:43,988 কী সমস্যা তোমার? 535 01:04:45,280 --> 01:04:47,347 সবচেয়ে বাজে বিষয় হলো তুমি জানো না যে, আমার কী সমস্যা। 536 01:04:48,713 --> 01:04:53,838 এই মেয়ে, কী চাও তুমি আমার কাছ থেকে, হ্যাঁ? কখনো তোমার দিকে আঙুল পর্যন্ত তুলিনি। 537 01:04:54,640 --> 01:04:56,025 যা করছো তারচেয়ে আমার গায়ে হাত তোলাই ভালো ছিলো। 538 01:04:56,026 --> 01:04:57,411 মার খাওয়ার এতো শখ হলে, 539 01:04:57,531 --> 01:05:00,405 বাপের বাড়িতেই থেকে যেতে, মারার ব্যাপারে তো তোমার বাবা... 540 01:05:00,525 --> 01:05:02,742 ...পুরো ইউক্রেনে সবার সেরা। 541 01:05:33,486 --> 01:05:37,208 আমি দুঃখিত, আমি এভাবে বলতে চাইনি। 542 01:05:51,601 --> 01:05:53,233 সাফিয়া..! 543 01:05:55,643 --> 01:05:56,946 সাফিয়া..! 544 01:05:58,950 --> 01:06:00,442 সাফিয়া, কী করছো তুমি? 545 01:06:02,496 --> 01:06:03,729 সাফিয়া! 546 01:06:05,584 --> 01:06:06,817 সাফিয়া। 547 01:06:07,932 --> 01:06:10,139 সাফিয়া, কোথায় যাচ্ছো তুমি? 548 01:06:12,828 --> 01:06:14,096 সাফিয়া...! 549 01:08:02,754 --> 01:08:06,253 স্লাভোমির এমনটি করেনি, সে এটা করতে পারে না। 550 01:09:33,060 --> 01:09:36,277 - হালিমা হাদেজ। - আমি! 551 01:09:37,957 --> 01:09:43,017 - আমি হালিমা। - আপনি এখানে ডিএনএ পরিক্ষার জন্য এসেছেন, তাই না? 552 01:09:45,999 --> 01:09:48,688 - ব্লাড স্যাম্পল দিতে এসেছি। - আসুন, আমাদের বেশি সময় লাগবে না। 553 01:12:05,098 --> 01:12:10,593 এই বাধনটি তোমাকে অশুভ জিনিস থেকে রক্ষা করবে, ফলে তোমার সাথে কখনো কোনো খারাবি ঘটবে না। 554 01:12:11,286 --> 01:12:13,059 এবং আল্লাহ সর্বদা তোমার সাথেই থাকবেন। 555 01:12:19,798 --> 01:12:20,784 এই তো শেষ। 556 01:12:27,664 --> 01:12:32,302 তুমি এটা সর্বদা পরে থাকবে, তাহলে তোমার সাথে কোনো দূর্ঘটনা ঘটবে না। 557 01:12:34,428 --> 01:12:35,640 বুজেছো? 558 01:14:49,218 --> 01:14:51,930 - তোমার কী সমস্যা স্লাভোমির? - দয়াকরে বিরক্ত করোনা তো। 559 01:14:52,541 --> 01:14:56,180 স্লাভো, আমরা বিশ বছর যাবত একে অপরকে চিনি, সুতরাং তোমায় বের করে দিতে বাধ্য করোনা আমাকে। 560 01:14:56,661 --> 01:15:00,149 - তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। - হয়তো, তবে আমি জানি... 561 01:15:00,269 --> 01:15:02,391 ...এখন তুমি যেসব করছো ভুল করছো, 562 01:15:02,837 --> 01:15:04,293 বেচারি সফিয়াকে তোমার এসব সহ্য করতে হচ্ছে, 563 01:15:05,702 --> 01:15:09,941 সফিয়া না, শব্দটা সাফিয়া, সাফিয়া! 564 01:15:10,061 --> 01:15:12,606 উভয়টা বালের একই শব্দ। 565 01:15:13,885 --> 01:15:17,913 তুমি যদি ভদ্রলোকদের মতো পান করতে চাও তবে এখানে বসো, 566 01:15:18,335 --> 01:15:20,484 অন্যথায় তুমি তো বের হওয়ার পথটা চিনোই। 567 01:15:21,199 --> 01:15:24,757 নিজের দিকে খেয়াল করে দেখেছো? কী অবস্থা হয়েছে তোমার চোখগুলোর। 568 01:15:25,344 --> 01:15:27,298 এই দুচোখ যেসব জিনিস দেখেছে এগুলোর... 569 01:15:27,299 --> 01:15:29,253 ...সাথে এমন হওয়াই উচিৎ। - শুধু কি তুমিই যুদ্ধে ছিলে? 570 01:15:29,373 --> 01:15:32,189 একমাত্র তুমিই? মারা খাও তুমি। 571 01:15:34,244 --> 01:15:36,439 - স্লাভোর কী হয়েছে? - আরে পাগল একটা। 572 01:15:48,942 --> 01:15:52,077 - ছবিটা আমায় দিন। - বিষটা সম্পর্কে আমি জানতাম না। 573 01:15:53,603 --> 01:15:55,822 আমি জানি, ছবিটা দিন আমাকে। 574 01:16:58,973 --> 01:17:00,136 হালিমা! 575 01:17:01,876 --> 01:17:03,473 তুমি কোথায় যাচ্ছো? 576 01:18:20,252 --> 01:18:22,788 হালিমা, চলে আসো, সাফিয়া চলে এসেছে। 577 01:18:56,096 --> 01:18:57,751 চলুন মোস্তফা। 578 01:19:00,334 --> 01:19:02,201 মা, বাবা কোথায়? 579 01:20:19,838 --> 01:20:25,826 নেমে আয় তুর্কিরা, বেরিয়ে আয়, তাড়াতাড়ি, তাড়াতাড়ি আস,আমার হাতে পুরোদিন পড়ে নেই। 580 01:20:27,775 --> 01:20:29,807 আয়, নেমে আয়। 581 01:20:30,418 --> 01:20:33,319 লাইনে দাড়া সবাই। 582 01:20:58,889 --> 01:21:01,624 সোজা হয়ে লাইনে দাড়া সবাই। 583 01:21:04,419 --> 01:21:06,521 কী হয়েছে স্লাভো? এমন বিষন্ন হয়ে আছো কেন? 584 01:21:06,919 --> 01:21:11,581 তুমি কি মনে করে যে, তুমি তাদের যায়গায় হলে তারা তোমায় ছেড়ে দিতো? তারা তোমার গলা কেটেই শান্ত হতো। 585 01:21:16,606 --> 01:21:20,598 বিদায়, আমার তুর্কি ভাইয়েরা। 586 01:21:29,884 --> 01:21:30,953 গুলি করো। 587 01:21:58,601 --> 01:22:00,010 গুলি করো স্লাভো, জলদি করো। 588 01:22:04,729 --> 01:22:06,197 গুলি করো! 589 01:22:10,494 --> 01:22:11,891 গুলি করো! 590 01:24:54,648 --> 01:24:56,632 আমিও নামবো তোমাদের সাথে কবরে। 591 01:28:00,351 --> 01:32:55,000 অনুবাদকঃ ®AB Minhaj® (আবরার) 592 01:28:36,000 --> 01:32:55,000 মুভি ও সাবটাইটেল সম্পর্কে আরো জানতে "উন্মাদ মুভি প্রেমীদের স্বপ্নিল নিকেতন" নামক ফেসবুক গ্রুপে আপনাকে স্বাগতম।