1 00:00:01,230 --> 00:00:03,210 বিশ্বজুড়ে উত্তেজনাকর সময় অতিবাহিত হচ্ছে। 2 00:00:03,290 --> 00:00:04,500 উত্তেজনাকর সময়। 3 00:00:04,610 --> 00:00:06,170 আপনি যদি সাক্ষ্যদান করতে রাজি হোন, 4 00:00:06,170 --> 00:00:08,230 আমিও সাক্ষ্য দিতে রাজি যে, আমি ডট ফাইলের মাধ্যমে, 5 00:00:08,230 --> 00:00:09,150 রক্ষণাবেক্ষণের নিয়ম ভঙ্গ করেছি। 6 00:00:09,150 --> 00:00:11,600 আমরা একটা হানি পট বসিয়েছি, সিএস৩০। 7 00:00:11,610 --> 00:00:13,550 আমি সব তথ্য নিয়ে একটু নাড়াচাড়া করে দেখতে চাই, 8 00:00:13,550 --> 00:00:15,330 বিশেষ করে, সার্ভারটা। 9 00:00:15,510 --> 00:00:16,379 পুলিশ এসেছে। 10 00:00:16,379 --> 00:00:17,420 উনারা তোমার সাথে কথা বলতে চান। 11 00:00:17,420 --> 00:00:19,250 উনারা ছাদ থেকে একটা লাশ উদ্ধার করেছেন। 12 00:00:19,250 --> 00:00:22,420 আর আপনারা দুজনেই মৃত ব্যক্তিকে চিনেন। শ্যারন নোলস। 13 00:00:22,420 --> 00:00:23,930 শ্যারন নোলস? 14 00:00:24,780 --> 00:00:25,630 আমার মনে হয়, বাচ্চাটা বেরিয়ে আসছে। 15 00:00:25,630 --> 00:00:27,120 আমাদের ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। 16 00:00:27,120 --> 00:00:28,710 আমাকে তোমার বাবার কথা বলো। 17 00:00:28,790 --> 00:00:31,220 আমার মনে আছে, আমি উনাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, বলেছিলাম, আমি দুঃখিত, 18 00:00:31,220 --> 00:00:32,409 আর আমাকে এতো জোরে ধাক্কা দেওয়া হয়েছিলো, 19 00:00:32,409 --> 00:00:34,940 আমি জানালা থেকে ছিটকে বাইরে পড়ে যাই। 20 00:00:36,040 --> 00:00:37,270 ওহ, মাই গড। এলিয়ট! 21 00:00:37,270 --> 00:00:38,540 তুমি আবারো ভুলে গেছো? 22 00:00:38,540 --> 00:00:40,150 তুমি ভুলে গেছো, আমি কে তোমার? 23 00:00:40,150 --> 00:00:41,620 -আমি তোমার... -বোন। 24 00:00:48,290 --> 00:00:49,840 আমার মতে, আমাদের কথা বলা দরকার। 25 00:00:52,950 --> 00:00:55,070 এটি ১৯০৪ সালের পরে আর ঘটেনি। 26 00:00:55,070 --> 00:00:57,400 যে বছর কিনা জন ম্যাকগ্রো সিদ্ধান্ত নিয়েছিলেন, উনার ব্যাট-বল গুটিয়ে, 27 00:00:57,400 --> 00:00:59,790 বাড়ি ফিরে যেতে। আর তার ৯০ বছর পর আমরা এখানে দাঁড়িয়ে আছি, 28 00:00:59,790 --> 00:01:01,880 আর আমি আপনার মনে সেই চিন্তাধারা আনতে চাই যে, 29 00:01:01,880 --> 00:01:04,819 ১৯৯৪ সালের ওয়ার্ল্ড সিরিজ না হলে কেমনটা হতে পারে। 30 00:01:04,819 --> 00:01:08,480 এই তো ঠিক ধরেছেন, ১৯৯৪ সালের ওয়ার্ল্ড সিরিজ বাতিল করা হয়েছে। 31 00:01:08,730 --> 00:01:10,090 আপনি যদি এই কথাটা আমাকে অগাস্ট মাসের দিকে বলতেন, 32 00:01:10,090 --> 00:01:11,440 যখন নাকি খেলোয়াড়রা ভোটের মাধ্যমে সরে সরে দাঁড়িয়েছিলো, 33 00:01:11,440 --> 00:01:13,230 যে আজকের দিনে আমাদের এই ঘটনার মুখোমুখি হতে হবে, 34 00:01:13,230 --> 00:01:15,140 আমি হয়তোবা আপনাকে বলতাম, এ হতেই পারে না! 35 00:01:15,140 --> 00:01:16,770 এমনটা কক্ষনোই হবে না। 36 00:01:16,900 --> 00:01:18,800 কিন্তু শুনো, আমি যদি কখনো ভুল বুঝি। আমি সেটা স্বীকার করে থাকি। 37 00:01:18,800 --> 00:01:20,820 তারপর কী হলো? আমি আপনার কাছ থেকে শুনতে চাই... 38 00:01:21,660 --> 00:01:22,640 মি.রোবট। 39 00:01:24,960 --> 00:01:27,240 আসলে, আমি পেন্টিয়াম-৯০ এর ব্যাপারে সুপারিশ করবো। 40 00:01:27,240 --> 00:01:29,880 এগুলো দ্রুত জ্বলে উঠে ও আমাদের গুদামে এখনো কিছু জমা আছে। 41 00:01:29,880 --> 00:01:33,310 ৮০০ মেগাবাইটের হার্ড ড্রাইভ হলেই, আপনার সব কাজ হয়ে যাবে। 42 00:01:34,100 --> 00:01:35,620 অথবা আমরা কয়েকটা পয়সা বাঁচানোর জন্য, 43 00:01:35,630 --> 00:01:37,050 আর আপনার যা আছে, সেটাই আপগ্রেড করে দিতে পারি। 44 00:01:37,060 --> 00:01:38,530 একবার আমরা মাদারবোর্ডটা ও হার্ড ড্রাইভটা.. 45 00:01:38,530 --> 00:01:41,580 বদলে দিলেই, নতুন থেকেও ভালো কাজ দিবে আপনাকে। 46 00:01:41,990 --> 00:01:45,350 কেন না, আপনি ওটা নিয়েই চলে আসুন, আমরা তাহলে দেখে দিতে পারবো। 47 00:01:45,380 --> 00:01:46,270 ঠিক আছে। 48 00:01:46,340 --> 00:01:47,190 ধন্যবাদ। 49 00:01:47,400 --> 00:01:48,350 বাই-বাই। 50 00:01:49,770 --> 00:01:51,890 কী ব্যাপার? নতুন মাউজটা বুঝি কাজ করছে না? 51 00:01:52,110 --> 00:01:54,170 আপনার ছেলে, আমার কাছ থেকে চুরি করেছে। 52 00:01:55,060 --> 00:01:56,160 জ্বী, মানে? 53 00:01:56,170 --> 00:01:58,670 আপনার ছেলে আমার টাকা চুরি করেছে। আমি যখন মানিব্যাগ বের করছিলাম, 54 00:01:58,670 --> 00:02:01,250 স্পষ্ট মনে আছে, তিনটে ২০ ডলারের নোট ছিল। 55 00:02:01,260 --> 00:02:02,460 কিন্তু এখন আমার কাছে মাত্র একটা আছে। 56 00:02:02,680 --> 00:02:04,310 আমি একটা দিয়ে মাউজটা কিনেছিলাম। 57 00:02:04,330 --> 00:02:05,520 আর তারপর আমার কাছে দুটো ছিল। 58 00:02:05,520 --> 00:02:08,120 আপনার ছেলে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে ছিল। 59 00:02:08,120 --> 00:02:09,930 যখন নাকি আমি কাউন্টারে দাঁড়িয়ে অর্থটা বের করছিলাম। 60 00:02:10,320 --> 00:02:11,630 আমি...আপনি শান্ত হোন। 61 00:02:11,630 --> 00:02:13,060 আমি নিশ্চিত, এর পেছনে কোন যুক্তিসংগত ব্যাখ্যা রয়েছে। 62 00:02:13,060 --> 00:02:14,730 আমি কোন ব্যাখ্যা শুনতে চাই না। 63 00:02:14,730 --> 00:02:16,520 আমি আপনার কাছে শুধু আমার অর্থটা ফেরত চাই, 64 00:02:16,520 --> 00:02:18,450 ও একটা ক্ষমাপ্রার্থনা শুনতে চাই। 65 00:02:19,270 --> 00:02:20,230 এসবের কোন মানে নেই। 66 00:02:20,330 --> 00:02:21,620 আমি শুধু ব্যাপারটা খোলাসা করার চেষ্টা করছি। 67 00:02:21,620 --> 00:02:24,010 আপনি কি জানেন, আমি এসব ফালতু ব্যাপারকে কতটুকু পাত্তা দিয়ে থাকি? 68 00:02:25,890 --> 00:02:27,230 আমার আসলে এসবের জন্য কোন সময় নেই। 69 00:02:27,380 --> 00:02:29,200 আপনি কি আমার অর্থ ফেরত দিবেন নাকি নয়? 70 00:02:30,300 --> 00:02:32,560 দেখুন, এবার তো সঠিক কাজটা করুন, গাই। 71 00:02:37,620 --> 00:02:38,480 তাহলে, না। 72 00:02:40,110 --> 00:02:41,030 মাফ করবে আমাকে? 73 00:02:41,570 --> 00:02:42,540 আমার উত্তর হলো, না। 74 00:02:48,810 --> 00:02:50,920 আপনি..আপনি কি ঠাট্টা-তামাশা করছেন নাকি? 75 00:02:51,600 --> 00:02:52,740 আমি কোন সাহায্য করতে পারছি না। 76 00:02:55,590 --> 00:02:58,400 আপনি...আপনি এখানে বসে বসে, একটা মিথ্যাকে প্রশ্রয় দিয়ে যাবেন? 77 00:02:59,400 --> 00:03:01,120 আমার পুলিশকে ফোন দেওয়া উচিৎ! 78 00:03:04,050 --> 00:03:05,870 আপনি কী দৃষ্টান্তটাই স্থাপন করছেন! 79 00:03:06,120 --> 00:03:07,490 আমি...আমি অর্থ শ্রম দিয়ে উপার্জন করে থাকি। 80 00:03:07,490 --> 00:03:10,070 আর আপনি নিজের ছেলেকে সেটা চুরি করতে প্রলোভিত করছেন। 81 00:03:11,050 --> 00:03:12,250 আপনি পিতা হিসেবে জঘন্য। 82 00:03:12,250 --> 00:03:14,000 আমি আপনাকে চলে যেতে অনুরোধ করছি। 83 00:03:14,000 --> 00:03:15,310 আপনি মানুষটা দু-কড়ির। 84 00:03:15,410 --> 00:03:17,100 আপনি একটা মধ্য-বয়স্ক লোক, যে কিনা এমন সব কাজ করে জীবিকানির্বাহ করে, 85 00:03:17,110 --> 00:03:19,430 যা আমার প্রতিবন্ধী ভাতিজাটাও করতে পারবে। 86 00:03:21,550 --> 00:03:22,990 এটাই আপনার জীবন। 87 00:03:24,950 --> 00:03:27,480 আসলে কী জানেন? ওই ২০ ডলার আপনার কাছেই রাখুন। 88 00:03:28,140 --> 00:03:30,010 আমি এখন থেকে "বেস্ট বাই" থেকেই কেনাকাটা করবো। 89 00:03:31,190 --> 00:03:32,080 ঈশ্বর... 90 00:03:49,390 --> 00:03:50,560 বাইরে বেরিয়ে এসো। 91 00:04:03,590 --> 00:04:05,990 বাবা, আমি এই কাজ করিনি। 92 00:04:14,680 --> 00:04:15,650 আমাকে দেখাও দেখি। 93 00:04:41,310 --> 00:04:42,990 "টাইমকপ" নাকি "স্টারগেইট"? 94 00:04:47,980 --> 00:04:50,070 কী? ২০ ডলার দিয়ে তো দুজনেরই হয়ে যাওয়ার কথা। 95 00:04:56,140 --> 00:04:58,320 "পাল্প ফিকশন"? কখনো তো এর নাম শুনিনি। 96 00:04:59,040 --> 00:05:00,460 তোমাকে নিয়ে যেতে পারবো তো? 97 00:05:01,160 --> 00:05:02,370 ঠিক আছে, তোমার জ্যাকেট নিয়ে এসো। 98 00:05:27,620 --> 00:05:28,520 কী? 99 00:05:31,310 --> 00:05:32,900 আমি কীভাবে ঝামেলা থেকে রক্ষা পেলাম? 100 00:05:38,500 --> 00:05:40,390 যদিওবা, তুমি ভুল কাজ করেছো, 101 00:05:41,110 --> 00:05:42,560 তবুও তুমি এখনো ভালো একটা ছেলে। 102 00:05:45,370 --> 00:05:46,800 আর ওই লোকটা একটা হারামি ছিল। 103 00:05:47,200 --> 00:05:48,830 মাঝেমধ্যে, এসব ব্যাপারেও ভাবতে হয়। 104 00:05:51,730 --> 00:05:53,480 চলো, যাওয়া যাক। আর মাত্র ১৫ মিনিট পর শো শুরু হবে। 105 00:05:53,490 --> 00:05:55,440 আমরা কিছু পপ-কর্ণও কিনে নিবো, চলো। 106 00:06:43,540 --> 00:06:45,070 এটা আসলেই উনি। 107 00:06:53,290 --> 00:06:54,440 এটা আসলেই তুমি। 108 00:07:01,690 --> 00:07:03,490 আগে কখনওই তোমার এপার্টমেন্টে আসিনি। 109 00:07:05,270 --> 00:07:06,150 বেশ সুন্দর। 110 00:07:07,500 --> 00:07:12,670 একটু অগোছালো, তবে সেটি দুনিয়াতে কাঁপিয়ে তুলার মতন কোন বিষয় নয়। 111 00:07:12,830 --> 00:07:15,270 তুমি কখনওই নিজের ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখ নি। 112 00:07:20,710 --> 00:07:23,270 হায় ঈশ্বর! 113 00:07:25,580 --> 00:07:27,550 আমি বিশ্বাস করতে পারছি না, এটা যে তুমি। 114 00:07:28,860 --> 00:07:29,770 আমি আসলে ভাবছিলাম, 115 00:07:29,770 --> 00:07:32,850 তোমার আমাকে চিনতে কতো সময় লাগতে পারে। 116 00:07:34,320 --> 00:07:37,590 কারণ, তুমি তো নাকি ডার্লিনকেও ভুলে বসে আছো, যাইহোক... 117 00:07:39,150 --> 00:07:41,550 সত্যি কথা বলতে কী জানো, ব্যাপারটা কিছুটা হলেও কুণ্ঠিত। 118 00:07:45,490 --> 00:07:47,170 তুমি আমাকে কেন কিছু বলোনি? 119 00:07:47,730 --> 00:07:49,370 -কেন আমাকে কিছু বলোনি? -ঠিক আছে, এলিয়ট... 120 00:07:49,370 --> 00:07:50,290 পুরোটা সময় জুড়ে? 121 00:07:50,290 --> 00:07:52,540 এলিয়ট, তুমি সুস্থ নও। 122 00:07:53,300 --> 00:07:55,400 আমি ব্যাপারটিকে ভদ্রভাবে সামলাতে চেষ্টা করছিলাম। 123 00:07:58,000 --> 00:07:58,900 ভদ্রভাবে? 124 00:08:00,200 --> 00:08:01,050 ভদ্রভাবে? 125 00:08:02,260 --> 00:08:03,180 ভদ্রভাবে? 126 00:08:05,030 --> 00:08:07,910 এইভাবেই কি গত তিনমাস কাটিয়েছ? 127 00:08:07,920 --> 00:08:12,880 না।এই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ করে কাটিয়েছি। 128 00:08:13,390 --> 00:08:15,660 আর এটা নিয়েই একমাত্র আমাদের ভাবা দরকার। 129 00:08:16,840 --> 00:08:18,100 তুমি মারা গিয়েছিলে। 130 00:08:19,160 --> 00:08:20,260 তুমি মারা গিয়েছিলে! 131 00:08:22,220 --> 00:08:23,580 তুমি মৃত! 132 00:08:26,180 --> 00:08:27,960 আমার মতে, তোমার গলার স্বরটা নামানো উচিৎ। 133 00:08:33,080 --> 00:08:34,280 আমার গলার স্বর নামানো উচিৎ? 134 00:08:34,280 --> 00:08:38,309 তুমি চাও যে, আমি আস্তে কথা বলি, যখন নাকি তুমি আমার বাসায় এসেছ, 135 00:08:38,309 --> 00:08:41,960 তোমার কথিত মৃত্যুর প্রায় ২০ বছর পরে? 136 00:08:44,640 --> 00:08:50,280 আমার মতে, আমার গলার স্বর একদম ঠিকঠাকই আছে। 137 00:08:55,330 --> 00:08:57,260 এলিয়ট, তুমি নিশ্চয় চাও না, ওরা আমাদের কথা শুনে ফেলুক। 138 00:08:59,000 --> 00:09:00,930 বিশেষ করে, আমার আকস্মিকভাবে, 139 00:09:00,930 --> 00:09:02,830 টাইরেল ওয়েলিকের সাথে কাল রাতে দেখা করার পর। 140 00:09:06,950 --> 00:09:09,740 এলিয়ট, বাইরে লোকজন আমাদের উপর নজরদারি করছে। 141 00:09:09,750 --> 00:09:11,760 যারা নাকি আমাদের একসাথে কাজ করতে দিতে চায় না। 142 00:09:15,460 --> 00:09:17,230 তাই বুঝি, ওরা আমাকে পিছু করে যাচ্ছে? 143 00:09:19,370 --> 00:09:21,740 তাই বুঝি, তোমার কারণে বুঝি? 144 00:09:23,620 --> 00:09:26,590 ভেবে দেখো। তোমার আমাকে মনে নেই। 145 00:09:26,590 --> 00:09:28,680 তুমি তোমার আপন বোনকে স্মরণে রাখতে পারো না। 146 00:09:29,020 --> 00:09:31,810 স্বেচ্ছায় ওদের চাকরগিরি করছো তুমি। 147 00:09:32,360 --> 00:09:34,220 ইচ্ছে করেই তোমায় ওরা ধোঁয়াশায় রেখেছে, 148 00:09:34,220 --> 00:09:36,430 যাতে তোমার মস্তিষ্কের শেষ অংশটুকুও, 149 00:09:36,430 --> 00:09:38,760 ওরা যা কিছু তোমাকে ভুলাতে চায়, সেসব তুমি ভুলে যাও। 150 00:09:39,510 --> 00:09:41,300 ওরা তোমাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, এলিয়ট। 151 00:09:41,870 --> 00:09:44,090 ওরা তোমাকে নিজেদের মুষ্টিবদ্ধ করে পুরোটা সময় জুড়েই রেখেছে। 152 00:09:44,590 --> 00:09:47,390 এগুলো উন্মাদনা। আমি উন্মাদ। 153 00:09:47,720 --> 00:09:48,990 আমি উন্মাদ। তুমি উন্মাদ। 154 00:09:48,990 --> 00:09:50,400 এসব উন্মাদনা। 155 00:09:50,420 --> 00:09:51,930 তুমি এসব কী বলছো? 156 00:09:52,290 --> 00:09:53,860 কে আমাকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে? 157 00:09:54,220 --> 00:09:56,880 যারা নাকি চায় না, আমি জীবিত থাকি। 158 00:09:57,580 --> 00:09:59,680 যারা নাকি, আমাদের ভয় পায়। 159 00:10:00,650 --> 00:10:03,200 আমাদের আরও সতর্ক থাকতে হবে, আগের চেয়ে আরও অনেক বেশি সতর্ক। 160 00:10:04,170 --> 00:10:07,710 আর ডার্লিন, ও কি এসব ব্যাপারে জানে? 161 00:10:09,330 --> 00:10:12,170 এলিয়ট, আমি তোমাকে সব খুলে বলবো। 162 00:10:12,420 --> 00:10:15,360 কিন্তু এই মুহূর্তে, আজ রাতে, আমাদের পরিকল্পনা মোতাবেক পা ফেলতে হবে। 163 00:10:17,020 --> 00:10:18,220 তুমি কি মজা করছো? 164 00:10:18,930 --> 00:10:21,040 তুমি এখনো চাও, আমি যাতে মুখ বন্ধ করে থাকি? 165 00:10:21,460 --> 00:10:23,520 তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 166 00:10:23,650 --> 00:10:26,030 এই বিষয়ে এখানে আলোচনা করাটা ঠিক না। 167 00:10:26,110 --> 00:10:27,940 আমার এতে কিচ্ছু যায় আসে না। 168 00:10:30,080 --> 00:10:32,200 আমাকে বলো, কী হচ্ছে এসব। 169 00:10:35,750 --> 00:10:38,260 ঠিক আছে। চলো, যাওয়া যাক। 170 00:10:39,410 --> 00:10:40,340 কোথায়? 171 00:10:44,120 --> 00:10:45,180 তুমি উত্তর জানতে চাও না? 172 00:10:45,870 --> 00:10:48,010 তাহলে, প্রশ্ন করা বাদ দিয়ে, আমার পিছে এসো। 173 00:11:00,390 --> 00:11:02,270 ওহ, ওটা তো ভালো। আমি...আমি পারবো না। 174 00:11:02,270 --> 00:11:03,390 তুমি বেশি তাড়াহুড়ো করছো! 175 00:11:03,390 --> 00:11:06,030 বিশ্বাস করো, ভেবে বসো না, এটা আসল সমস্যা। 176 00:11:08,560 --> 00:11:10,440 আমি জানি, তুমি কাল রাতে কথা বলতে চাওনি। 177 00:11:11,020 --> 00:11:12,820 না, হ্যারি। এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। 178 00:11:12,820 --> 00:11:14,510 -আমাকে... -শ্বাস তো নাও... 179 00:11:14,810 --> 00:11:16,500 আর বিছানায় আমার সাথে বসে একটু নাস্তা করে নাও। 180 00:11:31,640 --> 00:11:33,740 এভাবে করে খেয়ে কী মজা পাচ্ছ? 181 00:11:37,480 --> 00:11:38,560 হানি, আমি আসলেই খুশি হয়েছি। 182 00:11:38,560 --> 00:11:42,080 আমি...ঈশ্বর, যদি তুমি জানতে! 183 00:11:42,080 --> 00:11:43,840 বলো আমাকে। আমি জানতে ইচ্ছুক। 184 00:11:43,840 --> 00:11:44,890 ওরা আমাদের হ্যাক করেছে। তুমিও সেটা জানো। 185 00:11:44,890 --> 00:11:46,450 পুরো খবর জুড়ে দেখানো হচ্ছে। 186 00:11:47,200 --> 00:11:48,990 এখন, সাধারণ কোন কোম্পানি হলে হয়তো এই ক্ষতিকে কাটিয়ে উঠে দাঁড়াতে পারতো, 187 00:11:48,990 --> 00:11:50,790 কিন্তু আমাদেরটা সাইবার সিকিউরিটি কোম্পানি। 188 00:11:51,850 --> 00:11:53,800 তুমি কি কল্পনা করতে পারছো, কতোটা বাজে পরিস্থিতি? 189 00:11:55,810 --> 00:11:57,570 আমরা নিজেদের আঙুলের নখের উপর ভর করে ঝুলে আছি। 190 00:12:00,260 --> 00:12:01,450 কে জানে? 191 00:12:03,130 --> 00:12:05,240 হয়তোবা,আমরা উঁচু পাহাড় থেকে পড়েই গেছি, 192 00:12:05,240 --> 00:12:07,660 আর আমি এখনো কোনকিছু আঁকড়ে ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। 193 00:12:13,830 --> 00:12:14,860 আমি ব্যর্থ। 194 00:12:17,260 --> 00:12:18,150 আমার দিকে তাকাও। 195 00:12:23,490 --> 00:12:26,610 সেই ব্যক্তির দিকে তাকাও, যে তোমাকে সবথেকে বেশি ভালবাসে। 196 00:12:26,620 --> 00:12:28,030 সে খুশি খুশি এই মুহূর্তে মরে যেতেও রাজি। 197 00:12:28,030 --> 00:12:31,710 কারণ তার প্রাপ্তি, এখানেই,এই যে আমরা 198 00:12:31,710 --> 00:12:34,020 এভাবে একসাথে বসে, নাস্তার করছি সেটাই। 199 00:12:34,780 --> 00:12:37,130 আমি মনে করি না, এটা দ্বারা ব্যর্থতা বোঝায়। 200 00:12:51,030 --> 00:12:52,740 আবারো যাতে সবগুলো মেইল পড়া হয়ে থাকে, সেই ব্যাপারে খেয়াল রাখবে। 201 00:12:52,740 --> 00:12:54,720 '৯১ থেকে '৯৫ সাল পর্যন্ত সবগুলো। 202 00:12:54,720 --> 00:12:55,900 আর একটা টেবিল সাজানো শুরু করে দাও। 203 00:12:55,900 --> 00:12:57,660 আর ক্যালেন্ডারে দাগ কাটা শুরু করো। 204 00:12:57,660 --> 00:13:00,990 -জ্বী,ম্যাম। -হেই, তোমাকে দেখে খুশি হলাম। 205 00:13:01,660 --> 00:13:03,050 ওহ, তোমার তো গর্ববোধ করা উচিৎ। 206 00:13:03,050 --> 00:13:05,480 কলবির আত্মস্বীকারোক্তির কথা পুরো সংবাদ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। 207 00:13:05,750 --> 00:13:09,500 এখন পর্যন্ত, আমরা আগুন জ্বালানোর জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম, তা কী খবর তোমার? 208 00:13:10,200 --> 00:13:12,330 আমি আপনাদের সাহায্য করতে এসেছি। 209 00:13:17,480 --> 00:13:20,050 হুম, তুমি কি এগুলো পুনরায় স্ক্যান করবে ও পিডিএফগুলো আমাকে মেইলে পাঠাতে পারবে? 210 00:13:20,050 --> 00:13:21,170 আর এগুলোর উপর রাই লিখাটা বসিয়ে দিও। 211 00:13:21,180 --> 00:13:22,600 তোমার কি কাজে থাকার কথা নয়? 212 00:13:23,240 --> 00:13:24,100 ছেড়ে দিয়েছি। 213 00:13:30,270 --> 00:13:33,950 এঞ্জেলা, তুমি এখানে কাজ করতে পারবে না। 214 00:13:34,270 --> 00:13:36,650 কেন নয়? আমি এই মামলার জন্য সবকিছু ছেড়ে এসেছি। 215 00:13:36,650 --> 00:13:38,460 আমি চাই না তাই। 216 00:13:39,710 --> 00:13:42,740 আমি এখানে তোমার জীবনের লক্ষ্য খোঁজার দায়িত্ব নিয়ে বসে নেই। 217 00:13:42,740 --> 00:13:45,240 যদি তোমার এমন কিছু দরকার হয়, জুয়েলারি ক্লাসে ভর্তি হও গিয়ে, 218 00:13:45,240 --> 00:13:47,026 কিন্তু এখানে কাজ করতে পারবে না তুমি। 219 00:13:49,000 --> 00:13:50,550 আমি যা কিছু করেছি, তারপরে, 220 00:13:51,310 --> 00:13:53,820 আমার টেকে কাজ পাওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। 221 00:13:54,320 --> 00:13:55,380 আমি পথে বসেছি। 222 00:13:55,650 --> 00:13:57,320 মকদ্দমার অর্থ আসতে আরও কয়েক বছর লেগে যাবে। 223 00:13:57,330 --> 00:14:00,250 তাই তো, তোমাকে এমন কিছু খুঁজতে হবে, যা তোমার জন্য উপযোগী। 224 00:14:00,840 --> 00:14:01,740 কিন্তু এটা সেটি নয়, 225 00:14:01,740 --> 00:14:04,060 আমরা কাজের যেই অবস্থানে পৌঁছে গেছি, সেটি তোমার জন্য নয়। 226 00:14:07,170 --> 00:14:08,180 হ্যালো? 227 00:14:08,300 --> 00:14:09,330 জন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 228 00:14:09,330 --> 00:14:10,330 না, বলো আমাকে। 229 00:14:13,040 --> 00:14:15,890 চার? না, আমরা ওই পথে আর হাঁটছি না। 230 00:14:15,890 --> 00:14:17,140 একদম না। 231 00:14:17,960 --> 00:14:19,240 এটা কখনওই হতে পারে না। 232 00:14:19,410 --> 00:14:21,510 না, ছয় হলে হবে, নাহলে না। 233 00:14:28,520 --> 00:14:29,720 -কে বলছেন? -আমি। 234 00:14:29,720 --> 00:14:32,100 আমি এলিয়টকে খুঁজে বেড়াচ্ছি।ও কাজেও আসেনি। 235 00:14:32,770 --> 00:14:35,510 -মনে হয়, আবারও ওর মাথায় সমস্যা হয়েছে। -কী বলতে চাইছো? 236 00:14:35,510 --> 00:14:38,020 কাল রাতে ও আমাকে চুমু দিতে চেয়েছিল। 237 00:14:39,760 --> 00:14:42,310 তুমি সেই ব্যক্তি, যে কিনা শেষবার যখন ও এই অবস্থায় ছিল, ওকে দেখেছিলে। 238 00:14:42,460 --> 00:14:43,910 আমার আসলেই তোমার সাহায্যের দরকার। 239 00:14:47,260 --> 00:14:48,980 আচ্ছা, কোথায় তুমি? 240 00:15:07,320 --> 00:15:08,220 ও এখানে নেই। 241 00:15:09,540 --> 00:15:10,850 তাহলে, চলো ভেবে দেখা যাক। 242 00:15:11,510 --> 00:15:12,440 আমি আগেই ভেবে নিয়েছি। 243 00:15:13,670 --> 00:15:15,110 এটা আমাদের পালিয়ে এসে লুকানোর জায়গা ছিল। 244 00:15:15,110 --> 00:15:16,780 ও সবসময় এখানে আসতো। 245 00:15:18,160 --> 00:15:21,400 আচ্ছা, চলো, একসাথে বসে চুইংগাম চিবাই। 246 00:15:21,530 --> 00:15:22,740 আমি তোমাকে সাহায্য করতে পারছি না। 247 00:15:24,810 --> 00:15:25,760 এর মানে আবার কী? 248 00:15:26,430 --> 00:15:30,020 এর মানে... আমি আজকাল এলিয়টকে আর আগের মতন চিনি না। 249 00:15:31,640 --> 00:15:34,050 এবার ও পুরো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে, এঞ্জেলা। 250 00:15:34,050 --> 00:15:35,870 আমাদের ৯১১ এ কল দেওয়ার মতন অবস্থা। 251 00:15:35,870 --> 00:15:37,120 আমাদের ওর সাথে কথা বলা দরকার। 252 00:15:37,120 --> 00:15:39,080 হুম, আসলে, ও আমাকে কোনকিছু খুলে বলতে চায় না। 253 00:15:39,080 --> 00:15:41,860 আর বলে থাকলেও, এক ঝুড়ি মিথ্যা কথা বলে থাকে। 254 00:15:42,480 --> 00:15:45,560 আমরা ওকে ওর নিজের কাছ থেকে বাঁচাতে পারবো না, ডার্লিন। 255 00:15:45,560 --> 00:15:47,640 ও আমাদেরকে বহুবার বহু ঝামেলা থেকে বাঁচিয়েছে, 256 00:15:47,650 --> 00:15:49,330 আর তুমি নাকি ওকে এভাবে একা ছেড়ে দিতে চাও? 257 00:15:49,860 --> 00:15:51,340 তোমার এতো দরদ কেন শুনি? 258 00:15:52,870 --> 00:15:54,240 তোমার কথার মানে কী? 259 00:15:54,350 --> 00:15:56,180 মানে, তোমরা দুজন তো কখনওই একে অপরের তেমন কাছাকাছি ছিলে না। 260 00:15:57,480 --> 00:15:58,570 বলতে গেলে, 261 00:15:58,890 --> 00:16:02,230 তুমি এই শহরে আসার আগ পর্যন্ত, ও তো বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। 262 00:16:04,400 --> 00:16:05,810 তুমি কেন ই বা এখানে এসেছ? 263 00:16:06,980 --> 00:16:09,810 তুমি আর এলিয়ট কেন ই বা একসাথে এতো সময় কাটাচ্ছ? 264 00:16:09,810 --> 00:16:11,890 আচ্ছা, এই কথা এখানেই শেষ করো, বেবি। 265 00:16:12,240 --> 00:16:14,500 ও আমার ভাই, আর আমি শুধু ওকে সাহায্যই করতে চাচ্ছি। 266 00:16:14,500 --> 00:16:15,790 এটা ব্যাখ্যা করার মতন বিষয় নয়। 267 00:16:15,790 --> 00:16:18,170 তুমি এখানে আসলে কী ঘটছে, সেটা আমার কাছে লুকাতে চাইছো, 268 00:16:18,170 --> 00:16:21,640 ব্যাপার না, কিন্তু তাহলে আমার সাহায্য চাইতে আর এসো না। 269 00:16:45,530 --> 00:16:46,410 আমার ধারণা, আমরা ঠিক আছি। 270 00:16:50,570 --> 00:16:51,600 মনে আছে তোমার? 271 00:16:52,630 --> 00:16:53,810 অবশ্যই আছে। 272 00:16:54,700 --> 00:16:56,780 আমি মনে করি, এটা আমার জন্য ন্যায়সঙ্গত ব্যাপার যে তোমাকে মনে করিয়ে দেওয়া... 273 00:16:56,780 --> 00:16:58,580 আমার এমনকি নিজের খেলাটার কথাও মনে আছে। 274 00:17:00,150 --> 00:17:02,550 আমি পরিসংখ্যানের সম্ভাব্যতাকে কাজে লাগিয়ে, 275 00:17:02,550 --> 00:17:05,040 রেলগাড়ির প্রতিটি বগির নিরাপত্তা নির্ণয় করে থাকতাম, 276 00:17:05,270 --> 00:17:07,420 তারা কতবার লাইনচ্যুত হচ্ছে সেটির উপর ভিত্তি করে। 277 00:17:08,300 --> 00:17:10,329 ওখানে রওয়ানা দেবার সময়ে, আমি সবসময় সবথেকে নিরাপদ বগিটা বেছে নিতাম, 278 00:17:10,329 --> 00:17:13,589 কারণ আমি শহরের ঘুরতে যাবার ব্যাপারটা নিয়ে অধীর আগ্রহী ছিলাম। 279 00:17:14,849 --> 00:17:17,990 আর বাড়ি ফেরার পথে, আমি সবথেকে ঝুঁকিপূর্ণ বগিটা বেছে নিতাম, 280 00:17:19,880 --> 00:17:21,480 কারণ বাড়ি ফিরে যাওয়াটা আমার অসহ্য লাগতো। 281 00:17:25,210 --> 00:17:27,130 ও এখানে আর নেই, এলিয়ট। 282 00:17:28,280 --> 00:17:29,860 দেখো, আমি জানি না, আমরা কোথায় যাচ্ছি। 283 00:17:29,860 --> 00:17:31,320 কিন্তু আমাদের এলিয়টকে খুঁজে বের করতে হবে। 284 00:17:31,320 --> 00:17:32,540 ওরা নিশ্চয়, ওর পিছু নিয়েছে। 285 00:17:40,340 --> 00:17:41,600 আমি ভাবছিলামই,এটা তুমি। 286 00:17:46,050 --> 00:17:49,470 ওহ মাই গড, কতযুগ পর তোমার দেখা পেলাম। 287 00:17:54,060 --> 00:17:55,760 আমরা ডার্লিনের সাথে এখন দেখা করতে পারবো না। 288 00:17:55,760 --> 00:17:56,920 এটা অত্যন্ত বিপদজনক। 289 00:17:59,580 --> 00:18:01,930 আমি জানি, তুমি অনিশ্চয়তায় ভুগছো। কিন্তু আমি তোমাকে দেখাতে যাচ্ছি, এলিয়ট। 290 00:18:01,930 --> 00:18:05,030 আমি তোমাকে দেখাতে যাচ্ছি সেই জায়গা যেখানে আমি এই পুরোটা সময় জুড়ে ছিলাম। 291 00:18:20,640 --> 00:18:22,100 দেখো, শান্ত হও। 292 00:18:22,530 --> 00:18:23,870 আমি কোন না কোন উপায় বের করবো। 293 00:18:24,590 --> 00:18:25,700 আমি জানি, তুমি আমাকে বিশ্বাস করো না। 294 00:18:25,700 --> 00:18:27,670 তোমার জায়গায় আমি থাকলেও করতাম না, কিন্তু আমি তোমাকে বলছি... 295 00:18:27,920 --> 00:18:30,720 যতই। সময় প্রবাহিত হচ্ছে, ততই আমার স্মরণশক্তি একে একে ফিরে আসছে। 296 00:18:31,040 --> 00:18:32,220 এটা একটা ভালো দিক। 297 00:18:32,900 --> 00:18:34,780 যখন সব স্মরণে চলে আসবে, 298 00:18:35,550 --> 00:18:37,500 তখন আমরা সবকিছুর উত্তর পেয়ে যাবো। 299 00:18:37,600 --> 00:18:39,160 আমি আবারো স্বাভাবিক জীবন ফিরে পাবো। 300 00:18:40,370 --> 00:18:42,430 শুধু এই বিষয়টা বাদে যে, আমার মৃত পিতা, 301 00:18:42,430 --> 00:18:45,520 আসলে মৃত নন ও এখন ঠিক আমার মুখোমুখি বসে আছেন। 302 00:19:01,400 --> 00:19:02,550 আমি এখন বেরিয়ে যাচ্ছি, 303 00:19:02,550 --> 00:19:04,610 আর আপনাদেরকে কিছুটা সময় একা কাটানোর সুযোগ করে দিচ্ছি। 304 00:19:04,950 --> 00:19:06,740 আমরা ওকে আবার পরে খাইয়ে দিবে, ঠিক আছে? 305 00:19:07,430 --> 00:19:08,480 ঠিক আছে। 306 00:21:48,180 --> 00:21:49,180 আমরা কাউকে ভেতরে যেতে দিচ্ছি না। 307 00:21:49,180 --> 00:21:52,860 না, আমি এর মালিককে চিনি। ফ্রেডি, আপনি ঠিক আছেন? 308 00:21:52,860 --> 00:21:54,440 সবাই কি ঠিক আছে? কী হয়েছে এখানে? 309 00:21:54,440 --> 00:21:56,140 আমি নিজেই সেটা এখনো ভেবে কূলকিনারা বের করতে পারিনি। 310 00:21:56,140 --> 00:21:57,650 আমি একদিনের জন্য আপস্টেটে গিয়েছিলাম। 311 00:21:57,660 --> 00:21:59,500 উনারা বলছেন, এটা বৈদ্যুতিক কারণে হয়েছে। কিন্তু কে জানে? 312 00:21:59,500 --> 00:22:01,040 বিমা কোম্পানির লাইনে আছে। 313 00:22:01,040 --> 00:22:03,200 হারামিগুলো নিজেদের সেই পুরাতন গানই গাইছে। 314 00:22:03,330 --> 00:22:04,620 হুম, আমাকে লাইনে রেখেছিলেন? 315 00:22:05,660 --> 00:22:07,390 না, দাঁড়ান। আবার নয়... 316 00:22:09,870 --> 00:22:11,200 আসলে, আমি কয়েকটা ড্রাইভ নিতে এসেছিলাম, 317 00:22:11,210 --> 00:22:13,370 আমার একজন কর্মী কাল রেখে গিয়েছিলো। 318 00:22:13,380 --> 00:22:15,280 আমি দুঃখিত, তোমার কষ্টটাই বৃথা গেলো। 319 00:22:15,550 --> 00:22:16,590 সব শেষ! 320 00:22:31,890 --> 00:22:32,820 টাইরেল। 321 00:22:34,560 --> 00:22:35,500 কী হয়েছে? 322 00:22:35,740 --> 00:22:36,750 ছেলে? 323 00:22:37,980 --> 00:22:38,990 হ্যাঁ। 324 00:22:40,010 --> 00:22:41,030 ভালো। 325 00:22:41,340 --> 00:22:42,820 ফুলের জন্য ধন্যবাদ, স্যার। 326 00:22:42,920 --> 00:22:45,120 আসলে সত্যি বলতে কী, আনোয়ার, 327 00:22:45,120 --> 00:22:46,670 এই ফুলগুলো পাঠিয়েছে। 328 00:22:47,830 --> 00:22:49,490 ও এই ব্যাপারগুলো খুব ভালো বুঝে। 329 00:22:53,640 --> 00:22:57,720 টাইরেল, তুমি তো আমাকে কখনওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে দেখোনি, 330 00:22:57,720 --> 00:22:59,840 তাই আমি খোলামেলা ভাবেই বলতে যাচ্ছি। 331 00:23:00,470 --> 00:23:01,580 তুমি বসে পড়ো। 332 00:23:02,680 --> 00:23:08,270 তুমি তো জানোই, আমরা কিছুদিন যাবত কতোটা নাজুক অবস্থায় মধ্যে দিয়ে পার হচ্ছি, 333 00:23:08,270 --> 00:23:11,940 আর আমি নিশ্চিত যে তুমি শ্যারন নোলেসের ব্যাপারটাও জানো। 334 00:23:12,930 --> 00:23:14,150 এটা ভয়াবহ। 335 00:23:14,340 --> 00:23:17,300 স্কট ব্যাপারটা নিয়ে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। 336 00:23:18,010 --> 00:23:19,620 হুম, আমার উনার কথা ভাবলে দারুণ খারাপ লাগে। 337 00:23:19,620 --> 00:23:20,970 আমি আসলে জানি না, আমি কী করতাম যদি... 338 00:23:20,970 --> 00:23:23,230 হুম,হুম,আমি বুঝতে পারছি। কিন্তু... 339 00:23:23,640 --> 00:23:25,080 আসল কথা হচ্ছে, 340 00:23:26,570 --> 00:23:30,030 পুলিশ স্কট ও আমাকে আকার ইংগিতে বুঝিয়েছে যে, 341 00:23:31,210 --> 00:23:34,660 তুমি একজন সুযোগ সন্ধানী লোক। 342 00:23:36,240 --> 00:23:37,830 তাদের সন্দেহের ভিত্তি হলো, 343 00:23:37,830 --> 00:23:43,640 তুমি শ্যারনের যে সকল বায়না পূরণ করেছো, সেগুলো সম্পর্কে স্কটের দেওয়া তথ্যাদি। 344 00:23:44,810 --> 00:23:47,200 দেখো, টাইরেল, এটা আমার চোখ এড়ায়নি যে, 345 00:23:47,200 --> 00:23:51,430 তোমার ও স্কটের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিরাজমান ছিল। 346 00:23:51,430 --> 00:23:54,780 ওই লোক তোমার চোখের সামনে থেকে সিটিও ছিনিয়ে দিয়ে গেছে। 347 00:23:55,360 --> 00:23:58,310 আমি জানি, ওর আর্থিক দুর্দশা ওকে এসব করতে প্রলোভিত করছে। 348 00:23:58,310 --> 00:24:00,370 আর তুমি ওর জন্য সবথেকে সহজ শিকার। 349 00:24:00,370 --> 00:24:04,440 আর অবশ্যই, তোমার এসব কুকর্মে লিপ্ত থাকার বিষয় নিয়ে আমার সন্দেহ আছে। 350 00:24:04,440 --> 00:24:05,920 কিন্তু...কিন্তু... 351 00:24:10,210 --> 00:24:12,840 সমস্যা এখানেই শেষ নয়। 352 00:24:16,390 --> 00:24:18,360 স্কট এখানেই থাকবে... 353 00:24:19,490 --> 00:24:21,930 কিন্তু তুমি...আমার মনে হয় না, তুমি থাকতে পারবে। 354 00:24:38,330 --> 00:24:41,060 আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, ফিলিপ। 355 00:24:46,590 --> 00:24:48,300 তুমি ঠিকই বুঝতে পেরেছো, আমি কী বলতে চেয়েছি। 356 00:24:51,990 --> 00:24:55,410 ফিলিপ, আপনি এই কাজ করতে পারেন না। 357 00:24:56,570 --> 00:24:57,860 আপনি এমন করতে পারেন না! 358 00:24:58,840 --> 00:25:00,060 আপনি পারেন না! 359 00:25:00,450 --> 00:25:02,380 আমি এই কোম্পানির জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছি! 360 00:25:02,380 --> 00:25:04,960 আমি অন্যান্য সবার থেকে অনেক দ্রুত পদোন্নতি করেছি! 361 00:25:08,560 --> 00:25:11,900 আমি অস্বীকার করবো না যে, তুমি এ কথা শুনলে কেমন প্রতিক্রিয়া করবে, তা তো ভাবিনি। 362 00:25:13,460 --> 00:25:16,200 আমি কালেভদ্রে এসব বিষয় নিয়ে কল্পনা করার সময় পেয়ে থাকি। 363 00:25:16,580 --> 00:25:17,880 তোমার জন্য, আমি কৌতূহলী ছিলাম। 364 00:25:17,880 --> 00:25:19,630 আমার মাথা নানা ধরণের চিত্র ফুটে উঠেছে, 365 00:25:19,630 --> 00:25:23,070 আর সেগুলো প্রত্যেকটিই আলাদা আলাদাভাবে আমার কাছে দারুণ আকর্ষণীয় বলে মনে হয়েছে। 366 00:25:23,070 --> 00:25:24,580 আমি মানছি, কিন্তু এখন... 367 00:25:26,000 --> 00:25:27,770 সত্যতার মুখোমুখি হবার পর... 368 00:25:30,410 --> 00:25:32,360 আমাকে বলতেই হচ্ছে, আমি চরম হতাশ হচ্ছি। 369 00:25:34,340 --> 00:25:37,680 ফিলিপ, প্লিজ এই কাজ করবেন না। 370 00:25:37,680 --> 00:25:39,180 আমি একটা কর্মপন্থা অনুসরণ করে এগোচ্ছিলাম। 371 00:25:50,590 --> 00:25:53,010 একটা মুহূর্ত এমন ছিল, টাইরেল, 372 00:25:53,530 --> 00:25:55,770 তোমার অতীতের কোন এক মোড়, 373 00:25:57,320 --> 00:25:58,490 একটি ভুল, 374 00:25:58,490 --> 00:26:00,420 একটি বাধ্যবাধকতা, একটি সিদ্ধান্ত, 375 00:26:00,420 --> 00:26:04,620 কিছু একটা ছিল, যা তোমাকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। 376 00:26:06,160 --> 00:26:07,900 আমার তোমাকে একটা উপদেশই দেওয়ার আছে... 377 00:26:08,340 --> 00:26:09,980 ওই মুহূর্তটাকে খুঁজে বের করো, 378 00:26:12,400 --> 00:26:13,890 ওটাকে বুঝতে চেষ্টা করো। 379 00:26:16,940 --> 00:26:18,780 এটাই একমাত্র উপায়, নিজের ব্যর্থতা থেকে, 380 00:26:18,780 --> 00:26:20,800 নিজেকে নিষ্পত্তি দিয়ে সামনে এগিয়ে যাওয়ার। 381 00:26:23,640 --> 00:26:26,670 প্লিজ, স্যার, এমনটা করবেন না। 382 00:26:27,900 --> 00:26:29,040 আমি আপনার সামনে হাতজোড় করছি। 383 00:26:31,600 --> 00:26:37,020 আমি...আমি এই কোম্পানিকে ভালবাসি। 384 00:27:02,570 --> 00:27:04,510 মি.ওয়েলিক, আপনি চাইলেই আমাদের এভাবে এড়িয়ে যেতে পারেন না। 385 00:27:04,510 --> 00:27:07,380 আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকলে, আমার উকিলের সাথে যোগাযোগ করুন। 386 00:27:07,390 --> 00:27:09,720 যদি আমার বিরুদ্ধে কোন প্রমাণ আপনাদের হাতে থাকে, আমাকে গ্রেফতার করুন। 387 00:27:19,880 --> 00:27:21,290 আমি জানি, আমি তোমাকে শহর ঘুরাতে নিয়ে এসেছি, 388 00:27:21,290 --> 00:27:24,080 কিন্তু নিজেদের পুরাতন বাড়িতে আসাটা, কখনওই আমাদের পরিকল্পনার অন্তর্ভূত ছিল না। 389 00:27:25,370 --> 00:27:27,050 চলে এসো, এই বাড়ির লোকজন শীঘ্রই ফিরে আসবে। 390 00:27:27,050 --> 00:27:28,510 এটা বি এন্ড ই এর জন্য উপযুক্ত সময় নয়। 391 00:27:28,510 --> 00:27:30,220 এখানেই সেই ঘটনা ঘটেছিলো, তাই না? 392 00:27:30,620 --> 00:27:32,650 মানে? কোথায় কী ঘটেছিলো? 393 00:27:33,890 --> 00:27:35,920 তোমার এই জানালার সম্পর্কে কিছু মনে আছে? 394 00:27:36,270 --> 00:27:37,190 চলে এসো, এলিয়ট। 395 00:27:38,350 --> 00:27:40,000 যেমনটা আমি বললাম, আমাদের চলে যাওয়া উচিৎ। 396 00:27:40,290 --> 00:27:42,240 এলিয়ট, কী করছো এসব? শান্ত হও। 397 00:27:44,610 --> 00:27:46,170 -তুমি আমাকে জানালা থেকে ধাক্কা দিয়েছিলে। -এলিয়ট... 398 00:27:46,170 --> 00:27:47,300 তুমি আমাকে এই চৌকাঠ থেকে ফেলে দিয়েছিলে। 399 00:27:47,300 --> 00:27:48,940 -এই, শুনো। -না। আমার মনে হয়, তুমি সেই ব্যক্তি... 400 00:27:48,940 --> 00:27:50,170 যার এখন কিছু ধাক্কা হজম করার প্রয়োজন আছে। 401 00:27:50,170 --> 00:27:51,630 শান্ত হও। এটা একটা দুর্ঘটনা ছিল। 402 00:27:51,640 --> 00:27:53,290 মিথ্যে কথা! আমি মাত্র আট বছরের ছিলাম। 403 00:27:53,390 --> 00:27:54,750 তুমি ভেবেছিলে, আমার ওটাই প্রাপ্য। 404 00:27:54,750 --> 00:27:56,170 -এটাই তো তুমি বলেছিলে, তাই না? -না, না। 405 00:27:56,280 --> 00:27:57,990 হুম, তুমি আমাকে পুনরায় ধাক্কা দিয়ে ফেলে দেবার ঠিক পূর্ব মুহূর্তে! 406 00:27:58,190 --> 00:28:00,040 না, না, না, এলিয়ট। তুমি ভেবেছিলে, ওটা তোমার প্রাপ্য ছিল। 407 00:28:00,740 --> 00:28:02,630 তুমি সারাটা জীবন এটা নিয়ে নিজেকে দোষারোপ করে এসেছ। 408 00:28:02,630 --> 00:28:04,350 লোকজনের সামনে আমার গোপনীয়তা ফাঁস করে দেওয়াতে। 409 00:28:04,350 --> 00:28:05,980 তোমার রাগটা কখনওই আমার উপর ছিল না। 410 00:28:05,980 --> 00:28:07,260 এটা তোমার নিজের উপর ছিল। 411 00:28:07,490 --> 00:28:08,690 প্লিজ, এলিয়ট, 412 00:28:08,900 --> 00:28:11,170 তোমার আর নিজের উপর রাগ দেখাতে হবে না। 413 00:28:11,240 --> 00:28:12,310 এগুলোকে ভুলে যাও। 414 00:28:12,310 --> 00:28:13,870 প্লিজ, এগুলোকে যেতে দাও। 415 00:28:13,870 --> 00:28:16,150 তুমি ঠিক বলছো। আমি রাগান্বিত ছিলাম। 416 00:28:16,160 --> 00:28:17,730 আমি নিজের উপর রাগ ছিলাম। 417 00:28:17,730 --> 00:28:20,760 তোমার সাথে যা কিছু করেছি তার জন্য, আমি নিজেকে ঘৃণা করে এসেছি। 418 00:28:23,210 --> 00:28:24,540 আমি এগুলোকে যেতে দিতে রাজি। 419 00:29:04,400 --> 00:29:06,260 আমার বাগানটাকে একটু সাফসুতরো করতে যাচ্ছি। 420 00:29:07,300 --> 00:29:09,060 তুমি আমার সাথে হাত লাগালে, ভালোই হতো। 421 00:29:12,530 --> 00:29:15,680 ওহ, যাইহোক, তুমি আমাকে বলোনি যে, ডার্লিন শহরে ফিরে এসেছে। 422 00:29:15,810 --> 00:29:17,480 আমি ওকে বহুদিন পর, শহরে ফিরে আসতে দেখলাম। 423 00:29:18,410 --> 00:29:19,360 কী বললে তুমি? 424 00:29:19,620 --> 00:29:22,250 ডার্লিন। ও না হলে, অনেকটাই ওর মতন দেখতে কেউ হবে। 425 00:29:23,990 --> 00:29:26,180 তুমি ওকে দেখেছো? কোথায়? 426 00:29:27,380 --> 00:29:30,640 আমি বলছি তো আপনাকে, আমার কাছে এই বিষয়ে কোন ইশতিহার আসেনি। 427 00:29:30,640 --> 00:29:33,220 ওই সার্ভারকে নেটওয়ার্কের বাইরে, কোন এক হানিপটে রাখা দরকার। 428 00:29:33,220 --> 00:29:34,860 স্যার, আমার সামনে কাল রাতের একটি ইশতিহার এখনো পড়ে আছে। 429 00:29:34,860 --> 00:29:36,380 আমি আপনাকে যা বলতে চাচ্ছি, জিম, তা হলো, 430 00:29:36,380 --> 00:29:38,240 আমাদের নেটওয়ার্ক গতকাল একটু সমস্যার সম্মুখীন হয়েছে। 431 00:29:38,250 --> 00:29:39,680 আমি ওই ইশতিহার পেশ করিনি। 432 00:29:39,680 --> 00:29:41,290 অন্য কেউ হয়তো এই কাজ করেছে। 433 00:29:41,290 --> 00:29:43,080 তাই আপনাকে সার্ভারটিকে নেটওয়ার্কের বাইরে পাঠাতে হবে, 434 00:29:43,080 --> 00:29:44,390 অথবা কোন একটা গণ্ডগোল বেঁধে যেতে পারে। 435 00:29:44,390 --> 00:29:45,350 আমি এই কাজ করতে পারবো না স্যার। 436 00:29:45,350 --> 00:29:47,090 আমাদের উপরটাইরেল ওয়েলিকের আদেশ রয়েছে, 437 00:29:47,090 --> 00:29:48,570 ওই ইশতিহার যেমন আছে, ওটা তেমনই রাখার। 438 00:29:49,370 --> 00:29:51,400 এই কথার কোন মানে হয় না। 439 00:29:51,520 --> 00:29:53,760 দেখুন, আমার আপনাদের সুপারভাইজারের সাথে কথা বলা দরকার। 440 00:30:02,650 --> 00:30:03,650 হ্যালো? 441 00:30:06,240 --> 00:30:07,460 কেউ কি আছেন? 442 00:30:22,370 --> 00:30:23,470 হ্যালো? 443 00:30:28,440 --> 00:30:29,830 আমি সব জায়গা খুঁজে যখন হয়রান হয়ে গিয়েছিলাম, 444 00:30:29,830 --> 00:30:32,930 তখন আমার মাথায় এলো, ও এখানে চলে আসতে পারে। 445 00:30:33,540 --> 00:30:34,760 আবার কর্মবিরতি। 446 00:30:38,230 --> 00:30:39,970 আমি এখানে বহু বছর ধরে আসিনি। 447 00:30:42,130 --> 00:30:44,910 যেই পরিবারটি এখানে নতুন এসে উঠেছে, অনেক অদ্ভুত কিসিমের, 448 00:30:45,800 --> 00:30:47,460 বিশেষ করে গৃহকর্তা। 449 00:30:51,190 --> 00:30:52,630 ওরা বাড়ির হালচাল খুব একটা পরিবর্তন করেনি। 450 00:30:55,190 --> 00:30:56,060 তুমি ঠিক আছো? 451 00:30:57,760 --> 00:30:58,750 হুম। 452 00:30:59,780 --> 00:31:00,640 ধুর! 453 00:31:01,280 --> 00:31:02,710 সেই অদ্ভুত কিসিমের গৃহকর্তা চলে এসেছে! 454 00:31:20,310 --> 00:31:22,350 যাইহোক, আমি দুঃখিত। 455 00:31:23,280 --> 00:31:24,370 কিসের জন্য? 456 00:31:26,040 --> 00:31:30,560 আমার তোমার ও তোমার পরিবারের সাথে খোলামেলাভাবে মেশা উচিৎ ছিল। 457 00:31:34,920 --> 00:31:36,020 আচ্ছা, ঠিক আছে। 458 00:31:36,020 --> 00:31:38,190 এসব ন্যাকামো আমাকে দেখিয়ো না। 459 00:31:44,960 --> 00:31:46,070 তুমি এটা দেখতে পাচ্ছ? 460 00:31:48,470 --> 00:31:49,870 ওটা এলিয়টের ঘর ছিল না? 461 00:31:58,270 --> 00:32:01,400 আমরা প্রায় চলে এসেছি। কাছাকাছি চলে এসেছি। 462 00:32:01,400 --> 00:32:03,340 কেন...আমরা এখানে কেন এসেছি? 463 00:32:04,100 --> 00:32:06,450 আমি তো জানতাম, তুমি বলেছিলে, আমরা নিরাপদ কোন স্থানে যাচ্ছি। 464 00:32:08,370 --> 00:32:09,470 এলিয়ট! 465 00:32:10,390 --> 00:32:11,240 এলিয়ট! 466 00:32:12,250 --> 00:32:13,180 ধুর। 467 00:32:13,920 --> 00:32:15,340 ওরা এখানে কী করছে? 468 00:32:16,640 --> 00:32:17,960 আর বেশি সময় নেই হাতে। 469 00:32:18,860 --> 00:32:20,260 আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, বাছা। 470 00:32:20,260 --> 00:32:21,540 কিন্তু ওরা আমাদের ধরে ফেলেছে। 471 00:32:21,540 --> 00:32:23,470 -এলিয়ট! -তুমি এসব কী বলছো? 472 00:32:24,510 --> 00:32:26,860 ওরা তো ডার্লিন ও এঞ্জেলা। 473 00:32:26,860 --> 00:32:29,810 বিশ্বাস করো, বাছা, আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম। 474 00:32:29,810 --> 00:32:31,960 সবকিছু এখানে অত্যন্ত দ্রুতগতিতে ঘটে যাচ্ছে। 475 00:32:32,230 --> 00:32:33,460 তোমাকে এটা বিশ্বাস করতেই হবে। 476 00:32:34,120 --> 00:32:36,020 যে যত কিছুই করুন না কেন, আমি কখনওই তোমাকে একা ছেড়ে যাবো না। 477 00:32:37,320 --> 00:32:38,950 আমি সবসময়ই এখানেই রইবো। 478 00:32:39,050 --> 00:32:40,600 তুমি কি বুঝতে পারছো? ওরা আমাদের আর কখনওই আলাদা করতে পারবে না। 479 00:32:40,600 --> 00:32:41,670 কী হচ্ছে এসব? 480 00:32:41,670 --> 00:32:42,790 -আমার কথা শুনো! -আমি এক্ষুণি শুনতে চাই! 481 00:32:42,990 --> 00:32:44,850 আমার কথা শুনো, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। 482 00:32:44,850 --> 00:32:46,430 ওরা আবার আমার থেকে তোমাকে দূরে সরানোর চেষ্টা করে থাকবে, 483 00:32:46,430 --> 00:32:48,120 আর আমি চাই, তুমি ওদের তা করতে না দাও! 484 00:32:48,120 --> 00:32:49,180 ওরা তোমাকে কেন দূরে সরাতে চাইবে? 485 00:32:49,180 --> 00:32:50,630 প্লিজ, এলিয়ট। আমার কথা শুনো। 486 00:32:50,750 --> 00:32:52,150 আমি কখনওই তোমাকে ছেড়ে যাবো না। 487 00:32:53,780 --> 00:32:55,670 আমি আর কখনওই তোমাকে একা ছেড়ে যাবো না। 488 00:32:58,750 --> 00:32:59,990 আমি তোমাকে ভালবাসি, বাছা। 489 00:33:12,750 --> 00:33:13,790 উনি এসব কী বলছেন? 490 00:33:14,600 --> 00:33:16,170 উনি এসব কী বলছেন? 491 00:33:17,190 --> 00:33:18,450 এই, আমি জানতে চাই। 492 00:33:19,430 --> 00:33:20,640 আমি জানতে চাই! 493 00:33:21,750 --> 00:33:22,860 আমি জানতে চাই! 494 00:33:24,060 --> 00:33:26,580 এলিয়ট, তুমি কার কথা বলছো? 495 00:33:30,200 --> 00:33:31,550 তোমার কথার মানে কী? আমি কথা বলছি... 496 00:33:40,540 --> 00:33:42,730 সরে দাঁড়াও, সরে দাঁড়াও। 497 00:33:45,980 --> 00:33:47,300 এলিয়ট, তোমার কপাল থেকে রক্ত ঝরছে। 498 00:33:53,350 --> 00:33:54,230 এলিয়ট... 499 00:34:02,680 --> 00:34:04,440 এলিয়ট... তুমি এখানে কী করছো? 500 00:34:06,690 --> 00:34:07,740 তোমরা উনাকে দেখোনি? 501 00:34:10,690 --> 00:34:11,659 কাকে? 502 00:34:16,300 --> 00:34:17,570 এটা হতে পারে না। 503 00:34:17,850 --> 00:34:18,880 এমনটা হতে পারে না। 504 00:34:18,880 --> 00:34:20,530 -এমনটা হতে পারে না। -না... 505 00:34:29,739 --> 00:34:31,610 এটা আসলেই হচ্ছে, তাই না? 506 00:34:37,409 --> 00:34:39,420 তুমি এসব আগেই জানতে, তাই না? 507 00:34:48,560 --> 00:34:53,550 এলিয়ট, তোমার মতে, তুমি কার সাথে কথা বলছিলে? 508 00:34:56,630 --> 00:34:58,630 তুমি আমাকে কথাটা স্বীকার করেই ছাড়বে, তাই না? 509 00:35:03,620 --> 00:35:05,480 আমি মি রোবট। 510 00:35:21,810 --> 00:35:23,000 তুমি ঠিক হয়ে যাবে। 511 00:35:26,930 --> 00:35:29,610 আমার মতে, আমি ঠিক হওয়ার নাগালের বাইরে চলে এসেছি। 512 00:35:33,190 --> 00:35:34,790 কথাটা অন্যভাবে নিও না, 513 00:35:36,930 --> 00:35:38,140 কিন্তু আমি তোমার প্রতি ঈর্ষান্বিত। 514 00:35:41,940 --> 00:35:43,810 আমি যদি আমার মায়ের সাথে কথা বলতে পারতাম, 515 00:35:45,840 --> 00:35:47,240 এমনকি সেটা বাস্তব না হলে, খুব খুশি হতাম। 516 00:36:10,550 --> 00:36:13,840 নিজের খেয়াল রাখবে, বুঝলে? 517 00:36:28,720 --> 00:36:31,040 আমি জানি, তুমি এই ব্যাপারে কথা বলতে চাও না, তবুও... 518 00:36:31,040 --> 00:36:32,370 ঠিক বলেছো, আমি চাই না। 519 00:36:33,790 --> 00:36:36,100 দুর্ভাগ্যবশত, আমার জানাটা প্রয়োজন, এলিয়ট। 520 00:36:37,250 --> 00:36:38,670 যা কিছু ঘটছে, সেটার পরিপ্রেক্ষিতে। 521 00:36:41,260 --> 00:36:42,540 আমি শুধু জানতে চাচ্ছি। 522 00:36:46,040 --> 00:36:47,430 তোমার কি এসবের কোনকিছু মনে আছে? 523 00:36:51,610 --> 00:36:52,650 কী মনে আছে নাকি? 524 00:36:54,600 --> 00:36:56,720 যখন আমরা প্রথমবারের মতন, এফ-সোসাইটি খুলেছিলাম। 525 00:37:05,530 --> 00:37:06,770 মি.ওয়েলিক ভেতরে আছেন কি? 526 00:37:08,090 --> 00:37:09,980 আরে,হাই, মি. গডার্ড। 527 00:37:10,620 --> 00:37:11,750 না, উনি চলে গেছেন। 528 00:37:11,760 --> 00:37:12,940 উনাকে...আসলে... 529 00:37:13,430 --> 00:37:14,880 আজ উনাকে বের করে দেওয়া হয়েছে। 530 00:37:15,180 --> 00:37:18,160 মানে? কেন? 531 00:37:19,400 --> 00:37:20,350 আমি ঠিক বলতে পারছি না। 532 00:37:21,730 --> 00:37:24,010 উনি কখনওই সহজবোধ্য লোক ছিলেন না। 533 00:37:24,010 --> 00:37:25,040 আমি..আমিও জানি। 534 00:37:25,420 --> 00:37:30,540 আপনি কি আমাকে স্কট নোলসের সাথে দেখা করিয়ে দিতে পারবেন? 535 00:37:30,740 --> 00:37:34,640 -খুব জরুরী। -ওহ, না। এখন তো কোনক্রমেই নয়। 536 00:37:35,260 --> 00:37:36,310 আপনি শোনেননি বুঝি? 537 00:38:07,360 --> 00:38:08,520 বাবা, কী চলছে এসব? 538 00:38:09,700 --> 00:38:11,450 আমি আপনাদের দুজনকে একা কথা বলার সুযোগ দিয়ে যাচ্ছি। 539 00:38:17,970 --> 00:38:20,880 জানি, আমি জানি, কিন্তু জেনো রেখো, তুমিও একবার আমার বাড়িতে হুট করে ঢুকে পড়েছিলে, 540 00:38:21,100 --> 00:38:23,440 আমি তোমার দেখানো পথই অনুসরণ করেছি। 541 00:38:24,610 --> 00:38:25,540 আপনি কী চান? 542 00:38:26,390 --> 00:38:28,080 তোমাকে এমন কিছু প্রস্তাব করতে, যা কিনা তুমি চাও। 543 00:38:29,160 --> 00:38:30,190 এসো। 544 00:38:32,120 --> 00:38:33,700 যদি এটা সেই মামলার বিষয়ে হয়ে থাকে... 545 00:38:33,700 --> 00:38:34,990 প্লিজ। মামলা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। 546 00:38:34,990 --> 00:38:36,160 আমি ওসব আবার খুব একটা বুঝিও না। 547 00:38:36,160 --> 00:38:37,470 এগুলো সামলানোর দায়িত্ব আমার উকিলদের কাঁধে। 548 00:38:38,920 --> 00:38:39,880 তাহলে? 549 00:38:42,570 --> 00:38:43,810 তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো। 550 00:38:49,920 --> 00:38:51,840 আসলে আমাকে স্বীকার করতেই হবে, আমি তোমাকে কাজে বেশ মুগ্ধ হয়েছি। 551 00:38:53,770 --> 00:38:55,490 নিশ্চিতভাবে বলতে পারি, তোমার জীবিকা নির্বাহের সকল পথ বন্ধ হয়ে গেছে। 552 00:38:55,490 --> 00:38:57,580 কিন্তু তুমি খুব অল্প সময়ে দারুণ এক খেলা খেলেছ। 553 00:38:57,760 --> 00:39:00,130 খুব বড়সড় বাজি ধরে ফেলেছিলে, তবে তোমার স্বার্থ তুমি ঠিকই হাসিল করেছ। 554 00:39:00,470 --> 00:39:02,940 শুধু ব্যাপারটা হচ্ছে, তুমি ভুল জিনিসটা চেয়ে বসে আছো। 555 00:39:10,940 --> 00:39:11,840 আপনার এসবে কী যায় আসে? 556 00:39:12,720 --> 00:39:15,200 তুমি জানো, আমি অলসেফে গিয়ে তোমার ব্যাপারে খোঁজখবর নিয়ে এসেছি। 557 00:39:16,240 --> 00:39:19,170 মানে, তোমার জায়গায় বেশিরভাগই লোক মধ্যস্থতার মাধ্যমে কোন সিদ্ধান্তে পৌঁছাত। 558 00:39:19,180 --> 00:39:20,580 এতকিছু সহ্য করার পরে তো অবশ্যই। 559 00:39:20,580 --> 00:39:21,510 কিন্তু তুমি তা করোনি। 560 00:39:21,510 --> 00:39:23,810 তুমি মার্জিত ও বুদ্ধিমতী। আর এ দুটোর সমন্বয় 561 00:39:23,890 --> 00:39:27,720 অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাছেই বেশ দামী। 562 00:39:27,720 --> 00:39:28,760 আমার পরিচিতি অনেক লোকের কাছেই। 563 00:39:30,190 --> 00:39:32,070 এসব কথার মাধ্যমে আপনি আসলে বুঝাতে কী চাচ্ছেন? 564 00:39:33,820 --> 00:39:38,210 আমার মনে হয়, আমি তোমাকে দারুণ একটা লোভনীয় চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছি। 565 00:39:41,300 --> 00:39:44,330 চুক্তি? কোথায়? 566 00:39:45,110 --> 00:39:47,290 আর কোথায়, তোমার পছন্দের স্থানেই। 567 00:39:51,620 --> 00:39:55,270 আমি এতোটা পথ পাড়ি দিয়ে সশরীরে জার্সিতে এসেছেন, 568 00:39:55,270 --> 00:39:58,330 আমি যেই কোম্পানির বিরুদ্ধে লড়াই করছি, সেখানে আমাকে চাকরির প্রস্তাব দিতে? 569 00:39:59,560 --> 00:40:01,410 আপনার আসল মতলবটা কী, বলুন তো? 570 00:40:01,770 --> 00:40:03,610 আমার মনে হয়, তুমি ব্যবসায় দারুণ নাম কামাবে। 571 00:40:03,960 --> 00:40:06,690 আমি এর বেশি আর কিছুই আসলে চাই না। 572 00:40:06,910 --> 00:40:08,390 -এটা কী কৌতুক ছিল? -এটা কোন কৌতুক নয়। 573 00:40:08,390 --> 00:40:10,400 আমার বন্ধুদের মতে, তুমি অনেক সম্ভাবনাময়ী। 574 00:40:10,400 --> 00:40:12,650 আপনি আমাকে ওখানে চাকরি করার প্রস্তাব করতে পারেন না। 575 00:40:12,650 --> 00:40:14,480 আপনি ওদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছেন। 576 00:40:14,630 --> 00:40:16,470 শুনো, খুব জলদি তুমি বুঝতে শিখে যাবে যে, 577 00:40:16,470 --> 00:40:19,620 ব্যবসায়ে, রেষারেষি কোন কাজে আসে না। 578 00:40:19,620 --> 00:40:20,710 এগুলো খুব বেশি আবেগময়। 579 00:40:21,080 --> 00:40:22,740 ব্যাপারটি তুমি সামনে এনেছ। 580 00:40:22,740 --> 00:40:24,740 তুমি সামনে আনাতেই, ওরা আমাকে ডেকে পাঠিয়েছিলো। 581 00:40:24,740 --> 00:40:27,550 এটা অনেক বড় ধরণের সংঘর্ষজনিত মকদ্দমা। 582 00:40:27,770 --> 00:40:29,790 ওরা মিলিয়ন মিলিয়ন ডলার ভরতে যাচ্ছে। 583 00:40:29,790 --> 00:40:32,420 খুব বেশি হলে, ৭৫ থেকে ১০০ মিলিয়ন। 584 00:40:32,450 --> 00:40:34,680 মানে, ওদের উকিলেরা এই অর্থের বদলেই সমঝোতা করতে চাইবে। 585 00:40:34,690 --> 00:40:36,960 আগে ওরা তোমার সকল বৈধ তহবিলকে হেনস্তা করে নিবে, 586 00:40:36,960 --> 00:40:38,760 আগামী সাত বছরের জন্য। 587 00:40:39,040 --> 00:40:40,930 আর জানি... অর্থের পরিমাণটা অনেক বেশি, 588 00:40:40,930 --> 00:40:42,820 কিন্তু ওদের জন্য নয়, আসলেই নয়। 589 00:40:43,060 --> 00:40:44,640 আমরা একটা ভবিষ্যতে কাজে লাগানোর তহবিল খুলে বসেছিলাম, 590 00:40:44,640 --> 00:40:47,100 যদি কোনদিন পথে বসতে হয়, সেই সাবধানতাজনিত কারণে। 591 00:40:47,220 --> 00:40:50,040 এখন সেই তহবিলে আগের চেয়ে পাঁচগুণ অর্থ জমা হয়ে আছে। 592 00:40:59,140 --> 00:41:00,790 আমি আপনাকে যেতে বলতে বাধ্য হচ্ছি। 593 00:41:01,100 --> 00:41:02,480 আমি কি তাহলে তোমার হয়ে ওদের সাথে কথা বলবো? 594 00:41:02,480 --> 00:41:03,900 আমি ওখানে কাজ করবো না। 595 00:41:04,340 --> 00:41:05,590 ওরা আমার মাকে হত্যা করেছে। 596 00:41:05,990 --> 00:41:07,650 আর রাস্তার কোণায় কোণায় অবস্থিত প্রত্যেকটি ফাস্টফুডের দোকানই, 597 00:41:07,650 --> 00:41:10,290 লক্ষ লক্ষ মানুষকে ডায়াবেটিক দিয়ে বেড়াচ্ছে। 598 00:41:10,350 --> 00:41:13,400 ফিলিপ মরিস প্রতি ঘণ্টায় ফুসফুস ক্যান্সার লোকজনের মধ্যে বিতরণ করে বেড়াচ্ছেন। 599 00:41:13,400 --> 00:41:14,330 মানে, দেখো, 600 00:41:14,430 --> 00:41:17,840 পৃথিবীতে সবাই কোন না কোনভাবে পৃথিবীকে নষ্ট করছে। 601 00:41:17,970 --> 00:41:20,380 তুমি কি আসলেই এই সকল বিষয়কে এতোটা, 602 00:41:20,380 --> 00:41:21,560 ব্যক্তিগতভাবে নিবে? 603 00:41:21,590 --> 00:41:22,520 আমি মনে হয় নিবো। 604 00:41:23,010 --> 00:41:24,320 কারো তো নিতেই হবে। 605 00:41:24,670 --> 00:41:25,730 একটা উপদেশ: 606 00:41:25,930 --> 00:41:27,580 তুমি যদি কোন কিছু বদলাতেই চাও, 607 00:41:27,660 --> 00:41:30,910 সেটার অন্তর্ভুক্ত হয়েই, সেটা বদলানোর চেষ্টা করো। 608 00:41:32,440 --> 00:41:35,580 কারণ, বাইরের থেকে বদলাতে চাইলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। 609 00:41:37,720 --> 00:41:38,970 এই লোকগুলো কারো পথ চেয়ে বসে থাকে না। 610 00:41:38,980 --> 00:41:41,080 তাই তোমার ওদের কালকের মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে হবে। 611 00:41:43,500 --> 00:41:44,730 আমি চললাম। 612 00:42:10,760 --> 00:42:11,930 এগুলো সব খালি। 613 00:42:13,280 --> 00:42:15,260 তুমি কি এগুলোকে শুধু ভরেছ আর খালাস করেছো? 614 00:42:18,960 --> 00:42:20,300 তোমার নতুন ঔষধের তালিকাটা কোথায়? 615 00:42:21,820 --> 00:42:23,110 এসব করে আর লাভ কী? 616 00:42:24,540 --> 00:42:26,720 আমি তো এটাও জানি না যে, কোনটা বাস্তবতা। 617 00:42:30,250 --> 00:42:33,240 দেখো, আমি জানি, তোমার মানসিক অবস্থা এখন বিধ্বস্ত। 618 00:42:33,240 --> 00:42:34,620 কিন্তু একবার ঔষধগুলো নিলেই... 619 00:42:34,620 --> 00:42:36,540 আমার মতে, আমাদের এসব বন্ধ করা দরকার, ডার্লিন। 620 00:42:38,160 --> 00:42:39,070 কী বন্ধ করবো? 621 00:42:40,290 --> 00:42:41,320 পরিকল্পনাটা। 622 00:42:42,140 --> 00:42:43,590 হ্যাকিং। সবকিছু। 623 00:42:43,590 --> 00:42:45,890 আমার মনে হয়, আমাদের এই কাজ সম্পাদন করাটাই উচিৎ নয়। 624 00:42:46,060 --> 00:42:47,760 মানে? কেন? 625 00:42:48,170 --> 00:42:50,870 যেই মুহূর্তে আমাদের সঞ্চারিত সার্ভার মূল নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করতে পারবে... 626 00:42:50,870 --> 00:42:52,760 -আমাদের কাজ সম্পন্ন। -ওটা আমি ছিলাম না। 627 00:42:54,060 --> 00:42:59,020 এই পুরোটা সময় জুড়ে, আমি এসবের কোনকিছুই আসলে আমি করছিলাম না। 628 00:42:59,680 --> 00:43:04,840 এলিয়ট, এই কাজ করার পেছনে আমাদের যে সকল উদ্দেশ্য ছিল, 629 00:43:04,840 --> 00:43:07,070 যে সকল কারণে আমরা কাজ করতে চেয়েছিলাম, এগুলো সবই, 630 00:43:07,270 --> 00:43:08,260 বাস্তব। 631 00:43:10,260 --> 00:43:13,250 হয়তো তুমি ভুলে বসে আছো, কিন্তু এসব তোমারই বুদ্ধি ছিল। 632 00:43:14,790 --> 00:43:16,250 তোমার মাথা থেকেই এসেছিলো। 633 00:43:18,390 --> 00:43:21,360 তোমার ভেতরে কোন একটা অংশে আছে। তোমার অন্তরের মাঝে কোথায়, 634 00:43:21,360 --> 00:43:23,800 যেটি কিনা জানে, এই কাজটা করাই ঠিক সিদ্ধান্ত ছিল। 635 00:43:28,990 --> 00:43:30,200 আমি তোমার ঔষধ আনতে যাচ্ছি। 636 00:43:30,640 --> 00:43:32,420 আমি ফিরে এলে, আমরা আরও গল্পগুজব করবো, বুঝলে? 637 00:43:37,810 --> 00:43:38,770 বলে ফেলো। 638 00:43:48,530 --> 00:43:50,940 তুমি আমার স্থানে থাকলে কী করতে? 639 00:43:51,800 --> 00:43:54,450 জানি। জানি, আমি কাগজকলমে পাগল বলে চিহ্নিত 640 00:43:55,020 --> 00:43:58,120 কিন্তু পরিকল্পনাটা তো নয়, তাই না? 641 00:44:07,490 --> 00:44:08,390 আপনি এখানে কী করছেন... 642 00:44:26,440 --> 00:44:28,910 আমি তোমার বাসার বাইরে দাঁড়িয়ে মেয়েটার বেরিয়ে যাবার অপেক্ষা করছিলাম। 643 00:44:29,640 --> 00:44:31,260 আমি চাইনি, কেউ জানুক, আমি যে এখানে এসেছি। 644 00:44:32,910 --> 00:44:34,210 আমি জানি এসব কিছুর পেছনে তোমার হাত আছে, 645 00:44:34,890 --> 00:44:38,720 সবকিছুর, এফ-সোসাইটি, দ্যা সার্ভার, 646 00:44:38,730 --> 00:44:40,810 কলবি, অলসেফ। 647 00:44:41,270 --> 00:44:44,400 এই সবকিছুতে ঘুরেফিরে তুমিই একমাত্র অপরিবর্তনীয় ব্যক্তি। 648 00:44:52,790 --> 00:44:53,980 এলিয়ট... 649 00:44:56,750 --> 00:45:00,700 এখন, কথা হচ্ছে, আমি জানি না, এসবের পেছনে তোমার মূল পরিকল্পনাটা কী, 650 00:45:00,700 --> 00:45:02,750 কিন্তু আমি জানতে চাই, আর তুমি আমাকে তা বলতে যাচ্ছ। 651 00:45:14,160 --> 00:45:18,830 দুইদিন আগে, আমি নিজের এই দু হাত দিয়ে একটা মহিলাকে গলা টিপে খুন করেছি। 652 00:45:20,010 --> 00:45:22,000 একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। 653 00:45:27,860 --> 00:45:32,000 প্রচণ্ড ভয়াবহ কোনকিছুকে, একদম ছেলে খেলার মতন করে ফেলা যায় বলে। 654 00:45:35,410 --> 00:45:39,360 প্রথম দশ সেকেন্ড... একটু অস্বস্তিকর ছিল, 655 00:45:40,480 --> 00:45:41,650 অনেকটা শ্বাসরুদ্ধকর অবস্থা! 656 00:45:43,140 --> 00:45:44,740 কিন্তু পরে যখন পেশীগুলোতে টানটান উত্তেজনা চলে আসে, 657 00:45:44,740 --> 00:45:47,780 শিকার বাঁচার জন্য আপ্রাণ লড়াই করতে থাকে, 658 00:45:48,370 --> 00:45:50,440 কিন্তু সবশেষে, সেটি ধুলোয় মিশে যায়, 659 00:45:50,450 --> 00:45:53,220 পৃথিবীর বাকি সবকিছুর সাথে একাকার হয়ে যায়। 660 00:45:55,030 --> 00:45:59,390 সেই মুহূর্তে, শুধু তুমি আর তোমার অসীম ক্ষমতাই টিকে থাকে, 661 00:46:00,870 --> 00:46:01,870 আর কিছুই না। 662 00:46:05,840 --> 00:46:07,490 ওই মুহূর্ত আমার মগজে গেঁথে রয়ে গেছে। 663 00:46:13,250 --> 00:46:15,860 আমি ভেবেছিলাম, আমি খুনি হিসেবে অনুতপ্ত বোধ করবো, 664 00:46:17,200 --> 00:46:19,780 কিন্তু...আমি করছি না। 665 00:46:21,960 --> 00:46:23,160 আমি হতবাক হচ্ছি। 666 00:46:45,560 --> 00:46:47,460 কতদিন যাবত এসব চলছে? 667 00:46:49,970 --> 00:46:51,100 আমি ঠিক জানি না। 668 00:46:58,100 --> 00:47:00,480 আর তুমি আসলে করছোটা কী, বলো তো? 669 00:47:00,810 --> 00:47:02,720 সব ফাইলকে রূপান্তর করেছি। 670 00:47:04,850 --> 00:47:06,980 ইভিল কপের সকল আর্থিক হিসাবের তালিকাতে, 671 00:47:06,980 --> 00:47:09,250 প্রবেশ করাটা অসম্ভব হয়ে যাবে। 672 00:47:09,550 --> 00:47:11,320 এনক্রিপশন কি নিজেই সব মুছে দিবে, 673 00:47:11,320 --> 00:47:13,100 পুরো প্রক্রিয়া সম্পন্ন হবার পর। 674 00:47:13,250 --> 00:47:14,160 ব্যাক আপের কি ব্যবস্থা আছে? 675 00:47:14,170 --> 00:47:15,520 আমি ওটাও সামলে নিয়েছি। 676 00:47:16,450 --> 00:47:18,050 -চায়না। -স্টিল মাউন্টেন। 677 00:47:19,190 --> 00:47:21,420 অবশ্যই, এমনকি আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করার পরেও। 678 00:47:21,420 --> 00:47:23,420 আমি এয়ারড্রিম নেটওয়ার্কও হ্যাক করেছিলাম। 679 00:47:23,960 --> 00:47:25,180 আমি ওগুলো সবই ঘুরে দেখেছি। 680 00:47:26,420 --> 00:47:28,420 তুমি আসলেই সবকিছু চিন্তাভাবনা করে রেখেছ। 681 00:47:30,480 --> 00:47:31,970 আর কে কে যুক্ত আছে এসবে? 682 00:47:34,900 --> 00:47:35,890 শুধু আমি। 683 00:47:40,110 --> 00:47:42,300 তাহলে, এখন থেকে আমি ও তুমি। 684 00:47:43,570 --> 00:47:46,240 আমি আগেই সবসময় বলেছি, শেষমেশ, আমরা একসাথেই কাজ করে থাকবো। 685 00:47:50,150 --> 00:47:53,730 কিন্তু এখনো, আমার জানা বাকি। 686 00:47:54,700 --> 00:47:56,280 তুমি এসব কেন করেছো? 687 00:48:00,500 --> 00:48:03,600 এসব করে তুমি আসলে কী হাসিল করতে চেয়েছিলে? 688 00:48:09,080 --> 00:48:09,980 আমি ঠিক জানি না। 689 00:48:18,880 --> 00:48:20,490 আমি বিশ্বকে বাঁচাতে চেয়েছিলাম।