1
00:01:53,980 --> 00:03:00,990
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:00:03,070 --> 00:00:05,430
এক হাজার বছর পূর্বে,
2
00:00:06,070 --> 00:00:08,670
মানুষের মতো দেখতে এক অদ্ভুত
দানব আত্মপ্রকাশ করে।
3
00:00:14,120 --> 00:00:19,090
আকৃতি এবং শক্তির দিক দিয়ে তারা
মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল।
4
00:00:19,640 --> 00:00:23,540
মানব সভ্যতা বিলুপ্তির প্রায়
দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়।
5
00:00:28,000 --> 00:00:32,010
যারা টিকে ছিল তারা তিনটি
দেয়াল নির্মাণ করে।
6
00:00:32,010 --> 00:00:34,520
মারিয়া, রোজ এবং সিনা।
7
00:00:34,520 --> 00:00:37,410
সেখানে, এক শতাব্দী তারা
শান্তিতে জীবন যাপন করে।
8
00:00:38,140 --> 00:00:46,230
৮৪৫ সালে হাইব্রিড প্রজাতির
দুই টাইটানের উদ্ভব হয়..
11
00:00:46,230 --> 00:00:52,420
তারা শতবর্ষী ওয়াল মারিয়ার দেয়াল ভেঙে
ফেলে অজস্র প্রাণহানীর সূচনা ঘটায়।
13
00:00:55,160 --> 00:01:01,540
মানব সভ্যতা ওয়াল মারিয়া এবং মোট
জনসংখ্যার ২০ ভাগ মানুষকে হারায়।
15
00:01:02,140 --> 00:01:06,250
ওয়াল রোজের ভেতরে তারা চলে আসে।
16
00:01:09,750 --> 00:01:11,370
৮৫০ বর্ষ
17
00:01:12,400 --> 00:01:17,000
একটা হাইব্রিড টাইটান হঠাত উদয় হয়ে
আবারও দেয়ালে ফাটলের সৃষ্টি করে।
18
00:01:17,560 --> 00:01:20,010
ফলশ্রুতিতে, টাইটানেরা আবারও
ভেতরে ঢুকতে থাকে।
19
00:01:21,970 --> 00:01:24,070
এরেন! তাড়াতাড়ি বের হও!
20
00:01:31,560 --> 00:01:35,690
দুই ঘন্টা পরে, সফলতার সাথে পুরো
শহর খালি করে দেওয়া হয়।
21
00:01:37,040 --> 00:01:39,660
কেউ প্রাণ হারায়নি!
22
00:01:41,130 --> 00:01:46,370
শুধুমাত্র সেই সৈন্যরা বাদে যারা টাইটানদের
সাথে লড়তে গিয়ে প্রাণ হারিয়েছে!
24
00:01:46,980 --> 00:01:47,870
এরেন...
25
00:01:48,580 --> 00:01:52,130
যতক্ষণ তুমি আমার সাথে আছো,
আমি কোন কিছুরই পরোয়া করি না।
28
00:03:34,860 --> 00:03:36,480
দাঁড়ান, ক্যাপ্টেন!
29
00:03:36,980 --> 00:03:42,070
যদি টাইটানেরা আক্রমণ করে আমরা সাপ্লাই টিম
জায়গাটাকে বেশিক্ষণ সুরক্ষিত রাখতে পারব না!
31
00:03:42,740 --> 00:03:45,160
দয়া করে আপনারা এখানে থাকুন!
32
00:03:45,160 --> 00:03:51,000
সম্ভব নয়। উদ্ধারকারী সৈন্যদের পুনরায়
একত্রিত করতে হবে আমাকে।
34
00:03:52,370 --> 00:03:55,000
স্যার, লড়াইয়ের অবস্থা সুবিধাজনক নয়, তাই না?
35
00:03:55,950 --> 00:03:58,300
মানে? কি বলতে চাচ্ছো তুমি?
36
00:03:58,300 --> 00:04:00,380
এগুলো হচ্ছে নিয়ম নীতি!
37
00:04:00,380 --> 00:04:04,050
সৈনিক হিসেবে আমাদের সবারই
এগুলো মেনে চলতে হবে!
38
00:04:04,050 --> 00:04:06,260
কি-কিন্তু এই জায়গাটার যদি পতন হয়..
39
00:04:06,260 --> 00:04:07,760
চুপ!
40
00:04:09,470 --> 00:04:14,600
আর একটা কথা বললে, তোমাদের দেশদ্রোহী
সাব্যস্ত করে এখানেই শাস্তি দেব!
42
00:04:28,330 --> 00:04:31,200
ফিরে আসার জন্য তোপধ্বনির শব্দ পেয়েছি!
43
00:04:31,660 --> 00:04:33,910
দেয়াল পার হয়ে এখনও কেউ
ফিরে আসছে না কেন?
44
00:04:49,220 --> 00:04:51,100
সব শেষ!
45
00:04:52,180 --> 00:04:53,430
আমরা সবাই মারা পড়ব!
46
00:05:03,690 --> 00:05:04,740
হয়ে গেছে!
47
00:05:05,320 --> 00:05:08,200
কি করছ পরিষ্কার করে বলবে?
48
00:05:17,750 --> 00:05:20,000
হেই, জন! এখন আমরা কী করব?
49
00:05:20,170 --> 00:05:22,170
এখন কিছুই করার নেই।
50
00:05:22,880 --> 00:05:25,220
ফিরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।
51
00:05:25,220 --> 00:05:27,510
কিন্তু, এই অল্প গ্যাস দিয়ে
দেয়াল পেরুনো সম্ভব না।
52
00:05:28,180 --> 00:05:33,270
আমরা সবাই মরবো আজকে শুধুমাত্র
ওই ভীরু কাপুরুষ গুলোর জন্য!
54
00:05:33,680 --> 00:05:37,560
সাপ্লাই টিমের কথা বলছ?
ওদের হয়েছেটা কি?
56
00:05:37,560 --> 00:05:38,810
কোথায় ওরা?
57
00:05:39,100 --> 00:05:41,400
তারা ভয়ে পর্যুদস্ত হয়ে পড়েছে।
58
00:05:41,860 --> 00:05:43,440
বুঝতে পারছি বিষয়টা।
59
00:05:44,150 --> 00:05:48,500
তারা মিশন পরিত্যাগ করে
হেড কোয়ার্টারে আশ্রয় নিয়েছে।
60
00:05:49,160 --> 00:05:53,490
আর, টাইটানেরা খুব সম্ভবত ওদের ঘিরে রেখেছে,
তাই আমরা নতুন করে গ্যাসও ভরতে পারব না।
62
00:05:53,830 --> 00:05:58,000
তাহলে এই সুযোগটা কাজে লাগিয়ে চলো হেড
কোয়ার্টার ঘিরে থাকা টাইটানদের শেষ করে দেই!
64
00:05:58,460 --> 00:06:03,000
এখানে বসে থেকেও লাভ নেই,
টাইটানেরা এখানেও শীঘ্রই চলে আসবে!
66
00:06:03,710 --> 00:06:07,720
আর এভাবে দৌড়াতেই থাকলে অচিরেই
আমাদের গ্যাস ফুরিয়ে যাবে!
67
00:06:07,720 --> 00:06:10,800
মেনুভার গিয়ার ছাড়া আমরা
প্রায় অচলই বলা চলে!
68
00:06:11,760 --> 00:06:14,570
বাহ কনি! তোমার মাথা তো
দিনদিন ভালোই খুলছে!
69
00:06:15,680 --> 00:06:19,100
কিন্তু, আমাদের পক্ষে কতটুকুই
বা করা সম্ভব?
70
00:06:19,730 --> 00:06:22,480
ভেনগার্ডের বেশিরভাগ সৈন্যই মারা গেছে।
71
00:06:23,210 --> 00:06:27,490
আমাদের মতো ট্রেইনিরা এরকম আত্মঘাতি
মিশনে নেতৃত্ব দেবার সামর্থ্য রাখে?
72
00:06:28,490 --> 00:06:32,990
যদি কেউ নেতৃত্ব দেয়ও আমরা টাইটানদের
বিরুদ্ধে লড়তে পারবো না।
73
00:06:33,740 --> 00:06:38,870
বাজী ধরে বলতে পারি গ্যাস সাপ্লাই
রুম টাইটানেরা ঘিরে রেখেছে!
74
00:06:39,670 --> 00:06:42,460
ওগুলোর উপস্থিতি গ্যাস ভরতে
পারবো না আমরা!
75
00:06:45,000 --> 00:06:46,010
তাহলে, খেলা শেষ?
76
00:06:47,560 --> 00:06:49,830
কত কদর্য একটা জীবন পার করছি!
77
00:06:50,380 --> 00:06:52,800
যদি বলতে পারতাম, আমার মনে কি চলছে!
78
00:06:53,970 --> 00:06:56,020
চলো তোমরা!
79
00:06:56,220 --> 00:06:57,520
উঠো!
80
00:06:57,520 --> 00:07:01,100
সবাই এক সাথে থাকলে কিচ্ছু
হবে না আমাদের!
81
00:07:01,100 --> 00:07:03,110
আমি নেতৃত্ব দেব!
82
00:07:13,990 --> 00:07:15,950
আরমিন, যাওয়ার সময় হয়েছে!
83
00:07:23,170 --> 00:07:24,040
রেইনার,
84
00:07:24,430 --> 00:07:25,440
আমাদের করণীয় কি জানো?
85
00:07:25,440 --> 00:07:26,460
না, জানি না।
86
00:07:26,460 --> 00:07:28,260
সবাইকে জড়ো করতে হবে এক সাথে!
87
00:07:28,880 --> 00:07:30,000
কোন লাভ নেই।
88
00:07:31,300 --> 00:07:35,850
আমাদের মধ্যে কেউই শহর থেকে
জীবিত বের হতে পারবে না!
89
00:07:37,010 --> 00:07:39,560
মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ছিলাম!
90
00:07:40,270 --> 00:07:43,520
কিন্তু, এভাবে মরার সার্থকতাটা কোথায়?
91
00:07:44,690 --> 00:07:45,560
মিকাসা?
92
00:07:45,690 --> 00:07:47,440
ভেবেছিলাম, রেয়ারগার্ডে আছো!
93
00:07:47,900 --> 00:07:48,820
অ্যানি!
94
00:07:49,900 --> 00:07:54,950
আমি পরিস্থিতি সম্পর্কে অবগত! ব্যক্তিগত
আবেগকে প্রশ্রয় দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি!
96
00:07:55,280 --> 00:07:56,950
তোমরা কেউ কি এরেনের টিমকে দেখেছ?
97
00:07:57,490 --> 00:08:00,790
ওদের দেখিনি আমি। দেয়াল
কেউ পার হতে পারেনি।
99
00:08:00,790 --> 00:08:03,030
আরমিন ওখানে বসে আছে।
100
00:08:05,210 --> 00:08:06,040
আরমিন!
101
00:08:07,590 --> 00:08:08,670
মিকাসা!
102
00:08:09,210 --> 00:08:10,130
না!
103
00:08:10,590 --> 00:08:13,180
ওর মুখোমুখি কীভাবে হবো?
104
00:08:13,630 --> 00:08:16,110
বেঁচে থেকে তো কিছুই
করতে পারলাম না!
105
00:08:16,780 --> 00:08:21,680
ওর সাথে সাথে আমিও মরে
গেলে ভালো হতো!
106
00:08:23,890 --> 00:08:25,980
আরমিন, কোন আঘাত পেয়েছ?
107
00:08:26,610 --> 00:08:27,610
ঠিক আছো তো তুমি?
108
00:08:34,530 --> 00:08:35,780
এরেন কোথায়?
109
00:08:38,410 --> 00:08:39,330
আরমিন?
110
00:08:51,090 --> 00:08:56,800
এই ট্রেইনি টিমটার নাম ছিল টিম ৩৪!
111
00:08:57,470 --> 00:09:00,380
থমাস ওয়েগনার, ন্যাক টিয়াস,
112
00:09:01,350 --> 00:09:05,390
মিলিয়াস যারমুস্কি, মিনা ক্যারোলিনা...
113
00:09:06,310 --> 00:09:07,980
এরেন জেগার!
114
00:09:09,150 --> 00:09:15,890
এই ৫ জন সাহসিকতার সাথে
যুদ্ধে মৃত্যুবরণ করেছে!
115
00:09:19,030 --> 00:09:20,280
এ হতে পারে না!
116
00:09:22,080 --> 00:09:24,870
টিম ৩৪ এর সবাই মারা গেছে?
117
00:09:25,460 --> 00:09:28,790
টাইটানদের প্রতিহত করতে গেলে একই
ভাগ্য আমাদেরও বরন করতে হবে!
118
00:09:30,000 --> 00:09:31,630
আমি দুঃখিত, মিকাসা...
119
00:09:32,500 --> 00:09:35,380
এরেন... ও আমার জন্য নিজের
জীবন বিসর্জন দিয়েছে!
120
00:09:36,120 --> 00:09:37,010
আমি...
121
00:09:37,260 --> 00:09:39,260
আমি ওকে বাঁচাতে পারিনি!
122
00:09:40,600 --> 00:09:41,890
আমি দুঃখিত!
123
00:09:46,190 --> 00:09:47,270
আরমিন।
124
00:09:50,770 --> 00:09:51,980
শান্ত হও।
125
00:09:52,570 --> 00:09:55,130
আবেগতাড়িত হবার সময় এটা নয়।
127
00:09:57,400 --> 00:09:58,640
এখন, উঠে দাঁড়াও।
128
00:10:00,380 --> 00:10:07,710
মার্কো, হেড কোয়ার্টার ঘিরে থাকা টাইটানদের মারতে
পারলে গ্যাস রিচার্জ করে দেয়াল পেরুতে পারবো।
.
130
00:10:08,040 --> 00:10:08,920
ঠিক বলেছি?
131
00:10:09,420 --> 00:10:14,730
কথা তো ঠিকই, কিন্তু সেখানে টাইটানদের
পরিমাণ তো অনেক বেশিও হতে পারে?
133
00:10:14,730 --> 00:10:15,630
আমি পারবো।
134
00:10:15,840 --> 00:10:16,590
মানে?
135
00:10:17,550 --> 00:10:19,800
আমি শক্তিশালী।
136
00:10:20,220 --> 00:10:22,490
তোমাদের সবার চেয়ে শক্তিশালী!
137
00:10:22,970 --> 00:10:24,180
অত্যন্ত শক্তিশালী!
138
00:10:24,930 --> 00:10:29,100
টাইটানদের সাথে লড়াইয়ের ক্ষমতা আমার আছে!
139
00:10:29,940 --> 00:10:31,400
যদি একা লড়তে হয়, তাও লড়ব।
140
00:10:33,360 --> 00:10:38,280
তোমরা একেকজন শুধু দুর্বলই নও, কাপুরুষ
বললে কাপুরুষদেরও অপমান করা হবে!
142
00:10:39,780 --> 00:10:41,240
হতাশ করেছ সবাই আমাকে।
143
00:10:41,700 --> 00:10:45,910
এখানে বসে থেকে মরার জন্য অপেক্ষা করো!
145
00:10:46,120 --> 00:10:49,370
হেই, মিকাসা! এসব কি বলছ?
146
00:10:49,370 --> 00:10:52,600
ওই টাইটানদের সাথে তুমি একা লড়বে?
147
00:10:52,600 --> 00:10:54,340
ওদের হারাবার কোন সুযোগই নেই তোমার!
148
00:10:54,340 --> 00:10:56,210
না হারাতে পারলে মরবো।
149
00:10:57,130 --> 00:10:59,380
কিন্তু, যদি জিতি তবে বাঁচব।
150
00:10:59,380 --> 00:11:01,300
যদি, না লড়ি তবে জয় আসবে না।
151
00:11:03,220 --> 00:11:04,180
দাঁড়াও!
152
00:11:09,060 --> 00:11:15,070
এভাবে উৎসাহ দেওয়ার বদলে হতাশার বাণী
শুনিয়ে কি প্রমাণ করতে চাচ্ছো, মিকাসা?
154
00:11:15,570 --> 00:11:17,940
সব তোমার দোষ, এরেন!
155
00:11:18,780 --> 00:11:19,570
শোনো সবাই!
156
00:11:19,570 --> 00:11:23,120
আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে কি
সাথের সতীর্থকে মরতে দেওয়ার জন্য?
157
00:11:23,120 --> 00:11:25,870
তোমরা আসলেই সবাই কাপুরুষ হতে চাও?
158
00:11:26,870 --> 00:11:28,700
আমি সেটা চাই না।
159
00:11:35,420 --> 00:11:39,510
হেই, মুরগীর দল! বুকে সাহস
থাকলে বসে থেকো না!
162
00:11:40,170 --> 00:11:41,260
সবকটা পাগল হয়ে গেছে!
163
00:11:41,680 --> 00:11:45,180
ঠিক আছে, চলো সবাই!
164
00:11:53,650 --> 00:11:54,520
দ্রুত!
165
00:11:54,810 --> 00:11:56,270
মিকাসাকে অনুসরণ করো!
166
00:11:56,610 --> 00:12:01,110
আমাদের ঝড়ের গতিতে যেতে হবে, যাতে এই
অল্প গ্যাস দিয়েই হেড কোয়ার্টারে পৌঁছতে পারি!
168
00:12:02,110 --> 00:12:04,030
মিকাসা দেখছি বিদ্যুতের মতো আগাচ্ছে!
169
00:12:04,530 --> 00:12:06,740
এত দ্রুত যাচ্ছে কীভাবে?
170
00:12:07,330 --> 00:12:09,790
সর্বনাশ, ও অনেক বেশি গ্যাস ব্যবহার করছে!
171
00:12:10,500 --> 00:12:12,000
দ্রুত গ্যাস শেষ হয়ে যাবে ওর!
172
00:12:12,790 --> 00:12:14,120
তুমি যত দক্ষই হও, মেনুভার গিয়ার
ছাড়া তুমি অসহায়!
174
00:12:24,390 --> 00:12:26,430
ও ওর স্বাভাবিক মুডে নেই বুঝতে পারছি!
175
00:12:27,140 --> 00:12:29,560
ও এরেনকে হারাবার শোকটা
ভুলতে পারছে না!
176
00:12:29,930 --> 00:12:31,930
এভাবে গ্যাস খরচ করলে...
177
00:12:37,270 --> 00:12:38,230
মিকাসা!
178
00:12:38,980 --> 00:12:40,110
ধ্যেত্তেরি!
179
00:12:40,110 --> 00:12:42,740
জন, তুমি গাইড করো!
180
00:12:42,950 --> 00:12:44,360
আমি আরমিনের সাথে যাচ্ছি!
181
00:12:44,650 --> 00:12:45,330
আমিও যাব!
182
00:12:45,330 --> 00:12:46,280
কি করছ?
183
00:12:46,280 --> 00:12:47,990
টাইটানেরা এখনও সেখানে আছে!
184
00:12:48,160 --> 00:12:50,160
তোমাকে বাকিদের সাহায্য করতে হবে!
185
00:13:03,800 --> 00:13:07,010
আবারও। আবারও ঘটলো এরকম।
187
00:13:09,220 --> 00:13:11,220
আমি আবারও আমার পরিবারকে হারালাম।
188
00:13:17,350 --> 00:13:21,030
কেন? কি দোষ করেছি আমি?
189
00:13:21,980 --> 00:13:25,610
কেন আমার সাথে বেশিদিন
কেউ থাকে না?
194
00:13:46,590 --> 00:13:47,680
কোন ফায়দা নেই!
195
00:13:47,680 --> 00:13:49,800
হেড কোয়ার্টারে পৌঁছনো অসম্ভব!
196
00:13:50,890 --> 00:13:53,140
যদি না বরাবরের মতো আমরা
ঝুঁকির আশ্রয় নেই!
197
00:13:58,900 --> 00:14:01,150
সেরেছে! ওর গ্যাস শেষ হয়ে গেছে!
198
00:14:03,230 --> 00:14:04,150
চলে যা!
199
00:14:05,070 --> 00:14:06,610
টম, আমি আসছি!
200
00:14:06,610 --> 00:14:07,280
যেয়ো না!
201
00:14:07,280 --> 00:14:08,530
অনেক দেরী হয়ে গেছে!
202
00:14:10,530 --> 00:14:12,080
ওকে ছেড়ে দে!
203
00:14:22,420 --> 00:14:24,000
কেন ওদের আমি থামাতে পারছি না?
204
00:14:28,590 --> 00:14:30,300
কেন পারছি না? কেন?
205
00:14:30,890 --> 00:14:32,600
যদি সময়মতো ওদের থামাতাম,
এরকমটা ঘটতো না!
207
00:14:40,150 --> 00:14:46,400
এরকম দায়িত্বপূর্ন একটা পদে
কি আমি যোগ্য?
209
00:14:46,400 --> 00:14:47,530
না!
210
00:14:47,530 --> 00:14:48,750
ছেড়ে দে!
211
00:14:52,380 --> 00:14:53,300
ছেড়ে দে আমাকে!
212
00:14:53,670 --> 00:14:54,890
আমি মরতে চাই না!
213
00:15:07,420 --> 00:15:09,800
এই পৃথিবীটা বড্ড নিষ্ঠুর।
214
00:15:10,510 --> 00:15:11,510
আবার একই সাথে...
215
00:15:12,680 --> 00:15:14,300
খুব সুন্দরও!
216
00:15:20,980 --> 00:15:22,780
তৃপ্তিময় একটা জীবন কাটিয়েছি।
217
00:15:48,550 --> 00:15:49,340
কি?
218
00:15:53,770 --> 00:15:54,630
কেন?
219
00:15:57,930 --> 00:15:59,520
আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম!
220
00:16:06,820 --> 00:16:09,940
তবে, এখনও কেন বাঁচার চেষ্টা করছি?
221
00:16:11,400 --> 00:16:13,110
কেন লড়াই অক্ষুণ্ণ রেখেছি?
222
00:16:22,500 --> 00:16:23,710
কিসের জন্য?
223
00:16:25,560 --> 00:16:30,760
এভাবে, বেঁচে থাকার আর
কোন মানে নেই।
225
00:16:32,010 --> 00:16:33,260
কি চলছে আমার মনে?
226
00:16:39,140 --> 00:16:40,270
লড়ো!
227
00:16:40,720 --> 00:16:42,810
লড়ো! লড়ো!
228
00:16:44,270 --> 00:16:45,030
এরেন!
229
00:16:46,520 --> 00:16:47,560
লড়ো!
230
00:16:48,520 --> 00:16:49,980
লড়ো!
231
00:16:50,570 --> 00:16:51,490
লড়ো!
232
00:16:52,110 --> 00:16:53,450
লড়ো!
233
00:16:56,060 --> 00:16:57,580
আমি দুঃখিত, এরেন!
234
00:16:58,870 --> 00:17:00,660
আমি আর হাল ছাড়ব না।
235
00:17:03,830 --> 00:17:05,370
আর কখনও হাল ছেড়ে দেব না।
236
00:17:07,670 --> 00:17:12,760
একবার মরে গেলে তোমাকে
স্মরণ করার সুযোগটাও হারাবো!
238
00:17:14,050 --> 00:17:17,260
তাই, আমাকে জিততেই হবে,
যা কিছুই হোক।
239
00:17:17,720 --> 00:17:19,300
আমি বাঁচব, তোমার জন্য!
240
00:17:36,700 --> 00:17:38,070
কি ছিল ওটা?
241
00:17:59,300 --> 00:18:00,350
একটা টাইটান...
242
00:18:01,810 --> 00:18:03,140
খুন করছে...
243
00:18:05,270 --> 00:18:06,440
আরেকটা টাইটানকে!?
244
00:18:30,960 --> 00:18:33,800
মিকাসা! প্লিজ, বেঁচে থাকো!
245
00:18:38,260 --> 00:18:39,090
মিকাসা!
246
00:18:49,950 --> 00:18:52,120
মিকাসা, ব্যাথা পেয়েছ?
247
00:18:52,820 --> 00:18:53,980
তোমরা দুজন ঠিক আছ?
248
00:18:53,980 --> 00:18:54,690
হ্যাঁ!
249
00:18:54,940 --> 00:18:56,570
তো, এখান থেকে বের হতে হবে!
250
00:18:59,780 --> 00:19:02,240
সর্বনাশ! ১৫ মি. লম্বা দুটো টাইটান!
251
00:19:02,830 --> 00:19:04,870
না, ওই টাইটানটা আলাদা!
252
00:19:53,210 --> 00:19:55,540
মেরে ফেলল ওটাকে?
253
00:19:55,540 --> 00:19:57,530
ওটা ভালো করেই জানে
কোথায় হিট করতে হবে!
254
00:19:58,010 --> 00:20:01,120
ওটা আমাদের হামলা করার আগেই
আমাদের সড়ে যাওয়া উচিৎ!
256
00:20:01,120 --> 00:20:06,350
আমাদের প্রতি আগ্রহ নেই মনে হচ্ছে যদিও
এতক্ষণে আক্রমণ করা উচিৎ ছিল ওটার।
258
00:20:07,810 --> 00:20:10,430
মনে হচ্ছে, মার্শাল আর্ট জানে এটা!
259
00:20:11,020 --> 00:20:12,270
কি এটা?
260
00:20:12,650 --> 00:20:14,650
আরেকটা হাইব্রিড টাইটান
বলেই ধরে নিতে হবে!
261
00:20:15,190 --> 00:20:17,400
চমকের আর শেষ নেই!
262
00:20:17,940 --> 00:20:19,530
যাই হোক, চলো হেড কোয়ার্টারে যাই।
263
00:20:19,820 --> 00:20:20,900
দাঁড়াও!
264
00:20:20,900 --> 00:20:22,610
মিকাসার গ্যাস শেষ হয়ে গেছে!
266
00:20:24,030 --> 00:20:25,450
এখন তাহলে আমরা কি করব?
267
00:20:25,450 --> 00:20:27,280
তোমাকে ছাড়া বেশিদূর আগানো
তো সম্ভবও না!
268
00:20:28,240 --> 00:20:34,540
একটা উপায়ই শুধু আছে। আমারও খুব বেশি গ্যাস
বাকি নেই। আমার গ্যাসের হোল্ডারটা দিয়ে দিচ্ছি।
271
00:20:34,790 --> 00:20:35,630
আরমিন!
272
00:20:35,880 --> 00:20:37,380
এছাড়া আর কোন উপায় নেই!
273
00:20:38,170 --> 00:20:40,340
ওখানে থাকলেও আমার
বেশি কিছু করার নেই।
274
00:20:40,920 --> 00:20:47,350
শুধু একটা কথা, গ্যাসের অপচয় করো না!
সবার জীবন তোমার ওপর নির্ভর করছে!
277
00:20:49,870 --> 00:20:54,980
এ কি করলাম আমি!
ওদের নিরাপত্তার ব্যাপারটা চিন্তা করিনি!
278
00:20:55,900 --> 00:21:00,280
কিছু মুহূর্তের জন্য জীবনের আশা ছেড়ে
দিয়েছিলাম ওদের কথা চিন্তা না করেই!
280
00:21:00,900 --> 00:21:02,990
সব কিছুই ব্যক্তিগত ভাবাবেগের কারণে!
281
00:21:05,240 --> 00:21:06,490
আমি...
282
00:21:07,320 --> 00:21:11,200
ওকে, স্টার্টার ডিভাইস এখনও কাজ করছে।
283
00:21:11,200 --> 00:21:12,580
সব গুলো তরবারি দিয়ে দিচ্ছি
284
00:21:13,210 --> 00:21:16,540
শুধু একটা রাখলাম।
285
00:21:17,880 --> 00:21:22,010
আমি জীবিত অবস্থায় কোন
টাইটানের পেটে যেতে চাই না।
286
00:21:28,100 --> 00:21:29,890
ন-না..
287
00:21:31,180 --> 00:21:32,180
আরমিন...
288
00:21:34,980 --> 00:21:36,980
তোমাকে একা রেখে যাবো না।
289
00:21:47,450 --> 00:21:48,490
এটা কেমন প্রকৃতির?
290
00:21:50,780 --> 00:21:52,660
বিভ্রান্ত লাগছে নিজেকে!
291
00:21:53,870 --> 00:21:58,000
কখনও তো শুনিনি এক টাইটান
আরেক টাইটানকে মারে।
292
00:22:00,600 --> 00:22:03,600
ওকে এত পরিচিত লাগছে কেন?
293
00:22:05,280 --> 00:22:13,270
মনে হচ্ছে, আশার সূর্যটা আবার
আকাশে উদয় হয়েছে!
295
00:23:53,660 --> 00:23:55,580
একটা টাইটান আরেকটা টাইটানকে খুন করছে!
296
00:23:56,160 --> 00:24:01,830
১০৪তম ট্রেইনি সৈন্যরা স্থবির হয়ে
হেডকোয়ার্টারে মৃত্যুর জন্য প্রহর গুণছে!
297
00:24:02,540 --> 00:24:06,300
তারপরই, তারা দেখলো আশার ঝলক!