0
00:00:07,180 --> 00:00:15,180
বাংলা সাব সজীব
1
00:00:34,029 --> 00:00:39,692
আমাদের পৃথিবীতে মহাদেশগুলোর প্রান্তসীমায়
ঝালরের মতো ঝুলে আছে অগভীর সাগরগুলো।
2
00:00:41,120 --> 00:00:46,033
মহাদেশের প্রান্তসীমার এই সাগরগুলো খুব কমই
দুশো মিটারের চেয়ে বেশী গভীর এবং
3
00:00:46,178 --> 00:00:49,300
মাঝে মাঝে শত শত মাইল পর্যন্ত লম্বা হয়ে থাকে
4
00:00:49,373 --> 00:00:54,092
যতক্ষণ না সাগর তলের গভীরতা হঠাত
গভীর কালো সমুদ্রে নেমে যায়
5
00:00:59,658 --> 00:01:04,523
সব মিলিয়ে আমাদের পৃথিবীর সমুদ্রের
মাত্র আট শতাংশ এই অগভীর সাগরগুলো
6
00:01:04,571 --> 00:01:09,847
কিন্তু তারা বেশিরভাগ জলজ প্রানীকে লালন করে।
7
00:01:44,016 --> 00:01:49,740
একটি পুরুষ কুঁজো তিমি সঙ্গীকে আকৃষ্ট করার জন্য ডাকছে,
8
00:02:10,994 --> 00:02:14,999
তিমিগুলো তাদের বাচ্চা দেয়ার স্থানে ফিরে এসেছে
9
00:02:15,097 --> 00:02:18,462
ক্রান্তীয় অঞ্চলের এই অগভীর সাগরে।
10
00:02:25,208 --> 00:02:29,623
বাচ্চাটির বয়স কয়েক সপ্তাহের বেশি না।
11
00:02:34,694 --> 00:02:39,207
লম্বায় প্রায় তিন মিটার এবং
ওজন এক টনের বেশি হওয়া সত্ত্বেও
12
00:02:39,339 --> 00:02:42,720
এটা অনেক দুর্বল।
13
00:02:46,215 --> 00:02:48,234
কিন্তু তার মা তার দেখাশুনা করছে।
14
00:02:48,480 --> 00:02:53,567
এবং যখন সে দুর্বল হয়ে পরে
মা তাকে উপরে উঠতে সাহায্য করে
15
00:02:53,699 --> 00:02:57,441
যাতে সে সহজেই শ্বাস নিতে পারে।
16
00:03:20,564 --> 00:03:25,323
বিষুব রেখার কাছে এই অগভীর সাগরগুলো
বাচ্চা বড় করার এক উত্তম জায়গা।
17
00:03:25,389 --> 00:03:30,739
এ জায়গাটি উষ্ণ, শান্ত এবং
খুব কম শিকারি মাছ থাকে এখানে।
18
00:03:33,380 --> 00:03:38,435
এই খেলায় মগ্ন বাচ্চাটি প্রতিদিন
প্রায় পাঁচশো লিটার দুধ খায়,
19
00:03:38,928 --> 00:03:41,242
কিন্তু তার মা না খেয়ে আছে,
20
00:03:41,783 --> 00:03:45,328
তার জন্য এখানে খাওয়ার কিছুই নেই।
21
00:03:52,452 --> 00:03:55,077
বেশিরভাগ ক্রান্তীয় অগভীর সাগরগুলোতে
22
00:03:55,143 --> 00:03:58,508
এই কাচের মতো স্বচ্ছ পানি প্রায় প্রানহীন।
23
00:03:58,737 --> 00:04:01,035
তারা সারা বছর সূর্যের আলো পেলেও
24
00:04:01,133 --> 00:04:05,089
প্লাঙ্কটন জন্মানোর মতো দরকারি খাবার নেই এই পানিতে,
25
00:04:05,990 --> 00:04:09,011
মা তিমিটিকে এই বাচ্চাকে নিয়ে আরো
পাঁচ মাস এখানে থাকতে হবে,
26
00:04:09,158 --> 00:04:16,214
যতক্ষণ না তার বাচ্চাটি মেরু অঞ্চলে তাদের
খাওয়ার জায়গায় যাওয়ার মতো বড় হচ্ছে,
27
00:04:39,552 --> 00:04:43,852
পানির মরুভুমিতে প্রবাল প্রাচীর গুলো মরূদ্যানের মতো।
28
00:04:44,968 --> 00:04:47,791
বেশিরভাগ ক্রান্তীয় অগভীর সাগরগুলো নিস্ফলা
29
00:04:47,938 --> 00:04:54,322
কিন্তু এই প্রবালের স্বর্গগুলিতে পৃথিবীর জলজীবনের
চারভাগের একভাগ বসবাস করে,
30
00:05:13,705 --> 00:05:16,002
এই প্রাচীরগুলি এক প্রবাল কীটের তৈরি
31
00:05:16,167 --> 00:05:20,039
ছোট হাইড্রাসদৃশ এক ধরনের দলবদ্ধ প্রানী।
32
00:05:20,466 --> 00:05:26,768
তারপরও এই গ্রেট ব্যারিয়ার রিফ এতো বড় যে
এটা চাঁদ থেকেও দেখা যায়,
33
00:05:32,677 --> 00:05:35,926
এটা আসলে দুই হাজার আলাদা আলাদা প্রাচীর
34
00:05:36,122 --> 00:05:40,652
একত্র হয়ে একটি বিশাল প্রাচীর তৈরি করেছে
যা প্রায় এক হাজার মাইলের চেয়ে বেশি লম্বা
35
00:05:40,701 --> 00:05:43,819
হয়ে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের
তটরেখা বরাবর অবস্থান করছে,
36
00:05:47,182 --> 00:05:49,546
এতো বিশাল হওয়া সত্ত্বেও
37
00:05:49,612 --> 00:05:55,077
এই প্রবাল প্রাচীরে খুব বেশী প্রকারের
জলজ প্রানী বসবাস করেনা।
38
00:05:56,571 --> 00:06:01,034
এর জন্য আপনাকে আরো একটু উত্তরে যেতে হবে,
ইন্দোনেশিয়ায়।
39
00:06:28,410 --> 00:06:34,286
ইন্দোনেশিয়াতে এমনও একটি প্রবাল প্রাচীর আছে,
যেখানে গোটা ক্যারিবিয় দ্বীপপুঞ্জের
40
00:06:34,417 --> 00:06:37,354
চেয়ে বেশী প্রজাতির মাছ বাস করে।
41
00:06:39,012 --> 00:06:43,279
এখানে প্রায় দশগুন বেশী প্রকারের প্রবাল দেখা যায়,
42
00:06:46,003 --> 00:06:51,698
এই পানিতে ক্ষুদ্রাকৃতির জলজ উদ্ভিদ
শৈবালের সাহায্যে প্রবালেরা বিকশিত হয়,
43
00:06:51,715 --> 00:06:55,490
যেগুলো এই প্রবাল কীটগুলোর গায়ে জন্মায়।
44
00:07:01,119 --> 00:07:06,764
এই কীটগুলো তাদের তন্তুর মতো আঁকশি দিয়ে
স্রোতে ভেসে যাওয়া খাবার ধরে খায়,
45
00:07:18,925 --> 00:07:25,342
রাতের বেলা শৈবালগুলি নিষ্ক্রিয় থাকে, কিন্তু তখন
এই কীটগুলি আরো বেশি আঁকশি মেলে ধরে,
46
00:07:25,473 --> 00:07:29,510
তাই, সত্যি বলতে এই প্রবাল সারাদিন খায়,
47
00:07:47,252 --> 00:07:53,422
এবং কীটের সাথে শৈবালের এই বন্ধুত্ব
উভয়ের জন্যই মঙ্গল বয়ে আনে,
48
00:07:53,668 --> 00:07:59,151
এবং এরা উভয়েই, নিস্ফলা সাগরকে
একটি পরিপুর্ন বাগানে পরিনত করে।
49
00:08:09,310 --> 00:08:13,281
ইন্দোনেশিয়ার এই প্রবাল প্রাচীরগুলিতে
নানা বিচিত্র প্রানের সমাহার
50
00:08:13,429 --> 00:08:16,498
কারন এর অবস্থান এক বিশাল সংযোগস্থলে
51
00:08:16,761 --> 00:08:23,161
এই স্থানটি দুটি বিশাল সমুদ্রের মিলনস্থল,
ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর।
52
00:08:26,017 --> 00:08:29,397
এখানে সব কিছুকেই কাছ থেকে দেখতে হবে।
53
00:08:29,643 --> 00:08:35,010
এই প্রবাল প্রাচীরের গায়ে
দুটি প্রবাল কিন্তু প্রবাল নয়।
54
00:08:35,634 --> 00:08:42,280
তারা পৃথিবীর সবচে ছোট পিগমি সি হর্স
দুই সেন্টিমিটারের চেয়ে কম লম্বা।
55
00:08:54,786 --> 00:09:01,154
এদুটো পুরুষ, তারা তাদের এলাকার দখল
সমস্যার সমাধান করছে, মাথা ঠোকাঠুকি করে
56
00:09:09,770 --> 00:09:12,166
একটি বিদ্যুৎ ঝলক ?
57
00:09:13,379 --> 00:09:17,565
না, এটা একটা ঝিনুকের প্রদর্শনী
58
00:09:22,259 --> 00:09:26,641
সম্ভবত এই ঝিনুকের খোলকের মাংসল আবরনের ঝলকানি
59
00:09:26,739 --> 00:09:33,304
মাছেদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়ার জন্য না অন্য কোন
দরকারে তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না,
60
00:09:47,419 --> 00:09:52,178
এখানে সাপের দেখাও পাওয়া যায়,
অনেক গুলো।
61
00:09:57,675 --> 00:10:03,353
এগুলো সাগরের কেউটে,
এরা মাটিতে ডিম পাড়ে
62
00:10:03,517 --> 00:10:07,013
কিন্তু এখানে এই সাগরের পানিতে শিকার খোঁজে
63
00:10:11,280 --> 00:10:15,136
তারা সোজা সাঁতারে মাছ ধরার মতো গতিশীল না।
64
00:10:15,334 --> 00:10:20,011
তাই তারা প্রবালের ফাঁকে এবং পাথরের ফাটলে
লুকনো শিকারের সন্ধান করে।
65
00:10:22,554 --> 00:10:27,068
তাদের কামড় প্রচন্ড বিষাক্ত এবং এটা
তার শিকারকে অবশ করে দেয়,
66
00:10:32,025 --> 00:10:37,014
এবং এই প্রবালের জঙ্গলে সাপেরা
একাকী শিকার করে না,
67
00:10:42,593 --> 00:10:47,845
হলুদ গোট মাছ এবং ট্রিভালিও একই শিকারের সন্ধানে থাকে
68
00:10:48,092 --> 00:10:53,885
যখন একটি দল এই প্রবালে শিকারের সন্ধানে নামে
তারা সাপেদের দৃষ্টি আকর্ষণ করে,
69
00:10:54,098 --> 00:10:56,839
তখন আরেকটি দলও তাদের সাথে যোগ দেয়,
70
00:11:04,751 --> 00:11:09,280
কমপক্ষে ত্রিশটি সাপ এই দলে যোগ দিয়েছে,
71
00:11:15,204 --> 00:11:21,490
বড় মাছগুলোর ভয়ে ছোট মাছেরা পাথরের নিচে লুকোয়,
আর সেখানে সাপগুলো তাদের সন্ধান করে,
72
00:11:22,196 --> 00:11:28,071
এবং সাপেদের হাত থেকে কেউ পালিয়ে যেতে চাইলে,
তারা সোজা গিয়ে ঢুকে পরে ট্রিভালিদের মুখে।
73
00:11:29,286 --> 00:11:31,453
পালানোর কোন পথ নেই,
74
00:11:37,000 --> 00:11:43,056
এভাবে শিকারি মাছেরা যখন প্রবালে হানা দেয়,
আরো সাপেরা তাদের সাথে যোগ দেয়,
75
00:12:05,064 --> 00:12:10,332
এই সাপ এবং মাছেদের সহযোগিতা অবাক করার মতো
76
00:12:10,333 --> 00:12:17,569
এই ঘটনা ইদানিং আমাদের নজরে এসেছে, কারন
শুধুমাত্র ইন্দোনেশিয়ার এই দুর্গম প্রবাল প্রাচীরেই এরকম ঘটে
77
00:12:26,528 --> 00:12:30,385
হয়তো এই যুগলবন্দী একসময়
সাধারন একটা দৃশ্য ছিল,
78
00:12:30,567 --> 00:12:36,803
কিন্তু এখন ইন্দোনেশিয়ার প্রবাল প্রাচীরগুলির
মাত্র ছয় শতাংশের মতো ভালোভাবে টিকে আছে,
79
00:13:05,226 --> 00:13:09,739
প্রবালপ্রাচীর পার হলে, শুরু হয়
ক্রমাগত পরিবর্তনশীল বালির রাজত্ব।
80
00:13:10,576 --> 00:13:14,466
এখানে লুকোনোর কোন জায়গা নেই,
টিকে থাকা এখানে খুব কঠিন।
81
00:13:14,728 --> 00:13:17,617
তাই ছদ্মবেশ এখানে খুব দরকারি।
82
00:13:20,177 --> 00:13:27,119
যদি এটা না হেটে যেতো তাহলে এটাকে একটা শামুক
বা পাথর বলে ভুল হতো। আসলে এটা অক্টোপাস
83
00:13:29,186 --> 00:13:33,766
একটা গারনার্ড,
এর পেটের পাখনা এর আকৃতিকে লুকিয়ে রাখে,
84
00:13:34,274 --> 00:13:38,804
এবং এটা তাদেরকে বালি সরিয়ে
খাবার খুঁজতেও সাহায্য করে,
85
00:13:43,247 --> 00:13:46,694
বড় চোয়াল মাছেরা মাটির নিচে লুকোয়,
86
00:13:48,696 --> 00:13:52,914
ছদ্মবেশি অক্টোপাসেরা এক দিক দিয়ে বেশ শক্তিশালী
87
00:13:52,963 --> 00:13:57,804
এদের আছে এক ধরনের সতর্কতামুলক ছদ্মবেশ
যেন সবাইকে বলছে, আমার পথ ছেড়ে দাড়াও।
88
00:14:10,081 --> 00:14:13,478
এখানে সেখানে কিছু ঘাস গজিয়ে ওঠে,
89
00:14:14,168 --> 00:14:17,123
এবং সবুজ কচ্ছপেরা সেগুলো খেয়ে নেয়,
90
00:14:17,595 --> 00:14:22,544
সাগরতলের ঘাসেরা একমাত্র সামুদ্রিক উদ্ভিদ
যাদের ফুল হয়,
91
00:14:22,859 --> 00:14:25,472
যদিও অল্প কিছু ফিতার মতো পাতা দেখা যায়,
92
00:14:25,552 --> 00:14:29,989
কিন্তু বালির নিচে তাদের পরিপুষ্ট শেকড় এবং
93
00:14:30,159 --> 00:14:32,667
রাইজোমের জাল অনেকদূর বিস্তৃত
94
00:14:39,481 --> 00:14:42,789
পরিপুষ্ট অবস্থায় তারা সাগরের তলদেশকে
95
00:14:42,947 --> 00:14:45,350
পরিনত করতে পারে সাগরতলের তৃণভূমিতে
96
00:14:46,374 --> 00:14:52,690
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের হাঙ্গর উপসাগরে
সবচে বড় তৃণভূমি দেখা যায়
97
00:14:55,158 --> 00:15:00,856
এই জলের নিচের তৃণভূমিটি পনের হাজার
বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে
98
00:15:01,249 --> 00:15:06,317
এবং মাটির সমভুমির মতো,
এখানেও তৃণভোজীরা হানা দেয়।
99
00:15:07,026 --> 00:15:08,614
ডুগং,
100
00:15:22,086 --> 00:15:25,446
ডুগং রা সাগরতলার সবচে বড় তৃণভোজী
101
00:15:25,867 --> 00:15:28,729
তারা তিন মিটার লম্বা এবং
ওজনে অর্ধেক টন পর্যন্ত হতে পারে
102
00:15:28,900 --> 00:15:33,168
এবং তারা এই সাগরতলের ঘাসের
শেকড় ছাড়া আর কিছুই খায় না,
103
00:15:33,259 --> 00:15:36,647
তারা তাদের বাড়তি ঠোট দিয়ে
বালির নিচ থেকে শেকড় তুলে আনে
104
00:15:51,785 --> 00:15:56,445
একটি ঝাক এক দিনে একটি ফুটবল মাঠের
105
00:15:56,814 --> 00:15:58,493
সমান এলাকার ঘাস খেয়ে ফেলতে পারে,
106
00:16:22,876 --> 00:16:27,353
ক্রান্তীয় অঞ্চলের অগভীর সাগরগুলোতে
খাবার সর্বত্র সমানভাবে পাওয়া যায় না,
107
00:16:27,457 --> 00:16:29,466
এবং মাঝে মাঝে অনেক খুঁজে তারপর পাওয়া যায়,
108
00:16:29,991 --> 00:16:35,938
কিন্তু বোতল মুখ ডলফিনগুলো অনেক কৌতূহলী
খুব উদ্যমী এবং বেশ বুদ্ধিমান
109
00:16:36,174 --> 00:16:39,824
এবং তারা খুঁজে পেয়েছে একটি বেইট মাছের ঝাক
110
00:16:47,544 --> 00:16:52,336
তারা দল বেধে একটা ঢেউয়ের উপর
উঠে একেবারে কিনারে চলে যায়,
111
00:16:52,795 --> 00:16:56,629
এবং সেখানে মাছ ধরা খুব সহজ হয়,
112
00:17:23,529 --> 00:17:25,407
পশ্চিম অস্ট্রেলিয়াতে,
113
00:17:25,604 --> 00:17:29,805
এই ডলফিনগুলো আরো একটা কঠিন
কাজ হাতে নিয়েছে,
114
00:17:30,646 --> 00:17:33,771
মাছটি সাগর পারে আস্রয় নিয়েছে,
115
00:17:33,901 --> 00:17:37,368
যেখানে পানি মাত্র কয়েক সেন্টিমিটার
116
00:17:41,280 --> 00:17:46,532
অনেক সময় ডলফিন গুলো
লেজের ঝাপটায় মাছটিকে অজ্ঞান করে দেয়,
117
00:17:46,847 --> 00:17:49,433
কিন্তু এখানে এই পদ্ধতি কাজ করছে না,
118
00:17:59,529 --> 00:18:02,365
মাছটি খুব কাছে,
119
00:18:02,746 --> 00:18:08,733
কিন্তু এখনো নাগালের বাইরে,
তাই ডলফিনটি অন্য কৌশল নেয়,
120
00:18:13,027 --> 00:18:17,517
দ্রুত লেজের ঝাপটায় সে কিছুটা গতি বাড়িয়ে নেয়,
121
00:18:17,846 --> 00:18:20,183
এবং তারপর বিমানের মতো ধেয়ে আসে,
122
00:18:48,450 --> 00:18:55,159
এই গতি তাকে পানির একদম কিনারে নিয়ে আসে
একেবারে মাছটির কাছে,
123
00:19:05,780 --> 00:19:09,483
তার মাটিতে আটকে পরার সম্ভাবনা তৈরি হয়,
124
00:19:09,904 --> 00:19:12,647
কিন্তু ভাগ্য সাহসীদের সহায় হয়।
125
00:19:21,156 --> 00:19:24,360
পাশেই, তরুন ডলফিনেরা দেখছে,
126
00:19:24,650 --> 00:19:27,773
কিন্তু এ পর্যন্ত মাত্র আটটা ডলফিন
127
00:19:27,892 --> 00:19:30,886
এই কৌশল আয়ত্ত করতে পেরেছে।
128
00:20:21,681 --> 00:20:27,261
যদিও ক্রান্তীয় অঞ্চলের সাগরগুলোতে
বেশির ভাগ প্রানী দেখা যায় প্রবাল প্রাচীরে
129
00:20:27,326 --> 00:20:29,073
এবং সাগরতলের তৃণভূমিতে,
130
00:20:29,256 --> 00:20:32,749
এদের কিছু অসাধারন ব্যাতিক্রম আছে।
131
00:20:39,000 --> 00:20:43,109
বাহরাইনের এই মরুভুমিটি একটি অদ্ভুত জায়গা
132
00:20:43,227 --> 00:20:46,943
এখানে সামুদ্রিক পাখির দেখা পাওয়ার কথা না,
133
00:20:47,599 --> 00:20:53,981
কিন্তু প্রতি বছর প্রায় কয়েক লক্ষ
হাড়গিলা পাখি এখানে ডিম পাড়তে আসে,
134
00:21:00,768 --> 00:21:02,462
এখন প্রচন্ড গরম
135
00:21:02,698 --> 00:21:07,766
তাই এভাবে জোরে জোরে শ্বাস নিয়ে তারা
গরমে অজ্ঞান হওয়া থেকে বাঁচে
136
00:21:08,554 --> 00:21:12,151
এই জায়গাকে বাচ্চা বড় করার জন্য মোটেও
ভাল জায়গা বলে মনে হয় না,
137
00:21:14,173 --> 00:21:17,967
কিন্তু, এখানে অন্তত কোন শিকারি প্রাণী নেই,
138
00:21:18,479 --> 00:21:21,972
ঝামেলার একমাত্র কারন হচ্ছে প্রতিবেশীরা
139
00:21:22,261 --> 00:21:26,739
তাই প্রতিটি পাখিই ঠোকর মারা
দূরত্ব পরিমান ফাঁকা রেখে বাসা তৈরি করে,
140
00:21:42,507 --> 00:21:44,450
কিন্তু খাবারের কি হবে,
141
00:21:44,922 --> 00:21:49,216
এখানে শুধু মাত্র বালি এবং তারপর তপ্ত সমুদ্র
142
00:21:49,558 --> 00:21:55,571
কোনটাই এই এতোগুলো পাখির বাচ্চাকে
বড় করার মতো খাবারের জোগান দিতে পারবে না,
143
00:21:59,745 --> 00:22:03,394
এর উত্তর, বাতাসে ভেসে আসে,
144
00:22:05,377 --> 00:22:09,421
মরুভুমির ধুলিঝরে বালু বাতাসে উড়ে যায়,
145
00:22:09,539 --> 00:22:12,835
বাতাসে ভেসে তারা আরব সাগরে পরে
146
00:22:13,295 --> 00:22:17,064
এই বালুগুলিই দরকারি খনিজ নিয়ে আসে,
147
00:22:17,169 --> 00:22:21,738
এবং এদের কারনেই এই অগভীর সাগর,
মাছের রাজত্বে পরিনত হয়,
148
00:22:27,908 --> 00:22:33,436
তাই অদ্ভুতভাবে এই মরুভুমির বালুই এই আরব সাগরকে
149
00:22:33,633 --> 00:22:37,112
আরেক মরুভুমি হওয়া থেকে রক্ষা করে,
150
00:22:50,184 --> 00:22:53,630
তিমির বাচ্চাটি এখন পাঁচ মাস বয়স।
151
00:22:53,851 --> 00:22:55,886
সে আকারে প্রায় দ্বিগুণ হয়েছে,
152
00:22:56,017 --> 00:22:59,995
এবং এই ক্রান্তীয় সাগরের বাগানে
তার খেলা করার দিন শেষ,
153
00:23:00,455 --> 00:23:03,843
এটা ছিল বেড়ে ওঠার জন্য বেশ
উষ্ণ এবং নিরাপদ এলাকা,
154
00:23:04,171 --> 00:23:07,426
কিন্তু এখানে তার মায়ের খাওয়ার কিছুই নেই,
155
00:23:09,186 --> 00:23:13,794
সে তার চর্বির সঞ্চয় খরচ করে চলছে
গত আট মাস ধরে,
156
00:23:14,096 --> 00:23:16,367
এবং সে এখন উপোস করছে,
157
00:23:17,130 --> 00:23:19,847
তাকে এখনই রওনা হতে হবে,
তার গায়ের অবশিষ্ট শক্তি দিয়ে
158
00:23:19,848 --> 00:23:25,191
তার বাচ্চাকে নিয়ে লম্বা পথ পাড়ি দিতে হবে।
159
00:23:42,702 --> 00:23:47,692
বিষুব অঞ্চলের এই ক্রান্তীয় সাগর থেকে
কুঁজো তিমিরা দূরে চলে যাচ্ছে,
160
00:23:47,837 --> 00:23:54,139
উত্তর এবং দক্ষিন গোলার্ধের
নাতিশীতোষ্ণ সাগরের দিকে,
161
00:23:57,106 --> 00:24:02,410
এগুলো ঠান্ডা, রুক্ষ এবং বেশ বিপদজনক এলাকা
162
00:24:14,491 --> 00:24:17,694
মা এবং বাচ্চাটিকে অবশ্যই কাছাকাছি থাকতে হবে।
163
00:24:36,722 --> 00:24:41,038
সাগরের গর্জন ছাপিয়ে তাদের একে অপরকে
শব্দের সংকেত পাঠাতে হবে,
164
00:24:41,301 --> 00:24:44,452
সাগরের পানিতে তাদের পাখনার ঝাপটা মেরে
165
00:25:05,689 --> 00:25:11,449
শীতকালে এই নাতিশীতোষ্ণ অঞ্চলের
সাগরে প্রচন্ড ঝড় আছড়ে পরে
166
00:25:29,120 --> 00:25:35,684
এই তান্ডব পানিতে ঘুর্নির সৃষ্টি করে,
এবং মাটি থেকে খাদ্য উপাদান তুলে আনে,
167
00:25:43,983 --> 00:25:47,778
কিন্তু জীবন ধারনের জন্য খাদ্য উপাদান যথেষ্ট না,
168
00:25:48,578 --> 00:25:51,112
সূর্যালোকের প্রয়োজন আছে,
169
00:25:54,341 --> 00:25:58,490
বসন্তকালে প্রতিদিন সূর্য একটু একটু করে
উপরে উঠতে থাকে,
170
00:25:58,727 --> 00:26:01,011
আর শ্যাওলা জন্মাতে থাকে,
171
00:26:01,917 --> 00:26:07,576
পরিপূর্ণ বিকশিত অবস্থায় আমাজন জঙ্গলের মতো
বিশাল সাগর সবুজে পরিনত হয়,
172
00:26:10,557 --> 00:26:13,340
আলাদাভাবে এই শ্যাওলা খুব ছোট
173
00:26:13,760 --> 00:26:20,049
কিন্তু একত্রে, এই পৃথিবীর চারভাগের
তিনভাগ অক্সিজেন তারা একাই তৈরি করে।
174
00:26:23,594 --> 00:26:27,664
তাদেরকে খেয়ে নেয়, এক অদ্ভুতুরে প্রাণী
175
00:26:27,979 --> 00:26:31,051
প্লাঙ্কটন সমৃদ্ধ পানিতে স্যাল্প জন্ম নেয়,
176
00:26:36,816 --> 00:26:43,485
অনেকগুলো একসাথে লেগে থেকে
মাঝে মাঝে পনের মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।
177
00:26:53,870 --> 00:27:00,132
তারা তাদের দেহের ভেতর দিয়ে পানি সঞ্চালন করে
পানিতে থাকা শ্যাওলা এবং অন্যান্য খাবার খেয়ে নেয়,
178
00:27:10,938 --> 00:27:14,089
চিরুনির মতো জেলি মাছেরাও এখানে আসে,
179
00:27:14,352 --> 00:27:17,647
এই সাময়িক ঘন স্যুপ খেতে তারাও চলে আসে,
180
00:27:17,884 --> 00:27:22,348
এবং খুব অল্প সময়ে তারা সংখ্যায় অনেক হয়ে যায়,
181
00:27:23,372 --> 00:27:25,748
ক্রিল, চিংড়ির মতো দেখতে,
182
00:27:26,050 --> 00:27:29,333
ওজন হিসবে পৃথিবীর সবচে বেশি সংখ্যক প্রানী এরা।
183
00:27:29,530 --> 00:27:33,744
একটি ঝাকে প্রায় বিশ লক্ষ টন ক্রিল দেখা যেতে পারে,
184
00:27:42,699 --> 00:27:46,310
এবং অনেক মাছেরাই এগুলো খায়।
185
00:27:55,828 --> 00:28:01,107
নাতিশীতোষ্ণ অঞ্চলের এই অগভীর সাগরগুলোতে
পৃথিবীর সবচে বেশী জলজ প্রানী বাস করে
186
00:28:01,633 --> 00:28:05,716
মাছেরা বড় বড় ঝাক বেধে শীতে
জমে যাওয়া অঞ্চল থেকে এখানে আসে,
187
00:28:05,821 --> 00:28:08,802
এখানে পেট পুরে খেয়ে নেয়ার জন্য,
188
00:28:17,769 --> 00:28:23,690
এবং এই মাছের ঝাকগুলির উপর নির্ভর করে
সাগরের যত স্তন্যপায়ী প্রানীরা
189
00:28:24,583 --> 00:28:29,821
এখানে সব পাওয়ার যোগ্যতা এবং দক্ষতা
সি লায়নদের আছে,
190
00:28:30,425 --> 00:28:33,655
এবং তারা এটা বেশ আনন্দের সাথেই করে।
191
00:29:08,683 --> 00:29:12,963
ধুসর ডলফিনেরা, মাঝে মাঝে বিশাল দলে এখানে আসে
192
00:29:13,055 --> 00:29:15,563
খাবার সংগ্রহ করার জন্য তারা একসাথে কাজ করে।
193
00:29:18,503 --> 00:29:24,530
তারা মাছের বিশাল ঝাক ভেঙ্গে ছোট করে ফেলে যেন
সহজে তাদের ধরতে পারে, এবং সবাই এই সুযোগ কাজে লাগায়,
194
00:29:52,006 --> 00:29:56,838
গ্রিস্মের মাঝামাঝি আসতেই,
সাগরের এই সব খাদ্য শেষ হয়ে আসে,
195
00:29:57,297 --> 00:30:01,853
শ্যাওলাগুলোও মরে যায়, এবং পুরো খাদ্য শৃঙ্খল ভেঙ্গে যায়,
196
00:30:06,461 --> 00:30:08,877
তারপরও, কিছু কিছু বিশেষ স্থানে,
197
00:30:08,992 --> 00:30:14,128
নাতিশীতোষ্ণ অগভীর সাগরে
এই ধরনের জীবন সারা গ্রীষ্ম জুড়ে টিকে যায়,
198
00:30:14,554 --> 00:30:19,298
ক্যালিফোর্নিয়ার উপকূল ধরে,
সাগরের স্রোত সারা বছর খাদ্য উপাদান নিয়ে আসে,
199
00:30:19,299 --> 00:30:23,104
উজানের বিভিন্ন নদী মাটি বিধৌত করে,
খনিজ লবন নিয়ে আসে,
200
00:30:24,040 --> 00:30:30,653
এই খনিজ লবনগুলো এখাকার উষ্ণ পানিতে জন্মানো
বড় আকারের শৈবাল গুলির জন্য সার হিসেবে কাজ করে
201
00:30:37,875 --> 00:30:41,978
এই শৈবালের স্তম্ভগুলি প্রায় তিনতলা
বাড়ির সমান উঁচু হয়,
202
00:30:42,158 --> 00:30:45,867
এবং তারা এক দিনে আধা মিটার পর্যন্ত বড় হতে পারে।
203
00:31:00,161 --> 00:31:05,314
এই শৈবালের জঙ্গলের নাটকীয়তা অন্যান্য জঙ্গলের মতোই।
204
00:31:05,675 --> 00:31:08,613
কিন্তু অভিনেতাগুলো আমাদের কাছে একটু কমই পরিচিত
205
00:31:09,170 --> 00:31:13,421
সাগরের সজারুগুলোর বাহিনী একটা হামলার প্রস্তুতি নিচ্ছে,
206
00:31:15,816 --> 00:31:22,972
এই সজারুগুলো আক্রমন করে শৈবালগুলির শেকড়ে,
যেখানে তারা পাথরের গায়ে নিজেদের আটিকে রেখেছে
207
00:31:37,628 --> 00:31:44,899
এই শেকড়গুলো বেশ শক্ত, কিন্ত সজারুগুলোর আছে
পাঁচটি করে দাঁত, যেগুলো আবার নিজে নিজে ধারালো হয়,
208
00:31:45,110 --> 00:31:47,737
এবং তারা কয়েক মাসে পরপরই বদল হয়।
209
00:31:55,270 --> 00:31:58,865
এই সজারুগুলি শৈবালের জঙ্গলের অনেকটাই
কেটে পরিস্কার করে ফেলে
210
00:31:59,045 --> 00:32:03,820
যেগুলো শজারুদের মরুভুমি বলা হয়,
211
00:32:06,775 --> 00:32:10,681
যদিও মরুভুমি বলাটা ঠিক হয় না।
212
00:32:14,636 --> 00:32:18,788
লক্ষ লক্ষ অমেরুদন্ডিরা এই সাগর তলে ঘুরে বেড়ায়,
213
00:32:34,001 --> 00:32:37,283
সবচাইতে হিংস্র হচ্ছে একটি বিশালদেহী
214
00:32:37,694 --> 00:32:45,029
সূর্যমুখী তারামাছেরা প্রায় এক মিটার প্রশস্ত হয়,
এবং তাদের প্রধান খাবার ছোট তারা মাছ
215
00:33:03,066 --> 00:33:06,907
এটা তার পা দিয়ে খাবারের স্বাদ নেয়,
216
00:33:11,962 --> 00:33:18,279
এর কর্মকাণ্ড দ্রুতগতিতে দেখলে পরিস্কার বুঝা যায় যে,
এই শিকারির তারা মাছ খাওয়ার গতি এবং
217
00:33:18,330 --> 00:33:23,811
তারা মাছেদের পালিয়ে যাওয়ার গতি প্রায় একই।
218
00:33:36,004 --> 00:33:41,715
বালির ডলার এবং চ্যাপ্টা সজারুরা
দল বেধে আক্রমন ঠেকানোর প্রস্তুতি নেয়,
219
00:33:47,443 --> 00:33:52,005
কিন্তু তাদের প্রতিরোধ এই
সূর্যমুখী তারা মাছেদের বিপক্ষে কোন কাজেই আসে না,
220
00:33:52,416 --> 00:33:59,390
শিকারি তার মুখ প্রশস্ত করে দিয়ে শিকারকে ঘিরে ধরে
এবং তাদের নরম অংশকে তরল করে খেয়ে ফেলে,
221
00:34:00,310 --> 00:34:04,511
তাদের সাদা খোলস বাদে কিছুই বাকি থাকে না,
222
00:34:11,764 --> 00:34:16,212
ক্যালিফোর্নিয়ার এই স্রোতগুলো সাময়িক
এবং বেশ ছোট আকারের,
223
00:34:16,589 --> 00:34:19,313
কিন্তু দক্ষিন আফ্রিকায় এরা এতো বড় যে
224
00:34:19,429 --> 00:34:25,517
সেখানকার সাগরে লক্ষ লক্ষ সীল মাছের আবাসভুমি গড়ে উঠেছে,
225
00:34:30,391 --> 00:34:35,511
দক্ষিন আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর
বেঙ্গুয়েলা স্রোত বয়ে চলে,
226
00:34:35,708 --> 00:34:39,730
এবং খনিজে সমৃদ্ধ পানিকে উপরে তুলে দেয়,
227
00:34:41,123 --> 00:34:48,279
এবং আফ্রিকার একেবারে দক্ষিন দিকে পূর্ব প্রান্ত দিয়ে
আসা আগুলহাস স্রোতের সাথে মিলিত হয়।
228
00:34:48,673 --> 00:34:52,201
ফলাফলঃ আরো সমৃদ্ধ পানি।
229
00:35:04,001 --> 00:35:09,515
এখানকার সীল মাছেরা
মাছ এবং স্কুইড খেয়ে বেড়ে ওঠে,
230
00:35:11,205 --> 00:35:16,523
এই নাতিশীতোষ্ণ সাগরে মাছেদের চেয়ে স্কুইড বেশি,
231
00:35:23,957 --> 00:35:28,126
এগুলো চোকার স্কুইড,
এরা একটি থলিতে করে ডিম পাড়ে
232
00:35:28,224 --> 00:35:33,525
বয়ে যাওয়া আগুলহাস স্রোতের
উষ্ণ পানির সাগরের তলার বালুতে
233
00:35:42,028 --> 00:35:46,507
প্রতিটি থলিতে শখানেক স্কুইডের ছোট বাচ্চা থাকে,
234
00:35:51,808 --> 00:35:54,648
কয়েকদিনের মধ্যেই তাদের গায়ে রঙের ফোটা দেখা দেয়,
235
00:35:54,713 --> 00:35:59,357
যেগুলো বড় হওয়ার পর
তারা যোগাযোগের জন্য ব্যাবহার করবে,
236
00:36:12,010 --> 00:36:15,030
যখন মেয়েগুলো ডিম পাড়ায় ব্যাস্ত,
237
00:36:15,031 --> 00:36:22,136
তখন ছেলেগুলো ব্যাস্ত তাদের প্রতিদ্বন্দ্বীদের দূরে সরিয়ে দিতে,
এর ফলে তাদের পাহারা কমে যায়,
238
00:36:25,746 --> 00:36:27,404
স্টিংরে।
239
00:36:35,003 --> 00:36:39,647
ছোট লেজের স্টিংরে প্রায় দুই মিটার পর্যন্ত প্রশস্ত হয়।
240
00:36:45,637 --> 00:36:51,167
যত স্টিংরে আছে তাদের মতো এগুলো আকারে বড়
এবং দেহের মতো এদের খিদেও বেশ বড়।
241
00:37:20,264 --> 00:37:23,466
আরেকটি শিকারিও সুযোগ খুঁজছে
242
00:37:25,598 --> 00:37:29,357
কর্কশ দাঁতের হাঙ্গর তাদের সার্থক নাম।
243
00:37:33,475 --> 00:37:40,040
এই হাঙ্গর গুলি তিন মিটার পর্যন্ত লম্বা হয়,
কিন্তু তারা এখানে তাদের চেয়ে দ্বিগুণ বড় হাঙ্গরের সাথে পাল্লা দেয়,
244
00:37:57,288 --> 00:38:00,111
বড় সাদা হাঙ্গর।
245
00:38:01,506 --> 00:38:05,378
পৃথিবীর সবচে বড় শিকারি মাছ,
246
00:38:12,025 --> 00:38:17,195
প্রতিদিন সকালে সীল মাছেরা তাদের বাসা ছেড়ে
মাছ ধরতে বের হয়,
247
00:38:18,442 --> 00:38:22,626
খোলা সাগরে পৌঁছতে হলে একটি
সরু জায়গা পার হতে হবে তাদের,
248
00:38:23,381 --> 00:38:27,698
এবং সেখানেই পাহারা দিচ্ছে সাদা হাঙ্গর,
249
00:38:36,823 --> 00:38:40,875
প্রতিটি সীল মাছকেই জীবন বাচাতে সাঁতরাতে হয়,
250
00:39:04,246 --> 00:39:07,479
হাঙ্গরটি আচমকা আক্রম করে,
251
00:40:08,644 --> 00:40:13,781
সাদা হাঙ্গরের গতির রহস্য হচ্ছে
এর উচ্চ মাত্রার মেটাবলিজম
252
00:40:14,077 --> 00:40:17,130
তারা ঠান্ডা নাতিশীতোষ্ণ সাগরেই থাকতে পছন্দ করে,
253
00:40:17,131 --> 00:40:23,892
কারন শুধু মাত্র এই পানিতে এরকম বিশালদেহী
হাঙ্গরের খুধা মেটানোর মতো শিকার পাওয়া যায়,
254
00:40:56,617 --> 00:41:00,507
যতোই উত্তর বা দক্ষিন মেরুর দিকে যাওয়া যায়,
255
00:41:00,590 --> 00:41:05,448
ঠান্ডা এবং ঝর বিক্ষুদ্ধ সাগরও সমৃদ্ধ হয়,
256
00:41:07,286 --> 00:41:10,831
দক্ষিন আফ্রিকা এবং দক্ষিন মেরুর মাঝখানে
257
00:41:11,241 --> 00:41:14,901
অবস্থান করছে, মারিয়ন দীপ
258
00:41:20,709 --> 00:41:24,698
দ্বীপটির অবস্থান "গর্জিত চল্লিশ*" এর উপর।
(*চল্লিশ ডিগ্রি দক্ষিন অক্ষাংশ, যেখানে সমুদ্রপৃষ্ঠের বাতাস অনেক তীব্র)
259
00:41:24,812 --> 00:41:29,719
যেখানে তীব্র বাতাস সাগরের পানিতে আলোড়িত
করার মাধ্যমে সাগরের তলা থেকে খাবার তুলে আনে,
260
00:41:29,834 --> 00:41:33,510
এবং কিং পেঙ্গুইনের জন্য পর্যাপ্ত খাবার নিশ্চিত করে।
261
00:41:36,563 --> 00:41:41,864
তিন দিন মাছ ধরা শেষে, কিং পেঙ্গুইনেরা
তাদের বাচ্চাদের জন্য মাছ নিয়ে ফিরছে।
262
00:41:42,094 --> 00:41:47,838
কিন্তু প্রথমে তাদের এই কোলাহল পূর্ণ সৈকত পার হতে হবে,
এবং বিশাল আকৃতির রাগী সামুদ্রিক
263
00:41:48,002 --> 00:41:51,513
হাতী সীল মাছেদের মাঝ দিনে হেটে যেতে হবে।
264
00:42:02,476 --> 00:42:05,791
এই দুই লক্ষ পেঙ্গুইনের এখানে ডিম পাড়াই
265
00:42:05,792 --> 00:42:09,287
এই স্থানের প্রাচুর্যতার প্রমান দেয়।
266
00:42:13,407 --> 00:42:17,149
কিং পেঙ্গুইনের বাচ্চারা প্রায় এক বছরের বেশি
মায়েদের উপর নির্ভরশীল থাকে,
267
00:42:17,230 --> 00:42:21,481
এবং এ কারনে বাবা মায়েরা অনেক চাপে থাকে,
268
00:42:35,726 --> 00:42:42,389
উড়তে অক্ষম পেঙ্গুইনদের
এই সাগর সৈকত পার হতে হবে পায়ে হেঁটে
269
00:43:14,884 --> 00:43:19,513
পশমী সীল মাছেরা বাচ্চা দিতে এখানে এসেছে,
এবং এরা পেঙ্গুইনদের জন্য অপেক্ষা করছে,
270
00:43:27,949 --> 00:43:30,755
সীল মাছেরা মূলত ক্রিল খেয়ে জীবন ধারন করে,
271
00:43:30,952 --> 00:43:36,828
কিন্তু এরা এখন চর্বিযুক্ত পেঙ্গুইন খেয়ে মজা পেয়ে গেছে,
272
00:44:29,608 --> 00:44:32,530
তুলনামুলক ভাবে পেঙ্গুইনেরা হালকা পাতলা হলেও।
273
00:44:32,727 --> 00:44:36,961
এদের স্বভাব অনেক আক্রমণাত্মক
এবং এদের আছে ধারালো ঠোঁট
274
00:44:40,030 --> 00:44:42,377
যা দিয়ে সহজেই সীল মাছের চোখ গেলে দেয়া যায়,
275
00:44:42,541 --> 00:44:48,745
তাই পেঙ্গুইন ধরার একমাত্র উপায় হচ্ছে
পেছন থেকে ধরা, কিন্তু পেঙ্গুইনেরা এটা জানে,
276
00:45:11,294 --> 00:45:14,116
উভয় প্রানীই মাটিতে তেমন সাবলিল নয়,
277
00:45:14,264 --> 00:45:17,038
কিন্তু এই পেঙ্গুইনটি প্রানে মারা যেতে পারে।
278
00:45:29,380 --> 00:45:30,841
উদ্ধার পেল।
279
00:45:31,891 --> 00:45:35,255
প্রতি তিনটি আক্রমনের মধ্যে দুটোতেই
পেঙ্গুইনেরা উদ্ধার পেয়ে যায়,
280
00:45:35,320 --> 00:45:39,029
এবং ফিরে আসে তাদের ক্ষুধার্ত বাচ্চাদের কাছে,
281
00:46:09,523 --> 00:46:14,070
কুঁজো তিমিটি তার মহাকাব্যিক ভ্রমন শেষ করেছে,
282
00:46:19,486 --> 00:46:25,180
দুই মাসে কয়েক হাজার মাইল সাঁতার কেটে
তারা ফিরে এসেছে মেরু সাগরে,
283
00:46:25,377 --> 00:46:28,677
উত্তর এবং দক্ষিন উভয় মেরুতেই।
284
00:46:39,294 --> 00:46:46,221
একেবারে উত্তরে, শীত শেষ হয়েছে এবং
বরফ গলতে শুরু করেছে,
285
00:46:50,142 --> 00:46:53,573
আলাক্সার পশ্চিমে আলুশিয়ান দ্বীপপুঞ্জ
286
00:46:53,785 --> 00:46:56,460
বেয়ারিং সাগরের প্রবেশদ্বার
287
00:46:56,707 --> 00:47:03,682
গলে যাওয়া বরফ, রুক্ষ আবহাওয়া এবং তীব্র স্রোতে
এই অগভীর সাগরে পানিতে ঘুর্নি সৃষ্টি করে
288
00:47:03,829 --> 00:47:08,720
এবং এই পানিতে সূর্যের আলো পরলে
এখানে প্রচুর খাবার জন্মে
289
00:47:18,928 --> 00:47:25,558
প্রায় অর্ধ কোটি সামুদ্রিক পাখি প্রায় দশ হাজার মাইল
সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছে,
290
00:47:26,330 --> 00:47:29,875
প্রায় আট কোটি সাগরের পাখি গ্রিস্মে এখানে আসে
291
00:47:29,956 --> 00:47:34,797
পৃথিবীর যে কোন অঞ্চলের তুলনায় ঘনবসতি এখানে,
292
00:47:47,894 --> 00:47:51,456
তিমিরাও শেষ পর্যন্ত এখানে পৌঁছেছে।
293
00:48:10,642 --> 00:48:14,892
বিশাল সামুদ্রিক পাখির পাল একত্রে ক্রিল খাওয়ার জন্য
294
00:48:14,925 --> 00:48:19,618
মাঝে মাঝে ডুব দিয়ে চল্লিশ মিটার নিচে চলে যায়,
295
00:48:43,169 --> 00:48:48,634
একটি বড় তিমি দিনে প্রায় তিন টন ক্রিল খায়,
296
00:49:00,976 --> 00:49:05,325
গ্রিস্মে এই উত্তর মেরুর সাগর পৃথিবীর সবচে উর্বর স্থান।
297
00:49:05,490 --> 00:49:09,166
এবং তিমিরা সারাদিন ধরেই খাওয়ায় ব্যাস্ত।
298
00:49:16,371 --> 00:49:21,689
এখন এরা যে চর্বির সঞ্চয় করবে,
সেটা দিয়েই তাদের সামনের পুরোটা বছর কাটাতে হবে।
299
00:49:23,248 --> 00:49:25,775
কিন্তু সবসময় এমন না ও হতে পারে।
300
00:49:26,086 --> 00:49:29,484
মাছ এবং ক্রিলের সংখ্যা দিনে দিনে কমছে,
301
00:49:29,697 --> 00:49:34,342
এই ধরনের দৃশ্য অচিরেই ইতিহাসে পরিণত হবে।
302
00:49:43,679 --> 00:49:49,720
তিমি মা এবং বাচ্চাটি এই খাওয়ার স্থানে
এসেই একে অপর থেকে আলদা হয়ে যাবে,
303
00:49:52,820 --> 00:49:57,252
ভাগ্য সহায় হলে, এই বাচ্চাটি তার মায়ের মতো
সাগরজুড়ে বিষুবরেখা থেকে মেরু পর্যন্ত
304
00:49:57,285 --> 00:50:01,405
তার ভ্রমনের মহাকাব্য রচনা করবে,
305
00:50:02,028 --> 00:50:05,656
আরো সত্তুর বার এই অগভীর সাগরে
আসা যাওয়ার মাধ্যমে
306
00:50:06,000 --> 00:50:13,336
এই পৃথিবীতে, যেখানে জীবন বেড়ে ওঠে প্রাচুর্যতায়।
307
00:50:19,000 --> 00:50:25,336
বাংলা সাব সজীব